পরীক্ষা আর্কাইভ

উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ [Archived]

পরীক্ষাউপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ [Archived]তারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন৩৪
সিলেবাস
পরীক্ষা - ১ বিষয়: বাংলা টপিক: ব্যাকরণ ও সাহিত্য (সম্পূর্ণ সিলেবাস)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ [Archived]

উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ [Archived] · তারিখ অনির্ধারিত · ৩৪ প্রশ্ন

.
কোনটি শুদ্ধ বানান?
  1. নিরপরাধি
  2. নিরপরাধ
  3. নিরোপরাধী
  4. নিরপরাধী
সঠিক উত্তর:
নিরপরাধ
উত্তর
সঠিক উত্তর:
নিরপরাধ
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - নিরপরাধ
- এটি একটি বিশেষণ পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।

শব্দের অর্থ:
- অপরাধ করেনি এমন, নির্দোষ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
সমার্থক নয় কোনটি?
  1. অনিল
  2. চপলা
  3. শম্পা
  4. সৌদামিনী
সঠিক উত্তর:
অনিল
উত্তর
সঠিক উত্তর:
অনিল
ব্যাখ্যা
• সমার্থক নয় - অনিল।

‘বিদ্যুৎ’
শব্দের সমার্থক শব্দ:
- তড়িৎ, বিজলি, বিজুরি, ক্ষণপ্রভা, সৌদামিনী, দামিনী, চপলা, শম্পা

অন্যদিকে,
'বাতাস' শব্দের সমার্থক শব্দ:
- বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, প্রভঞ্জন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
চর্যাপদের রচয়িতা কারা?
  1. আর্য সমাজের সদস্যগণ
  2. বৈষ্ণব কবিগণ
  3. বৌদ্ধ সহজিয়াগণ
  4. শৈব সাধকগণ
সঠিক উত্তর:
বৌদ্ধ সহজিয়াগণ
উত্তর
সঠিক উত্তর:
বৌদ্ধ সহজিয়াগণ
ব্যাখ্যা
চর্যাপদ:
- চর্যাপদ বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ/কবিতা সংকলন/ গানের সংকলন। তথা বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন।
- ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজদরবার গ্রন্থাগার থেকে এটি আবিষ্কার করেন।
- চর্যাপদের চর্যাগুলো রচনা করেন বৌদ্ধ সহজিয়াগণ। চর্যাপদে বৌদ্ধধর্মের কথা বলা হয়েছে।
- চর্যাপদ তিব্বতি ভাষায় অনুবাদ করেন কীর্তিচন্দ্র। অপরদিকে, ১৯৩৮ সালে প্রবোধচন্দ্র বাগচী চর্যাপদের তিব্বতী ভাষার অনুবাদ আবিষ্কার করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'চালাকচতুর' কী ধরনের সমাস?
  1. বহুব্রীহি
  2. তৎপুরুষ
  3. কর্মধারয়
  4. দ্বন্দ্ব
সঠিক উত্তর:
কর্মধারয়
উত্তর
সঠিক উত্তর:
কর্মধারয়
ব্যাখ্যা
কর্মধারয় সমাস:
- মধ্যপদলোপী, উপমান, উপমিত, রূপক কর্মধারয় সমাস ছাড়া অন্যান্য কর্মধরা সমাসকে সাধারণ কর্মধারয় সমাস বলে।

যেমন:
- দুঃ যে শাসন = দুঃশাসন,
- দুঃ যে অবস্থা =  দুরবস্থা,
- যে চালাক সেই চতুর = চালাকচতুর,
- যিনি সুস্থ তিনিই সবল = সুস্থসবল ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
বাংলা স্বরধ্বনিতে কয়টি হ্রস্ব স্বর আছে?
  1. ৫টি
  2. ৪টি
  3. ৭টি
  4. ৬টি
সঠিক উত্তর:
৪টি
উত্তর
সঠিক উত্তর:
৪টি
ব্যাখ্যা
• উচ্চারণের সময়ের তারতম্য অনুসারে স্বরধ্বনিগুলােকে দুটি ভাগে বিভক্ত করা হয়।

যেমন:
ক.হ্রস্বস্বর ও
খ. দীর্ঘস্বর।

হ্রস্বস্বর:
যেসব স্বরধ্বনি উচ্চারণে কম সময় লাগে, তাদেরকে হ্রস্বস্বর বলে।
যেমন: অ, ই, উ, ঋ এই (৪টি হ্রস্বস্বর)।

