পরীক্ষা আর্কাইভ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

পরীক্ষা৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins
মোট প্রশ্ন১০৮
সিলেবাস
৪৩তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট-১৩
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন · তারিখ অনির্ধারিত · ১০৮ প্রশ্ন

.
"সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন
সন্ধ্যা আসে; ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল"
- কোন কবির রচনা?
  1. শামসুর রাহমান
  2. কাজী নজরুল ইসলাম
  3. জীবনানন্দ দাশ
  4. সুধীন্দ্রনাথ দত্ত
সঠিক উত্তর:
জীবনানন্দ দাশ
উত্তর
সঠিক উত্তর:
জীবনানন্দ দাশ
ব্যাখ্যা
প্রশ্নোক্ত কবিতার লাইন - জীবনানন্দ দাশের 'বনলতা সেন' কবিতা থেকে নেওয়া হয়েছে।

বনলতা সেন
- জীবনানন্দ দাশ
"হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,
সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে
অনেক ঘুরেছি আমি; বিম্বিসার অশোকের ধূসর জগতে
সেখানে ছিলাম আমি; আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে;
আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন,
আমারে দুদণ্ড শান্তি দিয়েছিলো নাটোরের বনলতা সেন।

চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা,
মুখ তার শ্রাবস্তীর কারুকার্য; অতিদূর সমুদ্রের ’পর
হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা
সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি-দ্বীপের ভিতর,
তেমনি দেখেছি তারে অন্ধকারে; বলেছে সে , ‘এতোদিন কোথায় ছিলেন?’
পাখির নীড়ের মত চোখ তুলে নাটোরের বনলতা সেন।

সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন
সন্ধ্যা আসে; ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল;
পৃথিবীর সব রঙ নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন
তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল;
সব পাখি ঘরে আসে — সব নদী- ফুরায় এ-জীবনের সব লেনদেন;
থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।"

জীবনানন্দ দাশের অন্যান্য কাব্য :
- ঝরা পালক
- ধূসর পান্ডুলিপি
- সাতটি তারার তিমির
- বেলা অবেলা কালবেলা
- রূপসী বাংলা
- মহাপৃথিবী

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বনলতা সেন কবিতা।
.
চর্যাপদের সর্বাধিক পদ রচয়িতা -
  1. আর্যদেব
  2. কৃষ্ণদেব
  3. কৃষ্ণাচার্য
  4. লুইপা
সঠিক উত্তর:
কৃষ্ণাচার্য
উত্তর
সঠিক উত্তর:
কৃষ্ণাচার্য
ব্যাখ্যা
চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কাহ্নপা।
- তিনি ১৩ টি পদ রচনা করেছেন। কিন্তু ১২ টি পদ পাওয়া গেছে।
- ধারণা করা হয় না পাওয়া ২৪ নম্বর পদটি কাহ্নপার ছিল।
- তাঁর মূল নাম - কৃষ্ণাচার্য/কৃষ্ণচর্য।
- তিনি সহজিয়া তান্ত্রিক বৌদ্ধযোগী ছিলেন। তিনি ধর্মশাস্ত্র, সঙ্গীত শাস্ত্র উভয় দিকেই দক্ষ ছিলেন।

উৎস : লাল নীল দীপাবলী, হুমায়ুন আজাদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
নিচের কে বৈষ্ণব পদাবলির কবি নয়?
  1. গোবিন্দদাস
  2. লোচন দাস
  3. কানা হরি দত্ত
  4. জ্ঞানদাস
সঠিক উত্তর:
কানা হরি দত্ত
উত্তর
সঠিক উত্তর:
কানা হরি দত্ত
ব্যাখ্যা
মধ্যযুগের শ্রেষ্ঠ ফসল বৈষ্ণব পদাবলি।
- বৈষ্ণব পদাবলির পদগুলো রাধা-কৃষ্ণের প্রেম বিষয়ক।
বৈষ্ণব পদের চার মহাকবি:
- বিদ্যাপতি
- গোবিন্দ দাস
- জ্ঞানদাস
- চন্ডীদাস
এছাড়াও আছেন,
- অনন্তদাস, বলরাম দাস, বৈষ্ণব দাস, লোচন দাস, শ্যাম দাস, শেখর রায়, নাসির মামুদ প্রমুখ।

অন্যদিকে, কানা হরি দত্ত - মনসামঙ্গল কাব্যের আদি কবি।

উৎস : লাল নীল দীপাবলী, হুমায়ুন আজাদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
নিচের কোনটি আধুনিক যুগের সৃষ্টি নয়?
  1. সাময়িকপত্র
  2. নাট্যসাহিত্য
  3. কাব্যসাহিত্য
  4. প্রবন্ধসাহিত্য
সঠিক উত্তর:
কাব্যসাহিত্য
উত্তর
সঠিক উত্তর:
কাব্যসাহিত্য
ব্যাখ্যা
- ১৮০১ থেকে আধুনিক যুগের সূচনা হয়।
- ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা, বাংলা বিভাগ প্রতিষ্ঠা এবং আধুনিক চিন্তার কারণে বাংলা সাহিত্যে আধুনিক ধারা তরান্বিত হয়। 
- কাব্য, ছড়া, পালা প্রাচীন ও মধ্যযুগের সৃষ্টি।
- কিন্তু নাটক, উপন্যাস, গল্প, প্রবন্ধ, গদ্য, সাময়িকপত্র আধুনিক যুগের সৃষ্টি।
উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'এই বইখানিতে পেয়েছি যথার্থ গল্পের স্বাদ। এর থেকে শিক্ষা হয়নি কিছুই। দেখা হয়েছে অনেক যা পূর্বে এমন দেখি নি।' - বিভূতিভূষণের কোন উপন্যাস সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর এই মন্তব্য করেন?
  1. আরণ্যক
  2. পথের পাঁচালী
  3. আদর্শ হিন্দু হোটেল
  4. অপরাজিত
সঠিক উত্তর:
পথের পাঁচালী
উত্তর
সঠিক উত্তর:
পথের পাঁচালী
ব্যাখ্যা
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম ও অনেকের মতে শ্রেষ্ঠ উপন্যাস - পথের পাঁচালী যা ১৯২৯ সালে প্রকাশিত হয়।
- উপন্যাসের পটভূমি বাংলাদেশের গ্রাম ও তার পরিচিত মানুষ।
- কাহিনী গড়ে  উঠেছে - এক শিশুর চৈতন্য জাগরণ, মানুষ ও প্রকৃতির সঙ্গে তার পরিচয়।
- উপন্যাসটির ৩টি ভাগ - বল্লালী বালাই, আমআঁটির ভেঁপু ও অক্রূর সংবাদ।
- এই উপন্যাসের দ্বিতীয় খন্ড "অপরাজিত" যা ১৯৩১ সালে প্রকাশিত হয়।
- উপন্যাসের চরিত্র - অপু, দুর্গা, ইন্দির, ঠাকুরন, সর্বজয়া প্রমুখ।

পথের পাঁচালী নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মন্তব্য: এই বইখানিতে পেয়েছি যথার্থ গল্পের স্বাদ। এর থেকে শিক্ষা হয়নি কিছুই। দেখা হয়েছে অনেক যা পূর্বে এমন দেখি নি

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
ইয়ং বেঙ্গল - এর অনুসারীদের ব্যঙ্গ করা হয়েছে কোনটিতে?
  1. বুড় সালিকের ঘাড়ে রোঁ
  2. ভগ্ন শিবমন্দির
  3. এর উপায় কী
  4. একেই কি বলে সভ্যতা
সঠিক উত্তর:
একেই কি বলে সভ্যতা
উত্তর
সঠিক উত্তর:
একেই কি বলে সভ্যতা
ব্যাখ্যা
মাইকেল মধুসূদন দত্ত দুটি প্রহসন রচনা করেন।
১. বুড় সালিকের ঘাড়ে রোঁ
২. একেই কি বলে সভ্যতা

দ্বিতীয় প্রহসনটি 'একেই কি বলে সভ্যতা' ১৮৬০ সালে প্রকাশিত।
- এতে মাইকেল নবলব্ধ ইংরেজি শিক্ষাভিমানী যুবকদের উচ্ছৃঙ্খলতা ও অনাচারের কথা বর্ণনা করেছেন।
- এই নাটক/প্রহসনটিতে মূলত ইয়ং বেঙ্গলদের মন্দ দিকটি তুলে ধরে ব্যঙ্গ করা হয়েছে।
- নাটকটির উল্লেখযোগ্য চরিত্র - নবকুমার, কালীনাথ, বাবাজী, নিতম্বীনি, কর্তামশাই, প্রসন্নময়ী, পয়োধরী ইত্যাদি।

অন্যদিকে, বুড় সালিকের ঘাড়ে রোঁ - প্রহসনটি এক লম্পট জমিদারের আচার ব্যবহার, লোভ এবং তার প্রজা কর্তৃক শিক্ষা দেওয়া নিয়ে রচিত।
- এই প্রহসনের প্রথম নাম - ভগ্ন শিবমন্দির। ১৮৬০ সালে প্রকাশিত।
- উল্লেখযোগ্য চরিত্র - ভক্তপ্রসাদ, পঞ্চানন, বাচস্পতি, গদাধর, পুঁটি, ফাতেমা, ভগী, হানিফ গাজি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
"প্রতিরোধ সংগ্রামে বাংলাদেশ" - কার রচনা?
  1. মেজর জেনারেল রফিকুল ইসলাম
  2. হাসান হাফিজুর রহমান
  3. মমতাজ উদ্দিন আহমদ
  4. সত্যেন সেন
সঠিক উত্তর:
সত্যেন সেন
উত্তর
সঠিক উত্তর:
সত্যেন সেন
ব্যাখ্যা
ইতিহাস সংবলিত সত্যেন সেনের রচনা: -
- মহাবিদ্রোহের কাহিনী,
- প্রতিরোধ সংগ্রামের কাহিনী,
- বাংলাদেশের কৃষকের সংগ্রাম ইত্যাদি।
তার বিখ্যাত উপন্যাস: -
- ভোরের বিহঙ্গী,
- অভিশপ্ত নগরী,
- পাপের সন্তান,
- পদচিহ্ন,
- আল বেরুনী ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
.
‘মৌলিক মুখোশ’ কী ধরনের গ্রন্থ?
  1. গল্প
  2. কবিতা
  3. উপন্যাস
  4. নাটক
সঠিক উত্তর:
কবিতা
উত্তর
সঠিক উত্তর:
কবিতা
ব্যাখ্যা
দ্রোহ ও বিপ্লবের কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর কবিতাগ্রন্থ এটি।
তাঁর অন্যান্য গ্রন্থ :
- উপদ্রত উপকূল
- ফিরে চাই স্বর্নগ্রাম
- মানুষের মানচিত্র
- দিয়েছিলে সকল আকাশ
উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
.
বিহারের প্রান্তিক জনগোষ্ঠী 'তাৎমাদের' জীবন অস্তিত্বের সংগ্রাম নিয়ে রচিত উপন্যাস কোনটি?
  1. জাগরী
  2. ঢোঁরাই চড়িত মানস
  3. বিবর
  4. জগদ্দল
সঠিক উত্তর:
ঢোঁরাই চড়িত মানস
উত্তর
সঠিক উত্তর:
ঢোঁরাই চড়িত মানস
ব্যাখ্যা
সতীনাথ ভাদুড়ী রচিত বিখ্যাত উপন্যাস - ''ঢোঁড়াই চরিত মানস''।
- দুই খন্ডে বিভক্ত উপন্যাসটির প্রথম খন্ড প্রকাশিত হয় - ১৯৪৯ সালে।
- দুই খণ্ডের এই উপন্যাসটি বিহারের প্রান্তিক জনগোষ্ঠী 'তাৎমাদের' জীবন অস্তিত্বের সংগ্রাম নিয়ে রচিত।
- এছাড়া তাঁর আরেকটি উপন্যাস হচ্ছে - জাগরী (ভারত ছাড় আন্দোলনের পটভূমিতে রচিত)

- বিবরজগদ্দল - উপন্যাস দুটির রচয়িতা সমরেস বসু

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর।
১০.
প্রথম বাংলা 'থিসরাস' বা সমার্থক শব্দের অভিধান সংকলনের নাম কী?
  1. যথাশব্দ
  2. রত্নমালা
  3. অভিধান
  4. সংসদ সমার্থশব্দকোষ
সঠিক উত্তর:
যথাশব্দ
উত্তর
সঠিক উত্তর:
যথাশব্দ
ব্যাখ্যা
- ১৯৭৪ সালে বাংলা একাডেমি প্রকাশ করে মুহাম্মদ হাবিবুর রহমান প্রণীত বাংলা ভাষার 'থিসরাস' বা সমার্থক শব্দের অভিধান যথাশব্দ
- ১৯৭৬ সালে কলকাতায় বঙ্গীয় সাহিত্য পরিষৎ-এর বার্ষিক সম্মিলনীর সভাপতির ভাষণে সুনীতিকুমার চট্টোপাধ্যায় বলেন, ‘বাঙ্গলা ভাষা, শব্দকোষ, সাহিত্য প্রভৃতি সব দিকেই বহু অনুসন্ধান ও গবেষণা হইয়াছে, ভালো অভিধানও বাহির হইয়াছে এবং আরও হইতেছে। কিন্তু ইংরেজি Roget's Thesaurus-এর মত বৈজ্ঞানিক ও দার্শনিক বিচারশৈলী অনুসারে, বিভিন্ন প্রকারের দ্যোতনার শব্দের বিশেষ কার্য্যকর অভিধান ছিল না। বাঙ্গালি সাহিত্যিক ও সাহিত্যরসিকের পক্ষে “যথাশব্দ” অভিধানখানি এইরূপ একখানি অপরিহার্য্য পুস্তকরূপে এখন দেখা দিল।’

