পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি ফুল মডেল টেস্ট

পরীক্ষাপ্রাইমারি ফুল মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৫৫
সিলেবাস
ফুল মডেল টেস্ট [Live MCQ - তে প্রতি মাসের ৫, ১৫ ও ২৫ তারিখ একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি ফুল মডেল টেস্ট

প্রাইমারি ফুল মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৫৫ প্রশ্ন

.
'উত্থান' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. পাতাল
  2. অনাগত
  3. অবতরণ
  4. পতন
সঠিক উত্তর:
পতন
উত্তর
সঠিক উত্তর:
পতন
ব্যাখ্যা
• 'উত্থান' শব্দের বিপরীতার্থক শব্দ- পতন।

অন্যদিকে, 
আকাশ - পাতাল। 
আগত - অনাগত। 
উত্তরণ - অবতরন। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'বাঘে-মহিষে একঘাটে জল খায়।'- বাক্যে 'বাঘে-মহিষে' কী ধরনের কর্তা?
  1. মুখ্য কর্তা
  2. প্রযোজ্য কর্তা
  3. ব্যতিহার কর্তা
  4. প্রযোজক কর্তা
সঠিক উত্তর:
ব্যতিহার কর্তা
উত্তর
সঠিক উত্তর:
ব্যতিহার কর্তা
ব্যাখ্যা
• ব্যতিহার কর্তা:
কোনো বাক্যে দুটো কর্তা একত্রে একজাতীয় ক্রিয়া সম্পাদন করে, তাদের ব্যতিহার কর্তা বলে।
যেমন:
রাজায়-রাজায় লড়াই।
বাঘে-মহিষে একঘাটে জল খায়।

অন্যদিকে,
----------------
• মুখ্য কর্তা:
যে বা যারা নিজেই ক্রিয়া সম্পাদন করে তাকে বোঝায়।
যেমন:
- শৈলি রান্না করছে।
- কৃষকেরা ফসল কাটছে।
এখানে 'শৈলি' ও 'কৃষকেরা' হচ্ছে মুখ্য কর্তা।

• প্রযোজ্য কর্তা:
যাকে দিয়ে ক্রিয়াটি অনুষ্ঠিত হয়, তাকে প্রযোজ্য কর্তা বলে।
যেমন:
- মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন।
বাক্যে 'মা' প্রযোজক কর্তা, 'শিশুকে' প্রযোজ্য কর্তা, 'চাঁদ দেখাচ্ছেন' প্রযোজক ক্রিয়া।

• প্রযোজক কর্তা:
মূল কর্তা যখন অন্যকে কোনো কাজে নিয়োজিত করে তা সম্পন্ন করায়, তখন তাকে প্রযোজক কর্তা বলে।
যেমন:
- শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
.
কোনটি অর্ধস্বরধ্বনি?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
অর্ধস্বরধ্বনি:
- যেসব স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না সেগুলোকে অর্ধস্বরধ্বনি বলে।
- বাংলা ভাষায় অর্ধস্বরধ্বনি চারটি: [ই্‌ ], [উ্‌ ], [এ্‌ ] এবং [ও্‌]।

স্বরধ্বনি উচ্চারণ করার সময়ে টেনে দীর্ঘ করা যায়, কিন্তু অর্ধস্বরধ্বনিকে কোনোভাবেই দীর্ঘ করা যায় না।
যেমন:
'চাই' শব্দে দুটি স্বরধ্বনি আছে: [আ] এবং [ই]। এখানে [আ] হলো পূর্ণ স্বরধ্বনি, [ই] হলো অর্ধস্বরধ্বনি।
একইভাবে 'লাউ' শব্দে দুটি স্বরধ্বনি আছে: [আ] এবং [উ]। এখানে [আ] হলো পূর্ণ স্বরধ্বনি, [উ] হলো অর্ধস্বরধ্বনি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)।
.
বাক্য গঠনের উপাদান কোনটি?
  1. ধ্বনি
  2. ভাষা
  3. পদ
  4. ক্রিয়া
সঠিক উত্তর:
পদ
উত্তর
সঠিক উত্তর:
পদ
ব্যাখ্যা
• এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক ভাষিক একককে বাক্য বলে। বাক্যের মধ্যে স্থান পাওয়া প্রত্যেকটি শব্দকে পদ বলে। এদিক দিয়ে পদ হলো বাক্যের একক।

• পদকে ক্রমানুসারে সাজানো হলে বাক্য তৈরি হয় সুতরাং বাক্য গঠনের উপাদান হলো পদ। এবং বাক্যতত্ত্বের অপর নাম পদক্রম।

--------------
• বাক্যতত্ত্ব:
বাক্যের নির্মান ও গঠন এই অংশের আলোচ্য বিষয়। বাক্যের মধ্যে পদ ও বর্গ কীভাবে বিন্যস্ত থাকে, বাক্যতত্ত্ব তা বর্ণনা করে।
তাছাড়া এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে রূপান্তর, বাক্যের বাচ্য, উক্তি ইত্যাদি বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়।
কারক বিশ্লেষন, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান লোপ, যতিচিহ্ন প্রভৃতি বাক্যতত্ত্বে আলোচনা করা হয়।

• পদকে ক্রমানুসারে সাজানো হলে বাক্য তৈরি হয় সুতরাং বাক্য গঠনের উপাদান হলো পদ। এবং বাক্যতত্ত্বের অপর নাম পদক্রম।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)।
.
নিচের কোনটি উপন্যাস?
  1. আমলার মামলা
  2. চন্দ্রশেখর
  3. জমিদার দর্পণ
  4. গো-জীবন
সঠিক উত্তর:
চন্দ্রশেখর
উত্তর
সঠিক উত্তর:
চন্দ্রশেখর
ব্যাখ্যা
'চন্দ্রশেখর' উপন্যাস:
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত চন্দ্রশেখর (১৮৭৫) উপন্যাসটি প্রথমে 'বঙ্গদর্শন' পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
- প্রতাপ ও শৈবলিনীর বাল্যপ্রণয় এবং সেই প্রেমের করুণ পরিণতি এই উপন্যাসের প্রধান কাহিনি। প্রেম, দাম্পত্য আদর্শ, সমাজের শাসন, সতীত্ব ইত্যাদি এই কাহিনিতে বিশেষভাবে সমস্যায়িত হয়েছে।
- এই উপন্যাসের বিরুদ্ধে প্রধান অভিযোগ বঙ্কিমের নীতি ও প্রথানুগত্য। কেননা, লেখক এখানে 'তবে যাও প্রতাপ, স্বর্গধামে' বলে নায়ককে পরলোকের পথ দেখিয়েছেন।
- উপন্যাসটির পটভূমি ইংরেজ শাসনের প্রতিষ্ঠা এবং মির কাসিমের সঙ্গে ইংরেজদের সংগ্রাম।
- ইতিহাসাশ্রয়ী ঘটনার সঙ্গে গার্হস্থ্য জীবনের কাহিনির রূপায়ণ ঘটেছে বলে মির কাসিম-দলনি বেগমের সঙ্গে চন্দ্রশেখর-প্রতাপ-শৈবলিনীর আখ্যান রচিত হয়েছে এই উপন্যাসে।

