পরীক্ষা আর্কাইভ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

পরীক্ষাবিসিএস জব সল্যুশন - রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৮১
সিলেবাস
৪৭তম বিসিএস প্রস্তুতি: বিসিএস জব সল্যুশন রিভিশন পরীক্ষা - ১০ [রাউন্ড – ৩] পরীক্ষার টপিক: ৩৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। ২৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। ১৮ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

বিসিএস জব সল্যুশন - রিভিশন · তারিখ অনির্ধারিত · ৮১ প্রশ্ন

.
Aggression in pit bulls is hereditary.
Here, hereditary is:
  1. Noun
  2. Adverb
  3. Adjective
  4. Verb
সঠিক উত্তর:
Adjective
উত্তর
সঠিক উত্তর:
Adjective
ব্যাখ্যা

Hereditary (adjective):
- English Meaning - (of characteristics or diseases) passing from a parent to a child through the genes.
- Bangla Meaning পুত্রপৌত্রাদিক্রমে প্রাপ্ত; পরম্পরাগত; ক্রমায়ত; কৌলিক; বংশানুক্রমিক।

- Aggression in pit bulls is hereditary.
- এই বাক্যে 'hereditary' শব্দটি Aggression (noun) কে modify করছে।
- তাই, এটি একটি Adjective.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

.
The manager will give instructions ___  phone.
  1. to
  2. over
  3. on
  4. by
সঠিক উত্তর:
by
উত্তর
সঠিক উত্তর:
by
ব্যাখ্যা

Complete sentence: The manager will give instructions by phone.

- Preposition এর নিয়মানুযায়ী,
- Phone শব্দটির পূর্বে by বসে।
- কিন্তু the phone এর পূর্বে over/on বসে।
- ফোনের মাধ্যমে বুঝাতে by phone/over the phone এবং ফোনে কথা চলছে/বলছে বুঝাতে (be) on the phone ব্যবহৃত হয়।
- যেহেতু প্রশ্নে phone আছে, তাই শূন্যস্থানে সঠিক উত্তর হবে - by.

- to phone হয় না। 
- Over the phone: Nasima will discuss the issue with Mehedi over the phone.
- On the phone: She has spent hours on the phone in recent weeks, talking to negotiators in a labor dispute.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

.
Choose the correct sentence:
  1. He insisted to be moving the car.
  2. He insisted in moving the car.
  3. He insisted for moving the car.
  4. He insisted on moving the car.
সঠিক উত্তর:
He insisted on moving the car.
উত্তর
সঠিক উত্তর:
He insisted on moving the car.
ব্যাখ্যা

- সঠিক বাক্যটি হচ্ছে - He insisted on moving the car.

- Insist on/upon/ Insist on doing something:
- To keep doing something, even if it annoys other people or people think it is not good for you.
- বাংলায়, কোনো কিছুতে জোর দেয়া বা পীড়াপীড়ি করা।
- Insist on/upon এর সাথে verb এর -ing form বসে।

যেমন:
- He insisted on my going there.
- She insists on doing everything her own way.
- Despite the alternative suggestions, she insisted on following the original plan.

Source: Cambridge Dictionary Grammar Reference.

.
There is no alternative __ hard work.
  1. of
  2. to
  3. over
  4. in
সঠিক উত্তর:
to
উত্তর
সঠিক উত্তর:
to
ব্যাখ্যা

- Complete sentence: There is no alternative to hard work.
- Translation: কঠোর পরিশ্রমের  কোন বিকল্প নেই।
- Alternative এর সাথে 'বিকল্প' অর্থ বুঝাতে to বসে।

Alternative to:
- English Meaning: (of one or more things) available as another possibility or choice.
- Bangla Meaning: বিকল্প।

Example:
There is no alternative to practice.
- Is there a viable alternative to the present system?

Source: Accessible Dictionary by Bangla Academy, Oxford Learner's Dictionary.

.
A Stitch in time _____ .
  1. saves none
  2. creates problems
  3. saves nine
  4. is important
সঠিক উত্তর:
saves nine
উত্তর
সঠিক উত্তর:
saves nine
ব্যাখ্যা

• A Stitch in time saves nine
- এটি একটি প্রবাদ বাক্য।

- Bangla Meaning: সময়ের এক ফোঁড় আর অসময়ের দশ ফোঁড়।
- English Meaning: used to say that it is better to fix a problem when it is small than to wait and let
it become a bigger problem.

Example Sentence:
- It seems that something is wrong with my car, it's better to get its check-up as a stitch in time saves nine.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

.
The father of the English Dictionary is:
  1. Geoffrey Chaucer 
  2. George Orwell
  3. Ben jonson
  4. Dr. Samuel Johnson.
সঠিক উত্তর:
Dr. Samuel Johnson.
উত্তর
সঠিক উত্তর:
Dr. Samuel Johnson.
ব্যাখ্যা

"A Dictionary of the English Language"- first English dictionary was written by Dr. Samuel Johnson.
 
- A Dictionary of the English Language was first published on 15 April 1755.
- এ কারণে তাকে Father of English Dictionary বলা হয়।
- Dr. Samuel Johnson হচ্ছেন The Age of Sensibility (1745-1798) এর অত্যন্ত সুপরিচিত সাহিত্যিক।
- The Age of Sensibility কে The Age of Johnson বলা হয় কারণ Dr. Samuel Johnson এই সময়টাকে dominate করেছেন।
- তাই, তাঁর নাম অনুসারে এই সময়টাকে Age of Johnson বলা হয়।
- তিনি William Shakespeare এর একজন বিখ্যাত সমালোচক হিসাবে পরিচিত।
- তিনি ১৭৬৪ সালে ইংরেজি সাহিত্য ক্লাব প্রতিষ্ঠা করেন।

Dr. Samuel Johnson's major works:
- Dictionary (1755),
- The History of Rasselas, Prince of Abyssinia (1759),
- Preface to Shakespeare (1765).

Source: An ABC of English Literature Dr. M Mofizar Rahman and Britannica.

.
Claudius is a character from:
  1. Comedy of Errors
  2. As you like it
  3. Macbeth
  4. Hamlet
সঠিক উত্তর:
Hamlet
উত্তর
সঠিক উত্তর:
Hamlet
ব্যাখ্যা

- Shakespeare রচিত tragedy গুলোর মধ্যে Hamlet অন্যতম।
- Hamlet জার্মানি থেকে নিজ দেশে ফিরে আসে তাঁর বাবার শেষকৃত্যে অংশগ্রহণ করতে এবং জানতে পারে তার চাচা Claudius, তার মা Gertrude কে বিয়ে করেছে এবং  সে জানতে পারে এই চাচাই তার বাবার খুনী।
- এরপর Hamlet তার বাবার খুনের প্রতিশোধ নেওয়ার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেন এবং বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে tragedy এর কাহিনি সামনে এগিয়ে যায়।
- এই নাটকে antagonist অর্থাৎ ভিলেন হিসেবে দেখানো হয়েছে Claudius কে।
- শেষাংশে Hamlet এর মৃত্যুর মধ্যে দিয়ে এর সমাপ্তি ঘটে।

Characters of Hamlet:
- Ophelia (Heroine),
- Hamlet,
- Claudius,
- Gertrude,
- Horatio (Loyal and Best friend of Hamlet),
- Polonius (Ophelia's Father),
- Laertes (Ophelia's Uncle) etc.

Famous quotations of Hamlet:
- Neither a borrower nor a lender be; For loan oft loses both itself and friend.
- To be or not to be that is the question.
- Frailty, thy name is woman.
- Brevity is the soul of wit. Listen to many, speak to a few.
- Though this be madness, yet there is method in't.
- Conscience doth make cowards of us all.
- There is divinity that shapes our end. Source: Britannica.

William Shakespeare (1564-1616):
- William Shakespeare একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে 'English National Poet' বলা হয়।
- Stratford-upon-Avon-এ জন্মগ্রহণ করেছেন বলে তাকে Bard of Avon বা Swan of Avon বলা হয়।
- তাকে অনেকেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাট্যকার হিসেবে বিবেচনা করেন।
- Shakespeare occupies a unique position in world literature.
- William Shakespeare মূলত তাঁর Drama and Sonnet-এর জন্য পরিচিত।
- তিনি মোট ১৫৪ টি sonnet এবং ৩৭ টি play লিখেছেন।
- এছাড়া তিনি Long narrative poem ও লিখেছেন।

Notable works:
Tragedy:
- Hamlet,
- Othello,
- King Lear,
- Macbeth,
- Julius Caesar.

Comedy:
- As You Like It,
- The Tempest,
- Twelfth Night,
- A Midsummer Night's Dream, etc.

Source: Britanicca.

.
Frightened: Scream:: Angry: ____?
  1. Cry
  2. Shiver
  3. Sneer
  4. yell
সঠিক উত্তর:
yell
উত্তর
সঠিক উত্তর:
yell
ব্যাখ্যা

- Frightened: Scream:: Angry: yell.
- Frightened - ভীত/আতঙ্কিত/সন্ত্রাসিত করা; ভয় পাইয়ে দেওয়া।
- Scream - তীব্র চিৎকার বা আর্তনাদ করা; চেঁচানো; চিৎকার/আর্তনাদ করে ওঠা।

- Angry - ক্রুদ্ধ; রুষ্ট।
- Analogical recognition:
→ When we are frightened we scream and we shout when we are angry.

অপশন আলোচনা:
- Cry (কাঁদা; আর্তনাদ করা),
- Shiver (থর থর করা; ভয়ে শিউরে ওঠা; ভয় পাইয়ে দেওয়া),
- Sneer (বিদ্রূপের হাসি দিয়ে অবজ্ঞা প্রদর্শন করা; বিদ্রূপ করা),
- yell (চিৎকার; চেঁচানি; চেঁচামেচি; ডাক)।

Source: merriam-webster, Accessible Dictionary by Bangla Academy.

.
Cheeta is notable for its:
  1. Swimming
  2. Speed
  3. Flying
  4. Big size
সঠিক উত্তর:
Speed
উত্তর
সঠিক উত্তর:
Speed
ব্যাখ্যা

Cheeta is notable for its - speed.

Cheeta:
- Bangla Meaning: চিতাবাঘ।
- English Meaning: one of the world's most-recognizable cats, known especially for its speed. 

- Swimming: সাঁতার কাটা।
- Speed: দ্রুত গতিশীল। 
- Flying: উড়ে বেরানো। 

অর্থ বিবেচনা করে দেখা যায় কোনটিই Cheeta এর ধর্মের সাথে যায় না তাই সঠিক উত্তর হবে speed.

Source: Cambridge Dictionary.

১০.
If he had fixed the laptop it ____ .
  1. will work
  2. could work
  3. could have worked
  4. work
সঠিক উত্তর:
could have worked
উত্তর
সঠিক উত্তর:
could have worked
ব্যাখ্যা

• Correct answer: If he had fixed the laptop it could have worked.

Third Conditional এর নিয়মানুযায়ী,

- If + Past Perfect (had +V3) = Subject + would have/could have/might have + Verb এর past participle form.
- নিয়মানুযায়ী,
- If যুক্ত clause এ had + Verb এর past participle form আছে ।
- তাই এই বাক্যে- could have + Past Perfect (worked) হবে।
- একটি Conditional sentence এ দুটি অংশ থাকে।
- 1. Condition বা শর্ত।
- 2. Consequence বা ফলাফল।

There are four types of Conditionals:
1. The Zero Conditionals
2. The First Conditionals
3. The Second Conditionals and
4. The Third Conditionals

এ ধরনের বাক্যগুলোর সাধারণ structure হলো:
- Zero Conditional = If + Present + Present (shows scientific and general truth).
- 1st Conditional = If + Present + Future.
- 2nd Conditional = If + Past Simple + Future in Past (S + would/might/could + Base Form of the Verb).
- 3rd Conditional = If + Past Perfect (had +V3) + Perfect Modal (S + would have/could have/might have + V3).

অথবা - Had + sub+ verb এর past participle + Sub+ would/could/might + have + pp of verb.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

১১.
Transgress means:
  1. Purloin
  2. Invade
  3. Intrude
  4. Infringe
সঠিক উত্তর:
Infringe
উত্তর
সঠিক উত্তর:
Infringe
ব্যাখ্যা

- Correct answer: Infringe.

Transgress 
- Bangla Meaning: (সীমা) লঙ্ঘন করা। 
- English Meaning: to violate a command or law: sin.

ঘ) Infringe
- Bangla Meaning: ভঙ্গ/লঙ্ঘন/খণ্ডন করা; অতিবর্তন/অতিক্রম করা। 
- English Meaning: to encroach upon in a way that violates law or the rights of another.

Other options:
ক) Purloin
- Bangla Meaning: (আনুষ্ঠানিক) চুরি করা। 
- English Meaning: to appropriate wrongfully and often by a breach of trust.

খ) Invade
- Bangla Meaning: হামলা/হস্তক্ষেপ/লঙ্ঘন করা। 
- English Meaning: to enter for conquest or plunder.

গ) Intrude
- Bangla Meaning: জোর করে প্রবেশ করা বা করানো; অনাহূত/অবাঞ্ছিতভাবে প্রবেশ করা। 
- English Meaning: to thrust oneself in without invitation, permission, or welcome.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary

১২.
Raina Petkoff is a character by:
  1. James joyce
  2. Samuel Beckett
  3. W. B. Yeats
  4. G.B. Shaw
সঠিক উত্তর:
G.B. Shaw
উত্তর
সঠিক উত্তর:
G.B. Shaw
ব্যাখ্যা

- Arms and the Man is a Famous comedy drama written by George Bernard Shaw.
- ১৮৮৫ সালে Surbo-Bulgarian War এর প্রেক্ষাপটে রচিত হয়েছে নাটকটি।
- এই drama এর title টি সরাসরি Roman Poet Virgil এর Aeneid এর প্রথম লাইন থেকে নেয়া যেখানে যুদ্ধকে glorify করা হয়েছে।
- তেমনি ভাবে Arms and the Man drama টিতে, indirectly Serbo-Bulgarian war এর প্রতিচ্ছবি খুঁজে পাওয়া যায়।

Arms and the Man এর গুরুত্বপূর্ন চরিত্র সমূহ -
- Raina Petkoff (female protagonist),
- Captain Bluntschli (male protagonist),
- Major Siergius Saranoff (antagonist),
- Major Paul Petkoff (father),
- Catherine Petkoff (mother),
- Louka (maid),
- Nicola (male servant), etc.

G. B. Shaw (1856-1950):
- তার পুরো নাম George Bernard Shaw.
- তিনি 'Modern period' এর নাট্যকার।
- George Bernard Shaw একজন Irish নাট্যকার এবং সাহিত্য সমালোচক।
- তিনি ১৯২৫ সালে নোবেল পুরস্কার পান।
- He was famous for his 'drama of ideas'.

Famous Plays of G.B. Shaw:
- Pygmalion (Romantic play)
- Major Barbara (Social satire)
- Mrs. Warren's Profession; (play)
- Arms and the Man (Romantic comedy)
- Caesar and Cleopatra; (play/tragedy)
- Man and Superman; (Comedy play)
- The Doctor's Dilemma; (satire drama/play, Epilogue)
- St. Joan of Arc etc.

Source: Britannica and Live MCQ Lecture.

১৩.
He is worth his salt.
The meaning of underlined phrase is:
  1. Became exhausted
  2. Good at fishing
  3. Good at one's job
  4. A businessman
সঠিক উত্তর:
Good at one's job
উত্তর
সঠিক উত্তর:
Good at one's job
ব্যাখ্যা

Worth one's salt (PHRASE):
English Meaning: Good at one's job, good or competent at the job or profession specified.
Bangla Meaning: দক্ষ; কোন কাজে দক্ষ বা পারদর্শী।

Example:
- Let's see if you are really worth your salt as a politician.
- Any childminder worth their salt should provide an excellent environment for children of any age.

Source: Oxford and Cambridge Dictionary.

১৪.
Basketball has a small ____ in Bangladesh
  1. follow on
  2. following
  3. follow
  4. fall out
সঠিক উত্তর:
following
উত্তর
সঠিক উত্তর:
following
ব্যাখ্যা

অপশনে উল্লিখিত শব্দসমূহের অর্থ -
ক) Follow on - অনুগামী হওয়া।
খ) Following - সমর্থক, ভক্ত।
গ) Follow - অনুসরণ করা।
ঘ) Fall out - ঝগড়া করা; পরিত্যাগ করা।

- সুতরাং, বোঝা যাচ্ছে, শূন্যস্থানে following শব্দটি বসালে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
- এক্ষেত্রে, Following মানে হচ্ছে a body of supporters or admirers.
- Complete Sentence: Basketball has a small following in Bangladesh.
- Bangla Meaning: বাংলাদেশে ক্রিকেটের অনেক দর্শক/সমর্থক আছে।

Source: Accessible Dictionary by Bangla Academy.

