পরীক্ষা আর্কাইভ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

পরীক্ষাবিসিএস জব সল্যুশন - রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়45 minutes৩৫ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৩৬
সিলেবাস
পরীক্ষা - ৬: পরীক্ষার টপিক: ২০ - ২৪তম বিসিএসের প্রশ্নগুলোর উপর রিভিশন পরীক্ষা। [Live MCQ আর্কাইভ থেকে ব্যাখ্যা এবং রেফারেন্সসহ সমাধান পড়ে পরীক্ষা দিন।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

বিসিএস জব সল্যুশন - রিভিশন · তারিখ অনির্ধারিত · ৩৬ প্রশ্ন

.
কোনটি শহীদুল্লাহ কায়সার রচিত উপন্যাস?
  1. ক) পেশোয়ার থেকে তাসখন্দ
  2. খ) সারেং বৌ
  3. গ) রাজবন্দীর রোজনমাচা
  4. ঘ) সংশপ্তক
অনির্ধারিত
ব্যাখ্যা
'সারেং বৌ' ও 'সংশপ্তক' দুইটিই শহীদুল্লাহ কায়সার রচিত উপন্যাস।
অপশনে দ্বৈত উত্তর থাকায় বাতিল করা হয়েছে।

• শহীদুল্লাহ কায়সার
- ১৯২৭ সালের ১৬ই ফেব্রুয়ারি ফেনিতে জন্মগ্রহণ করেন।
- তাঁর পুরো নাম ছিল আবু নঈম মহাম্মদ শহীদুল্লাহ।
- তিনি ও জহির রায়হান উভয় সহোদর।
- ‘পেশোয়ার থেকে তাসখন্দ’ - তাঁর ভ্রমণবৃত্তান্তমূলক গ্রন্থ।
-  শহীদুল্লাহ কায়সার রচিত স্মৃতিকথামূলক গ্রন্থ - রাজবন্দীর রোজনমাচা।

তাঁর রচিত উপন্যাস সমূহ-
- সারেং বৌ
- সংশপ্তক 
- কৃষ্ণচূড়া মেঘ
- তিমির বলয়
- দিগন্তে ফুলের আগুন
- সমুদ্র ও তৃষ্ণা
- চন্দ্রভানের কন্যা
- কবে পোহাবে বিভাবরী (অসমাপ্ত)

• 'সংশপ্তক' উপন্যাস:
- সংশপ্তক শহীদুল্লাহ কায়সারের একটি উপন্যাস। ১৯৬৪ সালে রচিত এই উপন্যাসটি ১৯৬৫ সালে প্রকাশিত হয়।
- পরবর্তীতে আবদুল্লাহ আল মামুন নাট্যরূপ প্রদান করেন এবং যা বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত হয়।
- সংশপ্তক নাটকটি বাংলাদেশে টিভি নাটকের অন্যতম জনপ্রিয় নাটক হিসেবে বিবেচনা করা হয়।

• 'সারেং বৌ' উপন্যাস:
- 'সারেং বৌ' বিখ্যাত উপন্যাসটি রচিত হয়  ১৯৬২ সালে।
- বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন সংগ্রামের কথা বর্ণিত হয়েছে এই উপন্যাসে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর।
.
কোনটি শামসুর রাহমানের রচনা?
  1. ক) নির্জন স্বাক্ষর
  2. খ) নির্বাণ
  3. গ) নিরন্তর ঘণ্টাধ্বনি
  4. ঘ) কালের ধুলোয় লেখা
ব্যাখ্যা
শামসুর রাহমান রচিত আত্মস্মৃতিমূলক গ্রন্থ - কালের ধুলোয় লেখা।
তাঁর আরও একটি  আত্মস্মৃতিমূলক গ্রন্থ - স্মৃতির শহর

• শামসুর রাহমান 
- ১৯২৯ সালের  ২৪শে অক্টোবর মাতুতালয় ঢাকার মাহুতটুলিতে তিনি জন্মগ্রহন করেন।

• তাঁর রচিত  উপন্যাস -
- অক্টোপাস
- নিয়ত মন্তাজ
- এলো সে অবেলায়

• তাঁর রচিত  কাব্যগ্রন্থ:
- রৌদ্র করোটিতে
- বিধ্বস্ত নীলিমা
- বন্দী শিবির থেকে
- অন্ধকার থেকে আলোয়
- হরিণের হাড়
- না বাস্তব না দুঃস্বপ্ন

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর।
.
কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
  1. ক) ত্রিভুজ
  2. খ) নীলাকাশ
  3. গ) ভাইবোন
  4. ঘ) দেশরক্ষা
ব্যাখ্যা
দ্বন্দ্ব সমাসের উদাহরণ- 'ভাইবোন'। 

দ্বন্দ্ব সমাস 

- 'দ্বন্দ্ব' শব্দের দুটি অর্থ রয়েছে— মিলন ও সংঘাত। 
- অর্থাৎ যে সমাসে দুই বা তার বেশি পদের মিলন হয় এবং সমস্যমান পদগুলোর প্রতিটিতেই অর্থের প্রাধান্য থাকে তাকে বলে দ্বন্দ্ব সমাস।  
• দ্বন্দ্ব শব্দের অর্থ জোড়া, তবু দুইয়ের বেশি পদের দ্বন্দ্ব সমাস হয়। যেমন-

