পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়20 minutes
মোট প্রশ্ন১৮
সিলেবাস
বাস্তব সংখ্যা, ল.সা.গু ও গ.সা.গু
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ১৮ প্রশ্ন

.
পরপর তিনটি সংখ্যার যোগফল ১৫ হলে, গুণফল কত হবে?
  1. ক) ৬০
  2. খ) ৩০
  3. গ) ১২০
  4. ঘ) ২৪০
ব্যাখ্যা
৪ + ৫ + ৬ = ১৫
অতএব, গুণফল = ৪ × ৫ × ৬ = ১২০
---------------------------------------
বিকল্প পদ্ধতিঃ
মনে করি, সংখ্যা তিনটি ক, ক + ১ এবং ক + ২

প্রশ্নানুসারে, 
ক + ক + ১ + ক + ২ = ১৫
বা, ৩ক + ৩ = ১৫
বা, ক = ১২/৩
বা, ক = ৪

সংখ্যা তিনটির গুণফল
= ৪ × (৪ + ১) × (৪ + ২)
= ১২০
.
০, ২, ৪ ও ৬ দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত?
  1. ক) ৪৩৭৪
  2. খ) ৪৪৬৪
  3. গ) ৪৩৮৪
  4. ঘ) ৫২৩৪
ব্যাখ্যা
০, ২, ৪ ও ৬ দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৬৪২০
০, ২, ৪ ও ৬ দ্বারা গঠিত চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ২০৪৬

অতএব, নির্ণেয় পার্থক্য
= ৬৪২০ - ২০৪৬
= ৪৩৭৪
.
একটি সংখ্যা ৫০০ থেকে যত বড় ৭০০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
  1. ক) ৫৮০
  2. খ) ৬৮০
  3. গ) ৬২০
  4. ঘ) ৬০০
ব্যাখ্যা
সংখ্যাটি
= (৭০০ + ৫০০)/২
= ১২০০/২
= ৬০০
--------------------
বিকল্প পদ্ধতিঃ
মনে করি, সংখ্যাটি ক
∴ ক - ৫০০ = ৭০০ - ক
বা, ২ক = ৫০০ + ৭০০
বা, ক = ১২০০/২
বা, ক = ৬০০
.
ক ও খ উভয়ই জোড় সংখ্যা হলে, কোনটি বিজোড় সংখ্যা হবে?
  1. ক) কখ
  2. খ) ক + খ
  3. গ) কখ + ১
  4. ঘ) ৬(ক + খ)
ব্যাখ্যা
ক ও খ উভয়ই জোড় সংখ্যা হলে, (কখ + ১) বিজোড় সংখ্যা হবে
কারণ - 
ক = ২
খ = ৪
ক × খ = ২ × ৪ = ৮ যা জোড় সংখ্যা 
ক + খ = ২ + ৪ = ৬ যা জোড় সংখ্যা
ক × খ + ১ = ৮ + ১ = ৯ যা বিজোড় সংখ্যা 
৬(ক + খ)  = ৬ × ৬ = ৩৬ যা জোড় সংখ্যা
----------------------------------------------
বিকল্প পদ্ধতিঃ
জোড় সংখ্যা(ক) × জোড় সংখ্যা(খ) + বিজোড় সংখ্যা
= জোড় সংখ্যা(কখ) + বিজোড় সংখ্যা
= বিজোড় সংখ্যা
.
কোনটি মৌলিক সংখ্যা?
  1. ক) ৫৯
  2. খ) ৯১
  3. গ) ৬৩
  4. ঘ) ৯৯
ব্যাখ্যা
৯১ = ১ × ৭ × ১৩
৬৩ = ১ × ৩ × ২১
৯৯ = ১ × ৯ × ১১
৫৯ = ১ × ৫৯ যা মৌলিক সংখ্যা

[ মৌলিক সংখ্যার উৎপাদক মাত্র দুইটি ]
.
২১ থেকে ৪০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য কত?
  1. ক) ১০
  2. খ) ১১
  3. গ) ১২
  4. ঘ) ১৪
ব্যাখ্যা
২১ থেকে ৪০ এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলো ২৩, ২৯, ৩১ এবং ৩৭ 

