পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন১৪
সিলেবাস
বাংলা ব্যাকরণ: টপিকসমূহ: শব্দ প্রকরণ (শব্দের শ্রেণিবিভাগ; শব্দের উৎসমূল; ধাতু) উৎস: অষ্টম শ্রেণি ও মাধ্যমিক বাংলা ব্যাকরণ বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), বাংলা একাডেমির অভিধান অথবা যেকোনো স্কলার (যেমন: ড. হায়াৎ মামুদ)-এর বই। (ব্যাকরণ - এর ক্ষেত্রে গাইড থেকে পড়াশুনা করলে, বিতর্কিত বিষয়গুলো বোর্ড বই ও বাংলা একাডেমি অভিধান থেকে ক্রসচেক করে নিলে উত্তম হবে।)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১৪ প্রশ্ন

.
নিচের কোনটি তদ্ভব শব্দ?
  1. ক) বৃক্ষ
  2. খ) আকাশ
  3. গ) দাঁত
  4. ঘ) গ্রহ
সঠিক উত্তর:
গ) দাঁত
উত্তর
সঠিক উত্তর:
গ) দাঁত
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নে তদ্ভব শব্দ হচ্ছে- দাঁত।
- অপশনের বাকি শব্দগুলো হচ্ছে- তৎসম শব্দ। 

• তদ্ভব শব্দ:
- প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত যেসব শব্দ বাংলা ভাষায় একেবারেই স্বতন্ত্র, সেগুলোকে তদ্ভব শব্দ বলা হয়।
উদাহরণ:
- হাত
- পা
- কান
- নাক
- জিভ
- দাঁত
- হাতি
- ঘোড়া
- সাপ
- পাখি
- কুমির ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি ( ২০২১ সংস্করণ)। 
.
'হরতাল' কোন ভাষার শব্দ?
  1. ক) হিন্দি
  2. খ) গুজরাটি
  3. গ) আরবি
  4. ঘ) ফারসি
সঠিক উত্তর:
খ) গুজরাটি
উত্তর
সঠিক উত্তর:
খ) গুজরাটি
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নে হরতাল শব্দটি গুজরাটি ভাষা থেকে আগত।

হরতাল:
- হরতাল (বিশেষ্য) যা গুজরাটি ভাষা হতে এসেছে।
- এর অর্থ- প্রতিবাদ বা শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে বিরোধী রাজনৈতিক দলের আহূত ধর্মঘট, বন্ধ।

উৎস:
১। প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ, ২য় খণ্ড, বাংলা একাডেমি।
২। আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
নিচের কোনটি তৎসম শব্দ?
  1. ক) মস্তক
  2. খ) লতা
  3. গ) নারী
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নে অপশনের সবগুলো তৎসম শব্দ।

• তৎসম শব্দ:
- সংস্কৃত শব্দ যদি অপরিবর্তিতরূপে হুবহু বাংলায় ব্যবহৃত হয় তাহলে সেই শব্দকে তৎসম শব্দ বলে।
- 'তৎসম' অর্থ তার (তৎ) সমান (সম)। এখানে 'তার' অর্থ সংস্কৃতের।

• নিচে তৎসম শব্দের উদাহরণ হলো:
- চন্দ্র, সূর্য, আকাশ, হস্ত, পদ, মস্তক, চক্ষু, কর্ণ, নারী, নর, বৃক্ষ, লতা ইত্যাদি।


উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'আমদানি' কোন ভাষা হতে আগত শব্দ?
  1. ক) দেশি শব্দ
  2. খ) আরবি
  3. গ) ফারসি
  4. ঘ) তৎসম শব্দ
সঠিক উত্তর:
গ) ফারসি
উত্তর
সঠিক উত্তর:
গ) ফারসি
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নে 'আমদানি' শব্দটি ফারসি ভাষা থেকে এসেছে।

