পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১৪
সিলেবাস
জোয়ার-ভাটা, এপিকালচার, সেরিকালচার, পিসিকালচার, হর্টিকালচার, ডায়োড, ট্রানজিস্টর, আইসি, আপেক্ষিক তত্ত্ব, ফোটন কণা ইত্যাদি।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১৪ প্রশ্ন

.
ট্রানজিস্টর আবিষ্কারের স্বীকৃতি স্বরূপ নোবেল পুরস্কার পেয়েছিলেন-
  1. ক) জন বারডিন
  2. খ) ওয়াল্টার ব্রাটেইন
  3. গ) উইলিয়াম শকলি
  4. ঘ) উপরের সবাই
সঠিক উত্তর:
ঘ) উপরের সবাই
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবাই
ব্যাখ্যা
১৯৪৭ সালে বেল লাইব্রেরীতে প্রথম ট্রানজিস্টর তৈরি করা হয় এবং এই আবিষ্কারের জন্য জন বারডিন, ওয়াল্টার ব্রাটেইন এবং উইলিয়াম শকলিকে নোবেল পুরস্কার দেওয়া হয়।
উৎসঃ পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
.
জোয়ার-ভাটা তৈরিতে চন্দ্রের ক্ষমতা সূর্যের ক্ষমতার তুলনায়-
  1. ক) অর্ধেক
  2. খ) সমান
  3. গ) দেড়গুণ
  4. ঘ) দ্বিগুণ
সঠিক উত্তর:
ঘ) দ্বিগুণ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দ্বিগুণ
ব্যাখ্যা
চন্দ্র ও সূর্যের মিলিত মহাকর্ষীয় শক্তির (প্রধানত চাঁদের কেননা,জোয়ার উৎপাদনে সূর্যের ক্ষমতা চন্দ্রের ৪/৯ ভাগ / প্রায় অর্ধেক। অর্থাৎচন্দ্রের ক্ষমতা সূর্যের ক্ষমতার দ্বিগুণ ) প্রভাবে সমুদ্রপৃষ্ঠের পানি ফুলে ওঠাকে জোয়ার ও নেমে যাওয়ার ঘটনাকে ভাঁটা (একত্রে জোয়ার-ভাটা) বলা হয়।
.
নিচের কোন মৌমাছিটি প্রজননে সক্ষম?
  1. ক) স্ত্রী মৌমাছি
  2. খ) কর্মী মৌমাছি
  3. গ) রাণী মৌমাছি
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
গ) রাণী মৌমাছি
উত্তর
সঠিক উত্তর:
গ) রাণী মৌমাছি
ব্যাখ্যা
একটি মৌচাকে বা পরিবারে তিন শ্রেণীর মৌমাছি থাকে। যথা: (১) রাণী, (২) পুরুষ ও (৩) শ্রমিক মৌমাছি। রাণী মৌমাছি সবচেয়ে বড় প্রকৃতির। একটি চাকে একটি মাত্র রাণী মৌমাছি থাকে। এর একমাত্র কাজ ডিম পাড়া। এটি প্রজননে সক্ষম। একটি রাণী মৌমাছির আয়ুষ্কাল প্রায় ২/৩ বছর।
উৎসঃ জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণী।
.
ট্রানজিস্টরের সুবিধা নয়-
  1. ক) এটি ক্ষুদ্র আয়তনে ওজন বেশী
  2. খ) এটি ব্যবহারে অল্প বিদ্যুতের প্রয়োজন হয়
  3. গ) এটি অত্যন্ত কম খরচে তৈরী করা যায়।
  4. ঘ) উপরের কোনটিই নয়।
সঠিক উত্তর:
ক) এটি ক্ষুদ্র আয়তনে ওজন বেশী
উত্তর
সঠিক উত্তর:
ক) এটি ক্ষুদ্র আয়তনে ওজন বেশী
ব্যাখ্যা
ট্রানজিস্টর ভ্যাকুয়াম টিউবের মতো কাজ করতে পারে কিন্তু ভ্যাকুয়াম টিউবের তুলনায় এটি অতি ক্ষুদ্র, ওজন খুবই কম, এটি ব্যবহার করতে অল্প বিদ্যুতের প্রয়োজন হয়, এটি অনেক বেশি নির্ভরযোগ্য এবং সবচেয়ে বড় কথা এটি অনেক কম খরচে তৈরি করা সম্ভব।
উৎসঃ পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
.
