পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ২২ আগস্ট, ২০২১সময়50 minutes১০২ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০৪
সিলেবাস
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাইফার অফিসার-১৩.০৪.২০১২ (গ্রেড-৯)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ২২ আগস্ট, ২০২১ · ১০৪ প্রশ্ন

.
চর্যাপদ আবিষ্কার হয় কোন দেশ থেকে?
  1. ক) চীন
  2. খ) নেপাল
  3. গ) মায়ানমার
  4. ঘ) ভারত
সঠিক উত্তর:
খ) নেপাল
উত্তর
সঠিক উত্তর:
খ) নেপাল
ব্যাখ্যা

- চর্যাপদ বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ/কবিতা সংকলন/ গানের সংকলন। যা বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন।
- এটি বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন।
- ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজ দরবারের গ্রন্থাগার থেকে এটি আবিষ্কার করেন।
- চর্যাপদে সবচেয়ে বেশি পদ রচনা করেন কাহ্নপা।

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

.
ভানুসিংহ কার ছদ্মনাম ?
  1. ক) প্রমথ চৌধুরী
  2. খ) মোহিতলাল মজুমদার
  3. গ) রবীন্দ্রনাথ ঠাকুর
  4. ঘ) রামমোহন
সঠিক উত্তর:
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা

রবীন্দ্রনাথের ছদ্মনাম - ভানুসিংহ ঠাকুর৷
প্রমথ চৌধুরীর ছদ্মনাম - বীরবল।

Source: LiveMCQ Lecture

.
ড. মুহাম্মদ শহীদুল্লাহ প্রধানত কোন ধরনের ব্যক্তিত্ব ছিলেন ?
  1. ক) কবি
  2. খ) ঐতিহাসিক
  3. গ) সমাজ সংস্কারক
  4. ঘ) ভাষাতত্ত্ববিদ
সঠিক উত্তর:
ঘ) ভাষাতত্ত্ববিদ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভাষাতত্ত্ববিদ
ব্যাখ্যা

মুহম্মদ শহীদুল্লাহ্ (১৮৮৫-১৯৬৯): শিক্ষাবিদ, সাহিত্যিক ও ভাষাতত্ত্ববিদ।

তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলি হলো:
- সিন্দবাদ সওদাগরের গল্প (১৯২২),
- ভাষা ও সাহিত্য (১৯৩১),
- বাঙ্গালা ব্যাকরণ (১৯৩৬),
- দীওয়ান-ই-হাফিজ (১৯৩৮),
- শিকওয়াহ ও জওয়াব-ই-শিকওয়াহ (১৯৪২),
- রুবাইয়াত-ই-উমর খয়্যাম (১৯৪২),
- Essays on Islam (১৯৪৫),
- আমাদের সমস্যা (১৯৪৯),
- পদ্মাবতী (১৯৫০),
- বাংলা সাহিত্যের কথা (২ খন্ড ১৯৫৩, ১৯৬৫),
- বিদ্যাপতি শতক (১৯৫৪),
- বাংলা আদব কী তারিখ (১৯৫৭),
- বাংলা সাহিত্যের ইতিহাস (১৯৫৭),
- বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত (১৯৫৯),
- কুরআন শরীফ (১৯৬৩),
- অমরকাব্য (১৯৬৩),
- সেকালের রূপকথা (১৯৬৫)।

সোর্সঃ বাংলাপিডিয়া।

.
বিহারীলাল চক্রবর্তীকে কে ভোরের পাখি বলেছেন?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) কাজী নজরুল ইসলাম
  3. গ) বিদ্যাসাগর
  4. ঘ) শরৎচন্দ্র
সঠিক উত্তর:
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা

• আধুনিক বাংলা সাহিত্যে গীতি কবিতার প্রবর্তক বিহারীলাল চক্রবর্তী।
• রবীন্দ্রনাথ ঠাকুর তাকে 'ভোরের পাখি' বলে আখ্যায়িত করেন।

তাঁর রচিত কাব্যগ্রন্থঃ
- সারদামঙ্গল (এটি তাঁর শ্রেষ্ঠ রচনা),
- স্বপ্নদর্শন,
- সঙ্গীত শতক,
- বঙ্গসুন্দরী,
- নিসর্গ সন্দর্শন,
- বন্ধুবিয়োগ,
- সাধের আসন,
- ধুমকেতু ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
“কবর” নাটক কার রচনা?
  1. ক) হুমায়ুন আহমেদ
  2. খ) মুনীর চৌধুরী
  3. গ) মামুনুর রশিদ
  4. ঘ) আল মামুন
সঠিক উত্তর:
খ) মুনীর চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
খ) মুনীর চৌধুরী
ব্যাখ্যা

মুনীর চৌধুরীর মৌলিক নাটকঃ
- রক্তাক্ত প্রান্তর,
- চিঠি,
- কবর,
- দন্ডকারণ্য।

অনুবাদ নাটকঃ
- কেউ কিছু বলতে পারে না,
- রূপার কৌটা ও
- মুখরা রমণী বশীকরণ।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
কোন গ্রন্থটি উপন্যাস?
  1. ক) পদ্মাবতী
  2. খ) মহাশ্মশান
  3. গ) শেষের কবিতা
  4. ঘ) রক্তাক্ত প্রান্তর
সঠিক উত্তর:
গ) শেষের কবিতা
উত্তর
সঠিক উত্তর:
গ) শেষের কবিতা
ব্যাখ্যা

'শেষের কবিতা' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস।

এ উপন্যাসের চরিত্র গুলাে হলাে-
- অমিত,
- লাবণ্য,
- কেতকী রায় এবং
- শােভনলাল।

সোর্সঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
“অচলা” শরৎচন্দ্রের কোন উপন্যাসের নায়িকা?
  1. ক) দত্তা
  2. খ) দেনা পাওনা
  3. গ) গৃহদাহ
  4. ঘ) চরিত্রহীন
সঠিক উত্তর:
গ) গৃহদাহ
উত্তর
সঠিক উত্তর:
গ) গৃহদাহ
ব্যাখ্যা

- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গৃহদাহ উপন্যাসে ত্রিভুজ প্রেমের চিত্র অঙ্কিত হয়েছে।
- মহিম ও সুরেশ এই দুই পুরুষের প্রতি অচলার আকর্ষণ-বিকর্ষণ এই উপন্যাসের কেন্দ্রীয় উপকরণ।
- উপন্যাসে শরৎচন্দ্র হিন্দু বিধবা মৃনালকে আদর্শ হিসেবে রূপায়িত করেছেন।

চরিত্রসমূহঃ
তিনটি প্রধান চরিত্র-
- অচলা,
- মহিম ও
- সুরেশ।

উৎস: লাইভ এমসিকিউ লেকচার।

 
.
“চাচা কাহিনীর” লেখক কে?
  1. ক) সৈয়দ শামসুল হক
  2. খ) মুজতবা আলী
  3. গ) শওকত ওসমান
  4. ঘ) ফররুখ আহমেদ
সঠিক উত্তর:
খ) মুজতবা আলী
উত্তর
সঠিক উত্তর:
খ) মুজতবা আলী
ব্যাখ্যা

- সৈয়দ মুজতবা আলী একজন বাঙালি সাহিত্যিক ও শিক্ষাবিদ।
গ্রন্থাকারে তাঁর মোট ত্রিশটি উপন্যাস, গল্প, প্রবন্ধ ও ভ্রমণকাহিনী প্রকাশিত হয়েছে। সেগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো:

ভ্রমণ কাহিনীঃ
- দেশে বিদেশে
- জলে ডাঙ্গায়

রম্যরচনাঃ
- পঞ্চতন্ত্র,
- ময়ূরকণ্ঠী

ছোটগল্পঃ
- চাচা কাহিনী,
- টুনি মেম।

উৎসঃ বাংলাপিডিয়া এবং লাইভ এমসিকিউ লেকচার।

.
বাংলা সাহিত্যের আদিগ্রন্থ কোনটি?
  1. ক) শ্রীকৃষ্ণ বিজয়
  2. খ) শ্রীকৃষ্ণ কীর্তন
  3. গ) শুন্য পূরাণ
  4. ঘ) চর্যাপদ
সঠিক উত্তর:
ঘ) চর্যাপদ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) চর্যাপদ
ব্যাখ্যা

- চর্যাপদ বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ/কবিতা সংকলন/ গানের সংকলন।
- এটি বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন।
- ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজ দরবারের গ্রন্থাগার থেকে এটি আবিষ্কার করেন।
- চর্যাপদের চর্যাগুলো রচনা করেন বৌদ্ধ সহজিয়াগণ।
- চর্যাপদে বৌদ্ধধর্মের কথা বলা হয়েছে।

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১০.
বাংলা কবিতার ছন্দ প্রধানত কত প্রকার?
  1. ক) এক
  2. খ) দুই
  3. গ) তিন
  4. ঘ) চার
সঠিক উত্তর:
গ) তিন
উত্তর
সঠিক উত্তর:
গ) তিন
ব্যাখ্যা

- হাজার বছর বয়সী বাংলা কাব্যে সময়ের ধারাবাহিকতায় নতুন নতুন ছন্দের উদ্ভব ঘটলেও এর প্রধান শাখা হচ্ছে তিনটি:
- মাত্রাবৃত্ত,
- স্বরবৃত্ত ও
- অক্ষরবৃত্ত।

সোর্সঃ বাংলাপিডিয়া।

১১.
“জয়গুন” কোন উপন্যাসের চরিত্র?
  1. ক) সূর্যদীঘল বাড়ি
  2. খ) সারেং বউ
  3. গ) মৃত্যু ক্ষুধা
  4. ঘ) চাঁদের আমবস্যা
সঠিক উত্তর:
ক) সূর্যদীঘল বাড়ি
উত্তর
সঠিক উত্তর:
ক) সূর্যদীঘল বাড়ি
ব্যাখ্যা

আবু ইসহাক (১৯২৬-২০০৩): কথাসাহিত্যিক, অভিধান-প্রণেতা৷

- বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ, সাম্প্রদায়িক দাঙ্গা, দেশবিভাগ প্রভৃতি পরপর চারটি বড় ঐতিহাসিক ঘটনার পটভূমিতে তিনি রচনা করেন 'সূর্য দীঘল বাড়ী' (১৯৫৫)।
- স্বামী পরিত্যক্তা জয়গুনের দু-সন্তানকে নিয়ে বেঁচে থাকার সংগ্রাম উপন্যাসের মূল বিষয়বস্ত্ত।
- দুর্ভিক্ষ-পীড়িত জয়গুন অন্নের সন্ধানে প্রথমে গ্রাম ছেড়ে শহরে যায়, কিন্তু নগরজীবনের নিঃস্ব, তিক্ত ও পঙ্কিল অবস্থায় টিকতে না পেরে আবার স্বগ্রামে ফিরে আসে। কিন্তু সমাজপতিদের ধর্মান্ধতা ও প্রতিহিংসার শিকার হয়ে প্রতিকারহীন নির্যাতন ও দুর্দশার মধ্যে পড়ে। লেখক দেখিয়েছেন পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠিত হলেও গ্রামের শ্রমজীবী মানুষের আর্থিক পরিবর্তন আনতে পারেনি, দুর্ভোগ বেড়েছে।

