পরীক্ষা আর্কাইভ

IBA ফ্যাকাল্টি ভিত্তিক প্রস্তুতি

পরীক্ষাIBA ফ্যাকাল্টি ভিত্তিক প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়08 minutes
মোট প্রশ্ন২০
সিলেবাস
পরীক্ষা - ১৯ বিষয়: সাধারণ জ্ঞান - ৩ টপিক: ১. জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বনাঞ্চল (ম্যানগ্রোভ, রেইন, পাহাড়ি ইত্যাদি), ২. ভৌগোলিক উপনাম, প্রণালি, ৩. দেশীয় ও বৈশ্বিক স্থান ও স্থাপনা (ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ), ৪. জাতীয় ও আন্তর্জাতিক সীমারেখা ইত্যাদি।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

IBA ফ্যাকাল্টি ভিত্তিক প্রস্তুতি

IBA ফ্যাকাল্টি ভিত্তিক প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২০ প্রশ্ন

.
Which country is known as the Land of White Elephants?
  1. Thailand
  2. Ireland
  3. Denmark
  4. Columbia
  5. None
ব্যাখ্যা

- থাই রাজপরিবারে বেশ কয়েকটি সাদা হাতি থাকার কারণে থাইল্যান্ডকে প্রায়শই সাদা হাতির দেশ বলা হয় ,
- তবে দেশটির সরকারী নাম থাইল্যান্ড রাজ্য। 
- এটি একটি একক রাষ্ট্র যার দক্ষিণে মালয়েশিয়া, পূর্বে কম্বোডিয়া এবং লাওস, উত্তর ও উত্তর-পশ্চিমে মিয়ানমার এবং দক্ষিণ-পশ্চিমে আন্দামান সাগর অবস্থিত।
- দেশটির আনুমানিক আয়তন ১৯৮,১১৬.৭ বর্গমাইল (৫১৩,১২০ বর্গকিলোমিটার)।
- এবং প্রায় ৭ কোটি লোকের বাসস্থান, যা এটিকে বিশ্বের ২০তম জনবহুল দেশ করে তুলেছে।

উল্লেখ্য,
- থাইল্যান্ডের প্রাচীন নাম হল "শ্যামদেশ"

উৎস: ব্রিটানিকা , ওয়ার্লড আটলাস।

.
Which two water bodies are connected by the Strait of Gibraltar?
  1. North Sea and Bay of Bengal
  2. Atlantic Ocean and Mediterranean Sea
  3. Pacific Ocean and Andaman Sea
  4. Caribbean Sea and Mediterranean Sea
  5. None
ব্যাখ্যা

• জিব্রাল্টার:
- ভূমধ্যসাগরের তীরে স্পেন উপকূলে ব্রিটিশ শাসিত একটি ভূখণ্ড জিব্রাল্টার।
- অঞ্চলটি ব্রিটিশদের অন্যতম সামরিক ও নৌঘাঁটি।
- এর ওপর আধিপত্য বিস্তার করে আছে ‘রক অব জিব্রাল্টার’, যার পাদদেশে প্রায় ৩৪ হাজার মানুষের বসবাস।
- জিব্রাল্টার নামটি নেওয়া হয়েছে আরবি জবাল তারিক বা তারিকের পাহাড় থেকে। 
- ১৭০৪ সালে স্পেনের কাছ থেকে জ্রিব্রাল্টার দখল করে ব্রিটিশরা।
- এর পর থেকেই অঞ্চলটি ব্রিটিশদের দখলে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি রয়েল নেভির গুরুত্বপূর্ণ ঘাঁটি ছিল।
- জিব্রাল্টার প্রণালি বা স্ট্রেইট অব জিব্রাল্টার নামে পরিচিত প্রণালিটির পশ্চিমে আটলান্টিক মহাসাগর আর পূর্বে ভূমধ্যসাগর।
- এটি আটলান্টিক ও ভূমধ্যসাগরের মধ্যে অবস্থিত এবং সাগর দুটিকে যুক্ত করে।
- আর পৃথক করেছে ইউরোপের স্পেন এবং আফ্রিকার মরক্কোকে।
- জিব্রাল্টার প্রণালির দৈর্ঘ্য ৬০ কিলোমিটার এবং প্রস্থ ১৪.৩ কিলোমিটার।
- বর্তমানেও আন্তর্জাতিক বাণিজ্যের জন্য এই প্রণালি খুবই গুরুত্বপূর্ণ।