উল্লেখ্য, যথাশব্দ সংকলনটি প্রথম ভাব অভিধান সংকলনও বটে।
এছাড়াও তিনি বাংলা ভাষার প্রথম ধর্ম অভিধান 'যার যা ধর্ম' সংকলন করেন।

‘‘রজে-র থিসরাসের বিষয় এবং শব্দবিন্যাসের ধরনকে প্রায় অবিকল ব্যবহার করে, বাংলা ভাষায় প্রথম থিসরাস ছাপা হয়েছে ‘যথাশব্দ’।
- ১৯৭৪ সালে ঢাকার বাংলা একাডেমী থেকে প্রকাশিত এই অভিধানের সঙ্কলক মুহাম্মদ হাবিবুর রহমান।
- মুহাম্মদ হাবিবুর রহমানের আগে প্রাণতোষ ঘটক একটি ছোট আকারের সমার্থশব্দ-সঙ্কলন করেছিলেন— নাম ‘রত্নমালা’ (আশ্বিন ১৩৬২; ১৯৫৫)। এই গ্রন্থের বিন্যাস বিষয়ভিত্তিক নয়— বর্ণনাক্রমিক।
- আরও একটি বাংলা-ইংরেজি দ্বিভাষিক থিসরাস তথা ‘অভিধান’ প্রকাশিত হয়েছে— মণিমঞ্জুষা ( বৈশাখ ১৩৯৩; ১৯৮৬), সঙ্কলক ড. জগন্নাথ চক্রবর্তী। এই অভিধানের বিন্যাস বিষয়ানুযায়ী নয়— বর্ণানুক্রমিক।’’
- এ সব তথ্য স্বয়ং অশোক মুখোপাধ্যায় তাঁর ‘সংসদ সমার্থশব্দকোষ’ (ডিসেম্বর ১৯৮৬)-এর ভূমিকায় জানিয়েছিলেন।

উৎসঃ প্রথম আলো আর্কাইভ ও আনন্দবাজার সম্পাদকীয়।
১১.
"মোসলেম ভারত" পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় কত সালে?
  1. ১৯১৮
  2. ১৯১৪
  3. ১৯২৩
  4. ১৯২০
সঠিক উত্তর:
১৯২০
উত্তর
সঠিক উত্তর:
১৯২০
ব্যাখ্যা
- ‘মোসলেম ভারত’ মাসিক সাহিত্য সাময়িকী হিসেবে ১৯২০ সালে কলকাতা থেকে প্রকাশিত হয়।
- এর সম্পাদক ছিলেন - মোজাম্মেল হক।
- পত্রিকার প্রথম সংখ্যা ১৩২৭ বঙ্গাব্দের বৈশাখ মাসে (এপ্রিল-মে, ১৯২০) এবং সর্বশেষ সংখ্যা ১৩২৮ বঙ্গাব্দের পৌষ মাসে (ডিসেম্বর-জানুয়ারি, ১৯২১-২২) প্রকাশিত হয়।
- এর বর্ণবহুল প্রচ্ছদে ঐতিহ্যবাহী ইসলামি শিল্পকলা তুলে ধরা হতো
- ধর্মবর্ণ নির্বিশেষে খ্যাতিমান লেখকদের লেখা এতে প্রকাশিত হতো।
- নজরুলের কবিপ্রতিভার বিকাশে ‘মোসলেম ভারত’ পত্রিকা বিরাট ভূমিকা পালন করে।
সূত্র: বাংলাপিডিয়া।
১২.
"বউ কথা কও, বউ কথা কও,
কও কথা অভিমানিনী।"
- কার রচিত পংক্তি?
  1. কাজী নজরুল ইসলাম
  2. জসীমউদ্দীন
  3. রবীন্দ্রনাথ ঠাকুর
  4. বেনজীর আহমেদ
সঠিক উত্তর:
কাজী নজরুল ইসলাম
উত্তর
সঠিক উত্তর:
কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা
কাজী নজরুল ইসলামের গীতিগ্রন্থ (মহুয়ার গান) বউ কথা কও, বউ কথা কও।
(মহুয়ার গান)
ভৈরবী-পিলু-কার্ফা

বউ কথা কও, বউ কথা কও,
কও কথা অভিমানিনী।
সেধে সেধে কেঁদে কেঁদে
যাবে কত যামিনী॥
সে কাঁদন শুনি' হের নামিল নভেল,
এল পাতার বাতায়নে যুঁই চামেলী কামিনী॥
আমার প্রাণের ভাষা শিখে
ডাকে পাখি, 'পিউ কাহাঁ',
খোঁজে তোমায় মেঘে মেঘে
আঁখি মোর সৌদামিনী॥
১৩.
'মিলির হাতে স্টেনগান' গল্পটি কোন গ্রন্থের অন্তর্ভূক্ত?
  1. অন্য ঘরে অন্য স্বর
  2. জাল স্বপ্ন স্বপ্নের জাল
  3. দুধভাতে উৎপাত
  4. অপঘাত
সঠিক উত্তর:
দুধভাতে উৎপাত
উত্তর
সঠিক উত্তর:
দুধভাতে উৎপাত
ব্যাখ্যা
আখতারুজ্জামান ইলিয়াসের 'দুধভাতে উৎপাত' গল্পগ্রন্থের মিলির হাতে স্টেনগান গল্পটি মুক্তিযুদ্ধের পটভূমিকায় রচিত।
source: ভোরের কাগজ।

তার অন্যান্য বিখ্যাত গল্পঃ
- প্রতিশোধ,
- অন্য ঘরে অন্য স্বর,
- অপঘাত,
- জাল স্বপ্ন স্বপ্নের জাল,
- রেইনকোট,
- মিলির হাতে স্টেনগান ইত্যাদি।

উৎস: বাংলাপিডিয়া ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
১৪.
কৃষ্ণ শব্দের মধ্যে যুক্তবর্ণ হিসেবে কী কী বর্ণ আছে?
  1. ষ + ঞ
  2. ষ + ঙ
  3. ষ + ম
  4. ষ + ণ
সঠিক উত্তর:
ষ + ণ
উত্তর
সঠিক উত্তর:
ষ + ণ
ব্যাখ্যা
ষ্ণ = ষ + ণ
এটি প্রাচীন রূপ।



উৎস : নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ বই (২০২১)
১৫.
‘গোঁফ খেজুরে’ কোন সমাস নিষ্পন্ন শব্দের উদাহরণ?
  1. তৎপুরুষ
  2. বহুব্রীহি
  3. কর্মধারয়
  4. অব্যয়ীভাব
সঠিক উত্তর:
বহুব্রীহি
উত্তর
সঠিক উত্তর:
বহুব্রীহি
ব্যাখ্যা
পূর্বপদ ও পরপদ উভয়ই বিশেষ্য হলে বা কখনো কখনো ক্রিয়াবিশেষ্য হলে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস হয়। 
যেমন :
- গোঁফে খেজুর যার = গোঁফখেজুরে।
- কথা সর্বস্ব যার = কথাসর্বস্ব
- আশীতে বিষ যার = আশীবিষ

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণী (২০২১ সংস্করণ)
১৬.
ব্যঞ্জনসন্ধির নিয়মানুসারে নিচের কোন শব্দটি গঠিত?
  1. বৃহস্পতি
  2. একাদশ
  3. উল্লাস
  4. নাবিক
সঠিক উত্তর:
উল্লাস
উত্তর
সঠিক উত্তর:
উল্লাস
ব্যাখ্যা
নাবিক শব্দটি স্বরসন্ধির নিয়মানুসারে গঠিত।
সন্ধিবিচ্ছেদ - নৌ + ইক = নাবিক

উল্লাস শব্দটি ব্যঞ্জনসন্ধির নিয়মানুসারে গঠিত।
সন্ধিবিচ্ছেদ - উৎ + লাস = উল্লাস

বৃহস্পতি ও একাদশ শব্দ দুটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির মাধ্যমে গঠিত শব্দের উদাহরণ।


উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণী (২০২১ সংস্করণ)
১৭.
নিচের কোনটি মৌলিক শব্দ নয়?
  1. গোলাপ
  2. পাখি
  3. সংসদ
  4. গাছ
সঠিক উত্তর:
সংসদ
উত্তর
সঠিক উত্তর:
সংসদ
ব্যাখ্যা
যেসব শব্দ বিশ্লেষণ করলে অর্থপূর্ণ কোনো অংশ থাকে না সেগুলোকে মৌলিক শব্দ বলে।
যেমন :
- গাছ
- পাখি
- ফুল
- হাত
- গোলাপ
পক্ষান্তরে সংসদ শব্দটি সংসদ শব্দটি সদ্ প্রত্যয় যোগে গঠিত হয়েছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণী (২০২১ সংস্করণ)
১৮.
‘গান করা’ - কী ধরনের ক্রিয়া?
  1. যৌগিক
  2. সংযোগ
  3. নাম
  4. সরল
সঠিক উত্তর:
সংযোগ
উত্তর
সঠিক উত্তর:
সংযোগ
ব্যাখ্যা
বিশেষ্য, বিশেষণ ও ধ্বনাত্মক শব্দের পরে করা, কাটা, হওয়া, দেওয়া, ধরা, পাওয়া, খাওয়া, মারা প্রভৃতি শব্দ যুক্ত হয়ে যে ক্রিয়া হয় তাকে সংযোগ ক্রিয়া বলে।
যেমন :
- গরম করা, ঠনঠন করা, সাঁতার কাটা, বড়ো হওয়া, পকেট মারা ইত্যাদি।
- নবম-দশম শ্রেণির পুরনো ব্যাকরণের মিশ্র ক্রিয়াই হলো নতুন ব্যাকরণে সংযোগ ক্রিয়া।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণী (২০২১ সংস্করণ)
১৯.
নিচের কোনটি বাগযন্ত্রের অংশ নয়?
  1. অধিজিহ্বা
  2. লসিকা
  3. নাসিকা
  4. স্বরযন্ত্র
সঠিক উত্তর:
লসিকা
উত্তর
সঠিক উত্তর:
লসিকা
ব্যাখ্যা
ধ্বনি উচ্চারণ করতে যেসব প্রত্যঙ্গ কাজে লাগে, সেগুলোকে একত্রে বাগযন্ত্র বলে।
নিম্নে বাগযন্ত্রের বিভিন্ন অঙ্গের নাম দেওয়া হলো:


- লসিকা বাগযন্ত্রের অন্তর্গত অঙ্গ নয়।
উৎস : নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ বই (২০২১)
২০.
'কাজী নজরুল ইসলাম ১৯৭৬ সালে মৃত্যুবরণ করেন।' - বাক্যটি কোন কালের উদাহরণ?
  1. সাধারণ অতীত
  2. পুরাঘটিত অতীত
  3. সাধারণ বর্তমান
  4. পুরাঘটিত বর্তমান
সঠিক উত্তর:
সাধারণ বর্তমান
উত্তর
সঠিক উত্তর:
সাধারণ বর্তমান
ব্যাখ্যা
অতীতের কিংবা ভবিষ্যতের কোনো ঘটনা বর্তমান কালের ক্রিয়া দিয়ে হলে সেটি বর্তমান কাল হবে।
বর্তমান কালের ক্রিয়ার বিশিষ্ট প্রয়োগের উদাহরণ এটি।
যেমন :
- সবাই যেন সভায় হাজির থাকে।
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮৯১ সালে মৃত্যুবরণ করেন।



উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণী (২০২১ সংস্করণ)
২১.
নিচের কোন্ বানানগুচ্ছের সবগুলো বানানই ভুল?
  1. পরান, পলায়ন, রামায়ণ
  2. স্নেহাশিস, অপরাহ্ণ, সমীচীন
  3. মুহূর্ত, মন্ত্রিত্ব, মনঃকষ্ট
  4. ভুতুড়ে, পরিক্ষিত, জাগরুক
সঠিক উত্তর:
ভুতুড়ে, পরিক্ষিত, জাগরুক
উত্তর
সঠিক উত্তর:
ভুতুড়ে, পরিক্ষিত, জাগরুক
ব্যাখ্যা
- প্রথম তিনটি গুচ্ছের সবগুলো বানানই শুদ্ধ।
- চতুর্থ গুচ্ছের বানানগুলোর শুদ্ধরূপ হবে : ভূতুড়ে, পরীক্ষিত, জাগরূক।
উৎস : বাংলা একাডেমি বানান অভিধান।
২২.
নিচের কোনটি ভিন্ন?
  1. রামা
  2. বামা
  3. স্ত্রীলোক
  4. অম্বা
সঠিক উত্তর:
অম্বা
উত্তর
সঠিক উত্তর:
অম্বা
ব্যাখ্যা
- রামা, বামা, স্ত্রীলোক - সবগুলো শব্দই সুন্দরী রমনী/নারী শব্দের প্রতিশব্দ।
নারী শব্দের আরো কয়েকটি সমার্থক শব্দ:
- স্ত্রীজাতি
- বনিতা
- ভামিনী
- কান্তা
- সীমন্তিনী
- পত্নী
- অঙ্গনা
- ললনা
- মহিলা
- কামিনী
- রমণী

অন্যদিকে,

অম্বা , অম্বালিকা , অম্বিকা (বিশেষ্য):
১. পুরাণোক্ত তিন ভগিনী : কাশীরাজের জ্যেষ্ঠা কন্যার নাম ‘অম্বা’ দ্বিতীয়ার নাম ‘অম্বিকা’, -ইনি ধৃতরাষ্ট্রের জননী; কনিষ্ঠার নাম ‘অম্বালিকা’ –ইনি পাণ্ডুর জননী।
২. মাতা।
৩. হিন্দুদেবী বিশেষ; দুর্গা।

উৎস: বাংলা একাডেমি অভিধান।
২৩.
নিচের কোন বাক্যে ভুল নেই?
  1. আকণ্ঠ পর্যন্ত ভোজন ভালো নয়।
  2. শঙ্কিত চিত্তে সে বলল।
  3. আমি সন্তোষ হইলাম।
  4. ছেলেটি ভয়ানক মেধাবী।
সঠিক উত্তর:
শঙ্কিত চিত্তে সে বলল।
উত্তর
সঠিক উত্তর:
শঙ্কিত চিত্তে সে বলল।
ব্যাখ্যা
খ) শঙ্কিত চিত্তে সে বলল - বাক্যটি শুদ্ধ।

অশুদ্ধ বাক্যগুলোর শুদ্ধরূপ হলো :
- আকষ্ঠ/কণ্ঠ পর্যন্ত ভোজন ভালো নয়
- আমি সন্তুষ্ট হইলাম
- ছেলেটি অত্যন্ত মেধাবী

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৪.
The poem ‘Locksley Hall’ is written by the author of -
  1. My Last Duchess
  2. Dover Beach
  3. The Scholar Gipsy
  4. In Memoriam
সঠিক উত্তর:
In Memoriam
উত্তর
সঠিক উত্তর:
In Memoriam
ব্যাখ্যা
The poem ‘Locksley Hall’ is written by Alfred Tennyson
The other notable poems of Tennyson are
-The Lotos Eaters
- Morte D’ Arthur
- Oenone
- Ulysses
- In Memoriam
- Tithonus.

