পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়18 minutes
মোট প্রশ্ন৩১
সিলেবাস
রিভিশন পরীক্ষা টপিক: প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] বাটনে অনুষ্ঠিত বিগত ৫টি পরীক্ষার টপিক
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ৩১ প্রশ্ন

.
নিচের কোনটি উপমান কর্মধারয় সমাসের উদাহরণ?
  1. মনমাঝি
  2. চন্দ্রমুখ
  3. স্মৃতিসৌধ
  4. অরুণরাঙা
সঠিক উত্তর:
অরুণরাঙা
উত্তর
সঠিক উত্তর:
অরুণরাঙা
ব্যাখ্যা

• উপমান কর্মধারয়: 
- উপমান অর্থ তুলনীয় বস্তু। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়, আর যার সঙ্গে তুলনা করা হয়েছে তাকে বলা হয় উপমান। উপমান ও উপমেয়ের একটি সাধারণ ধর্ম থাকবে।
যেমন
- ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ =  ভ্রমরকৃষ্ণকেশ।
- তুষারের ন্যায় শুভ্র  = তুষারশুভ্র,
- অরুণের ন্যায় রাঙা = অরুণরাঙা।

অন্যদিকে,
• মধ্যপদলোপী কর্মধারয়:
- যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদের লোপ হয়, তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে।
যথা-
- সিংহ চিহ্নিত আসন = সিংহাসন, 
- সাহিত্য বিষয়ক সভা =  সাহিত্যসভা,
- স্মৃতি রক্ষার্থে সৌধ = স্মৃতিসৌধ।

• উপমিত কর্মধারয়:
- সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয়, তাকে উপমিত কর্মধারয় সমাস বলে (
যেমন
- মুখ চন্দ্রের ন্যায় = চন্দ্রমুখ। 
- পুরুষ সিংহের ন্যায় = সিংহপুরুষ।

• রূপক কর্মধারয়:
- উপমান ও উপমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা হলে রূপক কর্মধারয় সমাস হয়।
যেমন-
- ক্রোধ রূপ অনল= ক্রোধানল, 
- বিষাদ রূপ সিন্ধু = বিষাদসিন্ধু, 
- মন রূপ মাঝি  = মনমাঝি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি। (২০১৯ সালের সংস্করণ)

.
নিচের কোনটি কৃৎ-প্রত্যয় সাধিত শব্দ?
  1. ঘাটাল 
  2. দৈনিক
  3. মাছুয়া
  4. মাতাল 
সঠিক উত্তর:
মাতাল 
উত্তর
সঠিক উত্তর:
মাতাল 
ব্যাখ্যা

• কৃৎ প্রত্যয় সাধিত শব্দ- মাতাল (মাত্+আল)

উল্লেখ্য,
- ক্রিয়ামূল বা ধাতুকে বলা হয় ক্রিয়া প্রকৃতি বা প্রকৃতি; আর ক্রিয়া প্রকৃতির সঙ্গে যে ধ্বনি বা ধ্বনিসমষ্টি যুক্ত হয়, তাকে বলে কৃৎ-প্রত্যয়। যেমন-
চল্ (ক্রিয়া প্রকৃতি)+ অন (কৃৎ-প্রত্যয়) = চলন (বিশেষ্য পদ)। চল্ (ক্রিয়া প্রকৃতি)+ অন্ত (কৃৎ-প্রত্যয়)-চলন্ত (বিশেষণ পদ)।

অন্যদিকে,
• তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ:
- দিন + ইক= দৈনিক।
- ঘাট + আল = ঘাটাল ।
- মাছ+উয়া = মাছুয়া।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ৯ম-১০ম শ্রেণি (২০২৫ সালের সংস্করণ)

.
’গমন করতে পারে যে’ এর এক কথায় প্রকাশ কী?
  1. জুগুপ্সা
  2. জিগমিষা
  3. জঙ্গম
  4. জিজীবিষা
সঠিক উত্তর:
জঙ্গম
উত্তর
সঠিক উত্তর:
জঙ্গম
ব্যাখ্যা

• ’গমন করতে পারে যে’ এর এক কথায় প্রকাশ- জঙ্গম।

অন্যদিকে,
- 'গমন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিগমিষা।
- 'গোপন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জুগুপ্সা।
- ‘বাঁচতে ইচ্ছা’ এর এক কথায় প্রকাশ - জিজীবিষা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

.
‘আগামী মাসে আমরা সিলেট যাচ্ছি।’ -বাক্যটি ঘটনা ভবিষ্যতের, কিন্তু ক্রিয়া কোন কালের?
  1. সাধারণ বর্তমান 
  2. ঘটমান বর্তমান
  3. সাধারণ ভবিষ্যত
  4. ঘটমান ভবিষ্যত
সঠিক উত্তর:
ঘটমান বর্তমান
উত্তর
সঠিক উত্তর:
ঘটমান বর্তমান
ব্যাখ্যা

• ক্রিয়ার কালের বিশিষ্ট প্রয়োগ:
- অনেক সময়ে ক্রিয়াবিভক্তি যে কালের হয়, ঘটনা সেই কালের হয় না। এগুলো ক্রিয়ার কালের বিশিষ্ট প্রয়োগ।

যেমন:
- আমি গত বছর পরীক্ষা দিয়েছিলাম
- আমি গত বছর পরীক্ষা দিয়েছি।
প্রথম বাক্যে ক্রিয়ার কাল অতীত এবং ক্রিয়া ঘটার সময় অতীতের। কিন্তু দ্বিতীয় বাক্যে ক্রিয়ার কাল বর্তমান কালের এবং ক্রিয়া ঘটার সময় অতীতের। দ্বিতীয় বাক্যটি কালের বিশিষ্ট প্রয়োগের নমুনা।

