পরীক্ষা আর্কাইভ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

পরীক্ষা৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins১১৫ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১১৬
সিলেবাস
৪৬তম বি.সি.এস. ফাইনাল মডেল টেস্ট ⎯ ৩
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন · তারিখ অনির্ধারিত · ১১৬ প্রশ্ন

.
'এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাই তুমি করে গেলে দান।' রবীন্দ্রনাথ ঠাকুর কাকে উদ্দেশ্য করে কথাগুলো লিখেছিলেন?
  1. সত্যেন্দ্রনাথ দত্ত
  2. চিত্তরঞ্জন দাস
  3. নবীনচন্দ্র সেন
  4. নেতাজি সুভাষচন্দ্র বসু
ব্যাখ্যা
• দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের মৃত্যুর পর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শ্রদ্ধা জানাতে গিয়ে বলেছিলেন, ‘এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান।'
--------------------
• বিশেষ তথ্য: 
কবি, সাংবাদিক ও রাজনীতিক দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ১৯২৫ সালের ১৬ জুন মাত্র পঞ্চান্ন বছর বয়সে মারা যান।
- রবীন্দ্রনাথ ঠাকুর চিত্তরঞ্জন দাসের উদ্দেশ্যে দুইটি পঙক্তি লিখে দেন, যা আর্ট কাগজে ছাপা প্রয়াত চিত্তরঞ্জন দাসের ছবির নিচে রবীন্দ্র-হস্তাক্ষর লিখিত কবিতা হিসেবে স্থান পায়- 'এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাই তুমি করে গেলে দান।'
-----------------------
• রবীন্দ্রনাথ ঠাকুর:
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
- তিনি ছিলেন প্রকৃত অর্থেই অসামান্য প্রতিভাধর ব্যক্তি। বাল্যকালেই তাঁর কবি প্রতিভার উন্মেষ ঘটে।
- মাত্র পনের বছর বয়সে তাঁর 'বনফুল' কাব্য প্রকাশিত হয় এবং এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম 'গীতাঞ্জলি' কাব্যের জন্য ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২শে শ্রাবণ, ১৩৪৮) জোড়াসাঁকোর বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
------------------- 
চিত্তরঞ্জন দাস:
- ১৮৭০ সালের ৫ নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। 
- তিনি সি.আর দাশ নামে সমধিক পরিচিত এবং সাধারণ্যে দেশবন্ধু বলে আখ্যায়িত।
- সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯২৩ সালের ডিসেম্বরে বাংলার হিন্দু ও মুসলিম নেতাদের মধ্যে ‘বেঙ্গল প্যাক্ট’ চুক্তি স্বাক্ষরিত হয়।
- এ চুক্তি সম্পাদনে অগ্রণী ভূমিকা পালন করেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস।
- ১৯২৩ সালে তিনি স্বরাজ্য দলের মুখপত্র হিসেবে সাপ্তাহিকী দ্য ফরওয়ার্ড প্রতিষ্ঠা করেন।
- ১৯২৪ সালে তিনি কলকাতা কর্পোরেশনের মুখপত্র মিউনিসিপ্যাল গেজেটও প্রতিষ্ঠা করেন। 
- মাত্র পঞ্চান্ন বছর বয়সে ১৯২৫ সালের জুন মাসে দেশবন্ধুর  মৃত্যু হয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
মীর মশাররফ হোসেনের আত্মজীবনীমূলক রচনা কোনটি?
  1. জমিদার দর্পণ
  2. রত্নবতী
  3. বিষাদসিন্ধু
  4. গাজী মিয়াঁর বস্তানী
ব্যাখ্যা
• মীর মশাররফ হোসেনের আত্মজীবনীমূলক রচনা - গাজী মিয়াঁর বস্তানী। 
----------------------------- 
• গাজী মিয়াঁর বস্তানী:

- 'গাজী মিয়াঁর বস্তানী' মীর মশাররফ হোসেনের কর্মজীবন নির্ভর আত্মজীবনীমূলক রচনা।
- লেখক ব্যঙ্গের মাধ্যমে সমাজের অন্যায়, অনাচার, সামাজিক দুর্নীতি এবং সেই সমাজভুক্ত মানুষগুলাের নৈতিক অধঃপতন, মনুষ্যত্ব ও হৃদয়হীন আচরণ তুলে ধরেছেন এ গ্রন্থে।
- লেখক নিজেকে ‘ভেড়াকান্ত' নামে উল্লেখ করেছেন।
- তাছাড়া আলকাতরা সান্যাল, কটা পেস্কার, জয়ঢাক, ছিড়িয়া খাতুন, অরাজকপুর, নচ্ছারপুর, জমদ্বারগ্রাম ইত্যাদি নামচয়নের মধ্যেও লেখকের ব্যঙ্গের তীব্রতা লক্ষ করা যায়।
----------------------------- 
• মীর মশাররফ হোসেন: 
- মীর মশাররফ হোসেন ছিলেন ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক।
- ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়ায় তাঁর জন্ম।
- মশাররফ হোসেন ছাত্রাবস্থায় সংবাদ প্রভাকর ও কুমারখালির গ্রামবার্তা প্রকাশিকা-র মফঃস্বল সংবাদদাতার দায়িত্ব পালন করেন।
- তিনি আজিজননেহার ও হিতকরী নামে দুটি পত্রিকাও সম্পাদনা করেন।
- মীর মোশাররফ ছিলেন বঙ্কিমযুগের অন্যতম প্রধান গদ্যশিল্পী ও উনিশ শতকের বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ।

তাঁর রচিত সাহিত্যকর্ম:
• নাটক:
- বসন্তকুমারী, 
- জমীদার দর্পণ, 
- বেহুলা গীতাভিনয়,
- টালা অভিনয়।

• উপন্যাস:
- বিষাদ-সিন্ধু।

• আত্মজীবনীমূলক রচনা:
- উদাসীন পথিকের মনের কথা, 
- গাজী মিয়াঁর বস্তানী,
- আমার জীবনী,
- কুলসুম জীবনী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
'তবুও থামে না যৌবন-বেগ, জীবনের উল্লাসে
চলেছে চন্দ্র-মঙ্গল-গ্রহে স্বর্গে অসীমাকাশে।' - চরণগুলোর রচয়িতা কে?
  1. শামসুর রাহমান
  2. কাজী নজরুল ইসলাম
  3. নির্মলেন্দু গুণ
  4. ফররুখ আহমদ
ব্যাখ্যা
• 'তবুও থামে না যৌবন-বেগ, জীবনের উল্লাসে
চলেছে চন্দ্র-মঙ্গল-গ্রহে স্বর্গে অসীমাকাশে।'
-এ কবিতাংশটুকু 'কাজী নজরুল ইসলাম' এর 'জীবন - বন্দনা' কবিতার অংশ।   
-----------------
• কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ- 
- অগ্নিবীণা, 
- বিষের বাঁশি , 
- ভাঙার গান , 
- সাম্যবাদী, 
- সর্বহারা, 
- সন্ধ্যা,
- ঝিঙে ফুল, 
- ফণি-মনসা , 
- জিঞ্জিরা, 
- প্রলয় শিখা ইত্যাদি। 
---------------------------- 
• 'জীবন-বন্দনা' কবিতা: 
- কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। 
- 'জীবন-বন্দনা' কবিতাটি কাজী নজরুল ইসলামের 'সন্ধ্যা' কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে।
- সন্ধ্যা কাব্য গ্রন্থটি প্রকাশিত হয় ১৯২৯ খ্রিষ্টাব্দে। 
- বাংলাদেশের রণসংগীত “চল চল চল, উর্ধ গগণে বাঝে মাদল” এই কাব্য থেকে নেয়া হয়েছে।
----------------------------
• জীবন-বন্দনা- কবিতা, 
--------------– কাজী নজরুল ইসলাম। 

গাহি তাহাদের গান –
ধরণির হাতে দিল যারা আনি ফসলের ফরমান।
শ্রম-কিণাঙ্ক-কঠিন যাদের নির্দয় মুঠি-তলে
ত্রস্তা ধরণি নজরানা দেয় ডালি ভরে ফুলে ফলে।
বন্য-শ্বাপদ-সংকুল জরা-মৃত্যু-ভীষণা ধরা
যাদের শাসনে হল সুন্দর কুসুমিতা মনোহরা।
যারা বর্বর হেথা বাঁধে ঘর পরম অকুতোভয়ে
বনের ব্যাঘ্র মরুর সিংহ বিবরের ফণী লয়ে।
এল দুর্জয় গতিবেগ সম যারা যাযাবর-শিশু
– তারাই গাহিল নব প্রেমগান ধরণি-মেরির জিশু –
         যাহাদের চলা লেগে
উল্কার মতো ঘুরিছে ধরণি শূন্যে অমিত বেগে !
-----------
-------------
তবুও থামে না যৌবন বেগ জীবনের উল্লাসে
চলেছে চন্দ্র মঙ্গল গ্রহে স্বর্গে অসীমাকাশে। (সংক্ষেপিত)

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া, জীবন-বন্দনা- কবিতা।
.
'কাশিমের লড়াই' গ্রন্থটির রচয়িতা -
  1. দৌলত উজির বাহরাম খান
  2. শেররাজ
  3. সৈয়দ সুলতান
  4. হেয়াত মামুদ
ব্যাখ্যা
• 'কাশিমের লড়াই' গ্রন্থটির রচয়িতা - 'শেররাজ'। 

'জঙ্গনামা' কাব্য: 
- মধ্যযুগীয় বাংলা সাহিত্যে মুসলিম ঐতিহ্যভিত্তিক যুদ্ধবিষয়ক কাব্য।
- ফারসি ‘জঙ্গ’ শব্দের অর্থ যুদ্ধ, আর ‘জঙ্গনামা’ শব্দের অর্থ তদ্বিষয়ক গ্রন্থ বা রচনা। 
- বাংলা সাহিত্যে ‘জঙ্গনামা’ বলতে বিশেষভাবে কারবালার যুদ্ধ ও তার বিষাদময় ঘটনাবলি সংক্রান্ত রচনাকেই বোঝায়।
-------------
জঙ্গনামা শ্রেণির কাব্যধারার উল্লেখযোগ্য কবি ও কাব্যের নাম হলো:  
শেখ ফয়জুল্লাহ - ষোল শতক।
গ্রন্থের নাম: জয়নবের চৌতিশা।
   
দৌলত উজির বাহরাম খান - ষোল শতক।
গ্রন্থের নাম: জঙ্গনামা।

মুহম্মদ খান - সতের শতক।
গ্রন্থের নাম: মকতুল হোসেন।

শেরবাজ - আঠার শতক। 
গ্রন্থের নাম: কাশিমের লড়াই ও ফাতিমার সুরতনামা।

হেয়াত মামুদ - আঠার শতক।
গ্রন্থের নাম: জারি-জঙ্গনামা।

উৎস: বাংলাপিডিয়া।
.
'মহাকবি আলাওল' নাটকটি কে রচনা করেছেন?
  1. দ্বিজেন্দ্রলাল রায়
  2. সৈয়দ শামসুল হক
  3. সিকান্‌দার আবু জাফর
  4. সিরাজুল ইসলাম চৌধুরী
ব্যাখ্যা
'মহাকবি আলাওল' নাটকটি রচনা করেছেন- সিকান্‌দার আবু জাফর।  

সিকান্‌দার আবু জাফর:
- তিনি ১৯১৯ সালের ১৯শে মার্চ তৎকালীন তেঁতুলিয়া গ্রাম, খুলনায় বর্তমানে সাতক্ষীরা জেলায় জন্মগ্রহণ করেন। 
- তিনি একাধারে কবি, সঙ্গীতরচয়িতা, নাট্যকার ও সাংবাদিক ছিলেন। 
- তিনি দৈনিক 'ইত্তেফাক' পত্রিকার সহযোগী সম্পাদক, দৈনিক 'মিল্লাত' পত্রিকার সহযোগী সম্পাদক এবং মাসিক 'সমকাল' পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। 
- 'আমাদের সংগ্রাম চলবেই, জনতার সংগ্রাম চলবেই' এই বিখ্যাত গানটি তিনি রচনা করেন। 
- তিনি ১৯৬৬ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। 

তাঁর রচিত গ্রন্থ:
কবিতা: 
- প্রসন্ন প্রহর
- বৈরীবৃষ্টিতে
- তিমিরান্তক 
- কবিতা 
- বৃশ্চিকলগ্ন ইত্যাদি।

নাটক:
- শকুন্ত উপাখ্যান 
- সিরাজ-উ-দ্দৌলা
- মহাকবি আলাওল ইত্যাদি। 

উপন্যাস:
- মাটি আর অশ্রু
- জয়ের পথে 
- পূরবী 
- নবী কাহিনী ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'সত্য পীরের পাঁচালি' গ্রন্থটির রচয়িতা কে?
  1. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  2. ভারতচন্দ্র রায়গুণাকর
  3. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  4. মুকুন্দরাম চক্রবর্তী
ব্যাখ্যা
• 'সত্য পীরের পাঁচালি' গ্রন্থটির রচয়িতা- 'ভারতচন্দ্র রায়গুণাকর'। 

ভারতচন্দ্র রায়গুণাকর: 
- ভারতচন্দ্রের আঠার শতকের মঙ্গলকাব্য ধারার অন্যতম শ্রেষ্ঠ কবি।
- মধ্যযুগের শেষ বড় কবি ছিলেন ভারতচন্দ্র রায়গুণাকর। তাকে নাগরিক কবিও বলা হয়।
- তার রচিত আর একটি বিখ্যাত গ্রন্থের নাম সত্যপীরের পাঁচালি (১৭৩৭-৩৮)।
- ভারতচন্দ্র রায়গুণাকর বেশ কিছু গ্রন্থ রচনা করলেও তাঁর শ্রেষ্টসৃষ্টি ‘অন্নদামঙ্গল'। 
- .‘অন্নদামঙ্গল' কাব্যের বৈশিষ্ট্য হলো ছন্দ ও অলঙ্কারের সুদক্ষ প্রয়োগ।
- সমালোচক অধ্যাপক অসিতকুমার বন্দ্যোপাধ্যায়ের মতে: ‘অন্নদামঙ্গলকাব্য অষ্টদশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ কাব্য, সমগ্র বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য গ্রন্থের অন্যতম।

ভারতচন্দ্র রায়গুণাকরের রচনা: 
'না রবে প্রাসাদগুণ না হবে রসাল
অতএব কহি ভাষা যাবনী মিশাল।।'

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
এন্টনি ফিরিঙ্গি কিসের জন্য বিখ্যাত ছিলেন?
  1. পালাগান
  2. কবিগান
  3. বটতলার পুথি
  4. পুথি সাহিত্য
ব্যাখ্যা
• এন্টনি ফিরিঙ্গি কবিগান এর জন্য বিখ্যাত ছিলেন। 

এন্টনি ফিরিঙ্গি: 
- ছিলেন আঠারো শতকের বাংলা ভাষার কবিয়াল। 
- তাঁর  প্রকৃত নাম হেনসম্যান এন্টনি (Hensman Anthony)।
- তিনি জাতিতে ছিলেন পর্তুগিজ এবং ধর্মে খ্রিস্টান।
- পশ্চিমবঙ্গের চন্দননগরের ফরাসডাঙায় তিনি বসবাস করতেন।
- তিনি খ্রিস্টান হলেও বাঙালি কালি সাধক হিন্দুর মত জীবনযাপন করতেন। 
- তিনি হিন্দু বিধবা কে বিয়ে করেন এবং কলকাতার বউবাজারে ফিরিঙ্গি কাকীমন্দির প্রতিষ্ঠা করেন।

তাঁর একটি বিখ্যাত গান-
‘আমি ভজন সাধন জানি নে মা
নিজে ত ফিরিঙ্গি।
যদি দয়া করে কৃপা কর
হে শিবে মাতঙ্গী।’

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
.
'তিনি যখন কিশোরগঞ্জ থাকতেন, তখন প্রত্যহ নদীর তীরে হাঁটতেন' - এটি কোন ধরনের বাক্য?
  1. সরল বাক্য
  2. জটিল বাক্য
  3. যৌগিক বাক্য
  4. আবেগসূচক বাক্য
ব্যাখ্যা
• 'তিনি যখন কিশোরগঞ্জ থাকতেন, তখন প্রত্যহ নদীর তীরে হাঁটতেন' - এটি জটিল বাক্য। 
-------------------- 
• জটিল বাক্য:
যে-সে, যারা-তারা, যিনি-তিনি, যাঁরা তাঁরা, যা-তা প্রভৃতি সাপেক্ষ সর্বনাম এবং যদি-তবে, যদিও-তবু, যেহেতু-সেহেতু, যত-তত, যেটুকু-সেটুকু, যেমন-তেমন, যখন-তখন প্রভৃতি সাপেক্ষ যোজক দিয়ে যখন অধীন বাক্যগুলো যুক্ত থাকে, তাকে জটিল বাক্য বলে।
যেমন:
- যে ছেলেটি এখানে এসেছিল, সে আমার ভাই ।
- যদি তুমি যাও, তবে তার দেখা পাবে।
- যদি তোমার কিছু বলার থাকে তবে এখনই বলে ফেলো।
- যখন বৃষ্টি নামল, তখন আমরা ছাতা খুঁজতে শুরু করলাম।

এই বাক্যের ক্ষেত্রে, 
- 'তিনি যখন কিশোরগঞ্জ থাকতেন, তখন প্রত্যহ নদীর তীরে হাঁটতেন'। 
- বাক্যে যখন-তখন থাকলে জটিল বাক্য হয়ে থাকে।
-  আবার জটিল বাক্যের সংজ্ঞানুসারে,
একটি মূল বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য বা বাক্যাংশ থাকলে জটিল বাক্য তৈরি হয়।
- সুতরাং বাক্যটি জটিল বাক্য হবে। 

উল্লেখ্য,
মাধ্যমিক বাংলা ব্যাকরণের ২০১৯ সংস্করণে জটিল বাক্যকে মিশ্র বাক্যও বলা হয়েছে।
এই ক্ষেত্রে দুটোই অপশনে থাকলে জটিল বাক্য উত্তর করাটা বেশি যুক্তিযুক্ত।

-------------------
গঠনগত দিক বাক্যকে তিন ভাগে ভাগ করা যায়।
যেমন,
- সরল বাক্য,
- জটিল বাক্য,
- যৌগিক বাক্য।

• সরল বাক্য:
একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকলে তাকে সরল বাক্য বলে।
যেমন:
- জেসমিন সবার জন্য চা বানিয়েছে।
- মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে।

• যৌগিক বাক্য:
দুই বা ততোধিক স্বাধীন বাক্য যখন যোজকের মাধ্যমে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয়, তখন তাকে যৌগিক বাক্য বলে।
এবং,  ও, আর, অথবা, বা, কিংবা, কিন্তু, অথচ, সেজন্য, ফলে ইত্যাদি যোজক যৌগিক বাক্যে ব্যবহৃত হয়ে থাকে।
কমা(, ), সেমিকোলন(;), কোলন(:), ড্যাশ(-) ইত্যাদি যতিচিহ্নও যোজকের কাজ করে।
যেমন: 
- রহিম রাতে ভাত খাই আর রহিমা খায় রুটি।
- তুমি চেষ্টা করোনি, তাই ব্যর্থ হয়েছ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি নবম-দশম শ্রেণি,  (২০২২ সংস্করণ)।
.
বাক্যের মধ্যে বিশেষ্যের অনুরূপ ভূমিকা পালন করে কোন পদ?
  1. ক্রিয়া
  2. বিশেষণ
  3. সর্বনাম
  4. ক্রিয়া বিশেষণ
ব্যাখ্যা
• সর্বনাম:
- বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত শব্দকে সর্বনাম শব্দ বলে।
- বাক্যের মধ্যে বিশেষ্য যে ভূমিকা পালন করে, সর্বনাম অনুরূপ ভূমিকা পালন করে।
যেমন -
"শিমুল মনোযোগের সঙ্গে পড়াশোনা করত। তাই সে পরীক্ষায় ভালো করেছে।"
দ্বিতীয় বাক্যের 'সে' প্রথম বাক্যের 'শিমুল'-এর পরিবর্তে বসেছে।
- বিশেষ্য শব্দের মতো সর্বনাম শব্দের সঙ্গেও বিভক্তি, নির্দেশক, বচন প্রভৃতি যুক্ত হয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১০.
কোনটি ত্রিবিন্দু চিহ্ন?
  1. ...
  2. সবগুলো
ব্যাখ্যা
• ত্রিবিন্দু চিহ্ন: ( ... ) 

বিরাম চিহ্ন:

- লেখার সময়ও বাক্যের মধ্যে বিরতি বুঝিয়ে তা দেখানোর জন্য কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়, যেগুলোকেই বিরতি চিহ্ন, যতি চিহ্ন, ছেদ চিহ্ন, বিরাম চিহ্ন বা ভাষা চিহ্ন বলে।

• ত্রিবিন্দু (...): 
- কোনাে অংশ বাদ দিতে চাইলে ত্রিবিন্দুর ব্যবহার হয়।
- যেমন -
- তিনি রেগে গিয়ে বললেন, “তার মানে তুমি একটা ...।”
- আমাদের ঐক্য বাইরের। ... এ ঐক্য জড় অকর্মক, সজীব সকর্মক নয়।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
১১.
'কি, যে, বা, না, তো' - প্রভৃতি কোন ধরনের ক্রিয়া বিশেষণ?
  1. ধরনবাচক
  2. স্থানবাচক
  3. কালবাচক
  4. পদাণু
ব্যাখ্যা
• ক্রিয়াবিশেষণ:
যে শব্দ ক্রিয়াকে বিশেষিত করে, তাকে ক্রিয়াবিশেষণ বলে। নিচের বাক্য তিনটির নিম্নরেখ শব্দগুলো ক্রিয়াবিশেষণের উদাহরণ:
ছেলেটি দ্রুত দৌড়ায়।
লোকটি ধীরে হাঁটে।
মেয়েটি গুনগুনিয়ে গান করছে।
--------------------------- 
• পদাণু ক্রিয়াবিশেষণ:
বাক্যের মধ্যে বিশেষ কোনো ভূমিকা পালন না করলেও ‘কি’, ‘যে’, ‘বা’, ‘না’, ‘তো’ প্রভৃতি পদাণু ক্রিয়াবিশেষণ হিসেবে কাজ করে।
যেমন -
কি: আমি কি যাব?
যে: খুব যে বলেছিলেন আসবেন!
বা: কখনো বা দেখা হবে।
না: একটু ঘুরে আসুন না, ভালো লাগবে।
তো: মরি তো মরব।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১২.
'শ্রবণ' শব্দটি কোন শ্রেণির ধাতু হতে গঠিত?
  1. দেশি
  2. সংস্কৃত
  3. বাংলা
  4. বিদেশি
ব্যাখ্যা
• 'শ্রবণ' শব্দটি সংস্কৃত 'শ্রু' ধাতু হতে গঠিত।  

• বাংলা ভাষায় মৌলিক ধাতুগুলোকে তিন শ্রেণিতে ভাগ করা যায়।
যথা:
(ক) বাংলা,
(খ) সংস্কৃত এবং
(গ) বিদেশি ধাতু।

বাংলা ধাতু:
- যেসব ধাতু বা ক্রিয়ামূল সংস্কৃত থেকে সোজাসুজি আসে নি, সেগুলোকে বাংলা ধাতু বা ক্রিয়ামূল বলে।
যেমন - কাদ্, কাট্, নাচ্, আক্ কহ্, কর্ ইত্যাদি।
অন্যদিকে,

সংস্কৃত মূল ধাতু: 
- যে সব ক্রিয়াপদের মূল সংস্কৃত ভাষা থেকে এসে বাংলাভাষায় সরাসরি ব্যবহৃত হচ্ছে সেসব ধাতুকে বলা হয় সংস্কৃত মূল ধাতু।
- এসব ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে ক্রিয়া বিশেষ্য বাক্রিয়া বিশেষণ গঠিত হয়।
যেমন: অঙ্ক, কথ্, কৃৎ, খাদ্, হস্, পঠ্‌, দৃশ্ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৩.
The only stipulation is that candidates must be over the age of 35. Here the nearest synonym to the underlined word is -
  1. Hedge
  2. Proposition
  3. Eremite
  4. Mordant
ব্যাখ্যা
• The only stipulation is that candidates must be over the age of 35. Here the nearest synonym to the underlined word is - Proposition.

