পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
বাংলাদেশের জনসংখ্যা, আদমশুমারি, জাতি, গোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি। সোর্স: যেকোনো গাইড বই এবং সম্ভব হলে সম্পর্কিত বাংলাদেশ সরকারেরে বিভিন্ন ওয়েবসাইট (যেমন, nrigostisanad.gov.bd, bangladesh.gov.bd) থেকে এই টপিকের সাধারণ তথ্যাবলী দেখে নিন।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
জনসংখ্যায় এশিয়ায় বাংলাদেশের অবস্থান কততম?
  1. ক) তৃতীয়
  2. খ) চতুর্থ
  3. গ) পঞ্চম
  4. ঘ) ষষ্ঠ
সঠিক উত্তর:
গ) পঞ্চম
উত্তর
সঠিক উত্তর:
গ) পঞ্চম
ব্যাখ্যা
- UNFPA প্রকাশিত বিশ্ব জনসংখ্যা পরিস্থিতি রিপোর্ট-২০২১ অনুসারে,
- বাংলাদেশের মোট জনসংখ্যা : ১৬.৬৩ কোটি।
- জনসংখ্যা বৃদ্ধির হার : ১.১ শতাংশ।
- বিশ্বের মোট জনসংখ্যা : ৭৮৭.৫ কোটি।
জনসংখ্যায় বাংলাদেশের অবস্থান:
- বিশ্বে : অষ্টম
- এশিয়ায় : পঞ্চম
- মুসলিম বিশ্বে : চতুর্থ
- দক্ষিণ এশিয়ায় : তৃতীয়।
(তথ্যসূত্র: UNFPA ওয়েবসাইট)
.
“সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন” প্রণীত হয় কবে?
  1. ক) ২০০৬ সালে
  2. খ) ২০১১ সালে
  3. গ) ২০১৩ সালে
  4. ঘ) ২০১৮ সালে
সঠিক উত্তর:
ঘ) ২০১৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২০১৮ সালে
ব্যাখ্যা
- ২০১৮ সালের ১৪ নভেম্বর সংক্রামক রোগের নিয়ন্ত্রণের লক্ষ্যে “সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮” গেজেট আকারে জারি করা হয়।
- এই আইনে মোট ৩৫টি ধারা রয়েছে।
সংক্রামক রোগ আইন-২০১৮ অনুসারে সংক্রামক রোগ সমূহ হলো:
- ম্যালেরিয়া
- কালাজ্বর
- ফাইলেরিয়াসিস
- ডেঙ্গু
- ইনফ্লুয়েঞ্জা
- এভিয়ান ফ্লু
- নিপাহ
- অ্যানথ্রাক্স
- মারস-কভ (MERS-CoV)
- জলাতংক
- জাপানিস এনকেফালাইটিস
- ডায়রিয়া
- যক্ষা
- শ্বাসনালির সংক্রমণ
- এইচআইভি
- ভাইরাল হেপাটাইটিস
- টিকার মাধ্যমে প্রতিরোধযোগ্য রোগসমূহ
- টাইফয়েড
- খাদ্যে বিষক্রিয়া
- মেনিনজাইটিস
- ইবোলা
- জিকা
- চিকুনগুণিয়া এবং
- সরকার কর্তৃক, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, ঘোষিত কোনো নবোদ্ভূত বা পুনরুদ্ভূত (Emerging or Reemerging) রোগসমূহ।
(তথ্যসূত্র: আইন মন্ত্রণালয়)
.
বিবিএস SVRS Report-2020 অনুসারে বাংলাদেশে প্রতি হাজারে স্থূল জন্মহার কত?
  1. ক) ১৮.০
  2. খ) ১৮.১
  3. গ) ১৮.৩
  4. ঘ) ১৮.৬
সঠিক উত্তর:
খ) ১৮.১
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৮.১
ব্যাখ্যা
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ SVRS Report-2020 অনুসারে বাংলাদেশে প্রতি হাজারে:
- স্থূল জন্মহার ১৮.১
- স্থূল মৃত্যুহার : ৫.১
- মোট প্রজনন হার (প্রতি ১৫-৪৯ বয়সী মহিলা) : ২.০৪
- সাধারণ প্রজনন হার (প্রতি হাজার ১৫-৪৯ বয়সী মহিলা) : ৬৫
- স্থূল সংযোজন হার (প্রতি ১৫-৪৯ বয়সী মহিলা) : ১.০১
- নিট সংযোজন হার (প্রতি ১৫-৪৯ বয়সী মহিলা) : ১.০০।
(তথ্যসূত্রঃ বিবিএস SVRS Report-2020)
.
বর্তমানে দেশে শিক্ষা বোর্ডের সংখ্যা কতটি?
  1. ক) ১০টি
  2. খ) ১১টি
  3. গ) ১২টি
  4. ঘ) ১৩টি
সঠিক উত্তর:
খ) ১১টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ১১টি
ব্যাখ্যা
- বাংলাদেশে মোট ১১টি শিক্ষা বোর্ড রয়েছে।
এগুলো হলো:
- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, ঢাকা (৭ মে ১৯২১)
- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, রাজশাহী (১৯৬১)
- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, কুমিল্লা (১৯৬২)
- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, যশোর (১৯৬৫)
- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, চট্টগ্রাম (১৯৯৫)
- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, বরিশাল (১৯৯৯)
- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, সিলেট (১৯৯৯)
- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, দিনাজপুর (স্থাপিত : ২০০৬ সালে; কার্যক্রম শুরু ২০০৯ সালে)
- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, ময়মনসিংহ (২৮ আগস্ট ২০১৭)
- বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (১৯৫৪)
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (১৯৭৮)।
(তথ্যসূত্র: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়)