পরীক্ষা আর্কাইভ

English Wizard

পরীক্ষাEnglish Wizardতারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন২০
সিলেবাস
Exam - 05 Exam Topics: Kinds of Noun & pronoun; Uses of Pronoun. [Mentor: Ema Halima; Class – 7 & 8] [Mentor: Saleh Ahmed; Class – 6 & 7]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

English Wizard

English Wizard · তারিখ অনির্ধারিত · ২০ প্রশ্ন

.
Which of the following is an exception?
  1. Abstract
  2. Demonstrative 
  3. Common
  4. Collective
সঠিক উত্তর:
Demonstrative 
উত্তর
সঠিক উত্তর:
Demonstrative 
ব্যাখ্যা

Correct answer: Feminine.

• প্রশ্নে উল্লেখিত অপশনগুলোর মধ্যে Demonstrative হলো ব্যতিক্রম। কারণ অন্য তিনটি অপশন (Abstract, Common, Collective) সরাসরি Noun এর প্রকারভেদ। কিন্তু Demonstrative কোনো Noun এর কোনো প্রকারভেদ নয়। বরং এটি Pronoun-এর একটি প্রকারভেদ।

• Demonstrative Pronoun:
- যে শব্দ noun-এর আগে এসে তার ধরন বা ধরনের দিকে নির্দেশ করে, তাকে Demonstrative Pronoun বলা হয়।
- ব্যক্তি বা বস্তুকে যদি এটি, ওটি, এগুলি, ওগুলি ইত্যাদি শব্দ দ্বারা নির্দেশ করা হয় তাহলে এই শব্দগুলোকে Demonstrative pronoun বলে। যেমন: this, that, these, those, such, the same, it, so, etc.

• অন্যদিকে,
• Abstract noun: যে Noun কোন অবস্তুগত ধারণা বা গুণকে নির্দেশ করে, যার কোন বাহ্যিক অস্তিত্ব নেই এবং যা ছোঁয়া যায় না, গন্ধ দ্বারা বা শ্রবণ দ্বারা বোঝা যায় না, কিন্তু কল্পনা দ্বারা বোঝা যায় তাকে Abstract Noun বলে।
- যেমন- Honesty, Boyhood, Justice, Slavery ইত্যাদি।

• Common noun:
- যে সব noun দ্বারা নির্দিষ্ট কোন ব্যক্তি, বস্তু বা স্থানের নাম না বুঝিয়ে একজাতীয় সবাইকেই বোঝায় তাদেরকে Common noun বলে। 
- অর্থাৎ, Common noun হলো একটি সাধারণ শ্রেণি বা জাতের নাম, যা সাধারণভাবে কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা ধারণাকে নির্দেশ করে।
- যেমন: River, Ring, Book, Doctor, Teacher, Village, City, Sailors, Sheep, infant, etc.

• Collective Noun:
- যে সকল Noun দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective Noun বলে।
- কিছু collective noun হচ্ছে - cattle, herd, army, public, library, jury, committee, crew, majority, minority etc.

Source:
1. A Passage to the English Language by S.M. Zakir Hussain.
2. Live MCQ Lecture.

.
Which one of the following is an example of a proper noun?
  1. The police 
  2. Car 
  3. Bangladesh
  4. Family
সঠিক উত্তর:
Bangladesh
উত্তর
সঠিক উত্তর:
Bangladesh
ব্যাখ্যা

Correct answer: Bangladesh.

• Proper noun
- A proper noun is a specific (i.e., not generic) name for a particular person, place, or thing.
- যে Noun দ্বারা নির্দিষ্টভাবে কোন ব্যক্তি, বস্তু, স্থান, সংস্থা, প্রতিষ্ঠান, পদবী ইত্যাদির নিজস্ব নাম প্রকাশ করে তাকে Proper noun বলে।
- যেমন: Dhaka, Bangladesh, Sun, Karim, Padma ইত্যাদি।

Other options
ক) The police
- এটি একটি plural common noun কারণ এটি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে না বুঝিয়ে পুলিশ সদস্যদের সমষ্টিগতভাবে বোঝায়।

খ) Car
- এটি একটি Common Noun কারণ এর দ্বারা পৃথিবীর সকল গাড়িকে বোঝায়, কোনো নির্দিষ্ট গাড়িকে নয়।

ঘ) Family
- এটি একটি Collective Noun কারণ এটি পরিবারের সকল সদস্যকে একত্রে একটি একক হিসেবে বোঝায়।

Source:
1. A Passage to the English Language by S.M. Zakir Hussain.
2. Live MCQ Lecture.

