পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [১৪তম - ২০তম গ্রেড]

পরীক্ষাজব সল্যুশন [১৪তম - ২০তম গ্রেড]তারিখ২৯ অক্টোবর, ২০২৫সময়50 minutes৯৫ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর পদের নাম: চেইনম্যান পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ১৭. ১০.২০২৫
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [১৪তম - ২০তম গ্রেড]

জব সল্যুশন [১৪তম - ২০তম গ্রেড] · ২৯ অক্টোবর, ২০২৫ · ১০০ প্রশ্ন

.
দুটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের ল.সা.গু ৩৬০ হলে সংখ্যা দুটি কি কি?
  1.  ৬০, ৭২
  2. ৫০, ৬০
  3. ৭০, ৮০
  4. ৬৫, ৭৮
সঠিক উত্তর:
 ৬০, ৭২
উত্তর
সঠিক উত্তর:
 ৬০, ৭২
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের ল.সা.গু ৩৬০ হলে সংখ্যা দুটি কি কি?

সমাধান: 
মনে করি,
সংখ্যা দুটি ৫ক এবং ৬ক 
∴ সংখ্যা দুটির ল.সা.গু = ৩০ক
প্রশ্নমতে,
৩০ক = ৩৬০
∴ ক = ৩৬০/৩০ = ১২
∴ সংখ্যা দুটি ৫ × ১২ = ৬০ এবং ৬ × ১২ = ৭২

অতএব সংখ্যা দুইটি ৬০ ও ৭২

.
বাংলাদেশে মোট সীমান্ত দৈর্ঘ্য কত?
  1. ৪৭১৯ কি.মি. 
  2. ৪৮০৫ কি.মি.
  3. ৫০৪০ কি.মি. 
  4. ৪৫০০ কি.মি.
অনির্ধারিত
ব্যাখ্যা

[প্রশ্নে সঠিক উত্তর না থাকায়  প্রশ্নটি বাতিল করা হয়েছে]

- বাংলাদেশে মোট সীমান্ত দৈর্ঘ্য - ৪,৭১১ কি.মি. [BGB'র তথ্য মতে ৫,১৩৮ কি.মি.]
বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য:

- সর্বমোট সীমারেখা- ৪,৭১১ কি.মি. [BGB'র তথ্য মতে ৫,১৩৮ কি.মি.]
- স্থলসীমা: ভারত-বাংলাদেশ ৩,৭১৫ কি.মি. ও মায়ানমার-বাংলাদেশ ২৮০ কি.মি. [BGB: ৪,১৫৬ কি.মি. ও ২৭১ কি.মি.]
- জলসীমা বা উপকূলীয় সীমানা- ৭১৬ কি.মি. [BGB: ৭১১ কি.মি.]
- বাংলাদেশের সবচেয়ে উত্তরের স্থানের নাম বাংলাবান্ধা (পঞ্চগড়)।
- সবচেয়ে দক্ষিণের স্থান ছেঁড়া দ্বীপ (সেন্টমার্টিন)।
- সবচেয়ে পূর্বের স্থান আখাইনঠং (বান্দরবান) এবং
- সবচেয়ে পশ্চিমের স্থান মনাকশা (চাঁপাইনবাবগঞ্জ)।

উৎস: ভূগোল ও পরিবেশ: নবম-দশম শ্রেণি ও বাংলাপিডিয়া।

.
পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর। আবার পিতা মাতা ও এক পুত্রের বয়সের গড় ৩৬ বছর। পুত্রের বয়স কত?
  1.  ৯ বছর
  2. ১২ বছর
  3. ১৩ বছর
  4. ১৮ বছর
সঠিক উত্তর:
১৮ বছর
উত্তর
সঠিক উত্তর:
১৮ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর। আবার পিতা মাতা ও এক পুত্রের বয়সের গড় ৩৬ বছর। পুত্রের বয়স কত?

সমাধান:
পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর
পিতা ও মাতার মোট বয়স = (৪৫ × ২) = ৯০ বছর

আবার, 
পিতা, মাতা ও এক পুত্রের বয়সের গড় ৩৬ বছর
পিতা, মাতা ও এক পুত্রের মোট বয়স = (৩৬ × ৩) = ১০৮ বছর

∴ পুত্রের বয়স = ১০৮ - ৯০ = ১৮ বছর

.
আন্তর্জাতিক টি-২০ তে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরি কার? 
  1.  সাকিব আল হাসান
  2. লিটন কুমার দাস
  3. তামিম ইকবাল 
  4. মুশফিকুর রহিম 
সঠিক উত্তর:
লিটন কুমার দাস
উত্তর
সঠিক উত্তর:
লিটন কুমার দাস
ব্যাখ্যা

- আন্তর্জাতিক টি-২০ তে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরি (১৫টি) লিটন কুমার দাস।

• লিটন কুমার দাস আন্তর্জাতিক ক্যারিয়ার: 
- ১০ জুন, ২০১৫ তারিখে ভারতের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার।
- ১৮ জুন, ২০১৫ তারিখে ভারতের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে তার।
- ৫ জুলাই, ২০১৫ তারিখে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টুয়েন্টি২০ আন্তর্জাতিকে অভিষেক ঘটে তার।


উল্লেখ্য, 
- আন্তর্জাতিক টি-২০ তে সাকিব আল হাসানের ১৩ টি  হাফ সেঞ্চুরি রয়েছে।
- তামিম ইকবাল খানের আন্তর্জাতিক টি-২০ তে ৭টি হাফ সেঞ্চুরি রয়েছে।
- মুশফিকুর রহিমের আন্তর্জাতিক টি-২০ তে ৬টি হাফ সেঞ্চুরি রয়েছে।

উৎস: ESPN Cricinfo.[LINK]

.
Runa as well as Jhuma ________ happy.
  1. are
  2. is
  3. were
  4. been
সঠিক উত্তর:
is
উত্তর
সঠিক উত্তর:
is
ব্যাখ্যা

​ ​• Subject-Verb agreement অনুযায়ী:
​- With, together with, along with, as well as, in addition to, accompanied with/ by, and not, including, excluding, but, except, ইত্যাদি দ্বারা কোনো noun বা pronoun যুক্ত হলে, verb সর্বদা প্রথম subject (noun/ pronoun) অনুযায়ী হবে।
- অর্থাৎ, প্রথম noun/ pronoun টি singular হলে verb টি singular হবে।
- আবার প্রথম noun/ pronoun টি plural হলে verb টি plural হবে।

​• Correct answer: Runa as well as Jhuma is happy.
- এখানে প্রথম subject 'Runa' (singular), তাই verb টিও plural 'is' ব্যবহার হবে।

.
তেভাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস কোনটি? 
  1. অক্টোপাস
  2. নাঢ়াই
  3. কালো বরফ
  4. ক্রীতদাসের হাসি 
সঠিক উত্তর:
নাঢ়াই
উত্তর
সঠিক উত্তর:
নাঢ়াই
ব্যাখ্যা

'নাঢ়াই' উপন্যাস:
- 'নাঢ়াই' হলো শওকত আলী রচিত একটি উপন্যাস। 
- উপন্যাসে তেভাগা আন্দোলনের পেক্ষাপট আলোচিত হয়েছে।

- গরিব কৃষকের ঘরে এক বালক সন্তানের অল্পবয়সী মা ফুলমতি বিধবা হলে শুরু হয় তার বাঁচার লড়াই।
- লোভ, লালসা, সম্পদ আর সম্ভ্রম লুণ্ঠনের নানান চক্রান্তের বিরুদ্ধে তাকে লড়াই করতে হয়।
- তবে লড়াই ক্রমে একাকার হয়ে যায় গরিব কৃষকের লড়াই তেভাগার (তেভাগা আন্দোলন) সঙ্গে।
- এই প্রক্রিয়ার বিবরণ নিয়েই লেখা শওকত আলীর নতুন উপন্যাস 'নাঢ়াই'।
- পটভূমি চরিত্র কাহিনী সংলাপ সবই আঞ্চলিক এবং গভীরভাবে মৃত্তিকা লগ্ন।

অন্যদিকে,
'অক্টোপাস' উপন্যাস:
'অক্টোপাস' উপন্যাসের রচয়িতা শামসুর রাহমান।
১৯৮৩ সালে উপন্যাসটি প্রকাশিত হয়।
- অক্টোপাস উপন্যাসজুড়ে রয়েছে দাম্পত্য সংকট, প্রেম, পরকীয়া ও ব্যক্তি অস্তিত্বের জলন্ত স্ফুরণ

'কালো বরফ' উপন্যাসটির লেখক - মাহমুদুল হক।
- এই উপন্যাসে সাতচল্লিশের দেশবিভাগের কাহিনী ব্যাপকভাবে উঠে এসেছে।

'ক্রীতদাসের হাসি' উপন্যাস:
শওকত ওসমানের কালোত্তীর্ণ উপন্যাস 'ক্রীতদাসের হাসি'।
- এটি একটি প্রতিকাশ্রয়ী উপন্যাস। উপন্যাসটি ১৯৬২ সালে প্রকাশিত হয়।
- উপন্যাসে তৎকালীন সামরিক শাসক আইয়ুব খানের সমালোচনা করা হয়েছিল রূপক-প্রতীকের আশ্রয়ে।

শওকত আলী:
শওকত আলীর (জন্ম: ১২ ফেব্রুয়ারি ১৯৩৬ ২৫ জানুয়ারি)। জন্মস্থান দিনাজপুর জেলার রায়গঞ্জ।
- একটি ছোট উপন্যাস 'পিঙ্গল আকাশ” (১৯৬৪) তাঁর প্রথম প্রকাশিত বই। এর পর প্রকাশিত হয়েছে। দুটি ছোটগল্প সংকলন ও একটি উপন্যাস।
- শিশুকিশোরদের জন্যেও তিনি লিখে থাকেন। বাংলা ছোটগল্পে বিশেষ অবদান রাখার জন্য শওকত আলী বাঙলা একাডেমি পুরস্কার পান ১৯৬৮ সালে।
- ১৯৭৭ সালে বাংলাদেশ লেখক শিবির তাঁকে হুমায়ুন কবির স্মৃতি পুরস্কার প্রদান করে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া।

.
হিন্দুকুশ পর্বতমালা কোন দেশে অবস্থিত?
  1. ভারত
  2. আফগানিস্তান
  3. কাজাখস্তান
  4. নেপাল
সঠিক উত্তর:
আফগানিস্তান
উত্তর
সঠিক উত্তর:
আফগানিস্তান
ব্যাখ্যা

- হিন্দুকুশ পর্বতমালা আফগানিস্তান এবং পাকিস্তানে অবস্থিত একটি পর্বতমালা।

হিন্দুকুশ পর্বত:

- হিন্দুকুশ পর্বতমালা আফগানিস্তান এবং পাকিস্তানে অবস্থিত একটি পর্বতমালা।
- পর্বতমালাটির সিংহ ভাগ উত্তর-পূর্ব আফগানিস্তানে অবস্থিত।
- হিন্দুকুশ শব্দটি প্রথম ব্যবহার করেন মধ্যযুগীয় পরিব্রাজক ইবনে বতুতা।
- এটি হিমালয় পর্বতের একটি অংশ।
- এটি প্রায় ৫০০ মাইল (৮০০ কিমি) দীর্ঘ এবং ১৫০ মাইল (২৪০ কিমি) চওড়া।
- পর্বতটির সর্বোচ্চ শৃঙ্গ তিরিচমির (৭৬৯০ মিটার) পাকিস্তান ও আফগানিস্তান বর্ডারের নিকটে অবস্থিত।

উৎস: ব্রিটানিকা।

.
বাংলা জ্যৈষ্ঠ মাস কত দিনে?
  1. ৩১
  2. ৩০
  3. ২৯
  4. ৩২
সঠিক উত্তর:
৩১
উত্তর
সঠিক উত্তর:
৩১
ব্যাখ্যা

- বাংলা জ্যৈষ্ঠ মাস  ৩১দিনে হয়।

বাংলা সন:

- বাংলা একাডেমি দীর্ঘদিনের চেষ্টায় বাংলা বর্ষপঞ্জির এই সংস্কার করেছে।
- জাতির ইতিহাসের গৌরবময় দিনগুলো বাংলা ও গ্রেগরিয়ান বর্ষপঞ্জিতে অভিন্ন তারিখে সমন্বয় করতেই বাংলা বর্ষপঞ্জিতে এই সংস্কার আনা হয়েছে।
- ১৪২৬ বঙ্গাব্দ থেকে প্রথমবারের মতো আশ্বিন মাসের গণনা শুরু হয়েছে ৩১ দিন হিসাবে।
- বাংলা সনের ৩১ দিনের মাস মোট ৬টি।
- নতুন বাংলা বর্ষপঞ্জি অনুসারে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র ও আশ্বিন এই ছয় মাসের হিসাব হবে ৩১ দিনে।
- এখন ফাল্গুন মাস হবে ২৯ দিন এবং গ্রেগরিয়ান বর্ষপঞ্জিতে যে বছর অধিবর্ষ হবে (লিপইয়ার) সে বছর বাংলায় ফাল্গুন মাস ৩০ দিন গণনা করা হবে।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন ও দৈনিক যুগান্তর।[লিঙ্ক]

.
'আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে' কবিতাটি কোন কবির?
  1. মাইকেল মধুসূদন দত্ত
  2. ভারতচন্দ্র রায়গুণাকর
  3. কাজী নজরুল ইসলাম 
  4. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
সঠিক উত্তর:
ভারতচন্দ্র রায়গুণাকর
উত্তর
সঠিক উত্তর:
ভারতচন্দ্র রায়গুণাকর
ব্যাখ্যা

• 'প্রণমিয়া পাটুনী কহিছে জোড় হাতে
আমার সন্তান যেন থাকে দুধে ভাতে।।'

- আলোচ্য পঙক্তিটি ভারতচন্দ্র রায়গুণাকর রচিত অন্নদামঙ্গল কাব্যের 'আমার সন্তান' কবিতার অন্তর্গত।
- এখানে লেখক 'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে'- কথাটি ঈশ্বরী পাটনীর মুখ দিয়ে বলিয়েছেন।

অন্নদামঙ্গল কাব্য:
- অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা ভারতচন্দ্র রায়গুণাকর।
- তাকে মধ্যযুগের প্রথম নাগরিক কবি বলা হয়।
- এই কাব্যের প্রধান চরিত্র: মানসিংহ, ভবানন্দ, বিদ্যাসুন্দর, মালিনী, ঈশ্বরী পাটনী ইত্যাদি।
- অন্নদামঙ্গল কাব্য তিনখণ্ডে বিভক্ত: শিবনারায়ণ, কালিকামঙ্গল ও মানসিংহ-ভবানন্দ খণ্ড।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া।

১০.
নীল কেন নদ, মেঘনা কেন নদী?
  1. বাংলা ভাষা রীতি 
  2. উৎপত্তিগত
  3. জীববৃত্তীয়
  4. ঐতিহাসিক
সঠিক উত্তর:
বাংলা ভাষা রীতি 
উত্তর
সঠিক উত্তর:
বাংলা ভাষা রীতি 
ব্যাখ্যা

- নীল কেন নদ, মেঘনা কেন নদী এটি বাংলা ভাষা রীতি সাথে সম্পর্ক।
- প্রকৃতপক্ষে নদ ও নদীর সঙ্গে শাখা থাকা না থাকার কোনো সম্পর্ক নেই।
- এই দুয়ের মাঝে যা পার্থক্য আছে তা হলো ব্যাকরণগত।
- বাংলা, হিন্দি ও ফারসি ইত্যাদি ভাষার ক্ষেত্রে, পুরুষবাচক শব্দ সাধারণত অ-কারান্ত এবং নারীবাচক শব্দ আ-কারান্ত বা ই, ঈ-কারান্ত হয়। যেমন; পদ্মজ (অ-কারান্ত), পদ্মজা (আ-কারান্ত, নামের শেষে আ আছে), রজক (অ-কারান্ত) -রজকী (ঈ-কারান্ত, নামের শেষে ঈ আছে)।
- তাই যে সকল নদীর নাম পুরুষবাচক অর্থাৎ অ-কারান্ত তারা নদ আর যে সকল নদীর নাম নারীবাচক অর্থাৎ আ-কারান্তবা ঈ, ই-কারান্ত তারা নদী।
- এই কারণে আড়িয়াল খাঁ, এটি পুরুষ নাম জ্ঞাপক হলেও যেহেতু শেষে আকার রয়েছে সে জন্য এটি নদ না হয়ে নদী।
- আবার নীল স্ত্রী নাম জ্ঞাপক একটি প্রবাহ।
- যেহেতু এর শেষে আকার, একার কিছু নেই, সেই সূত্রে এটি নদ। 
- তাই মেঘনার ক্ষেত্রে নদী বলা হয়।

সুতরাং বাংলা ভাষা রীতির কারনে নীলকে নদ ও মেঘনাকে নদী বলা হয়।

উৎস: ব্রিটানিকা।

১১.
The passive form of He pleases us.-
  1. We were pleased with him. 
  2. We will be pleased by him.
  3. We are pleased with him.
  4. We are pleased at him.
সঠিক উত্তর:
We are pleased with him.
উত্তর
সঠিক উত্তর:
We are pleased with him.
ব্যাখ্যা

• 'He pleases us' বাক্যটির সঠিক passive form: We are pleased with him.

