পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাIBA, DUতারিখ১৩ মার্চ, ২০২৪সময়55 minutes
মোট প্রশ্ন৮০
সিলেবাস
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পদের নাম: ইমারত পরিদর্শক (গ্রেড-১০) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ০৮.০৩.২০২৪ Faculty Name: Institute of Business Administration (IBA), DU.
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

IBA, DU · ১৩ মার্চ, ২০২৪ · ৮০ প্রশ্ন

.
প্রশ্ন নং ১ - ৬: শব্দের সঠিক বানান নির্ণয় করুনঃ
  1. অনুবীক্ষণ
  2. অণুবীক্ষণ
  3. অনুবীক্ষন
  4. অনূবিক্ষন
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
অণুবীক্ষণ
উত্তর
সঠিক উত্তর:
অণুবীক্ষণ
ব্যাখ্যা
• শুদ্ধ বানান: অণুবীক্ষণ (বিশেষ্য পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- খালি চোখে দেখা যায় না এমন অতি ক্ষুদ্র বস্তুকে বড়ো করে দেখার সরঞ্জামবিশেষ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
প্রশ্ন নং ১ - ৬: শব্দের সঠিক বানান নির্ণয় করুনঃ
  1. দুরাবস্থা
  2. দূরাবস্থা
  3. দুরবস্থা
  4. দূরবস্থা
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
দুরবস্থা
উত্তর
সঠিক উত্তর:
দুরবস্থা
ব্যাখ্যা
• শুদ্ধ বানান: দুরবস্থা।
- শব্দটি বিশেষ্য।
- এটি সংস্কৃত শব্দ।
- অর্থ: দুর্দশা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
প্রশ্ন নং ১ - ৬: শব্দের সঠিক বানান নির্ণয় করুনঃ
  1. ত্দানুসারে
  2. তদানুসারে
  3. তদনুসারে
  4. ত্দনুসারে
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
তদনুসারে
উত্তর
সঠিক উত্তর:
তদনুসারে
ব্যাখ্যা
• শুদ্ধ বানান: তদনুসারে,
- এটি ক্রিয়া বিশেষণ পদ।
- সংস্কৃত + বাংলা ( সংস্কৃত তদনুসার + বাংলা এ)।
অর্থ: সেই প্রকার, তদ্‌রূপে।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
প্রশ্ন নং ১ - ৬: শব্দের সঠিক বানান নির্ণয় করুনঃ
  1. সমীরন
  2. সমিরণ
  3. সমিরন
  4. সমীরণ
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
সমীরণ
উত্তর
সঠিক উত্তর:
সমীরণ
ব্যাখ্যা
• শুদ্ধ বানান: সমীরণ,
- বিশেষ্য পদ।
- এটি সংস্কৃত শব্দ।
- প্রকৃতি-প্রত্যয় - (সম্ + √ঈর্ + অন),
অর্থ: বায়ু, বাতাস, পবন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
প্রশ্ন নং ১ - ৬: শব্দের সঠিক বানান নির্ণয় করুনঃ
  1. আশ্বস্ত
  2. আশ্বস্থ
  3. আস্বস্ত
  4. আস্বস্থ
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
আশ্বস্ত
উত্তর
সঠিক উত্তর:
আশ্বস্ত
ব্যাখ্যা
• শুদ্ধ বানান: আশ্বস্ত (বিশেষণ পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- আশ্বাস বা ভরসাপ্রাপ্ত,
- আশঙ্কামুক্ত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
প্রশ্ন নং ১ - ৬: শব্দের সঠিক বানান নির্ণয় করুনঃ
  1. পীড়াপিড়ি
  2. পিড়াপিড়ি
  3. পীড়াপীড়ি
  4. পীড়াপিড়ী
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
পীড়াপীড়ি
উত্তর
সঠিক উত্তর:
পীড়াপীড়ি
ব্যাখ্যা
• শুদ্ধ বানান: পীড়াপীড়ি।
- বিশেষ্য পদ,
- এটি বাংলা শব্দ।
অর্থ:
- বারবার অনুরোধ-উপরোধ বা চাপসৃষ্টি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
৭-১৭ শব্দের অর্থ নির্ণয় করুন: কদাকার
  1. কাঁদা যুক্ত
  2. বিশ্রী
  3. অপলাপ
  4. কম দরকারী
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
বিশ্রী
উত্তর
সঠিক উত্তর:
বিশ্রী
ব্যাখ্যা
• কদাকার (বিশেষণ পদ)
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- কুৎসিত আকৃতিবিশিষ্ট,
- বেঢপ।

অন্যদিকে,
• বিশ্রী (বিশেষণ পদ),
অর্থ: কদাকার, কুৎসিত, শ্রীহীন ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
অভিপ্রেত
  1. জটিল
  2. অভিযুক্ত
  3. ভয়ঙ্কর
  4. আকাংক্ষিত
  5. কোনোটি নয়
সঠিক উত্তর:
কোনোটি নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনোটি নয়
ব্যাখ্যা
• অভিপ্রেত (বিশেষণ পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- অভিলাষিত,
- বাঞ্ছিত,
- উদ্দিষ্ট।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
ব্যুৎপত্তি
  1. সম্পত্তি
  2. দক্ষতা
  3. ব্যাপকতা
  4. ক্ষমতা
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
দক্ষতা
উত্তর
সঠিক উত্তর:
দক্ষতা
ব্যাখ্যা
• ব্যুৎপত্তি (বিশেষ্য পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- প্রকৃতি-প্রত্যয়াদি বিশ্লেষণদ্বারা শব্দের গঠন বিচার।
- গভীর জ্ঞান।
- পারদর্শিতা।

অন্যদিকে,
• দক্ষতা (বিশেষ্য পদ),
অর্থ:
- পারদর্শিতা,
- নিপুণতা,
- পটুতা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১০.
কুহেলী
  1. কুয়াশা
  2. রাত্রি
  3. ঢেউ
  4. চাদর
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
কুয়াশা
উত্তর
সঠিক উত্তর:
কুয়াশা
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• শুদ্ধ বানান: কুহেলি।
- কুহেলী বানানটি প্রচলিত অশুদ্ধ।
- কুহেলি সংস্কৃত শব্দ।
অর্থ:
- কুয়াশা,
- নীহার,
- কুজ্ঝটিকা,
- নভোরজ ইত্যাদি।
১১.
বদান্যতা
  1. ঔদার্য্য
  2. ব্যথা
  3. বদ মতলব
  4. বাজে কাজ
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
কোনটি নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটি নয়
ব্যাখ্যা
• বদান্যতা (বিশেষ্য পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- দানশীল,
- দাতা,
- মধুরভাষী,
- প্রিয়ভাষী,
- সুবক্তা।

অন্যদিকে,
• ঔদার্য (বিশেষ্য পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- উদারতা, 
- মহানুভবতা,
- বিনয়,
- অকৃপণতা।

• ‘ঔদার্য্য’ বানানটি অশুদ্ধ। সুতরাং সঠিক উত্তর হিসেবে অপশন (ঙ) গ্রহণ করা হলো।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১২.
নৃপতি
  1. রাজা
  2. স্বামী
  3. নাপিত
  4. মাতবর
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
রাজা
উত্তর
সঠিক উত্তর:
রাজা
ব্যাখ্যা
• নৃপতি (বিশেষ্য পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- ভূপতি,
- নরপতি,
- নরেশ,
- রাজা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৩.
শকট
  1. গাড়ী
  2. মাছ
  3. ময়ূর
  4. গরু
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
গাড়ী
উত্তর
সঠিক উত্তর:
গাড়ী
ব্যাখ্যা
• শকট (বিশেষ্য পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- গাড়ি,
- যান,
- কংসের অনুচর অসুর।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৪.
ব্যত্যয়
  1. ব্যতিক্রম
  2. বন্ধুত্ব
  3. অপ্রয়জোনীয়
  4. অন্ধকার
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
ব্যতিক্রম
উত্তর
সঠিক উত্তর:
ব্যতিক্রম
ব্যাখ্যা
• ব্যত্যয় (বিশেষ্য পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- অন্যথা,
- ব্যতিক্রম,
- বৈপরীত্য,
- নিয়ম,
- লঙ্ঘন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৫.
মন্থর
  1. ঢেউ
  2. আকাশ
  3. ধীর
  4. স্বাপদ
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
ধীর
উত্তর
সঠিক উত্তর:
ধীর
ব্যাখ্যা
• মন্থর (বিশেষণ পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- চটপটে নয় এমন,
- মন্দগামী,
- অলস,
- নক,
- নম্র।

অন্যদিকে,
• মন্দগামী (বিশেষণ পদ)
অর্থ:
- ধীরে চলে এমন,
- ধীরগামী।

সুতরাং অর্থ অনুসারে সঠিক উত্তর হিসেবে ‘ধীর’ শব্দটি গ্রহণ করা হলো।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৬.
হর্ষ
  1. হলুদ
  2. আনন্দ
  3. চালাক
  4. বোকা
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
আনন্দ
উত্তর
সঠিক উত্তর:
আনন্দ
ব্যাখ্যা
• হর্ষ (বিশেষ্য পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- আনন্দ,
- উল্লাস,
- পুলক,
- উদ্ভেদ ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৭.
লেফাফা
  1. বালতি
  2. মোড়ক
  3. শাবল
  4. চিঠি
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
মোড়ক
উত্তর
সঠিক উত্তর:
মোড়ক
ব্যাখ্যা
• লেফাফা (বিশেষ্য পদ),
- আরবি শব্দ।
অর্থ:
- চিঠি প্রভৃতি প্রেণের জন্য ব্যবহৃত কাগজের তৈরি মোড়ক।
- খাম।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৮.
‘ভূষন্ডির কাক'- কথাটির অর্থ কী?
  1. ষড়যন্ত্রকারী
  2. দীর্ঘ প্রতিক্ষমাণ
  3. দীর্ঘায়ু ব্যক্তি
  4. অপ্রয়োজনীয় ব্যক্তি
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
দীর্ঘায়ু ব্যক্তি
উত্তর
সঠিক উত্তর:
দীর্ঘায়ু ব্যক্তি
ব্যাখ্যা
• ‘ভূষন্ডির কাক’ শব্দের অর্থ - দীর্ঘজীবী/ দীর্ঘায়ুব্যক্তি।

• কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- 'কালে ভদ্রে' বাগধারা টির অর্থ - কদাচিৎ
- ‘ডাকাবুকো’ বাগধারা টির অর্থ - নির্ভীক।
- ‘পায়া ভারি’  বাগধারা টির অর্থ - অহঙ্কার।
- ‘কানকাটা’  বাগধারা টির অর্থ - বেহায়া।
- ‘বকধার্মিক’  বাগধারা টির অর্থ - ভণ্ড।
- ‘উড়নচণ্ডী’ বাগধারাটির অর্থ - অমিতব্যয়ী।
- 'ছা-পোষা' বাগধারাটি অর্থ - অত্যন্ত গরীব।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৯.
এক কথায় প্রকাশ করুন: "যার কোনো কিছু থেকেই ভয় নেই"
  1. অকুতোভয়
  2. অতুলনীয়
  3. অপ্রতর্ক
  4. নৈয়ায়িক
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
অকুতোভয়
উত্তর
সঠিক উত্তর:
অকুতোভয়
ব্যাখ্যা
• 'যার কোন কিছুতেই ভয় নেই' এক কথায় বলে - অকুতোভয়।

আরও কিছু এক কথায় প্রকাশ- 
• 'যার কোন অবলম্বন নাই' এক কথায় বলে - নিরবলম্বন।
• 'যার অন্য উপায় নাই' এক কথায় বলে - অনন্যোপায়।
• 'যা আঘাত পায়নি' এর এক কথায় বলে - অনাহত।
• 'যার কোন উপায় নেই'  এক কথায় বলে - নিরুপায়।
• 'যার উপস্থিত বুদ্ধি আছে' এক কথায় বলে - প্রত্যুৎপন্নমতি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২০.
'জগদ্দল পাথর' বাগধারাটির অর্থ কী?
  1. অমূল্য বস্তু
  2. জটিল অবস্থা
  3. গুরুভার
  4. নিন্দিত
  5. কোনোটি নয়
সঠিক উত্তর:
গুরুভার
উত্তর
সঠিক উত্তর:
গুরুভার
ব্যাখ্যা
• 'জগদ্দল পাথর' বাগধারাটির অর্থ - গুরুভার।
বাক্য গঠন: সে আমার উপর দায়িত্বের জগদ্দল পাথর চাপিয়ে নিশ্চিত হয়ে আছে। 

আরো কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- 'ইতর বিশেষ' বাগধারাটির অর্থ - পার্থক্য। 
- 'খয়ের খাঁ' বাগধারাটির অর্থ - তোষামোদকারী।
- ঢেঁকি অবতার বাগধারাটির অর্থ - নিষ্কর্মা ও নির্বোধ লোক।
- 'গৌরচন্দ্রিকা' বাগধারাটির অর্থ -  ভূমিকা।
- 'গোঁফ খেজুরে' বাগধরার অর্থ - অত্যন্ত অলস।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২১.
২১ - ২৮: শূন্যস্থান পূরণ করুণঃ
Birds of a feather_______together.
  1. go
  2. live
  3. flock
  4. fly
  5. travel
সঠিক উত্তর:
flock
উত্তর
সঠিক উত্তর:
flock
ব্যাখ্যা
Complete Sentence: Birds of a feather flock together.
→ এটি একটি প্রবাদবাক্য।

• birds of a feather flock together (proverb)
English Meaning: said about people who have similar characters or interests, especially ones of which you disapprove, and who often spend time with each other/people of the same sort or with the same tastes and interests will be found together.
Bangla Meaning: 
→ একই প্রকৃতির লোকেরা একসঙ্গে থাকতে ভালোবাসে।
→ ঝাঁকের কই ঝাঁকেই মেশে।
→ চোরে চোরে মাসতুতো ভাই।

Source: Cambridge Dictionary.
২২.
I intend to visit my grandparents ________ this weekend.
  1. on
  2. during
  3. by
  4. along
  5. None of above
সঠিক উত্তর:
on
উত্তর
সঠিক উত্তর:
on
ব্যাখ্যা
Complete Sentence: I intend to visit my grandparents on this weekend.

→ specific days or dates বোঝালে সাধারণত এর পূর্বে preposition 'on' বসে।
→ "this weekend" দ্বারা "specific time frame" বোঝানো হয়েছে তাই, এর পূর্বে preposition 'on' বসে।

• intend 
Meaning: ইচ্ছা/মনস্থ/সংকল্প করা; উদ্দেশ্য/অভিপ্রায় থাকা।
২৩.
Would you mind _____________ a cup of tea with me?
  1. to have
  2. having
  3. to drink
  4. drink
  5. share
সঠিক উত্তর:
having
উত্তর
সঠিক উত্তর:
having
ব্যাখ্যা
Complete Sentence: Would you mind having a cup of tea with me?

• Would you mind
→ Would you mind এরপর verb এর মূল form এর সাথে ing যোগ করতে হয়।
→ Structure: Would you mind + verb + ing + object + question mark(?)

Example Sentence:
1. Would you mind passing me the salt, please?
2. Would you mind turning down the volume a bit? It's a bit loud.
3. Would you mind helping me with this heavy box?
২৪.
The color of the walls in my room has faded _________.
  1. on
  2. with
  3. in
  4. away
  5. gone
সঠিক উত্তর:
away
উত্তর
সঠিক উত্তর:
away
ব্যাখ্যা
Complete Sentence: The color of the walls in my room has faded away.

• fade away (phrasal verb with fade verb)
English Meaning: to slowly disappear, lose importance, or become weaker.
Bangla Meaning: বিলীন হওয়া।

Example Sentence:
1. As the sun set, the colors in the sky began to fade away.
2. With time, the pain of losing her beloved pet slowly faded away.

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
২৫.
Many people reported _________ a noise last night.
  1. to have heard
  2. having heard
  3. to hear
  4. been hearing
  5. to hearing
সঠিক উত্তর:
to have heard
উত্তর
সঠিক উত্তর:
to have heard
ব্যাখ্যা
Complete Sentence: Many people reported to have heard a noise last night.

→ In perfect infinitive, Past tense এর পরে কিছু শব্দে কোন কাজ সম্পন্ন করার কথা ছিল কিন্তু তা করা হয় নি এরূপ বুঝাতে Perfect infinitive ব্যবহৃত হয়।
→ এই word গুলো হল Desire, Hope, Intend, Wish, command etc.
→ প্রশ্নোক্ত বাক্যটি নির্দেশ করেছে - The people reported that they heard a noise in the past.

Perfect Infinitive- এর কিছু উদাহরণ:
1. She claimed to have finished her homework before dinner.
2. They pretended to have seen the movie already.
3. He seemed to have forgotten his keys at home.
4. We expected him to have completed the project by now.
২৬.
A new tax was imposed _________ cigarette.
  1. on
  2. in
  3. for
  4. to
  5. by
সঠিক উত্তর:
on
উত্তর
সঠিক উত্তর:
on
ব্যাখ্যা
Complete Sentence: A new tax was imposed on cigarette.

• impose (verb)
English Meaning: to establish or apply by authority.
Bangla Meaning: আরোপ করা; চাপানো।

→ impose- এর পর সাধারণত preposition 'on' বসে।

Example Sentence:
1. I felt guilty imposing on my parents for financial help again.
2. It's important not to impose on your neighbour's hospitality by staying too long.

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
২৭.
_______ you start now, you will be late.
  1. Unless
  2. Till
  3. Until
  4. Although
  5. Should
সঠিক উত্তর:
Unless
উত্তর
সঠিক উত্তর:
Unless
ব্যাখ্যা
• Complete Sentence: Unless you start now, you will be late.
→ বাক্যের context অনুযায়ী শূন্যস্থানে 'Unless' বসবে।

• Unless (conjunction + preposition)
English Meaning: except on the condition that: under any other circumstance than + except possibly.
Bangla Meaning: যদি না।

Example Sentence:
1. Unless you study regularly, you won't perform well in the exam.
2. Unless it rains, we'll have our picnic in the park tomorrow.
3. Unless you pay attention to your health, you may face serious consequences later.

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
২৮.
My elder brother is an engineer and my _________ brother is a doctor.
  1. older
  2. smaller
  3. younger
  4. junior
  5. senior
সঠিক উত্তর:
younger
উত্তর
সঠিক উত্তর:
younger
ব্যাখ্যা
Complete Sentence: My elder brother is an engineer and my younger brother is a doctor.
→ বাক্যের context অনুযায়ী শূন্যস্থানে 'younger' বসবে।

• বাক্যটির অর্থ দাঁড়ায়,
→ আমার বড় ভাই ইঞ্জিনিয়ার এবং ছোট ভাই ডাক্তার।
২৯.
প্রশ্ন নং ২৯ - ৩৬: শব্দের অর্থ নির্ণয় করুনঃ
Stubborn
  1. কথা না বলা
  2. বিরত থাকা
  3. বিশাল
  4. একগুঁয়ে
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
একগুঁয়ে
উত্তর
সঠিক উত্তর:
একগুঁয়ে
ব্যাখ্যা
• Stubborn অর্থ - একগুঁয়ে।

• Stubborn (adjective)
Bangla Meaning: একগুঁয়ে; জেদি; সংকল্পবদ্ধ; শক্ত; কঠিন; বিরূপ; দুঃসাধ্য।

Synonyms:
→ Adamant - অনমনীয়; অবিচলচিত্ত; দৃঢ়সংকল্প; অনড়।
→ Obstinate - একগুঁয়ে; জেদি।

Antonyms:
→ Flexible - নমনশীল; আনম্য; নম্য; নমনীয়।
→ Compliant - অন্যের ইচ্ছাপূরণে সম্মত; নমনশীল; ভদ্র।

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
৩০.
Eradicate
  1. গরম
  2. উর্বর
  3. নির্মূল
  4. অভাবনীয়
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
নির্মূল
উত্তর
সঠিক উত্তর:
নির্মূল
ব্যাখ্যা
• Eradicate অর্থ - নির্মূল।

• Eradicate (verb)
Bangla Meaning: সমূলে উৎপাটন করা; সমাপ্তি টানা; মুক্তিলাভ করা।

Synonyms:
→ Abolish - লোপ করা; উচ্ছেদ করা।
→ Exterminate - শেষ করা; সম্পূর্ণ ধ্বংস করা।