• Stipulation:
English meaning: a rule that must be followed or something that must be done.
Bangla meaning: চুক্তি; কড়ার।

Options,
- Proposition (প্রস্তাব, বিবৃত্তি, গাণিতিক প্রতিজ্ঞা),
- Hedge (বাজে),
- Eremite (নির্জনবাসী),
- Mordant (তীক্ষ্ণ)।

অপশন বিবেচনা করে দেখা যায়, the nearest synonym of 'Stipulation' is - Proposition.

Source: Cambridge Dictionary & Live MCQ Lecture.
১৪.
The reading of scientific journals advances our understanding of the world. The underlined part is -
  1. Noun
  2. Verb
  3. Adjective
  4. Participle
ব্যাখ্যা
• The reading of scientific journals advances our understanding of the world. The underlined part is - Noun.

• কোন বাক্যের Verb + ing - এর পুর্বে the এবং পরে of থাকলে তাকে Verbal Noun বলে।
- The + verb+ ing + of = verbal noun.
- নিয়মানুযায়ী reading এর পূর্বে the ও পরে of বসেছে।
- তাই এটি একটি Verbal Noun.
- আর Verbal Noun দ্বারা Noun এর কাজ সম্পন্ন হয়।
১৫.
Choose the incorrect spelling.
  1. Horoscope
  2. Abattoir
  3. Claque
  4. Delleterious
ব্যাখ্যা
• Deleterious: 
English meaning: harmful.
Bangla meaning: অনিষ্টকর।

Options,
- Horoscope: ঠিকুজি; কোষ্ঠী, জন্মপত্রিকা। 
- Abattoir: সাধারণের কসাইখানা।
- Claque: ভাড়াটে প্রশংসাকারীর দল।

Source: Cambridge Dictionary.
১৬.
He became a man of success in his later life. The underlined part is -
  1. Adjective phrase
  2. Adverbial phrase
  3. Verb phrase
  4. Noun phrase
ব্যাখ্যা
• He became a man of success in his later life. The underlined part is - Noun phrase.
- এখানে underlined part টি subject এর complement হিসেবে Noun phrases হয়েছে।

• Noun phrases:
- A noun phrase consists of a pronoun or noun and any associated modifiers, including adjectives, adjective phrases, adjective clauses and other nouns in the possessive case.
- অধিকাংশ সময়ই, Noun phrase মূলত একটি Noun বা Pronoun এর কাজ করে। 
- এছাড়া, অর্থ এবং বাক্যে অবস্থান অনুযায়ী Noun phrase বিভিন্ন ভূমিকা পালন করে ।

- যেমন: 
- Subject হিসেবে। 
- Object of a verb হিসেবে। 
- Object of a preposition হিসেবে। 
- Subject complement হিসেবে। 
- Object complement হিসেবে।
১৭.
Choose the correct sentence.
  1. He had finished his dinner before the movie had started.
  2. He had finished his dinner before the movie started.
  3. He finished his dinner before the movie started.
  4. He had finished his dinner before the movie starts.
ব্যাখ্যা
• প্রশ্নটি করা হয়েছে Before যুক্ত বাক্যের গঠন এর উপর ভিত্তি করে। 

• Before যুক্ত বাক্যের গঠন:
- Past perfect + before + Past indefinite.
- 'Before' conjunction যুক্ত sentence এ before এর পুর্বে past perfect tense হয় এবং before এর পরে past indefinite হবে।

• Sentence Correction:
- He had finished his dinner before the movie started.
- বাক্যটিতে before এর পূর্বে past perfect tense ও পরে past indefinite হওয়াতে সঠিক হয়েছে।
১৮.
Change the voice: By whom was this masterpiece painted?
  1. This masterpiece has been painted by who?
  2. Who painted this masterpiece?
  3. Who has painted this masterpiece?
  4. Who can paint this masterpiece?
ব্যাখ্যা
• Voice এর ক্ষেত্রে,
 • Passive Voice এ By whom থাকলে Active Voice করতে হলে –
- Subject হিসেবে Who বসে।
- কোনো Modal Auxiliary থাকলে তা who এর পরে বসবে। (এক্ষেত্রে কোন Modal Auxiliary নেই),
- be বাদ যাবে।
- বাদ যাওয়া be verb যে Form এ ছিল, মূল Verb- ঐ form এ বসবে।
- এখানে was, past form এ রয়েছে তাই মূল Verb - painted হবে।
- Passive Voice এর Subject - Object হয়ে বসবে।

Correct answer: Who painted this masterpiece?
১৯.
Choose the correct sentence.
  1. If he had more free time, he would have volunteer at the local shelter.
  2. If he had had more free time, he would volunteer at the local shelter.
  3. If he had more free time, he would have volunteered at the local shelter.
  4. If he had more free time, he would volunteer at the local shelter.
ব্যাখ্যা
• উল্লিখিত বাক্যটি 2nd conditional sentence এর উদাহরণ।

• Second Conditional এর নিয়মানুযায়ী - 
- If + past indefinite + subject + would/could/might + verb এর base form + ext.
- অর্থাৎ, If + past indefinite যুক্ত clause এর পরবর্তী clause টিতে subject এর পর would/could/might এর সাথে verb এর base form বসে।

Complete sentence: If he had more free time, he would volunteer at the local shelter.

• এখানে had, main verb হিসেবে বসেছে। সেই হিসেবে অন্য অপশন গুলো ভুল।
২০.
She remained silent, for her heart was heavy and her spirits low. Here the underlined word is -
  1. Conjunction
  2. Adjective
  3. Noun
  4. Preposition
ব্যাখ্যা
• She remained silent, for her heart was heavy and her spirits low. Here the underlined word is - Conjunction.

• Conjunction:
- এটি সাধারণত দুটি শব্দ, শব্দগুচ্ছ (phrase), খন্ডবাক্য(clause) বা বাক্যের মধ্যে সংযোগ স্থাপন করে তা হলো Conjunction.
- এর প্রধান কাজ হলো স্থাপন করা।

• For সাধারণত preposition হলেও এখানে এটি Conjunction এর কাজ করছে।
- We sometimes use for as a conjunction meaning ‘because’.
- কারণ For যখন 'জন্য' অর্থে ব্যবহৃত হয়ে থাকে তা হয় preposition, আর যখন 'কারণ' অর্থে ব্যবহার হয়ে থেকে তখন তা Conjunction.

• She remained silent, for her heart was heavy and her spirits low.
- 'সে নীরব ছিল, কারণ তার হৃদয় ভারাক্রান্ত ছিল এবং মনোবল কম ছিল।'
- এই বাক্যে For 'কারণ' অর্থে ব্যবহার হয়েছে।
- দুটি clause এর মধ্যে সংযোগ স্থাপনের কারণে এটি Conjunction.

Source: English Wizard Lecture & Cambridge Dictionary.
২১.
Make it compound: Rumi works hard so that she can complete the task.
  1. Rumi wants to complete the task and so she works hard.
  2. Works hard and Rumi can complete the task.
  3. She works hard in order to complete the task.
  4. So Rumi works hard and she complete the task.
ব্যাখ্যা
• Complex to compound
• Sentence এর Transformation এর ক্ষেত্রে যে কাজ গুলো করতে হয়।

• Add (যোগ করা),
• Deduct (বাদ দেয়া),
• Retain (যেভাবে আছে সেভাবে রাখা)।

• অর্থাৎ - বাক্যের ধরন অনুযায়ী Preposition/Conjunction একটা যোগ ও একটা বিয়োগ করতে হবে,
- এবং ২টি Clause এর মধ্যে ১টি Clause যেভাবে আছে সেভাবে রেখে দিতে হবে।

• Complex to compound এর সময়,
• so that দ্বারা গঠিত বাক্যকে Complex to compound করার নিয়ম:
• এ ধরনের বাক্যে Compound Sentence এ ৩টি কাজ করতে হয়। যথা:

1. Clause গুলোর অবস্থান উল্টে যাবে।
2. Want to অতিরিক্ত যোগ করতে হবে।
3. so that এর পরিবর্তে ‘And so/ therefore’ conjunction যোগ হবে।

Complex: Rumi works hard so that she can complete the task.
Compound: Rumi wants to complete the task and so she works hard.

Source: Live MCQ English Wizard Lecture.
২২.
A school master can be termed as -
  1. Somnambulist
  2. Pedagogue
  3. Tertiary
  4. Innocuous
ব্যাখ্যা
• Pedagogue:
English meaning: Teacher, school master.
Bangla meaning: শিক্ষক; অধ্যাপক; বিদ্যাভিমানী; গুরুমহাশয়; মাস্টার; বিদ্যালয়ের শিক্ষক।

Options,
- Somnambulist: স্বপ্নচারী।
- Tertiary: তৃতীয় শ্রেণির, তৃতীয় পদের, তৃতীয় গঠনের ইত্যাদি।
- Innocuous: ক্ষতি করে না এমন; অনপকারী; নির্দোষ।

Source: Merriam-Webster Dictionary.
২৩.
She agreed ________ me to the concert.
  1. accompanying
  2. on accompany
  3. to accompany
  4. to accompanying
ব্যাখ্যা
• Infinitive হলো to + verb.
• কিছু verb আছে যেগুলোর পরে যদি verb ব্যবহার করতে হয় তাহলে infinitive (to + verb + word) ব্যবহার করতে হয়।

• এই verb গুলো হলো- Advise, Agree, want, arrange, resemble, decide, demand, require, forget, propose, manage, ask ইত্যাদি।
যেমন:
He seems to go there.

Complete sentence: She agreed to accompany me to the concert.

Source: Live MCQ English Wizard by Saleh Ahmed.
২৪.
Choose the noun form of 'Conceal'.
  1. Concealation
  2. Concealment
  3. Concealasion
  4. Concealness
ব্যাখ্যা
• Conceal: 
English meaning: to prevent something from being seen or known about.
Bangla meaning: গোপন করা।

Options,
- Concealment: the act of hiding something: Noun.

উল্লিখিত অন্য অপশন গুলো ভুল।

Source: Cambridge Dictionary.
২৫.
Helena has mastered fencing. Here 'fencing' is -
  1. Gerund
  2. Participle
  3. Causative Verb
  4. Adjective
ব্যাখ্যা
• Helena has mastered fencing. Here 'fencing' is - Gerund.

• Gerund:
- Verb এর সাথে ing যোগ হয়ে যদি noun এর কাজ করে অর্থাৎ Verb ও noun এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে।
- সংক্ষেপে: Gerund = Verb + ing = noun = Verb + noun.
- It is a word ending in "-ing" that is made from a verb and used like a noun.
- Gerunds don’t describe action,they act as nouns.
- একটি বাক্যে Gerund বিভিন্ন অবস্থানে বসতে পারে।

সুতরাং, নিয়মানুযায়ী, প্রশ্ন প্রদত্ত বাক্যে,
- object রূপে বসায় 'fencing' হচ্ছে gerund.
২৬.
In the context of paragraph development, which of the following statements best exemplifies the principle of unity?
  1. A paragraph can explore diversified ideas as long as they are interesting.
  2. A paragraph should include various viewpoints on a topic to provide a balanced perspective.
  3. A paragraph must focus on a single main idea, with all sentences supporting or elaborating on this idea.
  4. A paragraph should avoid specific examples to maintain a broad appeal to readers.
ব্যাখ্যা
• There is one paragraph in a paragraph.
- Paragraph হলো এমন একটি ক্ষুদ্র রচনা যার মধ্যে একটি মাত্র, idea বা theme থাকে।

• তাছাড়া Paragraph এ সাধারণত তিনটি অংশ থাকে।
• Topic Sentence: 
- একটি Paragraph এর প্রধান idea বা theme যে বাক্যের দ্বারা প্রকাশিত হয় তাকে topic sentence বলে।
- Topic Sentence সাধারণত কোনো Paragraph এর শুরুতে লেখা হয়। 
- Topic Sentence এ অবশ্যই একটি Controlling Idea থাকবে যা Paragraph এর বাকি অংশ Control করে।

• Body:
- প্রথম sentence- এর পর থেকে শেষ sentence এর আগ পর্যন্ত পুরো অংশটাকে parragraph এর body বলা যায়।
- এতে এমন সব বাক্যসমষ্টি থাকে যা paragraph এর মূল idea বা theme কে উপস্থাপিত করে।

• Terminator:
- এটাকে paragraph এর সমাপ্তি, উপসংহার বলে। এটি দিয়ে Paragraph শেষ হয়।
- অর্থাৎ একটি সার্থক সমাপ্তিসূচক sentence কে বলা হয় Terminator.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
২৭.
They vary very quickly from the very beginning.
Here the three underlined words are respectively -
  1. adverb, adverb, adjective
  2. verb, adjective, adjective
  3. verb, adverb and adjective
  4. verb, adjective, adverb
ব্যাখ্যা
• প্রথম underlined word -
vary = ভিন্নরূপ হওয়া বা করা, বদলানো বা বদলে যাওয়া।
এটি verb হিসেবে ব্যবহৃত হয়েছে।

• দ্বিতীয় underlined word -
very = খুব অর্থে ব্যবহৃত হয়েছে। যা উক্ত sentence এ quickly adjective কে modify করার কারণে এটি Adverb হিসেবে ব্যবহৃত হয়েছে।

• তৃতীয় underlined word -
very = একেবারে, ঠিক অর্থে ব্যবহৃত হয়েছে। যা beginning 'noun' কে modify করার কারণে Adjective হয়েছে।

সম্পূর্ণ বাক্যের অর্থ - এগুলো একেবারে শুরু থেকেই খুব দ্রুত পরিবর্তন হয়।
২৮.
Who of the following is not an American author?
  1. Edgar Allan Poe
  2. Langston Hughes
  3. Sylvia Plath
  4. James Joyce
ব্যাখ্যা
• উল্লিখিত অপশন গুলোর মধ্যে 'James Joyce' ছিলেন একজন Irish লেখক, আর Edgar Allan Poe, Langston Hughes ও Sylvia Plath হলেন American author.

============================
• James Joyce (1882-1941):
- তিনি একজন Irish novelist, poet এবং short story writer ছিলেন।
- Joyce তার “Stream-of-consciousness” (চেতনার অন্তঃশীল প্রবাহ) এই Narrative technique টির জন্য বিখ্যাত।
- Dubliners (1914) মূলত ১৫ টি ছেটো গল্পের সম্বনয়ে রচিত একটি বই।
- Ulysses হলো James Joyce রচিত বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস।
-  বিংশ শতাব্দী অর্থাৎ Modern Period এর বিখ্যাত novelist দের মধ্যে James Joyce অন্যতম।

Notable works:
Short Stories:
• After the Race,
• A Little Cloud,
• A Mother,
• An Encounter,
• A Painful Case etc.

Plays:
• Exiles.

Poems:
• Chamber Music,
• I Hear an Army,
• Pomes Penyeach.

Source: Live MCQ Lecture and Britannica.com
২৯.
Which of the following literary works share the same author as 'Ode to the West Wind'?
  1. Ode on Melancholy
  2. Hyperion
  3. The Excursion
  4. Prometheus Unbound
ব্যাখ্যা
•  Ode to the West Wind:
- রচনা করেন P.B. Shelley.
- কবিতাটি প্রকাশিত হয় ১৮২০ সালে। 
- এই কবিতাকে গণ্য করা হয়, কবির passionate language and symbolic imagery ব্যবহারের একটি অনন্য দৃষ্টান্ত রূপে।
- Shelley এখানে West Wind এর কাছে সাহায্য আহবান করছেন। 
- কবিতাটি লেখা হয় Cascine wood near Florence, Italy তে।
- কারো কারো মতে, কবিতাটি Shelley তার পুত্র William এর মৃত্যুশোকে লিখেছিলেন। 
- কবি West Wind এর প্রলয়ংকারী ক্ষমতাকে সমাদর করেছেন এবং একইভাবে আশাবাদ ব্যক্ত করেছেন এভাবেই যেন বৈপ্লবিক চিন্তাগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে যায়। 
- কবিতার শেষ লাইনটি বিখ্যাত: “If Winter comes, can Spring be far behind?”

=====================

• Prometheus Unbound:
- P.B Shelley রচিত একটি lyrical drama in four acts.
- প্রকাশিত হয় ১৮২০ সালে।
- এটি একটি four acts বিশিষ্ট গীতিনাট্য।
- এই সাহিত্যকর্মটিকে ইংরেজি সাহিত্যের অন্যতম Masterpiece হিসেবে গন্য করা হয়।
- দেবতা কিংবা প্রভুদের সাথে বিদ্রোহের কথা বলা হয়েছে এই কবিতায়।

• P.B. Shelley:
- তিনি একজন English Romantic poet.
- Her passionate search for personal love and social justice was gradually channeled from overt actions into poems that rank with the greatest in the English language.

Best works:
Poem:
- Ode to the West Wind,
- Queen Mab,
- Alastor,
- Adonais,
- Ozymandias,
- To a Skylark.

Drama:
- Prometheus Unbound,
- The Cenci.

=====================

Options,
- Ode on Melancholy: Keats,
- Hyperion হলো John Keats লিখিত একটি Epic poem.
- The Excursion is a poem by William Wordsworth.

Source: Live MCQ Lecture & Britannica.
৩০.
The most famous character 'Becky Sharp' appeared in -
  1. Great Expectation
  2. Vanity Fair
  3. Man and Superman
  4. David Copperfield
ব্যাখ্যা
• Vanity Fair:
- Written by William Makepeace Thackery.
- It was published in 1848.
- It is a novel of early 19th-century English society.
- এটি নিজ নামে প্রকাশিত William Makepeace Thackeray এর প্রথম লেখা।
- এই উপন্যাসকে বলা হয় A Novel Without a Hero.
- কারণ, সাধারণ উপন্যাস গুলোতে যেভাবে একজন বিশেষ নায়ক বা নায়িকার কর্মকাণ্ডকে প্রধান বিবেচনা করে কাহিনি আবর্তিত হয়, তার উপন্যাস গুলো এক্ষেত্রে ব্যতিক্রম।
- বরং বহু চরিত্রকে ঘিরে তার উপন্যাসের কাহিনি গড়ে ওঠে।

• Short Summary:
- এই উপন্যাসের অন্যতম চরিত্র Becky Sharp নামের একজন মেয়ে।
- যে জাগতিক সাফল্য অর্জনকেই তার জীবনের প্রধান লক্ষ্য উদ্দেশ্য মনে করে। এই লক্ষ্য অর্জনে নৈতিকতার ধার ধারেনা।
- অপর গুরুত্বপূর্ণ চরিত্র Amelia সৎ এবং নৈতিকতা গুণ সম্পন্ন। তবে সে Becky Sharp এর মতো রোমাঞ্চ-অন্বেষী নয়।
- এই দুই নারী চরিত্রের জীবনে ঘটে যাওয়া নানা উত্থান-পতন এবং তাদের সংস্পর্শে আসা পুরুষদের বিভিন্ন ঘটনাবহুল চিত্র ফুটিয়ে তোলা হয়েছে উপন্যাসটিতে।

• William Makepeace Thackery: 
- He was an Indian-born British novelist.