- ভাই ও বোন = ভাইবোন
- তাল ও তমাল - তালতমাল
- ভালো ও মন্দ = ভালোমন্দ
- টক, ঝাল ও মিষ্টি = টক-ঝাল-মিষ্টি ইত্যাদি।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
.
নিচের কোনটি সঠিক?
  1. ক) তরঙ্গভঙ্গ (নাটক)
  2. খ) মহাশ্মশান (নাটক)
  3. গ) সোজন বাদিয়ার ঘাট (উপন্যাস)
  4. ঘ) কাঁদো নদী কাঁদো (কাব্য)
ব্যাখ্যা
'তরঙ্গভঙ্গ' সৈয়দ ওয়ালীউল্লাহ্‌ রচিত নাটক।  

• সৈয়দ ওয়ালীউল্লাহ্‌ ১৯২২ খ্রিষ্টাব্দের ১৫ই আগস্ট চট্টগ্রামের ষোলশহরে জন্মগ্রহণ করেন। ছাত্রাবস্থায় তিনি 'ভোরের আলো' নামের হাটে লেখা পত্রিকা সম্পাদন করেন।
তাঁর রচনা সমূহ:
উপন্যাস:
- লালসালু
- চাঁদের আমাবস্যা
- কাঁদো নদী কাঁদো
- দি আগলি এশিয়ান

গল্পগ্রন্থ:
- নয়নচারা
- দুই তীর ও অন্যান্য গল্প

নাটক:
- বহিপীর
- তরঙ্গভঙ্গ
- সুড়ঙ্গ
- উজানে মৃত্যু

অন্যদিকে,
কবি জসীম উদদীনের কাহিনীকাব্য- সোজন বাদিয়ার ঘাট।
সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাস- কাঁদো নদী কাঁদো,
'মহাশ্মশান' কায়কোবাদের শ্রেষ্ঠ রচনা। এটি একটি মহাকাব্য।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর।
.
জসীমউদ্‌দীন রচিত 'জীবন কথা' কি ধরনের রচনা?
  1. ক) কাব্য
  2. খ) নাটক
  3. গ) আত্মকথা
  4. ঘ) উপন্যাস
ব্যাখ্যা
জসীমউদ্‌দীন রচিত 'জীবন কথা' একটি আত্মকথা।

• 'পল্লীকবি' উপাধিতে ভূষিত, জসীম উদ্‌দীন আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে লালিত প্রথম পূর্ণাঙ্গ আধুনিক কবি।
- তিনি ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন।
- মোহাম্মাদ জসীম উদ্‌দীন মোল্লা তার পূর্ণ নাম হলেও তিনি জসীম উদ্‌দীন নামেই পরিচিত।
- জসীম উদ্দীন একদম অল্প বয়স থেকেই লেখালেখি শুরু করেন। কলেজে অধ্যয়নরত থাকা অবস্থায়, পরিবার এবং বিয়োগান্ত দৃশ্যে, একদম সাবলীল ভাষায় তিনি বিশেষ আলোচিত কবিতা কবর লিখেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাবস্থায় এই কবিতাটি প্রবেশিকার বাংলা পাঠ্যবইয়ে স্থান পায়।

তাঁর রচিত কাব্যগ্রন্থ
- রাখালী (১৯২৭)
- নকশী কাঁথার মাঠ (১৯২৯)
- বালুচর (১৯৩০)
- ধানখেত (১৯৩৩)
- সোজন বাদিয়ার ঘাট (১৯৩৪)
- হাসু (১৯৩৮)
- রুপবতি (১৯৪৬)
- মাটির কান্না (১৯৫১)
- এক পয়সার বাঁশী (১৯৫৬)
- সখিনা (১৯৫৯)
- সুচয়নী (১৯৬১)
- ভয়াবহ সেই দিনগুলিতে (১৯৬২)
- মা যে জননী কান্দে (১৯৬৩)
- হলুদ বরণী (১৯৬৬)
- জলে লেখন (১৯৬৯)
- পদ্মা নদীর দেশে (১৯৬৯)
- কাফনের মিছিল (১৯৭৮)
- মহরম
- দুমুখো চাঁদ পাহাড়ি (১৯৮৭)

নাটক
- পদ্মাপার (১৯৫০)
- বেদের মেয়ে (১৯৫১)
- মধুমালা (১৯৫১)
- পল্লীবধূ (১৯৫৬)
- গ্রামের মেয়ে (১৯৫৯)

আত্মকথা
- যাদের দেখেছি (১৯৫১)
- ঠাকুর বাড়ির আঙ্গিনায় (১৯৬১)
- জীবন কথা ( ১৯৬৪)
- স্মৃতিপট (১৯৬৪)
- স্মরণের সরণী বাহি (১৯৭৮)

উপন্যাস
- বোবা কাহিনী (১৯৬৪)

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।
.
When we call someone 'a day dreamer' that means-
  1. ক) a person who sleeps during the day
  2. খ) a person who sees dream in day time
  3. গ) a person whose head is in the clouds
  4. ঘ) a person who is useless
ব্যাখ্যা
♦ When we call someone 'a day dreamer' that means - a person whose head is in the clouds.

