পরীক্ষা আর্কাইভ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

পরীক্ষা৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৪৩
সিলেবাস
"Award Mania: Season - 14” এর জন্য প্রযোজ্য -------------------------------------------- ৪৭তম বিসিএস প্রস্তুতি - সাবজেক্ট ফাইনাল ও রিভিশন [রাউন্ড ⎯ ৩] বিষয়ের নাম: গাণিতিক যুক্তি সম্পূর্ণ [৫০ নাম্বার]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন · তারিখ অনির্ধারিত · ৪৩ প্রশ্ন

.
দুইটি ক্রমিক জোড় সংখ্যার বর্গের অন্তর ১৪৮ হলে বড় সংখ্যাটি কত?
  1. ২৮
  2. ৩৪
  3. ৩৮
  4. ৪২
সঠিক উত্তর:
৩৮
উত্তর
সঠিক উত্তর:
৩৮
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ক্রমিক জোড় সংখ্যার বর্গের অন্তর ১৪৮ হলে বড় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
ছোট সংখ্যাটি = ক
বড় সংখ্যাটি = ক + ২

প্রশ্নমতে,
(ক + ২) - ক = ১৪৮
⇒ ক + ৪ক + ৪ - ক = ১৪৮
⇒ ৪ক = ১৪৮ - ৪
⇒ ৪ক = ১৪৪
⇒ ক = ১৪৪/৪
⇒ ক = ৩৬

∴ ছোট সংখ্যাটি = ৩৬
এবং
বড় সংখ্যাটি = ৩৬ + ২ = ৩৮ 
.
x- 4x + 3 রাশিটির উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি?
  1. (x - 3)(x + 1)
  2. (x - 1)(x - 3)
  3. (x + 3)(x + 1)
  4. (x - 2)(x - 2)
সঠিক উত্তর:
(x - 1)(x - 3)
উত্তর
সঠিক উত্তর:
(x - 1)(x - 3)
ব্যাখ্যা
প্রশ্ন: x2− 4x + 3 রাশিটির উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি?

সমাধান:  
প্রদত্ত রাশিটি হলো,  
= x2 - 4x + 3
= x- 3x -x +3 
= x (x - 3) - 1(x - 3)
= (x - 3)(x - 1)

অর্থাৎ x2  - 4x +3 রাশিটির উৎপাদকে বিশ্লেষিত রূপ হলো (x - 3)(x - 1) 
.
১৪৪ টি কলা ও ১৮০ টি বিস্কুট সর্বোচ্চ কতজন ছাত্রের মধ্যে সমান ভাবে ভাগ করে দেওয়া যাবে?
  1. ২০ জন
  2. ২৪ জন
  3. ৩২ জন
  4. ৩৬ জন
সঠিক উত্তর:
৩৬ জন
উত্তর
সঠিক উত্তর:
৩৬ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ১৪৪ টি কলা ও ১৮০ টি বিস্কুট সর্বোচ্চ কতজন ছাত্রের মধ্যে সমান ভাবে ভাগ করে দেওয়া যাবে?

সমাধান:
এখানে,
১৪৪ ও ১৮০ এর গ.সা.গু হবে নির্ণেয় ছাত্রের সংখ্যা।

১৪৪ = ২ × ২ × ২ × ২ × ৩ × ৩
১৮০ = ২ × ২ × ৩ × ৩ × ৫

∴ ১৪৪ ও ১৮০ এর গ.সা.গু = ২ × ২ × ৩ × ৩ = ৩৬

অর্থাৎ ৩৬ জন ছাত্রের মধ্যে ১৪৪ টি কলা ও ১৮০ টি বিস্কুট সমানভাবে ভাগ করে দেয়া যাবে।
.
কোনো সংখ্যার ৩০% এর ১৫% যদি ১৮ হয় তাহলে সংখ্যাটি কত?
  1. ৩২০
  2. ৩৬০
  3. ৪০০
  4. ৪৮০
সঠিক উত্তর:
৪০০
উত্তর
সঠিক উত্তর:
৪০০
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সংখ্যার ৩০% এর ১৫% যদি ১৮ হয় তাহলে সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
(ক এর ৩০%) এর ১৫% = ১৮
⇒ ক × (৩০/১০০)  × (১৫/১০০) = ১৮
⇒ ক = (১৮ × ১০০ × ১০০)/(৩০ × ১৫)
⇒ ক = ৪০০ 

অর্থাৎ সংখ্যাটি = ৪০০ 
.
a + b = 7 এবং ab = 12 হলে (1/a)2 + (1/b)2 এর মান কত?
  1. 3/25
  2. 9/16
  3. 25/144
  4. 31/144
সঠিক উত্তর:
25/144
উত্তর
সঠিক উত্তর:
25/144
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = 7 এবং ab = 12 হলে (1/a)2 + (1/b)2 এর মান কত?

সমাধান:
(1/a)2 + (1/b)2 
= (1/a2) + (1/b2)
= (b2 + a2)/a2b2
= {(a + b)2 - 2ab}/(ab)2
= {(7)2 - (2 × 12)}/(12)2
= (49 - 24)/144
= 25/144

.
৬ টি রশ্মি দ্বারা কতগুলো কোণ আঁকা সম্ভব?
  1. ৬ টি
  2. ৭ টি
  3. ১০ টি
  4. ১৫ টি
সঠিক উত্তর:
১৫ টি
উত্তর
সঠিক উত্তর:
১৫ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৬ টি রশ্মি দ্বারা কতগুলো কোণ আঁকা সম্ভব?

সমাধান:
আমরা জানি,
কোণ সংখ্যা = (রশ্মি সংখ্যা) × {(রশ্মি সংখ্যা/২) - (১/২)}
এখন,
৬ টি রশ্মি দ্বারা গঠিত কোণসংখ্যা,
= ৬ × {(৬/২) - (১/২)}
= ৬ × {৩ - (১/২}
= ৬ × {(৬ - ১)/২}
= ৬ × (৫/২)
= (৩ × ৫) টি 
= ১৫ টি 
.
একটি ভগ্নাংশের হর ও লবের অনুপাত ৫ : ৩। লব থেকে ১২ বাদ দিলে যে ভগ্নাংশটি পাওয়া যায় সেটি মূল ভগ্নাংশের ১/৩ গুণ। ভগ্নাংশটির হর কত?
  1. ১৫
  2. ২০
  3. ৩০
  4. ৩৫
সঠিক উত্তর:
৩০
উত্তর
সঠিক উত্তর:
৩০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ভগ্নাংশের হর ও লবের অনুপাত ৫ : ৩। লব থেকে ১২ বাদ দিলে যে ভগ্নাংশটি পাওয়া যায় সেটি মূল ভগ্নাংশের ১/৩ গুণ। ভগ্নাংশটির হর কত?

