পরীক্ষা আর্কাইভ

১৯তম জুডিসিয়াল সার্ভিস (BJS) প্রস্তুতি

পরীক্ষা১৯তম জুডিসিয়াল সার্ভিস (BJS) প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৩৮
সিলেবাস
Exam - 11 General Mathematics topic: Full syllabus
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৯তম জুডিসিয়াল সার্ভিস (BJS) প্রস্তুতি

১৯তম জুডিসিয়াল সার্ভিস (BJS) প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৩৮ প্রশ্ন

.
৫০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য কত?
  1. ১৮
  2. ২২
  3. ২৪
  4. ২৬
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য কত?

সমাধান: 
৫০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা = ৭৯
৫০ থেকে ৮০ এর মধ্যবর্তী ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ৫৩
∴ পার্থক্য = ৭৯ - ৫৩ = ২৬
.
p2 + 12p + 36 কে p + 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে?
  1. 8
  2. 12
  3. 6
  4. 9
ব্যাখ্যা
প্রশ্ন: p2 + 12p + 36 কে p + 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে?  

সমাধান:
ধরি,
f(a) = p2 + 12p + 36

∴ f(- 3) = (- 3)2 + 12(- 3) + 36
= 9 - 36 + 36
= 9

∴ ভাগশেষ 9 হবে।
.
একটি বাড়ি 15 ফুট উঁচু। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়ির দেওয়াল থেকে 8 ফুট দূরে রাখা আছে। উপরে মইটি বাড়ির ছাদ ছুয়ে আছে। মইটি কত ফুট লম্বা?
  1. 13 ফুট
  2. 21 ফুট
  3. 17 ফুট
  4. 19 ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাড়ি 15 ফুট উঁচু। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়ির দেওয়াল থেকে 8 ফুট দূরে রাখা আছে। উপরে মইটি বাড়ির ছাদ ছুয়ে আছে। মইটি কত ফুট লম্বা?

সমাধান:
 
ধরি,
মইটি y ফুট লম্বা।

সমকোণী ত্রিভুজের সূত্রানুযায়ী,
(অতিভুজ) = (লম্ব) + (ভূমি)
বা, AC2 = AB2 + BC2
বা, y2 = (15)2 + (8)2
বা, y2 = 225 + 64
বা, y2 = 289
বা, y2 = 172
∴ y = 17 ফুট

∴ মইটি কত 17 লম্বা।
.
১/২ এর কত শতাংশ ৩/৫ হবে?
  1. ১১০%
  2. ১২০%
  3. ১৩০%
  4. ১৪০%
ব্যাখ্যা
প্রশ্ন; ১/২ এর কত শতাংশ ৩/৫ হবে?

সমাধান:
ধরি, ১/২ এর ক শতাংশ ৩/৫

প্রশ্নমতে,
∴১/২ এর ক/১০০ = ৩/৫
⇒ ক/২০০ = ৩/৫
⇒ ক = (৩ × ২০০)/৫
∴ ক = ১২০%
.
নিচের কোনটি 3a3 + 2a2 - 21a - 20 রাশিটির একটি উৎপাদক?
  1. a + 2
  2. a - 3
  3. a + 1
  4. a - 1
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি 3a3 + 2a2 - 21a - 20 রাশিটির একটি উৎপাদক?

সমাধান:
ধরি,
f(a) = 3a3 + 2a2 - 21a - 20

∴ f(- 1) = 3 ⋅ (- 1)3 + 2 ⋅ (- 1)2 - 21 ⋅ (- 1) - 20
= - 3 + 2 + 21 - 20
= 0
∴ (a + 1) উক্ত রাশিটির একটি উৎপাদক।

এখন,
3a3 + 2a2 - 21a - 20
= 3a3 + 3a2 - a2 - a - 20a - 20
= 3a2(a + 1) - a(a + 1) - 20(a + 1)
= (a + 1)(3a2 - a - 20)
.
১২০° কোণটি হলো -
  1. সূক্ষ্মকোণ
  2. স্থূলকোণ
  3. প্রবৃদ্ব কোণ
  4. সমকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: ১২০° কোণটি হলো -