উৎস: ব্রিটানিকা।

.
The Siegfried Line was a defensive fortification built between which two countries?
  1. Germany and Italy
  2. Switzerland and Denmark
  3. Sweden ‍and Germany
  4. Germany and France
  5. None
ব্যাখ্যা

• সিগফ্রাইড লাইন - ফ্রান্স এবং জার্মানির মধ্যে অবস্থিত সীমানা রেখা ।
-এটি প্রথম বিশ্বযুদ্ধের পশ্চিম ফ্রন্টে হিন্ডেনবার্গ প্রতিরক্ষা রেখার সম্প্রসারণ হিসেবে 1930 সালে ওয়েইমার প্রজাতন্ত্র এবং পরে জার্মানির তৃতীয় রাইখ দ্বারা নির্মিত হয়েছিল।
- Siegfried Line (জার্মানিতে West wall নামে পরিচিত) ছিল জার্মানির একটি প্রতিরক্ষা প্রণালী।
- এটি মূলত ১৯৩০-এর দশকে নির্মিত হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির পশ্চিম সীমান্ত রক্ষার জন্য।

উৎস: ব্রিটানিকা।

.
Where is the Chimbuk Hill located?
  1. Sitakunda
  2. Comilla
  3. Naogaon
  4. Bandarban
  5. None of these
ব্যাখ্যা

চিম্বুক পাহাড়:
- বান্দরবান জেলা শহর থেকে ২৬ কিলোমিটার দূরে অবস্থিত এই পাহাড়।
- এটি বান্দরবান জেলায় অবস্থিত।
- এর উচ্চতা ১৫০০ ফুট।
- চিম্বুক পাহাড়কে বাংলার দার্জিলিং বলা হয়।
- এ পাহাড় থেকে সূর্যাস্ত এবং সূর্যোদয়ের দৃশ্য যেকোনো পর্যটককে মুগ্ধ করে।
 
উৎস: জাতীয় তথ্য বাতায়ন।

.
Which is the only swamp forest in Bangladesh?
  1. Shalbon
  2. Madhupur Forest
  3. Ratargul Forest
  4. Sundarbans
  5. None
ব্যাখ্যা

রাতারগুল জলাভূমি বন হল বাংলাদেশের সিলেটের গোয়াইনঘাটের ফতেহপুর ইউনিয়নের গোয়াইন নদীতে অবস্থিত একটি মিঠা পানির জলাভূমি বন। এটি বাংলাদেশের একমাত্র জলাভূমি এবং বিশ্বের কয়েকটি মিঠা পানির জলাভূমি বনের মধ্যে একটি। বনটি প্রাকৃতিকভাবে বাংলাদেশ সরকারের বন বিভাগের অধীনে সংরক্ষিত।

⇒ এর আয়তন ৩,৩২৫.৬১ একর, যার মধ্যে ৫০৪ একর জমি ২০১৫ সালে পশুপাখির অভয়ারণ্য হিসেবে ঘোষিত হয়েছিল।
- এটি সিলেটের সুন্দরবন নামে পরিচিত।
- বাংলাদেশের এই একমাত্র জলাভূমিটি সিলেট থেকে ২৬ কিলোমিটার (১৬ মাইল) দূরে অবস্থিত।
- এই বনের নাম এসেছে "রাতা" বা "পতি" গাছ থেকে, যা সিলেটের স্থানীয়রা ব্যবহার করে।

⇒ চিরসবুজ বনটি গোয়াইন নদীর তীরে অবস্থিত এবং চেঙ্গির খাল নদীর সাথে সংযুক্ত।
- এখানে জন্মানো বেশিরভাগ গাছ মিলেটিয়া পিনাটা।
- বর্ষাকালে এই বন ২০-৩০ ফুট জলের নিচে ডুবে থাকে।
- বছরের বাকি সময় জলের স্তর প্রায় ১০ ফুট গভীর থাকে। রাতারগুল "সুলহেতের সুন্দরবন" নামে পরিচিত।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।

