পরীক্ষা আর্কাইভ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

পরীক্ষা১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]তারিখতারিখ অনির্ধারিতসময়34 minutes
মোট প্রশ্ন৩৪
সিলেবাস
বাংলাদেশ বিষয়াবলী - টপিকগুলোর বিস্তারিত সিলেবাস বাটনে বা পিএসসির সিলেবাসেই পাবেন। ১) বাংলাদেশের সংবিধান ২) বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা ও সরকার ব্যবস্থা ৩) বাংলাদেশের জনসংখ্যা, আদমশুমারি, জাতি, গোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি। ৪) বাংলাদেশের জাতীয় অর্জন, বিশিষ্ট ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহ, জাতীয় পুরস্কার, বাংলাদেশের খেলাধুলাসহ চলচ্চিত্র, গণমাধ্যম-সংশ্লিষ্ট বিষয়াদি। [১০০ নাম্বার] (যারা প্যাকেজ নিয়েছেন তাদের জন্য সকল পরীক্ষা ফ্রি)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] · তারিখ অনির্ধারিত · ৩৪ প্রশ্ন

.
৬ষ্ঠ আদমশুমারি বা জনশুমারিতে বাংলাদেশ পরিসংখ্যা ব্যুরো বা বিবিএসকে সহায়তা করবে কোন দেশের গবেষণা সংস্থা?
  1. ক) ভারত
  2. খ) যুক্তরাজ্য
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) কানাডা
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
৬ষ্ঠ আদমশুমারি বা জনশুমারি অনুষ্ঠিত হবে ২০২১ সালে। এতে জন গণনায় স্যাটেলাইটের সাহায্য নেওয়া হবে। আর এ প্রক্রিয়ায় বাংলাদেশ পরিসংখ্যা ব্যুরো বা বিবিএসকে সহায়তা করবে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
[সূত্র: দৈনিক প্রথম আলো]
.
দেশভাগের পটভূমিতে নির্মিত চলচ্চিত্র-
  1. ক) হাঙর নদী গ্রেনেড
  2. খ) চিত্রা নদীর পাড়ে
  3. গ) নদীর নাম মধুমতী
  4. ঘ) ধীরে বহে মেঘনা
সঠিক উত্তর:
খ) চিত্রা নদীর পাড়ে
উত্তর
সঠিক উত্তর:
খ) চিত্রা নদীর পাড়ে
ব্যাখ্যা
'চিত্রা নদীর পাড়ে' ১৯৪৭ সালের দেশভাগের পটভূমিতে নির্মিত একটি চলচ্চিত্র যা পরিচালনা করেন তানভীর মোকাম্মেল। এটি ১৯৯৮ সালে মুক্তি পায় এবং ১৯৯৯ সালে শ্রেষ্ঠ সিনেমা ও শ্রেষ্ঠ পরিচালকসহ সাতটি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। অন্যদিকে, নদীর নাম মধুমতী (১৯৯৬), জয়যাত্রা (২০০৫), আগুনের পরশমণি, হাঙর নদী গ্রেনেড, ধীরে বহে মেঘনা হলো মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র।
[সূত্রঃ প্রথম আলো, চিত্রা নদীর পাড়ে চলচ্চিত্র]
.
মুক্তিযুদ্ধত্তিক পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র ‘আমার বন্ধু রাশেদ’ পরিচালনা করেন-
  1. ক) মোরশেদুল ইসলাম
  2. খ) তানভীর মোকাম্মেল
  3. গ) তারেক মাসুদ
  4. ঘ) চাষী নজরুল ইসলাম
সঠিক উত্তর:
ক) মোরশেদুল ইসলাম
উত্তর
সঠিক উত্তর:
ক) মোরশেদুল ইসলাম
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধ নিয়ে প্রথম স্বল্পদৈর্ঘ্য চিত্র আগামী (১৯৮৪) নির্মাণ করেন মোরশেদুল ইসলাম। তিনি পরে মুক্তিযুদ্ধ নিয়ে পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র আমার বন্ধু রাশেদ (২০১১) ও অনিল বাগচীর একদিন (২০১৫) নির্মাণ করেন। তাঁর তিনটি চলচ্চিত্রই মুক্তিযুদ্ধের হৃদয়গ্রাহী দলিল।
[সূত্রঃ প্রথম আলো পত্রিকা]
.