• ঘটমান বর্তমান কালের ক্রিয়ার বিশিষ্ট প্রয়োগ:
- আগামী মাসে আমরা সিলেট যাচ্ছি। (ঘটনা ভবিষ্যতের; কিন্তু ক্রিয়ার কাল বর্তমান।)

• সাধারণ বর্তমান কালের ক্রিয়ার বিশিষ্ট প্রয়োগ:
- ঈশ্বরচন্দ্রবিদ্যাসাগর ১৮৯১ সালেমৃত্যুবরণ করেন। (ঘটনা অতীতের;কিন্তু ক্রিয়ার কাল বর্তমান।)
- সবাই যেন সভায় হাজির থাকে। (ঘটনা ভবিষ্যতের; কিন্তু ক্রিয়ার কাল বর্তমান।)

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ৯ম-১০ম শ্রেণি (২০২৫ সালের সংস্করণ)।

.
’যে মেয়ের বিয়ে হয়নি’-এর এক কাথায় প্রকাশ কী?
  1. নবোঢ়া
  2. মোহিনী
  3. অনূঢ়া
  4. প্রিয়ংবদা
সঠিক উত্তর:
অনূঢ়া
উত্তর
সঠিক উত্তর:
অনূঢ়া
ব্যাখ্যা

’যে মেয়ের বিয়ে হয়নি’-এর এক কাথায় প্রকাশ- অনূঢ়া।

অন্যদিকে,
- ’যে নারীর নতুন বিয়ে হয়েছে’-এর এক কাথায় প্রকাশ- নবোঢ়া।
- ’মুগ্ধ করে যে নারী’-এর এক কাথায় প্রকাশ- মোহিনী।
- ’যে নারী প্রিয় বাক্য বলে’-এর এক কাথায় প্রকাশ- প্রিয়ংবদা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

.
’নবীন’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
  1. নবি + ঈন
  2. নবী + নীন
  3. নব + নীন
  4. নব + ইন
সঠিক উত্তর:
নব + নীন
উত্তর
সঠিক উত্তর:
নব + নীন
ব্যাখ্যা

• নীন (ঈন)- প্রত্যয় যোগে গঠিত শব্দ:
- তৎসম্পর্কিত অর্থে বিশেষণ গঠনে:
- সর্বজন + নীন= সর্বজনীন, 
- কুল + নীন = কুলীন,
- নব + নীন= নবীন।

• ঈন একটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়।
- সংস্কৃত তদ্ধিত প্রত্যয় সমূহ:
→ ষ্ণ, ফি, ফ্য, ফিক, ইত, ইমন, ইল, ইষ্ট, ঈন, তর, তম, তা, ত্ব, নীন, নীয়, বতুপ্, বিন্, র, ল প্রভৃতি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়যোগে যে সমস্ত শব্দ গঠিত হয়, সেগুলো বাংলা ভাষায় ব্যবহৃত হয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি (২০১৯ সালের সংস্করণ)।

.
’রাজপথ’ কোন সমাসের উদাহর‌ণ?
  1. তৎপুরুষ সমাস
  2. কর্মধারয় সমাস
  3. বহুব্রীহি সমাস
  4. দ্বন্দ্ব সমাস
সঠিক উত্তর:
তৎপুরুষ সমাস
উত্তর
সঠিক উত্তর:
তৎপুরুষ সমাস
ব্যাখ্যা

• তৎপুরুষ সমাস:
- সমস্যমান পদের বিভক্তি ও সন্নিহিত অনুসর্গ লোপ পেয়ে যে সমাস হয়, তার নাম তৎপুরুষ সমাস।
- এই সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়।

• বিভক্তি লোপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ:
- দুঃখকে প্রাপ্ত = দুঃখপ্রাপ্ত, 
- ছেলেকে ভুলানো = ছেলে-ভুলানো
- মামার বাড়ি = মামাবাড়ি, 
- ধানের খেত = ধানখেত, 
- পথের রাজা = রাজপথ,
- গোলায় ভরা = গোলাভরা, 
- গাছে পাকা = গাছপাকা, 
- অকালে মৃত্যু = অকালমৃত্যু।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ৯ম-১০ম শ্রেণি (২০২৫ সালের সংস্করণ)

.
What an exciting match it was! (make it assertive)
  1. It is a very exciting match.
  2. It was a very exciting match.
  3. It was an exciting match.
  4. It was such an exciting match.
সঠিক উত্তর:
It was a very exciting match.
উত্তর
সঠিক উত্তর:
It was a very exciting match.
ব্যাখ্যা

Correct answer: It was a very exciting match.
- Exclamatory Sentence কে Assertive Sentence-এ রূপান্তর করার সময় "What" এর পরিবর্তে "very" ব্যবহার করা হয়েছে।

• Exclamatory Sentence কে Assertive Sentence-এ রূপান্তর করার নিয়ম:
- Exclamatory word (যেমন: What, How) সরিয়ে Assertive Sentence গঠন করা হয়।
- "What" বা "How" -এর পরিবর্তে adjective-এর পূর্বে very/most এবং noun-এর পূর্বে great বসে।
- Structure: Subject+ verb+ a/an+ very/great+ adjective+ বাকী অংশ।

Other Options:
ক) It is a very exciting match.
- Exclamatory Sentence কে Assertive Sentence-এ রূপান্তর করার সময় ক্রিয়ার কালের কোন পরিবর্তন করা যায় না।
- তাই এটি সঠিক নয়।

গ) It was an exciting match.
- Exclamatory Sentence কে Assertive Sentence-এ রূপান্তর করার সময় "What" এর পরিবর্তে "very" ব্যবহার করতে হয়।
- তাই এটি সঠিক নয়।

গ) It was such an exciting match.
- Exclamatory Sentence কে Assertive Sentence-এ রূপান্তর করার সময় "What" এর পরিবর্তে "very" ব্যবহার করতে হয়।
- এখানে Such ব্যবহার করা হয়েছে তাই এটি সঠিক নয়।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

.
A person who collects coins is called-
  1. Oculist
  2. Philatelist
  3. Relmist
  4. Numismatist
সঠিক উত্তর:
Numismatist
উত্তর
সঠিক উত্তর:
Numismatist
ব্যাখ্যা

Correct answer: Numismatist.

