পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes৩৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৩৯
সিলেবাস
ফুল মডেল টেস্ট - ৪
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ৩৯ প্রশ্ন

.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) বিমৃশ্যকারী
  2. খ) বিমিষ্যকারী
  3. গ) বিমৃস্যকারী
  4. ঘ) বিমৃশ্যকারি
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের শুদ্ধ বানান হচ্ছে বিমৃশ্যকারী

• বিমৃশ্যকারী (বিশেষণ):
- এর উচ্চারণ সঠিক হচ্ছে বিমৃশ্‌শোকারি।
- এর সঠিক প্রকৃত ও প্রত্যয় হচ্ছে বিমৃশ্য+ √কৃ+ইন্‌।
- এর অর্থ হচ্ছে বিশেষভাবে বিবেচনা করে কাজ করে এমন।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
'ক্ষুৎপিপাসা' শব্দের সন্ধি বিচ্ছেদ কী?
  1. ক) ক্ষুত+পিপাসা
  2. খ) ক্ষুধ্‌ +পিপাসা
  3. গ) ক্ষুৎ+পিপাসা
  4. ঘ) ক্ষুদ+পিপাসা
ব্যাখ্যা
- 'ক্ষুৎপিপাসা' শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে ক্ষুধ্‌ +পিপাসা।

• আগে দ্‌ বা ধ্‌ এবং পরে ক্‌, প্‌, স্‌- ধ্বনি থাকলে দ্‌, বা ধ্‌ এর স্থানে ৎ হয়।
যেমন-
তদ্‌+কাল = তৎকাল।
তদ্‌+পর = তৎপর।
তদ্‌+সম = তৎসম।
ক্ষুধ্‌+কাতর = ক্ষুৎকাতর।
ক্ষুধ্‌ +পিপাসা = ক্ষুৎপিপাসা।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'বাগ্মী' শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
  1. ক) বাচ্‌ + গ্মিন
  2. খ) বাচ্‌ + গমন
  3. গ) বাচ্‌ + মি
  4. ঘ) বাচ্‌ + মিন
ব্যাখ্যা
- 'বাগ্মী' শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে বাচ্‌ + গ্মিন

• 'বাগ্মী' (বিশেষণ):
- এর সঠিক উচ্চারণ হচ্ছে বাগ্‌মি।
- এর সঠিক প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে বাচ্‌ + গ্মিন।
- এর অর্থ হচ্ছে বাক্‌নিপুণ, বাক্‌পটু, সুবক্তা।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
কোন বাক্যটি অশুদ্ধ?
  1. ক) ঘটনা বর্ণনা হয়েছে
  2. খ) বিধি লঙ্ঘিত হয়েছে
  3. গ) তোমাকে দেখে সে আশ্চর্যান্বিত হয়েছে
  4. ঘ) আমি অপমানিত হয়েছি
ব্যাখ্যা

• প্রদত্ত অপশনগুলোর মধ্যে ঘটনা বর্ণনা হয়েছে বাক্যটি অশুদ্ধ। এটি বাচ্যজনিত ভুল।
- এর শুদ্ধরূপ বাক্য হচ্ছে ঘটনা বর্ণিত হয়েছে।

• কয়েকটি গুরুত্বপূর্ণ শুদ্ধ বাক্য হল:
- বিধি লঙ্ঘিত হয়েছে।
- তোমাকে দেখে সে আশ্চর্যান্বিত হয়েছে।
- আমি অপমানিত হয়েছি।
- এ কথা প্রমাণিত হয়েছি।
- যুক্তি খণ্ডিত হয়েছে, তবে মুক্তি মেলেনি।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

.
'শ্মশ্রু' এর অর্থ কী?
  1. ক) শ্বশুর
  2. খ) দাড়িগোঁফ
  3. গ) শাশুড়ি
  4. ঘ) শুভ্রতা
ব্যাখ্যা
- 'শ্মশ্রু' এর অর্থ হচ্ছে দাড়িগোঁফ

• 'শ্মশ্রু' (বিশেষ্য):
- এর সঠিক উচ্চারণ হচ্ছে শোঁস্‌স্রু।
- এর সঠিক প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে শ্মন্‌+√শ্রি+উ।
- এর অর্থ হচ্ছে দাড়িগোঁফ, দাড়ি।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
'বিস্ময়চিহ্ন'- এর বিরতি কাল কত সময়?
  1. ক) ১ বলার দ্বিগুণ সময়
  2. খ) ১ সেকেন্ড
  3. গ) ১ বলতে যে সময় প্রয়োজন
  4. ঘ) থামার প্রয়োজন নেই
ব্যাখ্যা
- 'বিস্ময়চিহ্ন'- এর বিরতি কাল ১ সেকেন্ড।

• যতিচিহ্ন:
- মুখের কথা লিখিত রূপ দেওয়ার সময় কম-বেশি থামা বোঝাতে যতিচিহ্ন ব্যবহৃত হয়।
- বক্তব্যকে স্পষ্ট করতেও যতিচিহ্ন ব্যবহৃত হয়।
- যতিচিহ্নকে বিরামচিহ্ন বা বিরতি চিহ্নও বলা হয়।