সমাধান:
৯০° অপেক্ষা অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে।
৯০° অপেক্ষা বড় কিন্তু ১৮০° অপেক্ষা ছোট কোণকে স্থূলকোণ বলে।
১৮০° অপেক্ষা বড় কিন্তু ৩৬০° অপেক্ষা ছোট কোণকে প্রবৃদ্ব কোণ বলে।
একটি সরলরেখার উপর আরেকটি সরলরেখা লম্বভাবে দন্ডায়মান হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় এবং তাদের মান সমান হলে (৯০°) তাদের প্রত্যেককেটিকে সমকোণ বলে।

∴ ১২০° কোণটি হলো স্থূলকোণ।
.
a + (1/a) = 2 হলে, a3 + (1/a3) এর মান কত?
  1. 3
  2. 2
  3. 1
  4. 1/2
ব্যাখ্যা
প্রশ্ন: a + (1/a) = 2 হলে, a3 + (1/a3) এর মান কত?

সমাধান:
a3 + (1/a3)
= {a + (1/a)}3 - 3 ⋅ a ⋅ (1/a) {a + (1/a)}
= 23 - 3 ⋅ 2
= 8 - 6
= 2
.
একটি বাঁধ তৈরি করতে ৩২০ শ্রমিকের ২৫ দিন সময় লাগে । ৮ দিনে বাঁধটির কাজ শেষ করতে হলে, কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে ?
  1. ৭৪০ জন
  2. ৬৪০ জন
  3. ৬৮০ জন 
  4. ৭২০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বাঁধ তৈরি করতে ৩২০ শ্রমিকের ২৫ দিন সময় লাগে । ৮ দিনে বাঁধটির কাজ শেষ করতে হলে, কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে ?

সমাধান: 
২৫ দিনে একটি বাঁধ তৈরি করতে শ্রমিক লাগে = ৩২০ জন 
১ দিনে একটি বাঁধ তৈরি করতে শ্রমিক লাগে = ৩২০ × ২৫ জন
∴ ৮ দিনে একটি বাঁধ তৈরি করতে শ্রমিক লাগে = (৩২০ × ২৫)/৮ জন
= ১০০০ জন 

অতিরিক্ত শ্রমিক লাগবে = (১০০০ - ৩২০) জন = ৬৮০ জন 
.
p2 + q2 = 25 এবং p + q = 7 হলে, pq = কত?
  1. 8
  2. 10
  3. 12
  4. 14
ব্যাখ্যা
প্রশ্ন: p2 + q2 = 25 এবং p + q = 7 হলে, pq = কত?

সমাধান:
আমরা জানি,
( p + q)2 = p2 + 2pq + q2
⇒ 72 = p2 + q2 + 2pq
⇒ 49 = 25 + 2pq
⇒ 2pq = 49 - 25
⇒ 2pq = 24
∴ pq = 12
১০.
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 4√3 বর্গ মিটার হলে এর পরিসীমা কত মিটার?
  1. 8 মিটার
  2. 12 মিটার
  3. 4 মিটার
  4. 8√3 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 4√3 বর্গ মিটার হলে এর পরিসীমা কত মিটার?

সমাধান:
ধরি,
সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য = a মিটার 

∴ ক্ষেত্রফল = (√3/4) a2 বর্গমিটার

প্রশ্নমতে,
(√3/4) a2 = 4√3
বা, a2/4 = 4
বা, a2 = 16
∴ a = 4

∴ সমবাহু ত্রিভুজের পরিসীমা = 3a
= 3 × 4
= 12 মিটার
১১.
একটি ভগ্নাংশের হর লব থেকে ৪ বেশি। ভগ্নাংশটির লব ও হরের সাথে ৫ যোগ করলে ভগ্নাংশটি ২/৩ হয়। ভগ্নাংশটি কত?
  1. ৩/৭
  2. ৯/১৩
  3. ৫/৯
  4. ১৩/১৭
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ভগ্নাংশের হর লব থেকে ৪ বেশি। ভগ্নাংশটির লব ও হরের সাথে ৫ যোগ করলে ভগ্নাংশটি ২/৩ হয়। ভগ্নাংশটি কত?

