পরীক্ষা আর্কাইভ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

পরীক্ষা১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]তারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes৪৩ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৪৪
সিলেবাস
পরীক্ষা - ১৯ বিষয়: গাণিতিক যুক্তি (সম্পূর্ণ সিলেবাস)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] · তারিখ অনির্ধারিত · ৪৪ প্রশ্ন

.
৩টি ক্রমিক জোড় সংখ্যার গড় ১৮, সংখ্যাগুলোর মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত?
  1. ১৫
  2. ১৬
  3. ২০
  4. ২৬
সঠিক উত্তর:
২০
উত্তর
সঠিক উত্তর:
২০
ব্যাখ্যা
প্রশ্ন: ৩টি ক্রমিক জোড় সংখ্যার গড় ১৮, সংখ্যাগুলোর মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
৩টি ক্রমিক জোড় সংখ্যা x, x + ২, এবং x + ৪

প্রশ্নমতে,
x + x + ২ + x + ৪ = ১৮ × ৩
বা, ৩x + ৬ = ৫৪
বা, ৩x = ৪৮
বা, x = ৪৮/৩
∴ x = ১৬

∴ বৃহত্তম সংখ্যা ১৬ + ৪ = ২০
.
একটি প্রকৃত ভগ্নাংশের হর ও লবের অন্তর ৩, হর ও লব থেকে ২ বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার সাথে ৩/৫ যোগ করলে যোগফল ১ হয়, ভগ্নাংশটির লব কত? 
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: একটি প্রকৃত ভগ্নাংশের হর ও লবের অন্তর ৩, হর ও লব থেকে ২ বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার সাথে ৩/৫ যোগ করলে যোগফল ১ হয়, ভগ্নাংশটির লব কত? 

সমাধান: 
ধরি, 
ভগ্নাংশটির লব = ক 
এবং হর = ক + ৩
∴ ভগ্নাংশটি = ক/(ক + ৩)

প্রশ্নমতে,
(ক - ২)/(ক + ৩ - ২) + (৩/৫) = ১
⇒ (ক - ২)/(ক + ১) = ১ - (৩/৫)
⇒ (ক - ২)/(ক + ১) = ২/৫
⇒ ৫ক - ১০ = ২ক + ২
⇒ ৫ক - ২ক = ১০ + ২
⇒ ৩ক = ১২
⇒ ক = ১২/৩
∴ ক = ৪

∴ ভগ্নাংশটির লব = ৪
.
৫১৩, ১১৩৪ এবং ১২১৫ এর গ.সা.গু কত?
  1. ১৮
  2. ২৭
  3. ৩৩
  4. ৩৬
সঠিক উত্তর:
২৭
উত্তর
সঠিক উত্তর:
২৭
ব্যাখ্যা
প্রশ্ন: ৫১৩, ১১৩৪ এবং ১২১৫ এর গ.সা.গু কত?

সমাধান:
৫১৩, ১১৩৪ এবং ১২১৫ এর গ.সা.গু = ২৭
.
একজন ফল বিক্রেতার কিছু কমলা আছে। সে ৩০% কমলা বিক্রয় করার পর তার কাছে আরও ১৪০টি কমলা রইল। শুরুতে তার কাছে কতটি কমলা ছিল?
  1. ২৮৮টি
  2. ৩০০টি
  3. ৬৭২টি
  4. ২০০টি
সঠিক উত্তর:
২০০টি
উত্তর
সঠিক উত্তর:
২০০টি
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ফল বিক্রেতার কিছু কমলা আছে। সে ৩০% কমলা বিক্রয় করার পর তার কাছে আরও ১৪০টি কমলা রইল। শুরুতে তার কাছে কতটি কমলা ছিল?

সমাধান:
৩০% কমলা বিক্রয় করার পর অবশিষ্ট কমলা থাকে (১০০ - ৩০)% = ৭০%

৭০% কমলা = ১৪০টি
∴ ১% কমলা = ১৪০/৭০ টি
∴ ১০০% কমলা = (১৪০ × ১০০)/৭০ টি
= ২০০টি
.
একটি দ্রব্য ২৪০০ টাকায় বিক্রয় করায় ২৫% লাভ হয়। দ্রব্যটি ১৮০০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
  1. লাভ ৬.২৫%
  2. ক্ষতি ৬.২৫%
  3. লাভ ২.২৫%
  4. ক্ষতি ২.২৫%
সঠিক উত্তর:
ক্ষতি ৬.২৫%
উত্তর
সঠিক উত্তর:
ক্ষতি ৬.২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ২৪০০ টাকায় বিক্রয় করায় ২৫% লাভ হয়। দ্রব্যটি ১৮০০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

সমাধান:
২৫% লাভে,
বিক্রয়মূল্য ১২৫ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ২৪০০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ২৪০০)/১২৫ টাকা
= ১৯২০ টাকা

∴ ১৮০০ টাকায় বিক্রয় করলে ক্ষতি হবে।
ক্ষতি = ১৯২০ - ১৮০০ টাকা = ১২০ টাকা

∴ শতকরা ক্ষতি =  (১২০ × ১০০)/১৯২০%
= ৬.২৫%
.
কোনো নির্দিষ্ট সময়ের মুনাফা-আসল ৫৬০০ টাকা এবং মুনাফা আসলের ৪০ শতাংশ। মুনাফার বার্ষিক হার ৮% হলে, সময় কত?
  1. ৭ বছর
  2. ৬ বছর
  3. ৫ বছর
  4. ৪ বছর
সঠিক উত্তর:
৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো নির্দিষ্ট সময়ের মুনাফা-আসল ৫৬০০ টাকা এবং মুনাফা আসলের ৪০ শতাংশ। মুনাফার বার্ষিক হার ৮% হলে, সময় কত?

