পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি ফুল মডেল টেস্ট

পরীক্ষাপ্রাইমারি ফুল মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes৪৩ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৪৪
সিলেবাস
ফুল মডেল টেস্ট [Live MCQ - তে প্রতি মাসের ৫, ১৫ ও ২৫ তারিখ একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি ফুল মডেল টেস্ট

প্রাইমারি ফুল মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৪৪ প্রশ্ন

.
তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত শব্দ কোনটি?
  1. শ্রমী
  2. সর্বজনীন
  3. বর্ধিষ্ণু
  4. মরিয়া
ব্যাখ্যা
• তদ্ধিত প্রত্যয়:
শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় তাকে বলে তদ্ধিত প্রত্যয়।
যেমন, মধুর+ষ্ণ = মাধুর্য , - এখানে 'ষ্ণ' প্রত্যয় যোগে নতুন শব্দ তৈরি হয়েছে।

• সংস্কৃত তদ্ধিত প্রত্যয়:
ষ্ণ, ষ্ণি, ষ্ণিক, ষ্ণ্য, ইত, ইমন, ইল, তর, তা, ত্ব, বতুপ, নীন, বিন্, র, ল প্রভৃতি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়যোগে যে সমস্ত শব্দ গঠিত হয়, সেগুলো সংস্কৃত তদ্ধিত প্রত্যয় বলে।

• সংস্কৃত তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত কিছু শব্দের প্রকৃতি ও প্রত্যয় হলো:
- মধুর + ষ্ণ = মাধুর্য;
- তেজঃ + বিন = তেজস্বী;
- পঞ্চভূত + ষ্ণিক = পাঞ্চভৌতিক;
- কুসুম + ইত = কুসুমিত;
- সর্বজন + নীন = সর্বজনীন;
- নীল + ইমন = নীলিমা ইত্যাদি।

অন্যদিকে,
• ‘ইন’/‘ঈ’ কৃৎ-প্রত্যয়যোগে গঠিত শব্দ- √শ্রম্ + ইন্ = শ্রমী।
• ‘ইষ্ণু’ কৃৎ-প্রত্যয়যোগে গঠিত শব্দ- √বধ্ + ইষ্ণু = বর্ধিষ্ণু।
• ‘ইয়া’ কৃৎ-প্রত্যয়যোগে গঠিত শব্দ- √মর্ + ইয়া = মরিয়া।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
‘কাঞ্চন’ শব্দের যুক্তবর্ণটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?
  1. ঙ্ + চ
  2. ঞ্ + ছ
  3. ঞ্ + ঝ
  4. ঞ্ + চ
ব্যাখ্যা
• ‘কাঞ্চন’ শব্দের যুক্তবর্ণটি ‘ঞ ও চ’ বর্ণের সমন্বয়ে গঠিত।

• যুক্তবর্ণ:

একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্তবর্ণ তৈরি হয়। যুক্ত হওয়া বর্ণগুলোকে দেখে কখনো সহজে চেনা যায়, কখনো সহজে চেনা যায় না। এদিক দিয়ে যুক্তবর্ণ দুই রকম: স্বচ্ছ ও অস্বচ্ছ।

• স্বচ্ছ যুক্তবর্ণ:
ক্ট, জ্জ, জ্ব, ঞ, ন্ড, ম্ফ, ণ্ট, ণ্ঠ, দ্দ, দ্ব, ঋ, ণ্ঠ, ড্ড, ন্স, প্ট, প্ত, প্প, ন্স, জ, ল্প, ল্ট, ল্ড, ল্প, ফ, শ্চ, শ্ছ, ষ্ট, ষ্ঠ, স্ফ, স্খ, স্ট, স্ক ইত্যাদি।

• অস্বচ্ছ যুক্তবর্ণ:
ব্ধ (ব্ +ধ),
ক্ত (ক্ + ত),
গু (গ্ + উ)
ক্ম (ক্ + ম),
ক্ষ (ক্ + ষ),
ক্ষ্ম (ক্ + ষ্ + ম),
ক্স (ক্ + স),
ণ্ড (ণ্ + ড),
গ্ধ (গ্ + ধ),
ঙ্গ (ঙ্ + গ),
জ্ঞ (জ্ + ঞ),
ঞ্চ (ঞ্ + চ),
ঞ্জ (ঞ্ + জ),
ষ্ণ (ষ্ + ণ),
হু (হ্ + উ),
হৃ (হ্ + ঋ),
হ্ন (হ্ + ন),
হ্ম (হ্ + ম) ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
.
নিচের কোন শব্দে মূর্ধন্য-ষ এর ব্যবহার অশুদ্ধ?
  1. সুষমা
  2. পাষাণ
  3. কষম
  4. কোষ
ব্যাখ্যা
• ‘কষম’ শব্দের বানানে মূর্ধন্য-ষ এর ব্যবহার অশুদ্ধ।
• শুদ্ধ বানান: কসম,
- এটি একটি আরবি শব্দ।
অর্থ:
- শপথ,
- কিরা, বিদ্যা।

• ষ-ত্ব বিধানের নিয়ম অনুসারে বিদেশি শব্দের বানান বাংলায় লেখার সময় কখনো ‘ষ’ লেখা যাবে না।
যেমন:
- ফটোষ্ট্যাট হবে না, সঠিক বানান হবে ফটোস্ট্যাট।
তেমনইভাবে ষ্টেশন, ষ্ট্রিট ও কিষমিশ লিখলে ভুল হবে, সঠিক বানান হবে স্টেশন, স্ট্রিট এবং কিশমিশ।

-----------------------
• ষ-ত্ব বিধান:
বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য-ষ ধ্বনির ব্যবহার নেই। তাই দেশি, তদ্ভব ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্য-ষ লেখার প্রয়োজন হয় না। কেবল কিছু তৎসম শব্দে ষ-এর প্রয়োগ রয়েছে। তৎসম শব্দের বানানে মূর্ধন্য-ষ এর ব্যবহারের নিয়মকে ষ-ত্ব বিধান বলে।

