পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, বুদ্ধদেব বসু। সোর্সঃ যেকোনো গাইড বই এবং সাথে যেকোনো একজন একাডেমিক ব্যক্তির বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
রবীন্দ্রনাথের পরে বাংলা সাহিত্যের সব্যসাচী লেখক বলা হয় কাকে?
  1. ক) বুদ্ধদেব বসু
  2. খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  3. গ) কাজী নজরুল ইসলাম
  4. ঘ) হুমায়ুন কবির
সঠিক উত্তর:
ক) বুদ্ধদেব বসু
উত্তর
সঠিক উত্তর:
ক) বুদ্ধদেব বসু
ব্যাখ্যা
রবীন্দ্রনাথের পরে বাংলা সাহিত্যের সব্যসাচী লেখক বলা হয় বুদ্ধদেব বসুকে। তিনি একাধারে কবি, গল্পকার, প্রাবন্ধিক, নাট্যকার, অনুবাদক, সম্পাদক ও সাহিত্য সমালোচক ছিলেন।
Source: LiveMCQ Lecture
.
'বৌঠাকুরাণীর হাট' উপন্যাসটি কত সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়?
  1. ক) ১৮৮১
  2. খ) ১৮৮২
  3. গ) ১৮৮৩
  4. ঘ) ১৮৮৪
সঠিক উত্তর:
গ) ১৮৮৩
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৮৮৩
ব্যাখ্যা
'বৌঠাকুরাণীর হাট' উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত প্রথম উপন্যাস। এটি ১৮৮১-১৮৮২ খ্রিষ্টাব্দে 'ভারতী' পত্রিকায় প্রথম ছাপা হয়। ১৮৮৩ সালে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়। এর উল্লেখযোগ্য চরিত্রগুলো হচ্ছে - বসন্ত রায়, উদয়াদিত্য, বিভা ইত্যাদি৷
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
.
নিচের কোনটি বুদ্ধদেব বসুর গল্পগ্রন্থ?
  1. ক) কালের পুতুল
  2. খ) নদীর স্বপ্ন
  3. গ) হঠাৎ আলোর ঝলকানি
  4. ঘ) হাওয়া বদল
সঠিক উত্তর:
ঘ) হাওয়া বদল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) হাওয়া বদল
ব্যাখ্যা
বুদ্ধদেব বসুর রচিত গল্পগ্রন্থগুলো হলো- অভিনয় নয় (১৯৩০), রেখাচিত্র (১৯৩১), হাওয়া বদল (১৯৪৩) ইত্যাদি। কালের পুতুল এবং হঠাৎ আলোর ঝলকানি তার রচিত প্রবন্ধ গ্রন্থ। নদীর স্বপ্ন হলো তার রচিত কবিতা।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
.
বুদ্ধদেব বসুর অনুবাদ কাব্য নয় কোনটি?
  1. ক) কালিদাসের মেঘদূত
  2. খ) হেন্ডালিনের কবিতা
  3. গ) বন্দীর বন্দনা
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) বন্দীর বন্দনা
উত্তর
সঠিক উত্তর:
গ) বন্দীর বন্দনা
ব্যাখ্যা
বুদ্ধদেব বসুর অনুবাদ কাব্য হলো কালিদাসের মেঘদূত, হেন্ডালিনের কবিতা ইত্যাদি৷ বন্দীর বন্দনা তার রচিত কাব্যগ্রন্থ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
.
রবীন্দ্রনাথের 'শান্তিনিকেতন' কত সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়?
  1. ক) ১৯২১
  2. খ) ১৯০১
  3. গ) ১৯১১
  4. ঘ) ১৯২২
সঠিক উত্তর:
ক) ১৯২১
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯২১
ব্যাখ্যা
শান্তিনিকেতন পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুর শহরের নিকট একটি আশ্রম। রবীন্দ্রনাথের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর ১৮৬৩ সালে এ আশ্রম প্রতিষ্ঠা করেন। রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তীতে ১৯০১ সালে শান্তিনিকেতন নামে নতুন উদ্যমে এটি পরিচালনা করেন। এটি ১৯২১ সালে 'বিশ্বভারতী' বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
'নাগরিক কবি' বলা হয় কাকে?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  3. গ) বুদ্ধদেব বসু
  4. ঘ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
সঠিক উত্তর:
গ) বুদ্ধদেব বসু
উত্তর
সঠিক উত্তর:
গ) বুদ্ধদেব বসু
ব্যাখ্যা
বুদ্ধদেব বসুকে নাগরিক কবি বলা হয়৷ তার কাব্যে সমাজচেতনা বিশেষভাবে প্রকাশ না পেলেও বাস্তববাদিতা ও নাগরিক চেতনা প্রকাশে সর্বগ্রহণ্য৷ তার রচিত কাব্যগ্রন্থ গুলো হলো~ কঙ্কাবতী, দময়ন্তী, মরচেপড়া পেরেকের গান, যে আঁধার আলোর অধিক, স্বাগত বিদায়, একদিন: চিরদিন, মর্মবাণী, বন্দীর বন্দনা ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
.
'কুমুদিনী' কোন উপন্যাসের নায়িকা?
  1. ক) বিষবৃক্ষ
  2. খ) চোখের বালি
  3. গ) গোরা
  4. ঘ) যোগাযোগ
সঠিক উত্তর:
ঘ) যোগাযোগ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) যোগাযোগ
ব্যাখ্যা
যোগাযোগ (১৯২৬) রবীন্দ্রনাথ ঠাকুরের একটি সামাজিক উপন্যাস৷ প্রকাশকালে এর নাম ছিলো 'তিন পুরুষ'৷ এই উপন্যাসের নায়ক মধুসূদন এবং নায়িকা কুমুদিনী৷
Source: LiveMCQ Lecture
.
'চিত্রাঙ্গদা' রবীন্দ্রনাথের কি ধরনের রচনা?
  1. ক) কাব্যনাট্য
  2. খ) উপন্যাস
  3. গ) ছোটগল্প
  4. ঘ) প্রবন্ধ
সঠিক উত্তর:
ক) কাব্যনাট্য
উত্তর
সঠিক উত্তর:
ক) কাব্যনাট্য
ব্যাখ্যা
চিত্রাঙ্গদা (১৮৯২) রবীন্দ্রনাথের রচিত কাব্যনাট্য। মণিপুর রাজকন্যা চিত্রাঙ্গদা ও অর্জুনের পৌরাণিক প্রণয়কাহিনী অবলম্বনে রচিত৷ এই নাটকে নারীর মর্যাদা ও আত্মসম্মান প্রধান হয়ে উঠেছে৷ পরবর্তীকালে একই কাহিনী নিয়ে রবীন্দ্রনাথ 'চিত্রঙ্গদা' (১৯৩৬) নৃত্যনাট্য রচনা করেন৷
Source: LiveMCQ Lecture