পরীক্ষা আর্কাইভ

1 Govt. Bank & 1 Financial Institution (Officer General)

পরীক্ষাAUSTতারিখ২৮ সেপ্টেম্বর, ২০১৮সময়50 minutes৭৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
1 Govt. Bank & 1 Financial Institution (গ্রেড-১০) Post Name: Officer General Exam Date: 28.09.2018 Faculty Name: Ahsanullah University of Science & Technology (AUST)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

1 Govt. Bank & 1 Financial Institution (Officer General)

AUST · ২৮ সেপ্টেম্বর, ২০১৮ · ৮০ প্রশ্ন

.
'পরিভাষা' শব্দের অর্থ কী?
  1. ক) ব্যঞ্জনাত্মক
  2. খ) সংক্ষেপণার্থ
  3. গ) রক্ষণাত্মক
  4. ঘ) সম্মানার্থক
সঠিক উত্তর:
খ) সংক্ষেপণার্থ
উত্তর
সঠিক উত্তর:
খ) সংক্ষেপণার্থ
ব্যাখ্যা
পরিভাষা - বিশিষ্ট অর্থবাচক শব্দ; বিশেষ অর্থে ব্যবহৃত শব্দ বা পদ; সংজ্ঞাবিশেষ।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
.
কোনটি নদীর সমার্থক শব্দ নয়?
  1. ক) সরিৎ
  2. খ) তটিনী
  3. গ) গাং
  4. ঘ) পতিত পাবন
সঠিক উত্তর:
ঘ) পতিত পাবন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পতিত পাবন
ব্যাখ্যা

নদী - তটিনী; স্রোতস্বতী; তরঙ্গিণী; প্রবাহিণী; সরিৎ; গাং।
অপরদিকে,
পতিতপাবন - পাপীদের ত্রাণ করেন এমন; ত্রাণকর্তা; উদ্ধারকারী।

উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

.
অভিনিবেশ শব্দটির অর্থ কী?
  1. ক) মনোযোগ
  2. খ) নিস্পৃহ
  3. গ) বিশেষভাবে
  4. ঘ) অভিরুচি
সঠিক উত্তর:
ক) মনোযোগ
উত্তর
সঠিক উত্তর:
ক) মনোযোগ
ব্যাখ্যা
অভিনিবেশ - মনোযোগ; একাগ্রতা; প্রণিধান।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
.
'বিদিত' শব্দের বিপরীত শব্দ কী?
  1. ক) গৃহীত
  2. খ) বিদীর্ণ
  3. গ) বিসর্জন
  4. ঘ) অজ্ঞাত
সঠিক উত্তর:
ঘ) অজ্ঞাত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অজ্ঞাত
ব্যাখ্যা

বিদিত - পরিজ্ঞাত জানা আছে বা হয়েছে এমন।
অবিদিত - অজ্ঞাত; অজানা।
অতএব, সঠিক উত্তর “অজ্ঞাত”।

উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

.
নিচের কোন শব্দটি অশুদ্ধ?
  1. ক) সজ্জন
  2. খ) উজ্জল
  3. গ) বিভাজ্য
  4. ঘ) জ্বলন্ত
সঠিক উত্তর:
খ) উজ্জল
উত্তর
সঠিক উত্তর:
খ) উজ্জল
ব্যাখ্যা

‘উজ্জল’ শব্দটি অশুদ্ধ।
এর শুদ্ধরূপঃ উজ্জ্বল।
অর্থ - আলোকিত; দীপ্তিমান; তীক্ষ্ণ; প্রখর।

উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

.
নিচের কোন শব্দটি শুদ্ধ?
  1. ক) ইতিপূর্বে
  2. খ) ইতপূর্বে
  3. গ) ইতোপূর্বে
  4. ঘ) ইতঃপূর্বে
সঠিক উত্তর:
ঘ) ইতঃপূর্বে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইতঃপূর্বে
ব্যাখ্যা

শুদ্ধ শব্দটি হলোঃ
- ইতঃপূর্বে - এর আগে।

উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

.
কোনটি তৎসম শব্দ?
  1. ক) ঝিনুক
  2. খ) মলিতা
  3. গ) চাঁদ
  4. ঘ) পত্র
সঠিক উত্তর:
ঘ) পত্র
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পত্র
ব্যাখ্যা

পত্র - তৎসম শব্দ।
ঝিনুক - দেশি শব্দ।
চাঁদ - তদ্ভব শব্দ।

উৎসঃ বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান।

.
নিচের কোন স্ত্রীবাচক শব্দের দুটি পুরুষবাচক শব্দ রয়েছে?
  1. ক) কবিরাজ
  2. খ) ননদ
  3. গ) কুলটা
  4. ঘ) ইবীন
সঠিক উত্তর:
খ) ননদ
উত্তর
সঠিক উত্তর:
খ) ননদ
ব্যাখ্যা

‘ননদ’ স্ত্রীবাচক শব্দের দুটি পুরুষবাচক শব্দ রয়েছে।
যথাঃ দেবর, ননদাই।

নিত্য পুরুষবাচাক শব্দ - কবিরাজ, কৃতদার, অকৃতদার, ঢাকী ইত্যাদি।
নিত্য স্ত্রীবাচাক শব্দ - কুলটা, সতীন, অর্ধাঙ্গিনী, বিধবা, অসূর্যম্পশ্যা, অরক্ষণীয়া, সপত্নী ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

.
অর্থবোধক ধ্বনিকে বলা হয়?
  1. ক) বাক্য
  2. খ) উপসর্গ
  3. গ) শব্দ
  4. ঘ) প্রত্যয়
সঠিক উত্তর:
গ) শব্দ
উত্তর
সঠিক উত্তর:
গ) শব্দ
ব্যাখ্যা

- শব্দ হলো অর্থপূর্ণ ধ্বনিসমষ্টি।
- ধ্বনির অর্থপূর্ণ মিলন ঘটলে তাকে শব্দ বলে।
- শব্দ হলো বাক্যের মৌলিক উপাদান।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১০.
'চকমক' কোন ভাষার শব্দ?
  1. ক) ফার্সি
  2. খ) আরবি
  3. গ) উর্দু
  4. ঘ) তুর্কি
সঠিক উত্তর:
ঘ) তুর্কি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তুর্কি
ব্যাখ্যা

- চকমক - তীব্র ঔজ্জ্বল্য প্রকাশ; ঝকমক।
- এটি একটি তুর্কি শব্দ।

উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

১১.
নিচের কোনটি যুগ্মরীতি দ্বিরুক্ত শব্দ?
  1. ক) বই - টই
  2. খ) আয় - ব্যয়
  3. গ) ঝম্ - ঝম্
  4. ঘ) ঠা - ঠা
অনির্ধারিত
ব্যাখ্যা

