পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes
মোট প্রশ্ন২০
সিলেবাস
পরীক্ষা – ৩ টপিক: - লাভ-ক্ষতি, - অনুপাত-সমানুপাত, - ভগ্নাংশ [Live Class – 3 & 4]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ২০ প্রশ্ন

.
কোন বস্তু ক্ষতিতে বিক্রয় করা হলে নিচের কোনটি সত্য?
  1. ক্রয়মূল্য < বিক্রয়মূল্য
  2. ক্রয়মূল্য > বিক্রয়মূল্য
  3. ক্রয়মূল্য = বিক্রয়মূল্য
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
ক্রয়মূল্য > বিক্রয়মূল্য
উত্তর
সঠিক উত্তর:
ক্রয়মূল্য > বিক্রয়মূল্য
ব্যাখ্যা

প্রশ্ন: কোন বস্তু ক্ষতিতে বিক্রয় করা হলে নিচের কোনটি সত্য?

সমাধান:
আমরা জানি,
লাভ বা ক্ষতি ক্রয়মূল্যের উপর নির্ভর কর।

ক্রয়মূল্যের চেয়ে বিক্রয়মূল্য বেশি হলে লাভ হয়।
ক্রয়মূল্যের চেয়ে বিক্রয়মূল্য কম হলে ক্ষতি হয়।

∴ ক্ষতির ক্ষেত্রে,
ক্রয়মূল্য > বিক্রয়মূল্য

.
৭ : ক = ক : ২৮ হলে ক এর মান কত?
  1. ১৪
  2. ১৬
সঠিক উত্তর:
১৪
উত্তর
সঠিক উত্তর:
১৪
ব্যাখ্যা
প্রশ্ন: ৭ : ক = ক : ২৮ হলে ক এর মান কত?

সমাধান:
৭ : ক = ক : ২৮
⇒ ৭/ক = ক/২৮
⇒ ক = (৭ × ২৮)
⇒ ক = ১৯৬
∴ ক = ১৪
.
১/৯ : ১/৫ : ১/৩ অনুপাতটি নিচের কোন অনুপাতের সমান?
  1. ৯ : ৫ : ৩
  2. ৩ : ৫ : ৯
  3. ৫ : ১৫ : ৪৫
  4. ৫ : ৯ : ১৫
সঠিক উত্তর:
৫ : ৯ : ১৫
উত্তর
সঠিক উত্তর:
৫ : ৯ : ১৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১/৯ : ১/৫ : ১/৩ অনুপাতটি নিচের কোন অনুপাতের সমান?

সমাধান:
১/৯ : ১/৫ : ১/৩
= ৪৫/৯ : ৪৫/৫ : ৪৫/৩
= ৫ : ৯ : ১৫
.
একটি পণ্য ৮২০০ টাকায় বিক্রয় করলে ১৮০০ টাকা ক্ষতি হয়, পণ্যটি কত টাকায় বিক্রয় করলে ১৮০০ টাকা লাভ হবে?
  1. ১০০০০ টাকা
  2. ১০৮০০ টাকা
  3. ১১৮০০ টাকা
  4. ১২৮০০ টাকা
সঠিক উত্তর:
১১৮০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১১৮০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পণ্য ৮২০০ টাকায় বিক্রয় করলে ১৮০০ টাকা ক্ষতি হয়, পণ্যটি কত টাকায় বিক্রয় করলে ১৮০০ টাকা লাভ হবে?

সমাধান:
পণ্যটি ৮২০০ টাকায় বিক্রয় করলে ১৮০০ টাকা ক্ষতি হয়
∴ পণ্যটির ক্রয়মূল্য = ৮২০০ + ১৮০০ টাকা
= ১০০০০ টাকা

১৮০০ টাকা লাভে বিক্রয়মূল্য = ১০০০০ + ১৮০০ টাকা
= ১১৮০০ টাকা
.
দুটি সংখ্যার অনুপাত ৯ : ১০ এবং এদের ল.সা.গু ১৮০ হলে সংখ্যা দুটি কত?
  1. ১৮, ২০
  2. ১০, ১৮
  3. ২৭, ৩০
  4. ৩৬, ৪০
সঠিক উত্তর:
১৮, ২০
উত্তর
সঠিক উত্তর:
১৮, ২০
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত ৯ : ১০ এবং এদের ল.সা.গু ১৮০ হলে সংখ্যা দুটি কত?