সমাধান:
দেওয়া আছে,
মুনাফা আসলের ৪০ শতাংশ
আসল ১০০ টাকা হলে মুনাফা ৪০ টাকা
∴ মুনাফা আসল = ১০০ + ৪০ = ১৪০ টাকা

মুনাফা আসল ১৪০ টাকা হলে মুনাফা ৪০ টাকা
∴ মুনাফা আসল ৫৬০০ টাকা হলে মুনাফা (৪০ × ৫৬০০)/১৪০ টাকা
= ১৬০০ টাকা

∴ মুনাফা, I = ১৬০০ টাকা
∴ আসল, P = ৫৬০০ - ১৬০০ = ৪০০০ টাকা
মুনাফার হার, r = ৮% = ৮/১০০

আমরা জানি,
I = Pnr
বা, n = I/Pr
বা, n = (১৬০০ × ১০০)/(৪০০০ × ৮)
∴ n = ৫ 

∴ সময় ৫ বছর।
.
A, B, C তিনজন একটি অংশীদারী ব্যবসায় শুরু করে। A এর মূলধন B এর মূলধনের ৩ গুণ এবং B এর মূলধন C এর মূলধনের ৪ গুণ। যদি ব্যবসায় ১৬৫০০ টাকা লাভ হয়, তাহলে B এর লভ্যাংশের পরিমাণ কত?
  1. ৬৬০০ টাকা
  2. ৭২৩০ টাকা
  3. ৪৫০০ টাকা
  4. ৩৮৮০ টাকা
অনির্ধারিত
ব্যাখ্যা

সঠিক উত্তর: ৩৮৮২.৩৫ টাকা
অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। 
================= 

প্রশ্ন: A, B, C তিনজন একটি অংশীদারী ব্যবসায় শুরু করে। A এর মূলধন B এর মূলধনের ৩ গুণ এবং B এর মূলধন C এর মূলধনের ৪ গুণ। যদি ব্যবসায় ১৬৫০০ টাকা লাভ হয়, তাহলে B এর লভ্যাংশের পরিমাণ কত?

সমাধান:
ধরি,
 C এর মূলধন = x
∴ B এর মূলধন = ৪x
A এর মূলধন = ১২x

∴ A :  B : C = ১২x : ৪x : x
= ১২ : ৪ : ১

∴ B এর লভ্যাংশের পরিমাণ = ১৬৫০০ × (৪/১৭)
= ৩৮৮২.৩৫ টাকা

.
৫, ১৫ ও ২০ এর চতুর্থ সমানুপাতিক কত?
  1. ২৫
  2. ৩০
  3. ৪০
  4. ৬০
সঠিক উত্তর:
৬০
উত্তর
সঠিক উত্তর:
৬০
ব্যাখ্যা
প্রশ্ন: ৫, ১৫ ও ২০ এর চতুর্থ সমানুপাতিক কত?

সমাধান:
আমরা জানি,
সমানুপাতিকের ক্ষেত্রে,
১ম সংখ্যা × ৪র্থ সংখ্যা = ২য় সংখ্যা × ৩য় সংখ্যা
⇒ ৫ × ৪র্থ সংখ্যা = ১৫ × ২০
⇒ ৪র্থ সংখ্যা = (১৫ × ২০)/৫
 = ৩০০/৫
= ৬০

অতএব, ৫, ১৫ ও ২০ এর চতুর্থ সমানুপাতিক হলো ৬০
.
১২ জন কৃষক একটি জমি ২০ ঘণ্টায় চাষ করতে পারে। ১৫ ঘণ্টায় চাষ করতে পারবে কতজন কৃষক?
  1. ১৪ জন
  2. ১৬ জন
  3. ১৮ জন
  4. ২০ জন
সঠিক উত্তর:
১৬ জন
উত্তর
সঠিক উত্তর:
১৬ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ১২ জন কৃষক একটি জমি ২০ ঘণ্টায় চাষ করতে পারে। ১৫ ঘণ্টায় চাষ করতে পারবে কতজন কৃষক?

সমাধান:
২০ ঘণ্টায় চাষ করে ১২ জন
∴ ১ ঘণ্টায় চাষ করে (১২ × ২০) জন
∴ ১৫ ঘণ্টায় চাষ করে (১২ × ২০)/১৫ জন
= ১৬ জন
১০.
২০ বছর পর আমানের বয়স হবে, তার ১০ বছর পূর্বের বয়সের ১০গুণ। আমানের বর্তমান বয়স কত?
  1. ৬.২ বছর
  2. ৭.৭ বছর
  3. ১৩.৩ বছর
  4. ১০ বছর
সঠিক উত্তর:
১৩.৩ বছর
উত্তর
সঠিক উত্তর:
১৩.৩ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ২০ বছর পর আমানের বয়স হবে, তার ১০ বছর পূর্বের বয়সের ১০গুণ। আমানের বর্তমান বয়স কত?

সমাধান:
ধরি,
আমানের বর্তমান বয়স ক বছর।

১০ বছর পূর্বে আমানের বয়স ছিল ক - ১০ বছর
২০ বছর পর আমানের বয়স হবে ক + ২০ বছর

প্রশ্নমতে,
ক + ২০ = ১০(ক - ১০)
বা, ক + ২০ = ১০ক - ১০০
বা, ১২০ = ৯ক 
বা, ক = ১২০/৯
∴ ক = ১৩.৩৩

∴ আমানের বর্তমান বয়স ১৩.৩ বছর।
১১.
এক মাইলে কত ফুট?
  1. ১৫৭০
  2. ১৬৪০
  3. ১৭৬০
  4. ৫২৮০
সঠিক উত্তর:
৫২৮০
উত্তর
সঠিক উত্তর:
৫২৮০
ব্যাখ্যা
প্রশ্ন: এক মাইলে কত ফুট?