• 'বিস্ময়চিহ্ন':
- অবাক বা বিস্ময়ের ব্যাপার বোঝাতে প্রধানত বাক্যের শেষে বিস্ময়চিহ্ন বসে।
- আবেদন, ভর্তি, হতাশা, আনন্দ ইত্যাদি মনোভাব প্রকাশের ক্ষেত্রেও বিস্ময়চিহ্ন বসে।
- বাক্যের ভেতরে বন্ধনীর মধ্যে, প্রয়োজন হলে বিস্ময়চিহ্ন বসানো যায়।
উদাহরণ:
- ইশ! জ্বরে একেবারে গাঁ পুড়ে যাচ্ছে।
- হঠাৎ রাস্তায় শোরগোল উঠল- চোর! চোর! চোর!

উৎস:
১। প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ, বাংলা একাডেমি।
২। বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
৩। ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
পশ্চাৎ অর্থে 'অনু' উপসর্গটি ব্যবহৃত হয়েছে নিচের কোন শব্দে?
  1. ক) অনুদান
  2. খ) অনুবাদ
  3. গ) অনুজ
  4. ঘ) অনুশীলন
ব্যাখ্যা
- অনুজ শব্দে 'অনু' উপসর্গটি পশ্চাৎ অর্থে ব্যবহৃত হয়েছে।

• 'অনু' উপসর্গের ব্যবহার:
পশ্চাৎ অর্থে - অনুশোচনা, অনুগামী, অনুজ, অনুতাপ, অনুকরণ।
সাদৃশ্য অর্থে - অনুবাদ, অনুরূপ, অনুকার, অনুদান।
পৌন:পুন্য অর্থে - অনুক্ষণ, অনুদিন, অনুশীলন।
সঙ্গে অর্থে - অনুকূল, অনুকম্পা।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
কোনটি 'মাতা' শব্দের সমার্থক শব্দ নয়?
    অনির্ধারিত
    ব্যাখ্যা
    - পাতক হচ্ছে পাপ শব্দের সমার্থক।
    - বাকি অপশনগুলো 'মাতা' শব্দের সমার্থক শব্দ।

    • মাতা শব্দের সমার্থক হল:
    - জননী, মা, আম্মা, অম্বা, প্রসূতি, গর্ভধারিণী, জন্মদাতৃ।

    অপরদিকে,
    • পাপ শব্দের সমার্থপক হল:
    - পাতক, কলুষ, দুষ্কর্ম, দুষ্কৃতি।

    উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
    .
    'Flora' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো-
    1. ক) প্রাণিকুল
    2. খ) উদ্ভট কাহিনী
    3. গ) পলাতক
    4. ঘ) উদ্ভিদ্‌কুল
    ব্যাখ্যা
    • 'Flora' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো- উদ্ভিদ্‌কুল।

    • অন্যান্য অপশন:
    Fauna - প্রাণিকুল।
    Fantasy - উদ্ভট কাহিনী।
    Fugitive - পলাতক।

    উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
    ১০.
    'কুবেরের ভাণ্ডার' বাগধারার অর্থ কী?
    1. ক) অকর্মণ্য লোক
    2. খ) অফুরন্ত ঐশ্বর্য
    3. গ) নগদ উপার্জন
    4. ঘ) ছোটখাটো থালাবাটি
    ব্যাখ্যা
    • 'কুবেরের ভাণ্ডার' বাগধারার অর্থ- অফুরন্ত ঐশ্বর্য।
    বাক্য গঠন: ঘরে কি কুবেরের ভাণ্ডার রয়েছে, যে সারাজীবন বসে খাবে।

    অন্যান্য অপশন এর বাগধারা ও অর্থ:

    • কুমড়ো কাটা বট ঠাকুর (অকর্মণ্য লোক): পিকনিকে তোমাকে নিব না, তুমি তো একটি কুমড়ো কাটা বটঠাকুর।
    • কাঁচা পয়সা (নগদ উপার্জন): কাঁচা পয়সা থাকতেই সঞ্চয় করা উচিৎ।
    • কুঁচো বাসন (ছোটখাটো থালাবাটি): হাঁড়ি কলসি তুমি নাও, কুঁচো বাসনগুলো আমি বয়ে নিয়ে যেতে পারব।

    উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
    ১১.
    কোনটি গুজরাটি ভাষার শব্দ?
    1. ক) চাহিদা
    2. খ) কাহিনি
    3. গ) খদ্দর
    4. ঘ) খাট্টা
    ব্যাখ্যা
    - 'খদ্দর' গুজরাটি ভাষার শব্দ।

    • গুজরাটি ভাষার শব্দ:
    - খদ্দর, তকলি, হরতাল।

    অন্যান্য অপশন:
    • পাঞ্জাবি ভাষার শব্দ:
    - চাহিদা, শিখ, তরকা।

    • হিন্দি ভাষার শব্দ:
    - ইস্তক, ওয়ালা, কাহিনি, খাট্টা, খানা, চামেলি, চালু, চাহিদা, পানি ইত্যাদি। 

    উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
    ১২.
    'রক্তারক্তি' শব্দটি কোন সমাসের উদাহরণ?
    1. ক) ব্যতিহার বহুব্রীহি সমাস
    2. খ) তৎপুরুষ সমাস
    3. গ) দ্বন্দ্ব সমাস
    4. ঘ) কর্মধার‍য় সমাস
    ব্যাখ্যা
    - 'রক্তারক্তি' শব্দটি ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ।

    • ব্যতিহার বহুব্রীহি সমাস: 
    - পারস্পরিক ক্রিয়ায় কোনো অবস্থা তৈরি হলে ব্যতিহার বহুব্রীহি হয়।
    - দুটি একরূপ বিশেষ্য দিয়ে এক জাতীয় কাজকে বোঝায়।
    - এ সমাসে পূর্বপদে 'আ' এবং উত্তরপদে 'ই' যুক্ত হয়।
    যেমন: 
    - হাতে হাতে যে যুদ্ধ = হাতাহাতি।
    - কানে কানে যে কথা = কানাকানি।
    - কোলে কোলে যে মিলন = কোলাকুলি। 
    - লাঠিতে লাঠিতে যে যুদ্ধ =  লাঠালাঠি।

    উৎস:
    ১। বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
    ২। ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
    ১৩.
    'স্নিগ্ধ' শব্দের বিপরীতার্থক কোনটি?
    1. ক) স্পৃশ্য
    2. খ) হরদম
    3. গ) রুক্ষ্ম
    4. ঘ) হর্ষ
    ব্যাখ্যা
    - 'স্নিগ্ধ' শব্দের বিপরীতার্থক হচ্ছে রুক্ষ্ম।

    অন্য অপশনে,
    স্পৃশ্য - অস্পৃশ্য।
    হর্ষ - বিষাদ।
    হরদম - কদাচিৎ ।

    • এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ বিপরীতার্থক হল:
    সুলভ - দুর্লভ।
    সরল - বক্র।
    স্থাবর - জঙ্গম।
    হাল - সাবেক।
    হরণ - পূরণ।

    উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
    ১৪.
    Which kind of parts of speech is 'Poor'?
    1. ক) Adjective
    2. খ) Adverb
    3. গ) Abstract Noun
    4. ঘ) Verb
    ব্যাখ্যা
    Poor (adjective): 
    • English Meaning-
    1) Lacking material possessions.
    2) Lacking a normal or adequate supply of something specified —often used in combination.
    • Bengali Meaning- দরিদ্র; গরিব; নির্ধন; বিত্তহীন; নিঃস্ব; দুর্গত।

    • Other forms:
    Poorness (noun)- দীনতা; দৈন্য; হীনতা; অপকৃষ্টতা। 
    Poverty (Abstract Noun)- দারিদ্র্য; দরিদ্রতা; দীনতা; দৈন্য; দরিদ্রদশা। 

    Source: 
    1. Merriam-Webster Dictionary. 
    2. Accessible Dictionary by Bangla Academy.
    ১৫.
    The phrase "At arm's Length" means -
    1. ক) Health at arm
    2. খ) At a distance
    3. গ) Thrown to the ground
    4. ঘ) Before long
    ব্যাখ্যা
    At arm's length-
    English Meaning: 1. At a distance / as far away from your body as possible.
    Bangla Meaning: শরীর থেকে যথাসম্ভব দূরে / এড়িয়ে চলা

    Ex. Sentence: 1. I held the telephone at arm's length
    Bangla Meaning: ১. টেলিফোনটি আমার হাতের নাগালের মধ্যেই রাখলাম।

    English Meaning: 2. Avoid intimacy or close contact.
    Bangla Meaning: ঘনিষ্টতা এড়িয়ে চলা।

    Ex. Sentence: 2. Try to keep bad companions at arm's length.
    Bangla Meaning: ২. দুষ্টু সঙ্গ থেকে সর্বদা দূরে থেকো।

    Source: Live MCQ Lecture.
    ১৬.
    Which of the following noun is singular?
    1. ক) Cattle
    2. খ) Folk
    3. গ) Police
    4. ঘ) Policeman
    ব্যাখ্যা
    • কিছু কিছু noun দেখতে singular হলেও plural হিসেবে ব্যবহৃত হয়। যেমন: 
    - Cattle (গবাদিপশু),
    - Folk (লোক),
    - Swine (শূকর),
    - Poultry (হাঁসমুরগি),
    - People (ব্যক্তিবর্গ),
    - Police (আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সরকারি বাহিনী),
    - Vermin (অনিষ্টকর জীবজন্তু)। 

    কিন্তু Policeman (পুলিশবাহিনীর পুরুষ সদস্য) হচ্ছে Singular noun. 
    - এর plural form হচ্ছে Policemen. 