অন্যদিকে,
- 'গো-জীবন' মীর মশাররফ হোসেন রচিত প্রবন্ধ।
- লেখক-মীর মশাররফ হোসেন রচিত নাটক 'জমিদার দর্পণ'।
- 'আমলার মামলা' নাটকটির রচয়িতা শওকত ওসমান।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
কোনটি গুণবাচক বিশেষণের উদাহরণ?
  1. ঠান্ডা পানি
  2. নীল আকাশ
  3. তরল পদার্থ
  4. চলন্ত ট্রেন
সঠিক উত্তর:
ঠান্ডা পানি
উত্তর
সঠিক উত্তর:
ঠান্ডা পানি
ব্যাখ্যা
গুণবাচক বিশেষণ:
যে বিশেষণ দিয়ে গুণ বা বৈশিষ্ট্য বোঝায়, তাকে গুণবাচক বিশেষণ বলে।
যেমন: চালাক ছেলে, ঠান্ডা পানি।- এখানে 'চালাক' ও 'ঠান্ডা' হলো গুণবাচক বিশেষণ

অন্যদিকে, 
• বর্ণবাচক বিশেষণ:
যে বিশেষণ দিয়ে রং নির্দেশ করা হয়, তাকে বর্ণবাচক বিশেষণ বলে।
যেমন: নীল আকাশ, সবুজ মাঠ, লাল ফিতা।- এখানে 'নীল', 'সবুজ' বা 'লাল' হলো বর্ণবাচক বিশেষণ।

• অবস্থাবাচক বিশেষণ:
যে বিশেষণ দিয়ে অবস্থা বোঝায়, তাকে অবস্থাবাচক বিশেষণ বলে।
যেমন: চলন্ত ট্রেন, তরল পদার্থ।- এখানে 'চলন্ত' ও 'তরল' অবস্থাবাচক বিশেষণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২-সংস্করণ)।
.
'কাল দেখা করো' বাক্যটিতে রয়েছে-
  1. উপদেশ
  2. অনুমতি
  3. অনুরোধ
  4. সম্ভাবনা
সঠিক উত্তর:
অনুরোধ
উত্তর
সঠিক উত্তর:
অনুরোধ
ব্যাখ্যা
• অনুজ্ঞা:
- আদেশ, অনুমতি, অনুরোধ, উপদেশ, প্রার্থনা ইত্যাদির ভাব বোঝাতে ক্রিয়াপদের যে রূপ হয় তাকে বলে অনুজ্ঞা।
- আর যে ক্রিয়াপদে বর্তমান কালের অনুজ্ঞা প্রকাশ পায় তাকে বর্তমান অনুজ্ঞা বলে।
-এক্ষেত্রে ক্রিয়ার শেষে অ, ও, উন, এন যুক্ত হয়।

যেমন:
- সম্ভাবনায় - ভাল করে পড়লে পাস করবে।
- উপদেশ - মানুষ হও।
- প্রার্থনায় - সুখী হও।
- অনুরোধে - কাল দেখা করো।

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
কোনটি মধ্যম পুরুষ?
  1. আপনারা
  2. আমাদের
  3. তাহারা
  4. সে
সঠিক উত্তর:
আপনারা
উত্তর
সঠিক উত্তর:
আপনারা
ব্যাখ্যা
• বাংলা ব্যাকরণে কেবলমাত্র বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদেরই পুরুষ আছে। বিশেষণ ও অব্যয়ের কোন পুরুষ নাই।

পুরুষ তিন প্রকার। যথা-

• উত্তম পুরুষ: আমি, আমরা, আমাদের ইত্যাদি
• মধ্যম পুরুষ: তুমি, তোমরা, তোমাকে, তোমাদের, আপনি, আপনারা ইত্যাদি মধ্যম পুরুষ।
• নাম পুরুষ: সে, তারা, তাহারা, তাদের, তাহাকে, তিনি, তাঁরা ইত্যাদি নাম পুরুষ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
'তামসিক' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. নৈসর্গিক
  2. রাজসিক
  3. পারত্রিক
  4. ঐহলৌকিক
সঠিক উত্তর:
রাজসিক
উত্তর
সঠিক উত্তর:
রাজসিক
ব্যাখ্যা
• 'তামসিক' শব্দের বিপরীত শব্দ - রাজসিক।

অন্যদিকে, 
• 'নৈসর্গিক' শব্দের বিপরীত শব্দ - কৃত্রিম/অনৈসর্গিক।
• 'ঐহিক' শব্দের বিপরীত শব্দ - পারত্রিক।
• 'ঐহলৌকিক/ ইহলৌকিক' শব্দের বিপরীত শব্দ - পরলোক/পরলৌকিক। 

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১০.
'অভিনব জয়দেব' নামে খ্যাত ছিলেন মধ্যযুগের কোন কবি?
  1. চণ্ডীদাস
  2. গোবিন্দদাস
  3. বিদ্যাপতি
  4. মুকুন্দরাম চক্রবর্তী
সঠিক উত্তর:
বিদ্যাপতি
উত্তর
সঠিক উত্তর:
বিদ্যাপতি
ব্যাখ্যা
• বিদ্যাপতি:
- বিদ্যাপতি বৈষ্ণব কবি এবং পদসঙ্গীত ধারার রূপকার। বাঙালী কবি না হয়েও বাংলা সাহিত্যে তাঁর অবদান গুরুত্বপূর্ণ।
- তিনি মাতৃভাষা মৈথিলি ছাড়াও সংস্কৃত, অবহঠট ও ব্রজবুলি ভাষায় পদাবলি রচনা করেন।
- তিনি 'মৈথিল কোকিল' ও 'অভিনব জয়দেব' নামে খ্যাত।
- শৈব বংশে জন্ম বলে তিনি বহু শৈবসঙ্গীতও রচনা করেন।কিন্তু ব্রজবুলিতে রচিত রাধাকৃষ্ণ-বিষয়ক পদগুলিই তাঁর শ্রেষ্ঠ কীর্তি।
- রবীন্দ্রনাথ ঠাকুর এ ভাষায়ই ভানুসিংহ ঠাকুরের পদাবলী রচনা করেন।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম এবং বাংলাপিডিয়া।
১১.
খাঁটি বাংলা উপসর্গ সাধিত শব্দ নয় কোনটি?
  1. অপকার
  2. ইতিকথা
  3. অচেনা
  4. আনকোরা
সঠিক উত্তর:
অপকার
উত্তর
সঠিক উত্তর:
অপকার
ব্যাখ্যা
তৎসম উপসর্গ সাধিত শব্দের উদাহরণ:
• অপ- অপমান, অপকার।

অন্যদিকে, 
খাঁটি বাংলা উপসর্গ সাধিত শব্দের উদাহরণ:
অ = অচেনা, অকেজো।
আন = আনকোরা।
ইতি = ইতিকথা, ইতিহাস।

-----------------
খাঁটি বাংলা উপসর্গ:
বাংলা উপসর্গ মোট একুশটি।
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১২.
'ডকে ওঠা' বাগ্‌ধারার অর্থ কী?
  1. নষ্ট হওয়া
  2. প্রচ্ছন্ন আকর্ষণ
  3. সুনজরে পড়া
  4. হতবুদ্ধি হওয়া
সঠিক উত্তর:
নষ্ট হওয়া
উত্তর
সঠিক উত্তর:
নষ্ট হওয়া
ব্যাখ্যা
• 'ডকে ওঠা' বাগ্‌ধারার অর্থ- নষ্ট হওয়া।

