পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
উপসর্গ, অনুসর্গ। সোর্স: যেকোনো গাইড বই, যেকোনো একাডেমিক ব্যক্তির বই এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
উপসর্গের ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক নয়?
  1. ক) উপসর্গগুলাে বদ্ধরূপমূল হিসেবে ব্যবহৃত হয়।
  2. খ) এগুলাে নামবাচক ও কৃদন্ত শব্দের পূর্বে বসে।
  3. গ) উপসর্গের নিজস্ব কোনাে অর্থ আছে।
  4. ঘ) এরা নতুন অর্থবােধক শব্দ তৈরি করে
ব্যাখ্যা
• উপসর্গ হলাে কতগুলাে বর্ণ বা বর্ণসমষ্টি।
- যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না, ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, তাদের উপসর্গ বলা হয়।
- অন্যভাবে বলা যায়, বাংলা ভাষায় যেসব অব্যয়সূচক শব্দাংশ ধাতুর পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে বিভিন্ন অর্থের সৃষ্টি করে, তাকে উপসর্গ বলে।
যেমন-
উপ + হার = উপহার,
বি + হার = বিহার,
প্র+ হার = প্রহার ইত্যাদি;

নিচে উপসর্গের কয়েকটি বৈশিষ্ট্য দেয়া হলাে- 
১. উপসর্গের নিজস্ব কোনাে অর্থ নেই।
২. এরা নতুন অর্থবােধক শব্দ তৈরি করে।
৩. উপসর্গগুলাে বদ্ধরূপমূল হিসেবে ব্যবহৃত হয়।
৪. উপসর্গগলাে অর্থের সংকোচন, অর্থ পরিবর্তন, অর্থের প্রসার ঘটায়।
৫. এগুলাে নামবাচক ও কৃদন্ত শব্দের পূর্বে বসে। 

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
কোনটি উপসর্গের প্রকারভেদ নয়?
  1. ক) সংস্কৃত উপসর্গ
  2. খ) তৎসম উপসর্গ
  3. গ) দেশি উপসর্গ
  4. ঘ) বিদেশি উপসর্গ
ব্যাখ্যা
উপসর্গ তিন প্রকার:
ক. তৎসম বা সংস্কৃত উপসর্গ
খ. বাংলা উপসর্গ ও
গ. বিদেশি উপসর্গ

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
কোন উপসর্গ সমূহ বাংলা ও সংস্কৃত উভয় ক্ষেত্রে পাওয়া যায়?
  1. ক) অ, সা, নি, কু
  2. খ) সু, বি, নি, আ
  3. গ) অ, নি, পরি, অনু
  4. ঘ) কু, না, কদ, বি
ব্যাখ্যা
• উপসর্গ ৩ প্রকার। যথা-
- বাংলা উপসর্গ,
- তৎসম উপসর্গ এবং
- বিদেশী উপসর্গ।

• বাংলা উপসর্গ ২১ টি।
সেগুলো হচ্ছে- অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
• তৎসম উপসর্গ ২০ টি।
সেগুলো হচ্ছে- প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম ও বাংলা উভয় উপসর্গে পাওয়া যায়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
.
নিম্নের কোনটি উপসর্গযোগে গঠিত শব্দ?
  1. ক) হাভাত
  2. খ) দোমনা
  3. গ) গোলাপ
  4. ঘ) গাছ
ব্যাখ্যা
এখানে 'হাভাত' শব্দে ব্যবহৃত উপসর্গটি খাটিবাংলা উপসর্গযোগে গঠিত।
হা+ভাত= হাভাত 
- অভাব অর্থে ব্যবহৃত। 

• বাংলা উপসর্গ ২১টি। যথাঃ অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

গোলাপ, গাছ = মৌলিক শব্দ।
দোমনা = সমাস নিশপন্ন শব্দ। 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
'ভিন্ন' অর্থ প্রকাশ পেয়েছে কোন উপসর্গযুক্ত শব্দে?
  1. ক) আরক্ত
  2. খ) নাহক
  3. গ) নিখাদ
  4. ঘ) বিভুঁই
ব্যাখ্যা
'ভিন্ন' অর্থ প্রকাশ পেয়েছে 'বিভুঁই' শব্দে।  

