পরীক্ষা আর্কাইভ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

পরীক্ষা৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins
মোট প্রশ্ন১০১
সিলেবাস
৪৬তম বি.সি.এস. ফাইনাল মডেল টেস্ট ⎯ ১ [জ্যাকপট পুরস্কারের জন্য প্রযোজ্য]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন · তারিখ অনির্ধারিত · ১০১ প্রশ্ন

.
'অত্যধিক' শব্দের সন্ধি বিচ্ছেদ -
  1. অত্যা+অধিক
  2. অত্য + ধিক
  3. অতি + অধিক
  4. অতি+ধিক
সঠিক উত্তর:
অতি + অধিক
উত্তর
সঠিক উত্তর:
অতি + অধিক
ব্যাখ্যা
• 'অত্যধিক' শব্দের সন্ধি বিচ্ছেদ - 'অতি + অধিক'। 

• সন্ধির নিয়ম: 
ই-কার বা ঈ-কার পর ই ও ঈ ভিন্ন অন্য স্বর থাকলে সন্ধির বেলায় পূর্ববর্তী ব্যঞ্জনবর্ণের সাথে য-ফলা লেখা হয়।
এই নিয়মে গঠিত সন্ধি:
• অতি + অন্ত = অত্যন্ত
• ইতি + আদি = ইত্যাদি
• প্রতি + ঊষ = প্রত্যূষ
• নদী + অম্বু = নদ্যম্বু।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
স্বভাবতই 'ষ' সাধিত শব্দ কোনটি?
  1. ঋষি
  2. মুমূর্ষু
  3. ভাষা
  4. অনুষঙ্গ
সঠিক উত্তর:
ভাষা
উত্তর
সঠিক উত্তর:
ভাষা
ব্যাখ্যা
• স্বভাবতই 'ষ' সাধিত শব্দ - ভাষা। 

ষ-ত্ব বিধানের নিয়মাবলী:
১। অ, আ ভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক ও র-এর পরে প্রত্যয়ের স ষ হয়। যেমন- ভবিষ্যৎ, মুমূর্ষু, চক্ষুষ্মান, চিকীর্ষা ইত্যাদি।
২। ই-কারান্ত এবং উ-কারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে ‘ষ’ হয়। যেমন- অভিষেক, সুষুপ্ত, অনুষঙ্গ, প্রতিষেধক, প্রতিষ্ঠান ইত্যাদি।
৩। ‘ঋ’ ও ঋ-কারের পর ‘ষ’ হয়। যেমন- ঋষি, কৃষক।
৪। তৎসম শব্দে ‘র’ এর পর ‘ষ’ হয়। যেমন- বর্ষা, ঘর্ষণ।
৫। ট-বর্গীয় ধ্বনির সঙ্গে ‘ষ’ যুক্ত হয়। যেমন- কষ্ট, কাষ্ঠ।
৬। কতগুলো শব্দে স্বভাবতই ‘ষ’ হয়। যেমন- ষড়ঋতু, আষাঢ়, ভাষা, মানুষ, দ্বেষ, ভূষণ।
৭। বিদেশি শব্দে ‘ষ’ হয় না। যেমন- জিনিস, পোশাক, মাস্টার, পোস্ট ইত্যাদি।

• স্বভাবতই 'ষ' এর ব্যবহার: 
- কতিপয় শব্দ স্বভাবতই 'ষ' হয়।
যেমন -
ষড়ঋতু, রোষ, কোষ, আষাঢ়, ভাষণ, ভাষা, ঊষা, পৌষ, কলুষ, পাষাণ, মানুষ, ঔষধ, ষড়যন্ত্র, দ্বেষ, ভূষণ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
.
'অনিল' শব্দের অর্থ -
  1. বর্ণহীন
  2. বাতাস
  3. সৈনিক
  4. সাদা
সঠিক উত্তর:
বাতাস
উত্তর
সঠিক উত্তর:
বাতাস
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'অনিল' শব্দের অর্থ - 'বাতাস'। 

• বাতাস শব্দের সমার্থক শব্দ:
- মারুত, বায়ু, পবন, অনিল, হাওয়া, সমীর, সমীরণ, বাত, বায়, আশুগ, শব্দবহ, অগ্নিশখ, বহ্নিসখ।
------------------
• ‘অনীক’ শব্দের অর্থ:
- সৈনিক বা সেনাবাহিনী। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি এবং ভাষা - শিক্ষা,হায়াৎ মামুদ, Accessible Dictionary by Bangla academy। 
.
কোন সাহিত্যিকের রচিত উপন্যাস 'পথের পাঁচালী' অবলম্বনে সত্যজিৎ রায় চলচ্চিত্র নির্মাণ করেন?
  1. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  2. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  3. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  4. বুদ্ধদেব বসু
সঠিক উত্তর:
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা
• বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় - রচিত উপন্যাস 'পথের পাঁচালী' অবলম্বনে সত্যজিৎ রায় চলচ্চিত্র নির্মাণ করেন। 

• পথের পাঁচালী:

- 'পথের পাঁচালী' বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি জনপ্রিয় বাংলা উপন্যাস।
- উপন্যাসটি ১৯২৯ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
- উপন্যাসটি 'বিচিত্রা' পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।
- উপন্যাসের পটভূমিতে আছে বাংলাদেশের গ্রাম ও তার পরিচিত মানুষের জীবন।
- এতে একটি শিশুর চৈতন্যের জাগরণ, মানুষ ও প্রকৃতির সঙ্গে তার পরিচয় বর্ণিত হয়েছে।
- উপন্যাসের তিনটি ভাগ। বল্লালী বালাই, আমআঁটির ভেঁপু, অক্রূর সংবাদ।
- 'পথের পাঁচালী'র নায়ক বালক অপু।
- 'পথের পাঁচালী' ও 'অপরাজিত' উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় চলচ্চিত্র নির্মাণ করেন।
- উপন্যাসটির প্রধান চরিত্রগুলো হলো- 
- অপু, দুর্গা, ইন্দির ঠাকরুন, সর্বজয়া।
------------------------- 
• 'অপরাজিত' উপন্যাস: 
- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত প্রথম উপন্যাস হলো পথের পাঁচালী (১৯২৯)।
- ‘অপরাজিত’ (১৯৩১) হলো পথের পাঁচালীর দ্বিতীয় খণ্ড।
- উপন্যাসটি ধারাবাহিকভাবে মাসিক ‘প্রবাসী’তে প্রথম প্রকাশিত হয়। পুস্তকাকারে উপন্যাসটি দুই খণ্ডে প্রকাশিত হয় ১৯৩১ সালে।
- উপন্যাসটির প্রথমে নামকরণ করা হয়েছিল 'আলোক সারথী'। 
--------------------- 
 বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়: 
- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ১৮৯৪ খ্রিস্টাব্দের ১২ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার কাঁচরাপাড়ার নিকটবর্তী ঘোষপাড়া-মুরারিপুর গ্রামে মাতুলালয়ে জন্ম।
- ১৩২৮ বঙ্গাব্দের (১৯২১) মাঘ প্রবাসীতে প্রথম গল্প ‘উপেক্ষিতা’ প্রকাশের মধ্য দিয়ে বিভূতিভূষণের সাহিত্যিক জীবন শুরু হয়। 
- বাংলা কথাসাহিত্যে শরৎচন্দ্রের পরে বিভূতিভূষণই সর্বাপেক্ষা জনপ্রিয় সাহিত্যিকের মর্যাদা পেয়েছেন।
- হেমন্তকুমার গুপ্তের সঙ্গে যৌথভাবে তিনি দীপক (১৯৩২) পত্রিকা সম্পাদনা করেন।

• বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত অন্যান্য উপন্যাসসমূহ হলো:
- অপরাজিত, 
- অশনি সংকেত, 
- আরণ্যক, 
- আদর্শ হিন্দু হোটেল, 
- দেবযান, 
- ইছামতী, 
- দৃষ্টি প্রদীপ,  
- চাঁদের পাহাড়।  

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
অশুদ্ধ বানান কোনটি?
  1. দ্বন্দ্ব
  2. বাগ্নী
  3. প্রসূন
  4. সর্বাঙ্গীণ
সঠিক উত্তর:
বাগ্নী
উত্তর
সঠিক উত্তর:
বাগ্নী
ব্যাখ্যা
• বাগ্নী - বানানটি অশুদ্ধ। 

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- 'বাগ্মী' শব্দটি সঠিক।
- তৎসম বা সংস্কৃত শব্দ।  

• 'বাগ্মী' শব্দের অর্থ: 
- বাক্‌নিপুণ, বাক্‌পটু, সুবক্তা।

অন্যদিকে, 
দ্বন্দ্ব, প্রসূন, সর্বাঙ্গীণ - বানানগুলো সঠিক। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
.
'বেকার' শব্দের উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. মন্দ অর্থে
  2. না অর্থে
  3. স্বল্প অর্থে
  4. সহিত অর্থে
সঠিক উত্তর:
না অর্থে
উত্তর
সঠিক উত্তর:
না অর্থে
ব্যাখ্যা
• 'বেকার' শব্দের 'বে' উপসর্গটি 'না' অর্থে ব্যবহৃত হয়েছে। 
এখানে, বে - ফারসি উপসর্গ। 

• আরো কিছু উপসর্গের ব্যবহার: 
- বে + দখল = বেদখল (এখানে 'বে' উপসর্গটি 'হৃত' অর্থে ব্যবহৃত হয়েছে)।
- বে + আইন = বেআইন (এখানে 'বে' উপসর্গটি 'বহির্ভূত' অর্থে ব্যবহৃত হয়েছে)। 
- বি + ভুঁই = বিভুঁই ('বি' উপসর্গটি 'ভিন্ন' অর্থে ব্যবহৃত)।
- বি + জ্ঞান = বিজ্ঞান ('বি' উপসর্গটি 'বিশেষ' অর্থে ব্যবহৃত)।
- বি + বর্ণ = বিবর্ণ ('বি' উপসর্গটি 'অভাব' অর্থে ব্যবহৃত)।
- বি + চরণ = বিচরণ ('বি' উপসর্গটি 'গতি' অর্থে ব্যবহৃত)।
- বি + কার = বিকার ('বি' উপসর্গটি 'অপ্রকৃতস্থ' অর্থে ব্যবহৃত)।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি ( ২০১৯ ও ২০২১ সংস্করণ)।
.
'আরোহণ' এর বিপরীতার্থক শব্দ -
  1. অনুগ্রহ
  2. তিরস্কার
  3. অবরোহণ
  4. অচেতন
সঠিক উত্তর:
অবরোহণ
উত্তর
সঠিক উত্তর:
অবরোহণ
ব্যাখ্যা
• 'আরোহণ' এর বিপরীতার্থক শব্দ - 'অবরোহণ'।  

• 'আরোহণ' (বিশেষ্য) শব্দের অর্থ:
- কোনো কিছুর উপরে ওঠা

• অবরোহণ (বিশেষ্য) শব্দের অর্থ:
- অবতরণ; ঊর্ধ্ব থেকে নিম্নে নামা।

অন্যদিকে,
- 'অনুগ্রহ' শব্দের বিপরীত শব্দ = নিগ্রহ। 
- 'চেতন' শব্দের বিপরীত শব্দ = অচেতন। 
- 'তিরস্কার' শব্দের বিপরীত শব্দ = পুরস্কার। 

• আরো কিছু গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ : 
- 'আকুঞ্চন' শব্দের বিপরীত শব্দ = প্রসারণ।
- 'সংহত' শব্দের বিপরীতার্থক শব্দ = বিভক্ত। 
- 'প্রসারিত' শব্দের বিপরীতার্থক শব্দ = সংকুচিত।
- 'হত' শব্দের বিপরীতার্থক শব্দ = জীবিত। 
- 'সংযত' শব্দের বিপরীতার্থক শব্দ = অসংযত। 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)। 
.
'প্রচুর' এর বিশেষ্য রূপ কোনটি?
  1. প্রাচুর্যতা
  2. প্রাচুর্য্যতা
  3. প্রাচুর্য
  4. প্রাচুর্য্য
সঠিক উত্তর:
প্রাচুর্য
উত্তর
সঠিক উত্তর:
প্রাচুর্য
ব্যাখ্যা
• 'প্রচুর' এর বিশেষ্য রূপ- প্রাচুর্য। 

প্রচুর (বিশেষণ): 
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয় = প্র+√ চুর্‌ + অ। 
অর্থ: ঢের, পর্যাপ্ত। 

প্রাচুর্য (বিশেষ্য): 
- সংস্কৃত শব্দ। 
- প্রকৃতি প্রত্যয় = প্রচুর + য। 
অর্থ:
- আধিক্য। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
সমষ্টিবাচক বিশেষ্য কোনটি?
  1. আনন্দ
  2. মানুষ
  3. পরিবার
  4. সাগর
সঠিক উত্তর:
পরিবার
উত্তর
সঠিক উত্তর:
পরিবার
ব্যাখ্যা
• 'পরিবার' - সমষ্টিবাচক বিশেষ্য। 

সমষ্টিবাচক বিশেষ্য (Collective Noun) :
যে পদে ব্যক্তি বা প্রাণীর সমষ্টি বােঝায়, তা-ই সমষ্টিবাচক বিশেষ্য।
যথা- সভা, জনতা, সমিতি, সমাজ, পঞ্চায়েত, মিছিল, ঝাঁক, বহর, দল ইত্যাদি।

অন্যদিকে, 
আনন্দ - গুণ বিশেষ্য। 
মানুষ, সাগর - জাতিবাচক বিশেষ্য। 
------------------- 
অপরদিকে,
• গুণ-বিশেষ্য:
- গুণগত অবস্থা ও ধারণার নামকে গুণ-বিশেষ্য বলে।
যেমন – সরলতা, দয়া, আনন্দ, গুরুত্ব, দীনতা, ধৈর্য ইত্যাদি।

জাতিবাচক বিশেষ্য: 
যে পদ দ্বারা কোনো একজাতীয় প্রাণী বা পদার্থের সাধারণ নাম বোঝায় তাকে জাতিবাচক বিশেষ্য বলে।
যেমন- মানুষ, গরু, পাখি, গাছ, সাগর, পর্বত, ইংরেজ ইত্যাদি জাতিবাচক বিশেষ্যের উদাহরণ। 

বস্তু-বিশেষ্য: 
কোনো দ্রব্য বা বস্তুর নামকে বস্তু-বিশেষ্য বলে।
যেমন – ইট, লবণ, আকাশ, টেবিল, বই ইত্যাদি।

নাম-বিশেষ্য:
ব্যক্তি, স্থান, দেশ, কাল, সৃষ্টি প্রভৃতির সুনির্দিষ্ট নামকে নাম-বিশেষ্য বলা হয়।
যেমন – স্থাননাম: ঢাকা, বাংলাদেশ, হিমালয়।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ও০২২ সংস্করণ)।
১০.
'সার্থক জনম আমার জন্মেছি এই দেশে।
সার্থক জনম, মা গো, তোমায় ভালোবেসে॥' - পঙ্‌ক্তিগুলোর রচয়িতা কে?
  1. সুফিয়া কামাল
  2. রবীন্দ্রনাথ ঠাকুর
  3. গোলাম মোস্তফা
  4. আবদুল হাকিম
সঠিক উত্তর:
রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
• 'সার্থক জনম আমার জন্মেছি এই দেশে।
সার্থক জনম, মা গো, তোমায় ভালোবেসে॥' - পঙ্‌ক্তিগুলোর রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। 
-------------------------
রবীন্দ্রনাথ ঠাকুর: 
- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
- এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- রবীন্দ্রনাথ ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্দশ সন্তান।
- ১৮৮৩ সালের ৯ ডিসেম্বর বেণীমাধব রায়চৌধুরীর মেয়ে মৃণালিনী দেবী রায়চৌধুরীকে বিয়ে করেন রবীন্দ্রনাথ ঠাকুর।
- তিনি ১৯১৫ সালে ইংরেজ প্রদত্ত ‘নাইট’ উপাধি পান এবং ১৯১৯ সালে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কারণে ‘নাইট’ উপাধি ফিরিয়ে দেন।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর নিজ বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রধান কাব্যগ্রন্থ হলো:
- মানসী,
- সোনারতরী,
- চিত্রা,
- কল্পনা,
- বলাকা,
- পুনশ্চ,
- খেয়া, 
- সেঁজুতি,
- শেষলেখা,
- পূরবী,
- চৈতালি।
-------------------- 
সার্থক জনম আমার- কবিতা,
- রবীন্দ্রনাথ ঠাকুর। 

সার্থক জনম আমার জন্মেছি এই দেশে।
সার্থক জনম, মা গো, তোমায় ভালোবেসে ॥
জানি নে তোর ধনরতন   আছে কি না রানীর মতন,
শুধু   জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে ॥
কোন্‌ বনেতে জানি নে ফুল   গন্ধে এমন করে আকুল,
কোন্‌ গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে।
আঁখি মেলে তোমার আলো   প্রথম আমার চোখ জুড়ালো,
ওই আলোতেই নয়ন রেখে মুদব নয়ন শেষে ॥

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া, সার্থক জনম আমার- কবিতা। 
১১.
চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়?
  1. রিয়্যাল লাইব্রেরি, নেপাল
  2. Lumbini Buddhist University, Nepal
  3. বাঁকুড়ার এক গৃহস্থের গোয়াল ঘর থেকে
  4. রয়্যাল লাইব্রেরি, নেপাল
সঠিক উত্তর:
রয়্যাল লাইব্রেরি, নেপাল
উত্তর
সঠিক উত্তর:
রয়্যাল লাইব্রেরি, নেপাল
ব্যাখ্যা
• চর্যাপদ:
- চর্যাপদ বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ/কবিতা সংকলন/ গানের সংকলন।
- এটি বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন।
- ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজ দরবার গ্রন্থাগার (রয়্যাল লাইব্রেরি, নেপাল) থেকে এটি আবিষ্কার করেন। 
- চর্যাপদের চর্যাগুলো রচনা করেন বৌদ্ধ সহজিয়াগণ।
- চর্যাপদে বৌদ্ধধর্মের কথা বলা হয়েছে।
- চর্যাপদ তিব্বতি ভাষায় অনুবাদ করেন কীর্তিচন্দ্র।
- অপরদিকে, ১৯৩৮ সালে প্রবোধচন্দ্র বাগচী চর্যাপদের তিব্বতী ভাষার অনুবাদ আবিষ্কার করেন।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক।
১২.
'মৈয়মনসিংহ গীতিকা' সংগ্রহ করেন -
  1. দ্বিজ কানাই
  2. চন্দ্রকুমার দে
  3. রামনিধি গুপ্ত
  4. চন্দ্রকুমার সেনগুপ্ত
সঠিক উত্তর:
চন্দ্রকুমার দে
উত্তর
সঠিক উত্তর:
চন্দ্রকুমার দে
ব্যাখ্যা
• 'মৈয়মনসিংহ গীতিকা' সংগ্রহ করেন - 'চন্দ্রকুমার দে'। 