- সূর্য দীঘল বাড়ীর চলচ্চিত্রায়ন এবং একাধিক বিদেশি ভাষায় অনূদিত হয়।

উৎসঃ বাংলাপিডিয়া।

১২.
“মহুয়া পালা” কে রচনা করেছেন?
  1. ক) দ্বিজকানাই
  2. খ) মনসুর বয়াতী
  3. গ) গরীবউল্লাহ
  4. ঘ) নয়ন চাঁদ ঘোষ
সঠিক উত্তর:
ক) দ্বিজকানাই
উত্তর
সঠিক উত্তর:
ক) দ্বিজকানাই
ব্যাখ্যা

- নমশূদ্রের ব্রাহ্মণ কবি দ্বিজ কানাই ১৬৫০ খিষ্ট্রাব্দের দিকে 'মহুয়া পালা' রচনা করেন বলে অধ্যাপক দীনেশচন্দ্রের ধারণা।
- এই পালার কাহিনীর সঙ্গে কবির ব্যক্তিগত প্রেমবঞ্চনার বেদনার সাদৃশ্য রয়েছে।

- মহুয়ার পালার প্রধান কয়েকটি চরিত্রঃ
- মহুয়া,
- নদের চাঁদ,
- হুমরা বেদে,
- সাধু।

সোর্সঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১৩.
“আমার সন্তান যেন থাকে দুধে ভাতে” কার রচনা?
  1. ক) কানাহরিদত্ত
  2. খ) ভারত চন্দ্র
  3. গ) রবীন্দ্রনাথ ঠাকুর
  4. ঘ) কাজী নজরুল ইসলাম
সঠিক উত্তর:
খ) ভারত চন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
খ) ভারত চন্দ্র
ব্যাখ্যা

- অষ্টাদশ শতকের শ্রেষ্ট কবি এবং মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবে সুপরিচিত ভারতচন্দ্র রায় গুনাকর।
- ''অন্নদামঙ্গল'' কাব্যগ্রন্থের রচয়িতা তিনি।
- তাঁর অপর গ্রন্থ ‘সত্যপীরের পাঁচালী’।
- ভারতচন্দ্র সভাকবি ছিলেন নবদ্বীপের (নদীয়া) রাজা কৃষ্ণচন্দ্রের।
- ভারতচন্দ্র ‘রায় গুণাকর’ উপাধি প্রদান করেন নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র।
- ভারতচন্দ্র রায়গুণাকরকে মধ্যযুগের শেষ বড় কবি বা নাগরিক কবিও বলা হয়।

তার কিছু বিখ্যাত উক্তিঃ
- ''আমার সন্তান যেন থাকে দুধে ভাতে।''
- ''মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন।''
- “নগর পুড়িলে দেবালয় কি এড়ায়?”

সূত্রঃ বাংলাপিডিয়া; লাইভএমসিকিউ লেকচার; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১৪.
কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা?
  1. ক) নৌকা ডুবি
  2. খ) গোরা
  3. গ) ঘরে বাইরে
  4. ঘ) বিষবৃক্ষ
সঠিক উত্তর:
ঘ) বিষবৃক্ষ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বিষবৃক্ষ
ব্যাখ্যা

- ''বিষবৃক্ষ'' (১৮৭৩) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত সামাজিক উপন্যাস।
- এটি বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ উপন্যাসগুলোর মধ্যে একটি।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যান্য উপন্যাস:
- যুগলাঙ্গুরীয়
- দুর্গেশনন্দিনী
- কপালকুন্ডলা
- চন্দ্রশেখর
- মৃণালিনী
- কৃষ্ণকান্তের উইল
- সীতারাম
- আনন্দমঠ
- দেবী চৌধুরাণী
- রাজসিংহ
- রজনী

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

১৫.
রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবস কোনটি?
  1. ক) ২২ শ্রাবণ
  2. খ) ২৩ শ্রাবণ
  3. গ) ২৪ শ্রাবণ
  4. ঘ) ২৫ শ্রাবণ
সঠিক উত্তর:
ক) ২২ শ্রাবণ
উত্তর
সঠিক উত্তর:
ক) ২২ শ্রাবণ
ব্যাখ্যা

- রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ খ্রিস্টাব্দের ৭ই মে (২৫শে বৈশাখ, ১২৬৮ বঙ্গাব্দ) কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন।
- তিনি মৃত্যু বরণ করেন ১৯৪১ খ্রিস্টাব্দের ৭ই আগস্ট (২২শে শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দ)।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

১৬.
“বীরবল” কার ছদ্ম নাম?
  1. ক) কাজী নজরুল ইসলাম
  2. খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  3. গ) প্রমথ চৌধুরী
  4. ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
সঠিক উত্তর:
গ) প্রমথ চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রমথ চৌধুরী
ব্যাখ্যা

• বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক ও বিদ্রূপাত্মক প্রাবন্ধিক হিসেবে পরিচিত প্রমথ চৌধুরী
- তিনি 'বীরবল' ছদ্মনাম ব্যবহার করে অনেক রচনা প্রকাশ করেন।
- তাঁকে বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক বলা হয়।
- 'বীরবলের হালখাতা' তাঁর রচিত প্রথম চলিত রীতির গদ্য রচনা।
- তিনি মাসিক সবুজপত্র (১৯১৪) পত্রিকা সম্পাদনা করতেন।

তাঁর রচিত প্রবন্ধগ্রন্থঃ
- তেল নুন লকড়ি,
- বীরবলের হালখাতা,
- নানা কথা,
- আমাদের শিক্ষা,
- রায়তের কথা,
- নানাচর্চা,
- প্রবন্ধ সংগ্রহ।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১৭.
স্বাধীনতা সংগ্রামের প্রভাবে রচিত উপন্যাস কোনটি ?
  1. ক) যোগাযোগ
  2. খ) নন্দিত নরকে
  3. গ) আগুনের পরশমনি
  4. ঘ) ব্যাথার দান
সঠিক উত্তর:
গ) আগুনের পরশমনি
উত্তর
সঠিক উত্তর:
গ) আগুনের পরশমনি
ব্যাখ্যা

হুমায়ুন আহমেদ (১৯৪৮-২০১২)ঃ কথাসাহিত্যিক।

তার রচিত বিখ্যাত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসঃ
- আগুনের পরশমনি,
- অনিল বাগচীর একদিন,
- ১৯৭১,
- সূর্যের দিন,
- শ্যামল ছায়া,
- জোছনা ও জননীর গল্প।

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

১৮.
“স্বাধীনতা তুমি, রবিঠাকুরের অজর কবিতা” - কথাটি কার রচনা ?
  1. ক) রফিক আজাদ
  2. খ) প্রেমেন্দ্র মিত্র
  3. গ) কামিনী রায়
  4. ঘ) শামসুর রাহমান
সঠিক উত্তর:
ঘ) শামসুর রাহমান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শামসুর রাহমান
ব্যাখ্যা

১৯.
বাংলা ব্যঞ্জনবর্ণ কতটি বর্গে ভাগ করা হয়েছে?
  1. ক) তিন
  2. খ) চার
  3. গ) পাঁচ
  4. ঘ) ছয়
সঠিক উত্তর:
গ) পাঁচ
উত্তর
সঠিক উত্তর:
গ) পাঁচ
ব্যাখ্যা

বাংলায় বর্গীয় ধ্বনি ২৫ টি।
ক থেকে ম পর্যন্ত পঁচিশটি স্পর্শধ্বনিকে উচ্চারণের দিক থেকে পাঁচটি গুচ্ছে বা বর্গে ভাগ করা হয়েছে।
প্রতি গুচ্ছের প্রথম ধ্বনিটির নামানুসারে সে গুচ্ছের সবগুলো ধ্বনিকে বলা হয় ঐ বর্গীয় ধ্বনি।

যথাঃ ক বর্গীয় বর্ণঃ ক, খ, গ, ঘ, ঙ।
চ বর্গীয় বর্ণঃ চ, ছ, জ, ঝ, ঞ।
ট বর্গীয় বর্ণঃ ট, ঠ, ড, ঢ, ণ।
ত বর্গীয় বর্ণঃ ত, থ, দ, ধ, ন।
প বর্গীয় বর্ণঃ প, ফ, ব, ভ, ম।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

২০.
নিচের কোনট তৎসম শব্দ নয়?
  1. ক) হারাম
  2. খ) চন্দ্র
  3. গ) নক্ষত্র
  4. ঘ) সূর্য
সঠিক উত্তর:
ক) হারাম
উত্তর
সঠিক উত্তর:
ক) হারাম
ব্যাখ্যা

তৎসম শব্দ:
- সংস্কৃতের শব্দভাণ্ডার থেকে সব সময়েই প্রয়ােজনীয় শব্দাবলি বাংলা ভাষায় গ্রহণ করা হয়। যে-সব সংস্কৃত শব্দ অপরিবর্তিত রূপে হুবহু বাংলায় এসেছে সে-সব শব্দকে ‘তৎসম শব্দ’ বলা হয়।
- তৎসম শব্দের উদাহরণ : ডিম, চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য, আকাশ, স্থল, হস্ত, পদ, মস্তক, চক্ষু, কর্ণ, নর, নারী, বৃক্ষ, লতা ইত্যাদি।

অপরদিকে,
''হারাম'' আরবি শব্দ৷

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি অভিধান।

২১.
“মনীষা” শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) মন + ইষা
  2. খ) মনস্‌ + ঈষা
  3. গ) মন + ঈষা
  4. ঘ) মনস + ইষা
সঠিক উত্তর:
খ) মনস্‌ + ঈষা
উত্তর
সঠিক উত্তর:
খ) মনস্‌ + ঈষা
ব্যাখ্যা

- কতগুলাে সন্ধি কোনাে নিয়মে সাধিত হয় না এমন সন্ধিকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।

নিচে কতগুলো নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ দেয়া হলোঃ
- পর্ + পর = পরস্পর,
- আ + চর্য = আশ্চর্য,
- গাে + পদ = গােষ্পদ,
- বন্ + পতি = বনস্পতি,
- ষট্ + দশ = ষােড়শ,
- বৃহৎ + পতি = বৃহস্পতি,
- মনস্ + ঈষা = মনীষা,
- এক + দশ = একাদশ।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

২২.
বাংলা ভাষায় তৎসম উপসর্গ কতটি?
  1. ক) আঠার
  2. খ) উনিশ
  3. গ) বিশ
  4. ঘ) একুশ
সঠিক উত্তর:
গ) বিশ
উত্তর
সঠিক উত্তর:
গ) বিশ
ব্যাখ্যা

বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত উপসর্গ ২০ টি।
যথা - প্র, প্ররা, অপ, সম্‌, নি, অব, অনু, নির্‌, দুর্‌, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অভি, অতি, অপি, উপ, আ।

উৎসঃ বাংলা ভাষার ব্যকরণ, নবম ও দশম শ্রেণী।

২৩.
সঠিক বাক্য সংকোচন “বাচাল” এর পুরো বাক্য কোনটি?
  1. ক) যেখানে বেশি বলা হয়েছে
  2. খ) যে বেশি কথা বলে
  3. গ) বেশি গল্প বলে
  4. ঘ) যেখানে বেশি লোক আছেন
সঠিক উত্তর:
খ) যে বেশি কথা বলে
উত্তর
সঠিক উত্তর:
খ) যে বেশি কথা বলে
ব্যাখ্যা
বাচাল (বিশেষ্য) - যে অকারণে বেশি কথা বলে; প্রগল্‌ভ।
সোর্সঃ বাংলা একাডেমি অভিধান।
২৪.
“নবান্ন” শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত হয়েছে?
  1. ক) সন্ধি
  2. খ) প্রত্যয়
  3. গ) উপসর্গ
  4. ঘ) সমাস
অনির্ধারিত
ব্যাখ্যা

