পরীক্ষা আর্কাইভ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়27 minutes
মোট প্রশ্ন২১
সিলেবাস
[৯ম - ১৩তম গ্রেড নিয়োগ প্রস্তুতি: পরীক্ষা] গণিত পরীক্ষা - ৫ টপিক: ১. দ্বি-ঘাত ও সরল সহ-সমীকরণ, ২.সমান্তর ও গুণোত্তর ধারা। উৎস: ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত গণিত বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়] এবং যেকোনো ভালো একটি গাইড বই। ------------------------ [নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২০০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২১ প্রশ্ন

.
(x/a) + a = (x/b) + b হলে, x এর মান কত?
  1. b
  2. ab
  3. a
  4. a/b
সঠিক উত্তর:
ab
উত্তর
সঠিক উত্তর:
ab
ব্যাখ্যা
প্রশ্ন: (x/a) + a = (x/b) + b হলে, x এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
⇒ (x/a) + a = (x/b) + b
⇒ (x/a) - (x/b) = b - a
⇒ (bx - ax)/ab = b - a
⇒ x(b - a) = ab(b - a)
⇒ x = ab(b - a)/(b - a)
∴ x = ab
.
একটি সমান্তর ধারা যেখানে প্রথম পদ ৫ এবং পরবর্তী প্রতিটি পদ আগের পদ থেকে ৩ বেশি, ধারার ৫০তম পদটি কত?
  1. ১২২
  2. ৯৮
  3. ১৬৮
  4. ১৫২
সঠিক উত্তর:
১৫২
উত্তর
সঠিক উত্তর:
১৫২
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর ধারা যেখানে প্রথম পদ ৫ এবং পরবর্তী প্রতিটি পদ আগের পদ থেকে ৩ বেশি, ধারার ৫০তম পদটি কত?

সমাধান:
১ম পদ, a = ৫
সাধারণ অন্তর, d = ৩

আমরা জানি,
n তম পদ = a + (n - 1)d

∴ ৫০ তম পদ = ৫ + (৫০ - ১) × ৩
= ৫ + (৪৯ × ৩)
= ৫ + ১৪৭
= ১৫২

∴ ৫০ তম পদ হলো ১৫২
.
1 হতে 100 পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত?
  1. 5050
  2. 5100
  3. 4040
  4. 5500
সঠিক উত্তর:
5050
উত্তর
সঠিক উত্তর:
5050
ব্যাখ্যা
প্রশ্ন: 1 হতে 100 পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত?

সমাধান:
আমরা জানি,
1 থেকে n পর্যন্ত সংখ্যার যোগফল = n(n + 1)/2

∴ 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল ={100 × (100 + 1)}/2
= (100 × 101)/2 = 101 × 50
= 5050
.
(x/2) + 4 = (x/3) + 6 সমীকরণে x এর মান কত?
  1. 10
  2. 24
  3. 12
  4. 9
সঠিক উত্তর:
12
উত্তর
সঠিক উত্তর:
12
ব্যাখ্যা
প্রশ্ন: (x/2) + 4 = (x/3) + 6 সমীকরণে x এর মান কত?

সমাধান:
(x/2) + 4 = (x/3) + 6
⇒ (x/2) - (x/3) = 6 - 4
⇒ (3x - 2x)/6 = 2
⇒ x/6 = 2
∴ x = 12
.
১ + ৩ + ৫ + ........... + ২৫ = কত?
  1. ১৬৯
  2. ২১০
  3. ১৮৯
  4. ৩৪৭
সঠিক উত্তর:
১৬৯
উত্তর
সঠিক উত্তর:
১৬৯
ব্যাখ্যা
প্রশ্ন: ১ + ৩ + ৫ + ........... + ২৫ = কত?

সমাধান:
এটি একটি বিজোড় সংখ্যার সমান্তর ধারা, যেখানে
প্রথম পদ, a = ১
সাধারণ অন্তর, d = ৩ - ১ = ২
শেষ পদ, l = ২৫

আমরা জানি,
n-তমপদ = a + (n - 1)d
∴ ১ + (n - ১) × ২ = ২৫
⇒ ১ + ২n - ২ = ২৫
⇒ ২n = ২৬
⇒ n = ২৬/২
∴ n = ১৩