ফোটনের বেগ-
  1. ক) শূন্য
  2. খ) ৩০০০০০ মিটার/সেকেন্ড
  3. গ) ৩০০০০০০ মিটার/সেকেন্ড
  4. ঘ) ৩০০০০০০০০ মিটার/সেকেন্ড
সঠিক উত্তর:
ঘ) ৩০০০০০০০০ মিটার/সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩০০০০০০০০ মিটার/সেকেন্ড
ব্যাখ্যা
ফোটন আলোর বেগে প্রবাহিত হয়। আলোর বেগ ৩০০০০০ কিলোমিটার/সেকেন্ড অর্থাৎ ৩০০০০০০০০ মিটার/সেকেন্ড।
উৎসঃ পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্র,
একাদশ-দ্বাদশ শ্রেণি,
ড. আমির হোসেন,
প্রফেসর মোহাম্মদ ইসহাক
এবং ড. মোহাম্মদ নজরুল ইসলাম।
.
আইনস্টাইন আপেক্ষিকতার তত্ত্ব প্রদান করেন-
  1. ক) ১৯০০ সালে
  2. খ) ১৯০৪ সালে
  3. গ) ১৯০৫ সালে
  4. ঘ) ১৯২১ সালে
সঠিক উত্তর:
গ) ১৯০৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯০৫ সালে
ব্যাখ্যা
আধুনিক পদার্থ বিজ্ঞানের সূত্রপাত ১৯০০ সালে ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের আবিষ্কারের মাধ্যমে। এই তত্ত্বের সাহাজ্যে তিনি কালো বস্তুর (ডার্ক ম্যাটার) বিকিরণের শক্তি কোয়ান্টায়নের কথা বলেন। ১৯০৫ সালে আলবার্ট আইনস্টাইন আপেক্ষিকতার তত্ত্ব প্রদান করেন। উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর পদার্থ বিজ্ঞান (২য় পত্র) বোর্ড বই।
.
রেশমের মূল গাঠনিক পদার্থ-
  1. ক) এপিসিন
  2. খ) ব্রাসিসিন
  3. গ) সেরিসিন
  4. ঘ) এরিসিন
সঠিক উত্তর:
গ) সেরিসিন
উত্তর
সঠিক উত্তর:
গ) সেরিসিন
ব্যাখ্যা
রেশম সুতা উৎপাদনের লক্ষ্যে রেশমপোকা প্রতিপালনকে রেশম চাষ বলে। এটি ফলিত প্রাণিবিজ্ঞান এর অন্যতম একটি শাখা। রেশম চাষের ইংরেজি শব্দ Sericulture - এর আভিধানিক অর্থ Culture of Sericine বা সেরিসিন নামক এক ধরনের প্রোটিন এর লালন। এই সেরিসিন হলো রেশমের ‍মূল গাঠনিক পদার্থ।
.
ম্যাক্স প্ল্যাঙ্ক আলোর কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পান-
  1. ক) ১৯০০ সালে
  2. খ) ১৯০১ সালে
  3. গ) ১৯১৬ সালে
  4. ঘ) ১৯১৮ সালে
সঠিক উত্তর:
ঘ) ১৯১৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯১৮ সালে
ব্যাখ্যা
কার্ল আর্নস্ট লুডভিগ ম্যাক্স প্ল্যাঙ্ক জার্মান তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ছিলেন, কোয়ান্টাম তত্ত্বের কারণে ১৯১৮ সালে পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার পান।
.
একটি কর্মী মৌমাছির জীবনকাল-
  1. ক) ১০ দিন
  2. খ) ৩০ দিন
  3. গ) ৫০ দিন
  4. ঘ) ৯০ দিন
সঠিক উত্তর:
গ) ৫০ দিন
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫০ দিন
ব্যাখ্যা
একটি কর্মী মৌমাছির আয়ুষ্কাল প্রায় ৫০ দিন।
উৎসঃ জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণী।
১০.
