পরীক্ষা আর্কাইভ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

পরীক্ষাবিসিএস জব সল্যুশন - রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৯৫
সিলেবাস
৫০তম বিসিএস প্রস্তুতি: বিসিএস জব সল্যুশন রিভিশন পরীক্ষা - ৫ পরীক্ষার টপিক: ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। ২৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। ২৪তম বিসিএস (বাতিল) প্রিলিমিনারি পরীক্ষা। ১৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

বিসিএস জব সল্যুশন - রিভিশন · তারিখ অনির্ধারিত · ৯৫ প্রশ্ন

.
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাজনৈতিক উপন্যাস কোনটি?
  1. বড়দিদি
  2. দেবদাস
  3. শ্রীকান্ত
  4. পথের দাবী
ব্যাখ্যা

'পথের দাবী' উপন্যাস:
- 'পথের দাবী' শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি রাজনৈতিক উপন্যাস। কাহিনির পটভূমি ব্রহ্মদেশ।
- এক গুপ্ত দলের নায়ক সব্যসাচী উপন্যাসের প্রধান চরিত্র।
- কারো কারো মতে সব্যসাচী চরিত্রে বিপ্লবী রসবিহারীবসুর ছায়াপাত ঘটেছে।
- উপন্যাসটি বিপ্লববাদীদের প্রতি সমর্থনের অভিযোগে ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে।
- ভারতীয় রাজনৈতিক আন্দোলনের ইতিহাসে এই গ্রন্থ বিশেষ গুরুত্বপূর্ণ।
- বঙ্গবাণী পত্রিকার ১৩২৯-এর ফাল্গুন সংখ্যা থেকে 'পথের দাবি' ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়:
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রথম উপন্যাস বড়দিদি (১৯০৭) ভারতী পত্রিকায় প্রকাশিত হয়।
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গল্পের নাম 'মন্দির'।
- তিনি 'মন্দির' গল্পের জন্য ১৯০৩ সালে কুন্তলীন সাহিত্য পুরষ্কার লাভ করেন।
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাজনৈতিক উপন্যাস হলো 'পথের দাবী' যা ১৯২৬ সালে প্রকাশিত হয়। এটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল।

তাঁর রচিত বিখ্যাত উপন্যাস:
- দেনা-পাওনা,
- বড়দিদি,
- দত্তা,
- বিরাজ-বৌ,
- পণ্ডিতমশাই,
- পরিণীতা,
- চন্দ্রনাথ,
- দেবদাস,
- পল্লীসমাজ,
- চরিত্রহীন,
- গৃহদাহ,
- পথের দাবী,
- শেষ প্রশ্ন,
- শেষের পরিচয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলাপিডিয়া।

.
কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ?
  1. ঝালমুড়ি
  2. অরুণরাঙা
  3. ঘরছাড়া
  4. ক্ষণস্থায়ী
ব্যাখ্যা

মধ্যপদলোপী কর্মধারয় সমাস:
- যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মাঝের পদ লোপ হয়, তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে।
যেমন:
- সিংহ চিহ্নিত আসন = সিংহাসন;
- হাসি মাখা মুখ = হাসিমুখ;
- ঝাল মিশ্রিত মুড়ি = ঝালমুড়ি;
- প্রাণ যাওয়ার ভয় = প্রাণভয়;
- স্মৃতি রক্ষার্থে সৌধ = স্মৃতিসৌধ।

অন্যদিকে,
- অরুণের মতো/ন্যায় রাঙা - অরুণরাঙা; উপমান কর্মধারয় সমাস।
- ঘর থেকে ছাড়া - ঘরছাড়া; পঞ্চমী তৎপুরুষ সমাসের উদাহরণ।
- ক্ষণ ব্যাপিয়া স্থায়ী - ক্ষণস্থায়ী; দ্বিতীয়া তৎপুরুষ সমাসের উদাহরণ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

.
‘কর্ণফুলী’ উপন্যাসটি রচনা করেন কে?
  1. শামসুদ্দীন আবুল কালাম
  2. আলাউদ্দিন আল আজাদ
  3. আবুল কালাম শামসুদ্দীন
  4. আবু জাফর ওবায়দুল্লাহ
ব্যাখ্যা

‘কর্ণফুলী’ উপন্যাস:
- সাহিত্যিক আলাউদ্দিন আল আজাদের বিখ্যাত উপন্যাস কর্ণফুলী।
- তাঁর 'কর্ণফুলী' উপন্যাস পাহাড় সমুদ্র ঘেরা একটি বিশেষ জনপদের উপন্যাস।
- উপন্যাসে চাকমা উপজাতির কথা উল্লেখ করা হয়েছে। উপজাতীয় জীবন কাহিনি নিয়ে রচিত চাকমাদের জীবন সংগ্রামের চিত্র এ উপন্যাসের উপজীব্য।
- উপন্যাসে চাকমা ভাষারও ব্যবহার করা হয়েছে।

উল্লেখযোগ্য চরিত্র:
- আদিবাসী রাঙ্গামিলা,
- প্রেমিক দেওয়ানপুত্র (চাকমা),
- বাঙালি ইসমাইল,
- জলি, রমজান প্রমুখের জীবন যাপন ও প্রণয় এ উপন্যাসে বর্ণিত।

আলাউদ্দিন আল আজাদ:
- তিনি একাধারে শিক্ষাবিদ, কবি, কথাশিল্পী, প্রাবন্ধিক, শিশুসাহিত্যিক, গবেষক, সাহিত্য-সমালোচক ছিলেন।
- জন্ম ৬ মে ১৯৩২ সালে, নরসিংদী জেলার রায়পুর থানার রামনগর গ্রামে।
- ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে অনার্সসহ স্নাতক (১৯৫৩) ও স্নাতকোত্তর (১৯৫৪)।
- তেইশ নম্বর তৈলচিত্র উপন্যাসটির বিষয়বস্ত্ত অবলম্বনে বসুন্ধরা নামে চলচ্চিত্র নির্মাণ করেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সুভাষ দত্ত।

• তাঁর উল্লেখযোগ্য গল্পগন্থ: 
- জেগে আছি,
- ধানকন্যা,
- জীবন জমিন প্রভৃতি।

• তাঁর উপন্যাস:
- তেইশ নম্বর তৈলচিত্র,
- কর্ণফুলী,
- শেষরাত বসন্তের প্রথমদিন,
- ক্ষুধা ও আশা,
- শ্যামল ছায়ার সংবাদ।

• নাটক:
- ধন্যবাদ,
- নিঃশব্দ যাত্রা,
- নরকে লাল গোলাপ।

• কাব্যগ্রন্থগুলো মধ্যে:
- মানচিত্র,
- ভোরের নদীর মোহনায় জাগরণ,
- লেলিহান পান্ডুলিপি,
- নিখোঁজ সনেটগুচ্ছ, 
- সাজঘর,
- শ্রেষ্ঠ কবিতা।

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাস।

.
"নিতান্ত অলস" অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়?
  1. তামার বিষ
  2. খয়ের খাঁ
  3. গোঁফ খেজুরে
  4. ইঁদুর কপালে
ব্যাখ্যা

• 'গোঁফ খেজুরে' বাগ্‌ধারার অর্থ - নিতান্ত অলস

অন্যদিকে,
তামার বিষ - অর্থের কুপ্রভাব।
খয়ের খাঁ - চাটুকার।
ইঁদুর কপালে - মন্দভাগ্য।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

.
কোনটি ব্যঞ্জনদ্বিত্বের উদাহরণ?
  1. চক্র > চক্ক
  2. পদ্ম > পদ্দ
  3. লগ্ন > লগ্ন
  4. বড় > বড্ড
ব্যাখ্যা

দ্বিত্ব ব্যঞ্জন বা ব্যঞ্জনদ্বিত্ব:
- কখনো কখনো জোর দেয়ার জন্য শব্দের অন্তর্গত ব্যঞ্জনের দিত্ব উচ্চারণ হয়, একে দ্বিত্ব ব্যঞ্জন বা ব্যঞ্জনদ্বিত্ব বলে।
যেমন:
- পাকা > পাক্কা;
- সকাল > সক্কাল।
- বড় > বড্ড

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

অন্যদিকে,
প্রগত সমীভবন:
- পূর্ব ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির পরিবর্তন ঘটে। অর্থাৎ পরবর্তী ধ্বনি পূর্ববর্তী ধ্বনির মতো হয়, একে বলে প্রগত সমীভবন।
যেমন:
- চক্র > চক্ক;
- পদ্ম > পদ্দ;
- লগ্ন > লগ্ন ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।

.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. ভাষণ
  2. ভূমিষাৎ
  3. আষাঢ়
  4. পৌষ
ব্যাখ্যা

• অশুদ্ধ বানান - ভূমিষাৎ
- এর শুদ্ধ বানান - ভূমিসাৎ।

যে সব ক্ষেত্রে ষ-ত্ব বিধান প্রযোজ্য নয়:
- আরবি, ফারসি, ইংরেজি ইত্যাদি বিদেশি ভাষা থেকে আগত শব্দে ‘ষ’ হয় না। যেমন- জিনিস, পোশাক, মাস্টার, পোস্ট ইত্যাদি।
- সংস্কৃত ‘সাৎ’ প্রত্যয়যুক্ত পদেও ‘ষ’ হয় না। যেমন: অগ্নিসাৎ, ধূলিসাৎ, ভূমিসাৎ ইত্যাদি।

অন্যদিকে,
• কতগুলো শব্দে স্বভাবতই 'ষ' ব্যবহৃত হয়। 
যেমন: ষড়ঋতু, রোষ, কোষ, আষাঢ়, ভাষণ, ঊষা, পৌষ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

.
কোনটি নাম ধাতুর উদাহরণ?
  1. কর্
  2. ঘুমা
  3. চল্
  4. পড়ু
ব্যাখ্যা

নাম ধাতু:
- বিশেষ্য, বিশেষণ ও ধন্যাত্মক অব্যয়ের পর ‘আ’ প্রত্যয়যোগে যে সব ধাতু গঠিত হয়, সেগুলোকে নামধাতু বলা হয়।
যেমন:
• সে ঘুমাচ্ছে।- এখানে, 'ঘুম্‌' থেকে নাম ধাতু 'ঘুমা'।
• রাসেল ধমকাচ্ছে।- এখানে 'ধমক্‌' থেকে নাম ধাতু 'ধমকা'।

অন্যদিকে,
সাধিত ধাতু:
মৌলিক ধাতু কিংবা কোনো কোনো নাম-শব্দের সঙ্গে ‘আ’ প্রত্যয় যোগে সাধিত ধাতু গঠিত হয়। আবার যেসব ধাতু বিশ্লেষণ করলে এক বা একাধিক প্রত্যয় পাওয়া যায় তাকেও সাধিত ধাতু বলা হয়।
যেমন:
- দেখ্‌ + আ= দেখা।
- পড় + আ= পড়া।
- বল + আ=বলা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

.
'লায়লী মজনু' কোন কবির কাব্যের ভাবানুবাদ?
  1. ফেরদৌসি
  2. মালিক মোহাম্মদ জায়সী
  3. কবি রুমি
  4. কবি জামি
ব্যাখ্যা

'লায়লী মজনু' কাব্য:
- 'লায়লী মজনু' কাব্যটির রচয়িতা দৌলত উজির বাহরাম খান। 'লায়লী মজনু' কাব্যের রচনাকাল নিয়ে মতভেদ আছে। যেমন আহমদ
শরীফের মতে ১৫৪৩-১৫৫৩ সালে রচিত এবং শহীদুল্লাহর মতে ১৬৬৯ খ্রিষ্টাব্দে রচিত।
- এটি পারস্য তথা ইরানি কবি জামির 'লায়লী ওয়া-মজনুন' কাব্যের ভাবানুবাদ। 'লাইলী-মজনু' কাব্যের উপাখ্যান দেশ- ইরান।
- আধ্যাত্মিকতার চেয়ে মানবিক প্রবৃত্তি প্রাধান্য পেয়েছে এই কাব্যে।
- এই প্রেম কাহিনির প্রধান চরিত্র আমির পুত্র কায়েশ ও বণিককন্যা লায়লী।

দৌলত উজির বাহরাম খান:

- দৌলত উজির বাহরাম খান রচিত 'লাইলী-মজনু' কাব্যটি রোমান্টিক প্রণয়োপাখ্যান কাব্যধারায় একটি বিশেষ গুরুত্বপূর্ণ সংযোজন হিসাবে স্থান পেয়েছে।
- তিনি সাহিত্যসৃষ্টি করার ক্ষেত্রে 'জমিদার নিজাম শাহ' এর পৃষ্ঠপােষকতা লাভ করেন।
- কবি তার কাব্যে যে আত্মপরিচয় লিখে গেছেন, তা থেকে তেমন বিস্তারিত তথ্য অবগত হওয়া যায় না। কবির ব্যক্তিজীবনের পরিচয় থেকে জানা যায়, তিনি চট্টগ্রামের ফতেহবাদ বা জাফরাবাদের অধিবাসী ছিলেন।
- কবির পিতা মোবারক খান চট্টগ্রামের অধিপতির কাছ থেকে ‘দৌলত উজির’ উপাধি পেয়েছিলেন। কবির পূর্বপুরুষ হামিদ খান গৌড়ের সুলতান হুসেন শাহের প্রধান আমত্য।
- তিনি অল্প বয়সে পিতৃহীন হলে চট্টগ্রামের অধিপতি নেজাম শাহ সুর তাঁকে পিতৃপদ (উজির) প্রদান করেন।
- নিজাম শাহ গৌড়ের নৃপতি থাকাকালিন বাহরাম খান তাঁর ‘লাইলী-মজনু’ কাব্যটি রচনা করেন।

দৌলত উজির বাহরাম খানের দুটি আখ্যানকাব্য হলো:
• লায়লী-মজনু ও
• ইমাম-বিজয়।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, ড. মাহবুবুল আলম ও বাংলাপিডিয়া।

.
কোনটি ফারসি শব্দ?
  1. খাতা
  2. বাবা
  3. চাহিদা
  4. আসমান
ব্যাখ্যা

আসমান - শব্দটি ফারসি ভাষা থেকে আগত।
- আসমান শব্দের বিশেষ্য - আকাশ।
- আসমান শব্দের বিশেষণ - আসমানি।

অন্যদিকে,
খাতা - আরবি।
বাবা - তুর্কি।
চাহিদা- বাংলা শব্দ।

• ফারসি ভাষা থেকে আগত আরো কিছু শব্দ হলো: 
গ্রেপ্তারি, গ্রেফতার, দারোগা, লুঙ্গি, সাদা, আসমান, কাজি, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চাকর, চারপায়া, ছয়লাপ ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১০.
"তিলোত্তমা" চরিত্রটির স্রষ্টা কে? 
  1. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  2. দীনবন্ধু মিত্র
  3. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  4. প্যারীচাঁদ মিত্র
ব্যাখ্যা

দুর্গেশনন্দিনী:
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম বাংলা উপন্যাস 'দুর্গেশনন্দিনী'।
- দুর্গেশনন্দিনীর শব্দের অর্থ প্রধানের কন্যা।
- এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস 'দুর্গেশনন্দিনী'।
- উপন্যাসটি প্রকাশিত হয় ১৮৬৫ খ্রিষ্টাব্দে।
- এই উপন্যাসের কেন্দ্রীয় নারী চরিত্র: তিলোত্তমা

উপন্যাসের অন্যান্য উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো:
- বীরেন্দ্র সিংহ,
- ওসমান,
- জগৎসিংহ,
- তিলোত্তমা,
- আয়েশা,
- বিমলা প্রমুখ।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়:
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঔপন্যাসিক, সাংবাদিক, বাংলার নবজাগরণের অন্যতম প্রধান পুরুষ।
- ১৮৩৮ সালে চব্বিশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- বাংলা উপন্যাসের জনক বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে।
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস 'রাজমোহনস ওয়াইফ'। উপন্যাসটি ইংরেজিতে লেখা।
- তাঁর রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস 'দুর্গেশনন্দিনী' প্রকাশিত হয় ১৮৬৫। এটি তাঁর রচিত প্রথম বাংলা উপন্যাসও।
- 'ললিতা তথা মানস' (১৮৫৬) কাব্যগ্রন্থের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটি তাঁর রচিত প্রথম কাব্যগ্রন্থ।
- 'কপালকুণ্ডলা' তাঁর রচিত দ্বিতীয় বাংলা উপন্যাস (১৮৬৬)।
- আনন্দমঠ, দেবী চৌধুরানী ও সীতারাম তাঁর ত্রয়ী উপন্যাস।

• তাঁর রচিত উপন্যাস:
- কপালকুণ্ডলা,
- মৃণালিনী,
- বিষবৃক্ষ,
- ইন্দিরা,
- যুগলাঙ্গুরীয়,
- চন্দ্রশেখর,
- রাধারানী,
- রজনী,
- কৃষ্ণকান্তের উইল,
- রাজসিংহ।