• Have one's head in the clouds (Phrase)
- If you say that someone has their head in the clouds, you are criticizing them because they are ignoring or are unaware of the problems associated with a situation.
- to not know the facts of a situation

Source: Collins dictionary, Cambridge Dictionary
.
The word 'Resentment' is a/an-
  1. ক) noun
  2. খ) adjective
  3. গ) verb
  4. ঘ) adverb
ব্যাখ্যা
♦ The word 'Resentment' is a - noun.

• Resentment (noun) -
- English meaning: (towards/against somebody) a feeling of anger or unhappiness about something that you think is unfair
- Bangla meaning: রাগ, বিরক্তি।
- Example: He harbours a deep resentment against his parents for his miserable childhood.

Source: Accessible Dictionary by Bangla Academy, Oxford Dictionary and Merriam-Webster Dictionary
.
I opened the door as soon as I ____ you.
  1. ক) saw
  2. খ) had seen
  3. গ) sees
  4. ঘ) seeing
ব্যাখ্যা
♦ প্রশ্নে উল্লেখিত বাক্যে - saw বসবে।

• Complete sentence: I opened the door as soon as I saw you.

 • as soon as এর পূর্বে ও পরের tense একই হয়।
- অর্থাৎ, as soon as এর পূর্বের অংশ past indefinite tense হলে পরের অংশ ও past indefinite tense হবে।
- I opened the door as soon as I heard the bell.
.
What will be the correct meaning of the sentence: 'She raised her eyebrow at my outfit.'
  1. ক) She is showing indifference.
  2. খ) She is showing sadness.
  3. গ) She is showing surprise or disapproval.
  4. ঘ) She is showing agreement.
ব্যাখ্যা
♦ প্রশ্নে উল্লেখিত বাক্যটির অর্থ - She is showing surprise or disapproval.

• Raise your eyebrows:
- English meaning: to show surprise by moving your eyebrows upwards.
- Bangla meaning:হলো চোখ কপালে তোলা; যার অন্য অর্থ হলো আশ্চর্য হওয়া বা বিরাগ প্রকাশ করা।

সেই অর্থে (গ) সঠিক।
১০.
The phone rang while I ____ the dishes.
  1. ক) is doing
  2. খ) was doing
  3. গ) done
  4. ঘ) do
ব্যাখ্যা
♦Complete sentence: The phone rang while I was doing the dishes.

- Subordinate clause এর শুরুতে while থাকলে সেটির সাথে tense অনুযায়ী present continuous বা past continuous tense হয়।

যেমনঃ- While walking through the garden, I found a gold earring there.
- Do not make a noise while your father is sleeping.
- The phone rang while I was doing the dishes.
- They arrived while we were having dinner.
১১.
He now has his fingers ____ for good weather on the day.
  1. ক) lifted
  2. খ) crossed
  3. গ) pointed
  4. ঘ) raised
ব্যাখ্যা
♦ He now has his fingers crossed for good weather on the day.

• Keep one’s fingers crossed
- Bangla meaning: আশা পোষণ করা, কামনা করা।

- Example: Helen will soon find out whether she got into law school; in the meantime, she is keeping her fingers crossed.
১২.
The government has _____ to reduce the amount of chemicals used in food production.
  1. ক) provided
  2. খ) deferred
  3. গ) pledged
  4. ঘ) disavowed
ব্যাখ্যা
 ♦ The government has pledged to reduce the amount of chemicals used in food production.

 • Pledge
- English meaning: Something that you give as a sign that you will keep a promise. 
- Bangla meaning: প্রতিজ্ঞা/অঙ্গীকার করা; প্রতিশ্রুতি দেওয়া; অঙ্গীকারাবদ্ধ/প্রতিশ্রুতিবদ্ধ হওয়া।

- শূন্যস্থানে pledged বসালে বাক্যটি অর্থপূর্ণ হয়।
১৩.
Which parts of speech is the word 'Parcel'?
  1. ক) noun
  2. খ) adjective
  3. গ) verb
  4. ঘ) adverb
ব্যাখ্যা
♦ The word Parcel is a - noun.
 
Parcel (noun):
Meaning - A piece of land, especially one considered as part of an estate.
বাংলা অর্থ - এক দাগ জমি (বিশেষত কোনো তালুকের অংশ)।

Parcel (noun):
English meaning: an object or collection of objects wrapped in paper, especially so that it can be sent by post
Bangla meaning: সঙ্গে বহনের বা ডাকযোগে প্রেরণের মোড়ক

Source: Cambridge Dictionary & Accessible Dictionary
১৪.
Find out the correct translation: It has been drizzling since morning.
  1. ক) সকাল থেকে বৃষ্টি হচ্ছে।
  2. খ) সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।
  3. গ) সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে।
  4. ঘ) সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে।
ব্যাখ্যা
♦ উল্লেখিত বাক্যের সঠিক অনুবাদ হল - সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।
 
Drizzle (Verb):
English Meaning: rain lightly.
Bangla Meaning: গুঁড়ি গুঁড়ি বা খুব হালকাভাবে বৃষ্টি হওয়া।
And the sentence will be in present perfect continuous form.

