পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ২৮ নভেম্বর, ২০২৪সময়55 minutes৮৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৯০
সিলেবাস
রেলপথ মন্ত্রণালয় পদের নাম: কম্পিউটার অপারেটর পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ১২.০৬.২০২১
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ২৮ নভেম্বর, ২০২৪ · ৯০ প্রশ্ন

.
গঠনরীতিতে ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্য মূলত -
  1. পদাবলি
  2. ধামালী
  3. প্রেমগীত
  4. নাট্যগীতি
ব্যাখ্যা
শ্রীকৃষ্ণকীর্তন:
- এটি একটি বৈষ্ণব কাব্য। রচয়িতা বড়ু চন্ডীদাস।
- রচনাকাল সঠিকভাবে নির্ণীত না হলেও প্রাকচৈতন্য যুগের (খ্রিস্টীয় ১৪শ শতক) মনে করা হয়।
- মধ্যযুগের বাংলা সাহিত্যে চর্যাপদের পরেই শ্রীকৃষ্ণকীর্তনের স্থান।
- ১৩১৬ বঙ্গাব্দে (খ্রি. ১৯০৯) বসন্তরঞ্জন রায়বিদ্বদ্বল্লভ বাঁকুড়া জেলার বনবিষ্ণুপুরের কাঁকিল্যা গ্রাম নিবাসী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের নিকট থেকে এর পুথি আবিষ্কার করেন।
- মোট ১৩ খন্ডে ৪১৮টি পদে এটি বিন্যস্ত।
- খন্ডগুলি: জন্মখন্ড, তাম্বূল খন্ড, দানখন্ড, নৌকাখন্ড, ভারখন্ড, ছত্রখন্ড, বৃন্দাবন খন্ড, কালীয়দমন খন্ড, যমুনা খন্ড, হারখন্ড, বাণখন্ড, বংশীখন্ড ও বিরহখন্ড (রাধাবিরহ)।
- কাব্যের প্রধান চরিত্র তিনটি কৃষ্ণ, রাধা ও বড়াই (দূতী)।
- কাব্যের চরিত্র-মধ্যে ঘাত-প্রতিঘাত আছে; বাক-বিতন্ডা, রাগ-দ্বেষ ইত্যাদি আছে। ফলে কাব্যটি গতিশীল ও নাট্যরসাশ্রিত হয়েছে।

উৎস: বাংলাপিডিয়া।
.
‘ব্যক্ত’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ত্যক্ত
  2. গ্রাহ্য
  3. দৃঢ়
  4. গূঢ়
ব্যাখ্যা
• 'ব্যক্ত' শব্দের বিপরীতার্থক শব্দ - গূঢ়

অন্যদিকে,
- 'গ্রাহ্য' শব্দের বিপরীতার্থক শব্দ - অগ্রাহ্য।
- 'দৃঢ়' শব্দের বিপরীতার্থক শব্দ - শিথিল।

কিছু বিপরীতার্থক শব্দ:
- 'সংহত' শব্দের বিপরীতার্থক শব্দ 'বিভক্ত'।
- 'প্রসারিত' শব্দের বিপরীতার্থক শব্দ 'সংকুচিত'।
- 'হত' শব্দের বিপরীতার্থক শব্দ 'জীবিত'।
- 'সংযত' শব্দের বিপরীতার্থক শব্দ 'অসংযত'।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
‘গিন্নি’ কোন শ্রেণির শব্দ?
  1. দেশি
  2. বিদেশি
  3. তদ্ভব
  4. অর্থ-তৎসম
ব্যাখ্যা
• অর্ধ-তৎসম শব্দ:
বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিৎ পরিবর্তিত হয়ে ব্যবহৃত হয়। এগুলোকে অর্ধ-তৎসম শব্দ বলা হয়।
- তৎসম মানে সংস্কৃত৷ আর অর্ধ-তৎসম অর্থ আধা সংস্কৃত।

• ‘গিন্নি’ অর্ধ-তৎসম শব্দ।
[সংস্কৃত শব্দ গৃহিণী কিঞ্চিত পরিবর্তিত হয়ে গিন্নি শব্দের উৎপত্তি হয়েছে।]

উল্লেখ্য, নবম-দশম শ্রেণির বোর্ড বইয়ের সর্বশেষ সংস্করণে শব্দের শ্রেণিবিভাগ থেকে অর্ধ-তৎসম শব্দকে বাদ দেয়া হয়েছে। তবে বিভিন্ন জবের পরীক্ষাগুলোতে এই অংশ থেকে প্রশ্ন আসায়, এটি একটি গুরুত্বপূর্ণ টপিক।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
‘সূর্য’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. অর্ণব
  2. অর্ক
  3. প্রসূন
  4. পল্লব
ব্যাখ্যা
• 'সূর্য' শব্দের সমার্থক শব্দ - অর্ক

সূর্য শব্দের অন্যান্য সমার্থক শব্দ:
- আদিত্য, রবি, তপন, সবিতা, প্রভাকর ইত্যাদি শব্দগুলোর 'সূর্য' শব্দের সমার্থক শব্দ।

অন্যদিকে,
‘অর্ণব’ শব্দের সমার্থক শব্দ: সমুদ্র।
‘প্রসূন’ শব্দের সমার্থক: পুষ্প, ফুল, মুকুল।
‘পল্লব’ শব্দের সমার্থক: বৃক্ষ, গাছ, শাখী

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন?
  1. হরপ্রসাদ শাস্ত্রী
  2. রামরাম বসু
  3. দেবেন্দ্রনাথ ঠাকুর
  4. অক্ষয়কুমার দত্ত
ব্যাখ্যা
ফোর্ট উইলিয়াম কলেজ:
- লর্ড ওয়েলেসলী ১৮০০ সালে কলকাতায় ফোর্ট উইলিয়ম কলেজ প্রতিষ্ঠা করেন।
- বাংলাসহ ভারতের অনেক ভাষা বিশেষজ্ঞ ও ধর্মপ্রচারক উইলিয়ম কেরীকে স্থানীয় ভাষা বিভাগের প্রধান নিয়োগ করা হয়।
- ১৮০১ সালের মে মাসে উইলিয়াম কেরী ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের অধ্যাপক নিযুক্ত হন।
- পরবর্তীতে ১৮০৫ সালের মধ্যে কলেজে মোট ১২টি অনুষদ খোলা হয়।

ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতগণ হলেন:
- উইলিয়াম কেরী,
- রামরাম বসু,
- গোলকনাথ শর্মা,
- মৃত্যুঞ্জয়‌ বিদ্যালঙ্কার,
- তারিণীচরণ মিত্র,
- রাজীবলােচন,
- চণ্ডীচরণ মুনশী,
- হরপ্রসাদ রায় ইত্যাদি।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে-
  1. চিহ্ন
  2. কার
  3. ফলা
  4. ধাতু
ব্যাখ্যা
• স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে - 'কার' বলে।
- বাংলা বর্ণমালায় কার - ১০টি।
- ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে - ফলা বলে।
- বাংলা বর্ণমালায় ফলা - ৬টি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
কোনটি শুদ্ধ?
  1. মুমুর্ষু
  2. মূমুর্ষু
  3. মুমূর্ষু
  4. মুমুর্ষূ
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - 'মুমূর্ষু'
- এটি একটি বিশেষণ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।
- এর প্রকৃতি প্রত্যয় = √ম্+সন্‌+উ।
এর অর্থ:
- মৃত্যুকাল আসন্ন এমন, মরণাপন্ন, মৃতপ্ৰায়

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
ন, স -
  1. ওষ্ঠ্য ব্যঞ্জনবর্ণ
  2. দন্ত্য ব্যঞ্জনবর্ণ
  3. দন্ত্যমূলীয় ব্যঞ্জনবর্ণ
  4. কণ্ঠনালীয় ব্যঞ্জনবর্ণ
ব্যাখ্যা
• দন্তমূলীয় ব্যঞ্জন - ন, স।

দন্তমূলীয় ব্যঞ্জন:

- যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা উপরের পাটির দাঁতের গোড়ার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে দন্তমূলীয় ব্যঞ্জন বলে।
- নানা, রাত, লাল, সালাম প্রভৃতি শব্দের ন, র, ল, স দন্ত্যমূলীয় ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

অন্যদিকে,
ওষ্ঠ্য ব্যঞ্জন:
- যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে ঠোঁট দুটি কাছাকাছি এসে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে ওষ্ঠ্য ব্যঞ্জন বলে।
- এগুলো দ্বি-ওষ্ঠ্য ধ্বনি নামেও পরিচিত।
- পাকা, ফল, বাবা, ভাই, মা প্রভৃতি শব্দের প, ফ, ব, ভ, ম ওষ্ঠ্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

দন্ত্য ব্যঞ্জন:
- যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা উপরের পাটির দাঁতে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলােকে দন্ত্য ব্যঞ্জন বলে।
- তাল, থালা, দাদা, ধান প্রভৃতি শব্দের ত, থ, দ, ধ দন্ত্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

কণ্ঠনালীয় ব্যঞ্জন:
- কণ্ঠনালীয় ব্যঞ্জন উচ্চারণের সময়ে ধ্বনিদ্বার থেকে বায়ু কণ্ঠনালি হয়ে সরাসরি বের হয়ে আসে।
- 'হাতি' শব্দের 'হ' কণ্ঠনালীয় ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
.
রবীন্দ্রনাথের ‘ক্ষুধিত পাষাণ’ -এর একটি চরিত্র-
  1. প্রত্যুষ
  2. মহিম
  3. মেহের আলি
  4. নবীন মাধব
ব্যাখ্যা
• রবীন্দ্রনাথ ঠাকুরের আরো কিছু উল্লেখযোগ্য ছোটগল্পের বিখ্যাত চরিত্র:
- ‘ ক্ষুধিত পাষাণ’ ছোটগল্পের চরিত্র 'মেহের আলি'।
- তাঁর 'সমাপ্তি' ছোটগল্পের চরিত্র 'মৃন্ময়ী'।
- তাঁর 'শাস্তি' ছোটগল্পের নায়িকা 'চন্দরা'।
- তাঁর 'একরাত্রি' ছোটগল্পের চরিত্র 'সুরবালা'।
- পোস্টমাস্টার ছোটগল্পের চরিত্র হলো 'রতন'।

রবীন্দ্রনাথ ঠাকুর:
- রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- ১৯১৩ সালে তাঁকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়।
- এশিয়ার বিদগ্ধ ও বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম এই পুরস্কার জয়ের গৌরব অর্জন করেন।
- তিনি অসংখ্য কবিতা, গান, ছোটগল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক, গীতিনাট্য, নৃত্যনাট্য, ভ্রমণকাহিনী, চিঠিপত্র রচনা করেন।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- রবীন্দ্রনাথ ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্দশ সন্তান।
- বাংলাদেশের শাহজাদপুর, পতিসর, কালিগ্রাম ও শিলাইদহে আসেন।
- তিনি ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর বাড়িতে রবীন্দ্রনাথ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোটগল্প:
- ক্ষুধিত পাষাণ,
- নিশীতে,
- মণিহারা,
- কঙ্কাল,
- রবিবার,
- শেষকথা,
- পোস্টমাস্টার,
- ল্যাবরেটরি
- দেনাপাওনা,
- রামকানাইয়ের নির্বুদ্ধিতা,
- যজ্ঞেশ্বরের যজ্ঞ,
- অনধিকার প্রবেশ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০.
রাম রায় এত বিদ্বান অথচ এতটুকু অহংকার নেই। রেখা চিহ্নিত শব্দটি কোন ধরনের অব্যয় নির্ণয় করুন?
  1. সমুচ্চয়ী
  2. অনন্বয়ী
  3. সমুচ্চয়ী বিয়োজক
  4. সমুচ্চয়ী সংকোচক
ব্যাখ্যা
• রাম রায় এত বিদ্বান অথচ এতটুকু অহংকার নেই। রেখা চিহ্নিত শব্দটি - সমুচ্চয়ী সংকোচক অব্যয়।

সমুচ্চয়ী অব্যয়:

যে অব্যয় পদ একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের অথবা বাক্যস্থিত একটি পদের সঙ্গে অন্য একটি পদের সংযোজন, বিয়োজন এবং সংকোচন ঘটায় তাকে সমুচ্চয়ী অব্যয় বলে।
যেমন:
- 'লেখাপড়া কর নতুবা ফেল করবে' বাক্যের ‘নতুবা' সমুচ্চয়ী অব্যয়।

সমুচ্চয়ী অব্যয় তিন প্রকার।
যথা:
• বিয়োজক অব্যয়:
মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন।
এখানে ''কিংবা'' বিয়োজক' অব্যয়।
এরকম- কিংবা, বা, অথবা, নতুবা, না হয়, নয়তো, ইত্যাদি।

• সংযোজক অব্যয়:
ক. উচ্চপদ ও সামাজিক মর্যাদা সকলেই চায়। বাক্যে ‘ও’ সংযোজক অব্যয়।
খ. তিনি সৎ, তাই তাঁকে সকলেই শ্রদ্ধা করে। বাক্যে ‘তাই’ সংযোজক অব্যয়।
তাছাড়া আর, অধিকন্তু, সুতরাং সংযোজক অব্যয়।

• সংকোচক অব্যয়:
- তিনি বিদ্বান, অথচ সৎ ব্যক্তি নন। বাক্যে ‘অথচ’ সংকোচক অব্যয়। কিন্তু, বরং - শব্দগুলোও সংকোচক অব্যয়।

• অনুগামী সমুচ্চায়ী অব্যয়:
যে, যদি, যদিও, যেন প্রভৃতি কয়েকটি শব্দ সংযোজক অব্যয়ের কাজ করে থেকে।
তাই তাদের অনুগামী সমুচ্চায়ী অব্যয় বলে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১১.
সাপের হাসি বেদেয় চেনে। রেখা চিহ্নিত শব্দটির কারক নির্ণয় করুন।
  1. কর্মকারক
  2. কর্তৃকারক
  3. করণকারক
  4. অপাদান কারক
ব্যাখ্যা
কর্তা বা কর্তৃকারক:
- বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে, তাকে ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক বলে।
ক্রিয়াকে ‘কে/ কারা’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটিই কর্তৃকারক।
যেমন:
- হামিদ বই পড়ে।