মৈমনসিংহ গীতিকা: 

- এটি বৃহত্তর ময়মনসিংহ জেলার নেত্রকোনা ও কিশোরগঞ্জের নিম্নাঞ্চলের প্রাচীন পালাগানের সংকলন।
- কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. দীনেশচন্দ্র সেনের আগ্রহে এগুলো সংগ্রহ করেন চন্দ্রকুমার দে।
- এ পালাগানগুলো সংগ্রহ ও সম্পাদনা করে - মৈমনসিংহ গীতিকা ১৯২৩ সালে গ্রন্থাকারে প্রকাশ করেন দীনেশচন্দ্র সেন।
- গ্রন্থটি বিষয়মাহাত্ম্য ও শিল্পগুণে শিক্ষিত মানুষেরও মন জয় করে।
-  মৈমনসিংহ গীতিকা বিশ্বের ২৩টি ভাষায় মুদ্রিত হয়।

মৈমনসিংহ গীতিকায় ১০টি গীতিকা স্থান পেয়েছে,
 এগুলো হলো: 
১. মহুয়া,
২. মলুয়া,
৩. চন্দ্রাবতী,
৪. কমলা,
৫. দেওয়ান ভাবনা,
৬. দস্যু কেনারামের পালা,
৭. রূপবতী,
৮. কঙ্ক ও লীলা,
৯ কাজলরেখা ও
১০. দেওয়ানা মদিনা। 

চন্দ্রকুমার দে: 
- তিনি লোকসাহিত্য সংগ্রাহক ও লেখক।
- বৃহত্তর ময়মনসিংহের নেত্রকোনা জেলার রাঘবপুর গ্রামে তাঁর জন্ম।
- চন্দ্রকুমার আমৃত্যু পল্লীর এ লোকসম্পদ সংগ্রহে নিয়োজিত থেকে বহু সংখ্যক পালা সংগ্রহ করেন।
- সেগুলির অধিকাংশই দীনেশচন্দ্র সেনের সম্পাদনায়  মৈমনসিংহ গীতিকা (১৯২৩) ও  পূর্ববঙ্গ-গীতিকা (১৯২৬) নামে  কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয় এবং দেশবিদেশের বহু গুণিজনের ব্যাপক প্রশংসা অর্জন করে।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
২) বাংলাপিডিয়া।
১৩.
Where does the majority of the action in Shakespeare's "Othello" take place?
  1. Athens
  2. Venice
  3. England
  4. Rome
সঠিক উত্তর:
Venice
উত্তর
সঠিক উত্তর:
Venice
ব্যাখ্যা

• The majority of the action in Shakespeare's "Othello" takes place in Venice.

Othello, in full Othello, the Moor of Venice, tragedy in five acts by William Shakespeare.
- এই tragedy এর কেন্দ্রীয় চরিত্র Othello এবং Othello's wife Desdemona is the heroine and she was Othello's wife and Brabantio's daughter.
- নাটকটির মূল বিষয়বস্তু: love and betrayal, intrigue and Jealousy.
- Iago রয়েছে Villan চরিত্রে।
- Iago চরিত্রটি সাহিত্য জগতে Machiavellian villain হিসেবে পরিচিত অর্থাৎ, ব্যাক্তিস্বার্থ উদ্ধারের জন্য ষড়যন্ত্রের অনুসরণ করেন যে ব্যক্তি।
- নাটকে দেখা যায়, Igao দ্বারা বিভিন্ন ভাবে প্রভাবিত হয়ে, Othello তাঁর স্ত্রী Desdemona কে হত্যা করে।

• Iago cunningly convinces Othello that Desdemona has been unfaithful to him with Cassio, Othello's lieutenant.
- Consumed by jealousy and driven to madness, Othello succumbs to Iago's machinations and ultimately kills Desdemona. Realizing his grave error, Othello takes his own life, and Iago's treachery is exposed.

• 'Othello' এর নামানুসারে এবং তার সঙ্গীর প্রতি অতিরিক্ত সন্দেহপরায়ণতার ভিত্তিতে একটি মানসিক ব্যাধির নামকরণ করা হয়েছে।
- চিকিৎসা বিজ্ঞানে এই মানসিক ব্যাধিকে বলা হয় ‘Othello Syndrome’.

• Famous Quotations: 
- “She loved me for the dangers I had passed, And I loved her that she did pity them.”
- “O, beware, my lord, of jealousy: It is the green-eyed monster which doth mock The meat it feeds on.”
- “I kissed thee ere I killed thee: no way but this, Killing myself, to die upon a kiss.”
- “Then must you speak Of one that loved not wisely but too well.”

• The important characters of Othello are -
- Othello,
- Desdemona,
- Brabantio,
- lago,
- Cassio,
- Emilia, etc.

Source: Britannica and Sparksnotes and Live MCQ Lecture.

১৪.
'Into the valley of Death
Rode the six hundred'
- These lines are taken from -
  1. Fern Hill
  2. Tintern Abby
  3. The Charge of the Light Brigade
  4. Elegy Written In the Country Curch Yard
সঠিক উত্তর:
The Charge of the Light Brigade
উত্তর
সঠিক উত্তর:
The Charge of the Light Brigade
ব্যাখ্যা

• 'Into the Valley of Death
Rode the six hundred'.
- These lines are taken from Alfred Tennyson's poem - 'The Charge of the Light Brigade'.
- লাইনটি কবিতাটির প্রথম স্তবকের শেষ দুই লাইন।

• ১৮৫৫ সালে কবিতাটি প্রকাশিত হয়।
- ১৮৫৪ সালে ক্রিমিয়ান যুদ্ধ চলাকালে বালাক্লাভা নামক এক রণক্ষেত্রে রাশিয়ার সেনাবাহিনীর সাথে ব্রিটেন, ফ্রান্স এবং তুরস্কের এক যুদ্ধ সংঘটিত হয়।
- এই 'Battle of Balaklava' এর প্রেক্ষিতেই কবি কবিতাটি রচনা করেন।

• Alfred, Lord Tennyson:
- Alfred, Lord Tennyson, in full Alfred Tennyson, 1st Baron Tennyson of Aldworth and Freshwater.
- He was a represented/ Lyric poet of the Victorian Age.

• Best Works:
- Oenone,
- Ulysses,
- Lotus Eaters,
- Locksley Hall,
- Tears Idle Tears,
- Tithonus,
- The Two Voices,
- The Lady of Shalott,
- Vision of Sin,
- Morte D'Arthur,
- The Falcon,
- In Memoriam (Elegy),
- Queen Mary (Comedy),
- Harold, etc.

Source: Britannica.com

১৫.
Which playwright penned the play "Pygmalion" known for its sharp wit and social commentary?
  1. G. B Shaw
  2. Ben Jonson
  3. John Dryden
  4. Thomas Kyd
সঠিক উত্তর:
G. B Shaw
উত্তর
সঠিক উত্তর:
G. B Shaw
ব্যাখ্যা
• G. B Shaw penned the play "Pygmalion" known for its sharp wit and social commentary.
- It is a romance play in five acts. 
- এই নাটকটি ১৯১৩ সালে প্রকাশিত হয়।
- The play is a humane comedy about love and the English class system.
- অর্থাৎ, ইংল্যান্ডের তৎকালীন সমাজ ব্যবস্থা এবং প্রেম ভালোবাসা এই নাটকের বিষয়বস্তু।

Characters in this play are:
- Alfred Doolittle (Heroine)
- Henry Higgins
- Cockney
- Eliza

• George Bernard Shaw (1856 – 1950):
- তাঁর পুরো নাম George Bernard Shaw. 
- তিনি 'Modern period' এর নাট্যকার। 
- George Bernard Shaw একজন Irish নাট্যকার এবং সাহিত্য সমালোচক। 
- তিনি ১৯২৫ সালে নোবেল পুরস্কার পান। 

 • Famous Plays of G.B. Shaw:
- Pygmalion (Romantic play)***
- Major Barbara (Social satire)***
- Mrs. Warren's Profession;(play)
- Arms and the Man (Romantic comedy) ***
- Heartbreak House;
- Caesar and Cleopatra; (play/tragedy)***
- Man and Superman; (Comedy play)***
- The Doctor's Dilemma; (satire drama/play, Epilogue)***
- St. Joan of Arc etc.

[N. B *** refers to the most important]
Source: An ABC of English Literature, Dr M Mofizar Rahman and Britannica.
১৬.
Which character in "The Merchant of Venice" disguises herself as a lawyer to defend Antonio?
  1. Julia
  2. Isabela
  3. Portia
  4. Viola
সঠিক উত্তর:
Portia
উত্তর
সঠিক উত্তর:
Portia
ব্যাখ্যা
• Portia, in "The Merchant of Venice" disguises herself as a lawyer to defend Antonio.

• 'The Merchant of Venice' একটি five acts বিশিষ্ট  tragy-comedy by William Shakespeare.
- ১৫৯৬-৯৭ সালের দিকে এটি লেখা হয়েছিল।
- এক ইহুদি সুদখোর বা A jew 'Shylock' এর কাহিনি নিয়ে এটি রচিত। 
- Shylock in Merchant of Venice was a Jewish moneylender. 
- Bassanio নামল এক সহায় সম্বলহীন Venetian, তাঁর wealthy merchant friend Antonio এর কাছে টাকা ধার চায়, যেনো সে এই টাকা দিয়ে তার প্রেমিকা Portia এর কাছে যেতে পারে এবং তার মন জয় করতে পারে।
-কিন্তু সেই সময় Antonio তাঁর সকল টাকা পয়সা বিদেশি ব্যবসায় বিনিয়োগ করে রাখার ফলে বন্ধুকে টাকা দিয়ে সাহায্য করতে ব্যর্থ হয়।
- বাধ্য হয়ে Antonio তখন ইহুদি moneylender Shylock এর কাছে থেকে এই শর্তে টাকা ধার নেয় যে, যদি সে সময়মত টাকা শোধ করতেনা পারে তবে সে তার শরীর থেকে এক পাউন্ড মাংস কেটে শাইলক কে দিবে।
- শাইলকের সাথে Antonio এর পূর্ব শত্রুতা ছিলো বিধায় শাইকলক ষড়যন্ত্র করে এই শর্তের মাধ্যমেই টাকা ধার নিতে Antonio কে বাধ্য করে।
- কিন্তু তার বাণিজ্য ব্যবসায় ক্ষতিগ্রস্থ হওয়ায় Antonio ঋণ শোধ করতে না পারায় শাইলক তার কাছে একপাউন্ড মাংস দাবি করে।
- এরপর নানা কৌশলে portia প্রতারণা করে Antonio এর জীবন বাঁচায়।
- Portia একজন ছেলে উকিলের ছদ্মবেশ ধরে কোর্টে হাজির হয় এবং তাঁর বিভিন্ন বুদ্ধিদিপ্তী উপমা এবং কথার মাধ্যমে Antonio কে বাঁচায়।

• এই comedy এর উল্লেখযোগ্য চরিত্র -
- Antonio,
- Shylock (Jew moneylender),
- Portia,
- Bassanio,
- Jessica etc.

• Some important quotes of The Merchant of Venice: 
- All that glitters is not gold
- The devil can cite Scripture for his purpose. 
- It is a wise father that knows his own child. 
- Love is blind, and lovers cannot see the pretty follies that themselves commit.

Source: Britannica.
১৭.
Which British Romantic poet wrote the autobiographical poem "The Prelude"?
  1. William Blake
  2. William Wordsworth
  3. P. B Shelley
  4. John Keats
সঠিক উত্তর:
William Wordsworth
উত্তর
সঠিক উত্তর:
William Wordsworth
ব্যাখ্যা
• William Wordsworth is the author of the poem 'The Prelude'.

• It is the great long (epic) autobiographical poem by William Wordsworth.
- কবিতাটি অমিত্রাক্ষর ছন্দে অর্থাৎ blank verse এ লেখা।
- ১৭৯৮ সালে কবি এই কবিতাটি লিখতে শুরু করেন এবং ১৮৫০ সালে এটি প্রকাশিত হয়।
- কবিতাটি ১৪টি সেকশন বা বইয়ে বিভক্ত।
- শৈশবের নানা অভিজ্ঞতা আর নিজের কবিসত্ত্বার বিকাশের ইতিহাস ‍নিয়ে এই দীর্ঘ কবিতাটি রচিত। 
- The Prelude treats as its central subject the narrator’s development as a poet, the forces that shaped his imaginative powers, and his spiritual crisis and recovery.

 • Famous poems of Wordsworth:
- The Solitary Reaper,
- Tintern Abbey,
- Rainbow,
- Lucy Poems,
- The Daffodils,
- Ode on immortality,
- The Excursion,
- The Lucy Poems,
- Michael, etc.

• The only play by William Wordsworth is The Borderers.

Source: Britannica
১৮.
In which year did the Restoration period of English literature end?
  1. 1660
  2. 1669
  3. 1700
  4. 1770
সঠিক উত্তর:
1700
উত্তর
সঠিক উত্তর:
1700
ব্যাখ্যা
The Restoration Period' of English literature ended in - 1700.
- 1660 - 1700 সময়কালকে ইংরেজি সাহিত্যের Age of Restoration বলা হয়।
- Restoration বলতে রাজতন্ত্রের পুনরুদ্ধার বোঝায়।
- Restoration Period মূলত The Neoclassical Period এর অন্তর্ভুক্ত একটি age.

• The Neoclassical Period তিনটি ছোট যুগ বা period নিয়ে গঠিত-
- The Restoration Period (1660-1700)
- The Augustan Age (1702-1745)
- The Age of Sensibility (1745-1785)

• Important Authors from the Restoration period are: 
- Samuel Butler,
- John Bunyan,
- John Dryden,
- William Wycherley,
- William Congreve,
- George Farquhar, etc.
------------------

• English Literature Periods and their sub-ages: 
1. The Old English Period (450 -1066)

2. The Middle English Period (Longest period) (1066 -1500) (Longest period)
a) The Anglo-Norman Period,
b) The Age of Chaucer.

3. The Renaissance Period (1500 -1660)
a) Elizabethan Period (Golden age) (1558-1603), 
b) Jacobean Period (1603-1625),
c) Caroline Period (1625-1649) and
d) Commonwealth Period (1649-1660).

4. The Neoclassical Period (1660 -1785)
a) The Restoration Period (1660-1700),
b) The Augustan Period (Age of Pope) (1700-1745)  and
c) The Age of Sensibility (Age of Johnson) (1745-1785/1798).

5. The Romantic Period (The shortest period) (1798 -1832) 

6. The Victorian Period (1832 -1901)
a) The Pre-Raphaelites (1848-1860),
b) Aestheticism & Decadence (1880-1901),

7. The Modern Period (1901 -1939) 
a) The Edwardian Period (1901-1910),
b) The Georgian Period (1910-1936),
- The Modern English period was one of the most significant literary periods

8. Present: The Post-Modern Period (1939 )

Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman.
১৯.
What is the synonym of the word 'Conjecture'?
  1. Fact
  2. Demonstrate
  3. Assume
  4. Ascertain
সঠিক উত্তর:
Assume
উত্তর
সঠিক উত্তর:
Assume
ব্যাখ্যা
• Conjecture (noun) (verb) 
English Meaning: An opinion or conclusion formed on the basis of incomplete information/ form an opinion or supposition about (something) on the basis of incomplete information.
Bangla Meaning: অনুমান; সঙ্গত কারণ ব্যতিরেকে গঠিত ধারণা/ অনুমান করা।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Fact
English Meaning: A thing that is known or proved to be true.
Bangla Meaning: বাস্তবতা; যা সত্য; যার অস্তিত্ব আছে।

খ) Demonstrate
English Meaning: Clearly show the existence or truth of (something) by giving proof or evidence.
Bangla Meaning:  প্রতিপাদন করা, কার্যপ্রণালী প্রদর্শন করা; হাতেকলমে দেখানো।

গ) Assume
English Meaning: Suppose to be the case, without proof.
Bangla Meaning: ধরে নেওয়া; অনুমান করা।

ঘ) Ascertain
English Meaning: Find (something) out for certain; make sure of.
Bangla Meaning: নিশ্চিত করা; নির্ধারণ করা; নিরূপণ করা; স্থির করা।

• সুতরাং, বাক্যগুলোর অর্থ বিবেচনায় বোঝা যাচ্ছে যে, Conjecture এর সঠিক সমার্থক শব্দ হচ্ছে - Assume.

Source: Accessible Dictionary by Bangla Academy, Merriam-Webster Dictionary, and Oxford Learner's Dictionary.
২০.
Identify the correct sentence.
  1. The scholarship program exempted students to pay the tuition fees.
  2. The scholarship program exempted students on paying tuition fees.
  3. The scholarship program exempted students by paying tuition fees.
  4. The scholarship program exempted students from paying tuition fees.
সঠিক উত্তর:
The scholarship program exempted students from paying tuition fees.
উত্তর
সঠিক উত্তর:
The scholarship program exempted students from paying tuition fees.
ব্যাখ্যা
• কিছু কিছু verb যেমন - Prohibit, desist, refrain, abstain, exempt, debar, hinder, prevent ইত্যাদি এর পর, preposition from + gerund (verb+ing) ব্যবহৃত হয়।

• যেহেতু প্রশ্নে উল্লিখিত বাক্যে ' exempted' রয়েছে, তাই এরপর preposition from + Verb + ing বসবে।
- নিয়মানুযায়ী, সঠিক বাক্যটি হবে - The scholarship program exempted students from paying tuition fees.

• More Examples; 
i) The teacher prohibited me from going out.
ii) You hinder/desist/prevent/debar me from doing that.
iii) They should retain from going their.
২১.
What is the plural form of 'Monarch'?
  1. Monarches
  2. Monarchic
  3. Monarchae
  4. Monarchs
সঠিক উত্তর:
Monarchs
উত্তর
সঠিক উত্তর:
Monarchs
ব্যাখ্যা
• The plural form of 'Monarch' is Monarchs.
- Singular noun শেষের 'ch' যদি 'ক' এর মত উচ্চারিত হয়, তখন তার Plural করতে শুধু 's' যোগ হয়।
- আর 'চ' এর মত উচ্চারিত হলে Plural করতে es যোগ হয়।
যেমন-
• Stomach - Stomachs (শেষের 'ch'টি 'ক' এর মত উচ্চারিত হয়)।
• Beach - Beaches (শেষের 'ch' টি চ' এর মত উচ্চারিত হয়)।

• Monarch (Noun)
English Meaning: Relating to or suitable for a king or queen, or relating to a monarchy:
Bangla Meaning: সর্বোচ্চ শাসক (রাজা, রানি, সম্রাট বা সম্রাজ্ঞী) অধিরাজ; সার্বভৌম।
- Monarchic - (adjective) রাজকীয়; রাজতান্ত্রিক।

Source: Accessible Dictionary by Bangla Academy and Cambridge Dictionary.
২২.
Mount Kilimanjaro is the tallest free-standing mountain in the world. (Make it comparative)
  1. Mount Kilimanjaro is taller than any other free-standing mountains in the world.
  2. Mount Kilimanjaro is taller than most other free-standing mountains in the world.
  3. Mount Kilimanjaro is taller than many others free-standing mountains in the world.
  4. Mount Kilimanjaro is taller than all other free-standing mountains in the world.
সঠিক উত্তর:
Mount Kilimanjaro is taller than all other free-standing mountains in the world.
উত্তর
সঠিক উত্তর:
Mount Kilimanjaro is taller than all other free-standing mountains in the world.
ব্যাখ্যা
• One of the ছাড়া শুধু the + Superlative Degree থাকলে – comparative degree করতে হলে,
-  Superlative sentence এর প্রথম subject টি প্রথমে বসে + verb বসবে +এরপর one of the বাদ যাবে + superlative degree এর comparative form বসে + (than any other + singular noun) / (than all other + plural noun) এবং সবশেষে superlative sentence টির বাকি অংশ বসবে।

• সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে -
Superlative: Mount Kilimanjaro is the tallest free-standing mountain in the world.
Comparative: Mount Kilimanjaro is taller than all other free-standing mountains in the world. 

• এখানে, ক) উত্তর হবে না, কারণ, than any other এরপরে singular noun বসে, কিন্তু উক্ত বাক্যে plural noun mopuntains বসেছে।

• অন্যদিকে,
- One of the যুক্ত superlative কে Comparative করতে -
- Superlative sentence এর প্রথম subject টি প্রথমে বসে + verb বসবে +এরপর one of the বাদ যাবে + superlative degree এর comparative form বসে + than most other বসবে এবং সবশেষে superlative sentence টির বাকি অংশ বসবে। 
- যেমন -
Superlative: Mount Kilimanjaro is one of the tallest free-standing mountain in the world.
Comparative: Mount Kilimanjaro is taller than most other free-standing mountains in the world.
২৩.
I gave Inaaya a painting book. (Make it passive)
  1. A painting book was given to Inaaya by me.
  2. Inaaya was given a painting book by me.
  3. Inaaya was to given a painting book by me.
  4. Both A + B
সঠিক উত্তর:
Both A + B
উত্তর
সঠিক উত্তর:
Both A + B
ব্যাখ্যা
• Active voice থেকে passive voice করার নিয়ম:

• Active voice এর object টি passive voice এর subject হয়।
• Tense অনুযায়ী auxiliary verb বসে।
• তারপর মূল verb এর past participle হয়।
• Active voice এর subject টি passive voice এর object হয়।
• তার পূর্বে preposition (by, with, at, to, in) বসে।

• প্রশ্ন প্রদত্ত বাক্যে দুইটি object রয়েছে - Inaaya and a painting book.
- এর voice change দুইভাবে করা সম্ভব - 
- A painting book was given to Inaaya by me.
- Inaaya was given a painting book by me.

• Active voice এ double object থাকলে passive করার নিয়ম:
- দুটি object- এর যেকোনটি subject হিসেবে নেয়া হয় (ব্যক্তিবাচক object-টি পরিবর্তন করা ভালো)
- Tense এবং person-অনুসারে Auxiliary verb
- Verb-এর past participle
- অন্য object
- by
- active voice-এর subject-টি object হিসেবে লেখা হয়।
 
তাই সঠিক উত্তর: Both A + B.
২৪.
What is the meaning of the phrase 'Point-blank'?
  1. A subject that people cannot agree about.
  2. An expression on your face that is full of anger.
  3. Very definite and direct.
  4. To discuss a matter without coming to the point.
সঠিক উত্তর:
Very definite and direct.
উত্তর
সঠিক উত্তর:
Very definite and direct.
ব্যাখ্যা
• Point-blank
English Meaning: Very definite and direct, and not very polite / (of the firing of a shot, bullet, or other missile) from very close to its target.
Bangla Meaning: কোনো রাখঢাক না রেখে সরাসরি / বুলেট, মিসাইল ইত্যাদি ফায়ারের ক্ষেত্রে খুব কাছে থেকে গুলি করা।

• অন্যঅপশন গুলোর মধ্যে - 
• Moot point
English Meaning: A subject that people cannot agree about.
Bangla Meaning: অমীমাংসিত বিষয়।

Black look    
English Meaning: An expression on your face that is full of anger and hate.
Bangla Meaning: রাগের সঙ্গে তাকানো।  

• Beat about the bush
English Meaning: discuss a matter without coming to the point.
Bangla Meaning: ঘুরিয়ে কোথা বলা / পরোক্ষভাবে বলা।

Source: Live MCQ Lecture.
২৫.
Which of the following sentences is correct?
  1. If she had came to the party, she could have met her old friends.
  2. If she had came to the party, she could meet her old friends.
  3. If she had come to the party, she could have met her old friends.
  4. If she had come to the party, she could meet her old friends.
সঠিক উত্তর:
If she had come to the party, she could have met her old friends.
উত্তর
সঠিক উত্তর:
If she had come to the party, she could have met her old friends.
ব্যাখ্যা
• উল্লিখিত অপশনগুলোর মধ্যে - সঠিক বাক্যটি হচ্ছে - If she had come to the party, she could have met her old friends.
• বাক্যটি Third Conditional এর নিয়মানুযায়ী সঠিক।

• Third conditional এর নিয়মানুযায়ী, 
- Principal clause এ would have/could have/might have + verb এর past participle থাকলে if clause টি past perfect হয়।
- structure: If + Past Perfect (had +V3) + Perfect Modal (S + would have/could have/might have + V3)

• বাক্যটিতে If + Past perfect (had + come) + extension + subject + could have + verb এর past participle form হিসেবে met বসেছে।
২৬.
Nobody knows when he goes out of the office. Here 'when he goes out the office' is an example of -
  1. Noun clause
  2. Adverb clause
  3. Adjective clause
  4. Principal clause
সঠিক উত্তর:
Noun clause
উত্তর
সঠিক উত্তর:
Noun clause
ব্যাখ্যা
•  Nobody knows when he goes out of the office. Here 'when he goes out the office' is an example of - Noun clause.

• Noun Clause: 
- A noun clause is a group of words that band together and act like a noun. Nouns clauses are used when a single word isn't enough. They're always dependent clauses.

• একটি বাক্যের বিভিন্ন স্থানে Noun clause  বসতে পারে।
যেমন:
1. subject হিসাবে.
- যেমন - What is lotted can not be blotted.
- প্রদত্ত বাক্যে 'What is lotted' clause টি verb এর subject হিসেবে বসেছে।

That he has much money is known to all.
- প্রদত্ত বাক্যে 'That he has much money' clause টি subject হিসেবে বসাতে এটি Noun clause.

2. transitive verb এর object হিসেবে।
যেমন:  I wondered what he was doing there.
- what he was doing there - clause টি  transitive verb এর object হিসেবে বসায় এটি noun clause.

3. Linking verb এরপরে complement হিসাবে।
যেমন: The truth is that he has deceived us.
- প্রদত্ত বাক্যে Linking verb (is) এরপরে complement হিসাবে  that he has deceived us বসেছে বিধায় এটি একটি noun clause.

4. Preposition এর পরে।
যেমন: I am sure of who you are.
- প্রদত্ত বাক্যে 'who you are' clause টি Prepoaition of এর পর বসাতে এটি Noun clause.

• প্রশ্নে উল্লিখিত বাক্যে 'when he goes out of the office' clause টি knows verb এর object হওয়ায় এটি Noun clause.
- When থাকা সত্ত্বেও এটি Adverbial clause হবে না কারণ এটি Verb সংঘটিত হওয়ার সময়কে নির্দেশ করছে না।
- যদি বলা হতো,  I do the work when he goes out of home - তাহলে 'when he goes out of home' clause টি Work বা verb সংগঠিত হওয়ার সময় বুঝানোর কারণে এটি adverb clause of time হবে।

২৭.
What is the adjective form of the word 'Negotiation'?
  1. Negotiate
  2. Negotible
  3. Negotiable
  4. Negotiability
সঠিক উত্তর:
Negotiable
উত্তর
সঠিক উত্তর:
Negotiable
ব্যাখ্যা
• Negotiation (noun)
English Meaning: Discussion aimed at reaching an agreement.
Bengali Meaning: কথাবার্তা; আলাপ-আলোচনা; দরদস্তুর।
- এর adjective form হচ্ছে - Negotiable (আলাপ-আলোচনার দ্বারা মীমাংসা করা যায় এমন; আপসে মীমাংসনীয়; আলাপ-আলোচনা সাপেক্ষ; আপসে নিষ্পত্তিযোগ্য।

• অন্য অপশনগুলোর মধ্যে - 
• Negotiate (verb intransitive) - ঐকমত্যে আসার জন্য আলোচনা/পরামর্শ করা; দরদস্তুর করা; কথাবার্তা চালানো।
• Negotiability (noun) - আলোচনার ক্ষমতা।

Source: Merriam-Webster Dictionary, Oxford Learner's Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
২৮.
The number of ______ hired by the company ______ risen significantly.
  1. employees, has
  2. employees, have
  3. employee, has
  4. employee, have
সঠিক উত্তর:
employees, has
উত্তর
সঠিক উত্তর:
employees, has
ব্যাখ্যা
• শূন্যস্থানদ্বয়ে সঠিক উত্তর হবে - employees, has.
- Complete Sentence: The number of employees hired by the company has risen significantly.

• সাধারণত, The number of যুক্ত বাক্যের গঠন হচ্ছে - 
• Structure: The Number of + Plural Noun + Singular Verb.
• যেহেতু প্রশ্ন প্রদত্ত বাক্যে - The Number of আছে তাই Verb‌ হবে singular is এবং noun টি হবে plural.
২৯.
He is accustomed to working long hours. The underlined part is an example of -
  1. Participle
  2. Gerund
  3. Present continuous
  4. Transitive verb
সঠিক উত্তর:
Gerund
উত্তর
সঠিক উত্তর:
Gerund
ব্যাখ্যা
• He is accustomed to working long hours. The underlined part is an example of - Gerund.

• Gerund:
- Verb এর সাথে ing যোগ হয়ে যদি noun এর কাজ করে অর্থাৎ Verb ও noun এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে।
- সংক্ষেপে: Gerund = Verb + ing = noun = Verb + noun.
- It is a word ending in "-ing" that is made from a verb and used like a noun
- Gerunds don’t describe action—they act as nouns.

•  একটি বাক্যে Gerund বিভিন্ন অবস্থানে বসতে পারে।
- বাক্যে verb + ing যুক্ত word যদি বাক্যের preposition এর পরে object হিসেবে বসে, তবে তা সাধারনত Gerund হবে।
- প্রশ্নে উল্লিখিত বাক্যটিতে preposition to এর object হিসেবে working একটি Gerund.
৩০.
He needs ________ money to buy a new computer.
  1. fewer
  2. a few more
  3. a little more
  4. a some more
সঠিক উত্তর:
a little more
উত্তর
সঠিক উত্তর:
a little more
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - a little more.
- Complete Sentence: He needs a little more money to buy a new computer.

• little, a little, a few, few এর ব্যবহার: 
- এগুলো হচ্ছে quantifier determiners.
- এগুলো দ্বারা কোনো কিছুর পরিমান, সংখ্যা এগুলোকে নির্দেশ করা হয়।
- Little, a little বসে uncountable noun এর ক্ষেত্রে এবং a few, few বসে countable noun এর ক্ষেত্রে।
- Little এবং few, negative অর্থে ব্যবহৃত quantifier determiners, যাদের অর্থ অল্প সংখ্যক বা নেই বললেই চলে। 

• অর্থাৎ,
• A few + Countable Noun হয়।
• A little + Uncountable noun হয়।
• Some + Countable Noun এবং Uncountable noun উভয়ই হয়।

• Money যেহেতু uncountable noun সুতরাং এর পূর্বে determiner হিসেবে a little more বসবে।
৩১.
_____ ensure the smooth flow of activities during the event.
  1. Let I and you
  2. Let they and I
  3. Let him and me
  4. Let me and he
সঠিক উত্তর:
Let him and me
উত্তর
সঠিক উত্তর:
Let him and me
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - Let him and me.
- Complete sentence: Let him and me ensure the smooth flow of activities during the event.

• সাধারণত Let এরপর সবসময় objective pronoun এবং bare infinitive বসে।
- উল্লেখিত অপশন গুলোর মধ্যে - him and me হচ্ছে objective pronoun.
- এর subjective form হচ্ছে - he and I.

• তাছাড়া বাক্যে একাধিক pronoun থাকলে তা কয়েক ভাবে বসতে পারে। 
- যেমন -
- '231' অর্থাৎ প্রথমে second person, তারপর third person এবং শেষে first person.
- '23' অর্থাৎ প্রথমে second person, তারপর third person.
- '21' অর্থাৎ, second person এরপর  first person.
- '31' নিয়মে অর্থাৎ third person ও এরপরে first person.
৩২.
You need not worry about the deadline. Here 'need' is a/an -
  1. Modal verb
  2. Main verb
  3. Adverb
  4. Preposition
সঠিক উত্তর:
Modal verb
উত্তর
সঠিক উত্তর:
Modal verb
ব্যাখ্যা
• Need বাক্যে মূল verb হিসেবে ব্যবহৃত হয় আবার modal হিসেবেও ব্যবহৃত হয়।
- তাই এদের সাধারণ নাম semi-modals.
- তবে বাক্যে প্রয়োগের ক্ষেত্রে এটি main verb বা modal verb হিসেবে পরিচিত।

• Negative sentence এ ‘need’ modal auxiliary হিসেবে ব্যবহৃত হলে need এর পরে not বসে এবং এর পরে to বসাতে হয়না।
- অর্থাৎ, need not এর সাথে infinitive to এর ব্যবহার উহ্য সাথে।
- এক্ষেত্রে need এর সাথে কখনো s/es যুক্ত হয় না।

• প্রশ্নে উল্লিখিত বাক্যে 'need' modal auxiliary হিসেবে ব্যবহৃত হয়েছে এবং এখানে worry হচ্ছে main verb.
৩৩.
Fill in the gap with appropriate preposition. It's not a big salary but it's adequate _____ our needs.
  1. over
  2. for
  3. of
  4. by
সঠিক উত্তর:
for
উত্তর
সঠিক উত্তর:
for
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - for.
- Complete sentence: It's not a big salary but it's adequate for our needs. 
- Bangla Meaning: এটা তেমন বেশি বেতন নয় কিন্তু এটা আমাদের প্রয়োজনের জন্য যথেষ্ট।

Adequate (adjective):
English Meaning: sufficient for a specific need or requirement.
Bangla Meaning: পর্যাপ্ত, যথেষ্ট; সন্তোষজনক।

• Appropriate Preposition-এর নিয়ম অনুযায়ী,
- পর্যাপ্ত, যথেষ্ট অর্থে adequate-এর পরে for/to বসবে।
• enough for some need or requirement (for).
• good enough: of a quality that is good or acceptable (to).

Source: Accessible Dictionary by Bangla Academy and Cambridge Dictionary.
৩৪.
১৯৪০ খ্রিস্টাব্দের ২৩ মার্চ লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের অধিবেশনের সভাপতি ছিলেন -
  1. মোহাম্মদ আলী জিন্নাহ্
  2. এ.কে. ফজলুল হক
  3. জওহরলাল নেহেরু
  4. সামছুল হক
সঠিক উত্তর:
মোহাম্মদ আলী জিন্নাহ্
উত্তর
সঠিক উত্তর:
মোহাম্মদ আলী জিন্নাহ্
ব্যাখ্যা
• লাহোর প্রস্তাব:
- ১৯৪০ খ্রিস্টাব্দের ২৩ মার্চ লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের অধিবেশনের সভাপতি ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ্।
- এ অধিবেশনেই বাংলার নেতা ও প্রধানমন্ত্রী এ.কে. ফজলুল হক বিখ্যাত লাহোর প্রস্তাব উত্থাপন করেন।
- এতে বলা হয় যে, কোনো শাসনতান্ত্রিক পরিকল্পনা এদেশে কার্যকর বা মুসলমানদের কাছে গ্রহণযোগ্য হবে না যদি একটি নিন্মে বর্ণিত মূলনীতির উপর প্রতিষ্ঠিত না হয়।
যথা:
→ ভৌগোলিক দিক থেকে সংলগ্ন এলাকাগুলোকে প্রয়োজনীয় রদবদলের মাধ্যমে পৃথক অঞ্চল হিসেবে চিহ্নিত করতে হবে;
→ ভারতের উত্তর-পশ্চিম ও পূর্বাঞ্চলে এ ধরনের মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাসমূহে স্বাধীন রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে হবে এবং
→ এভাবে গঠিত স্বাধীন রাষ্ট্রসমূহের অঙ্গরাজ্যগুলো থাকবে স্ব-শাসিত ও সার্বভৌম।

তথ্যসূত্র: ইতিহাস (প্রথম পত্র), একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মক্ত বিশ্ববিদ্যালয়।
৩৫.
বাংলার ‘ছিয়াত্তরের মন্বন্তর’-এর সময়কাল -
  1. ১৭৬০ খ্রিস্টাব্দ
  2. ১৭৭০ খ্রিস্টাব্দ
  3. ১৭৭২ খ্রিস্টাব্দ
  4. ১৭৭৬ খ্রিস্টাব্দ
সঠিক উত্তর:
১৭৭০ খ্রিস্টাব্দ
উত্তর
সঠিক উত্তর:
১৭৭০ খ্রিস্টাব্দ
ব্যাখ্যা
ছিয়াত্তরের মন্বন্তর:
- ছিয়াত্তরের মন্বন্তরের সময় বাংলার ইংরেজ গভর্নর ছিলেন কার্টিয়ার।
- ছিয়াত্তরের মন্বন্তর বাংলার ইতিহাসে সর্বাপেক্ষা ভয়াবহ দুর্ভিক্ষ নামে পরিচিত।
- ১১৭৬ বঙ্গাব্দে (ইংরেজি ১৭৭০ সাল) এই দুর্ভিক্ষ হয় বলে একে ‘ছিয়াত্তরের মন্বন্তর’ বলা হয়।
- এই দুর্ভিক্ষে বাংলার প্রায় এক তৃতীয়াংশ লোক মারা যায়।

তথ্যসূত্র - বাংলাদেশ ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম ও দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া।
৩৬.
'ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট' কোথায় অবস্থিত?
  1. ময়মনসিংহ
  2. চাদঁপুর
  3. খুলনায়
  4. ঢাকায়
সঠিক উত্তর:
চাদঁপুর
উত্তর
সঠিক উত্তর:
চাদঁপুর
ব্যাখ্যা
• ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট:
- ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট (মৎস্য প্রশিক্ষণ ইনষ্টিটিউট) চাঁদপুর জেলার বাবুরহাটে অবস্থিত।
- এই ট্রেনিং ইনস্টিটিউটে মৎস্য সেক্টরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং মৎস্য চাষীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

এছাড়াও - 
- নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুর শহরের উপকণ্ঠে অবস্থিত।
- সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্র অবস্থিত কক্সবাজারে।
- 'বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট' ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্নে অবস্থিত।

তথ্যসূত্র:- বাংলাপিডিয়া ও সংশ্লিষ্ট ওয়েবসাইট।
৩৭.
মুজিবনগর সরকারের উপদেষ্টা কমিটির সদস্য সংখ্যা ছিল -
  1. ৬ জন
  2. ৭ জন
  3. ৮ জন
  4. ১২ জন
সঠিক উত্তর:
৮ জন
উত্তর
সঠিক উত্তর:
৮ জন
ব্যাখ্যা
 • মুজিবনগর সরকার:
- মুজিবনগর সরকারের উপদেষ্টা কমিটি গঠন
- মুজিবনগর সরকারকে মুক্তিযুদ্ধ বিষয়ে উপদেশ প্রদান করার জন্য মুক্তিযুদ্ধে সমর্থনদানকারী বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়ে ৮ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠিত হয় (৯ সেপ্টেম্বর, ১৯৭১)।

- মাওলানা আবদুল হামিদ খান ভাসানী এই কমিটির নেতা।
- এর আহবায়ক ছিলেন তাজউদ্দীন আহমেদ।

কমিটির অন্যান্য সদস্যরা ছিলেন:
- অধ্যাপক মোজাফফর আহমদ (মস্কোপন্থী ন্যাপ এর প্রতিনিধি)।
- মনিসিংহ (কমিউিনিস্ট পার্টির প্রতিনিধি)।
- মনোরঞ্জন ধর (কংগ্রেস দলের নেতা)।
- ক্যাপ্টেন মনসুর আলী (আওয়ামী লীগ দলের প্রতিনিধি)।
- এ. এইচ. এম. কামারুজ্জামান (আওয়ামী লীগ দলের প্রতিনিধি)।
- খন্দকার মোশতাক আহমদ (মুজিবনগর সরকারের প্রতিনিধি)।

তথ্যসূত্র: বাংলাদেশ ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৮.
আওরঙ্গজেব কত খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে আরোহন করেন?
  1. ১৬৫৮ খিষ্টাব্দে
  2. ১৬৫৯ খিষ্টাব্দে
  3. ১৬৬০ খিষ্টাব্দে
  4. ১৬৬১ খিষ্টাব্দে 
সঠিক উত্তর:
১৬৫৮ খিষ্টাব্দে
উত্তর
সঠিক উত্তর:
১৬৫৮ খিষ্টাব্দে
ব্যাখ্যা
• আওরঙ্গজেব:
→ সম্রাট শাহজাহানের জীবদ্দশায় সংঘটিত উত্তরাধিকার দ্বন্দ্বে বিজয়ী হয়ে ১৬৫৮ খিষ্টাব্দে আওরঙ্গজেব বাদশাহ আলমগীর উপাধি নিয়ে মোগল সিংহাসনে বসেন।
→ ভারত উপমহাদেশের ইতিহাসে তিনি একজন অনন্য সাধারণ ব্যক্তিত্ব।
→ ঐতিহাসিক স্টেন্লি লেনপুল আওরঙ্গজেবকে মোগল বংশের মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী শাসক বলেছেন।ৎ
→ তাঁর রাজত্বকালে মোগল সাম্রাজ্য সর্বাধিক বিস্তার লাভ করেছিল।
→ সম্রাট শাহজাহানের সামরিক সাফল্যের পর আওরঙ্গজেবের শাসনামলে সর্বাপেক্ষা আলোচিত বিষয় ছিল দাক্ষিণাত্য নীতি। 

তথ্যসূত্র: ইতিহাস (প্রথম পত্র), একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৯.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২২ অনুযায়ী, আলু উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
  1. ফরিদপুর
  2. বগুড়া
  3. ঝিনাইদহ
  4. দিনাজপুর
সঠিক উত্তর:
বগুড়া
উত্তর
সঠিক উত্তর:
বগুড়া
ব্যাখ্যা
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২২ অনুযায়ী,

- তুলা উৎপাদনে শীর্ষ বিভাগ - খুলনা।
- তুলা উৎপাদনে শীর্ষ জেলা - ঝিনাইদহ।
- গম উৎপাদনে শীর্ষ জেলা - ঠাকুরগাঁও।
- মাছ উৎপাদনে শীর্ষ জেলা - ময়মনসিংহ।
- পাট উৎপাদনে শীর্ষ জেলা - ফরিদপুর।
- আলু উৎপাদনে শীর্ষ জেলা - বগুড়া।

তথ্যসূত্র: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২২।
৪০.
দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা মেয়াদান্তে গড় প্রবৃদ্ধি কত হবে?
  1. ৯.২%
  2. ৯.৪%
  3. ৯.৬%
  4. ৯.৯%
সঠিক উত্তর:
৯.৯%
উত্তর
সঠিক উত্তর:
৯.৯%
ব্যাখ্যা
দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা: 
- রূপকল্প-২০৪১ বাস্তবায়নের জন্যে বাংলাদেশ সরকার ২০২১-২০৪১ মেয়াদে ২০ বছর মেয়াদী দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করেছে।
- এই পরিকল্পনায় ২০৩১ সালে দেশের গড় প্রবৃদ্ধি হবে ৯ শতাংশ এবং ২০৪১ সালে গড় প্রবৃদ্ধি হবে ৯.৯ শতাংশ।
- এই পরিকল্পনায় ২০৩১ সালে দেশের চরম দারিদ্রসীমা হবে ২.৩% এবং ২০৪১ সালে  চরম দারিদ্র সীমা হবে ১%এর কম। 
- দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মূললক্ষ্য ২০৪১ সালে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করা।

সূত্র: পরিকল্পনা কমিশন।
৪১.
কত খ্রিস্টাব্দে দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয়?
  1. ১৭৫৭ খ্রিস্টাব্দে
  2. ১৭৬৫ খ্রিস্টাব্দে
  3. ১৭৬৭ খ্রিস্টাব্দে
  4. ১৭৭০ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর:
১৭৬৫ খ্রিস্টাব্দে
উত্তর
সঠিক উত্তর:
১৭৬৫ খ্রিস্টাব্দে
ব্যাখ্যা
• দ্বৈত শাসন ব্যবস্থা:
- ১৭৬৫ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাংলার গভর্নর রবার্ট ক্লাইভ দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন।
- দ্বৈত শাসন অনুসারে রাজস্ব প্রশাসন ও দেশ রক্ষার ভার থাকে কোম্পানির হাতে এবং নিয়ামত বা প্রশাসন ও বিচার বিভাগের দায়িত্ব অর্পিত হয় নবাবের হাতে।

- দ্বৈত শাসনের দায়িত্বহীনতার ফলে বাংলার জনজীবনে অরাজকতা নেমে আসে। অবাধ লুন্ঠন ও যথেচ্ছভাবে রাজস্ব আদায়ের ফলে গ্রাম্যজীবন ধ্বংস হয়ে যায়। নবাবের হাতে পর্যাপ্ত অর্থ না থাকায় প্রশাসন পরিচালনায় ব্যর্থ হন। সারাদেশে শুরু হয় বিশৃঙ্খলা।
- এই পরিস্থিতিতে ১৭৭২ খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসন ব্যবস্থা রহিত করেন।

তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
৪২.
সিপাহী বিদ্রোহের স্মৃতি বিজড়িত স্থান কোনটি?
  1. বাহাদুর শাহ পার্ক
  2. গুলশান পার্ক
  3. রমনা পার্ক
  4. কার্জন হল
সঠিক উত্তর:
বাহাদুর শাহ পার্ক
উত্তর
সঠিক উত্তর:
বাহাদুর শাহ পার্ক
ব্যাখ্যা
সিপাহী বিদ্রোহ:
- পলাশী যুদ্ধের একশ বছর পর ভারতের উত্তর ও পূর্বাঞ্চলে প্রধানত সিপাহীদের নেতৃত্বে যে ব্যাপক সশস্ত্র বিদ্রোহ সংঘটিত হয়, তাকেই ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয়। 
- ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম সংঘটিত হয় - সিপাহী বিদ্রোহ (১৮৫৭ সালে)।
- ব্যারাকপুরে প্রথম প্রকাশ্যে বিদ্রোহ করেন - মঙ্গল পান্ডে।
- সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ - মঙ্গল পান্ডে।
- ভারতবর্ষে কোম্পানি শাসনের অবসান ঘটে - ১৮৫৭ সালে।
- সিপাহী বিদ্রোহের স্মৃতি বিজড়িত স্থান - বাহাদুর শাহ পার্ক।
- সিপাহী বিদ্রোহকালীন গভর্নর জেনারেল ছিলেন - লর্ড ক্যানিং।

তথ্যসূত্র: ইতিহাস প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৩.
৭ মার্চের ভাষণটি ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে -
  1. ১২ জানুয়ারি, ২০১৭ সালে
  2. ২২ সেপ্টেম্বর, ২০১৭ সালে
  3. ৩০ অক্টোবর, ২০১৭ সালে
  4. ২৪ জানুয়ারি, ২০১৮ সালে
সঠিক উত্তর:
৩০ অক্টোবর, ২০১৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
৩০ অক্টোবর, ২০১৭ সালে
ব্যাখ্যা
৭ই মার্চের ভাষণটি আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে - ২০১৭ সালের ৩০ অক্টোবর।

• ৭ই মার্চের ভাষণ:
- বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ছিল বাঙালি জাতির ইতিহাসের অসামান্য ও অপরিহার্য এক গুরুত্বপূর্ণ দলিল। 
- ১৯৭১ সালের ৭ই মার্চে রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) প্রদত্ত ভাষণ।
- এই ভাষণের মাধমে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়ে বাঙালি জাতির প্রতি স্বাধীনতা সংগ্রামের ডাক দেন।

৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের বিশ্ব স্বীকৃতি:
- বিশ্ব ইতিহাসে যে ভাষণগুলো বিখ্যাত হয়ে আছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক এই ভাষণটি সেগুলোর অন্যতম।
- বিশিষ্ট ইতিহাসবিদ Jacob F. Field এর বিশ্বসেরা ভাষণ নিয়ে লেখা "We shall Fight on the beaches: The Speeches that Inspired History" শীর্ষক গ্রন্থে বঙ্গবন্ধু সাতই মার্চের ঐতিহাসিক ভাষণটি স্থান পেয়েছে।

- কেবল তাই নয়, ২০১৭ সালের ৩০ অক্টোবর ইউনেস্কো এই ভাষণটিকে World's Documentary Heritage এর মর্যাদা দিয়ে International Memory of the World Register-এ অর্ন্তভুক্ত করেছে।
- বাঙালি জাতির স্বাধীনতার প্রতীক এই দূরদর্শী ভাষণের স্বীকৃতি আন্তর্জাতিক পর্যায়ে এক মহত্তর অর্জন।

তথ্যসূত্র: ইতিহাস প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৪.
কত সাল থেকে 'জাতিসংঘ শান্তিরক্ষী দিবস' পালন করা হয়?
  1. ১৯৭৫ সাল থেকে বর্তমান
  2. ২০০৩ সাল থেকে বর্তমান
  3. ১৯৯৫ সাল থেকে বর্তমান
  4. ২০০৫ সাল থেকে বর্তমান
সঠিক উত্তর:
২০০৩ সাল থেকে বর্তমান
উত্তর
সঠিক উত্তর:
২০০৩ সাল থেকে বর্তমান
ব্যাখ্যা
জাতিসংঘ শান্তিরক্ষী দিবস:
- ১৯৪৮ সালের ২৯ মে জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশন UNTSO মধ্যপ্রাচ্যে তার কার্যক্রম শুরু করে।
- প্রতিবছর ২৯ মে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস হিসেবে পালিত হয়ে থাকে।
- ২০০৩ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে।
- জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী নোবেল শান্তি পুরস্কার লাভ করে ১৯৮৮ সালে।
-  চলমান শান্তিরক্ষা মিশন ১১টি।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট। [link]
৪৫.
'Vienna convention on diplomatic relations' কত সালে চুক্তি স্বাক্ষরিত হয়?
  1. ১৯৬০ সালে
  2. ১৯৬১ সালে
  3. ১৯৬২ সালে
  4. ১৯৬৩ সালে
সঠিক উত্তর:
১৯৬১ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৬১ সালে
ব্যাখ্যা
ভিয়েনা কনভেনশন:
- অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সম্পন্ন হওয়া যেকোন চুক্তিই ভিয়েনা কনভেনশন হিসেবে পরিচিত হতে পারে।
- কূটনীতিকদের আচরণ বিষয়ে যে চুক্তিটি ১৯৬১ সালে জাতিসংঘের উদ্যোগে বিভিন্ন দেশের অংশগ্রহণে সই করা হয়েছিল সেটি ভিয়েনা কনভেনশন অন ডিপলোম্যাটিক রিলেশন হিসেবে পরিচিত।
- অস্ট্রিয়ার ভিয়েনায় হফবুর্গ প্যালেসে ১৯৬১ সালে ভিয়েনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
- এই চুক্তি কার্যকর হয় ১৯৬৪ সালে।
- এই কনভেনশনে মোট ৫৩টি আর্টিকেল বা ধারা রয়েছে।
- এই চুক্তির উদ্দেশ্য ছিল কিছু নিয়ম-নীতি এবং সেগুলো অনুসরণের মাধ্যমে বিভিন্ন দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন।
- সেসময় স্বাধীন দেশগুলো ওই চুক্তিতে সই করেছিল।

উৎস: UN ওয়েবসাইট। [লিঙ্ক]
৪৬.
চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল রয়েছে -
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ৫টি
সঠিক উত্তর:
২টি
উত্তর
সঠিক উত্তর:
২টি
ব্যাখ্যা
বিশেষ প্রশাসনিক অঞ্চল:
- হংকং বর্তমানে চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল যা এক দেশ দুই নীতির ভিত্তিতে পরিচালিত হচ্ছে।
- ১৮৪২ সালে নানকিং চুক্তির মাধ্যমে হংকং ব্রিটেনের অধীনস্থ হয় এবং ১৮৯৮ সালে চীন হংকংকে ৯৯ বছরের জন্যে ব্রিটেনের নিকট লিজ দেয়।
- ১৯৯৭ সালের ১ জুলাই ব্রিটেন পুনরায় চীনের নিকট হংকং কে হস্তান্তর করে।
- হংকংয়ের পুঁজিবাদী অর্থনীতিকে সচল রাখতে গৃহীত এক দেশ দুই নীতির মেয়াদ ২০৪৭ সাল পর্যন্ত।
- চীনের অপর একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল হলো সাবেক পর্তুগিজ কলোনি ম্যাকাও।
-  বর্তমানে চীনে দুটি  বিশেষ প্রশাসনিক অঞ্চল  রয়েছে: ম্যাকাও এবং হংকং।

উৎস: চীনের সরকারি ওয়েবসাইট এবং Investopedia.Com।[লিঙ্ক]
৪৭.
'The Heart of Dixie' কোন শহরের ডাকনাম?
  1. হারারে, জিম্বাবুয়ে
  2. কিটো, ইকুয়েডর
  3. রোম, ইতালি
  4. আলাবামা, মার্কিন যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
আলাবামা, মার্কিন যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
আলাবামা, মার্কিন যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

ভিন্ন নাম:
- ১৮৯৯ সালে আলাবামা মার্কিন যুক্তরাষ্ট্রের ২২ তম রাজ্য হিসেবে স্বীকৃত লাভ করে।
- আলাবামা উপজাতি থেকে আলাবামা  রাজ্যের নামকরণ করা হয়।
- গভর্নর: কে আইভে (রিপাবলিকান)
- 'The Heart of Dixie' মার্কিন যুক্তরাষ্ট্রের আলাবামা শহরের ডাকনাম।

অন্যদিকে,
- জিম্বাবুয়ের রাজধানী হারারে 'The City of Flowering Trees' নামে পরিচিত।
- ইকুয়েডরের রাজধানী কিটোকে চির বসন্তের শহর বা City of eternal spring  বলা হয়।
- ইতালির রাজধানী রোমকে সাত পাহাড়ের দেশ বলা হয়। 

উৎস: ব্রিটানিকা এবং kids.nationalgeographic.com।[লিঙ্ক]

৪৮.
কোন দেশের সাথে ইতালি, স্পেন এবং বেলজিয়ামের সীমানা রয়েছে?
  1. ফ্রান্স
  2. জর্জিয়া
  3. বেলারুশ
  4. ফিনল্যান্ড
সঠিক উত্তর:
ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
ফ্রান্স
ব্যাখ্যা
ফ্রান্স:
• ফ্রান্সের মোট সীমানা ২৪৬৪ মাইল।
• ফ্রান্সের সাথে ইউরোপের আটটি দেশের সীমানা রয়েছে:
- জার্মানি,
- সুইজারল্যান্ড,
- লুক্সেমবার্গ,
- ইতালি,
- স্পেন,
- বেলজিয়াম,
- অ্যান্ডোরা এবং মোনাকো,

অন্যদিকে,
• স্পেনের সাথে ৪০১ মাইল সীমানা রয়েছে, যা ফ্রান্সের ইউরোপীয় প্রতিবেশী দেশের মধ্যে দীর্ঘতম।
• ফ্রান্স দক্ষিণ আমেরিকার দেশগুলির সাথেও সীমানাযুক্ত (দেশের বিদেশী অঞ্চল ফ্রেঞ্চ গায়ানার মাধ্যমে)।
• ফ্রান্সের সীমানার সাথে দক্ষিণ আমেরিকার দেশ:
- ব্রাজিল
- সুরিনাম।

উৎস: World Atlas. [Link]
৪৯.
AIIB এর বর্তমান সদস্য দেশ -
  1. ১০৭টি
  2. ১০৮টি
  3. ১০৯টি
  4. ১১০টি
সঠিক উত্তর:
১০৯টি
উত্তর
সঠিক উত্তর:
১০৯টি
ব্যাখ্যা
এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক:
- AIIB-এর পূর্ণরূপ: Asian Infrastructure Investment Bank বা এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক।
- চীনের নেতৃত্বাধীন এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক বা এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)। 
- এশিয়া প্যাসিফিক অঞ্চলে অবকাঠামো উন্নয়নে অর্থ সহায়তা করাই এই ব্যাংকের উদ্দেশ্য।
- প্রতিষ্ঠিত হয়: জানুয়ারি, ২০১৬ সালে।
- AIIB এর বর্তমান সদস্য: ১০৯টি দেশ।
- সদর দপ্তর: বেইজিং, চীন। 

উৎস: AIIB ওয়েবসাইট।[লিঙ্ক]
৫০.
ভারতীয় বৌদ্ধ ধর্ম কোন সাম্রাজ্যের হাত ধরে মধ্য এশিয়া, চীন বিস্তার লাভ করে?
  1. কুষাণ সাম্রাজ্য
  2. পুষ্যভূতি সাম্রাজ্য
  3. বৈদিক সাম্রাজ্য
  4. গুপ্ত সাম্রাজ্য
সঠিক উত্তর:
কুষাণ সাম্রাজ্য
উত্তর
সঠিক উত্তর:
কুষাণ সাম্রাজ্য
ব্যাখ্যা
সাম্রাজ্যের ধর্ম:
- মৌর্য সাম্রাজ্যের পর কুষাণ সাম্রাজ্য প্রতিষ্ঠা ভারতীয় সংস্কৃতি ও সভ্যতার উপর সম্পূর্ণ ভিন্ন প্রভাব বিস্তার করে।
- এ সময় ইউফ্রেটিস হতে গঙ্গা নদী পর্যন্ত ভূ-ভাগ কুষাণ শাসনাধীন হলে ভারতে এক মিশ্র সভ্যতার উদ্ভব হয়।
- কুষাণ সাম্রাজ্যকে আশ্রয় করে ভারতীয় বৌদ্ধ ধর্ম মধ্য এশিয়া, চীন বিস্তার লাভ করে। 
- রোম সাম্রাজ্যের সাথে ভারতের বাণিজ্য জলপথে ও স্থলপথে ব্যাপকতা লাভ করে। 
- কুষাণ সম্রাটগণ ভারতীয় সংস্কৃতিকে আশ্রয় করে বহির্দেশে তার প্রচারে ব্রতী হয়েছিলেন। 
- কুষাণ শ্রেষ্ঠ কনিষ্ক কুষাণ সাম্রাজ্যের ভারতীয়করণ সম্পন্ন করেন। 
- তিনি অন্তর্বাণিজ্য ও বহির্বাণিজ্যের বিস্তার ঘটান, প্রসার ঘটান বৌদ্ধধর্মের এবং শিক্ষা, শিল্পকলা ও সাহিত্যের পৃষ্ঠপোষক হিসেবে খ্যাতি অর্জন করেন। 
 
উৎস: ইতিহাস ১ম পত্র, এইচ এস সি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয় &  বৌদ্ধ ধর্মের ইতিহাস। [লিঙ্ক]
৫১.
OPEC কী ধরনের জোট?
  1. তেল রপ্তানিকারক দেশগুলোর জোট
  2. শুল্কমুক্ত বাণিজ্য জোট
  3. এশীয় বাণিজ্যিক জোট
  4. আফ্রিকার দেশগুলোর আঞ্চলিক জোট
সঠিক উত্তর:
তেল রপ্তানিকারক দেশগুলোর জোট
উত্তর
সঠিক উত্তর:
তেল রপ্তানিকারক দেশগুলোর জোট
ব্যাখ্যা
•OPEC:
- The Organization of the Petroleum Exporting Countries (OPEC) হলো বিশ্বের তেল রপ্তানিকারক দেশগুলোর জোট।
- সদর দপ্তর - ভিয়েনা, অস্ট্রিয়া।
- এটি ১৯৬০ সালের ১০-১৪ সেপ্টেম্বর ‘বাগদাদ কনফারেন্সের’ মাধ্যমে গঠিত হয়।
- OPEC এর সদরদপ্তর অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১২টি।

উৎস: OPEC ওয়েবসাইট।[লিংক]
৫২.
কোন পদ্ধতিতে বিশ্বব্যাংক 'মাথাপিছু জাতীয় আয়' পরিমাপ করে?
  1. লুইসি মেথড
  2. হারম্যান
  3. এটলাস মেথড
  4. নেইম্যান মেথড
সঠিক উত্তর:
এটলাস মেথড
উত্তর
সঠিক উত্তর:
এটলাস মেথড
ব্যাখ্যা
বিশ্বব্যাংক:
- বিশ্বব্যাংক একটি আন্তর্জাতিক আর্থিক সহায়তা সংস্থা যা উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ঋণ ও অনুদান প্রদান করে।
- বিশ্বব্যাংকের অনুষ্ঠানিক লক্ষ্য হল বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন।
- বিশ্বব্যাংক ১৯৪৬ সালে তার কার্যক্রম শুরু করে।
- এটি সারা বিশ্বের ১৮৯টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংস্থা।
- বিশ্বব্যাংকের সদর দপ্তর অবস্থিত- ওয়াশিংটন, ডি.সি.-তে।
- ১৯৭২ সালের আগস্টে বাংলাদেশ বিশ্বব্যাংকের সদস্যপদ লাভ করে।
- বিশ্বব্যাংক 'এটলাস মেথড’ বিশেষ পদ্ধতিতে মাথাপিছু জাতীয় আয় পরিমাপ করে থাকে।

বিশ্বব্যাংক গ্রুপ:
- বিশ্বব্যাংক গ্রুপ পাঁচটি সংস্থার সমন্বয়ে গঠিত।
• IBRD,
• IDA,
• IFC,
• ICSID,
• MIGA.

উৎস: বিশ্বব্যাংক ওয়েবসাইট।[link]
৫৩.
আয়তনে বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটি?
  1. কাস্পিয়ান সাগর
  2. লেক সুপিরিয়র
  3. টিটিকাকা হ্রদ
  4. লেক আসাল
সঠিক উত্তর:
কাস্পিয়ান সাগর
উত্তর
সঠিক উত্তর:
কাস্পিয়ান সাগর
ব্যাখ্যা

বৃহত্তম হ্রদ:
- পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর যা একটি লবণাক্ত পানির হ্রদ
- এটি ককেশাস পর্বতমালার পূর্বে এবং মধ্য এশিয়ার পশ্চিমে অবস্থিত।
- এটি প্রায় ১২০০ কিমি দীর্ঘ এবং ৩২০ কিমি চওড়া।
- এটি মধ্য এশিয়ায় অবস্থিত যার আয়তন প্রায় ৩.৭২ লক্ষ বর্গকিমি।
- ক্যাস্পিয়ান সাগর বিশ্বের ল্যাকস্ট্রিন জলের ৪০ -৪৪% এর মধ্যে রয়েছে।
- তবে সর্বাধিক লবণাক্ত হ্রদ হলো জিবুতির লেক আসাল। 

অন্যদিকে,
- সুপিরিয়র বিশ্বের বৃহত্তর স্বাদুপানির হ্রদ যা উত্তর আমেরিকায় অবস্থিত।
- লেক আসাল পৃথিবীর সবচেয়ে লবণাক্ত হ্রদ যা আফ্রিকার জিবুতিতে অবস্থিত।
- বলিভিয়া ও পেরু সীমান্তে অবস্থিত টিটিকাকা পৃথিবীর উচ্চতম হৃদ।
 
উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, ওয়ার্ল্ড এটলাস। 

৫৪.
নিচের কোনটি সংঘর্ষ নিবারক রাষ্ট্র?
  1. নেপাল
  2. মঙ্গোলিয়া
  3. ভুটান
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা
বাফার স্টেট বা (সংঘর্ষ নিবারক রাষ্ট্র):
- ১৭ শতকে বাফার রাষ্ট্রের ধারণা প্রকাশ পায়।
- বিবদমান দুই বৃহত্তর রাষ্ট্রের মধ্যবর্তী স্থানে অবস্থিত অপেক্ষাকৃত ক্ষুদ্র স্বাধীন ও নিরপেক্ষ রাষ্ট্র।
- যেমন: বেলজিয়াম (ইংল্যান্ড ও ফ্রান্স): নেপাল, ভুটান (ভারত ও চীন); মঙ্গোলিয়া (চীন ও রাশিয়া)।

উৎস: আন্তর্জাতিক রাজনীতিকোষ, তারেক শামসুর রেহমান।[লিংক]
৫৫.
'দ্যা ক্লাইমেট রিয়েলিটি প্রজেক্ট'-এর প্রতিষ্ঠাতা কে?
  1. আল গোর
  2. এরিক ইউয়ান
  3. জ্যাক ডরসি
  4. কেন থম্পসন
সঠিক উত্তর:
আল গোর
উত্তর
সঠিক উত্তর:
আল গোর
ব্যাখ্যা

জলবায়ু বাস্তবতা প্রকল্প:
- গঠিত হয় - নভেম্বর, ২০০৬ সালে।
- এটি অলাভজনক প্রতিষ্ঠান যা শিক্ষা এবং সমর্থনের সাথে জড়িত।
- সদর দপ্তর অবস্থিত - ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র,
- চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা - আল গোর।

উৎস: Climaterealityproject.org [লিঙ্ক]

৫৬.
Stockholm International Peace Research Institute প্রতিবেদন অনুযায়ী অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ -
  1. ভারত
  2. ইউক্রেন
  3. চীন
  4. অস্ট্রেলিয়া
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা
বৈশ্বিক অস্ত্র আমদানি রপ্তানি ২০২৩:
প্রকাশকাল - ১৩ই মার্চ ২০২৩,
প্রকাশক - সুইডেন- Stockholm International Peace Research Institute (SIPRI)।

আমদানি:
- অস্ত্র আমদানির শীর্ষে রয়েছে ভারত (১১ শতাংশ)।
- ২য় অবস্থানে আছে সৌদি আরব (৯.৬ শতাংশ)।
- ৩য় অবস্থানে আছে কাতার (৬.৪ শতাংশ)।
- ৪র্থ অবস্থানে আছে চীন (৪.৭ শতাংশ)।
- ৫ম অবস্থানে আছে অস্ট্রেলিয়া (৪.৭ শতাংশ)।

উৎস: Stockholm International Peace Research Institute ওয়েবসাইট এবং প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৫৭.
জাতিসংঘের আন্তর্জাতিক আদালতের বিচারক ও মহাসচিব নিয়ােগ করা হয় কোন পরিষদের সুপারিশক্রমে?
  1. নিরাপত্তা পরিষদ
  2. সামাজিক পরিষদ
  3. অর্থনৈতিক পরিষদ
  4. অছি পরিষদ
সঠিক উত্তর:
নিরাপত্তা পরিষদ
উত্তর
সঠিক উত্তর:
নিরাপত্তা পরিষদ
ব্যাখ্যা
• জাতিসংঘ:
- নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে এর সাধারন পরিষদ কোন দেশকে নতুন সদস্য হিসাবে অন্তর্ভূক্ত করে।
- নিরাপত্তা পরিষদ জাতিংঘের মহাসচিব ও আন্তর্জাতিক আদালতের বিচারক নিয়ােগের ক্ষেত্রেও সুপারিশ করে।
- জাতিসংঘ সনদের ৯৭ নং অনুচ্ছেদে বলা হয়েছে নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে জাতিসংঘের সাধারণ পরিষদ মহাসচিব নিয়ােগ দিবেন।
- মহাসচিব নিযুক্ত হন নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের ভােটে।
- জাতিসংঘ সনদের ২৩ নং অনুচ্ছেদে নিরাপত্তা পরিষদের সদস্য সম্পর্কে উল্লেখ আছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য ১৫টি।

উৎস: জাতিসংঘের ওয়েবসাইট।
৫৮.
জায়নবাদের রাজনৈতিক রূপের প্রতিষ্ঠাতা হলেন -
  1. ডেভিড বেনগুরিয়ন
  2. থিওডর রথসচাইল্ড
  3. জ্যাক ব্যারন 
  4. থিওডর হার্জল
সঠিক উত্তর:
থিওডর হার্জল
উত্তর
সঠিক উত্তর:
থিওডর হার্জল
ব্যাখ্যা
থিওডর হার্জল:
- ‘ইহুদিবাদ আন্দোলন' তথা জায়োনিজম এর প্রবক্তা হলেন অস্ট্রিয়ার ইহুদি সাংবাদিক ও রাজনৈতিক কর্মী থিওডর হার্জল।
- তিনি হলেন জায়নবাদের রাজনৈতিক রূপের প্রতিষ্ঠাতা। 
- তিনি ১৮৯৭ সালে ‘দ্য জুয়িশ স্টেট নামে একটি পুস্তিকা প্রকাশ করেন যেখানে জুয়িশদের জন্যে একটি নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হয়।
- জুয়িশ কমিউনিটিকে ঐক্যবদ্ধ করার জন্যে তার উদ্যোগেই সুইজারল্যান্ডের বাসেল শহরে প্রথম জুয়িশ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
- তিনি ১৯০৪ সালে মারা যান।

উৎস: ব্রিটানিকা, হিস্টোরি ডটকম। [link]
৫৯.
নিচের কোন প্রতিষ্ঠান শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে?
  1. ইউরােপীয় ইউনিয়ন
  2. আরব লীগ
  3. আসিয়ান
  4. ন্যাটো
সঠিক উত্তর:
ইউরােপীয় ইউনিয়ন
উত্তর
সঠিক উত্তর:
ইউরােপীয় ইউনিয়ন
ব্যাখ্যা
উপরোক্ত প্রতিষ্ঠনগুলোর মধ্যে শুধু ইউরােপীয় ইউনিয়ন নােবেল পুরস্কার লাভ করে। 

নােবেল পুরস্কার:
- সুইডিশ ব্যবসায়ী ও উদ্ভাবক আলফ্রেড নোবেলের উইল অনুসারে ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার প্রদান করা হচ্ছে।
- ১৯০১ সালে প্রথম নোবেল শান্তি পুরস্কার লাভ করেন রেডক্রসের প্রতিষ্ঠাতা সুইজারল্যান্ডের হেনরী ডুনান্ট এবং ফ্রান্সের রাজনীতিবিদ ও শান্তিকর্মী ফ্রেডেরিক পাসি।
- নরওয়ে পার্লামেন্টের নোবেল কমিটি শান্তিতে নোবলে পুরস্কার প্রদান করে থাকে।
- ইউরোপের শান্তি ও মানবাধিকার ছয় দশকব্যাপী অবদানের জন্য ২০১২ সালে ইউরোপীয় ইউনিয়ন শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।

উৎস: nobelprize.org
৬০.
বার্ষিক ৪% হার সুদে ৫৫০ টাকা এবং ৮% হারে ৭০০ টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা বার্ষিক কত সুদ পাওয়া যাবে?
  1. ৬%
  2. ৬.২৪%
  3. ৬.২৫%
  4. ৬.৩২%
সঠিক উত্তর:
৬.২৪%
উত্তর
সঠিক উত্তর:
৬.২৪%
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ৪% হার সুদে ৫৫০ টাকা এবং ৮% হারে ৭০০ টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা বার্ষিক কত সুদ পাওয়া যাবে?

সমাধান:
ধরি,
সময় = ১ বছর
১ম ক্ষেত্রে সুদ = ৫৫০ × ১ × (৪/১০০) টাকা
= ২২ টাকা

২য় ক্ষেত্রে সুদ = ৭০০ × ১ × (৮/১০০) টাকা
= ৫৬ টাকা

মোট আসল = (৫৫০ + ৭০০) টাকা
= ১২৫০ টাকা

মোট সুদ = (২২ + ৫৬) টাকা
= ৭৮ টাকা

গড় সুদের হার = (৭৮ × ১০০)/১২৫০ %
= ৬.২৪%
৬১.
a8 + a4b4 + b8 এর উৎপাদকে বিশ্লেষণ কোনটি?
  1. (a + b)8
  2. (a4 + a2b2 + b4)2
  3. (a4 + b4)(a4 - b4)
  4. (a4 + a2b2 + b4)(a4 - a2b2 + b4)
সঠিক উত্তর:
(a4 + a2b2 + b4)(a4 - a2b2 + b4)
উত্তর
সঠিক উত্তর:
(a4 + a2b2 + b4)(a4 - a2b2 + b4)
ব্যাখ্যা
প্রশ্ন: a8 + a4b4 + b8 এর উৎপাদকে বিশ্লেষণ কোনটি?

সমাধান:
a8 + a4b4 + b8
= (a4)2 + 2a4b4 + (b4)2 - a4b4
= (a4 + b4)2 - (a2b2)2
= (a4 + a2b2 + b4)(a4 - a2b2 + b4)
৬২.
4 + 12 + q + 108............ একটি গুণোত্তর ধারা হলে q এর মান কত?
  1. 24
  2. 30
  3. 36
  4. 72
সঠিক উত্তর:
36
উত্তর
সঠিক উত্তর:
36
ব্যাখ্যা
প্রশ্ন: 4 + 12 + q + 108............ একটি গুণোত্তর ধারা হলে q এর মান কত?

সমাধান: 
ধারাটির প্রথম পদ, a = 4
ধরি, সাধারণ অনুপাত = r
= 12/4
= 3
গুণোত্তর ধারার n তম পদ = arn - 1

ধারাটির তৃতীয় পদ, q = ar2
= 4 × 32
= 4 × 9
= 36
৬৩.
  1. 231
  2. 221
  3. 241
  4. 251
সঠিক উত্তর:
231
উত্তর
সঠিক উত্তর:
231
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:
৬৪.
১৮০ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘণ্টায় ৭৫ কি.মি. বেগে চলে ৩২০ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে?
  1. ২৪ সেকেন্ড
  2. ২৫ সেকেন্ড
  3. ২৩.৫ সেকেন্ড
  4. ২৫.৭৫ সেকেন্ড
সঠিক উত্তর:
২৪ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
২৪ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: ১৮০ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘণ্টায় ৭৫ কি.মি. বেগে চলে ৩২০ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে?

সমাধান:
ট্রেনটির মোট অতিক্রান্ত দূরত্ব = (ট্রেনের দৈর্ঘ্য + প্লাটফর্মের দৈর্ঘ্য) মিটার  
= (১৮০ + ৩২০) মিটার 
= ৫০০ মিটার 

বেগ = ৭৫ কি.মি./ঘণ্টা = {৭৫ × ১০০০)/৩৬০০)} মিটার/সে.
= ১২৫/৬ মিটার/সে.

ট্রেনটির ১২৫/৬ মিটার যেতে সময় লাগে = ১ সেকেন্ড 
∴ ট্রেনটির ১ মিটার যেতে সময় লাগে = (১ × ৬)/১২৫ সেকেন্ড 
∴ ট্রেনটির ৫০০ মিটার যেতে সময় লাগে = (১ × ৬ × ৫০০)/১২৫ সেকেন্ড 
= ২৪ সেকেন্ড 

∴ সময় লাগবে = ২৪ সেকেন্ড
৬৫.
a + 1/a = 4 হলে, a4 + (1/a)4 এর মান কত?
  1. 196
  2. 198
  3. 194
  4. 200
সঠিক উত্তর:
194
উত্তর
সঠিক উত্তর:
194
ব্যাখ্যা
প্রশ্ন: a + 1/a = 4 হলে, a4 + (1/a)4 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
a + 1/a = 4
⇒ (a + 1/a)2 = 16
⇒ a2 + 1/a2 = 14
⇒ (a2 + 1/a2)2 = 196
⇒ a4 + 1/a4 = 196 - 2
∴ a4 + 1/a4 = 194
৬৬.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ৩/৫ গুণ। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ২৫ সে.মি. এবং এর প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা ১০ সে.মি. কম। বর্গক্ষেত্রটির পরিসীমা কত? 
  1. ৬০ সে.মি.
  2. ৪৪ সে.মি.
  3. ৮০ সে.মি.
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
৬০ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৬০ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ৩/৫ গুণ। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ২৫ সে.মি. এবং এর প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা ১০ সে.মি. কম। বর্গক্ষেত্রটির পরিসীমা কত? 

সমাধান:
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = ২৫ সে.মি.
আয়তক্ষেত্রের প্রস্থ = (২৫ - ১০) সে.মি. = ১৫ সে.মি.
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = (২৫ × ১৫) বর্গসে.মি. = ৩৭৫ বর্গসে.মি.

বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (৩/৫) × ৩৭৫ বর্গসে.মি.
= ২২৫ বর্গসে.মি.

বর্গক্ষেত্রের এক বাহু = √২২৫ সে.মি. = ১৫ সে.মি.

বর্গক্ষেত্রের পরিসীমা = (৪ × ১৫) সে.মি. = ৬০ সে.মি.
৬৭.
x3 - 2x2, x2 - 4 এবং xy - 2y এর গ.সা.গু নির্ণয় করুন।
  1. x - 2
  2. x - 4
  3. x - 3
  4. x - 5
সঠিক উত্তর:
x - 2
উত্তর
সঠিক উত্তর:
x - 2
ব্যাখ্যা
প্রশ্ন: x3 - 2x2, x2 - 4 এবং xy - 2y এর গ.সা.গু নির্ণয় করুন।

সমাধান:
১ম রাশি = x3 - 2x2
= x2(x - 2)

২য় রাশি = x2 - 4
= x2 - 22
= (x + 2) (x - 2)

৩য় রাশি = xy - 2y
= y(x - 2)

∴ নির্ণেয় গ.সা.গু = (x - 2) 
৬৮.
ক একটি কাজ ৪০ দিনে করতে পারে। সে ৫ দিন কাজ করার পর খ বাকি কাজ ২১ দিনে শেষ করলো। প্রথম হতে দুজনে একত্রে কাজটি আরম্ভ করলে কত দিনে শেষ করতে পারত?
  1. ১২ দিনে
  2. ১৫ দিনে
  3. ১৮ দিনে
  4. ১৪ দিনে
সঠিক উত্তর:
১৫ দিনে
উত্তর
সঠিক উত্তর:
১৫ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: ক একটি কাজ ৪০ দিনে করতে পারে। সে ৫ দিন কাজ করার পর খ বাকি কাজ ২১ দিনে শেষ করলো। প্রথম হতে দুজনে একত্রে কাজটি আরম্ভ করলে কত দিনে শেষ করতে পারত?

সমাধান:
ক ৪০ দিনে করে সম্পূর্ণ বা ১ অংশ
ক ১ দিনে করে ১/৪০ অংশ
ক ৫ দিনে করে ৫/৪০ অংশ
= ১/৮ অংশ

কাজ বাকি থাকে (১ - ১/৮) অংশ
= ৭/৮ অংশ

খ ৭/৮ অংশ করে ২১ দিনে
∴ খ ১ অংশ করে (২১ × ৮)/৭ দিনে
= ২৪ দিনে

ক ও খ একত্রে ১ দিনে করে (১/৪০ + ১/২৪) অংশ
= (৩ + ৫)/১২০ অংশ
= ৮/১২০ অংশ
= ১/১৫ অংশ

∴ ক ও খ একত্রে কাজটি ১৫ দিনে শেষ করতে পারত।
৬৯.
3x + 4y = 25 এবং 4x - 3y = 0 এর ছেদবিন্দুর স্থানাঙ্ক কত?
  1. (3, 4)
  2. (4, 3)
  3. (4, 5)
  4. (5, 4)
সঠিক উত্তর:
(3, 4)
উত্তর
সঠিক উত্তর:
(3, 4)
ব্যাখ্যা
প্রশ্ন: 3x + 4y = 25 এবং 4x - 3y = 0 এর ছেদবিন্দুর স্থানাঙ্ক কত?

সমাধান:
3x + 4y = 25 ...............(1)
4x - 3y = 0 .................(2)

(1) × 3 + (2) × 4 হতে পাই,
9x + 12y + 16x - 12y = 75
⇒ 25x = 75
∴ x = 3

x এর মান (2) নং এ বসিয়ে পাই,
4 × 3 - 3y = 0
⇒ 12 = 3y
∴ y = 4

∴ সরলরেখা দুটির ছেদবিন্দু, (x, y) = (3, 4)  
৭০.
কোনো বৃত্তের যে কোনো একটি চাপের কেন্দ্রস্থ কোণ 30° হলে ঐ বৃত্তচাপের বৃত্তস্থ কোণের পূরক কোণের মান কত?
  1. 15°
  2. 45°
  3. 60°
  4. 75°
সঠিক উত্তর:
75°
উত্তর
সঠিক উত্তর:
75°
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বৃত্তের যে কোনো একটি চাপের কেন্দ্রস্থ কোণ 30° হলে ঐ বৃত্তচাপের বৃত্তস্থ কোণের পূরক কোণের মান কত?

সমাধান:
আমরা জানি,
বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক।

∴ বৃত্তস্থ কোণ = 30°/2 = 15°

আবার,
দুইটি কোণের পরিমাপের যোগফল এক সমকোণ হলে কোণ দুইটি একটি অপরটির পূরক কোণ।
অর্থাৎ, দুটি পূরক কোণের সমষ্টি = 90°

∴ 15 ডিগ্রি কোণের পূরক কোণ = 90° - 15° = 75°
৭১.
A = {a, b, c}, B = {b, c, d} হলে, n(A ∩ B) = কত?
  1. 1
  2. 4
  3. 2
  4. 0
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা
প্রশ্ন: A = {a, b, c}, B = {b, c, d} হলে, n(A ∩ B) = কত? 

সমাধান:
দেওয়া আছে,
A = {a, b, c}
B = {b, c, d}
A ∩ B = {a, b, c} ∩ {b, c, d} = {b, c}

∴ A ∩ B এর উপাদান সংখ্যা n(A ∩ B) = 2
৭২.
A ঘটনা ঘটার সম্ভাবনা P(A) = 0.45, B ঘটনা ঘটার সম্ভাবনা P(B) = k, A অথবা B ঘটার সম্ভাবনা P(A ∪ B) = 0.65। k এর মান কত হলে A ও B দুটি পরস্পর বর্জনশীল ঘটনা হবে? 
  1. 0.1
  2. 0.2
  3. 0.3
  4. 0.4
সঠিক উত্তর:
0.2
উত্তর
সঠিক উত্তর:
0.2
ব্যাখ্যা
প্রশ্ন: A ঘটনা ঘটার সম্ভাবনা P(A) = 0.45, B ঘটনা ঘটার সম্ভাবনা P(B) = k, A অথবা B ঘটার সম্ভাবনা P(A ∪ B) = 0.65। k এর মান কত হলে A ও B দুটি পরস্পর বর্জনশীল ঘটনা হবে? 

সমাধান: 
পরস্পর বর্জনশীল ঘটনা: কোন পরীক্ষণে ঘটনা গুলিকে তখনই পরস্পর বর্জনশীল ঘটনা বলা হবে যখস সম্ভাব্য একটি ঘটনা ঘটলে অন্যগুলি ঘটবে না। আবার দুই বা ততোধিক ঘটনার যদি কোন সাধারণ বিন্দু না থাকে তাহলে উহাদেরকে পরস্পর বর্জনশীল ঘটনা বলে।

পরস্পর বর্জনশীল ঘটনার ক্ষেত্রে, 
P(A ∪ B) = P(A) + P(B)
⇒ 0.65 = 0.45 + k
⇒ k = 0.65 - 0.45
∴ k = 0.2
৭৩.
কোনটিকে জীবন্ত জীবাশ্ম বলা হয়? 
  1. মশা
  2. পিঁপড়া
  3. প্লাটিপাস
  4. তেলাপোকা
সঠিক উত্তর:
প্লাটিপাস
উত্তর
সঠিক উত্তর:
প্লাটিপাস
ব্যাখ্যা
জীবন্ত জীবাশ্ম: 
- কতগুলাে জীব সুদূর অতীতে উৎপত্তি লাভ করেও কোনােরকম পরিবর্তন ছাড়াই এখনাে পৃথিবীতে বেঁচে আছে অথচ তাদের সমগােত্রীয় এবং সমসাময়িক অনেক জীবনের বিলুপ্তি ঘটছে। এই জীবদের জীবন্ত জীবাশ্ম বলে। 
- লিমুলাস বা রাজকাঁকড়া নামক সন্ধিপদ প্রাণী, স্ফোনোডন নামক সরীসৃপ প্রাণী, প্লাটিপাস নামক স্তন্যপায়ী প্রাণী ইত্যাদি হলো জীবন্ত জীবাশ্ম প্রাণী। 
- অন্যদিকে, ইকুইজিটাম, নিটাম ও পিঙ্কো বাইলােবা নামের উদ্ভিদগুলো উদ্ভিদের জীবন্ত জীবাশ্ম। 
- প্রায় ৪০০ মিলিয়ন বছর আগে লিমিউলাস জীবাশ্ম পাওয়া গিয়েছে। এর সমসাময়িক অন্যান্য আথ্রোপোডাগুলাে বিলুপ্ত হয়ে গিয়েছে, কিন্তু এরা আজও বেঁচে আছে। তাই এদের জীবন্ত জীবাশ্ম বলা হয়। 

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৭৪.
ক্যান্সার চিকিৎসায় রেডিওথেরাপি প্রয়োগ করতে কোন নিষ্ক্রিয় গ্যাস ব্যবহার করা হয়?
  1. নিয়ন
  2. রেডন
  3. আর্গন
  4. জেনন
সঠিক উত্তর:
রেডন
উত্তর
সঠিক উত্তর:
রেডন
ব্যাখ্যা
নিষ্ক্রিয় গ্যাসসমূহের ব্যবহার: 

হিলিয়াম: 
১। অত্যন্ত হালকা এবং অদাহ্য গ্যাস হওয়ায় পর্যবেক্ষণ বেলুন এবং উড়োজাহাজে হিলিয়াম গ্যাস ব্যবহার করা হয়। 
২। রক্তে নাইট্রোজেনের তুলনায় হিলিয়াম কম দ্রবীভূত হয়। এজন্য গভীর সমুদ্রে ডুবুরিরা বাতাসের পরিবর্তে অক্সিজেন এবং হিলিয়াম গ্যাসের মিশ্রণ শ্বাসকার্যের জন্য ব্যবহার করেন। যদি বাতাস ব্যবহার করা হয় তাহলে সমুদ্রের গভীরে উচ্চ চাপে রক্তের মধ্যে নাইট্রোজেন দ্রবীভূত হয় এবং সমুদ্র পৃষ্ঠে উঠে আসার সাথে সাথে রক্ত থেকে নাইট্রোজেন গ্যাস বুদবুদ আকারে বের হয়ে আসে যা প্রচন্ড ব্যথার সৃষ্টি করে। 
৩। যেসব ধাতু সহজে জারিত হয় সেগুলি গলানো এবং ঝালাই করার জন্য হিলিয়াম গ্যাসের নিষ্ক্রিয় আবহাওয়া সৃষ্টি করা হয়। 
৪। বৈজ্ঞানিক যন্ত্রপাতিতে যেখানে অতি নিম্ন তাপমাত্রার প্রয়োজন হয় সেখানে তরল হিলিয়াম ব্যবহার করা হয়। 

নিয়ন: 
১। রঙ্গীন বাতি এবং বিজ্ঞাপনের আলোর জন্য নিয়ন গ্যাস ব্যবহার করা হয়। নিম্ন চাপে নিয়ন গ্যাসের মধ্যে বিদ্যুৎ প্রবাহ চালালে গ্যাসটি জ্বলে ওঠে এবং উজ্জ্বল লাল আলো দেয়। এ আলো ঘন কুয়াশার মধ্যেও দেখা যায়। এ জন্য উড়োজাহাজকে উঁচু পর্বত থেকে সতর্ক করার জন্য গিরিচূড়ায় নিয়ন আলোর সংকেত দেখানো হয়। আবার আকাশে উড়ন্ত একটি উজোজাহাজকে দূর থেকে অন্য আর একটি উড়োজাহাজ যাতে দেখতে পায়, সেজন্য উড়োজাহাজেও নিয়ন আলোর সংকেত ব্যবহার করা হয়। 
২। নিয়ন গ্যাসের সাথে আর্গন এবং পারদ বাষ্প মিশিয়ে নিয়ন আলোর রং পরিবর্তন করা যায়। এজন্য বিভিন্ন রং এর বাতি এবং ফ্লোরোসেন্ট টিউবে নিয়ন গ্যাস ব্যবহার করা হয়। আজকাল বিজ্ঞাপনের কাজে এরূপ আলো ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। 
৩। টেলিভিশন সেট এবং রেডিও ফটোগ্রাফীতে নিয়ন গ্যাস ব্যবহার করা হয়। 

আর্গন: 
১। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টকে জারণ থেকে রক্ষা করার জন্য গ্যাসভর্তি বাল্বে আর্গন ব্যবহার করা হয়। সাধারণ টিউব লাইটগুলিতে আর্গন এবং মারকারি বাষ্পের মিশ্রণ ব্যবহার করা হয়। 
২। রসায়ন গবেষণাগারে যেখানে অতি নিষ্ক্রিয় আবহাওয়ার প্রয়োজন হয় সেখানে আর্গন গ্যাস ব্যবহার করা হয়। 
৩। ঝালাই এর কাজে যেখানে নিষ্ক্রিয় আবহাওয়া প্রয়োজন হয় সেখানে অক্সিজেনের সাথে আর্গন ব্যবহার করা হয়। আজকাল অ্যালুমিনিয়াম এবং মরিচাবিহীন স্টীলের ঝালাই এর কাজে প্রচুর পরিমাণে আর্গন ব্যবহার করা হচ্ছে। 
৪। তেজস্ক্রিয়তা পরিমাপের জন্য ব্যবহৃত গাইগার মূলার কাউন্টারে আর্গন গ্যাস ব্যবহার করা হয়। 

ক্রিপটন: 
১। বৈদ্যুতিক আলোর টিউবে নিয়নের সাথে ক্রিপটন গ্যাস মিশ্রিত করে নীল আলো সৃষ্টি করা হয়। 
২। সিনেমাটোগ্রাফীতে অতি উজ্জ্বল আলো সৃষ্টি করার জন্য ক্রিপটন ফ্লাস ব্যবহার করা হয়। 
৩। মহাজাগতিক রশ্মি পরিমাপের জন্য ব্যবহৃত আয়নীকরণ চেম্বার যন্ত্রে ক্রিপটন গ্যাস ব্যবহার করা হয়। 

জেনন: 
১। ইলেকট্রোনিক টিউব লাইটে সবুজ আলো সৃষ্টি করার জন্য জেনন ব্যবহার করা হয়। 
২। ফটোগ্রাফিক ফ্লাসটিউবে অতি উজ্জ্বল আলো সৃষ্টি করার জন্য জেনন গ্যাস ব্যবহার করা হয়। 

রেডন: 
- রেডন একটি তেজস্ক্রিয় মৌল যা আলফা কণা বিচ্ছুরণ করে। 
- ক্যান্সার চিকিৎসায় রেডিওথেরাপি দেওয়ার জন্য রেডন গ্যাস ব্যবহার করা হয়। 

উৎস: রসায়ন প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৫.
তুন্দ্রা অঞ্চলের প্রধান উদ্ভিদ কোনটি? 
  1. ফার্ন 
  2. লাইকেন
  3. জিমনোস্পার্ম
  4. অ্যানজিওস্পার্ম
সঠিক উত্তর:
লাইকেন
উত্তর
সঠিক উত্তর:
লাইকেন
ব্যাখ্যা
তুন্দ্রা: 
- সব থেকে উত্তরের স্থল বায়োম হলো তুন্দ্রা। 
- বাৎসরিক বৃষ্টিপাত কখনও ১৫ সে.মি. বা তারও কম, যা তুষার হিসেবে পড়ে। 
- দীর্ঘ শীতের সময় তুন্দ্রা অঞ্চলে বরফ জমা থাকে। 
- ছয় থেকে আট সপ্তাহের গ্রীষ্মকাল দেখা যায় যখন উপরের কিছু বরফ গলে যায় এবং ছোট ছোট জলাভূমির সৃষ্টি হয়। 
- এখানে সূর্যের আলো তির্যকভাবে পড়ে। 
- তুন্দ্রা অঞ্চলের প্রধান উদ্ভিদ মস ও লাইকেন। 
- এখানে বৃক্ষ প্রজাতি কম। 
- উঁচু পর্বতশৃঙ্গে এরূপ অঞ্চল আছে, যাকে আলপাইন তুন্দ্ৰা বলে। 

উৎস: উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৬.
XML এর পূর্ণরূপ কী?
  1. Xclusive Markup Language
  2. Extension Module Language
  3. Extensible Markup Language
  4. Xtensible Module Language
সঠিক উত্তর:
Extensible Markup Language
উত্তর
সঠিক উত্তর:
Extensible Markup Language
ব্যাখ্যা
• XML:
- XML এর পূর্ণরূপ Extensible Markup Language.
- এক্সটেনসিবল মার্কআপ ল্যাংগুয়েজ হলো ওয়েব ডকুমেন্টসকে উন্নত করার জন্য একটি নতুন বিশিষ্ট পরিকল্পনা।
- এটা অন্যান্য মার্কআপ ল্যাংগুয়েজ বা ভাষা তৈরির একটি জেনারেল পারপাস ল্যাংগুয়েজ বা সাধারণ উদ্দেশ্যজনক ভাষা.
- সহজেই পরিবর্তনশীল গঠিত ডকুমেন্টস তৈরিতে এবং সহজেই যথাযথ লিখিত এ্যাপ্লিকেশন বোঝার জন্য ব্যবহৃত হয়।
- HTML বহুবিধ ডকুমেন্টসের জন্য লিংকসকে সমর্থন করে এবং ডাটা পরিচালনার জন্য অনুমতি প্রদান করে।
- HTML উভয় ওয়েব এবং নন-ওয়েব বেইজ এ্যাপ্লিকেশনের জন্য ব্যবহৃত হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৭.
SMTP প্রোটোকল কানেকশনের জন্য কোন পোর্ট ব্যবহার করে?
  1. পোর্ট 9
  2. পোর্ট 25
  3. পোর্ট 21
  4. পোর্ট 17
সঠিক উত্তর:
পোর্ট 25
উত্তর
সঠিক উত্তর:
পোর্ট 25
ব্যাখ্যা
♦ ইমেইল সংক্রান্ত প্রোটোকলসমূহ:
• ইমেইল সার্ভারে POP, IMAP এবং SMTP প্রোটোকল ব্যবহার করা হয়।

• SMTP:
- STMP এর পূর্ণরূপ হলো Mail Transfer Protocol.
- যে সকল মেইল বাইরে পাঠানো হয় সেগুলো কেউ বহির্মুখী বা আউটগোয়িং মেইল বলা হয়।
- আউটগোয়িং মেইল পাঠানোর জন্য এই প্রটোকল ব্যবহার করা হয়।
- SMTP প্রোটোকল পোর্ট 25 এর মাধ্যমে সংযোগ করা হয়।

• POP:
- POP এর পূর্ণরূপ হলো Post Office Protocol.
- ব্যবহারকারী যে সকল মেইল গ্রহণ করে বা তার কাছে আসে সেগুলোকে অন্তর্মুখী বা ইনকামিং মেইল বলা হয়।
- ই-মেইল সার্ভার থেকে কোনো ইমেইল ডাউনলোড করার ক্ষেত্রে POP ব্যবহার করা হয়।
- মেইল সার্ভার থেকে ইনকামিং মেইল গ্রহণ করার জন্য সর্বাধিক জনপ্রিয় প্রোটোকল POP3.

• IMAP:
- IMAP এর পূর্ণরূপ হলো Internet Message Access Protocol.
- IMAP প্রটোকল ব্যবহার করে মেইল বক্সে শুধু প্রবেশ করা যায়।

উৎস:
১. ব্রিটানিকা। 
২. [Link]
৭৮.
Amazon কোন দেশভিত্তিক ই-কমার্স সাইট?
  1. চীন
  2. ভারত
  3. যুক্তরাষ্ট্র
  4. রাশিয়া
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
♦ ই-কমার্স:
- ই-কমার্সের পূর্ণ অর্থ হলো ইলেকট্রনিক কমার্স।
- যে পদ্ধতিতে কোন পণ্য ক্রয় বিক্রয়, অর্ডার নেয়া ও তার মূল্য পরিশোধ থেকে যাবতীয় বাণিজ্যিক কার্যক্রম অনলাইনে সম্পন্ন করা হয় তাকে ই- কমার্স বলে।

• ই-কমার্স এর বৈশিষ্ট্যসমূহ- 
১. ই-কমার্সের মাধ্যমে ব্যবসায়িক ফলাফল যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানই ভোগ করতে পারে।
২. ই-কমার্স পণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্র সর্বজনীন।
৩. ই-কমার্সের মাধ্যমে ব্যবসায় শুরু করার জন্য কোনো আইনগত জটিলতা নেই।
৪. আন্তর্জাতিক মানসম্পন্ন, সঠিক মূল্য এবং সময়ের সাথে মানানসই।
৫. মূলত ই কমার্স ইন্টারনেটের মাধ্যমে তার কার্যক্রম পরিচালনা করে।
৬. ই-কমার্সে যে প্রযুক্তি ব্যবহার করা হয় তার খরচ অনেক কম। ফলে সুবিধা গ্রহণ করতে পারছে।
৭. ই-কমার্স বিভিন্ন ধরনের ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনাতেও জটিলতা অনেকাংশে কমায়। যেমন দ্রব্য ও সেবা বিজ্ঞ ভাড়া ও সরবরাহসংক্রান্ত ব্যবসায় ই-কমার্স বিশেষ সুবিধা ও সুযোগ সৃষ্টি করছে।
৮. ই-কমার্সের মাধ্যমে সারা বিশ্বে ব্যবসায় পরিচালনা করা সম্ভব।

Amazon - যুক্তরাষ্ট্রভিত্তিক ই-কমার্স।
• Alibaba - চীনভিত্তিক ই-কমার্স।
• Flipkart - ভারতের ই-কমার্স সাইট।
• Rokomari - বাংলাদেশের ই-কমার্স সাইট।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২. সংশ্লিষ্ট ওয়েবসাইট।
৭৯.
এমবেডেড কম্পিউটারের ব্যবহার নেই কোনটিতে?
  1. সেল ফোন
  2. এসি
  3. ওয়াশিং মেশিন
  4. এলইডি লাইট
সঠিক উত্তর:
এলইডি লাইট
উত্তর
সঠিক উত্তর:
এলইডি লাইট
ব্যাখ্যা
• এমবেডেড কম্পিউটার:
- এমবেডেড কম্পিউটার হলো একটি বিশেষায়িত কম্পিউটার সিস্টেম যা একটি বৃহৎ সিস্টেম বা মেশিনের অংশবিশেষ হিসাবে ব্যবহৃত হয়।
- এটি হলো মাইক্রোপ্রসেসর, সুনির্দিষ্ট নির্দেশনা সম্বলিত মেমরি বা রম এবং ইনপুট/আউটপুট সিস্টেমের সমন্বয়ে গঠিত এক প্রকার কম্পিউটার।
- এমবেডেড সিস্টেমে সাধারণত একটি মাইক্রোপ্রসেসর বোর্ড এবং কিছু সুনির্দিষ্ট প্রোগ্রাম সম্বলিত রম থাকে।
- তবে, আধুনিক এম্বেডেড সিস্টেমে মাইক্রোকন্ট্রলার এর ব্যবহার হয়।
- এতে মনিটর কিংবা অন্যান্য হার্ডওয়্যার থাকে না।
- এটি কেবলে সুনির্দিষ্ট করে দেওয়া কতিপয় কাজই করে।
- সেল ফোন, এসি, প্রিন্টার, থার্মোস্ট্যাট, ভিডিও গেমস্, ATM, ওয়াশিং মেশিন প্রভৃতিতে এমবেডেড সিস্টেম ব্যবহৃত হয়।
- LED লাইটে এমবেডেড কম্পিউটার ব্যবহৃত হয় না। 

উৎস: Computerhope website.
৮০.
নিচের কোনটি হাই লেভেলের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ?
  1. Assembly Language
  2. BASIC
  3. CSS
  4. None of the above
সঠিক উত্তর:
BASIC
উত্তর
সঠিক উত্তর:
BASIC
ব্যাখ্যা
• উচ্চ স্তরের ভাষা: 
- হাই-লেভেল বা উচ্চ স্তরের ভাষা কোন সংকেত বা সাংকেতিক কোড নির্ভর নয়।
- এটি ইংরেজি ভাষার মতোই। 
- এই স্তরের ভাষায় লিখিত প্রোগ্রাম বিভিন্ন ধরনের মেশিনে ব্যবহার করা সম্ভব।
- উচ্চ স্তরের ভাষা মানুষের ভাষার (যেমন- ইংরেজি ভাষা) সাথে মিল রেখে তৈরি করা হয়েছে।
- উচ্চ স্তরের ভাষার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ভাষা হচ্ছে-
BASIC
• COBOL, 
• FORTRAN, 
• PASCAL, 
• C++, 
• JAVA,
• PROLOG ইত্যাদি। 
- কম্পাইলার বা ইন্টারপ্রেটার নামক প্রোগ্রাম ব্যবহার করে এ ভাষায় লিখিত প্রোগ্রাম মেশিনের ভাষায় অনুবাদ করা হয়। ফলে কম্পিউটার এ জাতীয় প্রোগ্রাম বুঝতে পারে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচ এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮১.
হ্যাকারদের দ্বারা বিনামূল্যে কল করার জন্য ব্যবহৃত প্রাচীনতম ফোন হ্যাকিং কৌশল হিসাবে পরিচিত কোন পদ্ধতিটি?
  1. ফ্রিকিং
  2. স্প্যামিং
  3. স্পুফিং
  4. স্নিকিং
সঠিক উত্তর:
ফ্রিকিং
উত্তর
সঠিক উত্তর:
ফ্রিকিং
ব্যাখ্যা
• ফ্রিকিং (Phreaking):
- বিভিন্ন টেলিকমিউনিকেশন সিস্টেমকে হ্যাক করে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করার প্রক্রিয়াকে ফ্রেকিং বলা হয়। 
- একসময় যখন কম্পিউটার সিস্টেম প্রচলিত ছিলনা, তখন হ্যাকাররা টেলিফোনে নানা ধরনের হ্যাকিং পরিচালনা করত।
- সাধারণভাবে ফোন হ্যাকারদের ফ্রেকার (Phreaker) নামে অভিহিত করা হয়।

• স্প্যামিং (Spamming):
- অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ই-মেইল কিংবা মেসেজ পাঠানোকে স্প্যামিং বলে।
- অনাকাঙ্ক্ষিত বাল্ক মেসেজসমূহ ব্যাপকভাবে প্রেরণে ইলেকট্রনিক মেসেজিং সিস্টেমসমূহের ব্যবহার হলো স্প্যাম বা স্প্যামিং। 
- এই কাজ যারা করে তাদেরকে স্প্যামার বলা হয়।

• স্পুফিং (Spoofing):
- নেটওয়ার্ক সিকিউরিটির ক্ষেত্রে স্পুফিং আক্রমন হলো এমন একটি অবস্থা যেখানে কোন ব্যক্তি বা একটি পোগ্রাম মিথ্যা বা ভুল তথ্য উপস্থাপনের মাধ্যমে নেটওয়ার্ককে বিভ্রান্ত করে এবং এর সিকিউরিটি সিস্টেমে অনুপ্রবেশ করে অনৈতিকভাবে সুবিধা আদায় করে।
- স্পুফড সাইট হলো প্রকৃত সাইটের প্রায় কাছাকাছি একটি মিরর ইমেজ। 

• স্নিকিং (Sneaking):
- গোপনে ব্যবহারকারীর চোখ এড়িয়ে কম্পিউটার বা নেটওয়ার্ক সিস্টেমে প্রবেশ করে তাঁর গুরুত্বপূর্ণ তথ্যাদি নিজের আওতায় নিয়ে আসাকে স্নিকিং বলে।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (প্রকৌশলী মুজিবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৮২.
যদি TOE = WRH হয়, তবে EAR = কত?
  1. HDV
  2. HDU
  3. HDS
  4. HDT
সঠিক উত্তর:
HDU
উত্তর
সঠিক উত্তর:
HDU
ব্যাখ্যা
প্রশ্ন: যদি TOE = WRH হয়, তবে EAR = কত??

সমাধান:
এখানে, 
T ও W এর মধ্যে পার্থক্য ২টি করে বর্ণ।

অর্থাৎ, T এর পরে ২টি বর্ণ অতিক্রম করলে W আসে।
O এর পরে ২টি বর্ণ অতিক্রম করলে R আসে।
E এর পরে ২টি বর্ণ অতিক্রম করলে H আসে।

সেক্ষেত্রে, 
E এর পরে ২টি বর্ণ অতিক্রম করলে H আসে।
A এর পরে ২টি বর্ণ অতিক্রম করলে D আসে।
R এর পরে ২টি বর্ণ অতিক্রম করলে U আসে।

∴ EAR = HDU
৮৩.
কোনটি ভিন্নধর্মী?
  1. Aluminium
  2. Iron
  3. Copper
  4. Mercury
সঠিক উত্তর:
Mercury
উত্তর
সঠিক উত্তর:
Mercury
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি ভিন্নধর্মী?

সমাধান:
Mercury একটি ভিন্নধর্মী ধাতু, কারণ এটি শূন্য তাপমাত্রা অবস্থায় তরল ধাতু। 
অপরদিকে, Aluminium, Iron, Copper এগুলো হলো কঠিন মৌলিক ধাতু।
৮৪.
ক, খ এর পুত্র। খ এবং গ পরস্পর বোন। ঘ হচ্ছে গ এর মা। চ, ঘ এর পুত্র। চ এর সাথে ক এর সম্পর্ক কী?
  1. ক এর মামা চ
  2. ক এর খালু চ
  3. চ এর নানা ক
  4. ক এর চাচা চ
সঠিক উত্তর:
ক এর মামা চ
উত্তর
সঠিক উত্তর:
ক এর মামা চ
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ এর পুত্র। খ এবং গ পরস্পর বোন। ঘ হচ্ছে গ এর মা। চ, ঘ এর পুত্র। চ এর সাথে ক এর সম্পর্ক কী?

সমাধান:
ক, খ এর পুত্র। খ এবং গ পরস্পর বোন। 
∴ গ, ক এর খালা।

ঘ হচ্ছে গ এর মা। তাহলে ঘ, খ এরও মা।
∴ ঘ, ক এর নানী। 

চ, ঘ এর পুত্র। চ, ক এর নানীর পুত্র।
∴ চ, ক এর মামা।
৮৫.
কোন সংখ্যাটি নিম্নোক্ত ধারায় অন্তর্ভুক্ত নয়?
১, ২, ৫, ১০, ১৩, ২৬, ২৯, ৪৮
  1. ১০
  2. ২৯
  3. ৪৮
সঠিক উত্তর:
৪৮
উত্তর
সঠিক উত্তর:
৪৮
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যাটি নিম্নোক্ত ধারায় অন্তর্ভুক্ত নয়?
১, ২, ৫, ১০, ১৩, ২৬, ২৯, ৪৮

সমাধান:
এখানে দুটি ধারা রয়েছে।
১ম ধারাটি বিজোড় স্থানের অংক নিয়ে: ১, ৫, ১৩, ২৯
ধারাটিতে পদের অন্তর যথাক্রমে ৪, ৮,১৬

এবং
২য় ধারাটি জোড় স্থানের অংক নিয়ে: ২, ১০, ২৬, ৪৮
- দ্বিতীয় ধারাটিতে পদের অন্তর যথাক্রমে ৮, ১৬ , ৩২ কিন্তু ৪৮ হলে আমরা অন্তর ৩২ পাই না। তাই ৪৮ সংখ্যাটি এই ধারায় অন্তর্ভুক্ত নয়।
৮৬.
কোন চিত্রটি ব্যতিক্রম?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
প্রশ্ন: কোন চিত্রটি ব্যতিক্রম?

সমাধান:
4 নং বাদে বাকি তিনটি চিত্রকে উপর নিচে ঘুরালে কোন পার্থক্য পাওয়া যায় না। 
৮৭.
How many children has 'ALBERT'?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
প্রশ্ন: How many children has 'ALBERT'?


সমাধান:
প্রতিটি নামে অবস্থিত Vowel (A = 0, E = 1, I = 2, O = 3, U = 4) এর মানগুলোর যোগফল হলো তাদের সন্তানের সংখ্যা।
MAUD এ Vowel হলো A, U; A + U = 0 + 4 = 4 তাই MAUD এর সন্তান 4 জন।

JOHN এ Vowel হলো O;  O = 3 তাই JOHN এর সন্তান 3 জন।

AMANDA এ Vowel হলো A, A, A; A + A + A = 0 + 0 + 0 = 0 তাই AMANDA এর সন্তান 0 জন।

SYBIL এ Vowel হলো I; I = 2 তাই SYBIL এর সন্তান 2 জন।

ALBERT এ Vowel হলো A, E; A + E = 0 + 1 = 1 তাই ALBERT এর সন্তান 1 জন।
৮৮.
প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
    সঠিক উত্তর:
    উত্তর
    সঠিক উত্তর:
    ব্যাখ্যা
    প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?

    সমাধান:
    ১ম ভগ্নাংশে
    লব = 22 - 1 = 4 - 1 = 3
    হর = 23 - 3 = 8 - 3 = 5

    ২য় ভগ্নাংশে
    লব = 32 - 2 = 9 - 2 = 7
    হর = 33 - 7 = 27 - 7 = 20

    ৩য় ভগ্নাংশে
    লব = 42 - 3 = 16 - 3 = 13
    হর = 43 - 13 = 64 - 13 = 51

    ৪র্থ ভগ্নাংশে
    লব = 52 - 4 = 25 - 4 = 21
    হর = 53 - 21 = 125 - 21 = 104

    ৫ম ভগ্নাংশে
    লব = 62 - 5 = 36 - 5 = 31
    হর = 63 - 31 = 216 - 31 = 185

    ∴ প্রশ্নবোধক স্থানে 31/185 হবে।
    ৮৯.
    ঘড়িতে ৮ টা ৪০ মিনিট বাজলে আয়নার প্রতিবিম্বে কয়টা বাজে দেখা যাবে? 
    1. ৩ টা ২০ মিনিট
    2. ৩ টা ৪০ মিনিট
    3. ২ টা ৪০ মিনিট
    4. ৪ টা ৪০ মিনিট
    সঠিক উত্তর:
    ৩ টা ২০ মিনিট
    উত্তর
    সঠিক উত্তর:
    ৩ টা ২০ মিনিট
    ব্যাখ্যা
    প্রশ্ন: ঘড়িতে ৮ টা ৪০ মিনিট বাজলে আয়নার প্রতিবিম্বে কয়টা বাজে দেখা যাবে? 

    সমাধান: 
    প্রকৃত সময় = ৮ : ৪০
    আয়নায় সময় = ১১ : ৬০ - ৮ : ৪০
    = ৩ : ২০
    ৩ টা ২০ মিনিট বাজে। 
    ৯০.
    ১ জানুয়ারি ২০২৪ সোমবার হলে, ১৬ ডিসেম্বর ২০২৪ কী বার?
    1. সোমবার
    2. মঙ্গলবার
    3. বুধবার
    4. রবিবার
    সঠিক উত্তর:
    সোমবার
    উত্তর
    সঠিক উত্তর:
    সোমবার
    ব্যাখ্যা
    প্রশ্ন: ১ জানুয়ারি ২০২৪ সোমবার হলে, ১৬ ডিসেম্বর ২০২৪ কী বার?

    সমাধান:
    লিপ-ইয়ার ব্যতীত অন্য বছরের প্রথম ও শেষ দিন একই বার হয়।
    কিন্তু, লিপ-ইয়ার হলে ১ দিন যোগ হবে। অর্থাৎ, জানুয়ারির ১ তারিখে যে বার হবে, একই বছরের ৩১ ডিসেম্বর তার পরের দিন হবে।
    ২০২৪ সাল লিপ ইয়ার। তাই ১ জানুয়ারি ২০২৪ সোমবার হলে ৩১ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার।
    ∴ (৩১ - ৭) = ২৪ ডিসেম্বর মঙ্গলবার 
    (২৪ - ৭) = ১৭ ডিসেম্বর মঙ্গলবার
    ∴ ১৬ ডিসেম্বর ২০২৪ সোমবার।
    ৯১.
    ৫০ জনের ২৭ দিনের খাদ্য আছে। ৩ দিন পর ৩০ জন লোক আসলে ঐ খাদ্যে কতদিন চলবে?
    1. ১২ দিন
    2. ১৫ দিন
    3. ১৬ দিন
    4. ১৮ দিন
    সঠিক উত্তর:
    ১৫ দিন
    উত্তর
    সঠিক উত্তর:
    ১৫ দিন
    ব্যাখ্যা
    প্রশ্ন: ৫০ জনের ২৭ দিনের খাদ্য আছে। ৩ দিন পর ৩০ জন লোক আসলে ঐ খাদ্যে কতদিন চলবে? 

    সমাধান: 
    দিন বাকী আছে (২৭ - ৩) = ২৪ দিন 
    লোক সংখ্যা হলো (৫০ + ৩০) = ৮০ জন 

    ৫০ জনের চলে ২৪ দিন 
    ∴ ১ জনের চলে ২৪ × ৫০ দিন 
    ∴ ৮০ জনের চলে (২৪ × ৫০)/৮০ দিন 
    = ১৫ দিন
    ৯২.
    কোনটি শুদ্ধ বানান?
    1. অন্যূন
    2. অপকর্শ
    3. অন্যমনষ্ক
    4. অন্যপুর্বা
    সঠিক উত্তর:
    অন্যূন
    উত্তর
    সঠিক উত্তর:
    অন্যূন
    ব্যাখ্যা
    ‘অন্যূন’ শুদ্ধ বানান।

    বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,  
    ‘অন্যূন’ অর্থ- অন্তত; কমপক্ষে। 

    অন্যদিকে অপশনের বাকি বানান গুলো অশুদ্ধ।
    এগুলোর শুদ্ধ বানান - 
    • অপকর্শ এর শুদ্ধ বানান - অপকর্ষ।
    • অন্যমনষ্ক এর শুদ্ধ বানান - অন্যমনস্ক।
    • অন্যপুর্বা এর শুদ্ধ বানান - অন্যপূর্বা।

    উৎস : বাংলা বানান অভিধান, বাংলা একাডেমি।
    ৯৩.
    ’পালংকি’ কোন পর্যটন এলাকার প্রাচীন নাম?
    1. কক্সবাজার
    2. কুয়াকাটা
    3. নিঝুম দ্বীপ
    4. সেন্টমার্টিন
    সঠিক উত্তর:
    কক্সবাজার
    উত্তর
    সঠিক উত্তর:
    কক্সবাজার
    ব্যাখ্যা
    •  কক্সবাজার সমুদ্র সৈকত:
    → কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত একটি পর্যটন শহর।
    →  এটি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার অন্তর্গত।
    → কক্সবাজার তার নৈসর্গিক সৌন্দর্য্যের জন্য বিখ্যাত।
    → এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত যা কক্সবাজার শহর থেকে বদরমোকাম পর্যন্ত একটানা ১২০ কি.মি. পর্যন্ত বিস্তৃত। 
    → আধুনিক কক্সবাজারের নাম রাখা হয়েছে ল্যাঃ কক্স (মৃত্যু ১৭৯৮) এর নামানুসারে যিনি ব্রিটিশ আমলে ভারতের সামরিক কর্মকর্তা ছিলেন। এককালে কক্সবাজার পানোয়া নামেও পরিচিত ছিল যার আক্ষরিক অর্থ হচ্ছে হলুদ ফুল। এর আরো একটি প্রাচীন নাম হচ্ছে পালংকি।

    তথ্যসূত্র: বাংলাদেশ পর্যটন কপোরেশন।
    ৯৪.
    বাংলাদেশের কোন দ্বীপে টারশয়িারি যুগের পাহাড় রয়েছে?
    1. মহশেখালী
    2. নিঝুম দ্বীপ
    3. কুতুবদয়িা
    4. সন্দ্বীপ
    সঠিক উত্তর:
    মহশেখালী
    উত্তর
    সঠিক উত্তর:
    মহশেখালী
    ব্যাখ্যা
    • টারশিয়ারি যুগের পাহাড়সমূহ:
     →
    টারশয়িারি যুগরে পাহাড় রয়ছে মহশেখালীতে।
     → বাংলাদেশের ভূ-প্রকৃতিকে বৈচিত্র্যময় করে তুলেছে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ।
     → টারশিয়ারি যুগে হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় যে সকল পর্বতের উৎপত্তি হয়েছে সেগুলো টারশিয়ারি যুগের পাহাড় হিসেবে পরিচিত।
    →  আজ থেকে প্রায় ২০ লক্ষ বছর পূর্বের সময়কে টারশিয়ারি যুগ বলা হয়।
    → এ পাহাড়সমূহ বেলেপাথর, শেল ও কদর্ম দ্বারা গঠিত।
     → রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জের পাহাড়সমূহ টারশিয়ারি যুগের অন্তর্ভুক্ত।
     → এ পাহাড়সমূহ আসামের লুসাই এবং মিয়ানমারের আরাকান পাহাড়ের সমগোত্রীয় বলে ধারণা করা হয়।
     → টারশিয়ারি যুগের পাহাড়সমূহকে আবার দুইভাগে ভাগ করা যায়।
     → এগুলো হলো: দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ এবং উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ। 

    তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
    ৯৫.
    বাংলাদেশের ফুসফুস হিসেবে কোনটিকে আখ্যায়িত করা হয়?
    1. সুন্দরবনকে
    2. বঙ্গোপসাগরকে
    3. মধুপুরের বনভূমিকে
    4. পার্বত্য চট্টগ্রামের পাহাড়সমূহকে
    সঠিক উত্তর:
    সুন্দরবনকে
    উত্তর
    সঠিক উত্তর:
    সুন্দরবনকে
    ব্যাখ্যা
    • সুন্দরবন:
    → বাংলাদেশের দক্ষিণ সীমায় বঙ্গোপসাগর এবং তার কূল বরাবর সমতট ভূমিতে গাছগাছালি দিয়ে ঘেরা সবুজের আস্তরণ।
    → দক্ষিণ-পূর্ব কোণে রয়েছে বাংলাদেশের ফুসফুস হিসেবে পরিচিত সুন্দরবন।
    → সুন্দরবন হচ্ছে পৃথিবীর বৃহত্তম গ্রীষ্ম-অঞ্চলীয় (ম্যানগ্রোভ) বনভূমি। 

    তথ্যসূত: জাতীয় তথ্য বাতায়ন।
    ৯৬.
    এসডিজির অভীষ্টগুলোর মধ্যে কতটি অভীষ্ট সরাসরি ‘পরিবেশ ও জলবায়ু পরিবর্তন’সংক্রান্ত?
    1. ৩টি
    2. ৪টি
    3. ৫টি
    4. ৬টি
    সঠিক উত্তর:
    ৩টি
    উত্তর
    সঠিক উত্তর:
    ৩টি
    ব্যাখ্যা
    টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি):
    → টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) হলো জাতিসংঘ সাধারণ পরিষদ গৃহীত একটি বৈশ্বিক কর্ম পরিকল্পনা।
    → ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত ইউনাইটেড নেশন্স সাসটেইনেবল ডেভেলপমেন্ট সামিটে এসডিজি গৃহীত হয়।
    → এসডিজি এর প্রধান লক্ষ্যমাত্রা ১৭টি। এসডিজি এর লক্ষ্যমাত্রাসমূহ অর্জনের সময়সীমা ২০১৬-২০৩০ খ্রিস্টাব্দ।

    → ১৩ নং অভীষ্ট: জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব মোকাবেলায় জরুরি কর্মব্যবস্থা গ্রহণ।
    → ১৪ নং অভীষ্ট: টেকসই উন্নয়নের জন্য সাগর, মহাসাগর ও সামুদ্রিক সম্পদের সংরক্ষণ ও টেকসই ব্যবহার।
    → ১৫ নং অভীষ্ট: স্থলজ বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার ও সুরক্ষা প্রদান এবং টেকসই ব্যবহারে পৃষ্ঠপোষণা, টেকসই বন ব্যবস্থাপনা, মরুকরণ প্রক্রিয়ার মোকাবেলা, ভূমির অবক্ষয় রোধ ও ভূমি সৃষ্টি প্রক্রিয়ার পুনরুজ্জীবন এবং জীববৈচিত্র্য হ্রাস প্রতিরোধ।

     তথ্যসূত্র: SDG ওয়েবসাইট।
    ৯৭.
    ’হোক্কাইডো’ দ্বীপটি কোন দেশে অবস্থিত?
    1. চীন
    2. জাপান
    3. ভিয়েতনাম
    4. ইন্দোনেশিয়া
    সঠিক উত্তর:
    জাপান
    উত্তর
    সঠিক উত্তর:
    জাপান
    ব্যাখ্যা
    • জাপান:
    - জাপান একটি দ্বীপরাষ্ট্র।
    - জাপানের প্রধান চারটি রয়েছে।
    - এগুলো হলো:
    → শিকোকু,
    → কিউসু, 
    → হনসু ও
    → হোক্কাইডো।

    উৎস: Britannica.
    ৯৮.
    'Logic and knowledge' গ্রন্থের লেখক কে?
    1. টমাস হবস
    2. জ্যাক রুঁশো
    3. বার্ট্রান্ড রাসেল
    4. মন্টেস্কু
    সঠিক উত্তর:
    বার্ট্রান্ড রাসেল
    উত্তর
    সঠিক উত্তর:
    বার্ট্রান্ড রাসেল
    ব্যাখ্যা
    • বার্ট্রান্ড রাসেল:
    - তিনি একজন ব্রিটিশ দার্শনিক।
    - Logic and knowledge-গ্রন্থটির রচয়িতা বার্ট্রান্ড রাসেল।

    তার অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে:
    - The Problem of Philosophy
    - The Conquest of Happiness
    - Religion and Science
    - The Principles of Mathematics
    - The Analysis of Mind
    - Marriage and Morals
    - Philosophical Essays

    তথ্যসূত্র: ব্রিটানিকা।
    ৯৯.
    ’শিক্ষার অধিকার’ নাগরিকের কোন ধরনের অধিকার?
    1. সামাজিক
    2. রাজনৈতিক
    3. নৈতিক
    4. ধর্মীয়
    সঠিক উত্তর:
    সামাজিক
    উত্তর
    সঠিক উত্তর:
    সামাজিক
    ব্যাখ্যা
    সামাজিক অধিকারসমূহ:
    - জীবনের অধিকার, ব্যক্তি স্বাধীনতার অধিকার, চিন্তা ও মত প্রকাশের অধিকার, সভা-সমিতির অধিকার, চলাফেরার অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা, চুক্তি সম্পাদনের অধিকার, আইনের চোখে সমানাধিকার, সম্পত্তির অধিকার, ধর্মের অধিকার, পরিবার গঠনের অধিকার, অর্থনৈতিক ও সামাজিক সুবিচার লাভের অধিকার, শিক্ষার অধিকার, নিজস্ব সংস্কৃতি ও ভাষার অধিকার, খ্যাতি বা সম্মান লাভের অধিকার।

    তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, মো: মোজাম্মেল হক।
    ১০০.
    কোন গুণটি না থাকলে তাকে মানুষ বলা যায় না?
    1. সহমর্মিতা
    2. কর্তব্যবোধ
    3. সততা
    4. মানবিকতা
    সঠিক উত্তর:
    মানবিকতা
    উত্তর
    সঠিক উত্তর:
    মানবিকতা
    ব্যাখ্যা
    • মূল্যবোধ:
    - মূল্যবোধ একটি অর্জিত বিষয়, যা কোন সমাজে দীর্ঘ সময় বসবাসের মধ্য দিয়ে একজন ব্যক্তির মাঝে গড়ে ওঠে।
    • মানবিকতা: মানবিকতা মানুষের শ্রেষ্ঠ গুণ। মানবিকতা না থাকলে তাকে মানুষ বলা যায় না; মূল্যবোধসম্পন্ন বলার তো
    প্রশ্নই আসে না। অর্থাৎ মূল্যবোধসম্পন্ন ব্যক্তি অবশ্যই মানবিক গুনাবলির অধিকারী হবে।

    তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন (HSC Programme), উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
    ১০১.
    নৈতিক মূল্যবোধের প্রাথমিক উৎস কোনটি?
    1. রাষ্ট্র
    2. বিদ্যালয়
    3. সমাজ
    4. পরিবার
    সঠিক উত্তর:
    পরিবার
    উত্তর
    সঠিক উত্তর:
    পরিবার
    ব্যাখ্যা
    নৈতিক মূল্যবোধ:
    - নীতি ও উচিত-অনুচিত বোধ হলো নৈতিক মূল্যবোধের উৎস।
    - নৈতিক মূল্যবোধ হচ্ছে সেসব মনোভাব এবং আচরণ যা মানুষ সবসময় ভালো, কল্যাণকর ও অপরিহার্য বিবেচনা করে মানসিকভাবে তৃপ্তিবোধ করে।
    - নৈতিক মূল্যবোধের প্রাথমিক উৎস হলো পরিবার।
    - শিশু প্রথম নৈতিক মূল্যবোধের শিক্ষা পায় পরিবার থেকে।
    - অন্যায় থেকে বিরত থাকা, সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, দুঃস্থকে সহায়তা করা প্রভৃতি নৈতিক মূল্যবোধ।

    উৎস: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, মো: মোজাম্মেল হক।