পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন১৮
সিলেবাস
ধ্বনি, বর্ণ, শব্দ ও প্রত্যয়। সোর্সঃ যেকোনো গাইড বই, যেকোনো একাডেমিক ব্যক্তির বই এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১৮ প্রশ্ন

.
ক্রিয়ার মূল অংশকে কী বলা হয়?
  1. ক) প্রাতিপদিক
  2. খ) নামপদ
  3. গ) নাম-প্রকৃতি
  4. ঘ) ক্রিয়া-প্রকৃতি
সঠিক উত্তর:
ঘ) ক্রিয়া-প্রকৃতি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক্রিয়া-প্রকৃতি
ব্যাখ্যা
ক্রিয়ার মূল অংশকে ধাতু বলা হয়। একে ক্রিয়া-প্রকৃতিও বলা হয়৷
অপরদিকে বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলা হয়। একে নামপদ বা নাম-প্রকৃতিও বলা হয়৷
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷
.
'নামাজ' হলো _____শব্দ।
  1. ক) ফারসি
  2. খ) আরবি
  3. গ) উর্দু
  4. ঘ) পর্তুগীজ
সঠিক উত্তর:
ক) ফারসি
উত্তর
সঠিক উত্তর:
ক) ফারসি
ব্যাখ্যা
ধর্মসংক্রান্ত ফারসি শব্দ হলো- খোদা, গুনাহ, দোজখ, নামাজ, পয়গম্বর, ফেরেশতা, বেহেশত, রোজা ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ–নবম-দশম শ্রেণির র্বোড বই।
.
কোনটি মধ্য স্বরাগম-এর উদাহরণ?
  1. ক) রত্ন > রতন
  2. খ) স্কুল > ইস্কুল
  3. গ) সত্য > সত্যি
  4. ঘ) আজি > আইজ
সঠিক উত্তর:
ক) রত্ন > রতন
উত্তর
সঠিক উত্তর:
ক) রত্ন > রতন
ব্যাখ্যা
আদি স্বরাগম - স্কুল > ইস্কুল, স্ত্রী > ইস্ত্রী, স্টেশন > ইস্টেশন।
মধ্য স্বরাগম - রত্ন > রতন, ধর্ম > ধরম, স্বপ্ন > স্বপন।
অন্ত্য স্বরাগম - সত্য > সত্যি, দিশ্ > দিশা।
আজি > আইজ হলো অপিনিহিতির উদাহরণ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
.
স্পর্শধ্বনিকে কতভাগে ভাগ করা হয়েছে?
  1. ক) ৩
  2. খ) ৪
  3. গ) ৫
  4. ঘ) ৬
সঠিক উত্তর:
গ) ৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫
ব্যাখ্যা
ক থেকে ম পর্যন্ত পঁচিশটি ধ্বনিকে সাধারণভাবে স্পর্শধ্বনি বলা হলেও ঙ, ঞ, ণ, ন এবং ম বাদে বাকি কুড়িটি ধ্বনি প্রকৃত স্পর্শধ্বনি৷
স্পর্শধ্বনিকে উচ্চারণ স্থানের দিক থেকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে৷
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
.
বাংলা কৃৎ-প্রত্যয় সাধিত শব্দ কোনটি?
  1. ক) কাঁদন
  2. খ) ভয়
  3. গ) ঘাতক
  4. ঘ) শয়ন
সঠিক উত্তর:
ক) কাঁদন
উত্তর
সঠিক উত্তর:
ক) কাঁদন
ব্যাখ্যা
বাংলা কৃৎ-প্রত্যয় সাধিত শব্দ হলো √কাঁদ্ + অন = কাঁদন৷
ভয় (√ভী + অ), ঘাতক (√হন্ + অক), শয়ন (√শী + অন) ইত্যাদি সংস্কৃত কৃৎ প্রত্যয়৷
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷
.
বাংলা ভাষায় কতটি সন্ধিস্বরের পৃথক বর্ণ রয়েছে?
  1. ক) ১১ টি
  2. খ) ২৫ টি
  3. গ) ৮ টি
  4. ঘ) ২টি
সঠিক উত্তর:
ঘ) ২টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২টি
ব্যাখ্যা
বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি মোট ২৫টি। এর মধ্যে শুধু ২টি যৌগিক স্বরধ্বনি / সন্ধিস্বর / দ্বিস্বর / যৌগিক স্বর-এর নিজস্ব বর্ণ আছে।
যথাঃ (অ+ই) ঐ, (অ+উ) ঔ। বাকি ২৩ টি যৌগিক স্বরধ্বনির কোন নিজস্ব বর্ণ বা প্রতীক নেই।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
.
নিচের কোনটি তৎসম শব্দ?
  1. ক) পেট
  2. খ) চুলা
  3. গ) বধূ
  4. ঘ) ডাহা
সঠিক উত্তর:
গ) বধূ
উত্তর
সঠিক উত্তর:
গ) বধূ
ব্যাখ্যা
বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম শব্দ গুলো হলো -
বৈষ্ণব, কুৎসিত, চন্দ্র, ভবন, ধর্ম, মনুষ্য, পাত্র, নক্ষত্র, ক্ষুধা, সূর্য, পদ্ম, ক্ষমা, অন্ন, নিমন্ত্রণ, চন্দ্র, জ্যোৎস্না, শ্রাদ্ধ, গৃহিণী, স্বামী, পুত্র, খাদ্য, অস্তি, অদ্য, অর্ধ, ইন্দ্রাগার, উপাধ্যায়, ঊষ্ণাপন, করোতি, কথয়তি, কার্য, গৃহ, চক্র, চর্মকার, বধূ, ভক্ত, মিথ্যা, লবণ, হস্ত, স্তম্ভ ইত্যাদি।
কিছু দেশি শব্দ— কুড়ি, পেট, চুলা, ঝাঁটা, ঝোল, ডিঙা, ডিঙি, কুলা, টোপর, ডাব, ডাগর, ঢেঁকি, ঢেউ, ঢিল, ডাহা, গঞ্জ, চোঙ্গা, ঢেউ, আলু, ইত্যাদি৷
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
নিচের কোনটি অশুদ্ধ?
  1. ক) উক্তি = √বচ্‌ + ক্তি
  2. খ) খাওন = √খা + অন
  3. গ) গত = √গম্‌ + ক্ত
  4. ঘ) ভুক্ত = √ভুচ্‌‌ + ক্ত
সঠিক উত্তর:
ঘ) ভুক্ত = √ভুচ্‌‌ + ক্ত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভুক্ত = √ভুচ্‌‌ + ক্ত
ব্যাখ্যা
বিশেষ নিয়মে সাধিত কৃৎ প্রত্যয়ের উদাহরণঃ উক্তি = √বচ্‌ + ক্তি
খাওন = √খা + অন
গত = √গম্‌ + ক্ত
ভুক্ত = √ভুজ্‌ + ক্ত
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
.
উষ্ম ব্যঞ্জনবর্ণ কোনটি?
  1. ক) হ
  2. খ) ণ
  3. গ) ঞ
  4. ঘ) ঙ
সঠিক উত্তর:
ক) হ
উত্তর
সঠিক উত্তর:
ক) হ
ব্যাখ্যা
শ, ষ, স, হ - হলো উষ্ম ব্যঞ্জনবর্ণ।
উষ্ম ব্যঞ্জনধ্বনির লিখিত রূপকে উষ্ম ব্যঞ্জনবর্ণ বলে৷
ঙ, ঞ, ণ, ন, ম - এ পাচঁটি বর্ণ হলো নাসিক্য বর্ণ৷
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷
১০.
কোনটি ''ঘাতক'' শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয়?
  1. ক) √হন্ + অক
  2. খ) হন্ +অ
  3. গ) ঘাত্ + অক
  4. ঘ) √ঘাত্ + অক
সঠিক উত্তর:
ক) √হন্ + অক
উত্তর
সঠিক উত্তর:
ক) √হন্ + অক
ব্যাখ্যা
ঘাতক হলো সংস্কৃত কৃৎ-প্রত্যয়৷ এর সঠিক প্রকৃতি ও প্রত্যয় হলো √হন্ + অক৷ তাছাড়া √নৃৎ + অক = নর্তক, √পূ + অক = পাবক ইত্যাদি আরো কিছু সংস্কৃত কৃৎ-প্রত্যয়। উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷
১১.
বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কতটি?
  1. ক) ২৩টি
  2. খ) ২টি
  3. গ) ২৫টি
  4. ঘ) ১১টি
সঠিক উত্তর:
গ) ২৫টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৫টি
ব্যাখ্যা
বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি মোট ২৫টি। এর মধ্যে শুধু ২টি যৌগিক স্বরধ্বনির নিজস্ব বর্ণ আছে।
