পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি ডেইলি কুইজ

পরীক্ষাপ্রাইমারি ডেইলি কুইজতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১০
সিলেবাস
পরীক্ষা - ২৬: বিষয়: English Part - 1 Topic: Parts of speech:- Preposition, Conjunction, interjection. Part - 2 Words (Spelling, Meaning, Synonyms, Antonyms) and Idioms & Phrases [Words strat with E & F] উৎস: High School English Grammar and Composition by Wren and Martin, Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain, A Passage to the English Language by S.M. Zakir Hossain, Applied English Grammar and Composition by P. C. Das, English Grammar in Use by Raymond Murphy, Cliffs TOEFL Dictionaries (Oxford, Cambridge, Merriam-Webster etc.) Live MCQ প্রণিত বই ও PDF লেকচার, প্রচলিত যেকোনো গাইড বই, [সকল বই পড়া জরুরি নয়। গাইড বইয়ের পাশাপাশি উপর্যুক্ত বইগুলোর যেকোনো একটি বেছে নিন]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি ডেইলি কুইজ

প্রাইমারি ডেইলি কুইজ · তারিখ অনির্ধারিত · ১০ প্রশ্ন

.
Which of the following is a Coordinating Conjunction?
  1. Once
  2. Nor
  3. Until
  4. Lest
সঠিক উত্তর:
Nor
উত্তর
সঠিক উত্তর:
Nor
ব্যাখ্যা
• Conjunction
- যে Part of speech দুই বা ততোধিক Word, Phrase বা Clause এর মধ্যে সংযোগ স্থাপন করে, তাকে Conjunction বলে।

• There are three basic types of conjunctions:
1. Coordinating conjunctions:
-যা সমমানের দুইটি word, phrase বা clause এর মধ্যে সংযোগ স্থাপন করে।
অর্থাৎ Coordinating Conjunctions সমান গুরুত্বসম্পন্ন দুটি word, phrase, বা clause যুক্ত করতে ব্যবহৃত হয়।
যেমন: and, or, but, Nor etc…

2. Subordinating Conjunctions:
-যে Conjunction একটি clause এর শুরুতে বসে অন্য clause এর স্থান, কাল, ধরণ, মাত্রা, ইত্যাদি বুঝানোর জন্য ব্যবহৃত হয়, তাকে Subordinating Conjunction বলে।
অর্থাৎ Subordinating Conjunctions একটি clause অন্য clause-এর ওপর নির্ভরশীল হলে, সেখানে Subordinating Conjunction ব্যবহৃত হয়।
যেমন: how, If, Lest, after, although, as, because, bfore, even if, even though, once, since, unless, until, when, where, while, ইত্যাদি।

3. Correlative Conjunctions:
-পরস্পর সম্পর্কযুক্ত জোড়ায় জোড়ায় ব্যবহৃত conjunction গুলোই Correlative Conjunctions.
অর্থাৎ Correlative Conjunctions এগুলো সবসময় জোড়ায় জোড়ায় ব্যবহৃত হয় এবং একই ধরনের word বা phrase যুক্ত করে।
যেমন: either…or, neither…nor, not only…but also, both…and, whether…or, as…as, ইত্যাদি।
.
She reached ________ her goals successfully.
  1. to
  2. in
  3. for
  4. No preposition
সঠিক উত্তর:
No preposition
উত্তর
সঠিক উত্তর:
No preposition
ব্যাখ্যা
⇒ যেসব transitive verb সরাসরি তাদের object-এর সাথে যুক্ত হয়, তাদের পরে preposition প্রয়োজন হয় না।
- যেমন: reach, resemble, violate, discuss, resign, sign, investigate, recommend, order, command, enter ইত্যাদি transitive verb এর পর কোন preposition বসে না, সরাসরি object বসে।

• Reach:
-Reach এর অর্থ "পৌঁছানো"। এর পর কোন preposition বসে না। এটি সরাসরি object-এর সাথে ব্যবহৃত হয়।
Example:
I reached the station on time.
ভুল: I reached to the station on time.

- তাই "She reached her goals successfully."এই বাক্যে কোন preposition বসবে না। 

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain.
.
Which word is the synonym of "Expand"?
  1. Contract
  2. Develop
  3. Shorten
  4. Condense
সঠিক উত্তর:
Develop
উত্তর
সঠিক উত্তর:
Develop
ব্যাখ্যা
• Expand (verb) 
English Meaning: to express at length or in greater detail.
Bangla Meaning: প্রসারিত করা/ছড়ানো বা ছড়িয়ে পড়া; প্রস্ফুটিত হওয়া; বিস্তারিত হওয়া। 