সমাধান:
আমরা জানি,
১ মাইল = ১৭৬০ গজ
১ গজ = ৩ ফুট
∴১ মাইল = ১৭৬০ × ৩ = ৫২৮০ ফুট
১২.
একটি ট্রেন, ১০০০ মিটার এবং ৬০০ মিটার দীর্ঘ দুটি সেতু পাড় হয় যথাক্রমে ১২০ সেকেন্ড ও ৮০ সেকেন্ডে। ট্রেনটির দৈর্ঘ্য কত?
  1. ১৫০ মিটার
  2. ১৭৫ মিটার
  3. ২০০ মিটার
  4. ২২৫ মিটার
সঠিক উত্তর:
২০০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
২০০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন, ১০০০ মিটার এবং ৬০০ মিটার দীর্ঘ দুটি সেতু পাড় হয় যথাক্রমে ১২০ সেকেন্ড ও ৮০ সেকেন্ডে। ট্রেনটির দৈর্ঘ্য কত?

সমাধান: 
১২০ সেকেন্ডে অতিক্রম করে = ১০০০ + ট্রেনের দৈর্ঘ্য
৮০ সেকেন্ডে অতিক্রম করে = ৬০০ + ট্রেনের দৈর্ঘ্য
∴ ৪০ সেকেন্ডে অতিক্রম করে = (১০০০ + ট্রেনের দৈর্ঘ্য) - (৬০০ + ট্রেনের দৈর্ঘ্য) 
= ৪০০ মিটার

বেগ = ৪০০/৪০ = ১০ মিটার/সেকেন্ড

∴ ৮০ সেকেন্ডে অতিক্রম করে = ৮০ × ১০ = ৮০০ মিটার 

প্রশ্নমতে,
৬০০ + ট্রেনের দৈর্ঘ্য = ৮০০ 
⇒ ট্রেনের দৈর্ঘ্য = ২০০
১৩.
A ও B দুটি নল একটি ট্যাঙ্ক পূর্ণ করে যথাক্রমে ২০ মিনিট ও ৩০ মিনিটে। নল দুটি একত্রে চালু করলে ট্যাঙ্কটি পূর্ণ হতে কত সময় লাগবে?
  1. ১২ মিনিট
  2. ১৫ মিনিট
  3. ২৫ মিনিট
  4. ৫০ মিনিট
সঠিক উত্তর:
১২ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
১২ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: A ও B দুটি নল একটি ট্যাঙ্ক পূর্ণ করে যথাক্রমে ২০ মিনিট ও ৩০ মিনিটে। নল দুটি একত্রে চালু করলে ট্যাঙ্কটি পূর্ণ হতে কত সময় লাগবে?

সমাধান:
A ১ মিনিটে পূর্ণ করে ১/২০ অংশ 
B ১ মিনিটে পূর্ণ করে ১/৩০ অংশ

A ও B একত্রে ১ মিনিটে পূর্ণ করে (১/২০ + ১/৩০) অংশ
= (৩ + ২)/৬০ অংশ
= ৫/৬০ অংশ
= ১/১২ অংশ

A ও B একত্রে,
১/১২ অংশ পূর্ণ করে ১ মিনিটে
∴ ১ বা সম্পূর্ণ অংশ পূর্ণ করে ১২ মিনিটে
১৪.
একটি গাড়ি ঘণ্টায় ৪৫ কি.মি. বেগে ২০ মিনিট চলার পর ঘণ্টায় ৬০ কি.মি. বেগে ৪০ মিনিট চলে। সম্পূর্ণ পথের জন্য গাড়িটির গড় গতিবেগ কত?
  1. ৫৫ কি.মি./ঘণ্টা
  2. ৫২.৫ কি.মি./ঘণ্টা
  3. ৫০ কি.মি./ঘণ্টা 
  4. ৬০ কি.মি./ঘণ্টা 
সঠিক উত্তর:
৫৫ কি.মি./ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৫৫ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাড়ি ঘণ্টায় ৪৫ কি.মি. বেগে ২০ মিনিট চলার পর ঘণ্টায় ৬০ কি.মি. বেগে ৪০ মিনিট চলে। সম্পূর্ণ পথের জন্য গাড়িটির গড় গতিবেগ কত?

সমাধান: 
৪৫ কি.মি. বেগে যায় = ৪৫ × (২০/৬০) কি.মি. = ১৫ কি.মি.
৬০ কি.মি. বেগে যায় = ৬০ × (৪০/৬০) কি.মি. = ৪০ কি.মি.

গড় গতিবেগ = (১৫ + ৪০)/(৬০/৬০) কি.মি./ঘণ্টা 
= ৫৫ কি.মি./ঘণ্টা   
১৫.
a - b = 3 এবং 2ab = 20 হলে, (a + b)2 এর মান কত?
  1. 16
  2. 25
  3. 36
  4. 49
সঠিক উত্তর:
49
উত্তর
সঠিক উত্তর:
49
ব্যাখ্যা
প্রশ্ন: a - b = 3 এবং 2ab = 20 হলে, (a + b)2 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
a - b = 3
2ab = 20

আমরা জানি,
(a + b)2 = (a - b)2 + 4ab
= (3)2 + 2 × 2ab
= 9 + 2 × 20
= 9 + 40
= 49
১৬.
x4 - x2 + 1 = 0 হলে, x3 + 1/x3 =?
  1. 0
  2. 1
  3. - 1
  4. - 8
সঠিক উত্তর:
0
উত্তর
সঠিক উত্তর:
0
ব্যাখ্যা
প্রশ্ন: x4 - x2 + 1 = 0 হলে, x3 + 1/x3 =?