সমাধান:
ধরি,
ভগ্নাংশের হর = ৫ক
ভগ্নাংশের লব = ৩ক
∴ ভগ্নাংশটি = ৩ক/৫ক

প্রশ্নমতে,
(৩ক - ১২)/৫ক = (৩ক/৫ক) × (১/৩)
⇒ (৩ক - ১২)/৫ক = (৩ক/১৫ক)
⇒ (৩ক - ১২)/৫ক = ১/৫
⇒ ৫ × (৩ক - ১২) = ৫ক
⇒ ১৫ক - ৬০ = ৫ক
⇒ ১৫ক - ৫ক = ৬০
⇒ ১০ক = ৬০
⇒ ক = ৬০/১০
⇒ ক = ৬

∴ ভগ্নাংশটির হর = ৫ × ৬ = ৩০
.
কোন লঘিষ্ঠ সংখ্যাকে ৯, ১৩ ও ১৭ দ্বারা ভাগ করলে যথাক্রমে ১, ৫ ও ৯ অবশিষ্ট থাকবে?
  1. ১৮৯১
  2. ১৯৮১
  3. ১৯৮৯
  4. ১৯৯৭
সঠিক উত্তর:
১৯৮১
উত্তর
সঠিক উত্তর:
১৯৮১
ব্যাখ্যা
প্রশ্ন: কোন লঘিষ্ঠ সংখ্যাকে ৯, ১৩ ও ১৭ দ্বারা ভাগ করলে যথাক্রমে ১, ৫ ও ৯ অবশিষ্ট থাকবে? 

সমাধান:
এখানে,
৯ - ১ = ৮
১৩ - ৫ = ৮
১৭ - ৯ = ৮

∴ নির্ণেয় সংখ্যাটি হবে ৯, ১৩ ও ১৭ এর ল.সা.গু অপেক্ষা ৮ কম।
৯ = ১ × ৩ × ৩
১৩ = ১ × ১৩
১৭ = ১ × ১৭

এখন,
৯, ১৩ ও ১৭ এর ল.সা.গু = ১ × ৩ × ৩ × ১৩ × ১৭ = ১৯৮৯

∴ নির্ণেয় সংখ্যাটি হবে = ১৯৮৯ - ৮ = ১৯৮১
.
9 + 7 + 5 +....................... ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল - 144 হলে, n এর মান কত?
  1. 12
  2. 14
  3. 16
  4. 18
সঠিক উত্তর:
18
উত্তর
সঠিক উত্তর:
18
ব্যাখ্যা

প্রশ্ন:  9 + 7 + 5 +....................... ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল - 144 হলে, n এর মান কত?

সমাধান:
দেওয়া আছে, 
প্রথম পদ, a = 9
সাধারণ অন্তর, d = (7 - 9) = - 2

প্রশ্নমতে,
n-সংখ্যক পদের যোগফল = - 144
বা, (n/2){2a + (n - 1)d} = - 144
বা, (n/2){(2 × 9) + (n - 1)(- 2)} = - 144
বা, (n/2)(18 - 2n + 2) = - 144
বা, (n/2)(- 2n + 20)= - 144
বা, - (n/2) × 2 × (n - 10) = - 144
বা, n(n - 10) = 144
বা, n2 - 10n - 144 = 0
বা, n2 - 18n + 8n - 144 = 0
বা, n(n - 18) + 8(n - 18) = 0
বা, (n - 18)(n + 8) = 0

হয়, n - 18 = 0 অথবা, n + 8 = 0
হয়, n = 18 অথবা, n = - 8

এখানে n এর ঋণাত্মক মান গ্রহনযোগ্য নয়, কারন পদসংখ্যা ঋণাত্মক হতে পারে না।
∴ n = 18

১০.
1/{(2-1 + 5-1)-1 }এর সমাধান কোনটি?
  1. 7/10
  2. - 10/7
  3. 10/7
  4. - 7/10
সঠিক উত্তর:
7/10
উত্তর
সঠিক উত্তর:
7/10
ব্যাখ্যা
প্রশ্ন: 1/(2-1 + 5-1)-1 এর সমাধান কোনটি?

সমাধান:
1/(2- 1 + 5- 1)- 1
= 1/{(1/2) + (1/5)}- 1
= 1/{(5 + 2)/10}- 1
= 1/(7/10)- 1
= 1/{1/(7/10)}
= 7/10
১১.
secθ = √4 হলে tanθ = ?
  1. √3/2
  2. 1/√3
  3. √3
  4. 1
সঠিক উত্তর:
√3
উত্তর
সঠিক উত্তর:
√3
ব্যাখ্যা

প্রশ্ন: secθ = √4 হলে tanθ = ?

সমাধান:
দেওয়া আছে,
secθ = √4
⇒ sec2θ = (√4)2 
⇒ sec2θ = 4

আমরা জানি,
sec2θ - tan2θ = 1
⇒ 4 - tan2θ = 1
⇒ tan2θ = 4 - 1
⇒ tan2θ = 3 
⇒ tanθ = √3

১২.
দুইটি নল দ্বারা একটি পানির ট্যাংক ৮ মিনিটে পূর্ণ হয়। নল দুইটি খুলে দেওয়ার ৬ মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দিলে ট্যাংকটি পূর্ণ হতে আরো ৮ মিনিট সময় লাগলে শুধু দ্বিতীয় নলটি দ্বারা সম্পূর্ণ ট্যাংকটি পূর্ণ হতে কত সময় লাগবে?
  1. ১৪ মিনিট
  2. ২৪ মিনিট
  3. ৩২ মিনিট
  4. ৩৬ মিনিট
সঠিক উত্তর:
৩২ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
৩২ মিনিট
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি নল দ্বারা একটি পানির ট্যাংক ৮ মিনিটে পূর্ণ হয়। নল দুইটি খুলে দেওয়ার ৬ মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দিলে ট্যাংকটি পূর্ণ হতে আরো ৮ মিনিট সময় লাগলে শুধু দ্বিতীয় নলটি দ্বারা সম্পূর্ণ ট্যাংকটি পূর্ণ হতে কত সময় লাগবে?