    Source: 
    1. Applied English Grammar & Composition by P.C. Das. 
    2. Accessible Dictionary by Bangla Academy. 
    ১৭.
    _____ man must be educated.
    1. ক) A
    2. খ) An
    3. গ) The
    4. ঘ) No
    ব্যাখ্যা
    • কোন singular noun- এর আগে a/an বসে যদি তা দিয়ে একই জাতীয় অনেক ব্যক্তি বা বস্তুকে বুঝায়। 
    - এখানে man থাকায় অর্থাৎ word- এর প্রথমে consonant থাকায় An না বসে A বসবে। 

    A man must be educated. 
    - এখানে A man দ্বারা All men অর্থাৎ সমস্ত মানুষকে বুঝাচ্ছে। 

    • A/An এর আরো কিছু ব্যবহার: 
    ১) Singular countable noun (যা গণনা করা যায়) এর আগে a/an ব্যবহৃত হয়। যেমন: He loves in a flat. 
    ২) Half এর আগে a বসে যখন half কোন পূর্ণ সংখ্যার পরে বসে। যেমন: One and a half kilograms. 
    ৩) পরিমাণ নির্দেশক বিবৃতিতে a/an ব্যবহৃত হয়। যেমন: A lot of, a great many. 
    ৪) দর, অনুপাত, গতিবেগ ইত্যাদি প্রকাশ করতে a/an ব্যবহৃত হয়। যেমন: Rice sells five taka a seer. 
    ৫) Exclamatory Sentence এ Singular countable noun (যা গণনা করা যায়) এর আগে a/an ব্যবহৃত হয়। যেমন: What a fool you are! 

    Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain. 
    ১৮.
    The synonym of the word 'Gruesome' is-
    1. ক) Appealing
    2. খ) Pleasant
    3. গ) Trouble
    4. ঘ) Horrific
    ব্যাখ্যা
    Gruesome (adjective): 
    • English Meaning- Extremely unpleasant and shocking, and usually dealing with death or injury.
    • Bengali Meaning- বিভীষিকাময়; বিতৃষ্ণাকর; ভয়াবহ।

    • Synonyms- Dreadful (ভয়ঙ্কর), Frightful (ভয়ানক), Horrible (বীভৎস), Awful (ভীষণ), Horrific (ভয়ংকর), Terrible (ভয়ংকর)। 
    • Antonyms: Pleasant(মনোরম), Attractive (আকর্ষণীয়), Pleasurable (সুখাবহ), Appealing (মর্মস্পর্শী)। 

    • Other forms: Gruesomely (adverb), Gruesomeness (noun). 
    • Example Sentence: 
    - The police report described the scene in gruesome detail.

    • Other options: Trouble- অসুবিধা, ঝামেলা বা ঝঞ্ঝাটে ফেলা; দুশ্চিন্তায়/অস্বস্তিতে ফেলা।

    Source: 
    1. Merriam-Webster Dictionary. 
    2. 2. Accessible Dictionary by Bangla Academy.
    ১৯.
    Fill in the gap with appropriate preposition-
    Paper is made ______ wood.
    1. ক) of
    2. খ) by
    3. গ) with
    4. ঘ) from
    ব্যাখ্যা
    Make something from/(out of ) something: 
    - তৈরি, নির্মাণ অথবা উৎপাদন করা; অন্য কোনো দ্রব্য থেকে আকার দেওয়া; প্রবর্তন করা। 
    - উৎপাদিত পণ্য সম্পূর্ণ নিজস্ব গুণাগুণ সম্পন্ন হলে 'Made from' ব্যবহৃত হয়। 
    - এখানে Wood (কাঠ) এবং Paper (ভিন্নধর্মী) দুটি বস্তু। 

    এছাড়াও, 
    Make something of somebody/something; make something/somebody something- কাউকে কিছুতে পরিণত করতে চাওয়া; কোনোকিছুকে অন্য কিছুতে পরিণত করা।

    Source: Accessible Dictionary by Bangla Academy.
    ২০.
    Which word is not similar to 'Appropriate'?
    1. ক) Convenient
    2. খ) Irrelevant
    3. গ) Fitted
    4. ঘ) Suitable
    ব্যাখ্যা
    Appropriate [আপ্রোপ্রিআট্] (Adjective):
    • English Meaning: Correct or right for a particular situation or occasion.
    • Bangla Meaning: Appropriate (for/to something) যথাযথ; যথোচিত; মানানসই: His style of writing is not appropriate to his subject.
    - (verb-transitive) 
    (১) বিশেষ উদ্দেশ্যে আলাদা করে রাখা: Tk 5,000.00 has been appropriated for building a community center. 
    (২) আত্মসাৎ করা: He is suspected of appropriating government funds.

    • Synonyms: Suitable (উপযোগী), Proper (উপযুক্ত), Convenient (সুবিধাজনক), Fitted (মানানসই), Proper (যথোপযুক্ত)। 
    • Antonyms: Inappropriate (অনুপযোপী; অযোগ্য), Irrelevant (অপ্রাসঙ্গিক), Inapplicable (অপ্রযোজ্য), Inapt(অযোগ্য), Indecent(অশোভন)।  

    • Other Forms: Appropriation [আপ্রোপ্রিএইশ্‌ন্] (noun)
    (১) [Uncountable noun] আত্মসাৎকরণ; [Countable noun] আত্মসাতের দৃষ্টান্ত।
    (২) [Countable noun] বিশেষ কোনো উদ্দেশ্যে গচ্ছিত অর্থ: The municipal authority made an appropriation for building a community centre. Senate appropriations committee.
    [America(n)] নিরাপত্তা, জনকল্যাণ ইত্যাদির জন্য নির্ধারিত তহবিল পরিচালনাকারী সিনেট কমিটি।
    • Example Sentence: 
    1. Punishment should be appropriate to the crime.
    2. Red wine would have been a more appropriate choice with the meal.