১৫.
You ____ the money from him.
  1. had to get
  2. had better get
  3. had better got
  4. had better to get
সঠিক উত্তর:
had better get
উত্তর
সঠিক উত্তর:
had better get
ব্যাখ্যা

- Complete sentence: You had better get the money from him.

- Had better এর পরে verb এর base form বসে।
- এখানে had হলো unreal past বা অবাস্তব অতীত।
- Had better অর্থ তবুও/ বরং ভালো।
- এ ধরণের বাক্য সবসময় present বা future অর্থ প্রদান করে।
- Had better যুক্ত sentence past tense এর হলেও তা মূলত past tense নয়।
- এ জাতীয় বাক্যগুলি মূলত একটি উপদেশ বা suggestion প্রকাশ করে।
- Had better এর পর infinitive to বসে না।
- Structure: Subject + had better/would better/had rather + verb এর base form.
- যেমন:
- I had better meet him now.
- You had better stay today.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

১৬.
He prefers playing football ___ cricket.
  1. of
  2. but
  3. to
  4. without
সঠিক উত্তর:
to
উত্তর
সঠিক উত্তর:
to
ব্যাখ্যা

Prefer (someone or something) to (someone or something else)
- English meaning: To choose or want one thing rather than another
- Bangla Meaning: অধিক পছন্দ করা।

- Complete sentence: He prefers playing football to cricket.
- অর্থাৎ যখন কোনকিছু/কারোর চেয়ে অন্য কিছু বা অন্য কাউকে পছন্দ করা হয় বা দুইটি জিনিস জিনিসের মধ্যে আপেক্ষিক ভাবে একটি জিনিস বেশি পছন্দ করা বুঝাতে Prefer এর পর সর্বদা ই to বসবে।
- বাক্যে তিনি ফুটবল খেলা পছন্দ করেন ক্রিকেট খেলা থেকে। 

Source: Cambridge Dictionary, Accessible Dictionary by Bangla Academy.

১৭.
A synonym of a pamphlet is
  1. Opening
  2. Bureau
  3. Censor
  4. Brochure
সঠিক উত্তর:
Brochure
উত্তর
সঠিক উত্তর:
Brochure
ব্যাখ্যা

Pamphlet:
- Bangla Meaning: বিশেষত সমসাময়িক সমস্যা নিয়ে লেখা বাঁধাইহীন পুস্তিকা; প্যামফলেট। 
- English Meaning: an unbound printed publication with no cover or with a paper cover.

ঘ) Brochure
- Bangla Meaning: কোনো স্থান বা কর্মসূচি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণসংবলিত পুস্তিকা।
- English Meaning: one containing descriptive or advertising material.

Other options:
ক) Opening
- Bangla Meaning: খোলা জায়গা; যাওয়া বা আসার পথ।
- English Meaning: an act or instance of making or becoming open.

খ) Bureau
- Bangla Meaning: সরকারি বা পৌর দফতর/অফিস; ব্যুরো; দফতর। 
- English Meaning: a specialized administrative unit.

গ) Censor
- Bangla Meaning: যে সরকারি কর্মকর্তা চিঠিপত্র, বই, সাময়িকী, নাটক, ছায়াছবি ইত্যাদি পরীক্ষা করেন এবং নীতিবিগর্হিত বা কোনোভাবে আপত্তিকর বা যুদ্ধের সময় শত্রুপক্ষের সহায়ক হতে পারে এমন অংশ থাকলে তা কেটে বাদ দেন। 
- English Meaning: an official who examines materials (such as publications or films) for objectionable matter.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

১৮.
He is ____ teacher.
  1. statistic
  2. a statistic
  3. a statistics
  4. statistic's
সঠিক উত্তর:
a statistics
উত্তর
সঠিক উত্তর:
a statistics
ব্যাখ্যা

- Statistics দেখতে plural হলেও এটি মূলত singular.
- এই রকম আরো কিছু singular এর উদাহরণ হচ্ছে physics, mathematics, information, news, politics etc.
- এছাড়া, There is no such word as Statistics's or Statistic
- সাধারণত, All countable and uncountable উভয় noun এরসাথেই ব্যবহার হয়।
- যদি uncountable noun এরসাথে ব্যবহৃত হয় তবে এটি singular verb গ্রহণ করে এবং যদি countable এর সাথে ব্যবহৃত হয় তবে plural verb গ্রহণ করে।
- He is a statistics teacher.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

১৯.
কোনটি প্রমথ চৌধুরী রচিত গ্রন্থ নয়?
  1. তেল নুন লকড়ি
  2. নীললোহিত
  3. রবীন্দ্রনাথের শিক্ষাচিন্তা
  4. বীরবলের হালখাতা
সঠিক উত্তর:
রবীন্দ্রনাথের শিক্ষাচিন্তা
উত্তর
সঠিক উত্তর:
রবীন্দ্রনাথের শিক্ষাচিন্তা
ব্যাখ্যা

'রবীন্দ্রনাথের শিক্ষাচিন্তা' প্রমথ চৌধুরী রচিত গ্রন্থ নয়।
- এটি রচনা করেন ছন্দবিশারদ, ঐতিহাসিক, রবীন্দ্রবিশেষজ্ঞ প্রবোধচন্দ্র সেন।

অন্যদিকে,
- তেল নুন লকড়ি, নীললোহিত, বীরবলের হালখাতা, এই তিনটি গ্রন্থের রচয়িতা হলেন- প্রমথ চৌধুরী।

• প্রমথ চৌধুরী:
- প্রমথ চৌধুরী সাহিত্যিক, বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তক।
- তিনি ১৮৬৮ সালের ৭ আগষ্ট যশোরে জন্মগ্রহণ করেন।
- প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম 'বীরবল।'
- প্রমথ চৌধুরী রচিত 'বীরবলের হালখাতা' ১৯০২ সালে ভারতী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। এই গ্রন্থে তিনি প্রথম চলিত রীতির প্রয়োগ ঘটান।
- বাংলা কাব্য সাহিত্যে তিনিই প্রথম ইতালীয় সনেটের প্রবর্তন করেন।
- তিনি 'সবুজ পত্র’ পত্রিকাটি সম্পাদনা করেন।

• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- সনেট পঞ্চাশৎ,
- পদচারণ।

• তাঁর রচিত প্রবন্ধগ্রন্থ:
- তেল নুন লকড়ি,
- বীরবলের হালখাতা,
- নানাকথা,
- আমাদের শিক্ষা,
- রায়তের কথা,
- নানাচর্চা,
- আত্মকথা,
- প্রবন্ধসংগ্রহ, ইত্যাদি।

তাঁর রচিত গল্পগ্রন্থ:
- চার ইয়ারী কথা,
- আহুতি,
- নীললোহিত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

২০.
'বেহুলা গীতাভিনয়'- নাটকটি কে রচনা করেন?
  1. নবীনচন্দ্র সেন
  2. মীর মশাররফ হোসেন
  3. দীনবন্ধু মিত্র
  4. দ্বিজেন্দ্রলাল রায়
সঠিক উত্তর:
মীর মশাররফ হোসেন
উত্তর
সঠিক উত্তর:
মীর মশাররফ হোসেন
ব্যাখ্যা

• 'বেহুলা গীতাভিনয়' মীর মশাররফ হোসেন রচিত একটি নাটক।

• মীর মশাররফ হোসেন:
- মীর মশাররফ হোসেন ছিলেন ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক।
- ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়ায় তাঁর জন্ম।
- তাকে বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক বলা হয়। গ্রামবার্তার সম্পাদক কাঙাল হরিনাথ ছিলেন তাঁর সাহিত্যগুরু।
- তার রচিত প্রথম গ্রন্থ হলো 'রত্নাবতী'।
- মশাররফ হোসেন ছাত্রাবস্থায় সংবাদ প্রভাকর ও কুমারখালির গ্রামবার্তা প্রকাশিকা-র মফঃস্বল সংবাদদাতার দায়িত্ব পালন করেন। এখানেই তাঁর সাহিত্যজীবনের শুরু।
- তিনি আজিজননেহার ও হিতকরী নামে দুটি পত্রিকাও সম্পাদনা করেন।
- মীর মশাররফ ছিলেন বঙ্কিমযুগের অন্যতম প্রধান গদ্যশিল্পী ও উনিশ শতকের বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ।

• তাঁর রচিত সাহিত্যকর্ম:
• নাটক:
- বসন্তকুমারী,
- জমীদার দর্পণ,
- বেহুলা গীতাভিনয়।

• প্রহসন:
- টালা অভিনয়,
- এর উপায় কি,
- ফাঁস কাগজ,
- ভাই ভাই এইতো চাই।

• উপন্যাস:
- বিষাদ-সিন্ধু।

• আত্মজীবনীমূলক রচনা:
- উদাসীন পথিকের মনের কথা,
- গাজী মিয়াঁর বস্তানী,
- আমার জীবনী,
- কুলসুম জীবনী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

২১.
'সাহেব' এর স্ত্রীবাচক শব্দ হলো-
  1. সঙ্গী
  2. সাহেবান
  3. বিবি
  4. সাহেবিয়ানা
সঠিক উত্তর:
বিবি
উত্তর
সঠিক উত্তর:
বিবি
ব্যাখ্যা

• 'সাহেব' এর স্ত্রীবাচক শব্দ হলো- বিবি।

• সাহেব [শাহেব্‌] (বিশেষ্য) {(আরবি) সাহিব}:
- এর অর্থ হলো- (১) সম্ভ্রান্ত ব্যক্তি; মহাশয়; (২) কর্তা; প্রভু। (৩) উচ্চ কর্মচারী (বড় সাহেব)। (৪) ইউরোপীয় ইংরেজ।

• 'সাহেবান' হলো- 'সাহেব' এর বহুবচন।
- (বিশেষ্য) সুধীবৃন্দ; সম্ভ্রান্ত ব্যক্তিগণ।

• সাহেবি, সাহেবিয়ানা [শাহেবি, শাহেবিয়ানা] - (বিশেষ্য) ইউরোপীয়দের ন্যায় আচরণ বা চালচলন।
- (বিশেষণ) ইউরোপীয়দের মতো।
-------
অন্যদিকে,
• সঙ্গী হলো- 'সঙ্গিনী' এর পুরুষবাচক শব্দ।

উৎস:
১) প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত, ড. হায়াৎ মামুদ; বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২) বাংলা একাডেমি অভিগম্য অভিধান।

২২.
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'জাহান্নম হইতে বিদায়' -এর রচয়িতা কে?
  1. আল মাহমুদ
  2. শওকত আলী
  3. সেলিনা হোসেন
  4. শওকত ওসমান
সঠিক উত্তর:
শওকত ওসমান
উত্তর
সঠিক উত্তর:
শওকত ওসমান
ব্যাখ্যা

• মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'জাহান্নম হইতে বিদায়' -এর রচয়িতা হলেন- শওকত ওসমান।

• জাহান্নম হইতে বিদায়:
- শওকত ওসমানের 'জাহান্নম হইতে বিদায়' বাংলাদেশের মুক্তিযুদ্ধের বছর রচিত ও প্রকাশিত উপন্যাস।
- ১৯৭১ সালে লেখক এই গ্রন্থ রচনা করেন। অবশ্য তখন তিনি কলকাতায় অবস্থান করছিলেন এবং তাই বইটি বের হয় কলকাতার আনন্দ পাবলিশার্স থেকে।
- এই উপন্যাসটি প্রকাশ পেলে তা পাঠ করে পশ্চিমবঙ্গের বাঙালি পাঠকসহ সেখানে অবস্থানকারী বাংলাদেশের স্বাধীনতাকামী শরণার্থী বাঙালিরা আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে আশাবাদী হয়ে ওঠেন।
- প্রচলিত ধারার উপন্যাসের মতো এই উপন্যাসের নায়ক কোন ব্যক্তি নয়, নায়ক হলো সময় বা যুদ্ধকাল।
- যে সময় সোনার বাংলাকে শ্মশানে পরিণত করেছিল পাকিস্তানিরা, সে সময় শিল্পীর কণ্ঠে ভেসে ওঠে এমন গান: সোনায় মোড়ানো বাংলাকে আমার শ্মশান বানালো কে? ইয়াহিয়া তোমার আসামির মতো জবাব দিতে হবে।
- উপন্যাসের অন্যতম চরিত্র গাজী রহমানের অভিজ্ঞতায় শওকত ওসমান তুলে ধরেছেন যুদ্ধকালীন পাকিবর্বরতা।
- এই উপন্যাসে যুদ্ধকালে পলায়নপর মধ্যবিত্তের চিত্র অঙ্কিত হয়েছে।

• উল্লেখযোগ্য চরিত্র:
- গাজী রহমান,
- এডভোকেট রেজা আলী,
- বামপন্থী নেতা কিরণ রায় প্রমুখ কয়েকটি চরিত্র আছে এই উপন্যাসে।

• শওকত ওসমান:
- শওকত ওসমান কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ছিলেন।
- ১৯১৭ সালের ২ জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকৃত নাম শেখ আজিজুর রহমান; ‘শওকত ওসমান’ তাঁর সাহিত্যিক নাম।
- 'জাহান্নম হইতে বিদায়' শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস।

• তাঁর রচিত অন্যান্য উপন্যাস:
- জননী,
- জাহান্নম হইতে বিদায়,
- দুই সৈনিক,
- সমাগম,
- চৌরসন্ধি,
- রাজা উপাখ্যান,
- নেকড়ে অরণ্য,
- পতঙ্গ পিঞ্জর,
- রাজসাক্ষী,
- জলাংগী,
- পুরাতন খঞ্জর।

• তাঁর রচিত প্রবন্ধ:
- সংস্কৃতির চড়াই উৎরাই,
- মুসলিম মানসের রূপান্তর।

• তাঁর রচিত শিশুতোষ গ্রন্থ:
- ওটেন সাহেবের বাংলো,
- তারা দুই জন,
- ক্ষুদে সোশালিস্ট।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

২৩.
'দোলনা' শব্দের প্রকৃতি-প্রত্যয় নির্ণয় করুন-
  1. দোল্‌ + অনা
  2. দুল্‌ + অনা
  3. দুল্‌ + না
  4. দোলন + আ
সঠিক উত্তর:
দুল্‌ + অনা
উত্তর
সঠিক উত্তর:
দুল্‌ + অনা
ব্যাখ্যা

• দোলনা' শব্দের প্রকৃতি-প্রত্যয় হলো- দুল্‌ + অনা।

• বাংলা কৃৎ প্রত্যয়: 
- বাংলার নিজস্ব অনেক ধাতু রয়েছে যেগুলো সংস্কৃত নয়। এসব ধাতুর সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেসব প্রত্যয়কে বাংলা কৃৎ প্রত্যয় বলে।
- যেমন:
• ‘অনা’ কৃৎ-প্রত্যয় যোগে গঠিত কিছু শব্দ হলো:
- √দুল্ + অনা = দুলনা > দোলনা।
- √খেল্ + অনা = খেলনা।

• ‘অক’ কৃৎ-প্রত্যয় যোগে গঠিত শব্দ হচ্ছে:
- √ঝল্ + অক = ঝলক;
- √মুড়্ + অক = মোড়ক।

এরূপ ‘আ’ কৃৎ-প্রত্যয় যোগে গঠিত কিছু শব্দ হলো:
- √খা্ + অন = খাওন;
- √দে্ + অন = দেওন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

২৪.
মঙ্গলযুগের সর্বশেষ কবি হিসেবে অভিহিত করা হয় কাকে?
  1. কানাহরি দত্ত
  2. মানিক দত্ত
  3. ভারতচন্দ্র রায়গুণাকর
  4. মুকুন্দরাম চক্রবর্তী
সঠিক উত্তর:
ভারতচন্দ্র রায়গুণাকর
উত্তর
সঠিক উত্তর:
ভারতচন্দ্র রায়গুণাকর
ব্যাখ্যা

• মঙ্গলযুগের সর্বশেষ কবি হিসেবে অভিহিত করা হয় 'ভারতচন্দ্র রায়গুণাকর' কে।

• ভারতচন্দ্র রায়গুণাকর:
- মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি এবং বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি ভারতচন্দ্র রায়গুণাকর।
- তিনি নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন।
- রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে ‘অন্নদামঙ্গল’ কাব্য রচনা করেন।
- ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যের ৩টি খণ্ড ছিল।
- এ কাব্যের জন্য মহারাজ কৃষ্ণচন্দ্র তাঁকে ‘রায়গুণাকর’ উপাধি দেন।
- ভারতচন্দ্রের প্রথম কাব্য ছিল বিমিশ্র দেবতা সত্যনারায়ণের সম্মানে রচিত একটি পাঁচালি।
- ভারতচন্দ্র রায়গুণাকরকে মধ্যযুগের/মঙ্গলযুগের শেষ বড় কবি বা নাগরিক কবিও বলা হয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