সংবিধানের ভাষারূপ পর্যালোচনার জন্য ভাষা বিশেষজ্ঞ হিসেবে ছিলেন -
  1. ক) ড. মুহম্মদ শহীদুল্লাহ
  2. খ) সৈয়দ আলী আহসান
  3. গ) আকবর আলী খান
  4. ঘ) আবু সাঈদ চৌধুরী
সঠিক উত্তর:
খ) সৈয়দ আলী আহসান
উত্তর
সঠিক উত্তর:
খ) সৈয়দ আলী আহসান
ব্যাখ্যা
সংবিধানের ভাষারূপ পর্যালোচনার জন্য ড. আনিসুজ্জামান কে আহ্বায়ক করে, সৈয়দ আলী আহসান ও মাযহারুল ইসলামকে ভাষা বিশেষজ্ঞ হিসেবে কমিটি গঠন করা হয়।
.
সংবিধানের কোন অনুচ্ছেদবলে রাষ্ট্রপতি কারো সাথে কোন পরামর্শ ব্যতিরেখেই প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেন?
  1. ক) ৪৪ অনুচ্ছেদ
  2. খ) ৪৮ (৩) অনুচ্ছেদ
  3. গ) ৬১ অনুচ্ছেদ
  4. ঘ) ৬৩ অনুচ্ছেদ
সঠিক উত্তর:
খ) ৪৮ (৩) অনুচ্ছেদ
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪৮ (৩) অনুচ্ছেদ
ব্যাখ্যা
সংবিধানের ৪৮(৩) অনুচ্ছেদে বর্ণিত আছে- এই সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুসারে কেবল প্রধানমন্ত্রী ও ৯৫ অনুচ্ছেদের (১) দফা অনুসারে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্র ব্যতীত রাষ্টপতি তাঁহার অন্য সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কার্য করিবেন:
তবে শর্ত থাকে যে, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে আদৌ কোন পরামর্শদান করিয়াছেন কি না এবং করিয়া থাকিলে কি পরামর্শ দান করিয়াছেন, কোন আদালত সেই সম্পর্কে কোন প্রশ্নের তদন্ত করিতে পারিবেন না।
[সূত্র: বাংলাদেশের সংবিধান]
.
সংবিধানের কত অনুচ্ছেদ অনুসারে জরুরি অবস্থা ঘোষণা করা যায়?
  1. ক) ১৪১ ক
  2. খ) ১৪৪
  3. গ) ১৩২
  4. ঘ) ১৫৬
সঠিক উত্তর:
ক) ১৪১ ক
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৪১ ক
ব্যাখ্যা
সংবিধানের ১৪১ক (১) অনুযায়ী যুদ্ধ বা অভ্যন্তরীণ যেকোন গোলযোগের কারণে রাষ্ট্রের নিরাপত্তা বা অর্থনৈতিক জীবন বিপদের সম্মুখীন হওয়ার আশঙ্কা থাকলে মহামান্য রাষ্ট্রপতি অনধিক ১২০ দিনের জন্যে দেশে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। তবে এরূপ ঘোষণার পূর্বে প্রধানমন্ত্রীর প্রতি-স্বাক্ষর প্রয়োজন হয়।
(সূত্রঃ বাংলাদেশ সংবিধান)
.
সংবিধানের সর্বশেষ ১৭ তম সংশোধনি কত তম সংসদে পাশ হয়?
  1. ক) নবম
  2. খ) দশম
  3. গ) একাদশ
  4. ঘ) দ্বাদশ
সঠিক উত্তর:
খ) দশম
উত্তর
সঠিক উত্তর:
খ) দশম
ব্যাখ্যা
সংবিধানের সর্বশেষ ১৭ তম সংশোধনি সংসদে পাশ হয় ৮ জুলাই, ২০১৮ তারিখে এবং ২৯ জুলাই ২০১৮ তারিখে রাষ্ট্রপতি বিলটি অনুমোদন করেন। এটি দশম জাতীয় সংদের সময়কালে পাশ হয়।
সূত্রঃ প্রথম আলো।
.
বাংলাদেশের বিচারপতিদের অভিশংসন ক্ষমতা সংসদের হাতে ন্যাস্ত হয় সংবিধানের কত তম সংশোধনীর মাধ্যমে?
