পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়18 minutes
মোট প্রশ্ন২০
সিলেবাস
পরীক্ষা - ৪৮: বিগত ৫টি পরীক্ষার উপর রিভিশন পরীক্ষা [পরীক্ষা – ৩৫, ৩৮, ৪১, ৪৪, ৪৭]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ২০ প্রশ্ন

.
"ঘিভাজা" কোন তৎপুরুষ সমাসের উদাহরণ?
  1. দ্বিতীয় তৎপুরুষ
  2. তৃতীয়া তৎপুরুষ
  3. সপ্তম তৎপুরুষ
  4. চতুর্থী তৎপুরুষ
সঠিক উত্তর:
তৃতীয়া তৎপুরুষ
উত্তর
সঠিক উত্তর:
তৃতীয়া তৎপুরুষ
ব্যাখ্যা
তৃতীয়া তৎপুরুষ সমাস:
- পূর্বপদে তৃতীয়া বিভক্তির লোপে যে সমাস হয় তাকে তৃতীয়া তৎপুরুষ সমাস বলে। ঊন, হীন, শূন্য প্রভৃতি শব্দ উত্তরপদ হলেও তৃতীয়া তৎপুরুষ সমাস হয়।

যথা
- এক দ্বারা ঊন = একোন,
- পাঁচ দ্বারা কম = পাঁচকম,
- অগ্নি দ্বারা উৎপাত = অগ্ন্যুৎপাত,
- দেশকে ভঙ্গ = দেশভঙ্গ,
- ঘি দ্বারা ভাজা = ঘিভাজা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ ও ২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
"রাষ্ট্রীয়" শব্দের সঠিক প্রত্যয় কোনটি?
  1. রাষ্ট্র + ই
  2. রাষ্ট্র + ঈয়
  3. রাষ্ট্র + ষ্ণিক
  4. রাষ্ট্র + ইক
সঠিক উত্তর:
রাষ্ট্র + ঈয়
উত্তর
সঠিক উত্তর:
রাষ্ট্র + ঈয়
ব্যাখ্যা
সংস্কৃত তদ্ধিত প্রত্যয়:
সংস্কৃত শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয় সেসব প্রত্যয় কে সংস্কৃত তদ্ধিত প্রত্যয় বলে।

যেমন:
- কণ্টক + ইত = কণ্টকিত,
- ফেন + ইল্ = ফেনিল,
- সুখ + ইন্ = সুখিন,
- নীল + ইমন = নীলিমা,
- রাষ্ট্র + ঈয় = রাষ্ট্রীয় ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
.
'অক্ষির অগোচরে' এর এক কথায় প্রকাশ -
  1. সমক্ষ
  2. কামাক্ষী
  3. পরোক্ষ
  4. প্রত্যক্ষ
সঠিক উত্তর:
পরোক্ষ
উত্তর
সঠিক উত্তর:
পরোক্ষ
ব্যাখ্যা
• 'অক্ষির অগোচরে' এর এক কথায় প্রকাশ - পরোক্ষ

অন্যদিকে,
- 'অক্ষিতে কাম যার' এর এক কথায় প্রকাশ - কামাক্ষী।
- 'অক্ষির অভিমুখে' এর এক কথায় প্রকাশ - প্রত্যক্ষ।
- 'অক্ষির সমীপে' এর এক কথায় প্রকাশ - সমক্ষ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
'যা দমন করা কষ্টকর' এর এককথায় প্রকাশ কী?
  1. দুর্নিবার
  2. অদম্য
  3. দুর্দমনীয়
  4. দুর্জয়
সঠিক উত্তর:
দুর্দমনীয়
উত্তর
সঠিক উত্তর:
দুর্দমনীয়
ব্যাখ্যা
• 'যা দমন করা কষ্টকর' এর এককথায় প্রকাশ - দুর্দমনীয়