কর্তায় ‘এ’ বিভক্তির প্রয়োগ:
- লোকে তো কত কথাই বলে।
- পাগলে কী না বলে।

স্বারন্ত শব্দের পর ‘এ’ ‘য়’-তে রূপান্তরিত হয়।
যেমন:
- সাপের হাসি বেদেয় চেনে।
- মায়ে বলে, ব্যাটায় শোনে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) এবং বাংলা ভাষার ব্যাকরণ, জ্যোতিভূষণ চাকী।
১২.
‘কাক থেকে কাগ’ কোন প্রকার পরিবর্তন?
  1. অভিশ্রুতি
  2. সমীভবন
  3. ঘোষিভবন
  4. দ্বন্দ্বীভবন
ব্যাখ্যা
ঘোষীভবন:
অঘোষধ্বনি ঘোষধ্বনি হিসেবে উচ্চারিত হলে তাকে ঘোষীভবন বলে।
যেমন :
কাক > কাগ,
শাক > শাগ,
শালা > হালা।

উল্লেখ্য,
এটি পরাগত সমীভবন বা স্বরসঙ্গতির উদাহরণ নয়। কারণ, সমীভবনে এক ধ্বনিতে রূপ লাভ করে। এগুলো বরং এক ধরনের ব্যঞ্জন বিকৃতি। যে কারণে অনেক গ্রন্থে আলাদা করে এগুলো দেওয়া নেই।

অন্যদিকে,
অভিশ্রুতি:
- বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং তদানুসারে পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে অভিশ্রুতি বলে।
যেমন
- শুনিয়া > শুনে,
- বলিয়া > বলে,
- হাটুয়া > হাউটা,
- মাছুুয়া > মেছো ইত্যাদি।

সমীভবন:
- শব্দমধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প-বিস্তর সমতা লাভ করে। এ ব্যাপারকে বলা হয় সমীভবন।
যেমন- জন্ম > জম্ম, কাদনা > কান্না ইত্যাদি।

উৎস : ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৩.
‘কেউ-কেটা’ মানে কী?
  1. গণ্যমান্য ব্যক্তি
  2. গণ্যের মান্য
  3. মান্যবর
  4. মাননীয় জনগণ
ব্যাখ্যা
• 'কেউকেটা' বাগ্‌ধারাটির অর্থ - বিশিষ্ট ব্যক্তি / গণ্যমান্য ব্যক্তি

• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
• 'খণ্ড প্রলয়' বাগ্‌ধারাটির অর্থ - তুমুলকাণ্ড।
• 'গয়ংগচ্ছ' বাগ্‌ধারাটির অর্থ - ঢিলেমি।
• 'গোঁয়ার গোবিন্দ' বাগ্‌ধারাটির অর্থ - কাণ্ডজ্ঞানহীন।
• 'গৌরচন্দ্রিকা' বাগ্‌ধারাটির অর্থ - ভূমিকা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৪.
কোনটি শুদ্ধ বানান?
  1. নুনতম
  2. ন্যূনতম
  3. ন্যুনতম
  4. নূনতম
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - 'ন্যূনতম'
- এটি একটি বিশেষণ পদ।
- এটি সংস্কৃত ভাষা হতে আগত।
- এর প্রকৃতি-প্রত্যয় = ন্যূন + তমট। 
এর অর্থ:
- সর্বনিম্ন,
- অল্পতা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৫.
উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
  1. মুখচন্দ্র
  2. ক্রোধানল
  3. তুষারশুভ্র
  4. মনমাঝি
ব্যাখ্যা
উপমান কর্মধারয় সমাস:
- যার সঙ্গে তুলনা করা হয়, তা উপমান।
- কিছু কর্মধারয় সমাসে উপমানের সঙ্গে গুণবাচক শব্দের সমাস হয়। এগুলােকে উপমান কর্মধারয় বলে। এই সমাসে পরপদ সাধারণত বিশেষণ হয়।

যেমন:
- কাজলের মতাে কালাে = কাজলকালাে,
- শশের মতাে ব্যস্ত = শশব্যস্ত,
- মিশির মত কালো = মিশকালো,
- তুষারের ন্যায় শুভ্র = তুষারশুভ্র ইত্যাদি।

অন্যদিকে,
উপমিত কর্মধারয় সমাস:
- পূর্বপদে উপমেয় পদের সঙ্গে পরপদে উপমান পদের যে সমাস হয় তাকে, উপমিত কর্মধারয় সমাস বলে।
যেমন:
- মুখ চন্দ্রের ন্যায় = মুখচন্দ্র,
- চরণ কমলের ন্যায় = চরণকমল।

রূপক কর্মধারয় সমাস:
কিছু কর্মধারয় নমাসে উপমেয় পদের সাথে উপমান পদের অভেদ কল্পনা করা হয় । এগুলোকে রূপক কর্মধারয় সমাস বলে।
যেমন:
- বিষাদ রূপ সিন্ধু = বিষাদসিন্ধু;
- ক্রোধ রূপ অনল = ক্রোধানল;
- মন রূপ মাঝি = মনমাঝি

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ ও ২০১৯ সংস্করণ) ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৬.
কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন?
  1. গোবিন্দ দাস
  2. কায়কোবাদ
  3. কাহ্নপা
  4. ভুসুকুপা
ব্যাখ্যা
ভুসুকুপা:
- চর্যাগীতি রচনার দিক থেকে দ্বিতীয় স্থানের অধিকারী হলেন ভুসুকুপা।
- তাঁর রচিত আটটি পদ চর্যাপদ গ্রন্থে সংগৃহীত হয়েছে।
- নানা কিংবদন্তি বিচারে ভুসুকুপা নামটিকে ছদ্ম নাম বলে মনে করেন।
- তাঁর প্রকৃত নাম শান্তিদেব।
- ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে শান্তিদেব ভুসুকু সাত শতকের দ্বিতীয়ার্ধে বর্তমান ছিলেন।
- ভুসুকুর জীবৎকালের শেষ সীমা ৮০০ সাল।
- ধর্মপালের রাজত্বকালে (৭৭০-৮০৬ সাল) ভুসুকুপা জীবিত ছিলেন।

• “আজি ভুসুকু বাঙ্গালী ভইলী/ নিঅ ঘরিণী চণ্ডালে লেলী” - ভুসুকুপার এই উক্তিটির মাধ্যমে তিনি নিজেকে বাঙ্গালি বলে পরিচয় দিয়েছেন।
• তার কবিতার লাইনের আধুনিক রূপ - আজ ভুসুকু বাঙ্গালি হইলো।

• ভুসুকু রচিত চর্যাপদের নমুনা:

কাহৈরি ঘিনি মেলি অচ্ছহু কীস।
বেটিল ডাক পড়অ চৌদীস ॥

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
১৭.
বাংলা সাহিত্যের আদি কবি কে?
  1. কাহ্নপা
  2. ঢেণ্ডণপা
  3. লুইপা
  4. ভুসুকুপা
ব্যাখ্যা
• বাংলা সাহিত্যের আদি কবি - লুইপা

লুইপা:
- লুইপা প্রবীণ বৌদ্ধসিদ্ধাচার্য ও চর্যাপদের একজন কবি।
- মুহাম্মদ শহীদুল্লার অনুমান: ৭৩০ থেকে ৮১০ খ্রিষ্টাব্দের মধ্যে লুইপা জীবিত ছিলেন।
- হরপ্রসাদ শাস্ত্রীর মতে, লুইপা রাঢ় অঞ্চলের লোক।
- লুইপা চর্যাপদের ১ ও ২৯ নং পদ রচনা করেন।

• কাআ তরুবর পাঞ্চ বি ডাল।
চঞ্চল চীএ পৈঠা কাল।।- পদটির রচয়িতা 'লুইপা'। এটি চর্যাপদের প্রথম পদ।

চর্যাপদ:
- চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীন গ্রন্থ।
- চর্যাপদ বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ/কবিতা সংকলন/ গানের সংকলন।
- এটি বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন।
- হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজ দরবারের গ্রন্থাগার থেকে চর্যাপদ আবিষ্কার করেন।
- সুকুমার সেনের 'বাঙ্গালা সাহিত্যের ইতিহাস' (প্রথম খণ্ড) গ্রন্থে চর্যাপদের ২৪ জন পদকর্তার নাম পাওয়া যায়।
- ড. মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত 'Buddhist Mystic Songs' গ্রন্থে চর্যাপদের ২৩ জন কবির নাম উল্লেখ আছে।
- চর্যাপদ গ্রন্থের প্রথম পদটির রচয়িতা লুইপা।
- চর্যাপদের সর্বোচ্চ পদ রচয়িতা কাহ্নপা তিনি মোট ১৩ টি পদ রচনা করেন। তাঁর মধ্যে ১২টি পদ পাওয়া গেছে।
- দ্বিতীয় সর্বোচ্চ পদ রচয়িতা হচ্ছেন ভুসুকুপা। তিনি মোট ৮টি পদ রচনা করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
১৮.
‘উত্তম পুরুষ’ উপন্যাসের রচয়িতা কে?
  1. শওকত ওসমান
  2. জহির রায়হান
  3. শহীদুল্লা কায়সার
  4. রশীদ করিম
ব্যাখ্যা
উত্তম পুরুষ:
- রশীদ করীমের এই উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৬১ সালে।
- উপন্যাসের প্রধান চরিত্র শাকেরকে ঘিরে সেলিনা, অণিমা, শেখর, মুশতাক, সলিল, চন্দ্রা, নিহার ভাবি, শিশির এ রকম অসংখ্য চরিত্র আবর্তিত হয়েছে।
- এদের মনস্তাত্ত্বিক জটিলতায় কোথাও কোথাও শ্বাসরুদ্ধকর পরিস্থিতির উদ্ভব ঘটেছে।
- আধুনিক মননশীলতা, পরিশীলতা, আঙ্গিক, অভিজ্ঞতার নির্লিপ্ত বর্ণনায় পাঠকের পাঠতৃষ্ণার নিবারণ হয়।

রশীদ করীম:
- তিনি ১৪ই আগস্ট, ১৯২৫ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন।
- তিনি বাংলা একাডেমি পুরস্কার (১৯৭২), একুশে পদক (১৯৮৪), লেখিকা সংঘ পুরস্কার (১৯৯১), জনকণ্ঠ পুরস্কার (২০০১) পুরস্কার লাভ করেন।
- তিনি ২০১১ সালের ২৬শে নভেম্বর মৃত্যুবরণ করেন।

তাঁর রচিত উপন্যাস:
- উত্তমপুরুষ,
- প্রসন্ন পাষাণ,
- আমার যত গ্লানি,
- সোনার পাথর বাটি,
- বড়ই নিঃসঙ্গ,
- লান্সবাক্স ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৯.
বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি?
  1. বর্ণ
  2. ধ্বনি
  3. শব্দ
  4. চিহ্ন
ব্যাখ্যা
• বাক্যের উপাদান/ ক্ষুদ্রতম একক - ধ্বনি।

অন্যদিকে,
বাক্যের উপকরণ/ বৃহত্তম একক - শব্দ।

কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
ভাষার মূল উপকরণ/প্রাণ - বাক্য।
ভাষার মূল উপাদান /ক্ষুদ্রতম একক - ধ্বনি এবং
বর্ণ হচ্ছে শব্দের গঠনগত একক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর, ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২০.
কোন শব্দটি ‘বন’ শব্দের সমার্থক নয়?
  1. মারুত
  2. বিপিন
  3. গহন
  4. কান্তার
ব্যাখ্যা
• ‘বন’ শব্দের সমার্থক নয় - মারুত।

‘বন’ শব্দের সমার্থক শব্দ:

- কান্তার, অরণ্য, জঙ্গল, অটবি, কানন, বিপিন, গহন, কুঞ্জ, উপবন, বনানী ইত্যাদি।

অন্যদিকে,
'বাতাস' এর অন্যান্য সমার্থক শব্দ:
- বায়ু, পবন, সমীর, সমীরণ, অনিল, মারুত, বাত, বায়, আশুগ, পবমান, সদাগতি, নভঃশ্বাস, শব্দবহ, অগ্নিসখ, জগতায়ু, জগৎপ্রাণ, মাতরিশ্বা, জগদ্বল, ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
২১.
What you say is quite-
  1. Out of doors
  2. Out of place
  3. Out of sorts
  4. Out of work
ব্যাখ্যা
• অপশনগুলোর মধ্যে - 
ক) out of doors 
English Meaning: outside in the open air:
Bangla Meaning: উন্মুক্ত স্থানে; বাইরে।

খ) out of place
English Meaning: In the wrong place or looking wrong
Bangla Meaning: অপ্রাসঙ্গিক, অযৌক্তিক।

গ) out of sorts
English Meaning: to be slightly ill or slightly unhappy
Bangla Meaning: কিঞ্চিত অসুস্থ বা কিঞ্চিত অসুখী

ঘ) out of work
English Meaning: without a paid job
Bangla Meaning: বেতনবিহীন চাকুরি।

• Phrase গুলর অর্থ বিবেচনা করলে বোঝা যাচ্ছে শূন্যস্থানে out of place বসালে বাক্যের অর্থ পূর্ণতা পাচ্ছে।
- Complete sentence: What you say is quite out of place.
- Complete sentence: আপনি যা বলেছেন তা অপ্রাসঙ্গিক।

Source: Cambridge Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
২২.
What is the antonym of 'Honorary'?
  1. Literary
  2. Honorable
  3. Salaried
  4. Official
ব্যাখ্যা
• Honorary:
Englis meaning: An honorary position in an organization is one for which no payment is made.
Bangla meaning: অবৈতনিক।

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর অর্থ
- Official: আনুষ্ঠানিক কর্তৃত্বের বৈশিষ্ট্যপূর্ণ; আনুষ্ঠানিক কর্তৃত্বের উপযোগী।
- Honorable: সম্মানিত।
- Salaried: বৈতনিক।
- Literary: সাহিত্যবিষয়ক; লেখকসংক্রান্ত; সাহিত্যিক।

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর অর্থ বিবেচনা করে দেখা যায় Honorary শব্দটির অর্থ, Salaried শব্দটির বিপরীত অর্থ প্রকাশ করে।
- তাই Honorary এর antonym হবে - Salaried.
২৩.
The discovery of penicillin was a ____ event.
  1. Sensible
  2. Sensational
  3. Senile
  4. Sensitive
ব্যাখ্যা
Options,
ক) Sensible:
Bangla meaning: (১) বিচারবুদ্ধিসম্পন্ন; সুবুদ্ধিসম্পন্ন; কাণ্ডজ্ঞানসম্পন্ন; সুবোধ; ক্রিয়াসিদ্ধ; ব্যবহারসিদ্ধ: a sensible boy; sensible clothing; sensible ideas, যুক্তিসম্মত ভাব। (২) sensible of (প্রাচীন প্রয়োগ) সচেতন; ওয়াকিবহাল: Are you sensible of the situation we are in? (৩) (প্রাচীন প্রয়োগ) ইন্দ্রিয়গম্য; ইন্দ্রিয়গ্রাহ্য; প্রত্যক্ষ; অনুভবগম্য।

খ) Sensational:
Bangla meaning: চাঞ্চল্যকর; উত্তেজনাপূর্ণ; রোমাঞ্চকর; আলোড়ন সৃষ্টিকারী।

গ) Senile:
Bangla meaning: বার্ধক্যজনিত শারীরিক ও মানসিক দুর্বলতায় আক্রান্ত; বার্ধক্যজনিত।

ঘ) Sensitive:
Bangla meaning: (১) দ্রুত ছাপ গ্রহণক্ষম; সংবেদনশীল; সুবেদী: a sensitive skin; a sensitive nerve. (২) অল্পতেই আহত/ক্ষুব্ধ হয় এমন; স্পর্শকাতর; সংবেদনশীল; অভিমানী: Poets are often sensitive to criticism. (৩) (যন্ত্রপাতি ইত্যাদি) সূক্ষ্ম পরিবর্তন নির্ণয় করতে সক্ষম; সুবেদী; সূক্ষ্ম; সূক্ষ্মবেদী: The share market is sensitive to political uncertainties. (৪) (আলোকচিত্রের ফিল্ম, কাগজ ইত্যাদি) আলোর দ্বারা বিক্রিয়ান্বিত; সংবেদী; সংবেদনশীল।

অপশন বিবেচনা করে দেখা যায়, শুন্যস্থানে Sensational বসালে বাক্যটি পরিপূর্ণ হবে।

Complete sentence: The discovery of penicillin was a sensational event.
Bangla: পেনিসিলিনের আবিষ্কার ছিল একটি চাঞ্চল্যকর ঘটনা।
২৪.
A _____ stone gather no moss.
  1. Rolled
  2. Roll
  3. Rolling
  4. All of the above
ব্যাখ্যা
Complete sentence: A rolling stone gathers no moss. 