 Numismatist (noun)
- Bangla meaning: মুদ্রা সংগ্রাহক।
- English meaning: a collector of numismatic objects: a coin collector.

Other options:
ক) Oculist
- One who attends to the diseases of the eye.

খ) Philatelist
- One who collects postage stamps.

গ) Relmist
- One who reads the palm.

Source:
1. Merriam-Webster dictionary.
2. Accessible Dictionary.
3. Cambridge Dictionary.

১০.
She _____________ living in Japan for the last 3 years.
  1. is
  2. has been
  3. have lived
  4. lived
সঠিক উত্তর:
has been
উত্তর
সঠিক উত্তর:
has been
ব্যাখ্যা

 Correct Answer: has been.
- She has been living in Japan for the last 3 years.
- বাক্যটি Present Perfect Continuous Tense এর হবার কারণে has been+মূল verb+ing যুক্ত হয়েছে।

• Present Perfect Continuous Tense:
- যে Tense দ্বারা কোন কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে চলছে বুঝায় তাকে Present Perfect Continuous Tense বলে।
- Structure: Subject+ have been/has been মূল verb+ ing+ Extension.
- Present Perfect Continuous Tense এর ক্ষেত্রে ব্যাপক সময় (Period of time) এর পূর্বে for এবং নির্দিষ্ট সময় (Point of time) এর   পূর্বে since বসে।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

১১.
Choose the correct tag question:
No one is going to the party, ____________?
  1. isn't they 
  2. is they
  3. aren't they 
  4. are they
সঠিক উত্তর:
are they
উত্তর
সঠিক উত্তর:
are they
ব্যাখ্যা

Correct Answer: are they?
- Complete sentence: No one is going to the party, are they?
- Statement টি negative হওয়ায় tag question টি positive হবে।
- 'No one'এর Pronoun হিসেবে 'They' বসায় এখানে They এর পূর্বে verb 'are' বসেছে।

• Tag question এর নিয়ম:
- সাধারণত Tag question ব্যবহৃত হয় পূর্বে উল্লেখিত কোন উক্তি সত্য না মিথ্যা তা নিশ্চিত হওয়ার জন্য।
- Statement positive হলে tag question টা negative হবে।
- আবার statement negative হলে tag question positive হবে।
- Subject ও Tense অনুসারে auxiliary verb দ্বারা tag question তৈরি হয়।
- যদি কোনো auxiliary verb থাকে (যেমন: is, are, was, were, have, has, had, can, could, will, would), তবে Tag Question এ সেটিই     ব্যবহার করতে হবে।
- নেতিবাচক tag  করার সময়  auxiliary verb এর সাথে 'not' যোগ করা হয় এবং সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয়। 
- Auxiliary verb না থাকলে Subject ও Tense অনুসারে do/did/does ব্যবহার করতে হয়।
- Example: She could scarcely understand, could she? 
- Statement negative তাই, tag question টি positive হবে।

Source: A Passage To The English Language, S.M. Zakir Hussain.

১২.
Choose the correct spelling-
  1. Guarrantee
  2. Guarantee
  3. Guarantte
  4. Guarante
সঠিক উত্তর:
Guarantee
উত্তর
সঠিক উত্তর:
Guarantee
ব্যাখ্যা

Correct answer: Guarantee.

Guarantee
- English meaning: An assurance for the fulfillment of a condition.
- Bangla meaning: লিখিত অঙ্গীকার প্রদান করা।

Example sentence:
1. We guarantee to refund your money if you are not satisfied with the service.
2. The washer comes with a guarantee of 2 years.

Source:
1. Merriam-Webster dictionary.
2. Accessible Dictionary
3. Cambridge Dictionary.

১৩.
What is the meaning of the idiom 'From frying pan to fire'?
  1. to jump
  2. to be in a worse situation
  3. to get burnt badly
  4. to get excited
সঠিক উত্তর:
to be in a worse situation
উত্তর
সঠিক উত্তর:
to be in a worse situation
ব্যাখ্যা

correct answer: to be in a worse situation.

From frying pan to fire
- English meaning: from a bad or difficult situation to one that is even worse.
- Bangla meaning: খারাপ পরিস্থিতি থেকে আরও খারাপ পরিস্থিতিতে পড়া।


Source:
1. Merriam-Webster dictionary.
2. Accessible Dictionary.
3. Cambridge Dictionary.

১৪.
The synonym of the word "Garrulous"?
  1. Hasty
  2. Talkative
  3. Arid
  4. Sociable
সঠিক উত্তর:
Talkative
উত্তর
সঠিক উত্তর:
Talkative
ব্যাখ্যা

Correct answer: talkative.

Garrulous(adjective)
- English meaning: pointlessly or annoyingly talkative.
- Bangla meaning: বাচাল; বাক্যবাগীশ।

Talkative(adjective)
- English meaning: fond of talking or conversation.
- Bangla meaning: গল্পপ্রিয়, বাচাল।

Other options:
ক) Hasty
- English meaning: fast and typically superficial.
- Bangla meaning:ত্বরিত; ব্যস্তগতি; চটজলদি।

গ) Arid
- English meaning: excessively dry.
- Bangla meaning: অনুর্বর।

ঘ) Sociable
- English meaning: likely to seek or enjoy the company of others.
- Bangla meaning: সঙ্গপ্রিয়; মিশুক; বন্ধুভাবাপন্ন; বন্ধুসুলভ।

Source:
1. Merriam-Webster dictionary.
2. Accessible Dictionary.
3. Cambridge Dictionary.

১৫.
সংবিধান প্রণয়ন কমিটির প্রথম অধিবেশন বসে কত তারিখে?
  1. ১৯৭২ সালের ৭ এপ্রিল
  2. ১৯৭২ সালের ৮ এপ্রিল
  3. ১৯৭২ সালের ১০ এপ্রিল
  4. ১৯৭২ সালের ১৭ এপ্রিল
সঠিক উত্তর:
১৯৭২ সালের ১৭ এপ্রিল
উত্তর
সঠিক উত্তর:
১৯৭২ সালের ১৭ এপ্রিল
ব্যাখ্যা

বাংলাদেশের সংবিধান সম্পর্কিত ইতিহাস:
- ড. কামাল হোসেনের সভাপতিত্বে ৩৪ সদস্যবিশিষ্ট খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয় ১৯৭২ সালে।
- খসড়া সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র মহিলা সদস্য বেগম রাজিয়া বানু।
- ১৯৭২ সালের ১৭ এপ্রিল খসড়া সংবিধান প্রণয়ন কমিটির প্রথম অধিবেশন বসে।
- ১৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত গণপরিষদে সংবিধানের খসড়া পাঠ করা হয়।
- সংবিধান ৪ নভেম্বর ১৯৭২ সালে গণপরিষদ কর্তৃক গৃহীত হয়।
- ১৬ ডিসেম্বর ১৯৭২ থেকে তা কার্যকর হয়। 
- এতে ১১টি ভাগ রয়েছে।
- ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে।

উৎস: পৌরনীতি ও নাগরিকতা (এসএসসি প্রোগ্রাম), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বাংলাপিডিয়া।

১৬.
রাজনৈতিক দলের মূল লক্ষ্য কী?
  1. প্রার্থী মনোনয়ন
  2. সমস্যা নির্বাচন ও সমাধান
  3. রাজনৈতিক সংযোগ সাধন
  4. সরকার গঠন
সঠিক উত্তর:
সরকার গঠন
উত্তর
সঠিক উত্তর:
সরকার গঠন
ব্যাখ্যা

রাজনৈতিক দলের কার্যাবলি:
- আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় রাজনৈতিক দলের ভূমিকা অনস্বীকার্য।
- আধুনিক গণতান্ত্রিক দেশে একাধিক রাজনৈতিক দল নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করে।
- রাজনৈতিক দলের মূল লক্ষ্য রাষ্ট্র ক্ষমতা লাভ এবং সরকার গঠন।
- শাসন ক্ষমতায় অধিষ্ঠিত দলের লক্ষ্য হল ক্ষমতায় টিকে থাকা।
- রাজনৈতিক দলের কার্যাবলি বহুমুখী।

• অন্যান্য কার্যাবলি-
- রাজনৈতিক ব্যবস্থার স্থায়িত্ব সংরক্ষণ।
- রাজনৈতিক সংযোগ সাধন।
- রাজনৈতিক নিয়োগ।
- রাজনৈতিক অংশগ্রহণ।
- সমস্যা নির্বাচন ও সমস্যা সমাধান।
- জনমত গঠন ও প্রার্থী মনোনয়ন ইতাদি।

উৎস: পৌরনীতি ও সুশাসন (এইচএসসি প্রোগ্রাম), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।  

১৭.
বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন- ড. কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন গঠিত হয় কবে?
  1. ১৬ জুন, ১৯৭২
  2. ২৬ জুন , ১৯৭২
  3. ১৬ জুলাই, ১৯৭২
  4. ২৬ জুলাই, ১৯৭২
সঠিক উত্তর:
২৬ জুলাই, ১৯৭২
উত্তর
সঠিক উত্তর:
২৬ জুলাই, ১৯৭২
ব্যাখ্যা

বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন:
- বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম - কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন।
- জাতীয় শিক্ষা কমিশন (১৯৭২) বিশিষ্ট শিক্ষাবিদ ও বিজ্ঞানী ড. কুদরাত-ই-খুদাকে চেয়ারম্যান করে ১৯৭২ সালের ২৬ জুলাই গঠিত হয় বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন ‘জাতীয় শিক্ষা কমিশন'।
- ১৯৭২ সালের ২৪ সেপ্টেম্বর কমিশনের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
- চেয়ারম্যানের নামানুসারে এই কমিশন কুদরত-ই-খুদা কমিশন নামেও পরিচিতি পায়।
- কমিশন প্রশ্নমালার আকারে শিক্ষিত এলিট শ্রেণীর লোকদের নিকট থেকে মতামত গ্রহণ করে, এবং ঐসব মতামত সতর্কতার সঙ্গে যাচাই বাছাই করে প্রণীত রিপোর্টে দেশের শিক্ষা ব্যবস্থার পুনর্বিন্যাসের সুপারিশ করে।
- কমিশন ১৯৭৪ সালের ৩০ মে সরকারের নিকট রিপোর্ট পেশ করে।

উৎস: বাংলাপিডিয়া।

১৮.
রাষ্ট্রের মূল উপাদান নয় -
  1. জনসমষ্টি
  2. সার্বভৌমত্ব
  3. সরকার
  4. শিক্ষা
সঠিক উত্তর:
শিক্ষা
উত্তর
সঠিক উত্তর:
শিক্ষা
ব্যাখ্যা

রাষ্ট্র গঠনের উপাদান:
- বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী প্রদত্ত রাষ্ট্রের সংজ্ঞা বিশ্লেষণ করলে রাষ্ট্রের কয়েকটি উপাদান লক্ষ্য করা যায়।
- রাষ্ট্রের মূল উপাদান চারটি।
- এগুলো হল- জনসমষ্টি, নির্দিষ্ট ভূখন্ড, সরকার ও সার্বভৌমত্ব।
- এদের যেকোন একটি অনুপস্থিত থাকলে রাষ্ট্র গঠিত হওয়া সম্ভব নয়।

অন্যদিকে, 
- জনগণের সার্বিক কল্যাণে রাষ্ট্র নানাবিধ কাজ করে থাকে যে গুলোকে রাষ্ট্রের ঐচ্ছিক কাজ বা কল্যাণমূলক কাজ বলা হয়।
- শিক্ষার বিস্তার বা স্বাস্থ্য সেবা দান হচ্ছে তত্ত্বগতভাবে ঐচ্ছিক কাজ।
- বর্তমানে কালে অবশ্য এই কাজগুলো রাষ্ট্রের জন্য অবশ্যপালনীয় হিসাবে বিবেচিত।

উৎস:  বাংলাদেশ ও বিশ্বপরিচয় (এসএসসি প্রোগ্রাম), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৯.
বাংলাদেশের পররাষ্ট্রনীতির নির্দেশনাসমূহ বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে বর্ণিত হয়েছে?
  1. ২২
  2. ২৫
  3. ৬৩
  4. ৭৭
সঠিক উত্তর:
২৫
উত্তর
সঠিক উত্তর:
২৫
ব্যাখ্যা

পররাষ্ট্রনীতি:
- বাংলাদেশ সংবিধানের ২৫ নং অনুচ্ছেদে বাংলাদেশের পররাষ্ট্রনীতির নির্দেশনা বর্ণিত হয়েছে।
এগুলি হলো:
- জাতীয় সার্বভৌমত্ব ও সমতার প্রতি শ্রদ্ধা, অপর রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদে বর্ণিত নীতিসমূহের প্রতি শ্রদ্ধা, এ সকল নীতিই হবে রাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি এবং এ সকল নীতির ভিত্তিতে- 
- ১. রাষ্ট্র আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তিপ্রয়োগ থেকে বিরত থাকা এবং সাধারণ ও পূর্ণ নিরস্ত্রীকরণের জন্য চেষ্টা করবে; প্রত্যেক জাতির স্বাধীন অভিপ্রায় অনুযায়ী পথ ও পন্থার মাধ্যমে অবাধে নিজস্ব সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থা নির্ধারণ ও গঠনের অধিকার সমর্থন করবে; এবং সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ বা বর্ণ্যবৈষম্যবাদের বিরুদ্ধে বিশ্বের সর্বত্র নিপীড়িত জনগণের ন্যায়সঙ্গত সংগ্রামকে সমর্থন করবে।
- ২. রাষ্ট্র ইসলামী সংহতির ভিত্তিতে মুসলিম দেশসমূহের মধ্যে ভ্রাতৃত্ব সম্পর্ক সংহত, সংরক্ষণ এবং জোরদার করতে সচেষ্ট হবে। 
অন্যদিকে,
- সংবিধানের ৬৩ অনুচ্ছেদে যুদ্ধ-ঘোষণা সংক্রান্ত নীতি উল্লেখ করা হয়েছে, যেখানে বলা হয়েছে সংসদের সম্মতি ব্যতিত যুদ্ধ ঘোষণা করা যাবে না, কিংবা প্রজাতন্ত্র কোনো যুদ্ধে অংশগ্রহণ করবে না।
- সংবিধানের ২২নং অনুচ্ছেদে নির্বাহী বিভাগ হইতে বিচার বিভাগের পৃথকীকরণের কথা বলা হয়েছে।
- সংবিধানের ২২নং অনুচ্ছেদে ন্যায়পাল সম্পর্কে বলা আছে।

উৎস: বাংলাদেশের সংবিধান ও বাংলাপিডিয়া।

২০.
'জনসংখ্যা নীতি ২০২৫' প্রকাশ করেছে কোন মন্ত্রণালয়?
  1. পরিকল্পনা মন্ত্রণালয়
  2. স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
  3. জনপ্রশাসন মন্ত্রণালয়
  4. সমাজকল্যাণ মন্ত্রণালয়
সঠিক উত্তর:
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
উত্তর
সঠিক উত্তর:
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
ব্যাখ্যা

 বাংলাদেশ জনসংখ্যা নীতি ২০২৫:
- ‘জনসংখ্যা নীতি ২০২৫’ প্রকাশ করেছে - স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ।
- নীতির রূপকল্প হচ্ছে, ‘জনসংখ্যার পরিকল্পিত উন্নয়ন ও ব্যবস্থাপনার মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি ও জনমিতির লভ্যাংশ অর্জন করা এবং একটি সুস্থ, সুখী ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা।’
- এর আগে জনসংখ্যা নীতি ছিল ২০১২ সালের।
- জনসংখ্যা দিবসের অনুষ্ঠানে ২২ পৃষ্ঠার এই জনসংখ্যা নীতি প্রকাশ করা হয়।
- বাংলাদেশ জাতীয় জনসংখ্যা নীতি ২০২৫ এর মূল লক্ষ্য - ৬টি।যথা-
- স্বাস্থ্য ও পুষ্টিসেবা নিশ্চিত করে দক্ষ মানবসম্পদ তৈরির মাধ্যমে জনমিতিক লভ্যাংশ অর্জন।
- পরিবার পরিকল্পনার অপূর্ণ চাহিদা, মাতৃ ও শিশুমৃত্যু, বাল্যবিবাহসহ সব ধরনের ক্ষতিকর আচরণ কমানো।
- চতুর্থ ও পঞ্চম শিল্পবিপ্লবের সুবিধা অর্জনে পরিকল্পনা গ্রহণ।
- অঞ্চলভিত্তিক পরিকল্পনা গ্রহণ।
- জেন্ডার সমতা ও জেন্ডার লভ্যাংশ অর্জন।
- ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর কল্যাণ নিশ্চিত করা।