২৫.
'উপরোধ' শব্দ দ্বারা কী বুঝায়?
  1. হনন করা
  2. প্রতিরোধ করা
  3. উপস্থাপন
  4. বিশেষ অনুরোধ
সঠিক উত্তর:
বিশেষ অনুরোধ
উত্তর
সঠিক উত্তর:
বিশেষ অনুরোধ
ব্যাখ্যা

- 'উপরোধ' শব্দ দ্বারা বুঝায় বিশেষ অনুরোধ।

• উপরোধ (বিশেষ্য পদ) - একটি সংস্কৃত শব্দ।

• এর অর্থ:
- অনুরোধ (বিশেষ), (মোর উপরোধে তোরে মহেশ ঠাকুর-ভারতচন্দ্র রায়গুণাকর)।
- সুপারিশ,
- খাতির, (তাহা সনে যুদ্ধ মোর কোন উপরোধ-কাদৌ)।
- সমাদর।

• উপরোধক (বিশেষণ) - উপরোধকারী।
- উপরোধে ঢেঁকি গেলা (বাগধারা)- অনুরোধ এড়াতে না পেরে অনিচ্ছা সত্ত্বেও কোনো কাজ করা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২৬.
ভবানী দাস রচিত 'ময়নামতির গান' কোন যুগের নিদর্শন?
  1. প্রাচীন যুগের
  2. মধ্য যুগের
  3. আধুনিক যুগের
  4. অন্ধকার যুগের
সঠিক উত্তর:
মধ্য যুগের
উত্তর
সঠিক উত্তর:
মধ্য যুগের
ব্যাখ্যা

• ভবানী দাস রচিত 'ময়নামতির গান' মধ্য যুগের নিদর্শন।

• ময়নামতির গান:
- 'ময়নামতির গান' এর রচয়িতা ভবানী দাস।
- 'ময়নামতির গান' হলো মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একটি বিশেষ ধারা নাথ সাহিত্যের অন্তর্গত।
- এটি মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একটি বিশেষ ধারা।
- এ সাহিত্য দুটি ধারায় বিকাশ লাভ করে: একটি হলো সাধন-নির্দেশিকা, আর অন্যটি হচ্ছে গাথাকাহিনি বা আখ্যায়িকা।

• কয়েকটি উল্লেখযোগ্য নাথ সাহিত্য হলো:
- 'গোরাক্ষ বিজয়' এর রচয়িতা শেখ ফয়জুল্লাহ।
- 'গোপীচন্দ্রের সন্যাস' এর রচয়িতা শুকুর মাহমুদ।
- 'মীনচেতন' এর রচয়িতা শ্যামাদাস সেন।
- 'গোর্খবিজয়' এর রচয়িতা ভীমসেন রায়।

• নাথ গীতিকা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য:
- প্রাপ্ত পুথির ভিত্তিতে ময়নামতী-গোপীচন্দ্রের গানের তিনজন কবির সন্ধান পাওয়া যায় দুর্লভ মল্লিক, ভবানী দাস ও শুকুর মাহমুদ।
- দুর্লভ মল্লিকের কাব্যের নাম গোবিন্দচন্দ্র গীত; সম্পাদনা করেন শিবচন্দ্র শীল।
- নলিনীকান্ত ভট্টশালীর সম্পাদনায় ভবানী দাসের ময়নামতীর গান এবং শুকুর মাহমুদের গোপীচাঁদের সন্ন্যাস কাব্যদুটি ঢাকা সাহিত্য পরিষৎ থেকে প্রকাশিত হয়।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম এবং বাংলাপিডিয়া।

২৭.
কোনটি ধ্বনি-পরিবর্তনের উদাহরণ নয়?
  1. অভিশ্রুতি
  2. অন্তর্হতি
  3. প্রাতিপদিক
  4. ব্যঞ্জন বিকৃতি
সঠিক উত্তর:
প্রাতিপদিক
উত্তর
সঠিক উত্তর:
প্রাতিপদিক
ব্যাখ্যা

• 'প্রাতিপদিক' ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়।

• প্রাতিপদিক:
- বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে।
- যেমন: মুখ, পা, বই, ইত্যাদি।

• অন্যদিকে,
- উচ্চারণের সুবিধার জন্য ধ্বনি পরিবর্তন করা হয়।
- অভিশ্রুতি,অন্তর্হতি এবং ব্যঞ্জন বিকৃতি হলো ধ্বনি পরিবর্তনের উদাহরণ।

• অভিশ্রুতি:
- বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং তদনুসারে পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে বলে অভিশ্রুতি।
- যেমন: করিয়া থেকে অপিনিহিতির ফলে ‘কইরিয়া’ কিবা বিপর্যয়ের ফলে ‘কইরা’ থেকে অভিশ্রুতিজাত করে।
- এরূপ: শুনিয়া > শুনে, বলিয়া > বলে, হাটুয়া > হাউটা > হেটো, মাছুয়া > মেছাে ইত্যাদি।

• অন্তর্হতি:
- পদের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি লোপ পেলে তাকে বলে অন্তর্হতি।
- যেমন:
- ফলাহার > ফলার;
- আলাহিদা > আলাদা;
- ফাল্গুন > ফাগুন ইত্যাদি।

• ব্যঞ্জন বিকৃতি:
- শব্দ-মধ্যে কোনাে কোনাে সময় কোনাে ব্যঞ্জন পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জনধ্বনি ব্যবহৃত হয়। একে বলে ব্যঞ্জন বিকৃতি।
- যেমন:
- কবাট > কপাট,
- ধােবা > ধােপা,
- ধাইমা > দাইমা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

২৮.
নিচের বিকল্পগুলো থেকে শুদ্ধ বানান বাছাই করুন-
  1. অন্যমনষ্ক
  2. সমিচীন
  3. মনীষী
  4. অপকর্শ
সঠিক উত্তর:
মনীষী
উত্তর
সঠিক উত্তর:
মনীষী
ব্যাখ্যা

• শুদ্ধ বানান হলো- মনীষী।

• মনীষী (বিশেষণ পদ),
- এটি একটি সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয়: মনীষা + ইন্‌।
• এর অর্থ:
- তীক্ষ্ণধী,
- বিদ্বান,
- প্রতিভাসম্পন্ন।

- মনীষা: মনীষী(-ষিন্‌) (বিশেষণ) - মনীষাসম্পন্ন; তীক্ষ্ণধী।

অন্যদিকে,
- শুদ্ধ বানান হলো- সমীচীন।

• সমীচীন (বিশেষণ পদ)
- এটি সংস্কৃত ভাষার শব্দ।
- এর অর্থ হচ্ছে: সংগত, উপযুক্ত, উত্তম।

আরো কিছু শুদ্ধ বানান:
• অপকর্শ এর শুদ্ধ বানান - অপকর্ষ।
• অন্যমনষ্ক এর শুদ্ধ বানান - অন্যমনস্ক।
• অন্যপুর্বা এর শুদ্ধ বানান - অন্যপূর্বা।
• জাজ্জ্বল্যমান এর শুদ্ধ বানান - জাজ্বল্যমান। 
• প্রোজ্বলিত এর শুদ্ধ বানান - প্রজ্বলিত।
• শ্বাশত এর শুদ্ধ বানান - শাশ্বত।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

২৯.
বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্রাজেডি নাটক হলো-
  1. সধবার একাদশী
  2. পদ্মাবতী
  3. শর্মিষ্ঠা
  4. কৃষ্ণকুমারী
সঠিক উত্তর:
কৃষ্ণকুমারী
উত্তর
সঠিক উত্তর:
কৃষ্ণকুমারী
ব্যাখ্যা

• বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্রাজেডি নাটক হলো- কৃষ্ণকুমারী।

• ‘কৃষ্ণকুমারী’ নাটক:
- 'কৃষ্ণকুমারী' (১৮৬১) নাটকের কাহিনি উইলিয়াম টডের ‘রাজস্থান' নামক গ্রন্থ থেকে সংগৃহীত।
- এই নাটকে মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্রাজেডি রচনা করেন। এজন্য নাটকটি বিশেষভাবে উল্লেখযোগ্য।
- ১৮৬১ সালে প্রকাশিত হলেও নাটকটি রচিত হয়েছিল ১৮৬০ সালে।
- রচনার প্রায় সাত বছর পর এ নাটক ‘শোভাবাজার থিয়েটারে' ১৮৬৭ সালের ফেব্রুয়ারি মাসে প্রথম অভিনীত হয়।

• এই নাটকের উল্লেখযোগ্য চরিত্র হলো:
- কৃষ্ণকুমারী,
- মদনিকা,
- ভীমসিংহ,
- জগৎসিংহ,
- ধনদাস প্রমুখ।

অন্যদিকে,
• মাইকেল মধুসূদন দত্ত রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি নাটক পদ্মাবতী।
- মাইকেল মধুসূদন দত্ত রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক হলো শর্মিষ্ঠা। 

• সধবার একাদশী প্রহসনটির রচয়িতা দীনবন্ধু মিত্র।
------------------------
• মাইকেল মধুসূদন দত্ত:
- বাংলা কাব্যসাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের স্রষ্টা- মাইকেল মধুসূদন দত্ত।
- বাংলা ভাষায় অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম কাব্যগ্রন্থ হলো 'তিলোত্তমাসম্ভব'। কাব্যটি প্রকাশিত হয় ১৮৬০ খ্রিষ্টাব্দে।
- তবে অমিত্রাক্ষর ছন্দের প্রথম প্রয়োগ ঘটান তার রচিত 'পদ্মাবতী' নাটকে৷
- তাছাড়া বাংলা ভাষায় প্রথম চতুর্দশপদী কবিতা রচনা করেন তিনি।
- তাকে বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি বলা হয়ে থাকে।

• তাঁর রচিত কাব্যগুলো হলো:
- তিলোত্তমাসম্ভব কাব্য,
- মেঘনাদবধ কাব্য,
- ব্রজাঙ্গনা কাব্য,
- বীরাঙ্গনা কাব্য,
- চতুর্দশপদী কবিতাবলী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

৩০.
কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি?
  1. দৈনিক ইনকিলাব
  2. কুহেলিকা
  3. সওগাত
  4. ধূমকেতু
সঠিক উত্তর:
ধূমকেতু
উত্তর
সঠিক উত্তর:
ধূমকেতু
ব্যাখ্যা

• কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা 'ধূমকেতু'।

• 'ধূমকেতু' পত্রিকা:
- কাজী নজরুল ইসলামের সম্পাদনায় প্রকাশিত হয় অর্ধসপ্তাহিক পত্রিকা ধূমকেতু (১৯২২)।
- ধূমকেতু পত্রিকায় রবীন্দ্রনাথের বাণী ছাপা হয়েছিল - "আয় চলে আয় রে ধূমকেতু/ আঁধারে বাঁধ অগ্নিসেতু-"।
- ধূমকেতুর পূজা সংখ্যায় (২৬শে সেপ্টেম্বর ১৯২২) 'আনন্দময়ীর আগমনে' প্রকাশিত হলে পত্রিকাটি ব্রিটিশ সরকার দ্বারা বাজেয়াপ্ত হয় এবং তিনি গ্রেফতার হন।

অন্যদিকে,
• সওগাত একটি সচিত্র মাসিক পত্রিকা। ১৩২৫ বঙ্গাব্দের (১৯১৮ সাল) অগ্রহায়ণ মাসে মোহাম্মদ নাসিরউদ্দীনের সম্পাদনায় কলকাতা থেকে এটি প্রকাশিত হয়।

• দৈনিক ইনকিলাব বাংলাদেশের একটি অন্যতম জাতীয় দৈনিক সংবাদপত্র। পত্রিকাটি সম্পূর্ণ বাংলা ভাষায় বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকা থেকে প্রকাশিত হয়ে থাকে।
- পত্রিকাটির প্রথম প্রকাশকের দায়িত্ব পালন করেন এই পত্রিকাটির প্রতিষ্ঠাতা এম এ মাওলানা আবদুল মান্নান।

-------------------------
• কাজী নজরুল ইসলাম:
- কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- তিনি ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- নজরুলের ডাক নাম ছিল ‘দুখু মিয়া’।
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’।
- কাজী নজরুল ইসলাম আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।

• কাজী নজরুল ইসলামের সংগীত বিষয়ক গ্রন্থ:
- চোখের চাতক,
- নজরুল গীতিকা,
- সুর সাকী,
- বনগীতি প্রভৃতি।

• কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস:
- বাঁধন-হারা,
- মৃত্যুক্ষুধা,
- কুহেলিকা।

কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধগ্রন্থ:
- দুর্দিনের যাত্রী,
- যুগবাণী,
- রুদ্র মঙ্গল।

• কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা:
- 'ধূমকেতু' ১৯২২ সালে প্রকাশিত হয়।
- ‘লাঙ্গল’ (১৯২৫) পত্রিকার প্রধান পরিচালক ছিলেন কাজী নজরুল ইসলাম, এটি ১৯২৫ সালে প্রকাশিত হয়।
- 'দৈনিক নবযুগ' পত্রিকাটি কাজী নজরুল ইসলাম কমরেড মুজাফ্‌ফর আহমদ এর সাথে যৌথভাবে সম্পাদনা করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

৩১.
নিচের কোনটি "গাছে তুলে মই কাড়া" বাগধারাটির অর্থ প্রকাশ করে?
  1. ধরি মাছ না ছুঁই পানি
  2. আশা দিয়ে নিরাশ করা
  3. আকাশ থেকে পড়া
  4. আকাশে তোলা
সঠিক উত্তর:
আশা দিয়ে নিরাশ করা
উত্তর
সঠিক উত্তর:
আশা দিয়ে নিরাশ করা
ব্যাখ্যা

- ‘গাছে তুলে মই কাড়া’ বাগধারাটির অর্থ হলো- আশা দিয়ে নিরাশ করা; সাহায্যের আশা দিয়ে সাহায্য না করা।

অন্যদিকে,
- ‘ধরি মাছ না ছুঁই পানি’ প্রবাদ প্রবচনটির অর্থ - কৌশলে কার্যোদ্ধার।
- 'আকাশ থেকে পড়া' বাগধারাটির অর্থ- না জানার ভান করা ৷
- 'আকাশে তোলা'  বাগধারাটির অর্থ- মাত্রাতিরিক্ত প্রশংসা করা।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা দ্বিতীয় পত্র, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

৩২.
'ধূসর পাণ্ডুলিপি' একটি বিখ্যাত-
  1. কাব্যগ্রন্থ
  2. প্রবন্ধ
  3. গল্পগ্রন্থ
  4. উপন্যাস
সঠিক উত্তর:
কাব্যগ্রন্থ
উত্তর
সঠিক উত্তর:
কাব্যগ্রন্থ
ব্যাখ্যা

• ধূসর পাণ্ডুলিপি:
- 'ধূসর পাণ্ডুলিপি' (১৯৩৬) জীবনানন্দ দাশের দ্বিতীয় কাব্যগ্রন্থ।
- এই কবিতাগুলির মধ্যে জীবনানন্দীয় কাব্যের নিজস্ব বিষয়, ছন্দভঙ্গি, ভাষা, প্রতিমা সমস্ত বৈশিষ্ট্যই স্পষ্ট প্রকাশিত।
- এ কাব্যগ্রন্থের মাধ্যমেই আধুনিক বাংলা কাব্যাঙ্গনে জীবনানন্দ দাশের প্রতিষ্ঠা নিশ্চিত হতে থাকে।
- রবীন্দ্রনাথ ঠাকুর এই কাব্যগ্রন্থ পাঠ করে তাঁর কবিতাকে 'চিত্ররূপময় কবিতা' বলেছেন।