অন্যদিকে:
- 'যা দমন করা যায় না' এর এককথায় প্রকাশ - অদম্য।
- 'যা নিবারণ করা কষ্টকর' এর এককথায় প্রকাশ - দুর্নিবার।
- 'যা কষ্টে জয় করা যায়' এর এককথায় প্রকাশ - দুর্জয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
"ছুটিতে প্রতি বছর গ্রামের বাড়িতে বেড়াতে যেতাম।" - বাক্যটি কোন কালের উদাহরণ?
  1. নিত্যবৃত্ত অতীত
  2. পুরাঘটিত অতীত
  3. ঘটমান অতীত
  4. সাধারণ অতীত
সঠিক উত্তর:
নিত্যবৃত্ত অতীত
উত্তর
সঠিক উত্তর:
নিত্যবৃত্ত অতীত
ব্যাখ্যা
নিত্যবৃত্ত অতীত:
- যে ক্রিয়া অতীতে প্রায়ই ঘটত এমন বোঝায়, তাকে নিত্যবৃত্ত অতীত কাল বলে।
যেমন:
- বাবা প্রতিদিন বাজার করতেন।
- স্কুল ছুটির পর বন্ধুদের সঙ্গে রোজ পড়া নিয়ে আলাপ করতাম।
- ছুটিতে প্রতি বছর গ্রামের বাড়িতে বেড়াতে যেতাম

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
.
Buriganga is one of the most polluted rivers in Bangladesh. (Make it comparative)
  1. Buriganga is more polluted than all other rivers in Bangladesh.
  2. Buriganga is more polluted than most other rivers in Bangladesh.
  3. Buriganga is more polluted than other rivers in Bangladesh.
  4. Buriganga is most polluted than many other rivers in Bangladesh.
সঠিক উত্তর:
Buriganga is more polluted than most other rivers in Bangladesh.
উত্তর
সঠিক উত্তর:
Buriganga is more polluted than most other rivers in Bangladesh.
ব্যাখ্যা
• Superlative: Buriganga is one of the most polluted rivers in Bangladesh.
• Comparative: Buriganga is more polluted than most other rivers in Bangladesh.

One of the যুক্ত Superlative Degree কে Comparative Degree করার নিয়ম:
- প্রথমে প্রদত্ত Sentence- এর Subject ও Verb বসে,
- One of the উঠে যায়,
- Superlative Degree -এর Comparative form বসে,
- than most other/than many other বসে,
- প্রদত্ত Sentence -এর বাকী অংশ বসে।

• Structure: Subject (S1) + Verb + Superlative Degree এর Comparative form + than most other + প্রদত্ত Sentence এর বাকী অংশ (S2).

• More Examples:
- Superlative: He is one of the best players on the team.
- Comparative: He is better than most other players on the team.

- Superlative: He is one of the greatest scientists of all time.
- Comparative: He is greater than many other scientists of all time.


অন্যদিকে,
• শুধু the + Superlative Degree থাকলে – comparative degree করার নিয়ম:
- Comparative degree + (than any other + singular noun) / (than all other + plural noun) বসে।
Subject + verb + Superlative এর comparative form + than any other/than all other + প্রদত্ত sentence বাকী অংশ।

যেমন
- Superlative: He is the best boy in the class.
- Comparative: He is better than any other boy in the class.

Source:
1. A passage to the English Language by S M Zakir Hussain.
2. Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.
.
'A list of special or technical words with definitions' is called -
  1. Bibliography
  2. Diary
  3. Glossary
  4. Pamphlet
সঠিক উত্তর:
Glossary
উত্তর
সঠিক উত্তর:
Glossary
ব্যাখ্যা
• 'A list of special or technical words with definitions' is called - a glossary.
- Bangla Meaning: টীকাপুঞ্জ; ব্যাখ্যাবিশিষ্ট (যথা পরিভাষায় ব্যবহৃত বা অপ্রচলিত) শব্দের ব্যাখ্যাসংবলিত তালিকা; (কোনো বইয়ের) টীকাগ্রন্থ বা শব্দকোষ।