Source: Britannica
২৫.
‘To the Lighthouse’ is a novel by-
  1. James Joyce
  2. Edgar Allan Poe
  3. George Orwell
  4. Virginia Woolf
সঠিক উত্তর:
Virginia Woolf
উত্তর
সঠিক উত্তর:
Virginia Woolf
ব্যাখ্যা
Virginia Woolf is a modern novelist known for her presentation of inner realities.
Her notable works are-
- The Voyage Out
- Mrs. Dalloway
- The Waves
- To the Lighthouse
- Flush

Source: An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman
২৬.
The Restoration Age is associated with the restoration of ________ to the British throne.
  1. Charles I
  2. Charles II
  3. James I
  4. George II
সঠিক উত্তর:
Charles II
উত্তর
সঠিক উত্তর:
Charles II
ব্যাখ্যা
- Restoration literature, English literature written after the Restoration of the monarchy in 1660 following the period of the Commonwealth.
- Some literary historians speak of the period as bounded by the reign of Charles II (1660–85), while others prefer to include within its scope the writings produced during the reign of James II (1685–88), and even literature of the 1690s is often spoken of as “Restoration.”

- This period  started in 1660 and lasted upto 1700.

Source: Britannica.com
২৭.
G.B. Shaw’s ‘Arms and the Man’ is a/an -
  1. Drama of Ideas
  2. Absurd drama
  3. Comedy of Humours
  4. Romantic Comedy
সঠিক উত্তর:
Drama of Ideas
উত্তর
সঠিক উত্তর:
Drama of Ideas
ব্যাখ্যা

Drama of Ideas , pioneered by G. B. Shaw , is a type of discussion play in which there is a little action but discussion.  characters are only the vehicles of ideas.
- The aim of Drama of Ideas is to educate people through entertainment.
- ‘Arms and the Man’ is an excellent example of Drama of Ideas.

His other plays:
- The Apple Cart,
- Man and Superman,
- Doctor's Dilemma,
- Pygmalion,
- Caesar and Cleopatra,
- St. Joan,
- The Philanderer,
- Major Barbara,
- Heartbreak House,
- The Devil's Discipline,
- You Never Can Tell etc.

Source: Britannica and An ABC of English Literature.

২৮.
Which figure of speech do you find in the expression -
“I walked a million miles to get here”?
  1. Simile
  2. Metaphor
  3. Hyperbole
  4. Personification
সঠিক উত্তর:
Hyperbole
উত্তর
সঠিক উত্তর:
Hyperbole
ব্যাখ্যা
Hyperbole is an extravagant statement or figure of speech not intended to be taken literally.
- In the above quotation, the speaker did not actually walk “a million miles”; it is not probable.
- The figure of speech is used to emphasize the long distance of walking.

- Simile is an explicit comparison between two different things. Usually 'as' and 'like' are used in Simile.
- Metaphor is an implicit comparison between two different things.
- A figure of speech in which lifeless objects or ideas are given imaginary life known as Personification.

Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman.
২৯.
“A lie faces God but shrinks from man” – Who said this?
  1. William Hazlitt
  2. John Milton
  3. Francis Bacon
  4. Edmund Burke
সঠিক উত্তর:
Francis Bacon
উত্তর
সঠিক উত্তর:
Francis Bacon
ব্যাখ্যা
Francis Bacon, in his famous essay ‘Of Truth’, included the following aphoristic line-
“A lie faces God but shrinks from man”
৩০.
The characters ‘Rosalind’ and ‘Celia’ are taken from the play-
  1. As You Like It
  2. The Merchant of Venice
  3. The Tempest
  4. Measure for Measure
সঠিক উত্তর:
As You Like It
উত্তর
সঠিক উত্তর:
As You Like It
ব্যাখ্যা
‘As You Like It’ is a famous comedy by William Shakespeare.
The major characters in this play are-
- Rosalind
- Celia
- Orlando
- Oliver
- Duke Senior
- Duke Frederick
- Touchstone
- Audrey

Source: Sparknotes
৩১.
Which of the following poets does not belong to the Victorian period?
  1. Robert Browning
  2. Alfred Tennyson
  3. Alexander Pope
  4. Matthew Arnold
সঠিক উত্তর:
Alexander Pope
উত্তর
সঠিক উত্তর:
Alexander Pope
ব্যাখ্যা
In the Victorian period, there were some prominent poets such as:
- Robert Browning
- Alfred Tennyson
- Matthew Arnold

- On the other hand, Alexander Pope is a writer of the Neo-classical period.

Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman.
৩২.
Which one is the correct sentence?
  1. We saw a dead cow walking in the field.
  2. We saw a dead cow walked in the field.
  3. While we were walking in the field, we saw a dead cow.
  4. Both ক and গ
সঠিক উত্তর:
While we were walking in the field, we saw a dead cow.
উত্তর
সঠিক উত্তর:
While we were walking in the field, we saw a dead cow.
ব্যাখ্যা
We saw a dead cow এর পরে walking বসালে মরা গরুটি হাটছিল বলে বুঝায়; এটা হতে পারেনা।
 তাই সঠিক বাক্য While we were walking in the field, we saw a dead cow.
৩৩.
Which noun is in singular form?
  1. Data
  2. People
  3. Brethren
  4. Notary public
সঠিক উত্তর:
Notary public
উত্তর
সঠিক উত্তর:
Notary public
ব্যাখ্যা
Data (Singular - Datum), People (Singular - People), Brethren (Singular - Brother) শব্দগুলো plural
কিন্তু ‘Notary public’ singular.
৩৪.
There was _____ water in the glass; so I could not drink.
  1. much
  2. few
  3. little
  4. a little
সঠিক উত্তর:
little
উত্তর
সঠিক উত্তর:
little
ব্যাখ্যা
Uncountable noun এর আগে অল্প বুঝাতে a little (অল্প) / little (এত কম যে নেই বললেই চলে) বসে;
- যেহেতু I could not drink উল্লেখ আছে, সেহেতু পানি ছিল না বুঝাচ্ছে। অতএব সঠিক উত্তর - little.
৩৫.
A widespread outbreak of plague occurred in 1928. Here ‘widespread’ is a –
  1. Verbal noun
  2. Bare infinitive
  3. Participle
  4. Gerund
সঠিক উত্তর:
Participle
উত্তর
সঠিক উত্তর:
Participle
ব্যাখ্যা
Participle is a form of verb, often ending in “-ed” or “-ing” and used with auxiliary verbs to make verb tenses, or to form adjectives.
- আলোচ্য বাক্যে ‘widespread’ হল ‘widespread’ verb এর past participle এবং এটা ‘outbreak’ noun টিকে modify করার মাধ্যমে adjective এর কাজ করছে।
- সুতরাং, এটা এখানে Participle.

Source: Cambridge Dictionary
৩৬.
‘Pen through the line.’ The word ‘pen’ in this sentence is a/an-
  1. Noun
  2. Verb
  3. Adverb
  4. Adjective
সঠিক উত্তর:
Verb
উত্তর
সঠিক উত্তর:
Verb
ব্যাখ্যা
আলোচ্য বাক্যে ‘pen’ শব্দটি দ্বারা ‘কলম চালানো/ কেটে দেওয়া’ বুঝানো হয়েছে।
- অর্থাৎ, একটি ক্রিয়া সম্পাদন করা বুঝাচ্ছে।
- অতএব, এটি একটি Verb।
৩৭.
‘The meeting being over, we left the room’. This is a/an –
  1. Complex sentence
  2. Compound sentence
  3. Assertive sentence
  4. Simple sentence
সঠিক উত্তর:
Simple sentence
উত্তর
সঠিক উত্তর:
Simple sentence
ব্যাখ্যা
A simple sentence is a sentence that contains a single independent clause.
আলোচ্য বাক্যে একটাই clause আছে; 
এখানে ‘The meeting being over’ একটি phrase; এটা clause নয় (এখানে কোনো finite verb নেই)
৩৮.
In which sentence is the word ‘wrong’ used as a noun –
  1. My name is spelt wrong.
  2. You have wronged me.
  3. He has done no wrong.
  4. You have followed the wrong path.
সঠিক উত্তর:
He has done no wrong.
উত্তর
সঠিক উত্তর:
He has done no wrong.
ব্যাখ্যা
‘He has done no wrong’ বাক্যটিতে wrong শব্দটি ‘do’ verb এর object হিসেবে বসেছে।
- তার আগে determiner ‘no’ বসেছে। অতএব, এটি এই বাক্যে noun.
৩৯.
‘Tooth and nail’ means-
  1. use tooth and nail for fighting
  2. with every available means
  3. hard realities of life
  4. most important parts of human body
সঠিক উত্তর:
with every available means
উত্তর
সঠিক উত্তর:
with every available means
ব্যাখ্যা
‘Tooth and nail’ means “with every available means” or “with all power’
৪০.
‘Move or die’. The simple form of the sentence is -
  1. In case of your not moving, you will die.
  2. Without move, you will die.
  3. If you do not move, you will die.
  4. In case you do not move, you will die.
সঠিক উত্তর:
In case of your not moving, you will die.
উত্তর
সঠিক উত্তর:
In case of your not moving, you will die.
ব্যাখ্যা
Or যুক্ত  compound sentence কে simple করার ক্ষেত্রে without + ing যুক্ত verb +Principal clause হয়।
অথবা In case of +possessive+ not + ing যুক্ত verb +Principal clause হয়।
‘গ’ ও ‘ঘ’ অপশন দুটি complex sentence. তাই সঠিক উত্তর নয়।
৪১.
“Rice sells cheap.” The correct passive voice of this sentence is-
  1. Rice is cheap when it is selling.
  2. Rice is sold cheap.
  3. Rice is sold when it is cheap.
  4. Cheap is sold by rice.
সঠিক উত্তর:
Rice is sold cheap.
উত্তর
সঠিক উত্তর:
Rice is sold cheap.
ব্যাখ্যা
আলোচ্য বাক্যটিতে ‘sells’ quasi-passive verb. 
quasi-passive verb এর ক্ষেত্রে passive voice এ subject অপরিবর্তিত থাকে এবং এরপর to be verb+ adjective +when +it/they+ is/are+ verb এর past participle হয়।
অথবা subject + to be verb+ verb এর past participle + adjective হয়।
২য় structure টি অনুযায়ী ‘Rice is sold cheap’ হয়েছে।
৪২.
What is the synonym of the word ‘Impudent’?
  1. Rude
  2. Courteous
  3. Civil
  4. Impotent
সঠিক উত্তর:
Rude
উত্তর
সঠিক উত্তর:
Rude
ব্যাখ্যা
Impudent (Adjective):
Meaning: Not showing due respect for another person; impertinent.
বাংলা অর্থ - ধৃষ্ট; প্রগল্‌ভ; নির্লজ্জ।
SYNONYMS:
Impertinent, insolent, cheeky, audacious, shameless, immodest, presumptuous, forward, disrespectful, insubordinate, irreverent, rude, impolite, ill-mannered.
ANTONYMS
polite, respectful

