পরীক্ষা আর্কাইভ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৬১
সিলেবাস
[ATEO - নিয়োগ প্রস্তুতি: পরীক্ষা - ৫০] ফুল মডেল টেস্ট - ১০ মান বণ্টন: ১. বাংলা - ২৫ ২. ইংরেজি - ২৫ ৩. গণিত ও বিজ্ঞান - ২৫ ৪. সাধারণ জ্ঞান - ২৫
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৬১ প্রশ্ন

.
'অসমাপিকা' উপন্যাসের রচয়িতা কে?
  1. আহসান হাবীব
  2. অন্নদাশঙ্কর রায়
  3. আবু জাফর ওবায়দুল্লাহ
  4. অদ্বৈত মল্লবর্মণ
সঠিক উত্তর:
অন্নদাশঙ্কর রায়
উত্তর
সঠিক উত্তর:
অন্নদাশঙ্কর রায়
ব্যাখ্যা
অন্নদাশঙ্কর রায়:
- তিনি ১৯০৪ সালের ১৫ মার্চ ভারতের উড়িষ্যা প্রদেশের ঢেঙ্কানলে জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন ঔপন্যাসিক, প্রাবন্ধিক, কবি, চিন্তাবিদ। 
- তিনি উনিশ শতকের বাঙালি রেনেসাঁ ঐতিহ্যের শেষ বুদ্ধিজীবী হিসেবে অভিহিত।
- তাঁর প্রথম প্রকাশিত লেখার নাম 'তিনটি প্রশ্ন' (প্রবাসী', ১৯২০)।
- তাঁর প্রথম উপন্যাসের নাম 'অসমাপিকা' (১৯৩০)।
- তাঁর প্রথম কবিতাগ্রন্থের নাম 'রাখী' (১৯৩২)।
- তিনি ২৮ শে অক্টোবর, ২০০২ সালে কলকাতায় মৃত্যুবরণ করেন।

তাঁর রচিত প্রধান উপন্যাস:
- যার যথা দেশ,
- অজ্ঞাতবাস,
- কঙ্কাবতী,
- দুঃখমোচন,
- মর্তের স্বর্গ,
- অপসরণ। 

তাঁর রচিত প্রধান প্রবন্ধগ্রন্থ:
- তারুণ্য,
- ইশারা,
- জীবনশিল্পী,
- বিনুর বই,
- আধুনিকতা,
- জীয়ন কাটি,
- প্রত্যয় ইত্যাদি।

তাঁর রচিত ভ্রমনকাহিনি:
- পথে প্রবাসে,
- ইউরোপের চিঠি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
'স্থাণু' শব্দের 'ণ' বসেছে কোন নিয়মে?
  1. স্বভাবতই 'ণ' বসেছে
  2. ম এবং ক এ মাঝে 'ণ' বসে
  3. 'ক' এর পূর্বে 'ণ' বসে
  4. ম-এর পরে 'ণ' বসে
সঠিক উত্তর:
স্বভাবতই 'ণ' বসেছে
উত্তর
সঠিক উত্তর:
স্বভাবতই 'ণ' বসেছে
ব্যাখ্যা
• ‘ণ’ ব্যবহারের নিয়ম:
- ট-বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে সব সময় 'ণ' ব্যবহৃত হয়।
যেমন:
- ঘণ্টা, কাণ্ড ইত্যাদি।

• ঋ, র, ষ - এর পরে 'ণ' হয়।
যেমন:
- ঋণ, তৃণ, বর্ণ, বর্ণনা, কারণ, মরণ, ব্যাকরণ, ভীষণ, ভাষণ, উষ্ণ ইত্যাদি।

• কতকগুলো শব্দে স্বভাবতই ‘ণ’ হয়।
যেমন:
- চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মণ, বেণু, বীণা, কঙ্কণ, কণিকা, স্থাণু, ফণী, পিণাক ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
নিচের কোনটি খাঁটি বাংলা উপসর্গ?
  1. দুর
  2. সম
  3. আড়
  4. পরা
সঠিক উত্তর:
আড়
উত্তর
সঠিক উত্তর:
আড়
ব্যাখ্যা
• খাঁটি বাংলা উপসর্গ - আড়

খাঁটি বাংলা উপসর্গ:
- বাংলা ভাষায় ব্যবহৃত নিজেস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়।
- খাঁটি বাংলা উপসর্গ ২১ টি।
যথা:
- অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

অন্যদিকে,
সংস্কৃত বা তৎসম উপসর্গ:
- বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে।
- সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০ টি।
যথা:  
- প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'মোদের গরব, মোদের আশা,
আ-মরি বাংলা ভাষা!' - গানটির রচয়িতা কে?
  1. লালন শাহ
  2. রবীন্দ্রনাথ ঠাকুর
  3. রামপ্রসাদ সেন
  4. অতুলপ্রসাদ সেন
সঠিক উত্তর:
অতুলপ্রসাদ সেন
উত্তর
সঠিক উত্তর:
অতুলপ্রসাদ সেন
ব্যাখ্যা
- 'মোদের গরব, মোদের আশা, আ-মরি বাংলা ভাষা!' - গানটির রচয়িতা অতুলপ্রসাদ সেন।  
- গানটিতে অতুলপ্রসাদের মাতৃভাষার প্রতি মমত্ববোধ ফুটে উঠেছে।
- এ গান বাংলাদেশের  ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সময় বাঙালিদের মধ্যে অফুরন্ত প্রেরণা জুগিয়েছে। 

অতুলপ্রসাদ সেন: 
- তিনি মূলত কবি, গীতিকার, গায়ক ছিলেন।
- তিনি ১৮৭১ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন।
- তিনি বাংলা গানে সর্বপ্রথম ঠুমরি আমদানি করেন। 
- তিনি সুরকার ও গীতিকার হিসাবে সঙ্গীত ভুবনে অনন্য স্থান দখল করে আছেন।
- তাঁর ‘মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা।’ গান ষাটের দশকে পূর্ব বাংলায় বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনকারীদের মনে উদ্দীপনার সঞ্চার করেছিল।
- তাঁর রচিত গানের সংখ্যা প্রায় ২০০টি।

তাঁর গানের সংকলন:
- কয়েকটি গান ও গীতিগুঞ্জ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
‘অগ্রজ’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. দুর্বল
  2. ঢালু
  3. অনুজ
  4. পশ্চাৎ
সঠিক উত্তর:
অনুজ
উত্তর
সঠিক উত্তর:
অনুজ
ব্যাখ্যা
• ‘অগ্রজ’ শব্দের বিপরীত শব্দ - অনুজ

অন্যদিকে,
- 'ষণ্ডা' শব্দের বিপরীত শব্দ - দুর্বল।
- 'ঢালু' শব্দের বিপরীত শব্দ - সমান।
- 'অগ্র' শব্দের বিপরীত শব্দ - পশ্চাৎ।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ- ২০২১)।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'আঠারো শতকের বাংলা চিঠি' - গ্রন্থটির রচয়িতা কে?
  1. আবুল ফজল
  2. মোতাহের হোসেন চৌধুরী
  3. মাহমুদুল হক
  4. আনিসুজ্জামান
সঠিক উত্তর:
আনিসুজ্জামান
উত্তর
সঠিক উত্তর:
আনিসুজ্জামান
ব্যাখ্যা
• 'আঠারো শতকের বাংলা চিঠি' গ্রন্থটির রচয়িতা - আনিসুজ্জামান

আনিসুজ্জামান:
- লেখক আনিসুজ্জামান এর প্রকৃত নাম এ.টি.এম. আনিসুজ্জামান।
- ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 'ইংরেজি আমলের বাংলা সাহিত্যে বাঙালি মুসলমানের চিন্তাধারা' শিরোনামে ডক্টরেট লাভ করেন। এই গবেষণাপত্রকে তিনি ‘মুসলিম মানস ও বাংলা সাহিত্য' (১৯৬৪) নামে গ্রন্থরূপ দেন।
- তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ২০০৫ সালে সম্মানিক ডি.লিট. পান।
- এছাড়াও ২০১৪ সালে ভারত সরকারের পদ্মভূষণ লাভ করেন।

তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থের নাম:
- স্বরূপের সন্ধানে, 
- আঠারো শতকের বাংলা চিঠি, 
- বাঙালি নারী: সাহিত্য ও সমাজে, 
- কাল নিরবধি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'বজ্রসম' কোন সমাস?
  1. বহুব্রীহি সমাস
  2. মধ্যপদলোপী কর্মধারয়
  3. তৎপুরুষ সমাস
  4. কর্মধারয় সমাস
সঠিক উত্তর:
তৎপুরুষ সমাস
উত্তর
সঠিক উত্তর:
তৎপুরুষ সমাস
ব্যাখ্যা
তৎপুরুষ সমাস:
- পূর্বপদের বিভক্তির লোপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে।
- তৎপুরুষ সমাসের পূর্বপদে দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত যে কোনো বিভক্তি থাকতে পারে; আর পূর্বপদের বিভক্তি অনুসারে এদের নামকরণ হয়।
  যেমন:
- বিপদকে আপন্ন = বিপদাপন্ন,
- এখানে দ্বিতীয়া বিভক্তি ‘কে’ লোপ - পেয়েছে বলে এর নাম দ্বিতীয়া তৎপুরুষ সমাস,
- বজ্রের সম = বজ্রসম। (ষষ্ঠী তৎপুরুষ সমাস),
- এখানে ষষ্ঠী বিভক্তি লোপ পেয়েছে।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
নিচের কোনটি যৌগিক শব্দ?
  1. সন্দেশ
  2. তৈল
  3. কর্তব্য
  4. মহাযাত্রা
সঠিক উত্তর:
কর্তব্য
উত্তর
সঠিক উত্তর:
কর্তব্য
ব্যাখ্যা
• 'কর্তব্য' - যৌগিক শব্দ। 

