পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
বাংলা সাহিত্য - মধ্য যুগ
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর কত সালে জন্মগ্রহণ করেন?
  1. ক) ১৭৬০
  2. খ) ১৭৫২
  3. গ) ১৭৪২
  4. ঘ) ১৭১২
সঠিক উত্তর:
ঘ) ১৭১২
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৭১২
ব্যাখ্যা
মঙ্গলযুগ তথা মধ্যযুগের সর্বশেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর। তিনি ১৭১২ সালে জন্মগ্রহণ করেন ও ১৭৬০ সালে মারা যান। তিনি অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা। উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ডঃ. সৌমিত্র শেখর।
.
‘ফোকলাের' কথাটির উদ্ভাবক-
  1. ক) ডরসন
  2. খ) উইলিয়াম থমাস
  3. গ) হেনরি গ্লাস
  4. ঘ) উইলিয়াম কেরি
সঠিক উত্তর:
খ) উইলিয়াম থমাস
উত্তর
সঠিক উত্তর:
খ) উইলিয়াম থমাস
ব্যাখ্যা
ফোকলাের (Folklore) কথাটির বাংলা প্রতিরূপ লােকসাহিত্য। ফোকলাের কথাটির উদ্ভাবক উইলিয়াম থমাস। ১৮৪৮ সালে সর্বপ্রথম লন্ডনে Folklore Society প্রতিষ্ঠিত হয়। উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসিনা নাজিলা।
.
প্রণয়ােপাখ্যানগুলাের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে-
  1. ক) অনুকরণপ্রিয়তা
  2. খ) মুসলিমের রচনা
  3. গ) রাজাদের কাহিনী
  4. ঘ) মানবিক প্রেম
সঠিক উত্তর:
ঘ) মানবিক প্রেম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মানবিক প্রেম
ব্যাখ্যা
বাংলা সাহিত্যে মুসলমান কবিদের উল্লেখযােগ্য অবদান রােমান্টিক প্রণয়ােপাখ্যান। এ‌ রােমান্টিক প্রণয়ােপাখ্যান কাব্যগুলােতে মানবীয় প্রেম স্থান পেয়েছে। এর পূর্বে মধ্যযুগের সাহিত্যে দেব দেবীর প্রাধান্য ছিল। উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ডঃ. সৌমিত্র শেখর।
.
আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি কে?
  1. ক) কোরেশী মাগন ঠাকুর
  2. খ) আলাওল
  3. গ) দৌলত কাজী
  4. ঘ) মরদন
সঠিক উত্তর:
গ) দৌলত কাজী
উত্তর
সঠিক উত্তর:
গ) দৌলত কাজী
ব্যাখ্যা
আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি দৌলত কাজী। ‌ অন্যান্য কবিগণ হলেন- আলাওল, কোরেশী মাগন ঠাকুর, মরদন, আবদুল করিম খন্দকার, শমসের আলী। উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসিনা নাজিলা।
.
'লায়লী-মজনু' প্রণয়োপাখ্যান সম্পাদনা করেন কে?
  1. ক) মুহম্মদ শহীদুল্লাহ
  2. খ) এনামুল হক
  3. গ) আহমদ শরীফ
  4. ঘ) আনোয়ার পাশা
সঠিক উত্তর:
গ) আহমদ শরীফ
উত্তর
সঠিক উত্তর:
গ) আহমদ শরীফ
ব্যাখ্যা
আহমদ শরীফ মধ্যযুগের সাহিত্যবিষয়ক ৪৫ টি গ্রন্থ সম্পাদনা করেছেন। তাঁর সম্পাদিত 'লাইলী-মজনু' বাংলা একাডেমির প্রথম প্রকাশিত গ্রন্থ। প্রকাশিত হয় ১৯৫৭ সালে। উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসিনা নাজিলা।