Since এর ব্যবহারঃ
- Point of time এর পূর্বে since বসে।
- Point of time হচ্ছে সেই সময়কাল যাকে এক, দুই, তিন ইত্যাদি গণনার একক দ্বারা গণনা করা যায় বরং কোনো মুহূর্ত বা সময়কে নির্দেশ করে। যেমন- গত সোমবার, গত সপ্তাহ/মাস/বছর, দুইটা, সাড়ে তিনটা ইত্যাদি।
যেমন:
- It has been raining since morning.
- He has been studying since morning.

প্রশ্নে উল্লেখিত অপশন -
সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে- It has been raining heavily since morning.
সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে - It has been raining cats and dogs since morning.
সকাল থেকে বৃষ্টি হচ্ছে- It has been raining since morning.
১৫.
____ is not the only thing people want to see.
  1. ক) The sceneries
  2. খ) Scenery
  3. গ) Sceneries
  4. ঘ) A scenery
ব্যাখ্যা
♦ Complete sentence: Scenery is not the only thing people want to see.

 - Scenery একটি uncountable noun তাই এর সাথে s/es যোগ হবে না শুধু Scenery হবে।
- কারণ সাধারণত uncountable noun সর্বদাই Singular কখনো plural হয় না।
- এদের পূর্বে সাধারণত Article বা সংখ্যাবাচক শব্দ বসেনা।

যেমন- Scenery is not the only thing that tourists want to see.
১৬.
They were responsible for ______ millions of deaths during the war.
  1. ক) literally
  2. খ) exactly
  3. গ) truly
  4. ঘ) usually
ব্যাখ্যা
♦ উল্লেখিত বাক্যের শূন্যস্থানে - literally বসবে।

- exactly- নির্ভুলভাবে, সঠিকভাবে,
- usually -সচরাচর,
- truly- যথাযথভাবে,
- literally - আক্ষরিক অর্থে মোটের উপর।

এখানে exactly ও truly কে বাদ দেয়া যায় কারণ কত লোক মারা গিয়েছিল যুদ্ধে তার নির্ভুল সংখ্যা নির্ণয় অসম্ভব যেহেতু millions সংখ্যক লোক মারা যায়।
- usually সাধারণত present tense এ ব্যবহার হয় এই অর্থে তা বাদ।
- তাহলে মোটের উপর মিলিয়ন সংখ্যক লোক মারা যায় যুদ্ধে এই অর্থে  literally বসবে।
- এই অর্থে (ক) সঠিক
১৭.
Complete the following sentence. If I had known you were coming -
  1. ক) I would have cooked your favourite food items.
  2. খ) I had cooked your favourite food items.
  3. গ) I would be cooking your favourite food items.
  4. ঘ) I would cook your favourite food items.
ব্যাখ্যা
♦ If I had known you were coming - I would have cooked your favourite food items.
 
- Third conditional sentences are used to explain that present circumstances would be different if something different had happened in the past.
- When using the third conditional, we use the past perfect (i.e., had + past participle) in the if-clause.
- The modal auxiliary (would, could, should, etc.) + have + past participle in the main clause expresses the theoretical situation that could have happened.
Source: British Council
১৮.
The word 'Abruptly' means-
  1. ক) In a way that may not be understood
  2. খ) Accurate and sharply focused
  3. গ) In a fair and impartial manner
  4. ঘ) Suddenly and unexpectedly
ব্যাখ্যা
♦ The word 'Abruptly' means - Suddenly and unexpectedly.

 - Abruptly - Suddenly and unexpectedly. বাংলা অর্থ - আকস্মিকভাবে।
- Equitably - In a fair and impartial manner. বাংলা অর্থ - ন্যায়সঙ্গত ভাবে।
- Ambiguously - in a way that may not be understood. বাংলা অর্থ - অনিশ্চিতভাবে।
- Incisively - accurate and sharply focused. বাংলা অর্থ - সতর্ক ও সুতীক্ষ্ণভাবে।

অর্থ অনুসারে Suddenly and unexpectedly সঠিক উত্তর।
১৯.
x + y = 15 এবং x - y = 13 হলে xy এর মান কত?
  1. ক) 12
  2. খ) 13
  3. গ) 14
  4. ঘ) 15
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 15 এবং x - y = 13 হলে xy এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
x + y = 15
x - y = 13

∴ 2x = 28
বা, x = 14 

∴ y = 15 - 14 = 1

এখন,
xy = 14 × 1 = 14
২০.
ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব ৩০০ কি.মি.। ঢাকা হতে একটি ট্রেন সকাল ৮ টায় ছেড়ে গিয়ে দুপুর ২ টায় চট্টগ্রাম পৌছে। ট্রেনটির গড় গতিবেগ ঘণ্টায় কত ছিল?
  1. ক) ৪০.৫ কি.মি.
  2. খ) ৫৫ কি.মি.
  3. গ) ৫০ কি.মি.
  4. ঘ) ৫০.৫ কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব ৩০০ কি.মি.। ঢাকা হতে একটি ট্রেন সকাল ৮ টায় ছেড়ে গিয়ে দুপুর ২ টায় চট্টগ্রাম পৌছে। ট্রেনটির গড় গতিবেগ ঘণ্টায় কত ছিল?

