পরীক্ষা আর্কাইভ

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার

পরীক্ষাগুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভারতারিখতারিখ অনির্ধারিতসময়12 minutes
মোট প্রশ্ন১৬
সিলেবাস
পরীক্ষা - ১৩ বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি ----------------- টপিক: i) জাতিসংঘ (গঠনের ইতিহাস, মূল অঙ্গ, তহবিল ও কর্মসূচী, নোবেল পুরস্কার এবং সাধারণ তথ্যাবলী), ii) বিশ্বব্যাংক, IMF, WTO, UNCTAD. iii) আন্তর্জাতিক - আঞ্চলিক গুরুত্বপূর্ণ সংস্থা: UNHCR, WHO, EU, NATO, Commonwealth, NAM, OIC, APEC, Arab League, ASEAN, BIMSTEC, BRICS, G-7, G-20, G-77, GCC, OPEC, SAARC ইত্যাদি। iv) সাম্প্রতিক আন্তর্জাতিক বিষয়াবলি [নম্বর কাভার - ৬]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার · তারিখ অনির্ধারিত · ১৬ প্রশ্ন

.
'UNCTAD' এর সদস্য দেশ কতটি?
  1. ১৯৭টি
  2. ১৯৫টি
  3. ১৯৩টি
  4. ১৯১টি
সঠিক উত্তর:
১৯৫টি
উত্তর
সঠিক উত্তর:
১৯৫টি
ব্যাখ্যা
• UNCTAD:
- UNCTAD হচ্ছে জাতিসংঘের উন্নয়নশীল বিশ্বে বাণিজ্য সম্প্রসারণ সংস্থা।
- UNCTAD এর পূর্ণরূপ- United Nations Conference on Trade and Development.
- বর্তমান সদস্য দেশ ১৯৫টি।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৬৪ সালে।
- বাংলাদেশ ১৯৭২ সালে UNCTAD এর সদস্য পায়। 
- UNCTAD শীর্ষ সম্মেলন প্রতি (৪) চার বছর পরপর অনুষ্ঠিত হয়।
- UNCTAD এর প্রথম কনফারেন্স ১৯৬৪ সালের ২৩ মার্চ থেকে ১৬ জুন জেনেভায় অনুষ্ঠিত হয়।

উৎস: UNCTAD এর ওয়েবসাইট। 
.
নিচের কোন সংস্থা 'Global Financial Stability Report & Fiscal Monitor' রিপোর্ট প্রকাশ করে?
  1. IMF
  2. WTO
  3. EU
  4. UNCTAD
সঠিক উত্তর:
IMF
উত্তর
সঠিক উত্তর:
IMF
ব্যাখ্যা
• আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF):
- প্রতিষ্ঠাকাল গঠনের সিদ্ধান্ত - ৪ জুলাই, ১৯৪৪ সালে।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা/চুক্তি কার্যকর - ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।
- কার্যক্রম শুরু - মার্চ, ১৯৪৭।
- সদর দপ্তর - ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।
- সদস্য সংখ্যা - ১৯০টি।
- যেসব রিপোর্ট প্রকাশ করে থাকে - World Economic Outlook, Global Financial Stability Report, Fiscal Monitor ইত্যাদি।

উৎস: IMF ওয়েবসাইট।
.
UNCTAD এর পূর্ণরূপ কী?
  1. United Nations Complies on Trade and Development
  2. United Nations Conference on Trade and Development
  3. United Nations Conference on Trading and Development
  4. United Nations Conversion on European Development
সঠিক উত্তর:
United Nations Conference on Trade and Development
উত্তর
সঠিক উত্তর:
United Nations Conference on Trade and Development
ব্যাখ্যা
UNCTAD:
- পূর্ণরূপ: United Nations Conference on Trade and Development.
- প্রথম কনফারেন্স অনুষ্ঠিত হয়: ১৯৬৪ সালের ২৩ মার্চ থেকে ১৬ জুন, জেনেভা।
- প্রতিষ্ঠার তারিখ: ১৯৬৪ সালে।
- বর্তমান সদস্য সংখ্যা: ১৯৫টি।
- বাংলাদেশের সদস্য হয়: ১৯৭২ সালে।
- শীর্ষ সম্মেলন অনুষ্ঠান প্রতি (৪) চার বছর পরপর হয়।
- মহাসচিব -রেবেকা গ্রিন্সপান (কোস্টারিকা) [১৩ সেপ্টেঃ ২০২১ - ৪ বছর মেয়াদে]