বিতর্কিত প্রশ্ন।

বাংলা একাডেমি অনুসারেঃ নবান্ন (বিশেষ্য) - ১ নতুন অন্ন।
২ দুধ গুড় নারকেল কলা প্রভৃতির সঙ্গে নতুন আতপ চাল খাওয়ার উৎসববিশেস-হৈমন্তী ধান কাটার পর অগ্রহায়ণ মাসে (বিশেষ করে হিন্দু সমাজে) অনুষ্ঠিত একটি উৎসব।
ব্যুৎপত্তি - {(তৎসম বা সংস্কৃত) নব+অন্ন; কর্মধারয় সমাস; বহুব্রীহি সমাস} সন্ধি এবং সমাস দুটোই উত্তর হয়।

সোর্সঃ বাংলা একাডেমি অভিধান।

২৫.
সমাস ভাষাকে কি করে?
  1. ক) সংক্ষেপ করে
  2. খ) বিস্তৃত করে
  3. গ) অর্থপূর্ণ করে
  4. ঘ) অর্থের রূপান্তর ঘটায়
সঠিক উত্তর:
ক) সংক্ষেপ করে
উত্তর
সঠিক উত্তর:
ক) সংক্ষেপ করে
ব্যাখ্যা

- অর্থসম্বন্ধ আছে এমন একাধিক শব্দ একসঙ্গে যুক্ত হয়ে নতুন অর্থবোধক শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে।
- সমাস অর্থ হল সংক্ষেপ, মিলন, একাধিক পদের একপদীকরণ।
- সমাসের কাজ হলো ভাষাকে সংক্ষপে করা, নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি করা, শব্দ গঠন প্রভৃতি।
- সমাস শব্দ বা রূপতত্ত্বে আলেচিত হয়।

সোর্সঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।

২৬.
বাংলা সাহিত্যে কথ্য রীতির প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি?
  1. ক) কল্লোল
  2. খ) সবুজপত্র
  3. গ) বঙ্গদর্শন
  4. ঘ) কালিকলম
সঠিক উত্তর:
খ) সবুজপত্র
উত্তর
সঠিক উত্তর:
খ) সবুজপত্র
ব্যাখ্যা

- মাসিক 'সবুজপত্র' পত্রিকা ১৯১৪ সালে প্রমথ চৌধুরীর সম্পাদনায় প্রথম প্রকাশিত হয়।
- বাংলা গদ্যরীতির বিকাশে এই পত্রিকার গুরুত্ব অপরিসীম।
- এই পত্রিকা সাধু গদ্যরীতির বদলে চলিত গদ্যরীতি ব্যবহার ও প্রতিষ্ঠা করে।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

২৭.
Which one is the correct spelling?
  1. ক) Cigarettes
  2. খ) Cigarrets
  3. গ) Ciggarets
  4. ঘ) Cigerates
সঠিক উত্তর:
ক) Cigarettes
উত্তর
সঠিক উত্তর:
ক) Cigarettes
ব্যাখ্যা

Cigarettes (plural noun) - a thin cylinder of finely cut tobacco rolled in paper for smoking.

২৮.
Who is a misogynist?
  1. ক) A man who loves women
  2. খ) A man who hates women
  3. গ) A man who lives with women
  4. ঘ) A man who kills women
সঠিক উত্তর:
খ) A man who hates women
উত্তর
সঠিক উত্তর:
খ) A man who hates women
ব্যাখ্যা
Misogynist - a person who dislikes, despises, or is strongly prejudiced against women; নারীবিদ্বেষী।
২৯.
What is the adjective form of ''Literature''?
  1. ক) Literal
  2. খ) Literate
  3. গ) Literary
  4. ঘ) Literatural
সঠিক উত্তর:
গ) Literary
উত্তর
সঠিক উত্তর:
গ) Literary
ব্যাখ্যা

Literature হলো একটি Noun. এর অর্থ - সাহিত্য।
অপরদিকে,
এর adjective form হলোঃ
Literary - concerning the writing, study, or content of literature, especially of the kind valued for quality of form; সাহিত্যিক।

- Literature (Noun) = Written works, especially those considered of superior or lasting artistic merit.
- Literary (Adjective) = Concerning the writing, study, or content of literature, especially of the kind valued for quality of form.
অন্যদিকে,
- Literal (Adjective) = Taking words in their usual or most basic sense without metaphor or exaggeration/Absolute.

৩০.
He has been deprived ____ his paternal property. (Choose the Correct prepositions for sentences)
  1. ক) from
  2. খ) of
  3. গ) with
  4. ঘ) in
সঠিক উত্তর:
খ) of
উত্তর
সঠিক উত্তর:
খ) of
ব্যাখ্যা

Deprive somebody/something of something - to prevent somebody from having or doing something, especially something important; কাউকে কোনকিছু হতে বঞ্চিত করা।
যেমনঃ
- He has been deprived of his paternal property.
- They were imprisoned and deprived of their basic rights.

৩১.
Which one is correct spelling?
  1. ক) Tutiaon
  2. খ) Teution
  3. গ) Tuition
  4. ঘ) Tiution
সঠিক উত্তর:
গ) Tuition
উত্তর
সঠিক উত্তর:
গ) Tuition
ব্যাখ্যা
Tuition - teaching or instruction, especially of individual pupils or small groups.
Similar: teaching, instruction, coaching, tutoring.
৩২.
Who wrote Madame Bovary?
  1. ক) Leo Tolstoy
  2. খ) James Joyce
  3. গ) E.M. Forster
  4. ঘ) Gustave Flaubert
সঠিক উত্তর:
ঘ) Gustave Flaubert
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Gustave Flaubert
ব্যাখ্যা

- Madame Bovary, novel by Gustave Flaubert, serialized in the Revue de Paris in 1856 and then published in two volumes the following year.
- Flaubert transformed a commonplace story of adultery into an enduring work of profound humanity.
- Madame Bovary is considered Flaubert’s masterpiece, and, according to some, it ushered in a new age of realism in literature.
- Madame Bovary tells the bleak story of a marriage that ends in tragedy.

Source: Britannica.

৩৩.
'Frailty, Thy name is woman' - in which of the following novels do you find this?
  1. ক) Macbeth
  2. খ) Romeo & Juliet
  3. গ) Hamlet
  4. ঘ) Tempest
সঠিক উত্তর:
গ) Hamlet
উত্তর
সঠিক উত্তর:
গ) Hamlet
ব্যাখ্যা

Hamlet is a Tragedy written by William Shakespeare.

Famous quotation of Hamlet:
- 'To be or not to be that is the question',
- 'Frailty, thy name is woman',
- Brevity is the soul of wit',
- Neither a borrower nor a lender be; For loan off loses both itself and friend',

Source: Live MCQ Lecture and Encyclopedia of Britannica.

৩৪.
Who wrote Prometheus Unbound?
  1. ক) Coleridge
  2. খ) Aeschylus
  3. গ) Byron
  4. ঘ) Shelley
সঠিক উত্তর:
ঘ) Shelley
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Shelley
ব্যাখ্যা

- Prometheus Unbound, lyrical drama in four acts by Percy Bysshe Shelley, published in 1820.
- The work, considered Shelley's masterpiece, was a reply to Aeschylus's Prometheus Bound.

In other hand,
- Prometheus Bound, Greek Promētheus desmōtēs, tragedy by Aeschylus, the dating of which is uncertain.
- The play concerns the god Prometheus, who in defiance of Zeus (Jupiter) has saved humanity with his gift of fire.

Source: Britannica.

৩৫.
Lady Chatterley's Lover was written by the author of ____
  1. ক) A Passage to India
  2. খ) Lord Jim
  3. গ) Rainbow
  4. ঘ) Ulysses
সঠিক উত্তর:
গ) Rainbow
উত্তর
সঠিক উত্তর:
গ) Rainbow
ব্যাখ্যা

David Herbert Lawrence's well known novels:
- Lady Chatterley's Lover,
- Sons and Loves,
- The White Peacock,
- The Rainbow,
- Women in Love,
- A Modern Lover.

Source: britannica.

৩৬.
The synonym of ''Tremor'' is ____
  1. ক) struggle
  2. খ) revolt
  3. গ) shake
  4. ঘ) departure
সঠিক উত্তর:
গ) shake
উত্তর
সঠিক উত্তর:
গ) shake
ব্যাখ্যা

Tremor - an involuntary quivering movement.
Similar:
- trembling,
- shaking,
- tremble,
- shake,
- quivering.

৩৭.
The antonym of ''eccentric'' is _____
  1. ক) angelic
  2. খ) erotic
  3. গ) normal
  4. ঘ) abnormal
সঠিক উত্তর:
গ) normal
উত্তর
সঠিক উত্তর:
গ) normal
ব্যাখ্যা

Eccentric - (of a person or their behaviour) unconventional and slightly strange.
Similar:
- unconventional
- abnormal
- aberrant
- anomalous

Antonym:
- Normal
- Ordinary
- Conventional

৩৮.
William Shakespeare is the author of _____
  1. ক) Paradise Lost
  2. খ) Old Man & The Sea
  3. গ) Daffodils
  4. ঘ) King Lear
সঠিক উত্তর:
ঘ) King Lear
উত্তর
সঠিক উত্তর:
ঘ) King Lear
ব্যাখ্যা

• William Shakespeare was an English dramatist and poet of the sixteenth century.
• He is known mostly for his plays.

His famous Tragedies:
- Hamlet,
- Macbeth,
- Othello,
- King Lear,
- Julius Caesar,
- Romeo and Juliet,
- Antony and Cleopatra,
- Titus Andronicus,
- Timon of Athens.

Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman and Encyclopedia of Britannica.

৩৯.
Which one of the following words is not plural?
  1. ক) Feet
  2. খ) Lice
  3. গ) News
  4. ঘ) Men
সঠিক উত্তর:
গ) News
উত্তর
সঠিক উত্তর:
গ) News
ব্যাখ্যা


Mathematics, Economics, News এরা দেখতে plural হলেও মূলত এরা Singular.
৪০.
The more you read, the more you learn. Here ''more'' is an ______
  1. ক) adjective
  2. খ) adverb
  3. গ) interjection
  4. ঘ) none
সঠিক উত্তর:
খ) adverb
উত্তর
সঠিক উত্তর:
খ) adverb
ব্যাখ্যা

- যে সকল word কোন Noun এবং Pronoun ছাড়া Adjective, verb, অন্য কোন Adverb অথবা কোন sentence কে modify বা qualify করে তাদেরকে Adverb বলে।
- বাক্যে প্রথম 'more' শব্দটি 'read' verb কে এবং দ্বিতীয় more শব্দটি 'learn' verb কে modify করেছে।
- তাই more শব্দ দুইটি adverb।

৪১.
Vanity Fair is a ________
  1. ক) short story
  2. খ) drama
  3. গ) poem
  4. ঘ) novel
সঠিক উত্তর:
ঘ) novel
উত্তর
সঠিক উত্তর:
ঘ) novel
ব্যাখ্যা

- Vanity Fair, novel of early 19th-century English society by William Makepeace Thackeray, published serially in monthly installments from 1847 to 1848 and in book form in 1848.
- Thackeray's previous writings had been published either unsigned or under pseudonyms; Vanity Fair was the first work he published under his own name. It is subtitled A Novel Without a Hero, Vanity Fair metaphorically represents the human condition.

