পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি জব সল্যুশন

পরীক্ষাDPEতারিখ১৪ সেপ্টেম্বর, ২০২৩সময়55 minutes৭৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১০ (সুরমা) (গ্রেড-১৩) পরীক্ষার তারিখ: ০৮.০১.২০১০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি জব সল্যুশন

DPE · ১৪ সেপ্টেম্বর, ২০২৩ · ৮০ প্রশ্ন

.
‘নিঃশেষে নিশাচর, গ্রাসে মহাবিশ্বে, ত্রাসে কাঁপে তরণীর পাপী যত নিঃস্বে।’ কবিতাংশটি কোন কবির লেখা?
  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. ফররুখ আহমদ
  3. কাজী নজরুল ইসলাম
  4. আল মাহমুদ
ব্যাখ্যা
‘নিঃশেষে নিশাচর, গ্রাসে মহাবিশ্বে, ত্রাসে কাঁপে তরণীর পাপী যত নিঃস্বে।’
- চরণটি কাজী নজরুল ইসলাম রচিত খেয়া পারের তরণী জীবন কবিতার।
- এ কবিতাটি অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত।

খেয়া-পারের তরণী
- কাজী নজরুল ইসলাম

যাত্রীরা রাত্তিরে হতে এল খেয়া পার,
বজ্রেরি তূর্যে এ গর্জেছে কে আবার?
প্রলয়েরি আহ্বান ধ্বনিল কে বিষাণে!
ঝন্‌ঝা ও ঘন দেয়া স্বনিল রে ঈশানে!

নাচে পাপ-সিন্ধুতে তুঙ্গ তরঙ্গ!
মৃত্যুর মহানিশা রুদ্র উলঙ্গ!
নিঃশেষে নিশাচর গ্রাসে মহাবিশ্বে,
ত্রাসে কাঁপে তরণীর পাপী যত নিঃস্বে।

উৎস: অগ্নিবীণা কাব্যগ্রন্থ।
.
‘সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন। হউক দূর অকল্যাণ সকল অশোভন।’ কবিতাংশটুকু কার লেখা?
  1. রবীন্দনাথ ঠাকুর
  2. কাজী নজরুল ইসলাম
  3. শামসুর রাহমান
  4. শেখ ফজলল করিম
ব্যাখ্যা
সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন।
হউক দূর অকল্যাণ সকল অশোভন।- চরণদ্বয় কাজী নজরুল ইসলাম রচিত সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন কবিতার।

• কবিতাটি কাজী নজরুল ইসলাম রচিত 'চন্দ্রবিন্দু' কাব্যের অন্তর্গত।
সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন
– কাজী নজরুল ইসলাম

সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন।
হউক দূর অকল্যাণ সকল অশোভন।
এ প্রাণ প্রভাতি-তারার প্রায়
ফুটুক উদয়-গগন-গায়,
দুঃখ-নিশায় আনো পূর্ণ চাঁদের স্বপন॥
সকল বিরস হৃদয় মন সরস করো হে,
আশায় সূর্যে মৃত্যু-গহন বিষাদ হরো হে!
কাঁটার ঊর্ধ্বে ফোটাও ফুল,
ভোলাও পথের দুঃখ ভুল,
এ বিশ্ব হোক পূজা-দেউল
পবিত্র-মোহন॥

উৎস: চন্দ্রবিন্দু কাব্যগ্রন্থ।

[উল্লেখ্য, কিছু গাইড বইয়ে এই প্রশ্নের উত্তর হিসেবে শেখ ফজলল করিম দেয়া আছে, যা ভুল।]
.
x2 - 10xy - 11y2 এর উৎপাদক
  1. (x - y)(x + 11y)
  2. (x - 11y)(x + y)
  3. (x + 4y)(x - 5y)
  4. (x + 5y)(x - 4y)
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 10xy - 11y2 এর উৎপাদক

সমাধান: 
x2 - 10xy - 11y2
= x2 - 11xy + xy - 11y2
= x(x - 11y) + y(x - 11y) 
= (x - 11y)(x + y)
.
x - 1/x = √5 হলে x3 - 1/x3 = কত?
  1. 8√5
  2. 10√2
  3. 5
  4. 8
ব্যাখ্যা
প্রশ্ন: x - 1/x = √5 হলে x3 - 1/x3 = কত?

সমাধান: 
x - 1/x = √5

 x3 - 1/x3 =(x - 1/x)3 + 3.x.(1/x)(x - 1/x)
= (√5)3 + 3√5
= 5√5 + 3√5
= 8√5
.
Without health there is no happiness - এখানে happiness শব্দটি কোন প্রকারের Noun?
  1. Proper
  2. Common
  3. Collective
  4. Abstract
ব্যাখ্যা
♦ Abstract Noun: 
- যে সব noun অবস্তুগত ধারনা বা গুণকে নির্দেশ করে, যার বাহ্যিক অবস্থান নেই কেবল অনুভব করা যায়।
- Infancy, Love & Happiness এই noun গুলোর কোন বাহ্যিক অস্তিত্ব নেই বা ধরা, ছোঁয়া যায় না, কেবল অনুভব করা যায়, তাই এরা Abstract Noun.

আরো  কিছু  Abstract Noun এর উদাহরণ - 
- Freedom
- Motherhood
- courage
- Kindness, etc.
.
'Beggar' শব্দটির Abstract form হবে -
  1. Beggarhood
  2. Beggary
  3. Beggarship
  4. Beggarness
ব্যাখ্যা
♦ Beggar
English meaning: a poor person who lives by asking others for money or food
Bangla meaning: ভিক্ষুক; যে ভিক্ষা করে জীবন চালায়; খুব দরিদ্র ব্যক্তি।

• Beggar শব্দটির Abstract form হবে  - Beggary.
- Beggarhood, Beggarship, Beggarness বলে কোন শব্দ নেই।

•  Abstract Noun: 
- যে সব noun অবস্তুগত ধারনা বা গুণকে নির্দেশ করে, যার বাহ্যিক অবস্থান নেই কেবল অনুভব করা যায়।
.
'www' -এর পুরো রূপ হচ্ছে -
  1. World widow work
  2. World wide web
  3. World weak web
  4. Weak wrong work
ব্যাখ্যা
WWW এর  পূর্ণরূপ হলো - World Wide Web
- ১৯৮৯ সালে সুইজারল্যান্ডের জেনেভায় সার্ন এ কর্মরত অবস্থায় স্যার টিম বার্নার্স-লি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তৈরি করেন।

- ওয়েব পেজ ডেভেলপ করার পর তা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের (WWW) মাধ্যমে প্রকাশের জন্য ওয়েব সার্ভারে হোস্ট করা হয়।

উৎস : ব্রিটানিকা। 
.
মেমোরি ভাগ করা হয়েছে ___
  1. দুই ভাগে
  2. তিন ভাগে
  3. চার ভাগে
  4. পাঁচ ভাগে
ব্যাখ্যা
• মেমোরির শ্রেণীবিভাগ:
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত মেমোরিকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়। যথা:
১. প্রধান মেমোরি বা মুখ্য মেমোরি (Main Memory or Primary Memory),
২. সহায়ক মেমোরি বা গৌণ মেমোরি (Secondary Memory or Mass Memory) এবং 
৩. ইন্টারনাল মেমোরি (Internal Memory)। 

প্রধান মেমোরি:
- কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের (CPU) সঙ্গে প্রধান মেমোরির সরাসরি সংযোগ থাকে। এ ধরনের মেমোরিতে তথ্য ও নির্দেশাবলি অস্থায়ীভাবে সংরক্ষিত থাকে।
- প্রধান মেমোরিকে মেইন বা প্রাথমিক মেমোরিও বলা হয়। এটি অত্যন্ত দ্রুতগতির হয়ে থাকে। 
- প্রধান মেমরির অ্যাক্সেস সময় ন্যানোসেকেন্ড বা তার কম সময় হয়ে থাকে। র‍্যাম (RAM) ও রম (ROM) হলো এ ধরনের মেমোরির উদাহরণ। 

সহায়ক মেমোরি:
- কম্পিউটারের যে মেমোরিতে বিভিন্ন তথ্য, নির্দেশাবলি, অডিও, ভিডিও, ইমেজ স্থায়ীভাবে সংরক্ষণ করা যায় তাকে সহায়ক মেমোরি বলা হয়।
- এ ধরনের মেমোরির কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের (CPU) সঙ্গে সরাসরি সংযোগ থাকে না বিধায় ধীরগতি সম্পন্ন হয়।
- বিদ্যুৎ চলে গেলে বা কম্পিউটার বন্ধ করলেও তথ্য বা প্রোগ্রাম হারিয়ে বা মুছে যায় না।
- হার্ডডিস্ক, সিডি, ডিভিডি, পেনড্রাইভ, জিপ ড্রাইভ, ম্যাগনেটিক টেপ ইত্যাদি এ ধরনের সহায়ক মেমোরির উদাহরণ। 

ইন্টারনাল মেমরি
বিভিন্ন ধরণের কম্পিউটারের ইন্টারনাল মেমরি বলতে রেজিস্টার ও ক্যাশ মেমরিকে বোঝানো হয়। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
‘শেষের কবিতা’ উপন্যাসটির রচয়িতা কে?
  1. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  2. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  3. রবীন্দ্রনাথ ঠাকুর
  4. জহির রায়হান
ব্যাখ্যা
• ‘শেষের কবিতা’ উপন্যাস:
- 'শেষের কবিতা' (১৯২৯) সালে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস।
- 'প্রবাসী' পত্রিকায় ছাপা হয় ১৯২৮ সালে।
- এই উপন্যাসের বিষয়বস্তু হচ্ছে 'কোন পুরুষ বা নারীর পক্ষে এক সঙ্গে দু জনকে অবিরোধে ভালবাসা সম্ভব না এবং সে ভালবাসা এক পাত্রসম্পর্কিত ( স্বামী বা স্ত্রী), অপর পাত্র নিঃসম্পর্ক হতে পারে'।
- অমিত, লাবণ্য, কেতকী, শোভনলাল প্রমুখ উপন্যাসের চরিত্র।
================