অন্যদিকে,
'চোখ টাটানো' অর্থ - প্রচ্ছন্ন আকর্ষণ।
'চোখে পড়া' অর্থ - সুনজরে পড়া।
'চোখে সরষে ফুল দেখা' অর্থ - হতবুদ্ধি হওয়া।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ); ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিঙ্গাসা- ড. সৌমিত্র শেখর।
১৩.
'মারুত' শব্দের অর্থ কী?
  1. পাহাড়
  2. বাতাস
  3. সূর্য
  4. চন্দ্র
সঠিক উত্তর:
বাতাস
উত্তর
সঠিক উত্তর:
বাতাস
ব্যাখ্যা
• 'বাতাস' এর সমার্থক শব্দ:
বায়ু, পবন, সমীর, সমীরণ, গন্ধবহ/গন্ধবাহ, অনিল, মারুত, বাত, বায়, আশুগ, পবমান, সদাগতি, নভঃশ্বাস, শব্দবহ, অগ্নিসখ, জগতায়ু, জগৎপ্রাণ, মাতরিশ্বা, জগদ্বল, ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৪.
উচ্চারণের সময়ে জিভের অবস্থান অনুযায়ী 'আ' কোন ধরনের শব্দ?
  1. উচ্চ স্বরধ্বনি
  2. নিম্ন স্বরধ্বনি
  3. উচ্চ-মধ্য স্বরধ্বনি
  4. নিম্ন-মধ্য স্বরধ্বনি
সঠিক উত্তর:
নিম্ন স্বরধ্বনি
উত্তর
সঠিক উত্তর:
নিম্ন স্বরধ্বনি
ব্যাখ্যা
উচ্চারণের সময়ে জিভ কতটা উপরে ওঠে বা কতটা নিচে নামে সেই অনুযায়ী স্বরধ্বনি চার ভাগে বিভক্ত।
যথা:
১. উচ্চ স্বরধ্বনি [ই], [উ]।
২. উচ্চ-মধ্য স্বরধ্বনি - [এ], [ও]।
৩. নিম্ন-মধ্য স্বরধ্বনি - [অ্যা], [অ]।
৪. নিম্ন স্বরধ্বনি - [আ]।

উচ্চ স্বরধ্বনি উচ্চারণের সময়ে জিভ উপরে ওঠে; নিম্ন স্বরধ্বনি উচ্চারণের সময়ে জিভ নিচে নামে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)।
১৫.
'ছাত্ররা বল খেলে।' এখানে 'বল' কোন কারক?
  1. অপাদান কারক
  2. করণ কারক
  3. অধিররণ কারক
  4. কর্ম কারক
সঠিক উত্তর:
করণ কারক
উত্তর
সঠিক উত্তর:
করণ কারক
ব্যাখ্যা
• করণ কারক:
বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে 'কীসের দ্বারা' বা 'কী উপায়ে' প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তা-ই করণ কারক।

করণ কারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ:
• প্রথমা বা শূন্য বিভক্তি:
- ছাত্ররা বল খেলে।
[বাক্যকে (কী দ্বারা খেলে?) প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় বল দ্বারা। সুতরাং 'বল' করণ কারকে শূন্য বিভক্তি।] 

• তৃতীয়া বা দ্বারা বিভক্তি:
- লাঙ্গল দ্বারা জমি চাষ করা হয়।
দিয়া বিভক্তি:
- মন দিয়া কর সবে বিদ্যা অর্জন।

• সপ্তমী বা এ বিভক্তি:
- ফুলে ফুলে ঘর ভরেছে।
- তে বিভক্তি: লোকটা জাতিতে বৈষ্ণব।
- য় বিভক্তি: চেষ্টায় সব হয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮-সংস্করণ)।
১৬.
তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ২১ হলে সংখ্যা তিনটির গুণফল কত হবে?
  1. ৯০
  2. ১৫৪
  3. ২৯৬
  4. ৩৩৬
সঠিক উত্তর:
৩৩৬
উত্তর
সঠিক উত্তর:
৩৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ২১ হলে সংখ্যা তিনটির গুণফল কত হবে?

সমাধান:
ধরি,
প্রথম সংখ্যাটি = ক
দ্বিতীয় সংখ্যা = ক + ১
তৃতীয় সংখ্যা = ক + ২

প্রশ্নমতে,
ক + (ক + ১) + (ক + ২) = ২১
বা, ৩ক + ৩ = ২১
বা, ৩ক = ২১ - ৩
বা, ৩ক = ১৮
বা, ক = ১৮/৩
বা, ক = ৬

এখন,
প্রথম সংখ্যাটি = ৬
দ্বিতীয় সংখ্যা = ৬ + ১ = ৭
তৃতীয় সংখ্যা = ৬ + ২ = ৮

∴ সংখ্যা তিনটির গুণফল = ৬ × ৭ × ৮ = ৩৩৬
১৭.
ক-এর বয়স খ-এর বয়সের দ্বিগুণ এবং খ-এর বয়স গ-এর বয়সের দ্বিগুণ। তাদের বয়সের সমষ্টি ৫৬ বছর হলে খ ও গ এর বয়সের পার্থক্য কত?
  1. ৮ বছর
  2. ১৬ বছর
  3. ২৪ বছর
  4. ৩২ বছর
সঠিক উত্তর:
৮ বছর
উত্তর
সঠিক উত্তর:
৮ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ক-এর বয়স খ-এর বয়সের দ্বিগুণ এবং খ-এর বয়স গ-এর বয়সের দ্বিগুণ। তাদের বয়সের সমষ্টি ৫৬ বছর হলে খ ও গ এর বয়সের পার্থক্য কত?

সমাধান:
ধরি,
গ এর বয়স = x বছর 
খ এর বয়স = ২x বছর 
ক এর বয়স = ২ × ২x = ৪x বছর 

প্রশ্নমতে,
x + ২x + ৪x = ৫৬
বা, ৭x = ৫৬
বা, x = ৫৬/৭ 
বা, x = ৮

∴ গ এর বয়স = ৮ বছর 
এবং খ এর বয়স = ৮ × ২ = ১৬ বছর 

∴ খ ও গ এর বয়সের পার্থক্য = (১৬ - ৮) বছর = ৮ বছর 
১৮.
কোন ছাত্রাবাসে ২০ জন ছাত্রের ২০ দিনের খাদ্য আছে। ৫ দিন পর ছাত্রাবাসে অতিরিক্ত আরো ১০ জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে?
  1. ১০ দিন
  2. ১৫ দিন
  3. ২০ দিন
  4. ১৮ দিন
সঠিক উত্তর:
১০ দিন
উত্তর
সঠিক উত্তর:
১০ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ছাত্রাবাসে ২০ জন ছাত্রের ২০ দিনের খাদ্য আছে। ৫ দিন পর ছাত্রাবাসে অতিরিক্ত আরো ১০ জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে?

সমাধান:
৫ দিন পর,
অবশিষ্ট দিন = (২০ - ৫) দিন = ১৫ দিন
মোট ছাত্র = (২০ + ১০) জন = ৩০ জন 

এখন,
২০ জন ছাত্রের খাবার আছে = ১৫ দিনের 
∴ ১ জন ছাত্রের খাবার আছে = (১৫ × ২০) দিনের
∴ ৩০ জন ছাত্রের খাবার আছে = (১৫ × ২০)/৩০ দিনের = ১০ দিনের 

∴ অবশিষ্ট খাদ্যে তাদের ১০ দিন চলবে।
১৯.
3/(y + 1) = 4/(y - 2) সমীকরণটিতে y এর মান কত?
  1. 10
  2. - 10
  3. 12
  4. - 12
সঠিক উত্তর:
- 10
উত্তর
সঠিক উত্তর:
- 10
ব্যাখ্যা
প্রশ্ন: 3/(y + 1) = 4/(y - 2) সমীকরণটিতে y এর মান কত?