দীর্ঘস্বর: 
যেসব স্বরধ্বনি উচ্চারণে অপেক্ষাকৃত বেশি সময় লাগে, তাদেরকে দীর্ঘস্বর বলে।
যেমন: আ,ঈ, ঊ, এ, ঐ, ও, ঔ এই ৭টি দীর্ঘস্বর।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ নির্মিত, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
তারিখ লিখতে কোন যতিচিহ্নের ব্যবহার হয়?
  1. কোলন
  2. ড্যাশ
  3. সেমিকোলন
  4. কমা
সঠিক উত্তর:
কমা
উত্তর
সঠিক উত্তর:
কমা
ব্যাখ্যা
কমা:
- কমা সামান্য বিরতি নির্দেশ করে। কমা পূর্ণযতি নয়, তাই কমা দিয়ে কোনো বাক্য শেষ হয় না। কমা চিহ্নের বাংলা নাম পাদচ্ছেদ।

কমার ব্যবহার ক্ষেত্রগুলো হলো:
• শব্দ, বর্গ ও অধীন বাক্যকে আলাদা করতে কমার ব্যবহার হয়।

• সম্বোধন পদের পরে সাধারণত কমা বসে।
যেমন:
- স্যার, আমাকে ব্যাপারটি বুঝিয়ে দেবেন?
- রব, এদিকে এসো।

• তারিখ লিখতে বার ও মাসের পরে 'কমা' বসে।
যেমন:
- ১৯শে আশ্বিন, বৃহস্পতিবার, ১৪২৫ সালে মীম বান্দরবান জেলায় জন্মগ্রহণ করে।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
.
কোনটি আরবি শব্দ?
  1. তাগিদ
  2. কাবুলি
  3. খানসামা
  4. খোরাক
সঠিক উত্তর:
তাগিদ
উত্তর
সঠিক উত্তর:
তাগিদ
ব্যাখ্যা
• আরবি শব্দ - তাগিদ
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- জরুরি প্রয়োজন।

অন্যদিকে,
ফারসি শব্দ - খোরাক, খানসামা, কাবুলি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
কোন দুটি অঘোষ ধ্বনি?
  1. দ ধ
  2. ব ভ
  3. ড ঢ
  4. চ ছ
সঠিক উত্তর:
চ ছ
উত্তর
সঠিক উত্তর:
চ ছ
ব্যাখ্যা
অঘোষ ব্যঞ্জন:
- যেসব ধ্বনি উচ্চারণের সময় ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত কম, সেসব ধ্বনিকে অঘোষ ব্যঞ্জন বলা হয়।
যথা:
- প, ফ, ত, থ, স, ট, ঠ, চ, ছ, শ, ক, খ।

ঘোষ ব্যঞ্জন:
- যেসব ধ্বনি উচ্চারণের সময়ে ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত বেশি, সেসব ধ্বনিকে বলা হয় ঘোষ ব্যঞ্জন ধ্বনি।
যথা-
- ব, ভ, ম, দ, ধ, ন, র, ল, ড, ঢ, ড়, ঢ়, জ, ঝ, গ, ঘ, ঙ, হ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
'বিদ্বান' এর সঠিক স্ত্রীবাচক শব্দ কোনটি?
  1. বিদ্বানী
  2. বিদুয়িণী
  3. বিদুষী
  4. বিদ্যানী
সঠিক উত্তর:
বিদুষী
উত্তর
সঠিক উত্তর:
বিদুষী
ব্যাখ্যা
লিঙ্গ:
- লিঙ্গ শব্দের অর্থ চিহ্ন বা লক্ষণ। তাই যেসব চিহ্ন বা লক্ষণ দ্বারা শব্দকে পুরুষ, স্ত্রী বা অন্য জাতীয় হিসেবে আলাদা করা যায়, তাকে লিঙ্গ বলে। 
- লিঙ্গ চার প্রকার।

যথা:
১. পুংলিঙ্গ বা পুরুষবাচক শব্দ। যেমন: বাবা, ছেলে, বিদ্বান, সুন্দর।
২. স্ত্রীলিঙ্গ বা স্ত্রীবাচক শব্দ। যেমন: মা, মেয়ে, বিদুষী, সুন্দরী।
৩. উভয়লিঙ্গবাচক শব্দ। যেমন: মানুষ, গরু, শিশু, সন্তান, বাঙালি।
৪. ক্লীবলিঙ্গ বা অলিঙ্গবাচক শব্দ। যেমন: বই, খাতা, চেয়ার, টেবিল।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
১০.
'সখ্য' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. অসখ্য
  2. শত্রু
  3. বৈর
  4. বিষণ্ণ
সঠিক উত্তর:
বৈর
উত্তর
সঠিক উত্তর:
বৈর
ব্যাখ্যা
'সখ্য' শব্দের বিপরীত শব্দ - বৈর।