সমাধান:
ধরি
ভগ্নাংশটির লব = ক
ভগ্নাংশটির হর = ক + ৪

প্রশ্নমতে,
(ক + ৫)/(ক + ৪ + ৫) = ২/৩
⇒ (ক + ৫)/(ক + ৯) = ২/৩
⇒ ৩ক + ১৫ = ২ক + ১৮
⇒ ৩ক - ২ক = ১৮ - ১৫
∴ ক = ৩

∴ ভগ্নাংশটি = ৩/(৩ + ৪) = ৩/৭
১২.
a- 3 - 0.001 = 0 হলে, a2 এর মান কত?
  1. 10
  2. 100
  3. 1000
  4. 10000
ব্যাখ্যা
প্রশ্ন: a- 3 - 0.001 = 0 হলে, a2 এর মান কত?

সমাধান:
a- 3 - 0.001 = 0
⇒ a- 3 = 0.001
⇒ 1/a3 = 1/1000
⇒ (1/a)3 = (1/10)3
⇒ 1/a = 1/10
⇒ a = 10
∴ a2 = 100
১৩.
এক ব্যক্তি বার্ষিক ১০% চক্রবৃদ্ধি সুদে ৫০০ টাকা ব্যাংকে জমা রাখলেন। তৃতীয় বছর শেষে ঐ ব্যক্তি সুদসহ কত টাকা পাবেন?
  1. ৫৬০ টাকা
  2. ৫৮০.৫ টাকা
  3. ৬২০ টাকা
  4. ৬৬৫.৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি বার্ষিক ১০% চক্রবৃদ্ধি সুদে ৫০০ টাকা ব্যাংকে জমা রাখলেন। তৃতীয় বছর শেষে ঐ ব্যক্তি সুদসহ কত টাকা পাবেন?

সমাধান:
চক্রবৃদ্ধির সুদাসল = P(1 + r)n
P = আসল
r = চক্রবৃদ্ধি মুনাফার হার
n = ৩ বছর

∴ তৃতীয় বছর শেষ ঐ ব্যক্তি সুদসহ পাবেন = ৫০০ × (১ + ১/১০)৩
= ৫০০ × (১১/১০)
=  ৫০০ × ১৩৩১/১০০০
= ৬৬৫.৫ টাকা
১৪.
2x2 - 8 এবং x2 - 1 এর গ.সা.গু কত?
  1. x + 2
  2. x + 1
  3. 0
  4. 1
ব্যাখ্যা
প্রশ্ন: 2x2 - 8 এবং x2 - 1 এর গ.সা.গু কত?

সমাধান:
১ম রাশি = 2x2 - 8
= 2(x2 - 4)
= 2 (x2 - 22)
= 2 (x + 2)(x - 2)

২য় রাশি = x2 - 1
=(x + 1)(x - 1)

∴ গ.সা.গু = 1 [যেহেতু কোন সাধারণ উৎপাদক নেই]
১৫.
একটি বই ১৫০ টাকায় বিক্রয় করায় ২৫% লাভ হয়। কত টাকায় বিক্রয় করলে ৩৫% লাভ হবে?
  1. ১৫৬ টাকা
  2. ১৬২ টাকা
  3. ১৭৫ টাকা
  4. ১৭৮ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বই ১৫০ টাকায় বিক্রয় করায় ২৫% লাভ হয়। কত টাকায় বিক্রয় করলে ৩৫% লাভ হবে?

সমাধান:
২৫% লাভে,
বিক্রয় মূল্য ১২৫ টাকায় ক্রয় মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয় মূল্য ১৫০ টাকায় ক্রয় মূল্য = (১৫০ × ১০০)/১২৫
= ১২০ টাকা

৩৫% লাভে বিক্রয়মূল্য = ১৩৫ টাকা
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১৩৫ টাকা
ক্রয়মূল্য ১২০ টাকা হলে বিক্রয়মূল্য = (১৩৫ × ১২০)/১০০ টাকা
= ১৬২ টাকা
১৬.
6a - b = 1 এবং - 6a + 5b = 7 সমীকরণে (a, b) এর মান কত?
  1. (1/2, 2)
  2. (1, 1/2)
  3. (2, 2)
  4. (2, 1)
ব্যাখ্যা
প্রশ্ন: 6a - b = 1 এবং - 6a + 5b = 7 সমীকরণে (a, b) এর মান কত?