সমাধান:
3/(y + 1) = 4/(y - 2)
⇒ 3(y - 2) = 4(y + 1)
⇒ 3y - 6 = 4y + 4
⇒ 4y - 3y = - 6 - 4
⇒ y = - 10
২০.
y2 - 8y + 15 এর একটি উৎপাদক কোনটি?
  1. y + 3
  2. y - 3
  3. y + 5
  4. y - 1
সঠিক উত্তর:
y - 3
উত্তর
সঠিক উত্তর:
y - 3
ব্যাখ্যা
প্রশ্ন: y2 - 8y + 15 এর একটি উৎপাদক কোনটি? 

সমাধান:
y2 - 8y + 15
= y2 - 5y - 3y + 15
= y(y - 5) - 3(y - 5)
= (y - 5)(y - 3)
২১.
14 সদস্যের দল থেকে খেলোয়াড়দেরকে নিয়ে কতভাবে একাদশ সাজানো যাবে যেখানে প্রতিবার একজন অধিনায়ক হিসেবে নির্দিষ্ট থাকবেন?
  1. 286
  2. 728
  3. 1001
  4. 1200
সঠিক উত্তর:
286
উত্তর
সঠিক উত্তর:
286
ব্যাখ্যা
প্রশ্ন: 14 সদস্যের দল থেকে খেলোয়াড়দেরকে নিয়ে কতভাবে একাদশ সাজানো যাবে যেখানে প্রতিবার একজন অধিনায়ক হিসেবে নির্দিষ্ট থাকবেন?

সমাধান:
14 সদস্যের দলে 1 জন অধিনায়ক নির্দিষ্ট থাকলে বাকি খেলোয়াড় সংখ্যা হবে = (14 - 1) = 13 জন 

একাদশে অধিনায়ক নির্দিষ্ট থাকলে খেলোয়াড় বাছাই করতে হবে = 11 - 1 = 10 জন 

∴ সমাবেশ সংখ্যা = 13C10
= 13!/{10! × (13 - 10)!}
= 13!/(10! × 3!)
= (13 × 12 × 11 × 10!)/(10! × 3!)
= (13 × 12 × 11)/(3 × 2 × 1)
= 286
২২.
0.2 + 0.04 + 0.008 + 0.0016 + ............. ধারাটির 5-তম পদ কত?
  1. 0.32
  2. 0.032
  3. 0.0032
  4. 0.00032
সঠিক উত্তর:
0.00032
উত্তর
সঠিক উত্তর:
0.00032
ব্যাখ্যা
প্রশ্ন: 0.2 + 0.04 + 0.008 + 0.0016 + ............. ধারাটির 5-তম পদ কত?

সমাধান:
দেওয়া আছে,
গুণোত্তর ধারাটির প্রথম পদ, a = 0.2
সাধারণ অনুপাত, r = 0.04/0.2 = 0.2

আমরা জানি, গুণোত্তর ধারার n-তম পদ = arn - 1

∴ গুণোত্তর ধারাটির,
5-তম পদ = 0.2 × 0.25 - 1
= 0.2 × 0.24
= 0.2 × 0.2 × 0.2 × 0.2 × 0.2
= 0.00032
২৩.
x = √3 + x- 1 হলে x3 - x- 3 এর মান কত?
  1. 0
  2. √3
  3. 3√3
  4. 6√3
সঠিক উত্তর:
6√3
উত্তর
সঠিক উত্তর:
6√3
ব্যাখ্যা
প্রশ্ন: x = √3 + x- 1 হলে x3 - x- 3 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
x = √3 + x- 1
⇒ x = √3 + (1/x)
⇒ x - (1/x) = √3 

এখন, x3 - x- 3
= x3 - (1/x3)
= {x - (1/x)}3 + 3.x.(1/x){x - (1/x)} 
= (√3)3 + 3√3
= 3√3 + 3√3
= 6√3
২৪.
এক ডজন কলা ৪৮ টাকায় ক্রয় করে কত টাকা হালি দরে বিক্রি করলে ২৫% ক্ষতি হবে?
  1. ৯ টাকা
  2. ১২ টাকা
  3. ১৬ টাকা
  4. ৩২ টাকা
সঠিক উত্তর:
১২ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১২ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক ডজন কলা ৪৮ টাকায় ক্রয় করে কত টাকা হালি দরে বিক্রি করলে ২৫% ক্ষতি হবে?

সমাধান:
এক ডজন বা ১২ টি কলার ক্রয়মূল্য = ৪৮ টাকা 
∴ ১ টি কলার ক্রয়মূল্য = ৪৮/১২ টাকা 
∴ এক হালি বা ৪ টি কলার ক্রয়মূল্য = (৪৮ × ৪)/১২ = ১৬ টাকা 

ধরি, 
১ হালি কলার ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ ২৫% ক্ষতিতে বিক্রয়মূল্য = ১০০ - (১০০ এর ২৫%) = (১০০ - ২৫) টাকা = ৭৫ টাকা 

এখন,
১ হালি কলার,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ৭৫ টাকা 
∴ ক্রয়মুল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ৭৫/১০০ টাকা 
∴ ক্রয়মূল্য ১৬ টাকা হলে বিক্রয়মূল্য = (৭৫ × ১৬)/১০০ = ১২ টাকা 

সুতরাং এক হালি কলা ১২ টাকা দরে বিক্রি করলে ২৫% ক্ষতি হবে।
২৫.
শতকরা বার্ষিক ১৫% হার মুনাফায় ৯০০০ টাকার ৬ মাসের মুনাফা কত?
  1. ৬০০ টাকা
  2. ৬৭৫ টাকা
  3. ৭২৫ টাকা
  4. ৮১০ টাকা
সঠিক উত্তর:
৬৭৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৬৭৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক ১৫% হার মুনাফায় ৯০০০ টাকার ৬ মাসের মুনাফা কত?

সমাধান:
দেওয়া আছে,
আসল, p = ৯০০০ টাকা 
মুনফার হার, r = ১৫%
সময়, n = ৬ মাস = ৬/১২ বছর = ১/২ বছর 
মুনাফা, I = ?

আমরা জানি,
মুনাফা, I = pnr
= ৯০০০ × (১/২) × (১৫/১০০) 
= ৬৭৫ 

∴ মুনাফা = ৬৭৫ টাকা 
২৬.
S = {x ∈ N : 11 < x ≤ 29 এবং x মৌলিক সংখ্যা} এর সমাধান কত?
  1. {13, 17, 19, 23}
  2. {11, 13, 17, 19, 23, 29}
  3. {13, 17, 19, 23, 29}
  4. {11, 13, 17, 19, 23}
সঠিক উত্তর:
{13, 17, 19, 23, 29}
উত্তর
সঠিক উত্তর:
{13, 17, 19, 23, 29}
ব্যাখ্যা
প্রশ্ন: S = {x ∈ N : 11 < x ≤ 29 এবং x মৌলিক সংখ্যা} এর সমাধান কত?

সমাধান:
S = {x ∈ N : 11 < x ≤ 29 এবং x মৌলিক সংখ্যা}

উপর্যুক্ত শর্তানুযায়ী মৌলিক সংখ্যা গুলো হলো - 13, 17, 19, 23, 29 

∴নির্ণেয় সেট = {13, 17, 19, 23, 29}
২৭.
x3 - 0.001 = 0 হলে x এর মান কত?
  1. 10
  2. 1/10
  3. 0.01
  4. 1/0.01
সঠিক উত্তর:
1/10
উত্তর
সঠিক উত্তর:
1/10
ব্যাখ্যা
প্রশ্ন: x3 - 0.001 = 0 হলে x এর মান কত?