.
Which strait separates the continent of Asia from Europe?
  1. Bab al-Mandab Strait
  2. Bosphorus Strait
  3. Strait of Gibraltar
  4. Bering Strait
  5. None
ব্যাখ্যা

• বসফরাস প্রণালী:
- বসফরাস প্রণালী এশিয়া ও ইউরোপের মধ্যবর্তী অঞ্চলের একটি অংশের সীমানা নির্দেশ করে।
- এটি তুরস্কের ইস্তানবুল শহরকে পৃথক করেছে।
- প্রণালীটিকে তাই ইস্তাম্বুল প্রণালীও বলা হয়।
- এই প্রণালীটি বিশ্বের নৌ চলাচলের ব্যবহৃত সবচেয়ে সরু জলপথ।
- মর্মর সাগর ও কৃষ্ণ সাগরকে যুক্ত করেছে বসফরাস প্রণালী।
- এই প্রণালী এশিয়া থেকে ইউরোপকে পৃথক করেছে।

অন্যদিকে,
• বেরিং প্রণালী:
- The Gateway to the Arctic নামে পরিচিত। 
- বেরিং প্রণালী উত্তর মহাসাগর ও বেরিং সাগরকে যুক্ত করেছে।
- এটি এশিয়া (রাশিয়া) ও উত্তর আমেরিকা (যুক্তরাষ্ট্রের আলাস্কা) কে পৃথক করেছে।
- সবচেয়ে সরু অংশ ৮৫ কিলোমিটার (৫৫ মাইল) চওড়া


• বাব এল মান্দেব প্রণালী :
- লোহিত সাগর এবং এডেন সাগর কে যুক্ত করে।
- আফ্রিকা এবং এশিয়া মহাদেশ কে বিভক্ত করে।

• জিব্রাল্টার  প্রণালী :
- এটি আটলান্টিক ও ভূমধ্যসাগরের মধ্যে অবস্থিত এবং সাগর দুটিকে যুক্ত করে।
- আর পৃথক করেছে ইউরোপের স্পেন এবং আফ্রিকার মরক্কোকে।

উৎস: Britannica.

.
Which is the second largest rainforest in the world?
  1. Amazon Rainforest
  2. Congo Rainforest 
  3. Siberian Boreal Forest
  4. Borneo Rainforest
  5. None
ব্যাখ্যা

• কঙ্গো রেইন ফরেস্ট :
- পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রেইন ফরেস্ট ‘কঙ্গো রেইন ফরেস্ট’।

⇒ এ বনাঞ্চল সেন্ট্রাল আফ্রিকার ক্যামেরুন, নিরক্ষীয় গিনি, গ্যাবন, কেন্দ্রীয় আফ্রিকান প্রজাতন্ত্র, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র এবং কঙ্গো প্রজাতন্ত্রজুড়ে বিস্তৃত। আফ্রিকার লাখ লাখ মানুষের জীবিকার জোগান দিচ্ছে এ কঙ্গো রেইন ফরেস্ট। 

⇒ ১.৫ মিলিয়ন বর্গমাইলজুড়ে অবস্থিত এ রেইন ফরেস্টটি পৃথিবীর সব রেইন ফরেস্টের সম্মিলিত আয়তনের ১৮ ভাগ। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নদী কঙ্গো নদী এ রেইন ফরেস্টের মধ্য দিয়েই প্রবাহিত হয়েছে।
  - তবে ধীরে ধীরে এ অরণ্যের  গরিলা ও বনোবোর মতো অনেক প্রাণীর সংখ্যা কমে যাচ্ছে। বৃক্ষ নিধনের হার এখানে অনেক কম হওয়া সত্ত্বেও কঙ্গো রেইন ফরেস্টের ইকোসিস্টেম অনেক দুর্বল। এর প্রধান কারণ হতে পারে বাণিজ্যিকভাবে কাঠ সংগ্রহ, কৃষিকাজের জন্য বন উজাড়, গাছ কেটে রাস্তা তৈরি ইত্যাদি। 