উৎস: UNCTAD এর ওয়েবসাইট।
.
World Trade Organization (WTO) এর প্রতিষ্ঠাকালীন নাম কী?
  1. General Agreement on Tariffs
  2. General Agreement on Tarifics and Trading
  3. General Agreement on Tariffs and Trade
  4. General Assessment on Tariffs and Trade
সঠিক উত্তর:
General Agreement on Tariffs and Trade
উত্তর
সঠিক উত্তর:
General Agreement on Tariffs and Trade
ব্যাখ্যা
WTO:
- WTO এর প্রতিষ্ঠাকালীন নাম General Agreement on Tariffs and Trade (GATT).
- WTO (World Trade Organization) ১ জানুয়ারি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- WTO এর বর্তমান সদস্য ১৬৬টি ।
- বাংলাদেশ WTO এর সদস্য হয় ১জানুয়ারি, ১৯৯৫ সালে। 
- WTO এর সদর দপ্তর সুইজারল্যান্ড।

উৎস: WTO ওয়েবসাইট ও Britannica.
.
২০২৩ সালে ন্যাটো শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়?
  1. মাদ্রিদ, স্পেন
  2. লন্ডন, যুক্তরাজ্য
  3. ব্রাসেলস, বেলজিয়াম
  4. ভিলনিয়াস, লিথুয়ানিয়া
সঠিক উত্তর:
ভিলনিয়াস, লিথুয়ানিয়া
উত্তর
সঠিক উত্তর:
ভিলনিয়াস, লিথুয়ানিয়া
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

২০২৩ ন্যাটো শীর্ষ সম্মেলন:
- লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর শীর্ষ সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়।
- ১১-১২ জুলাই, ২০২৩ অনুষ্ঠিত হয়।
- সম্মেলনে ইউক্রেনকে নিরাপত্তা সহায়তা দেওয়ার বিষয়টি প্রাধান্য পায়।
- রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ হলে ন্যাটোর সদস্য হতে পারবে ইউক্রেন।

উৎস: ন্যাটো ওয়েবসাইট ও  প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
.
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর বর্তমান সদস্য দেশ কয়টি?
  1. ১৯৫টি
  2. ১৯৪টি
  3. ১৯২টি
  4. ১৯০টি
সঠিক উত্তর:
১৯৪টি
উত্তর
সঠিক উত্তর:
১৯৪টি
ব্যাখ্যা
• WHO
-  WHO এর পূর্ণরূপ- World Health Organization.
- সদর দপ্তর- জেনেভা, সুইজারল্যান্ড।
- প্রতিষ্ঠা লাভ করে-৭ এপ্রিল, ১৯৪৮ সালে।
- বর্তমান সদস্য - ১৯৪টি।
- বর্তমান মহাপরিচালক - টেদ্রস আদানন গেব্রেয়েসুস (ইথিওপিয়ার নাগরিক)।

উৎস: WHO ওয়েবসাইট।[Link]
.
বর্তমানে ভুটানের বর্তমান প্রধানমন্ত্রী কে?
  1. শেরিং তোবগে
  2. লোটে শেরিং
  3. শেরিন রাওয়ান
  4. শেরিং আটলান্টা
সঠিক উত্তর:
শেরিং তোবগে
উত্তর
সঠিক উত্তর:
শেরিং তোবগে
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ভুটানের প্রধানমন্ত্রী:
- ২০২৪ সালে ভুটানের বর্তমান প্রধানমন্ত্রী শেরিং তোবগে।
- তিনি দেশটির রাজনৈতিক দল পিপলস ডেমোক্রেটিক পার্টিরসদস্য।
- শেরিং তোবগে রাজনীতিবিদ, পরিবেশ আন্দোলন নেতা এবং আইনজীবী।
- ২০১৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ভুটানের প্রধানমন্ত্রী ছিলেন তিনি।

অন্যদিকে -
- লোটে শেরিং ছিল ভুটানের পূর্ববর্তী প্রধানমন্ত্রী।

উৎস: যুগান্তর পত্রিকা রিপোর্ট।
.
কত সালে ভারতে ‘এক দেশ এক ভোট’ নীতি কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে?
  1. ২০২৭ সালে
  2. ২০২৮ সালে
  3. ২০২৯ সালে
  4. ২০৩০ সালে
সঠিক উত্তর:
২০২৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০২৯ সালে
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