• ‘ষ’ ব্যবহারের নিয়ম:
১. 'ঋ' এবং 'ঋ-কার' এর পর 'ষ' হয়। যেমন - ঋষি, কৃষক, উৎকৃষ্ট ইত্যাদি।
২. ট-বর্গীয় ধ্বনির সাথে 'ষ' যুক্ত হয়। যেমন - কষ্ট, স্পষ্ট, নষ্ট, কাষ্ঠ, ওষ্ঠ ইত্যাদি।
৩. অ, আ ভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক ও র-এর পরে প্রত্যয়ের ‘স’ ‘ষ’ হয়। যেমন- ভবিষ্যৎ, মুমূর্ষু, চক্ষুষ্মান, চিকীর্ষা ইত্যাদি।
৪. ই-কারান্ত এবং উ-কারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে ‘ষ” হয়। যেমন- অভিসেক > অভিষেক, সুসুপ্ত > সুষুপ্ত, অনুসঙ্গ > অনুষঙ্গ, সুসমা > সুষমা ইত্যাদি।
৫. তৎসম শব্দে ‘র’-এর পর ‘ষ’ হয়। যেমন: বর্ষা, ঘর্ষণ, বর্ষণ।
৬. কতগুলো শব্দে স্বভাবতই 'ষ' ব্যবহৃত হয়। যেমন- ষড়ঋতু, রোষ, কোষ, কলুষ, দ্বেষ, ষড়যন্ত্র, পাষাণ, কোষ, আষাঢ়, ভাষণ, ঊষা, পৌষ ইত্যাদি।

• যে সব ক্ষেত্রে ষ-ত্ব বিধান প্রযোজ্য নয়:
- আরবি, ফারসি, ইংরেজি ইত্যাদি বিদেশি ভাষা থেকে আগত শব্দে ষ হয় না। যেমন- জিনিস, পোশাক, মাস্টার, পোস্ট ইত্যাদি।
- সংস্কৃত ‘সাৎ’ প্রত্যয়যুক্ত পদেও ‘ষ’ হয় না। যেমন- অগ্নিসাৎ, ধূলিসাৎ, ভূমিসাৎ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
শুদ্ধ বানান কোনটি?
  1. নিঃস্বত্ত
  2. নিঃস্পন্দ
  3. নিশংস
  4. স্বতস্ফূর্ত
ব্যাখ্যা
• শুদ্ধ: নিঃস্পন্দ (বিশেষণ পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- স্থির, অনড়।

অন্যান্য বানানগুলোর শুদ্ধরূপ হলো:
• শুদ্ধ: নিঃস্বত্ব (বিশেষণ পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- স্বত্বহীন, অধিকারহীন।

• শুদ্ধ: নৃশংস (বিশেষণ পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- নির্দয়, নিষ্ঠুর, হিংস্র।

• শুদ্ধ: স্বতঃস্ফূর্ত (বিশেষণ পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- আপনা থেকে প্রকাশিত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
‘Lexicon’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. শব্দতত্ত্ব
  2. বর্ণমূল
  3. শব্দকোষ
  4. রূপমূল
ব্যাখ্যা
• ‘Lexicon’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - শব্দকোষ।

অন্যদিকে,
• ‘Morphology’ শব্দের পারিভাষিক অর্থ - শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব।
• ‘Grapheme' এর বাংলা পারিভাষিক শব্দ - বর্ণমূল/লিপিমূল।
• ‘Morpheme' এর বাংলা পারিভাষিক শব্দ - রূপমূল।

উৎস: প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ, বাংলা একাডেমি (দ্বিতীয় খণ্ড)।
.
হুমায়ূন আহমেদ রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
  1. একটি কালো মেয়ের কথা
  2. নূরলদীনের সারাজীবন
  3. চিলেকোঠার সেপাই
  4. অনিল বাগচীর একদিন
ব্যাখ্যা
• মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ 'অনিল বাগচীর একদিন' এর লেখক - হুমায়ূন আহমেদ।

• অনিল বাগচীর একদিন:
- বাংলাদেশের মুক্তিযুদ্ধকেন্দ্রিক উপন্যাসের মধ্যে 'অনিল বাগচীর একদিন' বেশ ভিন্ন ধারার।
- এখানে যুদ্ধ নেই প্রত্যক্ষভাবে তবে আছে সততার ঋজু সৌধ, যা নির্মাণ করেছে অনিল নামের একটি সাদাসিধে ছেলে।
- পিতার হত্যা-সংবাদ ও বোনের অন্যের বাড়িতে আশ্রয়ের খবর পেয়ে গ্রামে ফিরবে বলে অনিলের মধ্যে চাপা উত্তেজনা- সব মিলিয়ে উপন্যাসটি ভিন্ন আবেদন সৃষ্টি করে।
- পাকবাহিনীর সদস্যরা অনিলকে হত্যা করে।
- অনিল বাগচীর একদিন সমাপ্ত হয় চিরতরে কিন্তু বাংলাদেশে উদিত হয় স্বাধীনতার সূর্য।

অন্যদিকে,
• 'নূরলদীনের সারাজীবন' সৈয়দ শামসুল হক রচিত কাব্যনাট্য।
• 'চিলেকোঠার সেপাই' ঊনসত্তরের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আখতারুজ্জামান ইলিয়াস রচিত একটি মহাকাব্যিক উপন্যাস।
• তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত সর্বশেষ ও বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে রচিত উপন্যাস - একটি কালো মেয়ের কথা।

------------------------------
• হুমায়ূন আহমেদ:
- তিনি ছিলেন কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, শিক্ষক।
- তিনি ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনা জেলার মোহনগঞ্জে তাঁর মাতামহের বাড়িতে জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈত্রিক বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রাম।
- ছাত্রজীবনে লেখা 'নন্দিত নরকে' শিরোনামের নাতিদীর্ঘ উপন্যাসের মধ্য দিয়ে বাংলা সাহিত্যে হুমায়ূন আহমেদের আবির্ভাব।
- তিনি ১৯৮১ সালে বাংলা একাডেমি পুরস্কার এবং ১৯৯৪ সালে একুশে পদক লাভ করেন।
- তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১২ সালের ১৯শে জুলাই মৃত্যুবরণ করেন।

তাঁর মুক্তিযুদ্ধভিত্তিক অন্যান্য উপন্যাস-
- আগুনের পরশমণি,
- সূর্যের দিন,
- শ্যামল ছায়া,
- জোছনা ও জননীর গল্প,
- ১৯৭১।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
কোনটি তারিখ পূরণবাচক শব্দ?
  1. দ্বাদশী
  2. ছয়ই
  3. প্রথমা
  4. আড়াই
ব্যাখ্যা
• ‘ছয়ই’ তারিখ পূরণবাচক শব্দের উদাহরণ।

-----------------------
• পূরণবাচক:

পূরণবাচক সংখ্যা দিয়ে যেকোনো সংখ্যার ক্রমিক অবস্থান ও পরিমাণকে বোঝায়।

পূরণবাচক সংখ্যা শব্দ ৩ প্রকার। যথা:
• সাধারণ পূরণবাচক,
• তারিখ পূরণবাচক,
• ভগ্নাংশ পূরণবাচক।