উল্লেখ্য,
- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দুটি বিভাগ। ১. স্বাস্থ্য সেবা বিভাগ। ও ২.স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ।
- পরিকল্পনা মন্ত্রণালয়ের বিভাগ তিনটি যথা- ১. পরিকল্পনা বিভাগ। ২.পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ। ৩. বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ। 

উৎস: স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ ও প্রথম আলো অনলাইন নিউজ।

২১.
সংসদ সদস্যবৃন্দদের শপথবাক্য পাঠ করান কে?
  1. রাষ্ট্রপতি
  2. প্রধান বিচারপতি
  3. স্পিকার
  4. প্রধানমন্ত্রী
সঠিক উত্তর:
স্পিকার
উত্তর
সঠিক উত্তর:
স্পিকার
ব্যাখ্যা

শপথ বাক্যঃ
• রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান-
- প্রধানমন্ত্রী। 
- প্রধান বিচারপতি।
- মন্ত্রিসভার সদস্যবৃন্দ।
- স্পিকার।
- ডেপুটি স্পিকার।
• প্রধান বিচারপতি শপথ বাক্য পাঠ করান-
- আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিবৃন্দ।
- পিএসসির চেয়ারম্যান ও সদস্যবৃন্দ।
- মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক।
- প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারবৃন্দ।
• স্পিকার শপথবাক্য পাঠ করান-
- রাষ্ট্রপতি।
- সংসদ সদস্যবৃন্দ।

উৎস: বাংলাদেশ সংবিধান।

২২.
সূর্যের আলোতে মোট কতটি রঙ থাকে?
  1. ৫ টি 
  2. ৬ টি
  3. ৭ টি
  4. ৮ টি
সঠিক উত্তর:
৭ টি
উত্তর
সঠিক উত্তর:
৭ টি
ব্যাখ্যা

আলোর বিক্ষেপণ ও তরঙ্গদৈর্ঘ্যে: 
- সূর্যের মধ্যে বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের সাত রঙের (লাল, কমলা, হলুদ, সবুজ, নীল, আসমানী ও বেগুনি) আলো আছে। 
- এক আলোক তরঙ্গ যখন অত্যন্ত ক্ষুদ্র কোনো কণার উপর পড়ে, তখন এ কণাগুলো আলোক তরঙ্গকে বিভিন্ন দিকে ছড়িয়ে দেয়, আর এ ছড়িয়ে দেয়াকে আলোর বিক্ষেপণ বলে। 
- এ আলোর বিক্ষেপণ নির্ভর করে আলোক তরঙ্গদৈর্ঘ্যের উপর। 
- যে আলোর তরঙ্গদৈর্ঘ্য যত কম, তার বিক্ষেপণ তত বেশি। 
- নীল বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য কম তাই নীল আলোর বিক্ষেপণ বেশি হয়, ফলে আকাশ নীল দেখায়। 
- সূর্যরশ্মি যখন বায়ুমণ্ডলে সূক্ষ্ম ধূলিকণা ও অণুতে আপতিত হয়, তখন নীল রঙ ও এর কাছাকাছি রঙগুলোর বিক্ষেপণ বেশি হয়। 
- ফলে বেগুনি, আসমানী ও নীল রঙের প্রাচুর্য্য ঘটায় বলে আকাশ নীল দেখায়। 

উৎস: পদার্থবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি এবং ব্রিটানিকা।

২৩.
০° C তাপমাত্রায় প্রতিধ্বনি শোনার জন্য শব্দ উৎস এবং প্রতিফলকের ন্যূনতম দূরত্ব কত? 
  1. ১২.৬ মিটার
  2. ১৬.৬ মিটার 
  3. ২০.০ মিটার
  4. ২৫.০ মিটার
সঠিক উত্তর:
১৬.৬ মিটার 
উত্তর
সঠিক উত্তর:
১৬.৬ মিটার 
ব্যাখ্যা

শব্দ: 
- কোন শব্দ শোনার পর প্রায় ০.১ সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে। 
- এই সময়কে শব্দানুভূতির স্থায়িত্বকাল বলে। 
- এই সময়ের মধ্যে প্রতিধ্বনি হলে তা শোনা যাবে না। 
- অতএব প্রতিধ্বনি শোনার জন্য মূল শব্দ এবং প্রতিধ্বনি শোনার মধ্যবর্তী সময়ের পার্থক্য ০.১ সেকেন্ড বা তার বেশি হতে হবে। 
সুতরাং প্রতিফলক এবং শব্দের উৎসের মধ্যে দূরত্ব এমন হতে হবে যেন শব্দ তরঙ্গ উৎসের কাছে ফিরে আসতে ০.১ সেকেন্ড বা তার বেশি সময় লাগে। 

- বাতাসে শব্দের দ্রুতি তাপমাত্রার সাথে পরিবর্তিত হয়। 
- ০°C বা ২৭৩ K তাপমাত্রায় শব্দের দ্রুতি 332 ms-1। 
- ০°C বা ২৭৩ K উষ্ণতায় প্রতিফলিত শব্দ শোনার জন্য শব্দ উৎস এবং প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব ১৬.৬ m হতে হবে। 
- তাপমাত্রা বেশি হলে প্রতি ডিগ্রির জন্য দূরত্ব ০.৩ m বেশি হতে হবে। 
- তাই প্রতিধ্বনি শোনার শর্তটি হলো শ্রোতা বা উৎস এবং প্রতিফলক তলের মধ্যে ন্যূনতম দূরত্ব ১৬.৬ m (০° C বা ২৭৩ K তাপমাত্রায়) বজায় রাখতে হবে। 