• Best Works:
- Vanity Fair,
- The Virginians: A Tale of the Last Century,
- Catherine: A Story.
 
Options,
• Great Expectation: Charles Dickens.
• The play 'Man and Superman' is written by - G.B Shaw.
• David Copperfield এর লেখক হচ্ছেন Charles Dickens.

Source: Live MCQ Lecture & Britannica.
৩১.
Which of the following Shakespearean plays is about a Roman leader?
  1. Antony and Cleopatra
  2. Othello
  3. Julius Caesar
  4. Coriolanus
ব্যাখ্যা
• Julius Caesar:
- তিনি Rome এর ruler ছিলেন।
- Caesar এর betrayer এর নাম হলো Brutus.
- ১৫৯৯-১৬০০ সালের মধ্যে এই নাটকটি লিখা হয় এবং ১৬২৩ সালে Shakespeare এর First Folio এর অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়।
- 'Julius Caesar' William Shakespeare এর একটি Historical Play এবং Tragedy.
- নাটকটি রাজনৈতিক ষড়যন্ত্রকে ঘিরে আবর্তিত হয় যা Julius Caesar, একজন রোমান রাষ্ট্রনায়ক এবং সামরিক জেনারেলকে হত্যার দিকে নিয়ে যায়।
- ঈর্ষান্বিত ষড়যন্ত্রকারীরা সিজারের বন্ধু Brutus কে Caesar এর বিরুদ্ধে তাদের হত্যার ষড়যন্ত্রে যোগ দিতে রাজি করায়।
- Caesar কে অত্যধিক ক্ষমতা অর্জন থেকে বিরত রাখতে, Brutus এবং ষড়যন্ত্রকারীরা তাকে March এর Ides এ হত্যা করে।
- Mark Antony ষড়যন্ত্রকারীদের রোম থেকে তাড়িয়ে দেয় এবং একটি যুদ্ধে তাদের সাথে লড়াই করে।

• William Shakespeare:
- William Shakespeare was born on 23 April 1564 AD and died on 23 April 1616 AD.
- তার জন্মস্থান Stratford Avon.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- তাকে 'Bard of Avon' বা Swan of Avon বলা হয়।
- Shakespeare wrote a total of 37 plays and 154 sonnets.

• Notable works: 
• Tragedy:
- Hamlet,
- Othello,
- King Lear,
- Macbeth,
- Julius Caesar.

• Comedy:
- As You Like It,
- The Tempest,
- Twelfth Night,
- A Midsummer Night's Dream etc.

• Famous poem:
- Shall I Compare Thee to a Summer Day/Sonnet 18,
- The Rape of Lucrece,
- Venus and Adonis.

Source: britannica.com
৩২.
The literary creation 'The Lion and the Jewel' belongs to -
  1. Nigerian literature
  2. American literature
  3. Irish literature
  4. English literature
ব্যাখ্যা
• The Lion and the Jewel:
- এটি Nigerian playwright Wole Soyinka রচিত।
- প্রকাশিত হয় 1963 সালে।
- The play chronicles how Baroka, the lion, fights with the modern Lakunle over the right to marry Sidi, the titular Jewel.

• Wole Soyinka: 
- তিনি একজন Nigerian author.
- তিনি একজন playwright এবং political activist.
- তিনি 1986 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান।

Notable work:
- The Interpreters,
- Season of Anomy,
- A Dance of the Forests,
- The Lion and The Jewel,
- The Invention.

Source: Britannica.
৩৩.
"My bounty is as boundless as the sea,
My love as deep; the more I give to thee,
The more I have, for both are infinite." - This is an extract from -
  1. How Do I Love Thee?
  2. Romeo and Juliet
  3. Shall I compare thee to a summer's day?
  4. I Carry Your Heart with Me
ব্যাখ্যা
• "My bounty is as boundless as the sea,
My love as deep; the more I give to thee,
The more I have, for both are infinite." - This is an extract from - Romeo and Juliet.

 • Romeo and Juliet: 
- ‘Romeo and Juliet’ Shakespeare এর একটি রোমান্সধর্মী নাটক। 
- এ নাটকটির প্রেক্ষাপট ইতালির Verona.
- এর চরিত্রসমূহ হচ্ছে: Romeo (নায়ক), Juliet (নায়িকা), Montego, Lady Montego, Capulet, Lady Capulet. 
- রোমিও হচ্ছে Montague এবং জুলিয়েট Capulet পরিবারের সদস্য। এই দুই পরিবারের মাঝে শত্রুতা বিদ্যমান। 
- নানা ঘটনা, দূর্ঘটনার পরিপ্রেক্ষিতে নাটকের শেষে ট্রাজিক পরিণতি বরণ করে নায়ক নায়িকা দুুজনেই। 

Other quotes 
• "If love be rough with you, be rough with love; Prick love for pricking, and you beat love down."

• "What’s in a name? That which we call a rose By any other name would smell as sweet" 

• William Shakespeare:
- William Shakespeare was born on 23 April 1564 AD and died on 23 April 1616 AD.
- তার জন্মস্থান Stratford Avon.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- তাকে 'Bard of Avon' বা Swan of Avon বলা হয়।
- Shakespeare wrote a total of 37 plays and 154 sonnets.

• Notable works: 
• Tragedy:
- Hamlet,
- Othello,
- King Lear,
- Macbeth,
- Julius Caesar.

• Comedy:
- As You Like It,
- The Tempest,
- Twelfth Night,
- A Midsummer Night's Dream etc.

• Famous poem:
- Shall I Compare Thee to a Summer Day/Sonnet 18,
- The Rape of Lucrece,
- Venus and Adonis.

Options,
- 'How Do I Love Thee?': Elizabeth Barrett Browning.
- Shall I compare thee to a summer's day?)" by William Shakespeare.
- "I Carry Your Heart with Me" by E.E. Cummings.

Source: britannica.com
৩৪.
The famous poetic work 'Fra Lippo Lippi' is authored by -
  1. Robert Browning
  2. Emily Dickinson
  3. Walt Whitman
  4. W.B. Yeats
ব্যাখ্যা
• Fra Lippo Lippi:
- এটি Robert Browning লিখিত একটি কবিতা।
- এটি তার one of finest dramatic monologues হিসেবে বিবেচিত।
- এটি blank verse এ রচিত।
- It allows Browning to write it in free expression of colloquial vigor.

• Robert Browning:
- তিনি Victorian যুগের একজন  major English poet.
- তিনি dramatic monologue and psychological portraiture এর জন্যে বিখ্যাত।
- His most noted work was The Ring and the Book, the story of a Roman murder trial in 12 books.

Notable Works:
Poems:
- My Last Duchess.
- The Pied Piper of Hamelin.
- Fra Lippo Lippi.
- Andrea del Sarto.

 Plays: 
- Browning's first play, Strafford (1837), closed after only five performances.

Source: Britannica.com and Encyclopedia.com
৩৫.
The wind whispered secrets through the trees. This is an example of -
  1. Paradox
  2. Simile
  3. Personification
  4. Aphorism
ব্যাখ্যা
• Personification (ব্যক্তিরূপ দান):
- A figure of speech in which lifeless objects or ideas are given imaginary life.
- অর্থাৎ নির্জীব বা জড় বস্তুকে ব্যক্তিরূপে প্রয়োগ করার কৌশল।
- Personification এর মাধ্যমে কোন জড় বস্তুকে কাল্পনিক জীবন দান করে সেগুলোকে উপমা হিসাবে লেখায় ব্যবহার করা হয়। 

যেমন:
''There lies the port: the vessel puffs her sail:
Tennyson: 'Ulysses'
The vessel has been used as a living being.

• "The wind whispered secrets through the trees."
- এই বাক্যটি একটি Personification এর উদাহরণ, কারণ এখানে নির্জীব wind কে ব্যক্তিরূপে দান করা হয়েছে, বাস্তবিক অর্থে 'wind' whisper করতে পারে না, অর্থাৎ একে মানবিক রূপ দেওয়া হয়েছে তাই এটি Personification এর উদাহরণ।

Options,
•  Paradox: A self-contradictory statement that hides a rational meaning.

• Aphorism: A terse, memorable expression of a universal truth.

• Simile:
- A simile is an explicit comparison between two different things. Usually as and like are used in it. In simile the resemblance is explicitly indicated by the words. দুটি ভিন্নধর্মী জিনিসের মধ্যে As ও Like দ্বারা তুলনা বোঝালে তাকে Simile বলে। উপমেয়ের সাথে উপমানের সাদৃশ্য কল্পনা করা। যেমন: She is as innocent as a lamb.

Source: An ABC of English Literature, Dr M Mofizar Rahman.
৩৬.
যদি x বিজোড় সংখ্যা হয়, নিচের কোনটি সত্য?
  1. 5x - 2 হলো জোড়।
  2. 5x2 + 2 হলো বিজোড়।
  3. 5x2 + 3 হলো বিজোড়।
  4. 5x3 + 4 হলো জোড় ।
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x বিজোড় সংখ্যা হয়, নিচের কোনটি সত্য?

সমাধান:

5x - 2 হলো জোড়।
5x2 + 2 হলো বিজোড়।
5x2 + 3 হলো বিজোড়।
5x3 + 4 হলো জোড়।

ধরি
x = 1 

অপশন ক) 5x - 2 = 5.1 - 2 = 3 যা বিজোড়।
অপশন খ) 5x2 + 2 = 5.12 + 2 = 7 যা বিজোড়।
অপশন গ) 5x2 + 2 = 5.12 + 3 = 8 যা জোড়।
অপশন ঘ) 5x3 + 2 = 5.13 + 4 = 9 যা বিজোড়।
৩৭.
বার্ষিক ৫% যৌগিক মুনাফায় ১২০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? 
  1. ১৬১৩ টাকা
  2. ১৪৬৩ টাকা
  3. ১২২৩ টাকা
  4. ১৩২৩ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ৫% যৌগিক মুনাফায় ১২০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? 

সমাধান: 
দেওয়া আছে,
মুনাফার হার, r = ৫% = ৫/১০০ 
মূলধন, P = ১২০০ টাকা 
সময়, n = ২ বছর

আমরা জানি,
চক্রবৃদ্ধি মূলধন,  C = P(1 + r)n টাকা
= ১২০০(১ + ৫/১০০) টাকা 
= ১২০০ (১.০৫) টাকা 
= ১২০০× ১.০৫ × ১.০৫টাকা 
= ১৩২৩ টাকা
৩৮.
এক ব্যক্তি ক্রয়মূল্যের উপর ৫০% বেশি হিসেব করে বিক্রয়মূল্য নির্ধারণ করে। সে নির্ধারিত বিক্রয়মূল্যের উপর ৩০% কমিশন দিয়ে জিনিস বিক্রয় করে। তাঁর মোটের উপর শতকরা কত লাভ হয়?
  1. ১০%
  2. ৫%
  3. ১৫%
  4. ২০%
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি ক্রয়মূল্যের উপর ৫০% বেশি হিসেব করে বিক্রয়মূল্য নির্ধারণ করে। সে নির্ধারিত বিক্রয়মূল্যের উপর ৩০% কমিশন দিয়ে জিনিস বিক্রয় করে। তাঁর মোটের উপর শতকরা কত লাভ হয়?

সমাধান:
ধরি, 
ক্রয়মূল্য = ১০০ টাকা 
∴ ক্রয়মূল্যের উপর ৫০% হিসাব করে বিক্রয় মূল্য নির্ধারণ করলে নির্ধারিত বিক্রয়মূল্য = (১০০ + ১০০ এর ৫০%) টাকা 
= (১০০ + ৫০) টাকা
= ১৫০ টাকা

আবার,
নির্ধারিত বিক্রয়মূল্যের উপর ৩০% কমিশন = ১৫০ এর ৩০% টাকা 
= ৪৫ টাকা

∴ বিক্রয়মূল্য = (১৫০ - ৪৫) টাকা 
= ১০৫ টাকা

∴ মোটের উপর শতকরা লাভ = (১০৫ - ১০০) টাকা 
= ৫ টাকা।
৩৯.
(x + 6)2 = x2 + px + q সমীকরণে p ও q এর মান কত হলে সমীকরণটি অভেদ হবে?
  1. 6, 36
  2. 12, 30
  3. 12, 36
  4. 24, 36
ব্যাখ্যা
প্রশ্ন: (x + 6)2 = x2 + px + q সমীকরণে p ও q এর মান কত হলে সমীকরণটি অভেদ হবে?

সমাধান:
(x + 6)2 = x2 + px + q
⇒ x2 + 2.x.6 + 62 = x2 + px + q
⇒ x2 + 12x + 36 = x2 + px + q 

x ও ধ্রবক পদের সহগ সমীকৃত করে পাই 
p = 12
q = 36
৪০.
x2 - 196 + y2 = 0 একটি বৃত্তের সমীকরণ হলে বৃত্তটির ব্যাসার্ধ কত?
  1. 14
  2. 196
  3. 28
  4. 13
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 196 + y2 = 0 একটি বৃত্তের সমীকরণ হলে বৃত্তটির ব্যাসার্ধ কত?

সমাধান:
x2 - 196 + y2 = 0
বা, x2 +  y2 = 196
বা, x2 +  y2 = (14)2

যেহেতু, x2 +  y2 = r2 বৃত্তের সমীকরণ।
∴ প্রদত্ত সমীকরণে বৃত্তের ব্যাসার্ধ 14
৪১.
যদি (1/p) + (1/q) = 1/(p + q) হয়, তাহলে p3 - q3 এর মান কত?
  1. pq
  2. p - q
  3. 1
  4. 0
অনির্ধারিত
ব্যাখ্যা

প্রশ্নটির কোনো বাস্তব সমাধান নেই।
প্রশ্নটিতে লজিক্যাল এরর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।
----------------------------------

প্রশ্ন: যদি (1/p) + (1/q) = 1/(p + q) হয়, তাহলে p3 - q3 এর মান কত?

সমাধান:
(1/p) + (1/q) = 1/(p + q)
⇒ (p + q)/pq = 1/(p + q)
⇒ (p + q)2 = pq
⇒ (p2 + q2 + 2pq - pq) = 0
⇒(p2 + q2 + pq) = 0

আমরা জানি
p3 - q3 = (p - q)(p2 + q2 + pq)
p3 - q3 = (p - q) × 0
p3 - q3 = 0

৪২.
(3log2 + 2log2)/(2log4 + log2) = কত?
  1. 0
  2. 1
  3. 2
  4. log2
ব্যাখ্যা
প্রশ্ন: (3log2 + 2log2)/(2log4 + log2) = কত?

সমাধান:
3log2 + 2log2 = log23 + log22
= log8 + log4
= log(8 × 4)
= log32

আবার, 2log4 + log2 = log42 + log2
= log16 + log2
= log(16 × 2)
= log32

∴ (3log2 + 2log2)/(2log4 + log2) = log32/log32 = 1
৪৩.
5x + 7 = 25x + 2 হলে x এর মান কত?
  1. 1
  2. 2
  3. 3
  4. 5
ব্যাখ্যা
প্রশ্ন: 5x + 7 = 25x + 2 হলে x এর মান কত?

সমাধান:
5x + 7 = 25x + 2
⇒ 5x + 7 = (52)x + 2
⇒ 5x + 7 = 52x + 4
⇒ x + 7 = 2x + 4
⇒ 7 - 4 = 2x - x
⇒ 3 = x
∴ x = 3
৪৪.
1/√2, - 1, √2, ......... ধারটির পঞ্চম পদ কত?
  1. 2
  2. - 2√2
  3. 2√2
  4. - 2
ব্যাখ্যা
প্রশ্ন: 1/√2, - 1, √2, ......... ধারটির পঞ্চম পদ কত? 

সমাধান:
এখানে
প্রথম পদ, a = 1/√2
সাধারণ অনুপাত, r = - 1/(1/√2)
= - √2

আমরা জানি 
n তম পদ = arn - 1
∴ পঞ্চম পদ = ar5 - 1
= (1/√2)(- √2)4
= (1/√2){(- √2)2}2
= 4/√2
= (2√2 × √2)/√2
= 2√2
৪৫.
একটি অংশীদারি কারবারের বণ্টনযোগ্য মুনাফা ৯০০০০ টাকা। ১/২ : ১/৩ : ১/৬ অনুপাতে দ্বিতীয় অংশীদারের মুনাফা কত হবে?
  1. ১৫০০০ টাকা
  2. ৩০০০০ টাকা
  3. ৪৫০০০ টাকা
  4. ৬০০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি অংশীদারি কারবারের বণ্টনযোগ্য মুনাফা ৯০০০০ টাকা। ১/২ : ১/৩ : ১/৬ অনুপাতে দ্বিতীয় অংশীদারের মুনাফা কত হবে?

সমাধান:
প্রদত্ত অনুপাত ১/২ : ১/৩ : ১/৬
= ৩ : ২ : ১

অনুপাতের যোগফল = (৩ + ২ + ১) = ৬

∴ দ্বিতীয় অংশীদারের মুনাফা = ৯০০০০ × (২/৬) টাকা
= ৩০০০০ টাকা
৪৬.
২, ৪ এবং ৬৪ এর জ্যামিতিক গড় কত?
  1. ১২
  2. ১৬
ব্যাখ্যা
প্রশ্ন: ২, ৪ এবং ৬৪ এর জ্যামিতিক গড় কত?

সমাধান:
আমরা জানি,
n সংখ্যক সংখ্যার গুণোত্তর গড় বা জ্যামিতিক গড় =
 
∴ ২, ৪ এবং ৬৪ এর জ্যামিতিক গড় = (২ × ৪ × ৬৪)১/৩
= (২× ২ × ২)১/৩
=(২)১/৩
= ২
= ৮
৪৭.
একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1 : 2√2 : 3 হলে এর বৃহত্তম কোণটির মান কত?
  1. 100°
  2. 60°
  3. 80°
  4. 90°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1 : 2√2 : 3 হলে এর বৃহত্তম কোণটির মান কত?

সমাধান:
ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1 : 2√2 : 3

ধরি, 
১ম বাহু = x
২য় বাহু = 2√2x
৩য় বাহু = 3x

এখন 
(3x)2 = (2√2x)2 + x2
⇒ 9x2 = 8x2 + x2
∴ 9x2 = 9x2

প্রদত্ত ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। 
সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণ সর্বদা 90°।
৪৮.
9 থেকে 28 পর্যন্ত সংখ্যা হতে যে কোনো একটিকে ইচ্ছামত বেছে নিলে সেটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত?
  1. 1/2
  2. 1/3
  3. 2/3
  4. 1/4
ব্যাখ্যা
প্রশ্ন: 9 থেকে 28 পর্যন্ত সংখ্যা হতে যে কোনো একটিকে ইচ্ছামত বেছে নিলে সেটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
9 থেকে 28 পর্যন্ত সংখ্যা= 20টি 
9 থেকে 28 পর্যন্ত মৌলিক সংখ্যা = 11, 13, 17, 19, 23 = 5টি 

মৌলিক হওয়ার সম্ভাবনা = 5/20 = 1/4
৪৯.
১, ২, ৩, ৪, ৫ এই অঙ্কগুলো সর্বোচ্চ একবার করে ব্যবহার করে ৪ অঙ্কের কতগুলো জোড় সংখ্যা তৈরি করা যাবে?
  1. ১২০টি
  2. ৬০টি
  3. ৫২টি
  4. ৪৮টি
ব্যাখ্যা
প্রশ্ন: ১, ২, ৩, ৪, ৫ এই অঙ্কগুলো সর্বোচ্চ একবার করে ব্যবহার করে ৪ অঙ্কের কতগুলো জোড় সংখ্যা তৈরি করা যাবে?

সমাধান:
জোড় সংখ্যা হবে যদি একক স্থানীয় অংক ২, ৪ হয় 
এখন,
একক স্থানীয় অংক ২ রাখলে অংক বাকি থাকে ৪টি এবং তাদের বসানোর জায়গা থাকে ৩টি 
∴ একক স্থানীয় অংক ২ রেখে ৪ অঙ্কের সংখ্যা হবে P = ২৪টি

অনুরূপভাবে,
একক স্থানীয় অংক ৪ রেখে ৪ অঙ্কের সংখ্যা হবে P = ২৪টি

∴ ৪ অঙ্কের মোট জোড় সংখ্যা হবে = ২৪ + ২৪ টি = ৪৮টি
৫০.
সার্বিক সেট U = {1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0} এবং A = {2, 4, 6, 0} হলে n(Ac) =?
  1. 4
  2. 6
  3. 10
  4. 9
ব্যাখ্যা
প্রশ্ন: সার্বিক সেট U = {1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0} এবং A = {2, 4, 6, 0} হলে n(Ac) =?