Source: Oxford Dictionary
৪৩.
)The word ‘Posthumous’ means-
  1. occurring before death
  2. occurring again and again
  3. occurring or appearing after the death of the originator
  4. occurring once in a century
সঠিক উত্তর:
occurring or appearing after the death of the originator
উত্তর
সঠিক উত্তর:
occurring or appearing after the death of the originator
ব্যাখ্যা
Posthumous (Adjective):
Meaning: Occurring, awarded, or appearing after the death of the originator.
বাংলা অর্থ: মরণোত্তর;  পিতার মৃত্যুর পর জাত বা জন্ম নেওয়া।
৪৪.
He became angry. The verb in this sentence is-
  1. Transitive verb
  2. Factitive Verb
  3. Non-finite verb
  4. Linking verb
সঠিক উত্তর:
Linking verb
উত্তর
সঠিক উত্তর:
Linking verb
ব্যাখ্যা
- Linking verbs are verbs that serve as a connection between a subject and further information about that subject.
- They do not show any action; rather, they “link” the subject with the rest of the sentence. 
- The verb ‘to be’ is the most common linking verb but there are many others e.g. become, seem, appear, taste, smell etc.
- In the given sentence, ‘became’ serves as a link between the subject “He” and further information about that subject “angry”.
৪৫.
Which is the adjective form of ‘picture’?
  1. Picturely
  2. Picturelike
  3. Pictureful
  4. Picturesque
সঠিক উত্তর:
Picturesque
উত্তর
সঠিক উত্তর:
Picturesque
ব্যাখ্যা
Picture এর adjective হলো Picturesque (beautiful like picture)
Picture এর আরেকটি adjective হলো Pictorial (of or expressed in pictures)
৪৬.
She reminds me ___ my mother. (Fill in the gap with preposition)
  1. about
  2. of
  3. off
  4. regarding
সঠিক উত্তর:
of
উত্তর
সঠিক উত্তর:
of
ব্যাখ্যা
Remind of is a phrasal verb which means “to cause (someone) to remember (something)”
Example: This song reminds me of our wedding day
Source: Merriam-Webster Dictionary
৪৭.
রহিম ও কামালের আয়ের অনুপাত 5 : 7, কামাল ও আতিকের আয়ের অনুপাত 6 : 11 এবং রহিমের আয় 180 টাকা হলে, আতিকের আয় কত?
  1. 180
  2. 252
  3. 462
  4. 530
সঠিক উত্তর:
462
উত্তর
সঠিক উত্তর:
462
ব্যাখ্যা
রহিমের আয় : কামালের আয় = 5 : 7 = 5 × 6 : 7 × 6  = 30 : 42
কামালের আয় : আতিকের আয় = 6 : 11 = 6 × 7 : 11 × 7 = 42 : 77
রহিমের আয় : কামালের আয় : আতিকের আয় =  30 : 42 : 77
ধরি,
রহিম, কামাল ও আতিকের আয় যথাক্রমে  30y, 42y ও 77y টাকা।
30y = 180 বা, y = 6
সুতরাং,  আতিকের আয় = 77 × 6 = 462 টাকা।

[ পাটীগণিত - অনুপাত ও সমানুপাত ]
৪৮.
বার্ষিক ৬% সুদে ৪ বছরে কত টাকার সুদসহ আসল ৫৫৮ টাকা হবে?
  1. ৩৫০
  2. ৩০০
  3. ৫০০
  4. ৪৫০
সঠিক উত্তর:
৪৫০
উত্তর
সঠিক উত্তর:
৪৫০
ব্যাখ্যা
C = P( ১ + nr)
বা, ৫৫৮ = P( ১ + ৪ × ৬%)
বা, P = ৪৫০ টাকা।

[ পাটিগণিত - শতকরা ]
৪৯.
x = √8 + √7 হলে, x3 - 1/x3 এর মান কত?
  1. 24√7
  2. 112√2
  3. 62√7
  4. 58√7
সঠিক উত্তর:
62√7
উত্তর
সঠিক উত্তর:
62√7
ব্যাখ্যা
x = √8 + √7
∴ 1/x = √8 - √7

∴ x - 1/x
= √8 + √7 - √8 + √7
= 2√7

এখন, x3 - 1/x3
= (x - 1/x)3 + 3.x.1/x(x - 1/x)
= (2√7)3 + 3 × 2√7
= 56√7 + 6√7
= 62√7

[ বীজগণিত - বীজগাণিতিক সূত্রাবলী ]
৫০.
1/(x - 3) + 1/(x - 4) = 1/(x - 2) + 1/(x - 5) এর সমাধান = ?
  1. 7
  2. 7/2
  3. 2
  4. 5/2
সঠিক উত্তর:
7/2
উত্তর
সঠিক উত্তর:
7/2
ব্যাখ্যা
1/(x - 3) + 1/(x - 4) = 1/(x - 2) + 1/(x - 5)
বা, (x - 4 + x - 3)/(x - 3)(x - 4) = (x - 5 + x - 2)/(x - 5)(x - 2)
বা, (2x - 7)/(x - 3)(x - 4) = (2x - 7)//(x - 5)(x - 2)
বা, (2x - 7)/(x2 - 7x + 12) = (2x - 7)/(x2 - 7x + 10)
∴ (2x - 7) = 0
বা, 2x = 7
∴  x = 7/2

[ বীজগণিত - সরল সমীকরণ ]
৫১.
5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ ছিল। 15 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে। পুত্রের বর্তমান বয়স কত?
  1. 20
  2. 13
  3. 15
  4. 22
সঠিক উত্তর:
13
উত্তর
সঠিক উত্তর:
13
ব্যাখ্যা
পিতা ও পুত্রের বর্তমান বয়স যথাক্রমে x ও y বছর হলে,
x - 5 = 8 (y - 5) বা, x = 8y - 35
x + 15 = 3(y + 15)
বা, 8y - 35 +15 = 3y + 45
বা, 5y = 65
বা, y = 13

∴ পুত্রের বর্তমান বয়স = ১৩ বছর।

[ বীজগণিত (সরল সহ-সমীকরণ) ]
৫২.
0.000435 এর লগের পূর্ণক কত?
  1. 2
  2. - 2
  3. - 4
  4. - 3
সঠিক উত্তর:
- 4
উত্তর
সঠিক উত্তর:
- 4
ব্যাখ্যা
0.000435 = 4.35 × 10- 4
সংখ্যাটির লগের পূর্ণক = - 4  (10 এর ঘাত বা শক্তি - 4 হচ্ছে লগের পূর্ণক)

[ বীজগণিত - সূচক ও লগারিদম) ]
৫৩.
একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ 2√3/9 এবং দশম পদ 8√2/81 হলে, ধারাটির তৃতীয় পদ কত?
  1. 1/2
  2. 1/3
  3. 1
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটিই নয়
ব্যাখ্যা
ধারাটির প্রথম পদ = a এবং সাধারণ অনুপাত = r হলে,
গুণোত্তর ধারাটির পঞ্চম পদ, ar4
= 2√3/9 
এবং দশম পদ, ar9
= 8√2/81
 
ar9/ar4 = (8√2/81) ÷ (2√3/9)
বা, r5 = 4√2/9√3
বা, r5 = (√2/√3)5
বা, r = √2/√3

সুতরাং, a = √3/2

∴ ধারাটির তৃতীয় পদ, ar2
= (√3/2)(√2/√3)2
= √3/2 × 2/3
= 1/√3

[ বীজগণিত - সমান্তর ও গুণোত্তর ধারা ]
৫৪.
বর্গাকার একটি মাঠের ভিতরে চারদিকে 4 মিটার চওড়া রাস্তা আছে। যদি রাস্তার ক্ষেত্রফল 1 হেক্টর হয়, তবে রাস্তা বাদে মাঠের ভিতরের ক্ষেত্রফল কত?
  1. 38.56 হেক্টর (প্রায়)
  2. 37.32 হেক্টর (প্রায়)
  3. 39.56 হেক্টর (প্রায়)
  4. 42.56 হেক্টর (প্রায়)
সঠিক উত্তর:
38.56 হেক্টর (প্রায়)
উত্তর
সঠিক উত্তর:
38.56 হেক্টর (প্রায়)
ব্যাখ্যা
বর্গাকার মাঠের দৈর্ঘ্য y মিটার হলে, 
y2 - (y - 4 × 2)2 = 10000
বা, y = 10064/16
বা, y = 629
সুতরাং, রাস্তা বাদে বর্গাকার মাঠের ক্ষেত্রফল = (629 - 8)2 বর্গমিটার = 385641 বর্গমিটার = 38.5642 হেক্টর।

[ জ্যামিতি - পরিমিতি ]
৫৫.
O কেন্দ্রবিশিষ্ট কোনো বৃত্তে ABCD একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। AC ও BD কর্ণদ্বয় পরস্পর E বিন্দুতে ছেদ করলে নিচের কোনটি সত্য?
  1. ∠AOB + ∠COD = ∠AEB
  2. ∠AOB + ∠COD = 2∠AEB
  3. ∠ABC + ∠ADC = ∠AEB
  4. ∠ABC + ∠ADC = 2∠AEB
সঠিক উত্তর:
∠AOB + ∠COD = 2∠AEB
উত্তর
সঠিক উত্তর:
∠AOB + ∠COD = 2∠AEB
ব্যাখ্যা

∠AOB + ∠COD = 2∠AEB

[ গণিত (অষ্টম অধ্যায় - ৮.২) - নবম - দশম শ্রেণি ]

[ Topic - জ্যামিতি - বৃত্ত ]
৫৬.
ABC ত্রিভুজের D ও E যথাক্রমে AB ও AC এর মধ্যবিন্দু এবং ∠B ও ∠C এর সমদ্বিখণ্ডকদ্বয় বিন্দুতে O মিলিত হলে, নিচের কোনটি সত্য?
  1. DE ∥ BC
  2. BC = (1/2) DE
  3. ∠BOC = 90° - 1/2 ∠A
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
DE ∥ BC
উত্তর
সঠিক উত্তর:
DE ∥ BC
ব্যাখ্যা
ABC ত্রিভুজের D ও E যথাক্রমে AB ও AC এর মধ্যবিন্দু এবং ∠B ও ∠C এর সমদ্বিখণ্ডকদ্বয় বিন্দুতে O মিলিত হলে,

∠BOC = 90° + 1/2 ∠A
DE ∥ BC
DE = (1/2) BC

[ দ্রষ্টব্য - জ্যামিতি - ৬.৩ এর ২০ নাম্বার। ]

[ জ্যামিতি - কোণ ও ত্রিভুজ ]
৫৭.
A = {0, 1, 2, 3} এবং R = {(x, y) : x ∈ A, y ∈ A এবং y = x + 1} হলে, রেঞ্জ R = ?
  1. {1, 2, 3, 4}
  2. {1, 2, 3}
  3. {0, 1, 2, 3}
  4. {0, 1, 2}
সঠিক উত্তর:
{1, 2, 3}
উত্তর
সঠিক উত্তর:
{1, 2, 3}
ব্যাখ্যা
y = x + 1
x = 0, 1, 2, 3 হলে, y = 1, 2, 3, 4 হবে। 
কিন্তু, x = 3 হলে, y = 4  হবে।
যেহেতু, 4 ∉ A, (3, 4) ∉ R কাজেই x = 3 নেয়া যাবেনা।
∴ রেঞ্জ R = {1, 2, 3)
৫৮.

উপরের টেবিলে, প্রচুরক = ?
  1. 45.45
  2. 42.33
  3. 49.33
  4. 34.76
সঠিক উত্তর:
49.33
উত্তর
সঠিক উত্তর:
49.33
ব্যাখ্যা
উপরের টেবিলে, L = 41
f1 = 25
f2 = 5
h = 10
প্রচুরক = L + f1/(f1 + f2) × h
            = 41 + 25/(25 + 5) × 10
            = 49.33

[ পরিসংখ্যান ও সম্ভাব্যতা ]
৫৯.
nC5 : nC6 = 1 : 2 হলে, n = ?
  1. 12
  2. 15
  3. 17
  4. 19
সঠিক উত্তর:
17
উত্তর
সঠিক উত্তর:
17
ব্যাখ্যা
nC5 : nC6 = 1 : 2
or, nC5 / nC6 = 1/2
or, 6 / (n - 5) = 1/2
or, n = 17