• Active voice কে Passive voice এ রূপান্তরের নিয়ম:

- Active Voice এর object‌ টি Passive voice এর subject হয় + Tense অনুযায়ী Auxiliary verb + মূল verb এর past participle + Active voice এর subject টি Passive voice এর object হয় এবং তার পূর্বে Preposition (By, with, at, to,in) বসে।

• ব্যক্তির ক্ষেত্রে with বসে আর ব্যক্তির কাজ বা বস্তুর উপরে সন্তুষ্টি বোঝাতে at বসে।
- যেহেতু প্রশ্নে ব্যক্তির উপর সন্তুষ্টি বোঝানো হয়েছে তাই pleased with বসবে।

১২.
সামাজিক নাটক কোনটি? 
  1. ডাকঘর
  2. নুরজাহান
  3. সধবার একাদশী
  4. রাবণবধ
সঠিক উত্তর:
সধবার একাদশী
উত্তর
সঠিক উত্তর:
সধবার একাদশী
ব্যাখ্যা

'সধবার একাদশী' নাটক:
- এই নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র। প্রকাশিত হয় ১৮৬৬ খ্রিষ্টাব্দে।
- সধবার একাদশী বিখ্যাত সামাজিক নাটক।
- উনবিংশ শতাব্দীর মধ্যভাগে সুরাপান ও বেশ্যাবৃত্তি যুবকদের জীবনে বিপর্যয় সৃষ্টি করেছিল।
- এই সামাজিক বিপর্যয় এর কাহিনী নিয়ে নাটকটির রচিত।
- নাটকটির উল্লেখযোগ্য চরিত্র: নিমচাঁদ, কেনারাম, সৌদামিনী, গিন্নী, কাঞ্চন ইত্যাদি।

অন্যদিকে,
'ডাকঘর' নাটক:
- এটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি রূপক সাংকেতিক নাটক। এটি ১৯১২ সালে প্রকাশিত হয়।
- ঘরের মধ্যে বন্দি এক রুগ্ন বালক অমল এই নাটকের নায়ক। মৃত্যুপথযাত্রী অমল মুক্তি ও বাইরের জগৎকে প্রতীকীভাবে উপস্থাপন করে।

'নুরজাহান' নাটক:
- 'নুরজাহান' দ্বিজেন্দ্রলাল রায় রচিত একটি ঐতিহাসিক নাটিক।
- এটি ১৩১৪ সাল ১লা চৈত্র শনিবার প্রথম মিনার্ভা থিয়েটারে অভিনীত হয়। গ্রন্থাকারে প্রকাশকালে এর মূল্য ছিল দ্বি টাকা আট আনা।

• 'রাবণবধ' (১৮৮১) হল গিরিশচন্দ্র ঘোষ রচিত একটি পৌরাণিক নাটক, যা রামায়ণ-ভিত্তিক একটি বিখ্যাত নাটক।

দীনবন্ধু মিত্র:
- ১৮৩০ খ্রিষ্টাব্দ জন্মগ্রহণ করেন।
- তাঁর সাহিত্য জীবনের শুরু কবিতা দিয়ে।
- দীনবন্ধু মিত্র কবিতা দিয়ে সাহিত্যজীবনের শুরু করলেও নাট্যকার রুপে সমাধিক খ্যাত।
- ইংরেজি শিক্ষিত নব্য যুবকদের মদ্যপান ও বারবণিতা সঙ্গকে ব্যঙ্গ করে তাঁর রচিত প্রহসন সধবার একাদশী।
- দীনবন্ধু মিত্র ১লা নভেম্বর ১৮৭৩ মৃত্যবরণ করেন।

দীনবন্ধু মিত্রের উল্লেখযোগ্য নাটক:
- নীল দর্পন,
- নবীন তপস্বিন,
- লীলাবত,
- কমলে কামিনী।

উৎস:
১) বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১৩.
বাণিজ্যিক ব্যাংক নয় কোনটি?
  1. বাংলাদেশ ব্যাংক 
  2. জনতা ব্যাংক
  3. সোনালী ব্যাংক 
  4. ব্র্যাক ব্যাংক 
সঠিক উত্তর:
বাংলাদেশ ব্যাংক 
উত্তর
সঠিক উত্তর:
বাংলাদেশ ব্যাংক 
ব্যাখ্যা

- বাণিজ্যিক ব্যাংক নয়  বাংলাদেশ ব্যাংক। 
- এটি দেশের কেন্দ্রীয় ব্যাংক।
- ব্রাক ব্যাংক বেসরকারী বাণিজ্যিক ব্যাংক।

• তালিকাভুক্ত (Scheduled) ব্যাংক:
- বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ অনুযায়ী ব্যাংকগুলো তালিকাভুক্ত থাকে।
- মোট তালিকাভুক্ত ব্যাংক: ৬২টি। [অক্টোবর, ২০২৫]

• রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক মোট: ৬টি (SOCBs):
- সোনালী ব্যাংক পিএলসি,
- জনতা ব্যাংক পিএলসি ,
- অগ্রণী ব্যাংক পিএলসি,
- রূপালী ব্যাংক পিএলসি,
- বেসিক ব্যাংক পিএলসি,
- বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) পিএলসি,

• বাংলাদেশে বর্তমানে ৫টি অতালিকাভুক্ত ব্যাংক রয়েছে:
- আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক,
- কর্মসংস্থান ব্যাংক,
- গ্রামীণ ব্যাংক,
- জুবিলি ব্যাংক,
- পল্লী সঞ্চয় ব্যাংক।

- বিশেষায়িত ব্যাংক (SDBs): মোট ৩টি।
- ব্যক্তিমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক (PCBs):
- ব্রাক ব্যাংক 
- মোট: ৪৩টি।
- প্রচলিত পদ্ধতির ব্যাংক: ৩৩টি (সুদ ভিত্তিক)।
- ইসলামি শরিয়াভিত্তিক ব্যাংক: ১০টি (লাভ-লোকসান ভাগাভাগির ভিত্তিতে পরিচালিত)
- ডিজিটাল বাণিজ্যিক ব্যাংক: মোট: ১টি।
- অবস্থা: এখনও বাণিজ্যিক কার্যক্রমের অনুমতি পায়নি
- বিদেশি বাণিজ্যিক ব্যাংক (FCBs): মোট: ৯টি।

উৎস: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।

১৪.
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত?
  1. রাজশাহী
  2. পাবনা
  3. ঈশ্বরদী
  4. কুষ্টিয়া
সঠিক উত্তর:
পাবনা
উত্তর
সঠিক উত্তর:
পাবনা
ব্যাখ্যা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র:
- পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত।
- রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মিত হয়েছে।
- এটি নির্মাণে কারিগরি ও আর্থিক সহায়তা করেছে রাশিয়া।
- রাশিয়ান রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটম এতে কারিগরি সহায়তা করেছে। অপর রাশিয়ান কোম্পানি টিভিএল জয়েন্ট স্টক এতে জ্বালানি সরবরাহ করছে।
- তবে বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সঞ্চালন প্রকল্পে অর্থ সহায়তা করছে ভারত সরকার।
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা ২,৪০০ মেগাওয়াট।
- রূপপুর পরমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মূল জ্বালানি হলো ইউরেনিয়াম- ২৩৫।

উৎস: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ওয়েবসাইট এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।

১৫.
বাংলাদেশে নতুনধারার নাটকের পথিকৃৎ কে?
  1. সেলিম আল দীন 
  2. আলাউদ্দিন আল আজাদ
  3. আব্দুল্লাহ আল মামুন
  4. সৈয়দ শামসুল হক
সঠিক উত্তর:
সেলিম আল দীন 
উত্তর
সঠিক উত্তর:
সেলিম আল দীন 
ব্যাখ্যা

সেলিম আল দীন:
- বাংলা ভাষার আধুনিককাল পর্বের অন্যতম নাট্যকার।
- তিনি ১৯৪৮ খ্রিষ্টাব্দের ১৮ই নভেম্বর তৎকালীন নোয়াখালি জেলার সোনাগাজির সেনেরখিল গ্রামে জন্মগ্রহণ করেন।
- সেলিম আল দীন কবিতাই লিখতেন। কিন্তু ১৯৭২ খ্রিষ্টাব্দে তাঁর রচিত 'নীল শয়তান: তাহিতি ইত্যাদি' নাটকটি টেলিভিশন ও বেতারে প্রচার হলে তাঁর নাট্যরচনার কথা জানাজানি হয়।
- তিনি ঢাকা থিয়েটারের সাংগঠনিক কাঠামো থেকে তিনি তাঁর সুবিস্তৃত নিরীক্ষামূলক নাট্য রচনা ও তত্ত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হন। জীবদ্দশায় তিনি বিভিন্ন রচনায় লিখেছেন-শিল্পাদর্শে তিনি ছিলেন দ্বৈতাদ্বৈতবাদী। আসলে, পাশ্চাত্য শিল্পের সব বিভাজনকে বাঙালির সহস্র বৎসরের নন্দতত্ত্বের আলোকে অস্বীকার পূর্বক তিনি বাংলা সাহিত্যে এক নবতর শিল্পরীতি প্রবর্তন করেছেন।
- ১৯৭৩ খ্রিষ্টাব্দে ডাকসু নাট্যচক্র তাঁর লেখা 'এক্সপ্লোসিভ ও মূল সমস্যা' মঞ্চস্থ করলে নাট্যকার হিসেবে সেলিম আল দীন সবার পরিচিতি পান।

উল্লেখ্য, 
"সেলিম আল দীন তাঁর নাটকে নিজের গবেষণা ও উদ্ভাবনী শক্তি দিয়ে বাংলার লোকজ উপাদানকে ব্যবহার করে বাংলাদেশের নাট্যমঞ্চের পুরোনো ধ্যান-ধারণাকে ভেঙে দিয়েছেন। তাঁর শিল্পচিন্তার নাম ছিল 'কথানাট্য'। প্রতিটি নাটকে কবিতা, গান, গল্প ও নাট্যের সমন্বয় ঘটিয়েছেন সেলিম আল দীন। তিনি লোকজ উপাদানের সঙ্গে মিথ বা পুরাণকেও অসাধারণভাবে ব্যবহার করেছেন।"
সুতারাং বলা যায় যে, সেলিম আল দীন বাংলাদেশে নতুনধারার নাটকের পথিকৃৎ।

সেলিম আল দীন রচিত নাট্যগ্রন্থ:
- সর্প বিষয়ক গল্প ও অন্যান্য,
- বাসন,
কেরামতমঙ্গল,
- কিত্তনখোলা,
- হাতহদাই,
- শকুন্তলা,
- মুনতাসীর ফ্যান্টাসি,
- জন্ডিস ও বিবিধ বেলুন,
- চাকা। 

উৎস:
১) বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
৩) বাংলাপিডিয়া।

১৬.
১২ জন লোক একটি কাজ ৯ দিনে করতে পারে। একই কাজ ১৮ জন কত দিনে করতে পারবে?
  1.  ৯ দিন
  2. ৬ দিন
  3. ১২ দিন
  4. ১৮ দিন
সঠিক উত্তর:
৬ দিন
উত্তর
সঠিক উত্তর:
৬ দিন
ব্যাখ্যা

প্রশ্ন: ১২ জন লোক একটি কাজ ৯ দিনে করতে পারে। একই কাজ ১৮ জন কত দিনে করতে পারবে?

সমাধান: 

১২ জন লোক একটি কাজ = ৯ দিনে করতে পারে।
∴ ১ জন লোক একটি কাজ = (৯ × ১২) দিনে করতে পারে।
∴ ১৮ জন লোক একটি কাজ = (৯ × ১২)/১৮ দিনে করতে পারে
= ৬ দিনে

অতএব, একই কাজ ১৮ জন ৬ দিনে করতে পারবে। 

১৭.
'A rolling stone gathers no moss.' The type of this sentence is-
  1. simple
  2. complex
  3. compound
  4. none
সঠিক উত্তর:
simple
উত্তর
সঠিক উত্তর:
simple
ব্যাখ্যা

'A rolling stone gathers no moss.' The type of this sentence is- Simple.

Simple sentence:
- A simple sentence consists of a single independent clause that expresses a complete thought.
- একটি simple sentence এ শুধুমাত্র একটি clause থাকে অর্থাৎ একটি subject এবং একটি finite verb থাকে।
- যেমন: The sun shines brightly in the sky.

• বর্ণনা অনুযায়ী, বাক্যে একটি subject (A rolling stone) এবং একটি finite verb (gathers) রয়েছে, তাই এটি simple sentence।
- এখানে rolling - present participle, যা stone কে বর্ণনা করছে।
- no এখানে determiner এবং moss এখানে object.

অন্যদিকে,
Complex sentence:
- যে sentence এ একটি Principal clause এবং এক বা একাধিক Subordinate clause থাকে, তাকে Complex sentence বলে।
- Complex sentence এর subordinate clause এর শুরুতে সাধারণত if, though, although, as, because, since, so that, that, until, till, unless, when, why, who, which, where, how, before, after, whether, while বসে।

Compound sentence:
- এ ধরনের বাক্যে একের অধিক principal clause থাকে যাদেরকে co-ordinate clause বলা হয়।
- অর্থাৎ Compound sentence এ দুই বা ততোধিক principal clause বা co-ordinate clause থাকে।
- এছাড়া Compound sentence এ সাধারণত and, or, but, yet, so, therefore, otherwise, else, both --- and, either --- or, neither ---- nor, not only --- but also ইত্যাদি coordinating conjunction দ্বারা দুইটি principal clause যুক্ত থাকে।

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.