---------------------
• জীবনানন্দ দাশ:
- 'রূপসী বাংলার কবি', 'নির্জনতার কবি', 'তিমির হননের কবি', 'ধূসরতার কবি' নামে পরিচিত জীবনানন্দ দাশ ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন কবি, শিক্ষাবিদ।
- তাঁদের আদি নিবাস ছিল বিক্রমপুরের গাওপাড়া গ্রামে।
- তাঁর পিতা সত্যানন্দ দাশ ছিলেন স্কুলশিক্ষক ও সমাজসেবক। তিনি ব্রহ্মবাদী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন।
- মাতা কুসুমকুমারী দাশ ছিলেন একজন বিখ্যাত কবি।
- জীবনানন্দ ছিলেন বাংলা কাব্যান্দোলনে রবীন্দ্রবিরোধী তিরিশের কবিতা নামে খ্যাত কাব্যধারার অন্যতম কবি।
- তাঁর 'ধূসর পাণ্ডুলিপি' কাব্যের অন্তর্গত 'মৃত্যুর আগে' কবিতার সাথে আইরিশ কবি ডব্লিউ. বি. ইয়েটস-এর 'The falling of the Leaves' কবিতার মিল রয়েছে।
- তাঁর 'মহাপৃথিবী' কাব্যের অন্তর্গত 'হায় চিল' কবিতার সাথে ইয়েটস্‌-এর 'He reproves the curlow' কবিতার মিল রয়েছে।
- 'বনলতা সেন' কবিতাটিতে অ্যাডগার এলেন পো-র 'টু হেলেন' কবিতার প্রভাব রয়েছে।
- বাংলাদেশে ষাটের দশকে বাঙালির জাতিসত্তা বিকাশের আন্দোলনে এবং ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধে সংগ্রামী বাঙালি জনতাকে তাঁর 'রূপসী বাংলা' তীব্রভাবে অনুপ্রাণিত করে।
- জীবনানন্দ দাশের 'বনলতা সেন' কাব্যগ্রন্থ নিখিলবঙ্গ রবীন্দ্রসাহিত্য সম্মেলনে পুরস্কৃত (১৯৫৩) হয়।
- এছাড়া জীবনানন্দ দাশের 'শ্রেষ্ঠ কবিতা' গ্রন্থটিও ভারত সরকারের সাহিত্য আকাদেমি পুরস্কার (১৯৫৪) লাভ করে।
- ১৯৫৪ সালের ২২ অক্টোবর কলকাতায় তাঁর মৃত্যু হয়। 

• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- ঝরাপালক,
- ধূসর পাণ্ডুলিপি,
- বনলতা সেন, 
- মহাপৃথিবী,
- রূপসী বাংলা,
- সাতটি তারার তিমির,
- বেলা অবেলা কালবেলা।

• তাঁর রচিত উপন্যাসগুলো হলো-
- মাল্যবান,
- সতীর্থ।

• ‘কবিতার কথা’ হচ্ছে জীবনানন্দ দাশ রচিত প্রবন্ধগ্রন্থ।
- এই প্রবন্ধে তাঁর একটি বিখ্যাত উক্তি- ‘সকলেই কবি নন, কেউ কেউ কবি।’

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

৩৩.
'উদক' এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. নীর
  2. নভঃ
  3. পয়ঃ
  4. অম্বু
সঠিক উত্তর:
নভঃ
উত্তর
সঠিক উত্তর:
নভঃ
ব্যাখ্যা

- সঠিক উত্তর: খ) নভঃ

• উদক = জল/পানি।

- ‘পানি' শব্দের সমার্থক শব্দ: নীর, পয়ঃ, অম্বু, জল, সলিল, অপ, উদক, তোয়, জীবন, ইত্যাদি।

অন্যদিকে,
• 'নভঃ' হলো আকাশ শব্দের সমার্থক শব্দ।

- আকাশ শব্দের আরও সমার্থক শব্দ: গগন, অন্তরিক্ষ, অম্বর, ব্যোম, আসমান, দ্যুলোক, শূন্য, নীলিমা, অনন্ত, সুরপথ, অম্বরতল, খলোক, খগোল, নক্ষত্রলোক, নভোলোক, নভস্থল, ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৩৪.
বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক কে?
  1. মীর মশাররফ হোসেন
  2. সৈয়দ ওয়ালীউল্লাহ
  3. ইসমাইল হোসেন সিরাজী
  4. সেলিনা হোসেন
সঠিক উত্তর:
মীর মশাররফ হোসেন
উত্তর
সঠিক উত্তর:
মীর মশাররফ হোসেন
ব্যাখ্যা

• বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক হলো মীর মশাররফ হোসেন।

• মীর মশাররফ হোসেন:
- মীর মশাররফ হোসেন ছিলেন ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক।
- ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়ায় তাঁর জন্ম।
- তাকে বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক বলা হয়। গ্রামবার্তার সম্পাদক কাঙাল হরিনাথ ছিলেন তাঁর সাহিত্যগুরু।
- তার রচিত প্রথম গ্রন্থ হলো 'রত্নাবতী'।
- মশাররফ হোসেন ছাত্রাবস্থায় সংবাদ প্রভাকর ও কুমারখালির গ্রামবার্তা প্রকাশিকা-র মফঃস্বল সংবাদদাতার দায়িত্ব পালন করেন। এখানেই তাঁর সাহিত্যজীবনের শুরু।
- তিনি আজিজননেহার ও হিতকরী নামে দুটি পত্রিকাও সম্পাদনা করেন।
- মীর মশাররফ ছিলেন বঙ্কিমযুগের অন্যতম প্রধান গদ্যশিল্পী ও উনিশ শতকের বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ।

• তাঁর রচিত সাহিত্যকর্ম:
• নাটক:
- বসন্তকুমারী,
- জমীদার দর্পণ,
- বেহুলা গীতাভিনয়।

• প্রহসন:
- টালা অভিনয়,
- এর উপায় কি,
- ফাঁস কাগজ,
- ভাই ভাই এইতো চাই।

• উপন্যাস:
- বিষাদ-সিন্ধু।

• আত্মজীবনীমূলক রচনা:
- উদাসীন পথিকের মনের কথা,
- গাজী মিয়াঁর বস্তানী,
- আমার জীবনী,
- কুলসুম জীবনী ইত্যাদি।

অন্যদিকে,
খ) সৈয়দ ওয়ালীউল্লাহ:
- আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান ঔপন্যাসিক।
- তাঁর বিখ্যাত উপন্যাস "লালসালু" (১৯৪৮)।

গ) ইসমাইল হোসেন সিরাজী:
- তিনি একজন বিশিষ্ট মুসলিম সাহিত্যিক ও প্রাবন্ধিক।
- মুসলিম জাগরণের সাহিত্য রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

ঘ) সেলিনা হোসেন:
- বাংলাদেশের সমসাময়িক অন্যতম জনপ্রিয় ঔপন্যাসিক।
- তাঁর উপন্যাসগুলোতে বিশেষ করে মুক্তিযুদ্ধ, নারীজীবন ও সামাজিক বাস্তবতা উঠে আসে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

৩৫.
নিচের কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ?
  1. ঘরমুখো
  2. জজ সাহেব
  3. মধুমাখা
  4. নরপশু
সঠিক উত্তর:
জজ সাহেব
উত্তর
সঠিক উত্তর:
জজ সাহেব
ব্যাখ্যা

- কর্মধারয় সমাসের উদাহরণ হলো 'জজ সাহেব'।

• কর্মধারয় সমাস:

- যে সমাসে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয় তাকে বলা হয় কর্মধারয় সমাস।
- যেমন:
- যিনি জজ তিনিই সাহেব = জজ সাহেব।
- যিনি মাস্টার তিনিই সাহেব = মাস্টার সাহেব।
- নীল যে পদ্ম = নীলপদ্ম, ইত্যাদি।

অন্যদিকে,
ক) ঘরমুখো হলো প্ৰত্যয়ান্ত বহুব্রীহি।

• প্ৰত্যয়ান্ত বহুব্রীহি:
- যে বহুব্রীহি সমাসের সমস্তপদে আ, এ, ও ইত্যাদি প্রত্যয় যুক্ত হয় তাকে বলা হয় প্রত্যয়ান্ত বহুব্রীহি৷ যথা:
- এক দিকে চোখ (দৃষ্টি) যার = একচোখা (চোখ+আ)।
- নিঃ (নেই) খরচ যার = নি-খরচে (খরচ+এ)।
- ঘরমুখো (মুখ+ও) - ঘরের দিকে মুখ যার।

গ) মধুমাখা হলো তৃতীয়া তৎপুরুষ সমাস।

• তৃতীয়া তৎপুরুষ সমাস:
- পূর্বপদে তৃতীয়া বিভক্তির (দ্বারা, দিয়া, কর্তৃক ইত্যাদি) লোপে যে সমাস হয়, তাকে তৃতীয়া তৎপুরুষ সমাস বলে। যথা:
- মধু দিয়ে মাখা = মধুমাখা।
- মন দিয়ে গড়া = মনগড়া।
- শ্রম দ্বারা লব্ধ = শ্রমলব্ধ।

ঘ) নরপশু হলো নিপাতনে সিদ্ধ বহুব্রীহি।

• নিপাতনে সিদ্ধ বহুব্রীহি:
- নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস হলো এমন এক ধরনের বহুব্রীহি সমাস যা কোনো সাধারণ ব্যাকরণগত নিয়মের অধীনে থাকে না এবং এর
ব্যাসবাক্য বা বিশ্লেষণ স্বাভাবিক নিয়মে হয় না। এগুলি বিশেষ বা ব্যতিক্রমী প্রয়োগ
- উদাহরণ:
- নরপশু = নরাকারের পশু যে।
- দ্বীপ = দু দিকে অপ (জল) যার।
- অন্তরীপ = অন্তর্গত অপ (জল) যার।
- জীবস্মৃত = জীবিত থেকেও যে মৃত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।

৩৬.
চর্যাপদের দ্বিতীয় সর্বোচ্চ পদ রচিয়তা কে?
  1. কাহ্নপা
  2. ভুসুকুপা
  3. শবরপা
  4. সরহপা
সঠিক উত্তর:
ভুসুকুপা
উত্তর
সঠিক উত্তর:
ভুসুকুপা
ব্যাখ্যা

- চর্যাপদের দ্বিতীয় সর্বোচ্চ পদ রচিয়তা- ভুসুকুপা।

• ভুসুকুপা:
- চর্যাগীতি রচনার দিক থেকে দ্বিতীয় স্থানের অধিকারী হলেন ভুসুকুপা।
- তিনি সৌরাষ্ট্রের ক্ষত্রিয় রাজপুত্র ছিলেন বলে মনে করা হয়।
- তাঁর রচিত আঁটটি পদ চর্যাপদ গ্রন্থে সংগৃহীত হয়েছে।
- নানা কিংবদন্তি বিচারে ভুসুকুপা নামটিকে ছন্দ নাম বলে মনে করেন। তাঁর প্রকৃত নাম শান্তিদেব।
- ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে শান্তিদেব ভুসুকু সাত শতকের দ্বিতীয়ার্ধে বর্তমান ছিলেন। ভুসুকুর জীবৎকালে শেষ সীমা ৮০০ সাল।
- ধর্মপালের রাজত্বকালে (৭৭০-৮০৬ সাল) ভুসুকুপা জীবিত ছিলেন।

অন্যদিকে,
- চর্যাপদের কবিগণের মধ্যে সর্বাধিক পদ রচনা করেন কাহ্নপা। কাহ্নপা সর্বমোট ১৩টি পদ রচনা করেন।
- শবরপা চর্যাপদের ২৮ ও ৫০ এই দুটি পদ রচনা করেন।
- তৃতীয় সর্বোচ্চ পদ রচনা করেন - সরহপা (৪টি)।
- চতুর্থ সর্বোচ্চ পদ রচনা করেন - কুক্কুরীপা (৩টি)।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

৩৭.
৫ টি ক্রমিক সংখ্যার যোগফল ১০০ হলে প্রথম ও শেষ সংখ্যার গুণফল কত?
  1. ২৪২ 
  2. ২৪৬ 
  3. ৩৯৬ 
  4. ৪৬২
সঠিক উত্তর:
৩৯৬ 
উত্তর
সঠিক উত্তর:
৩৯৬ 
ব্যাখ্যা

প্রশ্ন: ৫ টি ক্রমিক সংখ্যার যোগফল ১০০ হলে প্রথম ও শেষ সংখ্যার গুণফল কত?

সমাধান:
ধরি,
১ম সংখ্যা = ক
২য় সংখ্যা = ক + ১
৩য় সংখ্যা = ক + ২
৪র্থ সংখ্যা = ক + ৩
৫ম সংখ্যা = ক + ৪

প্রশ্নমতে,
ক + ক + ১ + ক + ২ + ক + ৩ + ক + ৪ = ১০০
⇒ ৫ক + ১০ = ১০০
⇒ ৫ক = ১০০ - ১০
⇒ ৫ক = ৯০
⇒ ক = ৯০/৫
⇒ ক = ১৮

∴ ১ম সংখ্যা = ১৮
এবং ৫ম বা শেষ সংখ্যা = ক + ৪ = ১৮ + ৪ = ২২

∴  সংখ্যাদ্বয়ের গুণফল = ১৮ × ২২
= ৩৯৬ 

৩৮.
একটি সংখ্যা ১০% বৃদ্ধি পাওয়ার পর পুনরায় ২০% বৃদ্ধি পেয়ে ৬৬০ হলে প্রাথমিক সংখ্যাটি কত?
  1. ৪০০ 
  2. ৪৮০ 
  3. ৫০০ 
  4. ৫৫০ 
সঠিক উত্তর:
৫০০ 
উত্তর
সঠিক উত্তর:
৫০০ 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যা ১০% বৃদ্ধি পাওয়ার পর পুনরায় ২০% বৃদ্ধি পেয়ে ৬৬০ হলে প্রাথমিক সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
প্রাথমিক সংখ্যাটি = ক

এখন,
১০% বৃদ্ধি পাওয়ায় সংখ্যাটি হয়,
= ক + ক এর ১০%
= ক + (১০ক/১০০)
= ক + (ক/১০)
= ১১ক/১০

প্রশ্নমতে,
(১১ক/১০) + (১১ক/১০) এর ২০% = ৬৬০
⇒ (১১ক/১০) + (১১ক/১০) × (২০/১০০) = ৬৬০
⇒ (১১ক/১০)  + (১১ক/৫০) = ৬৬০
⇒ (৫৫ক + ১১ক)/৫০ = ৬৬০
⇒ ৬৬ক = ৬৬০ × ৫০
⇒ ক = (৬৬০ × ৫০)/৬৬
⇒ ক = ৫০০

শর্টকাট:
সংখ্যাটি = ৬৬০ × {১০০/(১০০ + ১০)}{১০০/(১০০ + ২০)}
= ৬৬০ × (১০০/১১০) × (১০০/১২০)
= ৬ × (১০০) × (৫/৬)
= ৫০০ 

৩৯.
একটি গুণোত্তর ধারার দ্বিতীয় পদ 3, শেষ পদ 243 এবং সাধারণ অনুপাত 3 হলে ধারাটির সমষ্টি কত?
  1. 324
  2. 360
  3. 364
  4. 396
সঠিক উত্তর:
364
উত্তর
সঠিক উত্তর:
364
ব্যাখ্যা

প্রশ্ন: একটি গুণোত্তর ধারার দ্বিতীয় পদ 3, শেষ পদ 243 এবং সাধারণ অনুপাত 3 হলে ধারাটির সমষ্টি কত?

সমাধান:
দেওয়া আছে,
গুণোত্তর ধারাটির দ্বিতীয় পদ = 3
সাধারণ অনুপাত, r = 3
প্রথম পদ, a = 3/3 = 1
n তম পদ = arn - 1 
⇒ 243 = 1 × 3n - 1
⇒ 35 = 3n - 1
⇒ n - 1 = 5
⇒ n = 5 + 1 = 6

গুণোত্তর ধারার n-সংখ্যক পদের সমষ্টি = a × (rn - 1)/(r - 1) [যেখানে, r > 1]

∴ ধারাটির 6 টি পদের সমষ্টি = 1 × {(36 - 1)/(3 -1)}
= (729 - 1)/2
= 728/2
= 364

৪০.
2x + 3y = 8 এবং 5x - 1 = 2y হলে (x, y) = ?
  1. (1, 2)
  2. (2, 1)
  3. (2, 3)
  4. (3, 2)
সঠিক উত্তর:
(1, 2)
উত্তর
সঠিক উত্তর:
(1, 2)
ব্যাখ্যা

প্রশ্ন: 2x + 3y = 8 এবং 5x - 1 = 2y হলে (x, y) = ?