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১১.
উচ্চ-মধ্য স্বরধ্বনি কোনটি?
  1. অ্যা
ব্যাখ্যা

স্বরধ্বনির উচ্চারণ:
- উচ্চারণের সময়ে জিভের উচ্চতা অনুযায়ী, জিভের সম্মুখ-পশ্চাৎ অবস্থান অনুযায়ী এবং ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী স্বরধ্বনিকে ভাগ করা হয়।
 
উচ্চারণের সময়ে জিভ কতটা নিচে নামে সেই অনুযায়ী স্বরধ্বনি চার ভাগে বিভক্ত।
যথা -
১. উচ্চ স্বরধ্বনি - ই, উ।
২. উচ্চ-মধ্য স্বরধ্বনি - এ,
৩. নিম্ন-মধ্য স্বরধ্বনি - অ্যা, অ।
৪. নিম্ন স্বরধ্বনি - আ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

১২.
"অনন্ত প্রেম" - কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
  1. সোনার তরী
  2. চিত্রা
  3. বলাকা
  4. মানসী
ব্যাখ্যা

"মানসী" কাব্যগ্রন্থ:
- রবীন্দ্রনাথ রচিত "মানসী" কাব্যগ্রন্থটি ১৮৯০ সালে প্রকাশিত এবং গ্রন্থটি কবির কাব্যকলার পূর্ণ প্রতিষ্ঠামূলক কাব্যগ্রন্থ।
- তাই কবি বুদ্ধদেব বসু ‘মানসী’ কাব্যকে “রবীন্দ্র-কাব্যের অণুবিশ্ব বলেছেন”।
- এই কাব্যগ্রন্থে মোট ৬৬টি কবিতা রয়েছে।
- কাব্যগ্রন্থ সম্পর্কে রবীন্দ্রনাথ লিখেছেন, “নূতন আবেষ্টনে এই কবিতাগুলি সহসা যেন নবদেহ ধারণ করল।”

মানসীর কবিতাগুলো দুই ভাগে বিভক্ত। একদিকে অতীত জীবনের পিছুটানমূলক কবিতা, অন্যদিকে নবযৌবনের নিরুদ্ধ উদ্দীপনার খরদীপ্তি। 

উল্লেখযোগ্য কবিতাগুলো হলো-
- উপহার,
- নিস্ফল উপহার,
- ক্ষণিক মিলন,
- নিস্ফল কামনা,
- অহল্যার প্রতি,
- নবদম্পতির প্রেমালাপ,
- মানসিক অভিসার,
- পুরুষের উক্তি,
- নারীর উক্তি,
- ব্যক্ত প্রেম,
- গুপ্ত প্রেম,
- অনন্ত প্রেম,
- শেষ উপহার ইত্যাদি।

অনন্ত প্রেম
- রবীন্দ্রনাথ ঠাকুর

"তোমারেই যেন ভালোবাসিয়াছি
শত রূপে শত বার
জনমে জনমে যুগে যুগে অনিবার।
চিরকাল ধরে মুগ্ধ হৃদয়
গাঁথিয়াছে গীতহার—
কত রূপ ধ’রে পরেছ গলায়,
নিয়েছ সে উপহার
জনমে জনমে যুগে যুগে অনিবার।"

উৎস: ‘মানসী’ কাব্যগ্রন্থ; ‘অনন্ত প্রেম’ কবিতা এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১৩.
চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়?
  1. ১৯০৫ সালে 
  2. ১৯০৭ সালে 
  3. ১৯০৯ সালে 
  4. ১৯১৭ সালে 
ব্যাখ্যা

চর্যাপদ:
- চর্যাপদ বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ/কবিতা সংকলন/ গানের সংকলন।
- এটি বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন।
- ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজ দরবার গ্রন্থাগার থেকে এটি আবিষ্কার করেন।
- চর্যাপদের চর্যাগুলো রচনা করেন বৌদ্ধ সহজিয়াগণ।
- চর্যাপদে বৌদ্ধধর্মের কথা বলা হয়েছে। চর্যাপদ তিব্বতি ভাষায় অনুবাদ করেন কীর্তিচন্দ্র।
- ১৯৩৮ সালে প্রবোধচন্দ্র বাগচী চর্যাপদের তিব্বতী ভাষার অনুবাদ আবিষ্কার করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, চর্যাগীতিকা, মুহম্মদ আব্দুল হাই ও আনোয়ার পাশা।

১৪.
'মনসামঙ্গল' কাব্যের অপর নাম কী?
  1. পদ্মপুরাণ
  2. অন্নদামঙ্গল
  3. পদ্মাবতী
  4. চণ্ডীমঙ্গল
ব্যাখ্যা

মনসামঙ্গল:
- মনসামঙ্গল মঙ্গলকাব্যগুলির মধ্যে প্রাচীনতম।
- 'মনসামঙ্গল' কাব্যের অপর নাম 'পদ্মপুরাণ'।
- সাপের দেবী মনসার স্তব, কাহিনি ইত্যাদি নিয়ে রচিত কাব্য 'মনসামঙ্গল'।
- চাঁদ সওদাগর প্রথম দিকে মনসা বিরূপতা করে, পরে মনসা দেবীর অলৌকিক শক্তির প্রভাব স্বীকার করে তার বশ্যতা স্বীকার করাই
- মনসামঙ্গল কাব্যসমূহের প্রধান আখ্যান।
- দেবতা ও মানুষের দ্বন্দ্বে সামাজিক শ্রেণিবৈষম্য এবং চাঁদের সঙ্গে মনসার বিবাদে আর্য-অনার্য দ্বন্দ্ব প্রকাশ পেয়েছে।
কানা হরিদত্ত মনসামঙ্গলের আদি কবি।

এই কাব্যের অন্যান্য চরিত্রগুলো
- বেহুলা,
- লখিন্দর,
- সনকা,
- সাপের দেবী মনসা।
- মধ্যযুগের সংগ্রামী নারী চরিত্র হলো বেহুলা।

উৎস: বাংলাপিডিয়া ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১৫.
জসীম উদ্‌দীনের প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয় কত সালে?
  1. ১৯২৭ সালে
  2. ১৯২৫ সালে
  3. ১৯২৩ সালে
  4. ১৯২৪ সালে
ব্যাখ্যা

‘রাখালী’ কাব্যগ্রন্থ:
- কবি জসীম উদ্‌দীন প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ ‘রাখালী’।
- কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ১৯২৭ সালে
- এই কাব্যে মোট ১৯ টি কবিতা সংকলিত হয়েছে।
- তাঁর বিখ্যাত কবর কবিতাটি এই কাব্যগ্রন্থের অন্তর্গত।

জসীম উদ্‌দীন:
- ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে তাঁর জন্ম।
- পৈতৃক নিবাস একই জেলার গোবিন্দপুর গ্রামে।
- জসীমউদ্‌দীনের কর্মজীবন শুরু হয় পল্লিসাহিত্যের সংগ্রাহক হিসেবে।
- কলেজ জীবনে ‘কবর’ কবিতা রচনা করে তিনি বিপুল খ্যাতি অর্জন করেন।

• তাঁর রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
- বালুচর,
- রূপবতী,
- রাখালী,
- নক্সী কাঁথার মাঠ,
- ধানখেত,
- সোজন বাদিয়ার ঘাট,
- মাটির কান্না,
- মা যে জননী কান্দে ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

১৬.
বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক কে?
  1. চন্দ্রাবতী
  2. স্বর্ণকুমারী দেবী
  3. কুসুমকুমারী দাশ
  4. নবাব ফয়জুন্নেছা
ব্যাখ্যা

স্বর্ণকুমারী দেবী:
- স্বর্ণকুমারী দেবী বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক
- তিনি কলকাতার জোড়াসাঁকো জন্মগ্রহণ করেন। সম্পর্কে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের বোন।
- তিনি ১৮৭২ সালে প্রকাশিত ভারতী পত্রিকা সম্পাদনা করেন ।

তাঁর রচিত উপন্যাস:
- দীপ নির্বাণ,
- মেবার রাজ,
- মালতী,
- বিদ্রোহ,
- বিচিত্রা,
- স্বপ্নবাণী,
- মিলনরাত্রি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১৭.
‘বাঁচতে ইচ্ছা’ এর এক কথায় প্রকাশ -
  1. জিগমিষা
  2. বিজিগীষা
  3. জিগীষা
  4. জিজীবিষা
ব্যাখ্যা

• ‘বাঁচতে ইচ্ছা’ এর এক কথায় প্রকাশ - জিজীবিষা

অন্যদিকে,
- 'গমন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিগমিষা।
- 'বিজয় লাভের ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিজিগীষা।
- 'জয় করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিগীষা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১৮.
'এভাবে চেষ্টা করবে যেন কৃতকার্য হতে পার।' - এখানে 'যেন' কোন ধরনের অব্যয়?
  1. সংকোচক অব্যয়
  2. সংযোজক অব্যয়
  3. বিয়োজক অব্যয়
  4. অনুগামী সমুচ্চয়ী অব্যয়
ব্যাখ্যা

অনুগামী সমুচ্চয়ী অব্যয়:
- যে, যদি, যদিও, যেন। 
যেমন: এভাবে চেষ্টা করবে যেন কৃতকার্য হতে পার।

অন্যদিকে,
সংকোচক অব্যয়:
- যে অব্যয় দুটি বাক্যের মধ্যে ভাবের সংকোচ সাধন করে, তাকে সংকোচক অব্যয় বলে।
- ‘অথচ’ কিন্তু, বরং শব্দগুলো সংকোচক অব্যয়।

সংযোজক অব্যয়:
- ও, আর, তাই, অধিকন্তু, সুতরাং। 
যেমন: তিনি সৎ, তাই সকলেই তাঁকে শ্রদ্ধা করে। 

বিয়োজক অব্যয়:
- বা, অথবা, নতুবা, নয়তো।
যেমন: হাসেম কিংবা কাসেম এর জন্য দায়ী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ ও ২০১৯ সংস্করণ)।

১৯.
"মহামহোপাধ্যায়" - উপাধিটি কার?
  1. দীনেশচন্দ্র সেন
  2. হরপ্রসাদ শাস্ত্রী
  3. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
  4. রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা

হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি - মহামহোপাধ্যায়।

অন্যদিকে,
- সাহিত্য ও গবেষণায় অবদানের জন্য দীনেশচন্দ্র সেন ১৯২১ সালে ভারত সরকার কর্তৃক ‘রায়বাহাদুর’ উপাধি পান।
- ব্রিটিশ সরকার ১৯১৫ সালের ৩রা জুন রবীন্দ্রনাথ ঠাকুরকে নাইটহুড বা 'স্যার' উপাধি প্রদান করে৷

হরপ্রসাদ শাস্ত্রী:
- তিনি প্রাচ্যবিদ্যা বিশারদ, এবং সংস্কৃতের পণ্ডিত ছিলেন।
- ১৮৯৮ সালে সরকারের দেওয়া সম্মান ‘মহামহোপাধ্যায়' উপাধি (মহারানী ভিক্টোরিয়ার ৬০তম রাজ্যাঙ্কে প্রবর্তিত);
- ১৯১১ সালে ‘সি.আই.ই' উপাধি; ১৯২১ সালে ইংল্যান্ডের রয়্যাল এশিয়াটিক সোসাইটির অনারারি মেম্বার মনোনয়ন পান। 
- ১৯২৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনারারি ডি.লিট উপাধি লাভ করেন।

তার রচিত সাহিত্যকর্ম:
- বেণের মেয়ে,
- বাল্মীকির জয়,
- মেঘদূত,
- প্রাচীন বাংলার গৌরব।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

২০.
'নেকড়ে অরণ্য' উপন্যাসের প্রেক্ষাপট কী?
  1. মুক্তিযুদ্ধ
  2. দুর্ভিক্ষ
  3. দেশভাগ
  4. ভাষা আন্দোলন
ব্যাখ্যা

মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'নেকড়ে অরণ্য' এর লেখক - শওকত ওসমান। উপন্যাসটি ১৯৭৩ সালে প্রকাশিত হয়।

শওকত ওসমান:
- ১৯১৭ সালের ২ জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন কথাসাহিত্যিক, প্রাবন্ধিক।
- তাঁর প্রকৃত নাম শেখ আজিজুর রহমান।
- উপন্যাস ও গল্প রচয়িতা হিসেবেই শওকত ওসমানের মুখ্য পরিচয়; তবে প্রবন্ধ, নাটক, রম্যরচনা, স্মৃতিকথা ও শিশুতোষ গ্রন্থও তিনি রচনা করেছেন। 
- তাঁর 'জননী' ও 'ক্রীতদাসের হাসি' উপন্যাস দুটি প্রশংসিত হয়েছে। জননীতে সামাজিক জীবন ও ক্রীতদাসের হাসিতে রাজনৈতিক জীবনের কিছু অন্ধকার দিক উন্মোচিত হয়েছে। 
- তিনি বাংলা একাডেমি পুরস্কার, আদমজি সাহিত্য পুরস্কার, একুশে পদক, ফিলিপস পুরস্কার লাভ করেন।

শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস হলো:
নেকড়ে অরণ্য,
দুই সৈনিক,
জাহান্নম হইতে বিদায় এবং
জলাঙ্গী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া।

২১.
What is the synonym for the word "deformation"?
  1. Wholeness
  2. Distortion
  3. Develop
  4. Grow
ব্যাখ্যা

Correct answer: distortion.

Deformation (noun)
- English Meaning: The action or process of deforming or distorting/The result of a distorting process.
- Bangla Meaning: বিকৃতি, বিকলতা।

Distortion (noun)
- English meaning: the quality or state of being distorted: a product of distorting.
- Bangla meaning: বিকৃতি।

Other options:
ক) Wholeness 
- English meaning: as in health: the condition of being sound in body.
- Bangla meaning: সম্পূর্ণতা, সমগ্রতা।

গ) Develop:
- English meaning: to (cause something to) grow or change into a more advanced, larger, or stronger form.
- Bangla meaning: বড় হওয়া (বা করা); পূর্ণতর; পক্কতর হওয়া (বা করা)।

ঘ) Grow:
- English meaning: to increase in size or amount, or to become more advanced or developed.
- Bangla meaning: জন্মানো; বড় হওয়া; বৃদ্ধি পাওয়া।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

২২.
A person who is a perfect example of a particular quality or type is called-
  1. Epitaph
  2. Epitome 
  3. Epithet
  4. Episode
ব্যাখ্যা

Correct answer: Epitome.

Epitome (Noun):
- English Meaning: A person or thing that is a perfect example of a particular quality or type.
- Bangla Meaning: সারসংক্ষেপ; গুণাবলির প্রতীক।

অন্য অপশনগুলোর মধ্যে-
ক) Epitaph (Noun):
- English Meaning:  a phrase or form of words written in memory of a person who has died, especially as an inscription on a tombstone.
- Bangla meaning: সমাধিলিপি।

গ) Epithet (Noun):
- English Meaning: An adjective or phrase expressing a quality or attribute regarded as characteristic of the person or thing mentioned.
- Bangla Meaning: কোনো চরিত্রের গুণাবলিসূচক বিশেষণ অথবা বর্ণনা। 

ঘ) Episode (Noun):
- English meaning: An event or a group of events occurring as part of a sequence; an incident or period considered in isolation.
- Bangla meaning: কোনো সুদীর্ঘ কাহিনির অন্তর্গত উপাখ্যান।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

২৩.
What kind of gender is the word "enemy"?
  1. Masculine Gender
  2. Feminine Gender
  3. Common Gender
  4. Neuter Gender
ব্যাখ্যা

Correct answer: Common Gender.

• Enemy(noun)
- English meaning: one that is hostile toward another.
- Bangla meaning: শত্রুপক্ষ।

- "শত্রু"(enemy) শব্দটি দ্বারা এটি ছেলে-মেয়ে উভয়কেই বুঝায়।
- তাই সঠিক উত্তর common gender.

 • Common Gender:
- যে noun বা pronoun দ্বারা কোন প্রাণীর পুরুষ বা স্ত্রী যে কোন অবস্থাকে বোঝায় তাকে Common Gender বলে।
- যেমন- Baby, Cousin, Student, Teacher, Citizen, Enemy, ইত্যাদি।

অন্যদিকে,
ক) Masculine Gender:যে noun বা pronoun দ্বারা কোন প্রাণীর পুরুষ বাচক অবস্থাকে বোঝায় তাকে Masculine Gender বলে।
- যেমন – Man, Boy, Brother, Bull, He, Dog, Cock, ইত্যাদি।

খ) Feminine Gender:
যে noun বা pronoun দ্বারা কোন প্রাণীর স্ত্রী বাচক অবস্থাকে বোঝায় তাকে Feminine Gender বলে।
- যেমন- Woman, Cow, Sister, Girl, She, Bitch, Hen, ইত্যাদি।

ঘ) Neuter Gender:
- যে noun দ্বারা কোন প্রাণীর স্ত্রী বা পুরুষ কোন অবস্থাকে বোঝায় না তাকে Neuter Gender বলে।
- যেমন Book, Pen, Table, ইত্যাদি।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

২৪.
"Fainall" is a Character from-
  1. The Tempest
  2. The way of the world
  3. Love for love
  4. Pride and Prejudice 
ব্যাখ্যা

Correct answer: The Way of the World.