Source: britannica

৪২.
Choose the word which never has a plural.
  1. ক) mouse
  2. খ) intention
  3. গ) woman
  4. ঘ) information
সঠিক উত্তর:
ঘ) information
উত্তর
সঠিক উত্তর:
ঘ) information
ব্যাখ্যা

Information (তথ্য) শব্দটির কোন plural form নেই, এটি একটি uncountable noun ।
অপরদিকে,
Mouse শব্দটির plural form হলো - Mice.
Intention শব্দটির plural form হলো - Intentions.
Woman শব্দটির plural form হলো - Women.

৪৩.
What is the masculine form of Bee?
  1. ক) Colt
  2. খ) Hart
  3. গ) Drone
  4. ঘ) Stag
সঠিক উত্তর:
গ) Drone
উত্তর
সঠিক উত্তর:
গ) Drone
ব্যাখ্যা

Drone - a male bee in a colony of social bees, which does no work but can fertilize a queen.

অন্যদিকে,
Colt - a young uncastrated male horse, in particular one less than four years old.
Hart - an adult male deer, especially a red deer over five years old.
Stag - a male deer, especially a male red deer after its fifth year.

৪৪.
Pilferage means _______
  1. ক) pilgrimage
  2. খ) pillar
  3. গ) stealing
  4. ঘ) piled up
সঠিক উত্তর:
গ) stealing
উত্তর
সঠিক উত্তর:
গ) stealing
ব্যাখ্যা

Pilferage - the action of stealing things of little value; ছিচকে চুরি।
Example:
- ''Surveillance practices reduce theft and pilferage in the workplace''.

৪৫.
Which of the following words is wrong in spelling?
  1. ক) Pneumonia
  2. খ) Colera
  3. গ) Dyspepsia
  4. ঘ) Diarrhoea
সঠিক উত্তর:
খ) Colera
উত্তর
সঠিক উত্তর:
খ) Colera
ব্যাখ্যা

সঠিক বানানঃ
- Cholera
- Pneumonia
- Dyspepsia
- Diarrhoea

৪৬.
At a stretch means______
  1. ক) irregularly
  2. খ) without break
  3. গ) decaying
  4. ঘ) long way
সঠিক উত্তর:
খ) without break
উত্তর
সঠিক উত্তর:
খ) without break
ব্যাখ্যা

''At a stretch'' phrase টির অর্থ হলো without break; in one continuous period ; একনাগাড়ে।
যেমনঃ
- ''I often had to work for over twenty hours at a stretch''.

৪৭.
The synonym of ''identical'' is ______
  1. ক) familiar
  2. খ) recognisable
  3. গ) exactly the same
  4. ঘ) almost similar
সঠিক উত্তর:
গ) exactly the same
উত্তর
সঠিক উত্তর:
গ) exactly the same
ব্যাখ্যা

Identical - similar in every detail; exactly alike; অবিকল।

Similar:
- similar
- alike
- indistinguishable
- twin

৪৮.
The antonym of ''frugal'' is ______
  1. ক) wasteful
  2. খ) economical
  3. গ) careful
  4. ঘ) prodigal
অনির্ধারিত
ব্যাখ্যা

Frugal - sparing or economical as regards money or food; মিতব্যয়ী।

Similar: thrifty, sparing, economical, saving, careful.
Antonym: wasteful, prodigal, extravagant, spendthrift, improvident.

একাধিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। 

৪৯.
Who wrote ''Wuthering Heights''?
  1. ক) Jane Austen
  2. খ) Emily Bronte
  3. গ) Thomas Hardy
  4. ঘ) D. H. Lawrence
সঠিক উত্তর:
খ) Emily Bronte
উত্তর
সঠিক উত্তর:
খ) Emily Bronte
ব্যাখ্যা

• Wuthering Heights is a famous novel which is written by Emily Bronte.

• Important characters of this novel:
- Catherine Earnshaw
- Cathy Linton,
- Edgar Linton,
- Heathcliff,
- Lockwood etc.

Source: Wuthering Heights by Emily Bronte.

৫০.
Where has this letter come ____? (Choose the correct prepositions for sentences)
  1. ক) to
  2. খ) on
  3. গ) from
  4. ঘ) for
সঠিক উত্তর:
গ) from
উত্তর
সঠিক উত্তর:
গ) from
ব্যাখ্যা

থেকে, হইতে ইত্যাদি বোঝাতে from ব্যবহৃত হয়।
যেমনঃ
- Where has this letter come from?
- Legend has it that the tribe came from across the Pacific Ocean.

৫১.
It has been raining _____ morning. (Choose the correct prepositions for sentences)
  1. ক) From
  2. খ) in
  3. গ) since
  4. ঘ) for
সঠিক উত্তর:
গ) since
উত্তর
সঠিক উত্তর:
গ) since
ব্যাখ্যা

Since এর ব্যবহারঃ
- Point of time এর পূর্বে since বসে।
- Point of time হচ্ছে সেই সময়কাল যাকে এক, দুই, তিন ইত্যাদি গণনার একক দ্বারা গণনা করা যায় বরং কোনো মুহূর্ত বা সময়কে নির্দেশ করে। যেমন- গত সোমবার, গত সপ্তাহ/মাস/বছর, দুইটা, সাড়ে তিনটা ইত্যাদি।
যেমন:
- It has been raining since morning.
- He has been studying since morning.

৫২.
He is ______ MBBS.( Choose the article)
  1. ক) a
  2. খ) an
  3. গ) the
  4. ঘ) no article
সঠিক উত্তর:
খ) an
উত্তর
সঠিক উত্তর:
খ) an
ব্যাখ্যা

MBBS শব্দের শুরুতে M-consonant থাকা সত্ত্বেও ‍article ‘a’ না বসে ‘an’ বসবে।
কারণ M-এর উচ্চারণ যদি ‘M’ এর মতো হয় অর্থাৎ, Vowel এর মত হয় তাহলে ‍article ‘an’ বসবে।

৫৩.
বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হবার সর্বনিম্ন বয়স কত?
  1. ক) ১৮
  2. খ) ২৫
  3. গ) ৩০
  4. ঘ) ৩৫
সঠিক উত্তর:
ঘ) ৩৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩৫
ব্যাখ্যা

- সংবিধানের ৪৮(৪) অনুচ্ছেদ অনুসারে, কোন ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচিত হইবার যোগ্য হইবেন না, যদি তিনি-
(ক) পঁয়ত্রিশ বৎসরের কম বয়স্ক হন; অথবা
(খ) সংসদ-সদস্য নির্বাচিত হইবার যোগ্য না হন; অথবা
(গ) কখনও এই সংবিধানের অধীন অভিশংসন দ্বারা রাষ্ট্রপতির পদ হইতে অপসারিত হইয়া থাকেন।

সূত্র: bdlaws.minlaw.gov.bd

৫৪.
কোন সংগঠনের কর্মসূচি আলোকিত মানুষ তৈরি ?
  1. ক) ব্র্যাক
  2. খ) এশিয়াটিক সোসাইটি
  3. গ) বিশ্ব সাহিত্য কেন্দ্র
  4. ঘ) গ্রামীণ ব্যাংক
সঠিক উত্তর:
গ) বিশ্ব সাহিত্য কেন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
গ) বিশ্ব সাহিত্য কেন্দ্র
ব্যাখ্যা

- বিশ্বসাহিত্য কেন্দ্র শিক্ষা ও সংস্কৃতিমূলক একটি প্রতিষ্ঠান।
- ১৯৭৮ সালে বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠিত হয়।
- এর অবস্থান ঢাকার বাংলা মটরে।
- এটির প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।
- বিশ্ব সাহিত্য কেন্দ্রের শ্লোগান হলো 'আলোকিত মানুষ চাই'।
- সমগ্র দেশে বিপুল সংখ্যক আলোকিত মানুষ তৈরি করে তাদের একটি সংঘবদ্ধ শক্তিতে পরিণত করা এর মূল লক্ষ্য।
- এটি একটি এনজিও যা শিক্ষার মাধ্যমে অন্ধকার দূরীকরণে কাজ করে যাচ্ছে।

সূত্রঃ বিশ্ব সাহিত্য কেন্দ্র ওয়েবসাইট এবং বাংলাপিডিয়া।

৫৫.
সুন্দরবন কে World Heritage ঘোষনা করেছে-
  1. ক) ইউএনডিপি
  2. খ) আইএলও
  3. গ) ইউনিসেফ
  4. ঘ) ইউনেস্কো
সঠিক উত্তর:
ঘ) ইউনেস্কো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইউনেস্কো
ব্যাখ্যা

- বাংলাদেশে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের সংখ্যা তিনটি।

এগুলো হলো:
- নওগাঁ জেলার পাহাড়পুর বৌদ্ধ বিহার (১৯৮৫)
- বাগেরহাট জেলার ষাটগম্বুজ মসজিদ (১৯৮৫)
- সুন্দরবন (১৯৯৭)।
- এর মধ্যে পাহাড়পুরের সোমপুর বৌদ্ধবিহার (৩২২তম) ও ষাটগম্বুজ মসজিদ (৩২১তম) হলো সাংস্কৃতিক বিশ্ব ঐতিহ্য এবং সুন্দরবন (৭৯৮তম) হলো প্রাকৃতিক বিশ্ব ঐতিহ্য।

সূত্র: ইউনেস্কো ওয়েবসাইট।

৫৬.
Stop Genocide প্রামাণ্য চিত্রটি নির্মাণ করেন কে?
  1. ক) চাষী নজরুল ইসলাম
  2. খ) ফেরদৌস হায়দার
  3. গ) জহির রায়হান
  4. ঘ) তারেক মাসুদ
সঠিক উত্তর:
গ) জহির রায়হান
উত্তর
সঠিক উত্তর:
গ) জহির রায়হান
ব্যাখ্যা

- জহির রায়হান মুক্তিযুদ্ধের প্রথম প্রামাণ্য চিত্র - Stop Genocide নির্মাণ করেন।

তার চলচ্চচিত্রসমূহঃ
- কখনো আসে নি (১৯৬১, প্রথম ছবি),
- সঙ্গম (১৯৬৪, তৎকালীন সমগ্র পাকিস্তানের প্রথম টেকনিকালার ছবি),
- বাহানা (১৯৬৫, প্রথম সিনেমাস্কোপ ছবি),
- কাঁচের দেয়াল (১৯৬৩, নিগার পুরস্কার পাওয়া),
- জীবন থেকে নেয়া (১৯৭০),
- বেহুলা (১৯৬৬),
- আনোয়ারা (১৯৬৭)।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর

৫৭.
কোন দেশ বাংলাকে “দ্বিতীয় ভাষা”র মর্যাদা দিয়েছে?
  1. ক) সিয়েরালিওন
  2. খ) লাইবেরিয়া
  3. গ) ইরিত্রিয়া
  4. ঘ) রুয়ান্ডা
সঠিক উত্তর:
ক) সিয়েরালিওন
উত্তর
সঠিক উত্তর:
ক) সিয়েরালিওন
ব্যাখ্যা

- পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওন বাংলা ভাষাকে তাদের সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করেছে।
- দেশটিতে নিয়োজিত জাতিসংঘের বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূমিকার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সিয়েরা লিওনের প্রেসিডেন্ট আহমাদ তেজান কাব্বাহ ২০০২ সালে বাংলা ভাষাকে তার দেশের দ্বিতীয় সরকারি ভাষা হিসেবে ঘোষণা করেন।

সূত্র: কালেরকণ্ঠ।

৫৮.
তেভাগা আন্দোলনের নেত্রী কে ছিলেন?
  1. ক) ইলা মিত্র
  2. খ) মহাশ্বেতা দেবী
  3. গ) তারামন বিবি
  4. ঘ) সুমিত্রা দেবী
সঠিক উত্তর:
ক) ইলা মিত্র
উত্তর
সঠিক উত্তর:
ক) ইলা মিত্র
ব্যাখ্যা

- তেভাগা আন্দোলন কৃষি উৎপাদনের দুই-তৃতীয়াংশের দাবিতে সংগঠিত বর্গাচাষিদের আন্দোলন।
- ১৯৪০-৫০ সময়ে এই আন্দোলন সংঘটিত হয়।
- তেভাগা আন্দোলনের নেত্রী ছিলেন ইলা মিত্র।
- তেভাগা আন্দোলন যখন স্তিমিত হওয়ার পথে তখন নাচোলের রাণী ইলা মিত্র এই আন্দোলন পুনরুজ্জীবিত করেন।
- এই আন্দোলনের আরেকজন নেতা হলেন হাজী দানেশ।
- তেভাগা আন্দোলনের দাবী ছিলো বর্গাচাষীরা তাদের উৎপন্ন ফসলের এক ভাগ দিবে মালিকপক্ষকে এবং দুই ভাগ পাবে তারা।
- রংপুর, দিনাজপুর, যশোর, চব্বিশ পরগণা প্রভৃতি জেলায় তেভাগা আন্দোলন সংঘটিত হয়।

উৎসঃ বাংলাপিডিয়া ও জাতীয় তথ্য বাতায়ন।

৫৯.
বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
  1. ক) লর্ড ওয়েলেসলি
  2. খ) লর্ড কার্জন
  3. গ) লর্ড ডালহোসি
  4. ঘ) লর্ড মাউন্টব্যাটেন
সঠিক উত্তর:
খ) লর্ড কার্জন
উত্তর
সঠিক উত্তর:
খ) লর্ড কার্জন
ব্যাখ্যা

- ১৯০৫ সালের ১৬ অক্টোবর লর্ড কার্জনের সময়ে বাংলা প্রেসিডেন্সিকে ভেঙ্গে দুটো প্রদেশ করা হয় যা বঙ্গভঙ্গ নামে পরিচিত।
- বঙ্গভঙ্গ অবিভক্ত বাংলায় তথা সমগ্র ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা।
- ১৯০৫ সালের ১ সেপ্টেম্বর বঙ্গভঙ্গের ঘোষণা প্রদান করা হয় এবং ১৫ অক্টোবর থেকে তা কার্যকর হয়।
- ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগ এবং আসাম নিয়ে গঠিত হয় 'পূর্ববঙ্গ ও আসাম' প্রদেশ। এ প্রদেশের রাজধানী স্থাপিত হয় ঢাকায়।
- পশ্চিমবঙ্গ, বিহার ও উড়িষ্যা নিয়ে গঠিত হয় পশ্চিমবঙ্গ প্রদেশ। এ প্রদেশের রাজধানী হয় কলকাতা।
- কিন্তু কংগ্রেস ও হিন্দুদের তীব্র বিরোধিতা এবং সহিংস আন্দোলনের কারণে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়।
- লর্ড হার্ডিঞ্জের সময় ১৯১১ সালের ডিসেম্বরে ব্রিটেনের রাজা পঞ্চম জর্জ দিল্লিতে বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন।

উৎসঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক; বাংলাপিডিয়া এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।

৬০.
“বাংলাপিডিয়া” প্রকাশ করেছে কোন সংস্থা?
  1. ক) ঢাকা বিশ্ববিদ্যালয়
  2. খ) বাংলা একাডেমি
  3. গ) এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ
  4. ঘ) বাংলাদেশ কমিশন ফর ইউনেস্কো
সঠিক উত্তর:
গ) এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
গ) এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ
ব্যাখ্যা

- বাংলাপিডিয়া বাংলাদেশের প্রথম জাতীয় জ্ঞানকোষ।
- বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির উদ্যোগে ২০০৩ সালে বাংলাপিডিয়া প্রথম প্রকাশ করা হয়।
- এরপর ২০১২ সালে এর দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়।
- ১,৪৫০ জন পণ্ডিত বাংলাদেশের প্রাচীনকাল থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রের গুরুত্বপূর্ণ ঘটনাবলি এতে সংযোজন করেছেন।
- এর প্রধান সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম।

সূত্রঃ বাংলাপিডিয়া।

৬১.
একুশের কবিতা “কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি” এর রচয়িতা কে?
  1. ক) মুনীর চৌধুরী
  2. খ) মাহাবুবুল আলম
  3. গ) শামসুর রহমান
  4. ঘ) নির্মলেন্দু গুণ
সঠিক উত্তর:
খ) মাহাবুবুল আলম
উত্তর
সঠিক উত্তর:
খ) মাহাবুবুল আলম
ব্যাখ্যা

- ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম কবিতা - কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি (মাহবুব উল আলম চৌধুরী)।
- ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক হলো - মুনীর চৌধুরী রচিত 'কবর'৷
- প্রথম উপন্যাস - আরেক ফাল্গুন (জহির রায়হান)৷
- প্রথম চলচ্চিত্র - জীবন থেকে নেয়া (জহির রায়হান)৷

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার

৬২.
“বেতবুনিয়া” ভু-উপগ্রহ কেন্দ্র কোন জেলায় অবস্থিত?
  1. ক) চট্টগ্রাম
  2. খ) কক্সবাজার
  3. গ) রাঙামাটি
  4. ঘ) বান্দরবান
সঠিক উত্তর:
গ) রাঙামাটি
উত্তর
সঠিক উত্তর:
গ) রাঙামাটি
ব্যাখ্যা

বাংলাদেশে ভূ-উপগ্রহ কেন্দ্র ৪টি।
যথাঃ
- বেতবুনিয়া (রাঙ্গামাটি), ১৯৭৫;
- তালিবাবাদ (গাজীপুর), ১৯৮২;
- মহাখালী (ঢাকা), ১৯৯৫ এবং
- সিলেট, ১৯৯৭।

উৎসঃ দৈনিক পত্রিকা এবং জাতীয় তথ্য বাতায়ন

৬৩.
নিচের কোন দেশটি আফ্রিকা মহাদেশের অন্তর্গত নয়?
  1. ক) লাইবেরিয়া
  2. খ) মিশর
  3. গ) গায়ানা
  4. ঘ) কঙ্গো
সঠিক উত্তর:
গ) গায়ানা
উত্তর
সঠিক উত্তর:
গ) গায়ানা
ব্যাখ্যা

গায়ানা দক্ষিণ আমেরিকা মহাদেশের একটি দেশ। এটি পূর্বে ব্রিটিশ গায়ানা নামে পরিচিত ছিলো। এর রাজধানী জর্জটাউন।
অপরদিকে,
লাইবেরিয়া, মিশর, কঙ্গো হলো আফ্রিকা মহাদেশের অন্তর্গত।
উৎসঃ ওয়ার্ড এটলাস; ব্রিটানিকা।

৬৪.
ভেনিজুয়েলা কোন মহাদেশে অবস্থিত?
  1. ক) আফ্রিকা
  2. খ) ইউরোপ
  3. গ) দক্ষিণ আমেরিকা
  4. ঘ) এশিয়া
সঠিক উত্তর:
গ) দক্ষিণ আমেরিকা
উত্তর
সঠিক উত্তর:
গ) দক্ষিণ আমেরিকা
ব্যাখ্যা

South American countries are:
- Argentina
- Bolivia
- Brazil
- Chile
- Colombia
- Ecuador
- Paraguay
- Peru
- Uruguay
- Venezuela

Source: britannica.

৬৫.
কোন দেশটি দক্ষিণ আমেরিকার অর্ন্তভুক্ত নয়?
  1. ক) বলিভিয়া
  2. খ) উরুগুয়ে
  3. গ) মেক্সিকো
  4. ঘ) চিলি
সঠিক উত্তর:
গ) মেক্সিকো
উত্তর
সঠিক উত্তর:
গ) মেক্সিকো
ব্যাখ্যা

South American countries are:
- Argentina
- Bolivia
- Brazil
- Chile
- Colombia
- Ecuador
- Paraguay
- Peru
- Uruguay
- Venezuela

- 'Mexico' is a North American country.

Source: britannica.

৬৬.
পারমাণবিক বোমার আবিষ্কারক কে?
  1. ক) আইনস্টাইন
  2. খ) রোজেন বার্গ
  3. গ) নিউটন
  4. ঘ) ওপেন হেইমার
সঠিক উত্তর:
ঘ) ওপেন হেইমার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ওপেন হেইমার
ব্যাখ্যা

১৯৪৫ সালে ‘ম্যানহাটান প্রজেক্ট’ এর মাধ্যমে পারমাণবিক বোমা তৈরী করা হয়। ঐ প্রজেক্টের প্রধান বিজ্ঞানী ছিলেন ওপেন হেইমার।
তার তৈরিকৃত বোমাগুলোই জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে নিক্ষেপ করা হয়। 
Source: Britannica Encyclopedia

৬৭.
সার্ক প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ক) ১৯৭১
  2. খ) ১৯৭৫
  3. গ) ১৯৮৫
  4. ঘ) ১৯৯১
সঠিক উত্তর:
গ) ১৯৮৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৮৫
ব্যাখ্যা

- সার্ক হলো দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা ফোরাম।
- ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ঢাকায় সার্ক প্রতিষ্ঠিত হয়।
- সার্কের বর্তমান সদস্য সংখ্যা ৮টি।
- এর সদরদপ্তর নেপালের কাঠমুন্ডু শহরে অবস্থিত।
- সার্কের বর্তমান মহাসচিব হলেন শ্রীলংকান ইসালা রুয়ান ভিরাকুন।

সোর্সঃ সার্ক ওয়েবসাইট।

n.b: we've updated the info based on the main question.