উল্লেখ্য,
'বৈর' শব্দের অর্থ - বিরোধ, বিদ্বেষ।
'সখ্য' শব্দের অর্থ - বন্ধুত্ব।
'বিষণ্ন' শব্দের অর্থ - ক্ষুণ্ণ, বিষাদ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১১.
কোন শব্দটি পর্তুগিজ ভাষা হতে আগত?
  1. চোগা
  2. উজবুক
  3. ইস্তিরি 
  4. কুর্নিশ
সঠিক উত্তর:
ইস্তিরি 
উত্তর
সঠিক উত্তর:
ইস্তিরি 
ব্যাখ্যা
ইস্তিরি  - শব্দটি পর্তুগিজ ভাষা হতে আগত।
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- কাপড় মসৃণ করার জন্য ব্যবহৃত ধাতুনির্মিত সরঞ্জামবিশেষ।
- ধোয়া বা কোঁচকানো জামাকাপড় মসৃণ করার কাজ।

অন্যদিকে,
তুর্কি শব্দ - কুর্নিশ, উজবুক, চোগা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১২.
‘বিদিত’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. বিসর্জন
  2. বিদীর্ণ
  3. গৃহীত
  4. অজ্ঞাত
সঠিক উত্তর:
অজ্ঞাত
উত্তর
সঠিক উত্তর:
অজ্ঞাত
ব্যাখ্যা
‘বিদিত’ এর বিপরীতার্থক শব্দ - অজ্ঞাত

উল্লেখ্য,
'বিদিত' শব্দের অর্থ - জেনেছে এমন, জ্ঞাত, অবগত।
'বিদীর্ণ' শব্দের অর্থ - খণ্ডিত, ছিন্ন, ছেঁড়া।
'গৃহীত' শব্দের অর্থ - গ্রহণ করা হয়েছে এমন, প্রাপ্ত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৩.
‘অশ্রু' শব্দের প্রতিশব্দ -
  1. বিধু
  2. লোর
  3. সরিৎ
  4. নীর
সঠিক উত্তর:
লোর
উত্তর
সঠিক উত্তর:
লোর
ব্যাখ্যা
• 'লোর' শব্দের অর্থ - চোখের জল, অশ্রু

অন্যদিকে,
'নীর' শব্দের অর্থ - পানি জল।
'সরিৎ' শব্দের অর্থ - নদী।
'বিধু' শব্দের অর্থ - চাঁদ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৪.
'পাওয়ার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ -
  1. ঈপ্সা
  2. লিপ্সা
  3. বুভুক্ষা
  4. জিগীষা
সঠিক উত্তর:
ঈপ্সা
উত্তর
সঠিক উত্তর:
ঈপ্সা
ব্যাখ্যা
• 'পাওয়ার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - ঈপ্সা

অন্যদিকে,
জয় লাভ করার ইচ্ছা - জিগীষা।
আহারের ইচ্ছা - বুভুক্ষা।
প্রাপ্তির তীব্র আকাঙ্ক্ষা - লিপ্সা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৫.
"শোনা" কোন প্রকার বিশেষ্যের উদাহরণ?
  1. সমষ্টিবাচক বিশেষ্য
  2. জাতিবাচক বিশেষ্য
  3. ভাববাচক বিশেষ্য
  4. গুণবাচক বিশেষ্য
সঠিক উত্তর:
ভাববাচক বিশেষ্য
উত্তর
সঠিক উত্তর:
ভাববাচক বিশেষ্য
ব্যাখ্যা
ভাববাচক বিশেষ্য:
- যে বিশেষ্য পদে কোনাে ক্রিয়ার ভাব বা কাজের ভাব প্রকাশিত হয়, তাকে ভাববাচক বিশেষ্য বলে।

যথা:
- গমন (যাওযার ভাব বা কাজ), দর্শন (দেখার কাজ), ভােজন (খাওয়ার কাজ), শয়ন (শশায়ার কাজ), দেখা, শােনা

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৬.
'ঢেউ' এর সমার্থক শব্দ নয় -
  1. বীচি
  2. বারিধি
  3. ঊর্মি
  4. লহরী
সঠিক উত্তর:
বারিধি
উত্তর
সঠিক উত্তর:
বারিধি
ব্যাখ্যা
'ঢেউ' এর সমার্থক শব্দ:
- ঊর্মি, তরঙ্গ, ঢেউ, কল্লোল, হিল্লোল, বীচি, লহর, লহরী, উল্লোল, মহোর্মি।