• The Way of the World:
- এটি হচ্ছে William Congreve রচিত একটি বিখ্যাত নাটক।
- Comedy of Manner এর ধারায় লেখা 5acts বিশিষ্ট এই playটি ১৭০০ সালে প্রথম প্রকাশিত হয়।
- এই play টিকে William Congreve এর অন্যতম সেরা সৃষ্টি হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।
- Way of The World এ লেখক তাঁর তৎকালীন সমাজ ব্যবস্থা এবং এর রীতিনীতি গুলোকে বিশেষ করে প্রেম এবং বিবাহ সম্পর্কিত বিষয় গুলোকে নিয়ে উপহাস করেছেন।
- The plot concerns the efforts of the lovers Millamant and Mirabell to obtain the permission of Millamant's aunt for their marriage.

• Major Characters:
- Mirabell,
- Fainall,
- Marwood,
- Mrs. Arabella Fainall,
- Lady Wishfort,
- Petulant, etc.

• William Congreve:
- তিনি Restoration Period এর একজন স্বনামধন্য সাহিত্যিক এবং Comedy of Manners এর জন্য বিশেষ ভাবে বিখ্যাত।
- তিনি কৌতুকপূর্ণ সংলাপ এবং সমাজের রীতিনীতি নিয়ে তার বিদ্রূপাত্মক পর্যবেক্ষণের জন্য পরিচিত।
- He shaped the English comedy of manners through his brilliant comic dialogue, his satirical portrayal of the war of the sexes, and his ironic scrutiny of the affectations of his age.

• His famous plays:
- The Way of the World,
- Love for Love,
- The Double Dealer,
- The Old Bachelor, etc.

• Other options,
- The Tempest - William Shakespeare,
- Love for love - William Congreve,
- Pride and Prejudice - Jane Austen.

Source:
1. Britannica.
2. An ABC of English Literature, Dr. M Mofizar Rahman.

২৫.
A school of fish swam past the boat.
The underlined word is a/an-
  1. Adverb 
  2. Adjective
  3. Abstract noun
  4. Collective noun
ব্যাখ্যা

Correct answer: Collective noun.

School (noun) [A school of fish]
- English Meaning: a large number of fish or aquatic animals of one kind swimming together.
- Bangla Meaning: (মাছের) ঝাঁক।

- আবার, মাছের ঝাঁক; (মানুষ বা বস্তুর) ভিড়; ঝাঁক ইত্যাদিকে বোঝানোর জন্য 'shoal' collective noun হিসেবে ব্যবহৃত হয়।
- যেমন: A shoal of fish.

Collective Noun:
- A Collective Noun is the name of a number (or collection) of persons or things taken together and spoken of as one whole.
- যে সকল Noun দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective Noun বলে।
- অর্থাৎ কিছু Common Noun এর সমষ্টিকেই collective noun বলে।
- কিছু collective noun হচ্ছে cattle, herd, army, public, library, jury, committee, crew, majority, minority etc.

অন্যদিকে,
ক) Adverb: যে সকল word কোন verb ,adjective বা নিজেই নিজেকে modify করে তাদের adverb বলে।
- যেমন: slowly, very, just, quickly, etc.

খ) Adjective: যে সকল Word Noun বা pronoun এর দোষ,গুন,অবস্থা ,সংখ্যা বা পরিমাপ প্রকাশ করে তাদের adjective বলে।
- যেমন: Honest ,Good, Ugly, Popular, etc.

গ) Abstract noun হলো এমন শব্দ যা কোনো ব্যক্তি বা বস্তুর গুণ, অবস্থা, বা কাজের নাম বোঝায়, দেখা যায় না, কিন্তু অনুভব বা কল্পনা করা যায়।
- যেমন: Honesty, friendship, Beauty, etc.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

২৬.
"Gabriel Garcia Marquez" is a-
  1. English writer
  2. Colombian writer
  3. Spanish writer
  4. Irish writer
ব্যাখ্যা

Correct answer: Colombian writer.

Gabriel Garcia Marquez:

- গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ কলম্বিয়ার একজন বিখ্যাত ঔপন্যাসিক।
- তাঁকে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ লেখক বিবেচনা করা হয়।
- গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ রচিত বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস "One Hundred Years of Solitude" বা নিঃসঙ্গতার একশ বছর।
- তিনি ১৯৮২ সালে সাহিত্য novel পুরস্কার লাভ করেন mostly for his masterpiece 'One Hundred Years of Solitude'.
- এই উপন্যাসেরই একটি বিখ্যাত উক্তি হলো "They were so close to each other that they preferred death to separation".

• Gabriel Garcia Marquez's other notable works-
- Love in the Time of Cholera,
- Memories of My Melancholy Whores,
- News of a Kidnapping,
- No One Writes to the Colonel,
- One Hundred Years of Solitude,
- The Leaf Storm ইত্যাদি।

Source: 
1. Britannica.
2. An ABC of English Literature, Dr. M Mofizar Rahman.

২৭.
Identify the correct spelling-
  1. Occassion
  2. Occasion
  3. Ocassion
  4. Ocasiion
ব্যাখ্যা

Correct answer: Occasion.

Occasion (noun)
- English meaning: a special event or ceremony: celebration.
- Bangla meaning: কোনো নির্দিষ্ট ঘটনার সময়; (কোনোকিছুর) উপযুক্ত সময়।

Example sentence:
1. An occasion lost cannot be redeemed.
2. We met on several occasions to discuss the issue.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

২৮.
The students _________ studied hard got excellent grades.
  1. that
  2. whom
  3. who
  4. what
ব্যাখ্যা

Correct answer: who.
- Complete sentence: The students who studied hard got excellent grades.
- এখানে একটি relative pronoun "who" বসবে, যা Subject 'students' কে signify করে।

• ব্যক্তিবাচক Subject এর ক্ষেত্রে সাধারণত pronoun who/whom বসে।
- Sentence এ শূন্যস্থান এর পর যদি সরাসরি একটি verb থাকে তাহলে শূন্যস্থানে who ব্যবহৃত হবে।
- যেমন: The woman who lives next door is a doctor.
-  Sentence এ শূন্যস্থান এর পর যদি সরাসরি একটি subject এবং একটি finite verb থাকে তাহলে শূন্যস্থানে object হিসেবে whom ব্যবহৃত হবে।
- যেমন: This is Hasan whom you met last week.

• অন্যদিকে,
- বস্তুবাচক পদার্থের ক্ষেত্রে সাধারণত pronoun that বসে।
- বস্তু সম্পর্কে জানা থাকলে that, আর জানা না থাকলে what বসবে।যেমন:
- He gave me what I wanted.
- He gave me the book that I wanted.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

২৯.
If you heat ice cream, it ________.
  1. will melt
  2. melted.
  3. melts
  4. would melt.
ব্যাখ্যা

Correct answer: melts.
Complete sentence: If you heat ice cream, it melts.

• এই বাক্যটি একটি zero conditional sentence, যা সাধারণ সত্য বা বৈজ্ঞানিক নিয়ম প্রকাশ করে।
- Zero conditional গঠনে উভয় clause-এ present simple tense ব্যবহৃত হয়।
- "If you heat ice cream" - এটি present simple tense-এ লেখা এবং একটি condition.
- এর ফলাফল অংশেও present simple tense দরকার তাই "melts" সঠিক।
- Ice গরম করলে গলে যায় এটি একটি বৈজ্ঞানিক সত্য, তাই "melts" সঠিক tense এবং verb form.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

৩০.
___________ in the room was broken.
  1. The furniture
  2. Furnitures
  3. Furniture
  4. A furniture
ব্যাখ্যা

Correct answer: The furniture.
Complete sentence: The furniture in the room was broken.

• Furniture শব্দটি Uncountable Noun এবং এটি Singular verb নেয়।
- এর পূর্বে article (a, an) বসে না এবং এর Plural form হয় না।
- তবে নির্দিষ্ট করে বুঝালে 'The' ব্যবহার করা হয়।
- এর Countable Form হিসেবে a chair, a table ইত্যাদি ব্যবহার করা হয়।

- প্রদত্ত বাক্যে একটি কক্ষের নির্দিষ্ট আসবাবপত্র বুঝাতে ব্যবহার হয়েছে, তাই সঠিক উত্তর হবে- The furniture.

Other options:
খ) Furnitures
- "Furniture" একটি uncountable noun এবং সাধারণত uncountable noun সর্বদাই Singular হবে কখনো plural হয় না।

গ Furniture
- Furniture" একটি uncountable noun এবং এদের পূর্বে সাধারণত Article বা সংখ্যাবাচক শব্দ বসেনা।
- নির্দিষ্ট করে না বুঝালে শুধু 'Furniture' ব্যবহৃত হয়।

ঘ) A furniture
- Furniture" একটি uncountable noun এবং এদের পূর্বে সাধারণত Article বা সংখ্যাবাচক শব্দ বসেনা।তাই এটি সঠিক নয়।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

৩১.
The synonym of the word 'Recalcitrant' is-
  1. Stubborn
  2. Compliant
  3. Indifferent
  4. Careful
ব্যাখ্যা

Correct answer: Stubborn.

Recalcitrant (adjective)
- English meaning: obstinately defiant of authority or restraint: stubbornly uncooperative or disobedient.
- Bangla meaning: অবাধ্য; অবশ্য; শৃঙ্খলাভঙ্গকারী।

Stubborn (adjective)
- English meaning: unreasonably unyielding: mulish.
- Bangla meaning: একগুঁয়ে; জেদি; সংকল্পবদ্ধ; শক্ত; কঠিন; বিরূপ; দুঃসাধ্য।

Other options:
ক) Compliant:
- English meaning: ready or disposed to comply : submissive.
- Bangla meaning: অন্যের ইচ্ছাপূরণে সম্মত; নমনশীল; ভদ্র।

গ) Indifferent
- English meaning: marked by a lack of interest, enthusiasm, or concern for something : apathetic.
- Bangla meaning: নিঃস্পৃহ; অনীহ; উদাসীন; নিরুৎসুক।

ঘ) Careful:
- English meaning: marked by wary caution or prudence.
- Bangla meaning: সতর্ক/হুঁশিয়ার/সাবধান/মনোযোগী/যত্নবান হওয়া।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

৩২.
The antonym of the word "Obdurate" is-
  1. Deceitful
  2. Agreeable
  3. Sly
  4. Swindler
ব্যাখ্যা

Correct answer: charitable.

Obdurate (adjective) 
- English meaning: having or showing a lack of sympathy or tender feelings.
- Bangla meaning: একগুঁয়ে; অনমনীয়; অনুশোচনাহীন।

Agreeable (adjective) 
- English meaning: pleasant and easy to like.
- Bangla meaning: মনোজ্ঞ; প্রীতিকর।

Other options:
ক) Deceitful:
- English meaning: marked by, based on, or done by the use of dishonest methods to acquire something of value.
- Bangla meaning: কপটী; কাপটিক; ছলনাপর।

গ) Sly:
- English meaning: clever at attaining one's ends by indirect and often deceptive means.
- Bangla meaning: তারণাপূর্ণ; গোপন রাখে বা গোপনে করে এমন; গোপন কথা জানে বা জানার ভাব দেখায় এমন।

ঘ) Swindler:
 - English meaning: a dishonest person who uses clever means to cheat others out of something of value.
 - Bangla meaning: প্রতারক।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

৩৩.
We _________ not booked the tickets for the concert yet.
  1. did 
  2. have 
  3. had 
  4. has
ব্যাখ্যা

Correct answer: have.
- Complete sentence: We have not booked the tickets for the concert yet.
- Sentence এ "yet" থাকায় Present Perfect tense এর নিয়মানুসারে "have not" এর পর Verb এর Past Participle হয়েছে।

• Right form of verb অনুযায়ী,
- Sentence এ Just, just now, already, yet, ever, lately, recently ইত্যাদি থাকলে sentence টি present perfect tense হয়।
- Present perfect tense -এ have/has+ verb এর past participle হয়।
- Present perfect tense এর structure: Subject+ has/have + Verb এর past participle + object.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৩৪.
The expression 'Lingua franca' means
  1. The French language.
  2. Mother Language.
  3. The common language.
  4. Any foreign Language.
ব্যাখ্যা

Correct answer: The common language.

Lingua Franca (noun) (Italian phrase):
- English Meaning: A common language consisting of Italian mixed with French, Spanish, Greek, and Arabic that was formerly spoken in Mediterranean ports.
- Bengali Meaning: বহুভাষাভাষী অঞ্চলে যে সাধারণ ভাষা যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়।

Example Sentences:
1. English is spoken as a lingua franca all over the world.
2. The international community uses English as a lingua franca.

Source: Merriam-Webster dictionary.

৩৫.
What is the meaning of the word 'tardy'?
  1. Exile
  2. Short
  3. Lagging
  4. Smuggle
ব্যাখ্যা

Correct answer: Lagging.

• Tardy (adjective)
- English meaning: moving or proceeding at less than the normal, desirable, or required speed.
- Bangla meaning: ধীর; ধীরগতিসম্পন্ন; দেরিতে আগত বা দেরিতে সম্পন্ন।

Lagging (adjective)
- English meaning: as in slow-moving or proceeding at less than the normal, desirable, or required speed.
- Bangla meaning: খুব ধীরে চলা; পিছিয়ে পড়া।

Other Options,
ক) Exile
- English meaning: the forced removal from a homeland.
- Bangla meaning: নির্বাসিত ব্যক্তি।

খ) Short:
- English meaning: as in little, having relatively little height.
- Bangla meaning: হ্রস্ব; খাটো; খর্ব; ছোট; বেটে; অনুচ্চ; অল্প; স্বল্পস্থায়ী; স্বল্পায়ু।

ঘ) Smuggle
- English meaning: to move (people or goods) from one country to another secretly and illegally.
- Bangla meaning: চোরাচালান করা।

Source: Merriam-Webster dictionary.

৩৬.
Anything tends to injure or destroy is called-
  1. innocuous
  2. immaculate
  3. pernicious
  4. salutary
ব্যাখ্যা

Correct answer: Pernicious.

Pernicious (adjective)
- English meaning: highly damaging or destructive, often in a way that is not easily seen or noticed.
- Bangla meaning: ক্ষতিকর; ধ্বংসকর:

অন্যদিকে,
ক) Innocuous (adjective)
- অনপকারী; নির্বিষ।

গ) Immaculate (adjective)
- অকলঙ্ক; নিষ্কলঙ্ক; অনিন্দ্য; অনবদ্য; নির্মল; নিষ্কলুষ।

ঘ) Salutary (adjective)
- (শরীর ও মনের জন্য) কল্যাণকর; কল্যাণবহ; হিতকর।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

৩৭.
Who among the following is an American short story writer?
  1. James Joyce
  2. Jane Austen
  3. William Sydney Porter
  4. Vikram Seth
ব্যাখ্যা

Correct answer: William Sydney Porter.

William Sydney Porter:
- তার ছদ্ম নাম "O' Henry".
- অন্যতম সেরা মার্কিন ছোটগল্প লেখক।
- তার লেখায় উঠে এসেছে নিউইয়র্কের সাধারণ মানুষের জীবনের নানা কাহিনী।
- হাস্যরসাত্মক আর নাটকীয় বর্ণনা তার ছোটগল্পগুলোর অন্যতম বৈশিষ্ট্য।
- Surprise ending বা গল্পগুলো আকস্মিক শেষ হয়ে যাওয়ার নতুন একটি প্রবনতা তিনিই প্রথম চালু করেছিলেন।

• তার বিখ্যাত সাহিত্যকর্ম হচ্ছে:
- The Last Leaf,
- The Gift of the Magi,
- Cabbage Kings,
- Roads of Destiny,
- Sixes and Sevens.

Source:
1. Britannica.
2. An ABC of English Literature, Dr. M Mofizar Rahman.

৩৮.
It is time, you _______ looking for a new job.
  1. start
  2. started
  3. will start
  4. are starting
ব্যাখ্যা

Correct answer: started.
Complete sentence: It is time you started looking for a new job.

• It is time/ It is high time এরপর যদি subject থাকে তাহলে verb টি past tense এ হয়।
- It is time, you started looking for a new job.
- যেহেতু প্রশ্নে উল্লেখিত বাক্যটিতে It is high time এরপরে subject হিসেবে you এসেছে, তাই verb টি past tense (started) এ হয়েছে।

অন্যদিকে,
- It is time/It is high time এরপর যদি subject না থাকে তবে to + verb হয়।
- Example: It is high time to stop corruption.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

৩৯.
'Tom Jones' by Henry Fielding is a/an -
  1. Novel
  2. Play
  3. Poem
  4. Short story
ব্যাখ্যা

Correct answer: novel.