সমাধান:
Ac = U - A = {1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0} - {2, 4, 6, 0}
= {1, 3, 5, 7, 8, 9}

∴ n(Ac) = 6
৫১.
কোনটি মানবদেহে প্রথম প্রতিরক্ষা স্তর হিসেবে কাজ করে?
  1. ত্বক
  2. বি-কোষ
  3. ম্যাক্রফেজ
  4. মাস্ট কোষ
ব্যাখ্যা
প্রতিরক্ষায় ত্বকের ভূমিকা: 
- মানবদেহে 'ত্বক' প্রথম স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে। 
- ত্বক দেহকে সূর্যের অতিবেগুনি রশ্মি এবং প্রভাবে সৃষ্ট রোগ (ক্যান্সার) হতে দেহকে রক্ষা করে। 
- ত্বকের এপিডার্মিসের কোষে মেলালিন জাতীয় পদার্থ সৃষ্টি হয় যা অতিবেগুনি রশ্মি শোষণ করে। 
- ত্বক দেহের বাইরের স্তরে দৃঢ় ও কেরাটিনাইজড আবরণী তৈরি করে, যা দেহের সকল বাহ্যিক অংশকে আচ্ছাদিত করে এবং ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে একটি ফলপ্রসূ প্রতিবন্ধকতা সৃষ্টি করে। 
- দেহত্বক ছিঁড়ে গেলে বা কেটে গেলে ত্বকে অবস্থিত হিস্টিওসাইট (ম্যাক্রোফেজ) জীবাণু ধ্বংস করে দেহকে প্রতিরক্ষা দান করে। 
- ঘাম ও তৈল গ্রন্থির নিঃসরণ ত্বকের উপরিভাগের pH-কে অম্লীয় (pH= 3-5) করে তোলে, ফলে অণুজীবসমূহ বেশি সময় ত্বকে বেঁচে থাকতে পারে না। 
- কিছু সংখ্যক উপকারী ব্যাকটেরিয়া ত্বকে অবস্থানকালে এসিড ও বিপাকীয় বর্জ্য নিঃসরণ করে, যা অণুজীবের সংখ্যাবৃদ্ধিকে বাঁধা দেয়। 
- ঘাম নিঃসৃত লবণ ও ফ্যাটি এসিডে অবস্থিত লাইসোজাইম ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরকে ধ্বংস করে। 
- অশ্রুগ্রন্থি নিঃসৃতেও লাইসোজাইম থাকে যারা চোখে জীবাণুর সংক্রমণ প্রতিহত করে। 

উৎস: প্রাণিবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫২.
'Nuclear Sizes/Length' পরিমাপের একক কোনটি?
  1. Angstrom
  2. Fermi
  3. Newton
  4. Tesla
ব্যাখ্যা
• 'Nuclear Sizes/Length' পরিমাপের একক হচ্ছে Fermi.
→ 1 Fermi = 10-15m

এছাড়া,
- পারমানবিক ব্যাসার্ধ পরিমাপের একক Angstrom.
- বলের একক হচ্ছে নিউটন।
- চৌম্বক আবেশের একক টেসলা।

সূত্র:
1. University of Southampton [Link]
2. উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান বই, একাদশ-দ্বাদশ শ্রেণি।
৫৩.
পানিকে বরফে পরিণত করলে আয়তন -
  1. কমবে
  2. বাড়বে
  3. অপরিবর্তিত থাকবে
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
- পানিকে বরফে পরিণত করলে আয়তন বাড়বে। এই কারণে পানির তুলনায় বরফের ঘনত্ব কম। 
- একই পরিমাণ পানি যখন বরফে পরিণত হয় তখন বরফের আয়তন বেড়ে যায়। 
- সমপরিমাণ ওজনের বরফ পানির চেয়ে বেশি জায়গা দখল করে বলেই বরফ পানিতে ভাসে। 
- বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির ঘনত্ব বেশি। 

উৎস:
ব্রিটানিকা।
৫৪.
কোনটির অভাবে উদ্ভিদের ডাইব্যাক (dieback) রোগটি দেখা যায়?
  1. ম্যাগনেশিয়াম
  2. নাইট্রোজেন
  3. আয়রন
  4. সালফার
ব্যাখ্যা
সালফার: 
- সালফার (S) শউদ্ভিদের বিভিন্ন প্রোটিন, হরমোন ও ভিটামিনের গাঠনিক উপাদানই নয়, একই সাথে এটি কোষে পানির সমতা রক্ষা করে। 
- সালফারের অভাবে পাতা হালকা সবুজ হয় এবং পাতায় লাল ও বেগুনি দাগ দেখা যায়। 
- কচি পাতায় বেশি এবং বয়োবৃদ্ধ পাতায় কম ক্লোরোসিস হয়। 
- সালফারের অভাবে মূল, কান্ড এবং পাতার শীর্ষ থেকে শুরু করে পর্যায়ক্রমে টিস্যু মারা যেতে থাকে, যাকে ডাইব্যাক (dieback) বলে। 
- গাছের মধ্যপর্ব ছোট হয় বলে গাছ খর্বাকৃতির হয়। 

লৌহ বা আয়রন: 
- লৌহ বা আয়রনের (Fe) অভাবে প্রথমে কচি পাতার রং হালকা হয়ে যায়, তবে পাতার সরু শিরার মধ্যবর্তী স্থানেই প্রথম হালকা হয় এবং ক্লোরোসিস হয়। 
- কখনো কখনো সম্পূর্ণ পাতা বিবর্ণ হয়ে যায়। 
- কান্ড দুর্বল এবং ছোট হয়। 

নাইট্রোজেন: 
- নাইট্রোজেনের (N) অভাব হলে ক্লোরোফিল সৃষ্টিতে বিঘ্ন ঘটে। ফলে ক্লোরোফিলের অভাবে পাতার সবুজ রং হালকা হতে হতে একসময় হলুদ হয়ে যায়। 
- পাতা হলুদ হয়ে যাওয়ার প্রক্রিয়াকে ‘ক্লোরোসিস’ (Chlorosis) বলে। 

ম্যাগনেশিয়াম: 
- ম্যাগনেশিয়ামের (Mg) অভাবে ক্লোরোফিল সংশ্লেষিত হয় না বলে সবুজ রং হালকা হয়ে যায় এবং সালোকসংশ্লেষণের হার কমে যায়। 
- পাতার শিরাগুলোর মধ্যবর্তী স্থানে অধিক হারে ক্লোরোসিস হয়। 

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৫৫.
নিচের কোনটি প্রাকৃতিক ত্রিমাত্রিক পলিমার?
  1. লিগনিন
  2. টেরিলিন
  3. নাইলন
  4. টেফলন
ব্যাখ্যা
প্রাকৃতিক পলিমার:
- সাধারণভাবে প্রাকৃতিক উৎস বিশেষ করে উদ্ভিদ ও প্রাণি থেকে প্রাপ্ত পলিমার এ জাতীয় পলিমার।
- যেমন- প্রাকৃতিক রাবার, স্টার্চ, সেলুলোজ ইত্যাদি।
• লিগনিন হলো প্রাকৃতিক ত্রিমাত্রিক পলিমার।

কৃত্রিম পলিমার:
- পরীক্ষাগারে কৃত্রিমভাবে প্রস্তুত পলিমার সমূহ এ জাতীয় পলিমার।
- যেমন- পলিইথিলিন, পলিস্টারিন, পলিভিনাইল ক্লোরাইড (PVC), নাইলন, টেফলন, টেরিলিন ইত্যাদি।
- গঠন ও তাপীয় বেশিষ্ট্যের উপর ভিত্তি করে কৃত্রিম পলিমারকে আবার দুই শ্রেণিতে ভাগ করা হয়। যেমন-
• থার্মোপ্লাস্টিক।
• থার্মোসেটিং প্লাস্টিক।

সূত্র: রসায়ন প্রথম পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৬.
প্রদত্ত চিত্রে কতটি ত্রিভুজ আছে?
  1. ১৪টি
  2. ১২টি
  3. ১৩টি
  4. ১৫টি
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত চিত্রে কতটি ত্রিভুজ আছে?

সমাধান:

প্রদত্ত চিত্রে ত্রিভুজ আছে = 1, 2, 3, 4, 5, 6, 12, 34, 13, 24, 136, 245, 123456 = ১৩টি
৫৭.
একটি এনালগ ঘড়ি দুপুর ১ টার সময় একবার বাজে, ২ টার সময় ২ বার বাজে, ৩ টার সময় ৩ বার বাজে এবং এই নিয়মে বাজতে থাকে। ঘড়িটি ২৪ ঘণ্টায় মোট কতবার বাজবে?
  1. ১৫৬ বার
  2. ১৬৫ বার
  3. ১০০ বার
  4. ৭৮ বার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি এনালগ ঘড়ি দুপুর ১ টার সময় একবার বাজে, ২ টার সময় ২ বার বাজে, ৩ টার সময় ৩ বার বাজে এবং এই নিয়মে বাজতে থাকে। ঘড়িটি ২৪ ঘণ্টায় মোট কতবার বাজবে?

সমাধান:
১ টায় বাজে ১ বার
২ টায় বাজে ২ বার 
৩ টায় বাজে ৩ বার
---------------------
---------------------
১২ টায় বাজে ১২ বার

∴ ১২ ঘণ্টায় মোট বাজে: ১ + ২ + ৩ + ............... + ১২ বার
= {(১ + ১২) × ১২}/২ বার
= ১৩ × ৬ বার
= ৭৮ বার

অনুরূপভাবে পরবর্তী ১২ ঘণ্টায় বাজবে ৭৮ বার।

∴ ঘড়িটি ২৪ ঘণ্টায় মোট বাজে (৭৮ + ৭৮) বার = ১৫৬ বার
৫৮.
কোন সংখ্যাটি বৃহত্তম?
  1. ০.৫৭
  2. √০.৩৬
  3. ২/৩
  4. (০.৮)
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যাটি বৃহত্তম?

সমাধান:
০.৫৭

√০.৩৬ = ০.৬

২/৩ = ০.৬৬৬৬৭

০.৮ = ০.৬৪
৫৯.
নিচের কোনটি ভিন্ন?
  1. Hen
  2. Filly
  3. Mare
  4. Cock
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি ভিন্ন?

সমাধান:
Hen ⇔ মুরগী
Filly ⇔ শিশু ঘোটকী
Mare ⇔ ঘোটকী
Cock ⇔ মোরগ

এখানে Cock (মোরগ) বাদে বাকি সব স্ত্রী লিঙ্গ। 
৬০.
যদি SLEEP = 57 হয়, তাহলে AWAKE =?
  1. 39
  2. 37
  3. 41
  4. 47
ব্যাখ্যা
প্রশ্ন: যদি SLEEP = 57 হয়, তাহলে AWAKE =?

সমাধান:

SLEEP = 19 + 12 + 5 + 5 + 16 = 57
AWAKE = 1 + 23 + 1 + 11 + 5 = 41
৬১.
4 টা 50 মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?
  1. 155°
  2. 125°
  3. 110°
  4. 25°
ব্যাখ্যা
প্রশ্ন: 4 টা 50 মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?

সমাধান:
মধ্যবর্তী কোণ:  
 = । (11M - 60 H) / 2 ।°
= । (11 × 50 - 60 × 4)/2।°
= । (550 - 240)/2।°
= । (310/2)।°
= 155°
৬২.
চাকার ব্যাসার্ধ ৩ মিটার ও অক্ষদণ্ডের ব্যাসার্ধ ১ মিটার হলে, ৬০০ কেজি ওজনের বস্তু তোলার জন্য কত বল প্রয়োগ করতে হবে?
  1. ১৫০
  2. ২০০
  3. ২৫০
  4. ৩০০
ব্যাখ্যা
প্রশ্ন: চাকার ব্যাসার্ধ ৩ মিটার ও অক্ষদণ্ডের ব্যাসার্ধ ১ মিটার হলে, ৬০০ কেজি ওজনের বস্তু তোলার জন্য কত বল প্রয়োগ করতে হবে?

সমাধান:
এখানে,
ভার = ৬০০ কেজি-ওজন
চাকার ব্যাসার্ধ = ৩ মিটার
অক্ষদণ্ডের ব্যাসার্ধ = ১ মিটার
বল = কত?

আমরা জানি, 
বল/ভার = অক্ষদণ্ডের ব্যাসার্ধ/ চাকার ব্যাসার্ধ 
বা, বল/৬০০ = ১/৩
বা, বল = ২০০

∴ ৬০০ কেজি ওজনের বস্তু তোলার জন্য ২০০ নিউটন বল প্রয়োগ করতে হবে।
৬৩.
আপনি এখন দক্ষিণমুখী হয়ে দাঁড়িয়ে আছেন। আপনি ডানদিকে ঘুড়লেন এবং 20 মিটার হাটলেন, তারপর আপনি আবার ডানদিকে ঘুড়লেন এবং 10 মিটার হাটলেন। তারপর বাম দিকে ঘুড়লেন এবং 10 মিটার হাটলেন। তারপর ডানদিকে ঘুড়লেন এবং 20 মিটার হাটলেন। তারপরে আপনি আবার ডানদিকে ঘুড়লেন এবং 60 মিটার হাটলেন। আপনি শুরু বিন্দু থেকে কোন দিকে আছেন?
  1. উত্তর-পূর্ব
  2. দক্ষিণ-পূর্ব
  3. উত্তর-পশ্চিম
  4. দক্ষিণ-পশ্চিম
ব্যাখ্যা

প্রশ্ন: আপনি এখন দক্ষিণমুখী হয়ে দাঁড়িয়ে আছেন। আপনি ডানদিকে ঘুড়লেন এবং 20 মিটার হাটলেন, তারপর আপনি আবার ডানদিকে ঘুড়লেন এবং 10 মিটার হাটলেন। তারপর বাম দিকে ঘুড়লেন এবং 10 মিটার হাটলেন। তারপর ডানদিকে ঘুড়লেন এবং 20 মিটার হাটলেন। তারপরে আপনি আবার ডানদিকে ঘুড়লেন এবং 60 মিটার হাটলেন। আপনি শুরু বিন্দু থেকে কোন দিকে আছেন?

সমাধান:

প্রদত্ত তথ্যানুসারে চিত্র অংকনের পর দেখা যায় যে
শুরুর বিন্দু থেকে আপনি উত্তর - পূর্ব দিকে আছেন।

৬৪.
অ্যাসকি কোডে 'b' এর ডেসিমাল সমতুল্য মান কত?
  1. 66
  2. 97
  3. 98
  4. 99
ব্যাখ্যা

• অ্যাসকি কোড (ASCII Code):
- ASCII শব্দের পূর্ণরূপ হলাে American Standard Code for Information Interchange.
- 1963 সালে আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউড (ANSI) কর্তৃক ASCII কোডটি আবিষ্কৃত হয়।
- এটি বহুল ব্যবহৃত একটি 7 বিটের কোড, যার দ্বারা 128টি বিভিন্ন অংক, অক্ষরসহ বিভিন্ন চিহ্ন এবং আরাে কতকগুলাে বিশেষ চিহ্নকে প্রকাশ বা নির্দিষ্ট করা যায়।
- এটি ASCII-7 কোড নামে পরিচিত।
- ASCII-7 কোডের সর্ব বামে একটি প্যারিটি বিট যােগ করলে ASCII-৪ কোড তৈরি হয়। ASCII-8 কোডের মাধ্যমে 256টি বিভিন্ন অংক, অক্ষরসহ বিভিন্ন চিহ্ন এবং আরাে কতকগুলাে বিশেষ চিহ্নকে প্রকাশ বা নির্দিষ্ট করা যায়।

'A' এর ASCII code = 65
'B' এর ASCII code = 66
'C' এর ASCII code = 67
'a' এর ASCII code = 97
'b' এর ASCII code = 98
'c' এর ASCII code = 99



উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬৫.
'.bmp' কোন ধরনের ফাইল এক্সটেনশন?
  1. ইমেইজ
  2. অডিও
  3. ভিডিও
  4. ডকুমেন্ট
ব্যাখ্যা

ফাইল এক্সটেনশন:
- ফাইল এক্সটেনশন হচ্ছে কোনো একটি ফাইলের filename এর সাথে যুক্ত হওয়া suffix. 
- এর দ্বারা কম্পিউটার ফাইল কোন ধরণের তা বুঝা যায়। 

• বিভিন্ন ধরণের ইমেইজ এক্সটেনশন: 
- GIF: Graphics Interchange Format.
- JPG: Joint Photographic Group.
- PNG: Portable Network Graphics.
- BMP: Bitmap Image File.
- JPEG: Joint Photographic Experts Group.

• এছাড়াও, অডিও ফাইলস: 
- .mp3
- .wav

• টেক্সট ও ডকুমেন্ট ফাইলস: 
- .doc
- .docx
- .rtf
- .txt

• ভিডিও ফাইলস: 
- .flv 
- .avi 
- .mp4 

উৎস: 
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. মাইক্রোসফট সাপোর্ট ওয়েবসাইট। [লিঙ্ক] 

৬৬.
ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কোন আর্কিটেকচার অনুযায়ী গড়ে উঠেছে?
  1. Event-Driven Architecture
  2. Layered Architecture
  3. Peer-to-Peer (P2P) Architecture
  4. Client-server architecture
ব্যাখ্যা

ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (World Wide Web):
- World Wide Web বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর সংক্ষিপ্ত রূপ WWW। একে ওয়েবও বলে।
- ওয়েব হলো এমন একটি বৃহৎ সিস্টেম যা অনেকগুলো ওয়েব সার্ভারের মধ্যকার সংযুক্তির মাধ্যমে গঠিত হয়।
- এসব ওয়েব সার্ভারগুলোতে সারা বিশ্বের ওয়েব পেজগুলো সংরক্ষিত থাকে।
- মূলত সারা বিশ্বের ওয়েব পেজগুলোর সংগ্রহই হলো ওয়েব।
- ১৯৮৯ সালে যুক্তরাজ্যের Sir Tim Berners Lee ও Sir Sam Walker এবং বেলজিয়ামের Robert Cailiau সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত CERN (The European Center for Nuclear Research)-এ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের আবিষ্কার করেন।
- তবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর বহুল প্রচলন শুরু হয় ১৯৯৩ সালের ফেব্রুয়ারিতে Mosaic নামক গ্রাফিক্যাল ওয়েব ব্রাউজার আবিষ্কারের এক বছর পর।

ওয়েব যেভাবে কাজ করে: 
- ওয়েব ক্লায়েন্ট-সার্ভার আর্কিটেকচার অনুযায়ী গড়ে উঠেছে।
- এর অর্থ হচ্ছে ক্লায়েন্ট কম্পিউটার ওয়েব ব্রাউজার এর মাধ্যমে প্রোগ্রামটি বা ওয়েবটি রান করে অনুরোধ (Request) পাঠাবে সার্ভারে।
- সার্ভার, ক্লায়েন্ট কম্পিউটারের অনুরোধকৃত তথ্যটি ইন্টারনেটের মাধ্যমে ক্লায়েন্ট কম্পিউটারের ব্রাউজারের কাছে পাঠিয়ে দেবে এবং ব্রাউজার তা অনুবাদ করে স্ক্রিনে প্রদর্শন করবে।
- আর এভাবেই ওয়েব ব্রাউজার তার কার্যক্রম সম্পাদিত করে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬৭.
যে ম্যালওয়‍্যার একটি কম্পিউটার ডিভাইসকে আক্রান্ত করার পর ব্যবহারকারীকে তার মেশিনে প্রবেশ করা থেকে বিরত রাখে -
  1. ওয়ার্ম
  2. র‍্যানসমওয়‍্যার
  3. ট্রোজান হর্স
  4. স্পাইওয়্যার
ব্যাখ্যা

ম্যালওয়্যার:
- ম্যালওয়্যার এর পূর্ণ শব্দরূপ হলাে Malicious Software. 
- কম্পিউটার ভাইরাস ছাড়া ম্যালওয়্যারের অন্তর্ভুক্ত সফটওয়্যারগুলাের মধ্যে রয়েছে- 
- অ্যাডওয়্যার (Adware), 
- স্পাইওয়্যার (Spyware), 
- ট্রোজান হর্স (Trojan Horse), 
- ওয়ার্ম (worms) প্রভৃতি। 
- আর্থিক প্রতারণা ও অবৈধ উপায়ে অর্থ আদায়ে ব্যবহৃত সফটওয়্যারগুলােকেও অ্যাডভান্স লেভেল ম্যালওয়্যার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। যেমন: র‍্যানসমওয়্যার (Ransomware)।

