পরীক্ষা আর্কাইভ

নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন

পরীক্ষানৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১০
সিলেবাস
পরীক্ষা – ৬ টপিক: i) আইন, আইনের উৎস, সাম্য, স্বাধীনতা, অধিকার ও রাষ্ট্র। ii) প্রশ্নোত্তর পর্বে উপস্থাপিত প্রশ্নসমূহ। [লাইভ ক্লাস-৯ ও ১০]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন

নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন · তারিখ অনির্ধারিত · ১০ প্রশ্ন

.
"শাসক যদি ন্যায়বান হয় তাহলে আইন নিস্প্রয়োজন, আর শাসক যদি দুর্নীতিপরায়ণ হন তাহলে আইন নিরর্থক।"- উক্তিটি কার?
  1. প্লেটো
  2. সক্রেটিস
  3. এরিস্টটল
  4. ম্যাকইভার
সঠিক উত্তর:
প্লেটো
উত্তর
সঠিক উত্তর:
প্লেটো
ব্যাখ্যা
দার্শনিক প্লেটো:
→ প্রাচীন গ্রিসের দার্শনিক সক্রেটিসের শিষ্য ছিলেন প্লেটো এবং প্লেটোর শিষ্য ছিলেন এরিস্টটল।
→ তার লেখা বিখ্যাত বই - Republic যা Plato’s Republic নামে পরিচিত।
→ সুশাসনের ধারণা প্রথম পাওয়া যায় প্লেটোর 'The Republic' গ্রন্থে।
→ প্লেটো তাঁর ‘রিপাবলিক’ গ্রন্থে বলেছেন, “শাসক যদি ন্যায়বান হন তাহলে আইন নিস্প্রয়োজন, আর শাসক যদি দুর্নীতিপরায়ণ হন তাহলে আইন নিরর্থক।”

তথ্যসূত্র: ব্রিটানিকা ওয়েবসাইট।
.
অধিকার প্রধানত কয়টি ভাগে বিভক্ত?
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ৫টি
সঠিক উত্তর:
২টি
উত্তর
সঠিক উত্তর:
২টি
ব্যাখ্যা
অধিকার:
অধিকার হলো জনগণের ব্যক্তিত্ব এবং জীবন কে পূর্ণ বিকাশিত করার জন্য সমাজ তাদেরকে যেসব সুযোগ-সুবিধা প্রদান করে তার সমষ্টি। অধিকার প্রধানত ২ ভাগে বিভক্ত-
১। নৈতিক অধিকার
২। আইনগত অধিকার

১) নৈতিক অধিকার:
যে অধিকার সমাজের ন্যায়বোধ হতে উদ্ভব হয়, তাকে নৈতিক অধিকার বলে। এগুলোর উৎস সমাজ। এগুলো না মানলে শাস্তি ভোগ করতে হয় না, তবে সমালোচিত হয়। যেমন-
- দরিদ্রকে সাহায্য।
- ভিক্ষুককে ভিক্ষাদান।
- বড়দের শ্রদ্ধা করা।

২)আইনগত অধিকার:
যেসব অধিকার রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং সংরক্ষিত সেগুলোকে আইনগত অধিকার বলে। এগুলোর উৎস রাষ্ট্র।এগুলো না মানলে শাস্তি ভোগ করতে হয়।

তথ্যসূত্র: পৌরনীতি ও নাগরিকতা, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
অধ্যাপক হল্যান্ড নিচের কোনটিকে আইনের উৎস হিসেবে বিবেচনা করে নি?
  1. প্রথা
  2. ন্যায়বিচার
  3. জনমত
  4. বিজ্ঞানসম্মত আলোচনা
সঠিক উত্তর:
জনমত
উত্তর
সঠিক উত্তর:
জনমত
ব্যাখ্যা
আইনের উৎস:
- অধ্যাপক হল্যান্ড এর মতে, আইনের উৎস ৬টি:
১. প্রথা,
২. ধর্ম,
৩. বিচারকের রায়,
৪. ন্যায়বিচার,
৫. বিজ্ঞানসম্মত আলোচনা,
৬. আইনসভা।

অর্থাৎ, 'জনমত'- অধ্যাপক হল্যান্ডের মতে, আইনের উৎস নয়।

অন্যদিকে,
- ওপেনহাইম এর মতে, আইনের উৎস ৭টি:
১. প্রথা,
২. ধর্ম,
৩. বিচারকের রায়,
৪. ন্যায়বিচার,
৫. বিজ্ঞানসম্মত আলোচনা,
৬. আইনসভা,
৭. জনমত।