• Henry Fielding is the author of the novel 'Tom Jones'.
- Tom Jones, in full The History of Tom Jones, a Foundling হচ্ছে একটি comic novel.
- এটি ১৭৪৯ সালে প্রথম প্রকাশিত হয়, which is the 1st half of 18th century.
- Tom Jones, Picaresque Novel এর অন্যতম উদাহরণ।

• এই উপন্যাসের চরিত্র সমূহ হচ্ছে-
- Squire Allworthy,
- Bridget Allworthy,
- Mrs. Wilkins,
- Tom Jones,
- Jenny Jones,
- Patridge,
- Captain Blifil
- Molly Seagrim, etc.

• Henry Fielding:
- Henry Fielding is regarded as the 'Father of Modern English Novel' with Samuel Richardson.
- He is famous for the Picaresque Novel.
- His pen name is Captain Hercules Vinegar.
- হাস্যরস ও ব্যঙ্গের ব্যবহার তাঁর লেখার প্রধান বৈশিষ্ট্য ছিল।
- তিনি ১৭০৭ সালে জন্মগ্রহণ করেন এবং ১৭৫৪ সালে মৃত্যুবরণ করেন।

His famous Novels:
- Tom Jones,
- Amelia,
-
Joseph Andrews etc.

Source:
1. Britannica.
2. An ABC of English Literature, Dr. M Mofizar Rahman.

৪০.
What is the meaning of the word 'stagflation'?
  1. High economic growth.
  2. Increase in the price of goods.
  3. Economic slowdown.
  4. Cultural Dullness.
ব্যাখ্যা

Correct answer: Economic slowdown.

Stagflation:
- English meaning: persistent inflation combined with stagnant consumer demand and relatively high unemployment.
- Bangla meaning: শব্দটি stagnation ও inflation শব্দদ্বয়ের সন্ধিবদ্ধ রূপ-যে বিশেষ সময়সীমার মধ্যে মুদ্রাস্ফীতি দেখা দেয়, কিন্তু উৎপাদন বৃদ্ধি পায় না।

Example sentence:
1.  The last period of stagflation in the U.S. was in the 1970s.
2. Stagflation is a period when economic growth is slow.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

৪১.
x = √3 + √2 হলে, x3 + 1/x3 এর মান কত? 
  1. 8√3
  2. 18√3
  3. 14√3
  4. 15√3
ব্যাখ্যা

প্রশ্ন: x = √3 + √2 হলে, x3 + 1/x3 এর মান কত?

সমাধান:
x = √3 + √2
∴ 1/x = 1/(√3 + √2)
= (√3 - √2)/(√3 + √2)(√3 - √2)
= (√3 - √2)/{(√3)2 - (√2)2}
= (√3 - √2)/(3 - 2)
= √3 - √2

x + 1/x
= √3 + √2 + √3 - √2
= 2√3

∴ x3 + 1/x3
= (x + 1/x)3 - 3.x.(1/x)(x + 1/x)
= (2√3)3 - (3 × 2√3)
= (8 × 3 × √3) - 6√3
= 24√3 - 6√3
= 18√3

৪২.
একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের এক তৃতীয়াংশের সমান। কোণটির মান কত? 
  1. ৪০° 
  2. ৩৫° 
  3. ৫০° 
  4. ৪৫° 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের এক তৃতীয়াংশের সমান। কোণটির মান কত?

সমাধান:
একটি কোণ ক হলে,
তার সম্পূরক কোণ = ১৮০° - ক

প্রশ্নানুসারে,
ক = (১৮০° - ক)/৩
বা, ৩ক = ১৮০° - ক
বা, ৩ক  + ক = ১৮০°
বা, ৪ক = ১৮০°
∴ ক = ৪৫°

∴ কোণটির মান ৪৫° 

৪৩.
(1/2) - (1/4) + (1/8) - (1/16) + ………. ধারাটির অসীম পদের সমষ্টি কত? 
  1. 1/2
  2. 1/3
  3. 1/5
  4. 1/6
ব্যাখ্যা

প্রশ্ন: (1/2) - (1/4) + (1/8) - (1/16) + ………. ধারাটির অসীম পদের সমষ্টি কত?

সমাধান
ধারাটির প্রথম পদ, a = 1/2
এবং সাধারণ অনুপাত, r = (- 1/4) ÷ (1/2) = - 1/2 < 0

সুতরাং ধারাটির অসীম পদের সমষ্টি,
S = a/(1 - r)
= (1/2)/{1 - (-1/2)}
= (1/2)/(1 + 1/2)
= (1/2)/(3/2)
= 1/3

৪৪.
একদল গরু প্রতিবার সমান সংখ্যায় ভাগ হয়ে তিন পথে গমন করে, পাঁচ ঘাটে পানি পান করে, নয়টি বৃক্ষের নিচে ঘুমায় এবং দশ জন গােয়ালা সমান সংখ্যক গরুর দুধ দোয়ায়; তাহলে গরুর সংখ্যা কত? 
  1. ৯০
  2. ৮০
  3. ৫০
  4. ৬৭
ব্যাখ্যা

প্রশ্ন: একদল গরু প্রতিবার সমান সংখ্যায় ভাগ হয়ে তিন পথে গমন করে, পাঁচ ঘাটে পানি পান করে, নয়টি বৃক্ষের নিচে ঘুমায় এবং দশ জন গােয়ালা সমান সংখ্যক গরুর দুধ দোয়ায়; তাহলে গরুর সংখ্যা কত?

সমান:
একদল গরু প্রতিবার সমান সংখ্যায় ভাগ হয়ে ৩ পথে গমন করে,
৫ ঘাটে পানি পান করে,
৯ টি বৃক্ষের নিচে ঘুমায় এবং
১০ জন গোয়ালা সমান সংখ্যক গরুর দুধ দোয়ায়। 

তাহলে, গরুর সংখ্যা = ৩, ৫, ৯ এবং ১০ এর ল.সা.গু.
সুতরাং, গরুর সংখ্যা = ৯০

৪৫.
একটি অনুষ্ঠানে কিছু লােক উপস্থিত ছিল। তারা কেবল একজন মাত্র একজনের সাথে একবার করমর্দন করতে পারবে। যদি করমর্দনের সংখ্যা ৯১ হয়, তাহলে ঐ অনুষ্ঠানে কতজন লােক ছিল? 
  1. 15 জন
  2. 11 জন
  3. 12 জন
  4. 14 জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি অনুষ্ঠানে কিছু লােক উপস্থিত ছিল। তারা কেবল একজন মাত্র একজনের সাথে একবার করমর্দন করতে পারবে। যদি করমর্দনের সংখ্যা ৯১ হয়, তাহলে ঐ অনুষ্ঠানে কতজন লােক ছিল?

সমাধান:
মনে করি,
ঐ অনুষ্ঠানে n সংখ্যক লোক উপস্থিত ছিল।
প্রশ্নানুসারে, 
nC2 = 91
⇒ n!/{2!(n - 2)!} = 91
⇒ {n(n - 1)(n - 2)!}/{2!(n - 2)!} = 91
⇒ n(n - 1)/2 = 91
⇒ n(n - 1) = 182
⇒ n2 - n - 182 = 0
⇒ n2 - 14n + 13n - 182 = 0
⇒ n(n - 14) + 13(n - 14) = 0
⇒ (n + 13)(n - 14) = 0

n = 14 কিন্তু n এর মান - 13 গ্রহণযোগ্য নয়। [কারণ n এর মান ঋণাত্মক]
সুতরাং ঐ অনুষ্ঠানে 14 জন লোক ছিল।

৪৬.
A = {x ∈ IN | 2 < x ≤ 5} এবং B = {x ∈ IN | x বিজোড় এবং x ≤ 9} হলে, A ∩ B = কত? 
  1. {5, 7}
  2. {5}
  3. {2, 5}
  4. {3, 5}
ব্যাখ্যা

প্রশ্ন: A = {x ∈ IN | 2 < x ≤ 5} এবং B = {x ∈ IN | x বিজোড় এবং x ≤ 9} হলে, A ∩ B = কত?

সমাধান:
A = {x ∈ IN : 2 < x ≤ 5}
= {3, 4, 5}

B = {x ∈ IN : x বিজোড় এবং x ≤ 9}
= {1, 3, 5, 7, 9}

সুতরাং, A ∩ B = {3, 4, 5} ∩ {1, 3, 5, 7, 9}
= {3, 5}

৪৭.
১, ১, ২, ৩, ৫, ৮,.................... এই সংখ্যা পরম্পরায় নবম পদ কত? 
  1. ২৪
  2. ৪০
  3. ১৫
  4. ৩৪
ব্যাখ্যা

প্রশ্ন: ১, ১, ২, ৩, ৫, ৮,.................... এই সংখ্যা পরম্পরায় নবম পদ কত?

 সমাধান:
প্রথম পদ = ১
দ্বিতীয় পদ =  ১
তৃতীয় পদ = ১ + ১ = ২
চতুর্থ পদ = ১ + ২ = ৩
পঞ্চম পদ =২ + ৩ = ৫
ষষ্ঠ পদ = ৩ + ৫ = ৮
সপ্তম পদ= ৫ + ৮ = ১৩ 
অষ্টম পদ= ১৩ + ৮ = ২১
নবম পদ = ২১ + ১৩ = ৩৪

এটি ফিইবোনাচ্চি সিরিজ।
ফিবোনাচ্চি সিরিজ হচ্ছে একটি সংখ্যার ক্রম যেখানে প্রত্যেকটি সংখ্যা তার পূর্ববর্তী ২ টি সংখ্যার যোগফল ।

৪৮.
একজন ওয়েটার প্রতিদিন প্রথম ৮ ঘণ্টা কাজের জন্য ঘণ্টায় ১০ টাকা করে এবং পরবর্তী সময়ের ঘণ্টায় ১২ টাকা করে মজুরি পায়। দৈনিক ১০ ঘন্টা কাজ করলে তার ঘণ্টাপ্রতি গড় মজুরি কত? 
  1. ১৪ টাকা
  2. ১০.৪ টাকা
  3. ১২.৪ টাকা
  4. ১১.৪ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একজন ওয়েটার প্রতিদিন প্রথম ৮ ঘণ্টা কাজের জন্য ঘণ্টায় ১০ টাকা করে এবং পরবর্তী সময়ের ঘণ্টায় ১২ টাকা করে মজুরি পায়। দৈনিক ১০ ঘন্টা কাজ করলে তার ঘণ্টাপ্রতি গড় মজুরি কত? 

সমাধান:
প্রথম ৮ ঘণ্টায় পায় = ৮ × ১০ = ৮০ টাকা।
পরবর্তী ২ ঘণ্টায় পায় = ২ × ১২= ২৪ টাকা।

১০ ঘণ্টায় মোট মজুরি পায়= ৮০ + ২৪ = ১০৪ টাকা
∴ ঘণ্টা প্রতি গড় মজুরি = ১০৪/১০ = ১০.৪ টাকা।

৪৯.
লিভার (lever)-এর ভারসাম্য ঠিক রাখতে প্রশ্নবােধক স্থানে কত কিলোগ্রাম ভর স্থাপন করতে হবে?
 
  1. 4.5 Kg
  2. 3.5 Kg
  3. 5.3 Kg
  4. 3.1 Kg
ব্যাখ্যা

প্রশ্ন: লিভার (lever)-এর ভারসাম্য ঠিক রাখতে প্রশ্নবােধক স্থানে কত কিলোগ্রাম ভর স্থাপন করতে হবে?



সমাধান:
বামপাশের ক্ষেত্রে,
2 × d + 3 × (d/2)
= 2d + (3d/2)
= (4d + 3d)/2
= 7d/2

ডানপাশের ক্ষেত্রে,
ধরি, x কিলোগ্রাম ভর স্থাপন করতে হবে,
xd

ভারসাম্যের ক্ষেত্রে,
বামপাশ = ডানপাশ
7d/2 = xd
⇒ x = 7/2
∴ x = 3.5

∴ 3.5 (Kg)কিলোগ্রাম এর ভর স্থাপন করতে হবে।

৫০.
যদি PLAY-এর কোড ৮১২৩ এবং RHYME-এর কোড ৪৯৩৬৭ হয়, তাহলে MALE-এর কোড হবে - 
  1. ৫৬১২
  2. ৬১২৭
  3. ৬২১৭
  4. ৫৬৭৮
ব্যাখ্যা

প্রশ্ন: যদি PLAY-এর কোড ৮১২৩ এবং RHYME-এর কোড ৪৯৩৬৭ হয়, তাহলে MALE-এর কোড হবে - 

সমাধান:
এখানে,
PLAY = ৮১২৩
P - ৮ , L - ১ , A - ২, Y - ৩

RHYME =  ৪৯৩৬৭
R - ৪ , H - ৯, Y - ৩, M - ৬, E - ৭

∴ MALE- ৬২১৭

৫১.
একটি ১০,০০০ টাকার বিলের ক্ষেত্রে, একবারে ২০% ছাড় দেওয়া হলে এবং অন্যদিকে পরপর ৩৬% ও ৪% ছাড় দেওয়া হলে, এই দুই পদ্ধতিতে প্রাপ্ত ছাড়ের মধ্যে টাকার হিসেবে কত পার্থক্য হয়, তা নির্ণয় করুন।
  1. ৫০৪৫ টাকা
  2. ১৮৫৬ টাকা
  3. ২২৫৬ টাকা
  4. ৩২৫৬ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ১০,০০০ টাকার বিলের ক্ষেত্রে, একবারে ২০% ছাড় দেওয়া হলে এবং অন্যদিকে পরপর ৩৬% ও ৪% ছাড় দেওয়া হলে, এই দুই পদ্ধতিতে প্রাপ্ত ছাড়ের মধ্যে টাকার হিসেবে কত পার্থক্য হয়, তা নির্ণয় করুন।

সমাধান: 
১০,০০০ টাকার বিল
প্রথম ক্ষেত্রে,
১০,০০০ টাকার বিলের উপর এককালীন ২০% ছাড় = ১০০০০ × (২০/১০০)
= ২০০০ টাকা 

২য় ক্ষেত্রে,
∴ ৩৬% ছাড় = ১০০০০ × (৩৬/১০০) 
=  ৩৬০০ টাকা 

বাকি থাকে = ১০০০০ - ৩৬০০ টাকা 
= ৬৪০০ টাকা 
আবার, এর ৪% ছাড় =  ৬৪০০ × (৪/১০০)
=  ২৫৬ টাকা 

∴ মোট ছাড় = ৩৬০০ + ২৫৬ টাকা 
= ৩৮৫৬ টাকা 

∴ দুই পদ্ধতিতে প্রাপ্ত ছাড়ের মধ্যে পার্থক্য = ৩৮৫৬ - ২০০০ টাকা 
= ১৮৫৬ টাকা

৫২.
একটি বাস ৮ কিলোমিটার পূর্বদিকে যায় তারপর ৬ কিলোমিটার উত্তরদিকে যায়। যাত্রাস্থান থেকে বাসটির সর্বশেষ অবস্থানের সরাসরি দূরত্ব কত?
  1. ৮ কিলোমিটার
  2. ১৩ কিলোমিটার
  3. ১২ কিলোমিটার
  4. ১০ কিলোমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বাস ৮ কিলোমিটার পূর্বদিকে যায় তারপর ৬ কিলোমিটার উত্তরদিকে যায়। যাত্রাস্থান থেকে বাসটির সর্বশেষ অবস্থানের সরাসরি দূরত্ব কত?

সমাধান:

পূর্বদিকে দূরত্ব = ৮ কিলোমিটার
উত্তরদিকে দূরত্ব = ৬ কিলোমিটার

∴ সরাসরি দূরত্ব
= √(৮ + ৬)
= √(৬৪ + ৩৬)
= √১০০
= ১০ কিলোমিটার

৫৩.
একটি ছবি দেখিয়ে তিন্নী বললাে, ‘ইনি আমার নানার একমাত্র মেয়ের সন্তানের পিতা’ ছবির মানুষেটির সাথে তিন্নীর সম্পর্ক কী? 
  1. তিন্নীর ভাই
  2. তিন্নীর মামা
  3. তিন্নীর বাবা
  4. তিন্নীর ফুফা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ছবি দেখিয়ে তিন্নী বললাে, ‘ইনি আমার নানার একমাত্র মেয়ের সন্তানের পিতা’ ছবির মানুষেটির সাথে তিন্নীর সম্পর্ক কী?

সমাধান:
তিন্নীর নানার একমাত্র মেয়ে  ⇒ তিন্নীর মা
তিন্নীর মাএর সন্তানের পিতা ⇒ তিন্নীর বাবা

∴ নানার একমাত্র মেয়ের সন্তানের পিতা - সম্পর্কে তিন্নীর বাবা।

৫৪.
3log34 + log35 এর মান কত?
  1. 10
  2. 20
  3. 22
  4. 15
ব্যাখ্যা

প্রশ্ন: 3log34 + log3এর মান কত?