সমাধান:
ট্রেনটি যেতে মোট সময় লাগে ৬ ঘন্টা।

৬ ঘন্টায় অতিক্রম করে ৩০০ কি.মি.
১ ঘন্টায় অতিক্রম করে (৩০০/৬) কি.মি.
= ৫০ কি.মি.
২১.
একটি সোনার গহনার ওজন ৪৮ গ্রাম। এতে সোনা ও খাদের অনুপাত ৫ : ১। এতে কী পরিমাণ খাদ মেশালে সোনা ও খাদের অনুপাত ৪ : ১ হবে?
  1. ক) ৪ গ্রাম
  2. খ) ৫ গ্রাম
  3. গ) ৬ গ্রাম
  4. ঘ) ২ গ্রাম
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সোনার গহনার ওজন ৪৮ গ্রাম। এতে সোনা ও খাদের অনুপাত ৫ : ১। এতে কি পরিমাণ খাদ মেশালে সোনা ও খাদের অনুপাত ৪ : ১ হবে?

সমাধান:
সোনা : খাদ = ৫ : ১

অনুপাত রাশির যোগফল = ৫ + ১ = ৬ 

গহনায় সোনার পরিমাণ = [৪৮ × (৫/৬)] = ৪০ গ্রাম

গহনায় খাদের পরিমাণ = [৪৮ × (১/৬)] = ৮ গ্রাম 

অতিরিক্ত খাদ মেশানোর পর,
সোনা : খাদ = ৪ : ১

ধরি,
মেশানোর পর গহনার ওজন হয় x গ্রাম 

শর্তমতে,
সোনার পরিমাণ = [x এর (৪/৫)] = ৪০ গ্রাম 
বা, x = (৪০ × ৫)/৪ গ্রাম
∴ x = ৫০ গ্রাম 

নতুন গহনায় খাদের পরিমাণ = ৫০ - ৪০ গ্রাম 
= ১০ গ্রাম 

অতিরিক্ত খাদ মেশাতে হবে (১০ - ৮) গ্রাম 
= ২ গ্রাম
২২.
বার্ষিক ৪.৫% সরল মুনাফায় ৭০০ টাকা বিনিয়োগ করলে ৪ বছরের মুনাফা কত হবে?
  1. ক) ১২৫ টাকা
  2. খ) ১১৮ টাকা
  3. গ) ১২৬ টাকা
  4. ঘ) ১২০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ৪.৫% সরল মুনাফায় ৭০০ টাকা বিনিয়োগ করলে ৪ বছরের মুনাফা কত হবে?

সমাধান:
এখানে,
আসল, p = ৭০০ টাকা 
সময়, n = ৪ বছর 
হার, r = ৪.৫% = ৪.৫/১০০ 
মুনাফা, I = ?

আমরা জানি, 
 I = pnr
= ৭০০ × ৪ × (৪.৫/১০০)
= ২৮ × ৪.৫ 
= ১২৬ টাকা 
২৩.
একটি সংখ্যা ৫৫০ থেকে যত বড় ৭২০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
  1. ক) ৬৩০
  2. খ) ৬৩৫
  3. গ) ৬৪০
  4. ঘ) ৬৫০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৫৫০ থেকে যত বড় ৭২০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি x

শর্তমতে,
x - ৫৫০ =  ৭২০ - x 
বা, x + x = ৭২০ + ৫৫০ 
বা, ২x = ১২৭০
∴ x = ৬৩৫
২৪.
১, ৪, ৯, ১৬, ২৫, ....... ধারার ৯ম পদ কত? 
  1. ক) ৩৬
  2. খ) ৪৯
  3. গ) ৬৪
  4. ঘ) ৮১
ব্যাখ্যা
প্রশ্ন: ১, ৪, ৯, ১৬, ২৫, ....... ধারার ৯ম পদ কত? 

সমাধান: 
১ম পদ = ১ = ১
২য় পদ = ৪ = ২
৩য় পদ = ৯ = ৩

সুতরাং,
৯ম পদ = ৯ = ৮১ 
২৫.
৮ জন শ্রমিক ৮টি চেয়ার তৈরি করে ৮ দিনে, ৪ জন শ্রমিক ৪টি চেয়ার তৈরি করতে কতদিন লাগবে?
  1. ক) ১৬ দিন
  2. খ) ৮ দিন
  3. গ) ৪ দিন
  4. ঘ) ২ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: ৮ জন শ্রমিক ৮টি চেয়ার তৈরি করে ৮ দিনে, ৪ জন শ্রমিক ৪টি চেয়ার তৈরি করতে কতদিন লাগবে? 