৬৮.
বিশ্ব পরিবেশ দিবস কোনটি?
  1. ক) ৫ মে
  2. খ) ১৫ মে
  3. গ) ৫ জুন
  4. ঘ) ১৫ জুন
সঠিক উত্তর:
গ) ৫ জুন
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫ জুন
ব্যাখ্যা

- প্রতিবছর ৫ জুন জাতিসংঘ পরিবেশ কর্মসূচি এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়।
- ২০২১ সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য হলো ‘বাস্তুসংস্থান পুনরুদ্ধার’ (ইকোসিস্টেম রেস্টোরেশন)।
- এবারের বিশ্ব পরিবেশ দিবসের আয়োজক দেশ পাকিস্তান।

তথ্যসূত্র: UNEP ওয়েবসাইট।

৬৯.
“সামাজিক ব্যবসা” ধারণাটির প্রবক্তা কে?
  1. ক) মোহাম্মদ ইউনূস
  2. খ) অমর্ত্য সেন
  3. গ) বিল ক্লিনটন
  4. ঘ) ফজলে হাসান আবেদ
সঠিক উত্তর:
ক) মোহাম্মদ ইউনূস
উত্তর
সঠিক উত্তর:
ক) মোহাম্মদ ইউনূস
ব্যাখ্যা

“সামাজিক ব্যবসা” ধারণাটির প্রবক্তা ড. মুহাম্মদ ইউনূস

সামাজিক ব্যবসা হচ্ছে এমন ধরনের ব্যবসা যেখানে উদ্যোক্তা বা বিনিয়োগকারী একটি সামাজিক সমস্যা সমাধানের জন্য ব্যক্তিগত লাভের আশা ছাড়াই বিনিয়োগ করেন। সামাজিক ব্যবসাকে নিজের আয়েই নিজের যাবতীয় ব্যয় মিটাতে হবে। এ ব্যবসাকে সম্প্রসারণ করার জন্য ব্যবসায়ের মুনাফাও পুনঃবিনিয়োগ করা হয়। 
উৎসঃ প্রথম আলো, ইত্তেফাক 

৭০.
অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান ?
  1. ক) দূর্ভিক্ষ ও দারিদ্র্য
  2. খ) উন্নয়নের গতিধারা
  3. গ) মাইক্রোক্রেডিট
  4. ঘ) বৈদেশিক সাহায্য
সঠিক উত্তর:
ক) দূর্ভিক্ষ ও দারিদ্র্য
উত্তর
সঠিক উত্তর:
ক) দূর্ভিক্ষ ও দারিদ্র্য
ব্যাখ্যা

- প্রথম বাঙালি হিসেবে অর্থনীতিতে নোবেল পান - অমর্ত্য সেন।
- ১৯৯৮ সালে দুর্ভিক্ষ, মানব উন্নয়ন তত্ত্ব, জনকল্যাণ অর্থনীতি ও গণদারিদ্র্যের অন্তর্নিহিত কার্যকারণ বিষয়ে গবেষণা এবং উদারনৈতিক রাজনীতিতে অবদান রাখার জন্য স্টকহোমে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেসের এই পুরস্কার লাভ করেন ভারতীয় এই অর্থনীতিবিদ।

উৎসঃ নোবেল পুরস্কারের ওয়েবসাইট।

৭১.
“কমনওয়েলথ” এর সদর দপ্তর কোথায়?
  1. ক) প্যারিস
  2. খ) পার্থ (অষ্ট্রেলিয়া)
  3. গ) ম্যানিলা
  4. ঘ) লন্ডন
সঠিক উত্তর:
ঘ) লন্ডন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) লন্ডন
ব্যাখ্যা

- সাবেক ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত স্বাধীন এবং আশ্রিত দেশসমূহ নিয়ে গঠিত সংগঠন কমনওয়েলথ অব নেশনস।
- তবে আধুনিক কমনওয়েলথের ১৯৪৯ সালে ঐতিহাসিক লন্ডন ঘোষণার মাধ্যমে যাত্রা শুরু হয়।
- কমনওয়েলথের বর্তমান প্রধান ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ।
- বর্তমান মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড।
- বর্তমান চেয়ারপার্সন বরিস জনসন।
- এর সচিবালয় অবস্থিত মার্লবোরো হাউজ, লন্ডন, যুক্তরাজ্য।
- কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ৫৪ টি।

উৎসঃ কমনওয়েলথের অফিসিয়াল ওয়েবসাইট।

৭২.
“টয়োটা” মটর গাড়ী উৎপাদনকারী দেশ কোনটি?
  1. ক) জার্মানী
  2. খ) জাপান
  3. গ) দক্ষিণ কোরিয়া
  4. ঘ) ভারত
সঠিক উত্তর:
খ) জাপান
উত্তর
সঠিক উত্তর:
খ) জাপান
ব্যাখ্যা

জাপানের বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের মধ্যে আছে - টয়োটা, হোন্ডা, নিসান, মিতসুবিশি।
জার্মানির বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের মধ্যে আছে - ভোকসওয়াগন, মার্সিডিজ, অডি। 

৭৩.
লিবিয়া কোন মহাদেশে অবস্থিত?
  1. ক) আফ্রিকা
  2. খ) এশিয়া
  3. গ) ইউরোপ
  4. ঘ) অষ্ট্রেলিয়া
সঠিক উত্তর:
ক) আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
ক) আফ্রিকা
ব্যাখ্যা
লিবিয়া ভূমধ্যসাগরের তীরবর্তী আফ্রিকা মহাদেশের একটি দেশ।
- এর রাজধানী - ত্রিপোলি
- এ দেশটির মুদ্রার নাম দিনার
উৎসঃ বিবিসি
৭৪.
ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র-
  1. ক) ক্রনোমিটার
  2. খ) ব্যারোমিটার
  3. গ) সিসমোগ্রাফ
  4. ঘ) ম্যানোমিটার
সঠিক উত্তর:
গ) সিসমোগ্রাফ
উত্তর
সঠিক উত্তর:
গ) সিসমোগ্রাফ
ব্যাখ্যা
A seismograph, or seismometer, is an instrument used to detect and record earthquakes. Generally, it consists of a mass attached to a fixed base. During an earthquake, the base moves and the mass does not.
Source: usgs.gov
৭৫.
কমনওয়েলথ সেক্রেটারিয়েট যে অট্টালিকায় অবস্থিত তার নাম কি?
  1. ক) মার্লবারো হাউস
  2. খ) হোয়াইট হাউস
  3. গ) বাকিংহাম প্রাসাদ
  4. ঘ) দি চেকার্স
সঠিক উত্তর:
ক) মার্লবারো হাউস
উত্তর
সঠিক উত্তর:
ক) মার্লবারো হাউস
ব্যাখ্যা

- কমনওয়েলথ মূলত ব্রিটেনের সাবেক উপনিবেশিক দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৪৯ সালে গঠিত হয়।
- কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ৫৪টি।
- কমনওয়েলথ সদরদপ্তর অবস্থিত লন্ডনের মার্লবোরো হাউজে।
- কমনওয়েলথ সরকার প্রধানদের সম্মেলন প্রতি দুইবছর পরপর অনুষ্ঠিত হয়।
- পরবর্তী কমনওয়েলথ সম্মেলন রুয়ান্ডায় অনুষ্ঠিত হবে যা বর্তমানে করোনা পরিস্থিতির কারণে স্থগিত রয়েছে।
(তথ্যসূত্রঃ কমনওয়েলথ ওয়েবসাইট)

৭৬.
ভিসুভিয়াস আগ্নেয়গিরী কোথায় অবস্থিত?
  1. ক) মেক্সিকো
  2. খ) গুয়েতেমালা
  3. গ) ইতালি
  4. ঘ) রাশিয়া
সঠিক উত্তর:
গ) ইতালি
উত্তর
সঠিক উত্তর:
গ) ইতালি
ব্যাখ্যা

ভিসুভিয়াস হচ্ছে আগ্নেয় পর্বত, এর অবস্থান ইতালিতে।  

নিচে বিভিন্ন প্রকার পর্বত সম্পর্কে আলোচনা করা হলো -

পর্বতের প্রকারভেদঃ

পর্বত নানা প্রকারে গঠিত হয়। উৎপত্তির কারণ ও গঠন অনুসারে পর্বতকে পাঁচ শ্রেণীতে ভাগ করা যায়।
যথা -
১. ভঙ্গিল বা ভাঁজ পর্বত (Fold Mountain):
বিস্তৃত অঞ্চল জুড়ে শিলায় ঢেউ এর মতো ভাঁজ পড়ে যে পর্বতের সৃষ্টি হয় তাকে ভঙ্কিল পর্বত বলে।
- 'পাত ভূগঠন তত্ত্ব' ভঙ্গিল পর্বত সৃষ্টির কারণ।
যেমন - হিমালয়, আন্দিজ, আল্পস, রকি ইত্যাদি।

২. স্তূপ পর্বত (Block Mountain):
প্রবল ভূ-আলোড়নের ফলে শিলাস্তরের সংকোচন ও প্রসারণ চাপের সৃষ্টি হয়। এতে কখনো কখনো ভূত্বক খাড়াভাবে ফেটে যায়, যে রেখা বরাবর ফাটল হয় তাকে চ্যুতিরেখা বলে।
- কখনো কখনো দেখা যায়, দুটি সমান্তরাল ফাটলের মধ্যবর্তী অংশটি চাপের ফলে পাশ্ববর্তী স্থান অপেক্ষা ঊর্ধ্বে উত্থিত হয়।
- এই উত্থিত অংশ ভূমির উপর স্তূপ আকারে দাঁড়িয়ে থাকে বলে এধরনের পর্বতকে স্তূপ পর্বত বলে।
যেমন - জার্মানির ব্ল্যাক ফরেস্ট, ফ্রান্সের ভোজ পর্বত ইত্যাদি।

৩. ল্যাকোলিথ পর্বত (Lacolith Mountain):
পৃথিবীর অভ্যন্তরে ম্যাগমা বা গলিত শিলার উপাদানসমূহের সাথে বিবিধ গ্যাস মিশ্রিত অবস্থায় থাকে।
- এ গ্যাস অনেক সময় ঊর্ধ্বপ্রবাহী হয়ে ভূপৃষ্টের দিকে আসার চেষ্টা করে। এ গ্যাসের সাথে প্রচুর ম্যাগমাও থাকে।
- কিন্তু প্রায়ই তা ভূত্বকে আসার পথে বাধাপ্রাপ্ত হয়ে ভূত্বকের নিচেই সঞ্চিত থাকে। আস্তে আস্তে এই ম্যাগমা কঠিন আকার ধারন করে।
- এই ধরণের পর্বতকে ল্যাকোলিথ বা গম্বুজ পর্বত বলে। ভূআলোড়ন এ জাতীয় পর্বত গঠনে প্রভাব বিস্তার করে।
যেমন - যুক্তরাষ্ট্রের ব্ল্যাক হিলস্‌ ও হেনরী পর্বত

৪. আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত (Volcanic Mountain):
কোনো কোনো ক্ষেত্রে ভূআলোড়নের ফলে ভূত্বকের দুর্বল অংশ ফেটে যায়। ঐ ফাটলের মধ্য দিয়ে ভূগর্ভস্থ উত্তপ্ত লাভা, নানা প্রকার গ্যাস ও বাষ্প, ছাই ইত্যাদি প্রবল বেগে নির্গত হয়ে ফাটলের চারদিকে সঞ্চিত হয়।
- এরূপে বার বার ঐসব পদর্থ ফাটলের চারদিকে সঞ্চিত হতে হতে উঁচু পর্বতের সৃষ্টি হয়।
- আগ্নেয় পদার্থ সঞ্চিত হয়ে এ প্রকার পর্বত গঠিত হয় বলে একে আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত বলে।
যেমন - ইতালির ভিসুভিয়াস, কেনিয়ার কিলিমানজারো, হাওয়ায় দ্বীপের মোনালোয়া ইত্যাদি।

৫. ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বত (Erosional or Residual Mountain):
সৌরতাপ, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, হিমবাহ ইত্যাদি প্রাকৃতিক শক্তিসমূহের ফলে ভূত্বকের নরম অংশ ক্ষয় হতে হতে অপসারিত হয়।
- কঠিন শিলাগুলো অল্প ক্ষয়প্রাপ্ত হয়ে পর্বতরূপে থেকে যায়। এরূপ সৃষ্ট পর্বতকে ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বত বলে।
যেমন - ভারতের আরাবল্লী, ইউরোপের সিয়েরা নেভেদা, উত্তর আমেরিকার অ্যাপালেশিয়ান ইত্যাদি।

উৎসঃ উচ্চ মাধ্যমিক ভূগোল (১ম পত্র) বোর্ড বই।

৭৭.
আর্কটিক- এর বরফ গলে যাওয়ার কারন কি?
  1. ক) বৈশ্বিক উষ্ণতা
  2. খ) প্রলম্বিত গ্রীষ্ম কাল
  3. গ) ভূমিকম্প
  4. ঘ) অতিরিক্ত বৃষ্টিপাত
সঠিক উত্তর:
ক) বৈশ্বিক উষ্ণতা
উত্তর
সঠিক উত্তর:
ক) বৈশ্বিক উষ্ণতা
ব্যাখ্যা
আর্কটিক- এর বরফ গলে যাওয়ার কারন বৈশ্বিক উষ্ণতা।
বৈশ্বিক উষ্ণতার দরুন এ অঞ্চলের বরফ গলে গিয়ে সমুদ্র স্তরের উচ্চতা বৃদ্ধি পাবে ধীরে ধীরে, ফলে অনেক প্রাণী তাদের আবাসস্থান হারিয়ে জলবায়ু উদ্বাস্তুতে পরিণত হবে।
৭৮.
“সিডর” শব্দের অর্থ -
  1. ক) চোখ
  2. খ) বন্যা
  3. গ) ঝড়
  4. ঘ) সূর্য
সঠিক উত্তর:
ক) চোখ
উত্তর
সঠিক উত্তর:
ক) চোখ
ব্যাখ্যা
‘সিডর’ শব্দের অর্থ চোখ।
১৫ নভেম্বর, ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডর বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে প্রচন্ড ভাবে আঘাত হানে।
- সিডরকে ১৯৭০ ও ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের পর সবচেয়ে প্রলয়ংকারী ঘূর্ণিঝড় বিবেচনা করা হয়।
(সূত্র: বিবিসি বাংলা)
৭৯.
নিচের ভগ্নাংশগুলো মধ্যে সবচাইতে বড় কোনটি?
  1. ক) ০.৩
  2. খ) ১/৩
  3. গ) ২/৭
  4. ঘ) ৩/১১
সঠিক উত্তর:
খ) ১/৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ১/৩
ব্যাখ্যা

০.৩
১/৩ = ০.৩৩
২/৭ = ০.২৯
৩/১১ = ০.২৭
অর্থাৎ সবচেয়ে বড় ভগ্নাংশ হচ্ছে - ১/৩

৮০.
এক ব্যক্তি কোনো দূরত্ব ঘন্টায় 4 মাইল বেগে অতিক্রম করে এবং ঘন্টায় 5 মাইল বেগে ফিরে আসে। তার গড় গতিবেগ ঘন্টায় কত মাইল?
  1. ক) 5
  2. খ) 4.54
  3. গ) 4.44
  4. ঘ) 4.50
সঠিক উত্তর:
গ) 4.44
উত্তর
সঠিক উত্তর:
গ) 4.44
ব্যাখ্যা

ধরি, দূরত্ব = x মাইল 
x দূরত্ব অতিক্রম করতে সময় লাগে = x/4 ঘণ্টা 
x   ”       ফিরে আসতে    ”     ”    = x/5 ” 
∴ গড় বেড় = (x+x)/(x/4 + x/5) = 2x/(9x/20) = 40/9 = 4.44 মাইল/ঘণ্টা 
 

৮১.
একটি মুদ্রাকে দুইবার নিক্ষেপ করলে উভয়ক্ষেত্রে হেড পাওয়ার সম্ভাবনা কত?
  1. ক) 1/2
  2. খ) 1/5
  3. গ) 1/3
  4. ঘ) 1/4
সঠিক উত্তর:
ঘ) 1/4
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 1/4
ব্যাখ্যা

১ টি মুদ্রাকে দুইবার নিক্ষেপ করলে প্রথম বার হেড আসার সম্ভাবনা ১/২
দ্বিতীয়বার হেড আসার সম্ভাবনা = ১/২
∴ উভয়ক্ষেত্রে হেড পাওয়ার সম্ভাবনা = ১/২ × ১/২ = ১/৪

৮২.
দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯৯ হলে বড় সংখ্যাটি কত?
  1. ক) ৭০
  2. খ) ৮০
  3. গ) ৯০
  4. ঘ) ১০০
সঠিক উত্তর:
ঘ) ১০০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১০০
ব্যাখ্যা

মনে করি,

ছোট সংখ্যাটি = x

বড় সংখ্যাটি = (x+1)

প্রশ্নমতে,

(x+1)2-x2=199

=> x+2x +1 - x2 = 199

=>2x = 199-1

=> x = 198/2

=> x = ৯৯

বড় সংখ্যাটি 99 + 1 = 100

৮৩.
১ + ২ + ৩ + ....... + ২৫ এর যোগফল কত?
  1. ক) ১০০
  2. খ) ২৫০
  3. গ) ৩০০
  4. ঘ) ৩২৫
সঠিক উত্তর:
ঘ) ৩২৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩২৫
ব্যাখ্যা

আমরা জানি, n-তম পদের সমষ্টি = n(n+1)/2
সুতরাং, 25-তম পদের সমষ্টি = 25(25+1)/2
= 25 × 26/2
= 25 × 13
= 325

৮৪.
প্রকৃত মূল্যের শতকরা ৮৫ ভাগ মূল্য ৬৮ টাকা হলে প্রকৃত মূল্য কত?
  1. ক) ৯০ টাকা
  2. খ) ৮৭ টাকা
  3. গ) ৮৫ টাকা
  4. ঘ) ৮০ টাকা
সঠিক উত্তর:
ঘ) ৮০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৮০ টাকা
ব্যাখ্যা

ধরি, প্রকৃত মূল্য = x টাকা
প্রশ্নমতে,
x এর ৮৫% = ৬৮
বা, x এর ৮৫/১০০ = ৬৮
বা, x = (৬৮ × ১০০)/৮৫ = ৮০ টাকা

৮৫.
একটি সংখ্যা ৩১ থেকে যত বেশি ৫৫ থেকে তত কম, সংখ্যাটি কত?
  1. ক) ৩৯
  2. খ) ৪৩
  3. গ) ৪৫
  4. ঘ) ৪১
সঠিক উত্তর:
খ) ৪৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪৩
ব্যাখ্যা

সংখ্যাটি = (৩১ + ৫৫) / ২ = ৪৩

৮৬.
একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য লম্ব অপেক্ষা 1 মিটার কম এবং লম্ব অপেক্ষা অতিভুজ 1 মিটার বেশি হলে, ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত?
  1. ক) 4
  2. খ) 5
  3. গ) 6
  4. ঘ) 3
সঠিক উত্তর:
খ) 5
উত্তর
সঠিক উত্তর:
খ) 5
ব্যাখ্যা

ধরি, লম্বের দৈর্ঘ্য = x
তাহলে, ভূমির দৈর্ঘ্য = x - 1
অতিভুজের দৈর্ঘ্য = x + 1
আমরা জানি, অতিভুজ2 = লম্ব2 + ভূমি2
⇒ (x + 1)2 = (x - 1)2 + x2
⇒ x2 + 2x + 1 = x2 - 2x + 1 + x2
⇒ x2 - 4x = 0
⇒ x(x - 4) = 0
⇒ x = 4 [যেহেতু, ত্রিভুজের লম্ব কখনো শূন্য হতে পারে না]
তাহলে, ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য = 4 + 1 = 5 মিটার 

৮৭.
সূর্যের উন্নতি কোণ 60° হলে, একটি গাছের ছায়ার দৈর্ঘ্য 10 মিটার হয়। গাছটির উচ্চতা কত?
  1. ক) 17.32 মি.
  2. খ) 16.72 মি.
  3. গ) 17.52 মি.
  4. ঘ) 17.75 মি.
সঠিক উত্তর:
ক) 17.32 মি.
উত্তর
সঠিক উত্তর:
ক) 17.32 মি.
ব্যাখ্যা

tanΘ = লম্ব / ভূমি
⇒ tan60° = উচ্চতা / 10
⇒ উচ্চতা = tan60° × 10 = 17.32

৮৮.
√(x-1y) × √(y-1z) × √(z-1x) এর সরল মান কত?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) xyz
  4. ঘ) ± 1
সঠিক উত্তর:
খ) 1
উত্তর
সঠিক উত্তর:
খ) 1
ব্যাখ্যা

√(x-1y) × √(y-1z) × √(z-1x) 
= √(y/x).√(z/y).√(x/z)
= √(y/x × z/y × x/z)
= √1
= 1

 
৮৯.
(1000)x/3 = 10 হলে x এর মান কত?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 10
সঠিক উত্তর:
ক) 1
উত্তর
সঠিক উত্তর:
ক) 1
ব্যাখ্যা

(1000)x/3 = 10
বা, 103x/3 = 101
∴ x =1

৯০.
x + 1/x = 1 হলে, (x2 + 1/x2)(x4 + 1/x4) এর মান কত?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 4
  4. ঘ) 8
সঠিক উত্তর:
ক) 1
উত্তর
সঠিক উত্তর:
ক) 1
ব্যাখ্যা

দেওয়া আছে, x + 1/x = 1 
⇒ x2 + 1/x+ 2.x.1/x = 1 [বর্গ করে] 
⇒ x2 + 1/x= - 1
⇒ x4 + 1/x4 + 2.x2.1/x2 = 1 [বর্গ করে]
⇒ x4 + 1/x4 = -1

∴ (x2 + 1/x2)(x4 + 1/x4) = (-1)(-1) = 1

৯১.
π/10 রেডিয়ানকে ষাটমূলক পদ্ধতিতে ডিগ্রীতে রূপান্তর করলে কত ডিগ্রি হবে?
  1. ক) 18°
  2. খ) 20°
  3. গ) 30°
  4. ঘ) 35°
সঠিক উত্তর:
ক) 18°
উত্তর
সঠিক উত্তর:
ক) 18°
ব্যাখ্যা

π রেডিয়ান = 180°
∴ π/10 রেডিয়ান = 180°/π × π/10 = 18°

৯২.
উদ্ভিদ সালোকসংশ্লেষণের জন্য বায়ু থেকে গ্রহণ করে-
  1. ক) অক্সিজেন
  2. খ) কার্বন ডাইঅক্সাইড
  3. গ) নাইট্রোজেন
  4. ঘ) জলীয় বাষ্প
সঠিক উত্তর:
খ) কার্বন ডাইঅক্সাইড
উত্তর
সঠিক উত্তর:
খ) কার্বন ডাইঅক্সাইড
ব্যাখ্যা