• সাধারণ পূরণবাচক:
ক্রমবাচক সংখ্যার পর্যায় বা অবস্থান নির্দেশ করতে সাধারণ পূরণবাচক হয়ে থাকে। যেমন- প্রথম, দ্বিতীয়, তৃতীয় ইত্যাদি। এদের সংক্ষিপ্ত রূপেও লেখা যায় যেমন- ১ম, ২য়, ৩য় ইত্যাদি।
- ১১ থেকে ১৮ পর্যন্ত সংখ্যার পূর্ণ পূরণবাচক ও সংক্ষিপ্ত পূরণবাচক দুই রকম: একাদশ(১১শ) ও এগারোতম(১১তম), দ্বাদশ(১২ শ) ও বারোতম(১২তম) ইত্যাদি।
- ১৯ থেকে ৯৯ পর্যন্ত সংক্ষিপ্ত পূরণবাচক শব্দে শুধু তম প্রত্যয় যোগ করা হয়।
- বাংলা ভাষায় সাধারণ পূরণবাচক শব্দে নারীবাচক রূপের ব্যবহার আছে। যেমন - প্রথমা(১মা), দ্বিতীয়া(২য়া), তৃতীয়া(৩য়া), চতুর্থী, একাদশী(১১শী), দ্বাদশী(১২শী), ত্রয়োদশী(১৩শী) ইত্যাদি।

• তারিখ পূরণবাচক:
বাংলা ভাষায় তারিখ নির্দেশ করার জন্য সংখ্যাশব্দের পূরণবাচকে নির্দিষ্ট কিছু প্রত্যয় ব্যবহৃত হয়।
যেমন: পয়লা/পহেলা, দোসরা, তেসরা, চৌঠা, পাঁচই, ছয়ই, সাতই, আটই.......ত্রিশে, একত্রিশে ইত্যাদি।

• ভগ্নাংশ পূরণবাচক:
কখনো পূর্ণসংখ্যার থেকে খানিকটা কম বা খানিকটা বেশি বোঝাতে ভগ্নাংশ পূরণবাচক হয়।
যেমন: আধ, সাড়ে, পোয়া, সোয়া, দেড়, আড়াই, তেহাই ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
কোনটি আরবি উপসর্গের উদাহরণ?
  1. খয়ের
  2. বদ
  3. ভর
  4. অপি
ব্যাখ্যা
• ‘খয়ের’ আরবি উপসর্গের উদাহরণ।

------------------
• উপসর্গ:

বাংলা ভাষায় যেসব শব্দখণ্ড বা শব্দাংশ ধাতুর পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে বলে উপসর্গ।

• বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১. খাঁটি বাংলা উপসর্গ,
২. সংস্কৃত বা তৎসম উপসর্গ এবং
৩. বিদেশি উপসর্গ।

• সংস্কৃত বা তৎসম উপসর্গ:
বাংলা ভাষায় যে সকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০টি।
যথা: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

• খাঁটি বাংলা উপসর্গ:
বাংলা ভাষায় ব্যবহৃত নিজস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়। খাঁটি বাংলা উপসর্গ ২১টি।
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

[বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।]

• বিদেশি উপসর্গ:
আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে।
এছাড়া কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু আছে।

• বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়।
যেমন:
- আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের।
- ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
- উর্দু উপসর্গ: হর।
- ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
‘ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল’- বাক্যে ‘ঘোড়ায়’ কোন কারক?
  1. অপাদান কারক
  2. কর্ম কারক
  3. অধিকরণ কারক
  4. করণ কারক
ব্যাখ্যা
• অধিকরণ কারক:
ক্রিয়া সমাপদনের কাল, স্থান ও সময়কে অধিকরণ কারক বলে। অর্থাৎ যে স্থানে বা সময়ে ক্রিয়া সম্পাদিত হয় সেটিই অধিকরণ কারক।
অর্থাৎ ক্রিয়াপদকে কোথায়, কোন স্থানে, কখন, কোন সময়ে, কবে, কোন বিষয়ে বা ব্যাপারে এসব প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটিই অধিকরণ কারক।

অধিকরণ কারকে বিভক্তির প্রয়োগ:
• প্রথমা বা শূন্য বিভক্তি:
- আমি ঢাকা যাব।
- বাবা বাড়ি নেই।
- সারারাত বৃষ্টি ছিলো।

• তৃতীয়া বিভক্তি: খিলিপান (এর ভিতরে) দিয়ে ঔষধ খাবে।
• পঞ্চমী বিভক্তি: বাড়ি থেকে নদী দেখা যায়।
• সপ্তমী বা তে বিভক্তি: এ বাড়িতে কেউ নেই।

প্রশ্নে প্রদত্ত ‘ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল’- বাক্যেকে (কোথায় চড়িয়া?) দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় ‘ঘোড়ায়’। সুতরাং ‘ঘোড়ায়’ অধিকরণ কারকে সপ্তমী বিভিক্তির উদাহরণ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০.
৫৬৭২৭ জন সৈন্য থেকে কমপক্ষে কত সৈন্য সরিয়ে রাখলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যায়?
  1. ৪১ জন
  2. ১৬৭ জন
  3. ৮৩ জন
  4. ১২৫ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ৫৬৭২৭ জন সৈন্য থেকে কমপক্ষে কত সৈন্য সরিয়ে রাখলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যায়?

সমাধান:
মোট সৈন্য সংখ্যা = ৫৬৭২৭
এর বর্গমূলঃ
       ৫৬৭২৭ । ২৩৮
       ৪
       __________
  ৪৩। ১৬৭
       । ১২৯
        __________
৪৬৮।৩৮২৭
        ।৩৭৪৪
       ___________
        ।    ৮৩
৮৩ অবশিষ্ট থাকে।
সুতরাং, ৮৩ জন সৈন্যকে সরিয়ে রাখলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে।
১১.
একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৮ ও ১৫ সেন্টিমিটার হলে এর অতিভুজের মান কত?
  1. ১৯ সেন্টিমিটার
  2. ১৬ সেন্টিমিটার
  3. ১৭ সেন্টিমিটার
  4. ২৩ সেন্টিমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৮ ও ১৫ সেন্টিমিটার হলে এর অতিভুজের মান কত?

