পরীক্ষা আর্কাইভ

English Wizard

পরীক্ষাEnglish Wizardতারিখতারিখ অনির্ধারিতসময়12 minutes
মোট প্রশ্ন১৬
সিলেবাস
Exam-04 [Video Section এ ভিডিও লেকচার ০৯, ১০, ১১, ১২ (মোট ১০টি ভিডিয়ো) দেখুন।] Exam Topics: - Kinds of Verbs [বিসিএস প্রিলি সিলেবাসের Part A] - Uses of Verbs: Finite (Transitive & Intransitive) & Non-finite (Infinitive, Participle, Gerund) [Part A+D] - Uses of Tenses according to Adverbs of Times (like always, recently, yet, for, since etc.) [Part D] - Formation of Words from Adjective to Verb & Vice Versa (Prefix/ Suffix) [Part F]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

English Wizard

English Wizard · তারিখ অনির্ধারিত · ১৬ প্রশ্ন

.
Writing is an exchange of ideas. The underlined word is a/an -
  1. ক) Gerund
  2. খ) Participle
  3. গ) Verbal noun
  4. ঘ) Infinitive
ব্যাখ্যা

Verb এর সাথে ing যোগ হয়ে যদি noun এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে।
সংক্ষেপে: Gerund = Verb + ing = noun 
 
Gerund মূলত বাক্যে একটি সাধারণ noun এর মত Subject বা Object হিসেবে ব্যবহৃত হয়। 
যেমন-
- I like dancing.
- Reading books is my hobby.
- Walking in the morning is good for health.
- Reading is an excellent habit. ইত্যাদি।
 
প্রদত্ত বাক্যে Writing শব্দটি Subject হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই এটা Gerund হবে।

.
He felt tired and laid his work aside. What type of verb is ‘felt’?
  1. ক) Transitive Verb
  2. খ) Linking Verb
  3. গ) Factitive Verb
  4. ঘ) Impersonal Verb
ব্যাখ্যা

Linking Verb হচ্ছে যা Subject ও Predicate এর মধ্যে একটা Link তৈরি করে দেয় এবং এদের Predicate - Subject এর দোষ, গুণ, অবস্থা, পেশা ইত্যাদি বর্ণনা করে।
Linking verb-এর complement হিসেবে সাধারণত adjective বসে৷
Subject এবং subjective complement এর মধ্যবর্তী verb কে linking verb বলে৷
যেমন- turn, be, become, feel, look, seem, remain, appear, get, grow etc.

.
Which of the following types of Verb itself can complete a sentence?
  1. ক) Non-finite verb
  2. খ) Auxiliary verb
  3. গ) Intransitive verb
  4. ঘ) Transitive verb
ব্যাখ্যা

- কেবল intransitive verb সম্পূর্ণভাবে অর্থ প্রকাশ করতে পারে৷
- Auxiliary verb এর পরে Principal Verb বসাতে হয়।
- Transitive verb এর পরে Object বসাতে হয়।
- আর Non-finite মানে হচ্ছে অসমাপিকা – এটা দিয়ে বাক্য Complete হয় না। 

.
We had our office painted blue and white. Here the verb ‘had’ is -
  1. ক) Causative verb
  2. খ) Linking Verb
  3. গ) Factitive Verb
  4. ঘ) Impersonal Verb
ব্যাখ্যা

যে verb এর Subject নিজে কাজ না করে অন্যকে দিয়ে করিয়ে নেয়, তাকে Causative Verb বলে।
have, make, get, cause etc. অন্য Verb এর আগে যুক্ত হলে তখন পরের Verb এর অর্থটি ‘করা’ থেকে ‘করানো’-তে পরিণত হয়।
 
যেমন-
She had me finish the work. এর অর্থ হচ্ছে - সে আমাকে দিয়ে কাজটি শেষ করালো।
We had our office painted blue and white. এর অর্থ হচ্ছে - আমরা আমাদের অফিস নীল এবং সাদা রং করিয়েছিলাম।
 
বাক্যের মধ্যে (We) আমরা নিজেরা রং করি নি, অন্যকে দিয়ে রং করিয়ে নিয়েছি।
তাই এখানে we এর Verb - had  হচ্ছে Causative Verb.

.
In which sentence is Cognate verb used?
  1. ক) It is snowing.
  2. খ) He died a peaceful death.
  3. গ) I understand your problem.
  4. ঘ) He killed himself.
ব্যাখ্যা

- বাক্যের verb বা ক্রিয়াপদ এবং কর্ম (object) যখন একই Intransitive verb থেকে উৎপন্ন হয় তখন সেই verb কে cognate verb বলা হয় এবং এর object কে বলা হয় cognate object।
 
- অর্থাৎ, কোন Intransitive verb যখন বাক্যস্থিত ক্রিয়াপদ বা verb এর মূলশব্দ (root word) থেকে উৎপন্ন নতুন কোন word বা শব্দকে object হিসেবে গ্রহণ করে তখন সেই verb কে cognate verb বলা হয়।
 
যেমন:
- Jamal ran a race বাক্যের ran হলো cognate verb ও race হলো cognate object.
- Kamal sang a song বাক্যের sang হলো cognate verb ও song হলো cognate object.
- He died a peaceful death বাক্যে died হলো cognate verb ও death হলো cognate object.

.
Which one is an example of a stative verb?
  1. ক) Rain
  2. খ) Eat
  3. গ) Make
  4. ঘ) Understand
ব্যাখ্যা

যে verb এর কাজ দৃষ্টিগোচর হয় না, শুধু অনুভব করা যায় তাকে Stative verb বলে।
যেমন: see, understand, realize etc.
 
