ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে কাজ করে বৈদেশিক মুদ্রা অর্জন করার প্রধান দুটি মাধ্যম হলো ফ্রিল্যান্সিং এবং রিমোট ওয়ার্কিং।
• Freelancing: Earning money by selling your work or services to several different organizations rather than being employed by one particular organization. [Oxford]
ফ্রিল্যান্সিং এক প্রকারের পেশাজীবন যা স্বাধীনভাবে বা স্বতন্ত্র কর্মী হিসেবে পরিচালিত হয়। ফ্রিল্যান্সাররা সাধারণত একটি চুক্তির আওতায় কাজ করে, এবং সেই চুক্তিটি কাজের পরিমাণ, সময়সীমা, কাজের মান, এবং পেমেন্টের শর্ত নির্ধারণ করে। ফ্রিল্যান্সাররা একাধিক ক্লায়েন্ট এর সাথে একসাথে কাজ করতে পারে, এবং তারা সাধারণত কোন নির্দিষ্ট কর্মস্থলে আবদ্ধ নয়।
বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম, যেমন আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ফাইভার ইত্যাদি, ফ্রিল্যান্সারদের ও ক্লায়েন্টদের মধ্যে সংযোগ স্থাপন করে। এর মাধ্যমে ফ্রিল্যান্সাররা বিশ্বের যেকোনো জায়গা থেকে কাজ খুঁজতে, পেতে এবং সরবরাহ করতে পারেন।
• Remote working: the practice of an employee working at their home, or in some other place that is not an organization's usual place of business. [Cambridge]
রিমোট ওয়ার্ক হলো এমন কাজ যেখানে কর্মী কার্যালয়ে বা নির্দিষ্ট কর্মস্থলে উপস্থিত না হয়েও কাজ করতে পারে। এই ধরনের কাজ সাধারণত ইন্টারনেটের মাধ্যমে সম্পাদন করা হয় এবং কর্মীরা ঘরে বা যেকোনো স্থানে বসে কাজ করতে পারেন। রিমোট ওয়ার্কিং ফ্রিলান্সিং বা ফুল টাইম বেসিস দুই ভাবেই করা যায়।
বিভিন্ন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম, যেমন Upwork, Freelancer, Fiverr ইত্যাদি বৈদেশিক ক্লায়েন্টদের কাছে কাজ খুঁজতে এবং তাদের জন্য কাজ করে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। আপনি যদি একটি নির্দিষ্ট দক্ষতা বা দক্ষতাসম্পন্ন হন, তবে এর মাধ্যমে আপনি বিশ্বের যেকোন স্থানে অবস্থিত ক্লায়েন্টদের জন্য কাজ করতে পারেন।
অন্যদিকে, রিমোট ওয়ার্কের মাধ্যমে আপনি একটি বিদেশী সংস্থায় চাকরি করতে পারেন এবং ঘরে বসে কাজ করতে পারেন।
» এই দুটি পথ এখন বিশ্বের অনেক কর্মীর জন্য প্রাথমিক আয়ের উৎস হিসেবে ব্যবহার করা হচ্ছে, এবং এটি বিভিন্ন দেশের কর্মীদের মাঝে ভার্চুয়াল কর্মস্থলের গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য বৃহৎ ভূমিকা পালন করছে।
অন্যদিকে,
• আউটসোর্সিং হলো একটি ব্যবসায়িক প্রক্রিয়া যা একটি প্রতিষ্ঠানের নিদিষ্ট কাজ বা সেবা বাইরের একটি তৃতীয় পক্ষের মাধ্যমে সম্পন্ন করিয়ে নেয়া হয়।
সাধারণত একটি প্রতিষ্ঠানের কর্মীদের দ্বারা কোন কাজ সম্পন্ন করা অধিক সময় সাপেক্ষ হলে অথবা বিশেষ দক্ষতা প্রয়োজন হলে একটি কাজ বাইরে দেওয়া হয়।
অপশন অনুসারে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।
'ই-জব' নামে কোন পরিভাষা নেই।