রবীন্দ্রনাথ ঠাকুর:
-  তিনি একাধারে কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক ছিলেন।
- জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তাঁর পিতা মহর্ষি  দেবেন্দ্রনাথ ঠাকুর]] এবং পিতামহ প্রিন্স  দ্বারকানাথ ঠাকুর।
- রবীন্দ্রনাথের আনুষ্ঠানিক শিক্ষা শুরু হয় কলকাতার ওরিয়েন্টাল সেমিনারিতে।

উৎস:
১) বাংলাপিডিয়া।
২) বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
১০.
জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
  1. সোজনবাদিয়ার ঘাট
  2. বালুচর
  3. রাখালী
  4. নক্সীকাঁথার মাঠ
ব্যাখ্যা
• 'রাখালী' কাব্যগ্রন্থ: 
কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ১৯২৭ সালে।
- এই কাব্যে মোট ১৯ টি কবিতা আছে।

জসীমউদ্দীন: 
- ১৯০৩ সালের ১ জানুয়ারি  ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে তাঁর জন্ম।
- জসীমউদ্দীনের কর্মজীবন শুরু হয় পল্লিসাহিত্যের সংগ্রাহক হিসেবে।
- কলেজজীবনে ‘কবর’ কবিতা রচনা করে তিনি বিপুল খ্যাতি অর্জন করেন।
- তাঁর প্রথম কাব্যগ্রন্থ রাখালী প্রকাশিত হয় ১৯২৭ সালে।

তাঁর কাব্যগ্রন্থ গুলো:
-   নক্সী কাঁথার মাঠ,
- সোজন বাদিয়ার ঘাট,
- মা যে জননী কান্দে ইত্যাদি।

উৎস: 
১) বাংলাপিডিয়া।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১১.
3(4x - 6) = (3x + 9) কে সামধান করলে x এর মান হবে-
  1. 2
  2. - 2
  3. 3
  4. - 3
ব্যাখ্যা
প্রশ্ন: 3(4x - 6) = (3x + 9) কে সামধান করলে x এর মান হবে-

সমাধান:
3(4x - 6) = (3x + 9)
বা, 12x - 18 = 3x + 9
বা, 12x - 3x = 9 + 18
বা, 9x = 27
∴ x = 3
১২.
তিনটি ক্রমিক সংখ্যার গুণফল ৬০ হলে সংখ্যা তিনটির যোগফল হবে-
  1. ১২
  2. ১৫
  3. ১৬
  4. ২০
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ক্রমিক সংখ্যার গুণফল ৬০ হলে সংখ্যা তিনটির যোগফল হবে-

সমাধান: 
৬০ = ৩ × ৪ × ৫
সুতরাং সংখ্যা তিনটির যোগফল = ৩ + ৪ + ৫ = ১২
১৩.
He was only a yard off me. - এখানে 'off' শব্দটি -
  1. Adverb
  2. Preposition
  3. Conjunction
  4. Adjective
ব্যাখ্যা
• Preposition:
- A preposition is a word which is used before a noun, pronoun or noun phrase to express its relation with some other word in a sentence.
- A word that connects a noun, a noun phrase, or a pronoun to another word, esp. to a verb, another noun, or an adjective.
- Prepositions indicate relationships between other words in a sentence.

সাধারণত উৎস বা নেতিবাচক অবস্থান বুঝাতে off ব্যবহৃত হয়।
He was only a yard off me.
অর্থাৎ সে আমার থেকে মাত্র এক গজ দূরে ছিল।

• এই বাক্যে "off" দ্বারা He এর সাথে "me" এর কতো দূরে রয়েছে সেই সম্পর্ক প্রকাশ করছে।

 In this case, "off" is showing the spatial relationship between "He" and "me." It tells us how far apart they are from each other.
১৪.
I will watch while you sleep. এখানে 'while' শব্দটি -
  1. Noun
  2. Adverb
  3. Preposition
  4. Interjection
অনির্ধারিত
ব্যাখ্যা
♦ সঠিক উত্তর হবে - Conjunction, কিন্তু উত্তর না থকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে। 

• I will watch while you sleep. Here, ‘while’ is - Conjunction.
• Conjunction:
- Parts of Speech এর যে Word গুলো দুই বা ততোধিক word, phrase, clause বা sentence কে যুক্ত করে তাকে Conjunction বলে।
- দুইটি Sentence এর মধ্যে সংযোগ স্থাপনের জন্য Conjunction ব্যবহৃত হয়
- “I will watch” এবং “you sleep” দুইটি বাক্য Conjunction “while” দ্বারা যুক্ত হয়েছে।
১৫.
২০১০ সালের বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ কবে হবে?
  1. ১১ জুলাই
  2. ১২ জুলাই
  3. ১৪ জুলাই
  4. ১৫ জুলাই
অনির্ধারিত
ব্যাখ্যা
"তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে প্রযোজ্য নয়। সাম্প্রতিক তথ্যের জন্য ব্যাখ্যা, সাম্প্রতিক সমাচার ও ডাইনামিক প্যানেল দেখুন।" 

ফুটবল বিশ্বকাপ ২০২২:
- আয়োজক দেশ: কাতার (২২তম আসর)।
- সময়কাল: ২০ নভেম্বর - ১৮ ডিসেম্বর।
- অংশগ্রহণকারী দেশ: ৩২টি।
- চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা (৩য় বার)।
- রানার্স আপ: ফ্রান্স।
- গোল্ডেন বল: লিওনেল মেসি (আর্জেন্টিনা)।
- সর্বাধিক গোলদাতা/গোল্ডেন বুট: কিলিয়ান এমবাপ্পে (৮টি)।
- গোল্ডেন গ্লাভস/সেরা গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)।
- সেরা উদীয়মান খেলোয়াড়: এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনা)।
- টুর্নামেন্ট সেরা গোল: রিচার্লিসন (ব্রাজিলের হয়ে সার্বিয়ায় বিপক্ষে)।
- ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম নারী রেফারি দায়িত্ব পালন করেন এ বিশ্বকাপে।

উৎস: FIFA ওয়েবসাইট।
১৬.
ভাইরাস একটি -
  1. কোষহীন জীব
  2. এককোষী জীব
  3. দ্বিকোষী জীব
  4. বহুকোষী জীব
ব্যাখ্যা
ভাইরাসের বৈশিষ্ট্য :
ভাইরাস কখনও জীবের ন্যায় আচরণ করে, আবার কখনও জড়ের ন্যায় আচরণ করে।
তাই ভাইরাসে জীব এবং জড় উভয় বৈশিষ্ট্যই বিদ্যমান। 

ভাইরাসে জীব বৈশিষ্ট্য:
- ভাইরাসে নিউক্লিক অ্যাসিড হিসেবে DNA বা RNA থাকে।
- পােষক কোষের অভ্যন্তরে এরা সংখ্যাবৃদ্ধি করতে পারে।
- এতে জেনেটিক রিকম্বিনেশন ঘটতে দেখা যায়।
- ভাইরাস মিউটেশন ঘটাতে এবং প্রকরণ তৈরি করতে সক্ষম।
নতুন সৃষ্ট ভাইরাসে মূল ভাইরাসের বৈশিষ্ট্য বজায় থাকে অর্থাৎ একটি ভাইরাস তার অনুরূপ ভাইরাস জন্ম দিতে পারে।

ভাইরাসের জড় বৈশিষ্ট্য:
- ভাইরাস অকোষীয়। এদের সাইটোপ্লাজম, কোষ ঝিল্লী, কোষ প্রাচীর, রাইবােসােম, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস ইত্যাদি থাকে না।
- এদের বিপাকীয় এনজাইম এবং পুষ্টি প্রক্রিয়া অনুপস্থিত।
- এদের কোন জৈবিক কার্যকলাপ যেমন প্রজনন অন্য সজীব কোষ ছাড়া ঘটতে পারে না।
- ভাইরাসকে কেলাসিত করা যায়, সেন্ট্রিফিউজ করা যায়, ব্যাপন করা যায়, পানির সাথে মিশিয়ে সাসপেনশন তৈরি করা যায় এবং তলানিও করা যায়।
- জীবকোষের বাইরে ভাইরাস রাসায়নিক কণার ন্যায় নিষ্ক্রিয় থাকে।

উৎস:  জীববিজ্ঞান ১ম পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
১৭.
‘নুরুলদীনের সারা জীবন’ নাটকটির রচয়িতা কে?
  1. জিয়া হায়দার
  2. আলাউদ্দিন আল আজাদ
  3. সৈয়দ শামসুল হক
  4. আবদুল্লাহ আল মামুন
ব্যাখ্যা
'নুরুলদীনের সারা জীবন' নাটক:
- ইতিহাসে প্রায় বিস্মৃত এই কৃষকনেতাকে বইয়ের পাতা থেকে কল্পনা মিশিয়ে বাঙ্গালির সামনে নতুন করে তুলে ধরেন সৈয়দ শামসুল হক।
- আর তাঁর নামেই লেখা হয় 'নরুলদীনের সারা জীবন কাব্যনাট্য (১৯৮২)।
- এই নাটকে দৃশ্য আছে ১৪ টি।
- এই নাটকে রংপুর শহর, গ্রাম ও বনাঞ্চল এর স্থান পাওয়া যায়।

সৈয়দ শামসুল হক: 
- তিনি মূলত একজন লেখক ছিলেন।
- ১৯৩৫ সালে ২৭ ডিসেম্বর; কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন।
 
তাঁর প্রকাশিত কাব্যনাট্য:
- পায়ের আওয়াজ পাওয়া যায়,
- নুরুলদীনের সারা জীবন,
- এখানে এখন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৮.
‘ঝিলিমিলি’ নাটকটি কে লিখেছেন?
  1. কাজী নজরুল ইসলাম
  2. ইব্রাহিম খাঁ
  3. রবীন্দ্রনাথ ঠাকুর
  4. আকবর উদ্দিন
ব্যাখ্যা
‘ঝিলিমিলি’ নাটক:
- তিনটি ছোট নাটকের গ্রন্থ হচ্ছে ঝিলিমিলি।
- ১৩৩৭ বঙ্গাব্দের (১৯৩০) অগ্রহায়ণে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
- ঝিলিমিলি, সেতুবন্ধন, শিল্পী নামের তিনটি ছোট নাটক এ গ্রন্থভুক্ত।