উৎসঃ নবম-দশম শ্রেণীর জীব বিজ্ঞান বোর্ড বই।

 
৯৩.
HIV সংক্রমণের শেষ পর্যায় হল-
  1. ক) ক্যান্সার
  2. খ) সিফিলিস
  3. গ) এইডস
  4. ঘ) গনোরিয়া
সঠিক উত্তর:
গ) এইডস
উত্তর
সঠিক উত্তর:
গ) এইডস
ব্যাখ্যা

AIDS রোগের সংক্রমণ করে থাকে এক ধরণের ভাইরাস, যার নাম Human Immunodeficiency Virus এবং একে সংক্ষেপে HIV বলা হয়।
HIV দেহের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয়।
এইডস রোগে আক্রান্ত ব্যক্তির রক্তের শ্বেতকনিকা ধ্বংস হয়। ফলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা লোপ পায়।
উৎসঃ বিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি

৯৪.
কার্বনের একটি বিশেষ রূপ হল -
  1. ক) হীরক
  2. খ) ইস্পাত
  3. গ) স্টেইনলেস ষ্টীল
  4. ঘ) গন্ধক
সঠিক উত্তর:
ক) হীরক
উত্তর
সঠিক উত্তর:
ক) হীরক
ব্যাখ্যা

কার্বনের দু'টি রূপভেদ আছে যথা গ্রাফাইট ও ডায়মন্ড (হীরক)। বিভিন্ন রূপভেদে কার্বনের ব্যবহারও বিভিন্ন।

গ্রাফাইট উত্তম বিদ্যুৎ পরিবাহী বলে ইলেকট্রোড হিসেবে ব্যবহৃত হয়। যন্ত্রাংশ লুব্রিকেশন (lubrication) করার জন্য এবং কাদা সহযােগে পুড়িয়ে কাঠ পেন্সিলের সীস তৈরীতে গ্রাফাইট ব্যবহৃত হয়।
ডায়মন্ড বা হীরক ভংগুর হলেও প্রকৃতিতে প্রাপ্ত পদার্থসমূহের মধ্যে অন্যতম কঠিনতম। হীরক উত্তম তাপ-পরিবাহী হলেও বিদ্যুৎ-অপরিবাহী।

উৎসঃ রসায়ন, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৯৫.
নিচের কোনটি ঊর্ধ্বপাতিত বস্তু নয়?
  1. ক) কর্পূর
  2. খ) আয়োডিন
  3. গ) অ্যামোনিয়া
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) অ্যামোনিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) অ্যামোনিয়া
ব্যাখ্যা

কোনো কঠিন পদার্থকে তাপ প্রয়োগে সরাসরি বাষ্পে পরিণত করে এবং ঐ বাষ্পকে শীতল করে সরাসরি কঠিন অবস্থায় ফিরে আনার প্রক্রিয়াকে উর্ধ্বপাতন বলা হয়।
আয়োডিন, কর্পূর, নিশাদল, ন্যাপথোলিন, কার্বন, কঠিন কার্বন ডাই অক্সাইড প্রভৃতি উদ্বায়ী পদার্থ এবং এরা উর্ধ্বপাতিত হয়।

সূত্রঃ রসায়ন, এসএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯৬.
নিচের কোন বস্তুটি তেজষ্ক্রিয় পদার্থ নয়?
  1. ক) ইউরেনিয়াম
  2. খ) লৌহ
  3. গ) প্লুটোনিয়াম
  4. ঘ) নেপচুনিয়াম
সঠিক উত্তর:
খ) লৌহ
উত্তর
সঠিক উত্তর:
খ) লৌহ
ব্যাখ্যা

ভারী মৌলিক পদার্থের নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে অবিরত আলফা, বিটা ও গামা রশ্মি নির্গমনের প্রক্রিয়াকে তেজস্ক্রিয়তা বলে।
প্রকৃতপক্ষে যেসব মৌলের পারমাণবিক সংখ্যা ৮২-এর চেয়ে বেশি তাদেরকে তেজস্ক্রিয় পদার্থ বলা হয়।
যেমন- ইউরেনিয়াম-৯২, নেপচুনিয়াম-৯৩, প্লুটোনিয়াম-৯৪ ইত্যাদি।

৯৭.
নিচের কোন বস্তুটির স্থিতিস্থাপকতা বেশি ?
  1. ক) রাবার
  2. খ) অ্যালুমিনিয়াম
  3. গ) তামা
  4. ঘ) লৌহ
সঠিক উত্তর:
ঘ) লৌহ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) লৌহ
ব্যাখ্যা

বাহ্যিক বলের বিরুদ্ধে যে বস্তুর বাধা প্রদানের ক্ষমতা বেশি তার স্থিতিস্থাপকতা বেশি।
অর্থাৎ, নির্দিষ্ট পরিমাণ দৈর্ঘ্য বা আয়তনের পরিবর্তন ঘটাতে যে পদার্থে যত বেশি বাহ্যিক বল প্রয়োগ করার প্রয়োজন হয় তাকে তত বেশি স্থিতিস্থাপক বলা হয়।
সমান আয়তনেরর লৌহ, এলুমিনিয়াম, তামা এবন রাবারের মধ্যে নির্দিষ্ট পরিমাণ পরিবর্তন ঘটাতে লৌহে বেশি বল প্রয়োগ করতে হবে। তাই, লৌহের স্থিতিস্থাপকতা বেশি। 

৯৮.
পিসিকালচার বলতে বোঝায়-
  1. ক) হাঁস-মুরগী পালন
  2. খ) মৌমাছি পালন
  3. গ) মৎস্য চাষ
  4. ঘ) রেশম চাষ
সঠিক উত্তর:
গ) মৎস্য চাষ
উত্তর
সঠিক উত্তর:
গ) মৎস্য চাষ
ব্যাখ্যা

- পিসিকালচার বলতে বোঝায় মৎস্যচাষ বিজ্ঞান।
- এপিকালচার বলতে বুঝায় মৌমাছি পালন।
- সেরিকালচার বলতে বোঝায় রেশম চাষ বিজ্ঞানকে।
- এভিকালচারকে পাখি পালন বিদ্যা বলে।

Source: britannica.com

৯৯.
তামার সাথে কোনটি মেশালে পিতল হয়?
  1. ক) নিকেল
  2. খ) টিন
  3. গ) সীসা
  4. ঘ) দস্তা
সঠিক উত্তর:
ঘ) দস্তা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দস্তা
ব্যাখ্যা

• দুই বা ততোধিক ধাতু পরস্পরের সাথে মিশে যে সমসত্ব বা অসমসত্ব মিশ্রণ উৎপন্ন করে সেই কঠিন ধাতব পদার্থকে সংকর ধাতু বলে।
• যেমন- পিতল হলো তামা ও দস্তার (জিঙ্ক) সংকর ধাতু।
• কাঁসা বা ব্রোঞ্জ হলো কপার ও টিনের সংকর ধাতু।

উৎসঃ রসায়ন, নবম-দশম শ্রেণি।

১০০.
প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে শক্ত পদার্থ নিচের কোনটি?
  1. ক) পিতল
  2. খ) ইস্পাত
  3. গ) হীরা
  4. ঘ) গ্রানাইট
সঠিক উত্তর:
গ) হীরা
উত্তর
সঠিক উত্তর:
গ) হীরা
ব্যাখ্যা

কার্বন একটি অধাতু এবং বিজারক পদার্থ।
কার্বনের দানাদার রূপভেদ হলো- গ্রাফাইট ও হীরক।
- প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে শক্ত বা কঠিন পদার্থ হীরক
হীরক কাচ কাটতে ব্যবহৃত হয়।

উল্লেখ্য, প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে শক্ত ধাতু টাংস্টেন।

 

উৎসঃ রসায়ন বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

১০১.
নিচের কোনটি লবণ ?
  1. ক) ZnO
  2. খ) KNO3
  3. গ) KOH
  4. ঘ) NaOH
সঠিক উত্তর:
খ) KNO3
উত্তর
সঠিক উত্তর:
খ) KNO3
ব্যাখ্যা

Potassium Nitrate is a crystalline salt, KNO3; a strong oxidizer used especially in making gunpowder, as a fertilizer, and in medicine.
Source: pubchem.ncbi.nlm.nih.gov

১০২.
শব্দের বেগ ৩৩০ মিটার/সেকেন্ড হলে, প্রতিফলনের ন্যূনতম কোন দূরত্বে প্রতিধ্বনি শোনা যাবে?
  1. ক) ১৬ মিটার
  2. খ) ১৭.৫ মিটার
  3. গ) ১৬.৫ মিটার
  4. ঘ) ১৭ মিটার
সঠিক উত্তর:
গ) ১৬.৫ মিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৬.৫ মিটার
ব্যাখ্যা

আমরা যখন কোন শব্দ শুনি তার অনুভূতি মস্তিষ্কে ০.১ সেকেন্ড সময় পর্যন্ত থেকে যায়। তাই দুটি শব্দ আলাদাভাবে শুনতে হলে দুটি শব্দের মাঝে কমপক্ষে ০.১ সেকেন্ডের একটি ব্যবধান থাকা দরকার।
শব্দের বেগ ৩৩০ m/s হলে ০.১ সেকেন্ডের ব্যবধান তৈরি করতে শব্দকে কমপক্ষে ৩৩ মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। তাই উৎস ও প্রতিফলকের মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব এর অর্ধেক (১৬.৫ মিটার) হলে, শব্দটি গিয়ে প্রতিফলিত হয়ে ফিরে আসতে ০.১ সেকেন্ড সময় লাগবে এবং আমরা প্রতিধ্বনি শুনতে পাব।

উৎসঃ পদার্থ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

১০৩.
মৌলের প্রতীক কোনটি নির্দেশ করে?
  1. ক) মৌলের নামের সংক্ষিপ্ত রূপ
  2. খ) মৌলের একটি পরমাণু
  3. গ) মৌলের একটি অণু
  4. ঘ) মৌলের পারমাণবিক ওজন
সঠিক উত্তর:
ক) মৌলের নামের সংক্ষিপ্ত রূপ
উত্তর
সঠিক উত্তর:
ক) মৌলের নামের সংক্ষিপ্ত রূপ
ব্যাখ্যা

মৌলের প্রতীক (Symbol of Elements):
রসায়নে প্রতিটি মৌলের পরমাণুকে একটি প্রতীকের মাধ্যমে প্রকাশ করা হয়। ভিন্ন ভিন্ন পরমাণুর প্রতীক ভিন্ন ভিন্ন হয়।
যে কোনাে মৌলের পরমাণুর পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে।

উৎসঃ রসায়ন প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১০৪.
নাইট্রিক এসিডে কোন মৌলিক পদার্থটি নেই?
  1. ক) হাইড্রোজেন
  2. খ) অক্সিজেন
  3. গ) সোডিয়াম
  4. ঘ) নাইট্রোজেন
সঠিক উত্তর:
গ) সোডিয়াম
উত্তর
সঠিক উত্তর:
গ) সোডিয়াম
ব্যাখ্যা

নাইট্রিক এসিড একটি শক্তিশালী এসিড।
এর রাসায়নিক সংকেত - HNO3
সোনার গহনা তৈরির সময় স্বর্ণকাররা নাইট্রিক এসিড ব্যবহার করেন।

Source: pubchem.ncbi.nlm.nih.gov/