শব্দকে অর্থগতভাবে তিন ভাগে ভাগ করা হয় - 
১. যৌগিক শব্দ,
২. রূঢ়ি শব্দ,
৩. যোগরূঢ় শব্দ।

যৌগিক শব্দ:
- যেসকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই তাকে যৌগিক শব্দ বলে। 
যেমন:
- গায়ক, দৌহিত্র, কর্তব্য, বাবুয়ানা, চিকামারা, মধুর, শয়ন, গুণবান।

রূঢ়ি শব্দ:
- প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোন বিশিষ্ট অর্থ গ্রহণ করলে তাকে রূঢ়ি শব্দ বলে। 
যেমন:
- হস্তী, বাঁশি, তৈল, প্রবীণ, সন্দেশ

যোগরূঢ় শব্দ:
- সমাস নিষ্পন্ন যেসকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে বিশিষ্ট কোন অর্থ গ্রহণ করে তাকে যোগরূঢ় বলে।
যেমন:
- পঙ্কজ, রাজপুত, মহাযাত্রা, জলধি, আদিত্য।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, (২০১৯ সংস্করণ)।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
বিভক্তিযুক্ত শব্দকে কী বলে?
  1. পদ
  2. প্রাতিপাদিক
  3. অক্ষর
  4. বাক্য
সঠিক উত্তর:
পদ
উত্তর
সঠিক উত্তর:
পদ
ব্যাখ্যা
• বিভক্তিযুক্ত শব্দকে - পদ বলে। 

পদ: 
- শব্দে বিভক্তি যুক্ত হলেই তাকে পদ বলা হয়। অর্থাৎ, বিভক্তি যুক্ত শব্দকে পদ বলে।
- বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দ বিভক্তিযুক্ত।
- যেসব শব্দে বিভক্তি দেখা যায় না সেসব শব্দে শূন্য বিভক্তি থাকে। তাই বাক্যের প্রতিটি শব্দই পদ।

পদগুলো প্রধানত দুই প্রকার। 
যথা - সব্যয় পদ ও অব্যয় পদ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী (২০১৯ সংস্করণ)।
১০.
'তদ্রুপ' শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. তদ + রুপ
  2. ত + দ্রুপ
  3. তদ + রূপ
  4. তৎ + রূপ
সঠিক উত্তর:
তৎ + রূপ
উত্তর
সঠিক উত্তর:
তৎ + রূপ
ব্যাখ্যা
• ব্যঞ্জন ধ্বনিসমূহের যে কোনো বর্গের অঘোষ অল্পপ্রাণ ধ্বনির পর যে কোনো বর্গের ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ ধ্বনি কিংবা ঘোষ অল্পপ্রাণ তালব্য ধ্বনি, (য > জ), ঘোষ অল্পপ্রাণ ওষ্ঠ ধ্বনি (ব), ঘোষ কম্পনজাত দন্তমূলীয় ধ্বনি (র) কিংবা ঘোষ অল্পপ্রাণ ওষ্ঠ্য ব্যঞ্জনধ্বনি (ব) থাকলে প্রথম অঘোষ অল্পপ্রাণ ধ্বনি ঘোষ অল্পপ্রাণরূপে উচ্চারিত হয়।
যথা:
- বাক্ + দান = বাগদান,
- ষট্ + যন্ত্ৰ = ষড়যন্ত্র,
- উৎ + ঘাটন = উদ্‌ঘাটন,
- উৎ + যোগ = উদ্যোগ,
- উৎ + বন্ধন = উদ্বন্ধন,
- তৎ + রূপ = তদ্রুপ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৮ সংস্করণ)।
১১.
পূরণবাচক সংখ্যাশব্দ কত প্রকার?
  1. ২ প্রকার
  2. ৩ প্রকার
  3. ৪ প্রকার
  4. ৫ প্রকার
সঠিক উত্তর:
৩ প্রকার
উত্তর
সঠিক উত্তর:
৩ প্রকার
ব্যাখ্যা
পূরণবাচক সংখ্যাশব্দ ৩ প্রকার।
যথা:
১. সাধারণ পূরণবাচক,
২. তারিখ পূরণবাচক,
৩. ভগ্নাংশ পূরণবাচক।

সাধারণ পূরণবাচক:
- ক্রমবাচক সংখ্যার পর্যায় বা অবস্থান নির্দেশ করতে সাধারণ পূরণবাচক হয়ে থাকে।
যেমন-
- প্রথম, দ্বিতীয়, তৃতীয় ইত্যাদি।
- এদের সংক্ষিপ্ত রূপেও লেখা যায়।
যেমন-
- ১ম, ২য়, ৩য় ইত্যাদি।
- ১১ থেকে ১৮ পর্যন্ত সংখ্যার পূর্ণ পূরণবাচক ও সংক্ষিপ্ত পূরণবাচক দুই রকম: একাদশ(১১শ) ও এগারোতম(১১তম), দ্বাদশ(১২ শ) ও বারোতম(১২তম) ইত্যাদি।
- ১৯ থেকে ৯৯ পর্যন্ত সংক্ষিপ্ত পূরণবাচক শব্দে শুধু তম প্রত্যয় যোগ করা হয়।
- বাংলা ভাষায় সাধারণ পূরণবাচক শব্দে নারীবাচক রূপের ব্যবহার আছে।
যেমন -
- প্রথমা(১মা), দ্বিতীয়া(২য়া), তৃতীয়া(৩য়া), চতুর্থী, একাদশী(১১শী), দ্বাদশী(১২শী) ত্রয়োদশী(১৩শী) ইত্যাদি। 

তারিখ পূরণবাচক:
- বাংলা ভাষায় তারিখ নির্দেশ করার জন্য সংখ্যাশব্দের পূরণবাচকে নির্দিষ্ট কিছু প্রত্যয় ব্যবহৃত হয়।
যেমন:
- পয়লা/পহেলা, দোসরা, তেসরা, চৌঠা, পাঁচই, ছয়ই, সাতই, আটই.......ত্রিশে, একত্রিশে ইত্যাদি।

ভগ্নাংশ পূরণবাচক:
- কখনো পূর্ণসংখ্যার থেকে খানিকটা কম বা খানিকটা বেশি বোঝাতে ভগ্নাংশ পূরণবাচক হয়।
যেমন:
- আধ, সাড়ে, পোয়া, সোয়া, দেড়, আড়াই, তেহাই ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১২.
'আকাশ ও পৃথিবী বা স্বর্গ বা মর্ত্য' এর এক কথায় প্রকাশ -
  1. অতলস্পর্শী
  2. ক্রন্দসী
  3. আমশি
  4. রোদসী
সঠিক উত্তর:
ক্রন্দসী
উত্তর
সঠিক উত্তর:
ক্রন্দসী
ব্যাখ্যা
• 'আকাশ ও পৃথিবী বা স্বর্গ বা মর্ত্য' এর এক কথায় প্রকাশ - ক্রন্দসী

অন্যদিকে,
- 'রোদে শুকানো আম' এর এক কথায় প্রকাশ - আমশি।
- 'তলদেশ স্পর্শ করা যায় না এমন' এর এক কথায় প্রকাশ - অতলস্পর্শ।
- 'আকাশ ও পৃথিবীর অন্তরাল' এর এক কথায় প্রকাশ - রোদসী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৩.
দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১২১ হলে, ছোট সংখ্যাটি কত? 
  1. ৬১
  2. ৫০
  3. ৬০
  4. ৫১
সঠিক উত্তর:
৬০
উত্তর
সঠিক উত্তর:
৬০
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১২১ হলে, ছোট সংখ্যাটি কত? 

সমাধান:
ধরি,
ছোট সংখ্যাটি ক
বড় সংখ্যাটি ক + ১ 

প্রশ্নমতে,
(ক + ১) - ক = ১২১
বা, ক + ২ক + ১ - ক = ১২১
বা, ২ক = ১২১ - ১
বা, ২ক = ১২০
বা, ক = ৬০

∴ ছোট সংখ্যাটি = ৬০
১৪.
a3 - 21a - 20 রাশিটির উৎপাদক নয় কোনটি?
  1. (a + 2)
  2. (a + 1)
  3. (a - 5)
  4. (a + 4)
সঠিক উত্তর:
(a + 2)
উত্তর
সঠিক উত্তর:
(a + 2)
ব্যাখ্যা
প্রশ্ন: a3 - 21a - 20 রাশিটির  উৎপাদক নয় কোনটি?

সমাধান:
a3 - 21a - 20
= a3 + a2 - a2 - a - 20a - 20
= a2(a +1) - a (a + 1) - 20 (a + 1)
= (a + 1)(a2 - a - 20) 
= (a + 1)(a2 - 5a + 4a − 20)
= (a + 1){a (a - 5) + 4 (a − 5)}
= (a + 1)(a - 5) (a + 4)

∴ (a + 2), a3 - 21a - 20 রাশিটির উৎপাদক নয়।
১৫.
4টি চকলেট 3 জন বালিকার মধ্যে কত উপায়ে বিতরণ করা যেতে পারে? 
  1. 61
  2. 71
  3. 105
  4. 81
সঠিক উত্তর:
81
উত্তর
সঠিক উত্তর:
81
ব্যাখ্যা
প্রশ্ন: 4টি চকলেট 3 জন বালিকার মধ্যে কত উপায়ে বিতরণ করা যেতে পারে? 

সমাধান: 
বালিকার সংখ্যা n = 3 জন
চকলেট r = 4টি 

চকলেট বিতরণ করা যেতে পারে = nr
= 34
= 81

∴  4টি চকলেট 3 জন বালিকার মধ্যে 81 উপায়ে বিতরণ করা যেতে পারে।
১৬.
বৃত্তের ব্যাস তিনগুণ করলে ক্ষেত্রফল কতগুণ হবে?
  1. ১২
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের ব্যাস তিনগুণ করলে ক্ষেত্রফল কতগুণ হবে?