সমাধান:
x4 - x2 + 1 = 0 
বা, x4 + 1 = x2
বা, x4/x2 + 1/x2 = 1
বা, x2 + 1/x2 = 1
বা, (x + 1/x)2 - 2 . x . (1/x) = 1
বা, (x + 1/x)2 - 2 = 1
বা, (x + 1/x)2 = 3
∴ x + 1/x = √3

এখন,
x3 + 1/x3 = (x + 1/x)3 - 3. x.(1/x). (x + 1/x)
= (√3)3 - 3√3
= 3√3 - 3√3
= 0
১৭.
2pq - p2 - q2 + r2 এর উৎপাদক নিচের কোনটি?
  1. r - p - q
  2. r + p + q
  3. r + p - q
  4. - r + p - q
সঠিক উত্তর:
r + p - q
উত্তর
সঠিক উত্তর:
r + p - q
ব্যাখ্যা
প্রশ্ন: 2pq - p2 - q2 + r2 এর উৎপাদক নিচের কোনটি?

সমাধান: 
2pq - p2 - q2 + r2 
= r2 - (p2 - 2pq + q2)
= r2 - (p - q)2
= (r + p - q) (r - p + q)
১৮.
2x + 3y = 12, 3x - 2y = 5 হলে, x ও y এর মান কত?
  1. (1, 2)
  2. (2, 5)
  3. (2, 3)
  4. (3, 2)
সঠিক উত্তর:
(3, 2)
উত্তর
সঠিক উত্তর:
(3, 2)
ব্যাখ্যা
প্রশ্ন: 2x + 3y = 12, 3x - 2y = 5 হলে, x ও y এর মান কত?

সমাধান:
2x + 3y = 12 .............(1)
3x - 2y = 5 .............(2)

(1) × 2 + (2) × 3 ⇒
4x + 6y + 9x - 6y = 24 + 15
⇒ 13x = 39
⇒ x = 3

x এর মান (1) নং সমীকরণে বসিয়ে পাই,
2x + 3y = 12
⇒ (2 × 3) + 3y = 12
⇒ 6 + 3y = 12
⇒ 3y = 12 - 6
⇒ 3y = 6
⇒ y = 2

নির্ণেয় সমাধান (x, y) = (3, 2)
১৯.
  1. {1, 2}
  2. {2, 4}
  3. {3, 4}
  4. {1, 4}
সঠিক উত্তর:
{1, 4}
উত্তর
সঠিক উত্তর:
{1, 4}
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:
২০.
।x - 5। > 4 অসমতাটির সমাধান কত?
  1. x > 5 অথবা x < 4
  2. x > 4 অথবা x < 5
  3. x > 9 অথবা x < 1
  4. x > 2 অথবা x < 7
সঠিক উত্তর:
x > 9 অথবা x < 1
উত্তর
সঠিক উত্তর:
x > 9 অথবা x < 1
ব্যাখ্যা
প্রশ্ন: ।x - 5। > 4 অসমতাটির সমাধান কত?  

সমাধান: 
(x - 5) অঋণাত্মক হলে আমরা পাই,
⇒ x - 5 > 4
⇒ x - 5 + 5 > 4 + 5
⇒ x > 9 

আবার 
(x - 5) ঋণাত্মক হলে আমরা পাই,
⇒ - (x - 5) > 4
⇒ - x + 5 > 4
⇒ - x + 5 - 5 > 4 - 5
⇒ - x > - 1
⇒ (- x)(- 1) < (- 1)(- 1)
⇒ x < 1

∴ নির্ণেয় সমাধান: x > 9 অথবা x < 1
২১.
  1. 32
  2. 64
  3. 128
  4. 256
সঠিক উত্তর:
128
উত্তর
সঠিক উত্তর:
128
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:
২২.
  1. - 9
  2. 9
  3. 5
  4. 3
সঠিক উত্তর:
9
উত্তর
সঠিক উত্তর:
9
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:
২৩.
একটি সমান্তর ধারার পঞ্চম পদ 13 এবং সপ্তম পদ 19 হলে, ধারাটির প্রথম 12টি পদের সমষ্টি কত?
  1. 145
  2. 171
  3. 210
  4. 245
সঠিক উত্তর:
210
উত্তর
সঠিক উত্তর:
210
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর ধারার পঞ্চম পদ 13 এবং সপ্তম পদ 19 হলে, ধারাটির প্রথম 12টি পদের সমষ্টি কত?

সমাধান: 
মনে করি, 
সমান্তর ধারার ১ম পদ = a 
সাধারণ অন্তর = d 

আমরা জানি, 
৫ম পদ = a + (5 - 1)d = a + 4d = 13 ................ (1)
৭ম পদ = a + (7 - 1)d = a + 6d = 19 .................. (2)

(2) - (1) হতে পাই,
2d = 6
সাধারণ অন্তর, d = 3 

(1) নং হতে পাই,
13 = a + 4d
বা, 13 = a + (4 × 3)
বা, a = 13 - 12
∴ a = 1

12টি পদের সমষ্টি = (n/2){2a + (n - 1)d}
= (12/2) × {2a + (12 - 1)d}
= 6 × {(2 × 1) + (11× 3)}
= 6 × (2 + 33)
= 210
২৪.
A = {a, b}, B = {a, b, c} এবং C = A ∪ B হলে, C এর প্রকৃত উপসেট কয়টি হবে?
  1. ১৫টি
  2. ৮টি
  3. ৭টি
  4. ৩টি
সঠিক উত্তর:
৭টি
উত্তর
সঠিক উত্তর:
৭টি
ব্যাখ্যা
প্রশ্ন: A = {a, b}, B = {a, b, c} এবং C = A ∪ B হলে, C এর প্রকৃত উপসেট কয়টি হবে?