.
He killed himself.” Here, ‘himself’ is-
  1. Reflexive pronoun 
  2. Distributive pronoun
  3. Demonstrative pronoun
  4. Reciprocal pronoun
সঠিক উত্তর:
Reflexive pronoun 
উত্তর
সঠিক উত্তর:
Reflexive pronoun 
ব্যাখ্যা

Correct answer: Reflexive pronoun.

• Reflexive Pronoun:
- যে সকল pronoun, personal pronoun এর সাথে self/selves যোগে গঠিত হয় সেগুলোকে Reflexive pronoun বলে।
- Reflexive Pronoun গুলো হচ্ছে: Myself, Ourselves, Yourself, Yourselves, Himself, Herself, themselves, etc.

• Pronoun:
- Pronoun হলো noun এর পরিবর্তে ব্যবহৃত word. এ কারণে Pronoun কে Substituting word বলে। 
- Example: He, She, We, They, I, etc.

• Pronoun ৮ প্রকার। যথা:
- Personal Pronoun: I, me, my, mine, we, us, our, ours, you, thee, your, yours, he, him, his, she, her, hers. it, its, they, them, etc.
- Reflexive Pronoun: myself, ourselves, yourself, yourselves, himself, herself, themselves, etc.
- Demonstrative Pronoun: this, these, that, those, so, such, the same, etc.
- Indefinite Pronoun: one, any, some, many, few, several, no one, everyone, none, someone, nobody, anybody, some, etc. 
- Interrogative Pronoun: what, which, who, whom, whose, etc.
- Relative Pronoun: what, which, who, whom, whose, that, as, but, whoever, whomever, whatever, etc. 
- Distributive Pronoun: each, either, neither, etc.
- Reciprocal Pronoun: Each other, One another.

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.

.
The elephant has great strength. Here, "strength" is-
  1. Proper noun
  2. Common noun
  3. Collective noun 
  4. Abstract noun
সঠিক উত্তর:
Abstract noun
উত্তর
সঠিক উত্তর:
Abstract noun
ব্যাখ্যা

Correct answer: Abstract noun.

• Abstract Noun: 

- Abstract Noun হলো সেই Noun যা কোন অবস্তুগত ধারণা বা গুণকে নির্দেশ করে; যার কোন বাহ্যিক অস্তিত্ব নেই এবং যা ছোঁয়া যায় না; গন্ধ বা শ্রবণ দ্বারা বুঝা যায় না; কিন্তু শুধু কল্পনা দ্বারা বুঝা যায়।
- Strength (শক্তি, শক্তিমত্তা; তেজ) দ্বারা অবস্তুগত ধারণা বা গুণকে নির্দেশ করছে , যার বাহ্যিক অস্তিত্ব নেই।
- তাই এটি একটি Abstract noun.

Other options:
• Proper noun
- A proper noun is a specific (i.e., not generic) name for a particular person, place, or thing.
- যে Noun দ্বারা নির্দিষ্টভাবে কোন ব্যক্তি, বস্তু, স্থান, সংস্থা, প্রতিষ্ঠান, পদবী ইত্যাদির নিজস্ব নাম প্রকাশ করে তাকে Proper noun বলে।
- যেমন: Dhaka, Bangladesh, Sun, Karim, Padma ইত্যাদি।

• Common noun:
- যে সব noun দ্বারা নির্দিষ্ট কোন ব্যক্তি, বস্তু বা স্থানের নাম না বুঝিয়ে একজাতীয় সবাইকেই বোঝায় তাদেরকে Common noun বলে। 
- অর্থাৎ, Common noun হলো একটি সাধারণ শ্রেণি বা জাতের নাম, যা সাধারণভাবে কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা ধারণাকে নির্দেশ করে।
- যেমন: River, Ring, Book, Doctor, Teacher, Village, City, Sailors, Sheep, infant, etc.