সমাধান:
বৃত্তের ব্যাস= 2r
∴ বৃত্তের ক্ষেত্রফল = πr2

ব্যাস তিনগুণ হলে = 6r
∴ ব্যাসার্ধ = 3r

∴ ঐ বৃত্তের ক্ষেত্রফল হবে π(3r)2 = 9πr2

∴ বৃত্তের ব্যাস তিনগুণ করলে ক্ষেত্রফল ৯ গুণ বৃদ্ধি পাবে।
১৭.
১৫ এর কত শতাংশ ১ এর ১৫ শতাংশের সমান? 
  1. ১%
  2. ২%
  3. ৩%
  4. ১.২৫%
সঠিক উত্তর:
১%
উত্তর
সঠিক উত্তর:
১%
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫ এর কত শতাংশ ১ এর ১৫ শতাংশের সমান? 

সমাধান: 
মনে করি, 
১৫ এর ক% = ১ এর ১৫% 
বা, ১৫ × (ক/১০০) = ১ × (১৫/১০০) 
বা, ১৫ × ক × ১০০ = ১০০ × ১৫ 
বা, ক = (১০০ × ১৫)/(১৫ × ১০০) 
বা, ক = ১৫০০/১৫০০ 
∴ ক = ১
১৮.
একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে ৮ মিটার ও ৬ মিটার হলে, রম্বসটির ক্ষেত্রফল কত?
  1. ৪৮ বর্গমিটার 
  2. ১৬ বর্গমিটার 
  3. ৪৪ বর্গমিটার 
  4. ২৪ বর্গমিটার 
সঠিক উত্তর:
২৪ বর্গমিটার 
উত্তর
সঠিক উত্তর:
২৪ বর্গমিটার 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে ৮ মিটার ও ৬ মিটার হলে, রম্বসটির ক্ষেত্রফল কত? 

সমাধান: 
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্নদ্বয়ের গুণফল 
= (১/২)  × ৮ × ৬
= ২৪ বর্গমিটার
১৯.
একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে জোড় সংখ্যা অথবা দুই দ্বারা বিভাজ্য সংখ্যা উঠার সম্ভাবনা কত?
  1. 1/3
  2. 4/5
  3. 2/3 
  4. 1/2 
সঠিক উত্তর:
1/2 
উত্তর
সঠিক উত্তর:
1/2 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে জোড় সংখ্যা অথবা দুই দ্বারা বিভাজ্য সংখ্যা উঠার সম্ভাবনা কত?

সমাধান:
একটি ছক্কা নিক্ষেপ করলে সম্ভাব্য ফলাফল: 1, 2, 3, 4, 5, 6  
মোট 6 টি সম্ভাব্য ফলাফল।

জোড় সংখ্যা অথবা দুই দ্বারা বিভাজ্য সংখ্যা: 2, 4, 6
মোট 3 টি।

∴ ছক্কাটি নিক্ষেপে জোড় সংখ্যা অথবা দুই দ্বারা বিভাজ্য সংখ্যা উঠার সম্ভাবনা = 3/6 = 1/2
২০.
শতকরা বার্ষিক কত হার সুদে ৭৫০ টাকার ২ বছরের সুদ ২১০ টাকা হবে?
  1. ৬%
  2. ৮%
  3. ১২%
  4. ১৪%
সঠিক উত্তর:
১৪%
উত্তর
সঠিক উত্তর:
১৪%
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক কত হার সুদে ৭৫০ টাকার ২ বছরের সুদ ২১০ টাকা হবে?

সমাধান:
৭৫০ টাকার ২ বছরের সুদ ২১০ টাকা
১ টাকার ১ বছরের সুদ ২১০/(৭৫০ × ২) টাকা
১০০ টাকার ১ বছরের সুদ = (২১০ × ১০০)/(৭৫০ × ২)
= ১৪ টাকা

∴ সুদের হার ১৪%
২১.
a + b = √5 এবং a - b = √3 হলে, 8ab(a2 + b2) এর বর্গমূল কত?
  1. 8
  2. 6
  3. 4
  4. 2
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = √5 এবং a - b = √3 হলে, 8ab(a2 + b2) এর বর্গমূল কত?

সমাধান:
8ab (a2 + b2)
= 4ab × 2(a2 + b2)
= {(a + b)2 - (a - b)2}{(a + b)2 + (a - b)2}
= {(√5)2 - (√3)2}{(√5)2 + (√3)2}
= (5 - 3)(5 + 3)
= 2 × 8
= 16

∴ 16 এর বর্গমূল = 4
২২.
এক ডজন কলা ১২০ টাকায় ক্রয় করে হালি কত টাকায় বিক্রয় করলে ১৫% লাভ হবে?
  1. ৪৬ টাকা
  2. ৪৮ টাকা
  3. ৫৬ টাকা
  4. ৫৮ টাকা
সঠিক উত্তর:
৪৬ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪৬ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক ডজন কলা ১২০ টাকায় ক্রয় করে হালি কত টাকায় বিক্রয় করলে ১৫% লাভ হবে?

সমাধান: 
১ ডজন = ৩ হালি 

৩ হালি কলার দাম = ১২০ টাকা 
১ হালি কলার দাম = ১২০/৩ = ৪০ টাকা

১৫% লাভে 
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য (১০০ + ১৫) টাকা বা ১১৫ টাকা 
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য= ১১৫/১০০ টাকা
ক্রয়মূল্য ৪০ টাকা হলে বিক্রয়মূল্য= (১১৫ × ৪০)/১০০ টাকা
= ৪৬ টাকা
২৩.
কোনো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5, 12, 13 সে.মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 
  1. 60 বর্গ সে.মি.
  2. 50 বর্গ সে.মি.
  3. 40 বর্গ সে.মি.
  4. 30 বর্গ সে.মি.
সঠিক উত্তর:
30 বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
30 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5, 12,13 সে.মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 

সমাধান: 
ত্রিভুজের বাহু তিনটি দিয়ে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যায়।
সমকোণ সংলগ্ন বাহু গুলো 5,12 সে.মি.

ত্রিভুজটির ক্ষেত্রফল  = (1/2) × 5 × 12 = 30 বর্গ সে.মি.
২৪.
৮, ১৬ ও ১৮ এর ৪র্থ সমানুপাতি কোনটি?
  1. ৩৬
  2. ৩২
  3. ২৮
  4. ২৪
সঠিক উত্তর:
৩৬
উত্তর
সঠিক উত্তর:
৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: ৮, ১৬ ও ১৮ এর ৪র্থ সমানুপাতি কোনটি?

সমাধান: 
১ম রাশি = ৮
২য় রাশি = ১৬ 
৩য় রাশি = ১৮
৪র্থ রাশি = ? 

আমরা জানি,
১ম রাশি × ৪র্থ রাশি = ২য় রাশি × ৩য় রাশি 
৮ × ৪র্থ রাশি = ১৬ × ১৮
∴ ৪র্থ রাশি = (১৬ × ১৮)/৮ = ৩৬
২৫.
অ্যারোসল কোন প্রক্রিয়ায় চারদিকে ছড়িয়ে পড়ে? 
  1. নিঃসরণ 
  2. ব্যাপন 
  3. বাষ্পীভবন 
  4. পাতন 
সঠিক উত্তর:
ব্যাপন 
উত্তর
সঠিক উত্তর:
ব্যাপন 
ব্যাখ্যা
ব্যাপন: 
- অসম ঘনত্ব বিশিষ্ট একটি গ্যাস বা তরল অপর গ্যাস বা তরলের মধ্যে স্বাভাবিক ও স্বতঃস্ফূর্তভাবে অণু প্রবেশকে ব্যাপন বলে। 
- ঘরের মশা, আরশোলা, পিঁপড়া মারার ক্ষেত্রে আমরা যে অ্যারোসল ব্যবহার করি তা ব্যাপন প্রক্রিয়ায় চারদিকে গন্ধ ছড়িয়ে পড়ে। 
- প্রতিটি ক্ষেত্রে উচ্চ ঘনত্বের অঞ্চল থেকে নিম্ন ঘনত্বের অঞ্চলে উপাদানের পরিব্যাপ্তি ঘটেছে। 
- রাতের বেলা ঘরের কোনে হাসনাহেনা ফুল ফুটলে তার সুবাসও ব্যাপন প্রক্রিয়ায় চারদিকে ছড়িয়ে পড়ে। 

নিঃসরণ: 
- কোনো নির্দিষ্ট তাপমাত্রায় বাহ্যিক চাপের প্রভাবে পাত্রের সূক্ষ্ম ছিদ্রপথ দিয়ে কোনো উপাদানের উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্ন চাপ অঞ্চলে একমুখী বের হওয়ার প্রক্রিয়াকে নিঃসরণ বলা হয়। 
- যেমন: রিক্সার চাকা থেকে বাতাস বের হয়ে যাওয়া, গ্যাসের পাইপের ছিদ্র দিয়ে গ্যাস বের হয়ে যাওয়া ইত্যাদি হলো নিঃসরণ। 

বাষ্পীভবন: 
- কোনো তরলকে তাপ প্রদান করে ঐ তরল পদার্থকে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে। 
- যেমন: চায়ের কাপে গরম চা রাখলে ঐ গরম চা থেকে পানি বাষ্পাকারে উড়ে যায়। 

পাতন: 
- কোনো তরলকে তাপ প্রদানে বাষ্পে পরিণত করে তাকে পুনরায় শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করার পদ্ধতিকে পাতন বলে। 
- অর্থাৎ, পাতন = বাষ্পীভবন + ঘনীভবন। 