• এই বাক্যটিতে verb (roll) এর সাথে ing যুক্ত হয়ে adjective এর কাজ করেছে, তাই 'rolling' শব্দটি হবে Participle. 
- Verb এর যে রূপ একই সাথে verb এবং adjective এর কাজ করে তাকে participle বলে।

• Verb এর সাথে ing যোগ হয়ে যদি adjective এর কাজ করে অর্থাৎ Verb ও adjective এর কাজ করে, তাহলে তাকে present participle বলে।
সংক্ষেপে:
- Present participle দ্বারা চলমান sense বোঝায়।

Other options,
- Rolled: This indicates a past action, which does not fit the meaning of the proverb.
- Roll: This is the base form of the verb and is grammatically incorrect in this context.
- All of the above: Incorrect because only "Rolling" fits the proverb accurately.

আবার,
• A rolling stone (gathers no moss). [idiom]
Meaning: said to mean that a person who is always traveling and changing jobs has the advantage of having no responsibilities, but also has disadvantages such as having no permanent place to live.

Example: Hal was a bit of a rolling stone before he married and settled down.

Source: Cambridge Dictionary.
২৫.
A basket of apples _____ been sold.
  1. have
  2. has
  3. having
  4. haven't
ব্যাখ্যা
• সঠিক উত্তর হলো "has" (খ)।
Complete sentence: A basket of apples has been sold.

• "A basket of apples" একটি singular subject - আমরা একটি ঝুড়ির কথা বলছি।
- যদিও এখানে অনেকগুলো আপেল আছে, মূল subject হলো একবচন "basket" (ঝুড়ি)।
- Singular subject এর সাথে present perfect tense এ "has" ব্যবহার করা হয়।

Other options,
- Have: plural subjects এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। 
- Having: "having" হলো present participle এটি grammatically ভুল।
- Haven't: হলো negative plural form এবং singular subject এর সাথে এটি মানানসই নয়।
২৬.
What are the main ingredients _____ this casserole?
  1. to
  2. for
  3. of
  4. about
ব্যাখ্যা
সঠিক উত্তর: of.
Complete sentence: What are the main ingredients of this casserole?
Bangla: এই ক্যাসারোলের প্রধান উপাদান কী কী?

• "Of"- কোন কিছুর উপাদান বা অংশ নির্দেশ করার জন্য ব্যবহৃত হয়।
- এখানে এটি ক্যাসারোলের উপাদান বা উপকরণ বোঝাতে ব্যবহৃত হয়েছে।

• Ingredients of: একটি সম্পূর্ণ প্রস্তুত জিনিসের অংশ বোঝাতে ব্যবহৃত হয়।
Example: The ingredients of the soup include salt, pepper, and vegetables.

আবার,
• "Ingredients for":
- এটি তখন ব্যবহার করা হয় যখন উপাদানগুলো কোনো কিছু "তৈরির জন্য প্রয়োজন"।

Example: What are the ingredients for making a casserole?
(ক্যাসারোল বানানোর জন্য কী কী উপাদান দরকার?)

Source: Cambridge Dictionary.
২৭.
Who could have written 'The Book of Job'?
  1. John Milton
  2. Henry Vaughan
  3. William Shakespeare
  4. None of these
ব্যাখ্যা
Correct answer: None of these.

• "The Book of Job" বাইবেলের পুরাতন নিয়মের (Old Testament) একটি অংশ।
- এটি বাইবেলের একটি পুস্তক যা প্রধানত দুঃখ-দুর্দশা, ঈশ্বরের ন্যায়বিচার এবং মানব বিশ্বাসের পরীক্ষা সম্পর্কে আলোচনা করে। এই পুস্তকে যোব নামের একজন ধার্মিক ও সৎ ব্যক্তির কাহিনী বলা হয়েছে, যিনি নানা রকম দুর্ভোগের সম্মুখীন হন। ঈশ্বর তাকে তাঁর বিশ্বাসের জন্য পরীক্ষা করেন, এবং যোবের বন্ধুদের মতে, তার দুঃখের কারণ তার পাপ। তবে, যোব নিজেকে নির্দোষ মনে করেন এবং ঈশ্বরের ন্যায়বিচারের বিষয়ে প্রশ্ন করেন। শেষে, ঈশ্বর যোবকে তার পরীক্ষার কারণ বুঝিয়ে দেন এবং তার বিশ্বস্ততার জন্য তাকে পুরস্কৃত করেন। 'The Book of Job' ঈশ্বরের বিচারের রহস্য এবং মানুষের দুঃখের অর্থ সম্পর্কে গভীর দৃষ্টিভঙ্গি প্রদান করে।
২৮.
Who is the movement poet?
  1. Philip Larkin
  2. Ted Hughes
  3. T.S. Eliot
  4. W. H Auden
ব্যাখ্যা
• "The movement" হলো 1950 এর দশকে ব্রিটেনে উদ্ভূত একটি সাহিত্য আন্দোলন যা আধুনিক, বাস্তববাদী কবিতার উপর গুরুত্বারোপ করে। এই আন্দোলনের কবিরা আধুনিকতার আগের বেশি বিমূর্ত ও জটিল কবিতার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছিলেন। তারা সরল ভাষা, সহজ-expression, এবং দৈনন্দিন বিষয়গুলির উপর কবিতা লেখার প্রতি মনোযোগ দিয়েছিলেন। তারা সাধারণ মানুষদের অভিজ্ঞতা এবং মানব জীবনের মূল বিষয়গুলোকে তুলে ধরতেন।

• এই আন্দোলনের গুরুত্বপূর্ণ কবিদের মধ্যে ফিলিপ লার্কিন, কিংসলে অ্যামিস, এবং থম গান উল্লেখযোগ্য।
- বিশেষ করে ফিলিপ লার্কিন তাঁর কবিতাগুলোর জন্য পরিচিত, যা মৃত্যুর মতো বিষয়, জীবনের সাধারণ বাস্তবতা, এবং অর্থের খোঁজের মতো থিমগুলো নিয়ে আলোচনা করে। তারা ঐতিহ্যবাহী কবিতা রচনা পদ্ধতিকে মূল্যায়ন করলেও, তা আধুনিক জীবনবোধে পরিপূর্ণ করে তুলতেন।

• কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের মতে, ইংরেজি কবিতার Philip Larkin-র স্থান নিয়ে তীব্র বিতর্ক রয়েছে, তবে এটা নিঃসন্দেহে বলা যায় যে 'দ্য মুভমেন্ট' নামে পরিচিত লেখক গোষ্ঠীর মধ্যে লার্কিন ছিলেন সবচেয়ে বিশিষ্ট কবি।
- Larkin’s poetry was anthologized with that of other Movement poets, including Kingsley Amis, Donald Davie, John Wain, Elizabeth Jennings, D. J. Enright, and Thom Gunn, and these poets were grouped together in critical essays and reviews.
২৯.
Modern English uses ____ gender.
  1. Grammatical
  2. Political
  3. Natural
  4. Historical
ব্যাখ্যা
• সঠিক উত্তর: Natural.

• Modern English এ natural gender ব্যবহার করা হয়, এর মানে হলো যে nouns are assigned gender based on biological gender identity.
- যেমন "he" ব্যবহার হয় male বোঝাতে ও "she" ব্যবহার হয় female বোঝাতে।
- Unlike some languages with grammatical gender, English does not have gendered nouns for inanimate objects.
৩০.
'It has been raining heavily.' -which tense?
  1. simple past
  2. simple present
  3. present perfect continuous
  4. past perfect continuous
ব্যাখ্যা
Correct answer: present perfect continuous.

• যখন কোন verb-এর কাজ অতীত কালের কোন এক সময় হতে শুরু হয়ে বর্তমানেও বা এখনও চলছে বুঝালে verb-এর present perfect continuous tense হয় । 
Example:
- I have been reading the book for two hours.(আমি দুই ঘন্টা যাবৎ বইটি পড়িতেছি।)

• The structure of the present perfect continuous tense is:
Subject + has/have + been + present participle (verb + -ing).

Example: It + has + been + raining (verb + -ing) heavily.
৩১.
The word ecological is related to-
  1. Demography
  2. Pollution
  3. Atmosphere
  4. Environment
ব্যাখ্যা
• Ecological:
English meaning: relating to ecology or the environment
Bangla meaning: বাস্তুসংস্থানসংক্রান্ত, পরিবেশ সংক্রান্ত।

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
- Demography: একটি জনগোষ্ঠীর অবস্থা নির্ণয়ে জন্ম, মৃত্যু, রোগব্যাধি ইত্যাদির পরিসংখ্যান এবং এতদ্বিষয়ক বিদ্যা; জনসংখ্যাতত্ত্ব।
- Pollution: দূষণ; কলুষীকরণ; মলদূষণ।
- Atmosphere: বায়ুমণ্ডল; আবহমণ্ডল।
- Environment: চতুষ্পার্শ্ব; পরিবেশ।

- সুতরাং, বোঝা যাচ্ছে যে, প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে The word 'ecological' is related to - Environment.
৩২.
The lights have been blown _____ by the strong wind.
  1. away
  2. up
  3. off
  4. out
ব্যাখ্যা
• নিভে যাওয়া অর্থে শূন্যস্থানে out বসবে।
- complete sentence: The light have been blown out by the strong wind.

• Blow out
English Meaning: Be extinguished by an air current/ If a flame blows out or you blow it out, it stops burning when a person or the wind blows on it:
Bangla Meaning: নেভানো, ফুঁ দিয়ে নিভিয়ে দেওয়া; বায়ু প্রবাহের ফলে নিভে যাওয়া।
Example Sentence: Blow out the lamp.

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে -
• Blow away
English Meaning: 1. to dissipate or remove as if with a current of air.
Bangla Meaning: ১. বাতাস যেমন উড়িয়ে দেয় তেমনি করে উড়িয়ে দেওয়া

English Meaning: 2. defeat an opponent convincingly.
Bangla Meaning: ২. প্রতিপক্ষকে বড় ব্যবধানে হারানো।

English Meaning: 3. impress someone greatly.
Bangla Meaning: ৩. কাউকে ভালোভাবে প্রভাবিত করা।

• Blow up
English Meaning: Explode.
Bangla Meaning: বিস্ফোরিত হওয়া
Example sentence: The car blew up as soon as it hit the wall.

• Blow off 
English Meaning: 
Bangla Meaning: নির্গত।
Example Sentence: The engine blows off carbon dioxide.

Source:
1. Live MCQ Lecture
2. Oxford Leraner's Dictionary
3. Cambridge Dictionary.
4. Accessible Dictionary by Bangla Academy.
৩৩.
As the sun ____, I decided to go out.
  1. has shone
  2. shined
  3. shone
  4. was shining
ব্যাখ্যা
• অতীতে কোনো একটি কাজ চলার সময় অন্য একটি কাজ ঘটলে যে কাজটি চলছিল সে কাজটি past continuous tense এ হয়।
- Main clause টি past tense এ থাকলে subordinate clause টি অবশ্যই past tense হবে।

• সুতরাং নিয়মানুযায়ী  শূন্যস্থানে was shining বসবে।
Complete sentence: As the sun was shining I decided to go out.
৩৪.
If you work hard, you will succeed in life.
  1. simple
  2. negative
  3. complex
  4. compound
ব্যাখ্যা
• If you work hard you will succeed in life - এই বাক্যটি হচ্ছে একটি complex sentence.

• Complex sentence: 
- যে sentence এ একটি Principal clause এবং এক বা একাধিক Subordinate clause থাকে, তাকে Complex sentence বলে। 
- Complex sentence এর subordinate clause এর শুরুতে সাধারণত if, though, although, as, because, since, so that, that, until, till, unless, when, why, who, which, where, how, before, after, whether, while বসে।
৩৫.
Select the correct plural form-
  1. Loss
  2. Oxen
  3. Fiction
  4. Woman
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Oxen হচ্ছে plural number.

• Ox: [singular]
Meaning: গৃহপালিত গবাদিপশুর সাধারণ নাম; ষাঁড়।
Plural: Oxen.

Other options,
ক) Loss: [singular]
Meaning: ক্ষতি; ক্ষয়; হানি।
Plural form: losses.

গ) Fiction: Fiction is an uncountable noun and does not have a plural form.

ঘ) Woman: [singular]
Meaning: নারী।
Plural: women.
৩৬.
___ oranges are grown in Nagpur.
  1. A
  2. An
  3. The
  4. No article
ব্যাখ্যা
• অর্থানুসারে, শূন্যস্থানে কোনো article বসবে না ।
- উত্তর হবে - none.

Complete sentence: Oranges are grown in Nagpur.

• এখানে নির্দিষ্টভাবে বোঝানো হয়নি, নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে The ব্যবহৃত হয়ে থাকে।
- কখনো কখনো, আমাদের আর্টিকেল ব্যবহার করার প্রয়োজন হয় না। বাক্যটি কোনো আর্টিকেল ছাড়াও ব্যাকরণগতভাবে সঠিক।

• Article: 
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা  Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।
৩৭.
Identify the correct spelling.
  1. Questionaire
  2. Questionoir
  3. Questionnaire
  4. Questionair
ব্যাখ্যা
• Questionnaire (noun):
English Meaning: A set of questions for obtaining statistically useful or personal information from individuals.
Bengali Meaning: প্রশ্নাবলি; মতামত জরিপ কাজে ব্যবহৃত প্রশ্নমালা।

• Example of sentences:
- This is a large professional group in primary care and was not adequately represented in the questionnaire survey.
- Those who completed and returned the informed consent document received the questionnaire.