• Collective Noun:
- যে সকল Noun দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective Noun বলে।
- কিছু collective noun হচ্ছে - cattle, herd, army, public, library, jury, committee, crew, majority, minority, etc.

Source:
1. A Passage to the English Language by S.M. Zakir Hussain.
2. Live MCQ Lecture.

.
Which one of the following words is an example of a distributive pronoun? 
  1. Such
  2. Either
  3. That 
  4. Any
সঠিক উত্তর:
Either
উত্তর
সঠিক উত্তর:
Either
ব্যাখ্যা

Correct answer: Either.

• Distributive Pronoun: একই জাতীয় একাধিক ব্যাক্তি বা বস্তুকে আলাদাভাবে নির্দেশ করতে যে pronoun গুলো ব্যবহার করা হয়, তাদেরকে Distributive Pronoun বলে।
- অনেকগুলোর মধ্য থেকে প্রত্যেকটিকে আলাদাভাবে বোঝাতে এই Pronoun ব্যবহৃত হয়। 
- Example: each, either, neither.

Other options:
ক) Such
- এটি একটি Demonstrative Pronoun হিসেবে কাজ করে, যা কোনো কিছুকে বিশেষভাবে নির্দেশ করতে ব্যবহৃত হয়।

গ) That
- এটিও একটি Demonstrative Pronoun. সাধারণত এটি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে।

ঘ) Any
- এটি একটি Indefinite Pronoun. এটি অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাতে ব্যবহৃত হয়।

Source:
1. A Passage to the English Language by S.M. Zakir Hussain.
2. Live MCQ Lecture.

.
There are many Rokeyas in our country. Here, the underlined word is a/an-
  1. Proper noun
  2. Common noun
  3. Collective noun
  4. Material noun
সঠিক উত্তর:
Common noun
উত্তর
সঠিক উত্তর:
Common noun
ব্যাখ্যা

Correct answer: Common noun.

• সাধারণত কোনো ব্যক্তির নাম Proper Noun হয়।
- কিন্তু যখন একটি নামকে বহুবচন (Plural) হিসেবে ব্যবহার করে একই নামের অনেক ব্যক্তিকে বা একটি শ্রেণীকে বোঝানো হয়, তখন সেটি Common Noun-এ পরিণত হয়।
- এক্ষেত্রে তুলনা প্রকাশ করা হয় এবং তুলনীয় Proper Noun টি এখানে Common বলে বিবেচিত হয়।
- এখানে 'Rokeyas' শব্দটি দিয়ে নির্দিষ্ট একজন রোকেয়াকে না বুঝিয়ে, 'রোকেয়া' নামের অনেক ব্যক্তিকে (একটি শ্রেণী) বোঝানো হচ্ছে। 

• More Examples:
1. There are two Ripons in this village (common noun)
2. You are a Tagore, I see! (common noun)

Source:
1. A Passage to the English Language by S.M. Zakir Hussain.
2. Live MCQ Lecture.

.
Choose the correct sentence-
  1. One should do his duty.
  2. One should do their duty.
  3. One should do one’s duty.
  4. One should do her duty.
সঠিক উত্তর:
One should do one’s duty.
উত্তর
সঠিক উত্তর:
One should do one’s duty.
ব্যাখ্যা

Correct answer: One should do one’s duty.