সমাধান: 
C = A ∪ B 
= {a, b} ∪ {a, b, c}
= {a, b, c}

এখানে C এর উপাদান সংখ্যা n = 3 
C এর প্রকৃত উপসেট 23 - 1টি
= 8 - 1টি
= 7টি 
২৫.
যদি f(x) = x3 - 6x + 5 হলে, f(2) এর মান নিচের কোনটি?
  1. 0
  2. 1
  3. 2
  4. - 2
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
প্রশ্ন: যদি f(x) = x3 - 6x + 5 হলে, f(2) এর মান নিচের কোনটি?

সমাধান:
দেওয়া আছে,
f(x) = x3 - 6x + 5

এখন, f(2) = (2)3 - (6 . 2) + 5
= 8 - 12 + 5
= 13 - 12
= 1
২৬.
'DIGITAL' শব্দটির বর্ণগুলিকে কত প্রকারে সাজানো যায় যাতে স্বরবর্ণগুলি একত্রে থাকে?
  1. 320
  2. 430
  3. 210
  4. 360
সঠিক উত্তর:
360
উত্তর
সঠিক উত্তর:
360
ব্যাখ্যা
প্রশ্ন: 'DIGITAL' শব্দটির বর্ণগুলিকে কত প্রকারে সাজানো যায় যাতে স্বরবর্ণগুলি একত্রে থাকে?

সমাধান: 
প্রদত্ত শব্দটিতে মোট 7 টি বর্ণ আছে। স্বরবর্ণ আছে 3টি।
স্বরবর্ণ 3টিকে এক অক্ষর মনে করলে মোট বর্ণ সংখ্যা হয় 5 টি। বাকিগুলো ভিন্ন ভিন্ন। 
এক্ষেত্রে, সাজানো সংখ্যা = 5!

স্বরবর্ণ 3 টির মধ্যে 2 টি I আছে। এক্ষেত্রে বিন্যাস সংখ্যা = 3!/2!

∴ নির্ণেয় সাজানো সংখ্যা = 5! × (3! / 2!)
= 120 × 3
= 360 
২৭.
১ থেকে ৪৪ পর্যন্ত ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত?
  1. ১৬
  2. ২০
  3. ২৪
  4. ২৮
সঠিক উত্তর:
২৪
উত্তর
সঠিক উত্তর:
২৪
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ৪৪ পর্যন্ত ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত?

সমাধান: 
১ থেকে ৪২ পর্যন্ত ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো : ৪, ৮, ১২, ১৬, ২০, ২৪, ২৮, ৩২, ৩৬, ৪০, ৪৪

এখানে
n  = ১১

∴ মধ্যক =  (n + ১)/২ তম পদ
= (১১ + ১)/২ তম পদ
= ৬ তম পদ 
= ২৪
২৮.
১ থেকে ১৫ পর্যন্ত একটি সংখ্যা নির্বাচন করলে তা মৌলিক না হবার সম্ভাবনা কত?
  1. ২/৫
  2. ৭/১৫
  3. ৮/১৫
  4. ৩/৫
সঠিক উত্তর:
৩/৫
উত্তর
সঠিক উত্তর:
৩/৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ১৫ পর্যন্ত একটি সংখ্যা নির্বাচন করলে তা মৌলিক না হবার সম্ভাবনা কত?

সমাধান: 
১ থেকে ১৫ পর্যন্ত মৌলিক সংখ্যা : ২, ৩, ৫, ৭, ১১, ১৩ মোট ৬টি

১ থেকে ১৫ পর্যন্ত মৌলিক নয় = ১৫ - ৬ = ৯টি

১ থেকে ১৫ পর্যন্ত একটি সংখ্যা নির্বাচন করলে তা মৌলিক না হবার সম্ভাবনা ৯/১৫ = ৩/৫
২৯.
x2 + (y - 2)2 = 7, বৃত্তের কেন্দ্র কোনটি?
  1. (0, 2)
  2. (2, 0)
  3. (0, - 2)
  4. (1, - 2)
সঠিক উত্তর:
(0, 2)
উত্তর
সঠিক উত্তর:
(0, 2)
ব্যাখ্যা
প্রশ্ন: x2 + (y - 2)2 = 7, বৃত্তের কেন্দ্র কোনটি?

সমাধান:
(a, b) কেন্দ্র ও r ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের সমীকরণ, (x - a)2 + (y - b)2 = r2

x2 + (y - 2)2 = 7 সমীকরণটি বৃত্তের সমীকরণের সাথে তুলনা করে পাই,

x2 + (y - 2)2 = 7 
⇒ (x - 0)2 + (y - 2)2 = (√7)2

অতএব, বৃত্তটির কেন্দ্র = (0, 2) ও ব্যাসার্ধ = √7
৩০.
একটি কোণ তার সম্পূরক কোণের দুই তৃতীয়াংশ। কোণটির সম্পূরক কোণ কত?
  1. 60°
  2. 78°
  3. 108°
  4. 120°
সঠিক উত্তর:
108°
উত্তর
সঠিক উত্তর:
108°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোণ তার সম্পূরক কোণের দুই তৃতীয়াংশ। কোণটির সম্পূরক কোণ কত?