সমাধান:
3log34 + log35
= 3log3(4 × 5)
= 3log3(20)
= 20 
আমরা জানি, alogab = b

৫৫.
সাধারণভাবে, মানুষের দেহে মোট কতটি হাড় থাকে?
  1. ২১৬
  2. ২০৬
  3. ১২৬
  4. ২৩৬
ব্যাখ্যা

মানুষের কঙ্কালতন্ত্র: 
- একজন মানুষের দেহে ২০৬ টুকরা হাড় থাকে। 
- মানুষের কঙ্কালতন্ত্রকে প্রধান দুটি অংশে ভাগ করা হয়। 
যথা- 
(১) অক্ষীয় কঙ্কাল, 
(২) উপানীয় কঙ্কাল। 

- মুখমণ্ডলীয় ও করোটিকার অস্থি সমন্বয়ে গঠিত মাথার কঞ্চালিক গঠনকে করোটি বলে। করোটিতে মোট ২৯টি অস্থি থাকে। 
- করোটির যে অংশ মস্তিষ্ক আবৃত করে রাখে তাকে করোটিকা বলে। 
- সর্বমোট ১৪টি অস্থি নিয়ে মুখমণ্ডল গঠিত। 
- ৩৩টি অসম আকৃতির সীমিত সঞ্চালনক্ষম অস্থিখণ্ডক সমন্বয়ে মেরুদণ্ড গঠিত। 

উৎস: প্রাণীবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫৬.
কোন মাধ্যম দিয়ে শব্দ সবচেয়ে দ্রুতগতিতে যায়?
  1. শূন্যতায়
  2. পানিতে
  3. বাতাসে
  4. লোহায়
ব্যাখ্যা

- লোহা মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি।

শব্দের বেগ: 
- কঠিন পদার্থের মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি হয়। 
- শব্দ এক প্রকার যান্ত্রিক তরঙ্গ।
- তাই শব্দ চলার জন্য মাধ্যমের প্রয়োজন হয়।
- শব্দের বেগ কঠিন পদার্থে সবচেয়ে বেশি (যেমন- ইস্পাত, লোহা) হয়।
- তরল  পদার্থের গতি কঠিন পদার্থের চেয়ে কম (যেমন- পানি) হয়। 
- বায়োবীয় পদার্থে সবচেয়ে কম। 
- আর শূন্য মাধ্যমে শব্দের বেগ শূন্য। 

উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৫৭.
মস্তিষ্কের ক্ষমতা ক্ষয় পেতে থাকে স্নায়ু কোষের ____________ ধ্বংস হয়ে গেলে।
  1. এক-পঞ্চমাংশ
  2. এক-চতুর্থাংশ 
  3. এক-তৃতীয়াংশ
  4. অর্ধেক 
ব্যাখ্যা

স্নায়ুতন্ত্র: 
- স্নায়ুতন্ত্রের প্রধান অঙ্গ মস্তিষ্ক। 
- স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একক কে বলে নিউরন। 
- মস্তিষ্কের নিউরন থাকে ১০ মিলিয়ন। 
- মানুষের মস্তিষ্কের ওজন ১.৩৬ কেজি। 
- মস্তিষ্ককে আবৃতকারী পর্দার নাম মেনিনজেস। 
- মস্তিষ্কে রক্তক্ষরণ এবং রক্ত প্রবাহে বাধা পাওয়াকে বলে স্ট্রোক। 
- স্নায়ুকোষের এক-চতুর্থাংশ বা ২৫% ধ্বংস হয়ে গেলে মস্তিষ্কের ক্ষমতা লোপ পেতে থাকে। 
- স্নায়ুকোষ ধ্বংস হলে মস্তিষ্কের বিভিন্ন প্রকার রোগ যেমন স্মৃতিভ্রংশ, বুদ্ধিবৈকল্য ইত্যাদি হতে পারে। 

উৎস: প্রাণিবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি এবং জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৫৮.
পাহাড়ে রান্না করার সময় অন্যান্য জায়গার তুলনায় বেশি কেন লাগে?
  1. পাহাড়ের উপর তাপমাত্রা বেশি থাকায়
  2. পাহাড়ের উপর বাতাস কম থাকায়
  3. বায়ুর চাপ বেশি থাকার কারণে
  4. বায়ুর চাপ কম থাকার কারণে
ব্যাখ্যা

- চাপের কারণে স্ফুটনাঙ্কের পরিবর্তন হয়। 
- চাপ কম হলে স্ফুটনাঙ্ক কমে যায়, চাপ বেশি হলে স্ফুটনাঙ্ক বেড়ে যায়। 
- এজন্য যারা পর্বতারোহণ করে অনেক উচ্চতায় যায় তাদের রান্না করতে সময় বেশি নেয়৷ 
- বাতাসের চাপ কম বলে সেখানে পানি তুলনামূলকভাবে কম তাপমাত্রায় ফুটতে থাকে, তাই তাপমাত্রা বাড়ানো যায় না, সেজন্য রান্না করতে সময় বেশি লাগে। 
- একই কারণে প্রেশার কুকার তৈরি হয়েছে, এটি আসলে একটি নিশ্ছিদ্র পাত্র, তাই রান্না করার সময় বাষ্প আবদ্ধ হয়ে চাপ বাড়িয়ে দেয় এবং সে কারণে পানির স্ফুটনাঙ্ক বেড়ে যায় বলে বেশি তাপমাত্রায় পানি ফুটতে থাকে। 
- তাপমাত্রা বেশি বলে রান্নাও করা যায় তাড়াতাড়ি। 

উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৫৯.
আর্সেনিকের নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা কত?
  1. ৩৪
  2. ৩৩
  3. ৩২
  4. ৩৯
ব্যাখ্যা

- আর্সেনিকের (As) পারমাণবিক সংখ্যা হচ্ছে ৩৩ । 
- ধূসর আভাযুক্ত সাদা রংবিশিষ্ট ভঙ্গুর প্রকৃতির একটি অর্ধধাতু বা উপধাতু হচ্ছে আর্সেনিক (Arsenic).
- প্রকৃতিতে আর্সেনিক বিভিন্ন যৌগ আকারে প্রচুর পরিমাণে পাওয়া যায়।
- ৩৩ আণবিক সংখ্যাবিশিষ্ট আর্সেনিকের আণবিক ভর ৭৪.৯২।

পারমাণবিক সংখ্যা: 
- কোন মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে যতটি প্রোটন থাকে; প্রোটনের সে সংখ্যাকে ঐ মৌলের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বলা হয়। 
- প্রোটন সংখ্যাকে সাধারণত Z দ্বারা প্রকাশ করা হয়। 
যেমন- সোডিয়াম পরমাণুর নিউক্লিয়াসে 11টি প্রোটন আছে। তাই সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হল, Z= 11
তদ্রুপ, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হল, Z = 17 
- মৌলের ধর্ম এর পারমাণবিক সংখ্যার উপর নির্ভর করে। 
- রাসায়নিক বিক্রিয়ার সময় পরমাণুর সর্ববহিঃস্থ শক্তিস্তরের ইলেকট্রনসমূহ অংশগ্রহণ করে এবং ইলেকট্রনের সংখ্যার পরিবর্তন ঘটে; কিন্তু প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যার কোন পরিবর্তন ঘটে না। 

অন্যদিকে, 
- জার্মেনিয়ামের (Ge) পারমাণবিক সংখ্যা ৩২। 
- সেলেনিয়ামের (Se) পারমাণবিক সংখ্যা ৩৪। 
- ইট্রিয়ামের (Y) পারমাণবিক সংখ্যা ৩৯। 

উৎস: রসায়ন বিজ্ঞান, নবম-দশম শ্রেণি, রসায়ন প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি (হাজারী নাগ) এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। 

৬০.
ডেঙ্গু ভাইরাস কোন মশার মাধ্যমে সংক্রমিত হয়?
  1. এডিস
  2. কিউলেক্স
  3. অ্যানোফিলিস
  4. সব ধরনের মশা
ব্যাখ্যা

- ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা। 
- Aedes Aegypti (এডিস এজিপটাই) প্রজাতির মশার কামড়ে ডেঙ্গু ছড়ায়। 
- এছাড়াও এডিস এলবোপিকটাস মশার কামড়েও ডেঙ্গু রোগ ছড়াতে পারে। 
- এডিস মশার কামড়ের মাধ্যমে ভাইরাস সংক্রমণের তিন থেকে পনেরো দিনের মধ্যে সচরাচর ডেঙ্গু জ্বরের উপসর্গগুলো দেখা দেয়। 
- ডেঙ্গু জ্বরের উপসর্গ: জ্বর, মাথাব্যথা, বমি, পেশিতে ও গাঁটে ব্যাথা এবং চর্মে ফুসকুড়ি। 
- দুই থেকে সাত দিনের মাঝে সাধারণত ডেঙ্গু রোগী আরোগ্য লাভ করে। 
- কিছু কিছু ক্ষেত্রে রোগটি মারাত্মক রক্তক্ষরী রূপ নিতে পারে যাকে ডেঙ্গু রক্তক্ষরী জ্বর বলা হয়। 
- এর ফলে রক্তপাত হয়, রক্ত অনুচক্রিকার মাত্রা কমে যায় এবং রক্ত প্লাজমার নিঃসরণ ঘটে। 
- কিছু কিছু ক্ষেত্রে ডেঙ্গু শক সিনড্রোম দেখা দেয়। ডেঙ্গু শক সিনড্রোমে রক্তচাপ বিপজ্জনকভাবে কমে যায়।

অন্যদিকে, 
- ম্যালেরিয়া রোগের জীবাণুবাহী মশা হলো- অ্যানোফিলিস। 
- ফাইলেরিয়া বা গোদ রোগের জীবাণুবাহী মশা- কিউলেক্স। 

উৎস: জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি এবং WHO ওয়েবসাইট।

৬১.
কম্পিউটার নেটওয়ার্কে তথ্য আদান-প্রদানের প্রযুক্তি কী নামে পরিচিত?
  1. ইন্টারসীড
  2. ই-মেইল
  3. ইন্টারনেট
  4. ইন্টারকম
ব্যাখ্যা

- কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে ইন্টারনেট বলা হয়। 

• ইন্টারনেট: 
- কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে বলা হয় ইন্টারনেট। 
- ইন্টারনেট পৃথিবীর বিস্তৃত একটি বৃহত্তম কম্পিউটার নেটওয়ার্ক। 
- আরপানেট দিয়ে ইন্টারনেটের প্রাথমিক কার্যক্রম শুরু হয়। 
- ১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ একটি গবেষণা প্রকল্পের আওতায় দেশের চারটি বিশ্ববিদ্যালয়কে পরীক্ষামূলক কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত করে। এ নেটওয়ার্কের নাম আর্পানেট। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবুর রহমান)।

৬২.
পানির অণু কী ধরনের চুম্বকীয় প্রকৃতি প্রদর্শন করে?
  1. ডায়াচুম্বক
  2. অ্যান্টিফেরােচুম্বক
  3. ফেরােচুম্বক
  4. প্যারাচুম্বক
ব্যাখ্যা

• প্যারাচৌম্বক:
- এ সকল পদার্থ চৌম্বক ক্ষেত্রে রাখলে, পদার্থের মধ্যে দূর্বল চুম্বকত্ব আবিষ্ট হয় এবং এরা চুম্বকের দিকে মুখ করে থাকতে চায়। এদেরকে প্যারা চৌম্বক পদার্থ বলে।
- উদাহরণ: অক্সিজেন, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, প্লাটিনাম, টিন ইত্যাদি প্যারা চৌম্বক পদার্থ।

• ডায়াচৌম্বক:
- এ সকল পদার্থকে চৌম্বক ক্ষেত্রে রাখলে, পদার্থের মধ্যে দুর্বল চুম্বকত্ব সৃষ্টি হয় এবং এরা চৌম্বক ক্ষেত্র থেকে সরে যায়।
- অর্থাৎ, সৃষ্ট চুম্বকায়নের অভিমুখ বহিঃচৌম্বক ক্ষেত্রের অভিমুখের বিপরীত দিকে হয়। এদেরকে ডায়া চৌম্বক পদার্থ বলে।
- উদাহরণ: হাইড্রোজেন, পানি, সোনা, রূপা, তামা, বিসমাথ ইতাদি ডায়া চৌম্বক পদার্থ।

• ফেরোচৌম্বক:
- এ সকল পদার্থকে চৌম্বক ক্ষেত্রে রাখলে, পদার্থের মধ্যে শক্তিশালী চুম্বকত্ব আবিষ্ট হয় এবং আবিষ্ট চুম্বকায়নের অভিমুখ বহিঃচৌম্বক ক্ষেত্রের অভিমুখের বরাবর হয়। এদের ফেরো চৌম্বক পদার্থ বলে।
- উদাহরণ: লোহা, নিকেল, কোবাল্ট ইত্যাদি ফেরো চৌম্বক পদার্থ।

উৎস: পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬৩.
প্রােটিন তৈরি হয় ____________ দিয়ে।
  1. অক্সালিক এসিড 
  2. সাইট্রিক এসিড
  3. ফ্যাটি এসিড
  4. অ্যামিনাে এসিড 
ব্যাখ্যা

• প্রােটিন তৈরি হয় অ্যামিনাে অ্যাসিড দিয়ে।

- কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেনের সমন্বয়ে আমিষ গঠিত।
- আমিষের একক হল অ্যামাইনো এসিড।
- আমাদের শরীরে আমিষ পরিপাক হওয়ার পর সেগুলো অ্যামাইনো এসিডে পরিণত হয়।
- মানুষের শরীরের এ পর্যন্ত ২০ প্রকার অ্যামাইনো এসিড পাওয়া গেছে যার মধ্যে ৮ টি হলো অত্যাবশ্যকীয় অ্যামাইনো এসিড।
- প্রােটিন গঠনকারী অ্যামাইনাে অ্যাসিডের মধ্যে ৮টি অ্যামাইনাে অ্যাসিড মানবদেহের জন্য অত্যাবশ্যকীয়।

- এই ৮টি অত্যাবশ্যকীয় অ্যাসিডগুলাে হলাে:
১. লাইসিন,
২. লিউসিন,
৩. আইসােলিউসিন,
৪. মিথিওনিন,
৫. ট্রিপটোফ্যান,
৬. ভ্যালিন,
৭. ফিনাইল অ্যালানিন,
৮. থ্রিওনিন।

উৎস:
১. সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
২. বিজ্ঞান, নবম-দশম শ্রেণী

৬৪.
CPU ও Keyboard-এর মধ্যে তথ্য বিনিময় কোন প্রক্রিয়ায় হয়?
  1. Triplex
  2. Half duplex
  3. Simplex
  4. Duplex
ব্যাখ্যা

• ডাটা ট্রান্সমিশন মোড:
- উৎস থেকে গন্তব্যে ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে ডাটা প্রবাহের দিককে বিবেচনা করে ডাটা পাঠানোর পদ্ধতিকে ডাটা ট্রান্সমিশন মোড বলা হয়।
- ডাটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোডকে তিনটি ভাগে ভাগ করা যায়। এগুলো হলো-

১. সিমপ্লেক্স (Simplex):
- শুধুমাত্র একদিকে ডাটা প্রেরণের মোড বা পদ্ধতিকে বলা হয় সিমপ্লেক্স।
- এক্ষেত্রে গ্রাহক যন্ত্রটি কখনোই প্রেরক যন্ত্রটিতে ডাটা পাঠাতে পারে না। যেমন- রেডিও, টিভি, কীবোর্ড থেকে কম্পিউটারে ডাটা প্রেরণ ইত্যাদি।

২. হাফ-ডুপ্লেক্স (Half-Duplex):
- হাফ-ডুপ্লেক্স পদ্ধতিতে যে কোন প্রান্ত ডাটা গ্রহণ অথবা প্রেরণ করতে পারে কিন্তু গ্রহণ এবং প্রেরণ একই সাথে করতে পারে না।
- নিম্নের চিত্রে হাফ-ডুপ্লেক্স ব্যবস্থায় A যখন ডাটা প্রেরণ করবে B তখন ডাটা গ্রহণ করতে পারবে, প্রেরণ করতে পারবে না। যেমন-ওয়াকিটকি।

৩. ফুল-ডুপ্লেক্স (Full-Duplex):
- ফুল-ডুপ্লেক্স মোডে একই সময়ে উভয় দিক হতে ডাটা প্ররণের ব্যবস্থা থাকে।
- যে কোন প্রান্ত প্রয়োজনে ডাটা প্রেরণ করার সময় ডাটা গ্রহণ অথবা ডাটা গ্রহণের সময় প্রেরণও করতে পারবে। যেমন- টেলিফোন, মোবাইল ইত্যাদি।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।

৬৫.
নিচের কোনটি ব্লুটুথের IEEE standard হিসেবে ব্যবহৃত হয়?
  1. IEEE 802.11
  2. IEEE 802.3
  3. IEEE 802.1
  4. IEEE 802.15
ব্যাখ্যা