• প্রশ্নটি মূলত বাক্যে Possessive pronoun এর ব্যবহারের উপর ভিত্তি করে করা হয়েছে। নিয়মানুযায়ী,
- এখানে One শব্দটি হলো pronoun.
- One এর possessive হিসাবে সবসময়ই One's বসে।
- বাক্যে Subject হিসাবে One বসলে এর Possessive Adjective হিসাবে one's হবে।
- তাই এখানে one's ই ব্যবহার করতে হবে।

• উল্লেখ্য অন্যান্য অপশনগুলিতে 'One' Subject হিসেবে থাকলেও তার সাথে যথাক্রমে 'his', 'their' বা 'her' ব্যবহার করা হয়েছে তাই এগুলো অশুদ্ধ।

Source:
1. A Passage to the English Language by S.M. Zakir Hussain.
2. Live MCQ Lecture.

.
The ______ of wolves howled at the moon from the top of the hill.
  1. herd
  2. pack
  3. school
  4. brood
সঠিক উত্তর:
pack
উত্তর
সঠিক উত্তর:
pack
ব্যাখ্যা

Correct answer: pack.
Complete sentence: The pack of wolves howled at the moon from the top of the hill.
- নেকড়ের পাল পাহাড়ের চূড়া থেকে চাঁদের দিকে তাকিয়ে গর্জন করছিল।
- Pack নেকড়ে (Wolves) বা শিকারি কুকুরের দলকে 'Pack' বলা হয়। 

• Pack (noun)
- English meaning: a group of animals, such as dogs, that live and/or hunt together.
- Bangla meaning: একত্রে বিচরণ করা বন্য প্রাণীর দল।
- a wolf pack, a pack of wild dogs.

Other options:
ক) Herd
- English Meaning: A large group of animals, especially hoofed mammals, that live, feed, or migrate together or are kept together as livestock.
- Bangla Meaning: (বিশেষত গবাদিপশুর) দল; পাল।

গ) School
- English meaning: a large number of fish or other sea creatures swimming in a group.
- Bangla meaning: (মাছের) ঝাঁক।

ঘ) Brood
- English meaning: a group of young birds all born at the same time.
- Bangla meaning: শাবকদল; সন্তানসন্ততি।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Live MCQ Lecture.

.
Choose the correct sentence-
  1. The man whom said that was a fool.
  2. The man who said that was a fool.
  3. The man what said that was a fool.
  4. The man which said that was a fool.
সঠিক উত্তর:
The man who said that was a fool.
উত্তর
সঠিক উত্তর:
The man who said that was a fool.
ব্যাখ্যা

Correct answer: The man who said that was a fool.

• দুই Clause বিশিষ্ট বাক্যে শূন্যস্থানের এর পরে verb থাকলে এবং Antecedent টি person হলে শূন্যস্থানে Relative Pronoun হিসেবে "who" বসে।
- তবে Antecedent (পূর্বপদ) টি thing/animal হলে gap এ "which/that" বসে।
- প্রদত্ত বাক্যে শূন্যস্থানে এর পরে verb (said) এবং Antecedent পূর্বপদ একটি Person (man), তাই শূন্যস্থানে "who" বসবে।

• Relative pronoun:
- যে Pronoun পূর্বে উল্লেখিত কোন Noun বা Pronoun কে নির্দেশ দুটি বাক্যাংশ/বাক্যকে যুক্ত করে তাকে Relative Pronoun বলে।
- Who, which, that, what - এগুলো Relative Pronoun রূপে ব্যবহৃত হয়।
- ব্যক্তির পরিবর্তে relative pronoun হিসেবে who/whom/whose বসে।
- বস্তুর ক্ষেত্রে which/that বসে 
- ব্যক্তি নয় ও বস্তুও নয় এমন বোঝাতে what বসে।

অন্যদিকে,
- "whom" is an object pronoun, not a subject.
- অর্থাৎ, The man এর পরে subjective pronoun বসবে object pronoun নয়।

Source:
1. A Passage to the English Language by S M Zakir Hussain.
2. Cambridge Dictionary.

১০.
The jury _________ divided in their opinions.
  1. were 
  2. was
  3. is
  4. has
সঠিক উত্তর:
were 
উত্তর
সঠিক উত্তর:
were 
ব্যাখ্যা

Correct answer: were.
Complete sentence: The jury were divided in their opinions.

