পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ]

পরীক্ষাডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ]তারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
বিষয় - আন্তর্জাতিক বিষয়াবলি টপিকসমূহ: ১. আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি i) পরিবেশগত বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু ii) পরিবেশ বিষয়ক সংস্থা ও জোট [UNEP, IMO, WMO, IPCC, EEA, Greenpeace, ICAN ইত্যাদি] iii) পরিবেশ বিষয়ক চুক্তি ও সম্মেলন। ২. বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ। ------------------ [নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আজ বা যেকোন সময় পরীক্ষা শুরু করা হলেও নির্দিষ্ট সময়ে পুরো সিলেবাস সম্পন্ন হবে]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ]

ডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ] · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচী (UNEP) এর বর্তমান নির্বাহী পরিচালক কে? (এপ্রিল, ২০২৪)
  1. আন্দ্রেয়া হিনউড
  2. এলিজাবেথ মারুমা ম্রেমা
  3. ড্যানিয়েল কুনি
  4. ইনগার অ্যান্ডারসেন
ব্যাখ্যা
UNEP:
- জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচী (UNEP).
- UNEP-এর পূর্ণরূপ- United Nations Environment Programme.
- UNEP - সদর দপ্তর- নাইরোবি, কেনিয়া।
- প্রতিষ্ঠা লাভ করে- ৫ জুন, ১৯৭২ সালে।
- বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়-৫ জুন।
- সদস্য রাষ্ট্র- ১৯৩টি। (এপ্রিল, ২০২৫)
- UNEP এর প্রধানের পদবী- নির্বাহী পরিচালক।
- বর্তমান নির্বাহী পরিচালক- ইনগার অ্যান্ডারসেন। (এপ্রিল, ২০২৫)
- চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার প্রদান করে UNEP.

তথ্যসূত্র - UNEP অফিসিয়াল ওয়েবসাইট।
.
জাতিসংঘ ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট- ২০২৪ অনুযায়ী শীর্ষ দেশ কোনটি?
  1. ফিনল্যান্ড
  2. ডেনমার্ক
  3. আইসল্যান্ড
  4. সুইডেন
ব্যাখ্যা
জাতিসংঘ ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট- ২০২৪:
- ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট প্রকাশ করে জাতিসংঘ।
- জাতিসংঘের উদ্যোগে সুখী দেশের তালিকা করার ক্ষেত্রে মানুষের সুখের নিজস্ব মূল্যায়ন, সেই সঙ্গে অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতির ওপর ভিত্তি করে শূন্য থেকে ১০ সূচকে নম্বর পরিমাপ করা হয়। পাশাপাশি প্রতিটি দেশের মানুষের ব্যক্তিগত সুস্থতার অনুভূতি, ব্যক্তিগত স্বাধীনতা, উদারতা, জিডিপি ও দুর্নীতির মাত্রা বিবেচনায় নেয়া হয়।
- বাংলাদেশের অবস্থান ১২৯ তম।

⇒ সবচেয়ে সুখী দেশ সমূহ:
• ১ম অবস্থানে আছে - ফিনল্যান্ড।
• ২য় অবস্থানে আছে - ডেনমার্ক।
• ৩য় অবস্থানে আছে - আইসল্যান্ড।
• ৪র্থ অবস্থানে আছে - সুইডেন।
• ৫ম অবস্থানে আছে - ইসরাইল।
• ৬ষ্ঠ অবস্থানে আছে - নেদারল্যান্ডস।
• ৭ম অবস্থানে আছে - নরওয়ে।
• ৮ম অবস্থানে আছে - লুক্সেমবার্গ।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
.
আবহাওয়া বিষয়ক জাতিসংঘের বিশেষায়িত সংস্থা কোনটি?
  1. IOM
  2. ICAO
  3. WMO
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
বিশ্ব আবহাওয়া সংস্থা:
- বিশ্ব আবহাওয়া সংস্থা জাতিসংঘের বিশেষায়িত একটি সংস্থা WMO।
- WMO এর পূর্ণরূপ World Meteorological Organization.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৫০ সালে।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৯৩টি। (এপ্রিল, ২০২৫)
• ১৮৭টি দেশ।
• ৬টি অঞ্চল।
- বর্তমান মহাসচিব: সেলেস্তে সাওলো। (এপ্রিল, ২০২৫)

উল্লেখ্য,
- IOM: আন্তর্জাতিক অভিবাসী সংস্থা।
- ICAO: আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা।

তথ্যসূত্র - WMO অফিসিয়াল ওয়েবসাইট।
.
৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসের সেরা চলচ্চিত্র কোনটি? (এপ্রিল, ২০২৫)
  1. প্যারাসাইট
  2. ফরেস্ট গাম্প
  3. আনোরা
  4. শিন্ডলার্স লিস্ট
ব্যাখ্যা
৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডস:
- যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে স্থানীয় সময় অনুযায়ী ২রা মার্চ অস্কারের জমকালো আসরে ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডস ঘোষণা করা হয়।
- ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে 'আনোরা'।
- সিনেমার নির্মাতা হচ্ছেন শন বেকার।
- সিনেমাটি সেরা ছবি, অভিনেত্রী, পরিচালক, সম্পাদনা ও সেরা মৌলিক চিত্রনাট্যের পুরস্কার লাভকরে।
- ব্রুকলিনের এক তরুণী অ্যানির জীবনকে কেন্দ্র করে এগিয়েছে 'আনোরা' সিনেমার গল্প।
- এ সিনেমার জন্য সেরা নির্মাতার পুরস্কার জিতেছেন শন বেকার, মাইকি ম্যাডিসন হয়েছেন সেরা অভিনেত্রী।