সমাধান:
দুইটি নল দ্বারা,
৮ মিনিটে পূর্ণ হয় = ১ অংশ
∴ ১ মিনিটে পূর্ণ হয় = ১/৮ অংশ 
∴ ৬ মিনিটে পূর্ণ হয় = ৬/৮ অংশ = ৩/৪ অংশ 

৬ মিনিট পর অবশিষ্ট থাকে = ১ - (৩/৪) = (৪ - ৩)/৪ = ১/৪ অংশ

দ্বিতীয় নলটি,
১/৪ অংশ পূর্ণ করতে পারে = ৮ মিনিটে 
∴ ১ বা সম্পূর্ণ অংশ পূর্ণ করতে পারে = (৮ × ৪) মিনিটে = ৩২ মিনিটে  

১৩.
একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ২.৫৬ মিটার, প্রস্থ ১.২৫ মিটার এবং গভীরতা ২.৫ মিটার। চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে?
  1. ১০০০ লিটার 
  2. ৪০০০ লিটার 
  3. ৬০০০ লিটার 
  4. ৮০০০ লিটার 
সঠিক উত্তর:
৮০০০ লিটার 
উত্তর
সঠিক উত্তর:
৮০০০ লিটার 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ২.৫৬ মিটার, প্রস্থ ১.২৫ মিটার এবং গভীরতা ২.৫ মিটার। চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে?

সমাধান:
দেওয়া আছে,
চৌবাচ্চার দৈর্ঘ্য = ২.৫৬ মিটার
প্রস্থ = ১.২৫ মিটার
গভীরতা = ২.৫ মিটার

চৌবাচ্চার আয়তন = দৈর্ঘ্য × প্রস্থ × গভীরতা
= (২.৫৬ × ১.২৫ × ২.৫) ঘনমিটার 
= ৮ ঘনমিটার 

∴ চৌবাচ্চার পানি ধারণক্ষমতা = ৮ ঘনমিটার = (৮ × ১০০০) লিটার = ৮০০০ লিটার 
১৪.
a = 2b = 3c এবং abc = 288 হলে c এর মান কত?
  1. 2
  2. 2√2
  3. 3√2
  4. 4
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
প্রশ্ন: a = 2b = 3c এবং abc = 288 হলে c এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
a = 2b = 3c এবং abc = 288

∴ a = 3c 
এবং
2b = 3c 
⇒ b = 3c/2

এখন,
abc = 288
⇒ 3c × (3c/2) × c = 288
⇒ 9c3 = 288 × 2
⇒ c3 = (288 × 2)/9
⇒ c3 = 64
⇒ c3 = 43
⇒ c = 4
১৫.
3mx - 1 = 3amx - 2 হলে x এর মান কত?
  1. 2/m
  2. m/2
  3. m/3
  4. 3
সঠিক উত্তর:
2/m
উত্তর
সঠিক উত্তর:
2/m
ব্যাখ্যা
প্রশ্ন: 3mx - 1 = 3amx - 2 হলে x এর মান কত?

সমাধান:
3mx - 1 = 3amx - 2
⇒ (3mx - 1)/3 = amx - 2
⇒ 3mx - 1 - 1  = amx - 2
⇒ 3mx - 2 = amx - 2
⇒ 3mx - 2/amx - 2 = 1 
⇒ (3/a)mx - 2 = 1
⇒ (3/a)mx - 2 = (3/a)0
⇒ mx - 2 = 0
⇒ mx = 2
⇒ x = 2/m
১৬.
বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5000 টাকার 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে?
  1. 150 টাকা
  2. 155 টাকা
  3. 165 টাকা
  4. 185 টাকা
সঠিক উত্তর:
155 টাকা
উত্তর
সঠিক উত্তর:
155 টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5000 টাকার 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
আসল, p = 5000 টাকা 
সময়, n = 3 বছর 
মুনাফার হার, r = 10% 

আমরা জানি,
চক্রবৃদ্ধি মুনাফা
= p(1 + r)n - p
= 5000 × {1 + (10/100)}3 - 5000
= 5000 × {1 + (1/10)}3 - 5000
= 5000 × {(10 + 1)/10}3 - 5000
= 5000 × (11/10)3 - 5000
= 5000 × {(1331/1000) - 1}
= 5000 × {(1331 - 1000)/1000}
= 5000 × (331/1000)
= 1655

এবং , সরল মুনাফা
= pnr/১০০
= (5000 × 3 × 10)/100
= 500 × 3
=1500

∴ পার্থক্য = চক্রবৃদ্ধি মুনাফা - সরল মুনাফা
= 1655 - 1500
= 155

১৭.
দুইটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলে দুই ক্ষেত্রেই একই সংখ্যা আসার সম্ভাবনা কত?
  1. 1/2
  2. 1/3
  3. 1/6
  4. 5/36
সঠিক উত্তর:
1/6
উত্তর
সঠিক উত্তর:
1/6
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলে দুই ক্ষেত্রেই একই সংখ্যা আসার সম্ভাবনা কত?

সমাধান:
দুইটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলে,
মোট ঘটনার সংখ্যা হবে = 62 = 36 টি 

এবং
২ টি ছক্কাতেই একই ধরণের ফলাফল হবে = 6 টি 
ফলাফল গুলো হলো = (1, 1), (2, 2), (3, 3), (4, 4), (5, 5), (6, 6)

∴ নির্ণেয় সম্ভাবনা = অনুকূল ঘটনা/মোট ঘটনা = 6/36 = 1/6 
১৮.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটি যথাক্রমে 12 সে.মি. ও 9 সে.মি. এবং উচ্চতা 2 সে.মি.। ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল কত?
  1. 14 বর্গসে.মি.
  2. 21 বর্গসে.মি.
  3. 32 বর্গসে.মি.
  4. 42 বর্গসে.মি.
সঠিক উত্তর:
21 বর্গসে.মি.
উত্তর
সঠিক উত্তর:
21 বর্গসে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটি যথাক্রমে 12 সে.মি. ও 9 সে.মি. এবং উচ্চতা 2 সে.মি.। ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
ট্রাপিজিয়ামের সমান্তরাল দুই বাহু 12 সে.মি. ও 9 সে.মি.
লম্ব দূরত্ব = 2 সে.মি.

আমরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (1/2) × সমান্তরাল বাহু দুইটির সমষ্টি × উচ্চতা
= (1/2) × (12 + 9) × 2 বর্গসে.মি.
= (1/2) × 21 × 2 বর্গসে.মি.
= 21 বর্গসে.মি. 
১৯.
একটি টেবিল ৫% ক্ষতিতে বিক্রয় করা হলো। যদি টেবিলটি আরও ১১২৫ টাকা বেশি মূল্যে বিক্রয় করা হতো তবে ১০% লাভ হতো। টেবিলটির ক্রয়মূল্য কত?
  1. ৬৫০০ টাকা
  2. ৭০০০ টাকা 
  3. ৭৫০০ টাকা 
  4. ৮০০০ টাকা 
সঠিক উত্তর:
৭৫০০ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
৭৫০০ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি টেবিল ৫% ক্ষতিতে বিক্রয় করা হলো। যদি টেবিলটি আরও ১১২৫ টাকা বেশি মূল্যে বিক্রয় করা হতো তবে ১০% লাভ হতো। টেবিলটির ক্রয়মূল্য কত?

সমাধান:
ধরি,
টেবিলটির ক্রয়মূল্য = ১০০ টাকা।
৫% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ৫) টাকা = ৯৫ টাকা
১০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ১০) টাকা = ১১০ টাকা

∴ বিক্রয়মূল্য বেশি = (১১০ - ৯৫) টাকা = ১৫ টাকা

বিক্রয়মূল্য ১৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০/১৫ টাকা
∴ বিক্রয়মূল্য ১১২৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য = (১০০ × ১১২৫)/১৫ টাকা = ৭৫০০ টাকা
২০.
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৫/৪ অংশ। দৈর্ঘ্য ১৫ মিটার হলে আয়তক্ষেত্রটির পরিসীমা কত?
  1. ৩২ মিটার 
  2. ৪২ মিটার 
  3. ৫৪ মিটার 
  4. ৬০ মিটার 
সঠিক উত্তর:
৫৪ মিটার 
উত্তর
সঠিক উত্তর:
৫৪ মিটার 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৫/৪ অংশ। দৈর্ঘ্য ১৫ মিটার হলে আয়তক্ষেত্রটির পরিসীমা কত?

সমাধান:
দেওয়া আছে,
আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য = ১৫ মিটার 
এবং দৈর্ঘ্য বিস্তারের ৫/৪ অংশ। 

প্রশ্নমতে,
১৫ মিটার = বিস্তার × (৫/৪)
⇒ বিস্তার = (১৫ × ৪)/৫ 
⇒ বিস্তার = ১২ মিটার 

∴ আয়তক্ষেত্রের পরিসীমা = ২(দৈর্ঘ্য + বিস্তার) 
= ২(১৫ + ১২) মিটার 
= ২ × ২৭ মিটার 
= ৫৪ মিটার 
২১.
2x + 3y + 4 = 0 সরলরেখার y অক্ষের ছেদাংশ কত?
  1. 0
  2. 3
  3. - 2/3
  4. - 4/3
সঠিক উত্তর:
- 4/3
উত্তর
সঠিক উত্তর:
- 4/3
ব্যাখ্যা

প্রশ্ন: 2x + 3y + 4 = 0 সরলরেখার y অক্ষের ছেদাংশ কত?

সমাধান:
আমরা জানি,
y = mx + c  যেখানে, সরলরেখার ঢাল m এবং y অক্ষের ছেদাংশ c.

এখন,
2x + 3y + 4 = 0
বা, 3y = - 2x - 4
বা, y = (- 2/3)x + (- 4/3).................(১)

(১) নং সমীকরণটিকে y = mx + c এর সাথে তুলনা করে পাই,
প্রদত্ত সরলরেখার,
y অক্ষের ছেদাংশ, c = - 4/3

২২.
logb a1/4 logc b3 loga c4 এর সমাধান কোনটি?
  1. 1
  2. 1/4
  3. 3
  4. loga 2
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা
প্রশ্ন: logb a1/4 logc b3 loga c4 এর সমাধান কোনটি?

সমাধান:
logb a1/4 logc b3 loga c4
= {(1/4) logb a} × (3 logc b) × (4 loga c)
= {(1/4) × 3 × 4} logb a × logc b × loga c
= 3 logc a × loga c [ যেহেতু loga b × logb a = logb b]
= 3 loga a
= 3 × 1
= 3
২৩.

ত্রিভুজ ABC এর BE = EF = CF এবং ত্রিভুজ AEC এর ক্ষেত্রফল 48 বর্গফুট হলে ABC ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গফুট?
  1. 48 বর্গফুট 
  2. 60 বর্গফুট 
  3. 64 বর্গফুট 
  4. 72 বর্গফুট 
সঠিক উত্তর:
72 বর্গফুট 
উত্তর
সঠিক উত্তর:
72 বর্গফুট 
ব্যাখ্যা
প্রশ্ন: 
ত্রিভুজ ABC এর BE = EF = CF এবং ত্রিভুজ AEC এর ক্ষেত্রফল 48 বর্গফুট হলে ABC ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গফুট?

সমাধান:
দেওয়া আছে,
AEC ত্রিভুজের ক্ষেত্রফল = 48 
এবং ABC ত্রিভুজে BE = EF = CF 
যেহেতু ABC ত্রিভুজে EF = CF 
∴ ΔAEF = ΔAFC
এখন,
ΔAEC = 48 বর্গফুট 
বা, ΔAEF + ΔAFC = 48 বর্গফুট 
বা, 2 ΔAEF = 48 বর্গফুট 
বা, ΔAEF = 48/2 = 24 বর্গফুট 

∴ ΔAEF = ΔAFC = 24 বর্গফুট 

আবার,
যেহেতু ABC ত্রিভুজে BE = EF
∴ ΔABE = ΔAEF = 24 বর্গফুট 

এখন, ABC ত্রিভুজে ΔABE + ΔAEF + ΔAFC = 24 + 24 + 24 = 72 বর্গফুট 
২৪.
১২, ৯, ১৫, ৫, ২০, ৮, ২৫, ১৭, ২১, ২৩, ১১ উপাত্তগুলোর মধ্যক কত?
  1. ১২
  2. ১৩
  3. ১৪
  4. ১৫
সঠিক উত্তর:
১৫
উত্তর
সঠিক উত্তর:
১৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১২, ৯, ১৫, ৫, ২০, ৮, ২৫, ১৭, ২১, ২৩, ১১ উপাত্তগুলোর মধ্যক কত?