একই শব্দ ঈষৎ পরিবর্তন করে দ্বিরুক্ত শব্দ গঠনের রীতিকে বলে যুগ্মরীতি। যুগ্মরীতিতে দ্বিরুক্ত গঠনের কয়েকটি নিয়ম রয়েছে।
যেমন-
১. শব্দের আদি স্বরের পরিবর্তন করেঃ চুপচাপ, মিটমাট, জারিজুরি।
২. শব্দের অন্ত্যস্বরের পরিবর্তন করেঃ মারামারি, হাতাহাতি, সরাসরি, জেদাজেদি।
৩. দ্বিতীয়বার ব্যবহারের সময় ব্যঞ্জনধ্বনির পরিবর্তনেঃ ছটফট, নিশপিশ, ভাতটাত, বইটই।
৪. সমার্থক বা একার্থক সহচর শব্দ যোগেঃ চালচলন, রীতিনীতি, বনজঙ্গল, ভয়ডর।
৫. ভিন্নার্থক শব্দ যোগেঃ ডালভাত, তালাচাবি, পথঘাট, অলিগলি।
৬. বিপরীতার্থক শব্দ যোগেঃ ছোট-বড়, আসা-যাওয়া, জন্ম-মৃত্যু, আদান-প্রদান, আয়-ব্যয়।

উৎসঃ ভাষাশিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

ক) ও খ) দ্বৈত উত্তর হয়।

১২.
'মানব ' শব্দের সঠিক প্রকৃতি -প্রত্যয় কোনটি?
  1. ক) মনু + অব
  2. খ) মনু + ষ্ণ
  3. গ) মা + নব
  4. ঘ) মান + অব
সঠিক উত্তর:
খ) মনু + ষ্ণ
উত্তর
সঠিক উত্তর:
খ) মনু + ষ্ণ
ব্যাখ্যা

- যে শব্দের সঙ্গে ষ্ণ (অ) প্রত্যয় যুক্ত হয়, তার প্রাতিপদিকের অন্ত্যস্বরের উ-কার এবং ও-কারে পরণিত হয়। ও + অ সন্ধিতে ‘অব’ হয়।
যেমনঃ
- শিশু + ষ্ণ = শৈশব,
- কিশাের + ষ্ণ = কৈশাের,
- গুরু + ষ্ণ = গৌরব,
- লঘু + ষ্ণ = লাঘব,
- মধু + ষ্ণ = মাধব,
- মনু + ষ্ণ = মানব ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১৩.
'সতীশ' শব্দের সঠিক প্রকৃতি - প্রত্যয় কোনটি?
  1. ক) সতি + ইশ
  2. খ) সতি + ঈশ
  3. গ) সতী + ইশ
  4. ঘ) সতী + ঈশ
সঠিক উত্তর:
ঘ) সতী + ঈশ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সতী + ঈশ
ব্যাখ্যা

ই-কার কিংবা ঈ-কারের পর ই-কার কিংবা ঈ-কার থাকলে উভয়ে মিলে দীর্ঘ ঈ-কার হয়। দীর্ঘ ঈ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়।
যেমন-
- সতী + ঈশ = সতীশ,
- রবি + ইন্দ্র = রবীন্দ্র,
- অতি + ইত = অতীত,
- পরি + ঈক্ষা = পরীক্ষা,
- সতী + ইন্দ্র = সতীন্দ্র।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১৪.
সন্ধির নিয়মানুসারে কোনটির সন্ধি হয়?
  1. ক) কুলটা
  2. খ) কটাক্ষ
  3. গ) পশ্চাধর
  4. ঘ) দেশান্তর
সঠিক উত্তর:
ঘ) দেশান্তর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দেশান্তর
ব্যাখ্যা

সন্ধির নিয়মানুসারে অ-কার কিংবা আ-কারের পর অ-কার বা আ-কার থাকলে উভয়ে মিলে আ-কার হয়। 
যেমনঃ নব + অন্ন = নবান্ন
শশ + অঙ্ক = শশাঙ্ক
দেশ + অন্তর = দেশান্তর
সিংহ + আসন = সিংহাসন 

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

১৫.
সমাস সাধিত পদ কোনটি?
  1. ক) চাষী
  2. খ) মানব
  3. গ) দম্পতি
  4. ঘ) বোনাই
সঠিক উত্তর:
গ) দম্পতি
উত্তর
সঠিক উত্তর:
গ) দম্পতি
ব্যাখ্যা

- সমাস সাধিত পদ হলো: দম্পতি, দম্পতী - পতি-পত্নী; স্বামীও স্ত্রী।
- {(তৎসম বা সংস্কৃত) জায়া + পতি; (দ্বন্দ্ব সমাস)}

উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

১৬.
'লাঠালাঠি' শব্দটি কোন সমাসের অন্তর্গত?
  1. ক) বহুব্রীহি
  2. খ) কর্মধারয়
  3. গ) দ্বন্দ্ব
  4. ঘ) তৎপুরুষ
সঠিক উত্তর:
ক) বহুব্রীহি
উত্তর
সঠিক উত্তর:
ক) বহুব্রীহি
ব্যাখ্যা

ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি হয়।
যেমনঃ লাঠিতে লাঠিতে যে যুদ্ধ= লাঠালাঠি।
এরূপঃ
হাতাহাতি, কানাকানি, চুলাচুলি, গালাগালি, কোলাকুলি, হাসাহাসি, দেখাদেখি।

সোর্সঃ বাংলা ভাষার ব্যাকরণ- নবম ও দশম শ্রেণীর বোর্ড বই।

১৭.
'অশ্ব রথ হস্তী ও পদাতিক সৈন্যের সমাহার' এক কথায় কি হবে?
  1. ক) শারপ্রাংশু
  2. খ) চতুরঙ্গ
  3. গ) সংসপ্তক
  4. ঘ) কুশীলব
সঠিক উত্তর:
খ) চতুরঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
খ) চতুরঙ্গ
ব্যাখ্যা

চতুরঙ্গ - হাতি ঘোড়া রথ ও পদাতি-এই চার শাখাবিশিষ্ট (চতুরঙ্গ সেনা)।
হাতি ঘোড়া রথ ও পদাতি-এই অঙ্গযুক্ত সৈন্যদল।

উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

১৮.
'অন্নদামঙ্গল' কাব্য কোন যুগের কাব্য?
  1. ক) প্রাচীনযুগ
  2. খ) অন্ধকার যুগ
  3. গ) আধুনিক যুগ
  4. ঘ) মধ্যযুগ
সঠিক উত্তর:
ঘ) মধ্যযুগ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মধ্যযুগ
ব্যাখ্যা