সমাধান:
x3 - 0.001 = 0
⇒ x3 = 0.001
⇒ x3 = 1/1000
⇒ x3 = 1/103
⇒ x3 = (1/10)3
⇒ x = 1/10
২৮.
একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি ৭। লবের সাথে ১ যোগ করলে তা হরের সমান হয়। ভগ্নাংশটি কোন প্রকৃতির?
  1. প্রকৃত ভগ্নাংশ
  2. অপ্রকৃত ভগ্নাংশ
  3. মিশ্র ভগ্নাংশ
  4. সমহর ভগ্নাংশ
সঠিক উত্তর:
প্রকৃত ভগ্নাংশ
উত্তর
সঠিক উত্তর:
প্রকৃত ভগ্নাংশ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি ৭। লবের সাথে ১ যোগ করলে তা হরের সমান হয়। ভগ্নাংশটি কোন প্রকৃতির?

সমাধান:
মনে করি,
ভগ্নাংশটির লব = ক
ভগ্নাংশটির হর = ৭ - ক

প্রশ্নমতে,
ক + ১ = ৭ - ক
বা, ক + ক = ৭ - ১
বা, ২ক = ৬
বা, ক = ৬/২
বা, ক = ৩

অর্থাৎ লব = ৩
∴ হর = ৭ - ৩ = ৪

∴ ভগ্নাংশটি = ৩/৪
যেহেতু ভগ্নাংশটির লব ছোট ও হর বড়,
সেহেতু এটি একটি প্রকৃত ভগ্নাংশ। 
২৯.
একটি পরীক্ষায় ৭৫ টি প্রশ্নের মধ্যে রবিন ৬০ টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে এবং বাকি সবগুলো ভুল উত্তর দিয়েছে। তার ভুলের শতকরা হার কত? 
  1. ১০%
  2. ১৫%
  3. ২০%
  4. ২৫%
সঠিক উত্তর:
২০%
উত্তর
সঠিক উত্তর:
২০%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পরীক্ষায় ৭৫ টি প্রশ্নের মধ্যে রবিন ৬০ টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে এবং বাকি সবগুলো ভুল উত্তর দিয়েছে। তার ভুলের শতকরা হার কত? 

সমাধান:
দেওয়া আছে,
মোট প্রশ্ন = ৭৫ টি
সঠিক উত্তর দিয়েছে = ৬০ টি
∴ ভুল উত্তর দিয়েছে = (৭৫ - ৬০)টি = ১৫ টি 

এখন,
৭৫ টি প্রশ্নের মধ্যে ভুল উত্তর দিয়েছে = ১৫ টি 
∴ ১ টি প্রশ্নের মধ্যে ভুল উত্তর দিয়েছে = (১৫/৭৫) টি 
∴ ১০০ টি প্রশ্নের মধ্যে ভুল উত্তর দিয়েছে = (১৫ × ১০০)/৭৫ টি = ২০ টি 

∴ ভুলের শতকরা হার = ২০% 
৩০.
He said, “I am tired.”
  1. He said that he was tired.
  2. He said he is tired.
  3. He said that I am tired.
  4. He says that he was tired.
সঠিক উত্তর:
He said that he was tired.
উত্তর
সঠিক উত্তর:
He said that he was tired.
ব্যাখ্যা
• সঠিক উত্তরটি হলো: ক) He said that he was tired.

- Direct Speech (প্রত্যক্ষ উক্তি) He said, “I am tired.”
- থেকে Indirect Speech (পরোক্ষ উক্তি)-তে রূপান্তর করার সময় নিয়ম অনুযায়ী Tense পরিবর্তন হয়।
- এখানে Present Tense (am) Past Tense (was)-এ পরিবর্তিত হয়েছে।
- Pronoun (সর্বনাম), পরিবর্তিত হয়ে he হয়েছে, কারণ বক্তা অন্য কারো কথা বলছেন।
- Indirect Speech-এ that ব্যবহার ঐচ্ছিক, তবে এটি ব্যাকরণগতভাবে সঠিক।

• Other options:
খ) He said he is tired. : ভুল, কারণ Indirect Speech-এ Tense পরিবর্তন প্রয়োজন (এখানে is-এর পরিবর্তে was হওয়া উচিত)।

গ) He said that I am tired. : ভুল, কারণ Pronoun পরিবর্তন হয়নি (I-এর জায়গায় he হওয়া উচিত)।

ঘ) He says that he was tired. : ভুল, কারণ মূল বাক্যে Reporting Verb (said) Past Tense-এ আছে, তাই says (Present Tense) ব্যবহার সঠিক নয়।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
৩১.
Identify the underlined word's parts of speech:
She sings beautifully.
  1. Adverb
  2. Adjective
  3. Noun
  4. Conjunction
সঠিক উত্তর:
Adverb
উত্তর
সঠিক উত্তর:
Adverb
ব্যাখ্যা
• The correct answer is -  Adverb.

Beautifully (Adverb)
- Bangla Meaning:
সুন্দরভাবে, সুন্দর উপায়ে।
- English Meaning:
in a beautiful manner.

- She sings beautifully.
- এখানে beautifully শব্দটি verb 'sings' কে modify করে তাই এটি Adverb.
 
• Example:
- The room was beautifully decorated.
- The dress was beautifully crafted.

Source: Cambridge Dictionary, Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
৩২.
“A piece of cake” means:
  1. A dessert
  2. Something very easy
  3. Something boring
  4. Something cheap
সঠিক উত্তর:
Something very easy
উত্তর
সঠিক উত্তর:
Something very easy
ব্যাখ্যা

• “A piece of cake” means: Something very easy.

• A piece of cake:
- Bangla Meaning: খুবই সহজ; সহজলভ্য; প্রীতিকর বস্তু বা ব্যাপার।
- English Meaning: Something that is very easy to do.

• Example Sentence:
- "The instructions were confusing, but assembling the furniture was a piece of cake."
- "After practicing all week, the piano recital was a piece of cake."

Source: Cambridge Dictionary, Merriam-Webster Dictionary, Accessible Dictionary.

৩৩.
He is going to Macquarie University for ___ Phd.
  1. a
  2. an
  3. the
  4. no article
সঠিক উত্তর:
a
উত্তর
সঠিক উত্তর:
a
ব্যাখ্যা
• Complete Sentence: He is going to Macquarie University for a Phd.

- "PhD" (ডক্টর অফ ফিলোসফি) একটি Consonant () দিয়ে শুরু হয়, তাই এখানে "a" ব্যবহৃত হয়েছে ("an" নয়)।
- "the" ব্যবহার করা হয়নি কারণ এটি সাধারণভাবে PhD ডিগ্রি বোঝাচ্ছে (কোনো নির্দিষ্ট PhD প্রোগ্রাম নয়)।

• Other options:
খ) for an PhD : ভুল, কারণ "PhD" একটি স্বরধ্বনি দিয়ে শুরু হয় না।

গ) for the PhD : ভুল, যদি না কোনো নির্দিষ্ট PhD প্রোগ্রাম বোঝায় (যেমন: "the PhD in Neuroscience").