১৮.
'দিগম্বর' কোন সমাস? 
  1. বহুব্রীহি
  2. তৎপুরুষ
  3. কর্মধারয়
  4. দ্বিগু
সঠিক উত্তর:
বহুব্রীহি
উত্তর
সঠিক উত্তর:
বহুব্রীহি
ব্যাখ্যা

বহুব্রীহি সমাস:
- যে সমাসে সমস্যমান পদগুলোর কোনটির অর্থ না বুঝিয়ে কোন নতুন অর্থ প্রকাশ করে তাকে বহুব্রীহি সমাস বলে।

যেমন:
- দশ আনন যার = দশানন,
- চতুষ্পদ = চার পা বিশিষ্ট প্রাণী,
- পদ্মনাভ = পদ্ম নাভিতে যার,
- দিগম্বর = দিক অম্বর যার,
- নীলাম্বর = নীল অম্বর যার।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১৯.
বাংলার প্রথম স্বাধীন রাজা কে ছিলেন?
  1. শশাঙ্ক
  2. গোপাল
  3. লক্ষণ সেন
  4. ধর্মপাল
সঠিক উত্তর:
শশাঙ্ক
উত্তর
সঠিক উত্তর:
শশাঙ্ক
ব্যাখ্যা

- শশাঙ্ক বাংলার প্রথম স্বাধীন রাজা।

• শশাঙ্ক:
- শশাঙ্ক  প্রাচীন বাংলার প্রথম গুরুত্বপূর্ণ নরপতি। নরপতি হিসেবে শশাঙ্ক অত্র অঞ্চলের ইতিহাসে বিশিষ্ট স্থান দখল করে আছেন।
- শশাঙ্ক ৬০০ থেকে ৬২৫ খ্রিস্টাব্দের মধ্যে রাজত্ব করেন বলে ধারণা করা হয়। 
• বাংলাদেশের ইতিহাসে শশাঙ্ক ছিলেন প্রথম সার্বভৌম রাজা।
- ধারণা করা হয় যে, তিনি রোহতাসগড়ের মহাসামন্ত হিসেবে কর্ণসুবর্ণের গৌড় রাজার অধীনে কিছুদিন রাজ্য শাসন করেন।
- কর্ণসুবর্ণের গৌড় রাজা ছিলেন সম্ভবত মৌখরী বংশের প্রতিনিধি। কর্ণসুবর্ণের অপর একজন রাজা জয়নাগ শশাঙ্কের সমসাময়িক বলে প্রতীয়মান হয়। বস্ত্তত কর্ণসুবর্ণ ছিল শশাঙ্কের রাজধানী এবং এ বিখ্যাত নগরী অবস্থিত ছিল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় রাজবাড়িডাঙ্গার (রক্তমৃত্তিকা মহাবিহারের প্রত্নস্থল অথবা আধুনিক রাঙ্গামাটি) সন্নিকটে চিরুটি রেল স্টেশনের কাছে।

এছাড়াও,
- ধর্মপাল বাংলার পাল বংশের দ্বিতীয় এবং সর্বশ্রেষ্ঠ রাজা।
- গোপাল পাল বংশের প্রতিষ্ঠাতা। 
- লক্ষ্মণসেন (আনু. ১১৭৮-১২০৬ খ্রি)  সেন বংশের তৃতীয় শাসক। বল্লালসেনের উত্তরসূরী লক্ষ্মণসেন প্রায় ২৮ বছর রাজত্ব করেন। 

উৎস:  বাংলাপিডিয়া ও বাংলাদেশের ইতিহাস ও সভ্যতা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্বদ্যালয়।

২০.
একটি সংখ্যা ৬৫০ থেকে যত বড় ৮২০ থেকে তত ছোট সংখ্যাটি কত?
  1. ৭০০
  2. ৭৩৫
  3. ৮০০
  4. ৭৮০
সঠিক উত্তর:
৭৩৫
উত্তর
সঠিক উত্তর:
৭৩৫
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যা ৬৫০ থেকে যত বড় ৮২০ থেকে তত ছোট সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি ক
তাহলে,
৮২০ - ক = ক - ৬৫০
⇒ ২ক = ৮২০ + ৬৫০ = ১৪৭০ 
⇒ ক = ১৪৭০/২ 
∴ ক = ৭৩৫

২১.
'আমার কোনো বন্ধু নেই বললেই চলে' -এর সঠিক ইংরেজি কোনটি?
  1. I have new friends.
  2. I have no friends.
  3. I have few friends.
  4. I have little friends.
সঠিক উত্তর:
I have few friends.
উত্তর
সঠিক উত্তর:
I have few friends.
ব্যাখ্যা

The correct answer is - I have few friends.

Few + Countable Noun:
- এখানে few অর্থ "নেই বললেই চলে" যেমন:

- আমার কোনো বন্ধু নেই বললেই চলে।
- I have few friends.

উল্লিখিত বাকি অপশনগুলো,
- I have new friends. - আমার নতুন বন্ধু আছে।
- I have no friends. - আমার কোনো বন্ধু নেই।
- I have little friends. - little + countable noun হয় না (friends countable), যা ব্যাকরণগত ভুল।
 
Source: A Passage To The English Language. S. M. Zakir Hussain.

২২.
১ চেইন সমান কত ফুট?
  1. ৬০ ফুট 
  2. ৬৬ ফুট
  3. ১০০ ফুট 
  4. ৭২ ফুট
সঠিক উত্তর:
৬৬ ফুট
উত্তর
সঠিক উত্তর:
৬৬ ফুট
ব্যাখ্যা

প্রশ্ন: ১ চেইন সমান কত ফুট?

সমাধান: 
আমরা জানি, 
১ চেইন = ২২ গজ
আবার, 
১ গজ = ৩ ফুট

সুতরাং,
১ চেইন = ২২ × ৩ = ৬৬ ফুট

২৩.
বৃত্তের ব্যাস চারগুণ বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
  1. ১৬
  2. ৩২
সঠিক উত্তর:
১৬
উত্তর
সঠিক উত্তর:
১৬
ব্যাখ্যা

প্রশ্ন: বৃত্তের ব্যাস চারগুণ বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?

সমাধান:
ধরি, বৃত্তের ব্যাস  = d

 ∴ বৃত্তের ব্যাসার্ধ  = d/২ 

∴ ক্ষেত্রফল = (d/২) × π = (π × d)/৪ 

আবার,
ব্যাস ৪ গুণ করা হলে, নতুন ব্যাস হবে =  ৪d
∴ ব্যাসার্ধ = ৪d/২

∴ নতুন ক্ষেত্রফল =  π × ( ৪d/২) 
= (π × ১৬d)/8 = ১৬ × (π × d/8)

∴ অর্থাৎ ক্ষেত্রফল বাড়ে ১৬ গুণ।

২৪.
চিরস্থায়ী বন্দোবস্ত কবে প্রবর্তন করা হয়?
  1. ১৮৯৩ সালে
  2. ১৮০৫ সালে
  3. ১৭৯৩ সালে
  4. ১৭৯৬ সালে
সঠিক উত্তর:
১৭৯৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৭৯৩ সালে
ব্যাখ্যা

- ১৭৯৩ সালের  লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন।

চিরস্থায়ী বন্দোবস্ত:

- ১৭৯৩ সালের ২২মার্চ লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন।
- ঐদিন নির্দিষ্ট পরিমাণ রাজস্ব পরিশোধের বিনিময়ে বাংলা, বিহার ও উড়িষ্যার জমিদারদের নিজ নিজ জমির উপর চিরস্থায়ী মালিকানা প্রদান করে যে বন্দোবস্ত করা হয় তা-ই চিরস্থায়ী বন্দোবস্ত নামে পরিচিত।
- চিরস্থায়ী বন্দোবস্তের কারণে কৃষক জমির উপর তাদের অধিকার হারায়।
- বিপরীতে জমির উপর জমিদারদের স্থায়ী মালিকানা প্রতিষ্ঠিত হয়।
১৯৫০ সালে পূর্ববঙ্গ জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের ফলশ্রুতিতে জমিদারি প্রথা ও চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থার উচ্ছেদ ঘটে।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।

২৫.
কোন দেশটির সমুদ্র উপকূল নেই?
  1. কম্বোডিয়া
  2. মঙ্গোলিয়া
  3. তানজানিয়া
  4. সোমালিয়া
সঠিক উত্তর:
মঙ্গোলিয়া
উত্তর
সঠিক উত্তর:
মঙ্গোলিয়া
ব্যাখ্যা

- মঙ্গোলিয়া একটি ল্যান্ডলকড দেশ। এর কোন সমুদ্র উপকূল নেই।
- চীন এবং রাশিয়ার মধ্যে অবস্থিত এবং কোনো সমুদ্র বা মহাসাগরের সাথে সরাসরি সংযুক্ত নয়। 

অন্যদিকে:
- কম্বোডিয়া: সিহানুকভিল দক্ষিণ-পশ্চিম কম্বোডিয়ার একটি বন্দর শহর এবং দেশের একমাত্র গভীর জলের বাণিজ্যিক বন্দর।
- তানজানিয়া: তানজানিয়ার সমুদ্র উপকূলটি ভারতীয় মহাসাগরের তীরে অবস্থিত
- সোমালিয়া: ভারত মহাসাগর এবং অ্যাডেনের উপসাগরে

সমুদ্র বন্দরহীন দেশ:
- যেসব দেশের সাথে সমুদ্র সীমা নেই সেসব দেশকে স্থল বেষ্টিত দেশ (Landlocked country) বলে।
• এশিয়ার কয়েকটি স্থল বেষ্টিত দেশ হচ্ছে:
- আফগানিস্তান,
- আর্মেনিয়া,
- আজারবাইজান,
- ভুটান,
- তুর্কমেনিস্তান,
- কাজাখস্তান,
- কিরগিজস্তান,
- লাওস,
- মঙ্গোলিয়া,
- নেপাল,
- তাজিকিস্তান এবং
- উজবেকিস্তান।

উৎস: ওয়ার্ল্ড এটলাস।

২৬.
(১/১০) টাকায় (১/৫০) টাকা লাভ হলে, শতকরা লাভের হার কত? 
  1. ২০%
  2. ১০%
  3. ১৫%
  4. ২৫%
সঠিক উত্তর:
২০%
উত্তর
সঠিক উত্তর:
২০%
ব্যাখ্যা

প্রশ্ন: ১/১০ টাকায় ১/৫০ টাকা লাভ হলে, শতকরা লাভের হার কত? 

সমাধান: 
 ১/১০ টাকায় লাভ হয় = ১/৫০ টাকা 
∴ ১ টাকায় লাভ হয় = (১/৫০)/(১/১০) = ১০/৫০ টাকা 
∴ ১০০ টাকায় লাভ হয় = (১০০ × ১০)/৫০ = ২০ টাকা 

সুতরাং, শতকরা লাভের হার ২০% 

২৭.
'অনুসর্গ' সাধারণত কোথায় বসে?
  1. শব্দের পূর্বে
  2. শব্দের পরে
  3. শব্দের মধ্যে
  4. বাক্যের শেষে
সঠিক উত্তর:
শব্দের পরে
উত্তর
সঠিক উত্তর:
শব্দের পরে
ব্যাখ্যা

অনুসর্গ:
- যেসব শব্দ কোনো শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সাথে সম্পর্কিত করে, সেসব শব্দকে অনুসর্গ বলে।
যেমন:
- বিনা, তরে, দ্বারা, দিয়ে, পানে, নামে, মত, কাছে, ধরে, নিয়োগ ইত্যাদি।

অনুসর্গকে ২ ভাগে ভাগ করা যায়।
যথা-
১) সাধারণ অনুসর্গ ও
২) ক্রিয়াজাত অনুসর্গ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

২৮.
ভূমধ্যসাগরীয় দেশ কোনটি?
  1. আলজেরিয়া
  2. সুদান
  3. ইরান
  4. ওমান
সঠিক উত্তর:
আলজেরিয়া
উত্তর
সঠিক উত্তর:
আলজেরিয়া
ব্যাখ্যা

• আলজেরিয়া ভূমধ্যসাগরীয় দেশ।
- আলজেরিয়া আয়তনে আফ্রিকার বৃহত্তম দেশ এবং বিশ্বের দশম বৃহত্তম দেশ।
- আয়তন: ২,৩৮১,৭৪১ বর্গ কিমি।
- রাজধানী: আলজিয়ার্স।
- ভাষা: আরবি (অফিসিয়াল), তামাজিট (জাতীয়), ফরাসি।
- ধর্ম: ইসলাম (সরকারি; প্রধানত সুন্নি)।
- মুদ্রা: আলজেরিয়ান দিনার।

অন্যদিকে,
• সুদান, ইরান এবং ওমানের মতো দেশগুলো ভূমধ্যসাগরের সাথে সরাসরি যুক্ত নয়।
• ভূমধ্যসাগর (Mediterranean Sea) ইউরোপ, আফ্রিকা এবং এশিয়ার মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত।

• ভূমধ্যসাগর তীরবর্তী দেশগুলো হলো:

• ইউরোপে: স্পেন, ফ্রান্স, ইতালি, গ্রিস, তুরস্ক (আংশিক ইউরোপে), ইত্যাদি।
• আফ্রিকায়: মিশর, আলজেরিয়া, তিউনিসিয়া, মরক্কো, লিবিয়া।
• এশিয়ায়: তুরস্ক, সিরিয়া, লেবানন, ইসরায়েল, ফিলিস্তিন।

উৎস: ওয়ার্ল্ড এটলাস ও ব্রিটানিকা।

২৯.
যদি (x - y)2 = 14, xy = 2, তবে  x 2 + y 2 = ?
  1. 12
  2. 14
  3. 16
  4. 18
সঠিক উত্তর:
18
উত্তর
সঠিক উত্তর:
18
ব্যাখ্যা

প্রশ্ন: যদি (x - y)2 = 14, xy = 2, তবে  x 2 + y 2 = ?

সমাধান:
দেওয়া আছে
(x - y)2 = 14 
xy = 2

আমরা জানি, 
x+ y2 = (x - y)2 + 2xy 
= 14 + (2 × 2)  
= 14 + 4 
= 18 

৩০.
NIPORT কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট?
  1.  যোগাযোগ 
  2. সমুদ্র বন্দর
  3. পরমাণুবিজ্ঞান 
  4. জনসংখ্যা
সঠিক উত্তর:
জনসংখ্যা
উত্তর
সঠিক উত্তর:
জনসংখ্যা
ব্যাখ্যা

NIPORT:
- NIPORT (নিপোর্ট) এর পূর্ণরূপ:  National Institute of Population Research and Training. 
- বাংলাদেশের জনসংখ্যা বিষয়ক জাতীয় গবেষণা প্রতিষ্ঠান।
- এটি ১৯৭৭ সালে ঢাকার আজিমপুরে প্রতিষ্ঠিত হয়।
- নিপোর্ট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন জেলা, উপজেলা, ইউনিয়ন ও
মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারিদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে।

উৎস: NIPORT ওয়েবসাইট।

৩১.
গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটি? 
  1. শবপোড়া
  2. শবদাহ
  3. শবমড়া
  4. মড়াদাহ
সঠিক উত্তর:
শবদাহ
উত্তর
সঠিক উত্তর:
শবদাহ
ব্যাখ্যা

গুরুচন্ডালী দোষ:
- বাংলা ভাষায় তৎসম শব্দ এবং দেশীয় শব্দের একসাথে ব্যবহার এর ফলে মাঝেমধ্যে গুরুচন্ডালী দোষ সৃষ্টি হয়। এ দোষে দুষ্ট শব্দ তার যোগ্যতা হারায়। সাধু ও চলিত ভাষার মিশ্রণের ফলে যে তৃতীয় রূপের প্রকাশ ঘটে তাকে গুরুচণ্ডালী দোষে দুষ্ট বলে।

যেমন,
- শবপোড়া-শব (তৎসম শব্দ) পোড়া (দেশি শব্দ),
- মড়াদাহ- মড়া (দেশি শব্দ) দহ (তৎসম শব্দ),
- শবদাহ-শব (তৎসম শব্দ) দাহ (তৎসম শব্দ)।

উল্লেখ্য,
'গরুর গাড়ি', 'শবদাহ', 'মড়াপোড়া' প্রভৃতির স্থলে যথাক্রমে গরুর শকট, শবপোড়া, মড়াদাহ প্রভৃতির প্রয়োগ গুরুচণ্ডালী দোষ সৃষ্টি করে।
সুতরাং গুরুচণ্ডালী দোষমুক্ত শব্দ শবদাহ।

উৎস: ভাষা শিক্ষা - ড হায়াৎ মামুদ।

৩২.
শুদ্ধ শব্দগুচ্ছ শনাক্ত করুন: 
  1. সমিচিন, বাল্মিকী
  2. সমীচিন, বাল্মিক
  3. সমীচীন, বাল্মীকি
  4. সমীচিন, বাল্মিকী
সঠিক উত্তর:
সমীচীন, বাল্মীকি
উত্তর
সঠিক উত্তর:
সমীচীন, বাল্মীকি
ব্যাখ্যা

• শুদ্ধ শব্দগুচ্ছ - সমীচীন, বাল্মীকি

- শুদ্ধ বানান হলো - সমীচীন।
সমীচীন (বিশেষণ পদ)
-এটি সংস্কৃত ভাষার শব্দ।
- এর অর্থ হচ্ছে: সংগত, উপযুক্ত, উত্তম।

- শুদ্ধ বানান হলো - বাল্মীকি।
- এটি একটি বিশেষ্য পদ। 
-এটি সংস্কৃত ভাষার শব্দ।
- এর অর্থ হচ্ছে: রামায়ণের প্রণেতা কবি ও মুনি, আদিকবি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৩৩.
'ঢেউ' এর সমার্থক শব্দ নয় কোনটি? 
  1. ঊর্মি
  2. তরঙ্গ
  3. বারিধি
  4. বীচি
সঠিক উত্তর:
বারিধি
উত্তর
সঠিক উত্তর:
বারিধি
ব্যাখ্যা

• 'ঢেউ' এর সমার্থক শব্দ নয় - বারিধি
- 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ - বারিধি।

'ঢেউ' এর সমার্থক শব্দ:
- ঊর্মি, তরঙ্গ, ঢেউ, কল্লোল, হিল্লোল, বীচি, লহর, লহরী, উল্লোল, মহোর্মি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৩৪.
The girl takes _______ her mother.
  1. after
  2. for
  3. to
  4. with
সঠিক উত্তর:
after
উত্তর
সঠিক উত্তর:
after
ব্যাখ্যা

Correct answer: The girl takes after her mother.