[ সূত্র - nCr  ÷ nCr - 1 = {n - (r - 1)}/r ]
৬০.
বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল কোনটি?
  1. আয়নোস্ফিয়ার
  2. মেসোস্ফিয়ার
  3. ট্রপোস্ফিয়ার
  4. স্ট্র‍্যাটোস্ফিয়ার
সঠিক উত্তর:
মেসোস্ফিয়ার
উত্তর
সঠিক উত্তর:
মেসোস্ফিয়ার
ব্যাখ্যা
- বায়ুমণ্ডলের তৃতীয় স্তর হলো ৫০-৮৫ কি.মি. পর্যন্ত বিস্তৃত মেসোস্ফিয়ার।
- এ স্তরের শুরু থেকে তাপমাত্রা হ্রাস পেতে থাকে এবং ৮৩ কি.মি. উচ্চতায় -৯৩°সে. তাপমাত্রায় বায়ুমণ্ডল শীতলতম অবস্থায় পৌঁছে।
- মেসোস্ফিয়ারে তাপমাত্রা হ্রাসের কারণ হলো এ অঞ্চলে UV- রশ্মি শোষণকারী ওজোন গ্যাস এবং অন্যান্য রাসায়নিক পদার্থের অনুপস্থিতি। 
সূত্র: উচ্চ মাধ্যমিক রসায়ন বই, একাদশ-দ্বাদশ শ্রেণি
৬১.
প্রতি ঘন্টায় সাইক্লোনের গতিবেগ হয় -
  1. ৪০ কি.মি
  2. ৬৩ কি.মি
  3. ২০০ কি.মি
  4. ৯০ কি.মি
সঠিক উত্তর:
৬৩ কি.মি
উত্তর
সঠিক উত্তর:
৬৩ কি.মি
ব্যাখ্যা
- গ্রীষ্মকালের শেষে বিষুবরেখার ৫° থেকে ২০° উত্তর অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলের গভীর সমুদ্রে সৃষ্ট নিম্নচাপের কারণে যখন প্রচণ্ড গতিসম্পন্ন চারদিক থেকে ধেয়ে আসা বাতাস এককেন্দ্রিক ঊর্ধ্বমুখী ঘূর্ণনের কারণে স্থলভাগের দিকে অগ্রসর হয়, তখন তাকেই সাইক্লোন বলে।
- সাইক্লোনের গতিবেগ কমপক্ষে প্রতি ঘন্টায় ৬৩ কি.মি. বা ৪০ মাইল হতে হয়। 
সূত্র: উচ্চ মাধ্যমিক রসায়ন বই, একাদশ-দ্বাদশ শ্রেণি
৬২.
শক্তির একক নয় কোনটি?
  1. আর্গ
  2. ক্যালরি
  3. ইলেকট্রন ভোল্ট
  4. ডাইন
সঠিক উত্তর:
ডাইন
উত্তর
সঠিক উত্তর:
ডাইন
ব্যাখ্যা
- আর্গ, ক্যালরি এবং ইলেকট্রন ভোল্ট হলো শক্তির বিভিন্ন পুরাতন একক।
- জুল হলো শক্তির আন্তর্জাতিক একক। 
- ডাইন হলো বলের পুরাতন একক।
- বলের আন্তর্জাতিক একক হলো নিউটন। 
সূত্র: উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান বই, একাদশ-দ্বাদশ শ্রেণি
৬৩.
গ্রহাণুসমূহ কোন দুইটি গ্রহের কক্ষপথের মাঝ দিয়ে সূর্যকে প্রদক্ষিণ করে?
  1. মঙ্গল ও শনি
  2. বুধ ও শুক্র
  3. বৃহস্পতি ও শনি
  4. মঙ্গল ও বৃহস্পতি
সঠিক উত্তর:
মঙ্গল ও বৃহস্পতি
উত্তর
সঠিক উত্তর:
মঙ্গল ও বৃহস্পতি
ব্যাখ্যা
- মঙ্গল ও বৃহস্পতি গ্রহের কক্ষপথের মাঝ দিয়ে অতিক্ষুদ্র গ্রহের মতো কিছু বস্তু সূর্যকে প্রদক্ষিণ করে; তাদের গ্রহাণু বলা হয়।
- গ্রহাণু আবিষ্কারের পর থেকে এ পর্যন্ত প্রায় ২০০০ গ্রহাণু আবিষ্কৃত হয়েছে। এদের সর্ববৃহৎটির নাম সেরেস। 
সূত্র: উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান বই, একাদশ-দ্বাদশ শ্রেণি
৬৪.
নিচের কোনটি বহুরূপী মৌল নয়?
  1. সোডিয়াম
  2. কার্বন
  3. গন্ধক
  4. ফসফরাস
সঠিক উত্তর:
সোডিয়াম
উত্তর
সঠিক উত্তর:
সোডিয়াম
ব্যাখ্যা
যদি কোন মৌল ভিন্ন ভিন্ন রূপে প্রকৃতিতে থাকতে পারে তার এ ধর্মকে বহুরূপতা বলে।

কার্বনের রূপভেদ:
কার্বন একটি বহুরূপী মৌল। এর অনেক রূপভেদ আছে। কার্বনের রূপভেদকে দুটি শ্রেণীতে ভাগ করা যায়।
যথা- স্ফটিকাকার বা দানাদার এবং অদানাদার।

- স্ফটিকার কার্বনের রূপভেদ হচ্ছে ডায়মন্ড ও গ্রাফাইট। 
- অদানাদার কার্বন প্রকৃতিতে নানা রূপে থাকে। যেমন: কাঠ কয়লা, প্রাণিজ কয়লা, ভুসা কয়লা, কোক কার্বন, কয়লা, গ্যাস কার্বন। 

সালফারের বহুরূপতা: প্রকৃতিতে সালফারের অনেকগুলো রূপভেদ আছে।
যেমন: দানাদার, অদানাদার এবং তরল সালফার।
- দানাদার সালফারের দুটি রূপভেদ আছে- রম্বিক বা আলফা সালফার এবং মনোক্লিনিক বা বিটা সালফার।
- অদানাদার সালফারের দুটি বহুরূপতা হচ্ছে- প্লাস্টিক বা নমনীয় বা গামা সালফার এবং দুগ্ধ বা ডেল্টা সালফার।
- তরল সালফারের রূপভেদ হচ্ছে - ল্যামডা সালফার এবং মিউ সালফার।
- এছাড়াও সালফারের আরেকটি বহুরূপতা হচ্ছে কোলয়ডাল সালফার।

অক্সিজেনের বহুরূপতা: প্রকৃতিতে অক্সিজেনের দুইটি বহুরূপতা বিদ্যমান আছে।
- যার একটি হচ্ছে ডাই অক্সিজেন বা অক্সিজেন নামে পরিচিত। এর সংকেত O₂। অপরটি হচ্ছে ট্রাই অক্সিজেন যা ওজন নামে পরিচিত। এর সংকেত O₃।

ফসফরাসের বহুরূপতা: প্রকৃতিতে ফসফরাসের দুটি বহুরূপতা আছে।
- একটি হল শ্বেত ফসফরাস এবং অপরটি হচ্ছে লোহিত ফসফরাস।

সূত্র: উচ্চ মাধ্যমিক রসায়ন বই, একদশ-দ্বাদশ শ্রেণি
৬৫.
ডিএনএ এর নাইট্রোজেন বেস নয় কোনটি?
  1. অ্যাডেনিন
  2. গুয়ানিন
  3. থাইমিন
  4. ইউরাসিল
সঠিক উত্তর:
ইউরাসিল
উত্তর
সঠিক উত্তর:
ইউরাসিল
ব্যাখ্যা
জীনের রাসায়নিক গঠন উপাদান DNA। DNA তে চার ধরনের নাইট্রোজেন বেস থাকে।
যথা- অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন ও থাইমিন।
অপরদিকে,
RNA তে চার ধরনের নাইট্রোজেন বেসের শুধু থায়ামিনের পরিবর্তে ইউরাসিল থাকে।
উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৬৬.
নিচের কোনটি যোজক কলার অন্তর্ভুক্ত?
  1. হৃদপিণ্ড
  2. সুষুম্নাকাণ্ড
  3. হাড়
  4. জিহ্বা
সঠিক উত্তর:
হাড়
উত্তর
সঠিক উত্তর:
হাড়
ব্যাখ্যা
প্রাণীদেহের বিভিন্ন অঙ্গ বা একই অঙ্গের বিভিন্ন অংশকে সংযুক্ত করে যোজক কলা।
- এই কলা দ্বারা সৃষ্ট কঙ্কাল প্রাণীর দেহ কাঠামোগত রূপ প্রদান করে। কোনো কোনো যোজক কলা শরীরের প্রয়োজনীয় বা অপ্রয়োজনী পদার্থ পরিবহণে সাহায্য করে।
- এই কলা মূলত ভ্রূণীয় মেসোডার্ম থেকে উৎপত্তি লাভ করে।

গঠন প্রকৃতির উপর ভিত্তি করে এদেরকে তিন ভাগে ভাগ করা যায়।
এই ভাগ তিনটি হলো- 
১. প্রকৃত যোজক কলা: কোলাজেন টিস্যু, মেদকলা ইত্যাদি।
২. কঙ্কাল যোজক কলা: হাড়, তরুণাস্থি।
৩. তরল যোজক কলা: রক্ত, লসিকা। 

- হৃদপিণ্ড এবং জিহ্বা হলো পেশিকলার অন্তর্ভুক্ত। 
- সুষুম্নাকাণ্ড হলো স্নায়ুকলার অন্তর্ভুক্ত। 

সূত্র: উচ্চ মাধ্যমিক প্রাণিবিজ্ঞান বই, একাদশ-দ্বাদশ শ্রেণি
৬৭.
মানবদেহের প্রতিটি কোষে অক্সিজেন পরিবহনের কাজ করে কোনটি?
  1. রক্ত
  2. লসিকা
  3. শিরা
  4. ধমনী
সঠিক উত্তর:
রক্ত
উত্তর
সঠিক উত্তর:
রক্ত
ব্যাখ্যা
- ফুসফুস থেকে মানবদেহের প্রতিটি কোষে অক্সিজেন পরিবহন এবং প্রতিটি কোষ থেকে কার্বন ডাই-অক্সাইড ফুসফুসে পরিবহনের কাজ করে থাকে রক্ত। 
- লসিকা শরীরের প্রতিরক্ষায় সাহায্য করে এবং স্নেহ জাতীয় খাদ্যের শোষণ ও পরিবহনে সাহায্য করে।
- মূত্র এবং ঘামের মাধ্যমে শরীর থেকে বিভিন্ন বর্জ্য পদার্থ নিষ্কাশিত হয়।

- ধমনীর সাহায্যে হৃদপিণ্ড থেকে দেহে রক্ত সঞ্চারিত হয়।
- শিরার সাহায্যে দেহের বিভিন্ন অঙ্গ থেকে রক্ত হৃদপিন্ডে ফিরে আসে।

সূত্র: উচ্চ মাধ্যমিক প্রাণিবিজ্ঞান বই, একাদশ-দ্বাদশ শ্রেণি
৬৮.
স্নেহ পদার্থ কোন ভিটামিনটির শোষণে সাহায্য করে?
  1. থায়ামিন
  2. রেটিনোয়িক এসিড
  3. এসকরবিক এসিড
  4. বায়োটিন
সঠিক উত্তর:
রেটিনোয়িক এসিড
উত্তর
সঠিক উত্তর:
রেটিনোয়িক এসিড
ব্যাখ্যা
ভিটামিন- এ (রেটিনোয়িক এসিড), ভিটামিন- ডি (কোলিক্যালসিফেরল), ভিটামিন- ই (টকোফেরল) এবং ভিটামিন- কে স্নেহজাতীয় পদার্থে দ্রবণীয়।
তাই পরিপাক যন্ত্রে স্নেহ পদার্থ এই চারটি ভিটামিনের শোষনে সাহায্য করে। 
সূত্র: মাধ্যমিক বিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি
৬৯.
নিচের কোন উদ্ভিদের বীজ উন্মুক্ত অবস্থায় থাকে?
  1. ধান
  2. সরিষা
  3. পাইনাস
  4. ইস্ট
সঠিক উত্তর:
পাইনাস
উত্তর
সঠিক উত্তর:
পাইনাস
ব্যাখ্যা
- নগ্নবীজী উদ্ভিদের ফুলে কোনো গর্ভাশয় থাকে না, কিন্তু ডিম্বক থাকে। ফলস্বরূপ নিষেকের পরে ডিম্বক বীজে পরিণত হলেও গর্ভাশয় না থাকায় কোনো ফল তৈরি হয় না। এজন্য এদের বীজ উন্মুক্ত অবস্থায় থাকে। সাইকাস, পাইনাস, থুজা হলো এ ধরনের উদ্ভিদ। 
- ধান, সরিষা হলো আবৃতবীজী উদ্ভিদ। এদের বীজ ফলের ভিতরে থাকে। 
- ইস্ট এক ধরনের ছত্রাক। এদের কোনো বীজ তৈরি হয় না। এরা স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি করে। 
সূত্র: উচ্চ মাধ্যমিক উদ্ভিদবিজ্ঞান বই, একাদশ-দ্বাদশ শ্রেণি
৭০.
ফ্রেড কোহেন কত সালে কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন?
  1. ১৯৭৮
  2. ১৯৮০
  3. ১৯৮৩
  4. ১৯৮৫
সঠিক উত্তর:
১৯৮০
উত্তর
সঠিক উত্তর:
১৯৮০
ব্যাখ্যা
- Frederick B. Cohen (born 1956) is an American computer scientist and best known as the inventor of computer virus defense techniques.
- He gave the definition of "computer virus" in 1983.
- Cohen is best known for his pioneering work on computer viruses, the invention of high integrity operating system mechanisms now in widespread use, and automation of protection management functions.
- One of the few solid theoretical results in the study of computer viruses is Cohen's 1987 demonstration that there is no algorithm that can perfectly detect all possible viruses.