তথ্যসূত্র: উচ্চমাধ্যমিক পৌরনীতি ও সুশাসন ১ম-পত্র বোর্ড বই।
.
রাজনৈতিক সাম্য কী নিশ্চিত করে?
  1. নাগরিকদের সমান অর্থনৈতিক অধিকার
  2. নির্দিষ্ট রাজনৈতিক দলের শাসন প্রতিষ্ঠা
  3. রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণে সমান অধিকার
  4. যোগ্যতা অনুযায়ী সম্পদ ও সুযোগের বন্টন
সঠিক উত্তর:
রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণে সমান অধিকার
উত্তর
সঠিক উত্তর:
রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণে সমান অধিকার
ব্যাখ্যা
সাম্য:
- সাম্য বলতে বোঝায় সকল মানুষের জন্য সমান অধিকার, সুযোগ ও ন্যায়বিচারের নিশ্চয়তা।
- এটি সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সমানাধিকারের নীতিকে বোঝায়, যেখানে কেউ জন্ম, ধর্ম, বর্ণ, লিঙ্গ, ভাষা, সামাজিক অবস্থান বা অর্থনৈতিক কারণে বৈষম্যের শিকার হবে না।
- সাম্য একটি সমাজকে ন্যায়বিচার, সামাজিক স্থিতিশীলতা ও টেকসই উন্নয়নের দিকে এগিয়ে নেয়।
- আইনের সুশাসন, ন্যায়বিচার ও সমতার সুযোগ সৃষ্টি করে সমাজে সাম্য প্রতিষ্ঠা করা সম্ভব।

• সাম্যের বিভিন্ন দিক:
স্বাভাবিক সাম্য- জন্মগতভাবে সবাই সমান।
সামাজিক সাম্য- সমাজে যোগ্যতা অনুযায়ী সকলে একই সুযোগ ভোগ করবে।
অর্থনৈতিক সাম্য- যোগ্যতা অনুযায়ী সম্পদ ও সুযোগের বন্টন।
নাগরিক সাম্য- ব্যক্তিগত সকল নাগরিকের সমান অধিকার।
রাজনৈতিক সাম্য- রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণে সমান অধিকার ও মতামত প্রকাশ।
আইনগত সাম্য- আইনের চোখে সকলে সমান।

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
নিম্নলিখিত কোনটি অধ্যাপক লাস্কির প্রদত্ত সাম্যের বিশেষ দিকগুলোর মধ্যে অন্তর্ভুক্ত?
  1. সম্পদের অসম বণ্টন
  2. পর্যাপ্ত সুযোগ সুবিধা সৃষ্টি
  3. বৈষম্যমূলক সামাজিক ব্যবস্থা প্রতিষ্ঠা
  4. বিশেষ সুযোগ সুবিধার উপস্থিতি
সঠিক উত্তর:
পর্যাপ্ত সুযোগ সুবিধা সৃষ্টি
উত্তর
সঠিক উত্তর:
পর্যাপ্ত সুযোগ সুবিধা সৃষ্টি
ব্যাখ্যা
সাম্য:
- সাম্য বলতে বোঝায় সকল মানুষের জন্য সমান অধিকার, সুযোগ ও ন্যায়বিচারের নিশ্চয়তা।
- এটি সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে সমানাধিকারের নীতিকে বোঝায়।
- সাম্য প্রতিষ্ঠিত না হলে একটি সমাজে বৈষম্য, শোষণ ও অন্যায়ের আধিপত্য বিস্তার করে।

অধ্যাপক লাস্কির মতে, সাম্যের ০৩ টি বিশেষ দিক রয়েছে-
১. বিশেষ সুযোগ সুবিধার অনুপস্থিতি;
২. পর্যাপ্ত সুযোগ সুবিধা সৃষ্টি;
৩. বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় বিষয়, সম্পদ ও দ্রব্যাদি জাতি, ধর্ম বর্ণ, নারী পুরুষ নির্বিশেষে সমভাবে বন্টন।