সমাধান:
6a - b = 1 ........... (1)
- 6a + 5b = 7 ........... (2)

(1) + (2) ⇒ 
6a - b - 6a + 5b = 1 + 7
⇒ 4b = 8
∴ b = 2

(1) নং থেকে পাই,
6a - 2 = 1
⇒ 6a = 3
∴ a = 1/2

∴ (a, b) = (1/2, 2)
১৭.
2a2 + a - 15 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি?
  1. (a - 2)(2a + 5)
  2. (a + 3)(2a - 5)
  3. (a + 2)(3a - 1)
  4. (a - 1)(3a + 2)
ব্যাখ্যা
প্রশ্ন: 2a2 + a - 15 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি?

সমাধান:
2a2 + a - 15
= 2a2 + 6a - 5a - 15
= 2a(a + 3) - 5(a + 3)
= (a + 3)(2a - 5)
১৮.
একটি ত্রিভুজের পরিসীমা ৭৫ সে.মি.। বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত ৩ : ৫ : ৭ হলে, সবচেয়ে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যে কত?
  1. ২০ সে.মি.
  2. ২৫ সে.মি.
  3. ১৫ সে.মি.
  4. ১০ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের পরিসীমা ৭৫ সে.মি.। বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত ৩ : ৫ : ৭ হলে, সবচেয়ে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যে কত?

সমাধান:
ধরি,
বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে ৩ক সে.মি., ৫ক সে.মি. এবং ৭ক সে.মি.

শর্তমতে,
৩ক + ৫ক + ৭ক = ৭৫
⇒ ১৫ক = ৭৫
∴ ক = ৫
সবচেয়ে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য = ৩ × ৫ = ১৫ সে.মি.
১৯.
যদি a ও b স্বাভাবিক সংখ্যা হয় এবং a = 16b + 7 হয়, তবে নিচের কোনটি অবশ্যই বিজোড় পূর্ণসংখ্যা হবে?
  1. ab
  2. a + b
  3. a + 2b
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: যদি a ও b স্বাভাবিক সংখ্যা হয় এবং a = 16b + 7 হয়, তবে নিচের কোনটি অবশ্যই বিজোড় পূর্ণসংখ্যা হবে?

সমাধান:
যেকোনো জোড় সংখ্যার সাথে, যেকোনো পূর্ণসংখ্যা গুণ করলে গুণফল জোড় সংখ্যা হয়। 
এখন,
a = 16b + 7 
⇒ a = জোড় সংখ্যা + বিজোড় সংখ্যা
∴ a = বিজোড় সংখ্যা

ab = বিজোড় সংখ্যা × যেকোনো পূর্ণ সংখ্যা = জোড় অথবা বিজোড় সংখ্যা 
[বিজোড় সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল বিজোড় হবে, জোড় সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল জোড় হবে]

 a + b = বিজোড় সংখ্যা + যেকোনো পূর্ণ সংখ্যা = জোড় অথবা বিজোড় সংখ্যা 
[বিজোড় সংখ্যা যোগ করলে যোগফল জোড় হবে, জোড় সংখ্যা যোগ করলে যোগফল বিজোড় হবে]

a + 2b = বিজোড় সংখ্যা + (2 × যেকোনো পূর্ণ সংখ্যা) = বিজোড় সংখ্যা 
[যেকোনো পূর্ণ সংখ্যাকে 2 দ্বারা গুণ করলে গুণফল জোড় হবে, এবং উক্ত গুণফল বিজোড় সংখ্যার সাথে যোগ করলে যোগফল অবশ্যই বিজোড় সংখ্যা হবে]
২০.
এক ব্যক্তির বেতন ক্রমান্বয়ে 10% ও 20% বৃদ্ধি পেলে মোটের উপর শতকরা বৃদ্ধি কত?
  1. ২৮%
  2. ৩০%
  3. ৩২%
  4. ২৬%
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তির বেতন ক্রমান্বয়ে 10% ও 20% বৃদ্ধি পেলে মোটের উপর শতকরা বৃদ্ধি কত?