উৎস: ওয়ার্ল্ড আটলাস।

.
The North Channel lies between which two countries?
  1. Norway and Sweden
  2. France and Germany
  3. Scotland and Ireland
  4. Spain and Portugal
  5. None
ব্যাখ্যা

• নর্থ চ্যানেল :
- আইরিশ সাগরকে উত্তর আটলান্টিক মহাসাগরের সাথে সংযুক্তকারী প্রণালী
- এটি স্কটল্যান্ডের মুল অফ কিন্টায়ার (Mull of Kintyre) এবং উত্তর আয়ারল্যান্ডের টর হেড (Torr Head) এর মধ্যে অবস্থিত, সর্বনিম্ন প্রস্থ প্রায় ১৩ মাইল (২১ কিমি।
- এটি স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডের মধ্যে উত্তর-পশ্চিম-দক্ষিণ-পূর্বে বিস্তৃত এবং বৃহত্তর আরান এবং গিঘা দ্বীপপুঞ্জ এবং ছোট আইলসা ক্রেগকে অন্তর্ভুক্ত করে , যার প্রতিটিতে একটি করে বাতিঘর অবস্থিত।

উৎস: ব্রিটানিকা।

.
Which continent does the Sonora Line run through?
  1. South America
  2. North America 
  3. Europe
  4. Asia
  5. None
ব্যাখ্যা

সনোরা লাইন:
- যুক্তরাষ্ট্র ও মেক্সিকোকে পৃথককারী সীমান্তরেখা সনোরা লাইন।
- এটি মেক্সিকোর সনোরা প্রদেশকে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্য থেকে পৃথক করেছে।
- ১৮৫৩ সালে এই সীমান্ত রেখা ভাগ করা হয়।

অন্যদিকে,
⇒ কয়েকটি গুরুত্বপূর্ণ সীমারেখা:
- ওডারনিস লাইন: জার্মানি ও পোল্যান্ড।
- সিগফ্রিড লাইন: জার্মানি ও ফ্রান্স।
- হিন্ডারবার্গ লাইন: জার্মানি ও ফ্রান্স।
- ডুরান্ড লাইন: পাকিস্তান ও আফগানিস্তান।

উৎস: Britannica.

১০.
What type of forest is the Amazon?
  1. Desert forest
  2. Deciduous forest
  3. Evergreen forest
  4. Mangrove forest
  5. None
ব্যাখ্যা

- ‘পৃথিবীর ফুসফুস’ আমাজন বিশ্বের বৃহত্তম চিরহরিৎ বনাঞ্চল। 
- এর আয়তন ৬৭ লাখ বর্গকিলোমিটার।
- এটি আটটি দেশে বিস্তৃত। 
- পৃথিবীর জলবায়ুর জন্য এ বনাঞ্চল অত্যন্ত গুরুত্বপূর্ণ। 
- পৃথিবীর জানা-অজানা উদ্ভিদ ও প্রাণীর এক-দশমাংশ এখানে পাওয়া যায়। 
- এর মধ্যে এমন উদ্ভিদ ও প্রাণী আছে, যা আমাজন ছাড়া আর কোথাও পাওয়া যায় না। 
- গত ৪০ বছরে কৃষিজমির সম্প্রসারণের জন্য বন উজাড় করায় আমাজনের আকার ১৭ শতাংশ কমেছে।

উৎস: ওয়ার্ল্ড আটলাস এবং প্রথম আলো।

১১.
Which of these places was once called New Amsterdam?
  1. San Francisco
  2. London
  3. Jakarta
  4. New York City
  5. None
ব্যাখ্যা

• নিউ নেদারল্যান্ডস / নিউ আমস্টারডাম - নিউ ইয়র্ক / নিউ ইয়র্ক সিটি

- ১৬২৬ সালে ডাচরা নিউ আমস্টারডাম বসতি স্থাপন করে।
- ১৬৬৪ সালে ইংরেজ সম্ভ্রান্ত ব্যক্তি জেমস, ডিউক অফ ইয়র্ক (পরবর্তীতে রাজা দ্বিতীয় জেমস) এর নির্দেশে উপনিবেশটি দখল করা হয় এবং তার সম্মানে এর নামকরণ করা হয়।