সমাধান:
প্রদত্ত উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে পাই,
৫, ৮, ৯, ১১, ১২, ১৫, ১৭, ২০, ২১, ২৩, ২৫
উপাত্তসংখ্যা = ১১ টি 

উপাত্ত সংখ্যা বিজোড় হলে মধ্যক হবে = (১১ + ১)/২ তম পদ = ১২/২ তম পদ = ৬ তম পদ 

প্রদত্ত উপাত্তগুলোর মধ্যক হবে ৬-তম পদ অর্থাৎ ১৫
২৫.
এক ব্যক্তির ৪ বছর অন্তর অন্তর জন্ম নেওয়া ৫ সন্তানের মোট বয়স ৬০ বছর। তৃতীয় সন্তানের বয়স কত?
  1. ৮ বছর 
  2. ১০ বছর 
  3. ১২ বছর 
  4. ১৪ বছর 
সঠিক উত্তর:
১২ বছর 
উত্তর
সঠিক উত্তর:
১২ বছর 
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তির ৪ বছর অন্তর অন্তর জন্ম নেওয়া ৫ সন্তানের মোট বয়স ৬০ বছর। তৃতীয় সন্তানের বয়স কত?

সমাধান:
ধরি,
তৃতীয় সন্তানের বয়স = ক বছর 

প্রশ্নমতে,
(ক - ৮) + (ক - ৪) + ক + (ক + ৪) + (ক + ৮) = ৬০
⇒ ৫ক - ১২ + ১২ = ৬০
⇒ ৫ক = ৬০
⇒ ক = ৬০/৫
⇒ ক = ১২

∴ তৃতীয় সন্তানের বয়স = ১২ বছর 
২৬.
৬ জন মহিলা ও ৫ জন পুরুষের মধ্য থেকে একটি ৪ সদস্যের কমিটি কতভাবে গঠন করা যাবে যেখানে ২ জন মহিলা সর্বদা কমিটিতে অন্তর্ভুক্ত থাকবে?
  1. ১৫০
  2. ২০০
  3. ২৬৫
  4. ৪২৫
সঠিক উত্তর:
১৫০
উত্তর
সঠিক উত্তর:
১৫০
ব্যাখ্যা

প্রশ্ন: ৬ জন মহিলা ও ৫ জন পুরুষের মধ্য থেকে একটি ৪ সদস্যের কমিটি কতভাবে গঠন করা যাবে যেখানে ২ জন মহিলা সর্বদা কমিটিতে অন্তর্ভুক্ত থাকবে?

সমাধান:
৬ জন মহিলা থেকে ২ জন ও ৫ জন পুরুষ থেকে ২ জন নিয়ে ৪ সদস্যের কমিটি গঠন করা যায়,
= C × C 
= {৬!/(২! × ৪! )} × {৫!/(২! × ৩!)}
= {(৬ × ৫ × ৪!)/(২! × ৪!)} × {(৫ × ৪ × ৩!)/(২! × ৩!)}
= {(৬ × ৫)/২} × {৫ × ৪)/২}
= ১৫ × ১০ 
= ১৫০ উপায়ে


২৭.
রিফাত ৪৮০০ টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। ৭ মাস পর জামিল কিছু টাকা নিয়ে ঐ ব্যবসায় যোগ দেয়। এক বছর পর ২ : ৩ অনুপাতে ব্যবসার লভ্যাংশ ভাগ করা হয়। জামিলের বিনিয়োগ কত টাকা ছিলো?
  1. ১২২০০ টাকা
  2. ১৪৫০০ টাকা
  3. ১৬২০০ টাকা
  4. ১৭২৮০ টাকা
সঠিক উত্তর:
১৭২৮০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৭২৮০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: রিফাত ৪৮০০ টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। ৭ মাস পর জামিল কিছু টাকা নিয়ে ঐ ব্যবসায় যোগ দেয়। এক বছর পর ২ : ৩ অনুপাতে ব্যবসার লভ্যাংশ ভাগ করা হয়। জামিলের বিনিয়োগ কত টাকা ছিলো?

সমাধান:
ধরি,
জামিলের বিনিয়োগ = ক টাকা

রিফাতের বিনিয়োগ নিয়োজিত ছিলো = ১২ মাস
এবং জামিলের বিনিয়োগ নিয়োজিত ছিলো = (১২ - ৭) মাস = ৫ মাস

প্রশ্নমতে,
(৪৮০০ × ১২) : (ক × ৫) = ২ : ৩
⇒ (৪৮০০ × ১২)/(ক × ৫) = ২/৩
⇒  (৯৬০ × ১২)/ক = ২/৩
⇒ ২ক = (৯৬০ × ১২ × ৩)
⇒ ক = (৯৬০ × ১২ × ৩)/২
⇒ ক = ৯৬০ × ৬ × ৩
⇒ ক = ১৭২৮০ টাকা 

২৮.
২০০ মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৭২ কি.মি.। ট্রেনটি ১৬০ মিটার দীর্ঘ অপর একটি স্থির ট্রেনকে অতিক্রম করতে কত সময় লাগবে?
  1. ৬ সেকেন্ড
  2. ১৮ সেকেন্ড
  3. ২৮ সেকেন্ড
  4. ৩২ সেকেন্ড
সঠিক উত্তর:
১৮ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
১৮ সেকেন্ড
ব্যাখ্যা

প্রশ্ন: ২০০ মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৭২ কি.মি.। ট্রেনটি ১৬০ মিটার দীর্ঘ অপর একটি স্থির ট্রেনকে অতিক্রম করতে কত সময় লাগবে?