আমরা জানি,
সমান্তর ধারার সমষ্টি, Sn ​= (n/২​) × (a + l)
১৩ তম পদের সমষ্টি, Sn ​= (১৩/২​) × (১ + ২৫)
= ১৩ × ১৩ = ১৬৯
.
কোনো সংখ্যার ৪০% এর সাথে ৬০ যোগ করলে যদি ঐ সংখ্যাটিই হয়, তাহলে সংখ্যাটি কত?
  1. ১০০
  2. ১৬০
  3. ৮০
  4. ১০৫
সঠিক উত্তর:
১০০
উত্তর
সঠিক উত্তর:
১০০
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সংখ্যার ৪০% এর সাথে ৬০ যোগ করলে যদি ঐ সংখ্যাটিই হয়, তাহলে সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
⇒ ক এর ৪০% + ৬০ = ক
⇒ ক × (৪০/১০০) + ৬০ = ক
⇒ (২ক/৫) + ৬০ = ক
⇒ ক - (২ক/৫) = ৬০
⇒ (৫ক - ২ক)/৫ = ৬০
⇒ ৩ক = ৩০০
⇒ ক = ৩০০/৩
∴ ক = ১০০

∴ সংখ্যাটি হলো ১০০।
.
রহমান তার বেতন থেকে প্রথম মাসে ১৫০০ টাকা সঞ্চয় করেন এবং পরবর্তী প্রতিমাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় ১৫০ টাকা বেশি সঞ্চয় করেন। তিনি ১০ তম মাসে কত টাকা সঞ্চয় করবেন?
  1. ২২৪০ টাকা
  2. ২৫৮০ টাকা
  3. ২৮৫০ টাকা
  4. ৩৫৫০ টাকা
সঠিক উত্তর:
২৮৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২৮৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: রহমান তার বেতন থেকে প্রথম মাসে ১৫০০ টাকা সঞ্চয় করেন এবং পরবর্তী প্রতিমাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় ১৫০ টাকা বেশি সঞ্চয় করেন। তিনি ১০ তম মাসে কত টাকা সঞ্চয় করবেন?

সমাধান:
এখানে,
ধারাটির প্রথম পদ, a = ১৫০০
সাধারণ অন্তর, d = ১৫০

আমরা জানি,
n তম পদ = a + (n - 1)d
∴ ১০ তম পদ = ১৫০০ + (১০ - ১)১৫০
= ১৫০০ + (৯ × ১৫০)
= ১৫০০ + ১৩৫০
= ২৮৫০

∴ রহমান ১০ তম মাসে সঞ্চয় করেন ২৮৫০ টাকা।
.
2 + 6 + 18+ ................+ 1458 ধারাটির সমষ্টি কত?
  1. 2186
  2. 1856
  3. 2864
  4. 2280
সঠিক উত্তর:
2186
উত্তর
সঠিক উত্তর:
2186
ব্যাখ্যা
প্রশ্ন: 2 + 6 + 18+ ................+ 1458 ধারাটির সমষ্টি কত?

সমাধান:
এখানে,
প্রথম পদ a = 2
সাধারণ অনুপাত, r = 6/2 = 3 (r > 1)

প্রশ্নমতে,
arn - 1 = 1458
⇒ 2 × 3n - 1 = 1458
⇒ 3n - 1 = 1458/2
⇒ 3n - 1 = 729
⇒ 3n - 1 = 36
⇒ n - 1 = 6
∴ n = 7

∴ ধারাটির সমষ্টি, Sn= a.(rn - 1)/(r - 1)
= {2 ×(37 - 1)}/(3 - 1)}
= 2 × (2187 - 1)/2
= 2186
.
দুইটি সংখ্যার যোগফল 20 এবং গুণফল 96 হলে, সংখ্যাগুলোর বর্গের যোগফল কত?
  1. 180
  2. 320
  3. 208
  4. 192
সঠিক উত্তর:
208
উত্তর
সঠিক উত্তর:
208
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার যোগফল 20 এবং গুণফল 96 হলে, সংখ্যাগুলোর বর্গের যোগফল কত?

সমাধান:
ধরি সংখ্যা দুইটি x এবং y

শর্তমতে,
x + y = 20 ........ (১)
এবং xy = 96 ........... (২)

আমরা জানি,
⇒ (x + y)2 = x2 + y2 + 2xy
⇒ (20)2 = x2 + y2 + 2 × 96
⇒ x2 + y2 = 400 - 192
∴ x2 + y2 = 208

∴ সংখ্যাগুলোর বর্গের যোগফল = 208
১০.
৫ + ৮ + ১১ + ১৪ + .......... ধারাটির কোন পদ ৩০৫?
  1. ১০১
  2. ১০৫
  3. ৯৬
  4. ১০০
সঠিক উত্তর:
১০১
উত্তর
সঠিক উত্তর:
১০১
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ + ৮ + ১১ + ১৪ + .......... ধারাটির কোন পদ ৩০৫?