Source:
1. Merriam-Webster Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy,
3. Cambridge Dictionary.
৩৮.
In Shakespeare's play Hamlet, Hamlet was prince of-
  1. Norway
  2. Britain
  3. Denmark
  4. France
ব্যাখ্যা
• Hamlet' in Shakespeare's Hamlet is a prince of - Denmark.
- Shakespeare রচিত tragedy গুলোর মধ্যে Hamlet is one of the most celebrated tragedies in English literature.
- তাঁর অন্যান্য tragedy গুলোর মত এটিও 5acts বিশিষ্ট।
- ১৫৯৯-১৬০১ সালের মধ্যে লেখা এই tragedy টি প্রকাশিত হয় ১৬০৩ সালে।
- এর কেন্দ্রীয় চরিত্র Hamlet ছিলেন prince of Denmark যিনি  জার্মানি থেকে নিজ দেশে ফিরে আসে তাঁর বাবার শেষকৃত্যে অংশগ্রহণ করতে এবং জানতে পারে যে তার চাচা Claudius তার মাকে বিয়ে করেছে এবং এই চাচাই তার বাবার খুনী।
- সত্য উদঘাটনের পর বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে tragedy এর কাহিনী সামনে এগিয়ে যায় এবং শেষাংশে Hamlet এর মৃত্যুর মধ্যে দিয়ে এর সমাপ্তি ঘটে।

• The important characters of Hamlet:
- Ophelia,
- Hamlet,
- Claudius,
- Gertrude,
- Horatio,
- Polonius etc.

• Shakespeare:
- তার জন্মস্থান Stratford Avon.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- তাকে 'Bard of Avon' বলা হয়।
- He is considered by many to be the greatest dramatist of all time. 

• Notable works: 
• Tragedy:
- Hamlet,
- Othello,
- King Lear,
- Macbeth,
- Julius Caesar.

• Comedy:
- As You Like It,
- The Tempest,
- Twelfth Night,
- A Midsummer Night's Dream etc.

• Famous poem:
- Shall I Compare Thee to a Summer Day/Sonnet 18,
- The Rape of Lucrece,
- Venus and Adonis.

Source: britannica.com
৩৯.
'Pip' is the protagonist in Charles Dickens' novel-
  1. A Christmas Carol
  2. A Tale of Two Cities
  3. Oliver Twist
  4. Great Expectation
ব্যাখ্যা
• Pip is the protagonist of the novel "Great Expectations" by Charles Dickens.

• Great Expectations:
- 'Great Expectation' is a novel written by - Charles Dickens.
- ১৮৬০ সালে প্রকাশিত এই উপন্যাস টি Dickens এর অন্যতম সেরা উপন্যাস।
- গল্প শুরু হয়েছে Kent শহর থেকে।
- ১৮ শতকের গোড়ার কাহিনী তুলে ধরা হয়েছে উপন্যাসে - এমন একটি সময় যখন, ইংল্যান্ড অর্থনৈতিক ভাবে এগিয়ে যাচ্ছে, কিন্তু তারপরও কিছু মানুষ থাকছে সমাজে, যারা নানা কারণে অসুখী।
সমাজে বিদ্যমান শ্রেণী বৈষম্যর বিষয়টিও তুলে ধরা হয়েছে।

• প্রধান চরিত্রসমূহ:
- Pip,
- Joe Gargery,
- Abel Magwitch,
- Estella,
- Miss Havisham ইত্যাদি।

• Charles Dickens: 
- তিনি একজন British novelist
- He is generally considered the greatest of the Victorian era.

• Best Works: (Novels)
- A Christmas Carol,
- David Copperfield,
- Bleak House.
- A Tale of Two Cities,
- Great Expectations, and
- Our Mutual Friend.
- Hard Times
- The Pickwick Papers
৪০.
Which one is a correct sentence?
  1. The doctor found my pulse.
  2. The doctor examined my pulse.
  3. The doctor took my pulse.
  4. The doctor saw my pulse.
অনির্ধারিত
ব্যাখ্যা
• "ক, খ, গ" সঠিক বাক্য। একাধিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।

ক) The doctor found my pulse.
- এটি সঠিক বাক্য। এর মানে হলো, ডাক্তার আমার পালস খুঁজে পেয়েছেন বা শনাক্ত করেছেন।

খ) The doctor examined my pulse.
- এটিও সঠিক। এর মানে হলো, ডাক্তার আমার পালস পরীক্ষা করেছেন বা এর অবস্থা পর্যবেক্ষণ করেছেন।

গ) The doctor took my pulse.
- এটি সঠিক। এর মানে হলো, ডাক্তার pulse rate measure or check করলেন।

ঘ) The doctor saw my pulse.
- এটি সাধারণত ব্যবহৃত হয় না কারণ "saw" শব্দটি দৃষ্টিতে কিছু দেখার জন্য ব্যবহৃত হয়, যা পালস পরীক্ষা করার ক্ষেত্রে প্রযোজ্য নয়। পালস সাধারণত অনুভব করে বা মাপা হয়, দেখা যায় না।
৪১.
X > Y এবং Z < 0 হলে নিচের কোনটি সঠিক?
  1. XZ > YZ
  2. (Z/Y) > (Y/Z)
  3. (X/Z) > (Z/Y)
  4. XZ < YZ
ব্যাখ্যা
প্রশ্ন: x > y এবং z < 0 হলে, নিচের কোনটি সঠিক?

সমাধান:
ধরি,
x = 2, y = 1, z = - 1

অপশনে মান বসিয়ে যাচাই করি,
ক) XZ > YZ ⇒ -2 > -1; সঠিক নয়।

খ) (Z/Y) > (Y/Z) ⇒ -1 > -1; সঠিক নয়।

গ) (X/Z) > (Z/Y) ⇒ -2 > - 1;  সঠিক নয়।

ঘ) XZ < YZ ⇒ -2 < -1; সম্পর্কটি সঠিক।
৪২.
একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ৫ ফুট হলে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ৪০ বর্গফুট
  2. ৫০ বর্গফুট
  3. ১০০ বর্গফুট
  4. ৮০ বর্গফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ৫ ফুট হলে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি,
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a = ৫ ফুট
বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = √২ × ৫ ফুট
= ৫√২

অপর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = ৫√২ ফুট
অপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল =(৫√২)
= ২৫ × ২ বর্গফুট
= ৫০ বর্গফুট
৪৩.
১ মিটার কত ইঞ্চির সমান?
  1. ৩৯.৩৭
  2. ৩৭.৩৯
  3. ৩৯.৪৭
  4. ৩৭.৩৮
ব্যাখ্যা
প্রশ্ন: ১ মিটার কত ইঞ্চির সমান?

সমাধান:
১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি
১ মিটার = ১০০ সে.মি.
১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার
১ মিটার = ১০০ সেন্টিমিটার
১ মিটার = ১০০০ মিলিমিটার
১ কিলোমিটার = ১০০০ মিটার
৪৪.
কোন সংখ্যাটি বৃহত্তম?
  1. √০.৩
  2. ০.৩
  3. ২/৫
  4. ১/৩
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যাটি বৃহত্তম?

সমাধান:
ক) √০.৩ = ০.৫৫

খ) ০.৩ = ০.৩

গ) ২/৫ = ০.৪

ঘ) ১/৩ = ০.৩৩

অতএব, বৃহত্তম সংখ্যাটি হলো √০.৩।
৪৫.
৮, ১১, ১৭, ২৯, ৫৩ এর পরবর্তী সংখ্যা কত?
  1. ১০১
  2. ১০২
  3. ৭৫
  4. ৫৯
ব্যাখ্যা
প্রশ্ন: ৮, ১১, ১৭, ২৯, ৫৩ এর পরবর্তী সংখ্যা কত?

সমাধান:
১ম পদ = ৮
২য় পদ, ৮ + ৩ = ১১
৩য় পদ, ১১ + ৬ = ১৭
৪র্থ পদ, ১৭ + ১২ = ২৯
৫ম পদ, ২৯ + ২৪ = ৫৩
৬ষ্ঠ পদ, ৫৩ + ৪৮ = ১০১
৪৬.
টাকায় ৩টি করে আম ক্রয় করে ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ৫০%
  2. ৩৩%
  3. ৩০%
  4. ৩১%
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ৩টি করে আম ক্রয় করে ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

সমাধান:
৩টি আমের ক্রয়মূল্য = ১ টাকা
১টি আমের ক্রয়মূল্য = ১/৩ টাকা

২টি আমের বিক্রয়মূল্য = ১ টাকা
১টি আমের বিক্রয়মূল্য = ১/২ টাকা

∴ লাভ = (১/২) - (১/৩)
= (৩ - ২)/৬
= ১/৬ টাকা

১/৩ টাকায় লাভ হয় = ১/৬ টাকা
১ টাকায় লাভ হয় = (১ × ৩)/৬ টাকা
১০০ টাকায় লাভ হয় = (১ × ৩ × ১০০)/৬ টাকা
= ৫০ টাকা বা ৫০%
৪৭.
৫ এর কত শতাংশ ৭ হবে?
  1. ৪০
  2. ১৪০
  3. ৯০
  4. ১৬৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ এর কত শতাংশ ৭ হবে?

সমাধান:
ধরি,
৫ এর ক% = ৭
⇒ ৫ × (ক/১০০) = ৭
⇒ ক/২০ = ৭
∴ ক = ১৪০
৪৮.
০.১ × .০১ × .০০১ = কত?
  1. .০৩
  2. .০০০০০১
  3. .০০০০১
  4. .০০০০৩
ব্যাখ্যা
প্রশ্ন: ০.১ × .০১ × .০০১ = কত?

সমাধান:
সমাধান:
০.১ × .০১ × .০০১ = ০.০০০০০১
৪৯.
কলার দাম ২০% কমে যাওয়ায় ১২ টাকায় পূর্ব অপেক্ষা ২টি কলা বেশি পাওয়া গেলে বর্তমানে একটি কলার দাম কত টাকা?
  1. ১.১০ টাকা
  2. ১.২০ টাকা
  3. ১.২৫ টাকা
  4. ১.৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কলার দাম ২০% কমে যাওয়ায় ১২ টাকায় পূর্ব অপেক্ষা ২টি কলা বেশি পাওয়া গেলে বর্তমানে একটি কলার দাম কত টাকা?

সমাধান:
১০০ টাকায় কমে = ২০ টাকা
∴ ১ টাকায় কমে = (২০/১০০) টাকা
∴ ১২ টাকায় কমে (২০ × ১২)/১০০ টাকা = ১২/৫ টাকা

২টি কলার বর্তমান মূল্য = ১২/৫ টাকা
∴ ১টি কলার বর্তমান মূল্য = ১২/(৫ × ২) টাকা
= ১.২ টাকা
৫০.
বৃত্তের ব্যাস ৩ গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে?
  1. ১২
  2. ১৬
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের ব্যাস ৩ গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে?

সমাধান:
ধরি, বৃত্তের ব্যাসার্ধ r
বৃত্তের ব্যাস = ২r

∴ বৃত্তের ক্ষেত্রফল = πr

ব্যাস 3গুণ বৃদ্ধি পেলে বৃত্তের নতুন ব্যাস = (২r + ৬r) = ৮r
∴ ব্যাসার্ধ =৮r/২ = ৪r

∴ ঐ বৃত্তের ক্ষেত্রফল হবে π(৪r)2 = ১৬πr
ক্ষেত্রফল বেড়ে যাবে = ১৬πr - πr = ১৫πr

∴ ১৫ গুণ বৃদ্ধি পাবে।

=======================

প্রশ্ন: বৃত্তের ব্যাস ৩ গুণ করলে ক্ষেত্রফল কতগুণ হবে?

সমাধান:
ধরি, বৃত্তের ব্যাসার্ধ r
বৃত্তের ব্যাস = 2r

∴ বৃত্তের ক্ষেত্রফল = πr2

ব্যাস 3গুণ বৃদ্ধি পেলে হবে 6r
∴ ব্যাসার্ধ = 6r/2 = 3r

∴ ঐ বৃত্তের ক্ষেত্রফল হবে π(3r)2 = 9πr2

∴ বৃত্তের ক্ষেত্রফল 9 গুণ হবে।

যেহেতু অপশনে 15 নেই তাই সঠিক উত্তর 9 গ্রহণ করা হয়েছে ।
৫১.
তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের ৫ গুণ। সংখ্যা তিনটির গড় কত?
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের ৫ গুণ। সংখ্যা তিনটির গড় কত?

সমাধান:
মনে করি,
তিনটি ক্রমিক সংখ্যা যথাক্রমে ক - ১, ক, ক + ১

প্রশ্নমতে,
(ক - ১)(ক)(ক + ১) = ৫(ক - ১ + ক + ক + ১)
বা, ক(ক - ১) = ৫ × ৩ক
বা, ক - ১ = ১৫
বা, ক = ১৬
∴ ক = ৪

সুতরাং সংখ্যা তিনটি হলো ৩, ৪, ৫
∴ সংখ্যা তিনটির গড় = (৩ + ৪ + ৫)/৩
= ১২/৩
= ৪
৫২.
কোন সংখ্যার ০.১˙ ভাগ এবং ০.১ ভাগের মধ্যে পার্থক্য ১.০ হলে, সংখ্যাটি কত?
  1. ১০
  2. ৯০
  3. ১০০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ০.১˙ ভাগ এবং ০.১ ভাগের মধ্যে পার্থক্য ১.০ হলে, সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি ক।
এখানে, ০.১˙ = ১/৯
এবং ০.১ = ১/১০

প্রশ্নমতে,
(ক/৯) - (ক/১০)  = ১
⇒ (১০ক - ৯ক)/৯০ = ১
⇒ ক/৯০ = ১
∴ ক = ৯০
৫৩.
০.০৩, ০.১২, ০.৪৮ - শূন্যস্থানে সংখ্যাটি কত হবে?
  1. ০.৯৬
  2. ১.৪৮
  3. ১.৯২
  4. ১.৫০
ব্যাখ্যা
প্রশ্ন: ০.০৩, ০.১২, ০.৪৮ - শূন্যস্থানে সংখ্যাটি কত হবে?