  1. ক) ষোড়শ
  2. খ) চতুর্দশ
  3. গ) ত্রয়োদশ
  4. ঘ) পঞ্চদশ
সঠিক উত্তর:
ক) ষোড়শ
উত্তর
সঠিক উত্তর:
ক) ষোড়শ
ব্যাখ্যা
সংবিধানের ষোড়শ সংশোধনী আইন ২০১৪ এর মাধ্যমে বাহাত্তরের সংবিধানের ৯৬ অনুচ্ছেদ পুনঃস্থাপনের মাধ্যমে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদকে ফিরিয়ে দেয়া হয়।
সূত্রঃ bdnews24.com
.
জাতিসংঘের মতে সুশাসনের উপাদান কতটি?
  1. ক) ৪ টি
  2. খ) ৮ টি
  3. গ) ৫ টি
  4. ঘ) ৯ টি
সঠিক উত্তর:
খ) ৮ টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮ টি
ব্যাখ্যা
জাতিসংঘ সুশাসনের ৮টি উপাদানের উল্লেখ করেছে। এগুলো হলোঃ অংশগ্রহণ, মতামতের উপর নির্ভরশীলতা, জবাবদিহিতা, স্বচ্ছতা, দায়বদ্ধতা, কার্যকরি ও দক্ষ প্রশাসন ব্যবস্থা, ন্যায্যতা এবং আইনের শাসন।
জাতিসংঘের মতে এসবের মাধ্যমে মূল লক্ষ্য হলো সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের মৌলিক স্বাধীনতার উ্ন্নয়ন।
(সূত্রঃ ইউএনক্রনিকল)
১০.
জেলহত্যা দিবস কত তারিখে পালিত হয়?
  1. ক) ২ অক্টোবর
  2. খ) ২ নভেম্বর
  3. গ) ৩ নভেম্বর
  4. ঘ) ৪ নভেম্বর
সঠিক উত্তর:
গ) ৩ নভেম্বর
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩ নভেম্বর
ব্যাখ্যা
বাংলাদেশে ৩ নভেম্বর জেলহত্যা দিবস পালিত হয়। ১৯৭৫ সালের এই দিনে জাতীয় চার নেতা: সাবেক উপ-রাষ্ট্রপতি- সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী- তাজউদ্দিন আহমেদ, অর্থমন্ত্রী- ক্যাপ্টেন এম মনসুর আলী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী- এএইচএম কামরুজ্জামানকে রাষ্ট্রের হেফাজতে জেলখানায় হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের স্মৃতি রক্ষার্থেই দিনটিকে জেলহত্যা দিবস হিসেবে পালন করা হয়।
১১.
কোনটি সরকারি বিল?
  1. ক) সরকারি দলের কোন সংসদ সদস্য কর্তৃক উত্থাপিত বিল
  2. খ) কোন মন্ত্রী কর্তৃক উত্থাপিত বিল
  3. গ) প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত বিল
  4. ঘ) স্পীকার কর্তৃক উত্থাপিত বিল
সঠিক উত্তর:
খ) কোন মন্ত্রী কর্তৃক উত্থাপিত বিল
উত্তর
সঠিক উত্তর:
খ) কোন মন্ত্রী কর্তৃক উত্থাপিত বিল
ব্যাখ্যা
সংসদে মন্ত্রীদের দ্বারা উত্থাপিত বিলকে সরকারি বিল বলে এবং বাকি সংসদ সদস্যদের দ্বারা উত্থাপিত বিলকে বেসরকারি বিল বলা হয়।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণী, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
১২.
গণপরিষদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন কে?