সমাধান:
মনে করি,
প্রাথমিক বেতন ছিল = ১০০ টাকা
১০% বৃদ্ধিতে বেতন = ১০০ + ১০ = ১১০ টাকা

আবার,
২০% বৃদ্ধিতে বেতন = (১১০ + ১১০ এর ২০%) টাকা
= {১১০ + (১১০ × ২০)/১০০} টাকা
= (১১০ + ২২) টাকা
= ১৩২ টাকা

∴ মোটের উপর বেতন বাড়ল = (১৩২ - ১০০) টাকা = ৩২%
২১.
একটি গরুর গাড়ির সামনের চাকার পরিধি ৫ মিটার এবং পিছনের চাকার পরিধি ৭ মিটার। গাড়িটি কতটুকু পথ অতিক্রম করলে সামনের চাকা পিছনের চাকার চেয়ে ১০০ বার বেশি ঘুরবে?
  1. ১৫০০ মিটার
  2. ১৬৮০ মিটার
  3. ১৭৫০ মিটার
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গরুর গাড়ির সামনের চাকার পরিধি ৫ মিটার এবং পিছনের চাকার পরিধি ৭ মিটার। গাড়িটি কতটুকু পথ অতিক্রম করলে সামনের চাকা পিছনের চাকার চেয়ে ১০০ বার বেশি ঘুরবে?

সমাধান:
৫ ও ৬ এর ল.সা.গু = ৫ × ৭ = ৩৫

৩৫ মিটার পথ চলতে সামনের চাকাকে ঘুরতে হয় = ৩৫/৫ = ৭ বার
৩৫ মিটার পথ চলতে পিছনের চাকাকে ঘুরতে হয় = ৩৫/৭ = ৫ বার

∴ সামনের চাকা পিছনের চাকা থেকে ২ বার বেশি ঘুরে = ৩৫ মিটারে
∴ সামনের চাকা পিছনের চাকা থেকে ১ বার বেশি ঘুরে = ৩৫/২ মিটারে
∴ সামনের চাকা পিছনের চাকা থেকে ১০০ বার বেশি ঘুরে = (১০০ × ৩৫)/ ২ মিটারে
= ১৭৫০ মিটার

∴  গাড়িটি ১৭৫০ মিটার পথ অতিক্রম করলে সামনের চাকা পিছনের চাকার চেয়ে ১০০ বার বেশি ঘুরবে।
২২.
কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?
  1. ৩/৫
  2. ৯/১১
  3. ৫/৭
  4. ১৪/১৯
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?

সমাধান:
৩/৫ = ০.৬
৯/১১ = ০.৮২ 
৫/৭ = ০.৭১
১৪/১৯ = ০.৭৪

∴ ক্ষুদ্রতম ভগ্নাংশ = ৩/৫
২৩.
একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য ৪ মিটার হলে, ঘনকটির তলগুলোর ক্ষেত্রফল কত?
  1. ৫৪ বর্গমিটার
  2. ৭২ বর্গমিটার
  3. ৯৬ বর্গমিটার
  4. ১০৪ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য ৪ মিটার হলে, ঘনকটির তলগুলোর ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
ঘনকের এক ধারের দৈর্ঘ্য, a = ৪ মিটার

আমরা জানি, 
ঘনকের তলগুলোর ক্ষেত্রফল = ৬a বর্গমিটার
= ৬ × ৪
= ৬ × ১৬
= ৯৬ বর্গমিটার

∴ ঘনকটির তলগুলোর ক্ষেত্রফল ৫৪ বর্গমিটার।
২৪.
১টি চৌবাচ্চার ৩/৫ ভাগ পূরণ হতে ৯ ঘণ্টা লাগে। চৌবাচ্চাটির বাকি অংশ পূরণ হতে আর কত সময় লাগবে?
  1. ৩ ঘণ্টা
  2. ৪ ঘণ্টা
  3. ৫ ঘণ্টা
  4. ৬ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: ১টি চৌবাচ্চার ৩/৫ ভাগ পূরণ হতে ৯ ঘণ্টা লাগে। চৌবাচ্চাটির বাকি অংশ পূরণ হতে আর কত সময় লাগবে?