কয়েকটি ফারসি ভাষার শব্দ হলো:
- খোদা
- দোজখ
- নামাজ
- রোজা
- চশমা
- তারিখ
- তোশক
- দোকান
- কারখানা
- আমদানি
- জানোয়ার ইত্যাদি ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি ( ২০২১ সংস্করণ)। 
.
'আঁট' ধাতুটি কোন অর্থে ব্যবহৃত হয়?
  1. ক) ঝুলানো
  2. খ) শক্ত করে বাঁধা
  3. গ) মেহনত করা
  4. ঘ) প্রার্থনা করা
সঠিক উত্তর:
খ) শক্ত করে বাঁধা
উত্তর
সঠিক উত্তর:
খ) শক্ত করে বাঁধা
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নে 'আঁট' একটি বিদেশি ধাতু।
- 'আঁট' ধাতুটি 'শক্ত করে বাঁধা' অর্থে ব্যবহৃত হয়।

• বিদেশাগত ধাতু:
- হিন্দি এবং আরবি-ফারসি ভাষা থেকে যেসকল ধাতু বাংলা ভাষায় গৃহীত হয়েছে তাকে বিদেশাগত ধাতু বা ক্রিয়ামূল বলে।
- যেমন: ভিক্ষে মেগে খায়। এ বাক্যে- ‘মাগ্‌’ ধাতু হিন্দি ‘মা’ থেকে আগত।

• কয়েকটি বিদেশি ধাতুর উদাহরণ দেয়া হলো:
- আঁট = শক্ত করে বাঁধা।
- ফির্ = পুনরাগমন, পুনরাবৃত্তি।
- খাট্ = মেহনত করা।
- চাহ্ = প্রার্থনা করা। 
- চেঁচু = চিৎকার করা।
- বিগড় = নষ্ট হওয়া।
- জম্ = ঘনীভূত হওয়া।
- ভিজ্‌ = সিক্ত হওয়া।
- ঠেল্ = ঠেলা।
- ডাক্‌ = আহ্বান করা।
- টুটু = ছিন্ন হওয়া।
- লটক = ঝুলানো।
- ডর্ = ভীত হওয়া ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
'রেস্তোরাঁ' শব্দটি কোন ভাষা হতে এসেছে?
  1. ক) পর্তুগিজ
  2. খ) ওলন্দাজ
  3. গ) হিন্দি
  4. ঘ) ফরাসি
সঠিক উত্তর:
ঘ) ফরাসি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ফরাসি
ব্যাখ্যা
- 'রেস্তোরাঁ' শব্দটি ফরাসি ভাষা হতে এসেছে।

• ফরাসি ভাষার কয়েকটি শব্দ:
- কুপন
- ডিপো
- রেস্তোরাঁ
- আঁতেল
- কার্তুজ ইত্যাদি।

• পর্তুগিজ ভাষার শব্দ:
- আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি ইত্যাদি।

• ওলন্দাজ ভাষার শব্দ:
- হরতন, ইস্কাপন, রুইতন, টেক্কা, তুরুপ ইত্যাদি।

• হিন্দি ভাষার শব্দ :
- পানি, ধোলাই, লাগাতার, সমঝোতা, হালুয়া।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি ( ২০২১ সংস্করণ)।
.
‘লাল থেকে নীল ভালো'- বাক্যে 'লাল' কোন পদ?
  1. ক) বিশেষণ পদ
  2. খ) বিশেষ্য পদ
  3. গ) সর্বনাম পদ
  4. ঘ) ক্রিয়া পদ
সঠিক উত্তর:
খ) বিশেষ্য পদ
উত্তর
সঠিক উত্তর:
খ) বিশেষ্য পদ
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নে 'লাল' হচ্ছে বিশেষ্য পদ