কাজী নজরুল ইসলাম:
-  বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- নজরুল ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ  (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’ এবং আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।
- ভারত সরকারের অনুমতিক্রমে ১৯৭২ সালের ২৪ মে কবিকে সপরিবারে স্বাধীন বাংলাদেশে আনা হয়।
-  বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে কবির অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৪ সালের ৯ ডিসেম্বর  ঢাকা বিশ্ববিদ্যালয় এক বিশেষ সমাবর্তনে কবিকে সম্মানসূচক ডি.লিট উপাধিতে ভূষিত করে।
- ১৯৭৬ সালের জানুয়ারি মাসে নজরুলকে বাংলাদেশ সরকার বাংলাদেশের নাগরিকত্ব প্রদান এবং ২১ ফেব্রুয়ারি ‘একুশে পদকে’ ভূষিত করে।
- ২৯ আগস্ট ১৯৭৬ (১২ ভাদ্র ১৩৮৩) ঢাকার পিজি হাসপাতালে কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

উৎস: 
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) বাংলাপিডিয়া।
১৯.
ভ্রমণের প্রথম ৬ ঘণ্টায় একটি গাড়ির গড় বেগ ছিল ৪০ কি.মি./ঘণ্টা এবং বাকি অংশের গড় বেগ ছিল ৬০ কি.মি./ঘণ্টা। যদি সম্পূর্ণ ভ্রমণে গাড়িটির গড় বেগ ৫৫ কি.মি./ঘণ্টা হয় তবে ভ্রমণের মোট সময়কাল কত?
  1. ১৮ ঘণ্টা
  2. ২০ ঘণ্টা
  3. ২২ ঘণ্টা
  4. ২৪ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: ভ্রমণের প্রথম ৬ ঘণ্টায় একটি গাড়ির গড় বেগ ছিল ৪০ কি.মি./ঘণ্টা এবং বাকি অংশের গড় বেগ ছিল ৬০ কি.মি./ঘণ্টা। যদি সম্পূর্ণ ভ্রমণে গাড়িটির গড় বেগ ৫৫ কি.মি./ঘণ্টা হয় তবে ভ্রমণের মোট সময়কাল কত?

সমাধান:
মনে করি
মোট সময় 'ক'
৬ ঘন্টায় মোট দূরত্ব (৬ × ৪০) কি.মি.
= ২৪০ কি.মি.

অবশিষ্ট সময়= (ক - ৬) ঘণ্টা
(ক - ৬) ঘন্টায় মোট দূরত্ব (ক - ৬) × ৬০) কি.মি.
= ৬০ক - ৩৬০ কি.মি.

প্রশ্নমতে
২৪০ + ৬০ক - ৩৬০ = ৫৫ক
৬০ক - ৫৫ক = ৩৬০ - ২৪০
৫ক = ১২০
ক =  ২৪

ভ্রমণের মোট সময় ২৪ ঘণ্টা
২০.
৫টি গরুর মূল্য ২০টি ভেড়ার মূল্যের সমান। ২টি গরুর মূল্য ২৪,০০০ টাকা হলে ৩টি ভেড়ার মূল্য কত?
  1. ৮,০০০ টাকা
  2. ৯,০০০ টাকা
  3. ৯,৫০০ টাকা
  4. ১০,০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৫টি গরুর মূল্য ২০টি ভেড়ার মূল্যের সমান। ২টি গরুর মূল্য ২৪,০০০ টাকা হলে ৩টি ভেড়ার মূল্য কত?

সমাধান:
২টি গরুর মূল্য ২৪,০০০ টাকা
১টি গরুর মূল্য ২৪,০০০/২ টাকা
৫টি গরুর মূল্য (২৪,০০০ × ৫)/২ টাকা
                      = ৬০০০০ টাকা 

২০টি ভেড়ার মূল্য = ৫টি গরুর মূল্য

২০টি ভেড়ার মূল্য ৬০০০০ টাকা 
১টি ভেড়ার মূল্য ৬০০০০/২০ টাকা 
৩টি ভেড়ার মূল্য (৬০০০০ × ৩)/২০ টাকা 
                          = ৯০০০  টাকা
২১.
কোন বানানটি শুদ্ধ?
  1. Asignment
  2. Asignement
  3. Assignment
  4. Assignement
ব্যাখ্যা
♦ Assignment
English meaning:  a piece of work given to someone, typically as part of their studies or job.
Bangla meaning: কারও নির্দিষ্ট কাজ; প্রকল্প
Example: I have a lot of reading assignments to complete before the end of term.
২২.
কোনটি শুদ্ধ বানান?
  1. Acquaintance
  2. Acquiantence
  3. Acquantence
  4. Aquaintence
ব্যাখ্যা
♦ Acquaintance (noun)
English meaning: familiarity, association.
বাংলা অর্থ: জানাশোনা, চেনাজানা।
Example-The students had little acquaintance with the language.
২৩.
সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয় -
  1. নীল আলোতে
  2. সবুজ আলোতে
  3. লাল আলোতে
  4. বেগুনি আলোতে
ব্যাখ্যা
সালোকসংশ্লেষণ
- যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ শর্করা জাতীয় খাদ্য তৈরি করে তাকে বলা হয় সালোকসংশ্লেষণ।
- এটি একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া।
- উদ্ভিদের সালোকসংশ্লেষণ প্লাস্টিডে ঘটে।
- সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য প্রস্তুত করে।
- সালোকসংশ্লেষণ প্রক্রিয়া সংঘটিত হতে হলে অবশ্যই সূর্যালোক ও ক্লোরোফিল থাকতে হবে।
- পানি, আলো, কার্বন-ডাই-অক্সাইড, ক্লোরোফিল প্রধান উপকরণ।
- কার্বোহাইড্রেট, পানি ও অক্সিজেন তৈরি করে।
- পাতার মেসোফিল টিস্যু সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান।
- সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় পানি জারিত হয় এবং কাবন ডাইঅক্সাইড বিজারিত হয়। তাই একে একটি জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয়।
- জলজ উদ্ভিদে সালোকসংশ্লেষণের হার স্থলজ উদ্ভিদ থেকে বেশি।
- লাল আলোতে সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি হয়।

উৎস:
১. জীববিজ্ঞান, ৯ম-১০ম শ্রেণি ও উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
২৪.
মাকড়সার পা আছে -
  1. ৪টি
  2. ৬টি
  3. ৮টি
  4. ১০টি
ব্যাখ্যা
- মাকড়সা arachnids প্রজাতির প্রাণী।
- মাকড়সার আটটি পা এবং শরীর দুটি অংশে বিভক্ত।
- মাকড়সার মধ্যে রেশমের ব্যবহার অত্যন্ত বিকশিত।
- মাকড়সার আচরণ এবং চেহারা বৈচিত্র্যময়। 

উৎস: ব্রিটানিকা। 
২৫.
বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় -
  1. ক) চট্টগ্রামে
  2. খ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসভায়
  3. গ) কুষ্টিয়ার মুজিবনগরে
  4. ঘ) কলকাতার বাংলাদেশ মিশনে
ব্যাখ্যা
প্রথম পতাকা উত্তোলন:
- ২ মার্চ, ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্র জনতার সমাবেশে তৎকালীন ঢাকসুর ভিপি আ.স.ম আব্দুর রব স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করেছিল।
- গৃহীত হয় ৬ মার্চ।
- সংবিধানের ৪ নং অনুচ্ছেদের জাতীয় পতাকার কথা বলা হয়েছে।
- ২রা মার্চ বাংলাদেশের জাতীয় পতাকা দিবস।
- মানচিত্র খচিত পতাকার নকশাকার: শিব নারায়ণ দাস (৬ জুন ১৯৭০)।
- ২৩ মার্চ ১৯৭১, বঙ্গবন্ধুর বাসভবনে শেখ মুজিবুর রহমান প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা আনুষ্ঠানিক উত্তোলন করেন এবং একই দিনে সারা বাংলাদেশে।
- বাংলাদেশের বাহিরে প্রথম উত্তোলন: কলকাতাস্থ পাকিস্তানের ডেপুটি হাইকমিশনারে।
- জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত: ১০:৬ (৫:৩)।

উৎস: স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস।
২৬.
বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল -
  1. ক) মেহেরপুরে
  2. খ) চট্টগ্রামের কালুরঘাটে
  3. গ) ঢাকায়
  4. ঘ) কলকাতায়
ব্যাখ্যা
বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার:
- ১৯৭১ সালের বাংলাদেশ সরকার 'মুজিবনগর সরকার' নামেই বেশি পরিচিত। 
- অনেকে একে প্রবাসী সরকার বলেন। 
- তবে এ সরকারকে বাংলাদেশ সরকার বা মুজিবনগর সরকার বলাই শ্রেয়। 
- ১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী প্রবাসী সরকার বা মুজিবনগর সরকার গঠিত হয়।
- ১৭ এপ্রিল (১৯৭১) নতুন সরকার শপথ গ্রহণ করে কুষ্টিয়ার মেহেরপুর মহকুমার (বর্তমানে জেলা) ভবেরপাড়া গ্রামের বৈদ্যনাথতলায়। 
- নতুন সরকার বৈদ্যনাথতলার নাম পাল্টে রাখেন মুজিবনগর।
- বাংলাদেশ সরকার কখনই মুজিবনগরে অবস্থান করেননি। 
- কিন্তু 'মুজিবনগর' নামটি প্রতিকী তাৎপর্য বহন করতে থাকে। 
- সরকারের প্রকৃত কার্যালয় প্রতিষ্ঠা করা হয় কোলকাতায়।
মুজিবনগর সরকারের বড় কৃতিত্ব 'স্বাধীনতার ঘোষণা পত্র' দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করা। বিশ্বে যে ক'টি
- এ সরকারের রাষ্ট্রপতি নিযুক্ত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 
- উপরাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম এবং 
- প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্ৰেণী।
২৭.
আষাঢ়ে বৃষ্টি নামে’ -বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
  1. কর্তায় ৭মী
  2. কর্মে ৭মী
  3. অপাদানে ৭মী
  4. অধিকরণে ৭মী
ব্যাখ্যা
অধিকরণ কারক:
- ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে।
- অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ ‘এ’ ‘য়’ ‘তে’ ইত্যাদি বিভক্তি যুক্ত হয়।
যথা:
- আমরা রোজ স্কুলে যাই।
- এ বাড়িতে কেউ নেই ।
- আষাঢ়ে বৃষ্টি নামে।