অন্য অপশনগুলোতে,
Diary
- English Meaning: A book in which the event of each day are recorded is known as a diary.
-Bangla Meaning: ব্যক্তিগত দৈনিক জীবনযাত্রার কাহিনি; দিনলিপি; রোজনামচা; দৈনিক দেখাসাক্ষাৎ, কর্তব্যকর্ম, চিন্তাভাবনা টুকে রাখার খাতা।

Bibliography
- English Meaning: A list of the books of a specific author or publisher, or on a specific subject.
- Bangla Meaning: কোনো একজন লেখক বা নির্দিষ্ট বিষয়ের গ্রন্থ ও রচনার তালিকা।

Pamphlet
- English Meaning: A small booklet or leaflet containing information or arguments about a single subject.
- Bangla Meaning: বিশেষত সমসাময়িক সমস্যা নিয়ে লেখা বাঁধাইহীন পুস্তিকা; প্যামফলেট।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Oxford Learner's Dictionary.
.
The correct translation of "তাঁর কোনাে জোরালো রাজনৈতিক আদর্শ নেই।"
  1. He has no political axe to grind.
  2. He has no strong political will to grind.
  3. He has no political idol to follow.
  4. He has no strong political stand to follow.
সঠিক উত্তর:
He has no political axe to grind.
উত্তর
সঠিক উত্তর:
He has no political axe to grind.
ব্যাখ্যা
• The correct translation of - "তাঁর কোনাে জোরালো রাজনৈতিক আদর্শ নেই।"
- English translation: He has no political axe to grind.

(have) an axe to grind
- English meaning: To have a strong personal opinion about something that you want people to accept and that is the reason why you do something.
- Bangla meaning: কোনো বিষয়ে জোরালো মতামত থাকা;  (লাক্ষণিক) ব্যক্তিস্বার্থ থাকা।

• প্রশ্নে উল্লেখিত বাকি অপশন গুলো দ্বারা এর সঠিক translation বোঝায় না।

- সুতরাং, সঠিক উত্তর: তার কোনাে জোরালো রাজনৈতিক আদর্শ নেই - He has no political axe to grind.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
.
Find the correct speeling:
  1. Lieautenant General
  2. Lieutenant General
  3. Lampon
  4. Labourious
সঠিক উত্তর:
Lieutenant General
উত্তর
সঠিক উত্তর:
Lieutenant General
ব্যাখ্যা
• The correct spelling is - Lieutenant General.

Lieutenant General (Noun)
- English Meaning: A commissioned officer in the army, air force, or marine corps who ranks above a major general and whose insignia is three stars.
- Bangla Meaning: প্রধান সেনাপতির অধস্তন অফিসার।

Ex. Sentence: He became a lieutenant general in 2023.
- Bangla Meaning: সে ২০২৩ সালে লেফটেন্যান্ট-জেনারেল পদে উন্নীত হল।

• অন্যদিকে, বাকি অপশনের word গুলোর সঠিক spelling হলো -
- Lampoon - কোনো ব্যক্তিকে তীব্রভাবে ব্যঙ্গ করে রচিত কোনো রচনা।
- Laborious - পরিশ্রমী।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
১০.
A synonym of 'Intrepid' is -
  1. Pusillanimous
  2. Timid
  3. Fearless
  4. Craven
সঠিক উত্তর:
Fearless
উত্তর
সঠিক উত্তর:
Fearless
ব্যাখ্যা
• A synonym of 'Intrepid' is - Fearless.

Intrepid (Adjective)
- English Meaning: Extremely brave and showing no fear of dangerous situations.
- Bangla Meaning: অকুতোভয়; নিঃশঙ্ক; অসমসাহসিক; শঙ্কাহীন।

Synonyms: Fearless (নির্ভীক; অকুতোভয়), Courageous (সাহসী; নির্ভয়), Valiant (সাহসী; বীর), Brave ( সাহসী; নির্ভীক).