- সপ্তদশ শতাব্দীতে নেদারল্যান্ডস ছিল ইউরোপের শীর্ষ বাণিজ্যিক শক্তি—এই সময়কে বলা হয় ডাচ স্বর্ণযুগ।
- স্পেনের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম থেকে ডাচ স্বাধীনতার সূচনা; ১৬৪৮ সালের ওয়েস্টফালিয়া চুক্তিতে স্বাধীনতা স্বীকৃত হয়।

- হেনরি হাডসনের অনুসন্ধান অভিযানের বছর - ১৬০৯ - স্পেন এবং ডাচ প্রজাতন্ত্রের মধ্যে বারো বছরের যুদ্ধবিরতির সূচনা করে।
- শান্তির এই সংক্ষিপ্ত সময়ে, ডাচ বিনিয়োগকারীরা "নিউ নেদারল্যান্ডস"-এ পশম এবং অন্যান্য পণ্যের বাণিজ্যে উদ্যমীভাবে অংশগ্রহণ করেছিলেন, যা দক্ষিণ (ডেলাওয়্যার) নদী থেকে উত্তর (হাডসন) নদী এবং ফ্রেশ (কানেকটিকাট) নদী পর্যন্ত বিস্তৃত ছিল।

- নিউ ইয়র্কের উপনিবেশে পরিণত হওয়ার পর, ডব্লিউআইসি দুটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র বজায় রেখেছিল: ফোর্ট অরেঞ্জ / বেভারউইজক (এখন আলবানি) এবং নিউ আমস্টারডাম (এখন নিউ ইয়র্ক সিটি)।

- নিউ আমস্টারডাম এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে খাদ্যদ্রব্য এবং দাসদের একটি প্রাণবন্ত বাণিজ্য গড়ে ওঠে।

- ১৬৫০-এর দশকের শেষের দিকে, নিউ আমস্টারডামে বাণিজ্যিক ও জনসংখ্যা বৃদ্ধির অভিজ্ঞতা হয়।

- ১৬৬৪ সালে যখন চারটি ইংরেজ যুদ্ধজাহাজ নিউ আমস্টারডামের বন্দরে এসে পৌঁছায়, তখন শহরটি আটলান্টিক এবং আঞ্চলিক বাণিজ্যের একটি প্রাণবন্ত কেন্দ্র ছিল। 

- ১৬৬৪ সালে তথাকথিত ইংরেজ বিজয় স্থানীয় সরকার বা বাণিজ্যের পরিবর্তনে খুব একটা অবদান রাখেনি যার উপর ভিত্তি করে নিউ আমস্টারডাম, বর্তমানে নিউ ইয়র্ক সিটি অবস্থিত ছিল। এই পরিবর্তনগুলি পরে আসবে।

উৎস: ব্রিটানিকা।

১২.
Before being popularly known as Lalbagh Fort, what was its original name during the early Mughal period?
  1. Delhi Fort
  2. Aurangabad Fort
  3. Shayesta Fort
  4. Rajpura Fort
  5. None
ব্যাখ্যা

• লালবাগ কেল্লা:
- পুরান ঢাকার লালবাগে অবস্থিত লালবাগ কেল্লাকে সর্বপ্রথম ডাকা হতো আওরঙ্গবাদ দুর্গ হিসেবে।
- ১৬৭৮ সালে মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র প্রিন্স মুহাম্মদ আজম প্রতিষ্ঠা করেছিলেন এই দুর্গটি।
- খুব অল্প সময়ের জন্য শাসক হিসেবে থাকা এই মুঘল সম্রাট বাংলায় অবস্থান করেছিলেন ১৫ মাস।
- বাবা আওরঙ্গজেবের নির্দেশে রাজপুত্র আজম কেল্লা নির্মাণ কাজে ইস্তফা দিয়ে বাংলা থেকে প্রস্থান করেন।
- এ সময় দুর্গের নির্মাণ কাজের দায়িত্ব গ্রহণ করেন শায়েস্তা খান।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন এবং প্রথম আলো।