সমাধান:
ধারাটি একটি গুণোত্তর ধারা এবং এর সাধারণ অনুপাত ৪
১ম পদ = ০.০৩
২য় পদ = ০.০৩ × ৪ = ০.১২
৩য় পদ = ০.১২ × ৪ = ০.৪৮
৪র্থ পদ = ০.৪৮ × ৪ = ১.৯২
৫৪.
x2 - y2 + 2y - 1 এর একটি উৎপাদক-
  1. x + y + 1
  2. x - y
  3. x + y - 1
  4. x - y - 1
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - y2 + 2y - 1 এর একটি উৎপাদক-

সমাধান:
x2 - y2 + 2y - 1
= x2 - (y2 - 2y + 1)
= x2 - (y - 1)2
= {x + (y - 1)}{x - (y - 1)}
= (x + y - 1)(x - y + 1)
৫৫.
একটি দ্রব্য ১৮০ টাকায় বিক্রয় করলে ১০% ক্ষতি হলো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
  1. ২০০ টাকা
  2. ২১০ টাকা
  3. ১৬২ টাকা
  4. ১৯৮ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ১৮০ টাকায় বিক্রয় করলে ১০% ক্ষতি হলো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?

সমাধান:
১০% ক্ষতিতে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ৯০ টাকা

বিক্রয়মূল্য ৯০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/৯০ টাকা
∴ বিক্রয়মূল্য ১৮০ টাকা হলে ক্রয়মূল্য = (১৮০ × ১০০)/৯০ টাকা
= ২০০ টাকা
৫৬.
2x + 21-x = 3, x = কত?
  1. 1, 2
  2. 0, 2
  3. 1, 3
  4. 0, 1
ব্যাখ্যা
প্রশ্ন: 2x + 21-x = 3, x = কত?

সমাধান:
2x + 21 - x = 3
⇒ 2x + (21/2x) = 3
⇒ p + (2/p) = 3 [2x = p ধরে]
⇒ (p2 + 2)/p = 3
⇒ p2 - 3p + 2 = 0
⇒ p2 - 2p - p + 2= 0
⇒ p(p - 2) -1(p - 2) = 0
⇒ (p - 2)(p - 1) = 0
হয়, p - 2 = 0
⇒ p = 2
⇒ 2x = 21
∴ x = 1
অথবা, p - 1 = 0
⇒ p = 1
⇒ 2x = 20
∴ x = 0
অতএব, x = 0, 1
৫৭.
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এর ক্ষেত্রফল ৫১২ বর্গমিটার হলে, পরিসীমা কত?
  1. ৯৬
  2. ৯৪
  3. ৯৮
  4. ৯২
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এর ক্ষেত্রফল ৫১২ বর্গমিটার হলে পরিসীমা কত?

সমাধান:
ধরি,
আয়তাকার ঘরের বিস্তার ক মিটার
∴ আয়তাকার ঘরের দৈর্ঘ্য ২ক মিটার
আয়তাকার ঘরের ক্ষেত্রফল = ২ক × ক বর্গমিটার = ২ক বর্গমিটার

শর্তমতে,
২ক = ৫১২
বা, ক = ২৫৬
বা, ক = ১৬

আয়তাকার ঘরের বিস্তার ১৬ মিটার
আয়তাকার ঘরের দৈর্ঘ্য ৩২ মিটার

আয়তাকার ঘরের পরিসীমা = ২(৩২ + ১৬) মিটার
=২ × ৪৮ মিটার
= ৯৬ মিটার
৫৮.
2x2 + x - 15 এর উৎপাদক কোনটি?
  1. (x + 3) (2x - 5)
  2. (x - 3) (2x - 5)
  3. (x - 3) (2x + 5)
  4. (x + 3) (2x + 5)
ব্যাখ্যা
প্রশ্ন: 2x2 + x - 15 এর উৎপাদক কোনটি?

সমাধান:
2x2 + x - 15
= 2x2 + 6x - 5x - 15
= 2x(x + 3) - 5(x + 3)
= (x + 3) (2x - 5)

∴ 2x2 + x - 15 এর উৎপাদক (x + 3) এবং (2x - 5)
৫৯.
am.an = am+n কখন হবে?
  1. m ও n ধনাত্মক হলে
  2. m ধনাত্মক ও n ঋণাত্মক হলে
  3. m ও n ঋণাত্মক হলে
  4. m ঋণাত্মক ও n ধনাত্মক হলে
ব্যাখ্যা
প্রশ্ন: am.an = am+n কখন হবে?

সমাধান:
সূচকের নিয়ম অনুযায়ী, m ও n ধনাত্মক হলে
am.an= am + n  হবে।
৬০.
x এবং y উভয়ই বিজোড় সংখ্যা হলে, কোনটি জোড় সংখ্যা হবে?
  1. x + y + 1
  2. xy
  3. xy + 2
  4. x + y
ব্যাখ্যা
প্রশ্ন:  x এবং y উভয়ই বিজোড় সংখ্যা হলে, কোনটি জোড় সংখ্যা হবে?

সমাধান:
ধরি, 
বিজোড় সংখ্যা দুইটি x = 3 এবং y = 5, 
ক) x + y + 1 = 3 + 5 + 1 = 9 ⇒ বিজোড় সংখ্যা।
খ) xy = 3 × 5 = 15 ⇒ জোড় সংখ্যা)।
গ) xy + 2 = (3 × 5) + 2 = 15 + 2 = 17 ⇒ বিজোড় সংখ্যা এবং 
ঘ) x + y = 3 + 5 = 8 ⇒ জোড় সংখ্যা।
 
∴  x + y জোড় সংখ্যা হবে।
৬১.
কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে থাকে -
  1. ৩টি অংশ
  2. ৪টি অংশ
  3. ৫টি অংশ
  4. ৬টি অংশ
ব্যাখ্যা
• কম্পিউটার হার্ডওয়্যার:
- কম্পিউটার তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের ডিভাইস বা যন্ত্র এবং যন্ত্রাংশসমূহকে বলা হয় কম্পিউটার হার্ডওয়্যার।
- সাধারণত কম্পিউটার হার্ডওয়‍্যারকে আমরা দেখতে পারি এবং স্পর্শ করতে পারি। কি-বোর্ড, মাউস, মাইক্রোপ্রসেসর, মাদারবোর্ড, ডিস্ক, ডিস্ক ড্রাইভ, মনিটর, প্রিন্টার ইত্যাদি হলো কম্পিউটার হার্ডওয়্যারের উদাহরণ।
- হার্ডওয়‍্যারকে কম্পিউটারের দেহ বলা যেতে পারে।

• কম্পিউটার হার্ডওয়্যারের শ্রেণিবিভাগ:
- কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে থাকে ৫টি অংশ। যথা-
১. ইনপুট হার্ডওয়্যার (Input Hardware) ,
২. প্রসেসিং হার্ডওয়্যার (Processing Hardware),
৩. স্টোরেজ হার্ডওয়‍্যার (Storage Hardware),
৪. আউটপুট হার্ডওয়্যার (Output Hardware),
৫. কমিউনিকেশন হার্ডওয়্যার (Communication Hardware): ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ পোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬২.
টাচস্ক্রিন প্রযুক্তির জনক কে?
  1. ড. স্যামুয়েল হার্স্ট
  2. মার্টিন কুপার
  3. স্টিভ জবস
  4. বিল গেটস
ব্যাখ্যা
• টাচস্ক্রিন প্রযুক্তির আবিষ্কারক ড. স্যামুয়েল হার্স্ট।
- ১৯৬৫ সালে E.A. Johnson সর্বপ্রথম টাচস্ক্রিন প্রযুক্তি বর্ণনা করেন।
- ১৯৬০ এর দশকে টাচস্ক্রিন প্রযুক্তি নিয়ে কাজ শুরু হলেও ১৯৭১ সালে ড. হার্স্ট প্রথম সফল Touch Sensor আবিষ্কার করতে সক্ষম হন।
- পরবর্তীতে তিনি ১৯৭৫ সালে সফল ও কার্যকর টাচস্ক্রিন প্রযুক্তি আবিষ্কার করেন যা ১৯৮২ সালে প্রকাশ্যে আসে।
- টাচস্ক্রিন মোবাইল ফোনের জনক স্টিভ জবস্‌।
- তিনি ১৯৭৬ সালে অ্যাপল কোম্পানি প্রতিষ্ঠা করেন।
- অ্যাপল পরবর্তীতে টাচস্ক্রীন প্রযুক্তি, স্মার্ট ফোন ও ইলেক্ট্রনিক্স পণ্যে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসে।
- বিশ্বের প্রথম স্মার্ট ফোন মোবাইল - Simon যা ১৯৯৪ সালে IBM বাজারজাত করে।
- মার্টিন কুপারকে মোবাইল ফোনের জনক বলা হয়।
- কম্পিউটার সফটওয়্যার জগতে সবচেয়ে নামকরা প্রতিষ্ঠান মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতা হচ্ছেন বিল গেটস।

উৎস: WEF ওয়েবসাইট ও elprocus ওয়েবসাইট।
৬৩.
বর্তমানে বাংলাদেশে নিচের কোনটিতে MICR Technology ব্যবহৃত হচ্ছে?
  1. জাতীয় পরিচয় পত্র
  2. পাসপোর্ট
  3. ব্যাংকের চেকবই
  4. সবগুলোতেই ব্যবহৃত হচ্ছে
ব্যাখ্যা
• ব্যাংকের চেক বইয়ে MICR টেকনোলজি ব্যবহার করা হয়।

figure: MICR (image source: indiatimes.com)


• MICR:
- MICR হলো Magnetic Ink Character Recognition.
- চৌম্বক কালি বা ফেরোসোফেরিক অক্সাইডযুক্ত কালীর সাহায্যে MICR লেখা হয়।
- এই কালিতে লেখা কাগজ শক্তিশালী চৌম্বকক্ষেত্রে রাখলে কালির ফেরোসোফেরিক অক্সাইড চুম্বকে পরিণত হয়।
- MICR চেক ব্যাংক লেনদেনের জন্য নিরাপদ এবং সময় সাশ্রয়ী।
- মূলত MICR চেক ব্যাংক আধুনিকীকরণ প্রক্রিয়ার অন্যতম একটি অংশ।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৬৪.
পিকচার ইলিমেন্টের সংক্ষিপ্ত রূপ-
  1. পিকমেন্ট
  2. আইকন
  3. পিক্সেল
  4. কার্সর
ব্যাখ্যা
• পিকচার ইলিমেন্টের সংক্ষিপ্ত রূপ হলো পিক্সেল (Pixel)।

• পিক্সেল:
- একটি ইমেজের ডট পার ইঞ্চিকে পিক্সেল বলে(DPI)।
- অর্থাৎ সহজভাবে বলতে গেলে পিক্সেল হলো একটি ইমেজের ক্ষুদ্রতম অংশ।
- কম্পিউটারের তথ্য প্রদর্শনের ক্ষুদ্রতম একক হচ্ছে পিক্সেল।
- পিক্সেল হচ্ছে ডেটা প্রদর্শনের উদ্দেশ্যে ব্যবহৃত মাধ্যমের (মনিটরের পর্দা) ক্ষুদ্রতম এলাকা, যার বর্ণ ও উজ্জ্বলতা স্বতন্ত্রভাবে নিয়ন্ত্রণ করা যায়।

• রেজুল্যশন:
- লম্বালম্বিভাবে ও আড়াআড়িভাবে যত সংখ্যক পিক্সেল বিদ্যমান রয়েছে এগুলোকে একত্রে রেজুল্যশন বলে।
- ডিসপ্লে স্ক্রিনে প্রদর্শিত ছবির সূক্ষ্ণতাকে রেজুল্যশন বলে।
- একটি মনিটরের রেজুল্যশন যত বেশি হবে, মনিটরটি তত বেশি ভাল হবে।
- অর্থাৎ মনিটরে অক্ষর বা ইমেজ তত পরিচ্ছন্ন ও স্পষ্ট হবে।

- পিক্সেল রেজুল্যশনের একক।
- একটি CRT তে যতগুলো পিক্সেল কলাম ও সারি থাকে, তার গুণিতক মান হলো উক্ত CRT টির রেজুল্যশন ।
- যেমন একটি CRT তে ৬৪০টি কলাম এবং ৪৮০টি পিক্সেল সারি আছে, তাহলে CRT এর রেজুল্যশন হবে ৬৪০ × ৪৮০।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৫.
কোনো ই-মেইল BCC-এর অর্থ কি?
  1. Blind Carbon Copy
  2. Blank Carbon Copy
  3. Bold Carbon Copy
  4. Bright Carbon Copy
ব্যাখ্যা
ই-মেইল কম্পোজ উইন্ডোর বিভিন্ন অংশ:
• To:
- এখানে যার কাছে ই-মেইল পাঠানো হবে তার ই-মেইল ঠিকানা লিখতে হয়।
- তবে একই মেইল একাধিক ঠিকানা পাঠাতে হলে প্রতিটি ঠিকানা কমা (,) দিয়ে আলাদা করে লিখতে হবে।

• From:
- এখানে প্রেরকের ঠিকানা স্বয়ংক্রিয়ভাবে আসবে।
- তবে কনফিগারেশনের সময় যে ঠিকানাটি দেওয়া হবে সেটিই আসবে।

• CC:
- CC এর পূর্ণরূপ Carbon Copy.
- একই মেসেজ বিভিন্ন গ্রাহকের কাছে পাঠাতে চাইলে এখানে তাদের ঠিকানা কমা দিয়ে আলাদা আলাদা করে টাইপ করতে হবে।
- তাহলে গ্রাহক তার মেইলটি গ্রহণ করার পর এখানে প্রদর্শিত ঠিকানাসমূহ দেখে জানতে পারবে একই মেইল আর কার কার কাছে পাঠানো হয়েছে।

• BCC:
- BCC এর পূর্ণরূপ Blind Carbon Copy.
- একই মেসেজ বিভিন্ন গ্রাহকের কাছে পাঠাতে চাইলে এখানে তাদের ঠিকানা কমা দিয়ে আলাদা আলাদা করে টাইপ করতে হবে।
- CC এর মতো প্রাপকের নিকট এখানে ঠিকানাসমূহ প্রদর্শিত হবে না ফলে প্রাপক জানতে পারবে না একই মেইল আর কার কার কাছে পাঠানো হয়েছে।

• Subject:
- Subject হলো ই-মেইলের বিষয়।
- গ্রাহক যাতে সহজেই বুঝতে পারে সেজন্য ই-মেইলের সাথে সম্পর্কিত কোনো বিষয় এখানে লেখা হয়।