• ‘লাল থেকে নীল ভালো।
- এখানে 'লাল' এটি বিশেষ্য পদ

যখন বলা হয়:
• আমি একটি লাল ফুল তুলেছি।
- তখন ‘লাল’ বিশেষণ পদ

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি ( ২০২১ সংস্করণ)।
.
'দলিল-দস্তাবেজ' কোন ভাষার শব্দ?
  1. ক) হিন্দি-আরবি
  2. খ) আরবি-ফারসি
  3. গ) আরবি-আরবি
  4. ঘ) ফারসি-আরবি
সঠিক উত্তর:
খ) আরবি-ফারসি
উত্তর
সঠিক উত্তর:
খ) আরবি-ফারসি
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নে 'দলিল-দস্তাবেজ' একটি জোড়া বা সমাসবদ্ধ শব্দ।
- এই শব্দটি আরবি-ফারসি ভাষা থেকে এসেছে।

• দলিল: 
- দলিল (বিশেষ্য) যা আরবি ভাষার শব্দ।
- এর অর্থ- প্রমাণরূপে ব্যবহার করা যায় এমন কাগজপত্র, স্বত্ব নির্দেশক কাগজপত্র।

• দস্তাবেজ:
- দস্তাবেজ (বিশেষ্য) যা ফারসি ভাষার শব্দ।
- যার অর্থ- বিবিধ, প্রমাণপত্র।

• নিচে কয়েকটি আরবি-ফারসি ভাষার শব্দ দেওয়া হলো:
- ইনাম-বকশিশ।
- জমা-খরচ।
- মুশকিল-আসান।
- লেফাফা-দুরস্ত।
- সদর-অন্দর।
- হায়া-শরম ইত্যাদি।

উৎস: প্রমিত বাংলা ব্যবহারিক ব্যাকরণ, বাংলা একাডেমি।
.
'চর্মকার' শব্দের তদ্ভবরূপ কোনটি?
  1. ক) চম্মআর
  2. খ) চামার
  3. গ) চর্মাকার
  4. ঘ) চর্মাআর
সঠিক উত্তর:
খ) চামার
উত্তর
সঠিক উত্তর:
খ) চামার
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নের তদ্ভবরূপ হচ্ছে চামার
- এটি একটি বিবর্তিত সংস্কৃত শব্দ।
- প্রচলিত ব্যাকরণে এগুলোকে বলা হয় তদ্ভব শব্দ।

• তদ্ভব শব্দ: 
- এটি একটি পারিভাষিক শব্দ।
- এর অর্থ 'তৎ' অর্থাৎ 'তা থেকে উৎপন্ন'।
- যেমন: সংস্কৃত 'চন্দ্র' প্রাকৃতে হয়েছে 'চান্দ', আর বাংলায় হয়েছে 'চাঁদ'।

উৎস: প্রমিত বাংলা ব্যবহারিক ব্যাকরণ, বাংলা একাডেমি।
১০.
কোনটি মিশ্র শব্দ?
  1. ক) হেডমৌলভি
  2. খ) ডাক্তারখানা
  3. গ) আদমশুমারি
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
- উপরের সবগুলো মিশ্র ভাষার শব্দ।
- 'হেডমৌলভি' ও 'ডাক্তারখানা' হচ্ছে ইংরেজি+ফারসি ভাষার শব্দ।
- 'আদমশুমারি' হচ্ছে আরবি+ফারসি ভাষার শব্দ।

• কয়েকটি 'ইংরেজি+ফারসি' ভাষার শব্দ:
- হেডমৌলভি, ডাক্তারখানা, ডাক্তারবাবু, সিলমোহর, জেলখানা।

• কয়েকটি 'আরবি+ফারসি' ভাষার শব্দ: 
- আদমশুমারি, ওকালতনামা, কেতাদুরস্ত, বরকন্দাজ।

উৎস: প্রমিত বাংলা ব্যবহারিক ব্যাকরণ, বাংলা একাডেমি।
১১.
নিচের কোনটি 'আরবি' ভাষার শব্দ?
  1. ক) কারখানা
  2. খ) চশমা
  3. গ) নগদ
  4. ঘ) আমদানি
সঠিক উত্তর:
গ) নগদ
উত্তর
সঠিক উত্তর:
গ) নগদ
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নে 'নগদ' হচ্ছে আরবি শব্দ।
- অপশনের বাকি শব্দগুলো হলো- ফারসি শব্দ।