• The Jury (বিচারকমণ্ডলী) (collective noun)
- Collective noun হচ্ছে অবিভক্ত সমষ্টি এবং এর verb এবং Pronoun দুটোই singular হয়ে থাকে।
- Collective Noun টি যখন Single Unit না বুঝিয়ে Divided অর্থ্যাৎ ভিন্ন মত, ভিন্ন দল, ভিন্ন সিদ্ধান্ত বুঝায় তখন সেটি Noun of Multitude হিসেবে ব্যবহার হয়।
- এক্ষেত্রে Verb টি Plural হয়।
- প্রদত্ত sentence টিতে their opinion (তাদের সিদ্ধান্ত) দিয়ে ভিন্ন ভিন্ন মতামতের কথা বুঝানো হয়েছে।
- তাই, এখানে verb হিসেবে were বসবে।

Source:
1. A Passage to the English Language by S.M. Zakir Hussain.
2. Live MCQ Lecture.

১১.
The twins looked at _____ and smiled.
  1. each other
  2. one another
  3. one other
  4. each another
সঠিক উত্তর:
each other
উত্তর
সঠিক উত্তর:
each other
ব্যাখ্যা

Correct answer: each other.
Complete sentence: The twins looked at each other and smiled.

- Reciprocal pronoun এর নিয়মানুসারে, সাধারণত দুইজন ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক বা কাজ বোঝাতে 'each other' ব্যবহৃত হয়। যেহেতু প্রশ্নে "The twins"  উল্লেখ আছে, তাই এখানে 'each other' ব্যবহৃত হবে।

• Reciprocal pronoun:
- এই pronoun একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বুঝায়।
- পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে each other এবং one another এই দুইটি pronoun ব্যবহার করা হয়, যারা reciprocal pronoun নামে পরিচিত।
- One another, Each other হচ্ছে Reciprocal pronoun.

• Each other: "Each other" ব্যবহৃত হয় দু'জনের মধ্যে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে।
- Example: The twins looked at each other and smiled.

• One another: "One another" ব্যবহৃত হয় দু'জনের অধিক জনের মধ্যে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে।
- Example: Villagers should always stand by one another. 

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

১২.
This necklace is made of gold. The word ‘gold’ is-
  1. Proper noun 
  2. Common noun
  3. Collective noun
  4. Material noun
সঠিক উত্তর:
Material noun
উত্তর
সঠিক উত্তর:
Material noun
ব্যাখ্যা

Correct answer: Material noun.
- Gold হচ্ছে Material noun.
- Gold দ্বারা উপাদান নির্দেশ করে তাই এটি Material noun.

• Material noun: 
- যে Noun দ্বারা কোন বস্তু বা পদার্থকে নির্দেশ করে তাকে Material noun বলে।
- Material noun সাধারণত uncountable noun হয়।
- একে গণনা করা যায় না কিন্তু পরিমাপ বা ওজন করা যায়।
- Gold হলো Material noun, কারণ এটি পদার্থ বা বস্তু বাচক এবং একে গণনা করা যায় না কিন্তু পরিমাপ বা ওজন করা যায়।
- আরো উদাহরণ: Silver, Gold, Iron, Cotton, Diamond, Milk, Paint, Rubber, Paper, Steel, Sand, Wood, Mutton, Oil etc.

Source:
1. A Passage to the English Language by S.M. Zakir Hussain.
2. Live MCQ Lecture.

১৩.
This book is mine! Here ‘mine’ is-
  1. Subjective Pronoun 
  2. Objective Pronoun 
  3. Possessive adjective
  4. Possessive pronoun
সঠিক উত্তর:
Possessive pronoun
উত্তর
সঠিক উত্তর:
Possessive pronoun
ব্যাখ্যা

Correct answer: Possessive pronoun.
• এখানে 'mine' শব্দটি সরাসরি 'আমার বই' (my book) এর পরিবর্তে বসেছে এবং একটি Noun এর মালিকানা বোঝাচ্ছে।
- যেহেতু এটি Noun-এর পরিবর্তে বসেছে, তাই এটি একটি Pronoun.
- সুনির্দিষ্ট ভাবে এটি Possessive Pronoun.