• ব্লুটুথ (Bluetooth):
- ব্লুটুথ হলো স্বল্প দূরত্বের ভেতর বিনা খরচে ডেটা আদান-প্রদানের জন্য বহুলপ্রচলিত ওয়্যারলেস প্রযুক্তি।
- ব্লুটুথের সাহায্যে বিনা খরচে স্বল্প দূরত্বে থাকা আধুনিক প্রায় সকল ডিভাইস নিজেদের মধ্যে ব্যক্তিগতভাবে ডেটা আদান-প্রদান করতে পারে বিধায় এটিকে তারবিহীন (Wireless) পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (WPAN) প্রটোকল বলা হয়।
- এটি প্রযুক্তিগতভাবে IEEE 802.15 নামে পরিচিত।
- Bluetooth কার্যকরী পাল্লা হচ্ছে ১০ মিটার। তবে বিদ্যুৎ কোষের শক্তি বৃদ্ধি করে এর পাল্লা ১০০ মিটার পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে।
- বর্তমানে কম্পিউটার, মোবাইল ফোন, গেমিং কনসোল, ডিজিটাল ক্যামেরা, প্রিন্টার, ল্যাপটপ, জিপিএস রিসিভার প্রভৃতি যন্ত্রাদিতে Bluetooth প্রযুক্তি ব্যবহার হচ্ছে।

• Wi-Fi এর IEEE স্ট্যান্ডার্ড IEEE 802.11.
• WiMAX এর IEEE স্ট্যান্ডার্ড IEEE 802.16.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

৬৬.
নিচের কোনটি Open Source ডিবিএমএস হিসেবে পরিচিত?
  1. Microsoft SQL Server
  2. MySQL
  3. Oracle
  4. Microsoft Access
ব্যাখ্যা

• MySQL হচ্ছে জনপ্রিয় ওপেন সোর্স ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম যেটি ওরাকল কর্পোরেশন এর দ্বারা ডেভলপ, ডিস্ট্রিবিউশন এবং সাপোর্ট করা হয়।

• DBMS:
- DBMS এর পূর্ণরূপ Database Management System.
- ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হলো পরস্পর সম্পর্কযুক্ত ডেটা বা তথ্য একসেস, নিয়ন্ত্রণ ও পরিচালনা করার জন্য প্রয়োজনীয় প্রোগ্রামের সমষ্টি।
- DBMS ব্যবহার করে ডেটাকে সংরক্ষণ, নিরাপত্তা প্রদান, আধুনিকরণের কাজ করা হয়।
- DBMS ব্যবহারকারী ও ডেটাবেজ এর মধ্যে সম্পর্ক স্থাপন করে থাকে।

• কয়েকটি জনপ্রিয় ওপেন সোর্স DBMS হলো:
- Altibase
- MySQL
- PostgreSQL
- Maria DB
- MongoDB
- Cassandra
- SQLite
- Cubrid

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ- দ্বাদশ শ্রেণি।
২. মাইক্রসফটের অফিসিয়াল ওয়েবসাইট।

৬৭.
নিচের কোনটি কোনো সংস্থার ওয়েব ঠিকানা হিসেবে বিবেচিত হয়?
  1. HTML
  2. www
  3. URL
  4. http
ব্যাখ্যা

• URL:
- URL এর পূর্ণরূপ হলাে Uniform Resource Locator.
- ওয়েবসাইট বা পেইজের অ্যাড্রেসকে URL বলা হয়।
- পৃথিবীতে এক নামে একটিমাত্র ওয়েবসাইট থাকে।
- কোন ওয়েব পেজকে প্রদর্শন করতে ওয়েব ব্রাউজারে এর ঠিকানা নির্দিষ্ট করে দিতে হয়।
- URL হচ্ছে ওয়েবসাইটের একক বা Unique ঠিকানা।

• https://www.abcd.com/home প্রদত্ত URL টির -
- https হচ্ছে প্রোটোকল,
- www.abcd.com হচ্ছে ওয়েব সার্ভারের নাম (ডোমেইন নেম)
- home হচ্ছে ডিরেক্টরি নাম (পাথ)

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

৬৮.
কোন আক্রমণের ফলে একটি ওয়েব সার্ভার গ্রাহকের বৈধ অনুরোধ পূরণ করতে ব্যর্থ হয়?
  1. Denial of Service
  2. Man-in-the-Middle
  3. Phishing
  4. উপরের কোনটিই নয়
ব্যাখ্যা

• যে সাইবার আক্রমণ সংঘটিত হলে গ্রাহকের বৈধ অনুরােধসমূহ কোন একটি web server সম্পূর্ণ করতে ব্যর্থ হয় সেটি Denial of Service নামে পরিচিত।

• DDoS Attack:
- DDoS এর পূর্ণরূপ Distributed Denial of Service.
- DDoS Attack হলো এক ধরণের সাইবার অপরাধ।
- DoS হলো এক ধরনের সাইবার আক্রমণ যেখানে হ্যাকার ডিভাইসের স্বাভাবিক কার্যকারিতা বাধাগ্রস্ত করে একটি কম্পিউটার বা অন্য ডিভাইসকে তার উদ্দেশ্য ব্যবহারকারীদের কাছ থেকে দূরে রাখে।
- কোনো কম্পিউটার সিস্টেম বা ইন্টারনেট ওয়েবসাইটে এই আক্রমণ চালানোর মাধ্যমে ঐ সিস্টেম বা সাইটের যথাযথ কার্যক্রমকে ধীর গতির, বা অনেক ক্ষেত্রে পুরোপুরি বন্ধ করে দেয়া হয়।
- DoS দ্বারা একটি নেটওয়ার্ককে আক্রমন করা যায় এবং DDoS দ্বারা একাধিক নেটওয়ার্কেকে আক্রমন করা যায়।

• Man-in-the-Middle:
- দুই কম্পিউটারের মাঝের যোগাযোগে অন্য কম্পিউটার থেকে হ্যাকারের অনুপ্রবেশকেই ‘ম্যান-ইন-দ্যা-মিডল অ্যাটাক’ বলা হয়। ম্যান-ইন-দ্যা-মিডল অ্যাটাক করা হয় টার্গেটের গোপনীয়/একান্ত এবং আর্থিক তথ্য ইত্যাদি জানা ও সংগ্রহ করার জন্য।

• Phishing:
- ফিশিং হলো এক ধরনের হ্যাকিং পদ্ধতি যেখানে একজন হ্যাকার একটি লোভনীয় অফার বা ইমেইলের মাধ্যেম একটি আসল ওয়েবসাইটের নকল করে বিভিন্ন তথ্য চুরি করে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৬৯.
বাংলাদেশের শেয়ারবাজার তদারকির দায়িত্বপ্রাপ্ত সংস্থা কোনটি?
  1. ICB
  2. DSE
  3. BB
  4. BSEC
ব্যাখ্যা

• BSEC (Bangladesh Security Exchange Commission):
- বাংলাদেশে শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা হলো BSEC (Bangladesh Security Exchange Commission)।
- এটি ১৯৯৩ সালের ৮ জুন প্রতিষ্ঠিত হয়।
- এটি অর্থ মন্ত্রণালয়ের সাথে সংযুক্ত।
- বাংলাদেশের শেয়ার মার্কেট বা স্টক এক্সচেঞ্জ দুটো। এগুলো হলোঃ
১) DSE (Dhaka Stock Exchange) এবং
২) CSE (Chittagong Stock Exchange)।

তথ্যসূত্র: BSEC এর ওয়েবসাইট।

৭০.
প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
  1. কুষ্টিয়া 
  2. বগুড়া
  3. কুমিল্লা 
  4. চাঁপাইনবাবগঞ্জ
ব্যাখ্যা

• প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ - চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত।

• প্রাচীন গৌড় নগরী:
- ধারণা করা হয় যে, গুড় উৎপাদনের কেন্দ্র বলে গৌড় নগর ও দেশের নামের উদ্ভব হয়। আর হয়ত এই গৌড় নগরকে ঘিরেই পরে গৌড় জনপদ গড়ে উঠেছিল। 
- এই জনপদের খ্যাতি এতই বৃদ্ধি পেয়েছিল যে, সমগ্র বাংলাকেই  গৌড়দেশ বিবেচনা করা হতো।
- গৌড় বাংলার এককালীন রাজধানী এবং অধুনা ধ্বংসপ্রাপ্ত একটি নগর যার অবস্থান বর্তমান ভারত-বাংলাদশে সীমান্তর্বতী অঞ্চল। এটি লক্ষণাবতী বা লখনৌত  নামেও পরিচিত।

- প্রাচীন এই দূর্গনগরীর অধকিাংশ পড়ছে র্বতমান ভারতরে পশ্চমিবঙ্গ রাজ্যের মালদা জেলায় এবং কিছু অংশ পড়েছে বাংলাদশেরে চাঁপাইনবাবগঞ্জ জেলায়। 
- সেনবংশীয় রাজারা ‘গৌড়েশ্বর’ উপাধি গ্রহণ করে গর্ববোধ করতেন।

- হিউয়েন সাঙ শশাঙ্ককে কর্ণসুবর্ণ দেশের সম্রাট বলেছেন এবং হর্ষচরিত গ্রন্থে শশাঙ্ককে ‘গৌড়াধিপতি’ বলে উল্লেখ করা হয়েছে। এ থেকে প্রতীয়মান হয় যে, কর্ণসুবর্ণ দেশ ও গৌড়দেশ অভিন্ন।
- গৌড়ের রাজধানী শহর ছিল - কর্ণসুবর্ণ। 

তথ্যসূত্র:  বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, (HSC Programme), বাংলাদেশ ‍উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭১.
বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার কোন শহরে অবস্থিত?
  1. নিউইয়র্ক
  2. শিকাগো
  3. টোকিও
  4. লন্ডন
ব্যাখ্যা

- বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার 'টোকিও'তে অবস্থিত।

• জাপান:
- জাপানের পূর্বনাম নিপ্পন।
- জাপানের সংবিধানকে বিশ্বের ‘শান্তির সংবিধান‘ বলা হয়।
- বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।
- জনসংখ্যায় বিশ্বের সবচেয়ে বড় শহর টোকিও।
- জাপানের আইনসভার নাম ডায়েট।
- জাপানের প্রধান দ্বীপ হচ্ছে হোক্কাইডো, হনসু, শিকোকু, কিউসু ও ওকিনাওয়া।
- জাপানের সবচেয়ে বড় দ্বীপ হনসু।
- জাপানের পতাকার রং সাদা ও লাল।
- পতাকায় সাদা পটভূমির উপর মাঝে লাল চাকতি (উদীয়মান সূর্যের প্রতিনিধিত্বকারী) পতাকার প্রধান বৈশিষ্ট্য।

• Landmark Tower:
- বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার টোকিওতে ইয়োকোহামা শহরে অবস্থিত।
- টোকিও টাওয়ারের উচ্চতা ২৯৬ মিটার। 
-  ১৯৯৩ সালে টাওয়ারটি তৈরি করা হয়। 

তথ্যসূত্র: i) Britannica.
         ii) Web Japan.

৭২.
OPEC কোথায় প্রতিষ্ঠিত হয়?
  1. ইরান
  2. সৌদি আরব
  3. ইরাক
  4. ভেনেজুয়েলা
ব্যাখ্যা

• OPEC:
- OPEC এর পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries.
- এটি পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: বাগদাদ, ইরাক।
- ১৯৬০ সালে OPEC গঠিত হয়।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫টি (ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা)।
- বর্তমান সদস্য: ১২টি।
- বর্তমান সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- ১৯৬৫ সালের পূর্বে এর সদর দপ্তর ছিল সুইজারল্যান্ডের জেনেভায়।
- সদস্য দেশগুলো হলো: আলজেরিয়া, কঙ্গো, নিরক্ষীয় গিনি, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভেনিজুয়েলা।

উল্লেখ্য,
- ১ জানুয়ারি, ২০২৪ তারিখে আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী অ্যাঙ্গোলা উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে মত বিরোধের পর OPEC থেকে বেরিয়ে এসেছে।

তথ্যসূত্র: OPEC এর ওয়েবসাইট।

৭৩.
বাংলাদেশে ভ্যাট (VAT) চালু হয় কত সালে?
  1. ১৯৯০
  2. ১৯৯১
  3. ১৯৯২
  4. ১৯৯৩
ব্যাখ্যা

• ভ্যাট:
- Value Added Tax, বা মূল্য সংযোজন কর।
 - বাংলাদেশের ভ্যাট চালু হয়- ১ জুলাই, ১৯৯১ সালে।
- ভ্যাট বা মূসক একটি পরোক্ষ কর।
- ভ্যাট থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়।
- বাংলাদেশ সরকারের দ্বিতীয় সর্বোচ্চ রাজস্ব আয় আসে আয়কর থেকে।

তথ্যসূত্র: NBR ওয়েবসাইট।

৭৪.
'কন্ট্রা' বিদ্রোহী গোষ্ঠী কোন দেশের?
  1. নিকারাগুয়া
  2. কোস্টারিকা
  3. এল সালভাদর 
  4. হন্ডুরাস 
ব্যাখ্যা

• কন্ট্রা:
- কন্ট্রা 'নিকারাগুয়া'র বিদ্রোহী গ্রুপ।
- নিকারাগুয়াতে ১৯৭৯ থেকে ১৯৯০ পর্যন্ত সক্রিয় কন্ট্রা গেরিলাদের উদ্দেশ্য ছিল সমাজতন্ত্রের বিরুদ্ধে কাজ করা।
- নিকারাগুয়ার এই গেরিলা গোষ্ঠিটি যুক্তরাষ্ট্রের অর্থায়ানে পরিচালিত হতো।
- কন্ট্রা বিদ্রোহীদের দাবির মুখে তৎকালীন সরকার ১৯৯০ সালে নির্বাচনের আয়োজন করে।
- কিন্তু আশ্চর্যজনকভাবে ডেনিয়েল ওর্তেগার সরকার নির্বাচনে পরাজিত হয়।
- ১৯৯০ সালের নির্বাচনের মধ্যে দিয়ে সমাপ্ত হয় কন্ট্রার লড়াকু ইতিহাস।

উল্লেখ্য,
- নিকারাগুয়া মধ্য আমেরিকার রাষ্ট্র।
- নিকারাগুয়াও স্পেনের উপনিবেশ ছিল।
- ১৮২১ সালে নিকারাগুয়া জাতীয় স্বাধীনতা লাভ করে।
- স্বাধীনতা লাভ করলেও নিকারাগুয়ার অর্থনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের কতৃত্ব স্থাপিত হয়।
- দেশটির রেলওয়ে, ব্যাংক, খনিজসম্পদ সব কিছুই মার্কিন পুঁজির অধীনে পরিচালিত হতে থাকে।
- নিকারাগুয়ার সরকার ও সেনাবাহিনী যেমন মার্কিন প্রশাসনের প্রভাবাধীন ছিল।
- অনেক মার্কিন সৈন্যও নিকারাগুয়াতে অবস্থান করত।
- এর বিরুদ্ধে ১৯২৬ সালে নিকারাগুয়াতে বিদ্রোহ শুরু হয়।
- ফ্রাঙ্কলিন রুজভেল্ট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর মার্কিন সৈন্যরা নিকারাগুয়া ত্যাগ করে।
- ১৯৩৭ সালের জানুয়ারি মাসে সমোজো দেশের প্রেসিডেন্ট পদ লাভ করেন।
- এই সমোজাদের শাসনকালে স্বৈরতন্ত্রের ত্রাসের রাজত্ব গড়ে ওঠে।
- ১৯৮২ সালে মার্কিন প্রেসিডেন্ট রিগানের প্রশাসন কন্ট্রা বিদ্রোহীদের সহায়তার জন্য প্রায় ১৯ মিলিয়ন এবং ১৯৮৪ সালে এসে প্রায় ২৪ মিলিয়ন ডলার অনুমোদন করে।

তথ্যসূত্র: Britannica.