Antonyms: Pusillanimous ( ভীরু; দুর্বলচিত্ত), Timid (ভীরু; লাজুক), Craven (কাপুরুষ; ভীরু), Coward (ভীরু; কাপুরুষ).

Other forms:
- intrepidity (noun)
- intrepidness (noun)
- intrepidly (adverb)

• সুতরাং, -এর সঠিক Synonym হলো -Fearless.

• Example Sentence:
1. An intrepid explorer.
2. They are intrepid, clever, and know how to profit themselves.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
১১.
Choose an antonym of 'Jeer' -
  1. Applause
  2. Ridicule
  3. Sneer
  4. Mock
সঠিক উত্তর:
Applause
উত্তর
সঠিক উত্তর:
Applause
ব্যাখ্যা
• The antonym of 'Jeer' is - Applause.

Jeer (Noun, Verb)
- English Meaning: To laugh or shout insults at someone to show you have no respect for them.
- Bangla Meaning: উপহাস/বিদ্রূপ করা; টিটকারি দেওয়া; হাসিঠাট্টা করা।

Synonyms:
- Mock - কাউকে নিয়ে তামাশা করা; ভেংচানো; ব্যঙ্গ পরিহাস করা; উপহাস করা।
- Ridicule - ব্যঙ্গবিদ্রূপ; উপহাস।
- Sneer- বিদ্রূপের হাসি দিয়ে অবজ্ঞা প্রদর্শন করা; বিদ্রূপ করা।
Antonyms:
- Applause - সমর্থন বা অভিনন্দনজ্ঞাপক তুমুল হর্ষধ্বনি বা করতালি।
- Applaud - করতালি দিয়ে অভিনন্দন বা সমর্থন জানানো বা প্রশংসা করা।
- Commend - প্রশংসা করা; যোগ্য বলে সুপারিশ করা।

Other forms:
- jeerer (noun)
- jeeringly (adverb)

• সুতরাং, -এর সঠিক Antonym হলো - Applause.

Example Sentence:
1. Critics jeered at his moral stance.
2. The people at the back of the hall jeered the speaker.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
১২.
রেল লাইনের পাশে একটি তালগাছ আছে। ঘণ্টায় ৪৫ কি.মি. বেগে ধাবমান ১৫০ মিটার লম্বা ট্রেন কত সময়ে ঐ তাল গাছটি অতিক্রম করবে? 
  1. ১১ সেকেন্ডে
  2. ১২ সেকেন্ডে
  3. ১৩ সেকেন্ডে
  4. ১৪ সেকেন্ডে
সঠিক উত্তর:
১২ সেকেন্ডে
উত্তর
সঠিক উত্তর:
১২ সেকেন্ডে
ব্যাখ্যা
প্রশ্ন: রেল লাইনের পাশে একটি তালগাছ আছে। ঘণ্টায় ৪৫ কি.মি. বেগে ধাবমান ১৫০ মিটার লম্বা ট্রেন কত সময়ে ঐ তাল গাছটি অতিক্রম করবে? 

সমাধান: 
আমরা জানি, 
১ ঘণ্টা = ৩৬০০ সেকেন্ড 
আবার, 
৪৫ কি.মি. = ৪৫০০০ মিটার 

ট্রেনটি ৪৫০০০ মিটার অতিক্রম করে = ৩৬০০ সেকেন্ড 
∴ ট্রেনটি ১ মিটার অতিক্রম করে = ৩৬০০/৪৫০০০ সেকেন্ড 
∴ট্রেনটি ১৫০ মিটার অতিক্রম করে = (৩৬০০ × ১৫০)/৪৫০০০ সেকেন্ড 
= ১২ সেকেন্ডে 

∴ ঐ তাল গাছটি অতিক্রম করবে = ১২ সেকেন্ডে।
১৩.
একটি সোনার গহনার ওজন ৩৫ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ২। কী পরিমাণ সোনা মিশালে অনুপাত ৫ : ১ হবে? 
  1. ২৮ গ্রাম
  2. ৩৫ গ্রাম
  3. ৪০ গ্রাম
  4. ৪৯ গ্রাম
সঠিক উত্তর:
৪৯ গ্রাম
উত্তর
সঠিক উত্তর:
৪৯ গ্রাম
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সোনার গহনার ওজন ৩৫ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ২। কী পরিমাণ সোনা মিশালে অনুপাত ৫ : ১ হবে? 