সমাধান:
৮ জন লোক ৮টি চেয়ার তৈরি করে ৮ দিনে
১ জন লোক ৮টি চেয়ার তৈরি করে ৮ × ৮ দিনে = ৬৪ দিনে
১ জন লোক ১টি চেয়ার তৈরি করে ৬৪ ÷ ৮ দিনে = ৮ দিনে
৪ জন লোক ১টি চেয়ার তৈরি করে ৮ ÷ ৪  দিনে = ২ দিনে
৪ জন লোক ৪টি চেয়ার তৈরি করে ২ × ৪  দিনে = ৮ দিনে 
২৬.
১/২ এর শতকরা কত ১/৪ হবে?
  1. ক) ২৫%
  2. খ) ২০০%
  3. গ) ৫০%
  4. ঘ) ৪৫%
ব্যাখ্যা
প্রশ্ন: ১/২ এর শতকরা কত ১/৪ হবে?

সমাধান:
১/২ এর ক% = ১/৪
১/২ এর ক/১০০ = ১/৪
ক /২০০ = ১/৪
ক = ২০০/৪
ক = ৫০
২৭.
নিচের কোনটি নিউক্লিয়াসের বাহিরে অবস্থান করে?
  1. ক) পজিট্রন
  2. খ) নিউট্রন
  3. গ) প্রোটন
  4. ঘ) ইলেকট্রন
ব্যাখ্যা
- পরমাণুর একটি কেন্দ্র আছে, যার নাম নিউক্লিয়াস।
- এই নিউক্লিয়াসে ভিতরে প্রোটন ও নিউট্রন অবস্থান করে। 
- পরমাণুর সকল ধনাত্মক আধান এবং প্রায় সম্পূর্ণ ভরই নিউক্লিয়াসে কেন্দ্রীভূত।
- ইলেকট্রন নিউক্লিয়াসের বাহিরে থাকে এবং তার চারদিকে ঘূর্ণায়মান থাকে।‌
- পরমাণু আধান নিরপেক্ষ, কারণ একটি পরমাণুতে যতটি প্রোটন আছে ততটি ইলেকট্রনও আছে।

উৎস: রসায়ন বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
২৮.
কম্পিউটারের বৈশিষ্ট্য নয় কোনটি?
  1. ক) এটি নির্ভূলভাবে কাজ করতে পারে
  2. খ) এটি অতি দ্রুত গতিতে কাজ সম্পন্ন করতে পারে
  3. গ) নিজস্ব বুদ্ধি বা চিন্তা ক্ষমতা আছে
  4. ঘ) বিপুল পরিমাণ তথ্য স্মৃতিতে সংরক্ষণ করতে পারে
ব্যাখ্যা
কম্পিউটার
- কম্পিউটার হল বিভিন্ন গাণিতিক ও যুক্তিমূলক সমস্যা সমাধানের জন্য তৈরি একটি ইলেক্ট্রনিক যন্ত্র।
- কম্পিউটারের সাহায্যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ প্রভৃতি গাণিতিক কাজ অতি দ্রুত ও নির্ভূলভাবে করা যায়।
- কম্পিউটারের সাথে মানুষের মৌলিক পার্থক্য হল মানুষের মত কম্পিউটারের নিজস্ব কোন বুদ্ধি বা চিন্তা(আইকিউ- Intelligence Quotient) করার ক্ষমতা নেই
- মানুষের দেয়া নির্দেশ অনুসারে এই যন্ত্র কাজ করে।
- কম্পিউটারের নিজস্ব স্মৃতি থাকে।
- কম্পিউটারের প্রধান তিনটি বৈশিষ্ট্য হল-
• বিপুল পরিমাণ তথ্য স্মৃতিতে সংরক্ষণ করে রাখা,
• নির্ভূলভাবে কাজ করা এবং
• অতি দ্রুত গতিতে কাজ সম্পন্ন করা।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৯.
আমলাতন্ত্রের প্রধান প্রবক্তা কে?
  1. ক) এফ. এম. মার্কস
  2. খ) ম্যাক্সওয়েবার
  3. গ) রবার্ট প্রেসথাস
  4. ঘ) কার্ল মার্কস
ব্যাখ্যা
• আমলাতন্ত্রের প্রধান প্রবক্তা ম্যাক্সওয়েবার। 

-  আমলাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ হলো Bureaucracy যার অর্থ দাড়ায় Desk Government.
- প্রখ্যাত জার্মান তাত্ত্বিক ম্যাক্স ভেবার (ম্যাক্স ওয়েবার) প্রথম আইনগত ও যুক্তিসঙ্গত মডেল হিসেবে আমলাতন্ত্রকে উপস্থাপন করেন।
- যার কারণে তাকে আমলাতন্ত্রের প্রবক্তা হিসেবে অভিহিত করা হয়।