সমাধান:
প্রথম পদ, a = ৫
সাধারণ অন্তর, d = ৮ - ৫ = ৩

আমরা জানি,
n তম পদ = a + (n - 1)d
এখন,
⇒ a + (n - 1)d = ৩০৫
⇒ ৫ + (n - ১)৩ = ৩০৫
⇒ (n - ১)৩ = ৩০৫ - ৫
⇒ (n - ১)৩ = ৩০০
⇒ n - ১ = ৩০০/৩
⇒ n - ১ = ১০০
⇒ n = ১০০ + ১
∴ n = ১০১

∴ ১০১ তম​ পদটি ৩০৫।
১১.
2/√3, 2, 2√3, ...... ধারাটির কোন পদ 54√3 হবে?
  1. 10
  2. 7
  3. 9
  4. 6
সঠিক উত্তর:
9
উত্তর
সঠিক উত্তর:
9
ব্যাখ্যা
প্রশ্ন: 2/√3, 2, 2√3, ...... ধারাটির কোন পদ 54√3 হবে?

সমাধান:
এখানে,
প্রথম পদ, a = 2/√3
সাধারণ অনুপাত, r = 2/(2/√3) = √3

ধরি, n তম পদ = 54√3

প্রশ্নমতে,
arn - 1 = 54√3
⇒ (2/√3) × (√3)n - 1 = 54√3
⇒ (√3)n - 1 = (54√3 × √3)/2
⇒ (√3)n - 1 = 27 × 3
⇒ (√3)n - 1 = 81
⇒(√3)n - 1 = (√3)8
⇒ n - 1 = 8
⇒ n = 9

∴  9​-তম পদ হবে 54√3
১২.
কোনো সমান্তর ধারার m- তম পদ n এবং n- তম পদ m হলে, (m + n) তম পদ কত?
  1. mn
  2. m + n
  3. 0
  4. mn(m + n)
সঠিক উত্তর:
0
উত্তর
সঠিক উত্তর:
0
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সমান্তর ধারার m- তম পদ n এবং n- তম পদ m হলে, (m + n) তম পদ কত?

সমাধান:
আমরা জানি,
n তম পদ = a + (n - 1)d

শর্তমতে,
a + (m - 1)d = n ........(1)
এবং
a + (n - 1)d = m ............(2)

এখন,
(1) - (2) করে পাই,
⇒ a + md - d - a - nd + d = n - m
⇒ md - nd = n - m
⇒ d = - (m - n)/(m - n)
∴ d = - 1
(1) নং এ d এর মান বসিয়ে পাই,
⇒ a + (m - 1)(- 1) = n
⇒ a - m + 1 = n
∴ a = m + n - 1

এখন,
n তম পদ = a + (n - 1)d
∴  (m + n) তম পদ = m + n - 1 + (m + n - 1)(- 1)
= m + n - 1 - m - n + 1
= 0 
১৩.
2 + x + y + 16 গুণোত্তর ধারাভুক্ত হলে, xy এর মান কত?
  1. 32
  2. 40
  3. 56
  4. 24
সঠিক উত্তর:
32
উত্তর
সঠিক উত্তর:
32
ব্যাখ্যা
প্রশ্ন: 2 + x + y + 16 গুণোত্তর ধারাভুক্ত হলে, xy এর মান কত?

সমাধান:
এখানে,
প্রথম পদ, a = 2

ধরি,
সাধারণ অনুপাত = r

প্রশ্নমতে,
ar4-1 = 16
⇒ ar3 = 16
⇒ 2 . r3 = 16
⇒ r3 = 8 = 23
∴ r = 2

∴ ধারাটির দ্বিতীয় পদ,
x = ar2 - 1
= 2 × 22 - 1
∴ x = 4

∴ ধারাটির তৃতীয় পদ,
y = 2 × 23 - 1
= 2 × 22
∴ y = 8

∴ xy = 4 × 8
= 32
১৪.
নিচের কোনটি গুণোত্তর ধারা?
  1. 3 + 6 + 9 + ........
  2. 2 + 4 + 8 + .......
  3. - 4 - 7 - 10 - .......
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
2 + 4 + 8 + .......
উত্তর
সঠিক উত্তর:
2 + 4 + 8 + .......
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি গুণোত্তর ধারা?