র‍্যানসমওয়্যার: 
- র‍্যানসমওয়‍্যার হলো এক ধরনের ম্যালওয়‍্যার যেটি একটি কম্পিউটার ডিভাইসকে আক্রান্ত করার পর ব্যবহারকারীকে তার মেশিনে প্রবেশ করা থেকে বিরত রাখে এবং ব্যবহারকারীর প্রবেশগম্যতা (Accessibility) সীমাবদ্ধ করে দেয়, গুরুত্বপূর্ণ ফোল্ডার নিজের নিয়ন্ত্রণে নেয় এবং এই সীমাবদ্ধতা দূর করার জন্য ব্যবহারকারীর কাছ থেকে মুক্তিপণ (Ransom) দাবি করে।
- যেহেতু এটি মুক্তিপণ আদায়কারী সফ্টওয়্যার হিসেবে পরিচিত তাই মুক্তিপণের ইংরেজি শব্দ Ransom এবং সফ্টওয়্যারের ইংরেজি শব্দ Software এর সংক্ষিপ্তরূপ থেকেই এই নামকরণ অর্থাৎ Ransom + Software = Ransomware. 
- কিছু র‍্যানসমওয়‍্যার সিস্টেমের হার্ড ড্রাইভে অবস্থিত সকল ফাইল একটি বড় কী (Large Key) দিয়ে এনক্রিপ্ট (Encrypt) করে ফেলে।
- এনক্রিপশন কী এতটাই বড় হয় যে মুক্তিপণ না দিয়ে একে ভেঙে ফেলা প্রযুক্তিগত দিক থেকে প্রায় অসম্ভব।
- এছাড়াও কেউ কেউ সরল একটি প্রোগ্রামের মাধ্যমে ব্যবহারকারীর সিস্টেম লক করে দেয় এবং ডিসপ্লেতে বার্তার মাধ্যমে ব্যবহারকারীকে মুক্তিপণ দিতে বাধ্য করে।

উৎস:
১. কম্পিউটার ও তথ্য প্রযুক্তি- ২, ৯ম-১০ম শ্রেণি (ভােকেশনাল, ২০২১ সংস্করণ)।
২. বাংলাদেশ ব্যাংক পরিক্রমা। [লিংক] 

৬৮.
সব ধরনের গেইট তৈরি করা যায় -
  1. AND গেইট দিয়ে।
  2. OR গেইট দিয়ে।
  3. NOT গেইট দিয়ে।
  4. NOR গেইট দিয়ে।
ব্যাখ্যা
• লজিক গেইট:
- লজিক গেইট হচ্ছে এক ধরনের ইলেকট্রনিক সার্কিট যা এক বা একাধিক ইনপুট গ্রহণ করে কোন যুক্তির ভিত্তিতে একটি মাত্র আউটপুট প্রদান করে।
- লজিক গেইটে ব্যবহৃত দুটি ইনপুট হলো 1 এবং 0. 
- মৌলিক লজিক গেইট তিনটি। যথা- অর গেইট, অ্যান্ড গেইট এবং নট গেইট।
- বুলিয়ান অ্যালজেবরার যোগের কাজ সম্পাদনের জন্য অর লজিক গেইট ব্যবহার করা হয়। 
- বুলিয়ান অ্যালজেবরার গুণনের কাজ সম্পাদনের জন্য এন্ড লজিক গেইট ব্যবহার করা হয়। 
- বুলিয়ান অ্যালজেবরার পূরকের কাজ সম্পাদনের জন্য নট লজিক গেইট ব্যবহার করা হয়। 

• সার্বজনীন গেইট:
- যে গেইট এর সাহায্যে মৌলিক গেইটসহ (AND, OR, NOT) যেকোনো গেইট এবং যেকোনো সার্কিট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেইট বলে।
- NAND ও NOR গেইটকে সার্বজনীন গেইট বলা হয়।
- কারণ, শুধুমাত্র NAND গেইট বা শুধুমাত্র NOR গেইট দিয়ে মৌলিক গেইটসহ যেকোনো লজিক গেইট বা সার্কিট বাস্তবায়ন করা যায়।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মাহবুবুর রহমান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৬৯.
কম্পিউটারে Run কমান্ড চালু করতে শর্টকাট কী হচ্ছে -
  1. Ctrl + Alt + Delete
  2. Windows + R
  3. Alt + R
  4. FN + R
ব্যাখ্যা

উইন্ডোজ শর্টকাট কী: 
- কীবোর্ডে এক সাথে উইন্ডোজ ও আর (Windows +R) চেপে Run Command চালু করা হয়। 
- আবার, Ctrl + Alt + Delete চেপে সাধারণত কম্পিউটার reboot/restart করা হয়। 

আরো কিছু উইন্ডোজ শর্টকাট কী - 

উৎস: 
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. মাইক্রোসফট সাপোর্ট ওয়েবসাইট। [লিঙ্ক] 

৭০.
NTFS এর পূর্ণরূপ -
  1. Nano-Tech File System.
  2. New Technology File System.
  3. New High Technology File Allocation System.
  4. Network Transfer File System.
ব্যাখ্যা
NTFS: 
- NTFS এর পূর্ণ অর্থ হলো New Technology File System.
- এ ধরনের সিস্টেমে প্রতিটি ফাইল বা ফোল্ডারের জন্য অ্যাকসেস কন্ট্রোল করা যায় এবং একই ড্রাইভে অধিক পরিমাণ ডেটা সংরক্ষণ করা যায়।
- এটিতে UNIX বা UNIX সমর্থিত অপারেটিং সিস্টেম চালানো যায়।
- তাছাড়া এতে Windows NT এবং Windows 2000 অপারেটিং সিস্টেম পরিচালনা করা যায়।
- DOS কোনোভাবেই NTFS পার্টিশনকে সমর্থন করে না।
- NTFS সিস্টেমের অন্যতম সুবিধা হলো প্রত্যেক ব্যবহারকারী কী পরিমাণ স্পেস ব্যবহার করবে, তা কন্ট্রোল করা যায়।
- NTFS পার্টিশনের সর্বোচ্চ ডেটা সংরক্ষণ ক্ষমতা হলো 8GB।

সূত্র: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭১.
ব্রাউজারকে যেকোনো ওয়েবসাইট প্রদর্শিত করতে বা খুঁজে বের করতে সহায়তা করে -
  1. FTP
  2. Server Directory
  3. URL
  4. উপরের সবকটি
ব্যাখ্যা

ইউআরএল (URL): 
- URL-এর পূর্ণরূপ হলো Uniform Resource Locator.
- URL হলো ওয়েবসাইটের একক ঠিকানা বা অ্যাড্রেস।
- প্রতিটি ওয়েবসাইটের একটি সুনির্দিষ্ট ও অদ্বিতীয় ওয়েব অ্যাড্রেস রয়েছে যার সাহায্যে কোনো ওয়েবসাইটের পেজগুলোকে ওয়েব ব্রাউজারে দেখা যায় বা খুঁজে বের করা যায়।
- আর এই ওয়েব অ্যাড্রেসই হলো URL.
- সুতরাং বলা যায় URL ব্রাউজারকে যেকোনো ওয়েবসাইটকে প্রদর্শিত করতে বা খুঁজে বের করতে সহায়তা করে।

প্রতিটি URL এ থাকে -
১. ওয়েব প্রোটোকল বা এইচটিটিপি (Web Protocal or HTTP).
২. ওয়েব সার্ভারের নাম বা ডোমেইন নেম (Web Server Name or Domain Name).
৩. সার্ভারের ডিরেক্টরি বা ফোল্ডার নাম (Server Directory or Folder Name) এবং
৪. ফাইল নেম (File Name).

অন্যদিকে, 
FTP-এর পূর্ণরূপ হলো File Transfer Protocol. 
- এটি এমন এক ধরনের প্রোটোকল যা ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের ফাইল সার্ভার হতে ক্লায়েন্ট কম্পিউটারে অথবা ক্লায়েন্ট কম্পিউটার হতে সার্ভারে আদান প্রদানের জন্য ব্যবহৃত হয়। 

সূত্র: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭২.
যে সকল সফটওয়্যারে কোনো পেরিফেরাল ডিভাইস চালনা করার প্রয়োজনীয় ইনফরমেশন থাকে তাদের কী বলা হয়?
  1. অপারেটিং সফটওয়্যার
  2. সিস্টেম সফটওয়্যার
  3. ফাইল ম্যানেজমেন্ট সফটওয়্যার
  4. ডিভাইস ড্রাইভার
ব্যাখ্যা
ডিভাইস ড্রাইভার (Device Driver):
- কম্পিউটারের সাথে সাধারণত বিভিন্ন পেরিফেরাল ডিভাইস যেমন: কি-বোর্ড, মাউস, প্রিন্টার, মনিটর, হার্ড ডিস্কড্রাইভ, ফ্লোপি ডিস্ক ড্রাইভ, সিডি রম বা ডিভিডি রম ড্রাইভ, পেনড্রাইভ ইত্যাদি সংযুক্ত থাকে।
- কিন্তু শুধু সিপিইউয়ের সাথে এ ধরনে ডিভাইসগুলো সংযুক্ত করলেই এগুলো কাজ করে না।
- এর জন্য প্রয়োজন নির্দিষ্ট ড্রাইভার সফটওয়্যার ইনস্টলেশন।
- যে সকল সফটওয়্যারের সাহায্যে কোনো পেরিফেরাল ডিভাইসকে কম্পিউটারের সাথে সংযুক্ত করার পর চালনা করা হয় বা যে সকল সফটওয়্যারে কোনো পেরিফেরাল ডিভাইস চালনা করার প্রয়োজনীয় ইনফরমেশন থাকে, যা সহজেই অপারেটিং সিস্টেম ব্যবহার করে উক্ত ডিভাইসটি পরিচালনা করতে সক্ষম হয় তাদেরকে বলা হয় ডিভাইস ড্রাইভার।
- সাধারণত কোনো পেরিফেরাল ডিভাইস ক্রয়ের সময় বিক্রেতারা উক্ত ডিভাইসের সাথে একটি ডিভাইস ড্রাইভারের সিডি বা ডিভিডি দিয়ে দেয়।
- তবে আধুনিক অপারেটিং সিস্টেমে অনেক ধরনের ডিভাইস ড্রাইভার সফটওয়্যার অন্তর্ভুক্ত করা থাকে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৩.
নিচের কোনটি ক্লাউড কম্পিউটিং প্রয়োগ মডেল নয়?
  1. পাবলিক ক্লাঊড
  2. প্রাইভেট ক্লাউড
  3. সিকিউরিটি ক্লাউড
  4. হাইব্রিড ক্লাউড
ব্যাখ্যা

ক্লাউড কম্পিউটিং: 
- ক্লাউড কম্পিউটিং এর মূল বিষয়টি হলো নিজের ব্যবহৃত কম্পিউটারের হার্ড ড্রাইভের পরিবর্তে ইন্টারনেট সেবা প্রদানকারী কোন প্রতিষ্ঠানের নিকট হতে সার্ভিস বা হার্ডওয়‍্যার ভাড়া নেওয়া। 
- ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্টান্ডার্ডস এন্ড টেকনোলজির (NIST) সংজ্ঞা অনুযায়ী বাংলাদেশ সরকার ক্লাউড কম্পিউটিংকে নিম্নরুপে সংজ্ঞায়িত করেছে:
"ক্লাউড কম্পিউটিং হল সর্বব্যাপী, সুবিধাজনক, চাহিদা অনুযায়ী নেটওয়ার্কের মাধ্যমে ব্যবহারযোগ্য, সহজে পরিবর্তনীয় অংশীদারি (shared) কম্পিউটার রিসোর্সের (যেমন নেটওয়ার্ক, সার্ভার, স্টোরেজ, এপ্লিকেশন ও ডিজিটাল পরিষেবা) সামস্টিক মডেল যা পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ন্যূনতম প্রচেষ্টায় দ্রুততম সময়ে প্রস্তুত ও ব্যবহার করা সম্ভব।"

ক্লাউড কম্পিউটিং-এর বৈশিষ্ট্য:
- NIST এর মতে ক্লাউড কম্পিউটিং-এর ৩টি বৈশিষ্ট্য থাকবে। যথা: 
১. রিসোর্স স্কেলেবিলিটি: ছোট বা বড় যাই হোক, ক্রেতার সব ধরনের চাহিদাই মেটানো হবে, ক্রেতা যত চাইবে সেবা দাতা ততোই অধিক পরিমাণে সেবা দিতে পারবে।
২. অন-ডিমান্ড: ক্রেতা যখন চাইবে, তখনই সেবা দিতে পারবে। ক্রেতা তার ইচ্ছা অনুযায়ী যখন খুশি তার চাহিদা বাড়াতে বা কমাতে পারবে।
৩. পে-অ্যাজ-ইউ-গো:  এটা একটি পেমেন্ট মডেল। ক্রেতাকে আগে থেকে কোন সার্ভিস রিজার্ভ করতে হবে না। ক্রেতা যা ব্যবহার করবে কেবলমাত্র তার জন্যই পেমেন্ট দিতে হবে। 

ক্লাউড কম্পিউটিং প্রয়োগ মডেল (Deployment Models): 
১. পাবলিক ক্লাউড (Public Cloud) – এই ক্লাউড অবকাঠামো সর্বসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত। এটি ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান বা সরকারি প্রতিষ্ঠান অথবা এই তিন ধরণের সংস্থার যৌথ মালীকানায় পরিচালিত হতে পারে। এটি ক্লাউড পরিষেবা প্রদানকারীর নিজস্ব স্থাপনায় থাকে।

২. প্রাইভেট ক্লাউড (Private Cloud) – এই ক্লাউড অবকাঠামো একটি সংস্থার বিভিন্ন গ্রাহকদের (উদাঃ ব্যবসায়িক - ইউনিটসমূহ) একচেটিয়া ব্যবহারের জন্য তৈরি করা হয়। এটি উক্ত সংস্থা বা তৃতীয় পক্ষ অথবা দুইয়ের যৌথ মালীকানায় পরিচালিত হতে পারে এবং একই স্থাপনায় অথবা দূরবর্তী স্থানে থাকতে পারে।

৩. কমিউনিটি ক্লাউড (Community Cloud) – এই ক্লাউড অবকাঠামোটি সংস্থার স্বার্থ সংশ্লিষ্ট (উদাঃ লক্ষ্য, সুরক্ষার বাধ্যবাধকতা, নীতিমালা, এবং এর পরিপালন বিবেচনায়) একটি নির্দিষ্ট ভোক্তাগোষ্ঠীকে স্বতন্ত্রভাবে ব্যবহারের জন্য প্রদান করা হয়। এটি গোষ্ঠীভুক্ত এক বা একাধিক সংস্থা, তৃতীয় পক্ষ বা এর যৌথ মালীকানায় পরিচালিত হতে পারে এবং একই স্থাপনায় অথবা দূরবর্তী স্থানে থাকতে পারে।

৪. হাইব্রিড ক্লাউড (Hybrid Cloud) – তথ্য ও এপ্লিকেশন বিভিন্ন প্লাটফর্মে সঠিকভাবে পরিচালনার নিমিত্তে মানদণ্ড বা বানিজ্যিক প্রযুক্তি দ্বারা যুক্ত দুই বা ততোধিক স্বতন্ত্র ক্লাউড অবকাঠামোর (পাব্লিক, প্রাইভেট অথবা কমিউনিটি) সমন্বয়ে এই ক্লাউড অবকাঠামো গঠিত (যেমন, ভিন্ন ক্লাউডের মধ্যে কার্যভারের ভারসাম্য রক্ষার্থে ব্যবহৃত ক্লাউড বাস্টিং (Bursting))।

ক্লাউড কম্পিউটিংয়ের প্রধান সার্ভিস মডেল: 
সেবার ধরণ অনুসারে ক্লাউড কম্পিউটিংকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১. অবকাঠামোগত সেবা (Infrastructure as a services-IaaS): ব্যবহারকারী তার প্রয়োজনীয় অপারেটিং সিস্টেম ও সফ্টওয়্যার চালানোর জন্য ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের নেটওয়ার্ক, সিপিইউ, স্টোরেজ ও অন্যান্য মৌলিক কম্পিউটিং রিসোর্স ভাড়া দেয়।

২. প্ল্যাটফর্মভিত্তিক সেবা (Platform as a services-PaaS): ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রয়োজনীয় হার্ডওয়‍্যার, অপারেটিং সিস্টেম, ওয়েব সার্ভার, ডেটাবেজ, প্রোগ্রাম এক্সিউশন পরিবেশ ইত্যাদি থাকে। এ্যাপ্লিকেশন ডেভেলপারগণ তাদের তৈরি করা সফ্টওয়‍্যার এই প্ল্যাটফর্মে ভাড়ায় চালাতে পারেন।

৩. সফ্টওয়্যার সেবা (Software/application as a services-SaaS): ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের তৈরিকৃত এ্যাপ্লিকেশন সফ্টওয়্যার ব্যবহারকারীগণ ইন্টারনেটের মাধ্যমে চালাতে পারেন।

উৎস: 
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ক্লাউড কম্পিউটিং নীতিমালা, ২০২০ - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। [লিংক] 

৭৪.
মোবাইলের মাধ্যমে বিভিন্ন কুইজ ও প্রশ্নমালা দিয়ে শিক্ষার্থীদের মূল্যায়ন করার অ্যাপ -
  1. Kahoot
  2. Rukuku
  3. Blackboard
  4. ATutor
ব্যাখ্যা

মোবাইল লার্নিং: 
- মোবাইল ফোনকে ব্যবহার করে শিক্ষা গ্রহণ ও প্রসারণের প্রক্রিয়াকে মোবাইল লার্নিং বলে। সংক্ষেপে এম-লার্নিং বলা হয়।
- ক্রম্পটনের মতে, 'এম-লার্নিং হলো বিভিন্ন পরিস্থিতিতে ব্যক্তিগত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে সামাজিক মিথোস্ক্রিয়া ও কনটেন্ট আদান-প্রদানের মাধ্যমে শিখন'।
- এর জন্য ট্যাবলেট কম্পিউটার, এমপিথ্রি প্লেয়ার, নোটবুক, মোবাইল ফোন ইত্যাদি ব্যবহার করা হয়।
- এটি দূর শিক্ষণের একটি মাধ্যম হিসেবে জনপ্রিয়তা লাভ করেছে।
- মোবাইল লার্নিং শিক্ষার্থীদের যেকোন স্থানে বসে বাড়তি কোন যন্ত্রপাতি বা আয়োজন ছাড়া শিক্ষা গ্রহণ করতে পারে।

তবে দূর শিক্ষণ ছাড়াও আনুষ্ঠানিক শ্রেণিকক্ষে মোবাইল লার্নিং-এর মাধ্যমে কার্যকর পাঠদান করা সম্ভব। যেমন:
১. মোবাইলের মাধ্যমে ক্লাসের শিক্ষা উপকরণগুলো শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে সরবরাহ করা যায়।
২. মোবাইলের মাধ্যমে বিভিন্ন কুইজ ও প্রশ্নমালা দিয়ে শিক্ষার্থীদের গাঠনিক মূল্যায়ন করা যায়। এজন্য বিভিন্ন ফ্রি মোবাইল লার্নিং টুল তৈরির প্লাটফরম আছে। যেমন: kahoot.it
৩. বিভিন্ন ওপেনসোর্স সফটওয়‍্যার বা প্লাটফরম ব্যবহার করে মোবাইল অ্যাপস তৈরি করা যায়। এসবের মাধ্যমে বিদ্যালয়ের যাবতীয় প্রশাসনিক কাজ, ফলাফল প্রকাশ ও শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের মূল্যায়ন করা যায়। এরকম বিনামূল্যে অ্যাপস তৈরির একটি বিখ্যাত প্লাটফরম হলো: ai2.appinventor.mit.edu.