১৩.
Where is the Black Forest located?
  1. Germany
  2. Austria
  3. Canada
  4. Switzerland
  5. None
ব্যাখ্যা

• ব্লাক ফরেষ্টঃ
- ব্লাক ফরেষ্ট জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজ্য ব্যান্ডেন-ওরিটেমবার্গে অবস্থিত।
- এর দক্ষিণ ও পশ্চিমে রাইন উপত্যকা।
- এ বনের দৈর্ঘ্য ১৬০ কিমি এবং প্রস্থ ৬০ কিমি।
- এটি পার্বত্য বনাঞ্চল। 
- এখান থেকে দানিয়ুব নদীর উৎপত্তি।

উৎস: ব্রিটানিকা ও হিস্টোরি ডটকম।

১৪.
What type of structure is the Colosseum?
  1. A fortress
  2. A circular temple
  3. An amphitheater
  4. A gallery
  5. None
ব্যাখ্যা

- পৃথিবীর অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য রোমের কলোসিয়াম। 
- এটি প্রাচীন ইতিহাসের প্রতীকী স্থাপনাগুলোর একটি, যেটি বিশ্বের নতুন সপ্তাশ্চর্যের মধ্যে স্থান পেয়েছে।
- রোমের কেন্দ্রস্থলে অবস্থিত এই বিশাল অ্যাম্ফিথিয়েটারটি ফ্ল্যাভিয়ান অ্যাম্ফিথিয়েটার নামেও পরিচিত।
- অ্যাম্ফিথিয়েটার হচ্ছে একটি বৃত্তাকার বা উপবৃত্তাকার উন্মুক্ত মঞ্চ, যার চারদিকে ধাপে ধাপে বসার জায়গা থাকে, যেন দর্শকেরা নিচের মঞ্চ বা কেন্দ্রে ঘটে যাওয়া ঘটনা দেখতে পারেন।

- রোমের কলোসিয়াম বিশ্বের বিখ্যাত নিদর্শনগুলোর একটি। 
- খ্রিষ্টের জন্মের পর ৭২ সালে এই কলোসিয়াম নির্মাণ করা হয়। 
- একসময় এখানে গ্ল্যাডিয়েটরদের প্রাণঘাতী লড়াইয়ের আয়োজন করা হতো।

উৎস: ব্রিটানিকা এবং প্রথম আলো।

১৫.
Which of these places was once called New Spain?
  1. Bermuda
  2. Brazil
  3. Mexico
  4. Madagascar
  5. None
ব্যাখ্যা

⇒ আজকের মেক্সিকো নামে পরিচিত অঞ্চলটি ১৫২১ সালে অ্যাজটেক সাম্রাজ্যের পতনের পর থেকে ১৮২১ সালে মেক্সিকান স্বাধীনতার আগ পর্যন্ত নিউ স্পেন নামে পরিচিত ছিল।

• নতুন স্পেনের ভাইসরয়্যালিটি ,
- নতুন বিশ্বে তার বিজিত ভূমি পরিচালনার জন্য স্পেন যে চারটি ভাইসরয়্যালিটি তৈরি করেছিল তার মধ্যে প্রথম ।
- ১৫৩৫ সালে প্রতিষ্ঠিত, এটি প্রাথমিকভাবে স্পেনীয় নিয়ন্ত্রণাধীন পানামার ইস্থমাসের উত্তরে সমস্ত ভূমি অন্তর্ভুক্ত করে।
- পরবর্তীতে এর মধ্যে উচ্চ এবং নিম্ন ক্যালিফোর্নিয়া, বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় এবং দক্ষিণ-পশ্চিম অংশ এবং মেক্সিকো উপসাগর বরাবর পূর্ব দিকে ফ্লোরিডা পর্যন্ত অঞ্চল অন্তর্ভুক্ত করা হয়।
- নিউ স্পেনের ভাইসরয়্যালিটি স্পেনের ক্যারিবিয়ান সম্পত্তি পরিচালনার দায়িত্বও পালন করে।
- পরবর্তীতে, ১৫৬৫ সালে, নতুন বিজিত ফিলিপাইনগুলিকেও নিউ স্পেনের এখতিয়ারে রাখা হয় ।