সমাধান: 
দেওয়া আছে, 
সোনা ও তামার অনুপাত ৩ : ২ 
∴ অনুপাত দুটির যোগফল = (৩ + ২) = ৫ 
∴ অনুপাতে সোনার পরিমাণ = ৩৫ × (৩/৫) গ্রাম = ২১ গ্রাম 
∴ অনুপাতে তামার পরিমাণ = ৩৫ × (২/৫) গ্রাম = ১৪ গ্রাম 

ধরি, 
সোনা মিশাতে হবে = x গ্রাম 

শর্তমতে, 
(২১ + x)/১৪ = ৫/১ 
বা, ২১ + x = ৭০ 
বা, x = ৭০ - ২১ 
∴ x = ৪৯ 

∴ সোনা মিশাতে হবে = ৪৯ গ্রাম।
১৪.
- 2 + (- 2) - {- (2)} - 2 এর মান কত? 
  1. - 2
  2. 4
  3. - 4
  4. - 6
সঠিক উত্তর:
- 4
উত্তর
সঠিক উত্তর:
- 4
ব্যাখ্যা
প্রশ্ন: - 2 + (- 2) - {- (2)} - 2 এর মান কত? 

সমাধান: 
- 2 + (- 2) - {- (2)} - 2
= - 2 - 2 + 2 - 2
= - 4
১৫.
ক, খ, গ এক জাতীয় রাশি এবং ক : খ = ২ : ৫ ও খ : গ = ৩ : ৭ হলে ক : খ : গ = কত? 
  1. ৩ : ৫ : ৭
  2. ৬ : ১৫ : ৩৫
  3. ৮ : ১৯ : ৩৪
  4. ৪ : ৯ : ১৪
সঠিক উত্তর:
৬ : ১৫ : ৩৫
উত্তর
সঠিক উত্তর:
৬ : ১৫ : ৩৫
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ, গ এক জাতীয় রাশি এবং ক : খ = ২ : ৫, খ : গ = ৩ : ৭ হলে ক : খ : গ = কত? 

সমাধান: 
ক : খ = ২ : ৫ 
⇒ ক/খ = ২/৫ 
⇒ ক/খ = (২ × ৩)/(৫ × ৩) 
⇒ ক/খ = ৬/১৫ 
∴ ক : খ = ৬ : ১৫

আবার, 
খ : গ = ৩ : ৭
⇒ খ/গ = ৩/৭
⇒ খ/গ = (৩ × ৫)/(৭ × ৫)
⇒ খ/গ = ১৫/৩৫ 
∴ খ : গ = ১৫ : ৩৫ 

∴ ক : খ : গ = ৬ : ১৫ : ৩৫ ।
১৬.
পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৭৪ বছর এবং তাদের বয়সের অনুপাত ১০ বছর পূর্বে ছিল ৭ : ২ । ১০ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? 
  1. ৯ : ৭
  2. ৭ : ২
  3. ৭ : ৩
  4. ৩১ : ১৬
সঠিক উত্তর:
৩১ : ১৬
উত্তর
সঠিক উত্তর:
৩১ : ১৬
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৭৪ বছর এবং তাদের বয়সের অনুপাত ১০ বছর পূর্বে ছিল ৭ : ২ । ১০ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? 