সমাধান:
ট্রেনটি অপর একটি স্থির ট্রেনকে অতিক্রম করলে ট্রেনের নিজের দৈর্ঘ্য ও অপর ট্রেনের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করবে।

∴ ট্রেনটির অতিক্রান্ত দূরত্ব = (২০০ + ১৬০) মিটার = ৩৬০ মিটার

দেওয়া আছে,
ট্রেনের গতিবেগ = ৭২ কি.মি./ঘণ্টা 
= (৭২ × ১০০০)/(৬০ × ৬০) মিটার/সেকেন্ড
= ২০ মিটার/সেকেন্ড

এখন,
ট্রেনটি ২০ মিটার অতিক্রম করে = ১ সেকেন্ডে 
∴ ১ মিটার অতিক্রম করে = ১/২০ সেকেন্ডে
∴ ৩৬০ মিটার অতিক্রম করে = (৩৬০/২০) সেকেন্ডে = ১৮ সেকেন্ডে

অর্থাৎ ট্রেনটির সময় লাগবে = ১৮ সেকেন্ড 

২৯.
৩০ টাকায় ১০টি দরে ও ১৫টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা ৩০ টাকায় ১০টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
  1. ১২.৫% লাভ
  2. ১০% ক্ষতি
  3. ২০% লাভ
  4. ২৫% ক্ষতি
সঠিক উত্তর:
২০% লাভ
উত্তর
সঠিক উত্তর:
২০% লাভ
ব্যাখ্যা

প্রশ্ন: ৩০ টাকায় ১০টি দরে ও ১৫টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা ৩০ টাকায় ১০টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

সমাধান:
১০টি কলার ক্রয়মূল্য = ৩০ টাকা
∴ ১ টি কলার ক্রয়মূল্য = ৩০/১০টাকা = ৩ টাকা
আবার,
১৫টি কলার ক্রয়মূল্য = ৩০ টাকা
∴ ১ টি কলার ক্রয়মূল্য = ৩০/১৫ টাকা = ২ টাকা

∴ (১ + ১) = ২ টি কলার ক্রয়মূল্য = (৩ + ২) টাকা = ৫ টাকা

আবার,
১০ টি কলার বিক্রয়মূল্য = ৩০ টাকা
∴ ২ টি কলার বিক্রয়মূল্য =(৩০ × ২)/১০ = ৬ টাকা

∴ লাভ = (৬ - ৫) টাকা = ১ টাকা

এখন,
৫ টাকায় লাভ হয় = ১ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় = ১০০/৫ টাকা = ২০ টাকা

অর্থাৎ লাভ = ২০% 

৩০.
একটি দুই অঙ্কের মৌলিক সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল একটি মৌলিক সংখ্যা। সংখ্যাটি কত?
  1. ২৯
  2. ৩৭
  3. ৫৩
  4. ৯৭
সঠিক উত্তর:
২৯
উত্তর
সঠিক উত্তর:
২৯
ব্যাখ্যা

প্রশ্ন: একটি দুই অঙ্কের মৌলিক সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল একটি মৌলিক সংখ্যা। সংখ্যাটি কত?

সমাধান: 
প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে,
৯৭ সংখ্যাটিতে, ৯ + ৭ = ১৬ , যা মৌলিক সংখ্যা নয়।

৩৭ সংখ্যাটিতে, ৩ + ৭ = ১০ , যা মৌলিক সংখ্যা নয়।

২৯ সংখ্যাটিতে, ২ + ৯ = ১১  , যা মৌলিক সংখ্যা।

৫৩ সংখ্যাটিতে, ৫ + ৩ = ৮ , যা মৌলিক সংখ্যা নয়।

 অর্থাৎ ২৯ মৌলিক সংখ্যাটির  অঙ্কদ্বয়ের  যোগফল হলো ১১ যা নিজেও একটি মৌলিক সংখ্যা।

৩১.
৭ সে.মি. ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ৪৯ বর্গসে.মি. 
  2. ৮৪ বর্গসে.মি. 
  3. ৯৮ বর্গসে.মি. 
  4. ১০৫ বর্গসে.মি. 
সঠিক উত্তর:
৯৮ বর্গসে.মি. 
উত্তর
সঠিক উত্তর:
৯৮ বর্গসে.মি. 
ব্যাখ্যা
প্রশ্ন: ৭ সে.মি. ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
বৃত্তের ব্যাসার্ধ = ৭ সে.মি.
∴ ব্যাস = (৭ × ২) সে.মি. = ১৪ সে.মি.

ধরি,
বর্গক্ষেত্রের বাহু = ক সে.মি.
∴ বর্গক্ষেত্রের কর্ণ = ক√২ 

প্রশ্নমতে,
বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণ = বৃত্তের ব্যাস
⇒ ক√২ = ১৪
⇒ ক = ১৪/√২

∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ক
= (১৪/√২) বর্গসে.মি.
= (১৪ × ১৪)/২ বর্গসে.মি.
= ৯৮ বর্গসে.মি. 
৩২.
একটি শ্রেণিতে 100 জন শিক্ষার্থীর মধ্যে 55 জন উচ্চতর গনিত, 40 জন জীববিজ্ঞান নিয়েছে এবং 20 জন কোনটিই নেয় নি। কতজন শিক্ষার্থী শুধুমাত্র একটি বিষয় নিয়েছে?
  1. 15 জন 
  2. 25 জন
  3. 40 জন
  4. 65 জন
সঠিক উত্তর:
65 জন
উত্তর
সঠিক উত্তর:
65 জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি শ্রেণিতে 100 জন শিক্ষার্থীর মধ্যে 55 জন উচ্চতর গনিত, 40 জন জীববিজ্ঞান নিয়েছে এবং 20 জন কোনটিই নেয় নি। কতজন শিক্ষার্থী শুধুমাত্র একটি বিষয় নিয়েছে? 

সমাধান:

ধরি,
উভয় বিষয় নিয়েছে = x জন
∴ শুধু উচ্চতর গনিত নিয়েছে = (55 - x) জন
∴ শুধু জীববিজ্ঞান নিয়েছে = (40 - x) জন

দেওয়া আছে,
কোনো বিষয় নেয় নি = 20 জন

প্রশ্নমতে,
(55 - x) + x + (40 - x) + 20 = 100
⇒ 95 - x = 100 - 20
⇒ 95 - x = 80
 ⇒ x = 95 - 80
 ⇒ x = 15

শুধু উচ্চতর গনিত নিয়েছে = (55 - 15) জন = 40 জন 
শুধু জীববিজ্ঞান নিয়েছে = (40 - 15) জন = 25 জন

∴ শুধুমাত্র একটি বিষয় নিয়েছে (উচ্চতর গনিত বা জীববিজ্ঞান) = (40 + 25) জন = 65 জন 

৩৩.
একটি কোণকের বক্রতলের ব্যাসার্ধ 7 সে.মি. এবং উচ্চতা 27 সে.মি. হলে কোণকের আয়তন কত?
  1. 1256 ঘন সে.মি. 
  2. 1266 ঘন সে.মি. 
  3. 1336 ঘন সে.মি.
  4. 1386 ঘন সে.মি. 
সঠিক উত্তর:
1386 ঘন সে.মি. 
উত্তর
সঠিক উত্তর:
1386 ঘন সে.মি. 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি কোণকের বক্রতলের ব্যাসার্ধ 7 সে.মি. এবং উচ্চতা 27 সে.মি. হলে কোণকের আয়তন কত?