উৎস: রসায়ন প্রথম পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং রসায়ন, নবম-দশম শ্রেণি।
২৬.
মানুষের রক্তে pH কত?
  1. ৫.৪
  2. ৬.৪
  3. ৭.৪
  4. ৮.৪
সঠিক উত্তর:
৭.৪
উত্তর
সঠিক উত্তর:
৭.৪
ব্যাখ্যা
মানুষের রক্ত:
- মানুষের রক্তে pH ৭.৪।
- রক্ত হচ্ছে প্লাজমা ও প্লাজমায় ভাসমান বিভিন্ন কোষীয় উপাদানে গঠিত জটিল তরল টিস্যু।
- মানুষের দেহে প্রায় ৫ থেকে ৬ লিটার রক্ত থাকে।
- রক্ত মানুষের দেহের ৮%।
- রক্তের তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস।
- রক্তে ৩ ধরনের রক্তকণিকা থাকে।
যথা:
- লোহিত রক্তকণিকা,
- শ্বেত রক্তকণিকা এবং
- অণুচক্রিকা।

তথ্যসূত্র - জীববিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি (গাজী আজমল)।
২৭.
লেড (Lead) এর পারমাণবিক সংখ্যা কত?
  1. ৬০
  2. ৭২
  3. ৮০
  4. ৮২
সঠিক উত্তর:
৮২
উত্তর
সঠিক উত্তর:
৮২
ব্যাখ্যা
• Pb (লেড):
- লেড এর রাসায়নিক প্রতীক  Pb.
- এর পারমাণবিক সংখ্যা ৮২।
- এর পারমাণবিক ভর ২০৭। 
- এটি গ্রুপ ১৪ তে অবস্থিত। 

উৎস: রসায়ন, নবম - দশম শ্রেণি।
২৮.
ইলেকট্রনের আপেক্ষিক আধান কত?
  1. 0
  2. − 1
  3. − 2
  4. 1
সঠিক উত্তর:
− 1
উত্তর
সঠিক উত্তর:
− 1
ব্যাখ্যা
ইলেকট্রন (Electron):
- পরমাণুর ক্ষুদ্রতম কণিকা ইলেকট্রন।
- সকল মৌলের পরমাণুর একটি সাধারণ উপাদান হল ইলেকট্রন।
- এর ভর অতি সামান্য।
- একটি ইলেকট্রন একটি হাইড্রোজেন পরমাণুর তুলনায় 1840 গুণ হালকা ।
- ইলেকট্রন একক ঋণাত্মক তড়িৎধর্মী কণা।
- ইলেকট্রনের সংকেত e - .
- ইলেকট্রনের আসল ভর ও প্রকৃত আধান যথাক্রমে 9.11×10-28 ও -1.60×10-19 Coulomb ।
- আপেক্ষিক আধান -1 .

উৎস: রসায়ন ১ম পত্র, এইচ এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৯.
পাতা হলুদ হয়ে যাওয়ার প্রক্রিয়াকে কী বলা হয়?
  1. মিয়োসিস 
  2. ফ্লোরোসিস 
  3. অ্যামাইটোসিস 
  4. ক্লোরোসিস 
সঠিক উত্তর:
ক্লোরোসিস 
উত্তর
সঠিক উত্তর:
ক্লোরোসিস 
ব্যাখ্যা
• ক্লোরোসিস:
- ক্লোরোফিলের অভাবে পাতার সবুজ রং হালকা হতে হতে একসময় হলুদ হয়ে যায়। 
- পাতা হলুদ হয়ে যাওয়ার এ প্রক্রিয়াকে ক্লোরোসিস (Chlorosis) বলে। 
- লৌহ, ম্যাঙ্গানিজ বা দস্তার অভাবেও ক্লোরোসিস হতে পারে কেননা এগুলো ক্লোরোফিল উৎপাদনের সাথে কোনো না কোনোভাবে জড়িত। 
- ক্লোরোসিসে কোষের বৃদ্ধি এবং বিভাজন হ্রাস পায়, তাই উদ্ভিদের বৃদ্ধি কমে যায়। 

উৎস: জীব বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৩০.
What is the noun form of the word 'Whimsical'?
  1. Whimsical
  2. Whimsicallyness
  3. Whimsically
  4. Whimsicality
সঠিক উত্তর:
Whimsicality
উত্তর
সঠিক উত্তর:
Whimsicality
ব্যাখ্যা
• Whimsical (adjective) 
English Meaning: Unusual and strange in a way that might be funny or annoying.
Bangla Meaning: বাতিকগ্রস্ত; খেয়ালি; অদ্ভুত।

• Other Forms:
- Whimsy, whimsey [ America(n) হুইম্‌জি] (noun); (১) [countable noun] খেয়াল; বাতিক; পাগলামি। (২) [uncountable noun] অদ্ভুত বা অস্বাভাবিক অবস্থা; উদ্ভট মেজাজ বা মানসিকতা; খেয়ালিপনা।
- Whimsically (adverb)
- Whimsicality (noun) [uncountable noun] খেয়ালিপনা; [countable noun] খেয়াল; মরজি।

Example Sentence:
1. The question is whimsical, but perhaps it illustrates something.’
2. She has a whimsical sense of humor.

Source: Live MCQ Lecture.
৩১.
Chirping birds can be seen in the morning. Here 'Chirping' is an example of -
  1. Participle
  2. Present continuous
  3. Gerund
  4. Adverb
সঠিক উত্তর:
Participle
উত্তর
সঠিক উত্তর:
Participle
ব্যাখ্যা
• Chirping birds can be seen in the morning. Here 'Chirping' is an example of - Participle.
- প্রদত্ত বাক্যে ‘Chirping’ শব্দটি noun ‘birds’ কে modify করছে।
- অর্থাৎ adjective এর কাজ করছে।
- Verb + ing যখন adjective এর কাজ করে তখন তাকে participle বলে।

• A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle). Participles may function as adjectives, describing or modifying nouns.
- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।

• Participle মূলত: তিন প্রকার: 
1. Present Participle. Ex: Do not disturb a sleeping dog. 
2. Past Participle. Ex: This is a book written by Charles Dickens. 
3. Perfect Participle. Ex: Having eaten rice, he went to bed.
৩২.
Do you know ___________
  1. when will they arrive?
  2. when they will arrive?
  3. when will be the arrived?
  4. they will be arrived when?
সঠিক উত্তর:
when they will arrive?
উত্তর
সঠিক উত্তর:
when they will arrive?
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - when they will arrive?
- Complete sentence: Do you know when they will arrive?
- বাক্যটি Embedded question এর ভিত্তিতে করা হয়েছে।

• Embedded question:
- বাক্যের মাঝে wh-word বসে যে প্রশ্ন তৈরি করে তাই embedded question.
- Embedded question, English Grammar এর এমন একটি নিয়ম যেখানে একটি  assertive বাক্যের মধ্যে একটি interrogative বা প্রশ্নবোধক বাক্য সন্নিবেশিত করা হয়।
- এরা প্রশ্নের মত কিন্তু প্রশ্ন নয়। 
- Wh words সমূহ sentence এর মাঝে বসলে প্রশ্ন করার যোগ্যতা হারায়।
- এমন বাক্যের প্রথম অংশে যেকোন এমনকি প্রশ্নবোধক বাক্য ও বসতে পারে।
- প্রশ্ন বোধক বাক্য প্রথম অংশে বসলে সবার শেষে প্রশ্নবোধক চিহ্ন এবং না থাকলে full stop হয়।

• Structure:
- ১ম clause +  wh words + subject + সাধারণ বাক্য বসবে + full stop/question mark.

• যেহেতু উল্লেখিত বাক্যের প্রথম অংশে প্রশ্ন বোধক বাক্য বসেছে তাই এর শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে এবং wh word এর পর subject বসবে।
৩৩.
What is the meaning of the idiom 'Black sheep'?
  1. A member of a family or group who is regarded as a disgrace to it
  2. A man who is very intelligent and cunning
  3. A hidden enemy
  4. A mysterious person who keeps their interests and ideas secret.
সঠিক উত্তর:
A member of a family or group who is regarded as a disgrace to it
উত্তর
সঠিক উত্তর:
A member of a family or group who is regarded as a disgrace to it
ব্যাখ্যা
• Black sheep (Idiom)
- English Meaning:
1. a disfavoured or disreputable member of a group.
2. a member of a family or group who is regarded as a disgrace to it.
- Bangla Meaning: দুশ্চরিত্র, কুলাঙ্গার।

- Ex. Sentence: Jonny is the black sheep, he brought disgrace to his family.
- Bangla Meaning: জনি একটা কুলাঙ্গার, সে তার পরিবারের জন্য দুর্নাম বয়ে এনেছে।

Source: Live MCQ Lecture.
৩৪.
The company is looking to enter ______ new markets to expand its customer base.
  1. on
  2. into
  3. to
  4. in
সঠিক উত্তর:
into
উত্তর
সঠিক উত্তর:
into
ব্যাখ্যা

• Enter, reach, lack, approach, discuss ইত্যাদি শব্দগুলোর পরে preposition বসে না।
- তাই এখানে কোন preposition বসবে না। 
- তবে, কোনো কিছু শুরু করা বা কোনো কিছুতে জড়িত হওয়া বুঝাতে enter এর পর into ব্যবহার করতে হয়।

• যেহেতু প্রশ্নে উল্লিখিত বাক্য দ্বারা কোনো নতুন কিছুতে জড়িত হওয়া নির্দেশ করছে, তাই শূন্যস্থানে into বসবে।
- Complete sentence: The company is looking to enter into new markets to expand its customer base.

• Enter into something [phrasal verb]
Meaning: to begin to discuss or deal with something
Bangla meaning: আলোচনা শুরু করা।
--------------------------------

• Enter (verb transitive & intransitive) 
(১) আসা অথবা ভেতরে প্রবেশ করা।
(২) সদস্য হওয়া; যোগদান করা।

(৩) enter into something (with somebody) শুরু করা: enter into business with a firm.

• enter into something
(ক) আলোচনা শুরু করা।
(খ) সহানুভূতিশীল হওয়া; বুঝতে সক্ষম হওয়া ও প্রশংসা করা।
(গ) কোনো কিছুর অংশভুক্ত হওয়া।

(৪) enter on/upon (ক) অধিকার লাভ করা; উপভোগ করতে শুরু করা।

(৫) enter  in/up নথিভুক্ত করা।

(৬) enter for; enter somebody for প্রতিযোগিতায় অংশগ্রহণের উদ্দেশ্যে কারো নাম দেওয়া: enter for the swimming.