অন্যদিকে, 
'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ:
- সিন্ধু, সায়র, দরিয়া, বারিধি, জলধি, অকূল, নীলাম্বু, পয়োধি ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৭.
অপিনিহিতির উদাহরণ কোনটি?
  1. কবাট > কপাট
  2. ডেস্ক > ডেক্স
  3. জন্ম > জম্ম
  4. আজি > আইজ
সঠিক উত্তর:
আজি > আইজ
উত্তর
সঠিক উত্তর:
আজি > আইজ
ব্যাখ্যা
অপিনিহিতি:
- পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জধব্বনির আগে ই -কার বা উ-কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে।

যেমন:
- চারি > চাইর,
- আজি > আইজ,
- সত্য > সইত্য।

অন্যদিকে,
সমীভবন - জন্ম > জম্ম।
ধ্বনি-বিপর্যয় - ডেস্ক > ডেক্স।
ব্যঞ্জন বিকৃতি - কবাট > কপাট।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৮.
'বদনাম' শব্দের 'বদ' কোন ভাষার উপসর্গ?
  1. সংস্কৃত
  2. আরবি
  3. ফারসি
  4. বাংলা
সঠিক উত্তর:
ফারসি
উত্তর
সঠিক উত্তর:
ফারসি
ব্যাখ্যা
• 'বদনাম' শব্দে 'বদ' 'ফারসি' ভাষার উপসর্গ। 

• বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়।

যেমন:
- আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের।
- ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
- উর্দু উপসর্গ: হর।
- ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৯.
প্রত্যয় দিয়ে গঠিত শব্দ কোনটি?
  1. লালপেড়ে
  2. ভরপেট
  3. প্রাচুর্য
  4. শীতার্ত
সঠিক উত্তর:
প্রাচুর্য
উত্তর
সঠিক উত্তর:
প্রাচুর্য
ব্যাখ্যা
• 'য' প্রত্যয় যুক্ত হলে প্রাতিপদিকের অন্তে স্থিত অ, আ, ই, ঈ ইত্যাদি লোপ পায়।

যেমন:
- কবি + য = কাব্য, 
- মধুর + য = মাধুর্য, 
- প্রাচী + য = প্রাচ্য, 
- প্রচুর + য = প্রাচুর্য

অন্যদিকে,
- 'ভর' উপসর্গযোগে গঠিত শব্দ - ভরপেট।
- 'শীতার্ত' শব্দটি সন্ধিযোগে গঠিত শব্দ। শীত + ঋত = শীতার্ত।
- সমানাধিকার বহুব্রীহি সমাস - লাল পাড় যে শাড়ির = লালপেড়ে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২০.
তৎসম শব্দে কোন বর্ণগুচ্ছের আগে সব সময় ‘ণ’ ব্যবহৃত হয়?
  1. ক-বর্গীয় ধ্বনি
  2. ত-বর্গীয় ধ্বনি
  3. চ-বর্গীয় ধ্বনি
  4. ট-বর্গীয় ধ্বনি
সঠিক উত্তর:
ট-বর্গীয় ধ্বনি
উত্তর
সঠিক উত্তর:
ট-বর্গীয় ধ্বনি
ব্যাখ্যা
‘ণ’ ব্যবহারের নিয়ম:
- ট-বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে সব সময় 'ণ' ব্যবহৃত হয়।
যেমন:
- ঘণ্টা, কাণ্ড ইত্যাদি।

• ঋ, র, ষ - এর পরে 'ণ' হয়।
যেমন:
- ঋণ, তৃণ, বর্ণ, বর্ণনা, কারণ, মরণ, ব্যাকরণ, ভীষণ, ভাষণ, উষ্ণ ইত্যাদি।

• কতকগুলো শব্দে স্বভাবতই ‘ণ’ হয়।
যেমন:
- চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মণ, বেণু, বীণা, কঙ্কণ, কণিকা, স্থাণু, ফণী, পিণাক ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২১.
'নীল আকাশ জুড়ে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে।' - বাক্যে "নীল আকাশ" কোন বিশেষণের উদাহরণ?
  1. বিশেষ্যের বিশেষণ
  2. ক্রিয়া বিশেষণ
  3. ভাব বিশেষণ
  4. নাম বিশেষণ
সঠিক উত্তর:
নাম বিশেষণ
উত্তর
সঠিক উত্তর:
নাম বিশেষণ
ব্যাখ্যা
নাম বিশেষণের প্রকারভেদ:

ক. রূপবাচক: নীল আকাশ, সবুজ মাঠ, কালো মেঘ।
খ. গুণবাচক: চৌকস লোক, দক্ষ কারিগর, ঠাণ্ডা হাওয়া।
গ. অবস্থাবাচক: তাজা মাছ, রোগা ছেলে, খোঁড়া পা।
ঘ. সংখ্যাবাচক: হাজার লোক, দশ দশা, শ টাকা।
ঙ. ক্রমবাচক: দশম শ্রেণি, সত্তর পৃষ্ঠা, প্রথমা কন্যা।
চ. পরিমাণবাচক: বিঘাটেক জমি, পাঁচ শতাংশ ভূমি, হাজার টনী জাহাজ, এক কেজি চাল, দু কিলোমিটার রাস্তা।
ছ. অংশবাচক: অর্ধেক সম্পত্তি, ষোল আনা দখল, সিকি পথ।
জ. উপাদানবাচক: বেলে মাটি, মেটে কলসি, পাথুরে মূর্তি।
ঝ. প্রশ্নবাচক: কতদূর পথ? কেমন অবস্থা?
ঞ. নির্দিষ্টতাজ্ঞাপক: এই লোক, সেই ছেলে, ছাব্বিশে মার্চ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি ( ২০১৯ সংস্করণ)।
২২.
'অনূঢ়া' কোনটির বাক্য সংকোচন?
  1. যে মেয়ের বিয়ে হয়নি
  2. যে নারীর সন্তান বাঁচে না
  3. যে নারী বীর সন্তান প্রসব করে
  4. যে নারীর কোন সন্তান হয় না
সঠিক উত্তর:
যে মেয়ের বিয়ে হয়নি
উত্তর
সঠিক উত্তর:
যে মেয়ের বিয়ে হয়নি
ব্যাখ্যা
• 'যে নারীর বিয়ে হয়নি' এর এক কথায় প্রকাশ - অনূঢ়া

অন্যদিকে,
যে নারীর সন্তান বাঁচে না - মৃতবৎসা।
যে নারীর কোনো সন্তান হয় না - বন্ধ্যা।
যে নারী একবার সন্তান প্রসব করেছে - কাকবন্ধ্যা।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৩.
জ্ঞানে বিমল আনন্দ হয়। - বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারক?
  1. কর্ম
  2. করণ
  3. কর্তা
  4. অপাদান
সঠিক উত্তর:
করণ
উত্তর
সঠিক উত্তর:
করণ
ব্যাখ্যা
করণ কারক:
- যার দ্বারা বা যার সাহায্যে ক্রিয়া সম্পাদিত হয় তাকে করণ কারক বলে। ‘করণ' শব্দের অর্থ উপায় বা সহায়। বাক্যের ক্রিয়াপদকে 'কার দ্বারা বা কী উপায়ে জিজ্ঞাসা করলে যে উত্তর পাওয়া যায় তা-ই করণ কারক।

করণ কারকে বিভিন্ন বিভক্তির ব্যবহার:
প্রথমা বা শূন্য বিভক্তি:
- ছাত্ররা বল খেলে।
- ঘোড়াকে চাবুক মার।

তৃতীয়া বা দ্বারা বিভক্তি:
- লাঙ্গল দ্বারা জমি চাষ করা হয়।
- দিয়া বিভক্তি: মন দিয়া কর সবে বিদ্যা অর্জন।

সপ্তমী বা এ বিভক্তি:
- ফুলে ফুলে ঘর ভরেছে।
- জ্ঞানে বিমল আনন্দ হয়। ('কী উপায়ে' দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া  - জ্ঞানে)