Antonyms:
→ Preserve - রক্ষা/ত্রাণ করা।
→ Fabricate - নির্মাণ করা।

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
৩১.
Ominous
  1. চঞ্চল
  2. ভীতিকর
  3. দূর্বল
  4. অনিশ্চিত
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
ভীতিকর
উত্তর
সঠিক উত্তর:
ভীতিকর
ব্যাখ্যা
• Ominous অর্থ - ভীতিকর।

• Ominous (adjective)
Bangla Meaning: দুর্লক্ষণযুক্ত; অলক্ষুণে; অশুভ।

Synonyms:
→ Sinister - অশুভ; অমঙ্গলসূচক।
→ Menacing - বিপদ; হুমকি; ভীতিপ্রদর্শন।

Antonyms:
→ Favorable - অনুকূল; সহায়ক; সুবিধাজনক।
→ Benign - বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ নয় এমন; সদয়; সহৃদয়; নম্র; ভদ্র।

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
৩২.
Fatal
  1. অবহেলা
  2. আরাম
  3. বিস্ফোরিত
  4. মারাত্মক
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
মারাত্মক
উত্তর
সঠিক উত্তর:
মারাত্মক
ব্যাখ্যা
• Fatal অর্থ - মারাত্মক।

• Fatal (adjective)
Bangla Meaning: প্রাণনাশক; মারাত্মক।

Synonyms:
→ Disastrous - সর্বনাশা।
→ Catastrophic - বিপর্যয়; আকস্মিক বিপত্তি (বন্যা, ভূমিকম্প, অগ্নিকাণ্ড)।

Antonyms:
→ Fortuitous - আকস্মিক; দৈবিক।
→ Providential - ঈশ্বরবিহিত; বিধাতৃকৃত।

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
৩৩.
Deliberate
  1. দক্ষ
  2. উদ্দেশ্য প্রণোদিত
  3. বিরত
  4. অনুশোচনা
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
উদ্দেশ্য প্রণোদিত
উত্তর
সঠিক উত্তর:
উদ্দেশ্য প্রণোদিত
ব্যাখ্যা
• Deliberate অর্থ - উদ্দেশ্য প্রণোদিত।

• Deliberate (adjective)
Bangla Meaning: ইচ্ছাকৃত; উদ্দেশ্যপ্রণোদিত; সুচিন্তিত।

Synonyms:
→ Conscious - সচেতন; সজ্ঞান।
→ Voluntary - স্বতঃপ্রবৃত্ত; স্বেচ্ছাপ্রণোদিত; স্বেচ্ছাপ্রবৃত্ত; স্বেচ্ছাপ্রসূত।

Antonyms:
→ Inadvertent - অনবধান; অসাবধান; অনবহিত; অমনোযোগী।
→ Haphazard - বিশৃঙ্খল; পরিকল্পনাহীন; এলোমেলো; এলোপাতাড়ি।

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
৩৪.
Explicit
  1. স্পষ্ট
  2. অন্ধকার
  3. তাড়াতাড়ি
  4. মূল্যবান
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
স্পষ্ট
উত্তর
সঠিক উত্তর:
স্পষ্ট
ব্যাখ্যা
• Explicit অর্থ - স্পষ্ট।

• Explicit (adjective)
Bangla Meaning: পরিষ্কারভাবে ও পরিপূর্ণভাবে প্রকাশিত; সুনির্দিষ্ট।

Synonyms:
→ Specific - বিশদ ও স্পষ্টরূপে নির্দিষ্ট; সুনির্দিষ্ট।
→ Definitive - নিশ্চায়ক; চূড়ান্ত; নিশ্চিত।

Antonyms:
→ Implicit - ইশারাইঙ্গিতে প্রকাশিত; নিহিত; চাপা।
→ Obscure - অন্ধকারময়; গুপ্ত; অস্পষ্ট।

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
৩৫.
Instigate
  1. শুরু করা
  2. প্ররোচিত করা
  3. বাধা দেয়া
  4. মনোযোগ দেয়া
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
প্ররোচিত করা
উত্তর
সঠিক উত্তর:
প্ররোচিত করা
ব্যাখ্যা
• Instigate অর্থ - প্ররোচিত করা।

• Instigate (verb)
Bangla Meaning: প্ররোচিত/উৎসাহিত করা; উসকানি দেওয়া।

Synonyms:
→ Provoke - ক্রুদ্ধ/ক্ষুব্ধ করা; রাগানো; খ্যাপানো; চটানো।
→ Incite - প্ররোচিত/উত্তেজিত করা; খ্যাপানো; উস্কানি দেওয়া; উদ্দীপ্ত করা।

Antonyms:
→ Inhibit - বাধাগ্রস্ত; প্রতিনিবৃত্ত করা; সংযত/নিয়ত/দমিত করা।
→ Curb - নিয়ন্ত্রণ করা; লাগাম পরানো।

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
৩৬.
Persistent
  1. অটল
  2. বুদ্ধিমান
  3. পারদর্শী
  4. বিদ্রোহী
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
অটল
উত্তর
সঠিক উত্তর:
অটল
ব্যাখ্যা
• Persistent অর্থ - অটল।

• Persistent (adjective)
Bangla Meaning: অটল; স্থির।

Synonyms:
→ Insistent - সনির্বন্ধ; জিদ।
→ Tenacious - শক্ত করে আঁকড়ে রাখে এমন; নাছোড়বান্দা; ধৈর্যশীল।

Antonyms:
→ Yielding - সহজেই অবনত হয় বা বক্র হয় এমন; (লাক্ষণিক) একরোখা নয় এমন।
→ Hesitant - দ্বিধান্বিত; চলচিত্ত; দ্বিধাগ্রস্ত; দোলায়মানচিত্ত।

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
৩৭.
প্রশ্ন নং ৩৭-৪০: শব্দের সঠিক বানান নির্ণয় করুনঃ
  1. Exaggarate
  2. Exagerate
  3. Exeggarate
  4. Exaggerate
  5. None of these
সঠিক উত্তর:
Exaggerate
উত্তর
সঠিক উত্তর:
Exaggerate
ব্যাখ্যা
•  সঠিক বানান হচ্ছে - Exaggerate (অপশন 'ঘ')

• Exaggerate (verb)
English Meaning: to add to the interest by including made-up details.
Bangla Meaning: অতিরঞ্জিত করা; অত্যুক্তি করা; বাড়িয়ে বলা।

Example Sentence:
1. She tends to exaggerate her accomplishments to impress others.
2. His story was so exaggerated that it was hard to believe anything he said.

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
৩৮.
প্রশ্ন নং ৩৭-৪০: শব্দের সঠিক বানান নির্ণয় করুনঃ
  1. Superseed
  2. Supercede
  3. Supersede
  4. Superceed
  5. None of these
সঠিক উত্তর:
Supersede
উত্তর
সঠিক উত্তর:
Supersede
ব্যাখ্যা
•  সঠিক বানান হচ্ছে - Supersede (অপশন 'গ')

• Supersede (verb)
English Meaning: to take the place of.
Bangla Meaning: স্থান অধিকার করা।

Example Sentence:
1. The new regulations will supersede the old ones, bringing about significant changes.
2. Technology has rapidly evolved, superseding traditional methods of communication.

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
৩৯.
প্রশ্ন নং ৩৭-৪০: শব্দের সঠিক বানান নির্ণয় করুনঃ
  1. Interference
  2. Interferance
  3. Interfearence
  4. Interfearance
  5. Intarferance
সঠিক উত্তর:
Interference
উত্তর
সঠিক উত্তর:
Interference
ব্যাখ্যা
•  সঠিক বানান হচ্ছে - Interference (অপশন 'ক')

• Interference (noun)
English Meaning: something that makes movement or progress difficult.
Bangla Meaning: হস্তক্ষেপ।

Example Sentence:
1. The radio signal was distorted due to interference from nearby electronic devices.
2. The coach warned the players against unnecessary interference during the match.

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
৪০.
প্রশ্ন নং ৩৭ ৪০: শব্দের সঠিক বানান নির্ণয় করুনঃ
  1. Priviledge
  2. Previlege
  3. Previledge
  4. Privilege
  5. None of these
সঠিক উত্তর:
Privilege
উত্তর
সঠিক উত্তর:
Privilege
ব্যাখ্যা
•  সঠিক বানান হচ্ছে - Privilege (অপশন 'ঘ')

• Privilege (noun + verb)
English Meaning: something granted as a special favour + to give a right to.
Bangla Meaning: যে অধিকার বা সুবিধা কোনো বিশেষ ব্যক্তি; শ্রেণি পদমর্যাদা বা পদাধিকারীর পক্ষেই শুধু ভোগ্য; বিশেষাধিকার।

Example Sentence:
1. It is a privilege to have the opportunity to study at such a prestigious university.
2. Voting is both a right and a privilege in a democratic society.

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
৪১.
ডেঙ্গু রোগে আক্রান্ত হলে রক্তের কী কমে যায়?
  1. শ্বেত কণিকা
  2. লোহিত কণিকা
  3. অণুচক্রিকা
  4. অ্যালবুমিন
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
অণুচক্রিকা
উত্তর
সঠিক উত্তর:
অণুচক্রিকা
ব্যাখ্যা
ডেঙ্গু: 
- ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা। 
- Aedes Aegypti (এডিস এজিপটাই) প্রজাতির মশার কামড়ে ডেঙ্গু রোগ ছড়ায়। 
- এছাড়াও এডিস এলবোপিকটাস মশার কামড়েও ডেঙ্গু রোগ ছড়াতে পারে। 
- ভাইরাস সংক্রমণের তিন থেকে পনেরো দিনের মধ্যে সচরাচর ডেঙ্গু জ্বরের উপসর্গগুলো দেখা দেয়। 

ডেঙ্গু জ্বরের উপসর্গ: 
- জ্বর, মাথাব্যথা, বমি, পেশিতে ও গাঁটে ব্যাথা এবং চর্মে ফুসকুড়ি। 
- ডেঙ্গুজ্বরে আক্রান্ত হলে রক্ত কণিকার অনুচক্রিকা উপাদানের পরিমাণ স্বাভাবিকের তুলনায় কমে যায় এবং রক্ত প্লাজমার নিঃসরণ ঘটে। 
- ডেঙ্গু শক সিনড্রোমে রক্তচাপ বিপজ্জনকভাবে কমে যায়। 