উৎস: ব্রিটানিকা।

১৬.
What is London’s 'Fleet Street' best known for?
  1. The royal offices are located there
  2. The British Parliament building is located there
  3. The main newspapers and publishing offices are located there
  4. It is a tourist attraction
  5. None
ব্যাখ্যা

- "ফ্লিট স্ট্রিট" শব্দটি লন্ডনের একটি রাস্তার নাম থেকে এসেছে যেখানে একসময় অনেক সংবাদপত্র প্রকাশিত হত।

- স্ট্রিট বেশিরভাগ লন্ডন সিটির একটি প্রধান রাস্তা।
- এটি  লন্ডন ওয়াল এবং রাস্তার ফ্লিটের রাস্তায় যার নাম থেকে রাস্তার নামকরণ করা হয়েছে।
- সেখানে ওয়েস্টমিনস্টার সিটি অব লুডগেট সার্কাসের সীমানায় টেম্পল বার থেকে সীমানায় পশ্চিমে পূর্ব দিকে চলেছে।
- রোমান কাল থেকে রাস্তাটি রাস্তা দিয়ে গুরুত্বপূর্ণ ছিল।

উৎস: ব্রিটানিকা।

১৭.
Where is the Bagha Mosque located?
  1. Rajshahi 
  2. Chattogram 
  3. Dhaka 
  4. Khulna
  5. None
ব্যাখ্যা

• বাঘা মসজিদ:
- রাজশাহীর বাঘা শহরটি আয়তনে অনেক ছোট হলেও এর প্রাণকেন্দ্রে অবস্থিত এই মসজিদটি ইতিহাসে এক বিরাট স্থান দখল করে আছে।
- ১৫২৩ খ্রিস্টাব্দে হুসেইন শাহী বংশের শাসক সুলতান নুসরাত শাহের শাসনামলে এটি নির্মিত হয়।
- মসজিদটি তার জটিল ফুল ও জ্যামিতিক নকশা মিশ্রিত চিত্তাকর্ষক পোড়ামাটির অলঙ্করণের জন্য সুপরিচিত।

- ৫০০ বছরেরও বেশি পুরানো হওয়া সত্ত্বেও শত শত চড়াই-উৎড়াই পেরিয়ে মসজিদটি এখনও অটুট অবস্থায় রয়েছে।
- শুধু দর্শনার্থীরাই নন; প্রার্থনার জন্য আগত স্থানীয় মুসলমানরাও এর আঙিনা, প্রার্থনা হল এবং সুন্দর খিলানযুক্ত প্রবেশদ্বারগুলো প্রায়ই ঘুরে দেখেন।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন এবং প্রথম আলো।

১৮.
Which of the following is an example of a folded mountain?
  1. Pinatubo
  2. Vesuvius
  3. Kilimanjaro
  4. Himalayas
  5. None
ব্যাখ্যা

• পর্বত (Mountains):
- সমুদ্রতল থেকে অন্তত ১,০০০ মিটারের বেশি উঁচু সুবিস্তৃত ও খাড়া ঢালবিশিষ্ট শিলাস্তূপকে পর্বত বলে।

• ভঙ্গিল পর্বত:
- ভঙ্গ বা ভাঁজ থেকে ভঙ্গিল শব্দটির উৎপত্তি।
- কোমল পাললিক শিলায় ভাঁজ পড়ে যে পর্বত গঠিত হয়েছে তাকে ভঙ্গিল পর্বত বলে।
- এশিয়ার হিমালয়, ইউরোপের আল্পস, উত্তর আমেরিকার রকি এবং দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বত ভঙ্গিল পর্বতের উদাহরণ। 

• আগ্নেয় পর্বত:
- আগ্নেয়গিরি থেকে উদগিরিত পদার্থ সঞ্চিত ও জমাট বেঁধে আগ্নেয় পর্বত সৃষ্টি হয়। একে আপ্লেয়জাত সমভূমি সঞ্চয়জাত পর্বতও বলে।
- এই পর্বত সাধারণত মোচাকৃতির (Conical) হয়ে থাকে।
আগ্নেয় পর্বতের উদাহরণ হলো-
- ইতালির ভিসুভিয়াস, কেনিয়ার কিলিমানজারো, জাপানের ফুজিয়ামা এবং ফিলিপাইনের পিনাটুবো পর্বত।