সমাধান:
পিথাগোরাসের সূত্রানুযায়ী,
(অতিভুজ) = (ভূমি) + (লম্ব)
⇒ অতিভুজ = √(৮ + ১৫)
= √(৬৪ + ২২৫)
= √(২৮৯)
= ১৭ সেন্টিমিটার

∴ অতিভুজের দৈর্ঘ্য = ১৭ সেন্টিমিটার
১২.
দুটি সমান্তরাল রেখা কয়টি বিন্দুতে নিজেদের ছেদ করে?
  1. ১টি
  2. ২টি
  3. অসংখ্য বিন্দুতে
  4. ছেদ করবে না
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সমান্তরাল রেখা কয়টি বিন্দুতে নিজেদের ছেদ করে?

সমাধান:
দুটি সরল রেখার মধ্যবর্তী দূরত্ব যখন সর্বদা একই থাকে তখন একটিকে অপরটির সমান্তরাল রেখা বলা হয়।
দুটি সমান্তরাল রেখা কখনও পরস্পর ছেদ করে না।
১৩.
a + b + c = 9, ab + bc + ca = 26 হলে a2 + b2 + c2 =?
  1. 28
  2. 29
  3. 30
  4. 31
ব্যাখ্যা
প্রশ্ন: a + b + c = 9, ab + bc + ca = 26 হলে a2 + b2 + c2 =?

সমাধান:
দেওয়া আছে
a + b + c = 9
ab + bc + ca = 26

আমরা জানি
(a + b + c)2 = a2 + b2 + c2 + 2(ab + bc + ca)
⇒ 92 = a2 + b2 + c2 + 2 × 26
⇒ 81 - 52 = a2 + b2 + c2
⇒ a2 + b2 + c2 = 29
১৪.
১৫০ মিটার লম্বা একটি ট্রেন ঘণ্টায় ১০৮ কি.মি. বেগে চলে। ট্রেনটি যদি ২০ সেকেন্ডে একটি টানেল অতিক্রম করে তবে টানেলের দৈর্ঘ্য কত?
  1. ৪৩০ মিটার
  2. ৪৪০ মিটার
  3. ৪৫০ মিটার
  4. ৪৬০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫০ মিটার লম্বা একটি ট্রেন ঘণ্টায় ১০৮ কি.মি. বেগে চলে। ট্রেনটি যদি ২০ সেকেন্ডে একটি টানেল অতিক্রম করে তবে টানেলের দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
টানেলের দৈর্ঘ্য x মিটার
আমরা জানি,
বেগ (v) = সরণ (s) / সময় (t)
এখানে বেগ = (১০৮ × ১০০০)/৩৬০০ = ৩০ মি./সে.
সরণ = ১৫০ + x
সময় = ২০ সে

প্রশ্নমতে,
⇒ (১৫০ + x)/২০ = ৩০
⇒ ১৫০ + x = ৬০০
⇒ x = ৪৫০

∴ টানেলের দৈর্ঘ্য ৪৫০ মিটার
১৫.
তিনটি পরপর মৌলিক সংখ্যার প্রথম দুটির গুণফল ২২১, শেষ দুইটির গুণফল ৩২৩ হলে সংখ্যা তিনটি কত?
  1. ৭, ১১, ১৩
  2. ৫, ৭, ১১
  3. ১১, ১৩, ১৭
  4. ১৩, ১৭, ১৯
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি পরপর মৌলিক সংখ্যার প্রথম দুটির গুণফল ২২১, শেষ দুইটির গুণফল ৩২৩ হলে সংখ্যা তিনটি কত?

সমাধান:
অপশন গুলো লক্ষ করলে দেখা যাবে পরপর প্রথম দুটি সংখ্যা ১৩ এবং ১৭ হলে এদের গুণফল হবে ২২১। এবং ২য় এবং ৩য় সংখ্যা ১৭ এবং ১৯ হলে এদের গুণফল হবে ৩২৩।
১৬.
একটি গাড়ি A থেকে B এর দিকে ৩০ কি.মি./ঘণ্টা বেগে যায়, তার পর সেখান থেকে ৪৫ কি.মি./ঘণ্টা বেগে ফিরে আসে, তাহলে গাড়িটির গড় গতিবেগ কত?
  1. ২৪ কি.মি./ঘণ্টা
  2. ৩৬ কি.মি./ঘণ্টা
  3. ৪৮ কি.মি./ঘণ্টা
  4. ৩৮ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাড়ি A থেকে B এর দিকে ৩০ কি.মি./ঘণ্টা বেগে যায়, তার পর সেখান থেকে ৪৫ কি.মি./ঘণ্টা বেগে ফিরে আসে, তাহলে গাড়িটির গড় গতিবেগ কত?

সমাধান:
গড় গতিবেগ = {২ × (যাওয়ার গতিবেগ × ফিরে আসার গতিবেগ)}/(যাওয়ার গতিবেগ + ফিরে আসার গতিবেগ)
= {২(৩০ × ৪৫)}/(৩০ + ৪৫)
= ২৭০০/৭৫
= ৩৬ কি.মি./ঘণ্টা
১৭.
যদি x + y = 12 , xy = 35 হয়, তবে (x - y)2 এর মান কত?
  1. 4
  2. 3
  3. 6
  4. 10
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x + y = 12 , xy = 35 হয়, তবে (x - y)2 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
 x + y = 12
xy = 35

(x - y)2 = (x + y)2 - 4xy
= 122 - 4 × 35
= 144 - 140
= 4
১৮.
১৮৭৫০ টাকা সরল মুনাফায় ৪ বছরে মুনাফা-আসলে ২৩২৫০ টাকা হয়। মুনাফার হার কত?
  1. ৩%
  2. ৪%
  3. ৫%
  4. ৬%
ব্যাখ্যা
প্রশ্ন: ১৮৭৫০ টাকা সরল মুনাফায় ৪ বছরে মুনাফা-আসলে ২৩২৫০ টাকা হয়। মুনাফার হার কত?

সমাধান:
আসল, P = ১৮৭৫০ টাকা
সময়, n = ৪ বছর
মুনাফা, I = ২৩২৫০ - ১৮৭৫০ = ৪৫০০ টাকা
মুনাফার হার = r

আমরা জানি,
মুনাফার হার, r = I/(Pn) 
= (৪৫০০ × ১০০)/(১৮৭৫০ × ৪) %
= ৬%
১৯.
কোনো ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n(n + 1) হলে, ধারাটির প্রথম 10 টি পদের সমষ্টি কত?
  1. 100
  2. 105
  3. 110
  4. 115
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n(n + 1) হলে, ধারাটির প্রথম 10 টি পদের সমষ্টি কত? 