(সূত্র: উচ্চ মাধ্যমিক পৌরনীতি : প্রথমপত্র-মো. মোজাম্মেল হক)
৩০.
মহামান্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত কোন কাজ এককভাবে করতে পারেন?
  1. ক) প্রধানমন্ত্রী নিয়োগ
  2. খ) প্রধান বিচারপ্রতি নিয়োগ
  3. গ) পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান নিয়োগ
  4. ঘ) ক ও খ উভয় সঠিক
ব্যাখ্যা
• মহামান্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত প্রধানমন্ত্রী নিয়োগ ও প্রধান বিচারপ্রতি নিয়োগ দিতে পারেন। 

• ৪৮(৩) এই সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুসারে কেবল প্রধানমন্ত্রী ও ৯৫ অনুচ্ছেদের (১) দফা অনুসারে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্র ব্যতীত রাষ্টপতি তাঁহার অন্য সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কার্য করিবেন:
 - তবে শর্ত থাকে যে, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে আদৌ কোন পরামর্শদান করিয়াছেন কি না এবং করিয়া থাকিলে কি পরামর্শ দান করিয়াছেন, কোন আদালত সেই সম্পর্কে কোন প্রশ্নের তদন্ত করিতে পারিবেন না।

• সংবিধানের ষষ্ঠ অধ্যায়ের "বিচারবিভাগ" অংশের ৯৫ নং অনুচ্ছেদ অনুসারে, প্রধানমন্ত্রী নিয়োগের বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেন।
অনুচ্ছেদ - ৯৫ : বিচারক নিয়োগ
(১) প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হইবেন এবং প্রধান বিচারপতির সহিত পরামর্শ করিয়া রাষ্ট্রপতি অন্যান্য বিচারককে নিয়োগদান করিবেন। 
(২) কোন ব্যক্তি বাংলাদেশের নাগরিক না হইলে, এবং 
(ক) সুপ্রীম কোর্টে অন্যূন দশ বৎসরকাল এ্যাডভোকেট না থাকিয়া থাকিলে; অথবা 
(খ) বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার মধ্যে অন্যূন দশ বৎসর কোন বিচার বিভাগীয় পদে অধিষ্ঠান না করিয়া থাকিলে; অথবা 
(গ) সুপ্রীমকোর্টের বিচারক পদে নিয়োগলাভের জন্য আইনের দ্বারা নির্ধারিত যোগ্যতা না থাকিয়া থাকিলে ; 
তিনি বিচারকপদে নিয়োগ লাভের যোগ্য হইবেন না। 
(৩) এই অনুচ্ছেদে ‘‘সুপ্রীম কোর্ট’’ বলিতে এই সংবিধান প্রবর্তনের পূর্বে যে কোন সময়ে বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার মধ্যে যে আদালত হাইকোর্ট হিসাবে এখতিয়ার প্রয়োগ করিয়াছে, সেই আদালত অন্তর্ভুক্ত হইবে।

উৎসঃ বাংলাদেশের সংবিধান।
৩১.
জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়-
  1. ক) ১৪ অক্টোবর ১৯৪৫
  2. খ) ২৪ অক্টোবর ১৯৪৪
  3. গ) ২৪ অক্টোবর ১৯৪৬
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
• প্রদত্ত প্রশ্নের উত্তর: কোনটি নয়। 

 • জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয় ২৪ অক্টোবর ১৯৪৫। অপশনে ২৪ অক্টোবর ১৯৪৫ না থাকায় প্রদত্ত প্রশ্নের উত্তর হবে কোনটি নয়। 
- ১৯৪৫ সালের ২৬শে জুন মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে ৫০টি দেশ জাতিসংঘ সনদে স্বাক্ষর করে।
- ৫১তম দেশ হিসেবে পোল্যান্ড একই বছরের ১৫ অক্টোবর জাতিসংঘ সনদে স্বাক্ষর করে।
- ২৪ অক্টোবর ১৯৪৫ জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ আত্মপ্রকাশ করে।
- জাতিসংঘের সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অবস্থিত।

সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট। 
৩২.
মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সাব সেক্টরে ভাগ করা হয়?
  1. ক) ১১ টি
  2. খ) ১৯ টি
  3. গ) ৬৪ টি
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
• মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে ৬৪ টি সাব সেক্টরে ভাগ করা হয়। 

- ১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী প্রবাসী সরকার গঠিত হয়।
- এ সরকার প্রথমে ১০ এপ্রিল সমগ্র দেশকে ৪ টি সেক্টরে ভাগ করে।
- ১১ এপ্রিল তা পুর্নগঠন করে ১১টি সেক্টরে বিভক্ত করা হয়।
- এছাড়া তিনটি বিগ্রেড ফোর্স গঠন এবং ১১ টি সেক্টরকে ৬৪টি সাব সেক্টরে বিভক্ত করা হয়।
- ১০ নং সেক্টরে কোন নিয়মিত কমান্ডার ছিলো না। এটি ছিলো নৌ সেক্টর।