সমাধান:
মনে করি,
কোণটি = x
∴ কোণটির সম্পূরক কোণ = 180 - x

প্রশ্নমতে,
x = (2/3) × (180 - x) 
⇒ 3x = 360 - 2x
⇒ 5x = 360
⇒ x = 72

∴ কোণটির সম্পূরক কোণ = 180 - 72 = 108°
৩১.
সমবাহু ত্রিভুজের পরিসীমা ১৮ মিটার হলে এর ক্ষেত্রফল কত হবে?
  1. ৪√৩ বর্গমিটার
  2. ২৭ বর্গমিটার
  3. ৩৬ বর্গমিটার
  4. ৯√৩ বর্গমিটার
সঠিক উত্তর:
৯√৩ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
৯√৩ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: সমবাহু ত্রিভুজের পরিসীমা ১৮ মিটার হলে এর ক্ষেত্রফল কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
সমবাহু ত্রিভুজের পরিসীমা ১৮ মিটার
সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য = ১৮/৩ মিটার = ৬ মিটার

সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল =(√৩/৪) × ৬২  বর্গমিটার
= (√৩/৪) × ৩৬ বর্গমিটার
= ৯√৩ বর্গমিটার
৩২.
একটি বর্গক্ষেত্র ও একটি রম্বসের ক্ষেত্রফল সমান। রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে ৮ মিটার ও ৯ মিটার হলে, বর্গক্ষেত্রটির পরিসীমা কত?
  1. ৩৬ মিটার
  2. ২৪ মিটার
  3. ১২ মিটার
  4. ৬ মিটার
সঠিক উত্তর:
২৪ মিটার
উত্তর
সঠিক উত্তর:
২৪ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্র ও একটি রম্বসের ক্ষেত্রফল সমান। রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে ৮ মিটার ও ৯ মিটার হলে, বর্গক্ষেত্রটির পরিসীমা কত?

সমাধান:
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল 
=  (১/২) × ৮ × ৯ 
= ৩৬ বর্গমিটার 

বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ৩৬ বর্গমিটার 
বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = √৩৬ মিটার 
= ৬ মিটার 

∴ বর্গক্ষেত্রটির পরিসীমা = ৬ × ৪ মিটার 
= ২৪ মিটার
৩৩.
যদি কোন সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ তার প্রতিটি বহিঃকোণের তিনগুণ হয়, তবে বহুভুজের বাহু সংখ্যা নির্ণয় করুন?
  1. ১০
  2. ১২
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: যদি কোন সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ তার প্রতিটি বহিঃকোণের তিনগুণ হয়, তবে বহুভুজের বাহু সংখ্যা নির্ণয় করুন?

সমাধান:
ধরি,
বহিঃকোণের পরিমাণ = ক
অন্তঃকোণের পরিমাণ = ৩ক

∴ ক + ৩ক = ১৮০°
বা, ৪ক = ১৮০°
∴ ক = ৪৫°

∴ বাহুর সংখ্যা = ৩৬০°/৪৫° = ৮
৩৪.
বেলনের ভূমির ব্যাস ৪ মিটার, উচ্চতা ২১ মিটার হলে, বেলনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত?
  1. ৮৮ বর্গমিটার
  2. ২৬৪ বর্গমিটার
  3. ৫২৮ বর্গমিটার
  4. ৯২৪ বর্গমিটার
সঠিক উত্তর:
২৬৪ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
২৬৪ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: বেলনের ভূমির ব্যাস ৪ মিটার, উচ্চতা ২১ মিটার হলে, বেলনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত?

সমাধান: 
দেওয়া আছে,
বেলনের ভূমির ব্যাস ৪ মিটার
∴ ভূমির ব্যাসার্ধ r = ২ মিটার
বেলনের উচ্চতা h = ২১ মিটার 

আমরা জানি,
বেলনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল = ২πrh 
= ২ × (২২/৭) × ২ × ২১ বর্গ মিটার
= ২৬৪ বর্গমিটার
৩৫.
৬টি সংখ্যার গড় ৬.৮। যদি এদের মধ্যে একটি সংখ্যাকে ৪ দ্বারা গুণ করলে সংখ্যাগুলির গড় বৃদ্ধি পেয়ে ৯.৮ হয়, তবে সংখ্যা ছয়টির মধ্যে কোন সংখ্যাকে ৪ দিয়ে গুণ করা হয়েছে?
  1. ১২
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ৬টি সংখ্যার গড় ৬.৮। যদি এদের মধ্যে একটি সংখ্যাকে ৪ দ্বারা গুণ করলে সংখ্যাগুলির গড় বৃদ্ধি পেয়ে ৯.৮ হয়, তবে সংখ্যা ছয়টির মধ্যে কোন সংখ্যাকে ৪ দিয়ে গুণ করা হয়েছে?

সমাধান:
ধরি,
সংখ্যাটি x

৬টি সংখ্যার গড় ৬.৮
∴ ৬টি সংখ্যার সমষ্টি ৬.৮ × ৬ = ৪০.৮

x বাদে বাকি সংখ্যাগুলোর সমষ্টি ৪০.৮ - x

x কে ৪ দ্বারা গুণ করলে সংখ্যাগুলির গড় বৃদ্ধি পেয়ে ৯.৮ হয়
∴ সংখ্যাগুলোর সমষ্টি ৯.৮ × ৬ = ৫৮.৮

∴ ৪x বাদে বাকি সংখ্যাগুলোর সমষ্টি ৫৮.৮ - ৪x

শর্তমতে,
৪০.৮ - x = ৫৮.৮ - ৪x
বা, ৩x = ৫৮.৮ - ৪০.৮
বা, ৩x = ১৮
∴ x = ৬
৩৬.
x একটি পূর্ণসংখ্যা যেখানে ।x - ৩.৫। < ২ । x এর কতগুলো মানের জন্য অসমতাটি প্রযোজ্য হবে?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: x একটি পূর্ণসংখ্যা যেখানে ।x - ৩.৫। < ২ । x এর কতগুলো মানের জন্য অসমতাটি প্রযোজ্য হবে?