Take after (phrasal verb)
- English Meaning - To look or behave like an older member of your family, especially your mother or father.
- Bengali Meaning - মিল থাকা; অনুরূপ হওয়া। 

Example Sentence:
- She takes after her mother in both appearance and temperament.
- He takes after his father with his talent for music.

Source: live MCQ Lecture,

৩৫.
খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন জেলায় বাস করে?
  1. ময়মনসিংহ 
  2. নেত্রকোনা
  3. সিলেট 
  4. পার্বত্য চট্টগ্রাম
সঠিক উত্তর:
সিলেট 
উত্তর
সঠিক উত্তর:
সিলেট 
ব্যাখ্যা

- খাসিয়া উপজাতি বাংলাদেশের সিলেট ও সুনামগঞ্জ জেলায় বসবাস করে।

খাসিয়া:

- খাসিয়া বাংলাদেশে বসবাসরত একটি মাতৃতান্ত্রিক ক্ষুদ্র নৃগোষ্ঠী।
- এরা মঙ্গোলীয় বংশোদ্ভূত।
- বাংলাদেশে তাদের আদি নিবাস বাংলাদেশের উত্তর-পূর্ব সীমান্তবর্তী সুনামগঞ্জ জেলায়।
- বর্তমানে সিলেট, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর, তাহিরপুর, ছাতক ও সদর থানায় খাসিয়ারা ছড়িয়ে ছিটিয়ে আছে।
- খাসিয়া জনগোষ্ঠীর প্রধান উৎসব খাসি সেং কুটস্নেম।
- এই উৎসবের মধ্য দিয়ে তারা পুরোনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানায়।
- খাসিয়ারা গ্রামকে পুঞ্জি বলে।
- পুঞ্জি প্রধানকে সিয়েম বলা হয়।
- বর্তমানে ৮০%-৯০% খাসিয়াই খ্রিস্টান।
- প্রায় প্রতি পুঞ্জিতেই গির্জা আছে।

উৎস: বাংলাপিডিয়া ও জাতীয় তথ্য বাতায়ন।

৩৬.
তিনটি ক্রমিক পূর্ণসংখ্যার গুণফল ৬০ হলে সংখ্যা তিনটির যোগফল কত?
  1. ১০
  2. ১২
  3. ২১
  4. ২২
সঠিক উত্তর:
১২
উত্তর
সঠিক উত্তর:
১২
ব্যাখ্যা

প্রশ্ন: তিনটি ক্রমিক পূর্ণসংখ্যার গুণফল ৬০ হলে সংখ্যা তিনটির যোগফল কত?

সমাধান: 
এখানে, ৬০ = ২ × ২ × ৩ × ৫ = ৩ × ৪ × ৫
∴ সংখ্যা তিনটি যোগফল = ৩ + ৪ + ৫ = ১২ 

৩৭.
নিচের কোন শব্দে স্বভাবতই 'মূর্ধন্য-ণ' রয়েছে?
  1. মণি
  2. পরিণাম
  3. নির্ণয়
  4. ক্ষণ
সঠিক উত্তর:
মণি
উত্তর
সঠিক উত্তর:
মণি
ব্যাখ্যা

• কিছু শব্দ স্বভাবতই মূর্ধন্য 'ণ' হয়।
যেমন:
চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মণ, বেণু, বীণা, কঙ্কণ, কণিকা।
কল্যাণ, শোণিত, মণি, স্বাণু, গুণ, পুণ্য, বেণী, ফণী, অণু, বিপণি, গণিকা।
আপণ, লাবণ্য, বাণী, নিপুণ, ভণিতা, পাণি, গৌণ, কোণ, ভাণ, পণ।
চিক্কণ, নিক্কণ, তূণ, কফণি (কনুই), বণিক, গুণ, গণনা, পণ্য, বাণ।

অন্যদিকে,
• ঋ, র, ষ- এর পরে মূর্ধন্য 'ণ' হয়।
যেমন- ঋণ, তৃণ, বর্ণ, বর্ণনা, পরিণাম, কারণ, নির্ণয়, মরণ, ব্যাকরণ, ভীষণ, ভাষণ, উষ্ণ ইত্যাদি।

• ঋ, র, ষ-এর পরে স্বরধ্বনি, য, য়, ব, হ, ০ং এবং ক-বর্গীয় ও প-বর্গীয় ধ্বনি থাকলে তার পরবর্তী ন মূর্ধন্য 'ণ' হয়।
যেমন- কৃপণ (ঋ-কারের পরে প্, তার পরে ণ), হরিণ (র-এর পরে ই, তার পরে ণ, অর্পণ (র্+প অ+ণ), লক্ষণ (ক্+ষ+ অ + ণ)।
এরূপ- রুক্মিণী, ব্রাহ্মণ, ক্ষণ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।

৩৮.
বাংলাদেশের সংবিধানে মোট কতটি তফসিল আছে?
  1. ৮টি
  2. ৫টি
  3. ৬টি
  4. ৭টি
সঠিক উত্তর:
৭টি
উত্তর
সঠিক উত্তর:
৭টি
ব্যাখ্যা

- সংবিধানের মোট ৭ টি তফসিল রয়েছে।

• সংবিধানের তফসিলসমূহ:
- প্রথম তফসিল: অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন।
- দ্বিতীয় তফসিল: রাষ্ট্রপতি নির্বাচন বর্তমানে বিলুপ্ত।
- তৃতীয় তফসিল: শপথ ও ঘোষণা।
- চতুর্থ তফসিল: ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী।
- পঞ্চম তফসিলঃ ১৯৭১ সালের ৭ই মার্চের ভাষণ।
- ষষ্ঠ তফসিল: স্বাধীনতার ঘোষণা।
- সপ্তম তফসিল: স্বাধীনতার ঘোষণাপত্র।

• বাংলাদেশ সংবিধান:

- সংবিধানের ১১টি ভাগ রয়েছে। যথা:-
- সংবিধানের প্রথম ভাগে: প্রজাতন্ত্র;
- দ্বিতীয় ভাগে: রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ,
- তৃতীয় ভাগে: মৌলিক অধিকারসমূহ,
- চতুর্থ ভাগে: নির্বাহী বিভাগ,
- পঞ্চম ভাগে: আইনসভা,
- ষষ্ঠ ভাগে: বিচার বিভাগ,
- সপ্তম ভাগে: নির্বাচন,
- অষ্টম ভাগে: মহাহিসাব নিরীক্ষণ ও নিয়ন্ত্রক,
- নবম ভাগে: কর্ম কমিশন,
- দশম ভাগে: সংবিধান সংশোধন ও
- একাদশ ভাগে: বিবিধ বিষয়াবলি আলোচনা করা হয়েছে।

উৎস: বাংলাদেশ সংবিধান, আরিফ খান।

৩৯.
It is I who ________ your teacher.
  1. am
  2. is
  3. were
  4. be
সঠিক উত্তর:
am
উত্তর
সঠিক উত্তর:
am
ব্যাখ্যা

• Relative pronoun (who, whom, which, what, when, whose, how, that) থাকলে Antecedent (Relative pronoun এর পূর্বের Noun/pronoun) অনুযায়ী verb বসে।

Example sentences:

- It is I who am to blame.
- It is you who are to leave.
- It is he who is to go.

• প্রশ্ন প্রদত্ত বাক্যে who এর পূর্বে Antecedent "I" থাকায় শূন্যস্থানে am বসবে।
- Complete sentence: It is I who am your teacher.

৪০.
'ফটিক' চরিত্রটি কোন রচয়িতা সৃষ্টি? 
  1. কায়কোবাদ
  2. কাজী নজরুল ইসলাম
  3. রবীন্দ্রনাথ ঠাকুর
  4. জসীমউদ্দীন
সঠিক উত্তর:
রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা

• বিখ্যাত 'ফটিক' চরিত্রের স্রষ্টা- রবীন্দ্রনাথ ঠাকুর।

"ছুটি” গল্প:
- "ছুটি” রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক বাংলা ভাষায় রচিত একটি ছোটগল্প।
- এটি ১২৯৯ বঙ্গাব্দের পৌষ মাসে রচিত। এবং ১৮৯২ সালে 'সাধনা' পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।
- গল্পটি রবীন্দ্রনাথের 'গল্পগুচ্ছ' গল্পসংকলনের অন্তর্ভুক্ত।
- ছোট গল্পটির নায়ক বালক 'ফটিক', তাকে ঘিরেই গল্প বিকাশিত হয়েছে।

গল্পের সারসংক্ষেপ:
- বালকদিগের সর্দার ফটিক প্রকৃতি লালিত এক বালক, স্বভূমিচ্যুত হয়ে নাগরিক পরিবেশে নিজেকে বিচ্ছিন্ন ভাবে। সেখানকার প্রতিকূল পরিস্থিতি ও প্রীতিহীন পরিবেশ তাকে অস্থির করে তোলে। সে সেখানে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে না। অবশেষে এক বর্ষাস্নাত দিনে জ্বরাক্রান্ত শরীরে বাড়ি যাবে বলে বেরিয়ে পড়ে। প্রচণ্ড জ্বর বিকার গ্রস্ত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে আনে। সে মামার কাছে বাড়ি যাবার বায়না ধরলে তিনি জানান পূজার ছুটিতে বাড়ি যাবেন। বিকারের ঘোরে সে কথা বলতে থাকে। মা ছুটে এসে তাকে জড়িয়ে ধরলে, ফটিক আস্তে আস্তে পাশ ফিরিয়া কাহাকেও লক্ষ্য না করিয়া মৃদুস্বরে কহিল, "মা, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি।” এ ছুটি চিরকালের ছুটি।

উৎস: ছুটি (ছোটগল্প) রবীন্দ্রনাথ ঠাকুর।

৪১.
ইলিশা-১ গ্যাস ক্ষেত্রটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
  1. চাঁদপুর
  2. ভোলা
  3. সিলেট
  4. নোয়াখালী
সঠিক উত্তর:
ভোলা
উত্তর
সঠিক উত্তর:
ভোলা
ব্যাখ্যা

- ইলিশা-১ গ্যাস ক্ষেত্রটি বাংলাদেশের  ভোলা জেলায় অবস্থিত।

গ্যাসক্ষেত্র:

- প্রথম গ্যাসক্ষেত্র আবিস্কৃত হয়েছিলো ১৯৫৫ সালে সিলেটের হরিপুরে।
- প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় ১৯৫৭ সালে।
- বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র হলো তিতাস গ্যাসক্ষেত্র।
- দেশে বর্তমানে আবিষ্কৃত গ্যাসক্ষেত্রের সংখ্যা ২৯টি।
- সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় দেশের ২৮তম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়।
- সর্বশেষ ভোলার ইলিশা -১ হচ্ছে দেশের ২৯তম গ্যাসক্ষেত্র।

উৎস: বাংলাপিডিয়া ও প্রথম আলো।

৪২.
ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়?
  1. বেরিবেরি
  2. রাতকানা
  3. সর্দিজ্বর
  4. স্কার্ভি
সঠিক উত্তর:
স্কার্ভি
উত্তর
সঠিক উত্তর:
স্কার্ভি
ব্যাখ্যা

ভিটামিন সি:
- ভিটামিন সি এর অভাবে স্কার্ভি রোগ হয়।
- ভিটামিন সি এর অপর নাম এসকরবিক এসিড।
- ভিটামিন সি মানুষকে রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করে এবং ক্ষতস্থান গুকাতে সাহায্য করে।
- আমলকি, কমলালেবু, লেবু আনারস প্রভৃতি ভিটামিন সি এর উৎস।

অন্যদিকে,
- বেরিবেরি: এই রোগটি হয় ভিটামিন বি১ (থায়ামিন) এর অভাবে। এটি হৃৎপিণ্ড এবং স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে।
- রাতকানা: এই রোগটি হয় ভিটামিন এ-এর অভাবে।
- সর্দিজ্বর (Common Cold): এটি ভাইরাসের (সাধারণত রাইনোভাইরাস) দ্বারা সৃষ্ট একটি সংক্রামক রোগ, কোনো ভিটামিনের অভাবে এটি হয় না।

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৪৩.
'যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না' -তাকে এককথায় কী বলে?
  1. পরগাছা
  2. আগাছা
  3. বনস্পতি
  4. বর্ণচোরা
সঠিক উত্তর:
বনস্পতি
উত্তর
সঠিক উত্তর:
বনস্পতি
ব্যাখ্যা

• 'যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না' -  এর এক কথায় প্রকাশ - বনস্পতি

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'বনস্পতি' শব্দের অর্থ- যে গাছে ফুল দেখা যায়না কিন্তু ফল ধরে।

গাছসংক্রান্ত কিছু এক কথায় প্রকাশ:
ফল পাকলে যে গাছ মরে যায়- ওষধি।
যে গাছে ফল ধরে, কিন্তু ফুল ধরে না- বনস্পতি।
- যে গাছ অন্য কোন কাজে লাগে না- আগাছা।
- যে গাছ অন্য গাছকে আশ্রয় করে বাঁচে- পরগাছা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৪৪.
৩, ৫, ৮, ১৩, ২১, ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?
  1. ২৪
  2. ২৬
  3. ৩০
  4. ৩৪
সঠিক উত্তর:
৩৪
উত্তর
সঠিক উত্তর:
৩৪
ব্যাখ্যা

প্রশ্ন: ৩, ৫, ৮, ১৩, ২১, ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?

সমাধান: 

ধারাটি
৩, ৫, ৮, ১৩, ২১,.........
পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান 

এখানে,
১ম পদ = ৩ 
২য় পদ = ৫
৩য় পদ = ৩ + ৫ = ৮ 
৪র্থ পদ = ৫ + ৮ = ১৩ 
৫ম পদ = ১৩ + ৮ = ২১
৬ষ্ঠ পদ = ২১ + ১৩ = ৩৪

সুতরাং, ধারাটির পরবর্তী সংখ্যাটি ৩৪ 

৪৫.
The man divided his land _________ his five sons.
  1. with
  2. between
  3. into
  4. among
সঠিক উত্তর:
among
উত্তর
সঠিক উত্তর:
among
ব্যাখ্যা

• দুইজন এর মাঝে ভাগ করা বুঝাতে Between ব্যবহার হয়।
- Example: The decision was made to distribute the tasks evenly between the two teams.

• দুইয়ের অধিক বা অনেকের মধ্যে ভাগ করে দেওয়া বুঝাতে among ব্যবহার হয়।
- Example: The cookies were shared among the children at the party.

• যেহেতু প্রশ্নে পাঁচজনের মধ্যে ভাগ-বাটোয়ারা করে দেয়া বুঝিয়েছে তাই শূন্যস্থানে সঠিক উত্তর হবে - among.