- 'অন্নদামঙ্গল' কাব্যের রচয়িতা ভারতচন্দ্র রায়গুণাকর। এটি মধ্যযুগের কাব্য।
- এই কাব্যের প্রধান চরিত্র- মানসিংহ, ভবানন্দ, বিদ্যাসুন্দর, মালিনী, ঈশ্বরী পাটনী ইত্যাদি।
- 'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে' - এটি অন্নদামঙ্গল কাব্যের চরিত্র ঈশ্বরী পাটনীর উক্তি।

উৎস: লাইভ এমসিকিউ লেকচার।

১৯.
'পায়ের আওয়াজ পাওয়া যায়' কি ধরনের রচনা?
  1. ক) ছোটগল্প
  2. খ) উপন্যাস
  3. গ) কাব্যনাটক
  4. ঘ) পত্রোপন্যা
সঠিক উত্তর:
গ) কাব্যনাটক
উত্তর
সঠিক উত্তর:
গ) কাব্যনাটক
ব্যাখ্যা

• সৈয়দ শামসুল হক একজন প্রখ্যাত বাংলাদেশী সাহিত্যিক।
- কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্প, অনুবাদ তথা সাহিত্যের সকল শাখায় সাবলীল পদচারণার জন্য তাঁকে 'সব্যসাচী' লেখক বলা হয়।
- তিনি মাত্র ২৯ বছর বয়সে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেছিলেন।

• তাঁর মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যনাট্যঃ
- পায়ের আওয়াজ পাওয়া যায়।

• তাঁর রচিত অন্যান্য কাব্যনাট্যঃ
- গণনায়ক,
- নুরুলদীনের সারাজীবন (ফকির বিদ্রোহের পটভূমিতে রচিত),
- এখানে এখন,
- বাংলার মাটি বাংলার জল ইত্যাদি।

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

২০.
'ঊনকোটি চৌষট্টি' এ বাগধারার অর্থ হলো _
  1. ক) অপদার্থ
  2. খ) পাগলামি
  3. গ) অপব্যয়ী
  4. ঘ) প্রায় সম্পূর্ণ
সঠিক উত্তর:
ঘ) প্রায় সম্পূর্ণ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্রায় সম্পূর্ণ
ব্যাখ্যা
এণ্ডায় গণ্ডায় - গোঁজামিল দেওয়া
কিষ্কিন্ধ্যা কাণ্ড - তুমুল হট্টগোল
গয়ংগচ্ছ - ঢিলেমি
ঊনকোটি চৌষট্টি - প্রায় সম্পূর্ণ

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য, সৌমিত্র শেখর।
২১.
A defect can be caused _____ negligence by one of the members of a team .
  1. ক) to
  2. খ) by
  3. গ) at
  4. ঘ) in
সঠিক উত্তর:
খ) by
উত্তর
সঠিক উত্তর:
খ) by
ব্যাখ্যা

Cause by - কোনকিছু দ্বারা কোনকিছু ঘটা।
বাক্যের অর্থঃ দলের কোনো সদস্যের অবহেলার কারণে ত্রুটি হতে পারে।
অতএব, শূন্যস্থানে by বসালে সঠিক অর্থ পাওয়া যায়।

২২.
_______ his being innocent of the crime, the judge sentenced him to one year imprisonment.
  1. ক) In spite of
  2. খ) In case of
  3. গ) On account of
  4. ঘ) In the event of
সঠিক উত্তর:
ক) In spite of
উত্তর
সঠিক উত্তর:
ক) In spite of
ব্যাখ্যা

- বাক্যটি দেখে বোঝা যাচ্ছে প্রথম বাক্যাংশের সাথে দ্বিতীয় বাক্যাংশটি বিপরীত অর্থ প্রদান করে।
- আর বিপরীত অর্থ প্রদানে In spite of বসে।
- তাহলে বাক্যটির অর্থ দাড়ায়ঃ অপরাধে নির্দোষ হওয়া সত্ত্বেও বিচারক তাকে এক বছরের কারাদণ্ড দেন।

২৩.
_____ pollution control measures are expensive, many industries hesitate to adopt them.
  1. ক) Despite
  2. খ) However
  3. গ) Although
  4. ঘ) Because
সঠিক উত্তর:
ঘ) Because
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Because
ব্যাখ্যা

- শূন্যস্থানে Because বসালে বাক্যটি সঠিক অর্থ প্রদান করে।
বাক্যের অর্থ - অনেক শিল্প প্রতিষ্ঠান সেগুলো গ্রহণ করতে দ্বিধা করে কারণ দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যয়বহুল।

২৪.
At times he gets very angry, and then no one can ____ him.
  1. ক) prevent
  2. খ) satisfy
  3. গ) mollify
  4. ঘ) humor
সঠিক উত্তর:
গ) mollify
উত্তর
সঠিক উত্তর:
গ) mollify
ব্যাখ্যা

prevent - প্রতিরোধ করা।
satisfy - সন্তুষ্ট করা।
mollify - শান্ত করা।
humor - কৌতুকরস বোধ।

বাক্যের অর্থানুযায়ী শূন্যস্থানে mollify বসালে বাক্যটি অর্থপূর্ণ হবে।
বাক্যের অর্থঃ মাঝে মাঝে সে খুব রেগে যায়, তখন তাকে কেউ শান্ত করতে পারে না।

২৫.
Google is one of the most popular search engines, it is _____ by the internet users.
  1. ক) utilized
  2. খ) effected
  3. গ) examined
  4. ঘ) flabbergasted
সঠিক উত্তর:
ক) utilized
উত্তর
সঠিক উত্তর:
ক) utilized
ব্যাখ্যা

বাক্যের অর্থানুযায়ী শূন্যস্থানে utilized বসালে বাক্যটি অর্থপূর্ণ হবে।
বাক্যের অর্থঃ গুগল অন্যতম জনপ্রিয় সার্চ ইঞ্জিন, এটি ইন্টারনেট ব্যবহারকারীদের দ্বারা সদ্ব্যবহার করা হয়।