  1. ক) মাওলানা আব্দুল হামিদ খান
  2. খ) মাওলানা আব্দুর রশিদ
  3. গ) শেখ মুজিবুর রহমান
  4. ঘ) আবু সাঈদ
সঠিক উত্তর:
খ) মাওলানা আব্দুর রশিদ
উত্তর
সঠিক উত্তর:
খ) মাওলানা আব্দুর রশিদ
ব্যাখ্যা

স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে গণপরিষদ গঠিত হয় যার প্রথম স্পীকার ছিলেন - শাহ আবদুল হামিদ ও ডেপুটি স্পীকার ছিলেন মোহাম্মদউল্লাহ। শাহ আবদুল হামিদ ১ মে, ১৯৭২ সাল পর্যন্ত স্পীকার হিসাবে দায়িত্ব পালন করেন (তখন এই সংসদ 'গণপরিষদ নামেই পরিচিত ছিল)। পরবর্তীতে ১২ অক্টোবর, ১৯৭২ সালে গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে মোহাম্মদ উল্লাহ কে স্পিকার এবং মোহাম্মদ বায়তুল্লাহ কে ডেপুটি স্পিকার নিযুক্ত করা হয়।। উল্লেখ্য, ১৯৭২ সালের ১৬ ডিসেম্বরের আগে পর্যন্ত সংসদের নাম - 'গণপরিষদ' ছিল। এর প্রথম অধিবেশন বসে - ১০ এপ্রিল, ১৯৭২ সালে এবং এতে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ।
বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হয় এবং তখন থেকে সংসদ 'জাতীয় সংসদ' নামে অভিহিত হয়। ওইদিন থেকেই 'গণপরিষদ' বিলুপ্ত হয়। জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পর জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে - ৭ এপ্রিল, ১৯৭৩ সালে এবং তখন এর স্পীকার নির্বাচিত হন - মোহাম্মদউল্লাহ।
উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে এটা বলা যায় -
** গণপরিষদ/স্বাধীন বাংলাদেশের প্রথম সংসদের (গণপরিষদ) - এর প্রথম স্পীকার - শাহ আবদুল হামিদ ও ডেপুটি স্পীকার - মোহাম্মদউল্লাহ।
** জাতীয় সংসদের প্রথম স্পীকার - মোহাম্মদউল্লাহ ও ডেপুটি স্পীকার - মুহম্মদ বায়তুল্লাহ।
উল্লেখ্য, বাংলাদেশের জাতীয় সংসদের ওয়েবসাইটে - প্রথম স্পীকার হিসাবে 'শাহ আবদুল হামিদ' - এর নাম দেওয়া রয়েছে।
উৎসঃ জাতীয় সংসদের ওয়েবসাইট, বাংলাদেশের সংবিধান : আরিফ খান।

১৩.
জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?
  1. ক) লুই কান
  2. খ) মাজহারুল হক
  3. গ) এফ আর খান
  4. ঘ) হামিদুর রহমান
সঠিক উত্তর:
ক) লুই কান
উত্তর
সঠিক উত্তর:
ক) লুই কান
ব্যাখ্যা
১৯৫৯ সালে প্রথম ঢাকায় জাতীয় সংসদ ভবন কমপ্লেক্সটির পরিকল্পনা গৃহীত হয়। তখনকার খ্যাতনামা স্থপতি লুই কান ভবন কমপ্লেক্সটির নকশা প্রণয়নের দায়িত্ব পান। ১৯৬২ সালে মূল নকশা প্রস্তুত হয়। কমপ্লেক্সটির নির্মাণকাজ শেষ হয় ১৯৮২ সালে।
সূত্রঃ বাংলাপিডিয়া ও প্রথম আলো।
১৪.
বাংলাদেশের জাতীয় সংসদে সর্বপ্রথম বিদেশি রাষ্ট্রপ্রধান হিসেবে কোন দেশের রাষ্ট্রপ্রধান ভাষণ দেন?
  1. ক) ভারত
  2. খ) মালদ্বীপ
  3. গ) যুগোশ্লাভিয়া
  4. ঘ) নেপাল
সঠিক উত্তর:
গ) যুগোশ্লাভিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) যুগোশ্লাভিয়া
ব্যাখ্যা
বাংলাদেশের জাতীয় সংসদে দুজন বিদেশি রাষ্ট্রপ্রধান ভাষণ প্রদান করেন। এরা হলেন সাবেক যুগোশ্লাভিয়ার প্রেসিডেন্ট জোসেফ ব্রোজ মার্শাল টিটো (৩১ জানুয়ারী ১৯৭৪) এবং ভারতের সাবেক রাষ্ট্রপতি ভি ভি গিরি (১৮ জুন ১৯৭৪)।
(সূত্রঃ জাতীয় সংসদ সচিবালয় ওয়েবসাইট)
১৫.
জাতীয় সংসদের বেসরকারি দিবস কোনটি?
  1. ক) মঙ্গলবার
  2. খ) বুধবার
  3. গ) বৃহস্পতিবার
  4. ঘ) শনিবার
সঠিক উত্তর:
গ) বৃহস্পতিবার
উত্তর
সঠিক উত্তর:
গ) বৃহস্পতিবার
ব্যাখ্যা
জাতীয় সংসদের বেসরকারি দিবস হলো বৃহস্পতিবার।
সূত্রঃ parliament.gov.bd
১৬.