I understand your problem. এখানে verb 'understand' কে শুধু অনুভবই করা যায়, দেখা যায় না। তাই এটি Stative verb.

.
He usually leaves the books on the table. Here the verb is -
  1. ক) Auxiliary verb
  2. খ) Linking verb
  3. গ) Transitive verb
  4. ঘ) Intransitive verb
ব্যাখ্যা

যে verb এর object আছে তাকে transitive verb বলে৷
Object সর্বদাই Noun অথবা Pronoun হয়। তাই বাক্যে verb এর পরে Noun অথবা Pronoun থাকলে verb টি সাধারণত transitive verb হবে।
এখানে leaves এর object হিসেবে the books রয়েছে তাই এটি Transitive verb.
Tips: যে সকল verb এর পরে it/him বসালে বাক্য অর্থপূর্ণ হয় তারাই হচ্ছে transitive verb.

.
The word ''flying'' in the sentence ''The airplane was struck by a flying bird'' is –
  1. ক) Gerund
  2. খ) Participle
  3. গ) Verbal noun
  4. ঘ) Gerundial infinitive
ব্যাখ্যা

এখানে flying শব্দটি birds (noun) কে Modify করছে।
অতএব, এটি এখানে Adjective হিসেবে ব্যবহৃত হয়েছে।
আর Verb+ing যখন  Adjective এর কাজ করবে, তখন এটাকে Participle বলা হয়।  

.
‘I won't let you leave the country’. In this sentence 'leave' is a/an -
  1. ক) Infinitive
  2. খ) Gerund
  3. গ) Participle
  4. ঘ) Verbal noun
ব্যাখ্যা

Infinitive দুই রকম হতে পারে-
১. To-যুক্ত infinitive এবং
২. To-বিহীন infinitive (Bare Infinitive).
let-এর পরে Verb-এর Bare Infinitive (to-বিহীন infinitive form) বসে।
তাই, leave verb-টি to-বিহীন infinitive form.

১০.
Which sentence is the correct one?
  1. ক) The train just left.
  2. খ) The house has been built by her husband last month.
  3. গ) He has recently launched a new business.
  4. ঘ) His grandfather had died in 2009.
ব্যাখ্যা

সবগুলোর সঠিক বাক্য হবে:
• The train has just left. (just থাকায় Present Perfect Tense হবে)
• The house was built by her husband last month. (last month- অতীতের সময় উল্লেখ থাকায় এটি Past Indefinite Tense হবে।)
• He has recently launched a new business. (recently থাকলে Present Perfect Tense হয়, এবং এখানে যথাযথভাবেই তা আছে)
• His grandfather died in 2009. (in 2009 - অতীতের সময় উল্লেখ থাকায় এটি Past Indefinite Tense হবে।)

১১.
He .......... ill since Friday.
  1. ক) was been
  2. খ) has been
  3. গ) has been being
  4. ঘ) was
ব্যাখ্যা

এখানে since Friday – point of time থাকার কারণে Present Perfect Continuous Tense হওয়ার কথা।
কিন্তু মূল Verb – be verb হলে Present Perfect Continuous এর পরিবর্তে Present Perfect Tense হয়।

১২.
Which sentence is the correct one?
  1. ক) I have understood the matter long ago.
  2. খ) I understood the matter long ago.
  3. গ) I had understood the matter long ago.
  4. ঘ) I was understood the matter long ago.
ব্যাখ্যা

Ago/ long ago থাকলে Past Indefinite Tense হয়।
(ঘ) ভুল বাক্যটি Passive হওয়ার কারণে।

১৩.
They are looking forward ……. your letter.
  1. ক) to receive
  2. খ) receiving
  3. গ) to receiving
  4. ঘ) received
ব্যাখ্যা

to এর পর এমনিতে verb এর base form ব্যবহৃত হলেও with a view to/ look forward to/ be used to ইত্যাদির পর verb+ing ব্যবহৃত হয়।

১৪.
Which prefix or suffix will be added to the word ‘Able’ to make it a verb?
  1. ক) Suffix – en
  2. খ) Suffix - ity
  3. গ) Prefix - en
  4. ঘ) Prefix - in
ব্যাখ্যা

Able (adjective)
-  কোনো কিছু করতে সমর্থ/সক্ষম।

Enable (verb transitive)
- সক্ষম করা; ক্ষমতা প্রদান করা।

Source: Accessible Dictionary by Bangla Academy

১৫.
What is the adjective form of ‘apply’?
  1. ক) applicant
  2. খ) applyable
  3. গ) application
  4. ঘ) applicable
ব্যাখ্যা

Apply (Verb) = আবেদন করা, প্রয়োগ করা।
applicant (Common Noun) = আবেদনকারী।
application (Abstract Noun) = আবেদন।
applicable (Adjective) = প্রয়োগযোগ্য।
applyable ভুল বানান, শুদ্ধ বানান- appliable, এটা Apllicable এর সমার্থক হিসেবে ব্যবহার করা যায়।

Source: Collins Dictionary

১৬.
The verb form of the adjective ‘light’ is –
  1. ক) enlighten
  2. খ) light
  3. গ) lighten
  4. ঘ) lit
ব্যাখ্যা

Light – Adjective হলে এর অর্থ হয় – হালকা। এর Verb Form হচ্ছে lighten = হালকা করা।
অন্যদিকে,
Enlighten = আলোকিত করা
Light = আলো জ্বালানো
Lit = light এর Past Form