সমাধান:
ক) 3 + 6 + 9 + ⋯
দ্বিতীয় পদ - প্রথম পদ = 6 - 3 = 3
তৃতীয় পদ − দ্বিতীয় পদ = 9 - 6 = 3
এটি সমান্তর ধারা, কারণ পার্থক্য একই।
∴ এটি গুণোত্তর ধারা নয়।

খ) 2 + 4 + 8 + ⋯
দ্বিতীয় পদ ÷ প্রথম পদ = 4 ÷ 2 = 2
তৃতীয় পদ ÷ দ্বিতীয় পদ = 8 ÷ 4 = 2
প্রতিবার 2 গুণ হচ্ছে
এটি একটি গুণোত্তর ধারা

গ) - 4 - 7 - 10 - .......
দ্বিতীয় পদ - প্রথম পদ = - 7 - (- 4) = - 3
তৃতীয় পদ − দ্বিতীয় পদ = - 10 - (- 7) = - 3
এটি সমান্তর ধারা, কারণ পার্থক্য একই
১৫.
বর্তমানে মায়ের বয়স মেয়ের বয়সের তিন গুণ। ৬ বছর পর মা ও মেয়ের বয়সের যোগফল হবে ৭২। মেয়ের বর্তমান বয়স কত?
  1. ১৮ বছর
  2. ২১ বছর
  3. ১২ বছর
  4. ১৫ বছর
সঠিক উত্তর:
১৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
১৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: বর্তমানে মায়ের বয়স মেয়ের বয়সের তিন গুণ। ৬ বছর পর মা ও মেয়ের বয়সের যোগফল হবে ৭২। মেয়ের বর্তমান বয়স কত?

সমাধান:
মেয়ের বর্তমান বয়স = ক বছর
তাহলে মায়ের বয়স = ৩ক বছর

৬ বছর পর,
মেয়ের বয়স = ক + ৬
মায়ের বয়স = ৩ক + ৬

শর্তমতে,
ক + ৬ + ৩ক + ৬ = ৭২
⇒ ৪ক + ১২ = ৭২
⇒ ৪ক = ৭২ - ১২
⇒ ৪ক = ৬০
⇒ ক = ৬০/৪
∴ ক = ১৫

∴ মেয়ের বর্তমান বয়স = ১৫ বছর
১৬.
log3 + log9 + log27 + ...... ধারাটির প্রথম তেরোটি পদের সমষ্টি কত?
  1. 33 log3
  2. 91 log3
  3. 46 log2
  4. 55 log3
সঠিক উত্তর:
91 log3
উত্তর
সঠিক উত্তর:
91 log3
ব্যাখ্যা
প্রশ্ন: log3 + log9 + log27 + ...... ধারাটির প্রথম তেরোটি পদের সমষ্টি কত?

সমাধান:
log3 + log9 + log27 + ...... প্রথম তেরোটি পদের সমষ্টি
= log31 + log32 + log33 + ...... প্রথম তেরোটি পদের সমষ্টি
= log(31)+ log(32)+ log(33)+ ......... + log(313)
= 1 log3 + 2 log3 + 3 log3 + ...... + 13 log3
= log3 (1 + 2 + 3 + ...... + 13)
= log3 {13(13 + 1)/2} [স্বাভাবিক সংখ্যার সমষ্টি = n(n + 1)/2]
= log3 (7 × 13)
= log3 × 91
= 91 log3
১৭.
একটি শ্রেণির প্রতি বেঞ্চে 5 জন করে ছাত্র বসালে 2টি বেঞ্চ খালি থাকে। আবার, প্রতি বেঞ্চে 4 জন করে বসালে 8 জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণির ছাত্র সংখ্যা কত?
  1. 100 জন
  2. 45 জন
  3. 60 জন
  4. 80 জন
সঠিক উত্তর:
80 জন
উত্তর
সঠিক উত্তর:
80 জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি শ্রেণির প্রতি বেঞ্চে 5 জন করে ছাত্র বসালে 2টি বেঞ্চ খালি থাকে। আবার, প্রতি বেঞ্চে 4 জন করে বসালে 8 জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণির ছাত্র সংখ্যা কত?