যথাঃ (অ+ই) ঐ, (অ+উ) ঔ।
বাকি ২৩ টি যৌগিক স্বরধ্বনির কোন নিজস্ব বর্ণ বা প্রতীক নেই।
আরো কয়েকটি যৌগিক স্বরধ্বনি হচ্ছেঃ
অ + ও = অও
আ + ই = আই
আ + এ = আয়
এ + ই = এই
এ + উ = এউ
ই + উ = ইউ
উৎসঃ নবম-দশম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ বই।
১২.
ধ্বনি উচ্চারণের জন্য যেসব অঙ্গপ্রত্যঙ্গ ব্যবহৃত হয়, তার নাম -
  1. ক) ফুসফুস
  2. খ) স্বরযন্ত্র
  3. গ) স্বরতন্ত্রী
  4. ঘ) বাগযন্ত্র
সঠিক উত্তর:
ঘ) বাগযন্ত্র
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বাগযন্ত্র
ব্যাখ্যা
যে ধ্বনি মানুষের বাগযন্ত্রের সাহায্যে উচ্চারিত, শুধু তা–ই ভাষার মূল উপাদান৷ মানুষের বাগযন্ত্রের সহায়তায় উচ্চারিত ধ্বনি থেকেই ভাষার সৃষ্টি৷
ধ্বনি উচ্চারণের জন্য যেসব অঙ্গপ্রত্যঙ্গ ব্যবহৃত হয়, তার নাম– বাগযন্ত্র৷
ধ্বনি তৈরিতে ফুসফুসের ভূমিকা প্রধান৷ ফুসফুসকে বলা হয় ধ্বনি উৎপাদক৷
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷
১৩.
বার্মিজ শব্দ কোনগুলো?
  1. ক) চা, চিনি
  2. খ) চাকর, দারোগা
  3. গ) রিক্সা, হারিকিরি
  4. ঘ) ফুঙ্গি, লুঙ্গি
সঠিক উত্তর:
ঘ) ফুঙ্গি, লুঙ্গি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ফুঙ্গি, লুঙ্গি
ব্যাখ্যা
লুঙ্গি, ফুঙ্গি বার্মিজ (মায়ানমার) শব্দ।
চা, চিনি– চিনা শব্দ।
চাকর, দারোগা– তুর্কি শব্দ।
রিক্সা, হারিকিরি–জাপানি শব্দ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী
১৪.
নিচের কোনটি অর্ধতৎসম শব্দ নয়?
  1. ক) পিরিতি
  2. খ) ডাগর
  3. গ) খিদে
  4. ঘ) পত্তর
সঠিক উত্তর:
খ) ডাগর
উত্তর
সঠিক উত্তর:
খ) ডাগর
ব্যাখ্যা
অর্ধতৎসম শব্দগুলো হলো- বোষ্টম, ছেরাদ্দ, গিন্নী, কুচ্ছিত, চম্মআর, ভত্ত, লোণ, হত্থ, খিদে, চন্দর, পত্তর, পিরিতি, মিত্তির, সুরুজ, জ্যোছনা ইত্যাদি।
কুলা, গঞ্জ, চোঙ্গা, টোপর, ডাব, ডাগর, ঢেঁকি ইত্যাদি হলো দেশি শব্দ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৫.
ঋ-এর উচ্চারণ স্থান কোনটি?
  1. ক) কন্ঠ
  2. খ) তালু
  3. গ) মূর্ধা
  4. ঘ) ঠোঁট
সঠিক উত্তর:
গ) মূর্ধা
উত্তর
সঠিক উত্তর:
গ) মূর্ধা
ব্যাখ্যা
ঋ-এর উচ্চারণ স্থান হলো মূর্ধা।
অ, আ–এর উচ্চারণ স্থান হলো কন্ঠ।
ই, ঈ–এর উচ্চারণ স্থান হলো তালু।
উ, ঊ–এর উচ্চারণ স্থান হলো ঠোঁট।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷
১৬.
সৌভাগ্য শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
  1. ক) সৌ + ভাগ্য
  2. খ) সু + ভাগ্য
  3. গ) √সুন্দর + ভাগ্য
  4. ঘ) সুভগ + য
সঠিক উত্তর:
ঘ) সুভগ + য
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সুভগ + য
ব্যাখ্যা
''সৌভাগ্য'' শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় হলো সুভগ + য। এটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ।

এরকম আরো কিছু সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের উদাহরণঃ
চতুর + য = চাতুর্য
প্রচুর + য = প্রাচুর্য
সুন্দর + য = সৌন্দর্য
সুজন + য = সৌজন্য
চণক + য = চাণক্য

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷
১৭.
কোন শব্দের স্বরটি দীর্ঘ?
  1. ক) কলা
  2. খ) পাতা
  3. গ) পুলিশ
  4. ঘ) ইট
সঠিক উত্তর:
ঘ) ইট
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইট
ব্যাখ্যা

সাধারণ নিয়ম -
- এক সিলেবলের শব্দ বা শব্দশেষের সিলেবলে স্বরধ্বনি অনেক সময় দীর্ঘ হয়।
যেমন,
• কল, জল, তল, জাম, ইট, কুল - ইত্যাদি দীর্ঘ উচ্চারণ৷

- কিছুক্ষেত্রে হ্রস্ব বর্ণের উচ্চারণ দীর্ঘ ও দীর্ঘ বর্ণের উচ্চারণ হ্রস্ব হয়।
যেমন,
• তিরিশ, উচিত, পুলিশ, নতুন - ইত্যাদি শব্দ লিখিত হয়েছে হ্রস্ব কার দিয়ে; কিন্তু উচ্চারণ দীর্ঘ হয়।
• দীন, ঈদ, ভূমি - ইত্যাদি লিখিত হয়েছে দীর্ঘ কার দিয়ে; কিন্তু উচ্চারণ হ্রস্ব হয়।

উৎসঃ মাধ্যমিক ব্যাকরণ বই, বাংলা একাডেমী অভিধান ও ভাষা শিক্ষা বই।

১৮.
নিচের কোনটি মৌলিক স্বরধ্বনি?
  1. ক) ঐ
  2. খ) ঔ
  3. গ) অ্যা
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) অ্যা
উত্তর
সঠিক উত্তর:
গ) অ্যা
ব্যাখ্যা
বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি ৭টি৷ যথাঃ অ, আ, ই, উ, এ, ও, অ্যা৷
বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি মোট ২৫টি। এর মধ্যে মাত্র ২টি যৌগিক স্বরধ্বনির নিজস্ব বর্ণ আছে।
যথাঃ (অ+ই) ঐ, (অ+উ) ঔ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেণী এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর