পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন২১
সিলেবাস
পৃথিবী সৃষ্টির ইতিহাস, কসমিক রে, ব্লাক হোল, হিগের কণা, বারিমণ্ডল, টাইড, বায়ুমণ্ডল, টেকটোনিক প্লেট, সাইক্লোন, সুনামি, বিবর্তন, সামুদ্রিক জীবন, মানবদেহ, রোগের কারণ ও প্রতিকার, সংক্রামক রোগ, রোগ জীবাণুর জীবনধারণ, মা ও শিশু স্বাস্থ্য, ইম্যুনাইজেশন এবং ভ্যাকসিনেশন, এইচআইভি, এইডস, টিবি, পোলিও, জোয়ার-ভাটা, এপিকালচার, সেরিকালচার, পিসিকালচার, হর্টিকালচার, ডায়োড, ট্রানজিস্টর, আইসি, আপেক্ষিক তত্ত্ব, ফোটন কণা ইত্যাদি। সোর্সঃ যেকোনো গাইড বই, ষষ্ঠ থেকে SSC & HSC বোর্ড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২১ প্রশ্ন

.
নিম্নের কোনটি নক্ষত্র নয়?
  1. ক) সূর্য
  2. খ) ব্যাটেলজিউস
  3. গ) প্রক্সিম সেন্টরাই
  4. ঘ) অ্যানড্রোমিডা
সঠিক উত্তর:
ঘ) অ্যানড্রোমিডা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অ্যানড্রোমিডা
ব্যাখ্যা

অ্যানড্রোমিডা একটি সর্পিলাকার ছায়াপথ (spiral galaxy)।
এর অবস্থান অ্যানড্রোমিডা তারামণ্ডলে। অপর নাম মেসিয়ার ৩১ বা এম৩১ (M31)।
জ্যোতির্বিদ চার্লে মেসিয়ে এর নাম অনুসারে এর নামকরণ করা হয়। একে আবার অনেক সময় গ্রেট নেবুলাও বলা হত।
বড় ছায়াপথদের মধ্যে অ্যানড্রোমিডা হল আমাদের ছায়াপথের সবচেয়ে নিকটবর্তী ছায়াপথ। নাম রাখা হয়েছিল পৌরাণিক রাজকুমারী অ্যানড্রোমিডার নাম অনুসারে।

.
কোন প্রতিষ্ঠান টি বাংলাদেশের ভূকম্প বলয় সম্বলিত মানচিত্র টি তৈরি করেন?
  1. ক) ফরাসি ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম
  2. খ) জাইকা
  3. গ) ইউএনডিপি
  4. ঘ) চায়না মেজর ব্রিজ কম্পানি
সঠিক উত্তর:
ক) ফরাসি ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম
উত্তর
সঠিক উত্তর:
ক) ফরাসি ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম
ব্যাখ্যা
১৯৮৯ সালে ফরাসি ইঞ্জিনিয়ারিং কনসাের্টিয়াম বাংলাদেশের ভূমিকম্প বলয় সম্বলিত মানচিত্র তৈরি করেন। এতে ৩টি বলয় দেখানাে হয়েছে। প্রথম বলয়কে “প্রলয়ঙ্করী”; দ্বিতীয় বলয়কে ‘বিপজ্জনক’ এবং তৃতীয় বলয়কে ‘লঘু' বলে বর্ণনা করেছেন।
.
ভূমিকম্পের তীব্রতা কোথায় বেশি?
  1. ক) কেন্দ্রে
  2. খ) উপকেন্দ্রে
  3. গ) ভূপৃষ্ঠে
  4. ঘ) কেন্দ্র‌ ও উপকেন্দ্রের মধ্যবর্তী স্থানে
সঠিক উত্তর:
খ) উপকেন্দ্রে
উত্তর
সঠিক উত্তর:
খ) উপকেন্দ্রে
ব্যাখ্যা
ভূমিকম্প কেন্দ্রের ঠিক সােজাসুজি উপরে অবস্থিত যে বিন্দুতে ভূমিকম্প তরঙ্গ প্রথম এসে পৌঁছায়, তাকে ভূমিকম্পের উপকেন্দ্র বলে। এই উপকেন্দ্রে ভূমিকম্পের তীব্রতা সবচেয়ে বেশি হয় এবং সেখান থেকে দূরত্ব অনুসারে তীব্রতা ক্রমশ কমতে থাকে।
.
বাংলাদেশে নিম্নের কোন অঞ্চলটিতে ভূমিকম্পের ঝুঁকির মাত্রা কম?
  1. ক) সিলেট
  2. খ) খুলনা
  3. গ) হবিগঞ্জ
  4. ঘ) সুনামগঞ্জ
সঠিক উত্তর:
খ) খুলনা
উত্তর
সঠিক উত্তর:
খ) খুলনা
ব্যাখ্যা

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী,
- ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে সিলেট, ময়মনসিংহ এবং রংপুর,ঢাকা, কুমিল্লা ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের কিছু্ অংশ।
এর মধ্যে সিলেট বিভাগের চারটি জেলায় বড় মাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে।
একইভাবে ময়মনসিংহ বিভাগের পাঁচটি জেলাও ভূমিকম্পের ঝুঁকির মধ্যে রয়েছে।
ঢাকা বিভাগের মধ্যে টাঙ্গাইল,গাজীপুর, নরসিংদী জেলার অংশ বিশেষ, পুরাে কিশােরগঞ্জ জেলা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা উচ্চ মাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে।
এ ছাড়া ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে আছে খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার উত্তরাংশ।
- মাঝারি মাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে ঢাকা, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নােয়াখালী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জের অংশ বিশেষ করে চট্টগ্রাম,বান্দরবান ও কক্সবাজার জেলা।
- ভূমিকম্পের কম ঝুঁকিতে রয়েছে দক্ষিণাঞ্চলের পুরাে অঞ্চল।
সূত্র: প্রথম আলো আর্কাইভ।

.
টেকটনিক প্লেট ও সাব প্লেটের মধ্যবর্তী স্থানকে কি বলে?
  1. ক) রেড লাইন
  2. খ) ফল্ট লাইন
  3. গ) রিস্ক লাইন
  4. ঘ) ইয়েলো লাইন
সঠিক উত্তর:
খ) ফল্ট লাইন
উত্তর
সঠিক উত্তর:
খ) ফল্ট লাইন
ব্যাখ্যা

ভূবিজ্ঞানীদের মতে, পৃথিবী প্লেট ও সাব-প্লেট দিয়ে গঠিত। এ রকম দু'টি প্লেটের মাঝখানে যে ফাঁক থাকে তাকে বলা হয় ফল্ট লাইন।
প্লেটগুলাে গতিশীল। দু'টি চলন্ত প্লেটের ফল্ট লাইনে পরস্পর সংঘর্ষ হলে অথবা হঠাৎ ফল্ট লাইনে শূন্য অবস্থার সৃষ্টি হলে ভূমিকম্প হয়।
বাংলাদেশ অবস্থান করছে ভারতীয়, ইউরেশীয় ও মিয়ানমারের টেকটনিক প্লেটের মধ্যে।
উৎসঃ ব্রিটানিকা.কম

.
কে প্রথম ঈশ্বর কণার ধারণা প্রদান করেন?
  1. ক) পিটার হিগস
  2. খ) সত্যেন্দ্রনাথ বসু
  3. গ) জগদীশচন্দ্র বসু
  4. ঘ) ডঃ মরিস বুকাইলি
সঠিক উত্তর:
খ) সত্যেন্দ্রনাথ বসু
উত্তর
সঠিক উত্তর:
খ) সত্যেন্দ্রনাথ বসু
ব্যাখ্যা

হিগস বা ঈশ্বর কনার সর্বপ্রথম ধারণা দেন সত্যেন্দ্রনাথ বসু ১৯২৪ সালে। তিনি এই বিষয় নিয়ে গবেষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা ল্যাবে।
২য় ধারণা দেন পিটার হিগজ ১৯৬৪ সালে।
২০১২সালে এই কণার অস্ত্বিত্ব আবিষ্কৃত হয়।

.
পৃথিবীর গভীরতম খাত -
  1. ক) মারিয়ানা ট্রেঞ্চ
  2. খ) পুয়ের্তো রিকো ট্রেঞ্চ
  3. গ) সোয়াচ অব নো গ্রাউন্ড
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) মারিয়ানা ট্রেঞ্চ
উত্তর
সঠিক উত্তর:
ক) মারিয়ানা ট্রেঞ্চ
ব্যাখ্যা
মারিয়ানা খাত (ইংরেজি: Mariana Trench) প্রশান্ত মহাসাগরের তলদেশের একটি খাত বা পরিখা। এটি বিশ্বের গভীরতম সমুদ্র খাত। এটি প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে মারিয়ানা দ্বীপপুঞ্জের ঠিক পূর্বে অবস্থিত। মারিয়ানা খাত একটি বৃত্তচাপের আকারে উত্তর-পূর্ব থেকে দক্ষিণ-পশ্চিমে প্রায় ২৫৫০ কিমি ধরে বিস্তৃত।
.
উল্কা ও কসমিক কনার সন্ধান পাওয়া গিয়েছে-
  1. ক) স্ট্রাটোমন্ডল এর ঊর্ধ্বস্তরে
  2. খ) আয়নমন্ডল এর ঊর্ধ্বস্তরে
  3. গ) ট্রপোমন্ডলের ঊর্ধ্বস্তরে
  4. ঘ) উপরের কোনোটিই নয়
সঠিক উত্তর:
খ) আয়নমন্ডল এর ঊর্ধ্বস্তরে
উত্তর
সঠিক উত্তর:
খ) আয়নমন্ডল এর ঊর্ধ্বস্তরে
ব্যাখ্যা
ওজোন স্তরের উপরে প্রায় ২২ মাইল পর্যন্ত বিস্তৃত যে স্তর সেটিই আয়ন স্তর নামে পরিচিত। এই স্তর কতগুলো আধানযুক্ত কণা সমষ্টি। বেতারতরঙ্গ আয়ন স্তর থেকে প্রতিফলিত হয়। এ স্তরের মাধ্যমেই বেতার সংবাদ আদান-প্রদান করা হয়ে থাকে। এ স্তরে উল্কা, কসমিক রে পাওয়া যায়।
.
ব্ল্যাক হোলের-
  1. ক) আয়তন বেশি ও ভর কম
  2. খ) আয়তন ও ভর কম
  3. গ) আয়তন কম‌ ও ভর বেশি
  4. ঘ) আয়তন ও ভর বেশি
সঠিক উত্তর:
গ) আয়তন কম‌ ও ভর বেশি
উত্তর
সঠিক উত্তর:
গ) আয়তন কম‌ ও ভর বেশি
ব্যাখ্যা

কৃষ্ণগহ্বর বা কৃষ্ণ বিবর (ব্ল্যাক হােল নামেও পরিচিত) মহাবিশ্বের অস্তিত্ব ও প্রকৃতি বিষয়ক একটি বহুল প্রচলিত ধারণা।
এই ধারণা অনুযায়ী কৃষ্ণগহ্বর মহাবিশ্বের এমন একটি বস্তু যা এত ঘন সন্নিবিষ্ট বা অতি ক্ষুদ্র আয়তনে এর ভর এত বেশি যে এর মহাকর্ষীয় শক্তি কোন কিছুকেই তার ভিতর থেকে বের হতে দেয় না, এমনকি তড়িৎচুম্বকীয়‌ বিকিরণকেও (যেমন: আলাে) নয়।
প্রকৃতপক্ষে এই স্থানে সাধারণ মহাকর্ষীয় বলের মান এত বেশি হয়ে যায় যে এটি মহাবিশ্বের অন্য সকল বলকে অতিক্রম করে। ফলে এ থেকে কোন কিছুই পালাতে পারে না।
অষ্টাদশ শতাব্দীতে প্রথম তৎকালীন মহাকর্ষের ধারণার ভিত্তিতে কৃষ্ণগহ্বরের অস্তিত্বের বিষয়টি উত্থাপিত হয়।

১০.
'On the Origin of Species' বইটি কত সালে প্রকাশিত হয়?
  1. ক) ১৮৫৮
  2. খ) ১৮৫৯
  3. গ) ১৮৫৭
  4. ঘ) ১৮৬১
সঠিক উত্তর:
খ) ১৮৫৯
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৮৫৯
ব্যাখ্যা

On the Origin of Species, published on 24 November 1859, is a work of scientific literature by Charles Darwin that is considered to be the foundation of evolutionary biology.
Darwin's book introduced the scientific theory that populations evolve over the course of generations through a process of natural selection.
Source: Britannica.com

১১.
মানুষের রক্তে বিলিরুবিনের স্বাভাবিক মাত্রা-
  1. ক) ০.২-০.৩ মিলিগ্রাম/ডেসিলিটার
  2. খ) ০.৩-০.৫ মিলিগ্রাম/ডেসিলিটার
  3. গ) ০.২-০.৮ মিলিগ্রাম/ডেসিলিটার
  4. ঘ) ০.৫-০.৯ মিলিগ্রাম/ডেসিলিটার
সঠিক উত্তর:
গ) ০.২-০.৮ মিলিগ্রাম/ডেসিলিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ০.২-০.৮ মিলিগ্রাম/ডেসিলিটার
ব্যাখ্যা

যকৃতের সর্বাপেক্ষা উল্লেখযােগ্য ব্যাধিলক্ষন জন্ডিস বা কামলা বা পান্ডুরােগ।
রক্তে অতিরিক্ত বিলিরুবিন জমা হইয়া জন্ডিস রােগের সৃষ্ট হয়।
রক্তে বিলিরুবিনের স্বাভাবিক মাত্রা ০.২-০.৮ মিলিগ্রাম/ডেসিলিটার।
এ মাত্রা ২ মিলিগ্রামের উপরে উঠলে চোখের সাদা অংশ হলুদ রং হয়। প্রস্রাবের রং হলুদ হয়।

১২.
এডিস মশার মাধ্যমে কোন রোগ বিস্তার লাভ করে?
  1. ক) ডায়রিয়া
  2. খ) যক্ষা
  3. গ) ম্যালেরিয়া
  4. ঘ) ডেঙ্গুজ্বর
সঠিক উত্তর:
ঘ) ডেঙ্গুজ্বর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ডেঙ্গুজ্বর
ব্যাখ্যা
এডিস মশা দ্বারা ডেঙ্গু জ্বর, জিকা জ্বর, পীত জ্বর এবং চিকনগুনিয়া রোগ ছড়ায়। সূত্রঃ ৩৮তম বিসিএসের অনুরূপ প্রশ্ন।
১৩.
DPT vaccine কোন রোগের প্রতিষেধক নয়?
  1. ক) ডিপথেরিয়া
  2. খ) পোলিওমাইলাইটিস
  3. গ) হুপিং কাশি
  4. ঘ) ধনুষ্টঙ্কার
সঠিক উত্তর:
খ) পোলিওমাইলাইটিস
উত্তর
সঠিক উত্তর:
খ) পোলিওমাইলাইটিস
ব্যাখ্যা
ডিপিটি টিকা (DPT Vaccine) তিনটি রােগ ডিপথেরিয়া, হুপিংকাশি এবং ধনুষ্টংকার-এর জন্য একত্রে একটি মাত্র টিকা দেওয়া হয়। টিকাটিতে ডিপথেরিয়া, ধনুষ্টংকার, হুপিংকফ রােগের জীবাণু ব্যাকটেরিয়াকে অকার্যকর করার উপাদান রয়েছে যা এ সকল রােগের জীবাণুকে মেরে ফেলে।
১৪.
একটি পূর্ণবয়স্ক (Term) নবজাতকের ওজন কত কম হলে LBW বাচ্চা বলা হয়?
  1. ক) ৩ কেজি
  2. খ) ২.৫ কেজি
  3. গ) ২ কেজি
  4. ঘ) ১.৫ কেজি
সঠিক উত্তর:
খ) ২.৫ কেজি
উত্তর
সঠিক উত্তর:
খ) ২.৫ কেজি
ব্যাখ্যা

A term used to describe an infant born weighing 5.5 pounds (2500 grams) or less.
A low birth weight may occur when an infant is born too early (premature). These infants may have an increased risk of serious health problems.
Smoking cigarettes, being exposed to secondhand tobacco smoke, drinking alcohol, and taking certain drugs during pregnancy can increase the risk of having an infant with a low birth weight.
Source: cancer.gov
সুতরাং দেখা যাচ্ছে ২.৫ কেজি বা তার কম ওজনের বাচ্চাদের LBW বাচ্চা বলা হয়।

১৫.
ট্রানজিস্টারে কয়টি p-n জাংশন থাকে?
  1. ক) একটি
  2. খ) দুটি
  3. গ) তিনটি
  4. ঘ) চারটি
সঠিক উত্তর:
খ) দুটি
উত্তর
সঠিক উত্তর:
খ) দুটি
ব্যাখ্যা
ট্রানজিস্টার একটি এক্টিভ সেমিকন্ডাক্টর ডিভাইস যা সেমিকন্ডাক্টর দ্বারা গঠিত। এর অভ্যন্তরে দুটি জাংশন রয়েছে। এটি হতে পারে n-p-n বা p-n-p জাংশন। এর তিনটি টার্মিনাল আছে।
১৬.
IC হল-
  1. ক) জার্মেনিয়া‌‌মের চিপ
  2. খ) আর্সেনাইডের চিপ
  3. গ) সিলিকনের চিপ
  4. ঘ) ম্যাঙ্গানিজের চিপ
সঠিক উত্তর:
গ) সিলিকনের চিপ
উত্তর
সঠিক উত্তর:
গ) সিলিকনের চিপ
ব্যাখ্যা
আই.সি. এর পূর্ণ নাম ইন্টিগ্রেটেড সার্কিট। আই.সি. কে সিলিকন চিপ বা চিপ বলা হয়। এটি এক ধরনের মাইক্রো ইলেকট্রনিকস ডিভাইস, যাতে অনেকগুলাে ট্রানজিস্টর, ডায়ােড, রেজিস্টর, ক্যাপাসিটর ইত্যাদি কম্পােনেন্ট সিলিকন চিপের উপর নির্মান করে জোড়া লাগানাে হয়। এটি দেখতে চ্যাপটা, ছােট, কালাে বা ধুসর রঙের হয়।
১৭.
আই.সি তে ইলেকট্রনিক ডিভাইস হিসেবে থাকে-
  1. ক) ট্রানজিস্টার
  2. খ) ডায়োড
  3. গ) রেজিস্টর
  4. ঘ) উপরের সবগুলি
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলি
ব্যাখ্যা
আই.সি এর পূর্ণ নাম ইন্টিগ্রেটেড সার্কিট। আই.সি কে সিলিকন চিপ বা চিপ বলা হয়। এটি এক ধরনের মাইক্রো ইলেকট্রনিক্স ডিভাইস যাতে অনেকগুলো ট্রানজিস্টর, রেজিস্টর, ডায়োর ক্যাপাসিটর ইত্যাদি কম্পনেন্ট সিলিকন চিপ এর উপর নির্মাণ করে জোড়া লাগানো হয়।
১৮.
ফোটন কণা-
  1. ক) ভরহীন
  2. খ) তড়িৎ নিরপেক্ষ
  3. গ) স্থিতিশীল
  4. ঘ) উপরের সবগুলি
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলি
ব্যাখ্যা
আলাে যে ক্ষুদ্র শক্তির প্যাকেট রুপে নির্গত হয় তাকে ফোটন বলে।
ফোটন ভরহীন, তড়িৎ নিরপেক্ষ স্থিতিশীল/সুস্থিত। ফোটন এর দুইটি সম্ভাব্য সমবর্তন দশা রয়েছে।
ফোটন এর কোনো চার্জ না থাকার কারনে তড়িৎ বা চুম্বক ক্ষেত্র প্রভাব বিস্তার করতে পারেনা। কোয়ান্টাম তত্ত্বের অপর নাম ফোটন তত্ত্ব।
১৯.
আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী নিচের কোনটিকে পরম ধরা হয়-
  1. ক) স্থান
  2. খ) সময়
  3. গ) ভর
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ঘ) কোনোটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা

চিরায়ত বলবিদ্যা অনুযায়ী স্থান,কাল এবং ভরকে পরম বলে ধরা হয়।
কিন্তু আলবার্ট আইনস্টাইন সর্বপ্রথম দাবী করেন যে পরমস্থান, পরমকাল এবং পরমভর বলতে কিছুই নেই।
- স্থান,কাল এবং ভর তিনটিকেই আপেক্ষিক ধরে তিনি তার বিখ্যাত আপেক্ষিকতা তত্ত্ব প্রস্তাব করেন।

২০.
নাসা কোন দেশের মহাকাশ গবেষণা সংস্থা?
  1. ক) জাপান।
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) যুক্তরাজ্য
  4. ঘ) রাশিয়া
সঠিক উত্তর:
খ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
খ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ গবেষণা সংস্থার নাম নাসা (NASA)। ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত এ সংস্থার সদর দফতর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
২১.
'কসমিক রে' কত সালে আবিষ্কৃত হয়?
  1. ক) ১৯০৮
  2. খ) ১৯১২
  3. গ) ১৯২৩
  4. ঘ) ১৯৩৬
সঠিক উত্তর:
খ) ১৯১২
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯১২
ব্যাখ্যা
Cosmic rays were discovered in 1912 by Victor Hess, when he found that an electroscope discharged more rapidly as he ascended in a balloon. He attributed this to a source of radiation entering the atmosphere from above, and in 1936 was awarded the Nobel prize for his discovery.
Source: srl.caltech.edu