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর ও বাংলা ভাষার ব্যাকরণ ও নবম-দশম শ্রেণি, ২০১৯ সংস্করণ।
২৪.
'পথের দাবী' প্রথম কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়?
  1. বঙ্গবাণী
  2. মোহাম্মদী
  3. বসুমতী
  4. বঙ্গদর্শন
সঠিক উত্তর:
বঙ্গবাণী
উত্তর
সঠিক উত্তর:
বঙ্গবাণী
ব্যাখ্যা
'পথের দাবী' উপন্যাস:
- পথের দাবী (১৯২৬) একটি রাজনৈতিক উপন্যাস। কাহিনীর পটভূমি ব্রহ্মদেশ।
- এক গুপ্ত দলের নায়ক সব্যসাচী উপন্যাসের প্রধান চরিত্র।
- কারো কারো মতে সব্যসাচী চরিত্রে বিপ্লবী রসবিহারীবসুর ছায়াপাত ঘটেছে।
- উপন্যাসটি বিপ্লববাদীদের প্রতি সমর্থনের অভিযোগে ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে।
- ভারতীয় রাজনৈতিক আন্দোলনের ইতিহাসে এই গ্রন্থ বিশেষ গুরুত্বপূর্ণ।
- 'বঙ্গবাণী' পত্রিকার ১৩২৯-এর ফাল্গুন সংখ্যা থেকে 'পথের দাবী' ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়:
- ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে তিনি জন্মগ্রহণ করেন।
- শরৎচন্দ্রের প্রথম উপন্যাস বড়দিদি (১৯০৭) ভারতী পত্রিকায় প্রকাশিত হয়।
- তাঁঁর প্রথম প্রকাশিত গল্পের নাম 'মন্দির'।
- তিনি 'মন্দির' গল্পের জন্য ১৯০৩ সালে কুন্তলীন সাহিত্য পুরষ্কার লাভ করেন।
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাজনৈতিক উপন্যাস হলো 'পথের দাবী' যা ১৯২৬ সালে প্রকাশিত হয়। এটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) শরৎ রচনাবলী।
২৫.
‘কবর’ কবিতায় কয়টি পঙক্তি রয়েছে?
  1. ১১৯টি
  2. ৯৬টি
  3. ১৩২টি
  4. ১১৮টি
সঠিক উত্তর:
১১৮টি
উত্তর
সঠিক উত্তর:
১১৮টি
ব্যাখ্যা
'কবর' কবিতা:
- 'কবর' কবিতাটি কবি জসীমউদ্‌দীনের প্রথম কাব্যগ্রন্থ ‘রাখালী’ (১৯২৭) এর অন্তর্ভুক্ত।
- কবর কবিতাটি প্রথম প্রকাশিত হয় 'কল্লোল' পত্রিকায়।
- এটি মত্রাবৃত্ত ছন্দে রচিত যাতে ১১৮ টি পঙক্তি আছে।

কবর
  জসীম উদ্‌দীন

এই খানে তোর দাদির কবর ডালিম-গাছের তলে,
তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে।
এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ,
পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
২৬.
‘দস্যু কেনারামের পালা’ রচনা করেছেন কে?
  1. দ্বিজ ঈশান
  2. নয়ানচাঁদ ঘোষ
  3. মনসুর বয়াতি
  4. চন্দ্রাবতী
সঠিক উত্তর:
চন্দ্রাবতী
উত্তর
সঠিক উত্তর:
চন্দ্রাবতী
ব্যাখ্যা
মৈমনসিংহ গীতিকা:
- ময়মনসিংহ অঞ্চলের প্রাচীন পালাগানের সংকলন।
- কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দীনেশচন্দ্র সেন বৃহত্তর ময়মনসিংহ জেলা থেকে স্থানীয় সংগ্রাহকদের সহায়তায় প্রচলিত এ পালাগানগুলো সংগ্রহ ও সম্পাদনা করে মৈমনসিংহ গীতিকা (১৯২৩) নামে গ্রন্থাকারে প্রকাশ করেন।

মৈমনসিংহ গীতিকায় ১০টি গীতিকা স্থান পেয়েছে,
যথা:
- মহুয়া,
- মলুয়া,
- চন্দ্রাবতী,
- কমলা,
- দেওয়ান ভাবনা,
- দস্যু কেনারামের পালা,
- রূপবতী,
- কঙ্ক ও লীলা,
- কাজলরেখা,
- দেওয়ানা মদিনা।

ভনিতা থেকে কিছু গীত রচয়িতার নাম জানা যায়,
যেমন:
- মহুয়া-দ্বিজ কানাই,
- চন্দ্রাবতী- নয়ানচাঁদ ঘোষ,
- কমলা- দ্বিজ ঈশান,
- দস্যু কেনারামের পালা- চন্দ্রাবতী,
- দেওয়ানা মদিনা- মনসুর বয়াতি।

উৎস: বাংলাপিডিয়া।
২৭.
কোন সন্ধি বিচ্ছেদটি সঠিক নয়?
  1. যথা + উচিত = যথোচিত
  2. যথাঃ + ইষ্ট = যথেষ্ট
  3. শীত + ঋত = শীতার্ত
  4. মহা + ঋষি = মহর্ষি
সঠিক উত্তর:
যথাঃ + ইষ্ট = যথেষ্ট
উত্তর
সঠিক উত্তর:
যথাঃ + ইষ্ট = যথেষ্ট
ব্যাখ্যা
• 'যথাঃ + ইষ্ট = যথেষ্ট' - সন্ধি বিচ্ছেদটি সঠিক নয়। এর শুদ্ধরূপ - যথা + ইষ্ট = যথেষ্ট।

সন্ধির নিয়ম:
- অ-কার কিংবা আ-কারের পর ই-কার কিংবা ঈ-কার থাকলে উভয় মিলে এ-কার হয়; এ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।