ডেঙ্গু জ্বরের চিকিৎসা: 
- দুই থেকে সাত দিনের মাঝে সাধারণত ডেঙ্গু রোগী আরোগ্য লাভ করে। 
- কিছু কিছু ক্ষেত্রে রোগটি মারাত্মক রক্তক্ষরী রূপ নিতে পারে যাকে ডেঙ্গু রক্তক্ষরী জ্বর বলা হয়। 
- ভাইরোলজিস্টরা জানিয়েছেন, বিশ্বে বর্তমানে ডেঙ্গুর দুটি ভ্যাকসিন রয়েছে, যেগুলো ইতোমধ্যে ২০টির মতো দেশে অনুমোদন পেয়েছে। 
- এই টিকাগুলোর ডেঙ্গু প্রতিরোধ ক্ষমতা ৮০ শতাংশের বেশি। 
- এসব টিকা প্রয়োগে ৯০ শতাংশ ব্যক্তি ডেঙ্গু আক্রান্ত হলেও হাসপাতাল পর্যন্ত যাওয়ার প্রয়োজন হয়নি। 
- টিকা দুইটি হলো ডেঙ্গভ্যাক্সিয়া ও কিউডেঙ্গা। 

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি এবং ২৬ জুলাই, ২০২৩, যুগান্তর।
৪২.
খুলনা বিভাগে জেলা কয়টি?
  1. ১০
  2. ১১
  3. ১২
  4. ১৩
  5. ১৪
সঠিক উত্তর:
১০
উত্তর
সঠিক উত্তর:
১০
ব্যাখ্যা
খুলনা বিভাগ:

- বাংলাদেশের আটটি বিভাগের মধ্যে একটি এবং এটি দেশের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত।
- আয়তন ২২,২৮৫ বর্গ কিলোমিটার.
- খুলনা বিভাগের সদর দপ্তর খুলনা শহর।
- ঢাকা এবং চট্টগ্রামের পরে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শহর।
- খুলনা বিভাগ এর পশ্চিমে পশ্চিমবঙ্গ রাজ্যের সীমানা, উত্তরে রাজশাহী বিভাগ, পূর্বে ঢাকা বিভাগ ও বরিশাল বিভাগ এবং দক্ষিণে বিখ্যাত ম্যানগ্রোভ বন নামে পরিচিত সুন্দরবন সহ বঙ্গোপসাগরের উপর তটরেখা রয়েছে।
- খুলনা বিভাগে জেলা ১০টি।
• কুষ্টিয়া।
• খুলনা।
• চুয়াডাঙ্গা।
• ঝিনাইদহ।
• নড়াইল।
• বাগেরহাট।
• মাগুরা।
• মেহেরপুর।
• যশোর।
• সাতক্ষীরা।

তথ্যসূত্র - খুলনা বিভাগের ওয়েবসাইট।
৪৩.
উফশী কথাটি কিসের সাথে জড়িত?
  1. ফসল
  2. নদী
  3. সমুদ্র
  4. কয়লা
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
ফসল
উত্তর
সঠিক উত্তর:
ফসল
ব্যাখ্যা
উফশী ও আধুনিক ধান:
- উফশী কথাটি ফসলের সাথে জড়িত।
- যে ধানগাছের সার গ্রহণ ক্ষমতা এবং ফলন বেশি তাকেই উফশী ধান বলা হয়।
- উফশী ধানগাছে দু'টি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য প্রকাশ পায়, যেমন গাছ মজবুত এবং পাতা খাড়া।
- আরেকটি বৈশিষ্ট্য হলো, ধান পেকে গেলেও গাছ সবুজ থাকে।
- অপরদিকে স্থানীয় সনাতন জাতের গাছ দুর্বল, পাতা হেলে পড়ে, সার গ্রহণ ক্ষমতা কম এবং ধান পাকার সাথে সাথে গাছ শুকিয়ে যায়। সঙ্গত কারণেই এর ফলন কম হয়।
- উফশী ধানে যখন প্রয়োজনীয় বিশেষ গুণ, যেমন রোগবালাই প্রতিরোধ ক্ষমতা, স্বল্প জীবনকাল, খরা, লবণাক্ততা ও জলমগ্নতা সহিষ্ণু ইত্যাদি সংযোজিত হয় তখন তাকে আধুনিক ধান বলা হয়।
- তাই সকল উফশী ধান আধুনিক নয়, কিন্তু সকল আধুনিক ধানে উফশী গুণ বিদ্যমান।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন।
৪৪.
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে স্থাপিত প্রথম ইউনিটের ক্ষমতা কত মেগা ওয়াট?
  1. ১০০০
  2. ১২০০
  3. ১৩৫০
  4. ১৫০০
  5. ১৫৫০
সঠিক উত্তর:
১২০০
উত্তর
সঠিক উত্তর:
১২০০
ব্যাখ্যা
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র:

- পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মিত হচ্ছে।
- এটি নির্মাণে কারিগরি ও আর্থিক সহায়তা করছে রাশিয়া।
- রাশিয়ান রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটম এতে কারিগরি সহায়তা করছে। অপর রাশিয়ান কোম্পানি টিভিএল জয়েন্ট স্টক এতে জ্বালানি সরবরাহ করবে।
- তবে বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সঞ্চালন প্রকল্পে অর্থ সহায়তা করছে ভারত সরকার।
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে স্থাপিত প্রথম ইউনিটের ক্ষমতা ১২০০ মেগা ওয়াট।
- মোট উৎপাদন ক্ষমতা ২,৪০০ মেগাওয়াট।  
- মোট ব্যয় প্রায় ১২.৬৫ বিলিয়ন মার্কিন ডলার।
- রাশিয়া সরকার ঋণ দিচ্ছে ১১.৪ বিলিয়ন ডলার।
- ২০২৩ সালে কেন্দ্রটি চালু করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
- রূপপুর পরমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মূল জ্বালানি হলো ইউরেনিয়াম-২৩৫।

তথ্যসূত্র - রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ওয়েবসাইট ও প্রথম আলো পত্রিকার রিপোর্ট।
৪৫.
বিশ্ব পর্যটন দিবস কবে পালিত হয়?
  1. ৫ আগস্ট
  2. ২৭ সেপ্টেম্বর
  3. ৬ অক্টোবর
  4. ২১ নভেম্বর
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
২৭ সেপ্টেম্বর
উত্তর
সঠিক উত্তর:
২৭ সেপ্টেম্বর
ব্যাখ্যা
কয়েকটি গুরুত্বপূর্ণ দিবস:
- বিশ্ব পর্যটন দিবস কবে পালিত ২৭ সেপ্টেম্বর।
- ৫ জুন - বিশ্ব পরিবেশ দিবস।
- ২১ মার্চ - বিশ্ব বন দিবস।
- ৮ জুন - বিশ্ব সমুদ্র দিবস।
- ৫ ডিসেম্বর - বিশ্ব মৃত্তিকা দিবস।
- ৪ অক্টোবর - বিশ্ব প্রাণী দিবস।
- ৮ মার্চ - বিশ্ব নারী দিবস।
- ৭ এপ্রিল - বিশ্ব স্বাস্থ্য দিবস।
- ১১ জুলাই - বিশ্ব জনসংখ্যা দিবস।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
৪৬.
একুশে পদক ২০২৪ কতজনকে দেয়া হয়েছে?
  1. ১৮
  2. ১৯
  3. ২০
  4. ২১
  5. ২২
সঠিক উত্তর:
২১
উত্তর
সঠিক উত্তর:
২১
ব্যাখ্যা
একুশে পদক-২০২৪:

- বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ২১ জন বিশিষ্ট নাগরিককে একুশে পদক-২০২৪ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।
- ভাষা আন্দোলন ক্যাটাগরিতে মরণোত্তর একুশে পদক পেয়েছেন ২ জন। তারা হলেন- মৌ. আশরাফুদ্দীন আহমদ ও বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী মিয়া (মরণোত্তর)।
- শিল্পকলার বিভিন্ন শ্রেণিতে ১১ জন পেয়েছেন এই পদক। সংগীতে পেয়েছেন জালাল উদ্দীন খাঁ (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা কল্যাণী ঘোষ, বিদিত লাল দাস (মরণোত্তর), এন্ড্রু কিশোর (মরণোত্তর) ও শুভ্র দেব। অভিনয়ে ডলি জহুর ও এমএ আলমগীর, আবৃতিতে খান মো. মুস্তাফা ওয়ালীদ (শিমুল মুস্তাফা) ও রূপা চক্রবর্তী, নৃত্যকলায় শিবলী মোহাম্মদ এবং চিত্রকলায় শাহজাহান আহমেদ বিকাশ।
- মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র নির্মাণ ও আর্কাইভিংয়ে কাওসার চৌধুরী, সমাজসেবায় মো. জিয়াউল হক ও আলহাজ রফিক আহামদ।
- ভাষা ও সাহিত্যে এবার একুশে পদক পেয়েছেন ৪ জন। তারা হলেন মুহাম্মদ সামাদ, লুৎফর রহমান রিটন, মিনার মনসুর ও রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ (মরণোত্তর)। এছাড়া শিক্ষায় প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু রয়েছেন এ তালিকায়।

তথ্যসূত্র - দৈনিক ইত্তেফাক, ১৩ ফেব্রুয়ারি ২০২৪।
৪৭.
বাংলাদেশের লোকশিল্প যাদুঘর কোথায় অবস্থিত?
  1. মহাস্থানগড়
  2. ময়নামতি
  3. সোনারগাঁ
  4. বগুড়া
  5. ঢাকা
সঠিক উত্তর:
সোনারগাঁ
উত্তর
সঠিক উত্তর:
সোনারগাঁ
ব্যাখ্যা
বাংলাদেশ লোক ও কারু শিল্প যাদুঘর:

- সোনারগাঁ লোকশিল্প জাদুঘর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় অবস্থিত।
- বাংলাদেশের লোকশিল্পের সংরক্ষণ, বিকাশ  ও সর্বসাধারণের মধ্যে লোকশিল্পের গৌরবময় দিক তুলে ধরার জন্য ১৯৭৫ সালে শিল্পাচার্য জয়নুল আবেদীনের উদ্যোগে বাংলাদেশ সরকার বিশাল এলাকা নিয়ে এই জাদুঘর প্রতিষ্ঠা করেন।
- সোনারগাঁয়ের “বড়সর্দারবাড়ি” নামে পরিচিত একটি প্রাচীন জমিদার প্রাসাদে এই জাদুঘর স্থাপন করা হয়েছে।এখানে আরো রয়েছে একটি সমৃদ্ধ গ্রন্থাগার, কারুপল্লী ও একটি বিশাল লেক।