• Possessive pronoun:

- Possessive pronoun হচ্ছে Personal Pronoun এর একটি প্রকার।
- এই pronoun দ্বারা possession বা অধিকার বোঝানো হয়।
- It is the pronoun that is used after a noun.
- Mine, ours, hers, theirs, Its ইত্যাদি হচ্ছে possessive pronoun এর উদাহরণ।

• Possessive Adjective এবং Possessive Pronoun এর মূল পার্থক্য হলো বাক্যে তাদের অবস্থান এবং ব্যবহারের ধরণ। 
- Possessive Pronoun কোনো noun-এর পরিবর্তে বসে ওই জিনিসের মালিকানা বোঝায়।
- অন্যদিকে, Possessive Adjective সবসময় একটি Noun-এর আগে বসে সেই Noun-কে Modify বা বিশেষায়িত করে।  
- Example:  My, your, his, her, its, our, their。
- This is my book. (এখানে 'my' একটি Adjective কারণ এটি 'book' Noun-এর আগে বসেছে)।

Source:
1. A Passage to the English Language by S.M. Zakir Hussain.
2. Live MCQ Lecture.

১৪.
The abstract noun of the word ‘long’ is-
  1. Length
  2. Longer
  3. Lengthen
  4. Lengthier
সঠিক উত্তর:
Length
উত্তর
সঠিক উত্তর:
Length
ব্যাখ্যা

Correct answer: Length.

Long (adjective, noun)
- English meaning: extending for a considerable distance
- Bangla meaning: লম্বা; দীর্ঘ।

Length (noun)

- English meaning: the quality or state of being long.
- Bangla meaning: দৈর্ঘ্য।

Other options:
খ) Longer
- এটি 'Long' এর Comparative degree (অধিকতর লম্বা)।

গ) Lengthen
- এটি 'Long' এর Verb form যার অর্থ (দীর্ঘ করা বা বাড়ানো)।

ঘ) Lengthier
- এটি একটি Adjective যার অর্থ (অপেক্ষাকৃত দীর্ঘতর)।

Source:
1. A Passage to the English Language by S.M. Zakir Hussain.
2. Live MCQ Lecture.

১৫.
The child cried for ________ mother.
  1. his
  2. her
  3. its
  4. their
সঠিক উত্তর:
its
উত্তর
সঠিক উত্তর:
its
ব্যাখ্যা

Correct answer: its.
Complete sentence: The child cried for its mother.
- Bangla meaning:  শিশুটি তার মায়ের জন্য কেঁদে উঠল।

• সাধারণত Noun যদি প্রাণহীন বা জড় পদার্থ হয় তবে তাকে Neuter Gender বলে।
- কিন্তু প্রাণহীন না হওয়া সত্ত্বেও young Children (child, baby) এবং Lower animals (dog, cat, bird, mouse etc) কে সর্বদাই neuter gender বলে গণ্য করা হয়।
- Child' (শিশু) বা 'Baby' শব্দটি দিয়ে ছেলে না মেয়ে তা নির্দিষ্ট করে বোঝা যায় না।
- যখন কোনো (Gender) অনির্দিষ্ট থাকে, তখন তার পরিবর্তে সাধারণত 'it' (Subjective) বা 'its' (Possessive) ব্যবহৃত হয়।
- তাই এদের Pronoun হিসেবে it, its ব্যবহৃত হয়।

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.

১৬.
We need as ________ people as possible.
  1. many
  2. much
  3. more 
  4. few
সঠিক উত্তর:
many
উত্তর
সঠিক উত্তর:
many
ব্যাখ্যা

Correct answer: many.
Complete sentence: We need as many people as possible.

