পরীক্ষা আর্কাইভ

ব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ]

পরীক্ষাব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ]তারিখতারিখ অনির্ধারিতসময়05 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
"Exam - 51 Daily Quiz Bangla: Topic: বাগ্‌ধারা ও প্রবাদ-প্রবচন, শব্দজোড় (সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ) ইত্যাদি।"
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ]

ব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ] · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
'নিজের চরকায় তেল দেয়া' প্রবাদ প্রবচনের অর্থ -
  1. নিজেই নিজের গুণগান করা
  2. স্বার্থসিদ্ধির ব্যবস্থা
  3. কাজের লাভ থেকে কাজের খরচ পুষিয়ে নেয়া
  4. নিজের কাজে মনোযোগী হওয়া
ব্যাখ্যা
• 'নিজের চরকায় তেল দেয়া' প্রবাদ প্রবচনের অর্থ - নিজের কাজে মনোযোগী হওয়া

অন্যদিকে,
- 'মাছের তেলে মাছ ভাজা' প্রবাদ প্রবচনের অর্থ - কাজের লাভ থেকে কাজের খরচ পুষিয়ে নেয়া।
- 'নিজের কোলে ঝোল টানা' প্রবাদ প্রবচনের অর্থ - স্বার্থসিদ্ধির ব্যবস্থা।
- 'নিজের ঢাক নিজে পেটানো' প্রবাদ প্রবচনের অর্থ - নিজেই নিজের গুণগান করা। 

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'শব্দজোড়' ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
  1. অর্থতত্ত্ব
  2. রূপতত্ত্ব
  3. বাক্যতত্ত্ব
  4. ধ্বনিতত্ত্ব
ব্যাখ্যা
• 'শব্দজোড়' ব্যাকরণের অর্থতত্ত্বে আলোচিত হয়।

• ব্যাকরণের আলোচ্য বিষয়:
- ব্যাকরণের আলোচ্য বিষয়কে অন্তত চারটি ভাগে ভাগ করা যায়।
যথা-
১। ধ্বনিতত্ত্ব।
২। রূপতত্ত্ব।
৩। বাক্যতত্ত্ব ও
৪। অর্থতত্ত্ব।

অর্থতত্ত্ব:
- ব্যাকরণের যে অংশে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয়, সেই অংশের নাম অর্থতত্ত্ব।
- একে বাগর্থতত্ত্বও বলা হয়।
- বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়, বাগ্‌ধারা প্রভৃতি বিষয় অর্থতত্ত্বের অন্তর্ভুক্ত।
- এছাড়া শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা নিয়েও ব্যাকরণের এই অংশে আলোচনা থাকে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ-২০২২)।
.
'যথা ধর্ম তথা জয়' প্রবাদ প্রবচনের অর্থ -
  1. ঝামেলার উপর ঝামেলা
  2. তোষামোদ করা
  3. ন্যায়ের পথেই সাফল্য আসে
  4. লক্ষ্য অর্জনের প্রাণপণ চেষ্টা
ব্যাখ্যা
• 'যথা ধর্ম তথা জয়' প্রবাদ প্রবচনের অর্থ - ন্যায়ের পথেই সাফল্য আসে

অন্যদিকে,
- 'মন্ত্রের সাধন কিংবা শরীরের পাতন' প্রবাদ প্রবচনের অর্থ - লক্ষ্য অর্জনের প্রাণপণ চেষ্টা।
- 'ম্যাও ধরা' প্রবাদ প্রবচনের অর্থ - তোষামোদ করা।
- 'বোঝার উপর শাকের আঁটি' প্রবাদ প্রবচনের অর্থ - ঝামেলার উপর ঝামেলা।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
.
'ক্রূর' শব্দের অর্থ কী?
  1. কোল
  2. কোটি
  3. খোঁপা
  4. নিষ্ঠুর
ব্যাখ্যা
- 'ক্রূর' শব্দের অর্থ হচ্ছে - 'নিষ্ঠুর'।

প্রায় সমোচ্চারিত শব্দ:
- ক্রোড় - কোল,
- ক্রোর - কোটি,
- কবরী - খোঁপা।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
.
'ঢেঁকি অবতার' বাগধারাটির অর্থ -
  1. অসাবধান
  2. কঠিন পরীক্ষা
  3. নিষ্কর্মা
  4. অপব্যয়ী
ব্যাখ্যা
• 'ঢেঁকি অবতার' বাগধারাটির অর্থ - নিষ্কর্মা ও নির্বোধ লোক।

অন্যদিকে,
- 'অগ্নি পরীক্ষা' বাগধারাটির অর্থ - কঠিন পরীক্ষা।
- 'উড়নপেকে' বাগধারাটির অর্থ - অপব্যয়ী।
- 'কাছাঢিলা' বাগধারাটির অর্থ - অসাবধান।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, (২০২১ ও ২০১৮ সংস্করণ)।
.
কোন শব্দজোড় সমার্থক অর্থ প্রকাশ করে?
  1. বিত্ত-ধন
  2. বেশি-বেশী
  3. শরণ-স্মরণ
  4. রতি-রথী
ব্যাখ্যা
• সমার্থক অর্থে ব্যবহৃত শব্দজোড় হলো - বিত্ত-ধন

অন্যদিকে,
- ‘শরণ’ অর্থ - আশ্রয়।
- ‘স্বরণ’ অর্থ - স্মৃতি।

- ‘বেশি’ অর্থ - অনেক।
- ‘বেশী’ অর্থ - বেশধারী।

- ‘রতি’ অর্থ - পরিমাণ।
- ‘রথী’ অর্থ - রথের আরোহী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
.
'কাঠের পুতুল' বাগধারাটির অর্থ -
  1. শ্রমবিমুখ
  2. অতি আদরের বড় লোকের নষ্ট পুত্র
  3. অসার
  4. নিতান্ত অলস
ব্যাখ্যা
• 'কাঠের পুতুল' বাগধারাটির অর্থ - নির্জীব বা অসার

অন্যদিকে, 
- 'আলালের ঘরের দুলাল' বাগধারার অর্থ - অতি আদরের বড় লোকের নষ্ট পুত্র।
- 'গোঁফ খেজুরে' বাগধারাটির অর্থ - নিতান্ত অলস।
- 'ননীর পুতুল' বাগধারার অর্থ - শ্রমবিমুখ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
'শারি' ও 'সারি' শব্দজোড়ের অর্থ যথাক্রমে -
  1. স্ত্রী শালিক ও পঙ্‌ক্তি
  2. পঙ্‌ক্তি ও আস্বাদ
  3. গানবিশেষ ও পুরুষ শালিক
  4. পুরুষ শালিক ও গানবিশেষ
ব্যাখ্যা
শব্দজোড়:
- বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে, যেগুলোর উচ্চারণ এক অথবা প্রায় এক, কিন্তু অর্থ ভিন্ন; এমন যুগল শব্দকে শব্দজোড় বলে।
- অধিকাংশ ক্ষেত্রে এদের বানান ভিন্ন হয়, তবে উচ্চারণ এক হওয়ায় কানে শুনে এদের পার্থক্য করা যায় না।
- বাক্যে ব্যবহৃত হলে প্রসঙ্গ বিবেচনায় এসব শব্দের পার্থক্য বোঝা যায়।

কিছু শব্দজোড়ের উদাহরণ:
• ‘শব’ শব্দের অর্থ - লাশ।
• ‘সব’ শব্দের অর্থ - সকল।

• ‘শারি’ শব্দের অর্থ - স্ত্রী শালিক।
• ‘সারি’ শব্দের অর্থ - পঙ্‌ক্তি।

• ‘স্বাদ’ শব্দের অর্থ - আস্বাদ।
• ‘সাদ’ শব্দের অর্থ - ইচ্ছা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
'আঠারো মাসে বছর' প্রবাদ প্রবচনের অর্থ -
  1. সৌভাগ্যবান হলে মৃত্যুর হাত থেকেও রক্ষা পাওায়া যায়
  2. দীর্ঘসূত্রতা
  3. মর্মান্তিক আঘাতের উপর আঘাত
  4. রক্তসূত্রে আত্মীয় না হলে আপন হয় না
ব্যাখ্যা
• 'আঠারো মাসে বছর' প্রবাদ প্রবচনের অর্থ - দীর্ঘসূত্রতা

অন্যদিকে, 
- ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ প্রবাদ প্রবচনটির অর্থ - মর্মান্তিক আঘাতের উপর আঘাত। 
- ‘যম-জামাই-ভাগনা তিন নয় আপনা’ প্রবাদ প্রবচনটির অর্থ - রক্তসূত্রে আত্মীয় না হলে আপন হয় না। 
- ‘রাখে হরি মারে কে?’ প্রবাদ প্রবচনটির অর্থ - সৌভাগ্যবান হলে মৃত্যুর হাত থেকেও রক্ষা পাওায়া যায়। 

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।