• Attach:
- সাধারণভাবে ই-মেইল করে নরমাল টেক্সট পাঠানো যায়।
- ই-মেইলের এটাচ কমান্ড ব্যবহার করে অন্য কোনো প্রোগ্রামে করা ফাইলকে ই-মেইলের সাথে অ্যাটাচ করে পাঠানো যায়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৬.
কোন সালে '@' কে ই-মেইল ঠিকানায় ব্যবহারের জন্য বেছে নেয়া হয়?
  1. ১৯৭২
  2. ১৯৭৬
  3. ১৯৮০
  4. ১৯৮৪
ব্যাখ্যা
[Ray Tomlinson ১৯৭১ সালে সর্বপ্রথম ই-মেইল পাঠাতে সক্ষম হোন এবং ই-মেইল ঠিকানায় @ চিহ্ন ব্যবহার করা হয়, সেহেতু ১৯৭১ সালে '@' কে ইমেইল ঠিকানায় ব্যবহারের জন্য বেছে নেয়া হয়। কিন্তু অপশনে ১৯৭১ না থাকায় কাছাকাছি এবং সর্বোত্তম উত্তর হিসেবে ১৯৭২ সাল উত্তর নেয়া হয়েছে।]

• E-mail:
- E-mail এর পূর্ণরূপ হলো Electronic Mail.
- ইন্টারনেট ব্যবহার করে ই-মেইল এর মাধ্যমে ডকুমেন্ট বা যেকোনো প্রকার তথ্য পাঠানো যায় মূহুর্তেই।
- ১৯৭১ সালে Ray Tomlinson সর্বপ্রথম ইন্টারনেটের মাধ্যমে অন্য কম্পিউটারে ই-মেইল পাঠাতে সক্ষম হন। তাই তাকে ই-মেইলের জনক বলা হয়।
- ই-মেইল সমূহ মেইল সার্ভারে জমা থাকে।
- ই-মেইল এর ক্ষেত্রে প্রাপকের ঠিকানায় @ চিহ্নটি ব্যবহার করা হয়। ই-মেইল এড্রেসের @ এর আগের অংশটিকে ইউজার নেইম এবং পরের অংশটিকে ডোমেইন নেইম বলে।
- মেইল পাঠানোর জন্য SMTP( Simple Mail Transfer Protocol) প্রোটোকল এবং গ্রহণের জন্য POP3(Post Office Protocol), IMAP(Internet Message Access Protocol) প্রোটোকল ব্যবহার করা হয়।

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৭.
বিশ্বে সর্বপ্রথম ৫জি মোবাইল কমিউনিকেশন ব্যবহার চালু করে কোন দেশ?
  1. দক্ষিণ কোরিয়া
  2. চীন
  3. জাপান
  4. রাশিয়া
ব্যাখ্যা
• পঞ্চম প্রজন্ম (5th Generation-5G: 2020-Present):
- 5G বা পঞ্চম প্রজন্মের মোবাইল ফোন নেটওয়ার্ক সিস্টেম মোবাইল ফোনের মধ্যে অত্যাধুনিক ও সর্বশেষ সংস্করণ।
- প্রাথমিকভাবে দক্ষিণ কোরিয়া প্রথম ২০১৮ সালের অলিম্পিক গেমসে সফলভাবে 5G নেটওয়ার্ক প্রদর্শনে সফলতা দেখিয়েছে।
- এ ধরনের মোবাইল ফোন নেটওয়ার্ক ওয়্যারলেস ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (World Wide Wireless Web) বা সংক্ষেপে wwww নামে পরিচিত।
- এই প্রজন্মের মোবাইল ফোনের পারফর্ম্যান্স 4G'র তুলনায় অনেকগুণ বেশি এবং অনেক দ্রুতগতিতে ডেটা ট্রান্সফার করতে সক্ষম।
- এর মাধ্যমে 4K টিভি বা ভিডিও (4000 × 2000 পিক্সেল) উপভোগ করা যায়।
- এ ধরনের মোবাইল ফোনের স্ট্যান্ডার্ডগুলোর মধ্যে 5G NR (New Radio Technology), RAT (Radio Access Technology), MIMO (Multiple Input Multiple Output) অন্যতম।
- ২০২১ সালে বিশ্বের ৬০টিরও বেশি দেশের পাশাপাশি বাংলাদেশেও পরীক্ষামুলকভাবে কয়েকটি স্থানে পঞ্চম প্রজন্মের মোবাইল ইন্টারনেট সেবা বা এজি চালু হয়েছে।

উল্লেখ্য,
- টেলিটকই বাংলাদেশে সর্বপ্রথম 5G চালু করে।
- ১২ ডিসেম্বর ২০২১ তারিখে পঞ্চম প্রজন্মের মোবাইল প্রযুক্তিতে প্রবেশ করে বাংলাদেশ।
- রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক দেশের ছয়টি এলাকায় পরীক্ষামূলকভাবে ফাইভ-জি সেবা চালু করেছে।
- বিশ্বের প্রায় ৬০টি দেশে ফাইভ-জি সেবা চালু হয়েছে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ দ্বাদশ শ্রেণী, মাহবুবুর রহমান।
৬৮.
SMTP-এর পূর্ণরূপ কি?
  1. Simple Mail Transfer Protocol
  2. Sample Mail Transfer Protocol
  3. Signal Mail Transfer Protocol
  4. Signal Mail Transfer Protocol.
ব্যাখ্যা
• ইমেইল সংক্রান্ত প্রোটোকলসমূহ:
- ইমেইল সার্ভারে POP, IMAP এবং SMTP প্রোটোকল ব্যবহার করা হয়।

• SMTP:
- STMP এর পূর্ণরূপ হলো Simple Mail Transfer Protocol.
- যে সকল মেইল বাইরে পাঠানো হয় সেগুলো কেউ বহির্মুখী বা আউটগোয়িং মেইল বলা হয়।
- আউটগোয়িং মেইল পাঠানোর জন্য এই প্রটোকল ব্যবহার করা হয়।
- SMTP প্রোটোকল পোর্ট 25 এর মাধ্যমে সংযোগ করা হয়।

উৎস: ব্রিটানিকা।
৬৯.
৮০৮৬ কত বিটের মাইক্রোপ্রসেসর?
  1. ৩২
  2. ১৬
  3. ১৮
  4. ২৪
ব্যাখ্যা
• ৮০৮৬, ১৬ বিটের মাইক্রোপ্রসেসর।

• বিটের সংখ্যার ওপর ভিত্তি করে মাইক্রোপ্রসেসরের নামকরণ করা হয়ে থাকে। যেমন:
• ৪ বিট মাইক্রোপ্রসেসর: ৪ বিট মাইক্রোপ্রসেসর ৪ বিট এককে তথ্য পরিবহন করে। যেমন- ৪০০৪, ৪০৪০।
• ৮ বিট মাইক্রোপ্রসেসর: ৮ বিট মাইক্রোপ্রসেসর ৮ বিট এককে তথ্য পরিবহন করে। যেমন- ৮০০৮, ৮০৮০।
• ১৬ বিট মাইক্রোপ্রসেসর: ১৬ বিট মাইক্রোপ্রসেসর ১৬ বিট এককে তথ্য পরিবহন করে। যেমন- ৮০৮৬, ৮০৮৮, ৮০১৮৬,.৮০১৮৮, ৮০২৮৬, ৬৮০০০।
• ৩২ বিট মাইক্রোপ্রসেসর: ৮০৩৮৬, ৮০৪৮৬ হল ৩২ বিট বিশিষ্ট মাইক্রোপ্রসেসর। যেমন- ৮০৩৮৬, ৮০৩৭৬, ৮০৪৮৬।
• ৬৪ বিট মাইক্রোপ্রসেসর: ৬৪ বিট মাইক্রোপ্রসেসর ৬৪ বিট এককে তথ্য পরিবহন করে। যেমন- Intel core i3, core i5, core i7, xenon, Intel ITANIUM।

- যুক্তরাষ্ট্রের ইন্টেল কর্পোরেশন ১৯৭১ সালে প্রথম মাইক্রোপ্রসেসর উদ্ভাবন করে। এটি ছিল Intel 4000 নামের 4 বিট মাইক্রোপ্রসেসর।
- কালের বিবর্তনে বর্তমানে ইন্টেল কোর আই নাইন Intel Core i9th-10th (2nd GEN) বাজারে পাওয়ার যাচ্ছে।
- বিভিন্ন বৈশিষ্ট্যের মাইক্রোপ্রসেসর তৈরিতে বিশ্বের বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান রয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো ইন্টেল কর্পোরেশন, মটোরোলা ,আইবিএম, এএমডি, সাইরিক্স , এনভিডিয়া, কোয়ালকম ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭০.
১ কিলোবাইট = কত বাইট?
  1. ১০২১
  2. ১০২৩
  3. ১০২৪
  4. ১০২৫
ব্যাখ্যা
• বিট ও বাইট:
- ১ বাইট=৮ বিট।
- বাইনারি সংখ্যা পদ্ধতিতে ০ অথবা ১ অংককে বিট বলে।
- বিট ডেটা কমিউনিকেশনের মৌলিক একক।
- ডেটা ও তথ্য পরিমাপের জন্য বিট একক হিসেবে ব্যবহার করা হয়।
- ১ কিলোবিট = ১০০০ বিট।
- ১ মেগাবিট = ১০০০ কিলোবিট।
- ১ গিগাবিট = ১০০০ মেগাবিট।
- ১ টেরাবিট = ১০০০ গিগাবিট।
- ৮ টি বিট নিয়ে ১ টি বাইট গঠিত হয়।
- ১ কিলোবাইট = ১০২৪ বাইট।
- ১ মেগাবাইট = ১০২৪ কিলোবাইট।
- ১ গিগাবাইট = ১০২৪ মেগাবাইট।
- ১ টেরাবাইট = ১০২৪ গিগাবাইট।
- ১ পেটাবাইট = ১০২৪ টেরাবাইট।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবর রহমান)।
৭১.
Bluetooth কিসের উদাহরণ?
  1. Personal Area Network
  2. Public Area Network
  3. Private Area Network
  4. Protocol Area Network
ব্যাখ্যা
• Bluetooth Personal Area Network (PAN) এর উদাহরণ।

• Personal Area Network (PAN):
- কোন ব্যক্তির নিকটবর্তী ব্যক্তিগত ডিভাইসগুলোর মধ্যে সংযোগ স্থাপন করে তথ্য আদান প্রদানের নেটওয়ার্ক সিস্টেমকে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান বলে।
- প্যান এর বিস্তৃতি সাধারণত কয়েক মিটার পর্যন্ত হয়ে থাকে।
- প্যান USB Bus ও Fireware Bus দ্বারা সংযুক্ত হতে পারে।
- প্যানে ব্যবহৃত ডিভাইসগুলোর মধ্যে উল্লেখযোগ্য ডিভাইস হচ্ছে- ল্যাপটপ, মোবাইল, প্রিন্টার ইত্যাদি।
• Bluetooth: Bluetooth কার্যকরী পাল্লা হচ্ছে ১০ মিটার। তবে বিদ্যুৎ কোষের শক্তি বৃদ্ধি করে এর পাল্লা ১০০ মিটার পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে।
- বর্তমানে কম্পিউটার, মোবাইল ফোন, গেমিং কনসোল, ডিজিটাল ক্যামেরা, প্রিন্টার, ল্যাপটপ, জিপিএস রিসিভার প্রভৃতি যন্ত্রাদিতে Bluetooth প্রযুক্তি ব্যবহার হচ্ছে।

উৎস: তথ্য ও প্রযুক্তি, এইচএসসি প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭২.
Plotter কোন ধরনের ডিভাইস?
  1. ইনপুট
  2. আউটপুট
  3. নেটওয়ার্ক
  4. সাইবার
ব্যাখ্যা
• Plotter একটি আউটপুট ডিভাইস।

• আউটপুট ডিভাইস:
- কম্পিউটারের ফলাফল প্রদর্শনের বা প্রদানের কাজে বিভিন্ন ধরনের হার্ডওয়্যার জড়িত থাকে। এ সকল হার্ডওয়্যার আউটপুট ডিভাইস নামে পরিচিত।
- উল্লেখযোগ্য আউটপুট ডিভাইস সমূহ হলো: মনিটর, প্রিন্টার, প্লটার, স্পিকার, মাল্টিমিডিয়া প্রজেক্টর, ফিল্ম রেকর্ডার, হেড ফোন ইত্যাদি।

• ইনপুট ডিভাইস:
- কম্পিউটার বিভিন্ন ধরনের হার্ডওয়্যারের বা ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারীর কাছ থেকে কিংবা বিভিন্ন পরিবেশ থেকে প্রক্রিয়ারণে বিভিন্ন ধরনের ডাটা গ্রহন করে। - কম্পিউটার প্রক্রিয়ারণের কাজে ডাটা প্রদানে নিয়োজিত হার্ডওয়্যার সমূহই হলো ইনপুট ডিভাইস।
- কম্পিউটার সিস্টেমে বিভিন্ন ধরনের ইনপুট ডিভাইসসমূহ হলো- কী-বোর্ড , মাউস, ট্যাকবল, জয়স্টিক, বার কোড রিডার, ওএমআর, স্ক্যানার ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৩.
‘মাইকেল এস হার্ট’ কিসের জনক?
  1. ই-বুক
  2. মাউস
  3. পেনড্রাইভ
  4. মনিটর
ব্যাখ্যা
• ই-বুক (Ebook):
- ই-বুক এর পূর্ণাঙ্গ অর্থ হলো 'ইলেকট্রনিক বুক'।
- প্রিন্টকৃত বইয়ের ইলেকট্রনিক বা ডিজিটাল ভার্সনকে ই-বুক বলা হয়, যা কম্পিউটার, মোবাইল বা বিশেষভাবে ডিজাইনকৃত কোনো বহনযোগ্য ডিভাইসে পাঠ করা যায়।
- ই-বুক টেক্সট, চিত্র, ভিডিও, এনিমেশন বা এর সবগুলো নিয়েই নিয়ে গঠিত হতে পারে।
- এটি ইন্টারনেট থেকে ডাউনলোড করা যায়, যা বিভিন্ন ধরনের ই-রিভার দিয়ে পড়া যায়।
- প্রচলিত রিডারের মধ্যে অ্যামাজন ডটকমের কিন্ডল (kindle) সবচেয়ে জনপ্রিয়।
- ই-বুক বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস (যেমন- স্মার্টফোন, আইপ্যাড, আইফোন, উইন্ডোজ, ম্যাক কম্পিউটার, ডেস্কটপ ও ল্যাপটপ)-এ পড়া যায়।
- মাইকেল এস হার্ট ইন্টারনেটের মাধ্যমে বিনামূল্যে ই-বুক বিতরণের প্রথম প্রজেক্ট গুটেনবার্গ- এর উদ্যোক্তা ছিলেন তাই তাকে ই-বুকের আবিষ্কারক বা জনক বলা হয়।