Source: Accessible Dictionary by Bangla Academy and Cambridge Dictionary.

৩৫.
Last year, Ikram joined ______ air force.
  1. a
  2. an
  3. the
  4. no article needed
সঠিক উত্তর:
the
উত্তর
সঠিক উত্তর:
the
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে -the.
- Complete Sentence: Last year, Ikram joined the air force.

• প্রশ্নটি করা হয়েছে Article এর উপর।
• Article: 
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।

• Article এর নিয়মানুযায়ী,
- যে সকল noun দ্বারা পেশা বুঝায় তাদের আগে the বসে
- এখানে 'air force' দ্বরা পেশা নির্দেশ করছে তাই শূন্যস্থানে the বসেছে।
৩৬.
That was the movie I enjoyed last night. Here 'That' is used as -
  1. Adjective
  2. Pronoun
  3. Conjunction
  4. Adverb
সঠিক উত্তর:
Pronoun
উত্তর
সঠিক উত্তর:
Pronoun
ব্যাখ্যা
• That was the movie I enjoyed last night. Here 'That' is used as - Pronoun.

• This, that, these, those ইত্যাদি সাধারণত pronoun এবং adjective হিসেবে ব্যবহৃত হওয়া parts of speech. 
- কিন্তু pronoun কখনো noun কে modify করে না, Pronoun গুলো যদি noun কে modify করে তবে তা adjective এ পরিণত হয়।

• That was the movie I enjoyed last night. বাক্যে 'That' - pronoun হবার কারণ:
- 'That' এর পরে verb অথবা of থাকলে 'That' demonstrative pronoun হবে। 
- নিয়মানুযায়ী, উল্লিখিত - বাক্যে that হচ্ছে pronoun কারণ, that এখানে একক ভাবে ব্যবহৃত হয়েছে এবং এরপরে কোনো noun নেই।
৩৭.
What is the antonym of the word 'Perennial'?
  1. Perpetual
  2. Temporary
  3. Abiding
  4. Everlasting
সঠিক উত্তর:
Temporary
উত্তর
সঠিক উত্তর:
Temporary
ব্যাখ্যা
• Perennial (adjective)
English Meaning: Lasting a long time, or happening repeatedly or all the time.
Bangla Meaning: (১) বারোমেসে। (২) দীর্ঘস্থায়ী। (৩) (গাছ) দুই বছরের বেশি জীবৎকালীন।

Synonyms: Everlasting (চিরস্থায়ী), Perpetual (ধারাবাহিক), Eternal (অবিরাম), Abiding (স্থায়ী), Ageless (শাশ্বত), Timeless (নিরবধি)।
Antonyms: Antiquated (অপ্রচলিত), Obsolete (অপ্রচলিত; সেকেলে), Ceasing (বন্ধ করা), Halting (সাময়িকভাবে বন্ধ), Temporary (অস্থায়ী)। 

Other Forms:
Perennially (adverb) স্থায়ীভাবে।

Example Sentence:
1. The food menu changes daily, but the 'Macadamia Nut Crusted Halibut' is a perennial favorite.
2. This variety of oregano is perennial.

Source: Live MCQ Lecture.
৩৮.
The king went ______ hunting.
  1. at
  2. a
  3. of
  4. the
সঠিক উত্তর:
a
উত্তর
সঠিক উত্তর:
a
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - a.
- Complete sentence: The king went a hunting.

• বাক্যটিতে went on hunting এর পরিবর্তে a hunting ব্যবহৃত হয়েছে।
- অর্থাৎ, বাক্যটির on অন্য রূপ a তে পরিবর্তিত হয়েছে।
- এমন আরেকটি উদাহরণ হলো o’clock (o = of).
- এ জাতীয় preposition কে disguised preposition বলে।

• Disguised Preposition: যদি preposition এর পরিবর্তে ‘a/o’ ব্যবহৃত হয় তখন তাদেরকে Disguised (ছদ্মবেশি) Preposition বলে।
- সাধারণত on এর পরিবর্তে ‘a’ এবং of এর পরিবর্তে ‘o’ বসে।
৩৯.
Which of the following is a masculine gender?
  1. Drake
  2. Heifer
  3. Doe
  4. Roe
সঠিক উত্তর:
Drake
উত্তর
সঠিক উত্তর:
Drake
ব্যাখ্যা
• Drake (পাতিহাঁস) হচ্ছে masculine gender.
- এর feminine gender হবে Duck.

• অন্যদিকে - 
• Doe/ Roe (স্ত্রীজাতীয় হরিণ অথবা খরগোশ) - Feminine gender; এর Masculine gender - প্রাপ্তবয়স্ক (বিশেষত লাল রং) পুরুষ হরিণ।
• Heifer (বকনা বাছুর) - এর masculine form হচ্ছে Bullock - এঁড়ে বাছুর।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৪০.
Which of the following sentences is correct?
  1. Good advices saves time and effort.
  2. Circumstances is unfavorable for that investment.
  3. I don't have much suitcases with me.
  4. The railway porter helped us with our heavy luggage.
সঠিক উত্তর:
The railway porter helped us with our heavy luggage.
উত্তর
সঠিক উত্তর:
The railway porter helped us with our heavy luggage.
ব্যাখ্যা
Circumstances, cattle, people, trousers, spectacles ইত্যাদি সব সময় Plural হিসেবে ব্যবহৃত হয় এবং এদের সাথে plural verb বসে।
- আর Information, scenery, advice, furniture, news, wages (পরিণাম), hair, alphabet, luggage, politics, physics, economics, poetry, The United States of America ইত্যাদি সব সময় singular হিসেবে ব্যবহৃত হবে এবং এদের সাথে singular verb বসে।

- সুতরাং, নিয়মানুযায়ী, উল্লেখিত অপশন গুলোর মধ্যে - The railway porter helped us with our heavy luggage. - এই বাক্যটি সঠিক।

• অন্য অপশনগুলোর বাক্যগুলো মধ্যে - - 
ক) বাক্যে  advices এর স্থলে advice হবে।
- Good advice saves time and effort.

খ) বাক্যে is এর স্থলে are হলে বাক্যটি শুদ্ধ হতো।
- Circumstances are unfavorable for that investment.

গ) Suitcase হল একটি countable noun.
- Countable noun এর পূর্বে article এর ব্যবহার শুদ্ধ।
- সাধারণত uncountable noun এর পূর্বে much বসে।
- many, few countable noun এর পূর্বে বসে।
- শুদ্ধবাক্য - I don't have many suitcases with me.
৪১.
Open the windows to let in some fresh air and light. Here 'air and light' is a/an -
  1. Both are Abstract nouns
  2. Both are material nouns
  3. Material noun and Abstract noun.
  4. Abstract noun and Material noun
সঠিক উত্তর:
Material noun and Abstract noun.
উত্তর
সঠিক উত্তর:
Material noun and Abstract noun.
ব্যাখ্যা
• Open the windows to let in some air and light. Here 'air and light.' are respectively - Material noun and Abstract noun.

•  Material Noun:
- যে সকল দ্রব্য গণনা করা যায় না শুধু ওজন করা যায় সেসকল দ্রব্যকে Material Noun বলে।
- Material noun refers to a material or substance or an ingredient of an alloy.
- Such as silver, gold, iron, cotton, diamond and plastic etc.

• Examples of Material Nouns: 
- Cotton dresses are cheap.
- I drink milk daily at night.
- We can’t live without air.
- Most of the industries use fiber.
• উপরের Sentence গুলোতে Cotton, Milk, Fiber এবং প্রদত্ত প্রশ্নে উল্লেখিত Air শব্দগুলো দ্বারা কোন পদার্থের বা বস্তুর উপাদানের নাম বুঝানো হয়েছে, যেগুলোকে আমরা ওজন করতে পারি,
• তাই এগুলো Material Noun.

Abstract Noun: 
- Abstarct Noun হলো সেই noun যা কোন অবস্তুগত ধারণা বা গুণকে নির্দেশ করে; যার কোন বাহ্যিক অস্তিত্ব নেই এবং যা ছোঁয়া যায় না; গন্ধ বা শ্রবণ দ্বারা বুঝা যায় না; কিন্তু শুধু কল্পনা দ্বারা বুঝা যায়।
- Light (আলোক; আলো) - Abstract Noun ;
- কারণ আলো একটা শক্তি। আমরা মূলত আলো দেখি না, বরং আলোর উপস্থিতির কারণে অন্য বস্তু দেখি।
- তবে Light (হালকা, লঘুভার) - Adjective.

• Abstract Noun এর উদাহরণ:
- Motherhood is a profound journey of selfless love and sacrifice.
 - Honesty is the foundation of trust in any relationship.
- Justice must be served impartially, without fear or favor.
- Her kindness towards strangers was truly inspiring.
- She had faith in and hopes for the future.
-  His faith in himself and his abilities never wavered.
৪২.
The police ______ at the scene after the robbers ________ with the stolen goods.
  1. arrived, had fled
  2. was arrived, fled
  3. had arrived, fled
  4. had arrived, had fled
সঠিক উত্তর:
arrived, had fled
উত্তর
সঠিক উত্তর:
arrived, had fled
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - arrived, had fled.
- Complete Sentences: The police arrived at the scene after the robbers had fled with the stolen goods.

• After যুক্ত বাক্যের গঠন- 
- Sub + past indefinite + after + sub + past perfect tense + object.
- তাই নিয়মানুযায়ী, 
-  after এর পূর্বের clause এ past indefinite (arrived) and after after -এররের cluse/ after যুক্ত clause টিতে past perfect tense হয়েছে।
৪৩.
The crowd cheered them on winning the match. Here 'winning' is an example of -
  1. Gerund
  2. Participle
  3. Main verb
  4. Adverb
সঠিক উত্তর:
Participle
উত্তর
সঠিক উত্তর:
Participle
ব্যাখ্যা
• Participle/ Present participle.
- Possessive adjective (your, his, her, my, theirs etc.)-এর পর gerund এবং
- Object pronoun (me, us, him, her, them, it)-এর পর present participle ব্যবহৃত হয়৷
উপরের বাক্যে 'them' Object pronoun them -এর পরে 'winning' বসাতে এটি একটি participle.