ঘ) for PhD : ভুল, কারণ "PhD" একটি একবচন গণনাযোগ্য বিশেষ্য, যার আগে অবশ্যই article ("a") প্রয়োজন।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

৩৪.
Translate the following proverb:
A little learning is a dangerous thing.
  1. অল্প বিদ্যা ভয়ঙ্করী।
  2. সঙ্গ দেখে লোক চেনা যায়।
  3. কথার চেয়ে কাজের দাম বেশি।
  4. দুঃখের পরিণতি সুখে।
সঠিক উত্তর:
অল্প বিদ্যা ভয়ঙ্করী।
উত্তর
সঠিক উত্তর:
অল্প বিদ্যা ভয়ঙ্করী।
ব্যাখ্যা
• The correct translation is: "A little learning is a dangerous thing." - অল্প বিদ্যা ভয়ঙ্করী।

• Other options:

খ) A man is known by the company he keeps.
- সঙ্গ দেখে লোক চেনা যায়।

গ) Action speaks louder than words.
- কথার চেয়ে কাজের দাম বেশি।

ঘ) Adversity often leads to prosperity.
- দুঃখের পরিণতি সুখে।

Source: Live MCQ Lecture.
৩৫.
Identify the part of speech of the word 'because' in the sentence below:
He didn’t go out because it was raining.
  1. Preposition
  2. Conjunction
  3. Adverb
  4. Interjection
সঠিক উত্তর:
Conjunction
উত্তর
সঠিক উত্তর:
Conjunction
ব্যাখ্যা
• Correct answer: খ) Conjunction.

• Complete Sentence: He didn’t go out because it was raining.
- Bangla Meaning: সে বের হতে পারে নি কারণ বাহিরে বৃষ্টি হচ্ছিলো।

-
বাক্যটিতে, দুইটি clause আছে, যথা-
- He didn’t go out,
- it was raining,
- দুইটি clause “Because” দিয়ে সংযুক্ত করে।
- Because দিয়ে কারণ বুঝায়।
- সে বাহিয়ে যায় নি কারণ বৃষ্টি হচ্ছিলো।

• Because (Conjunction)
- Bangla Meaning: সে-কারণে; কেননা; যেহেতু।
- English Meaning: for the reason that: since.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
৩৬.
Which word does not change in plural form?
  1. Sheep
  2. Goose
  3. Foot
  4. Man
সঠিক উত্তর:
Sheep
উত্তর
সঠিক উত্তর:
Sheep
ব্যাখ্যা
• The correct answer is: ক) Sheep (মেষ)।

- Sheep is an example of a noun that has the same form for both singular and plural.
- এটির singular এবং plural একই।
- Example: One sheep (একটি মেষ) / Many sheep (অনেক মেষ)।

• Other options:

খ) Goose এর Plural: Geese (একটি রাজহাঁস / অনেক রাজহাঁস)।

গ) Foot এর Plural: Feet (একটি পা / দুটি পা)।

ঘ) Man এর Plural: Men (একজন পুরুষ / অনেক পুরুষ)।

- Other examples of nouns that don’t change in plural:
- Deer (হরিণ), Fish (মাছ), Aircraft (বিমান)।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
৩৭.
The masculine counterpart of "niece" is:
  1. Nephew
  2. Uncle
  3. Cousin
  4. Brother
সঠিক উত্তর:
Nephew
উত্তর
সঠিক উত্তর:
Nephew
ব্যাখ্যা
• The correct answer is: ক) Nephew (ভাইপো)।

- Niece (ভাইঝি/ভাগিনেয়) refers to a brother's or sister's daughter.
- Its masculine counterpart is Nephew (ভাইপো/ভাগিনেয়): a brother's or sister's son.

• Other options:
খ) Uncle (চাচা/মামা): A parent's brother, not a sibling's child.

গ) Cousin (চাচাতো/মামাতো ভাই-বোন): Child of one's uncle/aunt, not a direct sibling's child.

ঘ) Brother (ভাই): A male sibling, not the next generation.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
৩৮.
The cat is hiding ___ the bed.
  1. on
  2. under
  3. at
  4. for
সঠিক উত্তর:
under
উত্তর
সঠিক উত্তর:
under
ব্যাখ্যা
• সঠিক উত্তর: খ) under (নিচে)।

- "The cat is hiding under the bed." : "বিড়ালটি বিছানার নিচে লুকিয়ে আছে।"
- "Under" ব্যবহৃত হয় যখন কোনো বস্তু অন্য কিছুর সরাসরি নিচে অবস্থান করে (এখানে বিড়ালটি বিছানার নিচে লুকিয়েছে)।
- লুকিয়ে থাকলে বিছানার নিচে লুকিয়ে থাকতে হবে, তাই under উপযুক্ত।

• Other options:
ক) on (উপর): "The book is on the bed." : বইটি বিছানার উপর আছে।

গ) at (কাছে/এ): "She is at the door." : সে দরজার কাছে আছে।

ঘ) for (জন্য): "This gift is for you." : এই উপহারটি তোমার জন্য।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
৩৯.
"বইটি টেবিলের উপর আছে।" সঠিক অনুবাদটি হলো-
  1. The book is off the table.
  2. The book is in the table.
  3. The book is on the table.
  4. The book is at the table.
সঠিক উত্তর:
The book is on the table.
উত্তর
সঠিক উত্তর:
The book is on the table.
ব্যাখ্যা
• "বইটি টেবিলের উপর আছে।" সঠিক অনুবাদটি হলো- The book is on the table.

• সঠিক উত্তর: গ) The book is on the table. 

- "উপর"-এর ইংরেজি "on" হয় যখন কোনো বস্তু অন্য কিছুর স্পর্শ করে বা পৃষ্ঠের ওপর থাকে (যেমন: বই টেবিলের উপর রাখা)।

• Other options:

ক) "off the table" : বইটি টেবিল থেকে দূরে/খসে গেছে।

খ) "in the table" : বইটি টেবিলের ভিতরে (যেমন ড্রয়ারে)।

ঘ) "at the table" : বইটি টেবিলের পাশে (ব্যক্তি বসার ক্ষেত্রে ব্যবহৃত, যেমন: "He is at the table")।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
৪০.
If they had known about the storm, they _____ out.
  1. won't go
  2. has gone
  3. didn't go
  4. wouldn't have gone
সঠিক উত্তর:
wouldn't have gone
উত্তর
সঠিক উত্তর:
wouldn't have gone
ব্যাখ্যা
• Complete sentence: If they had known about the storm, they wouldn't have gone out.
- Bangla meaning: যদি তারা ঝড়ের বিষয়ে জানত, তবে তারা বাইরে যেত না।

- উল্লিখিত Sentence টি একটি Third Conditional sentence.
- Third conditional-এর নিয়মানুযায়ী:
- If clause (শর্তযুক্ত অংশে)-এ যদি (had + Verb এর past participle form) হয়, তবে পরবর্তী clause-এ would/could/might + have + V3 + extension হয়।

- Structure: If + Past Perfect (had +past participle form) + Subject + would/could/might + have
+ verb-এর past participle.

- Negative অর্থ প্রকাশ করলে would/could/might + not হয়।

Note: 'If' clause টি sentence-এর শুরুতে বা শেষে বসতে পারে।

Source: A Passage to the English Language by SM Zakir Hussain.
৪১.
Choose the correct spelling-
  1. Mitigation
  2. Mittigation
  3. Miteigation
  4. Mitiigation
সঠিক উত্তর:
Mitigation
উত্তর
সঠিক উত্তর:
Mitigation
ব্যাখ্যা
• The correct spelling is- Mitigation.

• Mitigation (Noun):
- Bangla Meaning: উপশম; নিবৃত্তি।
- English Meaning: the act of mitigating something or the state of being mitigated: the process or result of making something less severe, dangerous, painful, harsh, or damaging.

• Example Sentence:
- "They are working on mitigation and contingency responses for a range of scenarios."
- "This goes well beyond any formal obligation on environmental mitigation and protection."

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
৪২.
The meaning of the word 'Intrusion' is-
  1. The act of intruding.
  2. Doing nothing.
  3. Interpret someone.
  4. Sitting blankly.
সঠিক উত্তর:
The act of intruding.
উত্তর
সঠিক উত্তর:
The act of intruding.
ব্যাখ্যা
• The meaning of the word 'Intrusion' is-  the act of intruding or the state of being intruded.