• ই-বুক ব্যবহারের সুবিধা:
১. ই-বুক ডাউনলোড করে তাৎক্ষণিকভাবে তথ্য পাওয়া সম্ভব।
২. ব্যবহারিকভাবে ই-বুক সংরক্ষণের জন্য কোন লাইব্রেরি বা কক্ষের প্রয়োজন নেই। কম্পিউটার বা রিডিং ডিভাইসে ই-বুক সহজে সংরক্ষণ করা যায়।
৩. ই-বুক সহজে যেখানে-সেখানে নিয়ে যাওয়া যায়।
৪. ই-বুকে সহজে তথ্য সার্চ করা যায়।
৫. ই-বুক ইন্টারনেটের মাধ্যমে সরবরাহ করা হয় বলে কোন ধরনের শিপিং বা প্যাকিং খরচ নেই।
৬. ই-বুক সহজেই প্রিন্ট বিতরণ ও বিক্রয় করা সম্ভব, ফলে আর্থিক খরচ কম হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৭৪.
একটি লজিক গেট এর আউটপুট (1) হয় যখন এর সব ইনপুট (0) থাকে এই গেইটটি-
  1. NAND
  2. NOR
  3. OR
  4. AND
ব্যাখ্যা
NAND এবং NOR উভয় গেইটের ক্ষেত্রে আউটপুট (1) হয় যখন এর সব ইনপুট (0) থাকে। তবে, NOR গেইটের ক্ষেত্রে শুধুমাত্র দুটি ইনপুট  0 হলেই আউটপুট  1 হবে।

• নর গেইট:
- নর (NOR) গেইট হচ্ছে অর গেইট ও নট গেইটের সমষ্টি।
- অর গেইটের আউটপুটকে নট গেইটের মধ্য দিয়ে প্রবাহিত করলে নর গেইট তৈরি হয়।
- অর গেইট যে কাজ করে নর গেইট তার বিপরীত কাজ করে।
- NOR গেইটের আউটপুট 1 হবে যখন সবগুলো ইনপুট 0 হবে।
- NOR গেইটের আউটপুট 0 হবে যখন যে কোনো ইনপুট 0 হবে এবং দুইটি ইনপুট যখন 1 হবে।


উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৭৫.
E-mail কবে আবিষ্কৃত হয়?
  1. ১৯৪৯
  2. ১৯৫৯
  3. ১৯৭১
  4. ১৯৮৯
ব্যাখ্যা
• E-mail আবিষ্কৃত হয় ১৯৭১ সালে।

• E-mail:

- E-mail এর পূর্ণরূপ হলো Electronic Mail.
- ইন্টারনেট ব্যবহার করে ই-মেইল এর মাধ্যমে ডকুমেন্ট বা যেকোনো প্রকার তথ্য পাঠানো যায় মূহুর্তেই।
- ১৯৭১ সালে Ray Tomlinson সর্বপ্রথম ইন্টারনেটের মাধ্যমে অন্য কম্পিউটারে ই-মেইল পাঠাতে সক্ষম হন।
- তাই তাকে ই-মেইলের জনক বলা হয়।
- ই-মেইল সমূহ মেইল সার্ভারে জমা থাকে।
- ই-মেইল এর ক্ষেত্রে প্রাপকের ঠিকানায় @ চিহ্নটি ব্যবহার করা হয়। ই-মেইল এড্রেসের @ এর আগের অংশটিকে ইউজার নেইম এবং পরের অংশটিকে ডোমেইন নেইম বলে।
- মেইল পাঠানোর জন্য SMTP( Simple Mail Transfer Protocol) প্রোটোকল এবং গ্রহণের জন্য POP3(Post Office Protocol), IMAP(Internet Message Access Protocol) প্রোটোকল ব্যবহার করা হয়।

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৬.
নিচের কোনটি ইনপুট এবং আউটপুট দুটোই?
  1. মনিটর
  2. ওয়েব ক্যাম
  3. জয়স্টিক
  4. নেটওয়ার্ক কার্ড
ব্যাখ্যা
• নেটওয়ার্ক কার্ড ইনপুট এবং আউটপুট দুটো কাজই করতে পারে। এটি কম্পিউটার এবং নেটওয়ার্কের মধ্যে ডেটা আদান-প্রদানের মাধ্যম হিসেবে কাজ করে। নেটওয়ার্ক কার্ডের মাধ্যমে কম্পিউটার ডেটা পাঠাতে (আউটপুট) এবং গ্রহণ করতে (ইনপুট) সক্ষম হয়।]

• পেরিফেরাল ডিভাইস:
- কম্পিউটারের সাথে সংযুক্ত ইনপুট-আউটপুট ডিভাইসগুলোকে কম্পিউটার পেরিফেরালস বলে।
- কম্পিউটার পেরিফেরাল ডিভাইসগুলোকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-

১. ইনপুট ডিভাইস:
- যে হার্ডওয়্যার বা ডিভাইসের মাধ্যমে কম্পিউটার বিভিন্ন পরিবেশ বা ব্যবহারকারীর কাছ থেকে ডেটা গ্রহণ করে থাকে সেই সমস্ত হার্ডওয়্যারগুলোকে ইনপুট ডিভাইস বলে।
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য ইনপুট ডিভাইস সমূহ হলো -
Keyboard, Mouse, Trackball, Joystick, Barcode Reader, Point-of-sale, OMR, OCR, Scanner, Digitizer, Lightpen, Graphics pad, Digital Camera ইত্যাদি।

২. আউটপুট ডিভাইস:
- কম্পিউটারের ফলাফল প্রদর্শনের জন্য ব্যবহৃত হার্ডওয়্যারগুলোকে আউটপুট ডিভাইস বলে।
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য আউটপুট ডিভাইস সমূহ হলো-
Monitor, Printer, Plotter, Speaker, Multimedia Projector, Image setter, Film Recorder, Headphone ইত্যাদি।

৩. ইনপুট-আউটপুট ডিভাইস:
- কম্পিউটারের সঙ্গে সংযুক্ত যে ডিভাইসগুলো একইসাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে তাদেরকে ইনপুট-আউটপুট ডিভাইস বলে।
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য ইনপুট-আউটপুট ডিভাইস সমূহ হলো-
Hard Disk, CD/DVD, Touch screen, Pendrive ইত্যাদি।

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৭.
The ASCII Code of 'B' is-
  1. ৬৬
  2. ২৬
  3. ৫৬
  4. ৯৬
ব্যাখ্যা
• অ্যাসকি কোড (ASCII Code):
- ASCII শব্দের পূর্ণরূপ হলাে American Standard Code for Information Interchange.
- 1963 সালে আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউড (ANSI) কর্তৃক ASCII কোডটি আবিষ্কৃত হয়।
- এটি বহুল ব্যবহৃত একটি 7 বিটের কোড, যার দ্বারা 128টি বিভিন্ন অংক, অক্ষরসহ বিভিন্ন চিহ্ন এবং আরাে কতকগুলাে বিশেষ চিহ্নকে প্রকাশ বা নির্দিষ্ট করা যায়।
- এটি ASCII-7 কোড নামে পরিচিত।
- ASCII-7 কোডের সর্ব বামে একটি প্যারিটি বিট যােগ করলে ASCII-৪ কোড তৈরি হয়। ASCII-8 কোডের মাধ্যমে 256টি বিভিন্ন অংক, অক্ষরসহ বিভিন্ন চিহ্ন এবং আরাে কতকগুলাে বিশেষ চিহ্নকে প্রকাশ বা নির্দিষ্ট করা যায়।

'A' এর ASCII code = 65.
'B' এর ASCII code = 66.
'C' এর ASCII code = 67.
'a' এর ASCII code = 97.
'b' এর ASCII code = 98.
'c' এর ASCII code = 99.

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৮.
MIGA কখন গঠিত হয়?
  1. ১৯৮০
  2. ১৯৮২
  3. ১৯৮৫
  4. ১৯৮৮
ব্যাখ্যা
• MIGA ১৯৮৮ সালে গঠিত হয়।

• বিশ্বব্যাংক গ্রুপ:
- IBRD সাধারণত বিশ্বব্যাংক নামে পরিচিত।
- IBRD এর পূর্ণরূপ হলো: International Bank for Reconstruction and Development.
- ১৯৪৪ সালের ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে IBRD এর আত্মপ্রকাশ ঘটে।
- তবে আনুষ্ঠানিকভাবে ১৯৪৬ সালের জুন মাসে এর কার্যক্রম শুরু হয়।
- Bretton Woods Institutions এর অন্তর্ভূক্ত প্রতিষ্ঠান দুটি।
- IMF ও World Bank ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে এ দুটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠান প্রতিষ্ঠা লাভ করে।
- তাই IMF ও IBRD এই দুটি প্রতিষ্ঠানকে ব্রেটন উডস জমজ বলা হয়।
- বিশ্বব্যাংক ৫টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত।
- প্রতিষ্ঠানগুলো হলো:
1. International Bank for Reconstruction and Development (IBRD).
2. International Finance Corporation (IFC).
3. Multilateral Investment Guarantee Agency (MIGA).
4 International Center for Settlement of Investment Disputes (ICSID).
5.International Development Association (IDA).

• MIGA:
- এটি ১৯৮৮ সালের ১২ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
- MIGA প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো বৈদেশিক বিনিয়োগে মধ্যস্থতা এবং গ্যারান্টি প্রদানের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে সরাসরি বৈদেশিক বিনিয়োগে সহায়তা করে থাকে।
- MIGA এর বর্তমান সদস্য সংখ্যা ১৮২টি।
- সর্বশেষ সদস্য সোমালিয়া।
- বাংলাদেশ MIGA এর প্রতিষ্ঠাতা সদস্য।

উৎস: World Bank ওয়েবসাইট।
৭৯.
বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি?
  1. EU
  2. WTO
  3. NATO
  4. FIFA
ব্যাখ্যা
• ইউরোপিয়ান ইউনিয়ন (EU):
- এটি বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট।
- এটি ইউরোপীয় দেশের একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ নভেম্বর, ১৯৯৩ (মাস্ট্রিচ চুক্তি)।
- এটি তখন থেকে বিশ্বের বৃহত্তম ট্রেডিং ব্লকে পরিণত হয়।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ: ২৭ টি।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।

অন্যদিকে -
- WTO বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট।
- NATO একটি সামরিক সহযোগিতার জোট।
- FIFA আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান।

উৎস: EU ও সংশ্লিষ্ট ওয়েবসাইট।
৮০.
____ is an essential part of any backup system.
  1. Filter
  2. Recovery
  3. Security
  4. Scalability
ব্যাখ্যা
[ব্যাকআপ সিস্টেমের মূল উদ্দেশ্য হলো ডেটা সংরক্ষণ করা এবং প্রয়োজনের সময় তা পুনরুদ্ধার করা। সেজন্য, ব্যাকআপ সিস্টেমের একটি অপরিহার্য অংশ হচ্ছে Recovery বা পুনরুদ্ধার প্রক্রিয়া, যা ডেটা ব্যাকআপ থেকে পুনরায় আনার জন্য ব্যবহৃত হয়।]

• Recovery (পুনরুদ্ধার):
- এটি যেকোনো ব্যাকআপ সিস্টেমের অপরিহার্য অংশ।
- ব্যাকআপের মূল উদ্দেশ্যই হল ডেটা পুনরুদ্ধার করা।
- ডেটা হারিয়ে গেলে বা নষ্ট হলে Recovery প্রক্রিয়ার মাধ্যমে পুনরুদ্ধার করা হয়।

• অন্যান্য অপশনসমূহ সম্পর্কে আলোচনা:
- Filter (ফিল্টার): এটি ব্যাকআপ সিস্টেমের অপশনাল ফিচার যা শুধুমাত্র নির্দিষ্ট ডেটা বাছাই করার জন্য ব্যবহৃত হয়।
- Security (নিরাপত্তা): এটি গুরুত্বপূর্ণ হলেও ব্যাকআপের অপরিহার্য অংশ নয়। এটি একটি অতিরিক্ত সুরক্ষা স্তর।
- Scalability (স্কেলেবিলিটি): বড় সিস্টেমের জন্য প্রয়োজনীয় হলেও সব ব্যাকআপ সিস্টেমের জন্য অপরিহার্য নয়। এটি সিস্টেম বৃদ্ধির সাথে সামঞ্জস্য রাখার ক্ষমতা।
৮১.
প্রসেসর যা পাটিগণিত এবং লজিক্যাল অপারেশন সম্পাদন করে তাকে বলা হয়-
  1. কন্ট্রোল
  2. এএলইউ
  3. রেজিস্টার
  4. ক্যাশ মেমোরি
ব্যাখ্যা
• গাণিতিক যুক্তি অংশ (Arithmetic Logic Unit):
- নিয়ন্ত্রণ অংশের তত্ত্বাবধানে গাণিতিক যুক্তি অংশ বা ALU বিভিন্ন ধরনের গাণিতিক বা লজিক্যাল অপারেশনের কাজ সম্পাদন করে।
- বেশির ভাগ গাণিতিক অপারেশনগুলো হলো যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং লজিক্যাল অপারেশনগুলো হলো তুলনা, সত্য-মিথ্যা যাচাই ইত্যাদি।
- রেজিস্টার পরিষ্কারকরণ এবং রেজিস্টারে সংরক্ষিত তথ্য বা সংখ্যাকে ডানে-বামে সরানো ইত্যাদি কাজও এ অংশের মাধ্যমে সম্পাদিত হয়।
- বিভিন্ন ধরনের ইলেকট্রনিক বর্তনীর সহায়তায় গাণিতিক যুক্তি অংশ এই কার্যাবলি সম্পাদান করে থাকে এবং প্রয়োজনে ফলাফল অস্থায়ীভাবে রেজিস্টারে সংরক্ষিত রাখে।

• নিয়ন্ত্রণ অংশ (Control Unit):
- কন্ট্রোল বা নিয়ন্ত্রণ ইউনিট কম্পিউটারের সকল অংশকে নিয়ন্ত্রণের ও পরিচালনার কাজে নিয়োজিত থাকে।
- এটি কম্পিউটারের প্রতিটি নির্দেশ পরীক্ষা করে এবং কার্যকর করার জন্য প্রয়োজনীয় সংকেত তৈরি করে।
- মেমোরিতে কখন তথ্যের প্রয়োজন হবে, সহায়ক মেমোরি হতে কখন প্রধান মেমোরিতে তথ্য নিতে হবে, কখন ইনপুট হতে উপাত্ত নিতে হবে, কখন ফলাফল দিতে হবে- এ সব বিষয় নিয়ন্ত্রণ করে।