অপশন আলোচনা:
ক) Contract (noun)- একটি নির্দিষ্ট দামে মালপত্র সরবরাহ করা; কোনো কাজ সম্পাদন করার চুক্তি: 
খ) Develop (verb)- বড় হওয়া (বা করা); পূর্ণতর; পক্বতর হওয়া (বা করা)
গ) Shorten (verb)-ছোট/সংক্ষিপ্ত হওয়া বা করা; খাটো করা; খর্ব করা:
ঘ) Condense (verb transitive)- সংক্ষেপ করা; অল্প কথায় প্রকাশ করা।

সুতরাং, বুঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Develop শব্দটি Expand এর সমার্থক অর্থ প্রকাশ করছে।

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
.
What is the English meaning of "Embellish"?
  1. to destroy or reduce the pleasure
  2. to make something more beautiful
  3. to describe something in a way that makes it seem less important
  4. to reduce something to the least possible level or amount
সঠিক উত্তর:
to make something more beautiful
উত্তর
সঠিক উত্তর:
to make something more beautiful
ব্যাখ্যা
• Embellish (verb)
English Meaning: to add to the interest by including made-up details. to make something more beautiful by adding decoration to it:
Bangla Meaning: সুন্দর করা; অলংকৃত করা; চুমকি বসানো।

Example Sentence:
• She likes to embellish her stories with extra details to make them more interesting.
Bangla: সে তার গল্পগুলোকে আরও আকর্ষণীয় করার জন্য অতিরিক্ত বিস্তারিত যোগ করতে পছন্দ করে।

• The artist decided to embellish the room with beautiful paintings and elegant furniture.
Bangla: শিল্পী রুমটিকে সুন্দর ছবি এবং আভিজ্ঞান আসবাবপত্র দিয়ে অলংকৃত করার সিদ্ধান্ত নেন।

• The wedding dress was embellished with intricate lace and sparkling beads.
Bangla: বিবাহের পোশাকটি জটিল লেইস এবং ঝকঝকে মণি দিয়ে অলংকৃত ছিল।

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
.
The instructions are clearly written _____ page 45 of the manual.
  1. at
  2. in
  3. on
  4. to
সঠিক উত্তর:
on
উত্তর
সঠিক উত্তর:
on
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে- on.
- Complete sentence: The instructions are clearly written on page 45 of the manual.
- বাংলা অর্থ: নির্দেশনাগুলি ম্যানুয়ালের ৪৫ নম্বর পৃষ্ঠায় স্পষ্টভাবে লেখা আছে।

• Preposition এর নিয়মানুযায়ী,
সাধারণত কোনো বই, বা ডকুমেন্ট বা যেকোনো কিছুর নির্দিষ্ট পৃষ্ঠা বুঝালে এর পূর্বে সবসময় at বসবে।
অর্থাৎ এটি কোনো পৃষ্ঠার অবস্থানকে নির্দেশ করে না, বরং সেই পৃষ্ঠাকে নির্দিষ্ট করে।
- যেমন: Start reading at page 20.
-২০ নম্বর পৃষ্ঠা থেকে পড়া শুরু করুন। 
- এখানে, নির্দিষ্ট করে ২০ নাম্বার পৃষ্ঠা থেকে পড়া শুরু করতে বলা হয়েছে তাই at বসেছে।

কিন্তু, যদি সেই নির্দিষ্ট পৃষ্ঠাতে কোনো কিছুর উপস্থিতি নির্দেশ করে তাহলে at এর পরিবর্তে on বসে।
অর্থাৎ এটি দেখায় যে সেই পৃষ্ঠায় কিছু লিখিত বা অবস্থান করছে।
- যেমন: The answer is on page 20.
- উত্তরটি ২০ নম্বর পৃষ্ঠায় রয়েছে।
- এখানে, নির্দিষ্ট করে ২০ নাম্বার পৃষ্ঠায় উত্তর রয়েছে বলা হয়েছে তাই on বসেছে।

• প্রশ্নে উল্লিখিত বাক্যে বুঝানো হয়েছে যে, নির্দেশনাগুলি ম্যানুয়ালের ৪৫ নম্বর পৃষ্ঠায় স্পষ্টভাবে লেখা আছে।
- যেহেতু নির্দিষ্ট পৃষ্ঠায় কোন কিছুর অবস্থান নির্দেশ করা হচ্ছে, তাই এখানে উত্তর হবে on.
.
Which of the following emotions is conveyed by the interjection "Fie!"?
  1. Fear and anxiety
  2. Love and affection
  3. Excitement and thrill
  4. Contempt and disgust
সঠিক উত্তর:
Contempt and disgust
উত্তর
সঠিক উত্তর:
Contempt and disgust
ব্যাখ্যা
• The interjection words “Fie!” express- Contempt and disgust.

• Fie (interjection)
English meaning: used to express disgust or outrage.
Bangla Meaning: অনুমোদন বা বিরক্তিসূচক অব্যয়বিশেষ- ছিঃ ছিঃ; ধিক্: fie upon. 

Example:
• Fie! How could you behave so disrespectfully in front of everyone?