• Intrusion (Noun):
- Bangla Meaning: কারো নিভৃতত্ব বা একান্তজীবনের মধ্যে অনাহূতপ্রবেশ, অনাহূতপ্রবেশ; অবাঞ্ছিতপ্রবেশ।
- English Meaning:  the act of intruding or the state of being intruded.

• Examples:
- "Villagers say the noise is an intrusion on their lives."
- "He was furious about this intrusion into his private life."
- "It is an intrusion into the affairs of a sovereign nation."

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
৪৩.
"Tell me where you hid the keys." The underlined clause is a:
  1. Noun clause
  2. Adverb clause
  3. Adjective clause
  4. Relative clause
সঠিক উত্তর:
Noun clause
উত্তর
সঠিক উত্তর:
Noun clause
ব্যাখ্যা
• Correct Answer: Noun clause.

• Tell me where you hid the keys.

- "where you hid the keys" অংশটি হচ্ছে Tell verb টির object.
- Tell what? প্রশ্ন করলে- উত্তর আসে: where you hid the keys.
- এটি পুরোপুরি একটি বস্তু (object)-এর কাজ করছে, তাই এটি Noun Clause.

• Other options:
খ) Adverb Clause - Verb, adjective বা adverb কে modifiy করে (যেমন: কারণ, সময়, শর্ত)।

গ) Adjective Clause - কোনো noun বা pronoun কে বর্ণনা করে (যেমন: which I bought)।

ঘ) Relative Clause - একটি বিশেষ ধরনের adjective clause, যেটা who, which, that ইত্যাদি দিয়ে শুরু হয়।

Source: A Passage to the English Language by SM Zakir Hussain.
৪৪.
'A fish out of water' Means-
  1. An excuse of poor quality.
  2. A difficult problem.
  3. A result that can be predicted.
  4. Being uncomfortable in a situation.
সঠিক উত্তর:
Being uncomfortable in a situation.
উত্তর
সঠিক উত্তর:
Being uncomfortable in a situation.
ব্যাখ্যা
A fish out of water:
- English Meaning: someone who is uncomfortable in a specific situation.
- Bangla Meaning: অস্বস্তিকর অবস্থা / বেকায়দা অবস্থা
- Ex. Sentence: I felt like a fish out of water at my new school.
- Bangla Meaning: আমি আমার নতুন স্কুলে খুব অস্বস্তিতে ছিলাম।

• Other options:
• A forgone conclusion
English Meaning: a result that can be predicted with certainty; an inevitable result.
Bangla Meaning: অবশ্যম্ভাবী, পূর্ব নির্ধারিত।

• A hard/ tough nut to crack
English Meaning: a difficult problem or an opponent that is hard to beat.
Bangla Meaning: দূরহ সমস্যা / যখন কোন প্রতিযোগীকে পরাজিত করা কঠিন।

• A lame excuse
English Meaning: an excuse of poor quality / an inappropriate excuse.
Bangla Meaning: বাজে অজুহাত।

Source: Live MCQ Lecture.
৪৫.
The plural of "mother-in-law" is:
  1. mother-in-laws
  2. mothers-in-law
  3. mother-in-lawes
  4. mothers-in-laws
সঠিক উত্তর:
mothers-in-law
উত্তর
সঠিক উত্তর:
mothers-in-law
ব্যাখ্যা
The correct answer is: খ) mothers-in-law.

- For compound nouns like mother-in-law, the plural is formed by adding "-s" to the primary noun (here, mother).
- Compound Noun এর Plural করতে হলে Primary Noun এর সাথে -s বা -es যুক্ত হয়।
- Example: My two mothers-in-law (আমার দুই শাশুড়ি).

• Similar Examples:
• Singular --------  Plural
- passerby      -          passersby
- sister-in-law -         sisters-in-law
- attorney general - attorneys general

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
৪৬.
What part of speech is the word 'sleep' in the sentence?
I need some sleep.
  1. Conjunction
  2. Noun
  3. Adjective
  4. Adverb
সঠিক উত্তর:
Noun
উত্তর
সঠিক উত্তর:
Noun
ব্যাখ্যা
• Correct answer: খ) Noun.

• Complete Sentence: I need some sleep.
- “Sleep” একটি object যা verb “need” কে modify করে।
- তাই এটি noun.

• Sleep (Noun, Verb)
- Bangla Meaning: ঘুম; নিদ্রা।
- English Meaning: he natural, easily reversible periodic state of many living things that is marked by the absence of wakefulness.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
৪৭.
বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল কোন সেক্টরে যুদ্ধ করেছেন?
  1. ২নং সেক্টর
  2. ৪নং সেক্টর
  3. ৭নং সেক্টর
  4. ৮নং সেক্টর
সঠিক উত্তর:
২নং সেক্টর
উত্তর
সঠিক উত্তর:
২নং সেক্টর
ব্যাখ্যা
• বীরশ্রেষ্ঠ ও সেক্টর:
- ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ : ১নং সেক্টর।
- সিপাহী মোস্তফা কামাল : ২নং সেক্টর।
- সিপাহী হামিদুর রহমান : ৪নং সেক্টর।
- ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর : ৭নং সেক্টর।
- ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ : ৮নং সেক্টর।
- ইঞ্জিনরুম আর্টিফিসার রুহুল আমীন : ১০নং সেক্টর।
- ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান : পশ্চিম পাকিস্তান।

উৎস: বাংলাপিডিয়া এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় অফিসিয়াল ওয়েবসাইট।
৪৮.
চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রবর্তিত হয়?
  1. ১৭২৯ সালে
  2. ১৭৩৯ সালে
  3. ১৭৪৯ সালে
  4. ১৭৯৩ সালে
সঠিক উত্তর:
১৭৯৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৭৯৩ সালে
ব্যাখ্যা
• চিরস্থায়ী বন্দোবস্ত
- ১৭৯৩ সালের ২২মার্চ লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন।
- ঐদিন নির্দিষ্ট পরিমাণ রাজস্ব পরিশোধের বিনিময়ে বাংলা, বিহার ও উড়িষ্যার জমিদারদের নিজ নিজ জমির উপর চিরস্থায়ী মালিকানা প্রদান করে যে বন্দোবস্ত করা হয় তা-ই চিরস্থায়ী বন্দোবস্ত নামে পরিচিত।
- চিরস্থায়ী বন্দোবস্তের কারণে কৃষক জমির উপর তাদের অধিকার হারায়। বিপরীতে জমির উপর জমিদারদের স্থায়ী মালিকানা প্রতিষ্ঠিত হয়।
- ১৯৫০ সালে পূর্ববঙ্গ জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ত্ব আইনের ফলশ্রুতিতে জমিদারি প্রথা ও চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থার উচ্ছেদ ঘটে।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
৪৯.
'ইসফাহান' কোন দেশের একটি গুরুত্বপূর্ণ শহর?
  1. ইজরাইল
  2. ইরান
  3. ইরাক
  4. ফিলিস্তিন
সঠিক উত্তর:
ইরান
উত্তর
সঠিক উত্তর:
ইরান
ব্যাখ্যা

- ইসফাহান (Isfahan) হচ্ছে ইরানের একটি ঐতিহাসিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর।
- এখানে ইরানের পারমাণবিক প্রযুক্তি কেন্দ্র (Isfahan Nuclear Technology Center) অবস্থিত।