সমাধান: 
মনে করি, 
পিতার বর্তমান বয়স = x বছর এবং 
পুত্রের বর্তমান বয়স = (৭৪ - x) বছর। 

∴ ১০ বছর পূর্বে পিতার বর্তমান বয়স = (x - ১০) বছর এবং 
১০ বছর পূর্বে পুত্রের বর্তমান বয়স (৭৪ - x - ১০) বছর। 

প্রশ্নমতে, 
(x - ১০) : (৭৪ - x - ১০) = ৭ : ২ 
⇒ (x - ১০)/(৬৪ - x) = ৭/২ 
⇒ ২x - ২০ = ৪৪৮ - ৭x 
⇒ ৭x + ২x = ৪৪৮ + ২০ 
⇒ ৯x = ৪৬৮ 
⇒ x = ৪৬৮/৯ 
∴ x = ৫২ 
∴ পিতার বর্তমান বয়স = ৫২ বছর 
এবং পুত্রের বর্তমান বয়স = (৭৪ - x) বছর 
= (৭৪ - ৫২) বছর 
= ২২ বছর 

∴ ১০ বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে- 
(x + ১০) : {(৭৪ - x) + ১০} 
= (৫২ + ১০) : (২২ + ১০) 
= ৬২ : ৩২ 
= ৩১ : ১৬ ।
১৭.
নিচের কোনটি সামাজিক অধিকারের অন্তর্ভুক্ত নয়?
  1. জীবন ধারণের অধিকার
  2. সম্পত্তি রক্ষার অধিকার
  3. মত প্রকাশের অধিকার
  4. কর্মের অধিকার
সঠিক উত্তর:
কর্মের অধিকার
উত্তর
সঠিক উত্তর:
কর্মের অধিকার
ব্যাখ্যা
অধিকারের শ্রেণিবিভাগ: 
অধিকার প্রধানত দুই প্রকার- যথা (১) নৈতিক অধিকার ও (২) আইনগত অধিকার

নৈতিক অধিকার (Moral Rights):
- নৈতিক অধিকার নীতি এবং বিবেকদ্বারা জাগ্রত।
- ন্যায়বোধ থেকে এটি তৈরি হয়।
- নৈতিক অধিকারের আইনগত ভিত্তি নেই।
- যেমন-ভিখারীর ভিক্ষা পাবার অধিকার। 

আইনগত অধিকার (Legal Rights):
- আইনগত অধিকার নাগরিকের জীবনধারণ ও বিকাশের জন্য অপরিহার্য।
- এ অধিকার রাষ্ট্র কর্তৃক স্বীকৃত বা অনুমোদিত।
- এরূপ অধিকার ভঙ্গ করলে রাষ্ট্র শাস্তি বিধান করে। যেমন জীবনধারণের অধিকার, অন্ন-বস্ত্র, বাসস্থানের অধিকার ইত্যাদি। 

আইনগত অধিকারকে নিম্নরূপভাবে ভাগ করা যায়-
ক. সামাজিক অধিকার: জীবন ধারণের অধিকার, সম্পত্তি রক্ষার অধিকার, মত প্রকাশের অধিকার ইত্যাদি।
খ. অর্থনৈতিক অধিকার: কর্মের অধিকার, ন্যায্য মুজুরি পাবার অধিকার, পেশা পছন্দের অধিকার।
গ. রাজনৈতিক অধিকার: ভোটাধিকার প্রয়োগ, নির্বাচনে অংশগ্রহণ, রাজনৈতিক দল গঠনের অধিকার।
ঘ. ধর্মীয় অধিকার: প্রত্যেক নাগরিকের তার নিজ ধর্ম পালন, চর্চা, আচার-অনুষ্ঠান পালন করা হল ধর্মীয় অধিকার। যেমন একজন মুসলিম নাগরিকের অধিকার আছে নামায পড়ার। ধর্ম পালনে রাষ্ট্র সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করে, কেননা ধর্ম যার যার, রাষ্ট্র সবার।
ঙ. সাংস্কৃতিক অধিকার: প্রত্যেক জাতিরই নিজস্ব ভাষা, ইতিহাস, ঐতিহ্য, খাদ্যাভ্যাস, পোশাক-পরিচ্ছেদ থাকে। রাষ্ট্রের নাগরিক হিসেবে সংস্কৃতিকে ধারণ, বাহন ও বিকাশ ঘটানোর অধিকার হল সাংস্কৃতিক অধিকার।
চ. ব্যক্তিগত অধিকার: জীবন-ধারণের অধিকার, মত প্রকাশের অধিকার, সুখ-স্বাচ্ছদ্যের অধিকার।