সূত্র: বাংলাপিডিয়া এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণি। 
৩৩.
নিচের কোন দেশটি উপসাগরীয় সহযোগিতা পরিষদ (GCC) এর সদস্য নয়?
  1. ক) ইরাক
  2. খ) কুয়েত
  3. গ) ওমান
  4. ঘ) কাতার
ব্যাখ্যা
• প্রদত্ত প্রশ্নে ইরাক উপসাগরীয় সহযোগিতা পরিষদ (GCC) এর সদস্য নয়। 

•  GCC ( Gulf Cooperation Council) হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের ৬টি দেশের সমন্বয়ে গঠিত একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট।
- এটি ১৯৮১ সালে গঠিত হয়।
- জিসিসির সদস্যদেশগুলো হলো: সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন এবং ওমান।

উৎস: জিসিস ওয়েবসাইট এবং এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।
৩৪.
মুক্তিযুদ্ধে মুজিবনগর কত নং সেক্টরের অধীন ছিলো?
  1. ক) ৭নং সেক্টর
  2. খ) ৬নং সেক্টর
  3. গ) ৮নং সেক্টর
  4. ঘ) ৯নং সেক্টর
ব্যাখ্যা
• মুক্তিযুদ্ধে মুজিবনগর ৮ নং সেক্টরের অধীন ছিলো।   

- ১৯৭১ সালের ১১ এপ্রিল অস্থায়ী প্রবাসী সরকার মুক্তিযুদ্ধ পরিচালনার সুবিধার্থে সমগ্র দেশকে ১১টি সেক্টরে ভাগ করে।
- এর মধ্যে নৌ সেক্টর ছিলো ১০নং সেক্টর।
- ঢাকা শহর ২নং সেক্টর এবং মুজিবনগর ৮নং সেক্টরের অধীন ছিলো।
- সেক্টর প্রধানরা সেক্টর কমান্ডার নামে পরিচিত।

সূত্র: বাংলাপিডিয়া এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণি। 
৩৫.
১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাত পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান কে ছিলেন?
  1. ক) মেজর জেনারেল জিয়াউর রহমান
  2. খ) মেজর জেনারেল মঞ্জুর
  3. গ) মেজর জেনারেল কে এম শফিউল্লাহ
  4. ঘ) মেজর জেনারেল এইচ এম এরশাদ
ব্যাখ্যা
• ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাত পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ছিলেন মেজর জেনারেল কে এম শফিউল্লাহ। 

- কাজী মুহাম্মদ শফিউল্লা যিনি কে এম শফিউল্লাহ নামেও পরিচিত।
- বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার।
- তিনি ৩নং সেক্টরের সেক্টর কমান্ডার এবং এস ফোর্সের প্রধান হিসেবে হিসেবে দায়িত্ব পালন করেছেন।
- মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন।
- তিনি ৭ এপ্রিল ১৯৭২ থেকে ২৪ আগস্ট ১৯৭৫ পর্যন্ত বাংলাদেশ সেনাবিহিনীর প্রধান হিসেবে নিযুক্ত ছিলেন। 

উৎস: বাংলাদেশ সেনাবাহিনী ওয়েবসাইট।
৩৬.
আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধকারী 'প্যারিস প্যাক্ট' স্বাক্ষরিত হয় কবে?
  1. ক) ১৯২৭ সালের ১২ আগস্ট
  2. খ) ১৯২৮ সালের ২৭ আগস্ট
  3. গ) ১৯২৮ সালের ৩ নভেম্বর
  4. ঘ) ১৯২৯ সালের ৫ জানুয়ারি
ব্যাখ্যা
• আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধকারী 'প্যারিস প্যাক্ট' স্বাক্ষরিত হয় ১৯২৮ সালের ২৭ আগস্ট। 


• প্যারিস প্যাক্ট - ১৯২৮ (Pact of Paris)
প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতার থেকে মানুষ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ সম্পর্কে সচেতন হয়। শান্তিরক্ষার অংশ হিসাবে প্যারিস প্যাক্ট - ১৯২৮ স্বাক্ষরিত হয়। এই চুক্তির অন্যনাম - Kellogg-Briand Pact।
⤇ তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী Frank B. Kellogg ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী - Aristide Briand আলোচনার মাধ্যমে এই চুক্তির খসড়া তৈরি করেন।
- চুক্তিটি স্বাক্ষর হয় - ২৭ আগস্ট, ১৯২৮ সালে ও কার্যকর হয় - ২৪ জুলাই, ১৯২৯ সালে।
এই চুক্তির ফলে যুদ্ধ এড়াতে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধ করা হয়।

অন্যদিকে,
প্যারিস শান্তি চুক্তি (Paris Peace Accords) - যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামের মধ্যে ১৯৭৩ সালে স্বাক্ষরিত হয়।
প্যারিস চুক্তি - ১৭৮৩ (Treaty of Paris - 1783) - ১৭৮৩ সালে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র, ফ্রান্স, স্পেন ও নেদারল্যান্ডস্‌ - এর মধ্যে স্বাক্ষরিত হয়।

উৎস: History.com