সমাধান:
ধরি,
১ম সংখ্যা ৯ক
২য় সংখ্যা ১০ক

সংখ্যা দুটির ল.সা.গু ৯০ক

প্রশ্নমতে,
৯০ক = ১৮০
∴ ক = ২

∴ ১ম সংখ্যা  ৯ × ২ = ১৮
২য় সংখ্যা  ১০ × ২ = ২০
.
টাকায় ৩টি কমলা কিনে ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
  1. ৩৩.৩৩% লাভ
  2. ৫০% লাভ
  3. ৩৩.৩৩% ক্ষতি
  4. ৫০% ক্ষতি
সঠিক উত্তর:
৫০% লাভ
উত্তর
সঠিক উত্তর:
৫০% লাভ
ব্যাখ্যা
প্রশ্ন : টাকায় ৩টি কমলা কিনে ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

সমাধান : 
১টি কমলার ক্রয়মূল্য ১/৩ টাকা
১টি কমলার  বিক্রয়মূল্য ১/২ টাকা

∴ ১টি কমলা বিক্রয়ে লাভ = (১/২) - (১/৩)
= ১/৬ টাকা

∴ লাভের হার = {(১/৬) × ১০০}/ (১/৩) = ৫০ %
.
প্রতিশত লিচু ২২৫ টাকা দরে ক্রয় করে ২৭৫ টাকা দরে বিক্রয় করলে প্রদীপের ১৭৫০ টাকা লাভ হয়, সে কত শত লিচু কিনেছিল?
  1. ১৭ শত
  2. ২৫ শত
  3. ৪৫ শত
  4. ৩৫ শত
সঠিক উত্তর:
৩৫ শত
উত্তর
সঠিক উত্তর:
৩৫ শত
ব্যাখ্যা
প্রশ্ন: প্রতিশত লিচু ২২৫ টাকা দরে ক্রয় করে ২৭৫ টাকা দরে বিক্রয় করলে প্রদীপের ১৭৫০ টাকা লাভ হয়, সে কত শত লিচু কিনেছিল?

সমাধান:
ক্রয়মূল্য ২২৫ টাকা 
বিক্রয়মূল্য ২৭৫ টাকা

∴ লাভ = ২৭৫ - ২২৫ টাকা
= ৫০ টাকা

৫০ টাকা লাভ হয় ১ শতে
∴ ১ টাকা লাভ হয় ১/৫০ শতে
∴ ১৭৫০ টাকা লাভ হয় ১৭৫০/৫০ শতে
= ৩৫ শতে
.
কোন দপ্তরে ২৬ জন কর্মকর্তা ও কর্মচারীর মধ্যে ২০ জন পুরুষ। পুরুষ ও মহিলার অনুপাত কত?
  1. ১৩ : ৩
  2. ১৩ : ১০
  3. ১০ : ৩
  4. ৬ : ২০
সঠিক উত্তর:
১০ : ৩
উত্তর
সঠিক উত্তর:
১০ : ৩
ব্যাখ্যা
প্রশ্ন: কোন দপ্তরে ২৬ জন কর্মকর্তা ও কর্মচারীর মধ্যে ২০ জন পুরুষ। পুরুষ ও মহিলার অনুপাত কত?