Complete Sentence: The man divided his land among his five sons.
- Bangla Meaning: লোকটি তার জমি পাঁচ ছেলের মধ্যে ভাগ করে দিল।

৪৬.
UNESCO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. জেনেভা
  2. মন্ট্রিল
  3. নিউইয়র্ক
  4. প্যারিস
সঠিক উত্তর:
প্যারিস
উত্তর
সঠিক উত্তর:
প্যারিস
ব্যাখ্যা

- UNESCO এর সদর দপ্তর প্যারিস, ফ্রান্স।

UNESCO:

- জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (UNESCO).
- UNESCO- এর পূর্ণরূপ - United Nations Educational Scientific and Cultural Organization.
- এর প্রধান কাজ হলো বিশ্ব ঐতিহ্য সংরক্ষণ করা।
- ইউনেস্কোর সংবিধান গৃহীত হয় ১৯৪৫ সালে।
- কার্যক্রম শুরু করে - ১৯৪৬ সালে।
- প্রতিষ্ঠার স্থান লন্ডন, যুক্তরাজ্য।
- সদর দপ্তর প্যারিস, ফ্রান্স।
- সদস্য সংখ্যা - ১৯৪টি এবং সহযোগী সদস্য ১২টি। (অক্টোবর, ২০২৫)
- বাংলাদেশ ইউনেস্কোর সদস্যপদ লাভ করে ১৯৭২ সালে।

উৎস: UNESCO অফিসিয়াল ওয়েবসাইট।

৪৭.
'Out and out' means-
  1. Total
  2. Thorough
  3. Brave
  4. Immediately
সঠিক উত্তর:
Thorough
উত্তর
সঠিক উত্তর:
Thorough
ব্যাখ্যা

'Out and Out' means - thorough.

• Out and Out: 
- English meaning: Being such completely at all times, in every way, or from every point of view.
- Bangla meaning: সম্পূর্ণ, পুরোপুরি, পুরোদস্তুর।

Example sentence
- The whole project was an out and out disaster.
- That's an out and out lie.

Source: Merriam-Webster & Accessible Dictionary.

৪৮.
'সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা' -এখানে 'ঔষধ' কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?
  1. সম্প্রদানে শূন্য 
  2. কর্মকারকে শূন্য
  3. অধিকরণে শূন্য 
  4. কর্তৃকারকে শূন্য
সঠিক উত্তর:
কর্মকারকে শূন্য
উত্তর
সঠিক উত্তর:
কর্মকারকে শূন্য
ব্যাখ্যা

কর্মকারক:
- যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে।
- কর্ম দুই প্রকার: মুখ্য কর্ম, গৌণ কর্ম।

যেমন:
- বাবা আমাকে (গৌণ কর্ম) একটি কলম (মুখ্য কর্ম) কিনে দিয়েছেন।
- সাধারণত মুখ্য কর্ম বস্তুবাচক ও গৌণ কর্ম প্রাণিবাচক হয়ে থাকে।
এছাড়াও সাধারণত কর্মকারকের গৌণ কর্মে বিভক্তি যুক্ত হয়, মুখ্য কর্মে হয় না।

প্রথমা বা শূন্য বা অ বিভক্তি:
- ডাক্তার ডাক।
- আমাকে একখানা বই দাও। (দ্বিকর্মক ক্রিয়ার মুখ্য কর্ম)
- রবীন্দ্রনাথ পড়লাম, নজরুল পড়লাম, এর সুরাহা খুঁজে পেলাম না। (গ্রন্থ অর্থে বিশিষ্ট গ্রন্থকার প্রয়োগে)
 - সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

৪৯.
'ডাক্তার ডাক' -এর সঠিক ইংরেজি কোনটি?
  1. Call for a doctor
  2. Call to a doctor
  3. Call a doctor
  4. Call in a doctor
সঠিক উত্তর:
Call in a doctor
উত্তর
সঠিক উত্তর:
Call in a doctor
ব্যাখ্যা

• Call someone in (phrasal verb): 
- English Meaning - To ask someone to come to help in a difficult situation. 
- Bangla Meaning - কাউকে ডাকা, বা তলব করা।

• এছাড়াও, 
- Call for - প্রয়োজনীয়/আবশ্যক হওয়া।

তাই, "ডাক্তার ডাক" বাক্যটির ইংরেজি অনুবাদ হচ্ছে - Call in a doctor. 

Source: Cambridge Dictionary, Accessible Dictionary by Bangla Academy.

৫০.
২০২৫ সালে শান্তিতে নোবেল বিজয়ী কোন দেশের নাগরিক?
  1. চিলি
  2. হাঙ্গেরি
  3. ভেনেজুয়েলা
  4. জাপান
সঠিক উত্তর:
ভেনেজুয়েলা
উত্তর
সঠিক উত্তর:
ভেনেজুয়েলা
ব্যাখ্যা

নোবেল পুরস্কার ২০২৫:
- ২০২৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন মারিয়া কোরিনা মাচাদো।
- তিনি ভেনিজুয়েলার গণতন্ত্র আন্দোলনের নেতা।
- মাচাদো ভেনিজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং একনায়কতন্ত্র থেকে শান্তিপূর্ণভাবে গণতন্ত্রে রূপান্তরের জন্য যে অক্লান্ত লড়াই চালিয়ে যাচ্ছেন, তার জন্যই তিনি এই পুরস্কারের যোগ্য।

অন্যদিকে,
- ২০২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন হাঙ্গেরিয়ান লেখক লাজলো ক্রাজনাহরকাই।
- তার উল্লেখযোগ্য কাজের মধ্যে আছে, সাটানট্যাঙ্গো, দ্য মেলানকোলি অব রেজিস্ট্যান্স।
- ২০২৫ সালে চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েছেন-মেরি ই. ব্রুনকো, ফ্রেড রামসডেল এবং শিমন সাকাগুচি।
- পদার্থ বিজ্ঞানে নোবেল পায়: মার্কিন তিন বিজ্ঞানী। তারা হলেন-জন ক্লার্ক, মিশেল এইচ. ডেভোরেট এবং জন এম. মার্টিনিস।
- রসায়নে নোবেল পায়: জাপানের সুসুমু কিতাগাওয়া, অস্ট্রেলিয়ার রিচার্ড রবসন এবং যুক্তরাষ্ট্রের ওমর এম. ইয়াগি।

উৎস: Noble Prize Organization.

৫১.
সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ কোণ ৮০° হলে অপর কোণের মান কত?
  1. ৪৫°, ৪৫°
  2. ৫৫°, ৫০°
  3. ৫০°, ৫০°
  4. ৬০°, ৬০°
সঠিক উত্তর:
৫০°, ৫০°
উত্তর
সঠিক উত্তর:
৫০°, ৫০°
ব্যাখ্যা

প্রশ্ন: সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ কোণ ৮০° হলে অপর কোণের মান কত?

সমাধান:
আমরা জানি, 
ত্রিভুজের তিনটি কোণের যোগফল = ১৮০°

ধরি, অপর দুইটি সমান কোণ = ক 

প্রশ্নমতে, 
৮০° + ক + ক = ১৮০°
⇒ ২ক = ১৮০° - ৮০° 
⇒ ক = ১০০°/২ = ৫০°
∴ ক = ৫০°

∴ অপর দুইটি কোণ = ৫০° প্রতিটি

৫২.
১ থেকে ১০ পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে তাদের গুণফল কত?
  1. ২১০
  2. ৩৯০
  3. ১৯০
  4. ৩৫০
সঠিক উত্তর:
২১০
উত্তর
সঠিক উত্তর:
২১০
ব্যাখ্যা

প্রশ্ন: ১ থেকে ১০ পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে তাদের গুণফল কত?

সমাধান:
১ থেকে ১০ পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো ২, ৩, ৫, ৭ 
∴ গুণফল = ২ × ৩ × ৫ × ৭ 
= ৬ × ৩৫ 
= ২১০

৫৩.
He speaks __________ he knew everything.
  1. as if
  2. incase 
  3. should  
  4. lest
সঠিক উত্তর:
as if
উত্তর
সঠিক উত্তর:
as if
ব্যাখ্যা

Correct sentence: He speaks as if he knew everything.
- Bangla meaning: সে এমনভাবে কথা বলে যেন সে সব জানে।

• as if/ as though অর্থ এমনভাবে/ যেন।
- এখানে Subjunctive Mood ব্যবহৃত হয়েছে।
- বাস্তবে না হলেও যেন সত্যি এমনটি বোঝাতে past tense ব্যবহার করা হয়।
- সে এমনভাবে কথা বলে যেন সে সব জানে।

• 
As if/ As though যুক্ত sentence এর ব্যবহার:
- As if / As though এর পূর্বে Present Indefinite Tense থাকলে as if/as though এর পরে Past Indefinite Tense হয় এবং Be verb থাকলে সব সময় were হয়।
- Example: He talks as though he knew everything.

উল্লিখিত বাকি অপশনগুলো,
- Incase:
- অর্থ: ঘটনাচক্রে। বাক্যটিতে সম্ভাব্য বিপদ বা সমস্যা আগে থেকে ভেবে সতর্ক হওয়ার অর্থ প্রকাশ করে না।
- তাই এটি ভুল।

- Should:
- অর্থ: দ্রষ্টব্য। বাক্যে দ্রষ্টব্য বা বাধ্যবাধকতার প্রসঙ্গ নেই।

- Lest:
- অর্থ: যাতে না-ঘটে (এজন্য)। বাক্যে দুঃশ্চিন্তা/ভয় বা নিষেধের কোনো ধারণা নেই।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৫৪.
একটি সুষম ষড়ভুজের একটি অন্তঃকোণের পরিমাণ হবে-
  1.  ৬০°
  2.  ৯০°
  3.  ১২০°
  4. ৩০°
সঠিক উত্তর:
 ১২০°
উত্তর
সঠিক উত্তর:
 ১২০°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সুষম ষড়ভুজের একটি অন্তঃকোণের পরিমাণ হবে-

সমাধান:
 সুষম ষড়ভুজটির- 
প্রতিটি বহিঃস্থকোণের পরিমাপ = (৩৬০/৬)° = ৬০° 
∴ প্রতিটি অন্তঃকোণের পরিমাপ = (১৮০ - ৬০)°
= ১২০°

৫৫.
Who wrote the book titled 'India Wins Freedom'?
  1. Abul Kalam Azad
  2. APJ Abul Kalam
  3. Mahatma Gandhi
  4. Manmahan Singh
সঠিক উত্তর:
Abul Kalam Azad
উত্তর
সঠিক উত্তর:
Abul Kalam Azad
ব্যাখ্যা

'India Wins Freedom' এর রচয়িতা ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিখ্যাত নেতা Maulana Abul Kalam Azad
- এটি হচ্ছে একটি autobiography.
- এটি তাঁর মৃত্যুর পর সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল।
- 1992 সালে, তার মৃত্যুর কয়েক দশক পর, আজাদকে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন দেওয়া হয়।
-  তিনি 22 ফেব্রুয়ারি, 1958, ভারতের নয়া দিল্লিতে মারা যান।

Maulana Abul Kalam Azad:
- তিনি ছিলেন একজন Indian theologian.
- He was born on November 11, 1888, Mecca [now in Saudi Arabia]—died February 22, 1958, New Delhi, India).
- He was an Islamic theologian who was one of the leaders of the Indian independence movement against British rule in the first half of the 20th century. 

Source: Britannica.

৫৬.
'রাজা যায় রাজা আসে' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
  1. কায়কোবাদ
  2. আবুল হাসান
  3. শামসুর রহমান
  4. ফররুখ আহমেদ 
সঠিক উত্তর:
আবুল হাসান
উত্তর
সঠিক উত্তর:
আবুল হাসান
ব্যাখ্যা

'রাজা যায় রাজা আসে' কাব্যগ্রন্থ:
- 'রাজা যায় রাজা আসে' আবুল হাসান রচিত কাব্যগ্রন্থ। প্রথম প্রকাশ ডিসেম্বর ১৯৭২।
- উৎসর্গ পত্রে লেখক লিখেন- উৎসর্গ আমার মা, আমার মাতৃভূমির মতোই অসহায়।
- কাব্যগ্রন্থটিতে রয়েছে সমকালীন রাজনৈতিক চেতনা, মানবিক যন্ত্রণা ও আত্মবীক্ষণের দারুণ প্রকাশ।

এই কাব্যগ্রন্থের কয়েকটি উল্লেখ্যযোগ্য কবিতা:
- বনভূমির ছায়া;
- প্রত্যাবর্তনের সময়;
- স্বীকৃতি চাই;
- পাখি হয়ে যায় প্রাণ।

আবুল হাসান:
- আবুল হাসান ১৯৪৭ সালের ৪ আগস্ট গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়ার বর্ণি গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন।
- আবুল হাসানের প্রকৃত নাম আবুল হোসেন মিয়া। তাঁর সাহিত্যিক নাম আবুল হাসান। তিনি পেশায় সাংবাদিক ছিলেন।
- ১৯৭৫ সালের ২৬ নভেম্বর তাঁর মৃত্যু হয়।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
২) বাংলাপিডিয়া।

৫৭.
'পাঁচটা বাজতে দশ মিনিট বাকি' -এর সঠিক ইংরেজি কি?
  1. It is ten minutes to five.
  2. It is is ten minutes past five.
  3. It is ten minutes five.
  4. It is five minutes past ten.
সঠিক উত্তর:
It is ten minutes to five.
উত্তর
সঠিক উত্তর:
It is ten minutes to five.
ব্যাখ্যা

"পাঁচটা বাজতে দশ মিনিট বাকি।" - It is ten minutes to five.

সময় বলার ক্ষেত্রে,
- It + be verb + past/ to + ঘণ্টার সংখ্যা বসে।
- বেজে বুঝাতে মিনিটের পরে past/ gone ব্যবহৃত হয়।
- যেমন: It is now fifteen minutes past ten.

অন্যদিকে,
- বাজতে বাকি বুঝাতে মিনিটের পরে to/ of ব্যবহৃত হয়।
- যেমন: It is ten minutes to five. পাঁচটা বাজতে দশ মিনিট বাকি।

- সুতরাং, সঠিক অনুবাদটি হলো - It is ten minutes to five.