আরক্ত = আ+রক্ত = ঈষৎ অর্থে।
নাহক = না+হক = নেতি অর্থে।
নিখাদ = নি+খাদ = নেই এমন অর্থে।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
'কী হেতু এসেছ তুমি, কহ বিস্তারিয়া' - বাক্যে 'হেতু' কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. ক) সম্যক
  2. খ) সদৃশ
  3. গ) নিমিত্ত
  4. ঘ) ক্ষণকাল
ব্যাখ্যা
'কী হেতু এসেছ তুমি, কহ বিস্তারিয়া।' - 'হেতু' অনুসর্গটি 'নিমিত্ত' অর্থে ব্যবহৃত হয়েছে।

'বোকার মতো কাজ করো না।'- 'মতো' অনুসর্গটি 'ন্যায়' অর্থে ব্যবহৃত হয়েছে।
'আমার কাছে আর কে আসবে?'- 'কাছে' অনুসর্গটি 'নিকট' অর্থে ব্যবহৃত হয়েছে।
'নিমেষ মাঝেই সব শেষ।'- 'মাঝে' অনুসর্গটি 'ক্ষণকাল' অর্থে ব্যবহৃত হয়েছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ,  নবম-দশম শ্রেণি।
.
নিম্নের কোন শব্দে বিদেশি উপসর্গ যুক্ত হয়েছে?
  1. ক) অপিনিহিত
  2. খ) দুরতিক্রম
  3. গ) বেকায়দা
  4. ঘ) অপনোদন
ব্যাখ্যা
'বেকায়দা' শব্দের বে 'ফারসি' উপসর্গ।
- 'না' অর্থে ব্যবহৃত হয়েছে। 

অপনোদন = তৎসম 'অপ' উপসর্গ টি 'স্থানান্তর' অর্থে ব্যবহৃত  হয়েছে।
দুরতিক্রম = তৎসম 'দূর' উপসর্গ টি 'কষ্টসাধ্য' অর্থে ব্যবহৃত  হয়েছে।
অপিনিহিত = তৎসম 'অপি' উপসর্গ টি 'ব্যাকরণ সূত্র' অর্থে ব্যবহৃত  হয়েছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
.
নিম্নের কোনটি ফারসি অনুসর্গের উদাহারণ?
  1. ক) পাশে, বই
  2. খ) বনাম,বাদে
  3. গ) কর্তৃক, বদলে
  4. ঘ) অপেক্ষা, অভিমুখ
ব্যাখ্যা
অনুসর্গ প্রধানত দুই প্রকার।
- নাম বা বিশেষ্য অনুসর্গ
- ক্রিয়া অনুসর্গ

নাম বা বিশেষ্য অনুসর্গকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে।
- সংস্কৃত অনুসর্গ: অপেক্ষা, অভিমুখ, উপরে, কর্তৃক, জন্য, দিকে ইত্যাদি।
- বিবর্তিত অনুসর্গ: আগে, কাছে, ছাড়া, তরে, পানে, পাশে, বই, ভেতর, মাঝে, সাথে, সামনে ইত্যাদি।
- ফারসি অনুসর্গ: দরুন, বদলে, বনাম,বাদে, বাবদ, বরাবর ইত্যাদি।

উৎস: প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ, বাংলা একাডেমি।
.
'খাসদরবার' শব্দে 'খাস' কোন দেশি উপসর্গ?
  1. ক) আরবি
  2. খ) ফারসি
  3. গ) হিন্দি
  4. ঘ) উর্দু
ব্যাখ্যা
'খাসদরবার' শব্দে 'খাস' আরবি উপসর্গ। 
'বিশেষ' অর্থে ব্যবহৃত 'খাস' উপসর্গের প্রয়োগ = খাসমহল, খাসখবর, খাসকামরা, খাসদরবার। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।