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২৪.
মিথান্যালের জলীয় দ্রবণকে কী বলে? 
  1. ফরমালিন
  2. ক্লোরোফরম 
  3. রেকটিফাইড স্পিরিট 
  4. ভিনেগার 
সঠিক উত্তর:
ফরমালিন
উত্তর
সঠিক উত্তর:
ফরমালিন
ব্যাখ্যা

• রেকটিফাইড স্পিরিট: 
- 95.6% ইথানল ও 4.4% পানির মিশ্রণকে রেকটিফাইড স্পিরিট বলে। 

ভিনেগার: 
- 6 -10% ইথানোয়িক এসিডের জলীয় দ্রবণকে ভিনেগার বলে। 

মেথিলেটেড স্পিরিট: 
- ইথানলকে পানের অযোগ্য বা অসেবনীয় করার উদ্দেশ্যে রেকটিফাইড স্পিরিটের সাথে মিথানল মিশ্রিত করা হয়। 
- এ মিশ্রণকে মেথিলেটেড স্পিরিট বলে। 

ফরমালিন: 
- মিথান্যালের জলীয় দ্রবণকে ফরমালিন বলে। 
- পরিমাণ হিসেবে 40% মিথান্যাল, 52% পানি ও 8% মিথাইল অ্যালকোহলের মিশ্রিত থাকে। 

পাওয়ার অ্যালকোহল: 
- পেট্রোলিয়াম জাতীয় উপাদানের সাথে 30% ইথানলকে যোগ করে বিকল্প জ্বালানী হিসেবে ব্যবহার করা হয়। 
- এ মিশ্রণকে পাওয়ার অ্যালকোহল বলে। 

ক্লোরোফরম: 
- ইথানল, ব্লিচিং পাউডার ও পানির মিশ্রণকে পাতন করলে ক্লোরোফরম পাতিত তরল রূপে সংগৃহীত হয়। 

উৎস: রসায়ন প্রথম পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২৫.
রফিক ২ মিনিট হেঁটে ১ মিনিট রেস্ট নিয়ে পুনরায় ২ মিনিট হাঁটল। এর মধ্যে সে ৭৫০ মিটার অতিক্রম করেছে। তার গড় বেগ কত মিটার/সেকেন্ড? 
  1. ২.০ মি./সে.
  2. ৫.৫ মি./সে.
  3. ৩.০ মি./সে.
  4. ২.৫ মি./সে.
সঠিক উত্তর:
২.৫ মি./সে.
উত্তর
সঠিক উত্তর:
২.৫ মি./সে.
ব্যাখ্যা

প্রশ্ন: রফিক ২ মিনিট হেঁটে ১ মিনিট রেস্ট নিয়ে পুনরায় ২ মিনিট হাঁটল। এর মধ্যে সে ৭৫০ মিটার অতিক্রম করেছে। তার গড় বেগ কত মিটার/সেকেন্ড? 

সমাধান: 
এখানে, 
মোট অতিক্রান্ত দূরত্ব = ৭৫০ মিটার 
মোট সময় = (২ + ১ + ২) মিনিট 
= ৫ মিনিট 
= (৫ × ৬০) সেকেন্ড 
= ৩০০ সেকেন্ড 

আমরা জানি, 
গড় বেগ = মোট দূরত্ব / মোট সময় 
= ৭৫০/৩০০ 
= ২.৫ মিটার/সেকেন্ড ।

২৬.
তিনটি সংখ্যার অনুপাত ৩ : ৫ : ৬ এবং তাদের বর্গের যোগফল ৬৩০ হলে, ছোট সংখ্যাটি কত? 
  1. ১৫
  2. ১২ 
  3. ১৮ 
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

প্রশ্ন: তিনটি সংখ্যার অনুপাত ৩ : ৫ : ৬ এবং তাদের বর্গের যোগফল ৬৩০ হলে, ছোট সংখ্যাটি কত? 

সমাধান: 
ধরি, 
সংখ্যা তিনটি যথাক্রমে ৩ক, ৫ক এবং ৬ক 

প্রশ্নমতে,
(৩ক) + (৫ক) + (৬ক) = ৬৩০ 
বা, ৯ক + ২৫ক + ৩৬ক = ৬৩০
বা, ৭০ক = ৬৩০
বা, ক = ৬৩০/৭০
বা, ক = ৯
∴ ক = ৩

∴ ছোট সংখ্যাটি = ৩ক
= ৩ × ৩
= ৯ ।

২৭.
একটি ট্রেন ১৮ সেকেন্ডে ১৬২ মিটার লম্বা একটি স্টেশন অতিক্রম করে এবং ১৫ সেকেন্ডে ১২০ মিটার লম্বা অপর একটি স্টেশন অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? 
  1. ৯০ মিটার
  2. ১২০ মিটার
  3. ১৬০ মিটার
  4. ২১০ মিটার
সঠিক উত্তর:
৯০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৯০ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ট্রেন ১৮ সেকেন্ডে ১৬২ মিটার লম্বা একটি স্টেশন অতিক্রম করে এবং ১৫ সেকেন্ডে ১২০ মিটার লম্বা অপর একটি স্টেশন অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? 