সমাধান:
মনেকরি,
শ্রেণির ছাত্র সংখ্যা x জন
প্রতিবেঞ্চে 5 জন করে বসালে 2 টি বেঞ্চ খালি থাকে, সেহেতু ঐ শ্রেণির বেঞ্চের সংখ্যা = (x/5) + 2

আবার,
প্রতিবেঞ্চে 4 জন করে বসালে 8 জনকে দাঁড়িয়ে থাকতে হয়, ঐ শ্রেণির বেঞ্চের সংখ্যা = (x - 8)/4
এখন
⇒ (x/5) + 2 = (x - 8)/4
⇒ (x + 10)/5 = (x - 8)/4
⇒ 4x + 40 = 5x - 40
⇒ 5x - 4x = 40 + 40
∴ x = 80

∴ ঐ শ্রেণির ছাত্র সংখ্যা 80 জন।
১৮.
x2 + tx + 12 = 0 সমীকরণের একটি মূল যদি 3 হয়, তাহলে t এর মান কত?
  1. - 3
  2. 9
  3. - 7
  4. 6
সঠিক উত্তর:
- 7
উত্তর
সঠিক উত্তর:
- 7
ব্যাখ্যা
প্রশ্ন: x2 + tx + 12 = 0 সমীকরণের একটি মূল যদি 3 হয়, তাহলে t এর মান কত?

সমাধান:
এখানে,
একটি মূল = 3
অর্থাৎ, x = 3

এখন,
x2 + tx + 12 = 0
⇒ (3)2 + 3 × t + 12 = 0
⇒ 9 + 3t + 12 = 0
⇒ 21 + 3t = 0
⇒ 3t = - 21
⇒ t = - 21/3
∴ t = - 7
১৯.
একটি সমান্তর ধারার 8 তম পদ 31 হলে, তার প্রথম 15 পদের সমষ্টি কত?
  1. 465
  2. 625
  3. 395
  4. 515
সঠিক উত্তর:
465
উত্তর
সঠিক উত্তর:
465
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর ধারার 8 তম পদ 31 হলে, তার প্রথম 15 পদের সমষ্টি কত?

সমাধান:
মনেকরি,
ধারাটি প্রথম পদ a
সাধারণ অন্তর d
আমরা জানি, n তম পদ = a + (n - 1)d
∴ 8 তম পদ = a + (8 - 1)d
= a + 7d

প্রশ্নমতে,
a + 7d = 31

আমরা জানি,
n তম পদের সমষ্টি = (n/2){2a + (n - 1)d}
∴ প্রথম 15টি পদের সমষ্টি = (15/2){2a + (15 - 1)d}
= (15/2)(2a + 14d)
= (15/2) × 2(a + 7d)
= 15 × (a + 7d)
= 15 × 31
= 465
২০.
সমাধান করুন-
  1. 0
  2. 2
  3. 1
  4. - 3
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
প্রশ্ন: সমাধান করুন-


সমাধান:
২১.
একটি লঞ্চের প্রথম ও দ্বিতীয় শ্রেণির আসন মিলিয়ে মোট ২৫০ টি আসন রয়েছে। প্রথম শ্রেণির একটি টিকেটের মূল্য ২০ টাকা এবং দ্বিতীয় শ্রেণির একটি টিকেটের মূল্য ১২ টাকা। সব গুলো টিকেটের বিক্রয় মূল্য ৪০০০ টাকা হলে প্রথম শ্রেণির আসন সংখ্যা কত?
  1. ১২৫ টি
  2. ১৫০ টি
  3. ১০০ টি
  4. ১২০ টি
সঠিক উত্তর:
১২৫ টি
উত্তর
সঠিক উত্তর:
১২৫ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি লঞ্চের প্রথম ও দ্বিতীয় শ্রেণির আসন মিলিয়ে মোট ২৫০ টি আসন রয়েছে। প্রথম শ্রেণির একটি টিকেটের মূল্য ২০ টাকা এবং দ্বিতীয় শ্রেণির একটি টিকেটের মূল্য ১২ টাকা। সব গুলো টিকেটের বিক্রয় মূল্য ৪০০০ টাকা হলে প্রথম শ্রেণির আসন সংখ্যা কত?

সমাধান:
প্রথম শ্রেণির আসন সংখ্যা = ক টি
দ্বিতীয় শ্রেণির আসন সংখ্যা = (২৫০ - ক) টি

প্রশ্নমতে,
২০ক + ১২(২৫০ - ক) = ৪০০০
⇒ ২০ক + ৩০০০ - ১২ক = ৪০০০
⇒ ৮ক = ৪০০০ - ৩০০০
⇒ ক = ১০০০/৮
∴ ক = ১২৫

অতএব, প্রথম শ্রেণির আসন সংখ্যা ১২৫ টি।