• উল্লেখযোগ্য কয়েকটি আরবি শব্দ: 
- আল্লাহ, হারাম, হালাল, হজ, জাকাত, ঈদ, উকিল, কলম, নগদ, বাকি, আদালত ইত্যাদি।
 
উল্লেখযোগ্য কয়েকটি ফারসি শব্দ: 
- খোদা, দোজখ, নামাজ, রোজা, চশমা, তারিখ, তোশক, দোকান, কারখানা, আমদানি, জানোয়ার ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি ( ২০২১ সংস্করণ)।
১২.
নিচের কোনটি ওলন্দাজ শব্দ?
  1. ক) বালতি
  2. খ) বেগম
  3. গ) খাতুন
  4. ঘ) ইস্কাপন
সঠিক উত্তর:
ঘ) ইস্কাপন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইস্কাপন
ব্যাখ্যা
- 'ইস্কাপন' শব্দটি ওলন্দাজ ভাষার শব্দ।

• ইস্কাপন:
- ইস্কাপন (বিশেষ্য) যা ওলন্দাজ ভাষা হতে আগত।
- এর অর্থ হচ্ছে- পান-আকৃতির কালো চিহ্নযুক্ত তাস, তাসের চিহ্ন বিশেষ।

• ওলন্দাজ ভাষার আরো কয়েকটি শব্দ হলো:
- ইস্কাপন, টেক্‌কা, তুরুপ, রুইতন, হরতন ইত্যাদি।

উৎস:
১/ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২/ আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১৩.
'খোকা' কোন ভাষার শব্দ?
  1. ক) তদ্ভব শব্দ
  2. খ) বিদেশি শব্দ
  3. গ) দেশি শব্দ
  4. ঘ) তৎসম শব্দ
সঠিক উত্তর:
গ) দেশি শব্দ
উত্তর
সঠিক উত্তর:
গ) দেশি শব্দ
ব্যাখ্যা
- 'খোকা' দেশি ভাষার শব্দ।

• দেশি শব্দ:
- বাংলাদেশের আদিম অধিবাসীদের (যেমন: তামিল, কোল প্রভৃতি) ভাষার কিছু কিছু শব্দ বাংলায় রক্ষিত হয়েছে। এসব শব্দকে 'দেশি শব্দ' বলে।
- অনেক সময় এসব শব্দের মূল নির্ধারণ করা যায় না; কিন্তু কোন ভাষা থেকে এসেছে তার হদিস মেলে।

• দেশি ভাষার কয়েকটি শব্দ হলো:
- কুলা, গঞ্জ, চোঙ্গা, টোপ, ডাব, ডাগর, ডিঙা, ঢেঁকি, কুঁড়ি, খুকি, পোকা, কানা, কামড় ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৪.
সংস্কৃত ব্যাকরণ অনুসরণ করে গঠিত পারিভাষিক শব্দকে কী বলে?
  1. ক) তদ্ভব শব্দ
  2. খ) দেশি শব্দ
  3. গ) তৎসম শব্দ
  4. ঘ) বিদেশি শব্দ
সঠিক উত্তর:
গ) তৎসম শব্দ
উত্তর
সঠিক উত্তর:
গ) তৎসম শব্দ
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে তৎসম শব্দ

• তৎসম শব্দ:
- সংস্কৃত ব্যাকরণ অনুসরণ করে গঠিত পারিভাষিক শব্দকে তৎসম শব্দ বলা হয়।
- প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত যেসব বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃত ভাষার শব্দের অনুরূপ সেগুলোকেও তৎসম শব্দ বলে।
উল্লেখযোগ্য কয়েকটি তৎসম শব্দ: 
- অধ্যাদেশ
- গণপ্রজাতন্ত্রী
- মহাপরিচালক
- সচিবালয় ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি ( ২০২১ সংস্করণ)।