সমাধান: 
ট্রেনটি ১৮ সেকেন্ডে অতিক্রম করে = ১৬২ মিটার + ট্রেনের দৈর্ঘ্য 
∴ ট্রেনটি ১৫ সেকেন্ডে অতিক্রম করে = ১২০ মিটার + ট্রেনের দৈর্ঘ্য 
_____________________________________________________ 
(বিয়োগ করে) ট্রেনটি ৩ সেকেন্ডে অতিক্রম করে = ৪২ মিটার 

এখন,
৩ সেকেন্ডে অতিক্রম করে = ৪২ মিটার 
∴ ১ সেকেন্ডে অতিক্রম করে = ৪২/৩ মিটার 
∴ ১৫ সেকেন্ডে অতিক্রম করে = (৪২ × ১৫)/৩ মিটার 
= ২১০ মিটার 

∴ ট্রেনটির দৈর্ঘ্য = (২১০ - ১২০) মিটার 
= ৯০ মিটার ।

২৮.
চার ভাইয়ের গড় বয়স ১২ বছর। তাদের বাবা সহ তাদের বয়সের গড় ২০ বছর। তাদের বাবার বয়স কত? 
  1. ৪৮ বছর
  2. ৫২ বছর
  3. ৫৬ বছর
  4. ৫৮ বছর
সঠিক উত্তর:
৫২ বছর
উত্তর
সঠিক উত্তর:
৫২ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: চার ভাইয়ের গড় বয়স ১২ বছর। তাদের বাবা সহ তাদের বয়সের গড় ২০ বছর। তাদের বাবার বয়স কত? 

সমাধান: 
৪ ভাইয়ের গড় বয়স = ১২ বছর
∴ ৪ ভাইয়ের গড় বয়সের সমষ্টি = (৪ × ১২) বছর
= ৪৮ বছর 

আবার, 
বাবা সহ ৪ ভাইয়ের বয়সের গড় = ২০ বছর
∴ বাবা সহ ৪ ভাইয়ের বয়সের সমষ্টি = (৫ × ২০) বছর
= ১০০ বছর 

∴ বাবার বয়স = (১০০ - ৪৮) বছর 
= ৫২ বছর ।

২৯.
লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৮ কি.মি. ও ৬ কি.মি.। নদীপথে ৪৮ কি.মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে? 
  1. ৬ ঘণ্টা
  2. ৫ ঘণ্টা
  3. ১০ ঘণ্টা
  4. ৮ ঘণ্টা
সঠিক উত্তর:
৬ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৬ ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৮ কি.মি. ও ৬ কি.মি.। নদীপথে ৪৮ কি.মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে? 

সমাধান: 
স্রোতের অনুকূলে গতিবেগ = (১৮ + ৬) কি.মি./ঘণ্টা
= ২৪ কি.মি./ঘণ্টা 
স্রোতের প্রতিকূলে গতিবেগ = (১৮ - ৬) কি.মি./ঘণ্টা
= ১২ কি.মি./ঘণ্টা

∴ মোট সময় = (৪৮/১২) + (৪৮/২৪) ঘণ্টা 
= ৪ + ২ ঘণ্টা
= ৬ ঘণ্টা ।

৩০.
৫০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৩ : ২। ঐ মিশ্রণে কী পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ২ : ৩ হবে? 
  1. ১০ লিটার
  2. ১৫ লিটার 
  3. ২৫ লিটার
  4. ৩০ লিটার
সঠিক উত্তর:
২৫ লিটার
উত্তর
সঠিক উত্তর:
২৫ লিটার
ব্যাখ্যা

প্রশ্ন: ৫০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৩ : ২। ঐ মিশ্রণে কী পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ২ : ৩ হবে? 

সমাধান: 
এসিড : পানি = ৩ : ২ 
∴ মিশ্রণে এসিডের পরিমাণ = {৫০ × (৩/৫)} = ৩০ লিটার
∴ মিশ্রণে পানির পরিমাণ = {৫০ × (২/৫)} = ২০ লিটার

ধরি, 
x লিটার পানি মিশ্রিত করলে এসিড এবং পানির অনুপাত হবে = ২ : ৩ 

প্রশ্নমতে, 
৩০ : (২০ + x) = ২ : ৩
বা, ৩০/(২০ + x) = ২/৩ 
বা, ৯০ = ৪০ + ২x 
বা, ২x = ৯০ - ৪০ 
বা, ২x = ৫০ 
বা, x = ৫০/২ 
∴ x = ২৫ 

∴ ২৫ লিটার পানি মিশ্রিত করতে হবে।

৩১.
স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘণ্টায় ৭ কি.মি। এরূপ নৌকায় স্রোতের অনুকূলে ৩৩ কি.মি পথ যেতে ৩ ঘণ্টা সময় লেগেছে। ফিরে আসতে নৌকাটির কত সময় লাগবে? 
  1. ৯ ঘণ্টা 
  2. ১১ ঘণ্টা
  3. ১০ ঘণ্টা
  4. ১২ ঘণ্টা
সঠিক উত্তর:
১১ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
১১ ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘণ্টায় ৭ কি.মি। এরূপ নৌকায় স্রোতের অনুকূলে ৩৩ কি.মি পথ যেতে ৩ ঘণ্টা সময় লেগেছে। ফিরে আসতে নৌকাটির কত সময় লাগবে? 

সমাধান: 
স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ = ৩৩/৩ কি.মি./ঘণ্টা 
= ১১ কি.মি./ঘণ্টা 
∴ স্রোতের বেগ = (১১ - ৭) কি.মি./ঘণ্টা 
= ৪ কি.মি./ঘণ্টা 

আবার,
স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ = (৭ - ৪) কি.মি./ঘণ্টা 
= ৩ কি.মি./ঘণ্টা 

∴ নির্ণেয় সময় = ৩৩/৩ ঘণ্টা 
= ১১ ঘণ্টা ।