অধিকরণ তিন প্রকার:
১. কালাধিকরণ।
২. আধারাধিকরণ।
৩. ভাবাধিকরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
২৮.
‘শুক্রবার স্কুল  বন্ধ’ -বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
  1. কর্তায় শূন্য
  2. কর্মে শূন্য
  3. অপাদানে শূন্য
  4. অধিকরণে শূন্য
ব্যাখ্যা

বাক্যটিতে 'বিদ্যালয়' শব্দটি কর্তায় শূন্য বিভক্তি, কারণ বিদ্যালয় নিজেই বন্ধ থাকার কাজটি করছে, তাই এটি কর্তা। এই কর্তাকে কর্ম-কর্তৃবাচ্যের কর্তা বলা হয়।  স্থান নিজেই যদি কাজটি করে তবে স্থানটি কর্তাকারক।

ব্যাখ্যা: 
কর্তৃকারক: কর্তা বা উদ্দেশ্য যা কাজ করে বা যার সম্পর্কে কিছু বলা হয়, তাকে কর্তৃকারক বলে। এখানে, 'বিদ্যালয়' নিজেই বন্ধ থাকার কাজটি করছে, তাই এটি কর্তা।
শূন্য বিভক্তি: কোনো বিভক্তি চিহ্ন না থাকলে তাকে শূন্য বিভক্তি বলে। 'বিদ্যালয়' শব্দের সাথে কোনো বিভক্তি চিহ্ন যুক্ত নেই, তাই এটি শূন্য বিভক্তি।


উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়; ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।

২৯.
কোনটি শুদ্ধ বানান?
  1. Magnanimous
  2. Magnanimus
  3. Magnenimous
  4. Magnenimus
ব্যাখ্যা
♦ Magnanimity (noun) [uncountable noun]
English Meaning: Kindness and generosity, especially towards an enemy or someone you have defeated.
Bangla Meaning: মহানুভবতা।

Other Forms:
- Magnanimous (adjective) মহানুভব।
- Magnanimously (adverb)
৩০.
কোন বানানটি শুদ্ধ?
  1. Consceintious
  2. Conscientous
  3. Conscientious
  4. Consientous
ব্যাখ্যা
♦ Conscientious (adjective): 
English Meaning - Feeling a moral responsibility to do your work carefully and to be fair to others.
Bangla Meaning - বিবেকবান; বিবেকবুদ্ধিসম্পন্ন।

Other forms: 
Conscientiousness (noun) - বিবেক।
Conscientiously (adverb). 

Example Sentence - She was a conscientious worker, and I’ll miss her.

Source: Accessible Dictionary by Bangla Academy.
৩১.
কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ?
  1. ইন্দ্রজিৎ
  2. একরোখা
  3. কালান্তর
  4. ইহকাল
ব্যাখ্যা
কর্মধারয় সমাস:
- যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে।
যেমন: 
- নীল যে পদ্ম = নীলপদ্ম।
- শান্ত অথচ শিষ্ট = শান্তশিষ্ট।
- কাঁচা অথচ মিঠা = কাঁচামিঠা।
- ইহ যে কাল = ইহকাল।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
৩২.
কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ?
  1. গায়েহলুদ
  2. চালকুমড়া
  3. ছায়ানি
  4. ছায়াছবি
ব্যাখ্যা
মধ্যপদলোপী কর্মধারয়:
- যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদের লোপ হয়, তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে।
যথা:
- সিংহ চিহ্নিত আসন = সিংহাসন,
- সাহিত্য বিষয়ক সভা= সাহিত্যসভা,
- স্মৃতি রক্ষার্থে সৌধ= স্মৃতিসৌধ।
- চালে আশ্রিত কুমড়া = চাল কুমড়া।

অন্যদিকে:
- গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে = গায়েহলুদ - এটি অলুক বহুব্রীহি সমাস। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
৩৩.
জনাব সালাম ৫৫ টাকায় ২০টি আম কিনলেন। ১০% আম পঁচে যাওয়ায় তিনি অবশিষ্ট আম ডজনপ্রতি ৬০ টাকা দরে বিক্রি করলেন। এতে তাঁর কত লাভ হলো?
  1. ৩৫ টাকা
  2. ৩৬ টাকা
  3. ৪০ টাকা
  4. ৪২ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: জনাব সালাম ৫৫ টাকায় ২০টি আম কিনলেন। ১০% আম পঁচে যাওয়ায় তিনি অবশিষ্ট আম ডজনপ্রতি ৬০ টাকা দরে বিক্রি করলেন। এতে তাঁর কত লাভ হলো?

সমাধান:
১০% আম পঁচে যাওয়ায়
আম ভালো থাকে = ২০ - ২০ এর ১০%
= ২০ - ২০ এর ১০/১০০
= ২০ - ২ 
= ১৮ টি

১২টি আমের বিক্রয়মূল্য ৬০ টাকা
১ টি আমের বিক্রয়মূল্য ৬০/১২ টাকা
১৮ টি আমের বিক্রয়মূল্য (৬০ × ১৮)/১২ টাকা
= ৯০ টাকা

লাভ = (৯০ - ৫৫) টাকা
= ৩৫ টাকা
৩৪.
একজন ব্যবসায়ীর কাছে ২২টি বলপেন আছে। তিনি কয়েকটি বলপেন প্রতিটি ৩৫ টাকা লাভে এবং অবশিষ্ট বলপেন প্রতিটি ১০ টাকা ক্ষতিতে বিক্রি করেন। তাঁর মোট ৬৩৫ টাকা লাভ হলে তিনি কয়টি বলপেন ক্ষতিতে বিক্রি করেন?
  1. ৩টি
  2. ৪টি
  3. ৫টি
  4. ৬টি
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যবসায়ীর কাছে ২২টি বলপেন আছে। তিনি কয়েকটি বলপেন প্রতিটি ৩৫ টাকা লাভে এবং অবশিষ্ট বলপেন প্রতিটি ১০ টাকা ক্ষতিতে বিক্রি করেন। তাঁর মোট ৬৩৫ টাকা লাভ হলে তিনি কয়টি বলপেন ক্ষতিতে বিক্রি করেন?

সমাধান:
বলপেন ক্ষতিতে বিক্রি করেন = ক টি
বলপেন লাভে বিক্রি করেন = ২২ - ক টি

প্রশ্নমতে
(২২ - ক)৩৫ - ১০ক = ৬৩৫
বা, ৭৭০ - ৩৫ক - ১০ক = ৬৩৫
বা, ৭৭০ - ৪৫ক = ৬৩৫
বা, ৭৭০ - ৬৩৫ = ৪৫ক
বা, ৪৫ক = ১৩৫
বা, ক = ১৩৫/৪৫
ক = ৩
৩৫.
'I shall do the work' -বাক্যটির সঠিক পরিবর্তিত voice হবে -
  1. The work is to be done by you.
  2. The work will be done by you.
  3. The work will be done by me.
  4. The work has been done by you.
ব্যাখ্যা
♦ Voice এর ক্ষেত্রে,

• Future indefinite tense জাতীয় বাক্যের passive from হবে:
- প্রথমে Object এর subjective form বসে।
- be বসে।
- verb এর Past participle form বসে।
- by/at/with বসে।
- Subject এর objective form বসে।

Example:
Active: I shall do the work.
Passive: The work will be done by me.

সেই অনুসারে সঠিক উত্তর, The work will be done by me.
৩৬.
জীব সংরক্ষণ ও পচন নিবারণের জন্য ব্যবহৃত হয় -
  1. সোডা
  2. ফরমালিন
  3. ভিনেগার
  4. গ্লিসারিন
ব্যাখ্যা
ফরমালিন 
- মিথান্যালের ৪০% জলীয় দ্রবণ কে ফরমালিন বলে।
- ফরমালিনে ৪০ ভাগ মিথান্যাল ও ৬০ ভাগ পানি থাকে।
- মৃত জীবদেহ সংরক্ষণে ফরমালিন ব্যবহৃত হয়।
- ফরমালিন শক্তিশালী জীবাণুনাশক ও জীবাণুজনিত পচন নিরোধক।

সূত্র: রসায়ন নবম-দশম শ্রেণি। 
৩৭.
বায়োগ্যাস প্লান্টে গোবর ও পানির অনুপাত কত?
  1. ১ : ২
  2. ১ : ৩
  3. ২ : ৩
  4. ২ : ৫
ব্যাখ্যা
বায়োমাস শক্তি:
- সৌর শক্তি সবুজ গাছপালার সাহায্যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে বায়োমাসরূপে গাছপালার বিভিন্ন অংশে মজুদ থাকে। 
- এই বায়োমাস শক্তিতে রূপান্তরিত হয়। 
- মানুষসহ অনেক প্রাণী খাদ্য হিসেবে বায়োমাস গ্রহণ করে। 
- এই বায়োমাস শক্তিতে রূপান্তরিত হয়ে জীবনের কর্মকান্ড সচল রাখে। 
- বায়োমাস হচ্ছে শক্তির একটি বহুমুখী উৎস। 

- গাছ-গাছালী, জ্বালানি কাঠ, কাঠের বর্জ্য, শস্য ধানের তুষ ও কুড়া, লতা-পাতা, পশু পাখির মল, বর্জ্য ইত্যাদি জৈব পদার্থ হচ্ছে বায়োমাস শক্তির উৎস। 
- বায়োমাসের প্রধান উপাদান হচ্ছে কার্বন ও হাইড্রোজন। 
- বায়োমাস থেকে বায়োগ্যাস এবং বিদ্যুৎ উৎপাদন করা যায়। 
- আবদ্ধ পাত্রের মধ্যে গোবর ও পানির মিশ্রণ ১ : ২ অনুপাতে রেখে পচানো হলে বায়োগ্যাস উৎপন্ন হয়। 
- ২/৩ টি গরুর গোবর ব্যবহার করে ৪/৫ জনের একটি পরিবারের রান্না ও বাতি জ্বালানোর জন্য প্রয়োজনীয় গ্যাসের উৎপাদন করা যায়। 

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৮.
‘পাথর’ শব্দটির প্রতিশব্দ নয় কোনটি?
  1. অশ্ম
  2. মণি
  3. পাষাণ
  4. নগ
ব্যাখ্যা
'পাথর' সমার্থক শব্দ:
- পাষাণ,
- প্রস্তর,
- শিলা,
- উপল,
- অশ্ম,
- কঙ্কর।

