পরীক্ষা আর্কাইভ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

পরীক্ষাবিসিএস জব সল্যুশন - রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়45 minutes
মোট প্রশ্ন৪৫
সিলেবাস
পরীক্ষা - ২: পরীক্ষার টপিক: ৩০ - ৩৪তম বিসিএসের প্রশ্নগুলোর উপর রিভিশন পরীক্ষা। [Live MCQ আর্কাইভ থেকে ব্যাখ্যা এবং রেফারেন্সসহ সমাধান পড়ে পরীক্ষা দিন।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

বিসিএস জব সল্যুশন - রিভিশন · তারিখ অনির্ধারিত · ৪৫ প্রশ্ন

.
চর্যাপদের কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন?
  1. ক) গোবিন্দ দাস
  2. খ) ভুসুকু পা
  3. গ) কায়কোবাদ
  4. ঘ) কাহ্ন পা
সঠিক উত্তর:
খ) ভুসুকু পা
উত্তর
সঠিক উত্তর:
খ) ভুসুকু পা
ব্যাখ্যা
- বাংলা সাহিত্যের প্রাচীন গ্রন্থ 'চর্যাপদ'।
- দ্বিতীয় সর্বোচ্চ পদ রচনা করেন ভুসুকুপা ৮টি।
- তার ৪৯ নং পদে পদ্মা (পঁউআ) খালের নাম আছে। ''বঙ্গাল দেশ'' ও ''বাঙ্গালী''র কথা আছে।
- মুহম্মদ শহীদুল্লাহ অনুমান করছেন তিনি পূর্ববঙ্গের।
- এছাড়া বিভিন্ন গবেষকদের মতেও ভুসুকুপা নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'সত্যের মতো বদমাশ' ছোটগল্পের রচয়িতা নিচের কোন লেখক?
  1. ক) আজিজুল হক
  2. খ) আজিজুল জলিল পাশা
  3. গ) সৈয়দ শামসুল হক
  4. ঘ) আবদুল মান্নান সৈয়দ
সঠিক উত্তর:
ঘ) আবদুল মান্নান সৈয়দ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আবদুল মান্নান সৈয়দ
ব্যাখ্যা
কবি, প্রাবন্ধিক, গবেষক, সাহিত্য-সমালোচক আবদুল মান্নান সৈয়দ ১৯৪৩ সালের ৩ আগস্ট পশ্চিম বঙ্গের চবিবশ পরগনায় জন্মগ্রহণ করেন।
- তিনি প্রথম জীবনে অশোক সৈয়দ ছদ্মনামে লিখতেন।
- আবদুল মান্নান সৈয়দ ১৯৬০ সাল থেকে কবিতা লেখা শুরু করেন এবং পাঁচ দশক ধরে লেখা অব্যহত রাখেন। তাঁর প্রথম গ্রন্থ জন্মান্ধ কবিতাগুচ্ছ প্রকাশিত হয় ১৯৬৭ সালে। 
- কবিতা, উপন্যাস, গল্প, প্রবন্ধ-গবেষণা, কাব্যনাটক, স্মৃতিকথাসহ তাঁর গ্রন্থের সংখ্যা দেড় শতাধিক।
তাঁর উল্লেখযোগ্য ছোটগল্প-
- সত্যের মতো বদমাশ (১৯৬৮),
- চলো যাই পরোক্ষে (১৯৭৩),
- মৃত্যুর অধিক লাল ক্ষুধা (১৯৭৭);

গ্রন্থ:
- কবিতা জন্মান্ধ কবিতাগুচ্ছ (১৯৬৭),
- নির্বাচিত কবিতা (১৯৭৫),
- কবিতা কোম্পানি প্রাইভেট লিমিটেড (১৯৮২),
- পরাবাস্তব কবিতা (১৯৮২),
- পার্ক স্ট্রিটে এক রাত্রি (১৯৮৩),
- মাছ সিরিজ (১৯৮৪),
- নির্বাচিত কবিতা (২০০২);


উপন্যাস
- পরিপ্রেক্ষিতের দাসদাসী (১৯৭৪),
- অ-তে অজগর (১৯৮২),
- গভীর গভীরতর অসুখ (১৯৮৩),
- ক্ষুধা প্রেম আগুন (১৯৪৪),
- শ্রাবস্তীর দিনরাত্রি (১৯৯৮);

প্রবন্ধমূলক গবেষণা
- জীবনানন্দ দাশের কবিতা (১৯৭৪).
- নজরুর ইসলাম: কবি ও কবিতা,
- করতলে মহাদেশ (১৯৭৯),
- ছন্দ (১৯৮৫), রবীন্দ্রনাথ (২০০১),
- আবদুল গনি হাজারী (১৯৮৯),
- সৈয়দ মুর্তজা আলী (১৯৯০),
- প্রবোধচন্দ্র সেন ((১৯৯৪);

নাটক/কাব্যনাটক 
- চাকা (১৯৮৫),
- নাট্যগুচ্ছ (১৯৯১),
- কবি ও অন্যেরা (১৯৯৬); 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।
.
কবি জসীমউদ্‌দীন রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
  1. ক) নক্সী কাঁথার মাঠ
  2. খ) রাখালী
  3. গ) চৈতালী
  4. ঘ) সোজন বাদিয়ার ঘাট
সঠিক উত্তর:
খ) রাখালী
উত্তর
সঠিক উত্তর:
খ) রাখালী
ব্যাখ্যা
জসীমউদ্‌দীন
- তিনি ১৯০৩ সালের ১ জানুয়ারি  ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। 
- জসীমউদ্দীনের কর্মজীবন শুরু হয় পল্লিসাহিত্যের সংগ্রাহক হিসেবে।
- কলেজজীবনে ‘কবর’ কবিতা রচনা করে তিনি বিপুল খ্যাতি অর্জন করেন।
- তাঁর প্রথম কাব্যগ্রন্থ রাখালী প্রকাশিত হয় ১৯২৭ সালে। 
তাঁর প্রধান গ্রন্থগুলি হলো:

- নক্সী কাঁথার মাঠ
- সোজন বাদিয়ার ঘাট
- রঙিলা নায়ের মাঝি
- মাটির কান্না
- সুচয়নী
- পদ্মা নদীর দেশে
- ভয়াবহ সেই দিনগুলিতে
- পদ্মাপার
- বেদের মেয়ে
- পল্লীবধূ 
- গ্রামের মায়া
- ঠাকুর বাড়ির আঙিনায়
- ডালিম কুমার