সমাধান:
দেওয়া আছে,
2x + 3y = 8 ............. (1)
এবং
5x - 1 = 2y
⇒ 5x - 2y = 1 ........... (2) 

এখন,
(1) নং সমীকরণ × 2 করে পাই, 
4x + 6y = 16 ............. (3)

(2) নং সমীকরণ × 3 করে পাই, 
15x - 6y = 3 ............ (4)

(3) ও (4) নং সমীকরণ দুইটি যোগ করে পাই,
19x = 19
⇒ x = 19/19
⇒ x = 1

x এর মান (1) নং সমীকরণে বসিয়ে পাই, 
(2 × 1) + 3y = 8
⇒ 2 + 3y = 8
⇒ 3y = 8 - 2 = 6
⇒ y = 6/3 
⇒ y = 2

∴ (x, y) = (1, 2)

৪১.
NEWYORK শব্দটির আয়নায় প্রতিবিম্ব কোনটি?
    সঠিক উত্তর:
    উত্তর
    সঠিক উত্তর:
    ব্যাখ্যা

    প্রশ্ন: NEWYORK শব্দটির আয়নায় প্রতিবিম্ব কোনটি?

    সমাধান:
    NEWYORK শব্দটির আয়নায় প্রতিবিম্ব- গ)

    অর্থাৎ 

    ৪২.
    logx(1/32) = - 5 হলে x এর মান কত?
    1. 3
    2. 5
    3. - 5
    সঠিক উত্তর:
    উত্তর
    সঠিক উত্তর:
    ব্যাখ্যা

    প্রশ্ন: logx(1/32) = - 5 হলে x এর মান কত?

    সমাধান:
    logx(1/32) = - 5
    ⇒ x- 5 = 1/32
    ⇒ x- 5 = 1/25
    ⇒ x- 5 = 2- 5
    ⇒ x = 2

    ৪৩.

    অসমতাটির জন্য x এর সমাধান কোনটি হবে?
    1. x < 1 অথবা x > 4
    2. x > 1 অথবা x < 4
    3. x < 1 অথবা x < 4
    4. 1 < x < 4
    সঠিক উত্তর:
    x < 1 অথবা x > 4
    উত্তর
    সঠিক উত্তর:
    x < 1 অথবা x > 4
    ব্যাখ্যা

    প্রশ্ন:
    অসমতাটির জন্য x এর সমাধান কোনটি হবে?
     
    সমাধান:
    দেওয়া আছে,


    বা,  |2x - 5| > 3

    এখন,
    (2x - 5) ধনাত্মক হলে,
    2x - 5 > 3
    ⇒ 2x - 5 + 5 > 3 + 5 
    ⇒ 2x > 8
    ⇒ x > 8/2
    ⇒ x > 4

    আবার,
    (2x - 5) ঋণাত্মক হলে,
    - (2x - 5) > 3
    ⇒ 2x - 5 < - 3
    ⇒ 2x - 5 + 5 < - 3 + 5
    ⇒ 2x < 2
    ⇒ x < 2/2
    ⇒ x < 1

    সুতরাং x < 1 অথবা x > 4

    ৪৪.
    একটি নদীর এক তীরে অবস্থিত কোনো বিন্দুতে অপর তীরে অবস্থিত 60 মিটার উঁচু একটি গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 60°। নদীটির প্রস্থ কত?
    1. 20√3 মিটার
    2. 30 মিটার
    3. 30√3 মিটার
    4. 58 মিটার
    সঠিক উত্তর:
    20√3 মিটার
    উত্তর
    সঠিক উত্তর:
    20√3 মিটার
    ব্যাখ্যা

    প্রশ্ন: একটি নদীর এক তীরে অবস্থিত কোনো বিন্দুতে অপর তীরে অবস্থিত 60 মিটার উঁচু একটি গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 60°। নদীটির প্রস্থ কত?

    সমাধান:

    ​মনে করি,
    ​গাছটির পাদবিন্দু = C
    ​গাছের শীর্ষবিন্দু = A
    ​গাছের উচ্চতা, AC = 60 মিটার 
    ​অপর তীরের নির্দিষ্ট বিন্দু = B
    ​শীর্ষবিন্দুর উন্নতি কোণ, ∠ABC = 60°
    ​নদীর প্রস্থ = BC 

    ​এখন,
    ​tan60° = AC/BC
    ⇒ ​√3 = 60/BC
    ​⇒ ​BC = 60/√3 
    ⇒ ​BC = (20 × 3)/√3
    ⇒ ​BC ​= (20 × √3 × √3)/√3
    ⇒ ​BC ​= 20√3

    ​∴ নদীর প্রস্থ = 20√3 মিটার 

    ৪৫.
    ০, ১, ১, ২, ৩, ? অনুক্রমটির প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
    1. ৪ 
    সঠিক উত্তর:
    উত্তর
    সঠিক উত্তর:
    ব্যাখ্যা

    প্রশ্ন: ০, ১, ১, ২, ৩, ? অনুক্রমটির প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?

    সমাধান:
    নির্ণেয় সংখ্যাটি হবে = ৫

    প্রদত্ত অনুক্রমটি একটি ফিবোনাচ্চি অনুক্রম।
    এখানে প্রথম ও দ্বিতীয় সংখ্যার যোগফল হবে তৃতীয় সংখ্যাটি। 
    অনুক্রমটিতে,
    ০ + ১ = ১
    ১ + ১ = ২
    ১ + ২ = ৩
    ২ + ৩ = ৫ 

    ৪৬.
    একটি ঘড়ি ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ১২.৫% লাভ হতো। ঘড়িটির ক্রয়মূল্য কত?
    1. ১৬০ টাকা
    2. ২০০ টাকা
    3. ২৪০ টাকা
    4. ৩২০ টাকা
    সঠিক উত্তর:
    ২০০ টাকা
    উত্তর
    সঠিক উত্তর:
    ২০০ টাকা
    ব্যাখ্যা

    প্রশ্ন: একটি ঘড়ি ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ১২.৫% লাভ হতো। ঘড়িটির ক্রয়মূল্য কত?

    সমাধান:
    ধরি,
    ক্রয়মূল্য = ১০০ টাকা

    ১০% ক্ষতিতে,
    বিক্রয়মূল্য = ১০০ - ১০০ এর ১০% = (১০০ - ১০) টাকা = ৯০ টাকা

    ১২.৫% লাভে,
    বিক্রয়মূল্য = ১০০ + ১০০ এর ১২.৫% = (১০০ + ১২.৫) টাকা = ১১২.৫ টাকা

    ∴ বিক্রয়মূল্য বেশি = (১১২.৫ - ৯০) টাকা = ২২.৫ টাকা

    এখন,
    বিক্রয়মূল্য ২২.৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
    ∴ বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০/২২.৫ টাকা
    ∴ বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য = (১০০ × ৪৫)/২২.৫ টাকা
    = (১০০ × ৪৫ × ১০)/(২২.৫ × ১০)
    = (১০০ × ৪৫০)/২২৫
    = ২০০ টাকা

    ∴ ঘড়িটির ক্রয়মূল্য = ২০০ টাকা।

    ৪৭.
    The sixth consonant from the beginning of this sentence is-
    1. t
    2. h
    3. f
    4. x
    সঠিক উত্তর:
    h
    উত্তর
    সঠিক উত্তর:
    h
    ব্যাখ্যা

    প্রশ্ন: The sixth consonant from the beginning of this sentence is-

    সমাধান:
    এখানে প্রশ্নটিই প্রদত্ত sentence.
    অর্থাৎ, "The sixth consonant from the beginning of this sentence is" - এই বাক্যের শুরু থেকে ৬ষ্ঠ consonant নির্ণয় করতে হবে।

    বাক্যটিতে,
    ১ম ব্যঞ্জনবর্ণ = t
    ২য় ব্যঞ্জনবর্ণ = h
    ৩য় ব্যঞ্জনবর্ণ = s
    ৪র্থ ব্যঞ্জনবর্ণ = x
    ৫ম ব্যঞ্জনবর্ণ = t
    ৬ষ্ঠ ব্যঞ্জনবর্ণ = h.

    ৪৮.
    10 টি বইয়ের মধ্য থেকে 5 টি বই কতভাবে বাছাই করা যাবে যেখানে 3 টি বই কখনোই বাছাই করা হবে না?
    1. 15
    2. 21
    3. 56
    4. 66
    সঠিক উত্তর:
    21
    উত্তর
    সঠিক উত্তর:
    21
    ব্যাখ্যা

    প্রশ্ন: 10 টি বইয়ের মধ্য থেকে 5 টি বই কতভাবে বাছাই করা যাবে যেখানে 3 টি বই কখনোই বাছাই করা হবে না?

    সমাধান:
    যেহেতু 3 টি বই সর্বদা বাছাই এর বাইরে থাকবে তাই বাছাইযোগ্য বইয়ের সংখ্যা হবে = (10 - 3) = 7 টি

    এখন,
    7 টি বইয়ের মধ্য থেকে 5 টি বই বাছাই করার উপায় সংখ্যা,
    = 7C5 
    = 7!/{5! × (7 - 5)!}
    = 7!/(5! × 2!)
    = (7 × 6 × 5!)/(5! × 2!)
    = (7 × 6)/(2 × 1)
    = 21

    ৪৯.
    দুই বন্ধু একটি নির্দিষ্ট বিন্দু থেকে একই সরলরেখায় পরস্পর বিপরীত দিকে 4 মিটার করে গেলো। এরপর তাদের ডানদিকে 90° ঘুরে 3 মিটার করে গেলো। এখন দুই বন্ধুর মধ্যবর্তী দূরত্ব কত?
    1. 5 মিটার 
    2. 8 মিটার 
    3. 10 মিটার 
    4. 12 মিটার 
    সঠিক উত্তর:
    10 মিটার 
    উত্তর
    সঠিক উত্তর:
    10 মিটার 
    ব্যাখ্যা

    প্রশ্ন: দুই বন্ধু একটি নির্দিষ্ট বিন্দু থেকে একই সরলরেখায় পরস্পর বিপরীত দিকে 4 মিটার করে গেলো। এরপর তাদের ডানদিকে 90° ঘুরে 3 মিটার করে গেলো। এখন দুই বন্ধুর মধ্যবর্তী দূরত্ব কত?

    সমাধান:

    ধরি, দুই বন্ধু A বিন্দু থেকে পরস্পর বিপরীত দিকে যথাক্রমে AC ও AB বরাবর 4 মিটার গেলো।
    এরপর তাদের ডানদিকে 90° ঘুরে 3 মিটার করে গেলো।

    এখন তাদের মধ্যবর্তী দূরত্ব = শুরুর বিন্দু থেকে এক বন্ধুর দূরত্ব × 2

    শুরুর বিন্দু থেকে এক বন্ধুর দূরত্ব = AD অথবা AE 

    এখন,
    AD2 = AC2 + CD2 
    ⇒ AD2 = 42 + 32 
    ⇒ AD2 = 16 + 9
    ⇒ AD2 = 25
    ⇒ AD = 5

    ∴ দুই বন্ধুর মধ্যবর্তী দূরত্ব = শুরুর বিন্দু থেকে এক বন্ধুর দূরত্ব × 2
    = 5 × 2
    = 10 মিটার 

    ৫০.
    ৩০ গ্রাম ওজনের একটি গহনায় সোনা ও তামার অনুপাত ৩ : ২ । গহনাটিতে কী পরিমাণ তামা মেশালে সোনা ও তামার অনুপাত সমান হবে? 
    1. ৩ গ্রাম 
    2. ৪ গ্রাম
    3. ৬ গ্রাম
    4. ১০ গ্রাম 
    সঠিক উত্তর:
    ৬ গ্রাম
    উত্তর
    সঠিক উত্তর:
    ৬ গ্রাম
    ব্যাখ্যা

    প্রশ্ন: ৩০ গ্রাম ওজনের একটি সোনার গহনায় সোনা ও তামার অনুপাত ৩ : ২ । গহনাটিতে কী পরিমাণ তামা মেশালে সোনা ও তামার অনুপাত সমান হবে? 

    সমাধান: 
    দেওয়া আছে, 
    সোনা ও তামার অনুপাত ৩ : ২ 
    মোট অংশ = (৩ + ২) = ৫ 

    ∴ গহনাতে সোনার পরিমাণ = ৩০ × (৩/৫) গ্রাম = ১৮ গ্রাম 
    ∴ গহনাতে তামার পরিমাণ = ৩০ × (২/৫) গ্রাম = ১২ গ্রাম 

    ধরি, 
    তামা মেশাতে হবে = ক গ্রাম 

    প্রশ্নমতে, 
    ১৮ : (১২ + ক) = ১ : ১ 
    ⇒ ১৮/(১২ + ক) = ১/১ 
    ⇒ ১২ + ক = ১৮
    ⇒ ক = ১৮ - ১২ 
    ⇒ ক = ৬

    ∴ তামা মেশাতে হবে = ৬ গ্রাম।

    ৫১.
    নিচের কোনটি ​স্তন্যপায়ী প্রাণী? 
    1. বাদুড় 
    2. টিকটিকি 
    3. কুমির 
    4. কচ্ছপ 
    সঠিক উত্তর:
    বাদুড় 
    উত্তর
    সঠিক উত্তর:
    বাদুড় 
    ব্যাখ্যা

    সরীসৃপ শ্রেণির প্রাণী: 
    - এরা বুকে ভর দিয়ে চলে, ডিম পাড়ে এবং ডিম ফুটে বাচ্চা হয়।
    যেমন- সাপ, কুমির, ঘড়িয়াল, কচ্ছপ, টিকটিকি, গিরগিটি, ডাইনোসর প্রভৃতি সরীসৃপ শ্রেণির প্রাণী।

    স্তন্যপায়ী প্রাণী: 
    - স্তন্যপায়ী প্রাণীর দেহে লোম দ্বারা আবৃত থাকে।
    - স্তন্যপায়ী প্রাণীরা সন্তান প্রসব করে।
    - শিশুরা মাতৃদুগ্ধ পান করে বড় হয়।
    - যেমন- তিমি, বাদুড়, শুশুক, গরু, হাতি, মানুষ, কুকুর, বানর, ঘোড়া, ইঁদুর, জিরাফ ইত্যাদি। 

    উৎস: উচ্চ মাধ্যমিক প্রাণিবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।

    ৫২.
    কোন কোম্পানি প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তন করে?
    1. অ্যাপল
    2. এপসন
    3. আইবিএম
    4. মাইক্রোসফট 
    সঠিক উত্তর:
    এপসন
    উত্তর
    সঠিক উত্তর:
    এপসন
    ব্যাখ্যা

    ল্যাপটপ কম্পিউটার: 
    - ল্যাপটপ কম্পিউটার ওজনে হালকা, আকারে ছোট এবং সহজে বহনযোগ্য। 
    - ল্যাপটপ কম্পিউটার এসি বিদ্যুত এবং ব্যাটারি উভয়ের সাহায্যেই ব্যবহার করা যায়। 
    - ১৯৮১ সালে এপসন (Epson) কোম্পানি প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তন করে। 
    - ডেক্সটপের চেয়ে অনেক বেশি বিদ্যুৎ সাশ্রয়ী। 
    - মাউসের পরিবর্তে টাচপ্যাড ব্যবহার করা হয়। 
    - ল্যাপটপ কম্পিউটারের সাথে আলাদাভাবে মিনিটর, মাউস, কি-বোর্ড ইত্যাদি ডিভাইস যুক্ত করা যায়। 
    - বাংলাদেশের তৈরি প্রথম ল্যাপটপ দোয়েল (DOEL)। 
    - দোয়েল ল্যাপটপ তৈরি করে টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড। 

    উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি এবং উৎস: dw.com 

    ৫৩.
    সূর্যের পৃষ্ঠের আনুমানিক তাপমাত্রা কত?
    1. ৪৫০০° সেলসিয়াস
    2. ৪৮০০° সেলসিয়াস
    3. ৬০০০° সেলসিয়াস
    4. ৭৫০০° সেলসিয়াস
    সঠিক উত্তর:
    ৬০০০° সেলসিয়াস
    উত্তর
    সঠিক উত্তর:
    ৬০০০° সেলসিয়াস
    ব্যাখ্যা

    সূর্য (Sun): 
    - সূর্য একটি নক্ষত্র। 
    - সূর্যের পৃষ্ঠের উত্তাপ প্রায় ৬০০০° সেলসিয়াস। 
    - পৃথিবী থেকে এর গড় দূরত্ব প্রায় ১৫ কোটি কিলোমিটার। 
    - সূর্যের বিকিরণকৃত তাপের মাত্র ২০০ কোটি ভাগের ১ ভাগ পৃথিবীতে আসে। 
    - আলোর বেগ প্রতি সেকেন্ডে ৩ লক্ষ কিলোমিটার। 
    - সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় ৮.৩২ মিনিট বা ৮ মিনিট ১৯ সেকেন্ড। 

    উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি। 

    ৫৪.
    ইনপুট ডিভাইস (Input Device) কোনটি? 
    1. প্রিন্টার 
    2. প্রজেক্টর
    3. মনিটর 
    4. ওএমআর
    সঠিক উত্তর:
    ওএমআর
    উত্তর
    সঠিক উত্তর:
    ওএমআর
    ব্যাখ্যা

    পেরিফেরালস: 
    - পেরিফেরাল হলো কম্পিউটার সংযুক্ত অতিরিক্ত ডিভাইস যা নির্দিষ্ট কাজের জন্য ব্যবহৃত হয়। 
    - পেরিফেরালের সাহায্যে কম্পিউটারে উপাত্ত ও নির্দেশ প্রদান, কম্পিউটার হতে ফলাফল গ্রহণ এবং ফলাফল সংরক্ষণ করা হয়। 
    যেমন: প্রিন্টার, প্লটার ডিস্ক, ডিস্ক ড্রাইভ, সিডি-রম ইত্যাদি। 

    ইনপুট ডিভাইস (Input Device): 
    - যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড দেওয়া যায়, সেগুলোকে ইনপুট ডিভাইস বলে। 
    যেমন- কীবোর্ড, মাউস, স্ক্যানার, OMR ও OCR ইত্যাদি। 

    আউটপুট ডিভাইস (Output Device): 
    - যেগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা/তথ্য বা যেকোনো কিছু আউটপুট নেওয়া যায়, সেগুলোকে আউটপুট ডিভাইস বলে। 
    যেমন- মনিটর, প্রিন্টার, প্রজেক্টর, স্পিকার ও প্লটার ইত্যাদি। 

    ইনপুট-আউটপুট ডিভাইস (Input-Output Device): 
    - কিছু পেরিফেরাল রয়েছে যা ইনপুট-আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে। 
    যেমন- হেডফোন, ডিজিটাল ক্যামেরা, মডেম ও টাচস্ক্রিন ইত্যাদি। 

    উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযিক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)- নবম-দশম শ্রেণি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

    ৫৫.
    চাঁদের বিপরীত দিকে যে জোয়ার হয় তাকে কী বলে? 
    1. ভরা জোয়ার 
    2. প্রত্যক্ষ জোয়ার 
    3. গৌণ জোয়ার 
    4. মুখ্য জোয়ার 
    সঠিক উত্তর:
    গৌণ জোয়ার 
    উত্তর
    সঠিক উত্তর:
    গৌণ জোয়ার 
    ব্যাখ্যা

    জোয়ার-ভাটা: 
    - মহাকর্ষ শক্তি এবং কেন্দ্রাতিগ শক্তির কারণে সমুদ্রের পানি নির্দিষ্ট সময় ব্যবধানে একই জায়গায় ফুলে ওঠে আবার অন্য সময় নেমে যায়। সমুদ্রের পানির এইরূপ ফুলে ওঠাকে জোয়ার এবং নেমে যাওয়াকে ভাটা বলে। 
    - সমুদ্রের একই জায়গায় প্রতিদিন দুইবার জোয়ার এবং দুইবার ভাঁটা সংঘটিত হয়। 
    - জোয়ার-ভাটাকে প্রধানত চারভাগে ভাগ করা যায়। 
    ​যথা- 
    ১. মুখ্য জোয়ার: 
    - চন্দ্র পৃথিবীর চারদিকে আবর্তনকালে পৃথিবীর যে অংশ চন্দ্রের নিকটবর্তী হয়, সেখানে চন্দ্রের আকর্ষণ সর্বাপেক্ষা বেশি হয়। এই আকর্ষণে চারদিক থেকে জলরাশি এসে চন্দ্রের দিকে ফুলে ওঠে এবং জোয়ার হয়। এরুপে সৃষ্ট জোয়ারকে মুখ্য জোয়ার বা প্রত্যক্ষ জোয়ার বলে। 

    ২. গৌণ জোয়ার: 
    - চাঁদ পৃথিবীর যে পার্শ্বে আকর্ষণ করে তার বিপরীত দিকের জলরাশির ওপর মহাকর্ষ শক্তির প্রভাব কমে যায় এবং কেন্দ্রাতিগ শক্তির সৃষ্টি হয়। এতে চারদিক থেকে পানি ঐ স্থানে এসে জোয়ারের সৃষ্টি করে। এভাবে চাঁদের বিপরীত দিকে যে জোয়ার হয় তাকে গৌণ জোয়ার বা পরোক্ষ জোয়ার বলে। 

    ৩. ভরা কটাল বা তেজ কটাল: 
    - অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে পৃথিবী, চাঁদ ও সূর্য একই সরল রেখায় অবস্থান করলে, চন্দ্র ও সূর্যের মিলিত বলের প্রবল আকর্ষণে যে তীব্র জোয়ারের সৃষ্টি হয়, তাকে তেজ কটাল বা ভরা কটাল বা ভরা জোয়ার বলে। 

    ৪. মরা কটাল: 
    - চন্দ্র ও সূর্য যখন পৃথিবীর সাথে এক সমকোণে থেকে পৃথিবীকে আকর্ষণ করে তখন চন্দ্রের আকর্ষণে সেখানে জোয়ার হয় এবং সূর্যের আকর্ষণে সেখানে ভাটা হয়। এই ধরনের জোয়ারকে মরা কটাল বা মরা জোয়ার বলে। 

    উৎস: ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

    ৫৬.
    ​মাটির এসিডিটি কমাতে কোন লবণ ব্যবহার করা হয়? 
    1. অ্যামোনিয়াম নাইট্রেট 
    2. ক্যালসিয়াম কার্বনেট 
    3. সোডিয়াম গ্লুটামেট 
    4. পটাসিয়াম নাইট্রেট 
    সঠিক উত্তর:
    ক্যালসিয়াম কার্বনেট 
    উত্তর
    সঠিক উত্তর:
    ক্যালসিয়াম কার্বনেট 
    ব্যাখ্যা

    লবণ: 
    - ক্যালসিয়াম কার্বনেট পানিতে দ্রবীভূত হয় না। 
    - যে লবণ খাদ্যের স্বাদ বাড়িয়ে খাওয়ার উপযোগী করে তোলে তা হলো- সোডিয়াম ক্লোরাইড (NaCl), সোডিয়াম গ্লুটামেট (C5H8NO4Na) লবণ। 
    - মাটির এসিডিটি নিষ্ক্রিয় করার জন্য চুনাপাথর বা ক্যালসিয়াম কার্বনেট (CaCO3) ব্যবহার করা হয় যা একটি লবণ। 
    - আবার মাটির উর্বরতা বৃদ্ধির জন্য যে সার ব্যবহার করা হয় তার বেশির ভাগই লবণ। 
    যেমন: অ্যামোনিয়াম নাইট্রেট (NHNO3), অ্যামোনিয়াম ফসফেট ((NH4)3PO4), পটাসিয়াম নাইট্রেট (KNO3) ইত্যাদি। 
    - তুঁতে বা কপার সালফেট (CuSO4) কৃষিজমিতে ভাইরাস বা ব্যাকটেরিয়া প্রতিরোধে বহুল ব্যবহৃত একটি লবণ, যা প্রায় সব লবণই পানিতে দ্রবণীয় তবে কিছু কিছু লবণ শৈবালের উৎপাদন বন্ধে খুবই কার্যকরী ভূমিকা রাখে যা পানিতে দ্রবীভূত হয় না। 
    যেমন: ক্যালসিয়াম কার্বোনেট (CaCO3), সিলভার সালফেট (Ag2SO4), সিলভার ক্লোরাইড (AgCl) ইত্যাদি। 

    উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

    ৫৭.
    ​ট্রান্সফরমারে কুণ্ডলী দুটির জন্য সাধারণত কী ব্যবহার করা হয়?
    1. প্লাস্টিকের কাচ 
    2. কাঠ 
    3. কাগজের টুকরা 
    4. কাঁচা লোহার মজ্জা 
    সঠিক উত্তর:
    কাঁচা লোহার মজ্জা 
    উত্তর
    সঠিক উত্তর:
    কাঁচা লোহার মজ্জা 
    ব্যাখ্যা

    ট্রান্সফরমার: 
    - ট্রান্সফরমার একটি তড়িৎ যন্ত্র। 
    - এই যন্ত্রটি তাড়িতচৌম্বক আবেশের উপর ভিত্তি করে কাজ করে। 
    - এখানে মূলতঃ দুটি কুণ্ডলী থাকে, কুণ্ডলী দুটিকে একটি আয়তাকার কাঁচা লোহার মজ্জা বা কোরের উপর সারিবদ্ধ ভাবে জড়ানো হয় যেন অধিক পরিমান চৌম্বক বল রেখার সৃষ্টি হয়। 
    - একটি কুণ্ডলীতে পরিবর্তি প্রবাহ করে অপর কুণ্ডলীতে আবিষ্ট তড়িচ্চালক শক্তি সৃষ্টি করাই এর মূল কাজ। 
    - এই যন্ত্র উচ্চ বিভবকে নিম্ন বিভবে বা নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তর করে, কিন্তু শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকে। ফলে বিভব বৃদ্ধি করলে তড়িৎ প্রবাহ হ্রাস পায় এবং বিভব হ্রাস করলে তড়িৎ প্রবাহ বৃদ্ধি পায়। 
    - যে যন্ত্র পর্যাবৃত্ত উচ্চ বিভবকে নিম্ন বিভবে বা নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তর করে তাকে ট্রান্সফরমার বলে। 

    উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

    ৫৮.
    ইনসুলিন কতটি অ্যামাইনো অ্যাসিডের সমন্বয়ে গঠিত? 
    1. ৫১ টি
    2. ৫০ টি
    3. ৫২ টি
    4. ৫৩ টি
    সঠিক উত্তর:
    ৫১ টি
    উত্তর
    সঠিক উত্তর:
    ৫১ টি
    ব্যাখ্যা

    ইনসুলিন: 
    - ইনসুলিন একটি হরমোন।
    - ইহা অগ্ন্যাশয়ের Islets of langerhans এর বিটা কোষ থেকে নিঃসৃত হয় যা রক্তে বিদ্যমান গ্লুকোজকে দেহ কোষে প্রবেশে সাহায্য করে।
    - এর ফলে গ্লুকোজের উচ্চ মাত্রা হ্রাসপ্রাপ্ত হয়ে স্বাভাবিক মাত্রায় ফিরে আসে।
    - কোনো কারণে অগ্ন্যাশয় থেকে ইনসুলিন নিঃসৃত না হলে বা কম নিঃসৃত হলে অথবা নিঃসৃত ইনসুলিন অকার্যকর হলে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় অর্থাৎ ডায়াবেটিস রোগ হয়।

    - এ অবস্থায় ডায়াবেটিক রোগীকে ইনসুলিন ইনজেকশন নিতে হয়।
    - ইনসুলিন ৫১টি অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত ক্ষুদ্রাকার সরল প্রোটিন
    - দুটি পলিপেপটাইড চেইন (২১টি অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত চেইন A এবং ৩০টি অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত চেইন B) দুটি ডাইসালফাইড বন্ডের মাধ্যমে সংযুক্ত হয়ে একটি ইনসুলিন অণু গঠন করে।

    উৎস: উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

    ৫৯.
    ​ডলি নামক ভেড়াকে কীভাবে সৃষ্টি করা হয়েছিল? 
    1. অঙ্গ প্রতিস্থাপনের মাধ্যমে 
    2. যৌন প্রজননের মাধ্যমে 
    3. ডিম্বাণুর নিষেকের মাধ্যমে 
    4. পূর্ণবয়স্ক দেহকোষ থেকে ক্লোনিংয়ের মাধ্যমে 
    সঠিক উত্তর:
    পূর্ণবয়স্ক দেহকোষ থেকে ক্লোনিংয়ের মাধ্যমে 
    উত্তর
    সঠিক উত্তর:
    পূর্ণবয়স্ক দেহকোষ থেকে ক্লোনিংয়ের মাধ্যমে 
    ব্যাখ্যা

    ক্লোন: 
    ​- প্রাকৃতিক ক্লোন বলতে একটি জীব অথবা এক দল জীবকে বুঝানো হয়, যাদের উদ্ভব ঘটে অযৌন অঙ্গজ প্রজননের দ্বারা। এগুলোর প্রকৃতি হয় পুরোপুরি তার মাতৃজীবের মত। 
    - একটি কোষ বা একগুচ্ছ কোষ যখন একটিমাত্র কোষ থেকে উৎপত্তি হয় এবং সেগুলোর প্রকৃতি মাতৃকোষের মতো হয়, তখন তাকেও ক্লোন বলে। 
    - প্রকৃতিতে ব্যাকটেরিয়া, অনেক শৈবাল, বেশির ভাগ প্রোটোজোয়া এবং ইস্ট ছত্রাক ক্লোনিং পদ্ধতিতে বংশবৃদ্ধি করে। 
    - জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে তিন ধরনের ক্লোনিং করা হয়। 
    যথা- 
    ১। জিন ক্লোনিং: একই জিনের অসংখ্য নকল তৈরি করাকে জিন ক্লোনিং বলে। জিন ক্লোনিং রিকম্বিন্যান্ট ডিএনএ টেকনোলজির সাহায্যে ঘটানো হয়। 
    ২। সেল ক্লোনিং: একই কোষের অসংখ্য হুবহু একই রকমের কোষ সৃষ্টি করাকে সেল ক্লোনিং বলে। 
    ৩। জীব ক্লোনিং: দুটির পরিবর্তে একটিমাত্র জীব থেকে জিনগত হুবহু এক বা একাধিক জীব তৈরির পদ্ধতিকে জীব ক্লোনিং বলে। 

    - ডলি নামক ভেড়া হচ্ছে পৃথিবীর প্রথম স্তন্যপায়ী প্রাণী, যা একটি পূর্ণবয়স্ক দেহকোষ থেকে ক্লোন করা হয়েছে। এক্ষেত্রে ডিম্বাণু থেকে যে প্রাণী সৃষ্টি হয়, তা হুবহু তার মাতার মতো হয়। 
    - এই ক্লোনিং পদ্ধতি ব্যবহার করে ইঁদুর, খরগোস, গরু ও শকুর এমনকি বানর পর্যন্ত ক্লোন করা হয়েছে। 
    - সম্পূর্ণ প্রাণীর ক্লোনিংকে বলে রিপ্রোডাকটিভ ক্লোনিং। যেমন- ‘ডলি’ নামক ভেড়া তার উদাহরণ। 

    উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

    ৬০.
    ​Android প্রথম বাজারে আসে কোন সালে? 
    1. ২০০৫ সালে
    2. ২০০৮ সালে
    3. ২০১০ সালে
    4. ২০১২ সালে 
    সঠিক উত্তর:
    ২০০৮ সালে
    উত্তর
    সঠিক উত্তর:
    ২০০৮ সালে
    ব্যাখ্যা

    Android: 
    - Android হলো স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারের জন্য লিনাক্স ভিত্তিক ওপেন সোর্স অপারেটিং সিস্টেম।
    - Open Handset Alliance এই অপারেটিং সিস্টেমের উদ্ভাবন করে এবং পরে গুগল এটি কিনে নেয়।
    - এটি ওপেন সোর্স সফটওয়্যার এবং স্মার্টফোনের জগতের সবচেয়ে জনপ্রিয় সফটওয়‍্যার।
    - Android বর্তমানে গুগলের একটি মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম।
    - Android package file এর এক্সটেনশন .apk
    - Android OS ব্যবহৃত প্রথম ফোন T-Mobile G1 (HTC Dream নামে বেশি পরিচিত)।
    - Android অপারেটিং সিস্টেমটি প্রথম বাজারে আসে ২০০৮ সালে। 

    উৎস: কম্পিউটার অ্যাপ্লিকেশন, ৯ম-১০ম শ্রেণি, ভোকেশনাল [২০২১ সংস্করণ] এবং সংশ্লিষ্ট ওয়েবসাইট। 

    ৬১.
    বাংলাদেশে বসবাসরত মাতৃতান্ত্রিক ক্ষুদ্র নৃগোষ্ঠী- 
    1. গারো 
    2. খাসিয়া 
    3. সাঁওতাল
    4. ক + খ 
    সঠিক উত্তর:
    ক + খ 
    উত্তর
    সঠিক উত্তর:
    ক + খ 
    ব্যাখ্যা

    - গারো ও খাসিয়া বাংলাদেশে বসবাসরত একটি মাতৃতান্ত্রিক ক্ষুদ্র নৃগোষ্ঠী।

    খাসিয়া:

    - খাসিয়া বাংলাদেশে বসবাসরত একটি মাতৃতান্ত্রিক ক্ষুদ্র নৃগোষ্ঠী।
    - এরা মঙ্গোলীয় বংশোদ্ভূত।
    - বাংলাদেশে তাদের আদি নিবাস বাংলাদেশের উত্তর-পূর্ব সীমান্তবর্তী সুনামগঞ্জ জেলায়।
    - বর্তমানে সিলেট, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর, তাহিরপুর, ছাতক ও সদর থানায় খাসিয়ারা ছড়িয়ে ছিটিয়ে আছে।
    - এদের অধিকাংশই সীমান্ত অঞ্চলে বাস করে।
    - গায়াইনঘাট ও জৈন্তাপুর এবং জোয়াই ও জৈন্তাপুরের মাঝখানে অনেক খাসিয়া বসতি রয়েছে।
    - খাসিয়ারা গ্রামকে পুঞ্জি বলে।
    - পুঞ্জি প্রধানকে সিয়েম বলা হয়।

    গারো:
    - গারো ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড় ও বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহ জেলায় বসবাসকারী আদিবাসী সম্প্রদায়।
    - বাংলাদেশের ময়মনসিংহ ছাড়াও টাঙ্গাইল, সিলেট, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, মৌলভীবাজার, ঢাকাও গাজীপুরজেলায় গারোরা বাস করে।
    - গারোরা ভাষা অনুযায়ী বোডো মঙ্গোলীয় ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত।
    - জাতিগত পরিচয়ের ক্ষেত্রে অনেক গারোই নিজেদেরকে মান্দি বলে পরিচয় দেন।
    - গারোদের ভাষায় 'মান্দি' শব্দের অর্থ হল 'মানুষ'।
    - গারোদের সমাজে মাতৃতান্ত্রিক পরিবার প্রথা প্রচলিত।
    - তাদের প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসবের নাম 'ওয়ানগালা'

    উৎস: বাংলাপিডিয়া।

    ৬২.
    বাংলাদেশের কোন কোন জেলায় ’জুম’ চাষ করা হয়? 
    1. রাঙামাটি
    2. খাগড়াছড়ি 
    3. বান্দারবন
    4. বর্ণিত সবগুলো
    সঠিক উত্তর:
    বর্ণিত সবগুলো
    উত্তর
    সঠিক উত্তর:
    বর্ণিত সবগুলো
    ব্যাখ্যা

    জুমচাষ (Jhum):
    - বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে সর্বাধিক প্রচলিত চাষাবাদ পদ্ধতি।
    - এর প্রকৃত অর্থ হলো স্থান পরিবর্তনের মাধ্যমে চাষাবাদ করা।
    - এ ধরনের চাষাবাদে শুষ্ক মৌসুমে বনভূমি কেটে বা পুড়িয়ে স্বল্পসময়ের জন্য (১-৩ বছর) ফসল চাষাবাদের পর প্রাকৃতিক বনভূমির পুনর্জন্ম ও মৃত্তিকার উর্বরতার ক্ষয়পূরণের জন্য দীর্ঘসময় (১০-৪০ বছর) পতিত রাখা হয়।
    - জুম বা স্থানান্তর চাষাবাদ সাধারণভাবে 'সুইডেন চাষাবাদ' বা জঙ্গল পরিষ্কার ও পোড়ানো চাষাবাদ হিসেবে পরিচিত।
    ভারত, নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে জুমচাষ হয়।
    - বাংলাদেশ শুধু তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে এ -জুমচাষ করা হয়।
    - মূলত চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের উপজাতীয়দের জীবন ও সংস্কৃতি বহুলাংশে জুমচাষের ওপর নির্ভরশীল।
    - এছাড়া সিলেটের পাহাড়িয়া অঞ্চলেও কিছু কিছু জুমচাষ হয়।

    উৎস: বাংলাপিডিয়া, ক্ষুদ্র নৃগোষ্ঠী সনদ।

    ৬৩.
    সংবিধানের কত নং অনুচ্ছেদে  ’প্রশাসনিক ট্রাইব্যুনাল’ গঠনের কথা সন্নিবেশিত হয়েছে?
    1. অনুচ্ছেদ: ১১৫
    2. অনুচ্ছেদ: ১১৭
    3. অনুচ্ছেদ: ১২০
    4. অনুচ্ছেদ: ১২১
    সঠিক উত্তর:
    অনুচ্ছেদ: ১১৭
    উত্তর
    সঠিক উত্তর:
    অনুচ্ছেদ: ১১৭
    ব্যাখ্যা

    - বাংলাদেশের সংবিধানের ১১৭ নং অনুচ্ছেদে ’প্রশাসনিক ট্রাইব্যুনাল’ গঠনের কথা সন্নিবেশিত হয়েছে।

    বিচারবিভাগ:
    - বাংলাদেশের সংবিধানের ষষ্ঠ ভাগে বিচারবিভাগ সম্পর্কে বলা হয়েছে।
    - ষষ্ঠ ভাগে মোট ৩টি পরিচ্ছদ রয়েছে।
    - যথা:
    -১ম পরিচ্ছেদ: সুপ্রীম কোর্ট [অনুচ্ছেদ: ৯৪ - ১১৩];
    - ২য় পরিচ্ছেদ: অধস্তন আদালত [অনুচ্ছেদ: ১১৪ থেকে ১১৬];
    - ৩য় পরিচ্ছেদ: প্রশাসনিক ট্রাইব্যুনাল [অনুচ্ছেদ: ১১৭]।
    অন্যদিকে,
    - ১১০ নং অনুচ্ছেদ: অধস্তন আদালত হইতে হাইকোর্ট বিভাগে মামলা স্থানান্তর।
    - ১১৫ নং অনুচ্ছেদ: অধস্তন আদালতে নিয়োগ।
    - ১২০ নং অনুচ্ছেদ: নির্বাচন কমিশনের কর্মচারীগণ।

    উৎস: বাংলাদেশের সংবিধান।

    ৬৪.
    যুক্তরাষ্ট্র ও মেক্সিকোকে পৃথককারী সীমান্তরেখা- 
    1. সনোরা লাইন
    2. ডুরান্ড লাইন
    3. ম্যাজিনো লাইন
    4. হিন্ডারবার্গ লাইন
    সঠিক উত্তর:
    সনোরা লাইন
    উত্তর
    সঠিক উত্তর:
    সনোরা লাইন
    ব্যাখ্যা

    সনোরা লাইন:
    - যুক্তরাষ্ট্র ও মেক্সিকোকে পৃথককারী সীমান্তরেখা সনোরা লাইন।
    - এটি মেক্সিকোর সনোরা প্রদেশকে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্য থেকে পৃথক করেছে।
    - ১৮৫৩ সালে এই সীমান্ত রেখা ভাগ করা হয়।

    অন্যদিকে,
    • কয়েকটি গুরুত্বপূর্ণ সীমারেখা:
    - ওডারনিস লাইন: জার্মানি ও পোল্যান্ড।
    - সিগফ্রিড লাইন: জার্মানি ও ফ্রান্স।
    - হিন্ডারবার্গ লাইন: জার্মানি ও ফ্রান্স।
    - ডুরান্ড লাইন: পাকিস্তান ও আফগানিস্তান।
    - ম্যাজিনো লাইন: জার্মানি ও ফ্রান্স।

    উৎস: Britannica.

    ৬৫.
    নেপালের সর্বশেষ রাজা কে ছিলেন? [সেপ্টম্বর,২০২৫]
    1. বীরেন্দ্র শাহ দেব
    2. বীর মহেন্দ্র দেব
    3. বীর ধীরেন্দ্র দেব
    4. বীর বিক্রম শাহ দেব
    সঠিক উত্তর:
    বীর বিক্রম শাহ দেব
    উত্তর
    সঠিক উত্তর:
    বীর বিক্রম শাহ দেব
    ব্যাখ্যা

    নেপালের ইতিহাস: 
    - নেপালের সর্বশেষ রাজা ছিলেন রাজা বীর বিক্রম শাহ দেব। 
    - তাঁর পুরো নাম - জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ দেব।
    - তিনি রাজা বীরেন্দ্রের হত্যার পর সিংহাসনে আরোহণ করেন।
    - তিনি সর্বশেষ হিন্দু রাজাও ছিলেন।
    - ২০০৮ সালের ২৮ মে নেপালে সাধারণ নির্বাচনের মাধ্যমে গঠিত পার্লামেন্টের প্রথম অধিবেশন বসে।
    - এ অধিবেশনে নেপালকে একটি ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক হিসেবে ঘোষণা করে এবং রাজতন্ত্রের বিলুপ্তি ঘোষণা করে।
    - এর মাধ্যমে নেপালে ১৭৬৯ সালে প্রতিষ্ঠিত হওয়া ২৩৯ বছরের রাজতন্ত্রের পতন ঘটে।

    উৎস: নেপাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট। 

    ৬৬.
    ঢাকা প্রথমবার বাংলার রাজধানী স্থাপিত হয়- 
    1. ১৬১৫ খ্রিঃ
    2. ১৬১০ খ্রিঃ
    3. ১৬২০ খ্রিঃ
    4. ১৬৬০ খ্রিঃ
    সঠিক উত্তর:
    ১৬১০ খ্রিঃ
    উত্তর
    সঠিক উত্তর:
    ১৬১০ খ্রিঃ
    ব্যাখ্যা

    - ঢাকা প্রথমবার বাংলার রাজধানী স্থাপিত হয়: ১৬১০ খ্রিঃ।
    - ঢাকার পুরোনো নাম: জাহাঙ্গীরনগর।
    - ১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসান ও পাকিস্তানের স্বাধীনতার পর ঢাকাকে পূর্ব বাংলার রাজধানী করা হয়। 
    - ঢাকাকে রাজমহল থেকে আবার রাজধানী করা হয়: ১৬৬০ খ্রিঃ।
    - বঙ্গভঙ্গের পর ঢাকাকে পুনরায় রাজধানী করা হয়: ১৯০৫ খ্রিঃ।

    - বাংলাদেশের স্বাধীনতার পর ঢাকাকে স্বাধীন দেশের রাজধানী হিসেবে ঘোষণা করা হয়: ১৯৭১ খ্রিঃ।

    উৎস: ঢাকা জেলা ওয়েবসাইট।

    ৬৭.
    দুর্যোগ ব্যবস্থাপনার মুখ্য উপাদান- 
    1. দুর্যোগ প্রতিরোধ
    2. দুর্যোগ প্রশমন 
    3. দুর্যোগের পূর্বপ্রস্তুতি
    4.  বর্ণিত সবগুলো
    সঠিক উত্তর:
     বর্ণিত সবগুলো
    উত্তর
    সঠিক উত্তর:
     বর্ণিত সবগুলো
    ব্যাখ্যা

    দুর্যোগ ব্যবস্থাপনা:
    - সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে দুর্যোগপূর্ব, দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী সময়ের কার্যক্রমকে বোঝায়।
    - দুর্যোগ প্রতিরোধ, দুর্যোগ প্রশমন এবং দুর্যোগের পূর্বপ্রস্তুতি দুর্যোগ ব্যবস্থাপনার মুখ্য উপাদান।
    - দুর্যোগকে কার্যত মোকাবিলার লক্ষ্যে দুর্যোগপূর্ব সময়েই এর ব্যবস্থাপনার বেশি কাজ সম্পন্ন করতে হয়।
    - দুর্যোগ সংঘটনের পরপরই এর ব্যবস্থাপনার অন্যান্য উপাদানের মধ্যে রয়েছে, সাড়াদান, পুনরুদ্ধার ও উন্নয়ন।
    - অতীতে দুর্যোগে সাড়াদানকেই সম্পূর্ণ দুর্যোগ ব্যবস্থাপনা বলে ধরে নেওয়া হতো।

    উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।

    ৬৮.
    নিচের কোন দেশের আইনসভা দ্বিকক্ষবিশিষ্ট?
    1. ভিয়েতনাম
    2. চীন
    3. দক্ষিণ আফ্রিকা 
    4. নরওয়ে
    সঠিক উত্তর:
    দক্ষিণ আফ্রিকা 
    উত্তর
    সঠিক উত্তর:
    দক্ষিণ আফ্রিকা 
    ব্যাখ্যা

    দক্ষিণ আফ্রিকা:
    - দক্ষিণ আফ্রিকা আফ্রিকা মহাদেশের সর্বদক্ষিণে অবস্থিত রাষ্ট্র।
    -দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয়/প্রশাসনিক নাম Republic of South Africa.
    - দেশটির দক্ষিণে ভারত মহাসাগর ও দক্ষিণ আটলান্টিক মহাসাগর অবস্থিত।
    - দুই মহাসাগর মিলিয়ে দক্ষিণ আফ্রিকার উপকূলীয় তটরেখার দৈর্ঘ্য প্রায় ১৭৩৯ মাইল।
    - দেশটির আইনসভার নাম পার্লামেন্ট।
    - দেশটির আইনসভা ২ কক্ষ বিশিষ্ট।
    - যথা: উচ্চকক্ষ National Council, নিম্নকক্ষ National Assembly.
    - মুদ্রা: র‍্যান্ড।
    - দক্ষিন আফ্রিকার রাজধানী ৩টি। যথা:
    - নির্বাহী বা প্রশাসনিক রাজধানী: প্রিটোরিয়া।
    - সংসদীয় রাজধানী: কেপ টাউন।

    অন্যদিকে,
    - এক কক্ষ বিশিষ্ট আইনসভার দেশ সমূহ: 
    - আর্মেনিয়া, বুলগেরিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড, গ্রিস, হাঙ্গেরি, মোনাকো, সার্বিয়া, সুইডেন, তুরস্ক, ইউক্রেন, নিউজিল্যান্ড, ইজরায়েল, মলদোভা, ম্যাসেডোনিয়া, স্লোভাকিয়া, কোস্টারিকা, দক্ষিণ কোরিয়া, আন্ডোরা, ডোমিনিকা, লুক্সেমবার্গ, লিচেনস্টাইন, মাল্টা, তুভালু, চীন, ইরান, ভিয়েতনাম, মঙ্গোলিয়া, নরওয়ে, পেরু।

    উৎস: ব্রিটানিকা। 

    ৬৯.
    ’ভবদহ বিল’ কোন জেলায় অবস্থিত?
    1. সিরাজগঞ্জ
    2. যশোর 
    3. রাজশাহী
    4. পাবনা 
    সঠিক উত্তর:
    যশোর 
    উত্তর
    সঠিক উত্তর:
    যশোর 
    ব্যাখ্যা

    - ভবদহ বিল যশোর জেলায় অবস্থিত।

    যশোর জেলা:
    - যশোর জেলায় অবস্থিত নদী সমূহের মধ্যে ভৈরব, চিত্রা, কপোতাক্ষ, হরিহর, দাদরা, বেত্রাবতী, কোদলা ও ইছামতি অন্যতম।
    - যশোর জেলার উল্লেখযোগ্য বিল সমূহের মধ্যে রয়েছে ভবদহ, জলেশ্বর, বকর, হরিণা ইত্যাদি।
    - প্রতিষ্ঠাকালের দিক থেকে যশোর বাংলাদেশের সবচেয়ে পুরাতন জেলা।
    - এ জেলা সৃষ্টি হয়েছিল প্রায় দুইশত বৎসর পূর্বে ১৭৮৬ সালে।
    - স্বাধীন যশোর রাজ্যের যারা শাসক ছিলেন তাঁদের মধ্যে মহারাজ বিক্রমমাদিত্য, রাজা প্রতাপাদিত্য, রাজা সীতারাম রায় বিশেষভাবে উল্লেখযোগ্য। 

    উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।

    ৭০.
    ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের পক্ষ থেকে কত দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করা হয়? 
    1. ১১ দফা
    2. ১৬ দফা
    3. ২১ দফা
    4. ১২ দফা
    সঠিক উত্তর:
    ২১ দফা
    উত্তর
    সঠিক উত্তর:
    ২১ দফা
    ব্যাখ্যা

    যুক্তফ্রন্টের ইশতেহার:
    - ঐতিহাসিক ২১ দফা দাবির প্রথম দাবি ছিল বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা।
    - ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের পক্ষ থেকে ২১দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করা হয়।
    - একুশ দফা প্রণয়নে মুখ্য ভূমিকা পালন করেন আবুল মনসুর আহমদ।
    - একুশ দফার প্রথম দাবীটি ছিলো বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা।

    উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা: নবম-দশম শ্রেণি।

    ৭১.
    ফেয়ারফ্যাক্স কোন দেশের গোয়েন্দা সংস্থা? 
    1. যুক্তরাষ্ট্র
    2. চীন 
    3. কানাডা 
    4. যুক্তরাজ্য
    সঠিক উত্তর:
    যুক্তরাষ্ট্র
    উত্তর
    সঠিক উত্তর:
    যুক্তরাষ্ট্র
    ব্যাখ্যা