'পর্বত' এর সমার্থক শব্দ:
- পাহাড়,
- অদ্রি,
- ভূধর,
- গিরি,
- নগ,
- শৈল,
- অচল।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৩৯.
‘ঢেউ’ শব্দের প্রতিশব্দ কোনটি?
  1. বারি
  2. অম্বু
  3. বীচি
  4. বারিধি
ব্যাখ্যা
'ঢেউ' এর সমার্থক শব্দ:
- তরঙ্গ,
- কল্লোল,
- ঊর্মি,
- বীচি,
- হিল্লোল,
- লহরী।

অন্যদিকে:
'পানি' শব্দের সমার্থক শব্দ 'বারি, অম্বু'।
'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ 'বারিধি'।

 উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৪০.
২, ৪, ৩, ৭, ৪, ১০, ৫, ........... ধারাটির দশম পদ হবে-
  1. ১৩
  2. ১৬
  3. ১৯
  4. ২১
ব্যাখ্যা
প্রশ্ন: ২, ৪, ৩, ৭, ৪, ১০, ৫, ........... ধারাটির দশম পদ হবে-

সমাধান:
এখানে
২টি ধারা বিদ্যমান
১ম ধারা/বিজোড় স্থানের পদের ধারা: ২, ৩, ৪, ৫,...............
যা ২ থেকে শুরু করে স্বাভাবিক সংখ্যা ।
২য় ধারা/জোড় স্থানের পদের ধারা: ৪, ৭, ১০,...............
যা ৩ করে বাড়ছে
৮ম পদ = ১০ + ৩ = ১৩
১০ম পদ = ১৩ + ৩ = ১৬
৪১.
১, ৩, ৫, ৭ ......... ধারাটির অষ্টম পদ হবে?
  1. ১৫
  2. ১৬
  3. ১৭
  4. ১৮
ব্যাখ্যা
প্রশ্ন: ১, ৩, ৫, ৭ ......... ধারাটির অষ্টম পদ হবে?

সমাধান:
ধারাটির প্রথম পদ = ১
সাধারন অন্তর = (৩ - ১) = ২
এখানে, চতুর্থ পদ = ৭
সুতরাং, অষ্টম পদ = ৭ + (২ × ৪) = ১৫
৪২.
Rony said, 'The train reached at nine.' - বাক্যটির indirect speech হবে -
  1. Rony said that the train has reached at nine.
  2. Rony said that the train had reached at nine.
  3. Rony said that the train reached at nine.
  4. Rony said that the train reaches at nine.
ব্যাখ্যা
♦ Narration এর ক্ষেত্রে,

• Direct speech থেকে Indirect speech এ রূপান্তরের বেলায়:
- Reporting verb এর subject বসে।
- Reporting verb say/said, tell/told (যদি থাকে) বসে।
- Inverted comma উঠে that বসে।
- Direct Speech এর Simple Past Tense, Indirect Speech এ Past Perfect Tense এ পরিবর্তিত হয়।
- বাকি অংশ বসবে।

তাই, সঠিক উত্তর - Rony said that the train had reached at nine.
৪৩.
Nafis said to Romel, 'Go away'. - বাক্যটির indirect speech হবে -
  1. Nafis asked Romel to go away.
  2. Nafis requested Romel to go away.
  3. Nafis ordered Romel to go away.
  4. Nafis asks Romel to go away.
ব্যাখ্যা
•  Reported speech এ যদি আদেশ, উপদেশ বা অনুরোধ সূচক বাক্য থাকে, তাহলে indirect speech এ রূপান্তরের সময়: 
- sub + requested/ordered + obj + to + verb + ext. এই structure অনুসরণ করা হয়।

• Nafis said to Romel, - "Go away" - বাক্যটি দ্বারা order বোঝাচ্ছে।
- Imperative sentence এ order বুঝালে indirect করার সময় said এর পরিবর্তে Ordered বসে। 
- সে অনুসারে সঠিক উত্তর হবে, Nafis ordered Romel to go away
৪৪.
ভূ-গোলকে কতটি অক্ষাংশ রেখা আছে?
  1. ৯০
  2. ৯১
  3. ১৮০
  4. ১৮১
ব্যাখ্যা

- পৃথিবী সৌরজগতে অভিগত গোলক আকৃতির মাঝারি একটি গ্রহ।
- ভূ-পৃষ্ঠের যে কোনো স্থানে নিরক্ষরেখার সাথে পৃথিবীর কেন্দ্র বিন্দুতে সৃষ্ট কৌণিক দূরত্বকে অক্ষাংশ বলে এবং যে কাল্পনিক রেখার মাধ্যম একে প্রকাশ করা হয়, তাকে অক্ষরেখা বলে ।
- পৃথিবীকে উত্তর-দক্ষিণে সমভাবে দুইভাগে বিভক্তকারী বৃত্তাকার রেখাটি নিরক্ষরেখা বা বিষবরেখা নামে অভিহিত।
- নিরক্ষরেখা বা বিষুবরেখাটি সর্ববৃহৎ অক্ষাংশ রেখা।
- ভূ-গোলকে ১৮১ টি অক্ষাংশ রেখা আছে। 
- নিরক্ষরেখার (০°) উত্তর ও দক্ষিণে এই অক্ষরেখা সমূহের আকার ক্রমশ ছোট হতে হতে দুই মেরুতে একেবারে বিন্দুতে পরিণত হয়।
- ২৩.৫° উত্তর ও দক্ষিণ অক্ষরেখাসমূহ যথাক্রমে কর্কটক্রান্তি রেখা ও মকর ক্রান্তি রেখা নামে অভিহিত হয়।
- ৬৬.৫° উত্তর ও দক্ষিণ অক্ষরেখাসমূহ যথাক্রমে সুমেরু বৃত্ত ও কুমেরু বৃত্ত নামে অভিহিত হয়।

তথ্যসূত্র - ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ব্রিটানিকা। 

৪৫.
সূর্যের নিকটতম গ্রহ কোনটি?
  1. বুধ
  2. বৃহস্পতি
  3. শুক্র
  4. শনি
ব্যাখ্যা
সৌরজগত:
- আমাদের সৌরজগতের মোট গ্রহের সংখ্যা পূর্বে নয়টি মনে করা হলেও, অতি সম্প্রতি নতুন আরও তিনটি গ্রহ আবিষ্কৃত হওয়ায় বর্তমানে মোট গ্রহের সংখ্যা ১২টি।
- যথা: বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, ভলকান, এক্স-১ ও এক্স-২।
- এছাড়া মোট উপগ্রহের সংখ্যা ৬৩টি (মতান্তরে ৬৮টি)।
- সূর্য থেকে প্লুটো গ্রহ পর্যন্ত দূরত্ব ৫৯০ কোটি কিলোমিটার।
- বুধ সূর্যের নিকটতম ও প্লুটো দূরতম গ্রহ।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৪৬.
‘অলীক’ -এর বিপরীতার্থক শব্দ কি?
  1. মিথ্যা
  2. সত্য
  3. আশা
  4. অনীহা
ব্যাখ্যা
অলীক:
- এটি একটি বিশেষ্য পদ।
- এর অর্থ - মিথ্যা, অসত্য।
- এর বিপরীত শব্দ - সত্য।

অন্যদিকে:
আশা:
- এটি একটি বিশেষ্য পদ।
- এর অর্থ - আশ্বাস; ভরসা।
- এর বিপরীত শব্দ - আশাতীত।

অনীহা:
- এটি একটি বিশেষ্য পদ।
- এর অর্থ - নিস্পৃহ, অনিচ্ছুক, নিরুদ্যম।
- এর বিপরীত শব্দ - ইচ্ছা।

উৎস: বাংলা একাডেমী, আধুনিক বাংলা অভিধান।
৪৭.
‘বিশ্রী’ -এর বিপরীতার্থক শব্দ কি?
  1. শ্রীত
  2. সুন্দর
  3. শ্রী
  4. কৃশ
ব্যাখ্যা
বিশ্রী:
- এটি একটি বিশেষণ পদ।
- এর সমার্থক শব্দ - লজ্জাকর, জঘন্য, অশ্লীল।
- এর বিপরীত শব্দ - সুন্দর।

উৎস: বাংলা একাডেমী, আধুনিক বাংলা অভিধান।
 
৪৮.
পৃথিবীর জমজ নামে পরিচিত কোন গ্রহ?
  1. ক) শনি
  2. খ) মঙ্গল
  3. গ) বুধ
  4. ঘ) শুক্র
ব্যাখ্যা
পৃথিবীর জমজ গ্রহ:
- শুক্র গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ হিসাবে বিবেচনা করা হয়।
- কারণ এটির আকার এবং আকৃতি অনেকটাই পৃথিবীর সাথে মেলে।
- এটির গঠনও অনেকটা একই রকমের।
- শুক্র গ্রহে বিশাল পাহাড়, সমতল ভূমি ও অনেক আগ্নেয়গিরি রয়েছে বলে বিজ্ঞানীরা জানতে পেরেছেন।

উৎস: জানুয়ারি ২৯, ২০২২, প্রথম আলো।
৪৯.
নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?
  1. ৩/৪
  2. ৪/৭
  3. ৬/৭
  4. ৭/৯
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?

সমাধান:
৩/৪ = ০.৭৫
৪/৭ = ০.৫৭
৬/৭ =০.৮৫৭
৭/৯ =০.৭৭৭
৫০.
(০.২ × ০.৩ × ০.৫)/(০.১ × ০.২ × ০.০২) এর মান কত?
  1. ৭৫
  2. ৭৭
  3. ৮০
  4. ৮৫
ব্যাখ্যা
প্রশ্ন: (০.২ × ০.৩ × ০.৫)/(০.১ × ০.২ × ০.০২) এর মান কত?

সমাধান:
(০.২ × ০.৩ × ০.৫)/(০.১ × ০.২ × ০.০২)
=০.০৩/০.০০০৪
= ৭৫
৫১.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. Pick up the word in the dictionary
  2. Look up the word in the dictionary
  3. Find out the word in the dictionary
  4. See the word in the dictionary
ব্যাখ্যা
♦ এখানে সঠিক বাক্যটি হলো - Look up the word in the dictionary.