তথ্যসূত্র - নারায়ণগঞ্জ জেলার ওয়েবসাইট।
৪৮.
"বাব আল মান্দেব" প্রণালীর সাথে সরাসরি সংশ্লিষ্ট একটি সমুদ্র:
  1. লোহিত সাগর
  2. আরব সাগর
  3. পারস্য সাগর
  4. ভূমধ্যসাগর
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
লোহিত সাগর
উত্তর
সঠিক উত্তর:
লোহিত সাগর
ব্যাখ্যা
বাব এল-মান্দেব প্রণালী:
- এশিয়া-আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে বাব এল-মান্দেব প্রণালী।
- বাব এল-মান্দেব প্রণালী, আরবি বাব আল-মান্দব, আরব এবং আফ্রিকা (দক্ষিণ-পশ্চিম) মধ্যবর্তী প্রণালী যা লোহিত সাগর ও এডেন উপসাগর এবং ভারত মহাসাগর (দক্ষিণ-পূর্ব) এর সাথে সংযুক্ত করে।
- প্রণালীটি ৩২ কিমি প্রশস্ত এবং পেরিম দ্বীপ দ্বারা দুটি চ্যানেলে বিভক্ত।পশ্চিম চ্যানেলটি ২৬কিমি জুড়ে এবং পূর্ব দিকে ৩ কিমি প্রশস্ত।
- সুয়েজ খাল নির্মাণের সাথে, প্রণালীটি ভূমধ্যসাগর এবং পূর্ব এশিয়ার মধ্যে সংযোগের একটি অংশ গঠন করে।
- প্রণালীটির আরবি নামের অর্থ "কান্নার দ্বার"।
- প্রণালীটি এডেন উপসাগর, গভীর জলের অববাহিকা যা লোহিত সাগর এবং আরব সাগরের মধ্যে একটি প্রাকৃতিক সমুদ্র সংযোগ তৈরি করে।
- প্রণালীটির মোট দৈর্ঘ্য, পূর্ব-উত্তর-পূর্ব থেকে পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে পরিমাপ করা হয় ১৪৮০ কিমি, এবং এর গড় প্রস্থ, উত্তর-উত্তর-পূর্ব থেকে দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে পরিমাপ করা হয় ৪৮০ কিমি।

তথ্যসূত্র - Britannica.com
৪৯.
রোমান সানা কোন খেলার সাথে সম্পৃক্ত?
  1. ফুটবল
  2. ক্রিকেট
  3. বাস্কেট বল
  4. আর্চারী
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
আর্চারী
উত্তর
সঠিক উত্তর:
আর্চারী
ব্যাখ্যা
রোমান সানা:
- রোমান সানা আর্চারী খেলার সাথে সম্পৃক্ত।
- বিশ্বমঞ্চে নিজের কৃতিত্ব দেখিয়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম তারকা হয়ে উঠেছেন তীরন্দাজ রোমান সানা।
- রোমান সানার ছোটবেলা কেটেছে দাদা বাড়ি খুলনা জেলায় কয়রা গ্রামে।
- বাবা আবদুল গফুর সানা ও মা বিউটি বেগম।
- শিক্ষক হাসানের অনুপ্রেরণায় ৯ম শ্রেণিতে পড়ার সময়ে প্রথম আর্চারিতে আসেন রোমান সানা।
- ২০০৮ সাল থেকে আর্চারিতে পথচলা শুরু হয়।
- টানা ৪ বছর ন্যাশনাল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন এই তীরন্দাজ।
- আন্তর্জাতিক অঙ্গনের অর্জনের শুরুটা হয় ২০১১ সালের ইয়ুথ আর্চারি চ্যাম্পিয়নশীপে দলগত বিভাগে সিলভার পদক অর্জনের মাধ্যমে।
- প্রথম স্বর্ণপদক আসে ২০১৪ সালে থাইল্যান্ডে৷
- ২০১৭ সালে কিরগিজস্তানে আন্তর্জাতিক আর্চারি টুর্নামেন্টেও স্বর্ণপদক অর্জন করে।
- ২০১৭ প্রথম ইসলামিক সলিডারিটি চ্যাম্পিয়নশীপে ব্যক্তিগত বিভাগে সিলভার পদক, দলগত এবং মিশ্র দলগত বিভাগে স্বর্ণপদক অর্জন করেন।

তথ্যসূত্র - দৈনিক ইত্তেফাক, ২৫ জুলাই ২০২১।
৫০.
আয়তনে বাংলাদেশের বৃহত্তম বিভাগ কোনটি?
  1. পার্বত্য চট্টগ্রাম
  2. ময়মনসিংহ
  3. খুলনা
  4. ঢাকা
  5. কুমিল্লা
সঠিক উত্তর:
পার্বত্য চট্টগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
পার্বত্য চট্টগ্রাম
ব্যাখ্যা
চট্টগ্রাম বিভাগ:

- আয়তনে বাংলাদেশের বৃহত্তম বিভাগ চট্টগ্রাম বিভাগ।
- পাহাড় সমুদ্র নদী সমতলবেষ্ঠিত ওয়ার্ল্ড হেরিটেজ বিশ্বের দীর্ঘতম সমুদ্র উপকূলের অনুপম সৌন্দর্যের আধার চট্টগ্রাম বিভাগ।
- বিভাগের দক্ষিণে দিগন্ত বিস্তৃত বঙ্গোপসাগর।
- বাংলাদেশের মানচিত্রে পূর্ব-দক্ষিণ অঞ্চলে চট্টগ্রাম বিভাগের অবস্থান।
- পৃথিবীর মানচিত্রে চট্টগ্রাম বিভাগের অবস্থান ২২.২২ ডিগ্রী উত্তর অক্ষাংশ হতে ২২.৩৭ ডিগ্রী উত্তর অক্ষাংশে এবং ৯১.৪৮ ডিগ্রী পূর্ব দ্রাঘিমা হতে ৯১.৮০ ডিগ্রী পূর্ব দ্রাঘিমায়।
- জেলা: ১১টি।
- আয়তন: ৩৩,৯০৪ বর্গ কি.মি।

তথ্যসূত্র - চট্টগ্রাম বিভাগ ওয়েবসাইট।
৫১.
মানব দেহের বৃহত্তম গ্রন্থি (অঙ্গ) কোনটি?
  1. যকৃত
  2. হৃদপিণ্ড
  3. ফুসফুস
  4. প্লীহা
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
যকৃত
উত্তর
সঠিক উত্তর:
যকৃত
ব্যাখ্যা
পৌষ্টিক গ্রন্থি (Digestive glands): 
- যেসব গ্রন্থির রস খাদ্য পরিপাকে অংশ নেয় তাদেরকে পরিপাকগ্রন্থি বা পৌষ্টিকগ্রন্থি বলে। 
- মানবদেহে পৌষ্টিকগ্রন্থিগুলো হলো- 
• লালাগ্রন্থি, 
• যকৃত, 
• অগ্ন্যাশয়, 
• গ্যাস্ট্রিক গ্রন্থি, 
• আন্ত্রিক গ্রন্থি। 

যকৃত (Liver): 
- মধ্যচ্ছদার নিচে উদরগহ্বরের উপরে পাকস্থলীর ডান পাশে যকৃত অবস্থিত। 
- এটি মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি। 
- যকৃতের ডান খণ্ডটি বাম খণ্ড থেকে আকারে কিছুটা বড়। 
- প্রকৃতপক্ষে চারটি অসম্পূর্ণ খণ্ড নিয়ে যকৃত গঠিত। 
- যকৃতে পিত্তরস (bile) তৈরি করে। 
- পিত্তরস ক্ষারীয় গুণ সম্পন্ন। 
- যকৃতে বিভিন্ন রকম জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটে, তাই একে রসায়ন গবেষণাগার বলা হয়। 

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৫২.
আমাদের জাতীয় পতাকার মাপের অনুপাত কত?
  1. ৫:২
  2. ৫:৩
  3. ৩:১
  4. ৭:৫
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
৫:৩
উত্তর
সঠিক উত্তর:
৫:৩
ব্যাখ্যা
জাতীয় পতাকা:
- বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত নকশা করেন কামরুল হাসান।
- পতাকা বিধি (১৯৭২) অনুসারে জাতীয় পতাকার রং গাঢ় সবুজ এবং ১০:৬ বা ৫:৩ অনুপাতে আয়তাকার, তাতে থাকবে সবুজ অংশের মাঝখানে একটি লাল বৃত্ত।
- লাল বৃত্তের ব্যাসার্ধ হবে পতাকার মোট দৈর্ঘ্যের এক-পঞ্চমাংশ।
- প্রথম অবস্থায় পতাকার কেন্দ্রস্থলে বাংলাদেশের মানচিত্র খচিত ছিল।
- ২রা মার্চ বাংলাদেশের জাতীয় পতাকা দিবস।
- ১৯৭১ সালের ২ মার্চ ছাত্রদের পক্ষে পতাকাটি উত্তোলন করেছিলেন তৎকালীন ডাকসুর ভিপি আ স ম আব্দুর রব।।
- শিবনারায়ণ দাস বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার অন্যতম এবং মূল নকশাকার।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ২ মার্চ ২০২২ ও দৈনিক কালের কন্ঠ, ২ মার্চ ২০২৩।
৫৩.
বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার জন্য নূণ্যতম বয়স কত বছর?
  1. ২১
  2. ২৫
  3. ২৮
  4. ৩০
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
২৫
উত্তর
সঠিক উত্তর:
২৫
ব্যাখ্যা
প্রধানমন্ত্রী:

- প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকার প্রধান। 
- বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার জন্য নূণ্যতম বয়স ২৫ বছর।
- সংবিধানের ৫৫ ও ৫৬ নং ধারা মতে, প্রধানমন্ত্রী পদায়িত হবেন মন্ত্রিপরিষদের শীর্ষে।
- তিনি তাঁর মন্ত্রিপরিষদের মন্ত্রী, প্রতিমন্ত্রী নির্বাচন করেন।
- সংবিধান অনুসারে প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রকৃত নির্বাহী।
- জাতীয় সংসদের নির্বাচনের পর সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মনোনীত ব্যক্তিকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দান করেন।
- প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তিনি রাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার প্রধান পরিষদ অর্থাৎ মন্ত্রিপরিষদ গঠন করেন।

