পরীক্ষা আর্কাইভ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

পরীক্ষা১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]তারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন১২
সিলেবাস
বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা : রাজনৈতিক দলসমূহের গঠন, ভূমিকা ও কার্যক্রম, ক্ষমতাসীন ও বিরোধী দলের পারস্পরিক সম্পর্কাদি, সুশীল সমাজ ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীসমূহ এবং এদের ভূমিকা। বাংলাদেশের সরকার ব্যবস্থা : আইন, শাসন ও বিচার বিভাগসমূহ, আইন প্রণয়ন, নীতি নির্ধারণ, জাতীয় ও স্থানীয় পর্যায়ের প্রশাসনিক ব্যবস্থাপনা কাঠামো, প্রশাসনিক পুনর্বিন্যাস ও সংস্কার। সোর্সঃ যেকোনো গাইড বই, SSC ও HSC বোর্ড বই, সরকারের বিভিন্ন সংস্থা ও মন্ত্রণালয়ের সাইটের সাধারণ তথ্যাবলী।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] · তারিখ অনির্ধারিত · ১২ প্রশ্ন

.
বাংলাদেশে এই পর্যন্ত দুই মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন কত জন?
  1. ক) ২ জন
  2. খ) ৩ জন
  3. গ) ৪ জন
  4. ঘ) ৫ জন
ব্যাখ্যা

বাংলাদেশে ২ মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ৪ জন।
তাঁরা হলেন -
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
- হুসেইন মুহাম্মদ এরশাদ,
- বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ এবং
- আব্দুল হামিদ।
[সূত্রঃ বাংলাপিডিয়া ও রাষ্ট্রপতির কার্যালয় এর ওয়েবসাইট]

.
“সুশাসন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে উন্নয়নের লক্ষ্যে একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক সম্পদ ব্যবস্থাপনার জন্য ক্ষমতা প্রয়োগ করা হয়”- উক্তিটি কার?
  1. ক) বিশ্বব্যাংক
  2. খ) ইউএনডিপি
  3. গ) ম্যাককরনী
  4. ঘ) জাতিসংঘ
ব্যাখ্যা

উপর্যুক্ত সংজ্ঞাটি বিশ্বব্যাংক প্রদান করেছে।
UNDP এর মতে,
সুশাসন হল অর্থনৈতিক, রাজনৈতিক এবং প্রশাসনিক কর্তৃত্বের বিধিবদ্ধ চর্চা যার মাধ্যমে একটি দেশের উন্নয়ন কার্যাবলি পরিচালনা করা হয়।
ম্যাককরনীর সুশাসন সম্পর্কে গ্রহনযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন। তা হলো
“সুশাসন বলতে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সরকারের সাথে শাসিত জনগণের, শাসকের সাথে শাসিতের সম্পর্ককে বুঝায়”।
রেফারেন্সঃ পৌরনীতি ও সুশাসন – প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