৫৮.
বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন? 
  1. সংস্কৃত
  2. অস্ট্রিক
  3. হিন্দি
  4. বাংলা
সঠিক উত্তর:
অস্ট্রিক
উত্তর
সঠিক উত্তর:
অস্ট্রিক
ব্যাখ্যা

বাংলা ভাষার উৎপত্তি:
- বাংলা ভাষার উৎপত্তি ইন্দো-ইউরোপীয় ভাষা-গোষ্ঠীর অন্তর্গত ইন্দো-ইরানীয় শাখাভুক্ত নব্য-ভারতীয় আর্য ভাষা থেকে।
- বাংলা ভাষা ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর সদস্য।
- ইন্দো-ইউরোপীয় ভাষার শাখা ২ টি; কেন্তম ও শতম।
- ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর শতম শাখা থেকে বাংলা ভাষার উৎপত্তি।
- বাংলার আদি জনগোষ্ঠী অস্ট্রিক ভাষাভাষী ছিল।
- ভারতীয় উপমহাদেশের আঞ্চলিক ভাষাগুলোর আদিম উৎস অনার্য ভাষা। আর্যদের ভাষার নাম বৈদিক ভাষা।
- বেদের ভাষাকেও বৈদিক ভাষা বলা হয়।বৈদিক ভাষার সংস্কারজাত নতুন ভাষাই সংস্কৃত ভাষা।
- ভাষা হিসেবে সংস্কৃত শব্দটির উল্লেখ প্রথম পাওয়া যায় মহাকাব্য রামায়ণে।
- বাংলা ভাষার নিকটতম আত্মীয় অহমিয়া ও ওড়িয়া।
- ধ্রুপদী ভাষা সংস্কৃতি ও পালির সঙ্গে বাংলা ভাষার রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক।

উৎস: বাংলা একাডেমি, প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ (দ্বিতীয় খণ্ড), ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলাপিডিয়া।

৫৯.
কোনটি জলজ উদ্ভিদ নয়?
  1. হিজল
  2. কয়চ
  3. ডুমুর
  4. গজারী
অনির্ধারিত
ব্যাখ্যা

[অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।

- ডুমুর ও গজারী জলজ উদ্ভিদ নয়। 

গজারী গাছ:
- গজারীর অপর নাম শাল।

- গাছ কাটার পর গোড়া থেকে চারা গজানোর কারণে এর নাম গজারি হয়েছে মনে করা হয়।
- বাংলাদেশ, ভারত, নেপাল ও মিয়ানমারে এ গাছ জন্মায়।
- আমাদের ভাওয়াল ও মধুপুরের গাজারি বনই দেশের বৃহত্ পত্রঝরা বনাঞ্চল।
- লাল মাটির পাহাড়, ছোট ছোট টিলা জমিতে গজারি ভালো জন্মে।
- তবে পানিতে এ গাছ বেশিদিন বাঁচে না।
- বসন্তের শুরুতেই সম্পূর্ণ গাছের পাতা ঝরে যায়। বসন্তের শেষে নতুন পাতা গজাতে শুরু করে।
- বৈজ্ঞানিক নাম Shorea robusta। সরল কাণ্ডের গজারিগাছ মূলত বৃক্ষ জাতীয় উদ্ভিদ।
- ৩০ থেকে ৩৫ মিটার পর্যন্ত লম্বা হয়। কাণ্ডের বেড় ২-৩ মিটার হয়ে থাকে।
- বাদামি রঙের পূর্ণ বয়স্ক গাজারি কাঠ শক্ত, দীর্ঘস্থায়ী ও মজবুত হয়।
- ঘরবাড়ির খুঁটি, দরজা-জানালা, নৌকা ও আসবাবপত্র তৈরিতে উপযোগী।

অন্যদিকে,
•জলজ উদ্ভিদ:
- জলজ উদ্ভিদ সহজে পানিতে ভাসতে পারে, কারণ এদের কাণ্ডে অনেক বায়ু কুঠুরী থাকে।
- অধিকাংশ জলজ উদ্ভিদের কাণ্ড ফাঁপা।
- এদের কাণ্ডে অনেক বায়ু কুঠুরী থাকে, তাই এরা পানিতে ভাসতে পারে।
- এই বায়ু কুঠুরী জলজ উদ্ভিদকে পানিতে ভাসিয়ে রাখতে সাহায্য করে।
- করচ, হিজল জলজ উদ্ভিদ।

ডুমুর: 
- ফিকাস রেসেমোসা (ডুমুর) একটি জলজ উদ্ভিদ নয়।
- এটি মোরাসি (Moraceae) গোত্রের একটি স্থলভাগের বৃক্ষ, যা নিম্নভূমির উষ্ণকটিবন্ধী বনাঞ্চলে, বিশেষ করে নদী-নালা বা জলাশয়ের তীরবর্তী আর্দ্র এলাকায় বৃদ্ধি পায়, কিন্তু সম্পূর্ণ জলে ভাসমান বা নিমজ্জিত হয় না।
- এর মূল এবং ফলগুলি বন্যপ্রাণীদের জন্য উপকারী, তবে এটি কঠোরভাবে জলজ (যেমন শালুক বা পদ্ম) নয়।

উৎস: বাংলাপিডিয়া ও Borneo Orangutan Survival Foundation. ওয়েবসাইট।

৬০.
একটি নৌকা প্রতি সেকেন্ডে ৫০ মিটার গেলে প্রতি ঘণ্টায় ঐ নৌকার বেগ কত?
  1. ১১২ কি.মি.
  2. ১০৭ কি.মি.
  3. ১১০ কি.মি.
  4. ১০৮ কি.মি.
অনির্ধারিত
ব্যাখ্যা

প্রশ্ন: একটি নৌকা প্রতি সেকেন্ডে ৫০ মিটার গেলে প্রতি ঘণ্টায় ঐ নৌকার বেগ কত?

সমাধান: 
আমরা জানি, 
১ ঘণ্টা = ৩৬০০ সেকেন্ড

এখন, 
১ সেকেন্ডে যায় ৫০ মিটার
∴ ৩৬০০ সেকেন্ডে যায় ৫০ × ৩৬০০ = ১৮০০০০ মিটার

আবার, 
১০০০ মিটার = ১ কি.মি.
∴ ১৮০০০০ মিটার = ১৮০০০০/১০০০ = ১৮০ কি.মি.

সুতরাং, প্রতি ঘণ্টায় ঐ নৌকার বেগ ১৮০ কি.মি.। 

অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।

৬১.
We eat _________ we may live.
  1. while
  2. at the time
  3. when
  4. so that
সঠিক উত্তর:
so that
উত্তর
সঠিক উত্তর:
so that
ব্যাখ্যা

 • Complete Sentence: We eat so that we may live.
- Bangla Meaning: আমরা খাই যেন আমরা বাঁচতে পারি।

- এখানে 'so that' - Subordinating conjunction হিসেবে ব্যবহৃত হয়েছে।
- এটি উদ্দেশ্য বা purpose অর্থে ব্যবহার করা হয়।
- এর অর্থ হলো যাতে, যেন
- so that এর পর এমন একটি Clause বসে যা কোন একটি উদ্দেশ্য (we may live) প্রকাশ করে। যা করা কর্তার (we) উদ্দেশ্য।

• উল্লিখিত বাকি অপশনগুলো,
- while - ক্ষণ;
- at the time - নির্দিষ্ট সময়;
- when - কোন সময়ে; কখন।

সুতরাং, বোঝা যাচ্ছে, context অনুসারে শূন্যস্থানে so that বসালে বাক্যে অর্থ পূর্ণতা পাবে

Source: English-Bangla Dictionary, A Passage To The English Language S. M. Zakir Hussain.

৬২.
'কবর' নাটকের বিষয়বস্তু কী?
  1. মুক্তিযুদ্ধ
  2. বঙ্গভঙ্গ
  3. ভাষা আন্দোলন
  4. সিপাহী বিদ্রোহ
সঠিক উত্তর:
ভাষা আন্দোলন
উত্তর
সঠিক উত্তর:
ভাষা আন্দোলন
ব্যাখ্যা

'কবর' নাটক:
- 'কবর' নাটকের রচয়িতা অধ্যাপক মুনীর চৌধুরী।
- 'কবর' নাটকের পটভূমি হলো ১৯৫২ সালের ভাষা আন্দোলন। এটি ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক।
- জেলে বন্দি থাকা অবস্থায় ১৯৫৩ সালে বামপন্থী রণেশ দাশগুপ্ত জেলখানাতে ২১ ফেব্রুয়ারি উদযাপনের লক্ষে মুনীর চৌধুরীকে একটি নাটক লেখার অনুরোধ জানান।
- এই অনুরোধের ভিত্তিতে তিনি এ নাটকটি রচনা করেন।

মুনীর চৌধুরী:
- মুনীর চৌধুরী ছিলেন একজন বাংলাদেশি শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক ও বাগ্মী।
- ১৯২৫ সালের ২৭ নভেম্বর মানিকগঞ্জ শহরে তাঁর জন্ম।
- মুনীর চৌধুরী শিক্ষা ও পেশাগত জীবনে বামপন্থী রাজনীতি ও প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন।

মুনীর চৌধুরীর অন্যান্য নাটক:
- রক্তাক্ত প্রান্তর,
- চিঠি,
- দণ্ডকারণ্য,
- পলাশী ব্যারাক ও অন্যান্য।

অনুবাদ নাটক:
- কেউ কিছু বলতে পারে না,
- রূপার কৌটা ও
- মুখরা রমণী বশীকরণ।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। 
২) বাংলাপিডিয়া।

৬৩.
৮ + ৯.০৩ + ০.০৩৪ = ?
  1. ১৮.০১৫
  2. ১২.৯৮৭
  3. ১৭.০৩৩৪
  4. ১৭.০৩৪
অনির্ধারিত
ব্যাখ্যা

সঠিক উত্তর: ১৭.০৬৪
অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। 
-------------- 

প্রশ্ন: ৮ + ৯.০৩ + ০.০৩৪ = ?

সমাধান: 
৮ + ৯.০৩ + ০.০৩৪ = ১৭.০৬৪

৬৪.
১ কাঠা সমান কত শতক?
  1. ১.৬৬
  2. ১.৬৫
  3. ১.৫০
  4. ১.৫৪
সঠিক উত্তর:
১.৬৫
উত্তর
সঠিক উত্তর:
১.৬৫
ব্যাখ্যা

প্রশ্ন: ১ কাঠা সমান কত শতক?

সমাধান:
আমরা জানি, 
১ কাঠা = ৭২০ বর্গফুট 
আবার, ১ শতক = ৪৩৫.৬ বর্গফুট।

∴ ১ কাঠা ÷ ১ শতক = ৭২০ ÷ ৪৩৫.৬ = ১.৬৫

অতএব, ১ কাঠা সমান ১.৬৫ শতক।

৬৫.
হাইতির রাজধানীর নাম কি?
  1. কেপটাউন
  2. পোর্ট অব প্রিন্স
  3. পোর্ট অব স্পেন
  4. হায়ারে
সঠিক উত্তর:
পোর্ট অব প্রিন্স
উত্তর
সঠিক উত্তর:
পোর্ট অব প্রিন্স
ব্যাখ্যা

হাইতি:
- ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশ হাইতি।
- হাইতির রাজধানীর নাম পোর্ট অব প্রিন্স।
- হাইতির পশ্চিম উপকূলে গোনাভ উপসাগরের তীরে এটি অবস্থিত।
- ১৭৪৯ সালে ফরাসিরা এটি প্রতিষ্ঠা করেন এবং ১৭৭০ সালে এটি হাইতির রাজধানী হিসেবে ঘোষিত হয়।
- এটি হাইতির সবচেয়ে বড় শহর ও প্রধান বন্দর।
- ২০১০ সালের ভয়াবহ ভূমিকম্পে এই শহরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

অন্যদিকে,
- পোর্ট অব স্পেন- ত্রিনিদাদ এন্ড টোবাগোর রাজধানী
- সেন্ট জোন্স- এন্টিগুয়া এন্ড বারমুডার রাজধানী।
- কেপটাউন দক্ষিণ আফ্রিকার আইনসভা রাজধানী । দক্ষিণ আফ্রিকার তিনটি রাজধানী রয়েছে: প্রিটোরিয়া (প্রশাসনিক), কেপটাউন (আইনসভা) এবং ব্লুমফন্টেইন (বিচার বিভাগ)।

উৎস: worldatlas.com

৬৬.
What kind of noun is 'girl'?
  1. collective
  2. proper
  3. material
  4. common
সঠিক উত্তর:
common
উত্তর
সঠিক উত্তর:
common
ব্যাখ্যা

The word "girl" is a - Common Noun.

• Common Noun:
- যে noun কোন এক শ্রেণীর ব্যক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বুঝায় তাকে Common Noun বলে।
- এটি যদিও সাধারণ নাম বুঝায় তবুও এটি স্বাভাবিকভাবে singular noun বা একবচন হয়ে থাকে।
- যেমন: Rehana is a girl.
- এই বাক্যটিতে Rehana হচ্ছে Proper noun এবং girl হচ্ছে Common Noun.

উল্লিখিত বাকি অপশনগুলো,
Collective noun:
- যে Noun একজাতীয় ব্যক্তি বা বস্তু ইত্যাদি অবিভক্ত সমষ্টিকে বুঝায় তাকে Collective Noun বলে।

Proper noun:
- যে Noun কোনো নির্দিষ্ট ব্যক্তি, স্থান বা বস্তু প্রকাশ করে Proper Noun বলে।

Material noun:
- যে Noun দ্বারা কোন বস্তু বা পদার্থকে নির্দেশ করে তাকে Material noun বলে।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

৬৭.
'বেহুলা-লক্ষিন্দরের কাহিনী' পাওয়া যায় কোন মঙ্গলকাব্যে?
  1. মনসামঙ্গল
  2. অন্নদামঙ্গল
  3. চণ্ডীমঙ্গল
  4. সারদামঙ্গল
সঠিক উত্তর:
মনসামঙ্গল
উত্তর
সঠিক উত্তর:
মনসামঙ্গল
ব্যাখ্যা

'মনসামঙ্গল' কাব্য:
- সাপের দেবী মনসার স্তব, স্তুতি, কাহিনি ইত্যাদি নিয়ে রচিত কাব্য 'মনসামঙ্গল'।
- মনসামঙ্গল কাব্যের অপর নাম পদ্মাপুরাণ।
- মনসামঙ্গলের আদি কবি কানা হরিদত্ত।
- 'কানা হরিদত্ত, বিজয় গুপ্ত, নারায়ণ দেব, বিপ্রদাস পিপিলাই, দ্বিজ বংশীদাস, কেতকাদাস ক্ষেমানন্দ, প্রমুখ ছিলেন 'মনসামঙ্গল' কাব্যের রচয়িতা।

মনসামঙ্গল কাব্যের প্রধান চরিত্র গুলো হলো:
- সাপের দেবী মনসা,
- চাঁদ সওদাগর,
- বেহুলা,
- লখিন্দর,
- সনকা।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৬৮.
খালের নগরী কোনটি?
  1. প্যারিস
  2. শিকাগো
  3. কায়রো 
  4. ভেনিস
সঠিক উত্তর:
ভেনিস
উত্তর
সঠিক উত্তর:
ভেনিস
ব্যাখ্যা

ভেনিস (Venice):
- ইটালির একটি ঐতিহাসিক শহর, তার অসংখ্য খাল (প্রায় ১৫০টিরও বেশি)।
- এবং সেগুলোর উপর নির্মিত সেতু (প্রায় ৪০০টিরও বেশি) এর জন্য "খালের নগরী" (City of Canals বা City of Water) নামে বিখ্যাত।
- এটি অ্যাড্রিয়াটিক সাগরের ল্যাগুন অঞ্চলে ১১৮টি ছোট দ্বীপের উপর নির্মিত, যেখানে খালগুলোই মূল যাতায়াতের পথ রাস্তার পরিবর্তে নৌকা (যেমন গন্ডোলা) দিয়ে চলাচল হয়।
- ঐতিহাসিকভাবে, ৫ম শতাব্দীতে আক্রমণকারীদের থেকে আশ্রয় নেওয়া শরণার্থীদের দ্বারা গড়ে উঠে এটি একটি নৌ-শক্তি হয়ে ওঠে, যেখানে খালগুলো বাণিজ্য এবং যোগাযোগের জন্য কেন্দ্রীয় ভূমিকা পালন করে।

অন্যদিকে,
- প্যারিস সীন নদীর তীরে অবস্থিত, কিন্তু খাল-ভিত্তিক নয়; রাস্তা এবং মেট্রো প্রধান।
- শিকাগো : গ্রেট লেকসের কাছে এবং কিছু খাল আছে, কিন্তু দ্বীপ-ভিত্তিক খাল-নগরী নয়।
- কায়রো : নাইল নদীর ধারে, কিন্তু খালের নেটওয়ার্কের উপর নির্ভরশীল নয়।

• কয়েকটি প্রাকৃতিক ভৌগলিক নাম: 
- মুক্তার দেশ  কিউবা,
- প্রাচীরের দেশ  চীন,
- নীলনদের দেশ মিশর,
- ধীবরের দেশ নরওয়ে,
- সিল্ক রুটের দেশ ইরান,
- পিরামিডের দেশ মিশর,
- সূর্যোদয়ের দেশ জাপান।

উৎস: ব্রিটানিকা।

৬৯.
'গবেষণা' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. গব + এষণা
  2. গৌ + এষণা
  3. গো + এষণা 
  4. গবে + এষণা
সঠিক উত্তর:
গো + এষণা 
উত্তর
সঠিক উত্তর:
গো + এষণা 
ব্যাখ্যা

সন্ধির নিয়ম:
- এ, ঐ, ও, ঔ-কারের পর এ, ঐ স্থানে যথাক্রমে অয়, আয় এবং ও, ঔ স্থানে যথাক্রমে অব্ ও আব্ হয়।

যেমন:
- পৌ + অক = পাবক,
- গো + এষণা = গবেষণা,
- পো + ইত্র = পবিত্র,
- নৌ + ইক = নাবিক ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (সংস্করণ ২০১৯)।

৭০.
'হে দারিদ্র, তুমি মোরে করেছ মহান' -এ চরণটি কোন ছন্দে রচিত?
  1. স্বরবৃত্ত
  2. অক্ষরবৃত্ত
  3. মাত্রাবৃত্ত
  4. অমিত্রাক্ষর
সঠিক উত্তর:
অক্ষরবৃত্ত
উত্তর
সঠিক উত্তর:
অক্ষরবৃত্ত
ব্যাখ্যা

'হে দারিদ্র্য, তুমি মোরে করেছ মহান' লাইনটি কাজী নজরুল ইসলামের 'দারিদ্র্য' কবিতার অন্তর্গত।
- এটি অক্ষরবৃত্ত ছন্দে লেখা।
- 'দারিদ্র' কবিতাটি কাজী নজরুল ইসলাম রচিত সিন্ধু হিন্দোল কাব্য গ্রন্থের অন্তর্ভুক্ত।
- ১৯২৭ খৃষ্টাব্দে এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়। ১৯টি কবিতা নিয়ে এই কাব্যগ্রন্থ।

এই কাব্যের কয়েকটি লাইন-

"হে দারিদ্র্য, তুমি মোরে করেছ মহান্। 
তুমি মোরে দানিয়াছ খ্রীষ্টের সম্মান
কন্টক-মুকুট শোভা।দিয়াছ, তাপস,
অসঙ্কোচ প্রকাশের দুরন্ত সাহস;
উদ্ধত উলঙ্গ দৃষ্টি, বাণী ক্ষুরধার,
বীণা মোর শাপে তব হ'ল তরবার!"