    Source: Live MCQ lecture. 
    ২১.
    Arif was advised to take _____ since he broke his leg in the accident.
    1. ক) leftover
    2. খ) mediate
    3. গ) rest
    4. ঘ) coffee
    ব্যাখ্যা
    - বাক্যটিতে Arif পা ভেঙ্গে ফেলেছে, তাই এখন তার rest বা বিশ্রাম প্রয়োজন। 

    অপশনসমূহ, 
    Mediate- মধ্যস্থতা করা। 
    Coffee- কফি। 
    Leftover- অভক্ষিত খাদ্যদ্রব্য যা পরে কোনো সময়ে খাওয়া হয়।
    Rest- বিশ্রাম; ঘুম।

    Complete Sentence: Arif was advised to take rest since he broke his leg in the accident.
    অর্থ: আরিফকে বিশ্রাম নিতে পরামর্শ দেয়া হয়েছিল কারণ দুর্ঘটনায় পা ভেঙ্গে গিয়েছিল। 

    Source: Accessible Dictionary by Bangla Academy.
    ২২.
    What is the adjective form of 'Pathology'?
    1. ক) Pathology
    2. খ) Pathologist
    3. গ) Pathologically
    4. ঘ) Pathological
    ব্যাখ্যা
    Pathological [প্যাথালজিক্‌ল্‌] (adjective):
    • English Meaning: Of or caused by disease.
    • Bangla Meaning: রোগবিদ্যা সম্বন্ধীয়; রোগের প্রকৃতিবিষয়ক।

    • Synonyms: Morbid (পীড়িত; ব্যাধিগ্রস্ত), Diseased (রুগ্‌ণ; অসুস্থ), Diagnostic (লক্ষণ, রোগ নির্ণয়), Pharmacological, Extreme (চরম)। 
    • Antonyms: Healthy (স্বাস্থ্যবান), Salubrious (স্বাস্থ্যকর), Sound (সুস্থ), Considerable (বিবেচ্য/বিবেচনাযোগ্য), Joyful (আনন্দায়ক)। 

    • Other Forms: 
    - Pathology [পাথলাজি] (noun) [Uncountable noun] রোগবিদ্যা; রোগবিজ্ঞান।
    - Pathologist [পাথলাজিস্‌ট্] (noun) রোগবিজ্ঞানী।
    - Pathologically [পাথলাজিক্লি] (adverb).
    • Example Sentence: 
    1. Evidence of pathological change in the COPD diaphragm is continuing to mount.
    2. The same schedule is in all gambling devices and it creates the pathological gambler.

    Source: Live MCQ lecture. 
    ২৩.
    Choose the correct spelling.
    1. ক) Adultarate
    2. খ) Adulterat
    3. গ) Adulterate
    4. ঘ) Adeldurate
    ব্যাখ্যা
    Adulterate (verb): 
    • English Meaning- To corrupt, debase, or make impure by the addition of a foreign or inferior substance or element. 
    • Bengali Meaning- ভেজাল দেওয়া/ মেশানো; দূষিত /অপকৃষ্ট/হীনমূল্য করা।

    • Synonyms: Taint (দূষিত করা বা হওয়া), Pollute (দূষিত/নোংরা করা), Corrupt (বিকৃত করা বা হওয়া), Spoil (নষ্ট করা), Infect (দূষিত করা, সংক্রমণ করা)।
    • Antonyms: Refine (শোধন/বিশুদ্ধ করা), Rectify (সংশোধন করা), Polish (উজ্জল করা), Correct (সঠিক করা), Amend (সংশোধন করা)। 

    • Other Forms: 
    - Adulterant [আডাল্‌টারান্‌ট্] (noun) ভেজাল, খাদ।
    - Adulteration [আডাল্‌টারেইশ্‌ন্‌] (noun) ভেজাল, অপমিশ্রণ, মিশাল।
    • Example Sentence: 
    1. Saffron is very expensive, and is often adulterated with other plants.
    2. When you cook with rotten vegetables, it will adulterate other items as well.

    Source: Live MCQ lecture. 
    ২৪.
    The word 'Antique' refers to-
    1. ক) An instance of approving something.
    2. খ) An ideological plan.
    3. গ) One that exerts power.
    4. ঘ) An object of ancient times.
    ব্যাখ্যা
    Antique:
    • English Meaning- (adjective) Existing since or belonging to earlier times.
    - (noun) A relic or object of ancient times.