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া
.
আলাওলের 'তোহফা' কে কি ধরনের কাব্য বলা হয়?
  1. ক) প্রণয়কাব্য
  2. খ) নীতিকাব্য
  3. গ) আত্মজীবনী
  4. ঘ) জঙ্গনামা
সঠিক উত্তর:
খ) নীতিকাব্য
উত্তর
সঠিক উত্তর:
খ) নীতিকাব্য
ব্যাখ্যা
 আলাওল (আনু. ১৬০৭-১৬৮০) মধ্যযুগীয় বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি।
- আলাওল মধ্যযুগের সর্বাধিক গ্রন্থপ্রণেতা। তাঁর মোট কাব্যসংখ্যা সাত।

সেগুলির মধ্যে আখ্যানকাব্য হচ্ছে
- পদ্মাবতী (১৬৪৮),
- সতীময়না-লোর-চন্দ্রানী (১৬৫৯),
- সপ্তপয়কর (১৬৬৫),
- সয়ফুলমুলুক বদিউজ্জামাল (১৬৬৯) ও
- সিকান্দরনামা (১৬৭৩);

নীতিকাব্য
- তোহফা (১৬৬৪)

সঙ্গীতবিষয়ক কাব্য
- রাগতালনামা।

এ ছাড়াও বৈষ্ণবপদের অনুরূপ তাঁর কিছু গীতিকবিতা আছে।
- রাগতালনামা ও গীতিকবিতাগুলি তাঁর মৌলিক রচনা, অন্যগুলি অনুবাদমূলক।
- 'পদ্মাবতী' কাব্যটি মালিক মুহম্মদ জায়সীকৃত হিন্দি পদুমাবত, 'সতীময়না-লোর-চন্দ্রানী' সাধনকৃত 'মৈনাসত', 'সপ্তপয়কর' নিজামী গঞ্জভীকৃত ফারসি 'হফত্ পয়কর', 'তোহফা' ইউসুফ গদাকৃত ফারসি তুহুফ-ই-নসাঈহ, সয়ফুলমুলুক বদিউজ্জামাল গাওয়াসীকৃত ফারসি সয়ফুলমুলুক বদিউজ্জামাল এবং সিকান্দরনামা নিজামী গঞ্জভীকৃত ফারসি সিকান্দরনামা অনুসরণে রচিত।


উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
উইলিয়াম কেরি নিচের কোন কলেজের অধ্যক্ষ ছিলেন?
  1. ক) হিন্দু কলেজ
  2. খ) ফোর্ট উইলিয়াম কলেজ
  3. গ) লর্ড রিপন কলেজ
  4. ঘ) প্রেসিডেন্সি কলেজ
সঠিক উত্তর:
খ) ফোর্ট উইলিয়াম কলেজ
উত্তর
সঠিক উত্তর:
খ) ফোর্ট উইলিয়াম কলেজ
ব্যাখ্যা
ফোর্ট উইলিয়াম কলেজ
- লর্ড ওয়েলেসলী ১৮০০ সালে কলকাতায় ফোর্ট উইলিয়ম কলেজ প্রতিষ্ঠা করেন। 
- বাংলাসহ ভারতের অনেক ভাষা বিশেষজ্ঞ ও ধর্মপ্রচারক উইলিয়ম কেরীকে স্থানীয় ভাষা বিভাগের প্রধান নিয়োগ করা হয়।
- ১৮০১ সালের মে মাসে উইলিয়াম কেরী ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের অধ্যাপক নিযুক্ত হন।
- পরবর্তীতে ১৮০৫ সালের মধ্যে কলেজে মোট ১২টি অনুষদ খোলা হয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
Choose the nearest opposite word of 'Hate' from the given options:
  1. ক) Concern
  2. খ) loathe
  3. গ) affectionate
  4. ঘ) Abhor
সঠিক উত্তর:
গ) affectionate
উত্তর
সঠিক উত্তর:
গ) affectionate
ব্যাখ্যা
♦ The opposite word of 'Hate' is - Affectionate. (Having or displaying warmth or affection) বাংলায় স্নেহবান হওয়া। 

• Hate: [verb]
English meaning: To dislike someone or something very much.
Bangla meaning: ঘৃণা করা
Example sentence: She hated the cold, dark days of winter.

প্রশ্নে উল্লেখিত বাকি অপশন গুলোর অর্থ 
- Abhor: ঘৃণা করা
- Concern: উদ্বেগ
- loathe: তীব্র ঘৃণা করা। 
.
Out of the four alternatives, choose the one which can be substituted for the given words/sentence: - 'A short poem expressing personal thoughts and intense feelings of a single speaker' can be termed as-
  1. ক) Ode
  2. খ) Lyric
  3. গ) Ballad
  4. ঘ) Hymn
সঠিক উত্তর:
খ) Lyric
উত্তর
সঠিক উত্তর:
খ) Lyric
ব্যাখ্যা
♦ 'A short poem expressing personal thoughts and intense feelings of a single speaker' can be termed as- - Lyric.

Lyric: Lyric is a short poem which expresses personal or subjective thoughts and intense feelings of a single speaker.
- It is identical to a song sung with a lyre.
- It does not tell a story.
- Elegies, odes, and sonnets are all important kinds of lyric poetry.

Source: ABC of English Literature & Britannica.
.
Which one is the Bengali meaning of the word 'Adherence'?
  1. ক) বিরোধ
  2. খ) অস্বীকার করা
  3. গ) বর্জন করা
  4. ঘ) আনুগত্য
সঠিক উত্তর:
ঘ) আনুগত্য
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আনুগত্য
ব্যাখ্যা
♦ Adherence এর Bengali meaning হলো - আনুগত্য।

• Adherence (Noun):
English Meaning: Attachment or commitment to a person, cause, or belief.
Bangla Meaning: বিশ্বস্ততা, আনুগত্য, আসঙ্গ, আসঞ্জন। 
Example Sentence: Ceremony implies honor, and honor implies adherence to traditions.

Source: Oxford Dictionary, Bangla Academy Dictionary.
.
Of the four alternatives, find the one that best fits into the blank space: I'm not going to _____ their smoking any longer.
  1. ক) pass by
  2. খ) fall back
  3. গ) see through
  4. ঘ) put up with
সঠিক উত্তর:
ঘ) put up with
উত্তর
সঠিক উত্তর:
ঘ) put up with
ব্যাখ্যা
♦ Here, 'Put up with' is an appropriate phrase to fill in the blank.

• Complete sentence: I'm not going to put up with their smoking any longer.

• Put up with (Phrase)
English Meaning: tolerate or endure something.
বাংলায়, মেনে নেয়া বা সহ্য করা । 

Synonym: tolerate, take, stand, stand for, accept, stomach, swallow, endure, bear, brook, support

Example: I'm too tired to put up with any nonsense

Source: Oxford Dictionary
১০.
Choose the nearest one with the same meaning as 'speed up' from the given options.
  1. ক) Dwindle
  2. খ) Accelerate
  3. গ) Veracious
  4. ঘ) Plummet
সঠিক উত্তর:
খ) Accelerate
উত্তর
সঠিক উত্তর:
খ) Accelerate
ব্যাখ্যা
♦ Speed up এর nearest same meaning হলো - Accelerate

• Accelerate (Verb)
English Meaning: (especially of a vehicle) begin to move more quickly.
Bangla Meaning: গতি বাড়ানো; ত্বরান্বিত করা।
Synonym: speed up, hurry up, get faster, move faster, go faster, drive faster, get a move on
Example Sentence: inflation started to accelerate

• Accelerate এর আরও কিছু Synonyms ও Antonyms: 
Synonyms: Grow rapidly (দ্রুত বৃদ্ধি), Burgeon (দ্রুত বিকশিত হওয়া), Escalate (ধাপে ধাপে বৃদ্ধি পাওয়া; তীব্রতর হওয়া), Gain (লাভ করা), Accelerate (গতি বৃদ্ধি করা)।
Antonyms: Decrease (কমা; হ্রাস করা বা পাওয়া), Dwindle (হ্রাস পাওয়া). Die out (লুপ্ত হওয়া), Plummet (কমে যাওয়া), Downsize (ছোট করা, হ্রাস করা)।

উল্লেখিত অপশন এর অন্য শব্দটির অর্থ 
- Veracious: সত্য, যথার্থ

Source: Oxford Dictionary, Bangla Academy Dictionary
১১.
Although change often unfolds in ____and starts, organizations can learn to improve.
  1. ক) shape
  2. খ) fits
  3. গ) time
  4. ঘ) odds
সঠিক উত্তর:
খ) fits
উত্তর
সঠিক উত্তর:
খ) fits
ব্যাখ্যা
♦ উল্লেখিত প্রশ্নে শূন্যস্থান এ fits বসবে।

• In fits and start একটি phrase.

• By/In fits and start (Phrase)
- English Meaning: With irregular bursts of activity.
- Bangla meaning: থেকে থেকে, অনিয়মিতভাবে।
- Example Sentence: The economy was recovering in fits and starts.

Source: Oxford Dictionary & Bangla Academy Dictionary
১২.
Identify the incorrect word/phrase indicated by (1), (2), (3) or (4) in the following sentence: ’’According to experts, a good way to improve vocabulary is by read newspaper.”
  1. ক) to (1)
  2. খ) improve (2)
  3. গ) by (3)
  4. ঘ) read (4)
সঠিক উত্তর:
ঘ) read (4)
উত্তর
সঠিক উত্তর:
ঘ) read (4)
ব্যাখ্যা
♦ উল্লেখিত বাক্যে incorrect word টি হলো - read.

• By এর পর gerund হবে।
- By + verb+ ing.
- সেহেতু read না হয়ে reading হবে।

Example: 
- According to experts a good way to improve vocabulary is by watching TV.
১৩.
Put the appropriate preposition for the sentence given below: Some singers sink ____ oblivion in the course of time because of their choice of works.
  1. ক) into
  2. খ) on
  3. গ) under
  4. ঘ) from
সঠিক উত্তর:
ক) into
উত্তর
সঠিক উত্তর:
ক) into
ব্যাখ্যা
♦ উল্লেখিত প্রশ্নে appropriate preposition টি হবে - into.

• Complete sentence: Some singers sink into oblivion in the course of time because of their choice of works.

• এখানে 'sink into oblivion' একটি phrase.
- Bangla meaning: বিলীন হয়ে যাওয়া।
- Context এর স্বার্থে phrase complete করতে এখানে into হবে।
১৪.
Choose the best translation of 'The authorities took him to task.' from the alternatives below-
  1. ক) কর্তৃপক্ষ তাকে কাজ দিলো
  2. খ) কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো
  3. গ) কর্তৃপক্ষ তাকে বহিষ্কার করলো
  4. ঘ) কর্তৃপক্ষ তাকে বিদায় করে দিলো
সঠিক উত্তর:
খ) কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো
উত্তর
সঠিক উত্তর:
খ) কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো
ব্যাখ্যা
♦ উল্লেখিত প্রশ্নে 'The authorities took him to task.' বাক্যটির বাংলা অনুবাদ হলো - কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো।

• Take someone to task for something 
- English meaning: To criticize someone
- Bangla meaning: কাউকে তিরস্কার করা 

English: The authorities took him to task.
Bangla meaning: কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো।

Source: Cambridge Dictionary.
১৫.
The only error in the sentence 'Poly as well as her friends have done well in the exam' is-
  1. ক) as well as
  2. খ) friends
  3. গ) have
  4. ঘ) done
সঠিক উত্তর:
গ) have
উত্তর
সঠিক উত্তর:
গ) have
ব্যাখ্যা
♦ The only error in the sentence 'Poly as well as her friends have done well in the exam' is - have.

With, together with, as well as, along with, in addition to, accompanied by দ্বারা কোনো noun/pronoun যুক্ত হলে পরবর্তী verb প্রথম subject অনুযায়ী হয়। 
- এখানে have এর পরিবর্তে has বসবে। 

Example: 
Incorrect: The Headmaster along with the students have planted saplings.
Correct: The Headmaster along with the students has planted saplings.

১৬.
Choose the appropriate phrase for the blank space from the given options: ______ his predecessor, Rehan has little appetite for foreign travel.
  1. ক) In contrast by
  2. খ) In contrast as
  3. গ) In contrast of
  4. ঘ) In contrast to
সঠিক উত্তর:
ঘ) In contrast to
উত্তর
সঠিক উত্তর:
ঘ) In contrast to
ব্যাখ্যা
♦ উল্লেখিত প্রশ্নের শূন্যস্থান এ - In contrast to বসবে।
 
• In contrast to
- English meaning: It is used when you are comparing two things or people and saying that the second one is very different from the first.
- Bangla meaning: বিপরীতে

- Example Sentence: In contrast to his predecessor, Rehan has little appetite for foreign travel.

অতএব, প্রদত্ত শূন্যস্থানে 'in contrast to' বসবে।
১৭.
The Synonym of 'Cynical' is-
  1. ক) Disenchanted
  2. খ) Gullible
  3. গ) Credulous
  4. ঘ) Delicacy
সঠিক উত্তর:
ক) Disenchanted
উত্তর
সঠিক উত্তর:
ক) Disenchanted
ব্যাখ্যা
♦ Synonym of 'Cynical' is - Disenchanted.

Disenchanted  
English meaning: No longer believing in the value of something
Bangla meaning: মোহমুক্তি

- Antonyms of Cynical - Gullible, optimistic, credulous etc.
- Synonyms of Cynical - Pessimistic, bitter, resentful, soured, distorted, disenchanted, disillusioned, disappointed, skeptical, distrustful, suspicious, misanthropic.

• অন্য অপশন এর অর্থ 
- Delicacy: মাধুর্যময় কথা


Source: Oxford & Cambridge & Accessible Dictionary
১৮.
'The English' refers to-
  1. ক) the English manners
  2. খ) the English society
  3. গ) the English people
  4. ঘ) the English language
সঠিক উত্তর:
গ) the English people
উত্তর
সঠিক উত্তর:
গ) the English people
ব্যাখ্যা
♦ 'The English' refers to - the English people.

• The English refers to the English people who are the residents of England.
- The English বলতে বুঝায় England এ বসবাসরত মানুষ
১৯.
Pick the word that is antonym of the word 'autocratic'?
  1. ক) arbitrary
  2. খ) tyrannical
  3. গ) democratic
  4. ঘ) totalitarian
সঠিক উত্তর:
গ) democratic
উত্তর
সঠিক উত্তর:
গ) democratic
ব্যাখ্যা
♦ The antonym of the word 'autocratic' is - democratic.

• Democratic: [adjective]
- English meaning: A person or a group that is democratic believes in, encourages, or supports freedom and equality between people and groups
- Bangla meaning: গণতান্ত্রিক।

• প্রশ্নে উল্লেখিত বাকি অপশন গুলোর অর্থ: 
- Arbitrary একনায়কসুলভ; স্বেচ্ছাচারী, স্বৈরাচারী।
- Tyrannical নির্মম, স্বৈরশাসক-সম্বন্ধীয় বা সদৃশ, হুমকি বা বলপ্রয়োগে আনুগত্য অর্জনকারী, জালিমি, জুলুমবাজ, স্বৈরশাসকসুলভ।
- Totalitarian সমগ্রতাবাদী, যে রাজনৈতিক দল একটি দল ভিন্ন অন্য কোনো প্রতিদ্বন্দ্বী দলকে মানতে রাজি নয়।

Source: Cambridge, Oxford & Accessible Dictionary.
২০.
Students had better ______ their syllabus before the Examination.
  1. ক) got
  2. খ) gotten
  3. গ) gets
  4. ঘ) get
সঠিক উত্তর:
ঘ) get
উত্তর
সঠিক উত্তর:
ঘ) get
ব্যাখ্যা
♦ উল্লেখিত বাক্যের শূন্যস্থান এ - get বসবে।

Complete sentence: Students had better get their syllabus before the Examination.
 
-Had better এর পরে verb এর base form বসে। 
যেমন- You had better stay here.

অতএব শূন্যস্থানে get বসবে। 

Other example: Travellers had better get their reservations well in advance if they want to fly during the Eid holidays.
২১.
তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের ৫ গুণ হলে সংখ্যা তিনটির সমষ্টি কত?
  1. ক) ১০
  2. খ) ১২
  3. গ) ১৪
  4. ঘ) ১৬
সঠিক উত্তর:
খ) ১২
উত্তর
সঠিক উত্তর:
খ) ১২
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের ৫ গুণ হলে সংখ্যা তিনটির সমষ্টি কত?

সমাধান: 
মনে করি,
তিনটি ক্রমিক সংখ্যা যথাক্রমে ক - ১, ক, ক + ১

প্রশ্নমতে,
(ক - ১) × ক × (ক + ১) = ৫ × (ক - ১ + ক + ক + ১)
বা, ক(ক - ১) = ৫ × ৩ক
বা, ক - ১ = ১৫
বা, ক = ১৬
∴ ক = ৪

∴ সংখ্যা তিনটি হলো ৩, ৪, ৫

∴ সংখ্যা তিনটির সমষ্টি = (৩ + ৪ + ৫) = ১২
২২.
যদি A = {5, 15, 20, 30} এবং B = {3, 5, 15, 18, 20} হয় তবে (A ∩ B) এর প্রকৃত উপসেট কয়টি?
  1. ক) 8
  2. খ) 6
  3. গ) 15
  4. ঘ) 7
সঠিক উত্তর:
ঘ) 7
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 7
ব্যাখ্যা
প্রশ্ন: যদি A = {5, 15, 20, 30} এবং B = {3, 5, 15, 18, 20} হয় তবে (A ∩ B) এর প্রকৃত উপসেট কয়টি?


সমাধান:
দেওয়া আছে,
A = {5, 15, 20, 30}
B = {3, 5, 15, 18, 20}

এখন,
(A ∩ B) = {5, 15, 20, 30} ∩ {3, 5, 15, 18, 20}
= {5, 15, 20}

(A ∩ B) এর উপাদান সংখ্যা, n = 3

আমরা জানি,
(A ∩ B) এর প্রকৃত উপসেট = 2n - 1
= 23 - 1
= 8 - 1
= 7
২৩.
x4 - x2 + 1 = 0 হলে = কত?
  1. ক) √3
  2. খ) 2√3
  3. গ) 0
  4. ঘ) 3
সঠিক উত্তর:
গ) 0
উত্তর
সঠিক উত্তর:
গ) 0
ব্যাখ্যা
প্রশ্ন: x4 - x2 + 1 = 0 হলে = কত?

সমাধান:
x4 - x2 + 1 = 0 
বা, x4 + 1 = x2
বা, x4/x2 + 1/x2 = 1
বা, x2 + 1/x2 = 1
বা, (x + 1/x)2 - 2 . x . 1/x = 1
বা, (x + 1/x)2 - 2 = 1
বা, (x + 1/x)2 = 3
∴ x + 1/x = √3


এখন,
√3(x3 + 1/x3)
= √3 × {(x + 1/x)3 - 3 . x .1/x (x + 1/x)}
= √3 × {(√3)3 - 3√3}
= √3 × (3√3 - 3√3)
= √3 × 0
= 0
২৪.
দুটি সংখ্যার যোগফল 53 এবং তাদের গুণফল 646 হলে সংখ্যা দুটি কত?
  1. ক) 36, 17
  2. খ) 34, 19
  3. গ) 32, 21
  4. ঘ) 35, 18
সঠিক উত্তর:
খ) 34, 19
উত্তর
সঠিক উত্তর:
খ) 34, 19
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার যোগফল 53 এবং তাদের গুণফল 646 হলে সংখ্যা দুটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যা দু’টি x ও y

১ম শর্তমতে,
x + y = 53 .................... (1)

২য় শর্তমতে,
xy = 646 ....................... (2)

আমরা জানি,
(x - y)2 = (x + y)2 - 4xy
⇒ (x - y)2 = (53)2 - 4 × 646
⇒ (x - y)2 = 2809 - 2584
⇒ (x - y)2 = 225
∴ x - y = 15

(1) নং ও (2) নং যোগ করে পাই,
x + y + x - y = 53 + 15
⇒ 2x = 68
∴ x = 34

(1) নং হতে পাই,
x + y = 53
⇒ 34 + y = 53
∴ y = 19

∴ সংখ্যা দুটি 34, 19
২৫.
যখন ঘড়িতে রাত ৯টা বাজে তখন ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণটি হলো-
  1. ক) ১২০°
  2. খ) ৯০°
  3. গ) ২৭০°
  4. ঘ) ৭৫°
সঠিক উত্তর:
খ) ৯০°
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯০°
ব্যাখ্যা
প্রশ্ন: যখন ঘড়িতে রাত ৯টা বাজে তখন ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণটি হলো-

সমাধান:
আমরা জানি,
মধ্যবর্তী কোণ = ৩৬০° - Ι{(১১M - ৬০H)/২}Ι°
= ৩৬০° - Ι{(১১ × ০ - ৬০ × ৯)/২}Ι°
= ৩৬০°- Ι- ২৭০°Ι
= ৩৬০°- ২৭০°
= ৯০°
২৬.
  হলে a = কত?
  1. ক) 3
  2. খ) 9
  3. গ) 27
  4. ঘ) 1/3
সঠিক উত্তর:
গ) 27
উত্তর
সঠিক উত্তর:
গ) 27
ব্যাখ্যা
প্রশ্ন:   হলে a = কত?


সমাধান: 
loga√3 = 1/6 
⇒ ‍a1/6 = √3
⇒ a(1/3. 1/2) = 31/2
⇒ a1/3 = 3
⇒ a = 33
∴ a = 27
২৭.
36 . 2(5x + 8) = 32 হলে x = কত?
  1. ক) 2
  2. খ) - 1
  3. গ) - 2
  4. ঘ) 3
সঠিক উত্তর:
গ) - 2
উত্তর
সঠিক উত্তর:
গ) - 2
ব্যাখ্যা
প্রশ্ন: 36 . 2(5x + 8) = 32 হলে x = কত?

সমাধান:
36 . 2(5x + 8) = 32
⇒ 2(5x + 8) = 9/36
⇒ 2(5x + 8) = 1/4
⇒ 2(5x + 8) = 1/22
⇒ 2(5x + 8) = 2- 2
⇒ 5x + 8 = - 2
⇒ 5x = - 2 - 8
⇒ 5x = - 10
∴ x = - 2
২৮.
ক, খ এর পুত্র। খ ও গ পরস্পর ভাই। ঘ হচ্ছে গ এর মা। চ ঘ এর কন্যা। সম্পর্কে চ, ক এর কী হয়।
  1. ক) দাদি
  2. খ) ফুফু
  3. গ) খালা
  4. ঘ) নানি
সঠিক উত্তর:
খ) ফুফু
উত্তর
সঠিক উত্তর:
খ) ফুফু
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ এর পুত্র। খ ও গ পরস্পর ভাই। ঘ হচ্ছে গ এর মা। চ ঘ এর কন্যা। সম্পর্কে চ, ক এর কী হয়।

সমাধান:
ক, খ এর পুত্র এবং খ ও গ পরস্পর ভাই।
তাই ক এর চাচা গ।

আবার, 
ঘ হচ্ছে গ এর মা এবং চ ঘ এর কন্যা।

∴ সম্পর্কে চ, ক এর ফুফু।
২৯.
একটি মিনারের পাদদেশ হতে 30 মিটার দূরের একটি স্থান হতে মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ 60° হলে মিনারটির উচ্চতা কত?
  1. ক) 30√3 মিটার
  2. খ) 30/√3 মিটার
  3. গ) 30 মিটার
  4. ঘ) 60 মিটার
সঠিক উত্তর:
ক) 30√3 মিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) 30√3 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মিনারের পাদদেশ হতে 30 মিটার দূরের একটি স্থান হতে মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ 60° হলে মিনারটির উচ্চতা কত?

সমাধান:

ধরি,
মিনারটির উচ্চতা = h মিটার

প্রশ্নমতে,
tan60° = AB/BC
⇒ √3 = h/30 [ ∴ tan60°= √3]  
⇒ x = 30√3 মিটার 

∴ মিনারটির উচ্চতা 30√3 মিটার।
৩০.
একটি রম্বসের ক্ষেত্রফল 288 বর্গসে.মি. এর অর্ধেক এবং রম্বসটির একটি কর্ণ অপর কর্ণের দ্বিগুণ হলে, বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য কত সে.মি.?
  1. ক) 12 সে.মি.
  2. খ) 22 সে.মি.
  3. গ) 24 সে.মি.
  4. ঘ) 26 সে.মি.
সঠিক উত্তর:
গ) 24 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
গ) 24 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের ক্ষেত্রফল 288 বর্গসে.মি. এর অর্ধেক এবং রম্বসটির একটি কর্ণ অপর কর্ণের দ্বিগুণ হলে, বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য কত সে.মি.?

সমাধান:
ধরি,
একটি কর্ণ = x
অপর কর্ণ = 2x

রম্বসের ক্ষেত্রফল 288 বর্গসে.মি. এর অর্ধেক = 288/2 = 144 বর্গসে.মি.

প্রশ্নমতে,
(1/2) . x . 2x = 144
বা, x2 = 144
∴ x = 12

বৃহত্তম কর্ণ = 2 × 12
= 24 সে.মি.
৩১.
6, 17, 49, 144, ............. ক্রমটির পরবর্তী পদ কত?
  1. ক) 328
  2. খ) 428
  3. গ) 356
  4. ঘ) 456
সঠিক উত্তর:
খ) 428
উত্তর
সঠিক উত্তর:
খ) 428
ব্যাখ্যা
প্রশ্ন: 6, 17, 49, 144, ............. ক্রমটির পরবর্তী পদ কত?

সমাধান:
এখানে,
১ম পদ = 6
২য় পদ = (6 × 3) - 1 = 17
৩য় পদ = (17 × 3) - 2 = 49
৪র্থ পদ = (49 × 3) - 3 = 144
৫ম পদ = (144 × 3) - 4 = 428
৩২.
একটি আয়তাকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের ২/৩ অংশ। ঘরটির ক্ষেত্রফল ৯৬ বর্গমিটার হলে পরিসীমা কত?
  1. ক) ২০ মিটার
  2. খ) ৩০ মিটার
  3. গ) ৩৬ মিটার
  4. ঘ) ৪০ মিটার
সঠিক উত্তর:
ঘ) ৪০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের ২/৩ অংশ। ঘরটির ক্ষেত্রফল ৯৬ বর্গমিটার হলে পরিসীমা কত?

সমাধান:
ধরি,
ঘরটির দৈর্ঘ্য ক মিটার
∴ প্রস্থ = ক × (২/৩) = ২ক/৩ মিটার

আমরা জানি,
ঘরটির ক্ষেত্রফল = ক × ২ক)/৩ = ২ক/৩

প্রশ্নমতে,
২ক/৩ = ৯৬
বা, ২ক = ৯৬ × ৩
বা, ২ক = ২৮৮
বা, ক২ = ২৮৮/২
বা, ক = √১৪৪
∴ ক = ১২ 

∴ পরিসীমা = ২{ক + (২ক/৩)}
= ২ × (৫ক/৩)
= (২ × ৫ × ১২)/৩
= ৪০ মিটার।
৩৩.
বিদ্যুতের নিম্নতর ভোল্ট থেকে উচ্চতর ভোল্ট পাওয়া যায়-
  1. ক) ট্রান্সমিটার এর সাহায্যে
  2. খ) স্টেপ-ডাউন টারন্সফর্মারের সাহায্যে
  3. গ) স্টেপ-আপ ট্রান্সফর্মারের সাহায্যে
  4. ঘ) এডাপ্টরের সাহায্যে
সঠিক উত্তর:
গ) স্টেপ-আপ ট্রান্সফর্মারের সাহায্যে
উত্তর
সঠিক উত্তর:
গ) স্টেপ-আপ ট্রান্সফর্মারের সাহায্যে
ব্যাখ্যা
যে ট্রান্সফর্মার অধিক বিভবের অল্প তড়িৎপ্রবাহকে অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহে রূপান্তরিত করে তাকে অবরোহী বা স্টেপ ডাউন ট্রান্সফর্মার বলে।
অর্থাৎ, স্টেপ-ডাউন ট্রান্সফর্মারের সাহায্যে বিদ্যুতের উচ্চতর ভোল্ট থেকে নিম্নতর ভোল্ট পাওয়া যায়। 

যে ট্রান্সফর্মার অল্প বিভবের অধিক তড়িৎপ্রবাহকে উচ্চ বিভবের অল্প তড়িৎ প্রবাহে রূপান্তরিত করে তাকে আরোহী বা স্টেপ আপ ট্রান্সফর্মার বলে।
অর্থাৎ, স্টেপ-আপ ট্রান্সফর্মারের সাহায্যে বিদ্যুতের নিম্নতর ভোল্ট থেকে উচ্চতর ভোল্ট পাওয়া যায়। 

উৎস: পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি। 
৩৪.
কোনটি সুষম খাদ্যের উপাদান?
  1. ক) পানি
  2. খ) খনিজ লবণ
  3. গ) চর্বি
  4. ঘ) সবগুলোই
সঠিক উত্তর:
ঘ) সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলোই
ব্যাখ্যা
সুষম খাদ্যের উপাদান ৬টি।যেমন-
শর্করা
আমিষ
চর্বি
ভিটামিন
খনিজ লবণ 
পানি


উৎস: নবম-দশম শ্রেণীর জীব বিজ্ঞান বোর্ড বই
৩৫.
অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত স্যুগার হল-
  1. ক) গ্লুকোজ
  2. খ) ফ্রুক্টোজ
  3. গ) সুক্রোজ
  4. ঘ) গ্লাইকোজেন
সঠিক উত্তর:
ঘ) গ্লাইকোজেন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গ্লাইকোজেন
ব্যাখ্যা
যকৃৎ (Liver):
- মধ্যচ্ছদার নিচে উদরগহ্বরের উপরে পাকস্থলীর ডান পাশে যকৃৎ অবস্থিত।
- এটি মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি।
- প্রকৃতপক্ষে চারটি অসম্পূর্ণ খণ্ড নিয়ে যকৃৎ গঠিত। যকৃতে বিভিন্ন রকম জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটে, তাই একে রসায়ন গবেষণাগার বলা হয়।

যকৃতের কাজ:
- যকৃৎ পিত্তরস তৈরি করে।
- যকৃৎ উদ্বৃত্ত গ্লুকোজ নিজদেহে গ্লাইকোজেনরূপে সঞ্চয় করে রাখে।
- পিত্তরস চর্বিজাতীয় খাদ্যকে ক্ষুদ্র দানায় পরিণত করে, যা লাইপেজ সহযোগে পরিপাকে সহায়তা করে। রক্তে কখনো গ্লুকোজের মাত্রা কমে গেলে যকৃতের সঞ্চিত গ্লাইকোজেনের কিছুটা অংশ গ্লুকোজে পরিণত হয় এবং রক্তস্রোতে মিশে যায়। এভাবে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রিত থাকে।

উৎস: জীবিবিজ্ঞান, নবম-দশম শ্রেণি
৩৬.
নিচের কোনটি ডিজিটাল সিগন্যাল ও অ্যানালগ সিগন্যাল এর মধ্যে রুপান্তর ঘটাতে পারে?
  1. ক) রাউটার
  2. খ) মডেম
  3. গ) হাব
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) মডেম
উত্তর
সঠিক উত্তর:
খ) মডেম
ব্যাখ্যা
মডেম (Modem): মডেম শব্দটি মডুলেটর-ডিমডুলেটরের (Modulator Demodulator) সংক্ষিপ্ত রূপ।

মডুলেটর -ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে পরিণত করে
ডিমডুলেটর - অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিণত করে।

মডেমে একটি মডুলেটর এবং একটি ডিমডুলেটর থাকে। প্রেরক কম্পিউটারের সাথে যুক্ত মডেম কম্পিউটারের ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে পরিণত করে টেলিফোন যোগাযোগ ব্যবস্থা দ্বারা গ্রাহকের নিকট ডেটা ও তথ্য প্রেরণ করে। এভাবে টেলিফোন লাইনের উপযোগী করে অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিবর্তনের প্রক্রিয়াকে মডুলেশন (Modulation) বলে। গ্রাহক কম্পিউটারের সঙ্গে যুক্ত মডেম সেই অ্যানালগ সংকেতকে আবার ডিজিটাল সংকেতে পরিণত করে তা কম্পিউটারের ব্যবহারের উপযোগী করে। করে। এভাবে টেলিফোন লাইন থেকে প্রাপ্ত অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তরের প্রক্রিয়াকে ডিমডুলেশন (Demodulation) বলে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ-দ্বাদশ শ্রেণী
৩৭.
অগ্ন্যাশয় থেকে কোন রস নি:সৃত হয়?
  1. ক) ট্রিপসিন
  2. খ) লাইপেজ
  3. গ) ইনসুলিন
  4. ঘ) সবগুলোই
সঠিক উত্তর:
ঘ) সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলোই
ব্যাখ্যা
 অগ্ন্যাশয় (Pancreas):
- অগ্ন্যাশয় পাকস্থলীর পিছনে আড়াআড়িভাবে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ মিশ্রগ্রন্থি। 
- অগ্ন্যাশয় বহিঃক্ষরা ও অন্তঃক্ষরা গ্রন্থির মতো কাজ করে। 
- অগ্ন্যাশয় থেকে অগ্ন্যাশয়রস নিঃসৃত হয়। অগ্ন্যাশয়রসে ট্রিপসিন, লাইপেজ ও অ্যামাইলেজ নামক উৎসেচক থাকে। এসব এনজাইম শর্করা, আমিষ এবং স্নেহজাতীয় খাদ্যের পরিপাকে সহায়তা করে। তাছাড়াও অম্ল-ক্ষারের সাম্যতা, পানির সাম্যতা, দেহতাপ প্রভৃতি নিয়ন্ত্রণ করে।
- অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে অগ্ন্যাশয়ের একটি অংশ অতি প্রয়োজনীয় কিছু হরমোন, যেমন: গ্লুকাগন ও ইনস্যুলিন নিঃসরণ করে। গ্লুকোজ নিয়ন্ত্রণ ও অন্যান্য শারীরবৃত্তীয় কাজে এ হরমোন দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি
৩৮.
World Population Prospects 2022 অনুযায়ী, জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
  1. ক) পঞ্চম
  2. খ) ষষ্ঠ
  3. গ) সপ্তম
  4. ঘ) অষ্টম
সঠিক উত্তর:
ঘ) অষ্টম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অষ্টম
ব্যাখ্যা
জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান - অষ্টম।

World Population Prospects 2022:

জুলাই ২০২২ এ জাতিসংঘের জনসংখ্যা বিভাগ 'World Population Prospects 2022' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদন অনুসারে –
• জনসংখ্যার দিক থেকে পৃথিবীর শীর্ষ তিন দেশ – ১. চীন (১৪২৬ মিলিয়ন); ২. ভারত (১৪১২ মিলিয়ন) ও ৩. যযুক্তরাষ্ট্র (৩৩৭ মিলিয়ন)।
• জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম (১৭০ মিলিয়ন)।
• জনসংখ্যার ঘনত্বে বিশ্বের শীর্ষ দেশ - মোনাকো (২৪,৪৭৬ জন/বর্গ কিমি)।

• জনসংখ্যার ঘনত্বে বাংলাদেশের অবস্থান - ষষ্ঠ (১,৩১৫ জন/বর্গ কিমি)
• সার্কভুক্ত দেশের মধ্যে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি – মালদ্বীপ (চতুর্থ) (১,৭৪৬ জন/বর্গ কিমি)।
• ২০৫০ সালে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হবে ভারত, দ্বিতীয় চীন।
• ২০৫০ সালে বাংলাদেশের জনসংখ্যা হবে ২০৪ মিলিয়ন।

তথ্যসূত্র:- UNFPA ওয়েবসাইট।
৩৯.
মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে -
  1. ক) ১০ এপ্রিল, ১৯৭১
  2. খ) ১৭ এপ্রিল, ১৯৭১
  3. গ) ২১ এপ্রিল, ১৯৭১
  4. ঘ) ২৪ এপ্রিল, ১৯৭১
সঠিক উত্তর:
খ) ১৭ এপ্রিল, ১৯৭১
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৭ এপ্রিল, ১৯৭১
ব্যাখ্যা
• মুজিবনগর সরকার:
- মুজিবনগর সরকার  মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত বাংলাদেশের প্রথম সরকার।
- ১৯৭১ সালের ১০ এপ্রিল এ সরকার গঠিত হয়।
- ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বৈদ্যনাথতলা গ্রামের নামকরণ হয় মুজিবনগর।
- মুজিবনগর সরকারের কর্মকান্ড বাংলাদেশ ভূখন্ডের বাইরে থেকে পরিচালিত হয়েছিল বলে এ সরকার প্রবাসী মুজিবনগর সরকার হিসেবেও খ্যাত।

উৎস: বাংলাপিডিয়া।
৪০.
১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন?
  1. ক) বিচারপতি একেএম নুরুল ইসলাম
  2. খ) বিচারপতি চৌধুরী এটিএম মাসুদ
  3. গ) বিচারপতি এম ইদ্রিস
  4. ঘ) বিচারপতি এ কে এম বদরুজ্জামান
সঠিক উত্তর:
গ) বিচারপতি এম ইদ্রিস
উত্তর
সঠিক উত্তর:
গ) বিচারপতি এম ইদ্রিস
ব্যাখ্যা
প্রধান নির্বাচন কমিশনার ছিলেন - বিচারপতি এম ইদ্রিস।

• ১৯৭৩ সালের সংসদ নির্বাচন:

- ১৯৭৩ সালের সংসদ নির্বাচন স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচন।
- ১৯৭৩ সালের ৭ই মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
- এ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পূর্বে মুক্তিযুদ্ধকালীন গঠিত মুজিবনগর সরকার কর্তৃক রাষ্ট্র পরিচালিত হয়েছে।

- ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে প্রত্যাবর্তন করেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ-বিধ্বস্ত দেশ গঠনের কার্যক্রম গ্রহণ করেন।
- এ জন্য প্রথমেই একটি সংবিধান প্রণয়নের প্রয়োজনীয়তা দেখা দেয়।
- মাত্র নয় মাসের প্রচেষ্টায় ১৯৭২ সালের ডিসেম্বরে বাংলাদেশের সংবিধান গৃহীত হয়।
- বিচারপতি এম ইদ্রিস কে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করা হয়।
- তারপর নতুন সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করেন ।

• নির্বাচন অনুষ্ঠান:
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত ১৯৭৩ সালের ৭ই মার্চ তারিখেই বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
- ৩০০টি আসনের মোট ১৪টি রাজনৈতিক দল অংশ গ্রহণ করে।
- স্বতন্ত্র প্রার্থীসহ নির্বাচনে ১০৮৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন, দ্বিতীয় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪১.
আলাউদ্দিন খলজী সিংহাসনে আরোহণ করেন -
  1. ক) ১২৯২ খ্রিস্টাব্দে
  2. খ) ১২৯৬ খ্রিস্টাব্দে
  3. গ) ১২৯১ খ্রিস্টাব্দে
  4. ঘ) ১২৯৫ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর:
খ) ১২৯৬ খ্রিস্টাব্দে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১২৯৬ খ্রিস্টাব্দে
ব্যাখ্যা
১২৯৬ খ্রিস্টাব্দে আলাউদ্দিন খলজী সিংহাসনে বসেন।

• আলাউদ্দিন খলজী: 

- সিংহাসনে আরোহণের পর জালালউদ্দিন খলজী তাঁর প্রিয় ভ্রাতুষ্পুত্র ও জামাতা ‘আলি ঘুরশাস্প' কে ‘আমীর-ই-তুজুক' নামে একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করেন।
- এই আলিই হলেন শ্রেষ্ঠ খলজী শাসক আলাউদ্দিন খলজী।
- সুলতানি সাম্রাজ্যের একজন বিখ্যাত সুলতান হিসেবেও তাঁর পরিচিতি রয়েছে।
- আলাউদ্দিনের বাল্যকাল সম্পর্কে তেমন কিছু জানা যায় না। সম্ভবত ১২৬৬-৬৭ খ্রিস্টাব্দে আলাউদ্দিন জন্মগ্রহণ করেন।

- জালালউদ্দিনের ভ্রাতুষ্পুত্র আলাউদ্দিন খলজী হলেন শ্রেষ্ঠ খলজী শাসক।
- নানাবিধ ঘটনার মধ্যদিয়ে ১২৯৬ খ্রিস্টাব্দে তিনি সিংহাসনে বসেন।

তথ্যসূত্র: ইতিহাস, এস এস এইচ এল, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪২.
সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়?
  1. ক) ১৩৭
  2. খ) ১২৭
  3. গ) ১৩৮(১)
  4. ঘ) ১১৮(২)
সঠিক উত্তর:
গ) ১৩৮(১)
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৩৮(১)
ব্যাখ্যা
• সংবিধান:
- ১৩৮(১) অনুচ্ছে অনুযায়ী, প্রত্যেক সরকারী কর্ম কমিশনের সভাপতি (চেয়ারম্যান) ও অন্যান্য সদস্য রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ হবেন।
- তবে শর্ত থাকে যে, প্রত্যেক কমিশনের যতদূর সম্ভব অর্ধেক (তবে অর্ধেকের কম নহে) সংখ্যক সদস্য এমন ব্যক্তিগণ হবেন, যার বিশ বৎসর বা ততোধিককাল বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার মধ্যে যে কোন সময়ে কার্যরত কোন সরকারের কর্মে কোন পদে অধিষ্ঠিত ছিলেন।
 
এছাড়াও -
- ১৩৭ অনুযায়ী সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠা করা হয়।
- ১৩৮(২) নং অনুচ্ছেদ অনুযায়ী, সংসদ কর্তৃক প্রণীত যে কোন আইন-সাপেক্ষে কোন সরকারী কর্ম কমিশনের সভাপতি ও অন্যান্য সদস্যের কর্মের শর্তাবলী রাষ্ট্রপতি আদেশের দ্বারা যেরকম নির্ধারণ করবে, সেরূপ হবে।

উৎস: বাংলাদেশের সংবিধান।
৪৩.
'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি'- গানটির রচয়িতা কে?
  1. ক) মাহবুবুল আলম চৌধুরী
  2. খ) আলতাফ মাহমুদ
  3. গ) আবদুল লতিফ
  4. ঘ) আবদুল গাফ্‌ফার চৌধুরী
সঠিক উত্তর:
ঘ) আবদুল গাফ্‌ফার চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আবদুল গাফ্‌ফার চৌধুরী
ব্যাখ্যা
'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি'- গানটির রচয়িতা 'আবদুল গাফ্‌ফার চৌধুরী'।

- গানটি ভাষা আন্দোলনের শহিদের স্মরণে রচিত গান।
- এই গানটি প্রথম হাসান হাফিজুর রহমান সম্পাদিত 'একুশে ফেব্রুয়ারি'(১৯৫৩) গ্রন্থে সংকলিত হয়।
- গানটির প্রথম সুরকার আবদুল লতিফ।
- গানটির বর্তমান সুরকার আলতাফ মাহমুদ।

তথ্যসূত্র: কালের কণ্ঠ।
৪৪.
প্রথম ফিফা ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয় কত সালে?
  1. ক) ১৯৩০
  2. খ) ১৯৩২
  3. গ) ১৯৩৩
  4. ঘ) ১৯৩৪
সঠিক উত্তর:
ক) ১৯৩০
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৩০
ব্যাখ্যা
ফিফার উদ্যোগে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ১৯৩০ সালে।

• FIFA:
- FIFA এর পূর্ণরুপ- (Federation of International Football Association) 
- প্রতিষ্ঠা লাভ করে-২১ মে, ১৯০৪ সালে।
- প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ- ৭টি।
- ফিফার বর্তমান সদস্য ২১১টি।
- বর্তমান প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।
- সেক্রেটারি জেনারেল ফাতমা সাম্বা দিয়াউফ।
- বাংলাদেশ ১৯৭৬ সালে ফিফা সদস্যপদ লাভ করে।
- ফিফার উদ্যোগে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ১৯৩০ সালে।
- ২২তম ফিফা ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়-২০২২ সালের ২১ নভেম্বর – ১৮ ডিসেম্বর কাতারে।

সূত্র: ফিফা ওয়েবসাইট
৪৫.
নিচের কোনটি G-7 ভুক্ত দেশ নয়?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) জাপান
  3. গ) জার্মান
  4. ঘ) রাশিয়া
সঠিক উত্তর:
ঘ) রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রাশিয়া
ব্যাখ্যা
G-7 ভুক্ত দেশ নয় -  রাশিয়া।

• G-7:

- G-7 (Group of Seven) হচ্ছে জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র নিয়ে গঠিত একটি সংগঠন।
এই সাতটি দেশ হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল স্বীকৃত বিশ্বের সাতটি মূল উন্নত অর্থনীতির দেশ।
- প্রতিষ্ঠা লাভ করে-১৯৭৫ সালে।
- প্রতিষ্ঠাকালীন সদস্য- ৬ টি।
- বর্তমান সদস্য- ৭ টি (যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান, জার্মান, ফ্রান্স, ইতালি, কানাডা)।
- ২০১৪ সালের পূর্বে রাশিয়া এর সদস্য ছিলো। তখন এর নাম ছিলো G-8।
- জি-৭ এর একমাত্র এশীয় দেশ- জাপান।

• শীর্ষ সম্মেলন:
- ৪৯তম জি-৭ (গ্রুপ অব সেভেন) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ২০২৩ সালের ১৯-২১ মে জাপানের হিরোশিমা শহরে অনুষ্ঠিত হবে।
- ৪৮তম জি-৭ (গ্রুপ অব সেভেন) শীর্ষ সম্মেলন গত ২০২২ সালের ২৬-২৮ জুন জার্মানির ব্যাভারিয়ান রাজ্যের শ্লোস এলমাই শহরে অনুষ্ঠিত হয়। 
- ৪৭তম জি-৭ সামিট ২০২১ সালের ১১-১৩ জুন যুক্তরাজ্যের কর্ণওয়ালে অনুষ্ঠিত হয়।

তথ্যসূত্র: G-7 ওয়েবসাইট।