উৎস: 'দারিদ্র্য' কবিতা এবং বাংলাপিডিয়া।

৭১.
Which one is correct? 
  1. Paper is made of wood.
  2. Paper is made on wood.
  3. Paper is made by wood.
  4. Paper is made from wood.
সঠিক উত্তর:
Paper is made from wood.
উত্তর
সঠিক উত্তর:
Paper is made from wood.
ব্যাখ্যা

Correct sentence: Paper is made from wood.

Preposition এর নিয়মানুযায়ী, 
- কোন কিছু থেকে কোনো জিনিস তৈরি হলে যদি এর উপকরণ টি পরিবর্তন হয়ে যায় তাহলে make from হয়।
- যেমন - Paper is made from wood.
- এখানে মূল উপকরণ wood, যা পরিবর্তিত হয়ে Paper হয়েছে।

• আর যদি উপকরণ টি অপরিবর্তিত থাকে তবে made of হয়।
- যেমন - The table is made of wood.
- এখানে মূল উপকরণ  অপরিবর্তিত রয়েছে।

৭২.
'বীরবল' কোন লেখকের ছদ্মনাম? 
  1. প্রমথ চৌধুরী
  2. আবু ইসহাক
  3. সুনীল গঙ্গোপাধ্যায়
  4. সত্যেন্দ্রনাথ দত্ত 
সঠিক উত্তর:
প্রমথ চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
প্রমথ চৌধুরী
ব্যাখ্যা

প্রমথ চোধুরী:
- বাংলা ভাষার সাধু ও চলিত রূপের মধ্যে তুলনামূলক গবেষণা করেন প্রমথ চৌধুরী।
- বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক ও বিদ্রূপাত্মক প্রাবন্ধিক হলেন প্রমথ চৌধুরী।
- প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম 'বীরবল।'
- প্রমথ চৌধুরী রচিত 'বীরবলের হালখাতা' ১৯০২ সালে ভারতী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।
- এ গদ্য/প্রবন্ধ রচনায় তিনি প্রথম চলিত রীতির প্রয়োগ ঘটান।
- বাংলা কাব্য সাহিত্যে তিনিই প্রথম ইতালীয় সনেটের প্রবর্তন করেন।

অন্যদিকে,
- সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম - নীললোহিত।
সত্যেন্দ্রনাথ দত্তের ছদ্মনাম:
- নবকুমার,
- কবিরত্ন,
- অশীতিপর শর্মা,
- ত্রিবিক্রম বর্মণ,
- কলমগীর।

প্রমথ চৌধুরী প্রবন্ধগ্রন্থ:
- নানা কথা,
- আমাদের শিক্ষা,
- রায়তের কথা,
- প্রবন্ধ সংগ্রহ,
- বীরবলের হালখাতা,
- তেল-নুন-লকড়ি ইত্যাদি।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
২) বাংলাপিডিয়া।

৭৩.
If you wanted, І ________ you.
  1. helped 
  2. would help
  3. will help 
  4. would have helped
সঠিক উত্তর:
would help
উত্তর
সঠিক উত্তর:
would help
ব্যাখ্যা

• If Clause টি Past Tense এ থাকলে Principle Clause এ subject এরপর Would + verb এর base from বসে।
- এটি ব্যবহৃত হয় বর্তমান বা ভবিষ্যতের কাল্পনিক/ অসম্ভব/ অবাস্তব অবস্থার জন্য।
- যাকে Second Conditional Sentence বলা হয়।
 
Structure: If + Subject + Past Simple + Subject + would + base verb.

Correct answer: If you wanted, I would help you.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৭৪.
নিচের কোন ভগ্নাংশটি ছোট?
  1. ৩/৭
  2. ৫/৯
  3. ১/৩
  4. ২/৫
সঠিক উত্তর:
১/৩
উত্তর
সঠিক উত্তর:
১/৩
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন ভগ্নাংশটি ছোট?

সমাধান: 
৩/৭ = ০.৪২
৫/৯ = ০.৫৫
১/৩ = ০.৩৩
২/৫ = ০.৪০

∴ ৫/৯ > ৩/৭ > ২/৫ > ১/৩

 অতএব, ছোট ভগ্নাংশটি হলো ১/৩

৭৫.
সরল সুদে ৬৫০ টাকা ব্যাংকে গচ্ছিত রাখা হলো। এ বছর পর সুদে আসলে ৭৬৩.৭৫ টাকা গেলে সুদের হার কত?
  1. ৩% 
  2. ৩.৫%
  3. 8%
  4. ৪.৫%
অনির্ধারিত
ব্যাখ্যা

প্রশ্ন: সরল সুদে ৬৫০ টাকা ব্যাংকে গচ্ছিত রাখা হলো। এ বছর পর সুদে আসলে ৭৬৩.৭৫ টাকা গেলে সুদের হার কত?

সমাধান:

দেওয়া আছে,
আসল, p =৬৫০ টাকা
সময়, n = ১ বছর
সরল সুদ I = ৭৬৩.৭৫ - ৬৫০ = ১১৩.৭৫
সুদের হার, r = ?

আমরা জানি,
সরল সুদের ক্ষেত্রে, সুদ, I = pnr
১১৩.৭৫ = (৬৫০ × ১ × r)/১০০
⇒ ১১৩.৭৫ × ১০০ = ৬৫০ × r
⇒ r = (১১৩.৭৫ × ১০০)/৬৫০
∴ r = ১৭.৫%

সুতরাং, সুদের হার  ১৭.৫%

-----------------------------------
অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। 

৭৬.
What is the synonym of 'Energetic'?
  1. Hasty
  2. Sprightly
  3. Humble
  4. Extreme
সঠিক উত্তর:
Sprightly
উত্তর
সঠিক উত্তর:
Sprightly
ব্যাখ্যা

• Energetic: (Adjective)
- English meaning: having or involving a lot of energy.
- Bangla meaning: কর্মশক্তিসম্পন্ন; উদ্যমী।

• Synonym: Awake (জাগ্রত), Active (সক্রিয়), Sleepless (নিদ্রাহীন), Energetic (প্রাণচঞ্চল), functioning (কার্যকরী)।
• Antonym: Asleep (ঘুমন্ত/ নিদ্রিত), Inactive (নিষ্ক্রিয়), Latent (লুক্কায়িত), Napping (অল্প সময়ের জন্য ঘুম), Slumbering(তন্দ্রাচ্ছন্দ)।

উল্লিখিত অপশনগুলো,
- Hasty: ত্বরিত; ব্যস্তগতি, চটজলদি;
- Sprightly: প্রাণচঞ্চল, চটপটে;

- Humble: বিনয়ী, নম্র;
- Extreme: যে কোনো কিছুর শেষ সীমা।

Example sentence:
- The children were so energetic that they played in the park all afternoon.
- She is very energetic and always completes her tasks on time.

 Source: Live MCQ Lecture, Cambridge & Accessible Dictionary.

৭৭.
'Manuscript' এর বাংলা প্রতিশব্দ কি?
  1. পাণ্ডুলিপি
  2. শ্বেতপত্র
  3. ইশতেহার
  4. নিশ্চয়
সঠিক উত্তর:
পাণ্ডুলিপি
উত্তর
সঠিক উত্তর:
পাণ্ডুলিপি
ব্যাখ্যা

• 'Manuscript' এর বাংলা পরিভাষা - পাণ্ডুলিপি

অন্যদিকে,
Manifesto - ইশতেহার।

কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
- Agenda - আলোচ্যসূচি।
Constitution - সংবিধান।
Constituency - নির্বাচনী এলাকা/ নির্বাচকমণ্ডলী।
Edition- সংস্করণ।
Manual - সারগ্রন্থ।
Gazette - ঘোষণাপত্র।
Invoice - চালান, প্রেরিতক-সূচি।
Constipation- কোষ্ঠকাঠিন্য।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।

৭৮.
বাংলা সাহিত্যে 'ছন্দের জাদুকর' কার উপাধি? 
  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  3. প্রমথ চৌধুরী
  4. সত্যেন্দ্রনাথ দত্ত
সঠিক উত্তর:
সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তর
সঠিক উত্তর:
সত্যেন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা

সত্যেন্দ্রনাথ দত্ত:
- সত্যেন্দ্রনাথ দত্ত কবি ও ছান্দসিক।
- কলকাতার নিকটবর্তী নিমতা গ্রামে ১৮৮২ সালের ১১ ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন।
- সত্যেন্দ্রনাথ দত্ত বাংলা সাহিত্য 'ছন্দের জাদুকর' বা 'ছন্দের রাজা' হিসেবে খ্যাত।
- ১৯২২ সালের ২৫ জুন তাঁর মৃত্যু হয়।

অন্যদিকে, 
- রবীন্দ্রনাথ ঠাকুর মোট নয়টি ছদ্মনাম ব্যবহার করতেন। এগুলো হলো - ভানুসিংহ ঠাকুর, অকপটচন্দ্র ভাস্কর, আন্নাকালী পাকড়াশী, দিকশূন্য ভট্টাচার্য ইত্যাদি।
- প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম 'বীরবল।'
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সাতটি ছদ্মনাম ব্যবহার করেছেন এগুলো হলো: অনিলা দেবী; অপরাজিতা দেবী; শ্রী চট্টোপাধ্যায় ইত্যাদি।

সত্যেন্দ্রনাথ দত্ত রচিত কাব্যগ্রন্থ: 
- সবিতা,
- সন্ধিক্ষণ,
- বেণু ও বীণা,
- কুহু ও কেকা,
- তুলির লিখন,
- হোমশিখা,
- অভ্র-আবীর,
- হসন্তিক,
- বেলা শেষের গান,
- বিদায় আরতি ইত্যাদি।
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৭৯.
Singular form of 'data' is-
  1. dat
  2. datas
  3. datum
  4. none 
সঠিক উত্তর:
datum
উত্তর
সঠিক উত্তর:
datum
ব্যাখ্যা

 Singular form of 'data' is - Datum.

 Data (Noun):
- English meaning: A fact or piece of information.
- Bangla meaning: তথ্য; উপাত্ত।

• তাছাড়া ইংরেজি ভাষায় Plural বানানোর স্বাভাবিক নিয়ম হলো noun এর শেষে s/ es যোগ করা।
- কিন্তু কিছু বিদেশী শব্দ রয়েছে যেগুলোর Plural স্বাভাবিক নিয়মে হয় না। সেগুলো মুখস্ত করে নেয়াই যুক্তিযুক্ত।

 নিম্নে কিছু বিদেশী ভাষা থেকে আগত উল্লেখযোগ্য শব্দের plural form দেওয়া হলো
- Singular - Plural
- Phenomenon - Phenomena,
- Radius - Radii,
- Medium - Media,
- Analysis - Analyses,
- Datum - Data,
- Criterion - Criteria, etc.

Source: Applied English Grammar and Composition by P. C. Das.

৮০.
Choose the correct sentence-
  1. He speaks English like English.
  2. He speaks the English like the English.
  3. He speaks the English like English.
  4. He speaks English like the English.
সঠিক উত্তর:
He speaks English like the English.
উত্তর
সঠিক উত্তর:
He speaks English like the English.
ব্যাখ্যা

Article এর নিয়মানুযায়ী,
- ভাষার নামের পূর্বে Article ব্যবহার হয় না। জাতির নামের আগে the ব্যবহার হয়।
- তাই speaks এরপর the এর ব্যবহার হবে না।

Correct Sentence: She speaks English like the English.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৮১.
'Look after' means
  1. to look at
  2. to follow 
  3. to look similar
  4. to take care 
সঠিক উত্তর:
to take care 
উত্তর
সঠিক উত্তর:
to take care 
ব্যাখ্যা

'Look after' means - To take care.

Look after

- English Meaning: Look after somebody/ something/ yourself. 
- Bangla Meaning: যত্ন নেওয়া; খেয়াল রাখা; দেখাশোনা করা। 

Example Sentence:
- I'm looking after his affairs while he's in hospital.
- She looks after her younger brother when their parents are away.

Source: Oxford Dictionary, Accessible Dictionary by Bangla Academy. 

৮২.
He is jealous _______ my success.
  1. for
  2. with
  3. of
  4. over
সঠিক উত্তর:
of
উত্তর
সঠিক উত্তর:
of
ব্যাখ্যা
• Jealous (Adjective)
- English Meaning: Feeling or showing an envious resentment of someone or their achievements, possessions, or perceived advantages.
- Bangla Meaning: অধিকার বা প্রণয়ের প্রকৃত বা সম্ভাব্য হানির জন্য শঙ্কিত বা বিদ্বেষপূর্ণ, ঈর্ষাকাতর, ঈর্ষাপরায়ণ
 
Jealous এর পর সাধারণত preposition হিসেবে of বসে।
- যেমন: She was always jealous of me.
 
Complete Sentence: He is jealous of my success.
- Bangla meaning: সে আমার সাফল্যে ঈর্ষান্বিত।
৮৩.
'Gerund' is related to-
  1. pronoun
  2. adjective
  3. verb
  4. adverb
সঠিক উত্তর:
verb
উত্তর
সঠিক উত্তর:
verb
ব্যাখ্যা

'Gerund' is related to - Verb.

Gerund:
- Gerund হল এমন একটি শব্দ যা verb + ing যুক্ত হয়ে Noun এর মতো কাজ করে।

Gerund এর ব্যবহার:
- Subject হিসেবে বসে।
- Object হিসেবে বসে।
- Preposition এর Object হিসেবে বসে।
- Verb এর Complement হিসেবে বসে।

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.

৮৪.
পরপর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে, তাদের যোগফল কত হবে?
  1. ১২
  2. ১৪
  3. ১৫
সঠিক উত্তর:
১৫
উত্তর
সঠিক উত্তর:
১৫
ব্যাখ্যা

প্রশ্ন: পরপর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে, তাদের যোগফল কত হবে?