২৬.
A,B,C,D,E,G and I are seven friends who study in three different standards namely 5th, 6th and 7th such that not less than two friends study in the same standard. Each friend also has a different favorite subject namely History, Civics, English, Bangla, Science , Maths , and Economics but not necessarily in the same order. A likes Maths and studies in the 5th standard with only one other friend who likes Bangla. I studies with tow other friends . Both the friends who study with I like languages (Here languages include only Science , English and Bangla ) . D studies in the 6th standard with only one person and does not like Civics . E studies with only one friend . The one who likes history does not study in 5th or 6th standard . E does not like languages. C does not like English , Science or Civics. Which combination represents E's favorite subject and the standard in which he studies?
  1. ক) Civics and 7th
  2. খ) Economics and 5th
  3. গ) Civics and 6th
  4. ঘ) History and 7th
সঠিক উত্তর:
গ) Civics and 6th
উত্তর
সঠিক উত্তর:
গ) Civics and 6th
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
২৭.
Which of the following is I's favorite subject?
  1. ক) History
  2. খ) Civics
  3. গ) Bangla
  4. ঘ) All are incorrect
সঠিক উত্তর:
ক) History
উত্তর
সঠিক উত্তর:
ক) History
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
২৮.
Who amongst the following combinations is definitely correct?
  1. ক) C
  2. খ) G
  3. গ) E
  4. ঘ) Either D of B
সঠিক উত্তর:
খ) G
উত্তর
সঠিক উত্তর:
খ) G
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
২৯.
which of the following combinations is definitely correct?
  1. ক) I and Science
  2. খ) G and English
  3. গ) C and Bangla
  4. ঘ) B and Science
সঠিক উত্তর:
গ) C and Bangla
উত্তর
সঠিক উত্তর:
গ) C and Bangla
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৩০.
which of the following subjects does G like?
  1. ক) Either Maths or Bangla
  2. খ) Either Science or Civics
  3. গ) Either Science r Bangla
  4. ঘ) Either Science or English
সঠিক উত্তর:
ঘ) Either Science or English
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Either Science or English
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৩১.
Explore : Discover
  1. ক) read : skim
  2. খ) research : learn
  3. গ) write : print
  4. ঘ) sleep : wake
সঠিক উত্তর:
খ) research : learn
উত্তর
সঠিক উত্তর:
খ) research : learn
ব্যাখ্যা

Discover - আবিষ্কার করতে হলে যেমন Explore - আবিষ্কারার্থ ভ্রমণ করতে হয়।
তেমনি, Learn - জ্ঞান অর্জন করতে হলে Research - অনুসন্ধান করতে হয়।

৩২.
Jaundice : Liver
  1. ক) rash : skin
  2. খ) dialysis : kidney
  3. গ) smog : lung
  4. ঘ) valentine : heart
সঠিক উত্তর:
ক) rash : skin
উত্তর
সঠিক উত্তর:
ক) rash : skin
ব্যাখ্যা
Jaundice - একটি লিভারজনিত (liver) রোগ।
Rash - চামড়ায় (skin) লাল লাল ফুসকুড়ি।
৩৩.
Waitress : Restaurant
  1. ক) doctor : diagnosis
  2. খ) actor : role
  3. গ) driver : truck
  4. ঘ) teacher : school
সঠিক উত্তর:
ঘ) teacher : school
উত্তর
সঠিক উত্তর:
ঘ) teacher : school
ব্যাখ্যা
Waitress এর কর্মস্থল হলো Restaurant.
অপরদিকে, teacher এর কর্মস্থল হলো school.
৩৪.
Light : Blind
  1. ক) language : deaf
  2. খ) speech : dumb
  3. গ) tongue : sound
  4. ঘ) voice : vibration
সঠিক উত্তর:
খ) speech : dumb
উত্তর
সঠিক উত্তর:
খ) speech : dumb
ব্যাখ্যা
অন্ধ (light) মানুষেরা যেমন আলো (light) দেখতে পায় না তেমনি, বোবা (dumb) মানুষেরা কথা (speech) বলতে পারে না।
৩৫.
Binding : Book
  1. ক) nail : hammer
  2. খ) criminal : gang
  3. গ) frame : picture
  4. ঘ) artist : carpenter
সঠিক উত্তর:
গ) frame : picture
উত্তর
সঠিক উত্তর:
গ) frame : picture
ব্যাখ্যা
বই (book) সুরক্ষিত রাখার জন্য যেমন বাঁধাই (binding) করতে হয় তেমনি, ছবি (picture)যথাযথভাবে রাখার জন্য ফ্রেম (frame) করতে হয়।
৩৬.
Select the word that is most closely to the original word. (36-40)
ABSOLUTE
  1. ক) Division
  2. খ) Complete
  3. গ) Small
  4. ঘ) Half
সঠিক উত্তর:
খ) Complete
উত্তর
সঠিক উত্তর:
খ) Complete
ব্যাখ্যা

Absolute - not qualified or diminished in any way; total.
Similar:
- complete
- total
- utter

৩৭.
AGGRAVATE
  1. ক) Decline
  2. খ) Acquire
  3. গ) Excited
  4. ঘ) Irritate
সঠিক উত্তর:
ঘ) Irritate
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Irritate
ব্যাখ্যা

Aggravate - annoy or exasperate.
Similar:
- annoy
- irritate
- exasperate
- anger

৩৮.
LATENT
  1. ক) Apparent
  2. খ) Manifest
  3. গ) Concealed
  4. ঘ) Obvious
সঠিক উত্তর:
গ) Concealed
উত্তর
সঠিক উত্তর:
গ) Concealed
ব্যাখ্যা

Latent - (of a quality or state) existing but not yet developed or manifest; hidden or concealed.
Similar:
- concealed
- dormant
- unrevealed
- unexpressed

৩৯.
UNFOLD
  1. ক) Conceal
  2. খ) Elaborate
  3. গ) Withhold
  4. ঘ) Maintain
সঠিক উত্তর:
খ) Elaborate
উত্তর
সঠিক উত্তর:
খ) Elaborate
ব্যাখ্যা

Unfold - reveal or disclose (thoughts or information); প্রকাশ করা।
Similar:
- elaborate
- narrate
- relate
- reveal

৪০.
ECCENTRIC
  1. ক) Unconventional
  2. খ) Destructive
  3. গ) Deceitful
  4. ঘ) Conformist
সঠিক উত্তর:
ক) Unconventional
উত্তর
সঠিক উত্তর:
ক) Unconventional
ব্যাখ্যা

Eccentric - (of a person or their behaviour) unconventional and slightly strange.
Similar:
- unconventional
- uncommon
- abnormal
- irregular

৪১.
If the numerator of fraction is increased by 200% and the denominator is increased by 350%. The resultant fraction is 5/12. What was the original fraction?
  1. ক) 5/7
  2. খ) 5/8
  3. গ) 7/32
  4. ঘ) 11/82
সঠিক উত্তর:
খ) 5/8
উত্তর
সঠিক উত্তর:
খ) 5/8
ব্যাখ্যা