সমাধান:
প্রথম n সংখ্যক পদের সমষ্টি n(n + 1)
প্রথম 10টি পদের সমষ্টি = 10(10 + 1)
= 10 × 11
= 110
২০.
দুটি সংখ্যার ল.সা.গু এবং গ.সা.গু যথাক্রমে ৬০ এবং ৪। একটি সংখ্যা ১২ হলে, সংখ্যা দুটির গড় কত?
  1. ১৪
  2. ১৬
  3. ১৮
  4. ২০
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু এবং গ.সা.গু যথাক্রমে ৬০ এবং ৪। একটি সংখ্যা ১২ হলে, সংখ্যা দুটির গড় কত?

সমাধান: 
আমরা জানি,
দুইটি সংখ্যার গুনফল = ল.সা.গু × গ.সা.গু
∴ ১২ × অপর সংখ্যা = ৬০ × ৪
বা, অপর সংখ্যা = (৬০ × ৪)/১২ 
∴ অপর সংখ্যা = ২০

∴ সংখ্যা দুটির গড় কত =(১২ + ২০)/২
= ১৬ 
২১.
করিম ও রহিমের নম্বরের অনুপাত ৩ : ৪ এবং রহিম ও মোহনের নম্বরের অনুপাত ৬ : ৭ হলে করিম ও মোহনের নম্বরের অনুপাত-
  1. ৪ : ৭
  2. ২ : ৩
  3. ২ : ৭
  4. ৯ : ১৪
ব্যাখ্যা
প্রশ্ন: করিম ও রহিমের নম্বরের অনুপাত ৩ : ৪ এবং রহিম ও মোহনের নম্বরের অনুপাত ৬ : ৭ হলে করিম ও মোহনের নম্বরের অনুপাত-

সমাধান: 
করিম : রহিম = ৩ : ৪ = ৯ : ১২
রহিম : মোহন = ৬ : ৭ = ১২ : ১৪ 

করিম ও মোহনের নম্বরের অনুপাত = ৯ : ১৪
২২.
একটি কোণের মান তার পূরক কোণের মানের এক-তৃতীয়াংশের সমান। কোণটির মান কত?
  1. 45°
  2. 30°
  3. 22.5°
  4. 50.5°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোণের মান তার পূরক কোণের মানের এক-তৃতীয়াংশের সমান। কোণটির মান কত?

সমাধান:
ধরি,
কোণটির মান = a°
এর পূরক কোণ = 90° - a°

প্রশ্নমতে,
a° = (90° - a°)/3
⇒ 3a° = 90° - a°
⇒ 4a° = 90°
∴ a° = 90°/4 = 22.5°
২৩.
c এর মান কত হলে 16x2 + cx + 25 একটি পূর্ণবর্গ হবে?
  1. 32
  2. 40
  3. 20
  4. 25
ব্যাখ্যা
প্রশ্ন: c এর মান কত হলে 16x2 + cx + 25 একটি পূর্ণবর্গ হবে?

সমাধান:
যেহেতু, পূর্ণবর্গ রাশির মূলদ্বয় সমান হয়।
সুতরাং, b2 - 4ac = 0 হলে সমীকরণটি পূর্ণবর্গ হবে।

∴ c2 = 4 × 16 × 25 [∵ b = q, a = 16 এবং c = 25]
⇒ c2 = 1600
⇒ c = √(1600)
∴ c = 40
২৪.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 16 একক এবং অপর প্রত্যেক বাহুদ্বয় 10 একক। ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গএকক?
  1. 24 বর্গএকক
  2. 36 বর্গএকক
  3. 42 বর্গএকক
  4. 48 বর্গএকক
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 16 একক এবং অপর প্রত্যেক বাহুদ্বয় 10 একক। ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গএকক?

সমাধান:
আমরা জানি,
সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু a একক এবং ভূমি bএকক হলে,
ক্ষেত্রফল = (b/4)√(4a2 - b2) বর্গএকক

দেওয়া আছে,
সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 একক 
ভূমির দৈর্ঘ্য 16 একক 

এখানে, a = 10 একক, b= 16 একক 
সুতরাং, ক্ষেত্রফল =
(16/4)√(4 × 102 - 162) বর্গএকক
= 4√(4 × 100 - 256) বর্গএকক
= 4√(400 - 256) বর্গএকক
= 4√144 বর্গএকক
= 4 × 12 বর্গএকক
= 48 বর্গএকক
২৫.
p ও q এর মানের গড় 8 এবং r = 14 হলে p, q, r এর মানের গড় কত? 
  1. 10
  2. 12
  3. 14
  4. 16
ব্যাখ্যা
প্রশ্ন: p ও q এর মানের গড় 8 এবং r = 14 হলে p, q, r এর মানের গড় কত? 

সমাধান: 
p, q, r এর মানের সমষ্টি = (2 × 8) + 14 = 16 + 14 = 30 
∴ p, q, r এর মানের গড় = 30/3 = 10
২৬.
একটি শ্রেনিতে যতজন ছাত্র আছে প্রত্যেকে তত টাকা করে প্রদান করলে মোট ৬২৪১ টাকা হয়। ঐ শ্রেণিতে ছাত্র সংখ্যা কতজন?
  1. ৮৯ জন
  2. ৮৭ জন
  3. ৭৯ জন
  4. ৭১ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি শ্রেনিতে যতজন ছাত্র আছে প্রত্যেকে তত টাকা করে প্রদান করলে মোট ৬২৪১ টাকা হয়। ঐ শ্রেণিতে ছাত্র সংখ্যা কতজন?

সমাধান:
ছাত্র সংখ্যা = x
প্রত্যেকে টাকা প্রদান করে = x টাকা
মোট টাকা = (x . x) টাকা
= x টাকা

প্রশ্নমতে,
x = ৬২৪১
বা, x = √৬২৪১
∴ x = ৭৯

∴ ছাত্র সংখ্যা = ৭৯ জন
২৭.
He’s _______ Peter Pan, known for his adventures in Neverland and helping others.
  1. a
  2. an
  3. the
  4. ক + গ
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - a.
- Complete sentence: He’s a Peter Pan, known for his adventures in Neverland and helping others.