অন্যদিকে, 
Rukuku, Blackboard ATutor হচ্ছে VLE (Virtual Learning Environment) সফটওয়্যার।

ভার্চুয়াল লার্নিং এনভায়রনমেন্ট:
- Virtual Learning Environment (VLE) বলতে নেটওয়ার্ক ভিত্তিক শিক্ষার পরিবেশ বা অনলাইন পরিবেশে শিক্ষা ব্যবস্থাকে বুঝায় যা প্রকৃত শিক্ষা পরিবেশের মত। - এই পদ্ধতিতে এডুকেটর তার শিক্ষা উপকরণ ওয়েবে লার্নারদের সাথে শেয়ার করে। তাই VLE কে বলা হয় 'Virtual Shadow' বা বাস্তবতার ছায়া।
- VLE হচ্ছে টেকনোলজি সামগ্রী সম্বলিত শিক্ষা (Technology Aided Learning)।
- VLE-এর উদাহরণ হল- Moodle Learning Platform, WebCT, Blackboard ইত্যাদি।

উৎস: শিক্ষায় আইসিটি, বিএমএড প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

৭৫.
বিশ্বব্যাংক জলবায়ু পরিবর্তনের কয়টি ঝুঁকিপূর্ণ দিক চিহ্নিত করেছে?
  1. ৩টি
  2. ৪টি
  3. ৫টি
  4. ৬টি
ব্যাখ্যা
বিশ্বব্যাংক বৈশ্বিক উষ্ণায়নের জন্য ৫টি ঝুঁকিপূর্ণ দিক চিহ্নিত করেছে।

• বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব:
- ২০০৯ সালে বিশ্বব্যাংক বৈশ্বিক উষ্ণায়নের জন্য ৫টি ঝুঁকিপূর্ণ দিক চিহ্নিত করেছে যথা- বন্যা, ঝড়, মরুকরণ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং কৃষিক্ষেত্রে অধিকতর অনিশ্চয়তা। এগুলোর প্রতিটিতে শীর্ষ ঝুঁকিপূর্ণ ১২টি দেশের তালিকা তৈরি হয়েছে। সেই তালিকায় ৫টি ঝুঁকিপূর্ণ ভাগের একটিতে শীর্ষ ঝুঁকিপূর্ণসহ ৩টিতে বাংলাদেশের নাম রয়েছে। জলবায়ু পরিবর্তনের এই বিরূপ প্রতিক্রিয়া থেকে দেশকে বাঁচাতে হলে সঠিক পরিকল্পনার মাধ্যমে কার্যকরী অভিযোজন কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি।

তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৬.
২০২৩ সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয় কী ছিলো?
  1. প্রকৃতির জন্য সময়
  2. প্লাস্টিক দূষণের সমাধান
  3. প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে টেকসই জীবনযাপন
  4. গাছপালা পুনরুদ্ধার
ব্যাখ্যা
• UNEP:
- জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা (UNEP)
- UNEP-এর পূর্ণরুপ- United Nations Environment Programme 
- চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার প্রদান করে - UNEP
- সদর দপ্তর- নাইরোবি, কেনিয়া।
- ২০২৩ সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয় - প্লাস্টিক দূষণের সমাধান।
- প্রতিষ্ঠা লাভ করে- ৫ জুন, ১৯৭২ সালে।
- বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়-৫ জুন।
- সদস্য রাষ্ট্র- ১৯৩ টি।

তথ্যসূত্র: অফিসিয়াল ওয়েবসাইট (UNEP)
৭৭.
’হাইল হাওর’ কোন দুটি জেলা জুড়ে বিস্তৃত?
  1. মৌলভীবাজার ও সিলেট
  2. সিলেট ও হবিগঞ্জ
  3. নেত্রকোনা ও বরিশাল
  4. মৌলভীবাজার ও হবিগঞ্জ
ব্যাখ্যা
হাইল হাওর:
- মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও হবিগঞ্জের বাহুবল উপজেলা জুড়ে বিস্তৃত ‘হাইল হাওর’।
- এই বিশাল জলাধারে রয়েছে ১৪টি বিল এবং পানি নিষ্কাশনের ১৩টি নালা।
- মোট আয়তন ১০ হাজার হেক্টর।
- প্রচুর লতা ও গুল্মজাতীয় উদ্ভিদ থাকায় স্থানীয়দের কাছে এটি লতাপাতার হাওর নামেও পরিচিত।

তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন।
৭৮.
১৮০° দ্রাঘিমারেখার অপর নাম কী?
  1. কর্কটক্রান্তি রেখা
  2. মকরক্রান্তি রেখা
  3. আর্ন্তজাতিক তারিখ রেখা
  4. নিরক্ষরেখা
ব্যাখ্যা
আর্ন্তজাতিক তারিখ রেখা:
→ ভূ-পৃষ্ঠে কোনো একটি স্থানের সঠিক অবস্থান ও সময় নির্ণয়ের উদ্দেশে পৃথিবী পৃষ্ঠে পূর্ব-পশ্চিমে ও উত্তর-দক্ষিণে কতিপয় রেখা
কল্পনা করা হয়।
 → পূর্ব-পশ্চিমে বেষ্টনকারী রেখাসমূহ একেকটি পূর্ণবৃত্ত এবং নিরক্ষরেখাটি সর্ববৃহৎ পূর্ণবৃত্ত।
→ নিরক্ষরেখা থেকে উত্তর মেরু ও দক্ষিণ মেরু বরাবর অক্ষরেখাসমূহের ব্যাস ক্রমান্বয়ে হ্রাস পেতে পেতে উভয় মেরুদ্বয়ে বিন্দুতে পরিনত হয়।
→ উত্তর-দক্ষিণে কল্পিত রেখাগুলো একেকটি অর্ধবৃত্ত।
→ লন্ডনের গ্রীনিচ মানমন্দির বরাবর মূল মধ্যরেখার মান ০° ও আর্ন্তজাতিক তারিখ রেখা মান ১৮০°।
→ ২৩.৫° উত্তর ও দক্ষিণ অক্ষরেখা যথাক্রমে কর্কটক্রান্তি ও মকর ক্রান্তি নামে পরিচিত।
→ ৬৬.৫° উত্তর ও দক্ষিণ অক্ষরেখা যথাক্রমে সুমেরু ও কুমেরু বৃত্ত নামে পরিচিত।

তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৯.
অস্তরীভূত শিলা কেনটি?
  1. আগ্নেয় শিলায়
  2. পাললিক শিলায়
  3. বিচূর্ণীত শিলায় 
  4. রূপান্তরিত শিলায়
ব্যাখ্যা
• আগ্নেয় শিলা:
- পৃথিবী জ্বলন্ত অবস্থা থেকে শীতল হবার সময়ে অর্ধগলিত বিভিন্ন খনিজ অত্যন্ত দ্রুত শীতল ও কঠিনাকার ধারণ করে। এইরূপে সৃষ্ট কঠিন পদার্থগুলো আগ্নেয় শিলা নামে অভিহিত।

• আগ্নেয় শিলার বৈশিষ্ট্যসমূহ:
→ আগ্নেয় শিলার স্তর নেই অর্থাৎ অস্তরীভূত শিলা;
→ আগ্নেয় শিলায় কোনো জীবাশ্ম নেই;
→ আগ্নেয় শিলা অপ্রবেশ্য;
→ আগ্নেয় শিলা সুদৃঢ় ও সুসংহত। 

তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮০.
আমাজন বেসিনের ক্রান্তীয় অতিবৃষ্টি বনাঞ্চল (Tropical Rainforest) কী নামে পরিচিত?
  1. Savanna
  2. Prairies
  3. Selvas
  4. Pampas
ব্যাখ্যা
আমাজন নদী:
- পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী আমাজন নদী।
- আমাজন নদীর দৈর্ঘ্য - ৬৪০০ কি.মি।
- এটি দক্ষিন আমেরিকার সবচেয়ে বড় নদী।
- আমাজন নদী ৯টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।
- নদীটি দক্ষিণ আমেরিকার উত্তর অংশে অবস্থিত, পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়েছে।
- এই নদীটি পেরুর আন্দিজ পর্বতমালায় উৎপন্ন হয় এবং আটলান্টিক মহাসাগরে যুক্ত হয়েছে।
- আমাজনের মূল স্রোতের প্রায় দুই-তৃতীয়াংশ ব্রাজিলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে।
- আমাজন বেসিনের ক্রান্তীয় অতিবৃষ্টি বনাঞ্চল স্থানীয়দের কাছে "Selvas" নামে পরিচিত।

সূত্র: ব্রিটানিকা & Center for International Earth Science Information Network.
৮১.
“জনমত আইনের অন্যতম উৎস”-উক্তিটি কার?
  1. জন অস্টিন
  2. অধ্যাপক ডাইসি
  3. এটিস্টটল
  4. ওপেন হাইম
ব্যাখ্যা
•    “আইন হচ্ছে আবেগহীন যুক্তি।” উক্তিটি করে → এটিস্টটল।
•    আইনের অনুশাসন কথাটি প্রথম ব্যবহার করে → অধ্যাপক ডাইসি।
•    “আইন হলো আবেগ বিবর্জিত যুক্তি”- উক্তিটি করে → এটিস্টটল।
•    “আইন সার্বভৌম শাসকের আদেশ” - উক্তিটি করে → জন অস্টিন।
•    “জনমত আইনের অন্যতম উৎস”-উক্তিটি করে → ওপেন হাইম।
•    “আইনের দৃষ্টিতে সবাই সমান” - বলেছেন → অধ্যাপক ডাইসি।
•    “যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারেনা”- উক্তিটি করে → জন লক।

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন (প্রথম পত্র), একাদশ-দ্বাদশ শ্রেণি, মো: মোজাম্মেল হক।
৮২.
তথ্য অধিকার আইনের কত নম্বর ধারা অনুযায়ী, নগরিকের তথ্য লাভের অধিকার রয়েছে?
  1. ধারা-১
  2. ধারা-২
  3. ধারা-৩
  4. ধারা-৪
ব্যাখ্যা
• তথ্য অধিকার আইনের প্রাধান্য:
→ তথ্য অধিাকার আইনের ৪র্থ ধারায় বলা হয়েছে যে, এই আইনের বিধানাবলি সাপেক্ষে, কর্তৃপক্ষের নিকট হতে প্রত্যেক নাগরিকের তথ্য লাভের অধিকার থাকবে এবং কোনো নাগরিকের অনুরোধের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কতৃৃপক্ষ তাকে তথ্য সরবরাহ রতে বাধ্য থাকবে।

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন (একাদশ-দ্বাদশ শ্রেণি), মো: মোজাম্মেল হক।
৮৩.
কোনটি নাগরিকের অর্থনৈতিক অধিকারের অন্তর্ভুক্ত?
  1. সরকারি চাকরি লাভের অধিকার
  2. সম্পত্তির অধিকার
  3. বিশ্রাম বা অবকাশ লাভের অধিকার
  4. ভরণপোষণের অধিকার
ব্যাখ্যা
অর্থনৈতিক অধিকার (Economic Rights):
→ যে অধিকার ব্যক্তিকে অভাব ও দারিদ্র্য থেকে মুক্তি দিয়ে অর্থনৈতিক নিরাপত্তা বিধান করে তাকেই অর্থনৈতিক অধিকার বলে। 
অর্থনৈতিক অধিকারসমূহ:
কর্মের অধিকার,
→ ন্যায্য মজুরি লাভের অধিকার,
বিশ্রাম বা অবকাশ লাভের অধিকার,
→ শ্রমিক সংঘ বা ইউনিয়ন করার অধিকার।
----------------
অপরদিকে. 
- ভরণপোষণের অধিকার হচ্ছে - নৈতিক অধিকার।
- সম্পত্তির অধিকার হচ্ছে - সামাজিক অধিকার।
- সরকারি চাকরি লাভের অধিকার - রাজনৈতিক অধিকার।

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন (প্রথম পত্র), একাদশ-দ্বাদশ শ্রেণি, মো: মোজাম্মেল হক।
৮৪.
সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী, প্রত্যেক নাগরিকের যে কোন ধর্ম পালনের অধিকার রয়েছে?
  1. ৩৮ নং
  2. ৪১ নং
  3. ৪৮ নং
  4. ৬৫ নং
ব্যাখ্যা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান:
- সংবিধানের তৃতীয় ভাগের অনুচ্ছেদ ৪১ নং অনুযায়ী, 
ধর্মীয় স্বাধীনতা,
১। আইন, জনশৃঙ্খলা ও নৈতিকতা-সাপেক্ষে,
- প্রত্যেক নাগরিকের যে কোন ধর্ম অবলম্বন, পালন বা প্রচারের অধিকার রয়েছে
- প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় ও উপ-সম্প্রদায়ের নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠানের স্থাপন, রক্ষণ ও ব্যবস্থাপনার অধিকার রয়েছে। 
২। কোন শিক্ষা-প্রতিষ্ঠানে যোগদানকারী কোন ব্যক্তির নিজস্ব ধর্ম-সংক্রান্ত না হলে তাঁকে কোন ধর্মীয় শিক্ষাগ্রহণ কিংবা কোন ধর্মীয় অনুষ্ঠান বা উপাসনায় অংশগ্রহণ বা যোগদান করতে হবে না।

অন্যদিকে -
- অনুচ্ছেদ ৩৮: জনশৃঙ্খলা ও নৈতিকতার স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা-নিষেধ সাপেক্ষে সমিতি বা সংঘ গঠন করার অধিকার প্রত্যেক নাগরিকের থাকবে।
- অনুচ্ছেদ ৬৫ (১):  "জাতীয় সংসদ" নামে বাংলাদেশের একটি সংসদ থাকবে এবং এই সংবিধানের বিধানাবলী-সাপেক্ষে প্রজাতন্ত্রের আইনপ্রণয়ন-ক্ষমতা সংসদের উপর ন্যস্ত হবে:
- অনুচ্ছেদ ৪৮(১): বাংলাদেশের একজন রাষ্ট্রপতি থাকবেন, যিনি আইন অনুযায়ী সংসদ-সদস্যগণ কর্তৃক নির্বাচিত হবেন।

উৎস: বাংলাদেশের সংবিধান।
৮৫.
প্রীতিলতা ওয়াদ্দেদার কোন জেলায় জন্মগ্রহণ করেন?
  1. সিলেট
  2. হবিগঞ্জ
  3. চট্টগ্রাম
  4. ফেনী
ব্যাখ্যা
প্রীতিলতা ওয়াদ্দেদার:
- ভারতের ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নারী মুক্তিযোদ্ধা এবং প্রথম শহীদ বিপ্লবী নারী প্রীতিলতা ওয়াদ্দেদার।
- ১৯১১ সালের ৫ মে চট্টগ্রামের বর্তমান পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে জন্মগ্রহণ করেন।
- ইডেন কলেজে ছাত্রী থাকাকালে প্রীতিলতা লীলা নাগের নেতৃত্বাধীন দীপালি সংঘের অন্তর্ভুক্ত শ্রীসংঘের সদস্য ছিলেন।
- ১৯৩০ সালে সমগ্র বাংলা ব্রিটিশদের বিরুদ্ধে বিপ্লবী হয়ে ওঠে।
- প্রথম মহিলা সদস্য হিসেবে প্রীতিলতা যোগ দেন সূর্যসেনের নেতৃত্বাধীন বিপ্লবী দলের সঙ্গে।
- ১৯৩২ সালে চট্টগ্রামের পাহাড়তলীতে ইউরোপিয়ান ক্লাব আক্রমণে প্রীতিলতার ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা।
- প্রীতিলতার নেতৃত্বে বিপ্লবীরা ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করে।
- ওই সময়ে তিনি গুলিবিদ্ধ হলে তাত্ক্ষণিকভাবে পটাসিয়াম সায়ানাইড খেয়ে আত্মাহুতি দেন।
- তাঁর আত্মদান বিপ্লবীদের সশস্ত্র সংগ্রামে আরো উজ্জীবিত করে তোলে।
- পাহাড়তলীর ইউরোপিয়ান ক্লাবটি এখন ‘বীরকন্যা প্রীতিলতা জাদুঘর’ নামে পরিচিত।

উৎস: ৩ নভেম্বর, ২০২১, কালের কন্ঠ।
৮৬.
বাংলাদেশের LNG প্রথম টার্মিনালের চুক্তির মেয়াদ কত বছর?
  1. ১৫ বছর
  2. ১৮ বছর
  3. ২০ বছর
  4. ২৫ বছর
ব্যাখ্যা
বাংলাদেশের LNG প্রথম টার্মিনাল:
- Excelerate Energy Bangladesh Limited (EEBL) কর্তৃক স্থাপিত MLNG টার্মিনাল।
- চুক্তি স্বাক্ষর : ১৮ জুলাই, ২০১৬।
- বাস্তবায়ন : Build Own Operate and Transfer (BOOT) ভিত্তিতে।
- অবস্থান : কক্সবাজারের মহেশখালীতে (21º32’04’’ N; 91º49’07’’E)। 
- Floating Storage Re-gasification Unit (FSRU) এর নাম : Excellence।
- আকার : দৈর্ঘ্যে ২৭৭ মিটার, প্রস্থে ৪৪ মিটার এবং ড্রাফট ১২.৫ মিটার।
- ধারনক্ষমতা : ১৩৮,০০০ ঘনমিটার।
- রিগ্যাসিফিকেশন ক্যাপাসিটি : ৫০০ এমএমএসসিএফডি।
- চুক্তির মেয়াদ : ১৫(পনের) বছর (২০১৮-২০৩২)।
- গ্যাস সরবরাহ শুরু : ১৯ আগষ্ট, ২০১৮।
- শুরু থেকে ৩১ জানুয়ারি ২০২৪ পর্যন্ত গ্যাস সরবরাহের পরিমান : ৫৯৭,৭৮৬.৭১ এমএমএসসিএফ।
- টার্মিনাল হস্তান্তর : ১৫ বছর পর কোন ধরনের চার্জ  গ্রহন ব্যাতিত FSRU টি EEBL পেট্রোবাংলার নিকট হস্তান্তর করবে।

উৎস: রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড।
৮৭.
ECNEC-এর পূর্ণরূপ -
  1. The Executive Committee of the National Economic Council
  2. The Exclusive Committee of the National Economic Council
  3. The Executive Commission of the National Economic Council
  4. The Executive Committee of the National Economic Committee
ব্যাখ্যা
ECNEC:
- ECNEC এর পূর্ণরূপ: The Executive Committee of the National Economic Council.
- জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (ECNEC) সরকারের দ্বিতীয় শক্তিশালী কমিটি।
- এর সভাপতি দেশটির প্রধানমন্ত্রী।
- অর্থমন্ত্রী এর বিকল্প চেয়ারম্যান বা সভাপতি।
- এ কমিটির সদস্যগণ সরকার প্রধান কর্তৃক মনোনীত হয়ে থাকেন। 
- নিম্নোক্ত মন্ত্রীদের মধ্য থেকে কমিটির সদস্য মনোনয়ন দেয়া হয়:
• স্থানীয় সরকার পলী উন্নয়ন ও সমবায় মন্ত্রী,
• শিক্ষা মন্ত্ৰী,
• প্রযুক্তি মন্ত্ৰী,
• পানি সম্পদ মন্ত্রী,
• শিল্প ও বাণিজ্য মন্ত্ৰী,
• ডাক ও টেলিযোগাযোগ মন্ত্ৰী,
• কৃষি, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী এবং
• পরিকল্পনা মন্ত্রী।

উৎস: মন্ত্রিপরিষদ বিভাগ।
৮৮.
বঙ্গবন্ধু-পিয়েরে ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্র কোথায় অবস্থিত?
  1. গোপালগঞ্জে
  2. খুলনায়
  3. গাজীপুরে
  4. মুন্সীগঞ্জে
ব্যাখ্যা
বঙ্গবন্ধু-পিয়েরে ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্র:
- বঙ্গবন্ধু-পিয়েরে ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্র গাজীপুরে অবস্থিত।
- ২২ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে গাজীপুরে অবস্থিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর ৫০ বছর পূর্তি উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু-পিয়েরে ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্র উদ্বোধন করেন।
- অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

উৎস: বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। 
৮৯.
'শিক্ষার জন্য খাদ্য' কর্মসূচি কোন সালে চালু হয়?
  1. ১৯৯১ সালে
  2. ১৯৯৩ সালে
  3. ১৯৯৫ সালে
  4. ১৯৯৭ সালে
ব্যাখ্যা
'শিক্ষার জন্য খাদ্য' কর্মসূচি:
- কাজের বিনিময়ে খাদ্য ১৯৭৪ সালে দেশব্যাপী চরম খাদ্যাভাব দেখা দিলে বিশেষ করে খাদ্যশস্যের উচ্চমূল্য এবং গ্রামীণ এলাকায় বেকারত্বের কারণে বৃহত্তর রংপুর জেলার মানুষ অনাহারের সম্মুখীন হলে সরকার ‘ফুড ফর ওয়ার্ক’ বা কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করে।

অন্যদিকে -
- দেশে দারিদ্র্যসীমার নিচে বসবাসরত পরিবারের শিশুদেরকে সহায়তা প্রদানের উদ্দেশ্যে ১৯৯৩-৯৪ অর্থ বছর থেকে শিক্ষার জন্য খাদ্য কর্মসূচি চালু করা হয়।
- এভাবে ১৯৯৩ সালে 'শিক্ষার জন্য খাদ্য' কর্মসূচি চালু হয়।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৯০.
স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন হলে কী হয়?
  1. আমদানি বাড়ে
  2. রপ্তানি বাড়ে
  3. রপ্তানি কমে
  4. উপরের কোনটিই নয়
ব্যাখ্যা
মুদ্রার অবমূল্যায়ন:
- মুদ্রার অবমূল্যায়ন হলো ডলারের বিপরীতে কোন দেশের মুদ্রার মান কমিয়ে দেওয়া।
- মুদ্রা ইস্যুকারী সরকার একটি মুদ্রার অবমূল্যায়ন করার সিদ্ধান্ত নেয়।
- মুদ্রার অবমূল্যায়নের ফলে বিদেশী ক্রেতারা সমপরিমাণ ডলার দিয়ে পূর্বাপেক্ষা কম দামে অধিক পণ্য ক্রয় করতে পারে।
- এতে করে রপ্তানি বৃদ্ধি পায় এবং আমদানি হ্রাস পায়।
- ফলশ্রুতিতে বাণিজ্য ঘাটতি হ্রাস পায়।

 উৎস: অর্থনীতি, এসএসএইচএল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯১.
সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার কথা বলা হয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে?
  1. ৯৪ (১)
  2. ৯৫ (১)
  3. ৯৬ (১)
  4. ৯৭ (১)
ব্যাখ্যা
সুপ্রিম কোর্ট:
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের এখতিয়ার বর্ণিত হয়েছে।
- সংবিধানের ৯৪ (১) অনুচ্ছেদে বর্ণিত হয়েছে যে, আপীল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ নিয়ে বাংলাদেশের জন্য সুপ্রিম কোর্ট গঠিত হবে।
- সুপ্রিম কোর্টের এই দুই বিভাগের পৃথক এখতিয়ার রয়েছে।
- সংবিধান ও সংবিধানের পাশাপাশি দেশের সাধারণ আইন (সংসদ কর্তৃক পাশকৃত আইন) এই এখতিয়ারের উৎস।
- ১৯৭২ সালের ১৮ ডিসেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত করা হয়।
- ২০১৭ সাল থেকে সুপ্রিম কোর্ট দিবস পালিত হয়ে আসছে।
- ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্ট দিবস পালিত হয়। 

অন্যদিকে -
- সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে বর্ণিত হয়েছে যে, 'প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন এবং প্রধান বিচারপতির সাথে পরামর্শ করে রাষ্ট্রপতি অন্যান্য বিচারককে নিয়োগদান করবেন। 
- সংবিধানের ৯৬ (১) অনুচ্ছেদে বর্ণিত হয়েছে যে, 'কোন বিচারক সাতষট্টি বৎসর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত স্বীয় পদে বহাল থাকবেন।'

উৎস: i) সুপ্রিম কোর্ট ওয়েবসাইট।
         ii) ১৮ ডিসেম্বর ২০২১, দৈনিক ইত্তেফাক।
        iii) বাংলাদেশের সংবিধান।
৯২.
শেখ হাসিনা কীসের জন্য ফেলিক্স-হুপে-বোয়ানি শান্তি পদক লাভ করেন?
  1. সমুদ্র সীমা মামলায় জয়ের জন্য
  2. গঙ্গা পানি বন্টন চুক্তির জন্য
  3. পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির জন্য
  4. আশ্রয়ণ প্রকল্প শুরুর জন্য
ব্যাখ্যা
শেখ হাসিনা:
- শান্তি প্রতিষ্ঠা, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদান এবং আর্থ-সামাজিক উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য বিশ্বের বেশকিছু বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠান শেখ হাসিনাকে বিভিন্ন ডিগ্রি এবং পুরস্কার প্রদান করে।
- সামাজিক কর্মকাণ্ড, শান্তি ও স্থিতিশীলতার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য শেখ হাসিনাকে বিশ্বের বিভিন্ন সংস্থা সম্মানিত করেছে।
- পার্বত্য চট্টগ্রামে সুদীর্ঘ ২৫ বছরের গৃহযুদ্ধ অবসানের ক্ষেত্রে শেখ হাসিনার অসামান্য অবদানের জন্য ১৯৯৮ সালে ইউনেস্কো তাঁকে ‘হুপে-বোয়ানি’ (Houphouet-Boigny) শান্তি পুরস্কারে ভূষিত করে।

এছাড়াও,
- জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি ক্ষুধার বিরুদ্ধে আন্দোলনের অবদানের স্বীকৃতিস্বরূপ শেখ হাসিনাকে সম্মানজনক ‘সেরেস’ (CERES) মেডেল প্রদান করে।
- সর্বভারতীয় শান্তিসংঘ শেখ হাসিনাকে ১৯৯৮ সালে ‘মাদার টেরেসা’ পদক প্রদান করে।
- ২০০৯ সালে ভারতের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ট্রাস্ট শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অসামান্য ভূমিকা পালনের জন্য শেখ হাসিনাকে ইন্দিরা গান্ধী পুরস্কারে ভূষিত করে।
- ২০১৪ সালে ইউনেসকো তাঁকে ‘শান্তিরবৃক্ষ’ এবং ২০১৫ সালে উইমেন ইন পার্লামেন্টস গ্লোবাল ফোরাম নারীর ক্ষমতায়নের জন্য তাঁকে রিজিওনাল লিডারশীপ পুরস্কার এবং গ্লোবাল সাউথ-সাউথ ডেভলপমেন্ট এক্সপো-২০১৪ ভিশনারি পুরস্কারে ভূষিত করে।
- জাতিসংঘ পরিবেশ উন্নয়ন কর্মসূচি দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে পরিবেশ এবং টেকসই উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য লিডারশীপ ক্যাটাগরিতে শেখ হাসিনাকে তাদের সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ-২০১৫’ পুরস্কারে ভূষিত করেছে। 
- নারী শিক্ষা ও উদ্যোক্তা তৈরিতে অসামান্য অবদানের জন্য তিনি ২৭ এপ্রিল ২০১৮ Global Women’s Leadership Award-এ ভূষিত হন।
- ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান উইমেন ২০১৯  সালে তাঁকে Lifetime Contribution for Women Empowerment Award প্রদান করে।
- এসিডিএসএন কর্তৃক তিনি ২০২১ সালে ‘এসডিজি অগ্রগতি’ পুরস্কারে ভূষিত হন।

উৎস: প্রধানমন্ত্রীর কার্যালয় ওয়েবসাইট।
৯৩.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুসারে দেশভিত্তিক রপ্তানি আয়ের কোন ক্রমটি সঠিক?
  1. যুক্তরাষ্ট্র-জার্মানি-যুক্তরাজ্য
  2. যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য-জার্মানি
  3. যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য-ফ্রান্স
  4. যুক্তরাষ্ট্র-জার্মানি-ফ্রান্স
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বাংলাদেশে রপ্তানি বাণিজ্যের দেশ:

- একক দেশ হিসেবে রপ্তানি বাণিজ্যের সবচেয়ে বড় অংশীদার দেশ যুক্তরাষ্ট্র। 
- এছাড়াও জার্মানি, ফ্রান্সসহ ইউরোপের বেশ কয়েকটি দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য উদ্ধৃত্ত রয়েছে।
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য: তৈরি পোশাক।
- অঞ্চল হিসাবে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহে।
- ইউরোপে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রেতা রাষ্ট্র: জার্মানি।
- ইউরোপের দেশগুলোতে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য: তৈরি পোশাক।
- এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে: জাপানে। 

দেশভিত্তিক রপ্তানি আয়:
- যুক্তরাষ্ট্র: ৬,৪৩৯.৭৭ মিলিয়ন মার্কিন ডলার (১৭.৩৭%)।
- জার্মানি: ৪,৯০৬.১৩ মিলিয়ন মার্কিন ডলার (১৩.২৩%)।
- যুক্তরাজ্য: ৩,৫৪৭.৫৫ মিলিয়ন মার্কিন ডলার (৯.৫৭%)।
- ফ্রান্স: ২,১০৭.৬৪ মিলিয়ন মার্কিন ডলার (৫.৬৮%)। 
- নেদারল্যান্ডস: ১,৪২১.৮১ মিলিয়ন মার্কিন ডলার (৩.৮৩%)। 
- ইতালি: ১,৬২৭.৭৯ মিলিয়ন মার্কিন ডলার (৪.৩৯%)।
- জাপান: ১২৮৫.৭১ মিলিয়ন মার্কিন ডলার (৩.৪৭%)।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৩।
৯৪.
বর্তমানে বীর মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা কত?
  1. ১০ হাজার টাকা
  2. ১২ হাজার টাকা
  3. ১৫ হাজার টাকা
  4. ২০ হাজার টাকা
ব্যাখ্যা
বীর মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা:
- মুক্তিযুদ্ধা ভাতা হল বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে মুক্তিযোদ্ধাদের প্রদত্ত ভাতা বা সুবিধা।
- ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয় এবং এ যুদ্ধে সম্পূর্ণ বাংলাদেশী জনতাকে সম্মান করা হয়।
- মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান ও আদরের সাথে বিভিন্ন সুবিধা ও ভাতা প্রদান করা হয়।
- ২০২১ - ২২ অর্থবছরে বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা বাড়ানো হয়েছে।
- ১ জুলাই, ২০২১ সাল থেকে বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা বাবদ প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা প্রদান করা হচ্ছে।

উল্লেখ্য,
- খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা সাধারণ মুক্তিযোদ্ধাদের ভাতা ভিন্ন হয়ে থাকে।
- একজন বীর শ্রেষ্ঠ বা তার পরিবার মাসিক ৩০ হাজার টাকা ভাতা পেয়ে থাকেন।

উৎস: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
৯৫.
নিচের কোন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সিলেট অঞ্চলে বাস করে না?
  1. তঞ্চঙ্গ্যা
  2. মণিপুরী
  3. খাসিয়া
  4. পাঙন
ব্যাখ্যা
তঞ্চঙ্গ্যা:
- তঞ্চঙ্গ্যা পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী একটি আদিবাসী জনগোষ্ঠী।
- আদিবাসী জনগোষ্ঠীর জনসংখ্যার দিক থেকে এদের স্থান পঞ্চম। 
- পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার কাউখালী উপজেলার রইস্যাবিলি, বিলাইছড়ি উপজেলার ফারুয়ার আশপাশের এলাকায় ও কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনার আশপাশের এলাকায়, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায়, কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফে তঞ্চঙ্গ্যা জাতিগোষ্ঠীর বসবাস।
- তঞ্চঙ্গ্যাদের পেশা মূলত কৃষি। 
- তঞ্চঙ্গ্যারা বিয়েকে সাঙা বলে।
- এরা প্রধানত বৌদ্ধ ধর্মের অনুসারী।
- এদের ভাষায় বর্ষবরণ ও বর্ষবিদায় অনুষ্ঠানকে ‘বিষু’ বলা হয়।
- তঞ্চঙ্গ্যা সমাজে পিতার অবর্তমানে পুত্রসন্তানরা সম্পদের মালিকানা পায়।

অন্যদিকে -
- মণিপুরী, খাসিয়া, পাঙন সম্প্রদায় সিলেট অঞ্চলে বাস করে। 

উৎস: বাংলাপিডিয়া।
৯৬.
প্রাচীন ভারতে কে সর্বপ্রথম সর্বভারতীয় ঐক্য রাষ্ট্র স্থাপন করেন?
  1. চন্দ্রগুপ্ত মৌর্য
  2. সম্রাট অশোক
  3. সম্রাট আকবর
  4. ধর্মপাল
ব্যাখ্যা
চন্দ্ৰগুপ্ত মৌর্য: 
- ভারতবর্ষের প্রথম সাম্রাজ্যের নাম মৌর্য সাম্রাজ্য।
- মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা পুরুষ হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্য।
- তার রাজত্বকাল খ্রিস্টপূর্ব ৩২২-২৯৮ অব্দ পর্যন্ত। 
- চন্দ্রগুপ্ত মৌর্যই প্রাচীন ভারতে অখন্ড ঐক্যবদ্ধ রাজনৈতিক সাম্রাজ্য প্রতিষ্ঠার পথে প্রথম বড় ধরনের সফল পদক্ষেপ গ্রহণ করেন।
- তাঁর সময় থেকেই সর্বভারতীয় চিন্তা-চেতনার প্রসার ঘটে।
- মৌর্য শাসন ব্যবস্থার সূচনা হয়।
- বৌদ্ধ ধর্মের প্রচার-প্রসার বাড়তে থাকে।
- সামাজিক ক্ষেত্রে আর্য-অনার্যের পার্থক্য ক্রমেই ঘুঁচে যেতে শুরু করে।
- শিল্প- সংস্কৃতির ক্ষেত্রেও গুণগত পরিবর্তনের সূচনা হয়।
- তার রাজধানী ছিল পাটালিপুত্র।
- সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন কৌটিল্য।

উৎস: i) বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্ৰেণী।
          ii) ইতিহাস ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৭.
বেগুনের একটি উন্নত জাত -
  1. সোনালিকা
  2. সুমাত্রা
  3. বর্ণালী
  4. মুক্তকেশী
ব্যাখ্যা
বিভিন্ন ফসলের উন্নত জাত:
• ইরাটম, ব্রি হাইব্রিড - ১ চান্দিনা, মালা , বিপ্লব, দুলাভোগ, মোহিনী, সুফলা: উন্নত জাতের ধান।
• সোনালিকা ও আকবর: উন্নত জাতের গম।
• সুমাত্রা ও ম্যানিলা: উন্নত জাতের তামাক।
• বর্ণালী, শুভ্রা ও উত্তরণ উন্নত জাতের ভুট্টা।
• মহানন্দা, ল্যাংড়া ও মােহনভােগ উন্নত জাতের আম।
• বাহার: উন্নত জাতের টমেটো।
• যমুনা: উন্নত জাতের মরিচ।
• শুকতারা, নয়নতারা, তারাপুরী, ইসলামপুরী, কাজলা, বিজয়, মুক্তকেশী, ঝুমকো: উন্নত জাতের বেগুন।

উৎস: কৃষি তথ্য সার্ভিস।
৯৮.
'কন্সার্ট ফর বাংলাদেশ'-এর গায়ক জর্জ হ্যারিসন কোন বাদক দলেন সাথে সম্পৃক্ত ছিলেন?
  1. পিঙ্ক ফ্লয়েড
  2. কুইন
  3. বিটলস
  4. স্কোরপিয়ন
ব্যাখ্যা
কন্সার্ট ফর বাংলাদেশ:
- মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানের পরাজয়ের মুখে যুদ্ধ বিরতি ঘটিয়ে আমাদের মুক্তিযুদ্ধকে বাধাগ্রস্ত করতে জাতিসংঘে কূটনৈতিক প্রচেষ্টা চালায় যুক্তরাষ্ট্র।
- তবে যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসের অনেক সদস্য, বিভিন্ন সংবাদপত্র, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, রাজনীতিবিদসহ যুক্তরাষ্ট্রের প্রায় সর্বস্তরের জনগণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে ভূমিকা পালন করে।
- মহান মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ১৯৭১ সালের ১ আগস্ট অনুষ্ঠিত হয়েছিল ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’।
- ভারতের খ্যাতিমান শিল্পী রবি শঙ্কর মুক্তিযুদ্ধে মানুষকে উজ্জীবিত করেন।
- তিনি বাংলাদেশ কনসার্টের আয়োজকদের মধ্যে অন্যতম।
- রবি শঙ্করের আহবানে যুক্তরাষ্ট্রের শিল্পী জর্জ হ্যারিসন কন্সার্টে যোগ দেন।
- জর্জ হ্যারিসন 'কন্সার্ট ফর বাংলাদেশ' থেকে প্রাপ্ত অর্থ মুজিবনগর সরকারের কাছে তুলে দেন।

উল্লেখ্য,
- জর্জ হ্যারিসন 'বিটলস'-এর সদস্য ছিলেন।

উৎস: i) বাংলাদেশ ও বিশ্বপরিচয়, অষ্টম শ্রেণি।
         ii) ১৪ ডিসেম্বর, ২০২১, প্রথম আলো।
৯৯.
'বাংলাদেশ ও বঙ্গবন্ধু' গ্রন্থটির লেখক কে?
  1. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  2. মোনায়েম সরকার
  3. শওকত ওসমান
  4. মুকুল আখতার
ব্যাখ্যা
মোনায়েম সরকার:
- মোনায়েম সরকার একজন বাংলাদেশি রাজনীতিবিদ, কলাম লেখক ও গবেষক।
- মোনায়েম সরকার গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ফাউন্ডেশন ফর ডেভেলপমেন্ট রিসার্চের (বিএফডিআর) মহাপরিচালক।
- ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত পদার্থ বিজ্ঞানে স্নাতকোত্তর (১৯৬৭) ডিগ্রি লাভ করেন।
- বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
- তিনি উদীচীর অন্যতম প্রতিষ্ঠাতা।
- বঙ্গবন্ধুর উপর গবেষণামূলক গ্রন্থ রচনা এবং সংস্কৃতি আন্দোলনে তার অবদানের জন্য ২০১৩ সালে বাংলা একাডেমি তাকে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করেছে।

মোনায়েম সরকার রচিত ও সম্পাদিত গ্রন্থসমূহ:
- বাংলাদেশ ও বঙ্গবন্ধু, বাঙালি জাতীয়তাবাদ ও গণতন্ত্র বিকাশে ঐক্য অপরিহার্য, বাঙালি বাংলাদেশ বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর রাজনীতি ও শেখ হাসিনা ইত্যাদি।

উৎস: i) বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
         ii) জাতীয় তথ্য বাতায়ন।
১০০.
নিচের কোন বাংলাদেশি 'ম্যাগসেসে পুরস্কার' বিজয়ী নন?
  1. ডা. জাফরুল্লাহ চৌধুরী
  2. করভী রাসখান্দ
  3. আব্দুল্লাহ আবু সায়ীদ
  4. ড. আনিসুজ্জামান
ব্যাখ্যা
ম্যাগসেসে পুরস্কার:
- ফিলিপাইনের সপ্তম প্রেসিডেন্ট র‌্যামন ম্যাগসেসের নামে প্রতিষ্ঠিত র‌্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের বোর্ড অব ট্রাস্টিস এ পুরস্কার দিয়ে থাকে।
- এশিয়ার নোবেলখ্যাত এই র‌্যামন ম্যাগসেসে পুরস্কার।
- ২০২৩ সালে এই পুরস্কার পেয়েছেন জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভী রাখসান্দ।
- ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় প্রতিবছর ৩১ আগস্ট এ পুরস্কার দেওয়া হয়।
- ৩১ আগস্ট র‌্যামন ম্যাগসাইসাইয়ের জন্মদিন।
- করভী রাখসান্দ বাংলাদেশ থেকে সম্মানজনক এই পুরস্কার পাওয়া ত্রয়োদশ ব্যক্তি।
- উল্লেখ্য, বাংলাদেশিদের মধ্যে প্রথম ম্যাগসাইসাই পান সমাজসেবী তহরুন্নেসা আবদুল্লাহ। 

ম্যাগসেসে পুরস্কার পাওয়া বাংলাদেশের অন্য ১২ জন:
- ফেরদৌস কাদরী, তহরুন্নেসা আবদুল্লাহ, স্যার ফজলে হাসান আবেদ, ড. মুহাম্মদ ইউনূস, ডা. জাফরুল্লাহ চৌধুরী, রিচার্ড উইলিয়াম টিম, মোহাম্মদ ইয়াসিন, অ্যাঞ্জেলা গোমেজ, আবদুল্লাহ আবু সায়ীদ, মতিউর রহমান, এ এইচ এম নোমান খান, সৈয়দা রিজওয়ানা হাসান।

উৎস: i) ৩১ আগস্ট, ২০২১, প্রথম আলো।
         ii) ১ সেপ্টেম্বর ২০২৩, যুগান্তর।
১০১.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভুখা মিছিল বের করেন কত সালে?
  1. ১৯৪৮
  2. ১৯৪৯
  3. ১৯৫০
  4. ১৯৫১
ব্যাখ্যা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান:
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় (বাইগার নদীর তীরে)।
- বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে অভিষিক্ত হন ১৯৪৪ সালে কুষ্টিয়ায় অনুষ্ঠিত নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগের সম্মেলনে যোগদানের মাধ্যমে।
- ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন।
- ১৯৪৯ সালের ২৩ জুন আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়।
- ১৯৪৯ সালের ১৪ অক্টোবর খাদ্যসংকটের প্রতিবাদে ভুখা মিছিল বের করা হয়।
- বন্দী থাকা অবস্থায় ১৬ ফেব্রুয়ারিতে রাষ্ট্র ভাষা বাংলার দাবিতে বঙ্গবন্ধু কারাগারে অনশন শুরু করেন। ভাষার দাবিতে বঙ্গবন্ধু ১৩ দিন অনশন করেছিলেন।
- বঙ্গবন্ধু শেখ মুজিব আনুষ্ঠানিকভাবে ২৩ মার্চ, ১৯৬৬ ছয়দফা ঘোষণা করেন।
- আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী ছিল ৩৫ জন। বঙ্গবন্ধু ১ নং আসামী ছিলেন।
- শেখ মুজিবুর রহমানকে ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে সংবর্ধনা দেয়া হয়।
- শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধি দেন তৎকালীন ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ।
- 'বঙ্গবন্ধু' উপাধি দেওয়া হয় রেসকোর্স ময়দানে ।
- বঙ্গবন্ধু পূর্ব বাংলাকে 'বাংলাদেশ' নামকরণ করেন ৫ ডিসেম্বর, ১৯৬৯।
- ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্ব দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- বঙ্গবন্ধুকে 'জাতির জনক' উপাধি দেওয়া হয় ৩ মার্চ ১৯৭১ (উপাধি দেন আ স ম আবদুর রব)।
- ১৯৭১ সালে বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণ দেন ঢাকার রেসকোর্স ময়দানে, যা এখন সোহরাওয়ার্দী উদ্যান নামে পরিচিত।
- বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের মূল বক্তব্য ছিল “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম"।
- ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণের ব্যাপ্তি ছিল ১৮ মিনিট ।
- বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়িতে প্রথম ২৩ মার্চ, ১৯৭১ সালে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।
- ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাত অর্থাৎ ২৬ মার্চে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।
- এরপরই পাকিস্তানি সেনাবাহিনী বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে।
- বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয় অপারেশন বিগবার্ড এর মাধ্যমে।