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
সুশাসনের পূর্বশর্ত কোনটি?
  1. ক্ষমতার কেন্দ্রীকরণ
  2. দক্ষ জনশক্তি
  3. শক্তিশালী সেনাবাহিনী
  4. মত প্রকাশের স্বাধীনতা
সঠিক উত্তর:
মত প্রকাশের স্বাধীনতা
উত্তর
সঠিক উত্তর:
মত প্রকাশের স্বাধীনতা
ব্যাখ্যা
• সুশাসন:
- সুশাসন একটি সামাজিক ধারণা।
- এর অর্থ হলো যথার্থরূপে শাসন বা ভালোভাবে শাসন।
- সুশাসন শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে - 'Good Governance'.
- বিশ্বব্যাংক সর্বপ্রথম সুশাসনের ধারণা দেয় ১৯৮৯ সালে।

• সুশাসনের পূর্বশর্ত:
- যেকোন দেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নের অন্যতম পূর্বশর্ত হলো সুশাসন। সুশাসন প্রতিষ্ঠার কিছু পূর্বশর্ত রয়েছে। শর্ত গুলো হচ্ছে:
- আইনের শাসন, 
- স্বচ্ছতা, 
- জবাবদিহিতা, 
- দুর্নীতিমুক্ত ও জনবান্ধব প্রশাসন,
- অংশগ্রহণমূলক সরকার ব্যবস্থা, 
- ক্ষমতার বিকেন্দ্রীকরণ,
- বাকস্বাধীনতা বা মত প্রকাশের স্বাধীনতা, 
- বিচার বিভাগের স্বাধীনতা, 
- বৈধতা প্রভৃতি। 

তথ্যসূত্র: পৌরনীতি ও নাগরিকতা, নবম-দশম শ্রেণি।
.
আইনের প্রাচীনতম উৎস হচ্ছে ______________।
  1. ধর্ম
  2. প্রথা
  3. সংবিধান
  4. আইন পরিষদ
সঠিক উত্তর:
প্রথা
উত্তর
সঠিক উত্তর:
প্রথা
ব্যাখ্যা
আইন এর সংজ্ঞা:
- আইন হচ্ছে ব্যক্তির বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ সংক্রান্ত নিয়মের সমষ্টি যা সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত।
- জন লক- "যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারে না।"
- এরিস্টটল- "সমাজের যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তিই হচ্ছে আইন।"
- আইনবিদ স্যামন্ড এর মতে, “আইন হলো ন্যায় প্রতিষ্ঠায় রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও প্রয়োগকৃত নীতিমালা।” 

আইন সম্পর্কিত গুরত্বপূর্ণ তথ্য:
• প্রাচীনতম উৎস- প্রথা।
• গুরুত্বপূর্ণ উৎস- ধর্ম।
• আধুনিককালের আইনের উৎস- আইন পরিষদ।
• আইনের মৌলিক উৎস- সংবিধান।
• স্বাধীনতার রক্ষক ও অভিভাবক- আইন।

তথ্যসূত্র: পৌরনীতি ও নাগরিকতা, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
আইন ছাড়া সমাজে কোনটি প্রতিষ্ঠা করা অসম্ভব?
  1. সাম্য
  2. কর্তৃত্ব
  3. নৈতিকতা
  4. মানবিকতা
সঠিক উত্তর:
সাম্য
উত্তর
সঠিক উত্তর:
সাম্য
ব্যাখ্যা
আইন ও সাম্য:
- সাম্য বলতে বোঝায় সকল মানুষের জন্য সমান অধিকার, সুযোগ ও ন্যায়বিচারের নিশ্চয়তা।
- সাম্য প্রতিষ্ঠিত না হলে একটি সমাজে বৈষম্য, শোষণ ও অন্যায়ের আধিপত্য বিস্তার করে।
- অন্যদিকে, আইন হল একটি সমাজে শৃঙ্খলা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মূল ভিত্তি।
- আইন ছাড়া সমাজে সাম্য প্রতিষ্ঠা করা অসম্ভব।

যেমন:
• আইনই নির্ধারণ করে যে, কেউ অন্যকে জাতি, ধর্ম, লিঙ্গ বা অর্থনৈতিক অবস্থার কারণে বৈষম্যের শিকার করতে পারবে না।
উদাহরণস্বরূপ, সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষণের বিধান রাখা হয়, যা আইনের মাধ্যমেই কার্যকর হয়।

• আইন সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য কমানোর জন্য নীতিমালা নির্ধারণ করে।
উদাহরণস্বরূপ, শ্রম আইনের মাধ্যমে কর্মক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করা হয় এবং ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়, যা না থাকলে দরিদ্র জনগোষ্ঠী শোষিত হতে পারে।