    • Bengali Meaning- (adjective) প্রাচীন; প্রাচীনকাল থেকে বিদ্যমান বা বর্তমান; প্রাচীন রীতিবিশিষ্ট।
    - (noun) (আসবাব, শিল্পকর্ম ইত্যাকার) অতীতের নিদর্শন (যুক্তরাজ্যে কমপক্ষে ৫০ বছরের পুরনো, যুক্তরাষ্ট্রে ১০০ বছরের)।

    Other options: 
    • Approval- An act or instance of approving something.
    • Agenda- An underlying often ideological plan or program.
    • Agent- One that acts or exerts power.

    Source: 
    1. Merriam-Webster Dictionary. 
    2. Accessible Dictionary by Bangla Academy. 
    ২৫.
    যদি (x - y)2 = 12 এবং xy = 1 হয়, তবে x2 + y2 =কত?
    1. ক) 12
    2. খ) 11
    3. গ) 13
    4. ঘ) 14
    ব্যাখ্যা
    প্রশ্ন: যদি (x - y)2 = 12 এবং xy = 1 হয়, তবে x2 + y2 =কত?

    সমাধান
    দেওয়া আছে, 
    (x - y)2 = 12
    এবং xy = 1

    এখন, 
    (x - y)2 = 12
    বা, x2 + y2 - 2xy = 12 
    বা, x2 + y2 - (2 × 1) = 12 
    বা, x2 + y2 - 2 = 12 
    বা, x2 + y2 = (12 + 2) 
    ∴ x2 + y2 = 14
    ২৬.
    কোন তিনটি বাহু দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না?
    1. ক) ৪, ৫, ৬
    2. খ) ৩, ৪, ৬
    3. গ) ২, ৪, ৭
    4. ঘ) ২, ৪, ৫
    ব্যাখ্যা
    প্রশ্ন: কোন তিনটি বাহু দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না? 

    সমাধান
    তিনটি বাহু দেয়া থাকলে তাদের দ্বারা ত্রিভুজ গঠন করার শর্ত হলো- 
    "যেকোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে"। 

    অপশন ক) তে, ৪ + ৫ = ৯ > ৬; যা দ্বারা ত্রিভুজ গঠন সম্ভব। 

    অপশন খ) তে, ৩ + ৪ = ৭ > ৬; যা দ্বারা ত্রিভুজ গঠন সম্ভব। 

    অপশন গ) তে, ২ + ৪ = ৬ < ৭; যা দ্বারা ত্রিভুজ গঠন সম্ভব নয়। 

    অপশন ঘ) তে, ২ + ৪ = ৬ > ৫; যা দ্বারা ত্রিভুজ গঠন সম্ভব। 
    ২৭.
    পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা ২ বছর বেশি। পিতার বয়স ৬২ বছর হলে পুত্রের বয়স কত বছর? 
    1. ক) ২৫ বছর
    2. খ) ৩০ বছর
    3. গ) ৩৫ বছর
    4. ঘ) ৪০ বছর
    ব্যাখ্যা
    প্রশ্ন: পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা ২ বছর বেশি। পিতার বয়স ৬২ বছর হলে পুত্রের বয়স কত বছর? 

    সমাধান
    ধরি, 
    পুত্রের বয়স = x বছর 
    তাহলে, 
    পিতার বয়স = ২x + ২ বছর। 

    প্রশ্নমতে, 
    ২x + ২ = ৬২ 
    বা, ২x = ৬২ - ২ 
    বা, ২x = ৬০ 
    বা, x = ৬০/২ 
    ∴ x = ৩০

    ∴ পুত্রের বয়স = ৩০ বছর।
    ২৮.
    x2 - 3x - 2 কে x + 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কী হবে?
    1. ক) 4
    2. খ) 0
    3. গ) 2
    4. ঘ) 6
    ব্যাখ্যা
    প্রশ্ন: x2 - 3x - 2 কে x + 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কী হবে?

    সমাধান
    x + 1 = 0 
    ∴ x = - 1

    এখন,  x = - 1 বসিয়ে পাই, 
    x2 - 3x - 2
    = (- 1)2 - 3 × (- 1) - 2
    = 1 + 3 - 2 
    = 4 - 2 
    = 2 
    ∴ 2, অবশিষ্ট থাকবে।
    ২৯.
    ৪০ ডিগ্রি কোণের পূরক কোণ কোনটি? 
    1. ক) ৫০ ডিগ্রি
    2. খ) ৯০ ডিগ্রি
    3. গ) ১৩০ ডিগ্রি
    4. ঘ) ১৪০ ডিগ্রি
    ব্যাখ্যা
    প্রশ্ন: ৪০ ডিগ্রি কোণের পূরক কোণ কোনটি? 

    সমাধান
    আমরা জানি, 
    দুটি কোণের সমষ্টি এক সমকোণ (৯০°) হলে তাদের একটি কোণকে অপর কোণটির পূরক কোণ বলে।

    ∴ অপর কোণ = (৯০ - ৪০)°
    = ৫০°
    ৩০.
    একজন দোকানদার ১০% লাভে একটি জিনিস ৫৫ টাকায় বিক্রি করেন। জিনিসটির ক্রয়মূল্য কত? 
    1. ক) ৪৫ টাকা
    2. খ) ৪২ টাকা
    3. গ) ৫০ টাকা
    4. ঘ) ৪৮ টাকা
    ব্যাখ্যা
    প্রশ্ন: একজন দোকানদার ১০% লাভে একটি জিনিস ৫৫ টাকায় বিক্রি করেন। জিনিসটির ক্রয়মূল্য কত? 