Let numerator of the fraction is X and denominator is Y, then the fraction will be X/Y.
Numerator increased 200%, so new numerator would be,
[X + (200 of X)/100] = 3X ........ (1)
New denominator,
[Y + (350Y) / 100] = 4.5Y ........ (2)
Now, according to question,
3X / 4.5Y = 5/12
⇒ 30X / 45Y = 5/12
⇒ 360X = 225Y
⇒ X/Y = 225/360
⇒ X/Y = 5/8
So, Original fraction was 5/8

৪২.
In a mixture, the ratio of the milk and water is 6 : 5. When 22 liter mixture is replaced by water, the ratio becomes 9 : 13. Find the quantity of water after replacement.
  1. ক) 62 liter
  2. খ) 50 liter
  3. গ) 40 liter
  4. ঘ) 52 liter
সঠিক উত্তর:
ঘ) 52 liter
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 52 liter
ব্যাখ্যা

Let milk = 6x, water = 5x
ATQ,
6x - 22 × 6/11 : 5x - 22 × 5/11 + 22 = 9 : 13
Or, 6x - 12 : 5x - 10 + 22 = 9 : 13
Or, 13 (6x - 12) = 9 (5x + 12)
Or, 78x - 156 = 45x + 108
Or, 78x - 45x = 156 + 108
Or, 33x = 264
Or, x = 8
∴ The quantity of water after replacement = 5 × 8 - 10 + 22 = 40 - 10 + 22 = 52 litre

৪৩.
A man covers a total distance of 100 km on bicycle. For the first 2 hours, the speed was 20 km/hr and for the rest of the journey, it came down to 10 km/hr. The average speed will be -
  1. ক) 12.5 km/hr
  2. খ) 13 km/hr
  3. গ) 14.5 Km/hr
  4. ঘ) 20 Km/hr
সঠিক উত্তর:
ক) 12.5 km/hr
উত্তর
সঠিক উত্তর:
ক) 12.5 km/hr
ব্যাখ্যা

Distance covered by man in first 2 hrs = 2 × 20 = 40 km
Remaining distance = (100 - 40) = 60 km
Time to cover the remaining distance = (60 /10) kmh = 6 hrs
∴ Required average speed = 100 / (2 + 6) = 12.5 kmh

৪৪.
A man can reach a certain place in 40 hours. If he reduces his speed by 1/15th, he goes 5 km less in that time. Find the total distance covered by him.
  1. ক) 60 km.
  2. খ) 85 km.
  3. গ) 52 km.
  4. ঘ) 75 km
সঠিক উত্তর:
ঘ) 75 km
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 75 km
ব্যাখ্যা

Let,
Speed = x km/h
So,
40x - 40x × (14/15) = 5
Or, 40x - 112x/3 = 5
Or, 120x - 112x = 15
Or, x = 15/8
∴ distance covered = (15 × 40)/8 = 75 km

৪৫.
A shopkeeper gains 17% after allowing a discount of 10% on the marked price of an article. Find his profit percent if the article is sold at marked price allowing no discount.
  1. ক) 30%
  2. খ) 37%
  3. গ) 23%
  4. ঘ) 27%
সঠিক উত্তর:
ক) 30%
উত্তর
সঠিক উত্তর:
ক) 30%
ব্যাখ্যা

Let the cost price = 100
Selling price = (100×117)/100 = 117
So, Marked price = (117×100)/90 = 130
∴ Profit Percentage without discount = {(130 - 100)/100} × 100 = 30%

৪৬.
Alam sold two vehicles for Tk 46000 each. If he gained 10% on the first and lost 10% on another, then what is his percentage profit or loss in this transaction?
  1. ক) 2% loss
  2. খ) 1% profit
  3. গ) 1% loss
  4. ঘ) None of these
সঠিক উত্তর:
গ) 1% loss
উত্তর
সঠিক উত্তর:
গ) 1% loss
ব্যাখ্যা

Let the profit be X% and loss be Y% . So,
Net profit or loss% = X + (-Y) + X×(-Y)/100
(Negative sign denotes that their is a loss)
Their is 10% loss and 10% profit then
∴ Net profit or loss% = 10 + (-10) + 10×(-10)/100
= 10 - 10 -100/100
= -1
∴ the net loss is 1%

৪৭.
The profit earned after selling an article for Tk. 3,362 is the same as the loss incurred after selling the article for Tk. 2,346. At what selling price will a trader make a 20% profit on this article?
  1. ক) 4639.4
  2. খ) 4769.6
  3. গ) 4830.8
  4. ঘ) None of these
সঠিক উত্তর:
ঘ) None of these
উত্তর
সঠিক উত্তর:
ঘ) None of these
ব্যাখ্যা

Let the cost price of the article be Tk. x.
∴ 3362 − x = x − 2346
Or, 2x = 3362 + 2346 = 5708
Or, x = 2854 
At, 20% profit, the price = 120×2854 / 100 = 3424.8

৪৮.
An article costs TK 500 and the marked price is mentioned as Tk. 800. What is the profit % for the seller if he sells and offers a discount of 10% on the marked price?
  1. ক) 30%
  2. খ) 44%
  3. গ) 56%
  4. ঘ) 64%
সঠিক উত্তর:
খ) 44%
উত্তর
সঠিক উত্তর:
খ) 44%
ব্যাখ্যা

10% of 800 = 800 × 10/100 = 80
So, the selling price is = 800 - 80 = 720
Profit = 720 - 500 = 220
So, profit percentage = (220 × 100)/500 = 44%

৪৯.
The average of the first and the second of three numbers is 15 more than the average of the second and the third of these numbers. What is the difference between the first and the third of these three numbers?
  1. ক) 15
  2. খ) 45
  3. গ) 60
  4. ঘ) None of these
সঠিক উত্তর:
ঘ) None of these
উত্তর
সঠিক উত্তর:
ঘ) None of these
ব্যাখ্যা

Let 1st no = x
2nd no = y
and, 3rd no = z
ATQ,
(x + y)/2 = 15 + (y + z)/2
Or, x + y = 30 + y + z
Or, x - z = 30
So, Difference of 1st and 3rd no is 30

৫০.
30 pens and 75 pencils altogether were purchased for Tk. 510. If the average price of a pencil was Tk 2, what was the average price of a pen?
  1. ক) Tk. 9
  2. খ) Tk. 10
  3. গ) Tk. 11
  4. ঘ) Tk. 12
সঠিক উত্তর:
ঘ) Tk. 12
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Tk. 12
ব্যাখ্যা

ATQ,
30 pens + 75 pencils = Tk. 510
Given, Average price of a pencil = Tk. 2
So, Price of 75 pencils = 2 × 75 = Tk. 150
∴ Price of 30 pens = 510 - 150 = Tk. 360
∴ Average price of pen = 360/30 = Tk. 12