সমাধান:
দেওয়া আছে,
কোণকের বক্রতলের ব্যাসার্ধ, r = 7 সে.মি.
উচ্চতা, h = 27 সে.মি.

আমরা জানি,
কোণকের আয়তন,
= (1/3)πr2
= (1/3) × (22/7) × (7)2 × 27 ঘন সে.মি.
= (22/7) × 49 × 9 ঘন সে.মি.
= 22 × 63 ঘন সে.মি.
= 1386 ঘন সে.মি. 

৩৪.
a - [a - {a - (a + 1)}] এর মান কত?
  1. a + 1
  2. 1
  3. a - 1
  4. - 1
সঠিক উত্তর:
- 1
উত্তর
সঠিক উত্তর:
- 1
ব্যাখ্যা

প্রশ্ন: a - [a - {a - (a + 1)}] এর মান কত?

সমাধান:
a - [a - {a - (a + 1)}]
= a - [a - {a - a - 1}]
= a - [a - {- 1}]
= a - [a + 1]
= a - a - 1
= - 1

৩৫.
একটি লোকাল বাস কোনো পথের অর্ধেক দূরত্ব ঘণ্টায় ১৫ কি.মি. বেগে এবং বাকি অর্ধেক পথ ঘণ্টায় ২০ কি.মি. বেগে চললে ঐ পথ অতিক্রম করতে বাসটির মোট ৭ ঘণ্টা সময় লাগে। পথের মোট দূরত্ব কত?
  1. ৬০ কি.মি.
  2. ১০০ কি.মি.
  3. ১২০ কি.মি.
  4. ২৪০ কি.মি.
সঠিক উত্তর:
১২০ কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
১২০ কি.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি লোকাল বাস কোনো পথের অর্ধেক দূরত্ব ঘণ্টায় ১৫ কি.মি. বেগে এবং বাকি অর্ধেক পথ ঘণ্টায় ২০ কি.মি. বেগে চললে ঐ পথ অতিক্রম করতে বাসটির মোট ৭ ঘণ্টা সময় লাগে। পথের মোট দূরত্ব কত?

সমাধান:
ধরি,
পথের মোট দূরত্ব = ২ক কি.মি.

বাসটি প্রথম অর্ধেক পথ অতিক্রম করতে সময় লাগে = ক/১৫ ঘণ্টা 
দ্বিতীয় অর্ধেক পথ অতিক্রম করতে সময় লাগে = ক/২০ ঘণ্টা 

প্রশ্নমতে,
(ক/১৫) + (ক/২০) = ৭
⇒ (৪ক + ৩ক)/৬০ = ৭
 ⇒ ৭ক = ৪২০
 ⇒ ক = ৪২০/৭
 ⇒ ক = ৬০

∴ পথের মোট দূরত্ব = (২ × ৬০) কি.মি. = ১২০ কি.মি. 

৩৬.
শতকরা বার্ষিক ২৫ টাকা সুদে ৭২০ টাকার ৪ মাসের সরল সুদ কত হবে?
  1. ৪২ টাকা
  2. ৪৮ টাকা
  3. ৬০ টাকা
  4. ৭২ টাকা
সঠিক উত্তর:
৬০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৬০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: শতকরা বার্ষিক ২৫ টাকা সুদে ৭২০ টাকার ৪ মাসের সরল সুদ কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
সময় = ৪ মাস = ৪/১২ বছর = ১/৩ বছর
আসল = ৭২০ টাকা
সুদের হার = ২৫%
সুদ = ?

আমরা জানি,
সরল সুদ,
= (আসল × সময় × সুদের হার)/১০০
= {৭২০ × (১/৩) × ২৫}/১০০
= (২৪০ × ২৫)/১০০
= ৬০ টাকা

৩৭.
একটি আয়তাকার কাঠের বক্সের দৈর্ঘ্য, প্রস্থ ও কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে 3 সে.মি., 2 সে.মি., ও √38 সে.মি. হলে কাঠের বক্সটির উচ্চতা কত?
  1. √3 সে.মি.
  2. 3 সে.মি.
  3. 5 সে.মি.
  4. √5 সে.মি.
সঠিক উত্তর:
5 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
5 সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তাকার কাঠের বক্সের দৈর্ঘ্য, প্রস্থ ও কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে 3 সে.মি., 2 সে.মি., ও √38 সে.মি. হলে কাঠের বক্সটির উচ্চতা কত?

সমাধান:
দেওয়া আছে,
আয়তাকার কাঠের বক্সের
দৈর্ঘ্য, a = 3 সে.মি.
প্রস্থ, b = 2 সে.মি.
কর্ণ = √38 সে.মি.
উচ্চতা, c = ?

প্রশ্নমতে,
√(a2 + b2 + c2) = √38
বা, (a2 + b2 + c2) = 38 [ উভয়পক্ষে বর্গ করে]
বা, (3)2 + (2)2 + c2 = 38
বা, 9 + 4 + c2 = 38
বা, 13 + c2 = 38
বা, c2 = 38 - 13
বা, c2 = 25
বা, c = 5 [বর্গমূল করে] 

৩৮.
{x - (1/x)}2 = 2 হলে x3 - (1/x)3 এর মান কত? [ x - (1/x) > 0]
  1. 3√2
  2. 5√2
  3. 6√2
  4. 9√2
সঠিক উত্তর:
5√2
উত্তর
সঠিক উত্তর:
5√2
ব্যাখ্যা

প্রশ্ন: {x - (1/x)}2 = 2 হলে x3 - (1/x)3 এর মান কত? [ x - (1/x) > 0]

সমাধান:
দেওয়া আছে,
{x - (1/x)}2 = 2
⇒ x - (1/x) = √2 [ বর্গমূল করে]