    সমাধান
    ১০% লাভে, 
    বিক্রয়মূল্য ১১০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা 
    ∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/১১০ টাকা 
    ∴ বিক্রয়মূল্য ৫৫ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৫৫)/১১০ টাকা 
    = ৫০ টাকা 

    ∴  জিনিসটির ক্রয়মূল্য = ৫০ টাকা।
    ৩১.
    x2 - 10xy - 11y2 -এর উৎপাদক কোনটি?
    1. ক) (x - y) (x + 11y)
    2. খ) (x - 11y) (x + y)
    3. গ) (x + 4y) (x - 5y)
    4. ঘ) (x + 5y) (x - 4y)
    ব্যাখ্যা
    প্রশ্ন: x2 - 10xy - 11y2 -এর উৎপাদক কোনটি?

    সমাধান
    x2 - 10xy - 11y2
    = x2 - 11xy + xy - 11y2
    = x (x - 11y) + y (x - 11y) 
    = (x - 11y) (x + y) 
    ৩২.
    নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?
    1. ক) ৩/৫
    2. খ) ৪/৭
    3. গ) ৫/৮
    4. ঘ) ৬/১১
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?

    সমাধান
    ৩/৫ = ০.৬ (ক্ষুদ্রতম) 

    ৪/৭ = ০.৫৭ (ক্ষুদ্রতম) 

    ৫/৮ = ০.৬২ (বৃহত্তম) 

    ৬/১১ = ০.৫৪ (ক্ষুদ্রতম) 

    ∴ বৃহত্তম সংখ্যা = ৫/৮।
    ৩৩.
    a, a2, a (a + b) এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক কোনটি?
    1. ক) a2(a + b)
    2. খ) a
    3. গ) a2
    4. ঘ) a(a + b)
    ব্যাখ্যা
    প্রশ্ন: a, a2, a (a +b) এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক কোনটি?

    সমাধান
    ১ম রাশি = a 
    ২য় রাশি = a
    = a × a
    ৩য় রাশি = a (a + b)

    ∴ ল. সা. গু. = a2 (a + b)
    ৩৪.
    মুজিবনগর সরকারের সদস্যদের শপথ বাক্য পাঠ করান কে?
    1. ক) অধ্যাপক ইউসুফ আলী
    2. খ) শেখ মুজিবুর রহমান
    3. গ) তাজউদ্দিন আহমেদ
    4. ঘ) সৈয়দ নজরুল ইসলাম
    ব্যাখ্যা
    মুজিবনগর সরকার:
    - মুক্তিযুদ্ধকালীন গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থাৎ স্বাধীন বাংলাদেশ সরকার 'মুজিবনগর সরকার' নামে পরিচিত। 
    - মুজিবনগর সরকার গঠিত হয় ১৯৭১ সালের ১০ এপ্রিল। 
    - মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে ১৯৭১ সালের ১৭ এপ্রিল। 
    - মুজিবনগর সরকারের সদস্যদের শপথ বাক্য পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী। 
    - এ সরকারের সদর দপ্তর প্রথম স্থাপিত হয় মুজিবনগরে (মেহেরপুর জেলার বৈদ্যনাথতলয়)। 
    - পরবর্তীকালে স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে প্রধানত নিরাপত্তা এবং মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানের সুবিধার্থে এ সরকারের প্রধান কার্যালয় কলকাতায় স্থানান্তর হয়। 
    - এ সরকারের প্রধান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 
    - শেখ মুজিবুর রহমানের নামানুসারে বৈদ্যনাথতলার নতুন নামকরণ হয় মুজিবনগর এবং অস্থায়ী সরকারও পরিচিত হয় মুজিবনগর সরকার নামে। 

    উৎস: ইতিহাস তৃতীয় পত্র, বিএ ও বিএসএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
    ৩৫.
    স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত 'চরমপত্র' কে পরিচালনা ও উপস্থাপনা করেন?
    1. ক) আব্দুল গাফফার চৌধুরী
    2. খ) আবু হেনা মোস্তফা কামাল
    3. গ) আব্দুল মান্নান
    4. ঘ) এম আর আখতার মুকুল
    ব্যাখ্যা
    স্বাধীন বাংলা বেতার কেন্দ্র
    - স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম স্থাপিত হয়েছিল চট্টগ্রামের কালুরঘাটে। 
    - ১৯৭১ সালের ৩০ মার্চ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রটি পাকিস্তান হানাদার বিমান বাহিনীর বোমা বর্ষণের স্বীকার হয়। 
    - স্বাধীন বাংলা বেতারের অত্যন্ত জনপ্রিয় দুটি অনুষ্ঠান ছিল ‘চরমপত্র’ ও ‘জল্লাদের দরবার’। 
    - জল্লাদের দরবার-এ জেনারেল ইয়াহিয়া খানের অমানবিক চরিত্র ও পাশবিক আচরণকে ‘কেল্লা ফতেহ খান’ চরিত্রের মাধ্যমে চিত্রিত করা হয়েছে। 
    - চরমপত্র সিরিজটির পরিকল্পনা করেন জাতীয় পরিষদ সদস্য আব্দুল মান্নান। 
    - স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত 'চরমপত্র' পরিচালনা ও উপস্থাপনা করেন এম আর আখতার মুকুল। 