‘এক দেশ এক ভোট’ নীতি:
- ‘এক দেশ, এক ভোট’ বলতে বোঝায়, সারা দেশে একযোগে নির্বাচন।
- অর্থাৎ, সারা ভারত জুড়ে লোকসভা এবং সমস্ত রাজ্যের বিধানসভার নির্বাচন একই সঙ্গে অনুষ্ঠিত হবে।
- ভারতে ‘এক দেশ এক ভোট’–এর পক্ষে সায় দিয়েছে দেশটির সাবেক রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন কেন্দ্রীয় কমিটি। 
- রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে কমিটির প্রতিবেদন পেশ করা হয়েছে।
- কমিটির সুপারিশ ভারতের সব রাজ্য ও লোকসভার ভোট একসঙ্গে হওয়া উচিত।
- ২০২৯ সালের লোকসভা ভোটের সময় থেকেই তা কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
.
NAM-এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় কবে?
  1. ১৯৬৩ সালে
  2. ১৯৬২ সালে
  3. ১৯৬১ সালে
  4. ১৯৬০ সালে
সঠিক উত্তর:
১৯৬১ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৬১ সালে
ব্যাখ্যা

NAM:
- NAM-এর প্রথম সম্মেলন বেলগ্রেডে অনুষ্ঠিত হয়।
- NAM এর পূর্ণরূপ- The Non-Aligned Movement.
- NAM-এর বর্তমান সদস্য সংখ্যা ১২১টি ।
- ৪ বছর পরপর NAM-এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- NAM-এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৬১ সালে।
- NAM-এর পর্যবেক্ষক রাষ্ট্র সংখ্যা ১৭টি।
- NAM-এর কোনো সদর দপ্তর নেই।

উৎস: Worldatlas & ব্রিটানিকা।[লিঙ্ক]

১০.
দক্ষিণ আমেরিকা অঞ্চলের কোন দেশটি OIC এর সদস্য?
  1. কলম্বিয়া
  2. বলিভিয়া
  3. গায়ানা
  4. ইকুয়েডর
সঠিক উত্তর:
গায়ানা
উত্তর
সঠিক উত্তর:
গায়ানা
ব্যাখ্যা
OIC:
- ইসলামিক সহযোগিতা সংস্থা OIC.
- OIC (The Organisation of Islamic Cooperation) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC সদস্য
- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
- OIC এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- মহাসচিবের মেয়াদ-৫ বছর।
- অফিসিয়াল ভাষা- তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ)।

সূত্র: OIC অফিসিয়াল ওয়েবসাইট।
১১.
জাতিসংঘের কোন সংস্থা একাধিকবার শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছে?
  1. UNHCR
  2. ILO
  3. UNICEF
  4. IAEA
সঠিক উত্তর:
UNHCR
উত্তর
সঠিক উত্তর:
UNHCR
ব্যাখ্যা
জাতিসংঘ এবং অঙ্গসংস্থার নোবেল পুরস্কার:
- জাতিসংঘের অঙ্গসংস্থা, এবং জড়িত ব্যক্তিবর্গ মোট ১২ বার নোবেল পুরস্কার পেয়েছে।
- জাতিসংঘের মহাসচিব দুইজন, তাদের মধ্যে দ্যাগ হ্যামারশোল্ড (১৯৬১) এবং কফি আনান (২০০১) নোবেল পুরস্কার পেয়েছেন।
- জাতিসংঘের সাথে যুক্ত অঙ্গসংস্থা যেগুলি নোবেল পুরস্কার পেয়েছে: 
- UNHCR একমাত্র ১৯৫৪ ও ১৯৮১ সালে মোট ২ বার  শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে।
- UNICEF (১৯৬৫),
- ILO (১৯৬৯),
- UN Peacekeeping Forces (১৯৮৮),
- IAEA (২০০৫),
- IPCC (২০০৭),
- OPCW (২০১৩),
- WFP (২০২০),

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট এবং নোবেল ওয়েবসাইট।
১২.
আলেকজান্দ্রিয়া প্রটোকলের উপর ভিত্তি করে গঠিত হয় -
  1. লীগ অব নেশনস
  2. আফ্রিকান ইউনিয়ন
  3. ওআইসি
  4. আরব লীগ
সঠিক উত্তর:
আরব লীগ
উত্তর
সঠিক উত্তর:
আরব লীগ
ব্যাখ্যা
• আরব লীগ:
- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- ৭ অক্টোবর ১৯৪৪ সালে স্বাক্ষরিত আলেকজান্দ্রিয়া প্রটোকল ছিল আরব লীগের ভিত্তি।
- ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লিগ গঠিত হয়।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- ১৯৭৯ সালে মিশরের সাথে ইসরায়েলের শান্তি চুক্তির (ক্যাম্প ডেভিড চুক্তি) জের ধরে মিশরকে আরব লীগ থেকে বহিষ্কার করা হয়।
- এরই পরিপ্রেক্ষিতে তখন সদর দপ্তর কায়রো থেকে তিউনিসে (তিউনিসিয়া) স্থানান্তর করা হয়।
- পরে ১৯৮৯ সালে মিশর পুনরায় সদস্যপদ ফিরে পায় এবং ১৯৯০ সালে সদর দপ্তর কায়রোতে পুনঃস্থাপন করা হয়।