৫১.
A boat travels with a speed of 10 km/hr in still water. If the speed of the stream is 3 km/hr then find time taken by boat to travel 52 km downstream.
  1. ক) 2 hrs
  2. খ) 4hrs
  3. গ) 4hrs
  4. ঘ) 9 hrs
অনির্ধারিত
ব্যাখ্যা

Speed downstream = (10 + 3) km/hr = 13 km/hr
∴ Time taken to travel 52 km downstream = 52/13 hours = 4 hours

4 hrs অপশনে দুই বার থাকায় বাতিল করা হয়েছে।

৫২.
The ratio of the speed of boat in still water to the speed of stream is 16 : 5. A boat goes 16.5 km in 45 minute upstream, find the time taken by boat to cover the distance of 17.5 km downstream.
  1. ক) 30 minutes
  2. খ) 25 minutes
  3. গ) 50 minutes
  4. ঘ) 45 minutes
সঠিক উত্তর:
খ) 25 minutes
উত্তর
সঠিক উত্তর:
খ) 25 minutes
ব্যাখ্যা

Let, speed of boat in still water = 16x, speed of stream = 5x
Upstream speed = 16x – 5x = 11x
S = D/t
Or, 11x = 16.5 × 60/45 = 22
Or, x = 2
So, speed of boat in still water = 32 km/h, speed of stream = 10 km/h
Downstream speed = 32 + 10 = 42 km/h
Distance = 17.5 km
Required time = 17.5 / 42 = 5/12 hour = 5 × 60/12 = 25 minutes

৫৩.
A train passes a platform in 40 sec and a woman standing on the platform in 30 sec. If the speed of the train is 108 km/hr, what is the length of the platform?
  1. ক) 100 m
  2. খ) 300 m
  3. গ) 900 m
  4. ঘ) 1020 m
সঠিক উত্তর:
খ) 300 m
উত্তর
সঠিক উত্তর:
খ) 300 m
ব্যাখ্যা

A train passes a platform in 40 sec and a woman standing on the platform in 30 sec. If the speed of the train is 108 km/hr, what is the length of the platform?
Speed of the train = {108×(5/18)} m/sec = 30 m/sec
Length of the train = (30×30) m = 900 m
Let the length of the platform be x meters
Then, (x+900)/30 = 40
⇒ x + 900 = 1200
⇒ x = 300 m

৫৪.
A train 125 m long passes a person, running at 8 km/hr in the same direction in which the train is going in 25 seconds. The speed of the train is :
  1. ক) 22
  2. খ) 36
  3. গ) 30
  4. ঘ) 26
সঠিক উত্তর:
ঘ) 26
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 26
ব্যাখ্যা

Speed of the train relative to Person
= (125/25) m/s.
= 5 m/s.
= 5 × (18/5) km/hr
= 18 km/hr

Let the speed of the train be x km/hr.
then, relative speed = (x - 8) km/hr.

So, (x - 8) = 18
⇒ x = 26 km/hr.

৫৫.
There are two numbers. 1st number is 12 more than the 2nd number. The average of the two numbers is 19. If 2 is added in both numbers, find the ratio of the numbers.
  1. ক) 5 : 9
  2. খ) 11 : 9
  3. গ) 4 : 9
  4. ঘ) 9 : 5
সঠিক উত্তর:
ঘ) 9 : 5
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 9 : 5
ব্যাখ্যা

ATQ,
x - y = 12 ...... (i)
x + y = 38 ........ (ii)
(i) + (ii), 2x = 50
Or, x = 25
So, y = 13
If 2 is added in both the numbers, then their ratio is:
x+2 / y+2
= 25+2 / 13+2
= 27/15
= 9/5

৫৬.
Sum of 4 consecutive even numbers is greater than three consecutive odd numbers by 81. If the sum of the least odd and even numbers is 59 then find the sum of largest odd and even numbers -
  1. ক) 69
  2. খ) 53
  3. গ) 65
  4. ঘ) 72
সঠিক উত্তর:
ক) 69
উত্তর
সঠিক উত্তর:
ক) 69
ব্যাখ্যা

Let 4 consecutive even numbers be x, x + 2, x + 4 and x + 6 respectively.
3 consecutive odd numbers be y, y + 2 and y + 4
According to question,
(x + x + 2 + x + 4 + x + 6) - (y + y + 2 + y + 4) = 81
Or, (4x + 12) - (3y + 6) = 81
Or, 4x - 3y = 81 - 12 + 6
Or, 4x - 3y = 75 ..... (i)
And, x + 4 = 59 ..... (ii)
On solving equations (i) and (ii), we get
x = 36
y = 23
The sum of largest odd and even number = x + 6 + y + 4
= x + y + 10
= 36 + 23 + 10
= 69

৫৭.
A number is as much greater than 36 as is less than 86. Find the number.
  1. ক) 68
  2. খ) 43
  3. গ) 61
  4. ঘ) 73
সঠিক উত্তর:
গ) 61
উত্তর
সঠিক উত্তর:
গ) 61
ব্যাখ্যা

Let x be the required number.
Given, x is as much greater than 36 as is less than 86.
ATQ, x - 36 = 86 - x
Or, x + x = 86 + 36
Or, 2x = 122
Or, x = 122/2 = 61

৫৮.
X, Y and Z can do a piece of work in 6 hours. X and Y can do the work in 8 hours and Y and Z can do the same work in 12 hours. In how many time will X and Z do the work?
  1. ক) 6 hours
  2. খ) 8 hours
  3. গ) 10 hours
  4. ঘ) 12 hours
সঠিক উত্তর:
খ) 8 hours
উত্তর
সঠিক উত্তর:
খ) 8 hours
ব্যাখ্যা

x + y + z can do 1/6 part of the job in one hour……(i)
x + y can do 1/8 part of the job in one hour……(ii)
and, y + z can do 1/12 part of the job in one hour……(iii)
(ii) + (iii),
x + y + y + z = 1/8 + 1/12
Or, x + z + 2y = 5/24 ........ (iv)
Subtracting (i) from (iv) we get,
y = 5/24 - 1/6 = 1/24
Substituting the value of y in (iv) we get,
x + z + 2/24 = 5/24
x + z = 5/24 - 2/24 = 3/24 = 1/8
Hence x and z will do 1/8 of the job in one hour
So, x and z will do all of the work in 8 hours

৫৯.
If A can do 1/4 of a work in 3 days and B can do 1/6 of the same work in 4 days, how much will A get if both work together and are paid Tk. 180 in all?
  1. ক) Tk. 60
  2. খ) Tk. 120
  3. গ) Tk. 90
  4. ঘ) Tk. 180
সঠিক উত্তর:
খ) Tk. 120
উত্তর
সঠিক উত্তর:
খ) Tk. 120
ব্যাখ্যা