• Look something up, in something:
- Meaning: to try to find a piece of information by looking in a book or on a computer.
-  কোন information খোঁজ করা বোঝাতে Look up ব্যবহার হয়ে থাকে।
- অভিধানে খোঁজা অর্থে Look up ব্যবহৃত হয়।
- কোন কিছুর ভেতরে/মধ্যে খোঁজা অর্থে in ব্যবহৃত হয়।

Correct sentence: Look up the word in the dictionary.

অন্য অপশন,
- Pick up: to lift someone or something using your hands
- Find(something) out: to get information about something because you want to know more about it, or to learn a fact or piece of information for the first time
- See: দেখা। 

অপশন বিবেচনা করে দেখা যায়, Look up the word in the dictionary ই সঠিক বাক্য। 
৫২.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. A lion is ferocious animal.
  2. The lion is ferocious animal.
  3. The lion is a ferocious animal.
  4. Lion is a ferocious animal.
ব্যাখ্যা
♦ Article এর ক্ষেত্রে,

• একজাতীয় সকলকে বোঝাতে Singular common noun এর পূর্বে The বসে।
- The lion is a ferocious animal.
- এ অর্থে ব্যবহৃত the কে 'Generalizing' the বলে।

• "Ferocious animal" is a singular, countable noun. 
- "Ferocious animal" এর আগে "a" ব্যবহার করা হয়েছে "ferocious animal" কে specify করতে ।

তাই সঠিক বাক্যটি The lion is a ferocious animal.
৫৩.
পদ্মা ও যমুনা নদী কোথায় মিলিত হয়েছে?
  1. ক) ভোলা
  2. খ) চাঁদপুর
  3. গ) সিরাজগঞ্জ
  4. ঘ) গোয়ালন্দ
ব্যাখ্যা
পদ্মা নদী:
- ভারতের মধ্য হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা নদীর উৎপত্তি।
- রাজশাহীর কাছে কুষ্টিয়ার উত্তর প্রান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। 
- তারপর গোয়ালন্দে যমুনা নদীর সঙ্গে মিলিত হয়েছে। 
- এই মিলিত ধারা পদ্মা নামে দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত হয়ে চাঁদপুরে মেঘনার সাথে মিলিত হয়েছে।
- অতঃপর তিন নদীর মিলিত স্রোত বঙ্গোপসাগরে ঢুকেছে।
- শাখা নদী: মধুমতী, আড়িয়াল খাঁ, ভৈরব, মাথাভাঙা, কুমার, কপোতাক্ষ, শিবসা, পশুর (বা পসুর) বড়াল প্রধান।
- উপনদী: মহানন্দা, ট্যাঙ্গন, পুনর্ভবা, নগর, কুলিক।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, SSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৪.
বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম কি?
  1. ক) বাংলাবান্ধা
  2. খ) নক্সালবাড়ি
  3. গ) তেঁতুলিয়া
  4. ঘ) পঞ্চগড়
ব্যাখ্যা
বাংলাবান্ধা:
- বাংলাবান্ধা স্থল বন্দর বাংলাদেশের তেঁতুলিয়া উপজেলার ১নং বাংলাবান্ধা ইউনিয়নে অবস্থিত।
- এটি বাংলাদেশের একমাত্র স্থল বন্দর যার মাধ্যমে চারটি দেশের (বাংলাদেশ, ভারত, নেপাল, ভূটান)মধ্যে পণ্য আদান-প্রদানের সুবিধা রয়েছে।
- বাংলাদেশের সর্ব-উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ার মহানন্দা নদীর তীরে এ বন্দরটি অবস্থিত।
- বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত সংলগ্ন প্রায় ১০ একর জায়গার উপর স্থলবন্দরটি অবস্থিত।
- বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থান বাংলাবান্ধা।

উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
৫৫.
মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীরোত্তম খেতাবে ভূষিত করা হয়?
  1. ক) ৬০ জন
  2. খ) ৬৮ জন
  3. গ) ৭০ জন
  4. ঘ) ৭৫ জন
ব্যাখ্যা
খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা:
- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীর সদস্যদের বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিদান এবং তাদের মধ্যে আত্মত্যাগের প্রেরণা সৃষ্টির লক্ষে বীরত্বসূচক খেতাব প্রদানের একটি প্রস্তাব মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি  এম এ জি ওসমানী মে মাসের প্রথমদিকে মুজিবনগর সরকারের মন্ত্রিপরিষদে উপস্থাপন করেন।
- ১৫ ডিসেম্বর ১৯৭৩ সালে সরকারি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মুক্তিযোদ্ধাদের খেতাব প্রদান করেন।
- মুক্তিযুদ্ধের খেতাব ৪ পর্বে বিভক্ত।
- যথা:
• বীরশ্রেষ্ঠ ৭ জন,
• বীর উত্তম ৬৮ জন,
• বীর বিক্রম ১৭৫ জন এবং
• বীর প্রতীক ৪২৬ জন।
- মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত মোট যোদ্ধার সংখ্যা ৬৭৬ জন।
- কিন্তু ৬ জুন, ২০২১ সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা মামলায় দণ্ডিত ৪ খুনির বীরত্বসূচক রাষ্ট্রীয় খেতাব বাতিল করে প্রজ্ঞাপন জারি করে।
- যাঁদের খেতাব বাতিল হলো তাঁরা হলেন লে. কর্নেল শরিফুল হক ডালিম (বীর উত্তম, গেজেট নং ২৫),  লে. কর্নেল এস এইচ এম এইচ এম বি নূর চৌধুরী (বীর বিক্রম, গেজেট নং ৯০), লে. এ এম রাশেদ চৌধুরী (বীর প্রতীক, গেজেট নং ২৬৭) এবং নায়েক সুবেদার মোসলেম উদ্দিন খান (বীর প্রতীক, গেজেট নং ৩২৯)।
- যার ফলে বর্তমানে খেতাবপ্রাপ্ত মোট বীর মুক্তিযোদ্ধা ৬৭২ জন।

উৎস: i) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
         ii) ৬ জুন, ২০২১, প্রথম আলো।
৫৬.
ক (৩/২) ঘণ্টায় ৫ কিলোমিটার হাঁটে এবং খ ৫ মিনিটে ২৫০ মিটার হাঁটে। ক ও খ এর গতিবেগের অনুপাত কত?
  1. ২০ : ৯
  2. ৩ : ১০
  3. ১০ : ৯
  4. ১৬ : ৫
ব্যাখ্যা
প্রশ্ন: ক (৩/২) ঘণ্টায় ৫ কিলোমিটার হাঁটে এবং খ ৫ মিনিটে ২৫০ মিটার হাঁটে। ক ও খ এর গতিবেগের অনুপাত কত?

সমাধান:
৩/২ ঘণ্টা = (৩ × ৬০)/২ = ৯০ মিনিট
৫ কিলোমিটার = ৫ × ১০০০ মিটার
= ৫০০০ মিটার

ক ৯০ মিনিটে হাঁটে = ৫০০০ মিটার
ক ১ মিনিটে হাঁটে = ৫০০০/৯০ মিটার
= ৫০০/৯

খ ৫ মিনিটে হাঁটে ২৫০ মিটার 
খ ১ মিনিটে হাঁটে ২৫০/৫ মিটার 
= ৫০ মিটার

ক ও খ এর গতিবেগের অনুপাত = ৫০০/৯ : ৫০
= ১০/৯ : ১
= (১০/৯) × ৯ : ১ × ৯
= ১০ : ৯
৫৭.
দুইটি গোলকের আয়তনের অনুপাত ৮ : ২৭। তাদের ক্ষেত্রফলের অনুপাত কত?
  1. ২০ : ৯
  2. ৪ : ৯
  3. ১০ : ৯
  4. ১৬ : ৫
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি গোলকের আয়তনের অনুপাত ৮ : ২৭। তাদের ক্ষেত্রফলের অনুপাত কত?

সমাধান: 
ধরি,
১ম গোলকের ব্যাসার্ধ r
২য় গোলকের ব্যাসার্ধ r2 

আমরা জানি 
গোলকের আয়তনের = (4/3)πr3

প্রশ্নমতে,
(4/3)πr13/(4/3)πr23 = 8/27
বা, r1/r2 = 2/3
বা, r12/r22 = 4/9
 4πr12/4πr22 = 4/9

ক্ষেত্রফলের অনুপাত = ৪ : ২৭
৫৮.
He is bent ___ going to the meeting বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে -
  1. upon
  2. on
  3. in
  4. with
ব্যাখ্যা
♦ Bent on something / doing something
Meaning: ঝোঁক; বদ্ধপরিকর।

• He is bent on going to the meeting
বাক্যটির অর্থ হলো- তিনি মিটিং-এ যেতে বদ্ধপরিকর।

Example: They seemed bent on destroying his career.
৫৯.
An honest man has no distrust ____ anyone বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে -
  1. on
  2. with
  3. for
  4. of
ব্যাখ্যা
♦ Distrust of:
Meaning: অবিশ্বাস।

• 'Distrust'  শব্দটির পরে 'of' preposition টি appropriately ব্যবহৃত হয়।

Example:
- In the aftermath of the scandal, there was a growing distrust of the financial industry among investors.