তথ্যসূত্র - পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৪.
বাংলাদেশে বর্তমানে যে মেট্রো রেল চালু হয়েছে সেটি হচ্ছে MRT ______ নম্বর লাইন।
  1. 2
  2. 3
  3. 4
  4. 5
  5. 6
সঠিক উত্তর:
6
উত্তর
সঠিক উত্তর:
6
ব্যাখ্যা
মেট্রোরেল:

- বাংলাদেশ বিদ্যুৎ চালিত মেট্রোরেলে প্রবেশ করে ২৮ ডিসেম্বর, ২০২২ সালে।
- বাংলাদেশ সরকারের মালিকাধীন Dhaka Mass Transit Company Limited.
- মেট্রোরেলের নির্মাণ কাজ উদ্বোধন করা হয় ২৬ জুন, ২০১৬ সালে।
- মেট্রোরেলের প্রথম যাত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- সাধারণ যাত্রীদের জন্যে মেট্রোরেল উন্মুক্ত করা হয় ২৯ ডিসেম্বর, ২০২২ সালে।
- মেট্রোরেলের কোচগুলোর নির্মাতা জাপানের কাওয়াসাকি- মিতসুবিশি কনসোর্টিয়াম।
- ঢাকা মেট্রোরেলের প্রথম রেলপথ এমআরটি লাইন-৬। 
- এই সম্পূর্ণরূপে উড়াল রেলপথ উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত ১৭ টি স্টেশনের মধ্যে  ৯টি স্টেশন বর্তমানে চালু রয়েছে।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো নিউজ, ১৫ ডিসেম্বর ২০২২ সালে ও একাত্তর টিভি ওয়েবসাইট, ০৫ নভেম্বর ২০২৩।
৫৫.
সৌরমন্ডলের সবচেয়ে বড় গ্রহ কোনটি?
  1. বুধ
  2. বৃহস্পতি
  3. পৃথিবী
  4. নেপচুন
  5. শনি
সঠিক উত্তর:
বৃহস্পতি
উত্তর
সঠিক উত্তর:
বৃহস্পতি
ব্যাখ্যা
বৃহস্পতি: 
- বৃহস্পতি সৌরজগতের বৃহত্তম গ্রহ। 
- বৃহস্পতিকে গ্রহরাজ বলা হয়। 
- বৃহস্পতির বায়ুমণ্ডল হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি। 
- সবচেয়ে বেশি উপগ্রহ রয়েছে শনি গ্রহের। শনি গ্রহের উপগ্রহের সংখ্যা ৮৩টি। 
- অপরদিকে বৃহস্পতি গ্রহের উপগ্রহের সংখ্যা ৮০টি। 
- সৌরজগতের ক্ষুদ্রতম এবং সূর্যের নিকটতম গ্রহ বুধ। 
- মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়। 

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, নাসা ওয়েবসাইট।
৫৬.
সৌদি আরবের রাজধানীর নাম কী?
  1. মক্কা
  2. মদিনা
  3. জেদ্দা
  4. রিয়াদ
  5. দাম্মাম
সঠিক উত্তর:
রিয়াদ
উত্তর
সঠিক উত্তর:
রিয়াদ
ব্যাখ্যা
সৌদি আরব:

- সৌদি আরবের কোনো আইনসভা ও সংবিধান নেই।
- সৌদি আরবের রাজধানী রিয়াদ।
- মুদ্রা: রিয়াল।
- ১৯৩২ সালে সৌদি আরবে আবদুল আজিজ ইবনে সউদ কর্তৃক রাজতন্ত্রের সূচনা হয়।
- সৌদি আরবই একমাত্র দেশ যার পতাকায় কালেমা লেখা আছে।
- পৃথিবীতে একমাত্র সৌদি আরবের পতাকা কখনো অর্ধনমিত করা হয় নামেঘালয়।
- মুসলিম সম্প্রদায়ের জন্যে পবিত্র নগরী মক্কা ও মদিনা সৌদি আরবে অবস্থিত।

তথ্যসূত্র - Worldatlas.com
৫৭.
২০২৭ সনের বিশ্বকাপ ক্রিকেটের স্বাগতিক দেশ কয়টি?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
২০২৭ বিশ্বকাপ:

- দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে হবে ২০২৭ বিশ্বকাপ।
- ২০২৭ বিশ্বকাপে খেলবে মোট ১৪টি দল।
- মোট ম্যাচ হবে ৫৪টি।
- তিন স্বাগতিক দলের মধ্যে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি খেলবে বিশ্বকাপে।

তথ্যসূত্র - যুগান্তর, ২০ নভেম্বর ২০২৩।
৫৮.
হিলি স্থলবন্দর কোন জেলায় অবস্থিত?
  1. যশোর
  2. আখাউড়া
  3. সাতক্ষীরা
  4. দিনাজপুর
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
দিনাজপুর
উত্তর
সঠিক উত্তর:
দিনাজপুর
ব্যাখ্যা
স্থলবন্দরের নাম ও অবস্থান:
- হিলি স্থলবন্দর: হাকিমপুর, দিনাজপুর।
- বেনাপোল স্থলবন্দর: বেনাপোল, শার্শা, যশোর।
- বুড়িমারী স্থলবন্দর: পাটগ্রাম, লালমনিরহাট।
- আখাউড়া স্থলবন্দর: আখাউড়া, বাহ্মনবাড়িয়া।
- ভোমরা স্থলবন্দর: ভোমরা, সাতক্ষীরা সদর।
- নাকুগাঁও স্থলবন্দর: নালিতাবাড়ী, শেরপুর।
- তামাবিল স্থলবন্দর: গোয়াইনঘাট সিলেট।
- সোনাহাট স্থলবন্দর: ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম।
- দর্শনা স্থলবন্দর: দামুরহুদা, চুয়াডাঙ্গা।
- বিলোনিয়া স্থলবন্দর: বিলোনিয়া, ফেনী।

তথ্যসূত্র - বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ।
৫৯.
কুয়াকাটা কোন জেলার অন্তর্গত?
  1. বরিশাল
  2. খুলনা
  3. পটুয়াখালী
  4. কক্সবাজার
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
পটুয়াখালী
উত্তর
সঠিক উত্তর:
পটুয়াখালী
ব্যাখ্যা
কুয়াকাটা:

- বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি সমুদ্র সৈকত ও পর্যটনকেন্দ্র।
- পর্যটকদের কাছে কুয়াকাটা 'সাগর কন্যা' হিসেবে পরিচিত।
- পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নে কুয়াকাটা অবস্থিত।
- কুয়াকাটা সাগর-সৈকতের দৈর্ঘ্য প্রায় ১৮ কিলোমিটার। 
- কুয়াকাটা হিন্দু ও বৌদ্ধ ধর্মালম্বীদের নিকট একটি তীর্থ স্থান।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৬০.
কার্তিক ও অগ্রহায়ণ এই দুই মাস নিয়ে কোন কাল?
  1. বর্ষা
  2. শরৎ
  3. বসন্ত
  4. হেমন্ত
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
হেমন্ত
উত্তর
সঠিক উত্তর:
হেমন্ত
ব্যাখ্যা
বাংলা ঋতু ও মাসের নাম:
• গ্রীষ্ম - বৈশাখ, জ্যৈষ্ঠ।
• বর্ষা - আষাঢ়, শ্রাবণ।
• শরৎ - ভাদ্র, আশ্বিন।
• হেমন্ত - কার্তিক, অগ্রহায়ণ।
• শীত - পৌষ, মাঘ।
• বসন্ত - ফাল্গুন, চৈত্র।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন।
৬১.
শূন্য স্থানে কোন সংখ্যাটি বসবে?
৩, ৭,................., ৩১, ৬৩, ১২৭
  1. ১১
  2. ১৫
  3. ১৭
  4. ২০
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
১৫
উত্তর
সঠিক উত্তর:
১৫
ব্যাখ্যা
প্রশ্ন: শূন্য স্থানে কোন সংখ্যাটি বসবে?
৩, ৭,.................৩১, ৬৩, ১২৭

সমাধান:
১ম পদ = ৩
২য় পদ = ৩ × ২ + ১ = ৭
৩য় পদ = ৭ × ২ + ১ = ১৫
৪র্থ পদ = ১৫ × ২ + ১ = ৩১
৫ম পদ = ৩১ × ২ + ১ = ৬৩
৬ষ্ঠ পদ = ৬৩ × ২ + ১ = ১২৭
৬২.
৬৫ টি বলের মধ্যে ৩৫ টির গায়ে লাল দাগ, ২০ টির গায়ে নীল দাগ এবং ১০ টির গায়ে লাল-নীল উভয় দাগ আছে। কতটি বলের মধ্যে লাল বা নীল কোনো দাগই নেই?
  1. ১০
  2. কোনটি নয়
সঠিক উত্তর:
কোনটি নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ৬৫ টি বলের মধ্যে ৩৫ টির গায়ে লাল দাগ, ২০ টির গায়ে নীল দাগ এবং ১০ টির গায়ে লাল-নীল উভয় দাগ আছে। কতটি বলের মধ্যে লাল বা নীল কোনো দাগই নেই?

সমাধান:
লাল দাগ আছে = ৩৫টি
নীল দাগ আছে = ২০টি

শুধু লাল দাগ আছে = ৩৫ - ১০ = ২৫ টি
শুধু নীল দাগ আছে = ২০ - ১০ = ১০ টি

লাল, নীল বা উভয় দাগ আছে = ২৫ + ১০ + ১০ = ৪৫ টি
লাল বা নীল কোনো দাগই নেই = (৬৫ - ৪৫)টি
= ২০টি
৬৩.
একটি বই এর মূল্য একটি কলম ও দুটি পেন্সিলের মূল্যের সমান। একটি কলমের মূল্য তিনটি পেন্সিলের সমান। দুইটি বই এর মূল্য দিয়ে কয়টি পেন্সিল কেনা যাবে?
  1. ১০
  2. ১২
  3. ১৫
  4. ২০
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
১০
উত্তর
সঠিক উত্তর:
১০
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বই এর মূল্য একটি কলম ও দুটি পেন্সিলের মূল্যের সমান। একটি কলমের মূল্য তিনটি পেন্সিলের সমান। দুইটি বই এর মূল্য দিয়ে কয়টি পেন্সিল কেনা যাবে?