এখন,
x3 - (1/x)3
= {x - (1/x)}3 + 3.x.(1/x){x - (1/x)}
= (√2)3 + 3√2
= 2√2 + 3√2
= 5√2

৩৯.
চার বিষয়ের কোনো একটি পরীক্ষায় একজন পরীক্ষার্থীর বাংলা, ইংরেজি ও গণিতে প্রাপ্ত নম্বর যথাক্রমে ৭৮, ৮১ ও ৯৪। বিজ্ঞানে কত নম্বর পেলে তার গড় নম্বর ৮২ হবে?
  1. ৭৫
  2. ৭৭
  3. ৮৭
  4. ৯৩
সঠিক উত্তর:
৭৫
উত্তর
সঠিক উত্তর:
৭৫
ব্যাখ্যা

প্রশ্ন: চার বিষয়ের কোনো একটি পরীক্ষায় একজন পরীক্ষার্থীর বাংলা, ইংরেজি ও গণিতে প্রাপ্ত নম্বর যথাক্রমে ৭৮, ৮১ ও ৯৪। বিজ্ঞানে কত নম্বর পেলে তার গড় নম্বর ৮২ হবে?

সমাধান:
ধরি,
বিজ্ঞানে প্রাপ্ত নম্বর = ক

প্রশ্নমতে,
(৭৮ + ৮১ + ৯৪ + ক)/৪ = ৮২
বা, (২৫৩+ ক)/৪ = ৮২
বা, ২৫৩ + ক = ৮২ × ৪
বা, ২৫৩ + ক = ৩২৮
বা, ক = ৩২৮ - ২৫৩
বা, ক = ৭৫

∴ বিজ্ঞানে প্রাপ্ত নম্বর = ৭৫ 

৪০.
A : B = ৫ : ৭, B : C= ৮ : ৯ এবং C : D = ৩ : ৫ হলে A : D = কত?
  1. ৪ : ৭
  2. ৩ : ৫
  3. ৪ : ৯
  4. ৮ : ২১
সঠিক উত্তর:
৮ : ২১
উত্তর
সঠিক উত্তর:
৮ : ২১
ব্যাখ্যা

প্রশ্ন: A : B = ৫ : ৭, B : C = ৮ : ৯ এবং C : D = ৩ : ৫ হলে A : D = কত?

সমাধান:
A : B = ৫ : ৭ = (৫ × ৮) : (৭ × ৮) = ৪০ : ৫৬

B : C = ৮ : ৯ = (৮ × ৭) : (৯ × ৭) = ৫৬ : ৬৩

C : D = (৩ × ২১) : (৫ × ২১) = ৬৩ : ১০৫

আবার, A : C = ৪০ : ৬৩

A : D = ৪০ : ১০৫ = ৮ : ২১

৪১.
1 + 3 + 32 + 33 + ......+ 35 = ?
  1. 324
  2. 360
  3. 364
  4. 396
সঠিক উত্তর:
364
উত্তর
সঠিক উত্তর:
364
ব্যাখ্যা

প্রশ্ন: 1 + 3 + 32 + 33 + ......+ 35 = ?

সমাধান:
দেওয়া আছে,
গুণোত্তর ধারাটির প্রথম পদ, a = 1
সাধারণ অনুপাত, r = 3/1 = 3
পদসংখ্যা, n = 6 টি

গুণোত্তর ধারার n-সংখ্যক পদের সমষ্টি = a × (rn - 1)/(r - 1) [যেখানে, r > 1]

∴ ধারাটির 6 টি পদের সমষ্টি = 1 × {(36 - 1)/(3 -1)}
= (729 - 1)/2
= 728/2
= 364

৪২.
2y = 2x - 4 এবং 4x - 5y = 3 হলে (x, y) এর মান কত?
  1. (5, 6)
  2. (6, 8)
  3. (7, 5)
  4. (7, 8)
সঠিক উত্তর:
(7, 5)
উত্তর
সঠিক উত্তর:
(7, 5)
ব্যাখ্যা

প্রশ্ন: 2y = 2x - 4 এবং 4x - 5y = 3 হলে (x, y) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
2y = 2x - 4
⇒ y = (2x - 4)/2
⇒ y = x - 2 ..............(1)

এখন,
4x - 5y = 3
⇒ 4x = 3 + 5y
⇒ 4x = (3 + 5y)
⇒ 4x = 3 + 5(x - 2)
⇒ 4x = 3 + 5x - 10
⇒ 4x = 5x - 7
⇒ 5x - 4x = 7
⇒ x = 7

x এর মান (1) নং সমীকরণে বসিয়ে পাই,
y = (7 - 2) = 5

∴ (x, y) = (7, 5)

৪৩.
১৫ গ্রাম ওজনের একটি পিতলের চামচে তামা ও দস্তার অনুপাত ৪ : ১ । এতে আরো কত গ্রাম তামা মেশালে তামা ও দস্তার অনুপাত ৫ : ১ হবে?
  1. ১ গ্রাম
  2. ৩ গ্রাম
  3. ৫ গ্রাম
  4. ৬ গ্রাম
সঠিক উত্তর:
৩ গ্রাম
উত্তর
সঠিক উত্তর:
৩ গ্রাম
ব্যাখ্যা

প্রশ্ন: ১৫ গ্রাম ওজনের একটি পিতলের চামচে তামা ও দস্তার অনুপাত ৪ : ১ । এতে আরো কত গ্রাম তামা মেশালে তামা ও দস্তার অনুপাত ৫ : ১ হবে?

সমাধান:
পিতলের চামচে তামা ও দস্তার অনুপাত ৪ : ১
অনুপাতের যোগফল = ৪ + ১ = ৫

চামচে তামার পরিমাণ = ১৫ × (৪/৫) = ১২ গ্রাম
এবং
দস্তার পরিমাণ = ১৫ × (১/৫) = ৩ গ্রাম

ধরি,
চামচে তামা ও দস্তার অনুপাত ৫ : ১ করতে তামা মেশাতে হবে = ক গ্রাম

প্রশ্নমতে,
(১২ + ক)/৩ = ৫/১
বা, ১২ + ক = ১৫
বা, ক = ১৫ - ১২
বা, ক = ৩

∴ পিতলের চামচে আরো ৩ গ্রাম তামা মেশালে তামা ও দস্তার অনুপাত ৫ : ১ হবে।