২১ থেকে ৪০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য
= ৩৭ - ২৩
= ১৪
.
৩৬ এর ভাজক সংখ্যা কতটি?
  1. ক) ৮ টি
  2. খ) ৯ টি
  3. গ) ১০ টি
  4. ঘ) ১১ টি
ব্যাখ্যা
৩৬ এর গুণনীয়ক সমূহ -
১, ২, ৩, ৪, ৬, ৯, ১২, ১৮, ৩৬
অতএব, ৩৬ এর মোট ভাজক আছে ৯ টি ।
.
কোন সংখ্যাটি বৃহত্তম?
  1. ক) ১/৭
  2. খ) ০.৭
  3. গ) ৩/২২
  4. ঘ) √০.৭
ব্যাখ্যা
১/৭ = ০.১৪
০.৭ = ০.৭
৩/২২ = ০.১৩৬
√০.৭ = ০.৮৩
অতএব, √০.৭ সংখ্যাটি বৃহত্তম। 
.
নিচের কোনটি অমূলদ সংখ্যা?
  1. ক) π
  2. খ) e
  3. গ) √11
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
π এর মান 3.14159265358979323846264338327950288 … ... ... 
e এর মান 2.71828182845 ... ... ... ... 
√১১ এর মান 3.31662479035539984911493273667... ... ...
অতএব, π, e ও √১১ এদের প্রত্যেকে অমূলদ সংখ্যা। 
১০.
দুইটি সংখ্যার অনুপাত ২ঃ৩ এবং গসাগু ৫ হলে, ক্ষুদ্রতম সংখ্যাটি কত?
  1. ক) ২৫
  2. খ) ১৫
  3. গ) ১২
  4. ঘ) ১০
ব্যাখ্যা
২ ও ৩ এর গসাগু ১ হওয়ায় ক্ষুদ্রতম সংখ্যাটি ২ × ৫ = ১০
-----------------------------------------------------------
বিকল্প পদ্ধতিঃ
মনে করি, সংখ্যা দুইটি ২ক এবং ৩ক
২ক এবং ৩ক এর গসাগু ক
অতএব, ক = ৫
সংখ্যা দুইটি ২ × ৫ এবং ৩ × ৫ অর্থাৎ ১০ এবং ১৫
১০ ও ১৫ এর মধ্যে বৃহত্তম সংখ্যা ১৫ এবং ক্ষুদ্রতম সংখ্যা ১০
অতএব, ক্ষুদ্রতম সংখ্যাটি ১০
১১.
দুইটি সংখ্যার গুণফল ২৩৪০ এবং গসাগু ২০ হলে, সংখ্যা দুইটির লসাগু কত?
  1. ক) ১৫৪
  2. খ) ১৩০
  3. গ) ১১৭
  4. ঘ) ১১৯
ব্যাখ্যা
আমরা জানি, দুইটি সংখ্যার গুণফল = সংখ্যা দ্বয়ের গসাগু × লসাগু
অতএব, সংখ্যা দ্বয়ের লসাগু
= সংখ্যা দুইটির গুণফল ÷ গসাগু
= ২৩৪০/২০
= ১১৭
১২.
দুইটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে ২২ ও ৩৮৫০ এবং একটি সংখ্যা ২৭৫ হলে, অপর সংখ্যা কত হবে?
  1. ক) ৩০৮
  2. খ) ৩১৮
  3. গ) ১৫৬
  4. ঘ) ৪৬০
ব্যাখ্যা
আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = সংখ্যা দ্বয়ের গসাগু × লসাগু
বা, একটি সংখ্যা × অপর সংখ্যা = সংখ্যা দ্বয়ের গসাগু × লসাগু
বা, একটি সংখ্যা = লসাগু × গসাগু/অপর সংখ্যা
= ২২ × ৩৮৫০/২৭৫
= ৩০৮
১৩.
কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ১২, ১৮ ও ২৪ দ্বারা বিভাজ্য হবে?
  1. ক) ৭৫
  2. খ) ৬৯
  3. গ) ৭২
  4. ঘ) ৩৯
ব্যাখ্যা
LCM(12, 18, 24) = 72