প্রথম জাতীয় সংসদ কতদিন স্থায়ী ছিল?
  1. ক) ২৭ মাস
  2. খ) ৩১ মাস
  3. গ) ৩৪ মাস
  4. ঘ) ২৯ মাস
সঠিক উত্তর:
খ) ৩১ মাস
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩১ মাস
ব্যাখ্যা
প্রথম জাতীয় সংসদ (৭ এপ্রিল ১৯৭৩ - ৬ নভেম্বর ১৯৭৫) ৩১ মাস স্থায়ী ছিল। ১৯৭৩ সালের ৭ মার্চ প্রথম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে গঠিত হয়। ৭ এপ্রিল সংসদের প্রথম অধিবেশন শুরু হয়।
সূত্রঃ www.parliament.gov.bd
১৭.
পদাধিকারবলে রাষ্ট্রপতি কোন সংগঠনের প্রধান?
  1. ক) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি
  2. খ) বাংলাদেশ স্কাউটস
  3. গ) বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
পদাধিকারবলে রাষ্ট্রপতি যে সকল সংগঠনের প্রধান -
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক
পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান
বাংলাদেশ স্কাউটস এর প্রধান
বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির প্রধান
১৮.
শিক্ষা মন্ত্রনালয়ের অধীনে কয়টি বিভাগ রয়েছে?
  1. ক) ২ টি
  2. খ) ৩ টি
  3. গ) ৪ টি
  4. ঘ) ৫ টি
সঠিক উত্তর:
ক) ২ টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ২ টি
ব্যাখ্যা
শিক্ষা মন্ত্রনালয়ের অধীনে ২ টি বিভাগ রয়েছে। যথাঃ
১। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং
২। কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ
সূত্রঃ শিক্ষা মন্ত্রনালয় এর ওয়েবসাইট
১৯.
‘বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট কোন মন্ত্রনালয়ের অধীন?
  1. ক) বস্ত্র ও পাট মন্ত্রনালয়
  2. খ) খাদ্য মন্ত্রনালয়
  3. গ) পরিকল্পনা মন্ত্রনালয়
  4. ঘ) বাণিজ্য মন্ত্রনালয়
সঠিক উত্তর:
ঘ) বাণিজ্য মন্ত্রনালয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বাণিজ্য মন্ত্রনালয়
ব্যাখ্যা
শুরু থেকেই বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটটি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ চা বোর্ডের অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম চালিয়ে আসছে। এ ইনস্টিটিউটের বর্তমানে ৪টি উপকেন্দ্র রয়েছে। উপকেন্দ্রগুলোর একটি মৌলভীবাজার জেলার কালিটিতে, একটি চট্টগ্রাম জেলার ফটিকছড়িতে, একটি উত্তরবঙ্গের পঞ্চগড় জেলার তেতুলিয়ায় এবং একটি উপকেন্দ্র বান্দরবান জেলার সুয়ালকে অবস্থিত।
সূত্রঃ btri.gov.bd
২০.
SPARRSO কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৭৮
  2. খ) ১৯৭৯
  3. গ) ১৯৮০
  4. ঘ) ১৯৮২
সঠিক উত্তর:
গ) ১৯৮০
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৮০
ব্যাখ্যা
বাংলাদেশের একমাত্র ঘূর্ণিঝড় ও দুর্যোগের পূর্বাভাস কেন্দ্র হলো SPARRSO (Space Research and Remote Sensing Organisations)।
এটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান যা ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটির প্রধান কার্যালয় ঢাকার সাভারে অবস্থিত।
(সূত্রঃ SPARSO ওয়েবসাইট)
২১.
বাংলাদেশে SWAT টিমের কার্যক্রম শুরু হয় কত সালে?
  1. ক) ২০০৯
  2. খ) ২০১২
  3. গ) ২০১১
  4. ঘ) ২০১৩
সঠিক উত্তর:
ক) ২০০৯
উত্তর
সঠিক উত্তর:
ক) ২০০৯
ব্যাখ্যা
স্পেশাল উইপন্স অ্যান্ড ট্যাকটিক্স টিম (সোয়াট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি অভিজাত কৌশলী ইউনিট যা ২৮ ফেব্রুয়ারি, ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়।
সূত্রঃ লাইভ এমসিকিউ আর্কাইভ
২২.
বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করা হয় কত তারিখে?
  1. ক) ১ সেপ্টেম্বর, ২০০৭
  2. খ) ১ নভেম্বর, ২০০৭
  3. গ) ১ অক্টোবর, ২০০৭
  4. ঘ) ১ ডিসেম্বর ২০০৭
সঠিক উত্তর:
খ) ১ নভেম্বর, ২০০৭
উত্তর
সঠিক উত্তর:
খ) ১ নভেম্বর, ২০০৭
ব্যাখ্যা
১৯৯৪ সালে সাবেক জেলা জজ মাসদার হোসেন নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগ পৃথকীকরণের জন্যে হাইকোর্টে রিট করলে আপিল বিভাগ ১৯৯৯ সালে এর চূড়ান্ত রায়ে ১২ দফা নির্দেশনা প্রদান করে।
এর ভিত্তিতেই ১ নভেম্বর ২০০৭ নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হয়। এ দিন সংশোধিত ফৌজদারি কার্যবিধি কার্যকরের মাধ্যমে স্বাধীন বিচার বিভাগের যাত্রা শুরু হয়।
তবে এ প্রক্রিয়া এখনো পূর্ণতা লাভ করেনি। বর্তমানে অধস্তন আদালত সমূহে বিচারক নিয়োগ ও নিয়ন্ত্রণের বিষয়টি জুডিশিয়াল সার্ভিস কাউন্সিল দেখভাল করে থাকে।
(সূত্রঃ বাংলাপিডিয়া এবং বিবিসি বাংলা)
২৩.
দ্রুত বিচার ট্রাইবুনাল আইনে বিচার হয় কোন অপরাধের?
  1. ক) ধর্ষণ
  2. খ) মাদকদ্রব্য
  3. গ) বিস্ফোরক দ্রব্য
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২ এর ষষ্ঠ ধারায় বলা হয়েছে-
সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, জনস্বার্থে, হত্যা, ধর্ষণ, আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য এবং মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধের বিচারাধীন কোন মামলা উহার যে কোন পর্যায়ে ক্ষেত্রমত, দায়রা আদালত বা বিশেষ আদালত বা ম্যাজিষ্ট্রেট আদালত হইতে বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করিতে পারিবে৷
সূত্রঃ bdlaws.minlaw.gov.bd
২৪.
জাতীয় গ্রন্থাগার কোথায় অবস্থিত?
  1. ক) শাহবাগ
  2. খ) নীলক্ষেত
  3. গ) আগারগাঁও
  4. ঘ) মতিঝিল
সঠিক উত্তর:
গ) আগারগাঁও
উত্তর
সঠিক উত্তর:
গ) আগারগাঁও
ব্যাখ্যা
বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার শেরে বাংলা নগরে আগারগাঁও এ অবস্থিত। ১৯৭২ সালে পুরাতন এলিফ্যান্ট রোডের একটি পরিত্যক্ত ভবনে জাতীয় গ্রন্থাগারের যাত্রা শুরু হয়। ১৯৭৯ সালে সেখান থেকে সেন্ট্রাল রোডের ভাড়া বাড়িতে এবং ১৯৮৫ সালের ১ নভেম্বর শেরে বাংলা নগরে নিজস্ব ভবনে জাতীয় গ্রন্থাগার স্থানান্তরিত হয়। শাহবাগে গণগ্রন্থাগার এবং গুলিস্তানে জাতীয় গ্রন্থকেন্দ্র অবস্থিত।
(সূত্রঃ আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর ওয়েবসাইট)
২৫.
বাংলা নববর্ষ কে চালু করেছিলেন?
  1. ক) সম্রাট বাবর
  2. খ) সম্রাট আকবর
  3. গ) সম্রাট জাহাঙ্গীর
  4. ঘ) ইলিয়াস শাহ
সঠিক উত্তর:
খ) সম্রাট আকবর
উত্তর
সঠিক উত্তর:
খ) সম্রাট আকবর
ব্যাখ্যা
কৃষিকাজের সুবিধার্থে মুগল সম্রাট আকবর ১৫৫৬ সাল বা আরবি ৯৯২ হিজরিতে খ্রিস্টাব্দে হিজরি চান্দ্রসন ও বাংলা সৌরসনকে ভিত্তি করে বাংলা সন প্রবর্তিত করেন।
উৎসঃ সাহিত্য কণিকা-অষ্টম শ্রেণী।
২৬.