• চ্যুতি-স্থপ পর্বত:
- ভূআলোড়নের সময় ভূপৃষ্ঠের শিলাস্তরে প্রসারণ এবং সংকোচনের সৃষ্টি হয়।
- এই প্রসারণ এবং সংকোচনের জন্য ভুত্বকে ফাটলের সৃষ্টি হয়।
- কালক্রমে এ ফাটল বরাবর ভুত্বক ক্রমে স্থানচ্যুত হয়।
- ভূগোলের ভাষায় একে চ্যুতি বলে। ভুত্বকের এ স্থানচ্যুতি কোথাও উপরের দিকে হয়, আবার কোথাও নিচের দিকে হয়।
- চ্যুতির ফলে উঁচু হওয়া অংশকে স্তূপ পর্বত বলে।
- ভারতের বিন্ধ্যা ও সাতপুরা পর্বত, জার্মানির ব্ল্যাক ফরেস্ট, পাকিস্তানের লবণ পর্বত চ্যুতি-স্তূপ পর্বতের উদাহরণ।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম ও দশম শ্রেণি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৯.
The Barendra forest is primarily located in which part of the country?
  1. Khagrachhari and Rangamati
  2. Dinajpur and Rangpur
  3. Mymensingh and Tangail
  4. Chattogram and Sylhet
  5. none
ব্যাখ্যা

• ক্রান্তীয় পাতাঝরা গাছের বনভূমি: 
- বাংলাদেশের প্লাইস্টোসিনকালের সোপানসমূহে এ বনভূমি রয়েছে। 
• এ বনভূমিকে দুই অংশে ভাগ করা হয়েছে-
(ক) ময়মনসিংহ, টাঙ্গাইল ও গাজীপুর জেলার মধুপুর ও ভাওয়ালের বনভূমি;
(খ) দিনাজপুর ও রংপুর জেলায় বরেন্দ্র বনভূমি অবস্থিত।

- শীতকালে এ বনভূমির বৃক্ষের পাতা ঝরে যায়।
- গ্রীষ্মকালে আবার নতুন পাতা গজায়।

• ক্রান্তীয় চিরহরিৎ এবং পাতাঝরা গাছের বনভূমি:
বাংলাদেশের খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের প্রায় সব অংশে এবং চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের কিছু অংশে এ বনভূমি বিস্তৃত। পাহাড়ের অধিক বৃষ্টিপ্রবণ অঞ্চলে ক্রান্তীয় চিরহরিৎ এবং কম বৃষ্টিপ্রবণ অঞ্চলে পাতাঝরা গাছের বনভূমি দেখা যায়।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম ও দশম শ্রেণি।

২০.
Which country is known as the Land of the Golden Pagoda?
  1. Sri Lanka 
  2. Bhutan
  3. Myanmar 
  4. Nepal 
  5. None
ব্যাখ্যা

- দক্ষিণ-পূর্ব এশিয়ার মূল ভূখণ্ডের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত মায়ানমার।
- এ দেশটি পূর্বে বার্মা নামে পরিচিত।
- সোনালী প্যাগোডার দেশ মিয়ানমার বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ।
- এ দেশে রয়েছে অসংখ্য সোনারঙা প্যাগোডা যার কোনো কোনোটি সোনার প্রলেপ দেওয়া।
- এই অঞ্চলের বৃহত্তম দেশগুলির মধ্যে একটি, মায়ানমার ভারত , বাংলাদেশ , চীন , থাইল্যান্ড এবং লাওসের সাথে সীমান্তবর্তী পাঁচটি দেশ।
- মায়ানমারের ভূগোল বেশিরভাগই ঘন গ্রীষ্মমন্ডলীয় রেইনফরেস্ট, লম্বা পাহাড় এবং উচ্ছ্বসিত নদী উপত্যকা দ্বারা গঠিত। 
- আইনি নাম- মায়ানমার ইউনিয়ন প্রজাতন্ত্র।
- রাজধানী শহর- নেপিদো (প্রশাসনিক রাজধানী)।

উৎস: worldatlas.