সমাধান: 
চৌবাচ্চাটির বাকি অংশ = ১ - (৩/৫) = ২/৫ অংশ

এখন,
চৌবাচ্চাটির ৩/৫ ভাগ পূরণ হতে সময় লাগে = ৯ ঘণ্টা
∴ চৌবাচ্চাটির ১ বা সম্পূর্ণ ভাগ পূরণ হতে সময় লাগে = (৯ × ৫)/৩ ঘণ্টা
∴ চৌবাচ্চাটির ২/৫ ভাগ পূরণ হতে সময় লাগে = (৯ × ৫ × ২)/(৩ × ৫) ঘণ্টা
= ৬ ঘণ্টা
২৫.
প্রতি বছর শতকরা ৬ টাকা হারে লাভের চুক্তিতে ৮০০ টাকা বিনিয়োগ করে ২ বছর পর ঐ বিনিয়োগকারী মোট কত টাকা লাভ পাবে?
  1. ৮৮ টাকা
  2. ৯৬ টাকা
  3. ১২০ টাকা
  4. ১২৪ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: প্রতি বছর শতকরা ৬ টাকা হারে লাভের চুক্তিতে ৮০০ টাকা বিনিয়োগ করে ২ বছর পর ঐ বিনিয়োগকারী মোট কত টাকা লাভ পাবে?

সমাধান:
আমরা জানি,
সুদ = (হার × আসল × সময়)/১০০
= (৬ × ৮০০ × ২)/১০০
= ৯৬ টাকা
২৬.
১ মিটার = কত ইঞ্চি?
  1. ২৯.২৬ ইঞ্চি 
  2. ৩৯.৩৭ ইঞ্চি 
  3. ২৬.২৯ ইঞ্চি 
  4. ৩৭.৩৯ ইঞ্চি 
ব্যাখ্যা
প্রশ্ন: ১ মিটার = কত ইঞ্চি?

সমাধান:
আমরা জানি, 
১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি 
১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার
১ মিটার = ১০০ সেন্টিমিটার
২৭.
একটি ঘড়ি ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৩৬ টাকা বেশি হলে ১২.৫% লাভ হতো। ঘড়িটির ক্রয়মূল্য কত?
  1. ১২০ টাকা
  2. ১৪০ টাকা
  3. ১৬০ টাকা
  4. ১৮০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘড়ি ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৩৬ টাকা বেশি হলে ১২.৫% লাভ হতো। ঘড়িটির ক্রয়মূল্য কত?

সমাধান:
ধরি,
ক্রয়মূল্য = ১০০ টাকা

১০% ক্ষতিতে, বিক্রয়মূল্য = ১০০ - ১০ = ৯০ টাকা
 ১২.৫% লাভে, বিক্রয়মূল্য = ১০০ + ১২.৫ = ১১২.৫ টাকা
বিক্রয়মূল্য বেশি = ১১২.৫ - ৯০ = ২২.৫ টাকা

এখন,
বিক্রয়মূল্য ২২.৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০/২২.৫ টাকা
∴ বিক্রয়মূল্য ৩৬ টাকা বেশি হলে ক্রয়মূল্য = (১০০ × ৩৬)/২২.৫ টাকা
= (১০০ × ৩৬ × ১০)/২২৫
= ১৬০ টাকা

∴ ঘড়িটির ক্রয়মূল্য ১৬০ টাকা।
২৮.
একটি শ্রেণিকক্ষের প্রতি বেঞ্চে ৬ জন করে শিক্ষার্থী বসলে ২টি বেঞ্চ খালি থাকে। কিন্তু প্রতি বেঞ্চে ৫ জন করে বসলে ৬ জন শিক্ষার্থীকে দাঁড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণিতে বেঞ্চের সংখ্যা কয়টি?
  1. ১৬ টি
  2. ১৭ টি
  3. ১৮ টি
  4. ১৯ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি শ্রেণিকক্ষের প্রতি বেঞ্চে ৬ জন করে শিক্ষার্থী বসলে ২টি বেঞ্চ খালি থাকে। কিন্তু প্রতি বেঞ্চে ৫ জন করে বসলে ৬ জন শিক্ষার্থীকে দাঁড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণিতে বেঞ্চের সংখ্যা কয়টি?

সমাধান:
ধরি,
বেঞ্চের সংখ্যা = ক টি

প্রথম শর্তমতে, শিক্ষার্থীর সংখ্যা = ৬(ক - ২)
দ্বিতীয় শর্তমতে, শিক্ষার্থীর সংখ্যা = ৫ক + ৬

এখন,
৬(ক - ২) = ৫ক + ৬
⇒ ৬ক - ১২ = ৫ক + ৬
⇒ ক = ১৮
∴ বেঞ্চের সংখ্যা ১৮ টি
২৯.
একটি খুঁটির 1/3 অংশ মাটির নিচে পুঁতে রাখা আছে। মাটির নিচে যতটুকু আছে তার 1/2 অংশ পানিতে আছে এবং বাকি অংশ পানির উপরে আছে। যদি পানির উপরে থাকা অংশটির দৈর্ঘ্য 9 ফুট হয়, পানিতে থাকা অংশটির দৈর্ঘ্য কত?
  1. 3 ফুট
  2. 4 ফুট
  3. 6 ফুট
  4. 9 ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি খুঁটির 1/3 অংশ মাটির নিচে পুঁতে রাখা আছে। মাটির নিচে যতটুকু আছে তার 1/2 অংশ পানিতে আছে এবং বাকি অংশ পানির উপরে আছে। যদি পানির উপরে থাকা অংশটির দৈর্ঘ্য 9 ফুট হয়, পানিতে থাকা অংশটির দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি, খুঁটির দৈর্ঘ্য = r মিটার

এখন,
মাটির নিচে আছে খুঁটিটির = r × (1/3) = r/3 অংশ
পানিতে আছে খুঁটিটির = (r/3) × (1/2) = r/6 অংশ 

∴ বাকি অংশ বা পানির উপরে আছে = r - (r/3) - (r/6)
= (6r - 2r - r)/6
= 3r/6
= r/2

প্রশ্নমতে,
r/2 = 9
∴ r = 18 ফুট

∴ খুঁটিটির পানিতে থাকা অংশটির দৈর্ঘ্য = 18/6 = 3 ফুট
৩০.
a + a- 1 = 3 হলে, a4 + (a- 1)4 এর মান কত?
  1. 37
  2. 43
  3. 47 
  4. 53
ব্যাখ্যা
প্রশ্ন: a + a- 1 = 3 হলে, a4 + (a- 1)4 এর মান কত?

সমাধান:
a4 + (a- 1)4 = a4 + (1/a4)
= (a2)2 + (1/a2)2
= {a2 + (1/a2)}2 - 2 ⋅ a2 ⋅ (1/a2)
= [{a + (1/a)}2 - 2 ⋅ a ⋅ (1/a)]2 - 2 
= (32 - 2)2 - 2 [যেহেতু, a + a- 1 = 3 বা, a + (1/a) = 3]
= 72 - 2
= 47 
৩১.
একটি ঘড়ি বিক্রয়ে একজন দোকানদার ৫% ডিসকাউন্ট দেয়। যদি সে ৭% ডিসকাউন্ট দেয় তবে সে ১৫ টাকা কম লাভ করে। ঘড়িটির তালিকা মূল্য কত?
  1. ৬০০ টাকা
  2. ৬৫০ টাকা
  3. ৭৫০ টাকা
  4. ৮০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘড়ি বিক্রয়ে একজন দোকানদার ৫% ডিসকাউন্ট দেয়। যদি সে ৭% ডিসকাউন্ট দেয় তবে সে ১৫ টাকা কম লাভ করে। ঘড়িটির তালিকা মূল্য কত?

সমাধান:
ডিসকাউন্টের পার্থক্য = ৭ - ৫ = ২%
[১৫ টাকা কম লাভ করলে শতকরা ডিসকাউন্টের পার্থক্য ২%]

প্রশ্নমতে,
২% = ১৫
⇒ ১% = ১৫/২
⇒ ১০০% = (১৫ × ১০০)/২
= ৭৫০ টাকা

∴ ঘড়িটির তালিকা মূল্য ৭৫০ টাকা।
৩২.
  1. 1/n2
  2. n2
  3. n
  4. √n
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:
৩৩.
বার্ষিক ৮% সরল সুদে, ৪৫০ টাকা কত বছরে সুদে-আসলে ৫৯৪ টাকা হবে?
  1. ২ বছর
  2. ৩ বছর
  3. ৬ বছর
  4. ৪ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ৮% সরল সুদে, ৪৫০ টাকা কত বছরে সুদে-আসলে ৫৯৪ টাকা হবে?