    ফেয়ার ফ্যাক্স:
    - ফেয়ারফ্যাক্স হলো যুক্তরাষ্ট্রের একটি বিখ্যাত গোয়েন্দা সংস্থা।
    - সংস্থাটি অর্থনৈতিক বিষয়ে গোয়েন্দা সংস্থা হিসাবে কাজ করে।
    - যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা:
    - সিআইএ, এফবিআই, এনজিএ, এনএসএ, আইএনআর ইত্যাদি।

    উৎস: যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট।

    ৭২.
    অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী, বাংলাদেশের জিডিপিকে উৎপাদনের ভিত্তিতে কতটি বৃহৎ খাতে বিভক্ত করা হয়েছে? 
    1. ৪টি
    2. ৩টি
    3. ২টি
    4. ৫টি
    সঠিক উত্তর:
    ৩টি
    উত্তর
    সঠিক উত্তর:
    ৩টি
    ব্যাখ্যা

    জিডিপিতে খাত অনুযায়ী অবদান:
    - সার্বিকভাবে জিডিপি ১৯টি খাত নিয়ে গঠিত।
    - এই ১৯টি খাতের ৩টি বৃহৎ খাতে অন্তর্ভুক্ত।
    - এবং ৬টি খাত আবার উপখাতে বিভক্ত।
    - বাংলাদেশের জিডিপি'কে উৎপাদনের ভিত্তিতে ৩টি বৃহৎ খাতে বিভক্ত করা হয়েছে।
    - যথা,কৃষিখাত, শিল্পখাত ও সেবাখাত।

    উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।

    ৭৩.
    ফজলুর রহমান খান (এফআর খান) পেশায় কী ছিলেন? 
    1. স্থপতি
    2. ডাক্তার 
    3. রাজনীতিবিদ
    4. সাহিত্যিক
    সঠিক উত্তর:
    স্থপতি
    উত্তর
    সঠিক উত্তর:
    স্থপতি
    ব্যাখ্যা

    এফ আর খান:
    - ফজলুর রহমান খান পেশায় স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং স্থপতি।
    - তিনি ১৯২৯ সালে মাদারীপুর জেলার শিবচর উপজেলায় জন্মগ্রহণ করেন।
    -১৯৪৪ সালে কলকাতার বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাস করার পর তিনি প্রেসিডেন্সি কলেজ-এ ভর্তি হন।
    -১৯৫০ সালে তিনি কলকাতার শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেন।
    -১৯৫৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত স্থাপত্য প্রতিষ্ঠান স্কিডমুর-এ যোগদানের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু হয়।
    - ফজলুর রহমান খান শিকাগোর একশ তলা উঁচু জন হ্যানকক সেন্টার এবং একশ দশ তলা উঁচু সিয়ার্স টাওয়ার-এর নকশা তৈরি করেন।
    - ইঞ্জিনিয়ারিং নিউজ রেকর্ডস কর্তৃক 'কন্সট্রাকশনস ম্যান অব দি ইয়ার' মনোনীত হওয়ার পর ১৯৭১ সালে শিকাগোর ওন্টারিও সেন্টারে একটি ফলকে তাঁর সম্বন্ধে মন্তব্য লেখা হয় 'ইনোভেশন ফলোজ প্রোগ্রাম'।
    - ১৯৮২ সালের ২৬ মার্চ তিনি হৃদরোগে মারা যান।

    উৎস: বাংলাপিডিয়া।

    ৭৪.
    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য ন্যূনতম কতটি  ইলেক্টোরাল ভোটের প্রয়োজন হয়?
    1. ২৭০টি
    2. ২৬০টি
    3. ২৭২টি
    4. ২৭৫টি
    সঠিক উত্তর:
    ২৭০টি
    উত্তর
    সঠিক উত্তর:
    ২৭০টি
    ব্যাখ্যা

    মার্কিন যুক্তরাষ্ট্র:
    - আবিষ্কারক: ১৪৯২ সালে ইতালিয়ান নাবিক কলম্বাস।
    - স্বাধীনতা লাভ করে: ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে।
    - যুক্তরাষ্ট্রে জাতীয় দিবস: ৪ জুলাই।
    - প্রতিষ্ঠাকালীন অঙ্গরাজ্য: ১৩ টি।
    - বর্তমান অঙ্গরাজ্য: ৫০ টি।
    - সর্বশেষ অঙ্গরাজ্য: হাওয়াই।
    - ইলেক্টোরাল ভোটের সংখ্যা: ৫৩৮টি।
    - প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্যে ন্যূনতম ২৭০টি ইলেক্টোরাল ভোটের প্রয়োজন হয়।
    - আইনসভা: কংগ্রেস (দ্বিকক্ষ বিশিষ্ট)।
    - কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং উচ্চকক্ষ সিনেট পরিষদ।
    - বর্তমান প্রেসিডেন্ট: জো বাইডেন।
    - যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয় কোন দেশ: ফ্রান্স।

    উৎস: যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট।

    ৭৫.
    মুক্তিযুদ্ধে অবদানের দ্বিতীয় সর্বোচ্চ খেতাব- 
    1. বীরশ্রেষ্ঠ
    2. বীরপ্রতীক
    3. বীরবিক্রম
    4. বীরউত্তম
    সঠিক উত্তর:
    বীরউত্তম
    উত্তর
    সঠিক উত্তর:
    বীরউত্তম
    ব্যাখ্যা

    মুক্তিযুদ্ধের বীরত্ব:
    - মুক্তিযুদ্ধে অবদানের জন্য বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব বীরশ্রেষ্ঠ।
    - মুক্তিযুদ্ধে অবদানের জন্য বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব বীরউত্তম।
    - মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের জন্যে ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর বঙ্গবন্ধু সরকার মোট ৬৭৬ জনকে চারটি বীরত্বসূচক খেতাব বা উপাধি প্রদান করে।
    - সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব হলো বীরশ্রেষ্ঠ-৭ জন।
    - দ্বিতীয় সর্বোচ্চ খেতাব বীরউত্তম- ৬৮ জন।
    - তৃতীয় সর্বোচ্চ খেতাব বীরবিক্রম- ১৭৫ জন।
    - চতুর্থ সর্বোচ্চ খেতাব বীরপ্রতীক- ৪২৬ জন।

    উল্লেখ্য,
    স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বর্তমানে ৬৭২ জনের খেতাব বহাল রয়েছে।
    - বীরশ্রেষ্ঠ: ৭জন
    - বীর উত্তম: ৬৭ জন
    - বীরবিক্রম: ১৭৪ জন
    - বীরপ্রতীক: ৪২৪ জন।

    উৎস: বাংলাপিডিয়া এবং প্রথম আলো পত্রিকা।

    ৭৬.
    প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের সদর দপ্তর- 
    1. ইউকোসুক
    2. সুবিক বে
    3. হাওয়াই
    4. আলাস্কা
    সঠিক উত্তর:
    ইউকোসুক
    উত্তর
    সঠিক উত্তর:
    ইউকোসুক
    ব্যাখ্যা

    সপ্তম নৌবহর:
    - মূল ভূখণ্ডের বাইরে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় নেভাল ফোর্স হল- সপ্তম নৌবহর।
    - এটি যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের একটি অংশ।
    - বর্তমানে এর প্রধান ঘাটি জাপানের ইয়াকোসুকে অবস্থিত।
    - এটি মার্কিন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিটের অংশ।

    সপ্তম নৌবহর নিয়ে কিছু অতিরিক্ত তথ্য:
    - ১৯৭১ সালের ১০ ডিসেম্বর সপ্তম নৌবহরের কয়েকটি জাহাজ নিয়ে 'টাস্কফোর্স ৭৪' গঠন করা হয়।
    - জাহাজগুলো সিঙ্গাপুরে একত্র হয়ে বঙ্গোপসাগর অভিমুখে যাত্রা শুরু করে।
    - এই বহরের জাহাজগুলোর মধ্যে প্রধান জাহাজ হল USS Enterprise.
    - সপ্তম নৌবহরের আরেকটি জাহাজ USS Tripoli.
    - এটি একটি অ্যাম্ফিভিয়াস অ্যাসল্ট শিপ।

    উৎস: মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ওয়েবসাইট। 

    ৭৭.
    মুক্তিযুদ্ধে বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন-  
    1. মেজর জিয়াউর রহমান 
    2. জেনারেল আতাউল গনি ওসমানী
    3. এ.কে. খন্দকার
    4. মেজর খালেদ মোশাররফ
    সঠিক উত্তর:
    জেনারেল আতাউল গনি ওসমানী
    উত্তর
    সঠিক উত্তর:
    জেনারেল আতাউল গনি ওসমানী
    ব্যাখ্যা

    মুক্তিযুদ্ধ: 
    - জেনারেল আতাউল গনি ওসমানী বাংলাদেশ সশস্ত্রবাহিনী এবং মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন।
    - তিনি ১৯৭০ সালে আওয়ামী লীগে যোগদান করেন,
    - ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগরে অস্থায়ী বাংলাদেশ সরকার গঠিত হলে ওসমানী বাংলাদেশ সশস্ত্রবাহিনী ও মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি নিযুক্ত হন।
    - ৭ই জুলাই ১৯৭১ যুদ্ধের কৌশলগত কারণে সরকার নিয়মিত পদাতিক ব্রিগেড গঠনের পরিকল্পনায় 'জেড ফোর্স' ব্রিগেড গঠন করেন।
    - এই জেড ফোর্সের অধিনায়ক হলেন জিয়াউর রহমান।
    - একই ভাবে সেপ্টেম্বর মাসে 'এস ফোর্স' এবং ১৪ই অক্টোবর 'কে ফোর্স' গঠন করা হয়, এস ফোর্সের অধিনায়ক ছিলেন লেঃ কর্নেল কে. এম. সফিউল্লাহ।

    উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।

    ৭৮.
    গ্লাসনস্ত এবং পেরেস্ত্রইকা নামে দুটির সংস্কারমূলক নীতি গ্রহণ করেন কে?
    1. আব্রাহাম লিংকন
    2. উইনস্টন চার্চিল
    3. মিখাইল গর্বাচেভ
    4. শি জিনপিং
    সঠিক উত্তর:
    মিখাইল গর্বাচেভ
    উত্তর
    সঠিক উত্তর:
    মিখাইল গর্বাচেভ
    ব্যাখ্যা

    'গ্লাসনস্ত' নীতি:
    - গ্লাসনস্ত অর্থ 'খোলা দুয়ার'।
    - সাবেক সোভিয়েত ইউনিয়নে আর্থসামাজিক ক্ষেত্রে ব্যাপক পুনর্গঠনের যে প্রক্রিয়া শুরু হয়েছিল তার জন্য রাজনৈতিক সংস্কার ও গণসমর্থন প্রয়োজন ছিল। আর এজন্য গ্লাসনস্ত নীতি গ্রহণ করা হয়।
    - সেভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ ১৯৮৫ সালে ক্ষমতাসীন হওয়ার পর গ্লাস্তনস্ত এবং পেরেস্ত্রইকা নামে দুটির সংস্কারমূলক নীতি গ্রহণ করেন।
    - এর মধ্যে গ্লাস্তনস্ত ছিলো রাজনৈতিক সংস্কার কর্মসূচি এবং পেরেস্ত্রইকা ছিলো অর্থনৈতিক সংস্কার কর্মসূচি বিষয়ক নীতি।
    - সোভিয়েত নাগরিকদের ব্যাক্তি স্বাধীনতা ও মতামত প্রকাশের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়ার জন্য তিনি খোলামেলা আলোচনার যে মুক্ত ব্যবস্থা চালু করেছিলেন তাই গ্লাসনস্ত নীতি হিসেবে অভিহিত।
    - মিখাইল গর্বাচেভ ১৯৯০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।

    উৎস: হিস্টোরি.কম

    ৭৯.
    ১৮তম ব্রিকস সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে? [সেপ্টেম্বর, ২০২৫]
    1. রাশিয়া
    2. ব্রাজিল
    3. দক্ষিণ আফ্রিকা
    4. ভারত
    সঠিক উত্তর:
    ভারত
    উত্তর
    সঠিক উত্তর:
    ভারত
    ব্যাখ্যা

    -১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন ২০২৬ সালে ভারতে অনুষ্ঠিত হবে। 

    - ব্রিকস একটি অর্থনৈতিক জোট।
    - এর পূর্বনাম: ব্রিক (BRIC)।
    - এর কোনো সদরদপ্তর নেই।
    - BRICS-এর পূর্ণ সদস্য রাষ্ট্রগুলো হচ্ছে:
    - ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত (UAE), ইরান, সৌদি আরব, মিশর, ইথিওপিয়া ও ইন্দোনেশিয়া। [সেপ্টেম্বর, ২০২৫]

    উল্লেখ্য,
    - ব্রিকসের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়  রিও ডি জেনেইরো, ব্রাজিলে।
    - ১৭তম BRICS সম্মেলন (৬-৭ জুলাই, ২০২৫)  হয়।

    উৎস: BRICS ওয়েবসাইট।

    ৮০.
    দ্য ব্লাড টেলিগ্রাম (The Blood Telegram) গ্রন্থটির লেখক- 
    1. গ্যারি জে ব্যাস
    2. রিচার্ড সেশন
    3. মার্কাস গ্রান্ডা
    4. টনি ব্লেয়ার 
    সঠিক উত্তর:
    গ্যারি জে ব্যাস
    উত্তর
    সঠিক উত্তর:
    গ্যারি জে ব্যাস
    ব্যাখ্যা

    গ্যারি জে ব্যাস:
    - দ্য ব্লাড টেলিগ্রাম (The Blood Telegram) গ্রন্থটির লেখক গ্যারি জে ব্যাস।

    - দ্য ব্লাড টেলিগ্রাম (The Blood Telegram) গ্রন্থ:
    - বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে আমেরিকান অধ্যাপক গ্যারি জে বাসের রচিত বইটির মূল নাম 'দ্য ব্লাড টেলিগ্রাম: নিক্সন, নিসিঞ্জার অ্যান্ড আ ফরগটেন জেনোসাইড'।
    - তবে 'ব্লাড টেলিগ্রাম' হলো আর্চার কেন্ট ব্লাডের একটি তারবার্তা।
    -১৯৭১ সালে তিনি পূর্ব পাকিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রের কনসাল জেনারেল ছিলেন।
    - মুক্তিযুদ্ধের সময় কেন্ট ব্লাড যুক্তরাষ্ট্র সরকারকে তৎকালীন চলমান নৃশংসতা বন্ধে ব্যর্থ হওয়ায় কঠোর ভাষায় একটি টেলিগ্রাম করেন, যা ইতিহাসে 'ব্লাড টেলিগ্রাম' নামে পরিচিতি পায়।
    - এটি ২০১৩ সালে প্রকাশিত হয়।

     উৎস: i) Amazon.com
    ii) মার্চ ২৬, ২০২২, বণিক বার্তা।

    ৮১.
    পদ্মা নদী উৎপত্তি হয়েছে- 
    1. গঙ্গোত্রী হিমবাহ 
    2. কৈলাস পর্বত
    3. লুসাই পর্বত
    4. মানস সরোবর
    সঠিক উত্তর:
    গঙ্গোত্রী হিমবাহ 
    উত্তর
    সঠিক উত্তর:
    গঙ্গোত্রী হিমবাহ 
    ব্যাখ্যা

    পদ্মা (Padma):
    -পদ্মা নদী গঙ্গা নামে মধ্য হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে।
    - এরপর প্রথমে দক্ষিণ-পশ্চিমে এবং পরবর্তীতে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে;
    - ভারতের হরিদ্বারের নিকট সমভূমিতে প্রবেশ করেছে।
    - এটি ভারতের উত্তর প্রদেশ এবং বিহার রাজ্যের, পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার, বের হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।
    - বাংলাদেশে প্রবেশ: রাজশাহী জেলার দক্ষিণ-পশ্চিম প্রান্তে;
    - কুষ্টিয়ার উত্তর-পশ্চিম দিক দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
    - মিলিত হয়েছে: রাজবাড়ি জেলার গোয়ালন্দের নিকট যমুনা নদীর সাথে।
    - শাখানদী: কুমার, ভৈরব, গড়াই, মাথাভাঙ্গা, মধুমতি, আড়িয়াল খাঁ, ইছামতি, কপোতাক্ষ, চিত্রা।
    - উত্তর দিক থেকে আগত নদীসমূহের মধ্যে মহানন্দা এর প্রধান উপনদী।

    উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।