• A participle is a form of a verb that is used in a sentence to modify a noun or noun phrase and thus plays a role similar to that of an adjective or adverb.
- সাধারণত verb জাতীয় শব্দ থেকে উদ্ভূত হয়ে participle গঠিত হয় এবং এরা বাক্যে adjective + verb হিসেবে ব্যবহৃত হয়ে noun এর বর্ণনা দেয় বা modify করে।
- They are often used to describe an ongoing action or the characteristic of a noun.

• প্রশ্ন প্রদত্ত বাক্যে - winning একই সাথে Verb ও Adjective এর কাজ করছে।
- এটি তার পরে অবস্থিত noun the match কে modify করছে।
- তাই এটি Participle.

• Participle মূলত: তিন প্রকার: 
1. Present Participle. Ex: Do not disturb a sleeping dog. 
2. Past Participle. Ex: This is a book written by Charles Dickens. 
3. Perfect Participle. Ex: Having eaten rice, he went to bed.
৪৪.
There is no athlete but pursues excellence in their sport. The underlined part is an example of -
  1. Adverb clause
  2. Adjective clause
  3. Prepositional clause
  4. Noun clause
সঠিক উত্তর:
Adjective clause
উত্তর
সঠিক উত্তর:
Adjective clause
ব্যাখ্যা
• There is no athlete but pursues excellence in their sport. The underlined part is an example of - Adjective clause.

Adjective clause:
- যে Dependent clause টি Adjective এর মত ব্যবহৃত হয় তাকে adjective clause বলে।
- অর্থাৎ সংক্ষেপে Noun এর পর যদি কোন Clause বসে সেটি ওই noun কে modify করে তাহলে সেটি Adjective clause হবে।
- এখানে, athlete হচ্ছে Noun এবং এর পরের clauseটি noun কে modify করছে, তাই এটি Adjective clause হবে।
- Adjective clause এর অপর নাম Relative clause.
৪৫.
Identify the correct sentence.
  1. It rained excessive last night.
  2. It rained excessively last night.
  3. It has rained excessive last night.
  4. It had been rained excessively last night.
সঠিক উত্তর:
It rained excessively last night.
উত্তর
সঠিক উত্তর:
It rained excessively last night.
ব্যাখ্যা
• Yesterday, ago, long ago, long since, last, last night, last week, last month, last year, the day before yesterday, as soon as ইত্যাদি শব্দগুচ্ছ Past Indefinite Tense নির্দেশ করে।
- তাই এরপর verb এর past indefinite tense বসে।
- তাছাড়া verb এরপর সাধারণত adverb বসে। 
- তাই excessively এর ব্যবহার সঠিক

- নিয়মানুযায়ী সঠিক বাক্য হবে - It rained excessively last night.
৪৬.
Translate into English: ড. শহীদুল্লাহ একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন।
  1. Dr. Shahidullah was a man of straw.
  2. Dr. Shahidullah was a slow coach.
  3. Dr. Shahidullah was a dark horse.
  4. Dr. Shahidullah was a man of letters.
সঠিক উত্তর:
Dr. Shahidullah was a man of letters.
উত্তর
সঠিক উত্তর:
Dr. Shahidullah was a man of letters.
ব্যাখ্যা
• A man of letters
English Meaning: a male scholar or author.
Bangla Meaning: পণ্ডিত / বিদ্বান / লেখক।

Ex. Sentence: Dr. Shahidullah was a man of letters.
Bangla Meaning: ড. শহীদুল্লাহ একজন পণ্ডিত / বিদ্বান ব্যক্তি ছিলেন।

-----------------------------
অন্যদিকে, 

• A man of straw
English Meaning: 1. someone who has a weak character.
Bangla Meaning: দুর্বল চিত্তের বা চরিত্রের লোক।

Ex. Sentence: He was accused by his opponents of being a man of straw.
Bangla Meaning: তার বিরোধীরা তাকে খারাপ চরিত্রের লোক বলে অভিযোগ করেছিল।

• A slow coach
English Meaning: a person who acts or moves slowly.
Bangla Meaning: খুবই অলস।

Ex. Sentence: A slow coach can't shine in life.
Bangla Meaning: অলস ব্যক্তি জীবনে উন্নতি লাভ করতে পারে না।

• A dark horse
English Meaning: 1. a usually little-known contender (such as a racehorse) that makes an unexpectedly good showing.
Bangla Meaning: ১. স্বল্প পরিচিত কোন প্রতিযোগী (বিশেষত, ঘোড়দৌড়ের ঘোড়া) অপ্রত্যাশিতভাবে প্রতিযোগীতায় ভালো করা।

English Meaning: 2. mysterious person who keeps their interests and ideas secret.
Bangla Meaning: ২. রহস্যময় ব্যক্তি যে তার উদ্দেশ্য গোপন রাখে।

Ex. Sentence: Bangladesh cricket team could be the dark horse for the upcoming World Cup.
Bangla Meaning: আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল বাজির ঘোড়া হতে পারে।

Source: Live MCQ Lecture.
৪৭.
William Wordsworth is considered as -
  1. Poet of childhood
  2. Poet of nature
  3. Lake poet
  4. All above these
সঠিক উত্তর:
All above these
উত্তর
সঠিক উত্তর:
All above these
ব্যাখ্যা
• William Wordsworth (1770 -1850)
- William Wordsworth, ইংরেজি সাহিত্যের Romantic Period এর অন্যতম কবি।
- He is regarded as one of the the central figures in the initiation of English Romanticism.
- William Wordsworth is pre-eminently a nature poet.
- তিনি ১৮৪৩ থেকে ১৮৫০ সাল পর্যন্ত England এর ‘Poet Laureate’ ছিলেন। 
- William Wordsworth এবং Samuel Taylor Coleridge এর যৌথ প্রকাশনা A Preface To Lyrical Ballads এর প্রথম মুদ্রনের মাধ্যমে ইংরেজি সাহিত্যের Romantic যুগ তথা Romanticism এর সূচনা হয়।
- Lyrical Ballads, William Wordsworth and Samuel Taylor Coleridge এর যৌথ প্রকাশনা কিন্তু এই প্রকাশনায় William Wordsworth এর অবদান ছিল সর্বোচ্চ ছিল বলে তাকে The father of Romantic Age বলা হয়।

তাঁর কয়েকটি উপাধি হচ্ছে - 
- Poet of Nature
- Poet of Childhood
- Lake Poet.

Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman and Britannica.
৪৮.
ICC-এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. মেলবোর্ন, অস্ট্রেলিয়া
  2. লন্ডন, যুক্তরাজ্য
  3. দুবাই, সংযুক্ত আরব আমিরাত
  4. নয়াদিল্লি, ভারত
সঠিক উত্তর:
দুবাই, সংযুক্ত আরব আমিরাত
উত্তর
সঠিক উত্তর:
দুবাই, সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা
ICC:
- ICC-এর পূর্ণরূপ: The International Cricket Council.
- ICC বা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।
- গঠিত হয়: ১৯০৯ সালের ১৫ জুন।
- ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার উদ্যোগে গঠিত হয়। 
- সদরদপ্তর: দুবাই, সংযুক্ত আরব আমিরাত। 
- বর্তমান মোট সদস্য: ১০৬টি (পূর্ণাঙ্গ সদস্য: ১২টি, সহযোগী সদস্য: ৯৪টি)।
- দাপ্তরিক ভাষা: ইংরেজি।
- বর্তমান চেয়ারম্যান: গ্রেগ বারক্লে (নিউজিল্যান্ড)।
- নীতিবাক্য: ভালোর জন্য ক্রিকেট।

উৎস: ICC ওয়েবসাইট।
৪৯.
বঙ্গভঙ্গের সময় এন্ড্রু ফ্রেজার কোন প্রদেশের গভর্নর ছিলেন?
  1. পূর্ববঙ্গ
  2. পশ্চিমবঙ্গ
  3. আসাম
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
পশ্চিমবঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
পশ্চিমবঙ্গ
ব্যাখ্যা
এন্ড্রু ফ্রেজার:
- এন্ড্রু ফ্রেজার ১৯০৩ সাল থেকে ১৯০৮ সাল পর্যন্ত বাংলার লেফটেন্যান্ট গভর্নর।
- বলা হয় যে, প্রশাসনিক দক্ষতা বাড়ানোর উদ্দেশ্যে বাংলাকে দুটি প্রদেশে বিভক্তকরণের ধারণার প্রবক্তা ছিলেন মূলত ফ্রেজারই।
- ফ্রেজার বাংলার লেফটেন্যান্ট গভর্নর হওয়ার পূর্বে মধ্য প্রদেশের প্রধান কমিশনার (১৮৯৯) এবং পুলিশ কমিশনের প্রেসিডেন্ট (১৯০২) ছিলেন।
- বঙ্গভঙ্গের সময় পশ্চিমবঙ্গ প্রদেশের গভর্নর ছিলেন তিনি। 
- বঙ্গভঙ্গের পরেও তিনি পশ্চিম বাংলার (উড়িষ্যা এবং বিহার) লেফটেন্যান্ট গভর্নর ছিলেন।
- বঙ্গভঙ্গ পরিকল্পনায় জড়িত থাকার কারণে ফ্রেজারকে বঙ্গভঙ্গ বিরোধীরা প্রতিপক্ষ মনে করত। উ
- পনিবেশিক রাষ্ট্রের প্রতি তাঁর অবদানের জন্য তাঁকে সি.এস.আই উপাধিতে ভূষিত করা হয়।
- তিনি একজন সুদক্ষ লেখক ছিলেন।
- তাঁর উল্লেখযোগ্য দুটি গ্রন্থ হলো Among Indian Rajahs and Ryots (1909) এবং India Under Curzon and After ((1911)। 