• সাধারণত কোন ব্যক্তির নাম Proper noun হয় এবং এর পূর্বে কোনো article বসে না।
- কিন্তু, কখনো কখনো a/an, 'one like' বা এর মত একজন অর্থে article হিসেবে Proper noun এর পূর্বে বসে।

- এখানে Peter Pan বলতে শুধু একজন ব্যক্তিকেই বুঝাচ্ছে না, বরং Peter Pan এর মত যে কাউকে বুঝাচ্ছে।
- তাই এখানে Peter Pan হচ্ছে Common Noun.
২৮.
Antonym of 'Ebullient' -
  1. Enthusiasm
  2. Breezy
  3. Cheerful
  4. Lazy
ব্যাখ্যা
• Ebullient (adjective)
English Meaning: Excited and enthusiastic.
Bangla Meaning: উচ্ছ্বসিত।

Synonyms: Cheerful (আনন্দদায়ক বা আনন্দব্যঞ্জক), Joyful (আনন্দিত; সানন্দ), Breezy (স্ফূর্তিবাজ; প্রফুল্ল; উৎফুল্ল), Liveliness (প্রাণবন্ততা, Enthusiasm (উদ্যমী)।

Antonyms: Depressed (বিষণ্ণ). Indolent (অলস), Lazy (অলস), Unambitious (পানসে, নিরামিষ), Irksome (বিরক্তিকর)।

Other Forms: Ebullience [ইবালিআন্‌স্‌] (noun) উচ্ছ্বাস।

Example Sentence: 
1. His mood was ebullient, and he had every reason to be satisfied.
2. Rich and ebullient acidity, well integrated with semi-hefty tannins.

Source: Live MCQ Lecture.
২৯.
He repented for what he said. The underlined part is a/an -
  1. Adjective clause
  2. Noun clause
  3. Infinitive clause
  4. None
ব্যাখ্যা
• He repented for what he said.
- The underlined part is a - Noun clause.
- প্রশ্ন প্রদত্ত বাক্যে, 'what he said' clause টি Preposition এরপরে object হিসেবে বসায় - এটি Noun clause.

• একটি বাক্যের চারটি স্থানে Noun clause  বসতে পারে -
1. Subject হিসাবে,
যেমন: What will he do is uncertain.

2. Transitive verb এর object হিসেবে,
যেমন: I believe what you have said.

3. Linking verb এরপরে complement হিসাবে,
যেমন: The reason is why they are angry.

4. Preposition এরপরে,
যেমন: Listen to what they say.
৩০.
What does the idiom "come to light" mean?
  1. To shed light on an object
  2. To physically illuminate something
  3. To move towards a source of light
  4. To become known or revealed
ব্যাখ্যা
• The idiom "come to light" means - To become known or revealed.

• Come to light (idiom)
English Meaning: to become known.
Bangla Meaning: প্রকাশ পাওয়া/প্রকাশ হওয়া।

Example Sentence:
1. The truth about the scandalous affair didn't come to light until years later.
2. After extensive investigation, the facts behind the mysterious disappearance finally came to light.

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
৩১.
Despite being ailing, she went to college. (Make it complex)
  1. Though she was ailing, she went to college.
  2. If she was ailing, she went to college.
  3. Though she was ailing still she went to college.
  4. Though she is ailing, she went to college.
ব্যাখ্যা
• Simple to complex:
• Simple sentence এ যদি In spite of/ despite থাকে তাহলে complex sentence এ though/although বসে।

- Though/Although,
- subject,
- person ও number অনুসারে verb,
- 2nd clause (অপরিবর্তিত থাকে)।

Simple: Despite being ailing, she went to college.
Complex: Though she was ailing, she went to college.

• ailing অর্থ -  দুর্বল, অসুস্থ।
৩২.
Bestow ______ dollars on me.
  1. a little
  2. little
  3. a few
  4. a fewer
ব্যাখ্যা
• Complete Sentence: Bestow a few dollars on me.
- A few + Countable Noun হয়।
- যেহেতু 'dollar' countable noun তাই এর পূর্বে a few বসবে এবং যেহেতু কিছু সংখ্যক নির্দেশ করছে তাই dollars হবে।

• little, a little, a few, few এর ব্যবহার:
- এগুলো হচ্ছে quantifier determiners.
- এগুলো দ্বারা কোনো কিছুর পরিমান, সংখ্যা এগুলোকে নির্দেশ করা হয়।
- Little, a little বসে uncountable noun এর ক্ষেত্রে এবং a few, few বসে countable noun এর ক্ষেত্রে।
- Little এবং few, negative অর্থে ব্যবহৃত quantifier determiners, যাদের অর্থ অল্প সংখ্যক বা নেই বললেই চলে।

• A little, a few, affirmative অর্থে ব্যবহৃত quantifier determiners, যাদের অর্থ কিছু সংখ্যক বা অল্প পরিমান।
- Few - নেই বললেই চলে।
- A few - সামান্য পরিমাণে/ কয়েকটি।
৩৩.
Choose the correct one.
  1. Rajib prefers milk than tea.
  2. Rajib prefers milk over than tea.
  3. Rajib prefers milk than to tea.
  4. Rajib prefers milk to tea.
ব্যাখ্যা
• Use of Prefer:
- Prefer এর পরে দুটি noun থাকলে দুটি noun এর মাঝে তুলনা বুঝালে তখন than না বসে to বসে। 

• Example:
- I prefer red wine to white.
- He prefers milk to tea.
- Anisha prefers mutton to beef.

Corect sentence: Rajib prefers milk to tea.

Source: Applied English Grammar & Language, P.C. DAS.
৩৪.
The plural form of 'Oasis' is -
  1. Oasie
  2. Oasises
  3. Oasis
  4. Oases
ব্যাখ্যা
• Oasis: [Singular]
- English meaning: an area in a desert where there is water and plants
- Bangla meaning: মরূদ্যান।
- Example: Her office was an oasis of peace and sanity amid the surrounding chaos.
- Plural form: Oases.

• উপরের উল্লিখিত প্রশ্নের বাকি অপশন গুলো ভুল। 

Source: Britannica, Cambridge & Accessible Dictionary.
৩৫.
He looked delighted when he received the good announcement. Here 'looked' is -
  1. Factitive verb
  2. Linking verb
  3. Conjunction
  4. Participle
ব্যাখ্যা
• He looked delighted when he received the good announcement.
- এই বাক্যে subject হলো - He.
- এর Subjective complement হলো delighted.
- এর মাঝে রয়েছে Linking verb - looked.

• Linking verb/Copulative verb: 
- যে সকল verb সাধারণত subject ও subjective complement এর মধ্যে যোগসূত্র স্থাপন করে তাদেরকে Linking verb/Copulative verb বলে।
- Linking verb- এর complement হিসেবে সাধারণত adjective বসে৷
- Subject এবং subjective complement এর মধ্যবর্তী verb কে linking/Copulative verb বলে৷

- অবশ্যই মনে রাখতে হবে - Linking/copulative verb হচ্ছে actionless.
- Adverbs can be used before linking verbs if they describe the linking verb and not the subject. 