সমাধান:
সুদ = সুদাসল - আসল
= ৫৯৪ - ৪৫০
= ১৪৪ টাকা

আমরা জানি,
সময় = (সুদ × ১০০)/(আসল × সুদের হার)
= (১৪৪ × ১০০)/(৪৫০ × ৮)
= ১৪৪০০/৩৬০০
= ৪ বছর
৩৪.
একটি ট্রেন ১৮ সেকেন্ড ও ১৫ সেকেন্ডে যথাক্রমে ১৬২ ও ১২০ মিটার লম্বা দুটি স্টেশন অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?
  1. ৬০ মিটার
  2. ১২০ মিটার
  3. ৯০ মিটার
  4. ১৮০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন ১৮ সেকেন্ড ও ১৫ সেকেন্ডে যথাক্রমে ১৬২ ও ১২০ মিটার লম্বা দুটি স্টেশন অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?

সমাধান:
ধরি,
ট্রেনটির দৈর্ঘ্য = ক মিটার

প্রশ্নমতে, 
(ক + ১৬২)/১৮ = ( ক + ১২০)/১৫
⇒ ১৮ক + ২১৬০ = ১৫ক + ২৪৩০
⇒ ১৮ক - ১৫ক = ২৪৩০ - ২১৬০
⇒ ৩ক = ২৭০
∴ ক = ৯০ মিটার

∴ ট্রেনটির দৈর্ঘ্য ৯০ মিটার।
৩৫.
দুটি সংখ্যার গুণফল 64 এবং ভাগফল 4 হলে, বড় সংখ্যাটি কত?
  1. 4
  2. 8
  3. 12
  4. 16
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার গুণফল 64 এবং ভাগফল 4 হলে, বড় সংখ্যাটি কত?

সমাধান: 
ধরি,
সংখ্যা দু’টি x ও y
১ম শর্তমতে, xy = 64
২য় শর্তমতে, x/y = 4
⇒ x = 4y 

এখন,
xy = 64
⇒ 4y × y = 64
⇒ y2 = 16
⇒ y = 4

∴ x = 4 × 4 = 16 
৩৬.
বৃত্তের ব্যাস দ্বিগুণ বৃদ্ধি পেলে এর পরিধি কতগুণ বৃদ্ধি পায়?
  1. ২ গুণ
  2. ৩ গুণ
  3. ৪ গুণ
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের ব্যাস দ্বিগুণ বৃদ্ধি পেলে এর পরিধি কতগুণ বৃদ্ধি পায়?

সমাধান:
ধরি, বৃত্তের ব্যাস = 2r
তাহলে, বৃত্তের পরিধি = 2πr
ব্যাস দ্বিগুণ বৃদ্ধি পেলে, নতুন ব্যাস = 2r + (2 × 2r) = 6r

∴ নতুন পরিধি = 2π × (6r/2) [ব্যাসার্ধ = ব্যাস/2]
= 2π × 3r
= 6πr
∴ পরিধি বৃদ্ধি পেয়েছে (6πr - 2πr) = 4πr
যা 2πr এর দ্বিগুণ।
৩৭.
১ নটিক্যাল মাইলে কত মিটার?
  1. ১৭৫০ মিটার
  2. ১৮৫২ মিটার
  3. ১৬৬৭ মিটার
  4. ৩৯৩৭ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ১ নটিক্যাল মাইলে কত মিটার?

সমাধান:
আমরা জানি,
১ নটিক্যাল মাইল = ১.৮৫২ কিলোমিটার
= ১.৮৫২ × ১০০০ মিটার
= ১৮৫২ মিটার
৩৮.
ত্রিভুজ ABC এর AB = AC, BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করলে যদি ∠ACD = 120° হয় তবে ∠BAC এর মান কত?
  1. 40°
  2. 45°
  3. 60°
  4. 70°
ব্যাখ্যা
প্রশ্ন: ত্রিভুজ ABC এর AB = AC, BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করলে যদি ∠ACD = 120° হয় তবে ∠BAC এর মান কত?

সমাধান:

BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করলে যদি ∠ACD = 120° হয় তবে  ∠ACB = 60° 
AB = AC বলে ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভূজ।
সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় সমান হয় বলে ∠ABC = 60°

আমরা জানি,
ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি = 180°
⇒ ∠ABC + ∠ACB + ∠BAC = 180°
⇒ 60° + 60° + ∠BAC = 180° 
⇒ 120°+ ∠BAC =180° 
∴∠BAC = 60°