৬০.
The man is involved ____ the affair বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে -
  1. on
  2. with
  3. in
  4. to
ব্যাখ্যা
♦ Involve in
Meaning: লিপ্ত হওয়া।

• 'Involved'  শব্দটির পরে 'in' preposition টি appropriately ব্যবহৃত হয়।

Example:
- The man is involved in the affair.
- She was involved in a lawsuit.
৬১.
বধ্যভূমি স্মৃতিসৌধ, রায়েরবাজার -এর নকশাবিদ কে ছিলেন?
  1. ক) হামিদুর রহমান
  2. খ) ফরিদউদ্দিন আহমেদ ও জামি আল সাফি
  3. গ) নিতুন কুণ্ডু
  4. ঘ) পঞ্চদশ শতাব্দী
ব্যাখ্যা
বধ্যভূমি স্মৃতিসৌধ:
- বধ্যভূমি স্মৃতিসৌধ  ঢাকার রায়ের বাজার ইটখোলায় নির্মিত।
- ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমাপ্তিলগ্নে পাকিস্তান সেনাবাহিনী তাদের সহযোগীদের সহায়তায় দেশের যে-সকল শ্রেষ্ঠ বুদ্ধিজীবী এবং অন্যান্যদের হত্যা করেছিল তাঁদের শ্রদ্ধার নিদর্শন স্বরূপ এটি নির্মাণ করা হয়।
- যে স্থানটিতে এ হত্যাকান্ড সংঘটিত হয়েছিল সেখানেই এ স্মৃতিসৌধটি নির্মিত হয়।
- নিহত বুদ্ধিজীবীদের মধ্যে ছিলেন শিক্ষাবিদ, চিকিৎসক, সাংবাদিক, লেখক, চলচ্চিত্র পরিচালক ও অন্যান্য পেশাজীবী।
- ১৯৯৩ সালে বাংলাদেশ সরকার এ নৃশংস হত্যাকান্ড সংঘটিত হওয়ার স্থানে স্মৃতিসৌধটি নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করে।
- বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং ইনস্টিটিউট অব আর্কিটেকটস্ যৌথভাবে স্মৃতিসৌধের নকশা প্রণয়নের জন্য জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা আহবান করে।
- ২২টি নকশার মধ্যে স্থপতি ফরিদউদ্দীন আহমেদ ও স্থপতি জামি-আল-শফি প্রণীত নকশাটি নির্বাচিত হয়।
- গণপূর্ত বিভাগ প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব লাভ করে।
- এ কাজ ১৯৯৬ থেকে ১৯৯৯ পর্যন্ত তিন বছর সময়ে সম্পন্ন হয়।
- এটি রায়ের বাজারের আদি ইটখোলার প্রতীক, যেখানে বুদ্ধিজীবীদের মৃতদেহগুলি পড়েছিল। 

উৎস: বাংলাপিডিয়া।
৬২.
ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত সাতগম্বুজ মসজিদটি কবে নির্মিত হয়েছিল?
  1. ক) সপ্তদশ শতাব্দী
  2. খ) ষোড়শ শতাব্দী
  3. গ) ঊনবিংশ শতাব্দী
  4. ঘ) পঞ্চদশ শতাব্দী
ব্যাখ্যা
সাত গম্বুজ মসজিদ:
- সাত গম্বুজ মসজিদ ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত।
- এটি মুঘল আমলে নির্মিত একটি মসজিদ।
- এই মসজিদটি চারটি মিনারসহ সাতটি গম্বুজের কারনে মসজিদের নাম হয়েছে 'সাত গম্বুজ মসজিদ'।
- এর নির্মাতা মুঘল সুবাদার শায়েস্তা খান।
- ১৬৮০ খ্রিস্টাব্দে তিনি এটি নির্মাণ করেন।
- তবে অন্য তথ্যমতে এটির নির্মাতা শায়েস্তা খানের ছেলে বুজুর্গ উদ্দিন (উমিদ)।
- বর্তমানে মসজিদটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে আছে।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৬৩.
‘চিরুনি’ শব্দটির সন্ধি-বিচ্ছেদ হচ্ছে -
  1. চিরু + নি
  2. চির + উনি
  3. চিরুন + ই
  4. চির + ঊন্নি
ব্যাখ্যা
অনি, (বিকল্পে) উনি-প্রত্যয়:
- √বাঁধ+অনি=বাঁধনি বাঁধুনি। 
- √চির্+অনি=চিরনি>চিরুনি।
- √আঁট+অনি=আঁটনি> আঁটুনি।

বি:দ্র: প্রশ্নে শব্দটির সন্ধি বিচ্ছেদ করার জন্য বলেছে। কিন্তু শব্দটি প্রত্যয় সাধিত শব্দ।

উৎস: বাংলা দ্বিতীয় পত্র, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
৬৪.
‘জমানো’ শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে -
  1. জমান + ও
  2. জমা + ন
  3. জমা + নো
  4. জমা + আনো
ব্যাখ্যা
আন (আনো) প্রত্যয়:
- বিশেষ্য গঠনে প্রযোজক ধাতু ও কর্মবাচ্যের ধাতুর পরে ‘আন/আনো’ প্রত্যয় হয় ।
- যেমন: 
- √চাল্‌ = আন = চালান/চালানো।
- √মান্ + আন = মানান/মানানো।
- √জমা + আনো = জমানো।

বি:দ্র: প্রশ্নে শব্দটির সন্ধি বিচ্ছেদ করার জন্য বলেছে। কিন্তু শব্দটি প্রত্যয় সাধিত শব্দ।

উৎস: বাংলা দ্বিতীয় পত্র, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
৬৫.
কোনো স্কুলে ৭০% শিক্ষার্থী বাংলায় এবং ৮০% গণিতে পাস করেছে। কিন্তু ১০% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ২৪০ জন পরীক্ষার্থী পাস করে থাকে তবে ঐ স্কুলে কত জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে?
  1. ৪০০ জন
  2. ৪৫০ জন
  3. ৫০০ জন
  4. ৫৬০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো স্কুলে ৭০% শিক্ষার্থী বাংলায় এবং ৮০% গণিতে পাস করেছে। কিন্তু ১০% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ২৪০ জন পরীক্ষার্থী পাস করে থাকে তবে ঐ স্কুলে কত জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে?

সমাধান: 
গণিতে ফেল করেছে (১০০ - ৮০)% = ২০%
বাংলায় ফেল করেছে (১০০ - ৭০)% = ৩০%

শুধু গণিতে ফেল করেছে = (২০ - ১০)% = ১০%
শুধু বাংলায় ফেল করেছে = (৩০ - ১০)% = ২০%

∴ উভয় বিষয়ে পাস করেছে = ১০০% - (১০ + ২০ + ১০)% = ৬০%

∴ মোট শিক্ষার্থী = (১০০ × ২৪০)/৬০ = ৪০০ জন
৬৬.
'Coalesce' -এর সমার্থক শব্দ কোনটি?
  1. Separate
  2. Unify
  3. Order
  4. Counterfeit
ব্যাখ্যা
♦ Coalesce
English meaning: If two or more things coalesce, they come or grow together to form one thing or system.
Bangla meaning: মিলিত হওয়া; একাঙ্গীভূত হওয়া।

অপশন,
- Separate: বিভক্ত; পৃথক; আলাদা; বিচ্ছিন্ন; বিযুক্ত
- Unify: একীভূত করা; ঐক্যবদ্ধ করা।
- Order: বিন্যাস; ক্রম
- Counterfeit: জাল; নকল; কৃত্রিম; জাল টাকা; নকল হীরা; কৃত্রিম শোক।

অপশন বিবেচনা করে দেখা যায়, Coalesce এর অর্থের সাথে Unify এর মিল রয়েছে।
- তাই, 'Coalesce' -এর সমার্থক শব্দ - Unify.
৬৭.
'Candor' -এর সমার্থক শব্দ কোনটি?
  1. Diplomacy
  2. Admire
  3. Frankness
  4. Selfish
ব্যাখ্যা
♦ Candor  = অকপটতা; সারল্য; স্পষ্টবাদিতা।

অপশন,
diplomacy: কূটনীতি; দূত এবং দূতাবাসের মাধ্যমে বহির্দেশের সঙ্গে সম্পর্করক্ষার ব্যবস্থা; এই কাজে দক্ষতা।
admire: মুগ্ধদৃষ্টিতে তাকানো; বিস্ময়বিমুগ্ধ হওয়া; শ্রদ্ধা করা।
Frankness: স্পষ্টবাদিতা।
selfish: স্বার্থপর; স্বার্থিক; স্বার্থপরায়ণ; স্বার্থচিন্তক।

অর্থ বিবেচনা করে দেখা যায়, 'Candor' -এর সমার্থক শব্দ - Frankness.
৬৮.
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান -এর পদবি কি ছিল?
  1. ক) সিপাহী
  2. খ) ল্যান্স নায়েক
  3. গ) ক্যাপ্টেন
  4. ঘ) মেজর
ব্যাখ্যা
বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান:
- বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের জন্ম ২রা ফেব্রুয়ারি ১৯৫৩, ঝিনাইদহ জেলা শহরের অদুরে কালিগঞ্জের খদ্দখালিশপুর গ্রামে।
- ১৯৭০ সালে মুজাহিদ বাহিনীতে যোগদান করেন তিনি।
- ১৯৭১ সালের ২রা ফেব্রুয়ারি যোগদান করেন পাকিস্তান সেনা বাহিনীতে।
- প্রশিক্ষণের জন্য গমন করেন চট্টগ্রাম ইবিআরসিতে।
- ২৫শে মার্চ বর্বর পাকিস্তানী সেনাবাহিনীর ২০ বেলুচ রেজিমেন্টের সেনারা হামলা চালায় সেখানে।
- বীরত্ব প্রদর্শন করেন কোদালকাঠি পাকিস্তানী অবস্থান আক্রমণে।
- ২৮শে অক্টোবর ১৯৭১, ১ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ধলই আক্রমণে সহযোদ্ধাদের জীবন রক্ষার্থে শত্রুর বাঙ্কার ধ্বংস করতে গিয়ে শত্রুর মেশিনগান বাস্টের আঘাতে শাহাদত বরণ করেন।
- পরবর্তীতে সহযোদ্ধারা তার মৃতদেহ উদ্ধার করে আম্বাসার হাতিমারাছড়া গ্রামে দাফন করে।
- স্বাধীন বাংলাদেশ সরকার বীরত্বের স্বীকৃতি স্বরুপ তাকে 'বীরশ্রেষ্ঠ' খেতাবে ভূষিত করে।
- শাহাদাতের ৩৬ বছর পর ১১ ডিসেম্বর ২০০৭ বাংলাদেশ সরকারের উদ্যোগে তার দেহাবশেষ স্থানান্তর করে রাষ্ট্রীয় সম্মানে মিরপুর শহীদ বুদ্ধিজীবি কবরস্থানে পুনঃ সমাহিত করা হয়।