FPGA refers to-
  1. ক) Field Programming Gate Array
  2. খ) Field Programmable Gate Array
  3. গ) Field Programming Gate Area
  4. ঘ) Field Programmable Gate Area
সঠিক উত্তর:
খ) Field Programmable Gate Array
উত্তর
সঠিক উত্তর:
খ) Field Programmable Gate Array
ব্যাখ্যা
FPGA refers to Field Programmable Gate Array.
উৎসঃ পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
১১.
নিচের কোন বিশেষ ইলেকট্রনিকস ডিভাইসে ব্যাটারির এক ধরণের সংযোগে বিদ্যুৎ প্রবাহ হয় উল্টো সংযোগে হয় না?
  1. ক) ডায়োড
  2. খ) ট্রানজিস্টর
  3. গ) আইসি
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
ক) ডায়োড
উত্তর
সঠিক উত্তর:
ক) ডায়োড
ব্যাখ্যা

ডায়োড এমন একটি ইলেকট্রনিকস ডিভাইস, যেখানে ব্যাটারির এক ধরণের সংযোগে বিদ্যুৎ প্রবাহ হয়, উল্টো সংযোগে হয় না।
ডায়োডের ব্যবহারের কোন শেষ নেই। সাধারণ ডায়োড ছাড়াও বিভিন্ন রঙিন ছোট ছোট আলো হল Light Emitting Diode।
ডায়োডের আরো একটি ব্যবহার হচ্ছে AC থেকে DC তৈরি করা অর্থাৎ ডায়োড রেক্টিফায়ার হিসাবে কাজ করে।
উৎসঃ পদার্থবিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি।

১২.
ট্রানজিস্টারের টার্মিনাল নয়-
  1. ক) কালেক্টর
  2. খ) ট্যাপ
  3. গ) বেস
  4. ঘ) অ্যাামিটার
সঠিক উত্তর:
খ) ট্যাপ
উত্তর
সঠিক উত্তর:
খ) ট্যাপ
ব্যাখ্যা
ট্রানজিস্টারের টার্মিনাল ৩ টি। যথা- কালেক্টর, বেস এবং অ্যামিটার।
উৎসঃ পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
১৩.
ইন্টিগ্রেটেড সার্কিট সম্পর্কে প্রথম আলোচনা হয়-
  1. ক) ১৯৪৭ সালে
  2. খ) ১৯৪৮ সালে
  3. গ) ১৯৫২ সালে
  4. ঘ) ১৯৫৭ সালে
সঠিক উত্তর:
গ) ১৯৫২ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৫২ সালে
ব্যাখ্যা
১৯৫২ এর দিকেই ইন্টিগ্রেটেড সার্কিট সম্পর্কে আলোচনা শুরু হলেও সত্যিকার ইন্টিগ্রেটেড সার্কিট তৈরি হয় ষাটের দশকে।
উৎসঃ পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
১৪.
ফোটনের ধর্ম নয়-
  1. ক) এটি চার্জহীন
  2. খ) এর স্থিতি ভর শূন্য
  3. গ) এর ভরবেগ আছে
  4. ঘ) এটি সহজেই আয়নিত হয়
সঠিক উত্তর:
ঘ) এটি সহজেই আয়নিত হয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) এটি সহজেই আয়নিত হয়
ব্যাখ্যা
ফোটনের কিছু ধর্ম বা বৈশিষ্ট্যঃ
পদার্থের ক্ষুদ্র অংশ কে যেমন পরমাণু বলে, তেমনি কোন বিকিরণের ক্ষুদ্র অংশকে ফোটন বলে, ফোটন আলোর বেগে প্রবাহিত হয়, ফোটনের স্থিতি ভর শূন্য, প্রতি ফোটনের নির্দিষ্ট শক্তি এবং নির্দিষ্ট রৈখিক ভরবেগ আছে, ফোটন তড়িৎ নিরপেক্ষ। এর কোন চার্জ নেই, ফোটন এর কণা তরঙ্গ দ্বৈত রুপ আছে, এদের আয়নিত করা যায় না।
উৎসঃ পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্র,
একাদশ-দ্বাদশ শ্রেণি।