 • এখানে 'people' হচ্ছে Countable Noun.
- যেসব Noun গণনা করা যায় সেগুলিকে Countable Noun বলে। 
- Countable Noun এর পূর্বে 'many' বসে। 

Other options:
খ) Much" শব্দটি সাধারণত অগণনীয় বা পরিমাণ নির্ধারণ করা যায় এমন বস্তু নির্দেশ করার জন্য ব্যবহৃত হয়।
- "people" এখানে গণনা করা যায়, তাই এর পূর্বে "much" এর ব্যবহার সঠিক নয়।

গ) More 
- এটি সাধারণত তুলনার (Comparison) ক্ষেত্রে ব্যবহৃত হয়।
- "people" এখানে countable noun হিসেবে ব্যবহৃত হয়েছে। তাই এর পূর্বে "much" এর ব্যবহার সঠিক নয়।

ঘ) Few
-  যদিও এটি Countable Noun-এর পূর্বে বসে, কিন্তু বাক্যটির অর্থ অনুযায়ী "যত বেশি সম্ভব মানুষ" বোঝাতে 'many' বসে।

Source:
1. A Passage to the English Language by S.M. Zakir Hussain.
2. Live MCQ Lecture.

১৭.
Such is the life of a soldier. Here, "such" is an example of-
  1. Personal Pronoun
  2. Demonstrative Pronoun
  3. Reflexive Pronoun
  4. Relative Pronoun
সঠিক উত্তর:
Demonstrative Pronoun
উত্তর
সঠিক উত্তর:
Demonstrative Pronoun
ব্যাখ্যা

Correct answer: Demonstrative Pronoun.

• Demonstrative Pronoun:
- যে শব্দ noun-এর আগে এসে তার ধরন বা ধরনের দিকে নির্দেশ করে, তাকে Demonstrative Pronoun বলা হয়।
- ব্যক্তি বা বস্তুকে যদি এটি, ওটি, এগুলি, ওগুলি ইত্যাদি শব্দ দ্বারা নির্দেশ করা হয় তাহলে এই শব্দগুলোকে Demonstrative pronoun বলে। যেমন: this, that, these, those, such, the same, it, so, etc.

- এখানে Such নির্দেশ করছে "সৈনিকের জীবন" কেমন হয়। 
- এটি demonstrative Pronoun, কারণ এটি আগের প্রসঙ্গ বা ধারণাকে নির্দেশ করছে।

• Pronoun:
- Pronoun হলো noun এর পরিবর্তে ব্যবহৃত word. এ কারণে Pronoun কে Substituting word বলে। 
- Example: He, She, We, They, I, etc.

• Pronoun ৮ প্রকার। যথা:
- Personal Pronoun: I, me, my, mine, we, us, our, ours, you, thee, your, yours, he, him, his, she, her, hers. it, its, they, them, etc.
- Reflexive Pronoun: myself, ourselves, yourself, yourselves, himself, herself, themselves, etc.
- Demonstrative Pronoun: this, these, that, those, so, such, the same, etc.
- Indefinite Pronoun: one, any, some, many, few, several, no one, everyone, none, someone, nobody, anybody, some, etc. 
- Interrogative Pronoun: what, which, who, whom, whose, etc.
- Relative Pronoun: what, which, who, whom, whose, that, as, but, whoever, whomever, whatever, etc. 
- Distributive Pronoun: each, either, neither, etc.
- Reciprocal Pronoun: Each other, One another.

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.

১৮.
There are _________ dangerous drivers. 
  1. a very lot of
  2. very many of
  3. a lot of
  4. very much
সঠিক উত্তর:
a lot of
উত্তর
সঠিক উত্তর:
a lot of
ব্যাখ্যা

Correct answer: a lot of.
Complete sentence: There are a lot of dangerous drivers. 
- বাক্যটিতে drivers যেহেতু plural noun তাই এর পূর্বে "a lot of"  বসবে।

• A lot of
- Meaning: A large number or amount of (things, people, etc.)
- এটি Countable (গণনাযোগ্য) এবং Uncountable (অগণনযোগ্য) উভয় প্রকার Noun-এর আগেই বসে।
- এখানে 'drivers' একটি Countable Plural Noun, তাই এর পূর্বে "a lot of" বসবে।

Other options:
ক) A very lot of
- অনেক/প্রচুর বোঝায়।
- 'A lot of'-এর আগে 'very' বসে না।