উৎস: DBPedia ও মাধ্যমিক তথ্য প্রযুক্তি বই।
৭১.
গুগল ডকুমেন্টের ফাইল এক্সটেনশন কোনটি?
  1. .docx
  2. .gdoc
  3. .doc
  4. .pdf
সঠিক উত্তর:
.gdoc
উত্তর
সঠিক উত্তর:
.gdoc
ব্যাখ্যা
গুগল ড্রাইভের ডকুমেন্টের ফাইল এক্সটেনশন = .gdoc
গুগল ড্রাইভের কিছু ফাইলের এক্সেটেনশন নিচে দেওয়া হলো:


উল্লেখ্য,
MS-Word ডকুমেন্টের ফাইল এক্সটেনশন = .docx (doc - older version)
পিডিএফ ডকুমেন্টের ফাইল এক্সটেনশন = .pdf
৭২.
মোবাইল পরিসেবা প্রদানকারীর হোম নেটওয়ার্কের বাইরে ডাটা সার্ভিস ব্যবহার করার সুবিধাকে কি বলে?
  1. নেট শেয়ারিং
  2. হ্যাকিং
  3. ডাটা রোমিং
  4. সেলুলার ডাটা
সঠিক উত্তর:
ডাটা রোমিং
উত্তর
সঠিক উত্তর:
ডাটা রোমিং
ব্যাখ্যা
ডেটা রোমিং এর মাধ্যমে অস্ট্রেলিয়ার একজন ব্যবহারকারী ইংল্যান্ড গিয়ে একই SIM (গ্রাহক পরিচয় মডিউল) ব্যবহার করতে পারেন যা ইংল্যান্ডে ডেটা পরিষেবাগুলিতে অ্যাক্সেস করার জন্য ব্যবহৃত হয়।
৭৩.
ফ্যাক্স শব্দটি ইংরেজি __ শব্দের সংক্ষিপ্ত রূপ।
  1. ফ্যাক্সিমো
  2. ফ্যাকটো
  3. ফক্সিকো
  4. ফ্যাকসিমিলি
সঠিক উত্তর:
ফ্যাকসিমিলি
উত্তর
সঠিক উত্তর:
ফ্যাকসিমিলি
ব্যাখ্যা
ফ্যাক্স শব্দটি ইংরেজি ফ্যাকসিমিলি শব্দের সংক্ষপ্তি রূপ।
১৮৪৩ সালে স্কটল্যান্ডের বিজ্ঞানী আলেকজান্ডার বেইন ফ্যাক্স আবিষ্কার করেন। ১৮৫০ সালে ইংল্যান্ডের বিজ্ঞানী ফেডরিক বস্ন্যাকওয়েল এবং ১৯০৭ সালে জার্মান বিজ্ঞানী আর্থার কর্ন -এর উন্নত রূপ দান করেন।
৭৪.
চাকুরীজীবী এবং ব্যবসায়ীদের জন্য বিশেষায়িত ভাবে তৈরিকৃত ওয়েবসাইট লিংকডইন কত সালে প্রতিষ্টিত হয়?
  1. ২০০৪
  2. ২০০২
  3. ২০০৫
  4. ২০০৩
সঠিক উত্তর:
২০০২
উত্তর
সঠিক উত্তর:
২০০২
ব্যাখ্যা
LinkedIn ফেসবুক বা টুইটারের মতই একটা social networking site যা চাকুরীজীবী এবং ব্যবসায়ীদের জন্য বিশেষায়িত ভাবে তৈরিকৃত। এটি ২০০২ সালের ডিসেম্বর মাসে রেইড হফম্যান এবং পে-প্যালের অনেক মেম্বার মিলে তৈরি করেন।
৭৫.
রোবট তৈরির প্রতিষ্ঠান ফানুক (FANUC) কোন দেশের কোম্পানি?
  1. যুক্তরাষ্ট্র
  2. চীন
  3. জাপান
  4. সুইজারল্যান্ড
সঠিক উত্তর:
জাপান
উত্তর
সঠিক উত্তর:
জাপান
ব্যাখ্যা
১৯৭২ সালে জাপানে প্রতিষ্ঠিত ফানুক পৃথিবীর অন্যতম বড় রোবট তৈরির কোম্পানি।
৭৬.
Key logger এক ধরনের -
  1. ফার্ম ওয়্যার
  2. এন্টিভাইরাস
  3. স্পাইওয়্যার
  4. ফায়ারওয়াল
সঠিক উত্তর:
স্পাইওয়্যার
উত্তর
সঠিক উত্তর:
স্পাইওয়্যার
ব্যাখ্যা
কি লগারকে অনেক সময় সিস্টেম মনিটর বা কি স্ট্রোক লগার বলা হয়ে থাকে। কোন ব্যবহারকারীর সিস্টেমে এটা সেট করে দিলে কী বোর্ডে যে যে বাটন প্রেস করবে সেসব তথ্যই কী লগার সেটকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান এর কাছে চলে যাবে। এমনকি  অনেক সময় ব্যবহারকারী জানতেও পারবেন না যে ব্যবহারকারীর অজান্তেই তার কত মূল্যবান ও গোপনীয় তথ্য আরেকজনের কাছে চলে যাচ্ছে।
৭৭.
নিচের কোন ভগ্নাংশটি বড়?
  1. ৭/১৩
  2. ৫/১১
  3. ১১/১৯
  4. ৩/৭
সঠিক উত্তর:
১১/১৯
উত্তর
সঠিক উত্তর:
১১/১৯
ব্যাখ্যা
৭/১৩ এবং ৫/১১ ⇒ ৭৭ >৬৫ ∴ ৭/১৩ বড়।

৭/১৩ এবং১১/১৯ ⇒ ১৩৩ < ১৪৩ ∴ ১১/১৯ বড়।

১১/১৯ এবং ৩/৭ ⇒ ৭৭ > ৫৭ ∴ ১১/১৯ বড়।

[ এখানে প্রথম ভগ্নাংশের লব ও দ্বিতীয় ভগ্নাংশের হরের গুনফল আগে হবে 
এবং যা বাকি থাবে তাদের গুনফল পরে হবে। এই দুই গুনফলের প্রথমটি বড় হলে, প্রথম ভগ্নাংশ বড় হবে 
পক্ষান্তরে,  এই দুই গুনফলের দ্বিতীয়টি বড় হলে, দ্বিতীয় ভগ্নাংশ বড় হবে ]

[ সংখ্যাগত দক্ষতা - অনুমান ও তাৎক্ষণিক সমাধান ]
৭৮.
কোন শহরটি আলাদা?
  1. Madrid
  2. Detroit
  3. Berlin
  4. London
সঠিক উত্তর:
Detroit
উত্তর
সঠিক উত্তর:
Detroit
ব্যাখ্যা
পৃথিবীর মানচিত্র অনুযায়ী,
- সময় অনুসারে Detroit শহরটি আলাদা।
- এছাড়াও Madrid, Berlin ও London ইউরোপের শহর কিন্তু Detroit আমেরিকার শহর।

[ ভাষাগত যৌক্তিক বিচার - বৈসাদৃশ্য বিচার ]
৭৯.
0, 1, 1, 2, 4, 7, 13, 24, 44, ?
  1. 68
  2. 56
  3. 81
  4. 98
সঠিক উত্তর:
81
উত্তর
সঠিক উত্তর:
81
ব্যাখ্যা
0 + 1 + 1 = 2
1 + 1 + 2 = 4
1 + 2 + 4 = 7
2+ 4 + 7 = 13
4 + 7 + 13 = 24
7 + 13 + 24 = 44
13 + 24 + 44 = 81

[ সংখ্যাগত দক্ষতা - সিরিজ সম্পন্নকরণ ]
৮০.
আপনি সন্ধ্যায় বের হয়েছেন। বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল। কিছুক্ষন পর আপনি ডানদিকে ঘুরলেন, কয়েকমিনিট পর আবার ডানদিকে ঘুরলেন। এবার বাম দিকে ঘুরে আবার বামদিকে ঘুরলেন। আপনার মুখ কোনদিকে?
  1. দক্ষিণে
  2. পূর্বে
  3. পশ্চিমে
  4. উত্তরে
সঠিক উত্তর:
পশ্চিমে
উত্তর
সঠিক উত্তর:
পশ্চিমে
ব্যাখ্যা
⇒ পশ্চিম ⇒
                   ⇓
                  ডান
                    ⇓
 ⇓   ⇐ডান ⇐
বাম
 ⇓
   ⇒ বাম ⇒ পশ্চিম ⇒

[ স্থানাঙ্ক সম্পর্ক - দিক ও দূরত্ব ]
৮১.
বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী -
  1. ঢাকা উত্তর
  2. ঢাকা
  3. ঢাকা দক্ষিণ
  4. চট্টগ্রাম
সঠিক উত্তর:
চট্টগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
চট্টগ্রাম
ব্যাখ্যা
বাংলাদেশের রাজধানী - ঢাকা।
কিন্তু, বাণিজ্য নগরী/রাজধানী বলা হয় - চট্টগ্রামকে।

[ ভাষাগত যৌক্তিকবিচার - বৈসাদৃশ্য বিচার ]
৮২.
১২ এর ৫% কত?
  1. ৪/৫
  2. ৩/৫
সঠিক উত্তর:
৩/৫
উত্তর
সঠিক উত্তর:
৩/৫
ব্যাখ্যা
১২ এর ৫%
= ১২ × ৫/১০০
= ১২/২০
= ৩/৫

[ সংখ্যাগত দক্ষতা - সংখ্যার ধারনা ]
৮৩.
কোন বানানটি শুদ্ধ নয়?
  1. deceive
  2. committee
  3. accommodate
  4. attendence
সঠিক উত্তর:
attendence
উত্তর
সঠিক উত্তর:
attendence
ব্যাখ্যা
deceive (in/into) যা নয়, তাই বলে বিশ্বাস জন্মানো; প্রতারিত করা; ধোঁকা দেওয়া; ঠকানো; বিভ্রান্ত করা  
committee - বিশেষ কাজ সম্পাদনের জন্য নির্বাচিত ব্যক্তিবর্গ; কমিটি; সমিতি।
accommodate - আবাসিত করা
attendance বানানটি সঠিক। অপশনের attendence বানানটি ভুল।

[ বানান ও ভাষা - শুদ্ধ বানান ও বাক্য গঠন ]
৮৪.

উপরের চিত্রের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
  1. 166
  2. 196
  3. 222
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
222
উত্তর
সঠিক উত্তর:
222
ব্যাখ্যা
১২ - ৫ = ৭
২৬ - ১২ = ১৪
৫৪ - ২৬ = ২৮
১১০ - ৫৪ = ৫৬
২২২ - ১১০ = ১১২

[ সংখ্যাগত দক্ষতা - যৌক্তিক সংখ্যা ]
৮৫.

প্রশ্নবোধক স্থানে যত বসালে ভারসাম্য অবস্থায় থাকবে তার সাথে 25 যোগ করলে, ভারসাম্য রক্ষার জন্য 10 Kg ভরের বস্তুটি আর কতদুর বামে সরে যাবে?
  1. 3 m
  2. 5 m
  3. 6 m
  4. 12 m
সঠিক উত্তর:
5 m
উত্তর
সঠিক উত্তর:
5 m
ব্যাখ্যা
10 × 1 = 2 × w
w  = 5 Kg

(5 + 25) × 2 = 10 × d
d = 6

6 = 1 + 5
ভারসাম্য রক্ষার জন্য 10 Kg ভরের বস্তুটি আর 5 m বামে সরে যাবে

[ যান্ত্রিক দক্ষতা - সরল যন্ত্র সম্পর্কিত ]
৮৬.
দুইটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে ১২ ও ১৮ ঘণ্টায় পূর্ণ হয়। নল দুইটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পানি দ্বারা পূর্ণ হবে?
  1. ১৮/৫ ঘণ্টায়
  2. ৩৬/৫ ঘণ্টায়
  3. ১২/৫ ঘণ্টায়
  4. ৭২/৫ ঘণ্টায়
সঠিক উত্তর:
৩৬/৫ ঘণ্টায়
উত্তর
সঠিক উত্তর:
৩৬/৫ ঘণ্টায়
ব্যাখ্যা
১৮ ঘণ্টায় পূর্ণ হয় ১ টি চৌবাচ্চা
১ ঘণ্টায় পূর্ণ হয় চৌবাচ্চার ১/১৮ অংশ 

১২ ঘণ্টায় পূর্ণ হয় ১ টি চৌবাচ্চা
১ ঘণ্টায় পূর্ণ হয় চৌবাচ্চার ১/১২ অংশ

দুইটি নল দ্বারা একত্রে ১ ঘণ্টায় পূর্ণ হয় (১/১৮ + ১/১২) অংশ = ৫/৩৬ অংশ

 ৫/৩৬ অংশ পূর্ণ হয় ১ ঘণ্টায়
সম্পূর্ণ অংশ পূর্ণ হয় ৩৬/৫ ঘণ্টায়।

[ সমস্যা ও সমাধান - নল ও চৌবাচ্চা ]
৮৭.
স্রোতের বিপরীতে একটি নৌকা ৭০ মিনিটে ১৪ কিমি যেতে পারে। স্রোতের বেগ ৭ কিমি/ঘণ্টা হলে স্থির পানিতে নৌকার বেগ কত?
  1. ১৫
  2. ১৭
  3. ১৯
  4. ২১
সঠিক উত্তর:
১৯
উত্তর
সঠিক উত্তর:
১৯
ব্যাখ্যা
আমরা জানি,
গতিবেগ= দূরত্ব/সময়
              = ১৪ কিমি/৭০ মিনিট
              = ১৪ কিমি/(৭০/৬০) ঘণ্টা
              = ১২ কিমি/ঘণ্টা

স্রোতের বিপরীতে, নৌকার গতিবেগ ১২ কিমি/ঘণ্টা

স্রোতের বেগ ৭ কিমি/ঘণ্টা হলে,
স্থির পানিতে নৌকার বেগ
= (১২ + ৭) কি.মি./ঘণ্টা
= ১৯ কি.মি./ঘণ্টা 

[ সমস্যা ও সমাধান - নৌকা ও স্রোত ]
৮৮.
Men did not know that the earth moves round the sun - it was discovered.
  1. although
  2. though
  3. till
  4. until
সঠিক উত্তর:
until
উত্তর
সঠিক উত্তর:
until
ব্যাখ্যা
Men did not know that the earth moves round the sun - it was discovered. শূন্যস্থানে until হবে।

