পরীক্ষা আর্কাইভ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়14 minutes
মোট প্রশ্ন১৬
সিলেবাস
রিভিশন পরীক্ষা টপিক: এই বাটনে অনুষ্ঠিত বিগত ৫ টি পরীক্ষার টপিকের উপর রিভিশন পরীক্ষা [নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২০০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১৬ প্রশ্ন

.
Choose the correct passive form of the sentence: "She suggested learning a new language"?
  1. She suggest a new language should be learned.
  2. She wants that a new language should be learned.
  3. She suggested that a new language should be learned.
  4. A new language should be learned by her.
ব্যাখ্যা
• advice/ insist/ propose/ recommend/ suggest + gerund + object যুক্ত active voice কে passive করার নিয়ম: 
- প্রদত্ত active voice এর subject ও verb বসবে।
- that বসে, 
- gerund এর পরের object টি বসে, 
- should be বসে, 
- প্রদত্ত gerund টি verb এ রূপান্তরিত হয়ে তার past participle হয়।

Active: He suggested giving up smoking. 
Passive: He suggested that smoking should be given up.

Active: She suggested learning a new language.
Passive: She suggested that a new language should be learned.

Source: Advanced Learner's by Chowdhury & Hossain.
.
Which word is an antonym of "savant"?
  1. Sage
  2. Chump
  3. Scholar
  4. Erudite
ব্যাখ্যা
• Savant (noun) 
English Meaning: 
1. a person with great knowledge and ability
2. a person who has an unusually high level of ability in a particular skill, for example in art or music, or in remembering things, but who has serious learning or social difficulties in other areas

Bangla Meaning: অত্যন্ত পণ্ডিতব্যক্তি; পণ্ডিতপ্রবর।

Synonyms: Scholar (জ্ঞানী), Intellectual (বুদ্ধিজীবী), Sage (পন্ডিত), Thinker (চিন্তাবিদ), Erudite (পন্ডিত) 
Antonyms: Amateur (অদক্ষ), Ignoramus (অজ্ঞ), Jackass (অথর্ব), Fool (বোকা, অপেশাদার), Chump (মাথামোটা)।

Source: Live MCQ Lecture.
.
Which of the following sentences correctly expresses the assertive form of the given sentence?
"What an incredible story!"
  1. It is a incredible story.
  2. It is very incredible story.
  3. It is a very incredible story.
  4. The story was incredible.
ব্যাখ্যা
• What an incredible story! - এটি একটি Exclamatory Sentence. 

• Exclamatory Sentence কে Assertive Sentence - এ রূপান্তর করার নিয়ম: 
Subject + verb + a/an + very/great + adjective + বাকী অংশ। 

Exclamatory Sentence: What an incredible story!
Assertive Sentence: It is a very incredible story.

Other Examples:
Exclamatory Sentence: What an excellent idea!
Assertive Sentence: It is a very excellent idea.

Exclamatory Sentence: What a remarkable achievement! 
Assertive Sentence: It is a very remarkable achievement.

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
.
Identify the correctly spelled word.
  1. Turbolence
  2. Turbulence
  3. Terbulence
  4. Turbulance
ব্যাখ্যা
• The correct spelling is "Turbulence".

• Turbulence:
English meaning: a state of confusion without any order.
Bangla meaning: উত্তালতা; উদ্দামতা।

Example:
- The era was characterized by political and cultural turbulence.
- There are signs of turbulence ahead for the economy.

Source: Cambridge Dictionary.
.
Which one of the following is written by James Joyce?
  1. In Our Time
  2. The New Machiavelli
  3. Exiles
  4. The Woodlanders
ব্যাখ্যা
• The play 'Exiles' is written by James Joyce.

• Exiles
- Irish author James Joyce রচিত একটি নাটক, যা প্রথম ১৯১৮ সালে প্রকাশিত হয়।
- নাটকটি পরশ্রীকাতরতা, বিশ্বস্ততা, স্বরূপ এবং ব্যক্তিগত স্বাধীনতা ও সামাজিক প্রত্যাশার মধ্যে সংগ্রামের মত বেশ জটিল বিষয় নিয়ে রচিত।
- এটি Richard Rowan নামক একজন আইরিশ পুরুষের গল্প, যে ইউরোপে নির্বাসিত হয়ে বসবাস করে, এবং তার স্ত্রী Bertha, এবং close friend, Robert -এর সাথে সম্পর্কের সমস্যাগুলোর উপর ভিত্তি করে লেখা।

• প্রধান চরিত্র:
- Richard Rowan,
- Bertha,
- Robert, etc.

• James Joyce (1882-1941)
- James Joyce was an Irish novelist.
- Joyce ভাষার পরীক্ষামূলক ব্যবহার এবং নতুন সাহিত্যিক পদ্ধতির অনুসন্ধানের জন্য পরিচিত।
- Modern Period -এর বিখ্যাত উপন্যাসিকদের মধ্যে James Joyce অন্যতম।
- তাকে আধুনিক সাহিত্যের অন্যতম প্রধান চরিত্র হিসেবে বিবেচনা করা হয়।
- Ulysses হলো James Joyce রচিত বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস।
- James Joyce তার 'Stream of Consciousness' (চেতনার অন্তঃশীল প্রবাহ) টেকনিকের জন্যে বিখ্যাত।

• Notable Works:
- A Portrait of the Artist as a Young Man,
- Chamber Music,
- Ulysses,
- Dubliners,
- Exiles,
- Stephen Hero,
- The Dead,
- The Sisters, etc.

• অন্যদিকে,
- In Our Time হচ্ছে - Ernest Hemingway -এর ছোট গল্প।
- The New Machiavelli - Herbert George Wells রচিত উপন্যাস।
- The Woodlanders হলো - Thomas Hardy -এর লেখা উপন্যাস।

Source: Britannica.
.
Who wrote the political fable 'Animal Farm'?
  1. George Orwell
  2. D. H. Lawrence
  3. W. Somerset Maugham
  4. Charles Dickens
ব্যাখ্যা
• The political fable 'Animal Farm' was written by - George Orwell.

• Animal Farm

- এটি George Orwell রচিত একটি anti-utopian satire যা প্রথম ১৯৪৫ সালে প্রকাশিত হয়।
- এটি George Orwell -এর অন্যতম শ্রেষ্ঠ কাজ হিসেবে বিবেচিত।
- it is a political fable based on the events of Russia’s Bolshevik revolution and the betrayal of the cause by Joseph Stalin.
- উপন্যাসটি একটি রাজনৈতিক উপকথা, যা পশুদের মাধ্যমে মানুষের শোষণ এবং ক্ষমতার অপব্যবহার সম্পর্কে প্রতীকী কাহিনীর মাধ্যমে তুলে ধরা হয়েছে।

• Summary
- বইটির কাহিনীতে একটি খামারের পশুরা তাদের শোষক মানব মালিকদের উৎখাত করে এবং একটি সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেয়।
- তবে, তাদের বুদ্ধিমান এবং ক্ষমতালোভী নেতা, শূকররা (the pigs), বিপ্লবের আদর্শের অবমাননা করে তাকে বিপরীত দিকে চালিত করে।
- শেষ পর্যন্ত, শূকররা এমন একটি শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করে যেখানে তারা নিজেদের শাসক হিসেবে প্রতিষ্ঠিত হয়, যা আগের মানব শাসকদের চেয়েও বেশি নিষ্ঠুর এবং হৃদয়হীন।

• উপন্যাসটি শেষ হয়েছে একটি বিখ্যাত উক্তি দিয়ে - “all animals are equal, but some animals are more equal than others”.

• প্রধান চরিত্রসমূহ:

- এই উপন্যাসের চরিত্র সমূহ দুই দলে বিভক্ত-
১. মানুষ হিসাবে রয়েছেন - Mr. Jones, Mr. Whymper, Mr. Pilkington,Mr. Frederick.
২. পশু হিসাবে রয়েছে - Napoleon, Snowball, Old Major, Squealer, Boxer, Benjamin, Mollie, Clover, Moses, Muriel.

- Napoleon: একটি শূকর, যে খামারের শাসক হয়ে ওঠে এবং তীব্র অত্যাচার ও অসাম্য প্রতিষ্ঠা করে।
- Squealer: আরেকটি শূকর, যিনি নেপোলিয়নের প্রচারণা চালান এবং প্রাণীদের ভুল ধারণা দেওয়ার জন্য ভাষার অপব্যবহার করেন।
- Boxer: একটি পরিশ্রমী ঘোড়া, যিনি সবসময় বিশ্বাস করেন যে, "জীবন আরও ভালো হবে যদি কঠোর পরিশ্রম করা যায়", কিন্তু শেষ পর্যন্ত তাকে ঠকানো হয়।

• George Orwell (1903-1950)
- তার আসল নাম হলো Eric Arthur Blair.
- তিনি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রদেশের মতিহারি -তে জন্মগ্রহণ করেন এবং মাত্র ৪৬ বছর বয়সে ইংল্যান্ডের লন্ডনে মৃত্যুবরণ করেন।
- তিনি ছিলেন একজন ইংরেজ উপন্যাসক, প্রবন্ধকার, এবং সমালোচক।
- তিনি দুটি বিখ্যাত উপন্যাস Animal Farm (১৯৪৫) এবং Nineteen Eighty-Four (১৯৪৯) -এর জন্য পরিচিত।
- এই দুটি উপন্যাসই  বিশ্ব সাহিত্যে অমর হয়ে আছে এবং সামাজিক ও রাজনৈতিক ধারণার প্রতি গভীর সমালোচনা প্রদর্শন করেছে।

• Notable Works:
• Novels:
- Animal Farm (1945 –anti-utopian satire),
- Nineteen Eighty-Four,
- A Clergyman’s Daughter,
- Burmese Days,
- Coming up for Air, etc.

• Story/Essay:
- Shooting an Elephant
- A Hanging.

Source: Britannica.
.
A romantic play 'Pygmalion' is written by-
  1. Thomas Hardy
  2. William Butler Yeats
  3. Ernest Hemingway
  4. George Bernard Shaw
ব্যাখ্যা
• A romantic play 'Pygmalion' is written by- George Bernard Shaw.

• Pygmalion
- It is a romance play in five acts by George Bernard Shaw.
- এই নাটকটি ১৯১৩ সালে প্রকাশিত হয়।
- It was performed in England in 1914.
- The play is a humane comedy about love and the English class system.
- অর্থাৎ, ইংল্যান্ডের তৎকালীন সমাজ ব্যবস্থা এবং প্রেম ভালোবাসা এই নাটকের বিষয়বস্তু।
- নাটকটিতেৎEliza Doolittle নামক একটি সাধারণ ফুলবিক্রেতার চরিত্রকে Professor Henry Higgins একজন ভাষাবিদ হিসেবে তার ভাষার দক্ষতা এবং আচরণ পরিবর্তন করতে সাহায্য করেন।
- এই পরিবর্তনের মাধ্যমে এলিজা সামাজিক মর্যাদায় উন্নতি করতে সক্ষম হন।
- নাটকটি প্রেম এবং শ্রেণীভেদের জটিলতা নিয়ে তীক্ষ্ণ আঙ্গিকে প্রশ্ন তোলে এবং George Bernard Shaw সামাজিক শ্রেণী ব্যবস্থার অসাম্য এবং মানুষের প্রতি মনুষ্যত্বের গুরুত্বকে তুলে ধরেন।

• G. B. Shaw (1856-1950)
- তার পুরো নাম George Bernard Shaw.
- তিনি 'Modern period' -এর নাট্যকার।
- George Bernard Shaw একজন Irish নাট্যকার এবং সাহিত্য সমালোচক।
- তিনি ১৯২৫ সালে নোবেল পুরস্কার পান।
- G.B. Shaw ছিলেন Fabian Society -এর একজন সদস্য।

• Famous Plays of G.B. Shaw:
- Pygmalion (Romantic play),
- Major Barbara (Social satire),
- Mrs. Warren's Profession;(play),
- Arms and the Man (Romantic comedy),
- Heartbreak House;
- Caesar and Cleopatra; (play/tragedy),
- Man and Superman; (Comedy play),
- The Doctor's Dilemma; (satire drama/play, Epilogue),
- St. Joan of Arc etc.

Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman and Encyclopedia Britannica.
.
"To most men, experience is like the stern lights of a ship, which illumine only the track it has passed." This was quoted by-
  1. S. T. Coleridge
  2. Lord Byron
  3. Ernest Hemingway
  4. G. B. Shaw
ব্যাখ্যা
• To most men, experience is like the stern lights of a ship, which illumine only the track it has passed.
- This was quoted by S. T. Coleridge at Table Talk.

- এই উক্তিটি বাংলা করলে এমন হয়, "অধিকাংশ মানুষের জন্য, অভিজ্ঞতা হল একটি জাহাজের পেছনের বাতির মতো, যা কেবল সেই পথকেই আলোকিত করে যা তা অতিক্রম করেছে।"

• Samuel Taylor Coleridge (1772-1834):
- তিনি একজন English lyrical poet, philosopher এবং critic.
- তাকে Poet of Supernaturalism বলা হয়।
- তিনি English Romantic movement -এর অন্যতম প্রধান ব্যক্তিত্ব ছিলেন।
- William Wordsworth -এর সাথে যৌথভাবে লিখিত তার 'Lyrical Ballads' কাব্যগ্রন্থের মাধ্যমে English Romantic movement -এর সূচনা হয়।
- His Biographia Literaria (1817) is the most significant work of general literary criticism produced in the English Romantic period.
- তার দার্শনিক চিন্তা ও সাহিত্যিক বিশ্লেষণগুলি ইংরেজ রোমান্টিক যুগের সাহিত্যকে গভীরভাবে প্রভাবিত করেছে, এবং তার চিন্তাভাবনা আজও সাহিত্যিক এবং দার্শনিক গবেষণায় গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে।

• Notable Works of Samuel Taylor Coleridge:
- Biographia Literaria; (Literary criticism/autobiography)
- Christabel; (long narrative ballad),
- Dejection: An Ode;
- Frost at Midnight (poem);
- Kubla Khan (poem);
- Lyrical Ballads;
- On the Constitution of the Church and State;
- The Rime of the Ancient Marine (poem).

• Some quotations of S. T. Coleridge:
- "Oh sleep! it is a gentle thing,
Beloved from pole to pole." (The Rime of the Ancient Mariner)

- "Alone, alone, all all alone,
Alone on a wide wide sea!
And never a saint took pity on
My soul in agony." (The Rime of the Ancient Mariner)

- "Water, water, every where,
And all the boards did shrink;
Water, water, every where,
Nor any drop to drink." (The Rime of the Ancient Mariner)

Source: Britannica.
.
Which one of the following is a poem of T.S. Eliot?
  1. The Sacred Wood
  2. The Waste Land
  3. The Cocktail Party
  4. The Metaphysical Poets
ব্যাখ্যা
• The famous poem 'The Waste Land' was written by - T.S. Eliot.

• The Waste Land
- It is a long poem by T.S. Eliot.
- যা প্রথম ১৯২২ সালে প্রকাশিত হয়।
- এই কবিতার লাইন সংখ্যা ৪৩৩ টি।
- পাঁচটি অংশে বিভক্ত এই কবিতাটি উৎসর্গ করা হয়েছিল আরেক জন প্রথিতযশা তার সমসাময়িক কবি Ezra Pound কে ।
- It was one of the most influential works of the 20th century.
- The Waste Land expresses with great power the disillusionment and disgust of the period after World War I.
- এই কবিতাটি তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়।

• T.S. Eliot (1888-1965)
- তার পুরো নাম Thomas Stearns Eliot.
- তিনি একাধারে American-English poet, playwright, literary critic এবং editor.
- He is a leader of the Modernist movement in poetry in such works as The Waste Land and Four Quartets.
- তিনি ১৯৪৮ সালে সাহিত্যে Nobel Prize পান।

• Notable works:
• Poetry:
- The Waste Land (1922),
- Four Quartets (1943),
- Ash Wednesday,
- The Love Song of J. Alfred Prufrock.
- The Waste Land (1922),
- Four Quartets,
- The Hollow Men, etc.

• His well known plays:
- Murder in the Cathedral,
- The Cocktail Party,
- The Trail of a Judge, etc.

• Essays:
- The Metaphysical Poets
- The Sacred Wood

Source: Britannica.
১০.
টেকচাঁদ- কোন সাহিত্যিক ব্যবহৃত ছদ্মনাম?
  1. সৈয়দ শামসুল হক
  2. সৈয়দ মুজতবা আলী
  3. শামসুর রাহমান
  4. শওকত ওসমান
ব্যাখ্যা
• সৈয়দ মুজতবা আলী (১৯০৪-১৯৭৪) ছিলেন শিক্ষাবিদ ও সাহিত্যিক। 
শান্তিনিকেতনে অধ্যয়নকালে হস্তলিখিত বিশ্বভারতী পত্রিকায় তাঁর কয়েকটি লেখা প্রকাশিত হয়। তিনি বিভিন্ন ছদ্মনামে আনন্দবাজার, দেশ, সত্যযুগ, শনিবারের চিঠি, বসুমতী, হিন্দুস্থান স্ট্যান্ডার্ড প্রভৃতি পত্র-পত্রিকায় কলাম লিখতেন।

তাঁর ব্যবহৃত ছদ্মনামগুলো হলো:
- তিনি সত্যপীর,
- রায়পিথোরা,
- ওমর খৈয়াম,
- টেকচাঁদ,
- প্রিয়দর্শী ইত্যাদি ছদ্মনামে।

অন্যদিকে, 
- শামসুর রাহমান মুক্তিযুদ্ধকালে 'মজলুম আদিব' ছদ্মনামে কবিতা লিখতেন।
-  প্রকৃত নাম শেখ আজিজুর রহমান; 'শওকত ওসমান' তাঁর সাহিত্যিক নাম।

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড সৌমিত্র শেখর।
১১.
‘হায়রে মানুষ রঙীন ফানুস’ গানটির রচয়িতা কে?
  1. শহীদুল্লাহ কায়সার
  2. শামসুর রাহমান
  3. হাসান আজিজুল হক
  4. সৈয়দ শামসুল হক
ব্যাখ্যা
• 'হায়রে মানুষ রঙিন ফানুস' গানটি ১৯৮২ সালে বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত 'বড় ভালো লোক ছিল' চলচ্চিত্রে গাওয়া হয়।
- গানটির গীতিকার ছিলেন বিখ্যাত কথা-সাহিত্যিক সৈয়দ শামসুল হক।
- গানে সুর প্রদান করেন আলম খান এবং এই গানে কণ্ঠ দেন বিখ্যাত সঙ্গীত শিল্পী এন্ড্রু কিশোর। 

--------------------------
• সৈয়দ শামসুল হক:

- সৈয়দ শামসুল হক (১৯৩৫-২০১৬) ছিলেন একজন প্রখ্যাত কবি, কথা-সাহিত্যিক ও নাট্যকার।
- তিনি ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন।
- তিনি অর্থ উপার্জনের জন্য ছদ্মনামে স্কুল ও কলেজের নোটবই, সিনেমার চিত্রনাট্য, কাহিনী ও গান লিখতে শুরু করেন। পাশাপাশি কবিতা, গল্প, উপন্যাস লিখতে থাকেন।
- গীতিকার হিসেবেও তিনি সিনেমা জগতে নন্দিত হন। তাঁর লেখা গান ‘হায়রে মানুষ রঙীন ফানুস’ এক সময় মানুষের মুখে-মুখে ছিল।

তাঁর রচিত চিত্রনাট্য ও কাহিনিগুলো হলো: ‘শীত বিকেল’, ‘মাটির পাহাড়’, ‘তোমার আমার’, ‘কখগঘঙ’, ‘ছদ্মবেশী’, ‘অধিকার’, ‘বড় ভাল লোক ছিল’, ‘ময়নামতি’-র জন্য প্রাপ্ত পুরস্কারের মাধ্যমে তিনি চলচ্চিত্র জগতে সুনাম অর্জন করেন। 

উৎস: বাংলাপিডিয়া। 

১২.
"হরতাল" সুকান্ত ভট্টাচার্য রচিত কোন ধরনের রচনা?
  1. গদ্যগ্রন্থ
  2. কাব্যগ্রন্থ
  3. গীতিনাটিকা
  4. কবিতা
ব্যাখ্যা
• ‘হরতাল’ গদ্যগ্রন্থ:
‘হরতাল’ কবি সুকান্তের একটি গদ্যগ্রন্থ। এটি প্রকাশিত হয় ১৯৬২ সালে। কবি সুকান্ত ব্যক্তি জীবনে যেমন সমাজতন্ত্রে বিশ্বাস করতেন তেমন চিন্তার ছাপ রয়েছে তার রচনায়। তার প্রায় সব লেখাতেই সাধারণ মানুষের কথা, দুঃখ-কষ্টের চিত্র উঠে এসেছে। আলোচিত হয়েছে নির্যাতিত মানুষের আর্তনাদ, বিপ্লবের ভাষা ও বিপ্লবীর কণ্ঠস্বর। ‘হরতাল’ গ্রন্থটি তেমনই একটি চিন্তার ফসল। গ্রন্থটিতে তার লেখা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত- অপ্রকাশিত গদ্য সংকলিত হয়েছে।

যেখানে,
- দেবতাদের ভয়,
- রাখাল ছেলে,
- লেজের কাহিনী, 
- ষাঁড়-গাধা-ছাগলের কথা, 
- হরতাল শিরোনামের গদ্য স্থান পেয়েছে।

উৎস: ‘হরতাল’ গদ্যগ্রন্থ সুকান্ত ভট্টাচার্য।
১৩.
শহীদুল্লা কায়সারের সাংবাদিক জীবন শুরু হয় কোন পত্রিকার মাধ্যমে?
  1. যুগবাণী
  2. সাপ্তাহিক ইত্তেফাক
  3. সমকাল
  4. দৈনিক নবযুগ
ব্যাখ্যা
• শহীদুল্লা কায়সার:
• শহীদুল্লা কায়সার (১৯২৭-১৯৭১) কথাসাহিত্যিক, সাংবাদিক, লেখক। ১৯২৭ সালের ১৬ ফেব্রুয়ারি ফেনী জেলার মজুপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর প্রকৃত নাম আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ।

• ১৯৪৯ সালে ঢাকার 'সাপ্তাহিক ইত্তেফাক' পত্রিকায় শহীদুল্লার সাংবাদিক জীবন শুরু হয়। ১৯৫৮ সালে তিনি 'সংবাদ' পত্রিকায় সহযোগী সম্পাদক হিসেবে নিযুক্ত হন এবং জীবনের শেষ দিন পর্যন্ত কর্মরত ছিলেন; এখানেই তাঁর সাংবাদিকতা ও সাহিত্যকর্মের গৌরবময় অধ্যায় রচিত হয়।

• শহীদুল্লা কায়সারের প্রধান উপন্যাস সারেং বউ (১৯৬২)-এ মানুষ ও তার অস্তিত্বের সংগ্রামের কথা বর্ণিত হয়েছে। তাঁর কাম্য ছিল সুস্থ ও পরিশীলিত জীবনভিত্তিক একটি উন্নত সমাজ।সংশপ্তক (১৯৬৫), কৃষ্ণচূড়া মেঘ, তিমির বলয়, দিগন্তে ফুলের আগুন, সমুদ্র ও তৃষ্ণা, চন্দ্রভানের কন্যা, কবে পোহাবে বিভাবরী (অসমাপ্ত) তাঁর অন্যান্য উপন্যাস।

• রাজবন্দীর রোজনামচা (১৯৬২) ও পেশোয়ার থেকে তাসখন্দ (১৯৬৬) তাঁর স্মৃতিকথা ও ভ্রমণবৃত্তান্ত। সারেং বৌ-এর কাহিনী অবলম্বনে উন্নত মানের একটি চলচ্চিত্র এবং সংশপ্তক অবলম্বনে একটি জনপ্রিয় টিভি সিরিয়াল নির্মিত হয়েছে।

উৎস: বাংলাপিডিয়া।
১৪.
এইডস রোগে আক্রান্ত ব্যক্তির কোন রক্ত কণিকা ধ্বংসপ্রাপ্ত হয়? 
  1. প্লাজমা
  2. অনুচক্রিকা
  3. লোহিত কণিকা
  4. শ্বেত কণিকা
ব্যাখ্যা
এইডস: 
- AIDS হলো Acquired Immune Deficiency Syndrome এর সংক্ষিপ্ত রূপ। 
অর্থাৎ, বিশেষ কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়াকে এইডস (AIDS) বলে। 
- Human Immune Deficiency Virus সংক্ষেপে HIV নামক ভাইরাস দ্বারা এ রোগ সৃষ্টি হয়। 
- HIV ভাইরাসের আক্রমণে মানুষের শ্বেত রক্ত কণিকার ম্যাক্রোফেজ ও T4 লিম্ফোসাইট ধ্বংস প্রাপ্ত হয়। 
- এইডস ভাইরাসে আক্রান্ত রোগীর শ্বেত রক্ত কণিকা ধ্বংস প্রাপ্ত হয়। 
- বর্তমান বিশ্বে AIDS একটি মারাত্মক রোগ। 
- আফ্রিকার দেশসমূহে HIV র আক্রমণ বেশি লক্ষ করা যায়। 
- ধারণা করা হয় বানরের দেহে এ ভাইরাসটি ছিল যা সর্বপ্রথম আফ্রিকায় বানর থেকে মানুষে স্থানান্তরিত হয় এবং পরে তা আমেরিকা, ইউরোপ তথা সমগ্রবিশ্বে ছড়িয়ে পড়ে। 

AIDS এর বিস্তার: 
- বিভিন্ন উপায়ে এইডসের ভাইরাস একজন সুস্থ মানুষের শরীরে প্রবেশ করতে পারে। 
যেমন- 
• নারী পুরুষের অস্বাভাবিক ও অসামাজিক যৌন আচরণ, 
• সংক্রমিত সিরিঞ্জ ব্যবহার, 
• সংক্রমিত রক্ত গ্রহণ, 
• সংক্রমিত মায়ের গর্ভে জন্ম গ্রহণকারী শিশু, 
• সেলুনে একই ব্লেড বা ক্ষুর বিভিন্ন জনে ব্যবহার করা, 
• দন্ত চিকিৎসা ও শল্য চিকিৎসা গ্রহণকারী ইত্যাদি। 

উৎস: প্রাণিবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৫.
সমগ্র বৃক্ক স্বচ্ছ ও পাতলা কোন ধরনের ঝিল্লী দ্বারা আবৃত থাকে? 
  1. ইকোকার্ডিয়াম
  2. প্লুরা
  3. পেরিটোনিয়াম
  4. পেরিকার্ডিয়াম
ব্যাখ্যা
বৃক্ক: 
- বৃক্ক মেরুদণ্ডী প্রাণীদের প্রধান রেচন অঙ্গ। 
- মানুষের উদরগহ্বরের পশ্চাৎ মেরুদণ্ডের উভয় পাশে একটি করে মোট দুটি বৃক্ক থাকে। 
- পূর্ণাঙ্গ মানুষের প্রতিটি বৃক্ক প্রায় ১১-১২ সে.মি. লম্বা, ৫-৬ সে.মি. প্রস্থ এবং ৩ সে.মি. পুরু হয়। 
- সজীব অবস্থায় বৃক্কের রং খয়েরি লাল। 
- আকৃতিতে অনেকটা শীম বীজের মত। 
- এর বাইরের দিক উত্তল এবং ভেতরের দিক অবতল। 
- অবতল অংশের ভাঁজকে হাইলাম (hilum) বলে। 
- এর ভেতর দিয়ে ইউরেটার ও রেনাল শিরা বের হয় এবং রেনাল ধমনী ও স্নায়ু বৃক্কে প্রবেশ করে। 
- সমগ্র বৃক্ক স্বচ্ছ ও পাতলা পেরিটোনিয়াম ঝিল্লী দ্বারা আবৃত থাকে। 

উৎস: প্রাণিবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৬.
sinθ = 4/5 হলে, ‍secθ এর মান কোনটি?
  1. 4/9
  2. 5/3
  3. 5/4
  4. 3/5
ব্যাখ্যা
প্রশ্ন: sinθ = 4/5 হলে, ‍secθ এর মান কোনটি? 

সমাধান: 
দেওয়া আছে, 
sinθ = 4/5
⇒ (sinθ)2 = (4/5)2   [উভয়পক্ষকে বর্গ করে] 
⇒ sin2θ = 16/25
⇒ 1 - cos2θ =16/25
⇒ 1 - (16/25) = cos2θ
⇒ (25 - 16)/25 = cos2θ
⇒ 9/25 = cos2θ
⇒ (3/5)2 = cos2θ
⇒ cosθ = 3/5
⇒ 1/secθ =3/5
∴ secθ = 5/3