সমাধান:
পুরুষ ২০ জন
মহিলা = ২৬ - ২০ জন
= ৬ জন

পুরুষ : মহিলা = ২০ : ৬ = ১০ : ৩
.
১২ : ১৩ এর দ্বিগুণানুপাত কোনটি?
  1. ২৪ : ২৬
  2. ৬ : ৬.৫
  3. ১৩ : ১২
  4. ১৪৪ : ১৬৯
সঠিক উত্তর:
১৪৪ : ১৬৯
উত্তর
সঠিক উত্তর:
১৪৪ : ১৬৯
ব্যাখ্যা
প্রশ্ন: ১২ : ১৩ এর দ্বিগুণানুপাত কোনটি?

সমাধান:
কোন সরল অনুপাতকে বর্গ করলে যে অনুপাত পাওয়া যায় তাকে দ্বিগুণানুপাত বলে।

১২ : ১৩
= (১২) : (১৩)
= ১৪৪ : ১৬৯
১০.
১ কেজি চাল ৫৪ টাকায় বিক্রয় করায় যে ক্ষতি হয় ১০৮ টাকা বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়। ১ কেজি চালের ক্রয়মূল্য কত?
  1. ৭২ টাকা
  2. ৭০ টাকা
  3. ৭৬ টাকা
  4. ৬৮ টাকা
সঠিক উত্তর:
৭২ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৭২ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ১ কেজি চাল ৫৪ টাকায় বিক্রয় করায় যে ক্ষতি হয় ১০৮ টাকা বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়। ১ কেজি চালের ক্রয়মূল্য কত?

সমাধান:
ধরি,
১ কেজি চালের ক্রয়মূল্য ক টাকা
∴ ক্ষতি = ক - ৫৪ টাকা
লাভ = ১০৮ - ক টাকা

প্রশ্নমতে,
১০৮ - ক = ২(ক - ৫৪)
বা, ১০৮ - ক = ২ক - ১০৮
বা, ৩ক = ২১৬
∴ ক = ৭২
১১.
কিছু টাকা রাকিব, তোফায়েল ও হিমেল এর মধ্যে ৪ : ৫ : ৬ অনপাতে ভাগ করে দেওয়া হলো। রাকিব ২৪০ টাকা পেলে হিমেল কত টাকা পাবে?
  1. ৩০০ টাকা
  2. ৩৬০ টাকা
  3. ৩৮০ টাকা
  4. ৪২০ টাকা
সঠিক উত্তর:
৩৬০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৩৬০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কিছু টাকা রাকিব, তোফায়েল ও হিমেল এর মধ্যে ৪ : ৫ : ৬ অনপাতে ভাগ করে দেওয়া হলো। রাকিব ২৪০ টাকা পেলে হিমেল কত টাকা পাবে?

সমাধান:
ধরি,
রাকিব পায় ৪ক টাকা
তোফায়েল পায় ৫ক টাকা
হিমেল পায় ৬ক টাকা 

প্রশ্নমতে,
৪ক = ২৪০
∴ ক = ৬০

∴ হিমেল পায় = ৬ × ৬০ = ৩৬০ টাকা
১২.
একটি সাইকেল ৭০০০ টাকায় ক্রয় করে ৮২৬০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ৯%
  2. ১৬%
  3. ১৮%
  4. ২০%
সঠিক উত্তর:
১৮%
উত্তর
সঠিক উত্তর:
১৮%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সাইকেল ৭০০০ টাকায় ক্রয় করে ৮২৬০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

সমাধান:
লাভ = ৮২৬০ - ৭০০০ টাকা 
= ১২৬০ টাকা

শতকরা লাভ = (১২৬০/৭০০০) × ১০০
= ১৮

∴ শতকরা ১৮% লাভ হয়।
১৩.
সেজান সাহেব তার সম্পত্তির ১/৫ অংশ তার স্ত্রীকে, ১/৩ অংশ তার ছেলেকে এবং বাকি অংশ তার মেয়েকে দেন। মেয়ে, স্ত্রী এবং ছেলের অংশের অনুপাত কত?
  1. ৩ : ৫ : ৭
  2. ৫ : ৭ : ৩
  3. ৫ : ৩ : ৭
  4. ৭ : ৩ : ৫
সঠিক উত্তর:
৭ : ৩ : ৫
উত্তর
সঠিক উত্তর:
৭ : ৩ : ৫
ব্যাখ্যা
প্রশ্ন: সেজান সাহেব তার সম্পত্তির ১/৫ অংশ তার স্ত্রীকে, ১/৩ অংশ তার ছেলেকে এবং বাকি অংশ তার মেয়েকে দেন। মেয়ে, স্ত্রী এবং ছেলের অংশের অনুপাত কত?