[ ভাষাগত যৌক্তিক বিচার - ভাবার্থ অনুধাবন ও সঠিক শব্দ চয়ন ]
৮৯.
অবিভক্ত বাংলায় প্রথম রেলব্যবস্থা প্রবর্তিত হয় কবে?
  1. ১৮৫৩ সালে
  2. ১৮৫৪ সালে
  3. ১৮৫৬ সালে
  4. ১৮৬২ সালে
সঠিক উত্তর:
১৮৫৪ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৮৫৪ সালে
ব্যাখ্যা
- ভারতীয় উপমহাদেশে ১৮৫৩ সালের ১৬ এপ্রিল লর্ড ডালহৌসির সময়ে মুম্বাইয়ে প্রথম রেললাইন স্থাপিত হয়।
- ১৮৫৪ সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত বাংলায় প্রথম রেললাইন স্থাপিত হয়।
- বাংলাদেশ ভূখণ্ডে প্রথম ১৮৬২ সালের ১৫ নভেম্বর দর্শনা থেকে জগতী পর্যন্ত ৫৩ কি.মি. রেললাইন উদ্বোধন করা হয়।
- জর্জ স্টিফেনসনের যুগান্তকারী প্রচেষ্টায় ১৮২৫ খ্রিস্টাব্দের ২৭ সেপ্টেম্বর ইংল্যান্ডের স্টকটন থেকে ডার্লিংটন পর্যন্ত বিশ্বের প্রথম রেলপথ উদ্বোধন করা হয়।
(তথ্যসূত্র: বাংলাপিডিয়া)
৯০.
বাহাদুর গাজী কোন অঞ্চলের জমিদার ছিলেন?
  1. নোয়াখালী
  2. সিলেট
  3. ভাওয়াল
  4. বিক্রমপুর
সঠিক উত্তর:
ভাওয়াল
উত্তর
সঠিক উত্তর:
ভাওয়াল
ব্যাখ্যা
- মধ্যযুগে ষোল শতকের মাঝামাঝি থেকে সতের শতকের মধ্য সময় পর্যন্ত পূর্ব বাংলার যেসব জমিদার মুঘলদের বিরুদ্ধে সংগ্রাম করে নিজেদের স্বাধীনতা রক্ষা করতে সচেষ্ট ছিলেন তারা ‘বারোভূঁইয়া’ নামে পরিচিত।
বারোভূঁইয়াদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন:
- ঈসা খান ও মুসা খান : ঢাকা ও ময়মনসিংহ
- বাহাদুর গাজি : ভাওয়াল
- চাঁদ রায় ও কেদার রায় : বিক্রমপুর (মুন্সিগঞ্জ)
- সোনাগাজি : সরাইল (উত্তর ত্রিপুরা)
- ওসমান খান : বোকাইনগর (সিলেট)
- বীর হামির বিষ্ণুপুর (বাকুড়া)
- লক্ষণ মানিক্য : ভুলুয়া (নোয়াখালী)
- পরমানন্দ রায় : চন্দ্রদ্বীপ (বরিশাল)
- বিনোদ রায়/মধু রায় : চান্দপ্রতাপ (মানিকগঞ্জ)
- মুকুন্দরা/সত্রজিৎ : ভূষণা (ফরিদপুর)
- রাজা কন্দর্পনারায়ণ/রামচন্দ্র : বরিশাল জেলার অংশবিশেষ।
- ১৬১১ সালে মুঘল সুবাদার ইসলাম খান বারোভূঁইয়াদের দমন করে সমগ্র বাংলা মুঘল অধিকারে আনেন।
(তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
৯১.
মুক্তিযুদ্ধে সাহসিকতার জন্যে কতজনকে সর্বোচ্চ বীরত্বসূচক খেতাব প্রদান করা হয়?
  1. ছয়জন
  2. সাতজন
  3. আটজন
  4. নয়জন
সঠিক উত্তর:
সাতজন
উত্তর
সঠিক উত্তর:
সাতজন
ব্যাখ্যা
- মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের জন্যে ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর বঙ্গবন্ধু সরকার মোট ৬৭৬ জনকে (বর্তমানে ৬৭২ জন) চারটি বীরত্বসূচক খেতাব প্রদান করে।
- এর মধ্যে সর্বোচ্চ বীরত্বসূচক খেতাব বীরশ্রেষ্ঠ প্রদান করা হয় সাতজনকে।
এরা হলেন:
- ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ (সাবেক ইপিআর)
- সিপাহী মোস্তফা কামাল (সেনাবাহিনী)
- ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান (বিমানবাহিনী)
- ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ (সাবেক ইপিআর)
- সিপাহী হামিদুর রহমান (সেনাবাহিনী)
- ইঞ্জিনরুম আর্টিফিসার রুহুল আমিন (নৌবাহিনী)
- ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (সেনাবাহিনী)।
(তথ্যসূত্র: প্রথম আলো এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়)
৯২.
মুক্তিযুদ্ধের অন্যতম গেরিলা বাহিনী ক্র্যাক প্লাটুন কোন সেক্টরের অধীনে যুদ্ধে অংশ নেয়?
  1. ২ নং সেক্টর
  2. ৩ নং সেক্টর
  3. ১১ নং সেক্টর
  4. ১০ নং সেক্টর
সঠিক উত্তর:
২ নং সেক্টর
উত্তর
সঠিক উত্তর:
২ নং সেক্টর
ব্যাখ্যা
- ক্র্যাক প্লাটুন হলো ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ২ নং সেক্টরের অধীনে ঢাকা শহরের তরুণদের সমন্বযে গঠিত একটি গেরিলা সংগঠন।
- ২নং সেক্টরের কমান্ডার মেজর খালেদ মোশারফের উদ্যোগে এই গেরিলা বাহিনী গড়ে তোলা হয়।
- ১৯৭১ সালের জুনে ভারতের মেঘালয়ের মেলাঘর ক্যাম্প থেকে প্রথমে ১৭ জন গেরিলা প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে ক্র্যাক প্লাটুনের যাত্রা শুরু করে।
- শহীদ জননী জাহানারা ইমামের সন্তান শহিদ রুমী ইমাম, শহিদ জুয়েল, শহিদ আলতাফ মাহমুদ, প্রয়াত আযম খান, প্রয়াত সাদেক হোসেন খোকা, ইশতিয়াক আজিজ উলফাত, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ ক্র্যাক প্লাটুনের সাথে যুক্ত ছিলেন।
(তথ্যসূত্র: দৈনিক সমকাল)
৯৩.
আলমগীর কবির পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র কোনটি?
  1. ইনোসেন্ট মিলিয়নস
  2. স্টপ জেনোসাইড
  3. লিবারেশন ফাইটার্স
  4. ডেডলাইন বাংলাদেশ
সঠিক উত্তর:
লিবারেশন ফাইটার্স
উত্তর
সঠিক উত্তর:
লিবারেশন ফাইটার্স
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র:
- লিবারেশন ফাইটার্স : আলমগীর কবির
- স্টপ জেনোসাইড এবং এ স্টেট ইজ বর্ন : জহির রায়হান
- ইনোসেন্ট মিলিয়নস : বাবুল চৌধুরী
- ডেডলাইন বাংলাদেশ : গীতা মেহতা
(তথ্যসূত্র: প্রথম আলো ও ভোরের কাগজ)
৯৪.
বাংলাদেশ রপ্তানি ক্ষেত্রে নিচের কোন দেশে জিএসপি সুবিধা পাচ্ছে?
  1. যুক্তরাষ্ট্র
  2. সিঙ্গাপুর
  3. ভারত
  4. কানাডা
সঠিক উত্তর:
কানাডা
উত্তর
সঠিক উত্তর:
কানাডা
ব্যাখ্যা
- বাংলাদেশ বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত ২৭টি দেশসহ মোট ৩৮টি দেশে রপ্তানি ক্ষেত্রে জিএসপি সুবিধা পাচ্ছে।
ইইউ বর্হিভূত দেশগুলো হলো:
- যুক্তরাজ্য
- অস্ট্রেলিয়া
- নিউজিল্যান্ড
- জাপান
- কানাডা
- তুরস্ক
- রাশিয়া
- বেলারুশ
- লিচেনস্টাইন
- নরওয়ে এবং
- সুইজারল্যান্ড।
(তথ্যসূত্র: অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও রপ্তানি উন্নয়ন ব্যুরো ওয়েবসাইট)
৯৫.
BEPZA কীসের অধীন?
  1. শিল্প মন্ত্রণালয়
  2. অর্থ মন্ত্রণালয়
  3. বাণিজ্য মন্ত্রণালয়
  4. প্রধানমন্ত্রীর কার্যালয়
সঠিক উত্তর:
প্রধানমন্ত্রীর কার্যালয়
উত্তর
সঠিক উত্তর:
প্রধানমন্ত্রীর কার্যালয়
ব্যাখ্যা
- BEPZA (Bangladesh Export Processing Zones Authority) ১৯৮০ সালে গঠিত হয়।
- এটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন একটি প্রতিষ্ঠান।
- এটির কাজ হলো দেশের সম্ভাবনাময় স্থানে রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা প্রতিষ্ঠা, ব্যবস্থাপনা ও বিনিয়োগ আকৃষ্ট করা।
- বেপজার অধীনে বর্তমানে দেশে ৮টি চালু সরকারি ইপিজেড রয়েছে।
- চট্টগ্রামের মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চল নির্মাণাধীন রয়েছে।
(তথ্যসূত্রঃ বেপজা ওয়েবসাইট)
৯৬.
উন্মুক্ত আকাশ চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
  1. ১৯৭৫ সালে
  2. ১৯৮৮ সালে
  3. ১৯৯০ সালে
  4. ১৯৯২ সালে
সঠিক উত্তর:
১৯৯২ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯২ সালে
ব্যাখ্যা
- স্নায়ুযুদ্ধ পরবর্তীতে সময়ে ১৯৯২ সালের ২৪ মার্চ ন্যাটো ও ওয়ারশ প্যাক্টভুক্ত দেশসমূহ নিজেদের মধ্যে পারস্পরিক আস্থা ও বিশ্বাস প্রতিষ্ঠার লক্ষ্যে উন্মুক্ত আকাশ চুক্তিতে স্বাক্ষর করে।
- চুক্তিটি কার্যকর হয় ২০০২ সালের ১ জানুয়ারি থেকে।
- ৩৫টি দেশ চুক্তিটিতে স্বাক্ষর এবং ৩৪টি দেশ চুক্তিটি অনুমোদন করেছে।
- চুক্তিটির অধীন দেশসমূহ পরস্পরকে নিজেদের ভূখণ্ডে নির্দিষ্ট সংখ্যক নিরস্ত্র পর্যবেক্ষণ ফ্লাইট পরিচালনার সুযোগ প্রদান করে থাকে। এতে করে দেশগুলোর একে অপরের সামরিক তৎপরতা ও কর্মকাণ্ড পর্যবেক্ষণে সক্ষম হয়। এর মাধ্যমে দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা ও বিশ্বাস প্রতিষ্ঠা পাবে।
- রাশিয়া গত ৭ জুন ২০২১ এবং যুক্তরাষ্ট্র গত ২২ নভেম্বর ২০২০ আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত আকাশ চুক্তি থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নেয়।
(তথ্যসূত্র: ডয়েচভেলে এবং এনটিআই ওয়েবসাইট)
৯৭.
জাতিসংঘের কোন সংস্থাটি জলবায়ু পরিবর্তন বিষয়ক কপ সম্মেলন আয়োজন করে থাকে?
  1. UNEP
  2. UNFCCC
  3. WMO
  4. IPCC
সঠিক উত্তর:
UNFCCC
উত্তর
সঠিক উত্তর:
UNFCCC
ব্যাখ্যা
- United Nations Framework Convention on Climate Change (UNFCCC) ১৯৯২ সালে গৃহীত হয় এবং ১৯৯৪ সালের ২১ মার্চ থেকে কার্যকর হয়। এটিতে ১৯৭টি দেশ ও সংস্থা স্বাক্ষর করেছে।
- এই চুক্তির বাস্তবায়ন ও পর্যালোচনার জন্যে ১৯৯৫ সাল থেকে প্রতিবছর UNFCCC তার উদ্যোগে Conference of Parties (CoP) এর আয়োজন করে আসছে।
- প্রথম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা UNFCCC Conference of Parties (CoP-1) ১৯৯৫ সালের ২৮ মার্চ থেকে ৭ এপ্রিল জার্মানির বার্লিন শহরে অনুষ্ঠিত হয়।
- সর্বশেষ ২৫তম UNFCCC Conference of Parties ২০১৯ সালের ২-১৩ ডিসেম্বর স্পেনের মাদ্রিদে শহরে অনুষ্ঠিত হয়।
- পরবর্তী ২৬তম UNFCCC Conference of Parties ২০২১ সালের ৩১ অক্টোবর থেকে ১২ নভেম্বর যুক্তরাজ্যের গ্লাসগো শহরে অনুষ্ঠিত হবে।
(তথ্যসূত্রঃ UNFCCC এবং জাতিসংঘ ওয়েবসাইট)
৯৮.
পশ্চিম সাহারা কোন দেশের উপনিবেশ ছিলো?
  1. ফ্রান্স
  2. স্পেন
  3. ইতালি
  4. ব্রিটেন
সঠিক উত্তর:
স্পেন
উত্তর
সঠিক উত্তর:
স্পেন
ব্যাখ্যা
- পশ্চিম সাহারা আফ্রিকার উত্তর-পশ্চিমে উপকূলে অবস্থিত একটি অঞ্চল।
- এটি ১৮৮৪ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত স্পেনের উপনিবেশ ছিলো। স্পেন পশ্চিম সাহারা ছেড়ে চলে যাওয়ার পর মরক্কো অঞ্চলটির উপর নিজেদের সার্বভৌমত্ব ঘোষণা করে।
- কিন্তু ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হওয়া সাহাওয়িদের স্বাধীনতাকামী সংগঠন পলিসারিও ফ্রন্ট ১৯৭৬ সালে ‘সাহারাওয়ি আরব ডেমোক্র্যাটিক রিপাবলিক’ নামে স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দেয়। এতে করে মরক্কোর সাথে পলিসারিও ফ্রন্টের সংঘর্ষ বাঁধে।