সমাধান:
।x - ৩.৫। < ২
বা, - ২ < x - ৩.৫ < ২
বা, - ২ + ৩.৫ < x < ২ + ৩.৫
বা, ১.৫ < x < ৫.৫

যেহেতু x একটি পূর্ণসংখ্যা
∴ x এর মান হতে পারবে ২, ৩, ৪, ৫ মোট ৪টি
৩৭.
একজন রাজনৈতিক প্রার্থী একটি তহবিল সংগ্রহের অনুষ্ঠান থেকে ১,৭৪৯ টাকা সংগ্রহ করেছেন। যদি প্রতিটি সমর্থক কমপক্ষে ৫০ টাকা প্রদান করে, তাহলে অনুষ্ঠানে উপস্থিত সমর্থকের সর্বাধিক সম্ভাব্য সংখ্যা কত?
  1. ৩৭
  2. ৩৬
  3. ৩৫
  4. ৩৪
সঠিক উত্তর:
৩৪
উত্তর
সঠিক উত্তর:
৩৪
ব্যাখ্যা
প্রশ্ন: একজন রাজনৈতিক প্রার্থী একটি তহবিল সংগ্রহের অনুষ্ঠান থেকে ১,৭৪৯ টাকা সংগ্রহ করেছেন। যদি প্রতিটি সমর্থক কমপক্ষে ৫০ টাকা প্রদান করে, তাহলে অনুষ্ঠানে উপস্থিত সমর্থকের সর্বাধিক সম্ভাব্য সংখ্যা কত?

সমাধান:
ধরি,
সমর্থক সংখ্যা ক জন
১ জন প্রদান করে কমপক্ষে ৫০ টাকা

∴ উপস্থিত সমর্থক সংখ্যা ১৭৪৯/৫০ = ৩৪.৯৮ ≈ ৩৫ জন।
৩৫ জন হলে ৫০ টাকার কম দেয়া সমর্থক পাওয়া যায় যা অসম্ভব, তাই সর্বাধিক উপস্থিত সমর্থক সংখ্যা ৩৪ জন
৩৮.
কামাল ঢাকা থেকে কুমিল্লার অর্ধেক পথ ঘন্টা প্রতি ৩০ মাইল বেগে এবং বাকি অর্ধেক ঘন্টা প্রতি ৫০ মাইল বেগে যায়। সব মিলিয়ে তার ৪ ঘন্টা সময় লাগলে ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব কত মাইল?
  1. ১৪০
  2. ১৮০
  3. ১৫০
  4. ২২০
সঠিক উত্তর:
১৫০
উত্তর
সঠিক উত্তর:
১৫০
ব্যাখ্যা
প্রশ্ন: কামাল ঢাকা থেকে কুমিল্লার অর্ধেক পথ ঘন্টা প্রতি ৩০ মাইল বেগে এবং বাকি অর্ধেক ঘন্টা প্রতি ৫০ মাইল বেগে যায়। সব মিলিয়ে তার ৪ ঘন্টা সময় লাগলে ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব কত মাইল?

সমাধান:
ধরি,
ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব d মাইল।

অর্ধেক পথ ঘণ্টা প্রতি ৩০ মাইল বেগে যেতে সময় = (d/২)/৩০ ঘণ্টা
= d/(২ × ৩০) ঘণ্টা 
= d/৬০ ঘণ্টা

বাকি অর্ধেক ঘণ্টা প্রতি ৫০ মাইল বেগে যাতে সময় = (d/২)/৫০ ঘণ্টা
= d/(২ × ৫০) ঘণ্টা 
= d/১০০ ঘণ্টা

প্রশ্নমতে,
d/৬০ + d/১০০ = ৪
বা, ৫d + ৩d = ১২০০ [৩০০ দ্বারা গুণ করে]
বা, ৮d = ১২০০
বা, d = ১২০০/৮
∴ d = ১৫০
৩৯.
ক্রয়মূল্যের উপর ৮০% লাভ ধরার পর একটি পণ্যের বিক্রয়মূল্য নির্ধারণ করা হল ৪৫ টাকায়। বিক্রয়মূল্য আরো কত টাকা বৃদ্ধি করলে ক্রয়মূল্যের উপর ১০০% লাভ থাকবে?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ক্রয়মূল্যের উপর ৮০% লাভ ধরার পর একটি পণ্যের বিক্রয়মূল্য নির্ধারণ করা হল ৪৫ টাকায়। বিক্রয়মূল্য আরো কত টাকা বৃদ্ধি করলে ক্রয়মূল্যের উপর ১০০% লাভ থাকবে?

সমাধান:
৮০% লাভে,
বিক্রয়মূল্য ১৮০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/১৮০ টাকা
∴ বিক্রয়মূল্য ৪৫ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ৪৫)/১৮০ টাকা
= ২৫ টাকা

১০০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ২০০ টাকা
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য ২০০/১০০ টাকা
∴ ক্রয়মূল্য ২৫ টাকা হলে বিক্রয়মূল্য (২০০ × ২৫)/১০০ টাকা
= ৫০ টাকা

∴ বিক্রয়মূল্য বৃদ্ধি করতে হবে = (৫০ - ৪৫) টাকা = ৫ টাকা
৪০.
আয়তক্ষেত্র A এর পরিধি ২০০ মিটার। আয়তক্ষেত্র B এর দৈর্ঘ্য আয়তক্ষেত্র A এর দৈর্ঘ্যের চেয়ে ১০ মিটার কম এবং আয়তক্ষেত্র B এর প্রস্থ আয়তক্ষেত্র A এর প্রস্থের চেয়ে ১০ মিটার বেশি। আয়তক্ষেত্র B একটি বর্গক্ষেত্র হলে, আয়তক্ষেত্র A এর প্রস্থ মিটারে কত?
  1. ৪০ মিটার
  2. ৩০ মিটার
  3. ২৫ মিটার
  4. ২০ মিটার
সঠিক উত্তর:
৪০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৪০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: আয়তক্ষেত্র A এর পরিধি ২০০ মিটার। আয়তক্ষেত্র B এর দৈর্ঘ্য আয়তক্ষেত্র A এর দৈর্ঘ্যের চেয়ে ১০ মিটার কম এবং আয়তক্ষেত্র B এর প্রস্থ আয়তক্ষেত্র A এর প্রস্থের চেয়ে ১০ মিটার বেশি। আয়তক্ষেত্র B একটি বর্গক্ষেত্র হলে, আয়তক্ষেত্র A এর প্রস্থ মিটারে কত?