সমাধান:
ধরি,
একটি বইয়ের মূল্য x টাকা
একটি কলমের মূল্য y টাকা
একটি পেন্সিলের মূল্য z টাকা 

১ম শর্তমতে,
x = y + 2z ........(1)

২য় শর্তমতে,
y = 3z .................(2)

(1) ও (2) হতে পাই,
x = 3z + 2z
⇒ x = 5z
∴ 2x = 10z

∴ দুইটি বই এর মূল্য দিয়ে ১০টি পেন্সিল কেনা যাবে।

৬৪.
৬৪ কিলোগ্রামের বালি ও পাথরের টুকরার মিশ্রণে বালির পরিমাণ ২৫%। কত কিলোগ্রাম বালি মিশালে নতুন মিশ্রণে পাথরের টুকরার পরিমাণ ৪০% হবে?
  1. ১২
  2. ১৬
  3. ২২
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
কোনটি নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ৬৪ কিলোগ্রামের বালি ও পাথরের টুকরার মিশ্রণে বালির পরিমাণ ২৫%। কত কিলোগ্রাম বালি মিশালে নতুন মিশ্রণে পাথরের টুকরার পরিমাণ ৪০% হবে?

সমাধান:
মিশ্রণে বালি আছে = (২৫ × ৬৪)/১০০ কিলোগ্রাম
= ১৬ কিলোগ্রাম

∴ মিশ্রণে পাথরের পরিমাণ (৬৪ - ১৬) কিলোগ্রাম
= ৪৮ কিলোগ্রাম

নতুন মিশ্রণে পাথরের টুকরার পরিমাণ ৪০% হলে,
পাথর : বালি = ৪০ : ৬০

পাথরের পরিমাণ ৪০ কিলোগ্রাম হলে বালির পরিমাণ ৬০ কিলোগ্রাম
পাথরের পরিমাণ ১ কিলোগ্রাম হলে বালির পরিমাণ ৬০/৪০ কিলোগ্রাম
পাথরের পরিমাণ ৪৮ কিলোগ্রাম হলে বালির পরিমাণ (৬০ × ৪৮)/৪০ কিলোগ্রাম
= ৭২ কিলোগ্রাম

বালি মিশাতে হবে = (৭২ - ১৬) কিলোগ্রাম
= ৫৬ কিলোগ্রাম
৬৫.
একটি বাক্সে কিছু দশ টাকা ও পাঁচ টাকার নোট রয়েছে। মোট নোটের সংখ্যা ৬১ এবং মোট টাকার পরিমান যদি ৪৯০ হয় তবে পাঁচ টাকার কয়টি নোট রয়েছে?
  1. ২২
  2. ২৪
  3. ২৬
  4. ৩০
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
২৪
উত্তর
সঠিক উত্তর:
২৪
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাক্সে কিছু দশ টাকা ও পাঁচ টাকার নোট রয়েছে। মোট নোটের সংখ্যা ৬১ এবং মোট টাকার পরিমান যদি ৪৯০ হয় তবে পাঁচ টাকার কয়টি নোট রয়েছে?

সমাধান:
পাঁচ টাকার নোট রয়েছে = ক টি
দশ টাকার নোট রয়েছে = (৬১ - ক) টি

প্রশ্নমতে
৫ক + ১০(৬১ - ক) = ৪৯০
বা, ৫ক + ৬১০ - ১০ক = ৪৯০ 
বা, ৬১০ - ৫ক = ৪৯০
বা, ৫ক = ৬১০ - ৪৯০
বা, ৫ক = ১২০
∴ ক = ২৪ 
৬৬.
একটি ঘড়ি ১০% ক্ষতিতে বিক্রয় হলো। বিক্রয় মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভ হতো। ঘড়িটির ক্রয়মূল্য কত টাকা?
  1. ২০০
  2. ২৫০
  3. ৩০০
  4. ৩৫০
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
৩০০
উত্তর
সঠিক উত্তর:
৩০০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘড়ি ১০% ক্ষতিতে বিক্রয় হলো। বিক্রয় মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভ হতো। ঘড়িটির ক্রয়মূল্য কত টাকা?

সমাধান:
১০% ক্ষতিতে বিক্রয়মূল্য ৯০ টাকা।
৫% লাভে বিক্রয়মূল্য ১০৫ টাকা।
∴ বিক্রয়মূল্যের পার্থক্য = (১০৫ - ৯০) = ১৫টাকা।  

বিক্রয়মূল্য ১৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা 
∴ বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য (১০০/১৫) টাকা 
∴ বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য (১০০ × ৪৫)/১৫ টাকা = ৩০০ টাকা 

∴ ঘড়িটির মূল্য ৩০০ টাকা
৬৭.
ঘণ্টায় ২ কি. মি. গতি বৃদ্ধি করায় ৩৬ কি. মি. পথ অতিক্রম করতে ৩ ঘণ্টা সময় কম লাগে। বৃদ্ধির পূর্বে গতি কত কি.মি. ছিল?
  1. কোনটি নয়
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ঘণ্টায় ২ কি. মি. গতি বৃদ্ধি করায় ৩৬ কি. মি. পথ অতিক্রম করতে ৩ ঘণ্টা সময় কম লাগে। বৃদ্ধির পূর্বে গতি কত কি.মি. ছিল?

সমাধান:
 বৃদ্ধির পূর্বে গতিবেগ ছিল = ক কি.মি.

প্রশ্নমতে
৩৬/ক - ৩৬/ (ক + ২) = ৩
বা, ৩৬{(১/ক) - ১/(ক + ২)} = ৩
বা, (ক + ২  - ক)/ক(ক + ২) = ৩/৩৬
বা, ২/ক + ২ক = ১/১২
বা, ক + ২ক = ২৪
বা, ক + ২ক - ২৪ = ০
বা, ক + ৬ক - ৪ক - ২৪ = ০
বা, ক(ক + ৬) - ৪(ক + ৬) = ০
∴ (ক + ৬)(ক - ৪) = ০

হয়
ক + ৬ = ০
ক = - ৬

অথবা
ক - ৪ = ০
ক = ৪

 বৃদ্ধির পূর্বে গতিবেগ ছিল = ৪ কি.মি./ঘণ্টা
৬৮.
স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘণ্টায় ৬ কি.মি.। এরূপ নৌকায় স্রোতের অনুকূলে ৩২ কি.মি. পথ যেতে ৪ ঘণ্টা সময় লেগেছে। ফিরে আসার সময় স্রোতের বিপরীতে নৌকাটির কয় ঘন্টা সময় লাগবে?
  1. ১০
  2. কোনটি নয়
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘণ্টায় ৬ কি.মি.। এরূপ নৌকায় স্রোতের অনুকূলে ৩২ কি.মি. পথ যেতে ৪ ঘণ্টা সময় লেগেছে। ফিরে আসার সময় স্রোতের বিপরীতে নৌকাটির কয় ঘন্টা সময় লাগবে?

সমাধান:
স্থির পানিতে গতিবেগ ঘন্টায় ৬ কি.মি.
স্রোতের অনুকূলে নৌকা গতিবেগ = ৩২/৪ = ৮ কি.মি./ঘণ্টা
স্রোতের বেগ= (৮ - ৬) কি.মি./ঘণ্টা
= ২ কি.মি./ঘণ্টা


স্রোতের প্রতিকূলে নৌকা গতিবেগ = (৬ - ২) কি.মি./ঘণ্টা
= ৪ কি.মি./ঘণ্টা

স্রোতের বিপরীতে নৌকাটি ফিরে আসতে সময় লাগবে = ৩২/৪ = ৮ ঘণ্টা
৬৯.
দুটি সংখ্যার অর্ধেকের যোগফল ৫৪। তাদের পার্থক্যের এক তৃতীয়াংশ ১৪। বড় সংখ্যাটি কত?
  1. ৮২
  2. ৮০
  3. ৭৭
  4. ৭৫
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
৭৫
উত্তর
সঠিক উত্তর:
৭৫
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার অর্ধেকের যোগফল ৫৪। তাদের পার্থক্যের এক তৃতীয়াংশ ১৪। বড় সংখ্যাটি কত?

সমাধান: 
মনেকরি
বড় সংখ্যাটি = ক 
ছোট সংখ্যাটি = খ 

১ম শর্তমতে
ক/২ + খ/২ = ৫৪
(ক + খ)/২ = ৫৪ 
ক + খ = ৫৪ × ২
ক + খ = ১০৮........................(১)

২য় শর্তমতে
(ক - খ)/৩= ১৪
ক - খ = ১৪ × ৩
ক - খ = ৪২ ..........................(২)

(১) + (২) ⇒
ক + খ + ক  - খ = ১০৮ + ৪২
২ক = ১৫০
ক = ৭৫ 
৭০.
বশির মামুনের চেয়ে বয়সে বড় কিন্তু রাজুর চেয়ে ছোটো। জাফর দুলালের চেয়ে বড় কিন্তু মামুনের চেয়ে ছোটো। এদের মধ্যে সবচেয়ে বয়স্ক কে?
  1. রাজু
  2. মামুন
  3. বশির
  4. জাফর
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
রাজু
উত্তর
সঠিক উত্তর:
রাজু
ব্যাখ্যা
প্রশ্ন: বশির মামুনের চেয়ে বয়সে বড় কিন্তু রাজুর চেয়ে ছোটো। জাফর দুলালের চেয়ে বড় কিন্তু মামুনের চেয়ে ছোটো। এদের মধ্যে সবচেয়ে বয়স্ক কে?

সমাধান:
বশির মামুনের চেয়ে বয়সে বড় কিন্তু রাজুর চেয়ে ছোটো।
মামুন < বশির < রাজু

জাফর দুলালের চেয়ে বড় কিন্তু মামুনের চেয়ে ছোটো।
দুলাল < জাফর < মামুন

∴ দুলাল < জাফর < মামুন < বশির < রাজু

∴ এদের মধ্যে সবচেয়ে বয়স্ক রাজু।
৭১.
কোন ভগ্নাংশটি ২/৩ থেকে বড়?
  1. ৩৩/৫০
  2. ৭/১১
  3. ৩/৫
  4. ১১/১৭
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
কোনটি নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ভগ্নাংশটি ২/৩ থেকে বড়?