- জাতিসংঘের মধ্যস্থতায় ১৯৯১ সালে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় এবং গণভোট আয়োজনের কথা বলা হয়।
- কিন্তু সম্প্রতি ইসরাইলকে স্বীকৃতি দানের বিনিময়ে যুক্তরাষ্ট্র অঞ্চলটির উপর মরক্কো সার্বভৌমত্বের দাবিকে সমর্থন প্রদান করে। এতে করে পশ্চিম সাহারায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়।
- পশ্চিম সাহারা আফ্রিকান ইউনিয়নের সদস্য।
- পলিসারিও ফ্রন্টকে আলজেরিয়া সরকার সহায়তা করে আসছে।
(তথ্যসূত্র: বিবিসি ওয়ার্ল্ড)
৯৯.
কার মৃত্যুর ফলে যুক্তরাষ্ট্রে ২০২০ সালে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন পুনরায় ছড়িয়ে পড়ে?
  1. ডেরেক চেভিন
  2. জর্জ ফ্লয়েড
  3. জর্জ জিমারম্যান
  4. ট্রভয়ের মার্টিন
সঠিক উত্তর:
জর্জ ফ্লয়েড
উত্তর
সঠিক উত্তর:
জর্জ ফ্লয়েড
ব্যাখ্যা
- ব্ল্যাক লাইভস ম্যাটার হলো একটি বর্ণবাদবিরোধী আন্দোলন। ২০১৩ সালে মার্কিন কৃষ্ণাঙ্গ ট্রভয়ের মার্টিনের হত্যাকারী জর্জ জিমারম্যানকে বেকসুর খালাসের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের সূত্রপাত ঘটে।
- যুক্তরাষ্ট্রের মেনিয়াপলিস শহরে শেতাঙ্গ পুলিশ অফিসার কর্তৃক কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ২০২০ সালে পুনরায় সমগ্র বিশ্বে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়েছিলো। এই আন্দোলনের মূল উদ্দেশ্যে হলো বিশ্বব্যাপী বর্ণবাদ বা কৃষ্ণাঙ্গদের প্রতি বৈষম্যের অবসান।
(তথ্যসূত্রঃ ব্ল্যাক লাইভস ম্যাটার ওয়েবসাইট)
১০০.
কাগজবিহীন বাণিজ্য সহজীকরণ কাঠামো চুক্তি কবে থেকে কার্যকর হয়?
  1. ২৩ জানুয়ারি ২০২১
  2. ২০ ফেব্রুয়ারি ২০২১
  3. ৮ মার্চ ২০২১
  4. ১৫ এপ্রিল ২০২১
সঠিক উত্তর:
২০ ফেব্রুয়ারি ২০২১
উত্তর
সঠিক উত্তর:
২০ ফেব্রুয়ারি ২০২১
ব্যাখ্যা
- জাতিসংঘের এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ESCAP) উদ্যোগে ২০১৬ সালের ১৯ মে থাইল্যান্ডের ব্যাংককে কাগজবিহীন বাণিজ্য সহজীকরণ কাঠামো চুক্তি গৃহীত হয়।
- বর্তমান পর্যন্ত ৫টি করে দেশ চুক্তিটিতে স্বাক্ষর ও অনুমোদন করেছে।
- পঞ্চম দেশ হিসেবে চীন গত ২২ নভেম্বর ২০২০ চুক্তিটি অনুমোদন করলে নিয়মানুসারে ৯০ দিন পর ২০ ফেব্রুয়ারি ২০২১ চুক্তিটি কার্যকর হয়।
- বাংলাদেশ ২৯ আগস্ট ২০১৭ এটিতে স্বাক্ষর করে এবং ১৩ অক্টোবর ২০২০ চতুর্থ দেশ হিসেবে এটি অনুমোদন করে।
- প্রথম দেশ হিসেবে আজারবাইজান ২০১৮ সালের ২ মার্চ চুক্তিটির অনুমোদন করে। ফিলিপাইন ও ইরান যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় দেশ হিসেবে চুক্তিটি কার্যকর করে।
(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
১০১.
কোয়াড কী ধরনের জোট?
  1. অর্থনৈতিক
  2. শুল্কমুক্ত বাণিজ্য
  3. সামরিক
  4. ভ্যাকসিন বন্টন
সঠিক উত্তর:
সামরিক
উত্তর
সঠিক উত্তর:
সামরিক
ব্যাখ্যা
- কোয়াড (দ্য কোয়াড্রিল্যাটারেল সিকিউরিটি ডায়ালগ) হলো ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চারটি দেশের সমন্বয়ে গঠিত চীনবিরোধী একটি সামরিক জোট।
কোয়াডভুক্ত দেশগুলো হলো:
- যুক্তরাষ্ট্র
- ভারত
- অস্ট্রেলিয়া এবং
- জাপান।
- ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের উত্থান রোধের লক্ষ্যে ২০০৭ সালে এই জোট গঠিত হয়।
- এটিকে ‘এশিয়ান ন্যাটো’ জোট নামেও অভিহিত করা হচ্ছে।
(তথ্যসূত্র: আল জাজিরা এবং দৈনিক ইত্তেফাক)
১০২.
কোন প্রতিষ্ঠানটি পেগাসাস স্পাইওয়্যারের উদ্ভাবক?
  1. এক্সানেট টেকনোলজিস
  2. এনএসও গ্রুপ
  3. গোলান টেলিকম
  4. ইনসাইট টেক
সঠিক উত্তর:
এনএসও গ্রুপ
উত্তর
সঠিক উত্তর:
এনএসও গ্রুপ
ব্যাখ্যা
- পেগাসাস হলো একটি স্পাইওয়্যার সফটওয়্যার। ইসরাইলি প্রযুক্তি প্রতিষ্ঠান এনএসও গ্রুপ (Niv, Shalev and Omri Group) এটি তৈরি করে।
- পেগাসাস ব্যবহার করে আইফোন ও অ্যানড্রয়েড ফোনের সব মেসেজ, ছবি, ই-মেইল, কল রেকর্ড বের করা যায়।
- পেগাসাস ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশের অধিকারকর্মী, আইনজীবী, সাংবাদিক, রাষ্ট্র ও সরকারপ্রধানসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্মার্টফোনে আড়ি পাতার ঘটনা সম্প্রতি ফাঁস হয়েছে।
- প্যারিস ভিত্তিক মিডিয়া ও সাংবাদিকদের অনুসন্ধানী গ্রুপ ফরবিডেন স্টোরিজ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যৌথভাবে পেগাসস স্পাইওয়্যার দিয়ে গোয়েন্দা নজরদারির বিষয়টি সামনে আনে।
(তথ্যসূত্র: বিবিসি ওয়ার্ল্ড)
১০৩.
সিলেট অঞ্চলে সাধারণত কোন ধরনের বন্যা দেখা দেয়?
  1. আকস্মিক বন্যা
  2. বৃষ্টিজনিত বন্যা
  3. জোয়ার-ভাটাজনিত বন্যা
  4. নদীসৃষ্ট বন্যা
সঠিক উত্তর:
আকস্মিক বন্যা
উত্তর
সঠিক উত্তর:
আকস্মিক বন্যা
ব্যাখ্যা
- বাংলাদেশে সাধারণত চার ধরনের বন্যা সংঘটিত হয়।
এগুলো হলো:
- বৃষ্টিজনিত বন্যা
- উপকূলীয় বন্যা
- নদীসৃষ্ট বন্যা
- আকস্মিক বন্যা।
- বাংলাদেশেরে উত্তর ও পূর্বাঞ্চলের পাহাড়ী নদীর পানি উপচে পড়ে আকস্মিক বন্যার সৃষ্টি করে।
- এপ্রিল-মে এবং সেপ্টেম্বর-নভেম্বর মাসে বৃহত্তর সিলেট অঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় পাহাড়ী নদীর উপচে পড়া পানির কারণে আকস্মিক বন্যা দেখা দেয়।
- আকস্মিক বন্যায় হাওরাঞ্চলের ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়।
অন্যদিকে,
- বৃহত্তর খুলনা ও যশোর অঞ্চলে বৃষ্টিজনিত বন্যা দেখা যায়।
- উপকূলীয় অঞ্চলে উপকূলীয় বন্যা দেখা দেয়।
- নদী সংলগ্ন জেলাসমূহে নদীসৃষ্ট বন্যা দেখা যায়।
(তথ্যসূত্র: বন্যা সাড়াদান ও প্রস্তুতি পরিকল্পনা : বাংলাদেশ, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর)
১০৪.
নিচের কোনটি রামসার সাইট?
  1. হাকালুকি হাওর
  2. চলন বিল
  3. হালদা নদী
  4. টাঙ্গুয়ার হাওর
সঠিক উত্তর:
টাঙ্গুয়ার হাওর
উত্তর
সঠিক উত্তর:
টাঙ্গুয়ার হাওর
ব্যাখ্যা
- বাংলাদেশে রামসার সাইটের সংখ্যা দুটি। এগুলো হলো:
- টাঙ্গুয়ার হাওর (১০৩১তম) ও
- সুন্দরবন (৫৬০তম)।
- টাঙ্গুয়ার হাওরের ৯,৫০০ হেক্টর এলাকাকে ২০০০ সালের ১০ জুলাই রামসার সাইট ঘোষণা করা হয়।
- সুন্দরবনের ৬০১,৭০০ হেক্টর এলাকাকে ১৯৯২ সালের ২১ মে রামসার সাইট ঘোষণা করা হয়।
- জলভূমি ও তার সম্পদের সংরক্ষণ বিষয়ক রামসার কনভেনশন ১৯৭১ সালে ইরানের রামসার শহরে গৃহীত হয়।
- এই কনভেনশন অনুসারে পৃথিবীর বিভিন্ন সংকটাপন্ন ও তাৎপর্যপূর্ণ জলাভূমিসমূহকে রামসার সাইট ঘোষণা করা হয়।
(তথ্যসূত্র: রামসার সাইট ওয়েবসাইট)
১০৫.
বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমিরূপ কোনটি?
  1. লালমাই পাহাড়
  2. মধুপুর ও ভাওয়াল গড়
  3. গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল
  4. উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়শ্রেণী
সঠিক উত্তর:
উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়শ্রেণী
উত্তর
সঠিক উত্তর:
উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়শ্রেণী
ব্যাখ্যা
- ভূ-প্রকৃতি অনুসারে বাংলাদেশে তিন ধরনের ভূমিরূপ দেখা যায়।
এগুলো হলোঃ
- টারশিয়ারি যুগের পাহাড়শ্রেণী
- প্লাইস্টোসিনকালের সোপানসমূহ
- প্লাবন সমভূমি।
- এদের মধ্যে সবচেয়ে পুরাতন ভূমিরূপ হলো টারশিয়ারি যুগের পাহাড়শ্রেণী। আনুমানিক প্রায় ২০ লক্ষ বছর পূর্বে এগুলো গঠিত হয়।
- দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার এবং উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, ময়মনসিংহ প্রভৃতি জেলা জুড়ে টারশিয়ারি যুগের পাহাড়শ্রেণী অবস্থিত।
(তথ্যসূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় : নবম-দশম শ্রেণী)
১০৬.
'সততাই সর্বোৎকৃষ্ট পন্থা' উক্তিটি কার?
  1. সক্রেটিস
  2. ফ্রান্সিস বেকন
  3. বেঞ্জামিন ফ্রাঙ্কলিন
  4. গ্ল্যাডস্টোন
সঠিক উত্তর:
বেঞ্জামিন ফ্রাঙ্কলিন
উত্তর
সঠিক উত্তর:
বেঞ্জামিন ফ্রাঙ্কলিন
ব্যাখ্যা
- 'সততাই সর্বোৎকৃষ্ট পন্থা' : বেঞ্জামিন ফ্রাঙ্কলিন
- 'জ্ঞানই পূণ্য' এবং 'নিজেকে জানো' : সক্রেটিস
- Justice delayed is justice denied : গ্ল্যাডস্টোন।
(তথ্যসূত্রঃ ব্রিটানিকা)
১০৭.
নিচের কোনটি এশীয় উন্নয়ন ব্যাংক প্রদত্ত সুশাসনের উপাদান নয়?
  1. ভবিষ্যৎবাণী
  2. স্বচ্ছতা
  3. কৌশলগত অংশীদারিত্ব
  4. অংশগ্রহণ
সঠিক উত্তর:
কৌশলগত অংশীদারিত্ব
উত্তর
সঠিক উত্তর:
কৌশলগত অংশীদারিত্ব
ব্যাখ্যা
- এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) মতে গভর্ন্যান্স হলো উন্নয়নের জন্যে অর্থনৈতিক ও সামাজিক সম্পদ ব্যবস্থাপনায় ক্ষমতা চর্চার প্রক্রিয়া বা ধরন।
- এডিবি’র মতে সুশাসনের মূল উপাদান চারটি।
এগুলো হলো:
- জবাবদিহিতা
- স্বচ্ছতা
- অংশগ্রহণ এবং
- ভবিষ্যৎবাণী।
- কৌশলগত অংশীদারিত্ব UNDP বর্ণিত সুশাসনের উপাদান।
(তথ্যসূত্র: এডিবি ওয়েবসাইট)
১০৮.
জন লক কোন দেশের দার্শনিক?
  1. ফ্রান্স
  2. জার্মানি
  3. ব্রিটেন
  4. বেলজিয়াম
সঠিক উত্তর:
ব্রিটেন
উত্তর
সঠিক উত্তর:
ব্রিটেন
ব্যাখ্যা
- জন লক একজন বিখ্যাত ব্রিটিশ দার্শনিক ও রাজনৈতিক তাত্ত্বিক।
- তিনি ১৬৩২ সালের ২৯ আগস্ট যুক্তরাজ্যের সমারসেটের রিংটনে জন্মগ্রহণ করেন।
- জন লক রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সামাজিক চুক্তির জন্যে বিখ্যাত।
- এছাড়া ইউরোপিয়ান এনলাইটেনমেন্ট এবং মার্কিন সংবিধান রচনার ক্ষেত্রে জন লকের দর্শন গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেছিলো।
- জন লক ১৭০৪ সালের ২৮ অক্টোবর মারা যান।
(তথ্যসূত্র: ব্রিটানিকা)