উৎস: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট।
৬৯.
বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর কোন জেলায় অবস্থিত?
  1. ক) নাটোর
  2. খ) নওগাঁ
  3. গ) জয়পুরহাট
  4. ঘ) চাঁপাইনবাবগঞ্জ
ব্যাখ্যা
বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর:
- মহিউদ্দিন জাহাঙ্গীরের জন্ম ৭ মার্চ ১৯৪৯, বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ গ্রামে।
- ছাত্রজীবনে তিনি মাষ্টার দা সূর্যসেনের জীবনীগ্রন্থ, ক্ষুদীরামের ফাঁসী, তিতুমীরের বাঁশের কেল্লা, চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠন এবং প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনী সহ বহু গ্রন্থ তিনি নিয়মিত পড়তেন।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে অধ্যয়নরত অবস্থায় ১৯৬৭ সালের ৩রা অক্টোবর ১৫তম শর্ট সার্ভিস কোর্সে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন।
- ১৯৬৮ সালের ২রা জুন তিনি ইঞ্জিনিয়ারিং কোরে কমিশন লাভ করেন।
- সেনাবাহিনীতে তার নম্বর ছিল PSS-১০৪৩৯।
- পাকিস্তান সেনাবাহিনী যখন পূর্ব পাকিস্তানে গণহত্যা চালাচ্ছিলো তখন তিনি কারাকোরামে কর্মরত ছিলেন।
- তার পোস্টিং হয় ৭নং সেক্টর-এর মহোদিপুর সাব-সেক্টরে।
- ১২ই ডিসেম্বর মুক্তিবাহিনী তার নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ আক্রমণ করে।
- যুদ্ধে অপরিসীম বীরত্ব প্রদর্শন করে ১৪ ডিসেম্বর সকালে পাকিস্তানী বাহিনীর স্নাইপার বুলেটের আঘাতে তিনি শহীদ হন।
- পরদিন সহযোদ্ধারা লাশ উদ্ধার করে তার শেষ ইচ্ছা অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ-এর সোনামসজিদ চত্বরে সমাহিত করে।
- স্বাধীন বাংলাদেশ সরকার তার অবদানের স্বীকৃতি স্বরুপ তাকে 'বীরশ্রেষ্ঠ' খেতাবে ভূষিত করা হয়।

উৎস: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট।
৭০.
কোনটি শুদ্ধ বানান?
  1. দূষণ
  2. দুষণ
  3. দূশন
  4. দুশন
ব্যাখ্যা
• সঠিক বানান 'দূষণ'
- এটি একটি সংস্কৃত শব্দ।
- এর প্রকৃত-প্রত্যয় = [√দুষ্‌+ণিচ্‌+অন(ল্যুট্‌]
অর্থ: অশুচি বা অপবিত্রকরণ।

উৎস: বাংলা একাডেমী, আধুনিক বাংলা অভিধান।
৭১.
কোন বানানটি শুদ্ধ?
  1. সুদণ
  2. সূদন
  3. শুদন
  4. শূদণ
ব্যাখ্যা
• সঠিক বানান 'সূদন'
- এটি একটি সংস্কৃত শব্দ।
- এর প্রকৃত-প্রত্যয় = [ নি+√সূদি+অন(ল্যুট্‌]
অর্থ: বিনাশকারী, বধকারী।

উৎস: বাংলা একাডেমী, আধুনিক বাংলা অভিধান।
৭২.
একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের পরিমাণ ১০০° হলে পরিধিস্থ কোণের পরিমাণ হবে -
  1. ১০০°
  2. ৮০°
  3. ৫০°
  4. এর কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের পরিমাণ ১০০° হলে পরিধিস্থ কোণের পরিমাণ হবে-

সমাধান:
বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক।
বা বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।
একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের পরিমাণ ১০০° হলে পরিধিস্থ কোণের পরিমাণ হবে ৫০°
৭৩.
'To break the ice' ____ phrase -টির অর্থ কি?
  1. To start a conversation
  2. To end the hostility
  3. To end up partnership
  4. To start quarreling
ব্যাখ্যা
♦ To break the ice
English meaning: to make people who have not met before feel more relaxed with each other/ If you break the ice at a party or meeting, or in a new situation, you say or do something to make people feel relaxed and comfortable.

অপশন,
-To start a conversation: একটি কথোপকথন শুরু করা।
- To end the hostility: শত্রুতার অবসান ঘটা। 
- To end up partnership: অংশীদারিত্ব শেষ করা
- To start quarreling: ঝগড়া শুরু করা

অর্থ বিবেচনা করে দেখা যায়, To break the ice এর অর্থের সাথে To start a conversation এর অর্থের সঙ্গতি পাওয়া যায়।
- তাই, 'To break the ice' phrase -টির অর্থ - To start a conversation.
৭৪.
'The pros and cons' ___ phrase -টির অর্থ কি?
  1. Good and evil
  2. For and against a thing
  3. Foul and fair
  4. Former and latter
ব্যাখ্যা
♦ Pros and cons
English Meaning: the advantages and disadvantages of something / good points and bad points.
Bangla Meaning: খুঁটিনাটি / ভালো-মন্দ / সুবিধা - অসুবিধা

Ex. Sentence: We're just weighing up the pros and cons of moving to a bigger house.
Bangla Meaning: আমরা বড় বাড়িতে যাওয়ার আগে ভালো-মন্দ সব বিবেচনা করে নিয়েছিলাম।
৭৫.
প্রতিফলিত শব্দকে বলা হয় -
  1. কোলাহল
  2. তীক্ষ্ণতা
  3. প্রতিধ্বনি
  4. বিস্তার
ব্যাখ্যা
- কোন শব্দ উৎস থেকে শব্দ করা হলে তা কোন কঠিন তলে বাধাপ্রাপ্ত হয়ে আবার যদি শব্দের উৎসের নিকট ফিরে আসে, তখন সেই শব্দের পুনরাবৃত্তি শোনা যায়, শব্দের এই পুনরাবৃত্তিকে শব্দের প্রতিধ্বনি বলে।
- - প্রতিধ্বনি শোনার জন্য মূলধ্বনি ও প্রতিধ্বনি শোনার মধ্যবর্তী সময়ের পার্থক্য ০.১ সেকেন্ড হওয়া প্রয়োজন।
- প্রতিধ্বনির সাহায্যে সমুদ্রের গভীরতা, কূপের গভীরতা ইত্যাদি নির্ণয় করা হয়।

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৬.
সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে -
  1. বিকিরণ পদ্ধতিতে
  2. পরিবহন পদ্ধতিতে
  3. পরিচলন পদ্ধতিতে
  4. সব উপায়েই
ব্যাখ্যা
- সূর্য থেকে আমরা তাপ পাই । সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্ব 1.5×108 কিমি। এর প্রায় পুরোটাই শূন্য, কোনো জড় মাধ্যম নেই।
- সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে।
- যে প্রক্রিয়ায় তাপ কোনো জড় মাধ্যম ছাড়াই অপেক্ষাকৃত উষ্ণতর স্থান থেকে শীতলতর স্থানে সঞ্চালিত হয় সেই প্রক্রিয়াকে তাপের বিকিরণ বলে।
- বিকিরণ পদ্ধতিতে যে - তাপ এক স্থান থেকে অন্য স্খানে সঞ্চালিত হয় তাকে বিকীর্ণ তাপ বলে।
- বিকীর্ণ তাপ শক্তি ও আলোক শক্তির মধ্যে সাদৃশ্য বিদ্যমান। তাই সূর্য থেকে তাপ ও আলোক শক্তি তরঙ্গাকারে এক সাথে পৃথিবীতে পৌঁছায়।

সূত্র: পদার্থবিজ্ঞান প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৭৭.
কোন বানানটি শুদ্ধ?
  1. শশীভূষণ
  2. শশিভূষণ
  3. শশীভূষন
  4. শশিভুসন
ব্যাখ্যা
• সঠিক বানান 'শশিভূষণ'। 
- সংস্কৃত শব্দ।
- এটি একটি বিশেষ্য পদ।
অর্থ:  চন্দ্র যাঁর অলঙ্কার বা কিরীট।

উৎস: বাংলা একাডেমী, আধুনিক বাংলা অভিধান।
৭৮.
মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
  1. ক্ষণস্থায়ী
  2. ঘরছাড়া
  3. হাসিমুখ
  4. ক্ষনস্থায়ী
ব্যাখ্যা
মধ্যপদলোপী কর্মধারয়:
- যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদের লোপ হয়, তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে।
যথা:
- সিংহ চিহ্নিত আসন = সিংহাসন,
- সাহিত্য বিষয়ক সভা = সাহিত্যসভা,
- স্মৃতি রক্ষার্থে সৌধ = স্মৃতিসৌধ,
- চালে আশ্রিত কুমড়া = চাল কুমড়া,
- হাসি মাখা মুখ = হাসিমুখ।

অন্যদিকে:
- ক্ষণকাল ব্যাপীয়া স্থায়ী = ক্ষণস্থায়ী- এটি ব্যাপ্তি অর্থে দ্বিতীয়া তৎপুরুষ সমাসের উদাহরণ।
- ঘর থেকে ছাড়া = ঘরছাড়া (পঞ্চমী তৎপুরুষ)।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
৭৯.
‘ওভাল’ কোন খেলার জন্য বিখ্যাত?
  1. ফুটবল
  2. হকি
  3. টেনিস
  4. ক্রিকেট
ব্যাখ্যা
ওভাল হচ্ছে বৃটেনের লন্ডনে ক্যানিংটন এর একটি আন্তর্জাতিক ক্রিকেট মাঠ।
- ১৮৪৫ সালে এটি প্রতিষ্ঠা করা হয়।
- ১৮৮০ সালে ইংল্যান্ড প্রথম টেস্ট খেলে এখানেই।
- ক্রিকেটের বিখ্যাত লড়াই অ্যাশেজের জন্মস্থানও এটি।

উৎস: বিবিসি নিউজ।
৮০.
সর্বাধিক স্নেহজাতীয় পদার্থ কোন খাদ্যে বিদ্যমান?
  1. দুধ
  2. চিনি
  3. আলু
  4. শিম
ব্যাখ্যা
- দুধে ফ্যাটের পরিমাণ - প্রতি ১০০ গ্রামে ১ গ্রাম। 
- চিনিতে ফ্যাট নেই। 
- আলুতে ফ্যাটের পরিমাণ - প্রতি ১০০ গ্রামে ০.১ গ্রাম।
- শিমে ফ্যাটের পরিমাণ - প্রতি ১০০ গ্রামে ১.২ গ্রাম।

উৎস: USDA