সমাধান:
২/৩ = .৬৬৬
৩৩/৫০ = ০.৬৬
৭/১১ = ০.৬৩৬
৩/৫ = ০.৬
১১/১৭ = ০.৬৪৭
৭২.
দুটি সংখ্যার গড় xy। একটি সংখ্যা x হলে অপর সংখ্যাটি কত?
  1. x/2
  2. y
  3. 2xy - x
  4. x(y - 1)
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
2xy - x
উত্তর
সঠিক উত্তর:
2xy - x
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার গড় xy। একটি সংখ্যা x হলে অপর সংখ্যাটি কত?

সমাধান:
দুটি সংখ্যার গড় xy
দুটি সংখ্যার সমষ্টি = 2xy
একটি সংখ্যা x
অপর সংখ্যাটি = 2xy - x
৭৩.
কোন সংখ্যাটি বৃহত্তম?
  1. ২/৫
  2. ৪/৯
  3. ১৪/২৭
  4. ১৫/৩১
  5. ৩৩/৬৭
সঠিক উত্তর:
১৪/২৭
উত্তর
সঠিক উত্তর:
১৪/২৭
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যাটি বৃহত্তম?

সমাধান:
২/৫ = ০.৪
৪/৯ = ০.৪৪৪
১৪/২৭ = ০.৫১৮
১৫/৩১ = .৪৮৩
৩৩/৬৭ = ০.৪৯২
৭৪.
তিনটি সংখ্যা a, b, এবং c এর গড় 2x। অপর দুটি সংখ্যা d এবং e এর গড় যদি 3y হয় তবে a, b, c, d, এবং e এর গড় কত?
  1. x + y
  2. 2(x + y)
  3. (2x + 3y)/5
  4. (6x + 6y)/5
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
(6x + 6y)/5
উত্তর
সঠিক উত্তর:
(6x + 6y)/5
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি সংখ্যা a, b, এবং c এর গড় 2x। অপর দুটি সংখ্যা d এবং e এর গড় যদি 3y হয় তবে a, b, c, d, এবং e এর গড় কত?

সমাধান:
a, b, এবং c এর গড় 2x
a, b, এবং c এর সমষ্টি =  2x × 3
= 6x

d এবং e এর গড় = 3y
d এবং e এর সমষ্টি = 3y × 2
= 6y

a, b, c, d, এবং e এর সমষ্টি = 6x + 6y
a, b, c, d, এবং e এর গড় = (6x + 6y)/5
৭৫.
একটি দ্রব্যের বিক্রয়মূল্য ক্রয়মূল্যের চেয়ে ৬০% বেশি। বিক্রয়মূল্যের উপর কত ছাড় দিলে তার ২০% লাভ হবে?
  1. ২০%
  2. ২৫%
  3. ৩০%
  4. ৩২%
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
২৫%
উত্তর
সঠিক উত্তর:
২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্যের বিক্রয়মূল্য ক্রয়মূল্যের চেয়ে ৬০% বেশি। বিক্রয়মূল্যের উপর কত ছাড় দিলে তার ২০% লাভ হবে?

সমাধান:
দ্রব্যের ক্রয়মূল্য = ১০০ টাকা
দ্রব্যের বিক্রয়মূল্য = ১০০ + ১০০ এর ৬০%
= ১০০ + ১০০ এর ৬০/১০০
= ১০০ + ৬০ 
= ১৬০ 

১৬০ টাকায় ছাড় দিতে হবে ৪০ টাকা
১ টাকায় ছাড় দিতে হবে ৪০/১৬০ টাকা
১০০ টাকায় ছাড় দিতে হবে (৪০ × ১০০)/১৬০ টাকা
= ২৫%
৭৬.
৪ জন পুরুষ বা ৮ জন মহিলা একটি কাজ ৯ দিনে করতে পারে। ৬ জন পুরুষ এবং ৬ জন মহিলা সেই কাজ কত দিনে করতে পারবে?
  1. কোনটি নয়
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ৪ জন পুরুষ বা ৮ জন মহিলা একটি কাজ ৯ দিনে করতে পারে। ৬ জন পুরুষ এবং ৬ জন মহিলা সেই কাজ কত দিনে করতে পারবে?

সমাধান:
৪ জন পুরুষ = ৮ জন মহিলা
∴ ১ জন পুরুষ = ৮/৪ জন মহিলা
∴ ৬ জন পুরুষ = (৮ × ৬)/৪ জন মহিলা
= ১২ জন মহিলা
৬ জন পুরুষ এবং ৬ জন মহিলা = (১২ + ৬) জন মহিলা
= ১৮ জন মহিলা

প্রশ্নমতে,
 ৮ জন মহিলা কাজটি করতে পারে = ৯ দিনে
∴ ১ জন মহিলা কাজটি করতে পারে = (৯ × ৮) দিনে 
∴ ১৮ জন মহিলা কাজটি করতে পারে =  (৯ × ৮)/১৮ দিনে
= ৪ দিনে

∴ কাজটি করতে পারবে = ৪ দিনে।  
৭৭.
একটি বাক্সে লাল এবং কালো মার্বেল আছে। লাল এবং কালো মার্বেলের অনুপাত ৩ : ৫। ঐ বাক্স থেকে যদি ৫ টি লাল মার্বেল সরিয়ে নেয়া হয় তবে লাল এবং কালো মার্বেলের অনুপাত ১ : ২ হয় যাবে। ঐ বাক্সে মোট কতগুলি মার্বেল আছে?
  1. ৩২
  2. ৪০
  3. ৬৪
  4. ৮০
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
৮০
উত্তর
সঠিক উত্তর:
৮০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাক্সে লাল এবং কালো মার্বেল আছে। লাল এবং কালো মার্বেলের অনুপাত ৩ : ৫। ঐ বাক্স থেকে যদি ৫টি লাল মার্বেল সরিয়ে নেয়া হয় তবে লাল এবং কালো মার্বেলের অনুপাত ১ : ২ হয় যাবে। ঐ বাক্সে মোট কতগুলি মার্বেল আছে?

সমাধান:
লাল এবং কালো মার্বেলের অনুপাত ৩ : ৫
লাল মার্বেল আছে = ৩ক
কালো মার্বেল আছে = ৫ক

প্রশ্নমতে
(৩ক - ৫) : ৫ক = ১ : ২
(৩ক - ৫)/৫ক = ১/২
২(৩ক - ৫) = ৫ক
৬ক - ১০ = ৫ক
৬ক - ৫ক = ১০
ক = ১০ 

ঐ বাক্সে মোট মার্বেল আছে = ৩ক + ৫ক 
= ৮ক 
= ৮ × ১০
= ৮০ 
৭৮.
যদি pqr = 1, rst = 0 এবং spr = 0 হয় তবে নীচের কোনটি অবশ্যই সঠিক?
  1. p = 0
  2. r = 0
  3. s = 0
  4. t = 0
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
s = 0
উত্তর
সঠিক উত্তর:
s = 0
ব্যাখ্যা
প্রশ্ন: যদি pqr = 1, rst = 0 এবং spr = 0 হয় তবে নীচের কোনটি অবশ্যই সঠিক?

সমাধান:
pqr = 1 হলে
p, q, r এর মান শূন্য হতে পারবে না।
এদের যেকোন একটি শূন্য হলে pqr = 0 হবে
অর্থ্যাৎ p ≠ 0 q ≠ 0, r ≠ 0

rst = 0 এ 
s = 0, t = 0

spr = 0 এ
s = 0 

pqr = 1, rst = 0 এবং spr = 0 এর বিবেচনায় s = 0 অবশ্যই হবে।
৭৯.
৪টি ক্রম বিজোড় সংখ্যার সমষ্টি বৃহত্তমটির তিনগুনের চেয়ে ৭ বেশি। সংখ্যা ৪টির যোগফল কত?
  1. ৫৪
  2. ৫৬
  3. ৬০
  4. ৬৪
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
৬৪
উত্তর
সঠিক উত্তর:
৬৪
ব্যাখ্যা
প্রশ্ন: ৪টি ক্রম বিজোড় সংখ্যার সমষ্টি বৃহত্তমটির তিনগুনের চেয়ে ৭ বেশি। সংখ্যা ৪টির যোগফল কত?

সমাধান:
মনেকরি 
১ম সংখ্যাটি = ক 
২য় সংখ্যাটি = ক + ২
৩য় সংখ্যাটি = ক  + ২ + ২ = ক + ৪
৪র্থ সংখ্যাটি = ক + ৪ + ২ = ক + ৬

প্রশ্নমতে 
ক + ক + ২ + ক + ৪ + ক + ৬  = ৩(ক + ৬) + ৭
৪ক + ১২ = ৩ক + ১৮ + ৭
৪ক - ৩ক = ২৫ - ১২
ক = ১৩ 

সংখ্যা ৪টির যোগফল = ক + ক + ২ + ক + ৪ + ক + ৬
= ৪ক + ১২
= ৪ × ১৩ + ১২
= ৫২ + ১২
= ৬৪ 
৮০.
৫০ জন লোকের মধ্যে ৩৫ জন ইংরেজী, ২৫ জন ইংরেজী ও বাংলা উভয় ভাষায় এবং প্রত্যেকেই দুটি ভাষার অন্তত একটি ভাষায় কথা বলতে পারেন। বাংলায় কতজন কথা বলতে পারেন?
  1. ৩০
  2. ৪০
  3. ৪২
  4. ৪৪
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
৪০
উত্তর
সঠিক উত্তর:
৪০
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০ জন লোকের মধ্যে ৩৫ জন ইংরেজী এবং ২৫ ইংরেজী ও বাংলা উভয় বিষয়ে কথা বলতে পারে। যদি প্রত্যেকেই দুটি ভাষার অন্তত একটি ভাষায় কথা বলতে পারে, তাহলে বাংলায় কতজন কথা বলতে পারে?

সমাধান: 
৫০ জন লোকের মধ্যে ইংরেজিতে কথা বলে ৩৫ জন।
অতএব শুধু বাংলায় কথা বলে = ৫০ - ৩৫ = ১৫।

আবার,
বাংলা ও ইংরেজি উভয় ভাষায় কথা বলে ২৫ জন।
অতএব বাংলায় মোট কথা বলে= ২৫ + ১৫ = ৪০ জন।