A in 3 days can do = 1/4 of a work
∴ In 1 day = 1/12 of a work
B in 4 days can do = 1/6 of a work
∴ In 1 day = 1/24 of a work
In terms of ratio, A : B = 1/12 : 1/24 = 2 : 1
∴ A gets = 180 × 2/(2+1) = Tk. 120

৬০.
In a box, there are 10 apples and 2/5th of the apples are rotten. If three apples are taken out from the box, what will be the probability that at least one apple is rotten.
  1. ক) 3/4
  2. খ) 5/6
  3. গ) 5/8
  4. ঘ) 8/13
সঠিক উত্তর:
খ) 5/6
উত্তর
সঠিক উত্তর:
খ) 5/6
ব্যাখ্যা

Let, rotten apples = 10 × 2/5 = 4, not rotten = 6

If 1 apple is rotten + 2 apples are not rotten 
= 4C1 × 6C2 = 60
If 2 apples are rotten + 1 apple is not rotten 
= 4C2 × 6C1 = 36
If 3 apples are rotten = 4C3 = 4

Total outcomes = 10C3 = 120
∴ Probability = (60 + 36 + 4) / 120 = 100/120 = 5/6

৬১.
Which of the following countries has successfully test-launched its first hypersonic aircraft?
  1. ক) India
  2. খ) China
  3. গ) Russia
  4. ঘ) United States
সঠিক উত্তর:
খ) China
উত্তর
সঠিক উত্তর:
খ) China
ব্যাখ্যা

China claims to have successfully tested its first cutting-edge hypersonic aircraft which could carry nuclear warheads and penetrate any current generation anti-missile defense systems
The China Academy of Aerospace Aerodynamics (CAAA), based in Beijing and part of the state-owned China Aerospace Science and Technology Corporation, conducted the first test of the ''Starry Sky-2'' aircraft in August, 2018.
Hypersonic vehicles are not simply high-speed, they travel at least at five times the speed of sound. That's fast enough to travel across the US in around 30 minutes.
According to a CAAA statement released Monday, August 6, the Starry Sky-2 reached a top speed of Mach 6, six times the speed of sound, or 4,563 miles (7,344 kilometers) per hour.

Source: CNN and EconomicTimes

৬২.
Which of the following countries has recently topped the Global Innovation Index for the tenth consecutive year in 2020?
  1. ক) Switzerland
  2. খ) Sweden
  3. গ) Netherlands
  4. ঘ) Singapore
সঠিক উত্তর:
ক) Switzerland
উত্তর
সঠিক উত্তর:
ক) Switzerland
ব্যাখ্যা

Bank Image 1
Source: WIPO
n.b: we've updated the info based on the main question.

৬৩.
Which of the following countries will host the opening ceremony of the 2022 Asian Games?
  1. ক) China
  2. খ) India
  3. গ) Malaysia
  4. ঘ) Indonesia
সঠিক উত্তর:
ক) China
উত্তর
সঠিক উত্তর:
ক) China
ব্যাখ্যা
২০২২ সালের এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে চিনের হাঙ্গজুও শহরে।
এর পূর্বের ২০১৮ সালের এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছে ইন্দোনেশিয়ায়।
n.b: we've updated the info based on the main question.
৬৪.
Which of the following countries does not have a border with Afghanistan?
  1. ক) Iran
  2. খ) Georgia
  3. গ) Turkmenistan
  4. ঘ) Uzbekistan
সঠিক উত্তর:
খ) Georgia
উত্তর
সঠিক উত্তর:
খ) Georgia
ব্যাখ্যা
আফগানিস্তান দক্ষিণ এশিয়ার একটি স্থলবেষ্টিত রাষ্ট্র।
এই দেশের সাথে সীমান্ত আছে এমন দেশগুলো হচ্ছে ইরান, পাকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান।
কৃষ্ণ সাগরের তীরে অবস্থিত জর্জিয়া ইউরোপের একটি দেশ।
উৎসঃ গুগল ম্যাপ এবং ওয়াশিংটন পোস্ট
৬৫.
Which one among the following African countries is not landlocked?
  1. ক) Zambia
  2. খ) Uganda
  3. গ) Angola
  4. ঘ) Zimbabwe
সঠিক উত্তর:
গ) Angola
উত্তর
সঠিক উত্তর:
গ) Angola
ব্যাখ্যা
প্রশ্নোক্ত আফ্রিকান দেশসমূহের মধ্যে উগান্ডা, জিম্বাবুয়ে, এবং জাম্বিয়া স্থলবেষ্টিত রাষ্ট্র।
এঙ্গোলার অবস্থান দক্ষিণ আটলান্টিকের তীরে।
উৎসঃ গুগল ম্যাপ
৬৬.
A bank's fixed deposit is also referred to as a -
  1. ক) Term Deposit
  2. খ) Saving bank deposit
  3. গ) Current deposit
  4. ঘ) Demand deposit
সঠিক উত্তর:
ক) Term Deposit
উত্তর
সঠিক উত্তর:
ক) Term Deposit
ব্যাখ্যা
A term deposit is a fixed-term investment that includes the deposit of money into an account at a financial institution.
Term deposit investments usually carry short-term maturities ranging from one month to a few years and will have varying levels of required minimum deposits.
৬৭.
The branch of science dealing with the study or collection of coins, banknotes, and medals is known as -
  1. ক) Aphnology
  2. খ) Numismatics
  3. গ) Chrematistics
  4. ঘ) Accountancy
সঠিক উত্তর:
খ) Numismatics
উত্তর
সঠিক উত্তর:
খ) Numismatics
ব্যাখ্যা
Numismatics is the study of coins and other currency units and is usually associated with the appraisal and collection of rare coins. Numismatists study the physical properties, production technology, and historical context of specimens of currency.
৬৮.
The Uber Cup is associated with which sports?
  1. ক) Cricket
  2. খ) Football
  3. গ) Badminton
  4. ঘ) Tennis
সঠিক উত্তর:
গ) Badminton
উত্তর
সঠিক উত্তর:
গ) Badminton
ব্যাখ্যা
Uber Cup, trophy representing the women's world championship in the sport of badminton. The cup was contributed by Mrs. H.S. Uber, former English champion, in 1956 for a series of women’s international team competitions to be held every three years.
Source: Britannica
৬৯.
The world's largest diamond producing country is -
  1. ক) USA
  2. খ) South Africa
  3. গ) England
  4. ঘ) Russia
সঠিক উত্তর:
ঘ) Russia
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Russia
ব্যাখ্যা
Bank Image 2
Source: Statista
৭০.
When did World War 2 start?
  1. ক) 1937
  2. খ) 1938
  3. গ) 1939
  4. ঘ) 1940
সঠিক উত্তর:
গ) 1939
উত্তর
সঠিক উত্তর:
গ) 1939
ব্যাখ্যা