তথ্যসূত্র - পত্রিকা রিপোর্ট।
.
জাতিসংঘের দুটি সংস্থা WMO এবং UNEP এর সমন্বয়ে গঠিত হয় কোনটি?
  1. IUCN
  2. EEP
  3. WLP
  4. IPCC
ব্যাখ্যা
IPCC:
- জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকার প্যানেল IPCC.
- IPCC-এর পূর্ণরূপ Intergovernmental Panel on Climate Change.
- জাতিসংঘের দুটি সংস্থা নিয়ে IPCC গঠিত হয়।
- WMO এবং UNEP এর সম্মিলিত নাম IPCC গঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৮৮ সালে।
- সদস্য: ১৯৫টি। (এপ্রিল, ২০২৫)
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।

তথ্যসূত্র - IPCC ওয়েবসাইট।
.
জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন (UNFCCC) এর বর্তমান সদস্য সংখ্যা কত? (এপ্রিল, ২০২৫)
  1. ১৯৫টি
  2. ১৯৬টি
  3. ১৯৭টি
  4. ১৯৮টি
ব্যাখ্যা
UNFCCC:
- জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন UNFCCC.
- UNFCCC এর পূর্ণরূপ হল United Nations Framework Convention on Climate Change.
- জাতিসংঘ সদর দপ্তরে United Nations Framework Convention on Climate Change (UNFCCC) গৃহীত হয়।
- একই বছরের ৪ থেকে ১৪ জুন ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে অনুষ্ঠিত বিশ্ব ধরিত্রী সম্মেলনে এটি স্বাক্ষরের জন্যে উন্মুক্ত করা হয় যা ২১ মার্চ ১৯৯৪ কার্যকর হয়।
- UNFCCC স্বাক্ষরিত হয়: ১৯৯২ সালে।
- সদর দপ্তর: বন, জার্মানি।
- বর্তমান সদস্য: ১৯৮টি। (এপ্রিল, ২০২৫)

তথ্যসূত্র - UNFCCC ওয়েবসাইট।
.
ইউরোপীয় পরিবেশ সংস্থার (EEA) সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. বার্লিন, জার্মানি
  2. কোপেনহেগেন, ডেনমার্ক
  3. রোম, ইতালি
  4. প্যারিস, ফ্রান্স
ব্যাখ্যা
ইউরোপীয় পরিবেশ সংস্থা (European Environment Agency):
- গঠন - ১৯৯৪ সালে।
- সদরদপ্তর - কোপেনহেগেন, ডেনমার্ক।
- সদস্য দেশ -৩২ টি।
- সহযোগী দেশ - ০৬টি।
- ইউরোপীয় ইউনিয়নকে পরিবেশ বিষয়ক তথ্য সরবরাহের মাধ্যমে সহায়তা করা এই সংস্থার প্রধান কাজ।

তথ্যসূত্র - EEA ওয়েবসাইট।
.
'ICAN' এর মূল কাজ কোনটি?
  1. পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ
  2. বণ্যপ্রানী সংরক্ষণ
  3. সমুদ্র দূষণ রোধ
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা
ICAN:
- এটি একটি পরিবেশবাদী সংস্থা‌।
- 'ICAN' এর পূর্ণরূপ - International Campaign to Abolish Nuclear Weapons.
- প্রতিষ্ঠিত হয়: ২০০৭ সালে।
- প্রতিষ্ঠার স্থান: মেলবোর্ন, অস্ট্রেলিয়া।
- ২০১৭ সালে সংস্থাটি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
- ICAN হল এক শতাধিক দেশের বেসরকারী সংস্থাগুলির একটি জোট যা পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণের জাতিসংঘের চুক্তি মেনে চলা এবং বাস্তবায়নে কাজ করে।

তথ্যসূত্র - ICAN এর ওয়েবসাইট।
.
World Watch কোন দেশ ভিত্তিক পরিবেশবাদী সংগঠন?
  1. যুক্তরাজ্য
  2. অস্ট্রিয়া
  3. যুক্তরাষ্ট্র
  4. জার্মানি
ব্যাখ্যা
পরিবেশবাদী সংগঠন:
- World Watch যুক্তরাষ্ট্র ভিত্তিক পরিবেশবাদী সংগঠন।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৭৪ সালে।
- এই সংগঠনের প্রতিষ্ঠিতা হলেন- লেস্টার আর ব্রাউন।
- World Watch এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।

তথ্যসূত্র - World Watch এর ওয়েবসাইট ও সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট।