পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়30 minutes৪৪ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৪৬
সিলেবাস
রিভিশন কুইজ [১৫০ দিনের সিলেবাসের বিগত ৫টি পরীক্ষার টপিকের উপর।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৪৬ প্রশ্ন

.
“বহ্নিবলয়” উপন্যাসটি কার রচনা?
  1. নুরুল মোমেন
  2. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  3. মীর মশাররফ হোসেন
  4. নীলিমা ইব্রাহিম
সঠিক উত্তর:
নীলিমা ইব্রাহিম
উত্তর
সঠিক উত্তর:
নীলিমা ইব্রাহিম
ব্যাখ্যা

বহ্নিবলয় নীলিমা ইব্রাহিম কর্তৃক রচিত উপন্যাস।

 তার অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাসগুলো হল:
- বিশ শতকের মেয়ে
- এক পথ দুই বাক
- কেয়া বন সঞ্চারিণী

তাঁর রচিত নাটক:
- দুইয়ে দুইয়ে চার
- যে অরণ্যে আলো নেই
- সূর্যাস্তের পর

 উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (সৌমিত্র শেখর)

.
প্যারীচাঁদ মিত্রের সাথে নিচের কোনটি জড়িত?
  1. ওয়েস্ট বেঙ্গল টি কোম্পানি
  2. বেঙ্গল টি কোম্পানি
  3. মিত্র পেপার কোম্পানি
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
বেঙ্গল টি কোম্পানি
উত্তর
সঠিক উত্তর:
বেঙ্গল টি কোম্পানি
ব্যাখ্যা

প্যারীচাঁদ মিত্র কলকাতায় ১৮১৪ সালের ২২শে জুলাই এক বণিক পরিবারে জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতার নাম রামনারায়ণ মিত্র। তিনি কাগজ ও হুন্ডি ব্যবসায়ী ছিলেন।
- প্যারীচাঁদ বেঙ্গল টি কোম্পানি এবং ডারাং টি কোম্পানির ডিরেক্টর ছিলেন ।
- এছাড়া প্যারীচাঁদ মিত্র অ্যান্ড সন্স বাণিজ্যিক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ছিলেন।

প্যারীচাঁদ মিত্র বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন।
- বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস রচয়িতা প্যারীচাঁদ মিত্র। আলালের ঘরের দুলাল বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস।
- প্যারীচাঁদ মিত্রের প্রধান সাহিত্যকর্ম হলো - অভেদী, আধ্যাত্মিকা, যৎকিঞ্চিৎ, রামারঞ্জিকা, বামাতোষিণী, গীতাঙ্কুর ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (সৌমিত্র শেখর)

.
কোনটি ফররুখ আহমেদ রচিত শিশুতোষ গ্রন্থ ?
  1. মুহূর্তের কবিতা
  2. নৌফেল ও হাতেম
  3. পাখির বাসা
  4. হাতেম তায়ী
সঠিক উত্তর:
পাখির বাসা
উত্তর
সঠিক উত্তর:
পাখির বাসা
ব্যাখ্যা

পাখির বাসা (১৯৬৫) ফররুখ আহমেদ রচিত শিশুতোষ গ্রন্থ।
- নৌফেল ও হাতেম তাঁর রচিত কাব্য নাটক ।
- হাতেম তায়ী একটি কাহিনী কাব্য ।
- মুহূর্তের কবিতা (১৯৬৩) ফররুখ আহমেদের সনেট সংকলনের নাম ।
- তার বিখ্যাত কাব্যগ্রন্থ সাত সাগরের মাঝি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (সৌমিত্র শেখর)

.
পুরুষের একাধিক বিবাহ তার রূপতৃষ্ণা , নারীর আত্মসম্মান ও নৈতিকতার দ্বন্দ্ব - নিচের কোন উপন্যাসের আলোচ্য বিষয়?
  1. কপালকুণ্ডলা
  2. মৃণালিনী
  3. সীতারাম
  4. বিষবৃক্ষ
সঠিক উত্তর:
বিষবৃক্ষ
উত্তর
সঠিক উত্তর:
বিষবৃক্ষ
ব্যাখ্যা

বিষবৃক্ষ উপন্যাসের বিষয়বস্তু - পুরুষের একাধিক বিবাহ তার রূপ তৃষ্ণা, নারীর আত্মসম্মান ও নৈতিকতার দ্বন্দ্ব, বিধবা বিবাহ ইত্যাদি।
- বিষবৃক্ষ বঙ্কিমচন্দ্র রচিত বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস। এটি ১৮৭৩ সালে প্রকাশিত হয়।

বঙ্কিমচন্দ্রের উল্লেখযোগ্য উপন্যাসগুলো হল:
- দুর্গেশনন্দিনী
- কপালকুণ্ডুলা 
- মৃণালিনী
- বিষবৃক্ষ
- ইন্দিরা
- কৃষ্ণকান্তের উইল
- রাজসিংহ ইত্যাদি

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (সৌমিত্র শেখর)

.
বাংলার গীতি কবিতার জনক কে ?
  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  3. প্যারীচাঁদ মিত্র
  4. বিহারীলাল চক্রবর্তী
সঠিক উত্তর:
বিহারীলাল চক্রবর্তী
উত্তর
সঠিক উত্তর:
বিহারীলাল চক্রবর্তী
ব্যাখ্যা

বিহারীলাল চক্রবর্তীকে বাংলার গীতি কবিতার জনক বলা হয়।
- তিনি উনিশ শতকের গীতিকাব্য ধারার অন্যতম কবি |

- বিহারীলাল ১৮৩৫ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন ।
- রবীন্দ্রনাথ ঠাকুর কাকে ভোরের পাখি উপাধি দেন ।

তার কাব্যগ্রন্থ:
- বঙ্গসুন্দরী
- সারদামঙ্গল
- বন্ধুবিয়োগ
- প্রেম প্রবাহিনী ইত্যাদি

উৎস: লাল নীল দীপাবলি (হুমায়ুন আজাদ)।

.
বুদ্ধদেব বসু রচিত “হঠাৎ আলোর ঝলকানি” কোন জাতীয় রচনা ?
  1. কাব্যগ্রন্থ
  2. গল্পগ্রন্থ
  3. উপন্যাস
  4. প্রবন্ধ গ্রন্থ
সঠিক উত্তর:
প্রবন্ধ গ্রন্থ
উত্তর
সঠিক উত্তর:
প্রবন্ধ গ্রন্থ
ব্যাখ্যা

বুদ্ধদেব বসুর রচিত “হঠাৎ আলোর ঝলকানি” একটি প্রবন্ধ গ্রন্থ
- বুদ্ধদেব বসু ১৯০৮ সালে কুমিল্লা জন্মগ্রহণ করেন ।
- ''প্রগতি'' ও ''কবিতা'' নামে তিনি দুটি পত্রিকা সম্পাদনা করেন।

বুদ্ধদেব বসুর রচিত কাব্যগ্রন্থ:
- বন্দীর বন্দনা
- কঙ্কাবতী

উপন্যাস:
- তিথিডোর
- সানন্দা 

উৎস: লাল নীল দীপাবলি (হুমায়ুন আজাদ)।

.
"বিষাদ সিন্ধু" উপন্যাসের চরিত্র নয় কোনটি?
  1. ইয়াজিদ
  2. ইমাম হোসেন
  3. মাওয়ান
  4. ইব্রাহিম কার্দি
সঠিক উত্তর:
ইব্রাহিম কার্দি
উত্তর
সঠিক উত্তর:
ইব্রাহিম কার্দি
ব্যাখ্যা

ইব্রাহিম কার্দি বিষাদ সিন্ধু উপন্যাসের চরিত্র নয়।
- মুনীর চৌধুরী রচিত রক্তাক্ত প্রান্তর নাটকের চরিত্র ইব্রাহিম কার্দি ।

মীর মশাররফ হোসেন রচিত বিষাদ সিন্ধু উপন্যাসের চরিত্র: ইয়াজিদ, ইমাম হোসেন, মাওয়ান, ইমাম হাসান, জোবেদা ইত্যাদি।
- এটি একটি ঐতিহাসিক উপন্যাস ।

মীর মশাররফ হোসেন এর অন্যান্য রচনা:
কাব্যগ্রন্থ:
- মোসলেম বীরত্ব
- গড়াই ব্রিজ বা গৌরী সেতু 

উপন্যাস:
- রত্নাবতী
- বিষাদ সিন্ধু
- গাজী মিয়ার বস্তানী

উৎস: উচ্চ মাধ্যমিক সাহিত্য পাঠ একাদশ-দ্বাদশ শ্রেণি।

.
”ধন্য তার বসুন্ধরা যার”- উক্তিটি কোন গ্রন্থের?
  1. অনল প্রবাহ
  2. রুদ্রমঙ্গল
  3. কালের পুতুল
  4. চাষার দুক্ষু
সঠিক উত্তর:
চাষার দুক্ষু
উত্তর
সঠিক উত্তর:
চাষার দুক্ষু
ব্যাখ্যা

”ধন্য তার বসুন্ধরা যার”- উক্তিটি বেগম রোকেয়া রচিত “চাষার দুক্ষু” প্রবন্ধ থেকে নেয়া হয়েছে |

বাংলায় নারী শিক্ষার অগ্রদূত বেগম রোকেয়া তার স্বামীর অনুপ্রেরণায় সাহিত্য চর্চা শুরু করেন।
- তিনি সমাজের প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে লেখনি ধারণ করেন ।
- নারীর অধিকার আদায়ে তিনি প্রতিষ্ঠা করেন মুসলিম মহিলা সমিতি |

তার বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ:
- মতিচুর( তার প্রথম রচিত গ্রন্থ)
- অবরোধবাসিনী
- চাষার দুক্ষু

উপন্যাস:
- পদ্মরাগ
- সুলতানার স্বপ্ন

উৎস: উচ্চ মাধ্যমিক সাহিত্য পাঠ একাদশ-দ্বাদশ শ্রেণি।

.
‘আর্ট অফ ওয়ার’ গ্রন্থের রচয়িতা কে ?
  1. আলফ্রেড মাহান
  2. ক্লোজ উইজ
  3. কৌটিল্য
  4. সুন জু
সঠিক উত্তর:
সুন জু
উত্তর
সঠিক উত্তর:
সুন জু
ব্যাখ্যা

আর্ট অফ ওয়ার (The Art of War) গ্রন্থটির রচয়িতা সুন জু (Sun Tzu)

- সুন জু ছিলেন পুর্ব চাউ এর শাসনামলে প্রাচীন চীনের একজন সেনানায়ক, যুদ্ধকৌশলী, লেখক এবং দার্শনিক।
- তাকে দ্য আর্ট অফ ওয়ার নামক যুদ্ধবিদ্যার প্রাচীন চৈনিক বইটির লেখক হিসেবে বিবেচনা করা হয়।
- আর্ট অব ওয়ার ছিল একটি প্রভাবশালী কীর্তি, যা উভয় প্রাচ্য ও পশ্চিমা দর্শন এবং সামরিক চিন্তাধারায় প্রভাব ফেলে।

সূত্র: Britannica.com

১০.
“এটাও ইতিহাসের শিক্ষা যে, কেউ ইতিহাস থেকে শিক্ষা নেয় না” -কার উক্তি ?
  1. এডলফ হিটলার
  2. কাইজার
  3. অটোভন বিসমার্ক
  4. মাও সে তুং
সঠিক উত্তর:
অটোভন বিসমার্ক
উত্তর
সঠিক উত্তর:
অটোভন বিসমার্ক
ব্যাখ্যা

উক্তিটি অটোভন বিসমার্কের।

- অটোভন বিসমার্ক ছিলেন প্রথম জার্মান চ্যান্সেলর(১৮৭১-৯০) ।
- তিনি আধুনিক জার্মানির প্রতিষ্ঠাতা।
- তাকে Man of blood and iron নামে অভিহিত করা হয় ।

এডলফ হিটলার ১৯৩৩-১৯৪৫ পর্যন্ত জার্মানির চ্যান্সেলর ছিলেন।
- তিনি অস্ট্রিয়ায় জন্মগ্রহণ করেন।
- মেইন ক্যাম্প তার লিখিত আত্মজীবনী।
- যুদ্ধই জীবন যুদ্ধই সার্বজনীন এডলফ হিটলারের উক্তি।

জার্মান ও অস্ট্রিয়ান সাম্রাজ্যের সম্রাটদের কাইজার বলা হত।

উৎস: Britannica.com

১১.
কোন সভ্যতার উদ্ভাবিত লিখন পদ্ধতিকে 'পবিত্র অক্ষর' বলা হয়?
  1. মিশরীয়
  2. ফিনিশীয়
  3. ক্যালেডীয়
  4. গ্রীক
সঠিক উত্তর:
মিশরীয়
উত্তর
সঠিক উত্তর:
মিশরীয়
ব্যাখ্যা
মিশরীয় সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল লিপি বা অক্ষর আবিষ্কার
- প্রায় ৫০০০ বছর পূর্বে তারা সর্বপ্রথম ২৪টি ব্যঞ্জনবর্ণের বর্ণমালা আবিষ্কার করতে সক্ষম হয়।
- নগর সভ্যতা বিকাশের সঙ্গে সঙ্গে মিশরীয় লিখন পদ্ধতির উদ্ভব ঘটে। প্রথম দিকে ছবি এঁকে তারা মনের ভাব প্রকাশ করত। এই লিখন পদ্ধতির নাম ছিল চিত্রলিপি
- এই চিত্রলিপিকে বলা হয় ‘হায়ারোগ্লিফিক’ বা পবিত্র অক্ষর

সূত্র- বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ৯ম-১০ম শ্রেণি।
১২.
নিচের কে গ্রিক দেবতা?
  1. আর্টেমিস
  2. নেফের তিতি
  3. অ্যাপোলো
  4. মাইকেরি নুস
সঠিক উত্তর:
অ্যাপোলো
উত্তর
সঠিক উত্তর:
অ্যাপোলো
ব্যাখ্যা

 গ্রিক দেবতার মূর্তি অ্যাপোলো ।
- গ্রীকরা বহু দেবতায় বিশ্বাসী ছিল।
- গ্রীকদের প্রধান দেবতা ছিল জিউস।
- দেবতা অ্যাপোলো ও দেবী এথেনাও ছিলেন বিশেষ গুরুত্বপূর্ণ।
- গ্রীকরা বিশ্বাস করত দেবতাদের বাস উত্তর গ্রীসের অলিম্পাস পর্বতের চূড়ায়।
- আফ্রেডায়িট হচ্ছে ভালোবাসা রোমান্স এবং সৌন্দর্যের দেবী ।
- এথেনা ছিল প্রজ্ঞার দেবী ।

উৎস: Britannica.com 

১৩.
ধর্ম যুদ্ধ সংঘটিত হয়েছিল কত সালে ?
  1. ৮২৬-১০২৬
  2. ৮৯৬-১১২৬
  3. ১০৯৫-১২৯১
  4. ১১২৬-১৩২৬
সঠিক উত্তর:
১০৯৫-১২৯১
উত্তর
সঠিক উত্তর:
১০৯৫-১২৯১
ব্যাখ্যা

ক্রুসেড শব্দটি দ্বারা মূলত ধর্মীয় যুদ্ধ বোঝানো হয়। তবে কোন রাজনৈতিক বা ধর্মীয় উদ্দেশ্যের ব্যাপারে জনগণ শক্ত ধারণা পোষণ করলে তাকেও ক্রুসেড নাম দেয়া হয়ে থাকে।

- সাধারণভাবে বিশ্ব ইতিহাসে ক্রুসেড বলতে পবিত্র ভূমি অর্থাৎ জেরুজালেম এবং কন্সট্যান্টিপোল এর অধিকার নেয়ার জন্য ইউরোপের খ্রিস্টানদের সম্মিলিত শক্তি মুসলমানদের বিরুদ্ধে ১০৯৫-১২৯১ সাল পর্যন্ত বেশ কয়েকবার যে যুদ্ধ অভিযান পরিচালনা করে সেগুলোকে বোঝায়।

উৎস: Britannica.com

১৪.
বাংলাদেশের পার্বত্য জেলা কয়টি ?
  1. ৩টি
  2. ৪টি
  3. ৫টি
  4. ৬টি
সঠিক উত্তর:
৩টি
উত্তর
সঠিক উত্তর:
৩টি
ব্যাখ্যা

বাংলাদেশের পার্বত্য জেলা ৩ টি।
পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি এলাকা, যা তিনটি জেলা নিয়ে গঠিত:
- রাঙ্গামাটি 
- বান্দরবান 
- খাগড়াছড়ি নিয়ে গঠিত।

চট্টগ্রাম বিভাগের এই এলাকা পাহাড় ও উপত্যকায় পূর্ণ বলে এর নামকরণ হয়েছে পার্বত্য চট্টগ্রাম।

উৎস: উচ্চ মাধ্যমিক ভূগোল একাদশ-দ্বাদশ শ্রেণি

১৫.
বাংলাদেশের সর্বোচ্চ পর্বত তাজিংডং এর উচ্চতা কত ?
  1. প্রায় ১২৬০ মিটার
  2. প্রায় ৪০৩৯ মিটার
  3. প্রায় ২০৩১ মিটার
  4. প্রায় ১২৩১ মিটার
সঠিক উত্তর:
প্রায় ১২৩১ মিটার
উত্তর
সঠিক উত্তর:
প্রায় ১২৩১ মিটার
ব্যাখ্যা

তাজিংডং এর উচ্চতা:
- ১২৩১ মি. বা ৪০৩৯ ফুট [সূত্র: মাধ্যমিক ভূগোল]।
- ১৩৭২ মি. বা ৪৫০০ ফুট [সূত্র: বাংলাদেশ পর্যটন কর্পোরেশন]। 
- ১০০৩ মিটার [সূত্র: জেলা প্রশাসক কার্যালয়, বান্দরবান]।

- বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেওক্রাডং (রুমা, বান্দরবান)।
- বাংলাদেশের সবচেয়ে উচু পাহাড় হচ্ছে গারো পাহাড়।

উৎস: ভূগোল ও পরিবেশ নবম দশম শ্রেণি

১৬.
বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা -
  1. ৩৭০ কিলোমিটার
  2. ৩৪৫ কিলোমিটার
  3. ৩২০ কিলোমিটার
  4. ২০০ কিলোমিটার
সঠিক উত্তর:
৩৭০ কিলোমিটার
উত্তর
সঠিক উত্তর:
৩৭০ কিলোমিটার
ব্যাখ্যা

বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা ২০০নটিক্যাল মাইল বা ৩৭০ কিলোমিটার।

১ নটিক্যাল মাইল =১.৮৫৩ কিলোমিটার ।

সেই হিসাবে অর্থনৈতিক সমুদ্রসীমা দৈর্ঘ্য ৩৭০.৪ কিলোমিটার ।

উৎস: ভূগোল ও পরিবেশ নবম দশম শ্রেণি

১৭.
বরিশালের পূর্ব নাম কি ছিল ?
  1. চন্দ্রদ্বীপ
  2. বাকলা
  3. ইসমাইলপুর
  4. সবগুলো
সঠিক উত্তর:
সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো
ব্যাখ্যা

প্রাচীনকালে বরিশাল পরিচিত ছিল চন্দ্রদ্বীপ, বাকলা, ইসমাইলপুর নামে।

- চন্দ্রদ্বীপ মুগল-পূর্ব যুগের একটি ক্ষুদ্র রাজ্য এবং মুগল যুগের একটি বড় জমিদারি। 
- মধ্যযুগের শেষ দিকে বাখরগঞ্জ জেলার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চল ব্যাপী চন্দ্রদ্বীপ জমিদারি বিস্তৃত ছিল।
- ''সরকার বাকলার'' নামানুসারে অনেক সময় একে বাকলা-চন্দ্রদ্বীপ বলা হতো।

উৎস: বাংলাপিডিয়া

১৮.
ধীবরের দেশ বলা হয়-
  1. ফ্রান্স
  2. নরওয়ে
  3. ব্রাজিল
  4. সুইডেন
সঠিক উত্তর:
নরওয়ে
উত্তর
সঠিক উত্তর:
নরওয়ে
ব্যাখ্যা

ধীবর বা মৎস্যজীবীদের দেশ নামে পরিচিত হলেও নরওয়ে ।
- এখানকার মানুষের প্রধান জীবিকা মৎস্য শিকার করা।
-  এটি জেলের দেশ নামে পরিচিত ।

-পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় প্রেইরি অঞ্চলকে।
- পৃথিবীর চিনির আধার কিউবা।

১৯.
কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয় কত সালে ?
  1. ১৯৬৩
  2. ১৯৬৬
  3. ১৯৬২
  4. ১৯৫৮
সঠিক উত্তর:
১৯৬২
উত্তর
সঠিক উত্তর:
১৯৬২
ব্যাখ্যা

১৯৬২ খ্রীস্টাব্দে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শেষ হয়।

-বাঁধের সঞ্চিত পানি ব্যবহার করে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন করা হয়। 

-১৯৬২ ও ১৯৮৮ সালের মধ্যে এখানে সর্বমোট ২৩০ মেগাওয়াট (৩,১০,০০০ অশ্বশক্তি) বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতাসম্পন্ন জেনারেটর বসানো হয়।

- এটি বাংলাদেশের বৃহত্তম বাঁধ ও একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র।

-এটি রাঙ্গামাটি জেলায় অবস্থিত

উৎস: ভূগোল ও পরিবেশ নবম দশম শ্রেণি

২০.
এশিয়ার সর্ববৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি ?
  1. হালদা নদী
  2. চলনবিল
  3. হাকালুকি হাওর
  4. হাইল হাওর
সঠিক উত্তর:
হালদা নদী
উত্তর
সঠিক উত্তর:
হালদা নদী
ব্যাখ্যা

এশিয়ার সর্ববৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী ।

-হালদা নদী (Halda River) পার্বত্য চট্টগ্রামের বদনাতলী পাহাড়ি এলাকা থেকে উৎসারিত হয়ে ফটিকছড়ি উপজেলার উত্তর-পূর্ব কোণ দিয়ে চট্টগ্রাম জেলায় প্রবেশ করেছে।

-কালুরঘাটের কাছে এটি কর্ণফুলী নদীতে এসে মিশেছে। 

-এর মোট দৈর্ঘ্য ৮০.৪৫ কিমি।

উৎস: উচ্চ মাধ্যমিক ভূগোল একাদশ-দ্বাদশ শ্রেণি

২১.
দুর্যোগ ব্যবস্থাপনা কোন ধরনের বিজ্ঞান?
  1. মানবিক বিজ্ঞান
  2. মনস্তাত্ত্বিক বিজ্ঞান
  3. ব্যবহারিক বিজ্ঞান
  4. তাত্ত্বিক বিজ্ঞান
সঠিক উত্তর:
ব্যবহারিক বিজ্ঞান
উত্তর
সঠিক উত্তর:
ব্যবহারিক বিজ্ঞান
ব্যাখ্যা

দুর্যোগ ব্যবস্থাপনা হচ্ছে একটি ব্যবহারিক বিজ্ঞান যার আওতায় যথাযথ পর্যবেক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে দুর্যোগ প্রতিরোধ, দুর্যোগ প্রস্তুতি এবং দুর্যোগ সাড়াদল ও পুনরুদ্ধার ইত্যাদি কার্যক্রম কে বুঝায়।

-এটি একটি ব্যবহারিক বিজ্ঞান। 

-দুর্যোগ ব্যবস্থাপনার উদ্দেশ্য তিনটি। 

উৎস: উচ্চ মাধ্যমিক ভূগোল একাদশ-দ্বাদশ শ্রেণি

২২.
খরা প্রবণ অঞ্চল কোনটি ?
  1. সিলেট
  2. রাজশাহী
  3. বরিশাল
  4. ময়মনসিংহ
সঠিক উত্তর:
রাজশাহী
উত্তর
সঠিক উত্তর:
রাজশাহী
ব্যাখ্যা

রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া নওগাঁ, দিনাজপুর অতি খরাপ্রবণ অঞ্চল।

-শুষ্ক মৌসুমে ২০ দিন বা তার বেশি সময় ধরে বৃষ্টিপাত না হলে তাকে খরা বলে। 

-খরার ফলে ফসলের উৎপাদন ১৫-৯০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে ।

-বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল খরা প্রবণ অঞ্চল হিসেবে ।

উৎস: উচ্চ মাধ্যমিক ভূগোল একাদশ-দ্বাদশ শ্রেণি

২৩.
দেশের প্রথম বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত ?
  1. খুলনা
  2. পাবনা
  3. ফেনী
  4. রাঙামাটি
সঠিক উত্তর:
খুলনা
উত্তর
সঠিক উত্তর:
খুলনা
ব্যাখ্যা

দেশের প্রথম বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র হল খুলনা বার্জ মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র ।

-বার্জ মাউন্টেড খুলনা পাওয়ার কোম্পানী লিমিটেড নামে ১৯৯৭ সালে যাত্রা শুরু করে ।

- এটি মূলত ইউনাইটেড গ্রুপের প্রতিষ্ঠান ।

বর্তমানে বাংলাদেশে পাঁচ ধরনের বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদিত হয়ে থাকে। এগুলি হলো:

 ১. স্টিম টারবাইন,

 ২. গ্যাস টারবাইন, 

৩. কম্বাইন্ড সাইকেল গ্যাস টারবাইন, 

৪. হাইড্রো পাওয়ার প্ল্যান্ট বা জলবিদ্যুৎ কেন্দ্র এবং 

৫. উইন্ড টারবাইন পাওয়ার প্ল্যান্ট।

উৎসব: বাংলাপিডিয়া 

২৪.
সর্বপ্রথম খনিজ তেল পাওয়া যায় কোথায় ?
  1. ফেঞ্চুগঞ্জ
  2. হরিপুর
  3. বিয়ানীবাজার
  4. কৈলাসটিলা
সঠিক উত্তর:
হরিপুর
উত্তর
সঠিক উত্তর:
হরিপুর
ব্যাখ্যা

দেশের একমাত্র খনিজ তেলক্ষেত্রটি আবিষ্কৃত হয় ১৯৮৬ সালে সিলেটের হরিপুরে।

- এ তেলক্ষেত্রে তেলের মোট মজুতের পরিমাণ প্রায় ১০ মিলিয়ন ব্যারেল যার মধ্যে উত্তোলনযোগ্য মজুতের পরিমাণ প্রায় ৬ মিলিয়ন ব্যারেল।

- ১৯৮৭ সালের জানুয়ারি মাসে হরিপুর তেলক্ষেত্র থেকে তেল উৎপাদন শুরু হয়।

-দেশের একমাত্র তেল-গ্যাস অনুসন্ধানকারী প্রতিষ্ঠান বাপেক্স সফলভাবে তেল ও গ্যাস অনুসন্ধানে নিয়োজিত রয়েছে।

উৎস:https://mpemr.gov.bd/ (জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ)

২৫.
হাসান আজিজুল হক মৃত্যুবরণ করেন কবে ?
  1. ১৪ নভেম্বর ২০২১
  2. ১৫ নভেম্বর ২০২১
  3. ১০ নভেম্বর ২০২১
  4. ১৬ নভেম্বর ২০২১
সঠিক উত্তর:
১৫ নভেম্বর ২০২১
উত্তর
সঠিক উত্তর:
১৫ নভেম্বর ২০২১
ব্যাখ্যা

দীর্ঘদিন বিভিন্ন অসুস্থতায় ভোগার পর, ২০২১ সালের ১৫ নভেম্বর, হাসান আজিজুল হক তার রাজশাহীর বাসভবনে মৃত্যুবরণ করেন। 
- তাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সমাধিস্থ করা হয়।

- হাসান আজিজুল হক ১৯৩৯ খ্রিস্টাব্দে ২ ফেব্রুয়ারি বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার যবগ্রামে এক সম্ভ্রান্ত এবং একান্নবর্তী  পরিবারে জন্মগ্রহণ করেন।
- তার পিতা মোহাম্মদ দোয়া বখশ এবং মাতা জোহরা খাতুন। 
- জীবনের অধিকাংশ সময় তিনি রাজশাহীতে কাটিয়েছেন।

তাঁর রচিত বিখ্যাত গ্রন্থ:
গল্পগ্রন্থ
- সমুদ্রের স্বপ্ন শীতের অরণ্য (১৯৬৪)
- আত্মজা ও একটি করবী গাছ (১৯৬৭)
- জীবন ঘষে আগুন (১৯৭৩)
- নামহীন গোত্রহীন (১৯৭৫)
- পাতালে হাসপাতালে (১৯৮১

উপন্যাস:
- আগুনপাখি(২০০৬)
- সাবিত্রী উপাখ্যান (২০১৩)
- শামুক (২০১৫)

আত্মজীবনীমূলক গ্রন্থ:
- ফিরে যাই, ফিরে আসি (১ম অংশ, ২০০৯)
- উঁকি দিয়ে দিগন্ত (২য় অংশ, ২০১১)

উৎস: প্রথম আলো রিপোর্ট ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২৬.
বর্তমানে বাংলাদেশের জিআই পণ্য কয়টি ?
  1. ৩ টি
  2. ৭ টি
  3. ৯ টি
  4. ৬ টি
সঠিক উত্তর:
৯ টি
উত্তর
সঠিক উত্তর:
৯ টি
ব্যাখ্যা

বাংলাদেশে নতুন করে আরও পাঁচটি পণ্য জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন (জি-আই) বা ভৌগোলিক নির্দেশক হিসেবে নিবন্ধিত হয়েছে। 
- এ নিয়ে বাংলাদেশে মোট জিআই পণ্যের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯টিতে।
-এর আগে, বাংলাদেশে প্রথম বারের মতো জি-আই পণ্য হিসেবে ২০১৬ সালে স্বীকৃতি পেয়েছিল জামদানি। এরপর ২০১৭ সালে ইলিশ, ২০১৯ সালে খিরসাপাতি আম, ২০২০ সালে ঢাকাই মসলিন এবং ২০২১ সালে ওই ৫টি পণ্যের স্বীকৃতি দেয়া হয়।
নতুন নিবন্ধিত জি-আই পণ্য গুলো হল:
- রাজশাহী সিল্ক
- রংপুরের শতরঞ্জি
- কালিজিরা চাল
- দিনাজপুরের কাটারিভোগ চাল
- এবং নেত্রকোনার সাদা মাটি।

উৎস: Live MCQ সাম্প্রতিক সমাচার

২৭.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাকাশ অবলোকন কেন্দ্র কোথায় নির্মিত হচ্ছে ?
  1. জাজিরা, শরীয়তপুর
  2. জয়দেবপুর, গাজীপুর
  3. রামু, কক্সবাজার
  4. ভাঙ্গা, ফরিদপুর
সঠিক উত্তর:
ভাঙ্গা, ফরিদপুর
উত্তর
সঠিক উত্তর:
ভাঙ্গা, ফরিদপুর
ব্যাখ্যা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নির্মিত হচ্ছে দেশের প্রথম মহাকাশ অবলোকন কেন্দ্র “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাকাশ অবলোকন কেন্দ্র”।
প্রকল্পটি ফরিদপুরের ভাঙ্গায় নির্মাণের প্রস্তাব দেন জনপ্রিয় কথাসাহিত্যিক জাফর ইকবাল।
- কর্কট ক্রান্তিরেখা ও ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমার সংযোগস্থল হওয়ায় এ অঞ্চলটিতেই স্থাপনের জন্য অনুরোধ জানান তিনি।
- পরবর্তীতে প্রস্তাবটি বিবেচনায় এনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়কে প্রকল্পটি এগিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উৎস: Live MCQ সাম্প্রতিক সমাচার

২৮.
২০২১ সালে দেশে প্রথমবারের মতো যে খেলাটির প্রচলন শুরু হয়-
  1. স্পেক তাকরাও
  2. বেসবল
  3. ডজবল
  4. স্টারক্রাফট
সঠিক উত্তর:
ডজবল
উত্তর
সঠিক উত্তর:
ডজবল
ব্যাখ্যা

২০২১ সালে দেশে প্রথমবারের মতো যে খেলাটির প্রচলন শুরু হয় ডজবল।

- প্রতিপক্ষের খেলোয়াড়দের গায়ে লাগলেই আউট হয়ে কোর্ট ছেড়ে বেরিয়ে যেতে হয়। পয়েন্ট পান যারা ছুড়ে মারছেন তারা।
- আর যদি ছুড়ে মারা বল লুফে নিতে পারেন প্রতিপক্ষের খেলোয়াড়, তাহলে যারা বল ছুড়ে মারেন তারা কোর্ট ছেড়ে বেরিয়ে যান। এটাই হলো ডজবল খেলা।

উৎস: Live MCQ সাম্প্রতিক সমাচার

২৯.
কত সালের আইন অনুযায়ী “আদমশুমারি ও গৃহগণনা” এর নাম পরিবর্তন করে “জনশুমারি ও গৃহগণনা” করা হয়-
  1. ২০০৯
  2. ২০১২
  3. ২০১৮
  4. ২০১৩
সঠিক উত্তর:
২০১৩
উত্তর
সঠিক উত্তর:
২০১৩
ব্যাখ্যা

২০১৩ সালে জাতীয় সংসদে পাস হওয়া ‘পরিসংখ্যান আইন, ২০১৩’ অনুযায়ী ‘আদমশুমারি ও গৃহগণনা’র নাম পরিবর্তন করে ‘জনশুমারি ও গৃহগণনা’ করা হয়। 
- নতুন পরিকল্পনা অনুযায়ী জনশুমারি বা মানুষ ও গৃহগণনা অনুষ্ঠিত হবে ২৫ থেকে ৩১ অক্টোবর।
- সর্বশেষ ২০১১ সালের ফেব্রুয়ারি মাসের দিকে আদমশুমারি পরিচালিত হয়। 
- ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম আদমশুমারি ও গৃহগণনার উদ্যোগ নিয়েছিলেন।

উৎস: Live MCQ সাম্প্রতিক সমাচার।

৩০.
বর্তমানে জনসংখ্যার ঘনত্ব কত ?
  1. ১১২০
  2. ১০৩৫
  3. ১২৩৪
  4. ১১৪০
সঠিক উত্তর:
১১৪০
উত্তর
সঠিক উত্তর:
১১৪০
ব্যাখ্যা

বর্তমানে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ১১৪০ জন।
- জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৭%।
- বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা ২০২১ অনুসারে বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা ১৬.৮২কোটি ।

উৎস: Live MCQ সাম্প্রতিক সমাচার। 

৩১.
কোন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মঙ্গোলীয়দের বংশধর-
  1. খুমি
  2. হাজং
  3. পাংখোয়া
  4. লুসাই
সঠিক উত্তর:
লুসাই
উত্তর
সঠিক উত্তর:
লুসাই
ব্যাখ্যা

লুসাই একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী।
- তারা পূর্ব বাংলাদেশ, উত্তর-পূর্ব ভারত এবং মায়ানমারে বসবাস করে। তারা নিজেদের মঙ্গোলীয় জনগোষ্ঠীর বংশধর বলে পরিচয় দেয়। 
- তাদের অধিকাংশই পাহাড়ে জুম চাষ করে। লুসাই পাহাড়ের নামেই তাদের নামকরণ হয়েছে।
- লুসাইদের চাকমারা ‘কুগী’, মারমারা ‘লাঙ্গী’ ও ত্রিপুরারা ‘শিকাম’ নামে অভিহিত করে।

উৎস: nrigostisanad.gov.bd

৩২.
জমিদারি প্রথা রদে প্রধান ভূমিকা পালন করেন?
  1. শহীদ সোহরাওয়ার্দী
  2. খাজা নাজিমুদ্দিন
  3. স্যার সলিমুল্লাহ
  4. শেরে বাংলা একে ফজলুল হক
সঠিক উত্তর:
শেরে বাংলা একে ফজলুল হক
উত্তর
সঠিক উত্তর:
শেরে বাংলা একে ফজলুল হক
ব্যাখ্যা

জমিদারি প্রথা (১৯৫০) রদে প্রধান ভূমিকা পালন করেন শেরে বাংলা একে ফজলুল হক।
- শেরে বাংলা একে ফজলুল হক ১৮৭৩ সালে বরিশাল জেলার রাজাপুর থানার সাতুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি ১৯৩৫ সালে কলকাতার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।
- অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী (১৯৩৭-৪৩) ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক।
- পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী এবং পূর্ব পাকিস্তানের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন ।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয় সপ্তম শ্রেণী

৩৩.
মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র “নেকাব্বরের মহাপ্রয়াণ” এর পরিচালক কে ?
  1. তারেক মাসুদ
  2. মাসুদ পথিক
  3. নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু
  4. নির্মলেন্দু গুণ
সঠিক উত্তর:
মাসুদ পথিক
উত্তর
সঠিক উত্তর:
মাসুদ পথিক
ব্যাখ্যা

- মাসুদ পথিক “নেকাব্বরের মহাপ্রয়াণ” চলচ্চিত্রের পরিচালক । এটি নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে নির্মিত।

- একাত্তরের যীশু ও গেরিলা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু পরিচালিত চলচ্চিত্র ।
- আগুনের পরশমণি শ্যামল ছায়া হুমায়ূন আহমেদ পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র।
- মুক্তির কথা তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ পথিক পরিচালিত চলচ্চিত্র।

উৎস: প্রথম আলো রিপোর্ট।

৩৪.
যদি x + 1/x = 2 হলে x/( x2 + x - 1) এর মান কত ?
  1. 2
  2. 1
  3. 4
  4. 3
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা

দেওয়া আছে ,
x + 1/x = 2 
বা, x2 + 1 = 2x
বা, x2 - 2x + 1 = 0
বা,( x - 1 )2 = 0 
বা, x - 1 = 0 
x = 1 

এখন ,
 = x/( x2 + x - 1) 
 = 1/(12 + 1 - 1) 
 = 1/1 
 = 1 

৩৫.
( a + b - 3c )3 - a - b + 3c এর একটি উৎপাদক নিচের কোনটি ?
  1. (a + b + 3c + 1 )
  2. ( a- b - 3c + 1 )
  3. ( a + b - 3c + 1 )
  4. ( a - b - 3c )
সঠিক উত্তর:
( a + b - 3c + 1 )
উত্তর
সঠিক উত্তর:
( a + b - 3c + 1 )
ব্যাখ্যা

এখানে,
(a + b - 3c )3 - a - b + 3c
= (a + b - 3c)3 - (a + b - 3c) 
= (a + b - 3c) {(a + b - 3c)2 - 1}
= (a + b - 3c) {(a + b - 3c )2 - 12}
= (a + b - 3c)(a + b - 3c + 1)(a + b - 3c - 1)

৩৬.
-4x2 + 23x + 6 এর সঠিক উৎপাদকের বিশ্লেষণ কোনটি ?
  1. - (x - 6)(4x - 1)
  2. - (x + 6)(4x + 1)
  3. - (x - 6)(4x + 1)
  4. (x - 6)(4x + 1)
সঠিক উত্তর:
- (x - 6)(4x + 1)
উত্তর
সঠিক উত্তর:
- (x - 6)(4x + 1)
ব্যাখ্যা

এখানে ,
- 4x2 + 23x + 6 
= - 4x2 + 24x - x + 6 
= - 4x(x - 6) - 1(x - 6) 
= (x - 6)(- 4x - 1) 
= (x - 6){-(4x + 1)}
= -(x - 6)(4x + 1)

৩৭.
একটি সংখ্যার চার গুণের সাথে দ্বিগুণ যোগ করলে যোগফল হয় ৯৬। সংখ্যাটি কত ?
  1. ১৫
  2. ১৬
  3. ১৮
  4. ৩২
সঠিক উত্তর:
১৬
উত্তর
সঠিক উত্তর:
১৬
ব্যাখ্যা

ধরি, 
সংখ্যাটি x
প্রশ্নমতে , 
৪x + ২x = ৯৬
বা, ৬x = ৯৬ 
বা, x = ৯৬ / ৬ 
x = ১৬ 

সংখ্যাটি ১৬ 

৩৮.
a2 + 6a +8 - y+ 2y এর একটি উৎপাদক নিচের কোনটি ?
  1. (a + y - 2)
  2. (a + y + 4)
  3. (a - y - 4)
  4. (a - y + 4)
সঠিক উত্তর:
(a - y + 4)
উত্তর
সঠিক উত্তর:
(a - y + 4)
ব্যাখ্যা

a2 + 6a + 8 - y2 + 2y 

= a2 + 2 × a × 3 + 3 - y2 + 2 × y × 1 - 12

= (a + 3 )2 - ( y2 - 2y + 1 ) 

= (a + 3 )2 -( y - 1)

= { (a + 3 ) + ( y - 1)} { (a + 3 ) - ( y - 1)} 

= (a + 3 + y - 1) (a + 3 - y + 1)

= ( a + y + 2 ) ( a - y + 4 )

৩৯.
দুটি সংখ্যার যোগফল এবং গুনফল যথাক্রমে ২৫ এবং ১০০। তবে সংখ্যা দুটির ব্যাস্তানুপাতিক যোগফল কত হবে ?
  1. ৩/৮
  2. ৩/৪
  3. ১/৪
  4. ১/৮
সঠিক উত্তর:
১/৪
উত্তর
সঠিক উত্তর:
১/৪
ব্যাখ্যা

ধরি, 
সংখ্যা দুটি a ও b 
a + b = ২৫ 
ab = ১০০
প্রশ্নমতে, 
১ / a + ১ / b 
= ( a + b ) / ab
= ২৫ / ১০০ 
= ১ / ৪

৪০.
যদি x > y এবং z < ০ হলে নিচের কোনটি সঠিক ?
  1. xz > yz
  2. xz < yz
  3. x/z > y/z
  4. z/x > z/y
সঠিক উত্তর:
xz < yz
উত্তর
সঠিক উত্তর:
xz < yz
ব্যাখ্যা

আমরা জানি, 
কোনো অসমতার উভয় পক্ষে কোনো ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে অসমতার চিহ্ন পরিবর্তন হয়। 
'>' চিহ্ন হবে '<' এবং '<' চিহ্ন হবে '>'

দেওয়া আছে 
z<০, z ঋনাত্বক 
 তা হ্বলে x>y এর সাথে z গুণ করলে xz<yz হবে।

৪১.
।x - 3। ≤ 5 অসমতাটির সমাধান সেট হবে ________
  1. -2 ≤ x ≤ - 8
  2. 2 ≤ x ≤ 8
  3. -2 ≥ x ≥ 8
  4. -2 ≤ x ≤ 8
সঠিক উত্তর:
-2 ≤ x ≤ 8
উত্তর
সঠিক উত্তর:
-2 ≤ x ≤ 8
ব্যাখ্যা

এখানে, 
।x - 3। ≤ 5 
বা,- 5 ≤ x - 3 ≤ 5
বা,- 5 + 3 ≤ x - 3 + 3 ≤ 5 + 3
∴, - 2 ≤ x ≤ 8 

৪২.
3 - 1/x = x হলে x3 + x + 1/x + 1/xএর মান কত?
  1. 3√3
  2. 3
  3. √3
  4. 2√3
অনির্ধারিত
ব্যাখ্যা
অপশনে সঠিক উত্তর নেই।
প্রশ্নে  3 - 1/x = x এর স্থলে √3 - 1/x = x থাকলে সঠিক উত্তর গ) √3 হতো।
বর্তমান প্রশ্ন অনুসারে, সঠিক উত্তর হয় - 21 যা অপশনে নেই।
সঠিক উত্তর অপশনে না থাকায় বাতিল করা হয়েছে।

দেওয়া আছে,
3 - 1/x = x
3 = x + 1/x
∴ x + 1/x = 3

এখন,
x3 + x + 1/x + 1/x3
= x3 + 1/x3 + (x + 1/x)
= {(x + 1/x)3 - 3.x.(1/x).(x + 1/x)} + (x + 1/x)
= (3)3 - 3.3 + 3
= 27 - 9 + 3
= 21
৪৩.
দুটি সংখ্যার বর্গের অন্তর ৪১। বড় সংখ্যাটি কত ?
  1. ২১
  2. ২০
  3. ২২
  4. ১৯
সঠিক উত্তর:
২১
উত্তর
সঠিক উত্তর:
২১
ব্যাখ্যা

প্রশ্নটি দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর হবে।
মনেকরি 
সংখ্যা দুটি ক, (ক + ১)
প্রশ্নমতে,
(ক+১) - ক = ৪১ 
বা, ক + ২ক ১ + ১ - ক = ৪১ 
বা, ২ক + ১ = ৪১ 
বা, ২ক = ৪১ - ১
বা, ২ক = ৪০ 
∴, ক = ২০ 

বড় সংখ্যাটি = ২০ + ১ = ২১ 

৪৪.
3x + 4y = 14 , 4x - 3y = 2 এর সমাধান সেট কত হবে?
  1. (2, 3)
  2. (2, 2)
  3. (3, 2)
  4. (3, 3)
সঠিক উত্তর:
(2, 2)
উত্তর
সঠিক উত্তর:
(2, 2)
ব্যাখ্যা

দেওয়া আছে,
3x + 4y = 14………..(i)
4x - 3y = 2………..(ii)
(i) নং সমীকরণকে 3 দ্বারা এবং (ii) নং সমীকরণকে 4 দ্বারা গুণ করে পাই 
9x + 12y = 42 
16x - 12y= 8 
25x = 50
∴, x = 2
x এর মান (i) নং সমীকরণে বসিয়ে পাই, 
3 × 2 + 4y = 14 
 বা, 6 + 4y = 14 
 বা, 4y = 14 - 6 
বা, 4y = 8 
∴,y = 2

অপশন টেস্ট করুন
সমীকরণে অপশনে দেয়া x ও y এর মান গুলো বসিয়ে পাই 
(i) নং সমীকরণে
3 × 2 + 4 × 2 = 14 
(iI) নং সমীকরণে
4 × 2 - 3 × 2 = 2

৪৫.
দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক 3।
অঙ্ক দুটির সমষ্টি সংখ্যাটির 7 ভাগের 1 ভাগ। সংখ্যাটি কত?
  1. 53
  2. 63
  3. 73
  4. 83
সঠিক উত্তর:
63
উত্তর
সঠিক উত্তর:
63
ব্যাখ্যা

ধরি,
সংখ্যাটির দশক স্থানীয় অঙ্ক = x
∴,সংখ্যাটি = 10x + 3 
প্রশ্নমতে,
10x + 3 = 7(x + 3)
বা,10x + 3 = 7x + 21
বা,10x - 7x = 21 - 3
বা,3x = 18
∴, x = 6

সংখ্যাটি = 10 × 6 + 3 
= 63

৪৬.
যদি 2/x = 2 এবং y/4 = 3 হলে (3 + y)/(x + 4) সমান কত ?
  1. 11/30
  2. 30/11
  3. 15/11
  4. 11/15
অনির্ধারিত
ব্যাখ্যা
দেওয়া আছে,
2/x = 2 
বা, 2x = 2 
x = 1
এবং 
y/4 = 3 
y = 12 
এখন,
(3 + y)/(x + 4)
=(3 + 12)/(1 + 4)
=15/5
= 3

অপশনে সঠিক উত্তর না থাকায় বাতিল করা হয়েছে।