যেমন:
শুভ + ইচ্ছা = শুভেচ্ছা, 
যথা + ইষ্ট = যথেষ্ট, 
পরম + ঈশ = পরমেশ,
মহা + ঈশ = মহেশ ইত্যাদি।

অন্যদিকে,
মহা + ঋষি = মহর্ষি,
শীত + ঋত = শীতার্ত,
যথা + উচিত = যথোচিত।
উপরের সন্ধিবিচ্ছেদ গুলো শুদ্ধ।

উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, নবম-দশম শ্রেণি, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২৮.
'ফল পাকলে যে গাছ মারা যায়' এর এক কথায় প্রকাশ -
  1. ওষধি
  2. ঔষধী
  3. ওষধী
  4. ঔষধি
সঠিক উত্তর:
ওষধি
উত্তর
সঠিক উত্তর:
ওষধি
ব্যাখ্যা
• 'ফল পাকলে যে গাছ মারা যায়' এর এক কথায় প্রকাশ - ওষধি

উল্লেখ্য,
'ওষধি' শব্দের অর্থ - একবার ফল দিয়েই মরে যায় এমন উদ্ভিদ।
'ঔষধি' শব্দের অর্থ - যে সকল গাছগাছড়া থেকে ওষুধ তৈরি হয়।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৯.
জিজ্ঞাসিব জনে জনে। - বাক্যে নিম্নরেখ শব্দগুলো কোন কারকে কোন বিভক্তি?
  1. অধিকরণে ৭মী
  2. কর্মে ৭মী
  3. করণে ৭মী
  4. কর্তায় ৭মী
সঠিক উত্তর:
কর্মে ৭মী
উত্তর
সঠিক উত্তর:
কর্মে ৭মী
ব্যাখ্যা
কর্মকারক:
- যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে।

কর্মকারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ:
প্রথমা বিভক্তি: পুলিশ ডাক।
দ্বিতীয়া বিভক্তি: আমি তাকে চিনি।
ষষ্ঠী বিভক্তি: ছেলেটি বলের সঙ্গে যুদ্ধ করে।
সপ্তমী বিভক্তি: জিজ্ঞাসিব জনে জনে

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সপ্তম শ্রেণি।
৩০.
'তোরাপ' চরিত্রটি নিম্নের কোন নাটকের অন্তর্ভুক্ত?
  1. কমলে কামিনী
  2. সধবার একাদশী
  3. নীলদর্পণ
  4. জমিদার দর্পণ
সঠিক উত্তর:
নীলদর্পণ
উত্তর
সঠিক উত্তর:
নীলদর্পণ
ব্যাখ্যা
'নীলদর্পণ' নাটক:
- 'নীলদর্পণ' দীনবন্ধু মিত্রের শ্রেষ্ঠ নাটক এবং শ্রেষ্ঠ রচনা।
- সমকালের নীলচাষ ও নীলকর সাহেবদের প্রজাপীড়ন এবং শাসকশ্রেণীর পক্ষপাতমূলক আচরণ নাটকটির বিষয়বস্তু। নাটকটি তৎকালীন সমাজে বিশেষ আলোড়ন সৃষ্টি করে এবং কৃষকদের নীলবিদ্রোহে ইন্ধন জোগায়।
- ১৮৬০ সালে নাটকটি প্রথম ঢাকা থেকে প্রকাশিত হয়। এটি ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ এবং নাটকটি ঢাকায় প্রথম মঞ্চস্থ হয়।
- নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। মধুসূদন দত্ত A Native ছদ্মনামে 'Nil Durpan, or The Indigo Planting Mirror' নামে অনুবাদ করেছিলেন।প্রকাশ করেছিলেন রেভারেন্ড জেমস লং। এটি প্রকাশিত হয় ১৮৬১ খ্রিষ্টাব্দে।

নাটকের উল্লেখযোগ্য চরিত্র:
- গোলক বসু,
- নবীন মাধব,
- রাইচরণ,
- তোরাপ,
- সাবিত্রী,
- সরলতা,
- ক্ষেত্রমণি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলা সাহিত্যের ইতিহাস, মাহাবুবুল আলম এবং বাংলাপিডিয়া।
৩১.
‘Aborigines' এর পরিভাষা কোনটি?
  1. আদিবাসী
  2. ক্ষয়
  3. রদ করা
  4. পলাতক হওয়া
সঠিক উত্তর:
আদিবাসী
উত্তর
সঠিক উত্তর:
আদিবাসী
ব্যাখ্যা
'Aborigines' বাংলা এর পরিভাষা - আদিবাসী।