• Turn, be, become, smell, look, seem, remain, appear, get, grow etc. সাধারণত Linking verb হিসেবে ব্যবহৃত হয়।
- কিন্তু এগুলো বাক্যে ব্যবহারে ভিন্নতার কারণে Action verb ও হতে পারে।
৩৬.
Her brother comes to see her _____.
  1. of
  2. away
  3. after
  4. off
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - off.
- Complete sentence: Her brother comes to see her off.

• See someone off (phrasal verb):
English Meaning - To go to the place that someone is leaving in order to say goodbye to them.
Bangla Meaning - রেলস্টেশন, বিমানবন্দর, জাহাজঘাট ইত্যাদি পর্যন্ত গিয়ে কাউকে বিদায় জানানো।

• Example:
- My parents saw me off at the airport.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
৩৭.
If you don't hurry up we'll be late.
Here what kind of pronoun is 'we'?
  1. Personal pronoun
  2. Relative pronoun
  3. Interrogative pronoun
  4. Demonstrative pronoun
ব্যাখ্যা
• If you don't hurry up we'll be late.
- Here, 'we' is - Personal pronoun.

• Personal pronoun:

- A personal pronoun is a short word we use as a simple substitute for the proper name of a person or a thing.
- কোন ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে যে pronoun ব্যবহার করা হয় তাকে Personal pronoun বলে।

• Pronoun ৮ প্রকার। যেমন: 
1. Personal pronoun: (I, we, me, it, you, he, she)
2. Demonstrative pronoun: (this, that)
3. Interrogative pronoun: (what, who)
4. Relative pronoun: (what, who, that)
5. Indefinite pronoun: (one, some, any, all, many)
6. Distributive pronoun: (each, every)
7. Reflexive pronoun: (myself, themself)
8. Reciprocal pronoun: (each other, one another)

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
৩৮.
The cat is a purring pet.
Here 'purring' is an example of -
  1. Gerund
  2. Conjunction
  3. Participle
  4. None
ব্যাখ্যা
• The cat is a purring pet.
- Here 'purring' is an example of - Participle.

- প্রদত্ত বাক্যে 'purring' শব্দটি Article a এবং noun - pet এর মাঝে বসে pet কে modify করছে।
- আবার, purring অর্থ - (ঘড়ঘড় আওয়াজ করা (বিড়ালের ক্ষেত্রে আনন্দ প্রকাশের জন্য); (গাড়ির ইনজিনে) এ ধরনের আওয়াজ হওয়া; (লাক্ষণিক) কোনো ব্যক্তির কণ্ঠে সন্তুষ্টির সুর ওঠা)।
- purring - verb থেকে উৎপন্ন হয়ে Adjective এর কাজ করছে; ফলে এটি Participle.

• Article এবং noun এর মাঝে verb+ing বসে noun কে modify করলে present participle হয়।
- অর্থাৎ, verb +ing– adjective হিসাবে ব্যবহৃত হলে participle হয়।
- Present participle কে verbal adjective-ও বলা হয়।

• A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle). Participles may function as adjectives, describing or modifying nouns.

• Participle মূলত: তিন প্রকার: 
1. Present Participle. Ex: Do not disturb a sleeping dog. 
2. Past Participle. Ex: This is a book written by Charles Dickens. 
3. Perfect Participle. Ex: Having eaten rice, he went to bed. 
- সাধারণত মূল Verb-এর সাথে ed যুক্ত হয়ে past participle গঠিত হয়।
- যেমন work-worked।
৩৯.
ছত্রাকে কোন প্রক্রিয়ায় কোষ বিভাজন হয়ে থাকে?
  1. ক্যারিওকাইনেসিস
  2. মায়োসিস
  3. মাইটোসিস
  4. অ্যামাইটোসিস
ব্যাখ্যা
জীবজগতে তিন প্রকারের কোষ বিভাজন দেখা যায়। যথা- 
ক) অ্যামাইটোসিস বা প্ৰত্যক্ষ কোষ বিভাজন,
(খ) মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজন 
(গ) মায়োসিস বা হ্রাসমূলক কোষ বিভাজন ।

অ্যামাইটোসিস কোষ বিভাজন:
- যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম উভয়েই সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে, তাকে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়। এক্ষেত্রে নিউক্লিয়াসটি সরাসরি দুটি অংশে বিভক্ত হয়।
- এ ধরনের কোষ বিভাজন ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক, এককোষী জীবে হয়ে থাকে। 

মাইটোসিস কোষ বিভাজন:
- যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি প্রকৃতকোষের নিউক্লিয়াস এবং ক্রোমোসোম উভয়েই একবার করে বিভক্ত হয় তাকে মাইটোসিস কোষ বিভাজন বলা হয়।
- দেহকোষে মাইটোসিসি বিভাজন হয়ে থাকে।

মায়োসিস কোষ বিভাজন:
- যে কোষ বিভাজন প্রক্রিয়ায় ক্রোমোসোম মাত্র একবার এবং নিউক্লিয়াস পরপর দু'বার বিভক্ত হয়, ফলে সৃষ্ট চারটি অপত্য কোষে ক্রোমোসোম সংখ্যা (n) মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার (2n) অর্ধেক হয়, তাকে মায়োসিস কোষ বিভাজন বলা হয়।
- জনন কোষে মিয়োসিসি বিভাজন হয়।

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৪০.
চশমায় কোন লেন্স ব্যবহার করা হয়?
  1. অভিসারী লেন্স
  2. উত্তল লেন্স
  3. আতশী কাঁচ
  4. অবতল লেন্স
অনির্ধারিত
ব্যাখ্যা
বি.দ্র: অপশনে একাধিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।

লেন্স: 

- দুটি গোলকীয় অথবা একটি গোলকীয় এবং একটি সমতল পৃষ্ঠ দ্বারা আবদ্ধ কোন স্বচ্ছ প্রতিসারক আলোক মাধ্যমকে লেন্স বলে। 
- লেন্স প্রধানত দুই প্রকার। যথা- 

১. অভিসারী বা উত্তল লেন্স: 
- যে লেন্সের মধ্য দিয়ে এক গুচ্ছ আলোক রশ্মি প্রতিসরিত হয়ে প্রতিসরণের পর একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় তাকে অভিসারী লেন্স বলে। 