উৎস: পৌরনীতি ও নাগরিকতা দ্বিতীয় বর্ষ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৮.
বাংলাদেশের পররাষ্ট্রনীতির প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য কোনটি?
  1. আত্মরক্ষা
  2. অর্থনৈতিক প্রবৃদ্ধি
  3. জাতীয় মর্যাদা বৃদ্ধি করা
  4. সবগুলো
সঠিক উত্তর:
সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো
ব্যাখ্যা
বাংলাদেশের পররাষ্ট্রনীতির প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্যসমূহ:
১. আত্মরক্ষা।
২. অর্থনৈতিক প্রবৃদ্ধি।
৩. অন্য রাষ্ট্রের তুলনায় নিজের জাতীয় শক্তিকে রক্ষা ও প্রয়োজনে বৃদ্ধি করা।
৪. নিজস্ব মতবাদে দৃঢ় থাকা।
৫. জাতীয় মর্যাদা বৃদ্ধি করা।

বাংলাদেশের পররাষ্ট্র নীতির বৈশিষ্ট্য: 
১. সকলের প্রতি বন্ধুত্ব, কারও প্রতি বিদ্বেষ নয়
২. অন্য রাষ্ট্রের সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় স্বাধীনতা ও ভৌগোলিক অখন্ডতার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা
৩. অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা
৪. বিশ্ব শান্তি 

উৎস: সিভিক এডুকেশন-২, বিএ/বিএসএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৯.
বাংলাদেশ কত সালে OIC এর শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে?
  1. ১৯৭২ সাল
  2. ১৯৭৩ সাল
  3. ১৯৭৪ সাল
  4. ১৯৭৫ সাল
সঠিক উত্তর:
১৯৭৪ সাল
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৪ সাল
ব্যাখ্যা
OIC:
- OIC এর পূর্ণরূপ Organisation of Islamic Cooperation বা ইসলামিক সহযোগিতা সংস্থা।
- OIC এর সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- ১৯৬৯ সালে রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- OIC এর বর্তমান সদস্য ৫৭ টি।
- OIC এর বর্তমান মহাসচিব হিসেইন ব্রাহীম তাহা (১২ তম) ।
- অফিসিয়াল ভাষা ৩ টি: আরবি, ইংরেজি ও ফ্রেঞ্চ।
- বাংলাদেশ ১৯৭৪ সালে OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে

উৎস: OIC website.
২০.
মৌলিক অধিকারের বৈশিষ্ট্য কোনটি?
  1. সংবিধানে উল্লেখ থাকে
  2. সরকার কর্তৃক অলঙ্ঘনীয়
  3. সরকার কর্তৃক লঙ্ঘনীয়
  4. ক ও খ উভয়ই
সঠিক উত্তর:
ক ও খ উভয়ই
উত্তর
সঠিক উত্তর:
ক ও খ উভয়ই
ব্যাখ্যা
মৌলিক অধিকার:
- যে সব অধিকার সংবিধানে উল্লেখ থাকে এবং সরকার কর্তৃক অলঙ্ঘনীয় সেগুলোকে মৌলিক অধিকার বলে।
- এসব সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার রাষ্ট্রের সংবিধানে উল্লেখ থাকে।
- মৌলিক অধিকারের মাধ্যমে নাগরিকরা সুসভ্যভাবে জীবন-যাপন করতে পারে।
- এ অধিকার সরকারের স্বৈরাচার রোধ করে।
- যে কোন গণতান্ত্রিক রাষ্ট্রের সংবিধানে মৌলিক অধিকার সন্নিবেশিত থাকে।
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের তৃতীয় ভাগে মৌলিক অধিকার বর্ণিত হয়েছে।

উৎস: পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।