সমাধান:
ধরি,
আয়তক্ষেত্র A এর দৈর্ঘ্য x মিটার
আয়তক্ষেত্র A এর প্রস্থ y মিটার
∴ আয়তক্ষেত্র A এর পরিধি = ২(x + y) = ২০০ মিটার ......... (১)

∴ আয়তক্ষেত্র B এর দৈর্ঘ্য = x - ১০ মিটার
∴ আয়তক্ষেত্র B এর প্রস্থ = y + ১০ মিটার

আয়তক্ষেত্র B একটি বর্গক্ষেত্র,
∴ x - ১০ = y + ১০
⇒ x = y + ১০ + ১০
∴ x = y + ২০

(১) নং এ x  এর মান বসিয়ে পাই,
২(x + y) = ২০০
বা, ২x + ২y = ২০০
বা, x + y = ১০০
বা, y + ২০ + y = ১০০
বা, ২y = ৮০
∴ y = ৪০
৪১.
  1. 0
  2. 12
  3. 10
  4. 6√3
সঠিক উত্তর:
10
উত্তর
সঠিক উত্তর:
10
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:
৪২.
10 জন ও 9 জন খেলোয়াড়ের দুইটি দল থেকে 11 জন খেলোয়াড়ের একটি ক্রিকেট টিম গঠন করতে হবে যাতে 10 জনের দল থেকে কমপক্ষে 8 জন খেলোয়াড় ঐ টিমে থাকবে। ক্রিকেট টিমটি কত উপায়ে গঠন করা যাবে?
  1. 3430
  2. 3660
  3. 4200
  4. 4149
সঠিক উত্তর:
4149
উত্তর
সঠিক উত্তর:
4149
ব্যাখ্যা
প্রশ্ন: 10 জন ও 9 জন খেলোয়াড়ের দুইটি দল থেকে 11 জন খেলোয়াড়ের একটি ক্রিকেট টিম গঠন করতে হবে যাতে 10 জনের দল থেকে কমপক্ষে 8 জন খেলোয়াড় ঐ টিমে থাকবে। ক্রিকেট টিমটি কত উপায়ে গঠন করা যাবে?

সমাধান:
১ম দল (10 জন)    -   ২য় দল (9 জন)
________________         _________________
1) 10                         1
2) 9                           2
3) 8                           3


1) নং ক্ষেত্রে টিম গঠনের উপায় = 10C10 × 9C1 = (1 × 9) = 9
2) নং ক্ষেত্রে টিম গঠনের উপায় = 10C9 × 9C2 = (10 × 36) = 360
3) নং ক্ষেত্রে টিম গঠনের উপায় = 10C8 × 9C3 = (45 × 84) = 3780


টিম গঠনের উপায় = 9 + 360 + 3780
= 4149
৪৩.
m এর মান কত হলে x2 + x - m একটি পূর্ণবর্গ রাশি হবে?
  1. 1/2
  2. 1/4
  3. - 1/2
  4. - 1/4
সঠিক উত্তর:
- 1/4
উত্তর
সঠিক উত্তর:
- 1/4
ব্যাখ্যা
প্রশ্ন: m এর মান কত হলে x2 + x - m একটি পূর্ণবর্গ রাশি হবে?

সমাধান:
x2 + x - m কে ax2 + bx + c এর সাথে তুলনা করে পাই, a = 1, b = 1, c = - m

আমরা জানি, পূর্ণবর্গ রাশির মূলদ্বয় সমান হয়।
যদি b2 - 4ac = 0 হয়, তবে সমীকরণের মূলদ্বয় সমান হবে।
এখানে, b = 1, a = 1 এবং c = - m
 
b2 - 4ac = 0 
⇒ (1)2 - 4.1.(- m) = 0
⇒ 1 + 4m = 0
⇒ 4m = - 1
⇒ m = - 1/4
৪৪.
2sin2θ + 3cosθ - 3 = 0 এবং θ সূক্ষ্মকোণ হলে, θ এর মান কত?
  1. 60°
  2. 45°
  3. 30°
সঠিক উত্তর:
60°
উত্তর
সঠিক উত্তর:
60°
ব্যাখ্যা
প্রশ্ন: 2sin2θ + 3cosθ - 3 = 0 এবং θ সূক্ষ্মকোণ হলে, θ এর মান কত?

সমাধান: 
2sin2θ + 3cos θ = 0
বা, 2(1 - cos2θ) + 3cosθ - 3= 0
বা, 2 - 2cos2θ + 3cosθ - 3= 0
বা, - 2cos2θ + 3cosθ - 1 = 0
বা, - 1(2cos2θ - 3cosθ + 1) = 0
বা, 2cos2θ - 3cosθ + 1 = 0
বা, 2cos2θ - 2cosθ - cosθ + 1 = 0
বা, 2cosθ(cosθ - 1)- (cosθ - 1) = 0
বা,(cosθ - 1)(2cosθ - 1) = 0
হয় 
2cosθ - 1 = 0
⇒ cosθ = 1/2
⇒ cosθ =cos60°
θ =60°

অথবা
cosθ - 1 = 0
⇒ cosθ = 1 
⇒ cosθ = Cos0°
θ = 0° [গ্রহণযোগ্য নয়]