সমাধান:
স্ত্রী ও ছেলে পেল = ১/৫ + ১/৩ অংশ
= (৩ + ৫)/১৫ অংশ
= ৮/১৫ অংশ

∴ মেয়ে পেল = ১ - ৮/১৫ অংশ
= (১৫ - ৮)/১৫ অংশ
= ৭/১৫ অংশ

মেয়ে : স্ত্রী : ছেলে = ৭/১৫ : ১/৫ : ১/৩ 
= ৭ : ৩ : ৫
১৪.
একটি দ্রব্য ১১০৪ টাকায় বিক্রয় করায় ৯৬ টাকা ক্ষতি হলো। ক্ষতির শতকরা হার কত?
  1. ৬%
  2. ৮%
  3. ৯%
  4. ১০%
সঠিক উত্তর:
৮%
উত্তর
সঠিক উত্তর:
৮%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ১১০৪ টাকায় বিক্রয় করায় ৯৬ টাকা ক্ষতি হলো। ক্ষতির শতকরা হার কত?

সমাধান:
ক্রয়মূল্য = ১১০৪ + ৯৬ = ১২০০ টাকা

১২০০ টাকায় ক্ষতি হয় ৯৬ টাকা
∴ ১ টাকায় ক্ষতি হয় ৯৬/১২০০ টাকা
∴ ১০০ টাকায় ক্ষতি হয় (৯৬ × ১০০)/১২০০ টাকা
= ৮ টাকা

∴ ক্ষতির শতকরা হার = ৮%
১৫.
৩, ৬, ৭ এর চতুর্থ সমানুপাতী কত?
  1. ১০
  2. ১২
  3. ১৪
  4. ১৬
সঠিক উত্তর:
১৪
উত্তর
সঠিক উত্তর:
১৪
ব্যাখ্যা
প্রশ্ন: ৩, ৬, ৭ এর চতুর্থ সমানুপাতী কত?

সমাধান:
১ম রাশি/ ২য় রাশি = ৩য় রাশি/ ৪র্থ রাশি
⇒ ৩/৬ = ৭/৪র্থ রাশি
⇒ ৪র্থ রাশি = (৭ × ৬)/৩
= ১৪

অতএব, চতুর্থ সমানুপাতী ১৪।
১৬.
১১২০ টাকায় একটি প্যান্ট বিক্রি করায় ১২% লাভ হলে মোট লাভের পরিমাণ কত?
  1. ১২০ টাকা
  2. ১০৮ টাকা
  3. ১১০ টাকা
  4. ১৩৫ টাকা
সঠিক উত্তর:
১২০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১২০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ১১২০ টাকায় একটি প্যান্ট বিক্রি করায় ১২% লাভ হলে মোট লাভের পরিমাণ কত?

সমাধান:
ধরি,
প্যান্ট এর ক্রয়মূল্য ১০০ টাকা
১২% লাভে বিক্রয়মূল্য ১০০ + ১২ টাকা = ১১২ টাকা