অন্যদিকে,
Abscond - পলাতক হওয়া। 
Abrogate - রদ করা।
Abrasion - ক্ষয়।

উৎস: প্রশাসনিক পরিভাষা- বাংলা একাডেমি।
৩২.
নিচের কোনটি কায়কোবাদ রচিত মহাকাব্য?
  1. মহাশ্মশান
  2. বৃত্রসংহার
  3. মেঘনাদবধ
  4. মাটির কান্না
সঠিক উত্তর:
মহাশ্মশান
উত্তর
সঠিক উত্তর:
মহাশ্মশান
ব্যাখ্যা
'মহাশ্মশান' মহাকাব্য:
- কায়কোবাদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ 'মহাশ্মশান' ১৯০৫ সালে প্রকাশিত হয়।
- কাব্যটি ধারাবাহিকভাবে মহম্মদ রওশন আলী সম্পাদিত 'কোহিনূর' পত্রিকায় প্রকাশিত হয়।
- পানিপথের তৃতীয় যুদ্ধ(১৭৬১) অবলম্বনে কাব্যটি রচিত।
- কাব্যটি তিনটি খণ্ড রচিত। প্রথম খণ্ডে ২৯টি সর্গ, দ্বিতীয় খণ্ডে ২৪টি সর্গ, তৃতীয় খণ্ডে ৭টি সর্গ বিদ্যমান।

অন্যদিকে,
- মধুসূদনের দ্বিতীয় কাব্যগ্রন্থ 'মেঘনাদবধ কাব্য' বাংলা সাহিত্যের প্রথম এবং শ্রেষ্ঠ মহাকাব্য।
- হেমচন্দ্র বন্দোপাধ্যায়ের মহাকাব্য - বৃত্রসংহার।
- জসীমউদ্দীন রচিত কাব্যগ্রন্থ - মাটির কান্না। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৩৩.
‘ল্যাবরেটরি’ গল্পের প্রধান চরিত্র কে?
  1. চারুলতা
  2. সোহিনী
  3. লাবণ্য
  4. অমিত
সঠিক উত্তর:
সোহিনী
উত্তর
সঠিক উত্তর:
সোহিনী
ব্যাখ্যা
'ল্যাবরেটরি' গল্প:
- 'ল্যাবরেটরি' গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের একেবারে শেষের দিকের রচনা।
- গল্পটিতে রবীন্দ্রভাবনার অত্যাধুনিক মানসিকতার পরিচয় পাওয়া যায়।
- গল্পটির মূল চরিত্রে রয়েছে সোহিনী। বিজ্ঞান পাগল নন্দকিশোর নিজের জীবনের সাথে সোহিনীকে জড়িয়ে নিজের মতো করে গড়ে নিতে চেয়েছিলেন।

অন্যদিকে,
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'নষ্টনীড়' ছোটগল্পের চরিত্র - চারুলতা।
- অমিত, লাবণ্য' - শেষের কবিতা' উপন্যাসের চরিত্র।

রবীন্দ্রনাথ ঠাকুর:
- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
- এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর নিজ বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৩৪.
'ঝিলিমিলি' কাজী নজরুল ইসলাম রচিত কোন ধরনের সাহিত্য?
  1. উপন্যাস
  2. নাটক
  3. কাব্যগ্রন্থ
  4. প্রবন্ধ
সঠিক উত্তর:
নাটক
উত্তর
সঠিক উত্তর:
নাটক
ব্যাখ্যা
'ঝিলিমিলি' নাটক:
- কাজী নজরুল ইসলাম রচিত ছোট নাটকের গ্রন্থ ‘ঝিলিমিলি'।
- ১৩৩৭ বঙ্গাব্দের (১৯৩০) অগ্রহায়ণে গ্রন্থাকারে প্রকাশিত।
- ঝিলিমিলি, সেতুবন্ধ, শিল্পী নামের তিনটি ছোট নাটক এ গ্রন্থভুক্ত।

উল্লেখযোগ্য চরিত্র:
- মির্জা সাহেব;
- ফিরোজা;
- হালিমা।

কাজী নজরুল ইসলাম:
-  ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে, ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 
- তাঁর পিতা কাজী ফকির আহমদ ছিলেন মসজিদের ইমাম ও মাযারের খাদেম।
- নজরুল ইসলামের ডাক নাম ছিল ‘দুখু মিয়া’।
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’ এবং আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।
- ১৯৭৬ সালের জানুয়ারি মাসে নজরুল ইসলামকে বাংলাদেশ সরকার বাংলাদেশের নাগরিকত্ব প্রদান এবং ২১ ফেব্রুয়ারি ‘একুশে পদকে’ ভূষিত করে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।