উৎস: শতবর্ষে শত তথ্যে 'বঙ্গবন্ধু'।
১০২.
ছবিসহ ভোটার তালিকা ও আইডি কার্ড প্রথম ব্যবহৃত হয় কোন নির্বাচনে?
  1. ৭ম জাতীয় সংসদ নির্বাচন
  2. ৮ম জাতীয় সংসদ নির্বাচন
  3. ৯ম জাতীয় সংসদ নির্বাচন
  4. ১০ম জাতীয় সংসদ নির্বাচন
ব্যাখ্যা
৯ম জাতীয় সংসদ নির্বাচন:
- নির্বাচন কমিশন ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে ৯ম জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করে।
- ৮ম জাতীয় সংসদের মেয়াদ শেষ হয়েছিল ২৭ অক্টোবর ২০০৬ তারিখে।
- সে অনুযায়ী ৯ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সর্বশেষ তারিখ ছিল ২২ জানুয়ারী ২০০৭।
- রাজনৈতিক পরিস্থিতির কারণে তত্ত্বাবধায়ক সরকার পুনর্গঠন করা হয় এবং বর্তমান নির্বাচন কমিশন নিয়োগপ্রাপ্ত হয়ে দায়িত্ব গ্রহণ করে।
- দায়িত্ব গ্রহণের পর নির্বাচন কমিশন ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন ও নির্বাচনের জন্য করণীয় সকল কর্মকাণ্ডকে সুবিন্যন্ত করে ১৫ জুলাই ২০০৭ তারিখে একটি রোড ম্যাপ প্রকাশ এবং ডিসেম্বর ২০০৮ সালের মধ্যে ৯ম জাতীয় সংসদ সাধারণ নির্বাচন অনুষ্ঠানের প্রত্যয় ব্যক্ত করে।
- পুনর্গঠিত নির্বাচন কমিশন ২০০৬ সালে প্রণীত ভোটার তালিকার গ্রহণযোগ্যতা না থাকায় প্রথমেই ভোটার তালিকা আইন ও বিধিমালা সংশোধন করে বাংলাদেশ সেনাবাহিনী, স্থানীয় সরকারসহ দেশের সর্বমহলের সহযোগিতায় ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের কাজে হাত দেয় এবং অক্টোবর ২০০৮ এর মধ্যে সারাদেশের ছবিসহ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে।
- প্রকাশিত ভোটার তালিকায় যথার্থতা নিরূপণের জন্য ছবিসহ ভোটার তালিকা দিয়ে বরিশাল, খুলনা, সিলেট ও রাজশাহী সিটি কর্পোরেশনসহ ৯টি পৌরসভার নির্বাচন আগস্ট ২০০৮ এ সম্পন্ন করে, যা দেশবাসীসহ আন্তর্জাতিক মহলেও প্রশংসিত হয়।
- ৩৮টি রাজনৈতিক দল ৯ম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে। 

উল্লেখ্য,
- কমিশনের ঘোষিত রোড ম্যাপ অনুযায়ী অবশেষে ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে বহু প্রত্যাশিত ৯ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

উৎস: বাংলাদেশ নির্বাচন কমিশন ওয়েবসাইট। 
১০৩.
আসিয়ান জোটের সর্বশেষ সদস্য দেশ কোনটি?
  1. মিয়ানমার
  2. লাওস
  3. ব্রুনাই
  4. কম্বোডিয়া
ব্যাখ্যা

• ASEAN:
- ASEAN এর পূর্ণরূপ -Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- এটি ১৯৬৭ সালের ৮ আগস্ট স্নায়ুযুদ্ধের সময় ‘ব্যাংকক ডিক্লারেশনের’ মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- সদরদপ্তর অবস্থিত জাকার্তা, ইন্দোনেশিয়া।
- বর্তমান সদস্য দেশ ১০টি।
- দেশগুলো হলো- মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
- সর্বশেষ সদস্য দেশ- কম্বোডিয়া (৩০ এপ্রিল, ১৯৯৯)।

উৎস: ASEAN ওয়েবসাইট।[লিঙ্ক]

১০৪.
ফিফা কত সালে কিংবদন্তি ফুটবলার পেলেকে 'প্লেয়ার অব দ্য সেঞ্চুরি’ ঘোষণা করে?
  1. ২০০৩ সালে
  2. ২০০২ সালে
  3. ২০০১ সালে
  4. ২০০০ সালে
ব্যাখ্যা
পেলে:
- এডসন আরান্তেস দো নাসিমেন্তো, সারা বিশ্বে যিনি পেলে নামে বিখ্যাত।
- মৃত্যুবরণ করেন- ২৯ ডিসেম্বর, ২০২২ সালে।
- ‘কালো মানিক’ খ্যাত হ্যাটট্রিক বিশ্বকাপজয়ী এই কিংবদন্তির মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর।

• ফুটবল ক্যারিয়ার:
- ১৯৫৮ সালে যখন ব্রাজিল বিশ্বকাপ জয় করে, তখন পেলের বয়স ছিল কেবল ১৭ বছর।
- ১৯৬২ এবং ১৯৭০ সালেও বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেন তিনি।’
- তার ২১ বছরের ফুটবল ক্যারিয়ারে ১৩৬৩ ম্যাচ খেলেন।
- মোট গোল করেন- ১২৮১ টি।
- এর মধ্যে ব্রাজিলের হয়ে ৯২ ম্যাচে ৭৭টি আন্তর্জাতিক গোল করেন।
- মূলত তিন তিনবার বিশ্বকাপ জয় করার জন্য পেলে বিখ্যাত হয়েছেন।
- ২০০০ সালে ফিফা তাকে শতাব্দীর সেরা খেলোয়াড় ঘোষণা করে।

সূত্র: BBC News এবং প্রথম আলো পত্রিকা রিপোর্ট।[লিঙ্ক]
১০৫.
নিচের কোনটি মিশরের সবচেয়ে বড় পিরামিড?
  1. ফারাও খুফুর পিরামিড
  2. খাফ্রের পিরামিড
  3. মেনকাউড়ের পিরামিড
  4. উরিফো পিরামিড
ব্যাখ্যা
• মিশরীয় সভ্যতা:
- মিশরীয় সভ্যতা ছিল কৃষিনির্ভর। সে কারণে নীল নদের প্লাবন, নাব্যতা, পানি প্রবাহের মাপ জোয়ার-ভাটা ইত্যাদি ছাড়াও জমির মাপ তাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় ছিল।
- তারা অংক শাস্ত্রের দুটি শাখ- জ্যামিতি এবং পাটিগণিতেরও প্রচলন করে।
- মিশরীয় সভ্যতার মানুষ যোগ, বিয়োগ ও ভাগের ব্যবহার জানত।
- ৩৬৫ দিনে বছর এ হিসাবের আবিষ্কারক মিশরীয়রা।

- খ্রিস্টপূর্ব ৪২০০ অব্দে তারা পৃথিবীতে প্রথম সৌর পঞ্জিকা আবিষ্কার করে।
- চিকিৎসাশাস্ত্রেও প্রাচীন মিশরীয়রা বিশেষ অগ্রগতি লাভ করেছিল। তারা চোখ, দাঁত, পেটের রোগ নির্ণয় করতে জানত।
- তারা হাড় জোড়া লাগানো, হৃৎপিন্ডের গতি এবং নাড়ির স্পন্দন নির্ণয় করতে পারত।
- মিশরের সবচেয়ে বড় পিরামিডটি হচ্ছে - ফারাও খুফুর পিরামিড।

- মিশরের নীল নদের উৎপত্তি-  আফ্রিকার লেক ভিক্টোরিয়া থেকে।
- ‘মিশর নীল নদের দান’ বলেছেন - ইতিহাসের জনক ‘হেরোডোটাস’।
-  নিজেদেরকে সূর্য দেবতার বংশধর মনে করতেন - মিশরীয়রা।

উৎস: ব্রিটানিকা এবং  বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
১০৬.
যুক্তরাজ্যের এপসম কেন বিখ্যাত?
  1. শ্যুটিং
  2. লন টেনিস
  3. পোলো
  4. ঘৌড় দৌড়
ব্যাখ্যা
যুক্তরাজ্য:
- সরকার ব্যবস্থা: সাংবিধানিক রাজতন্ত্র।
- সংবিধান: অলিখিত।
- সরকার প্রধান: প্রধানমন্ত্রী।
- বর্তমান প্রধানমন্ত্রী: ঋষি সুনাক (কনজারভেটিভ পার্টি)।
- প্রথম প্রধানমন্ত্রী: রবার্ট ওয়ালপল।
- প্রথম নারী প্রধানমন্ত্রী: মার্গারেট থ্যাচার।
- যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টোন চার্চিল রাজনীতিবিদ হয়েও সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
- ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন: ১০ নং ডাইনিং স্ট্রিট।
- রাষ্ট্র প্রধান: রানি বা রাজা।
- বর্তমান রাষ্ট্রপ্রধান: রাজা তৃতীয় চার্লস।

উল্লেখ্য,
- ব্রিটিশ রাজপরিবারের বাসভবন: বাকিংহাম প্যালেস (লন্ডন)।
- বৃটেনের অর্থমন্ত্রীর বাসভবন: ১১ নং ডাইনিং স্ট্রিট।
- যুক্তরাজ্যের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব: ভিক্টোরিয়া ক্রস।
- যুক্তরাজ্যের পতাকে বলা হয়: ইউনিয়ন জ্যাক।

এছাড়াও,
- যুক্তরাজ্যের এপসম প্রাচীন ঘৌড় দৌড় প্রতিযোগিতার জন্য বিখ্যাত।
- 'Fleet Street' সংবাদপত্র প্রকাশনার জন্য বিখ্যাত একটি সড়ক।
- 'Whitehall' লন্ডনের কেন্দ্রস্থলে অবস্থিত একটি রাস্তা।
- এখানে ব্রিটিশ সরকারের অধিকাংশ প্রশাসনিক ভবন অবস্থিত।
- 'Trafalgar Square' এর অবস্থান: লন্ডন, যুক্তরাজ্য।

উৎস: ব্রিটানিকা।
১০৭.
নিচের কোন মুদ্রাটি Special Drawing Rights (SDR) এর অন্তর্ভুক্ত নয়?
  1. পাউন্ড স্টার্লিং
  2. ইউয়ান
  3. ইউরো
  4. দিনার
ব্যাখ্যা
দিনার Special Drawing Rights (SDR) এর অন্তর্ভুক্ত নয়।

• IMF:
- জাতিসংঘ কর্তৃক অনুমোদিত স্বায়ত্তশাসিত আর্থিক প্রতিষ্ঠান।
- SDR হলো আন্তর্জাতিক রিজার্ভ সম্পদ।
- বিশ্বের প্রথম দেশ হিসেবে আইএমএফ এর Resilience and Sustainability Facility (RSF) তহবিল থেকে ঋণ পায়  - বার্বাডোজ। 
- এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) নতুন তহবিল থেকে প্রথম ঋণ পায়।
- ১৯৪৪ সালে যুক্তরাষ্ট্রের ব্রেটন উডসে প্রতিষ্ঠিত হয়ে ১ মার্চ ১৯৪৭ কার্যক্রম শুরু করা আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF - এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের রাজধানী       ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- সংস্থাটি স্বল্প আয়ের দেশে সুবিধাজনক ঋণ সহায়তা দিয়ে থাকে।
- বর্তমানে ৫টি SDR হচ্ছে - মার্কিন ডলার, ইউরো, ব্রিটিশ পাউন্ড (স্টারলিং), চীনা ইউয়ান ও জাপানি ইয়েন।

উৎস: আইএমএফ অফিশিয়াল ওয়েবসাইট। [link]
১০৮.
‘ইন্দোচীন কমিউনিস্ট পার্টি‘- এর প্রতিষ্ঠাতা ছিলেন -
  1. হো চি মিন
  2. মুসোলিনি
  3. মাও সেতুং
  4. চে গুয়েভারা
ব্যাখ্যা
• হো চি মিন:
- হো চি মিন, আসল নাম নগুয়েন সিন কুং। 
- (জন্ম ১৯ মে, ১৮৯০-মৃত্যু ২ সেপ্টেম্বর, ১৯৬৯), হ্যানয়, উত্তর ভিয়েতনাম)।
- ইন্দোচীন কমিউনিস্ট পার্টি (১৯৩০) এর প্রতিষ্ঠাতা।
- তিনি ছিলেন ভিয়েত-মিন (১৯৪১) এর উত্তরসূরি।
- ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতন্ত্র এর রাষ্ট্রপতি ছিলেন -১৯৪৫ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত।
- প্রায় তিন দশক ধরে ভিয়েতনামী জাতীয়তাবাদী আন্দোলনের নেতা ছিলেন।
- তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী কমিউনিস্ট নেতাদের একজন।

উৎস: ব্রিটানিকা।[link]
১০৯.
আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. মন্ট্রিল
  2. রোম
  3. ওয়াশিংটন ডিসি
  4. নিউইয়র্ক
ব্যাখ্যা
• ICAO:
- জাতিসংঘের বেসামরিক বিমান চলাচল সংস্থা।
- পূর্ণরূপ– International Civil Aviation Organization.
- এটি জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা। 
-  বতর্মানে পরিচিত- 'শিকাগো কনভেনশন' নামে।
- প্রতিষ্ঠাকাল- ৭ ডিসেম্বর, ১৯৪৪,
- প্রতিষ্ঠার স্থান- শিকাগো, যুক্তরাষ্ট্র।
- সদস্য দেশ- ১৯৩ টি।
- সদর দপ্তর- মন্ট্রিল, কানাডা।
- International Civil Aviation Day -৭ ডিসেম্বর।

উৎস: Official website (ICAO).
১১০.
বিশ্ব জনসংখ্যা রির্পোট প্রকাশ করে জাতিসংঘের কোন সংস্থা?
  1. UNICEF
  2. UNFPA
  3. UNDP
  4. UNEP
ব্যাখ্যা
• UNFPA:
- বিশ্ব জনসংখ্যা রির্পোট প্রকাশ করে-UNFPA.
- UNFPA এর পূর্ণরূপ- United Nations Population Fund.
- UNFPA হল জাতিসংঘের যৌন ও প্রজনন স্বাস্থ্য সংস্থা।
- UNFPA এর লক্ষ্য হল এমন একটি বিশ্ব সরবরাহ করা যেখানে প্রতিটি গর্ভাবস্থা কাঙ্ক্ষিত, প্রতিটি সন্তানের জন্ম নিরাপদ এবং প্রতিটি যুবকের সম্ভাবনা পূর্ণ হয়।
- UNFPA আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের জনসংখ্যা তহবিল নামে পরিচিত।
- সংস্থাটি  প্রতিষ্ঠা লাভ করে- ১৯৬৯ সালে। 
- সদর দপ্তর - নিউইর্য়ক।

সূত্র: UNFPA অফিসিয়াল ওয়েবসাইট।
১১১.
IUCN- এর কাজ হল বিশ্বব্যাপী-
  1. মানবাধিকার সংরক্ষণ করা
  2. ভাষার অধিকার সংরক্ষণ করা
  3. প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা
  4. পানি সম্পদ সংরক্ষণ করা
ব্যাখ্যা
• IUCN:
- বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করার জন্য ১৯৪৮ সালের ৫ অক্টোবর প্রতিষ্ঠিত হয়।
- IUCN এর পূর্ণরূপ International Union for the Conversation of Nature।
- সদর দপ্তর হলো সুইজারল্যান্ডের গ্লান্ড শহরে ।
- বর্তমান সদস্য সংখ্যা প্রায় ১৪০০ এবং বিশেষজ্ঞ সংখ্যা প্রায় ১৮০০০। 
- এটি নিয়ে  বিশ্বের ১৬০ টির অধিক দেশ কাজ করছে।

উৎস: IUCN ওয়েবসাইট।
১১২.
কত সাল থেকে মিউনিখ নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে?
  1. ১৯৬৪ সাল
  2. ১৯৬৩ সাল
  3. ১৯৬২ সাল
  4. ১৯৬১ সাল
ব্যাখ্যা
• মিউনিখ নিরাপত্তা সম্মেলন:
- মিউনিখ নিরাপত্তা সম্মেলন সাধারণত প্রতিবছর ফেব্রুয়ারি মাসে জার্মানির মিউনিখ শহরে অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনে বিভিন্ন দেশের সরকার প্রধান, আন্তর্জাতিক ও বেসরকারি সংগঠনের প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী, একাডেমিশিয়ান, বিশেষজ্ঞ প্রমুখ অংশগ্রহণ করেন।
- সম্মেলনে বৈশ্বিক নিরাপত্তাগত পলিসি, চ্যালেঞ্জ ও সহযোগিতা বিষয়ে আলোচনা হয়।
- ১৯৬৩ সাল থেকে মিউনিখ নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে।
- স্নায়ুযুদ্ধের অবসানের পর মিউনিখ নিরাপত্তা সম্মেলনের প্রধান দুই উদ্যোক্তা এভাল্ড ভন ক্লাইস্ট ও হোর্স্ট টেল্টশিক এই সম্মেলনকে বিশ্বজনীন রূপ দেওয়ার প্রয়াসে নতুন রূপরেখা তৈরি করেন। 

উৎস: সিকিউরিটি কনফারেন্স সংস্থা ওয়েবসাইট এবং প্রথম আলো  পত্রিকা রিপোর্ট।
১১৩.
যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসকে নিয়োগ দেন -
  1. প্রধানমন্ত্রী কমন্স
  2. এক্সেশন কাউন্সিল
  3. হাউজ অব কমন্স
  4. হাউজ অব লর্ডস
ব্যাখ্যা
চার্লস ফিলিপ আর্থার জর্জ:
- যুক্তরাজ্যের নতুন রাজা তৃতীয় চার্লস পুরো নাম চার্লস ফিলিপ আর্থার জর্জ।
- জন্ম:- ১৪ নভেম্বর, ১৯৪৮ (বাকিংহাম প্রাসাদ, লন্ডন)
- চার্লসকে রাজা হিসেবে নিয়োগ দেয় 'এক্সেশন কাউন্সিল’।
- ব্রিটেনের রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্য এবং রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের নিয়ে এই কাউন্সিল গঠন করা হয়।
- রাজপরিবারের জেষ্ঠ্য সদস্য, রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের নিয়ে এ কাউন্সিল গঠিত।  
- রানীর মৃত্যুর পর যুক্তরাজ্যসহ কমনওয়েলথভূক্ত ১৫টি দেশের রাষ্ট্রপ্রধান হয়। 
- চার্লস মারা গেলে তাঁর অন্ত্যোষ্টিক্রিয়ার আনুষ্ঠানিক নাম হবে – ‘অপারেশন মেনাই ব্রিজ’। 

 উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট।[লিঙ্ক]
১১৪.
২০২৪ সালে বিশ্ব বাকু সম্মেলনের মূল বিষয়বস্তু ছিল -
  1. Fixing the Host World
  2. Fixing the Fractured World
  3. Fixing the Future World
  4. Fixing the Gripping World
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বাকু সম্মেলন:
- আজারবাইজানের বাকুতে ১৪-১৬ মার্চ, ২০২৪ একাদশ বিশ্ব বাকু ফোরাম অনুষ্ঠিত হয়।
- সম্মেলনের মূল বিষয়বস্তু ছিল 'Fixing the Fractured World’
- সম্মেলনের আয়োজক ছিল নিজামি গানজাভি ইন্টারন্যাশনাল সেন্টার।
- সম্মেলনে বিশ্বের খ্যাতনামা রাজনীতিবিদ, বিভিন্ন দেশের সরকার ও আন্তর্জাতিক সংস্থার সাবেক-বর্তমান প্রধান, নোবেলজয়ীসহ প্রায় ৪০০ ব্যক্তি অংশ নেন।
- ফোরামে বিশিষ্ট নেতা ও নোবেল লরিয়েটদের উপস্থিতি পৃথিবীর সবচেয়ে জরুরি চ্যালেঞ্জগুলো যেমন - দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্যসেবায় অধিকার, টেকসই পরিবেশ নিশ্চিত ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়।


উৎস: প্রথম আলো ও বিবিসি পত্রিকা রিপোর্ট।
১১৫.
আফ্রিদি উপজাতি কোন দেশে বাস করে?
  1. আফগানিস্তান
  2. পাকিস্তান
  3. উজবেকিস্তান
  4. তাজিকিস্তান
ব্যাখ্যা
উপজাতি 
- আফ্রিদি পাকিস্তান অঞ্চলের বসবাসকারী উপজাতি।
- আফ্রিদি এবং ভারতের মুঘল রাজবংশের সৈন্যদের মধ্যে ১৬ এবং ১৭ শতকে প্রায়শই যুদ্ধ সংঘটিত হয়েছিল।
- আফ্রিদিদের সাথে ব্রিটিশদের মুখোমুখি প্রথম অ্যাংলো-আফগান যুদ্ধের (১৮৩৯-৪২) সময় শুরু হয়েছিল, বিশেষত যখন জেনারেল জর্জ পোলক কাবুলে যাত্রা করার সময় তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন।
- ১৮৯৩ সালে খাইবার অঞ্চলের আফ্রিদিরা ডুরান্ড লাইন দ্বারা নিয়ন্ত্রণে আসে, যা আফগানিস্তান এবং ব্রিটিশ ভারতের মধ্যে উপজাতীয় অঞ্চলকে বিভক্ত করেছিল।

উৎস: ব্রিটানিকা।[লিঙ্ক]
১১৬.
কোন চুক্তির মাধ্যমে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন ও ইসরাইল পরস্পরকে স্বীকৃতি দান করে?
  1. বেলফাস্ট চুক্তি
  2. ডেটন চুক্তি
  3. অসলো চুক্তি
  4. অটোয়া চুক্তি
ব্যাখ্যা
চুক্তি:
- ১৯৯৩ সালের ১৩ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসিতে স্বাক্ষরিত অসলো চুক্তির ফলে ইসরাইল ও প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) পরস্পরকে স্বীকৃতি প্রদান করে।
- সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন এতে মধ্যস্থতা করেন।

অন্যদিকে,
- অটোয়া চুক্তি (১৯৯৭) স্থলমাইন নিষিদ্ধকরণ,
- ডেটন চুক্তি (১৯৯৫) : বসনিয়া সংকট সমাধান,
- বেলফাস্ট চুক্তি (১৯৯৮) : উত্তর আয়ারল্যান্ডে শান্তি স্থাপন।

উৎস: হিস্টোরি এবং ব্রিটানিকা।