বিক্রয়মূল্য ১১২ টাকা হলে লাভ ১২ টাকা
∴ বিক্রয়মূল্য ১১২০ টাকা হলে লাভ (১২ × ১১২০)/১১২ টাকা
= ১২০ টাকা
১৭.
একটি ক্রিকেট সিরিজে শান্ত, তামিম এবং লিটন মোট ২২৮ রান করেছে। শান্ত ও তামিমের রানের অনুপাত এবং তামিম ও লিটনের রানের অনুপাত ৩ : ২। ঐ সিরিজে লিটন কত রান করেছে?
  1. ১০৮ রান
  2. ৭২ রান
  3. ৭৩ রান
  4. ৪৮ রান
সঠিক উত্তর:
৪৮ রান
উত্তর
সঠিক উত্তর:
৪৮ রান
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্রিকেট সিরিজে শান্ত, তামিম এবং লিটন মোট ২২৮ রান করেছে। শান্ত ও তামিমের রানের অনুপাত এবং তামিম ও লিটনের রানের অনুপাত ৩ : ২। ঐ সিরিজে লিটন কত রান করেছে?

সমাধান:
শান্ত : তামিম = ৩ : ২
= (৩ × ৩) : (২ × ৩)
= ৯ : ৬

তামিম : লিটন = ৩ : ২
= (৩ × ২) : ( ২ × ২)
= ৬ : ৪

∴ শান্ত : তামিম : লিটন = ৯ : ৬ : ৪

∴ লিটনের রান = ২২৮ × (৪/১৯) রান
= ৪৮ রান
১৮.
সালমান ২০% কমিশনে ২০০ টাকা দিয়ে একটি বই ক্রয় করল। বইটির লিখিত মূল্য কত?
  1. ২১০ টাকা
  2. ২২০ টাকা
  3. ২৫০ টাকা
  4. ২৬০ টাকা
সঠিক উত্তর:
২৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: সালমান ২০% কমিশনে ২০০ টাকা দিয়ে একটি বই ক্রয় করল। বইটির লিখিত মূল্য কত?

সমাধান:
২০% কমিশনে,
বইয়ের ক্রয়মূল্য = (১০০ - ২০) টাকা = ৮০ টাকা।

ক্রয়মূল্য ৮০ টাকা হলে বইটির লিখিত মূল্য = ১০০ টাকা
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বইটির লিখিত মূল্য = ১০০/৮০ টাকা
∴ ক্রয়মূল্য ২০০ টাকা হলে বইটির লিখিত মূল্য = (১০০ × ২০০)/৮০ টাকা
= ২৫০ টাকা

∴ বইটির লিখিত মূল্য ২৫০ টাকা।
১৯.
১০০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৩ : ২। ঐ মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ২ : ৩ হবে?
  1. ৬০ লিটার
  2. ৩০ লিটার
  3. ৫০ লিটার
  4. ৯০ লিটার
সঠিক উত্তর:
৫০ লিটার
উত্তর
সঠিক উত্তর:
৫০ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ১০০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৩ : ২। ঐ মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ২ : ৩ হবে?

সমাধান:
এসিড : পানি = ৩ : ২
মিশ্রণে এসিডের পরিমাণ = [১০০ × (৩/৫)] = ৬০ লিটার
মিশ্রণে পানির পরিমাণ = [১০০ × (২/৫)] = ৪০ লিটার

ধরি,
x লিটার পানি মিশ্রিত করলে এসিড এবং পানির অনুপাত হবে ২ : ৩

প্রশ্নমতে,
৬০ : (৪০ + x) = ২ : ৩
বা, ৬০/(৪০ + x) = ২/৩
বা, ১৮০ = ৮০ + ২x
বা, ২x = ১০০
∴ x = ৫০
২০.
টাকায় ১২টি ক্রয় করে টাকায় কয়টি বিক্রয় করলে ২০% লাভ হবে?
  1. ৬টি
  2. ৮টি
  3. ১২টি
  4. ১০টি
সঠিক উত্তর:
১০টি
উত্তর
সঠিক উত্তর:
১০টি
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ১২টি ক্রয় করে টাকায় কয়টি বিক্রয় করলে ২০% লাভ হবে?

সমাধান:
২০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১২০ টাকা
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য ১২০/১০০ টাকা = ১.২ টাকা

১.২ টাকায় বিক্রয় করতে হবে ১২টি
∴ ১ টাকায় বিক্রয় করতে হবে ১২/১.২ = ১০টি