Steps:
Prime factorization of the numbers:
12 = 2 × 2 × 3
18 = 2 × 3 × 3
24 = 2 × 2 × 2 × 3

LCM(12, 18, 24)
= 2 × 2 × 2 × 3 × 3
= 72
The required number = 72 - 3 = 69
---------------------------------------
সংক্ষেপেঃ
১২, ১৮ ও ২৪ এর লসাগু ৭২
নির্ণেয় লঘিষ্ঠ সংখ্যা = ৭২ - ৩ = ৬৯
১৪.
কোন সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক?
  1. ক) ৯ ও ৬৪
  2. খ) ৯৯ ও ২৪৩
  3. গ) ৩৯ ও ৯১
  4. ঘ) ২৬ ও ১১৭
ব্যাখ্যা
৯ ও ৬৪ এর গসাগু ১; অতএব, ৯ ও ৬৪ পরস্পর সহ - মৌলিক।
৯৯ ও ২৪৩ এর গসাগু ৯
৩৯ ও ৯১ এর গসাগু ১৩
২৬ ও ১১৭ এর গসাগু ১৩
১৫.
নিচের কোন পূর্ণসংখ্যার সর্বাধিক ভাজক আছে?
  1. ক) ১৭৬
  2. খ) ১৮২
  3. গ) ১৯০
  4. ঘ) ১৯৮
ব্যাখ্যা
১৭৬ এর গুণনীয়ক গুলো - ১, ২, ৪, ৮, ১১, ১৬, ২২, ৪৪, ৮৮, ১৭৬ মোট ভাজক ১০ টি 
 ১৮২ এর গুণনীয়ক গুলো - ১, ২, ৭, ১৩, ১৪, ২৬, ৯১, ১৮২ মোট ভাজক ৮ টি 
১৯০ এর গুণনীয়ক গুলো - ১, ২, ৫, ১০, ১৯, ৩৮, ৯৫, ১৯০ মোট ভাজক ৮ টি 
১৯৮ এর গুণনীয়ক গুলো - ১, ২, ৩, ৬, ৯, ১১, ১৮, ২২, ৩৩, ৬৬, ৯৯, ১৯৮ মোট ভাজক ১২ টি 
অতএব, ১৯৮ এর সর্বাধিক ভাজক আছে। 
১৬.
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫ ও ৬ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে ২?
  1. ক) ৩০
  2. খ) ৩১
  3. গ) ৩২
  4. ঘ) ২৮
ব্যাখ্যা
৩, ৫ ও ৬ এর লসাগু ৩০
নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = ৩০ + ২ = ৩২
১৭.
১/৩, ২/৫ ও ৩/৭ এর গসাগু কত?
  1. ক) ১০৫
  2. খ) ১/১০৫
  3. গ) ৩৫
  4. ঘ) ১/৩৫
ব্যাখ্যা
১/৩, ২/৫ ও ৩/৭ এর গসাগু
= ১, ২ ও ৩ এর গসাগু ÷ ৩, ৫ ও ৭ এর লসাগু
= ১/১০৫
১৮.
একদল জেলে সমান দুই ভাগ হয়ে একটি নদীর দুই ঘাটে গেল, সমান তিন ভাগ হয়ে দুপুরের খাবার খেল ও সমান সাত ভাগ হয়ে বাজারে গিয়ে মাছ বিক্রয় করলো। ঐ দলে কমপক্ষে কতজন জেলে ছিল?
  1. ক) ২১
  2. খ) ৪২
  3. গ) ৮৪
  4. ঘ) ১৬৮
ব্যাখ্যা
২ টি দল ঘাটে গেল,
৩ টি দল দুপুরের খাবার খেল ও
৭ টি দল বাজারে গেল।
ঐ দলে কমপক্ষে জেলে ছিল = ২, ৩ ও ৭ এর লসাগু
                                             = ৪২