৭৫.
বর্তমানে বাংলাদেশে কতটি ব্যাংক নোট প্রচলিত রয়েছে?
  1. পাঁচটি
  2. ছয়টি
  3. সাতটি
  4. আটটি
ব্যাখ্যা

• বাংলাদেশে প্রচলিত সরকারি নোট ৩টি।
- বাংলাদেশের প্রচলিত ১, ২ ও ৫ টাকার নোট হলো সরকারি নোট। 
- এসব নোট অর্থ মন্ত্রণালয় বের করে। 
- এগুলোতে অর্থসচিবের স্বাক্ষর থাকে।

• বাংলাদেশ ব্যাংক থেকে যেসব নোট বের করা হয় সেগুলো ব্যাংক নোট নামে পরিচিত।
- এসব নোটে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে।
- বর্তমানে দেশে সাতটি ব্যাংক নোট প্রচলিত রয়েছে।
- নোটগুলো হলো- ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ এবং ১০০০ টাকার নোট।


তথ্যসূত্র: বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট।

৭৬.
ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী হয় কবে? 
  1. ১৯০৫ সালে
  2. ১৬১০ সালে 
  3. ১৭১৭ সালে 
  4. ১৯৪৭ সালে 
ব্যাখ্যা

• ঢাকায় সর্বপ্রথম বাংলার রাজধানী স্থাপিত হয় — ১৬১০ খ্রিঃ। 

• রাজধানী হিসেবে ঢাকা:
- এটি বাংলাদেশের — বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত বৃহত্তম শহর।
- মুঘল সম্রাট আকবরের সময় বাংলার রাজধানী ছিল — বিহারের রাজমহল।
- মোঘল সম্রাট জাহাঙ্গীরের ইচ্ছানুযায়ী — ১৬১০ সালে ঢাকাকে সর্বপ্রথম সুবাহ বাংলার রাজধানী ঘোষণা করা হয়।
- সম্রাট জাহাঙ্গীর-এর নাম অনুসারে রাজধানীর নাম — 'জাহাঙ্গীরনগর' রাখা হয়।

উল্লেখ্য, 
• ১৬৫০ খ্রিষ্টাব্দে সুবেদার শাহ সুজা রাজধানী আবার রাজমহলে স্থানান্তর করেছিলেন। শাহ সুজার পতনের পর ১৬৬০ খ্রিষ্টাব্দে সুবেদার মীর জুমলা আবার রাজধানী ঢাকায় স্থানান্তর করেন।

• ১৭১৭ খ্রিষ্টাব্দে সুবেদার মুর্শিদ কুলি খান রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তর করেন।
- বঙ্গভঙ্গের পর ১৯০৫ সালে ঢাকাকে আসাম ও বাংলার রাজধানী করা হয়।

• কংগ্রেসের বাধার মুখে ব্রিটিশ রাজ আবার ১৯১১ সালে রাজধানী কলকাতায় ফিরিয়ে নেয়। ১৯৪৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসান এবং স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠার পর পূর্ব বাংলা নামে নতুন প্রদেশের রাজধানী হওয়ায় ঢাকার উথানে অধিকতর স্থায়ী উন্নয়ন সাধিত হয়।

• ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ চূড়ান্ত বিজয় অর্জন করে। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের রাজধানী হিসেবে ঢাকা রাজনৈতিক , প্রশাসনিক কার্যকলাপ এবং অর্থনৈতিক, সামাজিক, শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রমের সর্বাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্ররূপে মর্যাদা লাভ করে।

তথ্যসূত্র: ঢাকা জেলা, dhaka.gov.bd.জাতীয় তথ্য বাতায়ন।

৭৭.
ইরাক-ইরান যুদ্ধ বন্ধে জাতিসংঘ কবে শান্তিরক্ষী বাহিনী প্রেরণ করে?
  1. ১৯৮৫ সালে 
  2. ১৯৮৬ সালে 
  3. ১৯৮৭ সালে 
  4. ১৯৮৮ সালে 
ব্যাখ্যা

• UNIIMOG:
- UNIIMOG-এর পূর্ণরূপ: UNITED NATIONS IRAN-IRAQ MILITARY OBSERVER GROUP.
- জাতিসংঘ ইরাক-ইরান সামরিক পর্যবেক্ষক গ্রুপ (UNIIMOG)।
- ১৯৮৮ সালে ইরাক-ইরান যুদ্ধ বন্ধে জাতিসংঘ United Nations Iran-Iraq Military Observer Group (UNIIMOG) প্রেরণ করে।

উল্লেখ্য,
- সর্বপ্রথম বাংলাদেশ ১৯৮৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সৈন্য পাঠায়।
- ১৯৮৮ সালে বাংলাদেশ দুটি অপারেশনে অংশগ্রহণ করে, একটি ইরাক-ইরান (UNIIMOG) এবং অন্যটি নামিবিয়া (UNTAG)।
- বাংলাদেশ প্রথমবারের মতো ১৯৮৮ সালে UNIIMOG মিশনে ১৫ জন সদস্য প্রেরণ করে আনুষ্ঠানিকভাবে শান্তিরক্ষী মিশন কার্যক্রমে অংশগ্রহণ করে।

তথ্যসূত্র: UN Peacekeeping ওয়েবসাইট।

৭৮.
জাতিসংঘের আফ্রিকান অর্থনৈতিক ও সামাজিক কমিশন কোনটি? 
  1. ESCAP
  2. ESCWA
  3. ECLAC
  4. ECA
ব্যাখ্যা

▪ জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর অধীন ৫টি আঞ্চলিক অর্থনৈতিক কমিশন রয়েছে যা তাদের নিজ নিজ অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন এবং সহযোগিতার প্রচার করে থাকে। এগুলো হলো:- 
১। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCAP), ব্যাংকক, থাইল্যান্ড।
২। পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCWA),বৈরুত, লেবানন। 
৩। ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অর্থনৈতিক কমিশন (ECLAC), সান্তিয়াগো, চিলি।
৪। ইউরোপীয় অর্থনৈতিক কমিশন (ECE), জেনেভা, সুইজারল্যান্ড। 
৫। আফ্রিকান অর্থনৈতিক কমিশন (ECA), আদ্দিস আবাবা, ইথিওপিয়া।  

• এদের মধ্যে অন্যতম হলো ‘আফ্রিকান অর্থনৈতিক কমিশন’ বা ECA (The Economic Commission for Africa).
• এটি ১৯৫৮ সালে গঠিত হয়।
• এর সদস্য সংখ্যা ৫৪।
• এর সদরদপ্তর ইথিওপিয়ার আদ্দিস আবাবা শহরে অবস্থিত।

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।

৭৯.
'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' গানটির গীতিকার কে? 
  1. আবদুল লতিফ
  2. আবদুল আহাদ
  3. আলতাফ মাহমুদ
  4. আবদুল গাফ্‌ফার চৌধুরী
ব্যাখ্যা

• একুশে ফেব্রুয়ারি:
- আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির সুরকার — আলতাফ মাহমুদ।
- আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি -গানটির রচয়িতা আবদুল গাফ্‌ফার চৌধুরী।
- এই গানটি প্রথম হাসান হাফিজুর রহমান সম্পাদিত 'একুশে ফেব্রুয়ারি' (১৯৫৩) গ্রন্থে সংকলিত হয়।
- গানটির প্রথম সুরকার ছিলেন আবদুল লতিফ।
- বর্তমান সুরকার আলতাফ মাহমুদ।
- ঢাকা কলেজের নতুন নতুন ছাত্র ইউনিয়নের অভিষেক অনুষ্ঠানে গানটি প্রথম গাওয়া হয়।

তথ্যসূত্র - বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া ও ডেইলী স্টার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩।

৮০.
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা Transparency International প্রতিষ্ঠিত হয় কবে? 
  1. ১৯৯০ সালে
  2. ১৯৯২ সালে
  3. ১৯৯৩ সালে
  4. ১৯৯৫ সালে
ব্যাখ্যা

• Transparency International:
- Transparency International (TI) জার্মান ভিত্তিক একটি আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৯৩ সালে।
- প্রতিষ্ঠাতা: পিটার ইজেন।
- সদর দপ্তর: বার্লিন, জার্মানি।

উল্লেখ্য,
- এটি প্রতিবছর বিশ্বব্যাপী দুর্নীতি ধারণা সূচক (CPI) প্রকাশ করে।

তথ্যসূত্র: Transparency International ওয়েবসাইট।

৮১.
আশুগঞ্জ সার কারখানায় উৎপাদিত সারের নাম কি? 
  1. ইউরিয়া 
  2. টিএসপি 
  3. ডিএপি 
  4. কোনটিই নয় 
ব্যাখ্যা

• জিয়া সার কারখানা/আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেড (এএফসিসিএল ):
-  জিয়া সার কারখানা ব্রাক্ষণবাড়িয়ার আশুগঞ্জ এ অবস্থিত।
- এ সার কারখানা তে - ইউরিয়া উৎপাদিত হয়।
- ১৯৭৪ সালের অক্টোবর মাসে আশুগঞ্জ ফার্টিলাইজার এ্যান্ড কেমিক্যাল কোম্পানী (এএফসিসি) নামে এ কারখানা প্রাইভেট লিমিটেড কোম্পানী রূপে যাত্রা শুরু করে।
- তখন এর নাম ছিল আশুগঞ্জ ফর্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রি।
- এ কারখানার উৎপাদন শুরু হয় ১৯৮১ সালের শুরুর দিকে। 
-  ১২ ডিসেম্বর ১৯৮১ সালে তৎকালীন সরকারী সিদ্ধান্তে আশুগঞ্জ ফার্টিলাইজার এন্ড কেমিক্যাল কোম্পানী (এএফসিসি) এর নাম পরিবর্তন করে জিয়া ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড নামকরণ করা হয়।
- ০৭/০১/২০১০ তারিখে একনেক সভার সিদ্ধান্ত বাস্তবায়নের নিমিত্তে সার কারখানাটির নাম পরিবর্তন করে “আশুগঞ্জ ফার্টিলাইজার এ্যান্ড কেমিক্যাল কোম্পানী লিমিটেড (এএফসিসিএল)”করা হয়। 

তথ্যসূত্র: আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেড (এএফসিসিএল ) ওয়েবসাইট এবং জাতীয় তথ্য বাতায়ন ।

৮২.
নেলসন ম্যান্ডেলা কোন দ্বীপে কারান্তরীণ ছিলেন?
  1. গ্যালাপোগাস দ্বীপে
  2. কর্সিকা দ্বীপে
  3. সেন্ট হেলেনা দ্বীপে
  4. রোবেন দ্বীপে
ব্যাখ্যা

• নেলসন ম্যান্ডেলা (Nelson Mandela):
- দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ অধিকার প্রতিষ্ঠায় অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা।
- নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট।
- নেলসন ম্যান্ডেলার জন্ম ১৯১৮ সালের ১৮ জুলাই দক্ষিণ আফ্রিকার মভেজোতে।
- তার ডাকনাম মাদিবা, তাতা, রোলিহ্লাহ্লা, ডালিভুঙ্গা ইত্যাদি।
- ১৯৪২ সালে তিনি রাজনীতিতে যোগ দেন।
- ম্যান্ডেলাকে 'রোবেন দ্বীপ' এর কারাগারে ১৯৬৪ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত অন্তরীণ রাখা হয়।
- এখানে তিনি তাঁর ২৭ বছরের কারাবাসের প্রথম ১৮ বছর কাটান।
- ১৯৮২ সালের মার্চ মাসে ম্যান্ডেলাকে রবেন দ্বীপের কারাগার থেকে পোলসমুর কারাগারে স্থানান্তর করা হয়।
- ১৯৮৮ সালে ম্যান্ডেলাকে ভিক্টর ভার্সটার কারাগারে সরিয়ে নেয়া হয়।
- ভিক্টর ভার্সটার কারাগার থেকে ম্যান্ডেলাকে ১৯৯০ সালের ১১ই ফেব্রুয়ারি মুক্তি দেয়া হয়।
- তিনি কারাগারে থাকার সময় তার কয়েদী নম্বর ছিলো ৪৬৬।
- কারাদন্ডের সাল মিলিয়ে ‘৪৬৬৬৪’ গঠন করা হয় যা মেন্ডেলার এইডস বিরোধী প্রচারণার নাম।
- কারা মুক্তির পর ম্যান্ডেলা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের নেতৃত্ব গ্রহণ করেন।
- ১৯৯০ হতে ১৯৯৪ পর্যন্ত তিনি এই দলের নেতা ছিলেন।
- তিনি ১৯৯৪ থেকে ১৯৯৯ খ্রিস্টাব্দ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
- তিনি ২০১৩ সালের ৫ ডিসেম্বর জোহানেসবার্গে মৃত্যুবরণ করেন।

উল্লেখ্য,
- Long Walk to Freedom গ্রন্থটির রচয়িতা নেলসন ম্যান্ডেলা।

তথ্যসূত্র: i) Britannica.
         ii) History.com.

৮৩.
সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন?
  1. ৭২(১)
  2. ৭৩
  3. ৭৩(ক)
  4. ৭৪ 
ব্যাখ্যা

• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান:
- সংবিধানের - ৭২(১) অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি।
- তবে এক্ষেত্রে তিনি প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী তার দায়িত্ব পালন করবেন।
- নতুন সংসদের প্রথম অধিবেশনে ও নতুন বছরের অধিবেশনের সূচনায় রাষ্ট্রপতি সংসদে ভাষণদান করেন।
- রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে আলোচনা হয়।
- সময়ে সময়ে রাষ্ট্রপতি সংসদে বাণী প্রেরণ করেন।
- তিনি সংসদ মুলতবি রাখতে পারেন এবং প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শে তিনি সংসদ ভেঙ্গে দিতে পারেন।
- সংবিধানে বর্ণিত কয়েকটি পরিস্থিতিতে যেমন — রাষ্ট্রপতির অভিশংসন এর ক্ষেত্রে স্পিকার সংসদ আহ্বান করতে পারেন।

অন্যদিকে, 
- অনুচ্ছেদ: ৭৩ - সংসদে রাষ্ট্রপতির ভাষণ ও বাণী।
- অনুচ্ছেদ: ৭৩(ক) - সংসদ সম্পর্কে মন্ত্রীগণের অধিকার।
- অনুচ্ছেদ: ৭৪ - স্পীকার ও ডেপুটি স্পীকার।

তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান।

৮৪.
দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ জলসীমার দাবিদার নয় কোন রাষ্ট্র?
  1. জাপান 
  2. ভিয়েতনাম
  3. মালয়েশিয়া
  4. ফিলিপাইন
ব্যাখ্যা

• দক্ষিণ চীন সাগরে সীমানা নিয়ে বিরোধ: 
- চীন, ভিয়েতনাম, ফিলিপাইন, তাইওয়ান, মালয়েশিয়া, ব্রুনেই- এদের দক্ষিণ চীন সাগরে সীমানা নিয়ে বিরোধ রয়েছে।

উল্লেখ্য,
- দক্ষিণ চীন সাগর একটি প্রধান সমুদ্র পথ।
- জাতিসংঘের বাণিজ্য এবং উন্নয়ন বিষয়ক সংস্থা আংকটাডের অনুমান, বিশ্বের মোট বাণিজ্যের প্রায় ২১ শতাংশ ২০১৬ সালে এই সমুদ্র পথে পরিবহন করা হয়েছে, যার পরিমাণ প্রায় ৩.৩৭ ট্রিলিয়ন ডলার।
- এছাড়া এখানে মৎস্য সম্পদও আছে প্রচুর।
- পুরো অঞ্চলের লাখ লাখ মানুষ এই সাগরে মাছ ধরে জীবন চালায়।
- বিশ্বের প্রায় অর্ধেক মাছ ধরা জাহাজ ও নৌকা চলে এখানে।

⇒ চীন যে ধরণের ব্যাপক দাবি শুরু করেছে, যার মধ্যে বিভিন্ন দ্বীপপুঞ্জ এবং সংলগ্ন জলসীমাও রয়েছে, তা ভিয়েতনাম, ফিলিপিন্স, তাইওয়ান, মালয়েশিয়া এবং ব্রুনেইকে ক্ষুব্ধ করেছে।
- এসব দেশও এখন দক্ষিণ চীন সাগরে সীমানা নিয়ে পাল্টা দাবি করছে।
- অন্যান্য দেশও সাগরের মাঝখানে প্যারাসেল এবং স্প্র্যাটলি দ্বীপপুঞ্জ এবং সাগরের বিভিন্ন অঞ্চলের ওপর তাদের অধিকার দাবি করছে।

⇒ দক্ষিণ চীন সাগরের সবচেয়ে বড় অংশটি দাবি করে চীন।
- তথাকথিত নাইন-ড্যাশ লাইনের মাধ্যমে চীন তাদের এই সীমানা চিহ্নিত করে রেখেছে।
- মোট নয়টি ড্যাশ চিহ্ন দিয়ে এই নাইন-ড্যাশ লাইনটি তৈরি।
- এটি চীনের সবচেয়ে দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হাইনান থেকে শত শত মাইল দক্ষিণ এবং পূর্বদিক পর্যন্ত বিস্তৃত।

অন্যদিকে,
- জাপান বিরােধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয়।

তথ্যসূত্র: ব্রিটানিকা। 

৮৫.
পাকিস্তানের পক্ষে 'সিমলা চুক্তি' কে স্বাক্ষর করেন?
  1. আইয়ুব খান
  2. জুলফিকার আলী ভুট্টো
  3. ইয়াহিয়া খান
  4. পারভেজ মুশাররফ
ব্যাখ্যা

• সিমলা চুক্তি (Simla Agreement):
- ১৯৭১ সালে ভারত পাকিস্তান সমঝোতার মাধ্যমে যে নিয়ন্ত্রণ সীমা তৈরি হয় তার নাম এল.ও.সি বা লাইন অব কন্ট্রোল।
- ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে কেন্দ্র করে পরবর্তী সম্পর্ক স্বাভাবিক করতে এবং যুদ্ধবন্দীদের হস্তান্তরের উদ্দেশ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়।
- এই চুক্তির অধীনেই ভারত সব যুদ্ধবন্দিকে বিনা বিচারে পাকিস্তানে ফেরত পাঠায়।
- স্বাক্ষরিত হয়: ২ জুলাই, ১৯৭২।
- চুক্তি স্বাক্ষরের স্থান: সিমলা, হিমাচল প্রদেশ, ভারত।
- চুক্তি স্বাক্ষরকারী: ভারত ও পাকিস্তান।
- ভারতের পক্ষে: প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।
- পাকিস্তানের পক্ষে: প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো।
- চুক্তির লক্ষ্য: ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধপূর্ণ বিষয়াবলীর শান্তিপূর্ণ সমাধান, বন্ধুত্বপূর্ণ পারস্পারিক সহাবস্তান, যুদ্ধবন্দী বিনিময়, লাইন অব কন্ট্রোলকে বিরোধপূর্ণ কাশ্মীরের সীমানা হিসাবে পুনঃনির্ধারণ ইত্যাদি।

উল্লেখ্য,
আন্তর্জাতিক সীমারেখা:
- ম্যাকমোহন লাইন: ভারত ও চীন,
- র‍্যাডক্লিফ লাইন: ভারত ও পাকিস্তান,
- ডুরান্ড লাইন: পাকিস্তান ও আফগানিস্তান,
- তিন বিঘা করিডোর: ভারত ও বাংলাদেশ,
- লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (LAC ): ভারত ও চীন।

তথ্যসূত্র: UN Peacemaker.