‘বল নৃত্য’ বাংলাদেশের কোন অঞ্চলের ঐতিহ্য?
  1. ক) ময়মনসিংহ
  2. খ) সিলেট
  3. গ) যশোর
  4. ঘ) চট্টগ্রাম
সঠিক উত্তর:
গ) যশোর
উত্তর
সঠিক উত্তর:
গ) যশোর
ব্যাখ্যা
যশোর অঞ্চলের বিখ্যাত নাচ বল নৃত্য এবং ময়মনসিংহ অঞ্চলের বিখ্যান নাচ হলো জারি।
(সূত্রঃ বাংলাপিডিয়া এবং বাংলাদেশের লোকজ সংস্কৃতি - বাংলা একাডেমি)
২৭.
‘ভাটিয়ালি’ গান বাংলাদেশের কোন অঞ্চলের গান?
  1. ক) ময়মনসিংহ
  2. খ) কুষ্টিয়া
  3. গ) সিলেট
  4. ঘ) রংপুর
সঠিক উত্তর:
ক) ময়মনসিংহ
উত্তর
সঠিক উত্তর:
ক) ময়মনসিংহ
ব্যাখ্যা
বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের বিখ্যাত লোকজ সংস্কৃতি হলো ভাটিয়ালি গান। ভাওয়াইয়া গান রংপুর অঞ্চল এবং গম্ভীরা গান চাপাইনবাবগঞ্জ অঞ্চলের বিখ্যাত লোকজ সংস্কৃতি এবং ভাণ্ডারী গানের জন্যে চট্টগ্রাম বিখ্যাত।
(সূত্রঃ বাংলাপিডিয়া)
২৮.
দেশের প্রাচীন তম ঐতিহাসিক স্থান কোনটি?
  1. ক) ময়নামতি
  2. খ) পাহাড়পুর
  3. গ) মহাস্থানগড়
  4. ঘ) পানাম
সঠিক উত্তর:
গ) মহাস্থানগড়
উত্তর
সঠিক উত্তর:
গ) মহাস্থানগড়
ব্যাখ্যা
মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি। প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর নামেও পরিচিত ছিল। এক সময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল।
( বাংলাপিডিয়ার আলোকে)
২৯.
‘বিজয় কেতন’ জাদুঘরটি কোথায় অবস্থিত?
  1. ক) ঢাকা সেনানিবাস
  2. খ) কুমিল্লা সেনানিবাস
  3. গ) রাজারবাগ পুলিশ লাইন
  4. ঘ) শাহবাগ
সঠিক উত্তর:
ক) ঢাকা সেনানিবাস
উত্তর
সঠিক উত্তর:
ক) ঢাকা সেনানিবাস
ব্যাখ্যা
বিজয় কেতন হলো ঢাকা সেনানিবাসে স্থাপিত মহান মুক্তিযুদ্ধের একটি জাদুঘর। এতে বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যের পাশাপাশি স্থান পেয়েছে এদেশের রাজনৈতিক ইতিহাসের আলোচিত অধ্যায় সমূহের নানা নিদর্শন।
(সূত্র: বাংলাদেশ সেনাবাহিনী ওয়েবসাইট)
৩০.
‘মহামুনি বিহার’ কোন জেলায় অবস্থিত?
  1. ক) কুমিল্লা
  2. খ) বগুড়া
  3. গ) চট্টগ্রাম
  4. ঘ) নওগাঁ
সঠিক উত্তর:
গ) চট্টগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
গ) চট্টগ্রাম
ব্যাখ্যা
মহামুনি বিহারঃ
চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন পাহাড়তলী ইউনিয়নের পাহাড়তলী গ্রামের ঠিক মধ্যস্থলে একটি অনুচ্চ টিলার উপর বিহারটি অবস্থিত। এ বিহারটি প্রতিষ্ঠাকাল নিয়ে মতবিরোধ আছে।কারও ধারণা, ১৮১৩ সালে পুণ্যাত্মা ভিক্ষু চাইংগা ঠাকুর স্বগ্রামবাসীর সামগ্রিক সহায়তায় এ বিহারটি প্রতিষ্ঠা করেন। কিন্তু ড। রামচন্দ্র বড়ুয়ার মতে, মহামুনি মূর্তি ও মন্দির ১৮০৫ সালে নির্মাণ করা হয়েছে।
সূত্রঃ raozan.chittagong.gov.bd
৩১.