• রেজিস্টার (Register):
- রেজিস্টার হলো কম্পিউটারের প্রসেসর এর ভিতর অনেক গতিসম্পন্ন বিশেষ ধরনের স্টোরেজ বা মেমোরি।
- সব ডেটা প্রসেস হওয়ার পূর্বে রেজিস্টারে অস্থায়ীভাবে সংরক্ষিত হয়।
- রেজিস্টার হলো একগুচ্ছ ফ্লিপফ্লপ ও লজিক গেইটের সমন্বয়ে গঠিত সার্কিট, যা অস্থায়ী মেমোরি হিসেবে কাজ করে।
- n বিট রেজিস্টারে n সংখ্যক ফ্লিপ-ফুপ থাকে এবং n নিট বাইনারি তথ্য সংরক্ষণ করতে পারে।
- রেজিস্টার প্রথম মেমোরি ডিভাইস হিসেবে CPU-এর অভ্যন্তরে থাকে এবং প্রসেসিং-এর সময় অস্থায়ীভাবে ডেটা সঞ্চিত রাখে।
- সরল ও সাধারণ রেজিস্টারগুলো শুধুমাত্র ফ্লিপ ফ্লপ সার্কিট দ্বারা গঠিত এবং ক্লক পালস্ দ্বারা পরিচালিত হয়।
- গঠন অনুসারে রেজিস্টার দুই ধরনের হয়ে থাকে। যথা- প্যারালাল লোড রেজিস্টার এবং শিফট রেজিস্টার।

• ক্যাশ মেমরি (Cache Memory):
- এটি এক ধরনের বিশেষ উচ্চগতির মেমোরি ব্যবস্থা।
- মাইক্রোপ্রসেসর ও প্রধান স্মৃতির মাঝে অতি উচ্চগতির এবং কম ধারণক্ষমতাসম্পন্ন যে মেমোরি ব্যবহার করা হয় তাকে ক্যাশ মেমোরি বলা হয়।
- ক্যাশ মেমোরি র‍্যামের চেয়ে ছোট।
- কম্পিউটারের ডেটা স্থানান্তরের গতি বৃদ্ধি তথা মাইক্রোপ্রসেসরের প্রক্রিয়াকরণের গতি বৃদ্ধির জন্য ক্যাশ মেমোরি ব্যবহৃত হয়।
- এটি এক ধরনের স্ট্যাটিক স্মৃতি, যা উচ্চগতি সম্পূর্ণ ও তুলনামূলক দামি মেমোরি।
- ক্যাশ মেমোরি থাকে EPROM-এ।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।
৮২.
CPU-এর পূর্ণরূপ-
  1. Central Performance Unit
  2. Control Procession Unit
  3. Central Processing Unit
  4. Control Performance Unit
ব্যাখ্যা
• CPU- এর পূর্ণরূপ Central Processing Unit.

• সিপিইউ (CPU):
- সিপিইউ কম্পিউটার ব্যবহারকারীর দেওয়া তথ্য ও নির্দেশের ভিত্তিতে ডেটাকে প্রক্রিয়াজাত করে ফলাফল বা আউটপুট প্রদান করে থাকে।
- প্রক্রিয়াকরণের কাজ সম্পাদন করার জন্য কম্পিউটারের ভেতর থাকে প্রক্রিয়াকরণ ইউনিট।
- প্রক্রিয়াকরণ ইউনিটকে প্রক্রিয়াকরণের কাজ করতে আরো কিছু যান্ত্রিক অংশ সহায়ক ভূমিকা পালন করে থাকে।
- কম্পিউটারের যে অংশ ডেটা প্রক্রিয়াকরণের কাজ করে তাকে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ বলে।
- সিপিইউ কম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেইনস্বরূপ।
- কম্পিউটারের কাজ করার গতি ও ক্ষমতা প্রধানত সিপিইউ-এর ওপর নির্ভরশীল।

• সিপিইউ-এর গঠন:
সিপিইউ নিম্নলিখিত তিনটি অংশ নিয়ে গঠিত। যথা-
১. গাণিতিক যুক্তি অংশ (Arithmetic Logic Unit)
২. নিয়ন্ত্রণ অংশ (Control Unit)
৩. স্মৃতি অংশ (Memory Unit)

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৩.
সরাসরি মুদ্রিত পাঠ্য ইনপুট করতে নিচের কোন ডিভাইসটি ব্যবহার করা যেতে পারে?
  1. OCR
  2. OMR
  3. MICR
  4. OEMC
ব্যাখ্যা
• ওসিআর (OCR):
- OCR মূলত একটি ইনপুট ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়।
- OCR-এর পূর্ণরূপ Optical Character Reader/Recognition.
- সাধারণত OCR বিভিন্ন আকারের দাগ, চিহ্ন এবং সব ধরনের আলফানিউমেরিক ক্যারেক্টার পড়তে পারে।
- মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেয়ার জন্য OCR ব্যবহৃত হয়।
- এটি এমনভাবে তৈরি করা হয়েছে যে শুধুমাত্র ছাপার লেখা না, হাতের লেখা পর্যন্ত পড়তে পারে।

• অন্যান্য অপশন সমূহ সম্পর্কে আলোচনা:
• ওএমআর (OMR):
- OMR হলো বিশেষ এক ধরনের ইনপুট ডিভাইস যার পুরো নাম হচ্ছে Optical Mark Reader.
- এটি এমন এক ধরনের আলোক সংবেদনশীল স্ক্যানার যন্ত্র, যা কলম বা পেনসিল দিয়ে বিশেষ কাগজে দাগাঙ্কিত কোনো পূর্বে নির্ধারিত চিহ্নকে (যেমন- গোলাকার বা বর্গাকার) রিড করে সংশ্লিষ্ট চিহ্ন দ্বারা নির্ধারিত তথ্য কম্পিউটারে প্রেরণ করে।

• এমআইসিআর (MICR):
- MICR হলো Magnetic Ink Character Recognition.
- চৌম্বক কালি বা ফেরোসোফেরিক অক্সাইডযুক্ত কালীর সাহায্যে MICR লেখা হয়।
- MICR চেক ব্যাংক লেনদেনের জন্য নিরাপদ এবং সময় সাশ্রয়ী।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৪.
Fire Fox OS কে সংক্ষেপে কি বলা হয়?
  1. B2G
  2. G2G
  3. C3A
  4. F4F
ব্যাখ্যা
- Firefox OS কে প্রায়শই এর কোড নাম (এবং মূল নাম) B2G দ্বারা উল্লেখ করা হয়।
- ডিভাইসে ফ্ল্যাশ করার জন্য যে ফাইলগুলি আমরা ব্যবহার করি সেগুলিকে images, ROMs বা builds বলা হয়।
- Firefox OS এর সঠিক সংক্ষিপ্তরূপ হল FxOS।
- ফ্ল্যাশিং প্রক্রিয়া বলতে বোঝায় অপারেটিং সিস্টেমকে ভিন্ন ভার্শনে আপডেট করার জন্য ROM গুলিকে ডিভাইসে লেখার প্রক্রিয়া।
- Flatfish হল ১০ ইঞ্চি ট্যাবলেটগুলির পরীক্ষার জন্য ব্যবহৃত কোড নাম।

উৎস: Mozilla Wiki. [Link]
৮৫.
IPV6 এড্রেস কত বিটের?
  1. ১৬
  2. ৩২
  3. ৬৪
  4. ১২৮
ব্যাখ্যা
• আইপি অ্যাড্রেস:
- IPV4 ভার্সনে ডিভাইস সংযোগের পর্যাপ্ত ঠিকানা অ্যসাইন করা যাচ্ছে না।
- IPV4 ভার্সনে মোট ২৩২ বা ৪,২৯৪,৯৬৭,২৯৬ সংখ্যক ডিভাইসে আইপি অ্যাড্রেস দেওয়া সম্ভব যা বর্তমান সময়ে অপ্রতুল।
- এই অসুবিধা দূর করার জন্য IPV6 ভার্সন চালু হচ্ছে।
- IPV6 অ্যাড্রেস ১২৮ বিটের হয়।
- অর্থাৎ আইপি অ্যাড্রেসের এই ভার্সনে ৮টি ভাগ থাকে এবং প্রতি ভাগ 16 bit এর হয়ে থাকে। এক্ষেত্রে ১২৮ বিটের সাহায্যে ২১২৮ বা ৩.৪ × ১০৩৮ সংখ্যক অর্থাৎ অসংখ্য যন্ত্রপাতি ইন্টারনেটে সংযোগ করা যেতে পারে।
- IPV6 এর অ্যাড্রেস সাধারণত Hexadecimal ফরম্যাট এ লিখা হয় (মান 0000 থেকে FFFF এর মধ্যে হয়ে থাকে)।
- প্রতিটি ব্লক এর বাইনারি মান ১৬ বিটের হয়ে থাকে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৮৬.
Twitter-এ সর্বোচ্চ কত অক্ষরের বার্তা প্রকাশ করা যায়?
  1. ১২০
  2. ২৮০
  3. ২২০
  4. ২৪০
ব্যাখ্যা
• X (Twitter):
- X এর পূর্বনাম টুইটার।
- অক্টোবর, ২০২২ সালে ইলন মাস্ক টুইটার কিনে নেয়।
- জুলাই,২০২৩ সালে ইলন মাস্ক Twitter এর নাম পরিবর্তন করেন এবং নতুন নাম দেন X.
- X এ সর্বোচ্চ ২৮০ অক্ষরের বার্তা পোস্ট করা যায়।
- প্রতিষ্ঠাকাল: ২১ মার্চ ২০০৬ এবং চালু হয় ১৫ জুলাই ২০০৬ সালে
- সদরদপ্তর: San Francisco, California, United States
- প্রতিষ্ঠাতা: Jack Dorsey, Evan Williams, Biz Stone, Noah Glass
- বর্তমান CEO: Linda Yaccarino

উৎস: ব্রিটানিকা।
৮৭.
Yahoo কবে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৯০
  2. ১৯৯২
  3. ১৯৯৫
  4. ১৯৯৪
ব্যাখ্যা
• Yahoo:
- আমেরিকার একটি বৃহৎ ইন্টারনেট ভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠান।
- স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ের Jerry Yang, David Filo ১৯৯৪ সালে এটি প্রতিষ্ঠা করেন।
- সদরদপ্তর: Sunnyvale, California, United States.
- ২০১৭ সাল থেকে প্রতিষ্ঠানটি Verizon Communications এর মালিকানাধীন।
- Yahoo এর পূর্ণরূপ Yet Another Hierarchical Officious Oracle.
- বর্তমান CEO: Jim Lanzone.

উৎস: ব্রিটানিকা।
৮৮.
ইউনিকোড কত বিটের?
  1. ১৬
  2. ৩২
  3. ৬৪
ব্যাখ্যা
• ইউনিকোড ১৬ বিট বিশিষ্ট কোড।

• ইউনিকোড:
- ইউনিকোড হচ্ছে 16 বিট কোড।
- বিভিন্ন ধরনের ক্যারেক্টার এবং টেক্সটকে প্রকাশ করার জন্য ইউনিকোড ব্যবহৃত হয়।
- বিশ্বের সকল দেশের ভাষাসমূহকে প্রকাশ করার জন্য 16 বিটের এই কোড ব্যবহার করা হয়।
- ইউনিকোডের সাহায্যে 216 = 65,536 কোড গ্রুপ তৈরি করা সম্ভব।
- ফলে যে সমস্ত দেশের ভাষাকে প্রকাশ করতে 8 বিটের বেশি কোড ব্যবহৃত হয়, সে সব ক্ষেত্রে ইউনিকোড ব্যবহৃত হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৯.
ই-কমার্সকে কত ভাগে ভাগ করা যায়?
ব্যাখ্যা
• ই-কমার্সকে প্রধানত ৪ ভাগে ভাগ করা যায়।

• ই-কমার্স:
- ডিজিটাল উপাত্ত প্রক্রিয়াকরণ ও সঞ্চারণের মাধ্যমে কোনো ব্যাক্তি বা প্রতিষ্টানের ব্যবসায় সংক্রান্ত আদান-প্রদানকে ই-কমার্স বা ইলেকট্রনিক কমার্স বলে।
- ই-কমার্সের মাধ্যমে ইন্টারনেট, এক্সট্রানেট ও ইন্ট্রানেট প্রযুক্তি ব্যবহার করে ব্যবসায়, ভোক্তা ও অন্যান্য সহযোগী সংস্থার মধ্যে সংযোগ সাধন করা হয়।
- সেবা ও পণ্য লেনদেনের ভিত্তিতে ই-কমার্সকে ৪ ভাগে ভাগ করা যায়। যথা-
১. ব্যবসা থেকে ব্যবসা (Business to Business: B2B),
২. ব্যবসা থেকে ভোক্তা (Business to Consumer: B2C),
৩. ভোক্তা থেকে ব্যবসা (Consumer to Business: C2B),
৪. ভোক্তা থেকে ভোক্তা (Consumer to Consumer: C2C)।

- বাংলাদেশের কয়েকটি উল্লেখযোগ্য ই-কমার্স সাইট:
www.bikroy.com, www.cellbazar.com, www.boimela.com, www.rokomary.com, www.akhoni.com, www.ajkerdeal.com, www.gifthaat.com ইত্যাদি।

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯০.
কোন কম্পিউটারের আবিষ্কারের ফলে অন্যান্য স্বল্প মূল্যের কম্পিউটারের বাজারজাত শুরু হয়েছে?
  1. মেইনফ্রেম
  2. মাইক্রোকম্পিউটার
  3. মাইক্রোপ্রসেসর
  4. সুপার কম্পিউটার
ব্যাখ্যা
[মাইক্রোকম্পিউটার হলো একটি ছোট, স্বল্পমূল্যের কম্পিউটার যা একটি মাইক্রোপ্রসেসর ব্যবহার করে। এটি ১৯৭০-এর দশকে আবিষ্কৃত হয় এবং এর ফলে কম্পিউটার প্রযুক্তি ব্যক্তিগত ব্যবহারের জন্য সহজলভ্য হয়ে ওঠে। এর মাধ্যমে অন্যান্য স্বল্পমূল্যের কম্পিউটারের বাজারজাত শুরু হয়, যা সাধারণ মানুষ ও ছোট ব্যবসায়ীদের জন্য কম্পিউটার ব্যবহার করা সহজ করে তোলে।]

• মাইক্রোকম্পিউটার (Micro Computer):
- পার্সোনাল কম্পিউটারের অপর নাম মাইক্রোকম্পিউটার।
- মাইক্রোপ্রসেসর আবিষ্কারের ফলে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিটকে মাত্র একটি চিপে ধারণ করা সম্ভব হয় এবং কম্পিউটার জগতে একটি নতুন প্রজন্মের আবির্ভাব হয়।
- মাইক্রো (Micro) শব্দের অর্থ ক্ষুদ্র। ক্ষুদ্রাকৃতি মাইক্রোপ্রসেসর দিয়ে তৈরি ক্ষুদ্রাকৃতি কম্পিউটারকে তাই মাইক্রোকম্পিউটার (Microcomputer) বলা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।