- ১ সেপ্টেম্বর ১৯৩৯ জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।
- জার্মানি, জাপান ও ইতালির মিলিত অক্ষশক্তি এবং ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, চীন প্রভৃতি দেশের সমন্বয়ে মিত্রশক্তির মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়।
- ৮ মে ১৯৪৫ জার্মানি মিত্রবাহিনীর নিকট নিঃশর্ত আত্মসমর্পণ করে।
- ২ সেপ্টেম্বর ১৯৪৫ জাপান কর্তৃক আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
(সূত্রঃ হিস্টোরি ডটকম)

৭১.
What is the main folder on a storage device called?
  1. ক) Platform
  2. খ) Interface
  3. গ) Root Directory
  4. ঘ) Device driver
সঠিক উত্তর:
গ) Root Directory
উত্তর
সঠিক উত্তর:
গ) Root Directory
ব্যাখ্যা
The root directory, or root folder, is the top-level directory of a file system.
The directory structure can be visually represented as an upside-down tree, so the term ''root'' represents the top level. All other directories within a volume are ''branches'' or subdirectories of the root directory.
৭২.
Which of the following refers to a small, single-site network?
  1. ক) LAN
  2. খ) DSL
  3. গ) RAM
  4. ঘ) USB
সঠিক উত্তর:
ক) LAN
উত্তর
সঠিক উত্তর:
ক) LAN
ব্যাখ্যা
LAN, local area network, is used to refer to a small single-site network.
A local area network (LAN) is a collection of devices connected together in one physical location, such as a building, office, or home.
A LAN can be small or large, ranging from a home network with one user to an enterprise network with thousands of users and devices in an office or school.
Regardless of size, a LAN's single defining characteristic is that it connects devices that are in a single, limited area.
৭৩.
The process of a computer receiving information from a server on the internet is known as -
  1. ক) Pulling
  2. খ) pasting
  3. গ) Transforming
  4. ঘ) Downloading
সঠিক উত্তর:
ঘ) Downloading
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Downloading
ব্যাখ্যা

- Downloading is the transmission of a file from one computer system to another, usually a smaller computer system.
From the Internet user's point-of-view, to download a file is to request it from another computer (or from a Web page on another computer) and to receive it.

- Uploading is transmission in the other direction: from one, usually smaller computer to another computer.
From an Internet user's point of view, uploading is sending a file to a computer that is set up to receive it.

- The File Transfer Protocol (FTP) is the Internet protocol for downloading and uploading files and a number of special applications can furnish FTP services for you.
(However, if you are downloading through a Web page, the FTP request is set up for you by the Web page.
You are usually asked where you want the downloaded file placed on your hard disk, and then the downloading transmission takes place.)

Source: Techtarget

৭৪.
The portion that shows all the choices you can make while working in a window is called the -
  1. ক) Options
  2. খ) Menu bar
  3. গ) Table
  4. ঘ) None of these
সঠিক উত্তর:
ক) Options
উত্তর
সঠিক উত্তর:
ক) Options
ব্যাখ্যা
The portion that shows all the choices you can make while working in a window is called options.
An option is a term used to describe a choice presented to a user. For example, when closing a program, you may be prompted to save any open files that have unsaved changes. Clicking ''Yes'' would save the file, then close the program; clicking ''No'' would close the program, without saving the files, and your changes would be discarded.
৭৫.
WWW stands for?
  1. ক) World whole Web
  2. খ) Wide World Web
  3. গ) World Wide Web
  4. ঘ) Web World Wide
সঠিক উত্তর:
গ) World Wide Web
উত্তর
সঠিক উত্তর:
গ) World Wide Web
ব্যাখ্যা

WWW - World Wide Web 
Tim Berners-Lee, a British scientist, invented the World Wide Web (WWW) in 1989, while working at CERN.
The Web was originally conceived and developed to meet the demand for automated information-sharing between scientists in universities and institutes around the world.
Source: home.cern

৭৬.
Which device among the following is used for sending digital data over a phone line?
  1. ক) USB
  2. খ) Modem
  3. গ) Scanner
  4. ঘ) Printer
সঠিক উত্তর:
খ) Modem
উত্তর
সঠিক উত্তর:
খ) Modem
ব্যাখ্যা

Modem, an acronym for modulator/demodulator, is a device that allows one computer to ''talk'' with another over a standard telephone line. Modems act as a kind of interpreter between a computer and the telephone line.
Computers transmit digital data, expressed as electrical impulses, whereas telephones transmit voice frequencies as analog signals.
To transmit digital data, the sending modem must first modulate, or encode, a computer's digital signal into an analog signal that can travel over the phone line. The receiving modem must then demodulate, or decode, the analog signal back into a digital signal recognizable to a computer.

৭৭.
Which of the following is a spreadsheet program?
  1. ক) Ms-word
  2. খ) Ms-power point
  3. গ) Ms-excel
  4. ঘ) Ms-access
সঠিক উত্তর:
গ) Ms-excel
উত্তর
সঠিক উত্তর:
গ) Ms-excel
ব্যাখ্যা

Ms-word - word-processing program
Ms-power point - slideshow/presentation program
Ms-excel - spreadsheet program
Ms-access - DBMS program

৭৮.
What is the Shortcut key for line break?
  1. ক) Shift + Enter
  2. খ) Space + Enter
  3. গ) Alt + Enter
  4. ঘ) CTRL + Enter
সঠিক উত্তর:
ক) Shift + Enter
উত্তর
সঠিক উত্তর:
ক) Shift + Enter
ব্যাখ্যা
Shift + Enter is the shortcut-key for manual line break.
৭৯.
How is data organized in a spreadsheet?
  1. ক) Rows and columns
  2. খ) Layers and planes
  3. গ) Lines and spaces
  4. ঘ) Height and width
সঠিক উত্তর:
ক) Rows and columns
উত্তর
সঠিক উত্তর:
ক) Rows and columns
ব্যাখ্যা

Microsoft Excel is the industry leading spreadsheet program, a powerful data visualization and analysis tool.
Data organized in a spreadsheet in rows and columns.
Source: Microsoft

৮০.
Once information is input into a computer it becomes _.
  1. ক) objects
  2. খ) ideas
  3. গ) data
  4. ঘ) facts
সঠিক উত্তর:
গ) data
উত্তর
সঠিক উত্তর:
গ) data
ব্যাখ্যা
Data = facts and statistics collected together for reference or analysis.
Once information is input into a computer it becomes data.