উল্লেখ্য,
-  বঙ্গভঙ্গ সাধিত হওয়ার পর (১৯০৫) সৃষ্ট দুটি নতুন প্রদেশ, যথা বেঙ্গল (এর মধ্যে বিহার ও উড়িষ্যা অন্তর্ভুক্ত ছিল) এবং পূর্ববাংলা ও আসাম প্রদেশের জন্য দুজন লেফটেন্যান্ট গভর্নর নিয়োগ করা হয়।
- ১৯১১ সালের ডিসেম্বর মাসে বঙ্গভঙ্গ রদ করা হলে বাংলা পুনরায় একত্রে সংযুক্ত হয়।

উৎস: বাংলাপিডিয়া।
৫০.
বাংলাদেশ সরকারের কোন মডেলটিকে জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে?
  1. সর্বজনীন পেনশন ব্যবস্থা
  2. স্মার্ট সাইবার সিকিউরিটি
  3. কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্যসেবা
  4. সামাজিক নিরাপত্তা কর্মসূচি
সঠিক উত্তর:
কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্যসেবা
উত্তর
সঠিক উত্তর:
কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্যসেবা
ব্যাখ্যা
কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্যসেবা: 
- বাংলাদেশের সব মানুষকে প্রাথমিক স্বাস্থ্যসেবার আওতায় আনার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৮ সালে বাংলাদেশে এই অনন্য কমিউনিটি ক্লিনিকভিত্তিক স্বাস্থ্যব্যবস্থা চালু করেছিলেন। 
- এটি সারাদেশের তৃণমূল পর্যায়ের মানুষের দোরগোড়ায় সরকারের প্রাথমিক স্বাস্থ্যসেবার সুফল সরবরাহে বিপ্লব ঘটিয়েছে।  
- এ পর্যন্ত সারা দেশে পাবলিক-প্রাইভেট অংশীদারিত্বে ১৪ হাজারেরও বেশি কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেছে। 
- এসব ক্লিনিকে ৩২ ধরনের ওষুধ বিনামূল্যে দেয়া হয়।
- প্রতি ৬০০০ মানুষের জন্য ১টি কমিউনিটি ক্লিনিক। 

উল্লেখ্য,
- প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসামান্য উদ্ভাবন ‘কমিউনিটি ক্লিনিক’-কে জাতিসংঘ ‘দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ হিসেবে স্বীকৃতি দিয়েছে।
- এতে প্রাথমিক স্বাস্থ্য সেবায় বাংলাদেশ আন্তর্জাতিক মহলে এক অনুকরণীয় রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে।
- ২০৩০ সালের মধ্যে সার্বজনীন স্বাস্থ্যসেবা অর্জনের বৈশ্বিক প্রচেষ্টায় এক অবিস্মরণীয় মাইলফলক। 

উৎস: মে ১৭, ২০২৩, বাংলাদেশ সংবাদ সংস্থা।
৫১.
রাশিয়া কবে ক্রিমিয়া দখল করে নেয়?
  1. ২০১০ সালে
  2. ২০১২ সালে
  3. ২০১৪ সালে
  4. ২০১৬ সালে
সঠিক উত্তর:
২০১৪ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০১৪ সালে
ব্যাখ্যা
ক্রিমিয়া:
- ২৪ আগস্ট, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে ইউক্রেন স্বাধীনতা লাভ করে।

কিন্তু,
- ১৬ মার্চ, ২০১৪ সালে ইউক্রেনের স্বায়ত্তশাসিত অঞ্চল কৃষ্ণ সাগরের উত্তর উপকূলের ছোট দ্বীপ ক্রিমিয়ায় অনুষ্ঠিত এক গণভোটে ক্রিমিয়ার জনগণ রাশিয়ার সাথে একীভূত হওয়ার পক্ষে রায় দেন।
- ১৭ মার্চ, ২০১৪ সালে ক্রিমিয়ার পার্লামেন্ট নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে।
- ১৮ মার্চ, ২০১৪ সালে ক্রিমিয়া দখল করে নেয় রাশিয়া।
- ২১ মার্চ, ২০১৪ সালে সকল আইনি প্রক্রিয়া শেষে ইতিহাসের সবচেয়ে স্বল্পায়ু রাষ্ট্র ক্রিমিয়া রাশিয়ার অন্তর্ভুক্ত হয়।

উৎস: Britannica.
৫২.
বর্তমানে খেতাবপ্রাপ্ত কতজন 'বীর প্রতীক' মুক্তিযোদ্ধা রয়েছেন?
  1. ১৭৪ জন
  2. ১৭৫ জন
  3. ৪২৪ জন
  4. ৪২৬ জন
সঠিক উত্তর:
৪২৪ জন
উত্তর
সঠিক উত্তর:
৪২৪ জন
ব্যাখ্যা
খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা:
- মুক্তিযুদ্ধে বীরত্বসূচক অবদানের জন্য  ৬৭৬ জনকে খেতাব প্রদান করা হয়।
যথা:
• বীরশ্রেষ্ঠ ৭ জন,
• বীর উত্তম ৬৮ জন,
• বীর বিক্রম ১৭৫ জন এবং
• বীর প্রতীক ৪২৬ জন।

উল্লেখ্য,
-  ৬ জুন, ২০২১ সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা মামলায় দণ্ডিত ৪ খুনির বীরত্বসূচক রাষ্ট্রীয় খেতাব বাতিল করে প্রজ্ঞাপন জারি করে।
- যাঁদের খেতাব বাতিল হলো তাঁরা হলেন লে. কর্নেল শরিফুল হক ডালিম (বীর উত্তম, গেজেট নং ২৫),  লে. কর্নেল এস এইচ এম এইচ এম বি নূর চৌধুরী (বীর বিক্রম, গেজেট নং ৯০), লে. এ এম রাশেদ চৌধুরী (বীর প্রতীক, গেজেট নং ২৬৭) এবং নায়েক সুবেদার মোসলেম উদ্দিন খান (বীর প্রতীক, গেজেট নং ৩২৯)।
- যার ফলে বর্তমানে খেতাবপ্রাপ্ত মোট বীর মুক্তিযোদ্ধা ৬৭২ জন।
• বীরশ্রেষ্ঠ ৭ জন,
• বীর উত্তম ৬৭ জন,
• বীর বিক্রম ১৭৪ জন,
• বীর প্রতীক ৪২৪ জন।

উৎস: i) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
         ii) ৬ জুন, ২০২১, প্রথম আলো।
৫৩.
বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণে নিচের কোন দাবিটি ছিল না?
  1. মার্শাল ল প্রত্যাহার
  2. জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর
  3. পুনরায় নির্বাচন করা
  4. সেনাদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া
সঠিক উত্তর:
পুনরায় নির্বাচন করা
উত্তর
সঠিক উত্তর:
পুনরায় নির্বাচন করা
ব্যাখ্যা
৭ই মার্চের ভাষণ:
- ১৯৭১ সালের ৭ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) অনুষ্ঠিত জনসভায় শেখ মুজিবুর রহমান এক ঐতিহাসিক ভাষণ দেয়।
- উক্ত ভাষণ ১৮ মিনিট স্থায়ী হয়।
- এই ভাষণে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের বাঙালিদেরকে স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান।
- ভাষণে মূলত চার দফা দাবি তোলা হয়:
১। মার্শাল ল প্রত্যাহার,
২। সেনাদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া,
৩। রাজনৈতিক হত্যাকাণ্ডগুলোর বিচার বিভাগীয় তদন্ত এবং,
৪। জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর।

উল্লেখ্য,
- বিশ্ব ইতিহাসে যে ভাষণগুলো বিখ্যাত হয়ে আছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক এই ভাষণটি সেগুলোর অন্যতম।
- বিশিষ্ট ইতিহাসবিদ Jacob F. Field এর বিশ্বসেরা ভাষণ নিয়ে লেখা 'We shall Fight on the beaches: The Speeches that Inspired History' শীর্ষক গ্রন্থে বঙ্গবন্ধু সাতই মার্চের ঐতিহাসিক ভাষণটি স্থান পেয়েছে।
- ২০১৭ সালের ৩০ অক্টোবর ইউনেস্কো এই ভাষণটিকে 'World's Documentary Heritage' এর মর্যাদা দিয়ে 'International Memory of the World Register'- এ অর্ন্তভুক্ত করেছে।
- বঙ্গবন্ধুর সেই অমর ভাষণকে  ইউনেস্কো ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়।

উৎস: সমাজবিজ্ঞান ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৪.
বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে 'বাক-স্বাধীনতা'র কথা বলা হয়েছে?
  1. ৩৬ নং
  2. ৩৭ নং
  3. ৩৮ নং
  4. ৩৯ নং
সঠিক উত্তর:
৩৯ নং
উত্তর
সঠিক উত্তর:
৩৯ নং
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধান:
- ৩৬ নং অনুচ্ছেদে বলা হয়েছে চলাফেরার স্বাধীনতা।
- ৩৭ নং অনুচ্ছেদে বলা হয়েছে সমাবেশে স্বাধীনতা।
- ৩৮ নং অনুচ্ছেদে বলা হয়েছে- সংগঠনের স্বাধীনতা।
- ৩৯ নং অনুচ্ছেদে বলা হয়েছে চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক-স্বাধীনতা।