৮৬.
বিশ্বব্যাংক কত সালে সুশাসনের সংজ্ঞা প্রদান করে?
  1. ১৯৮৯ সালে
  2. ১৯৯১ সালে
  3. ১৯৯২ সালে
  4. ১৯৯৪ সালে
ব্যাখ্যা

• সুশাসন:
- বর্তমান বিশ্বে একটি জনপ্রিয় ধারণা হল সুশাসন।
- সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে সুশাসন।
- বিশ্বব্যাংক ১৯৯২ সালে সুশাসনের সংজ্ঞা প্রদান করে।
- ১৯৮৯ সালে বিশ্বব্যাংকের এক প্রতিবেদন সর্বপ্রথম সুশাসন প্রত্যয়টি ব্যবহার করা হয়।
- বিশ্বব্যাংক সুশাসনের সংজ্ঞা প্রদান করেছে - শাসন প্রক্রিয়া এবং উন্নয়ন রিপোর্টে।
- ২০০০ সালে বিশ্বব্যাংক সুশাসনের চারটি স্তম্ভ ঘোষণা করে।
- এ চারটি স্তম্ভ হল− দায়িত্বশীলতা, স্বচ্ছতা, আইনী কাঠামো ও অংশগ্রহণ।

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন- প্রথম পত্র, HSC Programme, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮৭.
বেনাপোল স্থলবন্দর যশোর জেলার কোন উপজেলায় অবস্থিত? 
  1. শার্শা
  2. বাঘারপাড়া
  3. ঝিকরগাছা
  4. মনিরামপুর
ব্যাখ্যা

• বেনাপোল স্থলবন্দর:
- বাংলাদেশের সর্ববৃহৎ স্থল বন্দর বেনাপোল স্থলবন্দর।
- বেনাপোল স্থলবন্দর যশোর জেলার 'শার্শা' উপজেলার বেনাপোল সীমান্তে অবস্থিত।
- মোট ৮৬.৬৮ একর এলাকা জুড়ে বিস্তৃত।
- স্থলবন্দরটি ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি/রপ্তানির জন্য একটি গুরুত্বপূর্ণ বন্দর হিসেবে কাজ করে।।
- বাংলাদেশ-ভারতের মধ্যকার গুরুত্বপূর্ণ তল্লাশী ঘাঁটি ও আন্তর্জাতিক স্থলবন্দর হিসেবে পরিচিত।
- দেশের স্থল বাণিজ্যের প্রায় ৯০% এ বন্দরের মাধ্যমে হয়ে থাকে।

⇒ কয়েকটি স্থলবন্দরের নাম ও অবস্থান:
- বুড়িমারী স্থলবন্দর: পাটগ্রাম, লালমনিরহাট।
- আখাউড়া স্থলবন্দর: আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া।
- ভোমরা স্থলবন্দর: ভোমরা, সাতক্ষীরা সদর।
- নাকুগাঁও স্থলবন্দর: নালিতাবাড়ী, শেরপুর।
- তামাবিল স্থলবন্দর: গোয়াইনঘাট সিলেট।
- সোনাহাট স্থলবন্দর: ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম।
- দর্শনা স্থলবন্দর: দামুরহুদা, চুয়াডাঙ্গা।
- বিলোনিয়া স্থলবন্দর: বিলোনিয়া, ফেনী।

তথ্যসূত্র: বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ। 

৮৮.
উন্নত রাজনৈতিক সংস্কৃতিতে সরকারি দলের ন্যায় ছায়া মন্ত্রিসভা গঠন করে কে?
  1. চাপ সৃষ্টিকারী গোষ্ঠী
  2. প্রধানমন্ত্রী
  3. বিরোধী দল
  4. সুশীল সমাজ 
ব্যাখ্যা

- প্রতিনিধিত্বশীল গণতন্ত্রে 'বিকল্প সরকার' বলা হয় বিরোধী দলকে।
- উন্নত রাজনৈতিক সংস্কৃতিতে বিরোধী দলও সরকারি দলের ন্যায় গঠন করে- ছায়া মন্ত্রিসভা।
- সরকার যেন স্বৈরাচারি ও দুর্নীতিপরায়ণ না হয় সেজন্যে বিরোধী দল ছায়া সরকার বা বিকল্প সরকারের ভূমিকা পালনের মাধ্যমে সরকারের উপর চাপ সৃষ্টি করে থাকে।
- বর্তমান সময়ে গণতন্ত্রের অপর নাম হল দলীয় শাসন।

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

৮৯.
'হর্ন অফ আফ্রিকা'র অন্তর্ভুক্ত নয় কোন দেশটি?
  1. বুরুন্ডি
  2. ইরিত্রিয়া
  3. সোমালিয়া
  4. জিবুতি
ব্যাখ্যা

• হর্ন অফ আফ্রিকা:
- আফ্রিকার হর্ন বলতে পূর্ব আফ্রিকার অঞ্চল বোঝানো হয়।
- আফ্রিকার মানচিত্র লক্ষ্য করলে দেখা যায় এর উত্তর-পূর্ব অংশ আরব সাগরে শিং এর মত বর্ধিত হয়েছে।
- এর অংশগুলো হলো জিবুতি, ইরিত্রিয়া, ইথিওপিয়া এবং সোমালিয়া দেশগুলির আবাসস্থল।
- হর্ন অফ আফ্রিকা অঞ্চলের একটি অংশ সোমালি উপদ্বীপ নামেও পরিচিত।
- হর্নে ইথিওপিয়ান মালভূমির উচ্চভূমি, ওগাডেন মরুভূমি এবং ইরিথ্রিয়ান, এবং সোমালিয়ান উপকূলের মতো বিভিন্ন অঞ্চল রয়েছে এবং এটি আমহারা, টাইগ্রে, ওরোমো এবং সোমালি জনগণের আবাসস্থল।
- এর উপকূল লোহিত সাগর, এডেন উপসাগর এবং ভারত মহাসাগর দ্বারা ঘেরা।
- এটি দীর্ঘদিন ধরে আরব উপদ্বীপ এবং দক্ষিণ-পশ্চিম এশিয়ার সাথে যোগাযোগ করেছে।

তথ্যসূত্র: ব্রিটেনিকা ওয়েবসাইট।

৯০.
'ডেটন চুক্তি' কোথায় স্বাক্ষরিত হয়?
  1. লন্ডন
  2. জেনেভা
  3. প্যারিস
  4. নিউইয়র্ক
ব্যাখ্যা

• ডেটন চুক্তি (Dayton Agreement):
- এই চুক্তির পূর্ণরূপ: The General Framework Agreement for Peace in Bosnia and Herzegovina.
- এটি একটি শান্তিচুক্তি।
- প্রক্রিয়াটির নেতৃত্বে ছিলেন প্রধান মার্কিন শান্তি আলোচনাকারী রিচার্ড হলব্রুক।
- চুক্তি স্বাক্ষরিত হয়: ১৪ ডিসেম্বর, ১৯৯৫।
- চুক্তি স্বাক্ষরের স্থান: প্যারিস, ফ্রান্স।
- পক্ষসমূহ: বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, ক্রোয়েশিয়া, সার্বিয়া।
- স্বাক্ষরকারী: ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট ফ্রানজো তুজমান, সার্বিয়ার প্রেসিডেন্ট স্লোবোদান মিলোসেভিচ (যাঁকে পরে হেগে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে ঘোষণা করা হয়েছিল) এবং বসনিয়া ও হার্জেগোভিনার প্রেসিডেন্ট এলিজা আইজেবগোভিচ।
- মধ্যস্থতাকারী: তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন।
- উদ্দেশ্য: সার্বিয়া ও বসনিয়া-হার্জেগোভিনা সমস্যার সমাধান। 

উল্লেখ্য, 
- যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ডেটনের বাইরে রাইট-প্যাটারসন বিমান ঘাঁটিতে আলোচনা অনুষ্ঠিত হওয়ায় এই চুক্তিটি ডেটন চুক্তি নামে পরিচিত । 

তথ্যসূত্র: i) OSCE.org.
        ii) Britannica.

৯১.
'বালিশিরা ভ্যালি' বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?  
  1. সুনামগঞ্জ
  2. মৌলভীবাজার
  3. হবিগঞ্জ
  4. সিলেট
ব্যাখ্যা

- 'বালিশিরা ভ্যালি' বাংলাদেশের মৌলভীবাজারে অবস্থিত। 

অন্যদিকে,
- সাজেক ভ্যালি - রাঙামাটি,
- হালদা ভ্যালি অবস্থিত — খাগড়াছড়ি।
- সাঙ্গু ভ্যালি - চট্টগ্রাম, 
- ভেঙ্গি ভ্যালি - রাঙামাটি,
- মিরিঞ্জা ভ্যালি - বান্দরবান জেলা, 
- নাপিত খালি ভ্যালি - কক্সবাজার।

তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন ও দৈনিক পত্রিকা।

৯২.
কোন সম্মেলনে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়?
  1. ওয়াশিংন সম্মেলন
  2. আটলান্টিক সম্মেলন
  3. সানফ্রান্সিসস্কো সম্মেলন
  4. ইয়াল্টা সম্মেলন
ব্যাখ্যা

• সানফ্রান্সিসকো সম্মেলন:
- সান ফ্রান্সিসকো সম্মেলন জাতিসংঘ প্রতিষ্ঠা সম্মেলন হিসেবেও পরিচিত।
- এ সম্মেলনে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- ১৯৪৫ সালের ২৫ এপ্রিল - ২৬ জুন পর্যন্ত সান ফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্রে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বশক্তির মধ্যে সহযোগিতা প্রতিষ্ঠার এক গুরুত্বপূর্ণ উদ্যোগ।
- এই সম্মেলনে ৫০টি দেশ অংশগ্রহণ করেছিল।

⇒ এই সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল জাতিসংঘ প্রতিষ্ঠার জন্য একটি আন্তর্জাতিক সংস্থা গঠন করা, যা যুদ্ধ এবং সংঘাত প্রতিরোধ করবে এবং বিশ্বের শান্তি ও নিরাপত্তা বজায় রাখবে। 
- সান ফ্রান্সিসকো সম্মেলনে ৫০টি দেশ অংশগ্রহণ করে এবং তারা জাতিসংঘের সংবিধান বা চার্টার অনুমোদন করে।
- এই সম্মেলনে প্রধানভাবে মিত্র শক্তি বা Allied Powers-এর ৫০টি দেশ অংশগ্রহণ করে, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল: যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন, চীন, ফ্রান্স।
- ১৯৪৫ সালের ২৪শে অক্টোবর নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যসহ অধিকাংশ প্রতিষ্ঠাতা রাষ্ট্র জাতিসংঘ সনদ অনুমোদন করে এবং একে স্বীকৃতি প্রদান করে।
- সেজন্য ২৪শে অক্টোবর জাতিসংঘের জন্ম দিনকে সারা বিশ্বব্যাপী জাতিসংঘ দিবস হিসেবে পালন করা হয়।

তথ্যসূত্র: UN ওয়েবসাইট।

৯৩.
অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?
  1. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  2. এ কে ফজলুল হক
  3. খাজা নাজিমউদ্দীন
  4. আবুল হাশেম
ব্যাখ্যা

• হোসেন শহীদ সোহ্‌রাওয়ার্দী:
- তিনি ১৮৯২ সালে ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় জন্মগ্রহণ করেন।
- অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বি.এস.সি (সম্মান) ও বি.সি.এল ডিগ্রি লাভ করেন এবং পরে লন্ডনের গ্রেইজ ইন থেকে ব্যরিস্টার-এট-ল সম্পন্ন করেন।
- ১৯২০ সালে ইংল্যান্ড থেকে ভারতে ফিরেই তিনি রাজনীতিতে অংশগ্রহণ করেন।
- ১৯২৪ সালে কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র, ১৯৩৭ সালের নির্বাচনোত্তর ফজলুল হক কোয়ালিশন মন্ত্রিসভার শ্রম ও বাণিজ্য মন্ত্রী, ১৯৪৩-১৯৪৫ সালে খাজা নাজিমউদ্দীন মন্ত্রিসভায় বেসামরিক সরবরাহ মন্ত্রী, ১৯৪৬-৪৭ সালে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, পাকিস্তান আমলে ১৯৫৪-৫৫ সালে মোহাম্মদ আলীর মন্ত্রিসভায় আইনমন্ত্রী এবং ১৯৫৬-১৯৫৭ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন।

- তিনি ছিলেন অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী।
- ১৯৪৯ সালের ২৩ জুন পাকিস্তানের প্রথম ও প্রধান বিরোধীদল আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার ক্ষেত্রেও সোহ্‌রাওয়ার্দীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
- পাকিস্তানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট (এন.ডি.এফ) গঠন করে তিনি ১৯৬২-৬৩ সালের আইয়ুব-বিরোধী সম্মিলিত জোটের আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করেন।
- গণতান্ত্রিক রীতি ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, তাই সুধী সমাজ কর্তৃক 'গণতন্ত্রের মানসপুত্র' বলে আখ্যায়িত হন।
- সোহ্‌রাওয়ার্দী ১৯৬৩ সালের ৫ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি, বাংলাপিডিয়া, পৌরনীতি ও সুশাসন - দ্বিতীয় পত্র - এইচ এস সি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং আওয়ামী লীগের ওয়েবসাইট।

৯৪.
নিচের কোন জেলায় প্লাইস্টোসিন কালের সোপান দেখা যায়?
  1. বান্দরবান 
  2. কুষ্টিয়া 
  3. কুমিল্লা 
  4. বরিশাল
ব্যাখ্যা

বাংলাদেশের ভূপ্রকৃতি:
- ভূপ্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে তিনটি ভাগে ভাগ করা যায়।
- এগুলো হলো:
• টারশিয়ারি যুগের পাহাড়সমূহ,
• প্লাইস্টোসিনকালের সোপানসমূহ এবং
• সাম্প্রতিককালের প্লাবন সমভূমি।

⇒ প্লাইস্টোসিনকালের সোপানসমূহ:
- আনুমানিক ২৫,০০০ বছর পূর্বের সময়কে প্লাইস্টোসিনকাল বলে।
- এ অঞ্চলের মাটির রং লাল ও ধূসর।
- দেশের উত্তর-পশ্চিমাংশের বরেন্দ্রভূমি, মধ্যভাগের মধুপুর ও ভাওয়ালের গড় এবং কুমিল্লা জেলার লালমাই পাহাড় বা উচ্চভূমি এর অন্তর্ভুক্ত।
- প্লাইস্টোসিনকালে এসব উচ্চভূমি গঠিত হয়েছিল বলে ধারণা করা হয়।

তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯৫.
'ব্ল্যাক ক্যাট' কোন দেশের কমান্ডো বাহিনী?
  1. ফ্রান্স 
  2. ভারত 
  3. ফিলিপাইন 
  4. মিয়ানমার 
ব্যাখ্যা

- 'ব্ল্যাক ক্যাট' ভারতের কমান্ডো বাহিনী।

• ব্ল্যাক ক্যাট (BLACK CAT):
- ভারতের ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি) সাধারণত 'ব্ল্যাক ক্যাট' নামে পরিচিত।
- এটি ভারতের কমান্ডো বাহিনী।
- এটা একটা কম্বাইন্ড কাউন্টার টেররিজম এলিট ফোর্স যেখানে সব বাহিনী থেকেই বাছাই করে লোক নেয়া হয়।
- এটি শুধু ভারতের অভ্যন্তরেই কাজ করে।
- এটি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে।
- প্রতিষ্ঠিত হয় ১৬ই অক্টোবর, ১৯৮৪ সালে।
- এর সদরদপ্তর: নয়াদিল্লি, ভারত।

তথ্যসূত্র: Indian National Security Guard Website.