• আইনবিহীন সমাজে শক্তিশালী ও ক্ষমতাবানরা দুর্বলদের শোষণ করবে। কিন্তু আইনের শাসন থাকলে সকল নাগরিকের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব হয়।

অন্যদিকে,
- কর্তৃত্ব বলতে বোঝায় ক্ষমতা প্রয়োগের মাধ্যমে শাসন করা। আইন ছাড়াও কর্তৃত্ব টিকে থাকতে পারে। তবে এটি সাম্যের নিশ্চয়তা দেয় না।

- নৈতিকতা হলো ভালো-মন্দের বোধ, যা ব্যক্তিগত বা সামাজিক চর্চার ওপর নির্ভরশীল। শুধুমাত্র নৈতিকতা দিয়ে সাম্য প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

- মানবিকতা হলো মানুষের প্রতি সহানুভূতি ও সাহায্যের মানসিকতা, যা ব্যক্তিগত ও সামাজিক মূল্যবোধের ওপর নির্ভরশীল। মানবিকতা দ্বারা সাম্য প্রতিষ্ঠিত হয় না, যদি না আইনগত কাঠামো এটি নিশ্চিত করে।

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন (১ম পত্র), একাদশ-দ্বাদশ শ্রেণি, মো: মোজাম্মেল হক।
.
"অতি শাসনের বিপরীত ব্যবস্থাই হলো স্বাধীনতা।"- কে বলেছেন?
  1. লাস্কি
  2. সিলি
  3. ব্রাইস
  4. স্পেনসার
সঠিক উত্তর:
সিলি
উত্তর
সঠিক উত্তর:
সিলি
ব্যাখ্যা
স্বাধীনতা (Liberty :
- স্বাধীনতা শব্দটি এসেছে ল্যাটিন শব্দ "Liber", যার অর্থ "Free" বা "স্বাধীন"।
- এটি এমন একটি অবস্থা, যেখানে মানুষ নিজের ইচ্ছামতো চিন্তা, বক্তব্য, চলাফেরা ও জীবনযাপন করতে পারে, তবে তা অবশ্যই ন্যায়সঙ্গত ও সমাজের কল্যাণের পরিপন্থী হওয়া উচিত নয়।

• সিলির মতে:
"অতি শাসনের বিপরীত ব্যবস্থাই হলো স্বাধীনতা।"
অর্থাৎ, যখন কোনো ব্যক্তি বা জাতি রাষ্ট্রীয় ও সামাজিক অনাচার থেকে মুক্ত হয়ে নিজের ইচ্ছামতো জীবনযাপন করতে পারে, তখনই প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়।

• স্বাধীনতা সাধারণত চারটি প্রধান ভাগে বিভক্ত করা হয়:
১. ব্যক্তি স্বাধীনতা (Personal Liberty);
২. রাজনৈতিক স্বাধীনতা (Political Liberty);
৩. অর্থনৈতিক স্বাধীনতা (Economic Liberty);
৪. জাতীয় স্বাধীনতা (National Liberty)।

তথ্যসূত্র: পৌরনীতি ও নাগরিকতা, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০.
আমাদের চিরন্তন মূল্যবোধ কী?
  1. ধৈর্য ও সহিষ্ণুতা
  2. সত্য ও ন্যায়
  3. মায়া ও মমতা
  4. জবাবদিহিতা ও বিশ্বস্ততা
সঠিক উত্তর:
সত্য ও ন্যায়
উত্তর
সঠিক উত্তর:
সত্য ও ন্যায়
ব্যাখ্যা
মূল্যবোধ:
- যেসকল চিন্তা ভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য, সংকল্প ও আদর্শ মানুষের সামগ্রিক আচার-আচরণ ও কর্মকান্ডকে পরিচালিত ও নিয়ন্ত্রিত করে, তাদের সমষ্টিকেই মূল্যবোধ বলে।
- মূল্যবোধ দ্বারা ভালো-মন্দ, ন্যায়-অন্যায়, নৈতিকতা- অনৈতিকতা,সততা, সৌজন্যবোধ, শিষ্টাচার, সহনশীলতা, সহমর্মিতা ইত্যাদি মূল্যায়িত হয়।
- আমাদের চিরন্তন মূল্যবোধ হলো সত্য ও ন্যায়
- সার্থকতা, শঠতা, অসহিষ্ণুতা ইত্যাদি হলো চিরন্তন মূল্যবোধের পরিপন্থী।

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।