উৎস: বাংলাদেশের সংবিধান।
 
৫৫.
সাবেক সোভিয়েত ইউনিয়নে 'পেরেস্ত্রোইকা এর প্রবর্তক ছিলেন -
  1. মিখাইল গর্বাচেভ
  2. আলেক্সান্দ্রো এফ. ক্যারেনস্কি
  3. লিওন ট্রটস্কি
  4. লিওনিদ ব্রেজনেভ
সঠিক উত্তর:
মিখাইল গর্বাচেভ
উত্তর
সঠিক উত্তর:
মিখাইল গর্বাচেভ
ব্যাখ্যা
মিখাইল গর্বাচেভ:
- মিখাইল গর্বাচেভ ছিলেন একজন সোভিয়েত রাজনীতিবিদ এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট।
- তিনি ১৯৮৫ সালে ক্ষমতাসীন হওয়ার পর গ্লাসনস্ত এবং পেরেস্ত্রইকা নামে দুটির সংস্কারমূলক নীতি গ্রহণ করেন।
- স্নায়ুযুদ্ধের অবসান এবং যুক্তরাষ্ট্র-সোভিয়েত ইউনিয়নের মধ্যকার দীর্ঘ শীতল সম্পর্ক উষ্ণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মিখাইল গর্বাচেভ।

উল্লেখ্য,
- গ্লাস্তনস্ত ছিলো রাজনৈতিক সংস্কার কর্মসূচি।
- পেরেস্ত্রইকা ছিলো অর্থনৈতিক সংস্কার কর্মসূচি বিষয়ক নীতি।

উৎস: Britannica.
৫৬.
বিশ্বের বৃহত্তম আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি কোনটি?
  1. EU
  2. RCEP
  3. WTO
  4. AfCFTA
সঠিক উত্তর:
RCEP
উত্তর
সঠিক উত্তর:
RCEP
ব্যাখ্যা
RCEP:
- RCEP-এর পূর্ণরূপ: Regional Comprehensive Economic Partnership.
- RCEP হলো Association of Southeast Asian Nations (ASEAN) এর সদস্য রাষ্ট্র।
- এটি বিশ্বের বৃহত্তম আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি।
- স্বাক্ষরিত হয়: ১৫ নভেম্বর, ২০২০।
- কার্যকর হয়: ১ জানুয়ারি, ২০২২।
- স্বাক্ষরকারী দেশ :১৫টি।
- এগুলো হলো: চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, ব্রুনাই, সিঙ্গাপুর, কম্বোডিয়া, লাওস ও মিয়ানমার।

অন্যদিকে -
- বিশ্বের সবচেয়ে বড় মুক্ত বাণিজ্য অঞ্চল দি আফ্রিকান ফ্রি ট্রেড এরিয়া বা African Continental Free Trade Area (AfCFTA)।
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট EU।
- বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট WTO।

উৎস: Australian Government Department of Foreign Affairs and Trade ওয়েবসাইট।
৫৭.
'Save the children' কোন দেশভিত্তিক প্রতিষ্ঠান?
  1. নেদারল্যান্ডস
  2. যুক্তরাজ্য
  3. নিউজিল্যান্ডস
  4. জার্মানি
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
ব্যাখ্যা
Save the children:
- সেভ দ্য চিলড্রেন (Save the children) একটি আর্ন্তজাতিক বেসরকারী সংস্থা।
- এটি যুক্তরাজ্যের শিশুবিষয়ক প্রতিষ্ঠান
- সেভ দ্য চিলড্রেন বিশ্বের শীর্ষ শিশুবিষয়ক স্বাধীন প্রতিষ্ঠান।
- লক্ষ্য: যুদ্ধ বিধবস্ত দেশ বা অঞ্চলের শিশুদের নিরাপত্তা প্রদান।
- একটি সুস্থ, নিরাপদ, পারিবারিক ও সামাজিক পরিবেশে শিশুদের বেড়ে ওঠা, সকল প্রকার দুর্যোগ থেকে শিশুদের রক্ষা করা এবং শিশুর সার্বিক উন্নয়নে বিনিয়োগ এর উদ্দেশ্যে কাজ করে। 
- ১৯১৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- ইংল্যান্ডের বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষক এগল্যান্টাইন জেব Save the children প্রতিষ্ঠা করেন।
- বর্তমানে ১১৬ টি দেশে এর কার্যক্রম পরিচালিত হচ্ছে।

উৎস: Save the children ওয়েবসাইট।
৫৮.
দেশের সর্বপ্রথম কয়লাক্ষেত্র কোনটি?
  1. বড়পুকুরিয়া
  2. জামালগঞ্জ
  3. ফুলবাড়ী
  4. খালাসপীর
সঠিক উত্তর:
জামালগঞ্জ
উত্তর
সঠিক উত্তর:
জামালগঞ্জ
ব্যাখ্যা
কয়লা ক্ষেত্র:
- বাংলাদেশে আবিস্কৃত মোট কয়লা ক্ষেত্র ৫টি।
- ১৯৬২ সালে জয়পুরহাট জেলার জামালগঞ্জে দেশের সর্বপ্রথম কয়লাক্ষেত্র আবিষ্কৃত হয়।
- গভীরতা বেশি হওয়ায় জামালগঞ্জ খনি থেকে এখনো কয়লা উত্তোলন শুরু হয়নি।
- দেশে একমাত্র দিনাজপুর জেলার বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা উত্তোলিত হচ্ছে।

দেশের কয়লা খনিসমূহ হলো:
• বড়পুকুরিয়া: দিনাজপুর, আবিষ্কারক ও আবিষ্কারের সন: জিএসবি, ১৯৮৫।
• দীঘিপাড়া: দিনাজপুর, আবিষ্কারক ও আবিষ্কারের সন: জিএসবি, ১৯৯৫।
• ফুলবাড়ী: দিনাজপুর, আবিষ্কারক ও আবিষ্কারের সন: জিএসবি, ১৯৮৯।
• খালাসপীর: রংপুর, আবিষ্কারক ও আবিষ্কারের সন: বি.এইচ.পি মিনারেলস, ১৯৯৭।
• জামালগঞ্জ: আবিষ্কারক ও আবিষ্কারের সন: জয়পুরহাট, জিএসবি, ১৯৬২।

উৎস: খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো ওয়েবসাইট।
৫৯.
বর্তমানে (২০২৪ সাল) বিশ্বের শীর্ষস্থানীয় ইন্টারনেট ব্রাউজার কোনটি?
  1. গুগোল ক্রোম
  2. এজ
  3. ফায়ারফক্স
  4. সাফারি
সঠিক উত্তর:
গুগোল ক্রোম
উত্তর
সঠিক উত্তর:
গুগোল ক্রোম
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

Google's Chrome:

- বর্তমানে (২০২৪ সাল) বিশ্বের শীর্ষস্থানীয় ইন্টারনেট ব্রাউজার হলো গুগোল ক্রোম।
- যার বৈশ্বিক বাজার শেয়ার ৬৫.৩১%।
- অন্য কথায়, দশজনের মধ্যে ছয়জনের বেশি মানুষ ইন্টারনেট ব্রাউজ করার জন্য ক্রোম ব্যবহার করেন।

অন্যদিকে -
- দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাপলের সাফারি,
- ৩য় স্থানে রয়েছে মাইক্রোসফ্ট এজ,
- ৪র্থ  স্থানে রয়েছে মজিলার ফায়ারফক্স,
- ৫ম  স্থানে রয়েছে অপেরা।

উৎস: Oberlo ওয়েবসাইট। [link]
৬০.
অ্যাপল ইনকর্পোরেটেড-এর প্রতিষ্ঠাতা কে?
  1. স্টিভ জবস
  2. স্টিভ ওজনিয়াক
  3. রোনাল্ড ওয়েন
  4. বর্ণিত সবাই
সঠিক উত্তর:
বর্ণিত সবাই
উত্তর
সঠিক উত্তর:
বর্ণিত সবাই
ব্যাখ্যা
অ্যাপল ইনকর্পোরেটেড:
- অ্যাপল ইনকর্পোরেটেড একটি বিখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি।
- এটি কনজুমার ইলেকট্রিক, কম্পিউটার সফটওয়্যার, এবং অনলাইন সেবা ডিজাইন, ডেভলপ ও বিক্রি করে।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭৬ সালের ১ এপ্রিল।
- প্রতিষ্ঠাতা: স্টিভ জবস, স্টিভ ওজনিয়াক এবং রোনাল্ড ওয়েন।
- সদর দপ্তর: কিউপারটিনো, ক্যালিফোর্নিয়ায়, যুক্তরাষ্ট্র।
- অ্যাপলের কর্পোরেট হেডকোয়ার্টার কমপ্লেক্সের নাম অ্যাপল পার্ক।

উৎস: Britannica.
৬১.
বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমার দৈর্ঘ্য কত?
  1. ২০০ কি.মি
  2. ২০০ নটিক্যাল মাইল
  3. ১৫৫ কি.মি
  4. ১২ নটিক্যাল মাইল
সঠিক উত্তর:
২০০ নটিক্যাল মাইল
উত্তর
সঠিক উত্তর:
২০০ নটিক্যাল মাইল
ব্যাখ্যা
বাংলাদেশের ভৌগলিক অবস্থান:
- বাংলাদেশের আয়তন: ১,৪৭,৫৭০ বর্গ কি.মি.।
- পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ: বাংলাদেশ।
- মধুপুর ও ভাওয়ালের গড় গাজীপুর, ময়মনসিংহ এবং টাঙ্গাইলে অবস্থিত।
- সমুদ্রতল থেকে দিনাজপুরের উচ্চতা ৩৭.৫০ মিটার।
- সমুদ্রতল থেকে বগুড়ার উচ্চতা ২০ মিটার।
- সমুদ্রতল থেকে ঢাকার উচ্চতা ২৫ মিটার।
- সমুদ্রতল থেকে নারায়নগঞ্জ এবং রাজশাহীর উচ্চতা ৮ মিটার।
- বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য ৫,১৩৮ কিলোমিটার।
- বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য ৭১১ কি.মি.।
- বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা ১২ নটিক্যাল মাইল।
- বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা  উপকূল থেকে ২০০ নটিক্যাল মাইল।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।