খ) Very many of
- 'Many of' সাধারণত তখনই ব্যবহৃত হয় যখন এরপর কোনো নির্দিষ্ট Pronoun (যেমন: them, us) বা 'the/these' যুক্ত noun থাকে।
- 'Many of'-এর আগে 'very' বসে না।

ঘ) Very much
- 'Much' সাধারণত Uncountable noun এর ক্ষেত্রে ব্যবহৃত হয়।
- যেহেতু 'drivers' একটি Countable Plural Noun, তাই তাই এর পূর্বে  'much' বসবে না।

Source:
1. A Passage to the English Language by S.M. Zakir Hussain.
2. Live MCQ Lecture.

১৯.
Choose the correct sentence- 
  1. Let him and you be witnesses.
  2. Let you and him be witnesses.
  3. Let you and he be a witness.
  4. Let you and he be witnesses.
সঠিক উত্তর:
Let you and him be witnesses.
উত্তর
সঠিক উত্তর:
Let you and him be witnesses.
ব্যাখ্যা

Correct answer: Let you and him be witnesses.

• সাধারণত Let এরপর সবসময় objective pronoun বসে।
- উল্লেখিত অপশন গুলোর মধ্যে you and him হচ্ছে objective pronoun.
- এদের Subjective form হচ্ছে he and I.
- তাছাড়া বাক্যে একাধিক Pronoun থাকলে প্রথমে Second person, তারপর third person এবং শেষে first person এই নিয়মে বসে।

• এখানে 'Let' Verb, এর পরে কোনো Pronoun এর Objective Form you and him বসবে,
- একাধিক Pronoun থাকায় প্রথমে প্রথমে Second person, (you) তারপর third person (him) বসবে,
- যেহেতু 'You and him' মিলে দুইজন ব্যক্তি বোঝাচ্ছে, তাই পরবর্তী Noun-টি Plural বা বহুবচন হবে। অর্থাৎ 'witnesses' হবে।
- তাই সঠিক উত্তর Let you and him be witnesses.

Source:
1. A Passage to the English Language by S.M. Zakir Hussain.
2. Live MCQ Lecture

২০.
There was _______ water in the jug. She could quench her thirst.
  1. a little
  2. Little
  3. a few
  4. few
সঠিক উত্তর:
a little
উত্তর
সঠিক উত্তর:
a little
ব্যাখ্যা

Correct answer: a little.
Complete sentence: There was a little water in the jug. She could quench her thirst.

• এখানে Water একটি Uncountable Noun যা গণনা করা যায় না,
- তাই এর আগে 'few' বা 'a few' বসতে পারে না। 'Few' এবং 'a few' কেবল Countable Noun-এর ক্ষেত্রে বসে।
- Uncountable noun এর ক্ষেত্রে Little, a little বসতে পারে।
- Little negative অর্থে ব্যবহৃত হয় যার অর্থ অল্প সংখ্যক বা নেই বললেই চলে।
- A little মানে হচ্ছে 'অল্প পরিমাণ আছে' (Positive sense)।
- যেহেতু সে তার তৃষ্ণা মেটাতে পেরেছে (quench her thirst), তার মানে জগে যথেষ্ট বা কিছুটা পানি ছিল।
- তাই এখানে সঠিক উত্তর হবে "a little".

• Little, a little, a few, few এর ব্যবহার:
- এগুলো হচ্ছে quantifier determiners.
- এগুলো দ্বারা কোনো কিছুর পরিমান, সংখ্যা এগুলোকে নির্দেশ করা হয়।

• Little, a little বসে uncountable noun এর ক্ষেত্রে এবং a few, few বসে countable noun এর ক্ষেত্রে।
- Little এবং few, negative অর্থে ব্যবহৃত quantifier determiners, যাদের অর্থ অল্প সংখ্যক বা নেই বললেই চলে।
- A little, a few, affirmative অর্থে ব্যবহৃত quantifier determiners, যাদের অর্থ কিছু সংখ্যক বা অল্প পরিমান।

Source:
1. A Passage to the English Language by S.M. Zakir Hussain.
2. Live MCQ Lecture.