উত্তল লেন্সের ব্যবহার: 
১. উত্তল লেন্সকে আতশী কাঁচ হিসেবে ব্যবহার করা হয়। 
২. উত্তল লেন্সের সাহায্যে আলোক রশ্মিকে একটি বিন্দুতে কেন্দ্রীভূত করে আগুন জ্বালানোর কাজে ব্যবহৃত হয়। 
৩. চশমা, ক্যামেরা, বিবর্ধক কাঁচ, অণুবীক্ষণ যন্ত্র, দূরবীক্ষণ যন্ত্র ইত্যাদিতে ব্যবহৃত হয়। 
৪. সিনেমাস্কোপ প্রজেক্টরে ব্যবহার করা হয়।  

২. অপসারী বা অবতল লেন্স: 
- যে লেন্সের মধ্য দিয়ে এক গুচ্ছ আলোক রশ্মি প্রতিসরিত হয়ে প্রতিসরণের পর চারিদিকে ছড়িয়ে পড়ে তাকে অপসারী লেন্স বলে। 

অবতল লেন্সের ব্যবহার: 
১. চশমায় ব্যবহার করা হয়। 
৩. গ্যালিলিওর দূরবীক্ষণ যন্ত্রে ব্যবহার করা হয়। 

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৪১.
কার সহায়তায় রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বিলুপ্ত করেন?
  1. লর্ড ডালহৌসি
  2. লর্ড বেন্টিঙ্ক
  3. লর্ড ক্যানিং
  4. লর্ড কার্জন
ব্যাখ্যা
- লর্ড বেন্টিঙ্ক এর সহায়তায় রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বিলুপ্ত করেন।

সতীদাহ প্রথা:
- ভারতীয় সংবাদপত্র এবং রাজা রামমোহন রায়সহ কতিপয় দেশীয় সংস্কারবাদী জনহিতকর এই সংস্কারের পক্ষে সমর্থন যোগান।
- গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক রেগুলেশন XVII, ১৮২৯ পাস করেন
- বেন্টিঙ্ক নিজেও একজন মানবহিতৈষী সংস্কারপন্থী ছিলেন।
- এই আইনে ‘সতীদাহ প্রথা বা হিন্দু বিধবা নারীকে জীবন্ত দাহ বা সমাধিস্থ করা বেআইনি’ বলে ঘোষণা করা হয়।

উৎস: বাংলাপিডিয়া।
৪২.
সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে কবে?
  1. ১৯৯০ সালে
  2. ১৯৯১ সালে
  3. ১৯৯২ সালে
  4. ১৯৯৩ সালে
ব্যাখ্যা
সোভিয়েত ইউনিয়নের ইতিহাস:
- ১৯২২ সালের ৩০ ডিসেম্বর ভ্লাদিমির ইলিচ লেনিনের নেতৃত্বে চারটি সমাজতান্ত্রিক সোভিয়েত রিপাবলিক (রাশিয়া, ট্রান্স ককেশাসিয়ান ফেডারেশন, ইউক্রেন ও বেলারুশ) একত্রিত হয়ে ইউনিয়ন অব সোভিয়েত স্যোশালিস্ট রিপাবলিক (ইউএসএসআর) বা সোভিয়েত ইউনিয়ন গঠন করে।
- ১৯৯১ সালের ২৫ ডিসেম্বর সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভের পদত্যাগের মধ্য দিয়ে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে। এর মধ্যে দিয়ে স্নায়ু যুদ্ধের অবসান হয়।
- সোভিয়েত ইউনিয়ন ভেঙে ১৫টি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। এগুলো হলো: রাশিয়া, ইউক্রেন, বেলারুশ, মোলদাভিয়া, লিথুয়ানিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, কাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান এবং তুর্কমেনিস্তান।

উৎস: Britannica.
৪৩.
অ্যাভোগাড্রোর সংখ্যা কত?
  1. 6.023 × 1021
  2. 6.023 × 1022
  3. 6.023 × 1023
  4. 6.023 × 1024
ব্যাখ্যা
অ্যাভোগাড্রো সংখ্যা:
- অ্যাভোগাড্রোর সূত্র অনুসারে একই তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের মোলার আয়তন সমান এবং একই তাপমাত্রা ও চাপে সমান আয়তনের সকল গ্যাসে সমান সংখ্যাক অনু থাকে। অর্থাৎ সকল গ্যাসের ১ মোলে সমান সংখ্যক অণু আছে।
- ২ গ্রাম হাইড্রোজেনে যত সংখ্যক অণু আছে, ৩২ গ্রাম অক্সিজেনের একই সংখ্যক অণু আছে।
- তেমনি ৪৪ গ্রাম কার্বন দাই অক্সাইডে যে সংখ্যক অণু আছে, ১৮ গ্রাম পানিতেও একই সংখ্যক অণু আছে। 
- অ্যাভোগাড্রোর এই সংখ্যা কঠিন বা তরলের ক্ষেত্রেও প্রযোজ্য।
- এই সংখ্যাকে অ্যাভোগাড্রোর সংখ্যা বলে যাকে N দ্বারাপ্রকাশ করা হয়।
- N এর মান হলো 6.023 × 1023 .
- কোনো বস্তুতে এই সংখ্যক অণু থাকলে সেটি হবে ১ মোল।
- অর্থাৎ ১ মোল Na অর্থাৎ ২৩ গ্রাম সোডিয়ামে 6.023 × 1023 সংখ্যক অণু আছে।
- যেকোনো মৌলের একতি অণুর ভর বের করতে হলে আনবিক ভরকে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা ভাগ করতে হবে।



উৎস: এইচ এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৪.
২০১৫ সালে ছিটমহল বিনিময়ের ফলে ভারতের কয়টি ছিটমহল বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়?
  1. ১৬২ টি
  2. ৫১ টি
  3. ১১১ টি
  4. ১০১ টি
ব্যাখ্যা
বাংলাদেশ ও ভারতের মধ্যবর্তী ছিট্মহল বিনিময়:

- ছিটমহল বিনিময় কার্যকর হয় ২০১৫ সালের ৩১ জুলাই মধ্যরাতে।
- বাংলাদেশ ভারতের মধ্যে মোট ১৬২ টি ছিটমহল বিনিময় হয়।
- বাংলাদেশের মধ্যে থাকা ভারতের ১১১টি ছিটমহল বাংলাদেশের অন্তর্ভুক্ত।
- ভারতের মধ্যে থাকা বাংলাদেশের ৫১টি ছিটমহল ভারতের অন্তর্ভুক্ত।
- বাংলাদেশের ভাগে অন্তর্ভুক্ত ১৭,১৬০ একর জায়গা।
- ভারতের ভাগে অন্তর্ভুক্ত ৭১১০ একর জায়গা।

উৎস: বাংলাপিডিয়া।