.
নিরপেক্ষ ও শক্তিশালী গণমাধ্যমের অনুপস্থিতিতে বাধাগ্রস্থ হয় -
  1. ক) ন্যায়পরায়ণতা
  2. খ) আইনের শাসন
  3. গ) জবাবদিহিতা
  4. ঘ) সুশাসন প্রতিষ্ঠা
ব্যাখ্যা
নিরপেক্ষ ও শক্তিশালী গণমাধ্যমের অনুপস্থিতিতে সুশাসন প্রতিষ্ঠা বাধাগ্রস্থ হয়।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন-প্রফেসর মোহাম্মদ মোজাম্মেল হক
.
‘Amnesty International’ কি ধরণের সংস্থা?
  1. ক) দুর্নীতি দমন সম্পর্কিত
  2. খ) মানবাধিকার সম্পর্কিত
  3. গ) আইন সম্পর্কিত
  4. ঘ) সুশাসন সম্পর্কিত
ব্যাখ্যা
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল (ইংরেজি: Amnesty International) একটি মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক বেসরকারী সংস্থা। আন্তর্জাতিক পর্যায়ে মানবাধিকার বিষয়ের উত্তরণ ও মর্যাদা রক্ষায় জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত সার্বজনীন মানব অধিকার সংক্রান্ত ঘোষণাপত্র বাস্তবায়নে সংস্থাটি একযোগে কাজ করে যাচ্ছে। সংস্থাটি ১৯৬১ সালে যুক্তরাজ্যে স্থাপিত হয়। এর সদর দপ্তর লন্ডনে অবস্থিত। প্রতিষ্ঠাতা: পিটার বেনেনসন। সংস্থাটিকে ১৯৭৭ সালে নোবেল শান্তি পুরস্কার এবং ১৯৭৮ সালে জাতিসংঘ মানবাধিকার পুরস্কার দেওয়া হয়।
(সূত্রঃ Amnesty International এর ওয়েব সাইট)
.
ঢাকা জেলায় সংসদীয় আসন সংখ্যা কয়টি?
  1. ক) ৮ টি
  2. খ) ১৩ টি
  3. গ) ১৫ টি
  4. ঘ) ২০ টি
ব্যাখ্যা
বাংলাদেশের ঢাকা জেলায় সবচেয়ে বেশি সংসদীয় আসন রয়েছে। এর সংখ্যা ২০ টি।
সূত্র: parliament.gov.bd
.
কোন বিলে রাষ্ট্রপতি কর্তৃক সম্মতি দেবার সময়সীমা কত দিন?
  1. ক) ১৫ দিন
  2. খ) ২০ দিন
  3. গ) ২৮ দিন
  4. ঘ) ৩০ দিন
ব্যাখ্যা
সংসদে গৃহীত বিল সম্মতির জন্য রাষ্ট্রপতির কাছে পেশ করার পর রাষ্ট্রপতি তাতে সম্মতি দান অথবা পুনরায় সংসদের বিবেচনার জন্য পাঠাবেন ১৫ দিনের মধ্যে। তবে কোনো বিল পুনরায় সংসদের বিবেচনার জন্য পাঠালে ফেরত আসার পর তা পাস করতে হবে ৭ দিনের মধ্যে।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
.
বাংলাদেশে রাষ্ট্রপতি সর্বোচ্চ কত মেয়াদের জন্য নির্বাচিত হওয়া যায়?
  1. ক) ২ মেয়াদ
  2. খ) ৩ মেয়াদ
  3. গ) ৪ মেয়াদ
  4. ঘ) অনির্দিষ্ট সংখ্যক বার
ব্যাখ্যা
সংবিধানের ৫০(২) অনুচ্ছেদে বলা আছে- “একাদিক্রমে হউক বা না হউক-দুই মেয়াদের অধিক রাষ্ট্রপতির পদে কোন ব্যক্তি অধিষ্ঠিত থাকিবেন না”।
সূত্রঃ বাংলাদেশের সংবিধান
.
বাংলাদেশের অস্ত্র কারখানা কোথায় অবস্থিত?
  1. ক) সাভার
  2. খ) গাজীপুর
  3. গ) নারায়ণগঞ্জ
  4. ঘ) নরসিংদী
ব্যাখ্যা
বাংলাদেশ সমরাস্ত্র কারখানা বাংলাদেশ সেনাবাহিনীর সর্ববৃহৎ সামরিক কারখানা। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৭০ সালে। এখানে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য সরঞ্জাম তৈরি করা হয়। এটি গাজীপুর জেলায় অবস্থিত।
সূত্রঃ Bangladesh Ordnance Factories এর ওয়েব সাইট
.
তেঁতুলিয়া কোন জেলায় অবস্থিত?
  1. ক) দিনাজপুর
  2. খ) পঞ্চগড়
  3. গ) লালমনিরহাট
  4. ঘ) কক্সবাজার
ব্যাখ্যা
তেঁতুলিয়া বাংলাদেশের সর্বউত্তরের উপজেলা। এটি পঞ্চগড় জেলায় অবস্থিত।
সুত্রঃ tetulia.panchagarh.gov.bd ও বাংলাপিডিয়া
১০.
বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি?
  1. ক) সিলেট
  2. খ) ঢাকা
  3. গ) যশোর
  4. ঘ) কুমিল্লা
ব্যাখ্যা
২০১০ সালের সেপ্টেম্বরে জেলা ই-সেবাকেন্দ্র চালু হওয়ার পর তথ্য-প্রযুক্তিতে অগ্রগতির জন্য ২০১২ সালের ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোর জেলাকে ‘বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা’ হিসেবে ঘোষণা দেন। সে সময় তিনি ‘ন্যাশনাল ই-সার্ভিস সিস্টেম’-এর উদ্বোধন করেন।
সূত্রঃ প্রথম আলো
১১.
ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়?
  1. ক) ১২০৬ খ্রিস্টাব্দে
  2. খ) ১৬১০ খ্রিস্টাব্দে
  3. গ) ১৪২০ খ্রিস্টাব্দে
  4. ঘ) ১৮১০ খ্রিস্টাব্দে
ব্যাখ্যা
ঢাকায় সর্বপ্রথম বাংলার রাজধানী স্থাপিত হয় ১৬১০ সালে। মোঘল সম্রাট জাহাঙ্গীরের ফরমান অনুযায়ী ১৬ জুলাই ১৬১০ খ্রিস্টাব্দে ঢাকাকে সুবাবাংলার রাজধানী ঘোষণা করা হয়।
উৎসঃ নবম দশম শ্রেণি সমাজ বই।
১২.
কোনটি সাংবিধানিক সংস্থা?
  1. ক) দুর্নীতি দমন কমিশন
  2. খ) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন
  3. গ) মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
সাংবিধানিক সংস্থাগুলো হলো - নির্বাহী বিভাগ, আইনসভা, বিচারবিভাগ, নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।