সমাধান:
এখানে,
১২০ = ২ × ২ × ২ × ৩ × ৫
= ৪ × ৬ × ৫ 

সুতরাং, সংখ্যা তিনটি ৪, ৫, ৬ 

∴ এদের যোগফল = ৪ + ৫ + ৬ = ১৫

৮৫.
'রোজা' কোন পদ? (এ প্রশ্নের ভাষা গত ত্রুটি রয়েছে, প্রশ্নটি শুদ্ধরূপ- রোজা কোন ভাষা থেকে আগত শব্দ?)
  1. আরবী
  2. ফারসি
  3. পর্তুগিজ
  4. তুর্কি
সঠিক উত্তর:
ফারসি
উত্তর
সঠিক উত্তর:
ফারসি
ব্যাখ্যা

রোজা (বিশেষ্য পদ),
- এটি ফারসি শব্দ।
অর্থ:
- ইসলামধর্মীয় বিধি অনুসারে সকালে সূর্য ওঠার আগে পুব-আকাশে প্রথম আলোর রেখা ফোটার সময় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার বর্জন ও কামপ্রবৃত্তি দমনরূপ।

ফারসি ভাষা থেকে আগত কিছু শব্দ হলো:
- গ্রেপ্তারি, গ্রেফতার, দারোগা, দারোয়ান, সাদা, খরগোশ, কাজি, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চাকর, চারপায়, ছয়লাপ ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৮৬.
ছয়টি সংখ্যার গড় ৬। যদি প্রতিটি সংখ্যা থেকে ২ বিয়োগ করা হয় তবে নতুন সংখ্যাগুলোর গড় কত?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

প্রশ্ন: ছয়টি সংখ্যার গড় ৬। যদি প্রতিটি সংখ্যা থেকে ২ বিয়োগ করা হয় তবে নতুন সংখ্যাগুলোর গড় কত?

সমাধান: 
দেওয়া আছে, 
ছয়টি সংখ্যার গড় ৬

∴ সংখ্যাগুলোর সমষ্টি = ৬ × ৬ = ৩৬

আবার,
যদি প্রতিটি সংখ্যা থেকে ২ বিয়োগ করা হয়, তবে মোট সমষ্টি থেকে বিয়োগ হবে = ২ × ৬ = ১২।
∴ নতুন যোগফল = ৩৬ - ১২ = ২৪।

∴ নতুন গড় = নতুন যোগফল ÷ সংখ্যার সংখ্যা = ২৪ ÷ ৬ = ৪

অতএব, নতুন সংখ্যাগুলোর গড় ৪। 

৮৭.
যদি x : y = 2 : 3 এবং y : z = 5 : 7 হয়, তবে x : y : z = ?
  1. 6 : 9 : 14
  2. 2 : 5 : 7
  3. 10 : 15 : 21
  4. 3 : 5 : 7
সঠিক উত্তর:
10 : 15 : 21
উত্তর
সঠিক উত্তর:
10 : 15 : 21
ব্যাখ্যা

প্রশ্ন: যদি x : y = 2 : 3 এবং y : z = 5 : 7 হয়, তবে x : y : z = ?

সমাধান: 
দেওয়া আছে, 
x : y = 2 : 3 এবং y : z = 5 : 7

এখন, 
x : y = 2 : 3 = (2 × 5) : (3 × 5) = 10 : 15

এবং, 
 y : z = 5 : 7 = (5 × 3) : (7 × 3) = 15 : 21

∴ x : y : z = 10 : 15 : 21

৮৮.
'তিতিক্ষা' শব্দ দ্বারা বুঝায়- 
  1. ক্ষমা করার ইচ্ছা
  2. লাভ করার ইচ্ছা
  3. গমন করার ইচ্ছা
  4. ত্যাগ করার ইচ্ছা
সঠিক উত্তর:
ক্ষমা করার ইচ্ছা
উত্তর
সঠিক উত্তর:
ক্ষমা করার ইচ্ছা
ব্যাখ্যা

• 'ক্ষমা করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - তিতিক্ষা

অন্যদিকে,
লাভ করার ইচ্ছা - লিপ্সা।
গমন করার ইচ্ছা -  জিগমিষা।
দান করার ইচ্ছা - দিৎসা।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৮৯.
১৪৪, ৮১, ৩৬, .......... এর পরবর্তী সংখ্যা কোনটি?
  1. ১৮
  2. ১২
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

প্রশ্ন: ১৪৪, ৮১, ৩৬, .......... এর পরবর্তী সংখ্যা কোনটি?

সমাধান:
দেওয়া আছে, 
১৪৪, ৮১, ৩৬, ....

এখন, 
১৪৪ = ১২
৮১ = ৯
৩৬ = ৬
৯ = ৩

∴ পরবর্তী সংখ্যাটি = (৩)= ৯

৯০.
মুক্তিযুদ্ধের একমাত্র ব্যতিক্রমী সেক্টর কোনটি?
  1. ৫ নং
  2. ৭ নং
  3. ১০ নং
  4. ১১ নং
সঠিক উত্তর:
১০ নং
উত্তর
সঠিক উত্তর:
১০ নং
ব্যাখ্যা

মুক্তিযুদ্ধ:
- মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিলো।
- মুক্তিযুদ্ধের সময় ১০ নং সেক্টরটি ছিল ব্যতিক্রমধর্মী।
- নৌ-বাহিনীর অধীনে ছিল: ১০ নং সেক্টর (সকল নদী ও-বঙ্গোপসাগর)।
- ১০ নং সেক্টরে কোনো সেক্টর কমান্ডার ছিল না।
- প্রধান সেনাপতির নিয়ন্ত্রণাধীন বিশেষ বাহিনী ছিল এটি।

অন্যদিকে,
- সেক্টর নং ৫:
- বৃহত্তর ময়মনসিংহের সীমান্তবর্তী অঞ্চল এবং সিলেট জেলার অংশ বিশেষ নিয়ে ‘সেক্টর নং ৫‘ গঠিত হয় ।
- মেজর মীর শওকত আলী ছিলেন সেক্টর কমান্ডার। এই সেক্টরকেও ৬টি সাব-সেক্টরে ভাগ করা হয়ছিল

• সেক্টর নং ৭: 
- রাজশাহী, পাবনা, ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী এলাকা ব্যতীত সমগ্র বগুড়া, দিনাজপুরের দক্ষিণ অঞ্চল এবং রংপুরের কিছু অংশ ছিল ‘সেক্টর নং ৭’ এর অন্তর্ভুক্ত।
- সেক্টর কমান্ডার ছিলেন তিনজন -মেজর নাজমুল হক, সুবেদার মেজর এ রব ও মেজর (পরে লে. কর্নেল) কাজী নুরুজ্জামান।
- এই সেক্টরে ছিল ৯টি সাব-সেক্টর।

• সেক্টর নং ১১:
- কিশোরগঞ্জ বাদে ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলা নিয়ে গঠিত হয় ‘সেক্টর নং ১১’।
- ১৯৭১ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত এই সেক্টরের কমান্ডার ছিলেন মেজর জিয়াউর রহমান ।
- নভেম্বর পর্যন্ত সেক্টর কমান্ডার ছিলেন মেজর আবু তাহের ও তারপর ফ্লাইট লেফট্যান্যান্ট (পরে উইং কমান্ডার) এম হামিদুল্লাহ খান। - এই সেক্টরকে ৭টি সাব-সেক্টর ভাগ করা হয়েছিল।

উৎস: বাংলাপিডিয়া এবং বিবিসি বাংলা।

৯১.
(4x)0 = ?
  1. 4x 
  2. 4
  3. x
  4. 1
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা

প্রশ্ন: (4x)0 = ?

সমাধান:
যেকোনো শূন্য নয় এমন সংখ্যা বা ভেরিয়েবলের ঘাত 0 হলে তার মান 1।
অর্থাৎ, a0 = 1 ; যদি a ≠ 0

সুতরাং, (4x)0 = 1

৯২.
১ হেক্টোমিটার সমান কত মিটার?
  1. ১০ মিটার
  2. ১০০ মিটার
  3. ১০০০ মিটার
  4. ১০০০০ মিটার
সঠিক উত্তর:
১০০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১০০ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: ১ হেক্টোমিটার সমান কত মিটার?

সমাধান: 
আমরা জানি, 
১ হেক্টোমিটার = ১০০ মিটার।
মেট্রিক পদ্ধতিতে হেক্টোমিটার হলো দৈর্ঘ্যের একটি একক, যার মান ১০০ মিটারের সমান। 

৯৩.
'ইউসুফ জোলেখা' কি জাতীয় রচনা?
  1. নাটক
  2. রোমান্টিক প্রণয়কাব্য
  3. উপন্যাস
  4. রম্যরচনা
সঠিক উত্তর:
রোমান্টিক প্রণয়কাব্য
উত্তর
সঠিক উত্তর:
রোমান্টিক প্রণয়কাব্য
ব্যাখ্যা

ইউসুফ-জোলেখা:
- ইউসুফ-জোলেখা একটি কাহিনি কাব্যগ্রন্থ।এটি মূলত অনুবাদ কাব্য বা রোমান্টিক প্রণোয়োপাখ্যানের নিদর্শন।
- ইউসুফ-জোলেখা কাহিনি কাব্যের রচয়িতা শাহ মুহম্মদ সগীর।
গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে (১৩৮৯-১৪০৯ খ্রিষ্টাব্দ) এ গ্রন্থ রচিত হয়েছিল বলে প্রমাণ মিলেছে।
সে-বিচারে কাব্যটি পঞ্চদশ শতাব্দীর প্রথম দিকের রচনা এবং শাহ মুহম্মদ সগীর বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি হিসেবে গণ্য।
-বাইবেল ও কোরানে ইউসুফ-জোলেখার কাহিনি বর্ণিত আছে।
ইরানের কবি ফেরদৌসিও (মৃত্যু ১০২৫ খ্রিষ্টাব্দ) এই নামে কাব্য রচনা করেছেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ও বাংলাপিডিয়া।

৯৪.
'Dreams From My Father' বইটির লেখক কে?
  1. বারাক ওবামা
  2. ইন্দিরা গান্ধী
  3. জন কেনেডি
  4. বেনজির ভুট্টো
সঠিক উত্তর:
বারাক ওবামা
উত্তর
সঠিক উত্তর:
বারাক ওবামা
ব্যাখ্যা

- "Dreams from My Father: বারাক ওবামার এই আত্মজীবনীমূলক বই।

বারাক ওবামা:

- মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামা।
- ২০০৯ সালের ২০ জানুয়ারি শপথ নেন তিনি।
- তিনি ছিলেন ডেমোক্র্যাটিক পার্টির সদস্য।
- বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট।
- এর আগে আইনজীবী ও সামাজিক সংগঠক হিসেবে কাজ করেন তিনি।
- দুই মেয়াদে টানা আট বছর মার্কিন প্রেসিডেন্ট ছিলেন ওবামা।
- ২০০৯ সালে শান্তিতে নোবেল পান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

• তার লেখা বিখ্যাত বই: 
- "A Promised Land":  এটি তার একটি স্মৃতিকথা, যা হোয়াইট হাউসের দিনগুলোর উপর ভিত্তি করে লেখা। এটি ২০২০ সালে প্রকাশিত হয়। 
- "The Audacity of Hope": 
- "Dreams from My Father: A Story of Race and Inheritance":  এই আত্মজীবনীমূলক বইটি তার ব্যক্তিগত জীবন এবং তার পরিবার, বিশেষ করে তার বাবার গল্প নিয়ে লেখা। 

উৎস: ব্রিটানিকা।

৯৫.
দুই সমকোণ অপেক্ষা বড় ও চার সমকোণ অপেক্ষা ছোট কোণকে বলে-
  1. বিপ্রতীপ কোণ
  2. স্থুল কোণ
  3. প্রবৃদ্ধ কোণ
  4. সরল কোণ
সঠিক উত্তর:
প্রবৃদ্ধ কোণ
উত্তর
সঠিক উত্তর:
প্রবৃদ্ধ কোণ
ব্যাখ্যা

প্রশ্ন: দুই সমকোণ অপেক্ষা বড় ও চার সমকোণ অপেক্ষা ছোট কোণকে বলে-

সমাধান:
- দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে। 
- এক সমকোণ অপেক্ষা বড়, কিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট কোণকে স্থূলকোণ বলা হয়।
- এক সমকোণ থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে।

৯৬.
The idiom 'Dead letter' means-
  1. Bad letter
  2. Old letter
  3. Law not in force
  4. None
সঠিক উত্তর:
Law not in force
উত্তর
সঠিক উত্তর:
Law not in force
ব্যাখ্যা

The idiom 'Dead letter' means - Law not in force.

Dead letter:
- English Meaning: A law or agreement that is no longer effective/ Law not in force.
- Bangla Meaning: যে চুক্তি বা আইনের প্রয়োগ নেই / অচল।

Example Sentence: No one does anything about it and the law becomes a dead letter.
- Bangla Meaning: কেউই এ ব্যাপারে কিছু করলো না এবং এর ফলে এই আইন অচল হয়ে গেলো।

Source: Live MCQ Lecture

৯৭.
What is the antonym of 'provoke'?
  1. soothe
  2. anger
  3. encourage
  4. express
সঠিক উত্তর:
soothe
উত্তর
সঠিক উত্তর:
soothe
ব্যাখ্যা

• Provoke (Verb):
- English meaning: To cause a reaction, especially a negative one.
- Bangla meaning: ক্রুদ্ধ/ক্ষুব্ধ করা; রাগানো; খ্যাপানো; চটানো

উল্লিখিত বাকি অপশনগুলো,
ক) Soothe: to make someone feel calm or less worried.
- Bangla meaning: শান্ত বা প্রশমিত করা।

খ) Anger: a strong feeling that makes you want to hurt someone or be unpleasant because of something unfair or unkind that has happened.
- Bangla meaning: ক্রোধ; রোষ; রাগ।


গ) Encourage: to make someone more likely to do something, or to make something more likely to happen.
- Bangla meaning: উৎসাহিত করা; সাহস দেওয়া; আশ্বস্ত করা।


ঘ) Express: to show a feeling, opinion, or fact.
- Bangla meaning:  প্রকাশ করা; কথা, লেখা ও আচরণে দেখানো।


• অপশন বিবেচনা করে দেখা যায়, 'Provoke' এর antonym হলো - Soothe.

Source: Cambridge & Accessible Dictionary.

৯৮.
কোনো একটি ত্রিভুজের দুইটি কোণ ৬৫° ও ২৫° হলে, ত্রিভুজটি কোন ধরণের?
  1. সমকোণী
  2. সমদ্বিবাহু
  3. সুক্ষকোণী
  4. সমকোণী সমদ্বিবাহু
সঠিক উত্তর:
সমকোণী
উত্তর
সঠিক উত্তর:
সমকোণী
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো একটি ত্রিভুজের দুইটি কোণ ৬৫° ও ২৫° হলে, ত্রিভুজটি কোন ধরণের?

সমাধান:
দেওয়া আছে,
দুটি কোণ ৬৫° এবং ২৫°

আমরা জানি, 
ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি ১৮০°

∴ তৃতীয় কোণ = ১৮০° - (৬৫° + ২৫°) = ১৮০° - ৯০° = ৯০°।

যেহেতু ত্রিভুজের একটি কোণ ৯০°, তাই এটি একটি সমকোণী ত্রিভুজ।

৯৯.
He sleeps a sound sleep. -Here sound is a/an-
  1. pronoun 
  2. adverb
  3. adjective 
  4. noun
সঠিক উত্তর:
adjective 
উত্তর
সঠিক উত্তর:
adjective 
ব্যাখ্যা

He sleeps a sound sleep. -Here sound is a/an- adjective.

- 'Sound sleep' অর্থ 'ভালো ঘুম'।
- 'Sound' শব্দটি এখানে Adjective. কারণ Adjective এর কাজ হলো Noun বা Pronoun আগে বসে এর দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি সম্পর্কে ধারণা দেয়া।
- বাক্যে 'sleep' কে modify করেছে 'sound' শব্দটি। আর 'sound' শব্দটি দ্বারা আমরা এখানে ঘুমের ধরণ সম্পর্কে ধারণা পেয়েছি।
- তাই এই বাক্যে 'Sound' শব্দটি Adjective.

Source: A Passage  to the English Language S. M. Zakir Hussain

১০০.
tan 30° এর মান কত?
  1. √3
  2. √3/2
  3. 1/√3
  4. 1/2
সঠিক উত্তর:
1/√3
উত্তর
সঠিক উত্তর:
1/√3
ব্যাখ্যা

প্রশ্ন: tan 30° এর মান কত?

সমাধান: 
আমরা জানি, 
tan 30° = 1/√3
tan 60° = √3
sin 30° = 1/2 
sin 60° = √3/2

সুতরাং,  tan 30° এর মান 1/√3.