• ইরান:
- সরকারি নাম - ইসলামিক রিপাবলিক অব ইরান (Islamic Republic of Iran)
- রাজধানী - তেহরান (Tehran)
- বৃহত্তম শহর - তেহরান (Tehran)
- সরকারব্যবস্থা - ইসলামিক প্রজাতান্ত্রিক শাসনব্যবস্থা
- মুদ্রা - ইরানি রিয়াল (Iranian Rial) - সংক্ষিপ্ত নাম: IRR
- ভাষা - ফারসি বা পার্সিয়ান (Persian - Farsi)
- ধর্ম - প্রধানত ইসলাম (বিশেষ করে শিয়া মুসলিম)
- মহাদেশ - এশিয়া (পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্য)

উৎস: ব্রিটানিকা।

৫০.
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী, সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ জেলা কোনটি?
  1. খাগড়াছড়ি
  2. রাঙ্গামাটি
  3. বান্দরবান
  4. কক্সবাজার
সঠিক উত্তর:
রাঙ্গামাটি
উত্তর
সঠিক উত্তর:
রাঙ্গামাটি
ব্যাখ্যা

• জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) জনশুমারি পরিচালনা করে।
- ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুষ্ঠিত হয় : ১৫-২১ জুন ২০২২ সালে।
- এটি দেশের প্রথম ডিজিটাল শুমারি।
- জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর তথ্য সংগ্রহে যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে - CAPI.
- CAPI এর পূর্ণরূপ - Computer Assisted Personal Interviewing.
- গণনায় যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে- মোডিফাইড ডি-ফ্যাক্টো (Modified De-facto) পদ্ধতি।
- মোট জনসংখ্যা: ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন।
- সবচেয়ে ঘনবসতিপূর্ণ জেলা- ঢাকা (১০০৬৭ জন)।
- সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ জেলা- রাঙ্গামাটি (১০৬ জন)।
- সবচেয়ে বেশি মানুষ বাস করে - ঢাকা বিভাগে (৪৫৬৪৪৫৮৬ জন)।
- সবচেয়ে কম মানুষ বাস করে - বরিশাল বিভাগে (৯৩২৫৮২০ জন)।
- জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। (২১৫৬ জন)।
- জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম বরিশাল বিভাগে। (৬৮৮ জন)।

উৎস: পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।

৫১.
'উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা' মোহাম্মদ আলী জিন্নাহ প্রথম কোথায় এই বক্তব্য দেয়?
  1. পল্টন ময়দানে
  2. রেসকোর্স ময়দানে
  3. ঢাকা বিশ্ববিদ্যালয়ে
  4. কার্জন হলে
সঠিক উত্তর:
রেসকোর্স ময়দানে
উত্তর
সঠিক উত্তর:
রেসকোর্স ময়দানে
ব্যাখ্যা
• জিন্নাহ এর ঐতিহাসিক ঘৃণ্য বক্তব্য:
- ১৯৪৮ সালের ১৯শে মার্চ পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় আসেন।
- ২১ মার্চ রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এবং ২৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় সমাবর্তনে ভাষণ দেন তিনি।
- তিনি ঢাকার দুটি সভায় বক্তৃতা দেন এবং দুই জায়গাতেই তিনি বাংলা ভাষার দাবিকে উপেক্ষা করে একমাত্র উর্দুকেই পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেন।
- তিনি ছাত্র-শিক্ষকদের উদ্দেশ্যে বলেন যে, 'উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা' (Urdu and only Urdu shall be the state language of Pakistan)।
- জিন্নাহর এ বক্তব্য পেশের সময় উপস্থিত ছাত্ররা 'না' 'না' ধ্বনি দিয়ে এর প্রতিবাদ জানান।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ৯ম-১০ম শ্রেণি।
৫২.
পূর্ব তিমুরের রাজধানীর নাম কী?
  1. দিলি
  2. হ্যানয়
  3. হাভানা
  4. লিমা
সঠিক উত্তর:
দিলি
উত্তর
সঠিক উত্তর:
দিলি
ব্যাখ্যা
• পূর্ব তিমুরের রাজধানীর নাম দিলি।

অন্যদিকে,
- পেরুর রাজধানীর নাম লিমা ।
- ভিয়েতনামের রাজধানীর নাম হ্যানয়।
- কিউবার  রাজধানীর নাম হাভানা।

উৎস: ব্রিটানিকা।
৫৩.
'Global Innovation Index-2024'-এর শীর্ষ দেশ কোনটি?(জুন, ২০২৫)
  1. ফিনল্যান্ড
  2. সুইজারল্যান্ড
  3. সিঙ্গাপুর
  4. ডেনমার্ক
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
ব্যাখ্যা

• বৈশ্বিক উদ্ভাবনী সূচক (Global Innovation Index):
- সর্বশেষ সেপ্টেম্বর, ২০২৪-এ বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৪ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
- প্রতিবেদন প্রকাশকারী সংস্থা: WIPO.
- এতে একটি দেশের অবস্থান নির্ণয়ে প্রতিষ্ঠান, মানবসম্পদ ও গবেষণা, অবকাঠামো, পরিশীলিত বাজার, পরিশীলিত ব্যবসা, জ্ঞান ও প্রযুক্তি এবং সৃজনশীলতাসহ মোট সাতটি সূচকের মূল্যায়ন করা হয়।
- ১৩৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৬তম। (জুন, ২০২৫)

• বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৪ শীর্ষ দেশ:
১. সুইজারল্যান্ড,
২. সুইডেন,
৩. যুক্তরাষ্ট্র,
৪. সিঙ্গাপুর,
৫. যুক্তরাজ্য।

উৎস: WIPO ওয়েবসাইট।

৫৪.
NATO কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৪৫ সালে
  2. ১৯৪৯ সালে
  3. ১৯৬৩ সালে
  4. ১৯৯৩ সালে
সঠিক উত্তর:
১৯৪৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৪৯ সালে
ব্যাখ্যা
• NATO:
- পূর্ণরূপ -The North Atlantic Treaty Organization.
- NATO প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯ সালে।
- উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে NATO গঠিত হয়।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- মহাপরিচালক- Mark Rutte.(জুন, ২০২৫)
- NATO র প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ১২টি।
- NATO র বর্তমান সদস্য ৩২টি।(জুন, ২০২৫)
- সর্বশেষ সদস্য দেশ - সুইডেন।(জুন, ২০২৫)
- NATO ভুক্ত মুসলিম দেশ ২টি - তুরস্ক ও আলবেনিয়া।(জুন, ২০২৫)

উৎস: ন্যাটো ওয়েবসাইট।
৫৫.
বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র কোনটি?
  1. বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
  2. মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র
  3. পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র
  4. রামপাল বিদ্যুৎ কেন্দ্র
সঠিক উত্তর:
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
ব্যাখ্যা
• বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র:
- বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র দেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র।
- দিনাজপুর জেলাধীন পার্বতীপুর উপজেলার অন্তগত ভবানীপুরে বড়পুকুরিয়ায় তাপ বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত।
- এটি দেশের প্রথম কয়লা খনি থেকে কয়লা আহরন করে কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপন্ন করা হয়।
- এটি ২০০৬ সালে গড়ে ওঠে।
- মোট উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট।

অন্যদিকে -
- রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে ২০২২ সালে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়।
- মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রতে ২০২৪ সালের জানুয়ারিতে বাণিজ্যিক ভিত্তিতে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়।
- পায়রা বিদ্যুৎ কেন্দ্র থেকে ২০২০ সালে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়।

উৎস: বিদ্যুৎ বিভাগ ওয়েবসাইট।