Source: Oxford Learners Dictionary.
.
What is the synonym of the word 'Furtive'?
  1. Candid
  2. Secretive
  3. Forthright
  4. Straightforward
সঠিক উত্তর:
Secretive
উত্তর
সঠিক উত্তর:
Secretive
ব্যাখ্যা
• Furtive (adjective)
English Meaning: Attempting to avoid notice or attention, typically because of guilt or a belief that discovery would lead to trouble; secretive.
Bangla Meaning: চোরা; অলক্ষিত; গোপন; লুকাছাপা।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Candid (adjective)
- অকপট; মনখোলা; সরল।
খ) Secretive (adjective)
- গোপন রাখতে অভ্যস্ত; নিজের চিন্তা, অনুভূতি, অভিপ্রায় ইত্যাদি লুকানোর প্রবণতাবিশিষ্ট; গূঢ়প্রকৃতি; গোপনপ্রবণ; গোপনতাপ্রিয়।
গ) Forthright (adjective)
- স্পষ্টবাদী; স্পষ্টভাষী; স্পষ্টবাক; ঠোঁটকাটা; ঋজুপ্রকৃতি; ঋজুগ।
ঘ) Straightforward adjective)
- সৎ; সংগোপন নয় এমন; সহজবোধ্য; সহজসাধ্য।

• সুতরাং, বুঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Secretive শব্দটি Furtive এর সমার্থক অর্থ প্রকাশ করছে।

Source:
1. Oxford Learner's Dictionary.
2. Merriam-Webster Dictionary.
3. Accessible Dictionary by Bangla Academy.
.
The teacher asked the student to respond ____ the question on the board.
  1. at
  2. to
  3. of
  4. in
সঠিক উত্তর:
to
উত্তর
সঠিক উত্তর:
to
ব্যাখ্যা
• Respond to:
Meaning: জবাব দেওয়া।

Example: The teacher asked the student to respond to the question on the board.
বাংলা অর্থ: শিক্ষক ছাত্রকে বোর্ডে প্রশ্নটির উত্তর দিতে বললেন।

• Appropriate preposition এর ক্ষেত্রে,
- 'জবাব দেওয়া' অর্থ বোঝাতে Respond এর পরে to বসে।
- তাই শূন্যস্থানে to বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

আরোও কিছু Example:
• He didn’t respond to my email, so I had to call him.
Bangla: সে আমার ইমেইলের উত্তর দেয়নি, তাই আমাকে তাকে ফোন করতে হয়েছে।

• I don't know how to respond to his rude comments.
Bangla: আমি জানি না কীভাবে তার অশালীন মন্তব্যের উত্তর দেব।

• She didn't respond to my invitation, so I assumed she wasn't coming.
Bangla: সে আমার আমন্ত্রণের উত্তর দেয়নি, তাই আমি ধারণা করলাম যে সে আসবে না।

• The company has yet to respond to our complaint.
Bangla: কোম্পানিটি এখনও আমাদের অভিযোগের উত্তর দেয়নি।

Source: Advanced Learner's by Chowdhury & Hossain.
.
The teacher explained the topic clearly, _____ the students understood it well.
  1. since
  2. lest
  3. so
  4. as long as
সঠিক উত্তর:
so
উত্তর
সঠিক উত্তর:
so
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - so

• অপশনে উল্লিখিত conjunction গুলোর অর্থ -
ক) since - তারপর থেকে; তখন থেকে।
খ) lest - যাতে না-ঘটে (এজন্য): এই আশঙ্কায়।
গ) so - সুতরাং; অতএব; সে-কারণে; সেই জন্য।
ঘ) as long as - যদি; এই শর্তে।

• Conjunction গুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে শূন্যস্থানে so বসলে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
Complete sentence: The teacher explained the topic clearly, so the students understood it well.
বাক্যের অর্থ- শিক্ষক বিষয়টি স্পষ্টভাবে ব্যাখ্যা করেছিলেন, তাই শিক্ষার্থীরা এটি ভালোভাবে বুঝতে পেরেছিল।

Source: Accessible Dictionary by Bangla Academy.
১০.
What is the antonym of 'fertile'?
  1. Fatal
  2. Feeble
  3. Barren
  4. Productive
সঠিক উত্তর:
Barren
উত্তর
সঠিক উত্তর:
Barren
ব্যাখ্যা
• Fertile: 
English meaning: of land or soil that plants grow well in.
Bangla meaning: উর্বর।

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর অর্থ: 
- Productive: উৎপাদনশীল, ফলপ্রসূ, উর্বর।
- Fatal: প্রাণনাশক, মারাত্মক। 
- Feeble: দুর্বল; নিস্তেজ; ক্ষীণ।
- Barren: অনুর্বর, ঊষর; বন্ধ্যা, নিষ্ফলা, মরুময়।

• উপরের অর্থ গুলো বিবেচনা করলে দেখা যায় Fertile এর antonym হবে Barren.

Source:
1. Accessible Dictionary.
2. Merriam-Webster.