উৎস: আরব লীগ ওয়েবসাইট এবং ব্রিটানিকা।
১৩.
সম্প্রতি ইসলামিক স্টেট-খোরাসান (আইএস-কে) কোন দেশে প্রাণঘাতী হামলা চালায়?
  1. ইসলামাবাদ, পাকিস্তান
  2. মস্কো, রাশিয়া
  3. হালাবজা, ইরাক
  4. সানা, ইয়েমেন
সঠিক উত্তর:
মস্কো, রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
মস্কো, রাশিয়া
ব্যাখ্যা

[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

রাশিয়া হামলা:
- রাশিয়ার রাজধানী মস্কোতে ক্রোকাস সিটি হল অ্যান্ড শপিং সেন্টারে  ইসলামিক স্টেট-খোরাসা্ন প্রাণঘাতী হামলা চালায়।
- ৬০ জন নিহত এবং আহত হয়েছেন ১৪৭ জন।
- ভবনটিতে পিকনিক নামের একটি রুশ ব্যান্ডের কনসার্ট ছিল।
- কনসার্ট হলটির ধারণক্ষমতা সাড়ে ৭ হাজার এবং সন্ত্রাসীরা যখন আক্রমণ শুরু করে তখন হলটি প্রায় পরিপূর্ণ ছিল।

উৎস:- প্রথম আলো পত্রিকা রিপোর্ট।

১৪.
নিচের কোনটি ASEAN ভুক্ত দেশ নয়?
  1. সিঙ্গাপুর
  2. ভিয়েতনাম
  3. নেপাল
  4. লাওস
সঠিক উত্তর:
নেপাল
উত্তর
সঠিক উত্তর:
নেপাল
ব্যাখ্যা
- নেপাল ASEAN ভুক্ত দেশ নয়। 

• ASEAN:
- ASEAN এর পূর্ণরূপ Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয় ১৯৬৭ সালে।
- এর সদরদপ্তর অবস্থিত জাকার্তা, ইন্দোনেশিয়া।
- এর বর্তমান সদস্য দেশ ১০টি।
- সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।

উৎস: ASEAN ওয়েবসাইট।
১৫.
কোন দেশটি সানফ্রান্সিসকো কনফারেন্সে উপস্থিত না থেকেও জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে বিবেচিত হয়েছে?
  1. কিউবা
  2. ব্রাজিল
  3. যুক্তরাজ্য
  4. পোল্যান্ড
সঠিক উত্তর:
পোল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
পোল্যান্ড
ব্যাখ্যা
জাতিসংঘ প্রতিষ্ঠা:
- সানফ্রান্সিসকো কনফারেন্স  তারিখ: ২৬ জুন ১৯৪৫।
- অনুষ্ঠানকারী দেশ: মার্কিন যুক্তরাষ্ট্র। 
- সংসদে স্বাক্ষরকারী দেশ: ৫০টি।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য পোল্যান্ড সানফ্রান্সিসকো কনফারেন্সে উপস্থিত ছিল না। পোল্যান্ড ১৫ই অক্টোবর জাতিসংঘ সনদে স্বাক্ষর করে।
- যেহেতু জাতিসংঘ সনদ কার্যকরের পূর্বেই পোল্যান্ড সনদে স্বাক্ষর করে, তাই পোল্যান্ডকে জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে বিবেচনা করা হয়।

অন্যদিকে,
-  জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ - যুক্তরাজ্য, ব্রাজিল, কিউবা।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
১৬.
২০২৪ সালে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ -
  1. যুক্তরাষ্ট্র
  2. ওয়েস্ট ইন্ডিজ
  3. মেক্সিকো
  4. ক ও খ
সঠিক উত্তর:
ক ও খ
উত্তর
সঠিক উত্তর:
ক ও খ
ব্যাখ্যা
২০২৪ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ:
- টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে ২০২৪ সালে।
- আয়োজক দেশ: যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। 
- টি-টোয়েন্টি বিশ্বকাপ চলবে ৪ জুন, ২০২৪- ৩০ জুন, ২০২৪।
- ১০টি ভেন্যুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

উৎস:ICC ওয়েবসাইট।