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান কোথায় অবস্থিত?
  1. ক) টঙ্গী
  2. খ) সাভার
  3. গ) উত্তরা
  4. ঘ) মহাখালী
সঠিক উত্তর:
খ) সাভার
উত্তর
সঠিক উত্তর:
খ) সাভার
ব্যাখ্যা
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অভিমুখে সাভারস্থ জিরানী নামক স্থানে ঘনসবুজে আচ্ছাদিত ১১৫ একর জমির উপর বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান(বিকেএসপি’র) অবস্থান।
[ সূত্রঃ বিকেএসপি ওয়েবসাইট]
৩২.
‘বঙ্গদর্শন’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
  1. ক) ঈশ্বরচন্দ্র গুপ্ত
  2. খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  3. গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  4. ঘ) দীনেশরঞ্জন দাশ
সঠিক উত্তর:
গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা
বঙ্গদর্শন' একটি মাসিক সাহিত্য পত্রিকা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন এর প্রতিষ্ঠাতা সম্পাদক। পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় ১৮৭২ সালে। প্রথম পর্যায়ে মাত্র চার বছর (১৮৭২-৭৬) স্থায়ী ছিল।‌ বঙ্কিমচন্দ্র রচিত 'বন্দে মাতরম' সঙ্গীতটি এ পত্রিকায়ই প্রথম প্রকাশিত হয়।
[সূত্রঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা]
৩৩.
‘কল্লোল’ পত্রিকা প্রথম মুদ্রিত হয় -
  1. ক) ১৯১৪ সালে
  2. খ) ১৯১৭ সালে
  3. গ) ১৯২৩ সালে
  4. ঘ) ১৯৩০ সালে
সঠিক উত্তর:
গ) ১৯২৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯২৩ সালে
ব্যাখ্যা
কল্লোল পত্রিকা প্রথম প্রকাশিত হয় ১৯২৩ সালে। পত্রিকাটির সম্পাদক ছিলেন দীনেশরঞ্জন দাশ।
[সূত্রঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা]
৩৪.
‘তিন কন্যা’ চলচ্চিত্রের পরিচালক কে?
  1. ক) অপর্ণা সেন
  2. খ) সত্যজিৎ রায়
  3. গ) সমর দাস
  4. ঘ) তানভীর মোকাম্মেল
সঠিক উত্তর:
খ) সত্যজিৎ রায়
উত্তর
সঠিক উত্তর:
খ) সত্যজিৎ রায়
ব্যাখ্যা
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি চলচ্চিত্রকার; আলোকচিত্রী, চিত্রকর, শিশুসাহিত্যিক, সঙ্গীতজ্ঞ হিসেবেও সুপরিচিত সত্যজিৎ রায়। তাঁর নির্মিত চলচ্চিত্রসমূহের মধ্যে উল্লেখযোগ্য হলো: পথের পাঁচালী (১৯৫৫), অপরাজিত (১৯৫৬), পরশপাথর (১৯৫৭), অপুর সংসার (১৯৫৯), দেবী (১৯৬০), তিন কন্যা (১৯৬১), রবীন্দ্রনাথ (১৯৬১), কাঞ্চনজঙ্ঘা (১৯৬২), অভিযান (১৯৬২), গুপী গাইন বাঘা বাইন (১৯৬৯), অরণ্যের দিনরাত্রি (১৯৭০), শতরঞ্জ কি খিলাড়ি (১৯৭৭), হীরক রাজার দেশে (১৯৮০), পিকু (১৯৮২), সদগতি (১৯৮২), ঘরে বাইরে (১৯৮৪), সুকুমার রায় (১৯৮৭), গণশত্রু (১৯৮৯), শাখা প্রশাখা (১৯৯০), আগন্তুক (১৯৯১) প্রভৃতি। এছাড়াও তিনি বহু ছবির চিত্রনাট্য রচনা ও সঙ্গীত পরিচালনা করেন।
[ সূত্রঃ বাংলাপিডিয়া ও দৈনিক যুগান্তর পত্রিকা]