    উৎস: বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, নবম-দশম শ্রেণি।
    ৩৬.
    গারো উপজাতি বাস করে কোথায়?
    1. ক) দিনাজপুর
    2. খ) খাগড়াছড়ি
    3. গ) ময়মনসিংহ
    4. ঘ) বাগেরহাট
    ব্যাখ্যা
    'গারো' উপজাতি:
    - বাংলাদেশে গারো উপজাতির মূল নিবাস ময়মনসিংহ জেলার গারো পাহাড়ি এলাকায়। 
    - তাছাড়া শেরপুর, নেত্রকোনা, রংপুর, জামালপুর, সিলেট ও মৌলভীবাজার জেলাতেও কিছু গারো উপজাতি বাস করে। 
    - গারোদের ঐতিহ্যবাহী ধর্মের নাম 'সাংসারেক'। 
    - গারোদের প্রধান দেবতা 'তাতারা রাবুগা'। 
    - গারোদের ধর্ম খ্রিস্টান। 
    - গারোদের উৎসব 'ওয়ানগালা'। 
    - গারোদের ভাষা মান্দি। 
    - গারোদের পরিবার মাতৃতান্ত্রিক। 

    উৎস: ময়মনসিংহ জেলার সরকারি ওয়েবসাইট।
    ৩৭.
    কোন দলের বিপক্ষে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক ঘটে?
    1. ক) পাকিস্থান
    2. খ) নিউজিল্যান্ড
    3. গ) ভারত
    4. ঘ) দক্ষিণ আফ্রিকা
    ব্যাখ্যা
    - বিশ্বকাপ ক্রিকেটের সপ্তম আসরে ১৯৯৯ সালের ১৭মে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলের অভিষেক ঘটে। 
    - এ ম্যাচটি অনুষ্ঠিত হয় ইংল্যান্ডে। 
    - এই বিশ্বকাপে স্কটল্যান্ড এবং পাকিস্তানকে হারিয়ে ইতিহাস রচনা করে বাংলাদেশ। 

    উল্লেখ্য,
    -  ১৯৯৭ সালে বাংলাদেশ ক্রিকেট দল ওয়ানডে স্ট্যাটাস লাভ করে। 
    - বাংলাদেশ ২৬ জুন ২০০০ সালে আইসিসির দশম পূর্ণাঙ্গ সদস্য হিসেবে টেস্ট খেলার মর্যাদা অর্জন করে। 
    - ২০০০ সালের নভেম্বরে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামা বাংলাদেশ ২০০৫ সালে জিম্বাবুয়েকে হারিয়ে প্রথম টেস্ট জয়ের স্বাদ পায়। 

    উৎস
    : বাংলাপিডিয়া ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওয়েবসাইট।
    ৩৮.
    মাইক্রো কম্পিউটারকে কয়টি ভাগে ভাগ করা যায়?
    1. ক) চার
    2. খ) পাঁচ
    3. গ) ছয়
    4. ঘ) তিন
    ব্যাখ্যা
    মাইক্রো কম্পিউটার
    - মাইক্রো (micro) শব্দটির অর্থ হল ক্ষুদ্র। 
    - মূলত মাইক্রো কম্পিউটার বলতে কম্পিউটারের ছোট বা ক্ষুদ্রাকৃতির কম্পিউটারগুলোকেই বোঝায়। 
    - এই কম্পিউটারগুলো ক্ষুদ্রাকৃতির মাইক্রো প্রসেসর চিপ দিয়ে তৈরি বলে একে মাইক্রো কম্পিউটার বলা হয়। 
    - একটি প্রধান মাইক্রো প্রসেসর, প্রধান মেমোরি, সহায়ক মেমোরি, এবং ইনপুট ও আউটপুট ডিভাইস নিয়ে একটি মাইক্রো কম্পিউটার গঠিত হয়। 
    - মাইক্রো কম্পিউটারগুলো সাধারণত শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত, ব্যক্তিগত ব্যবহার, খেলাধুলা ও চিত্তবিনোদনের কাজে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। 
    - মাইক্রো কম্পিউটারের কিছু উদাহরণ হল IBM PC, APPLE POWER ইত্যাদি। 

    - মাইক্রো কম্পিউটারকে চারটি ভাগে ভাগ করা যায়। 
    যথা- 
    ১. ডেক্সটপ কম্পিউটার, 
    ২. ল্যাপটপ কম্পিউটার, 
    ৩. পামটপ কম্পিউটার এবং 
    ৪. নোটবুক কম্পিউটার। 

    উৎস
    : কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
    ৩৯.
    সেন রাজ বংশের প্রথম রাজা কে ছিলেন?
    1. ক) বল্লাল সেন
    2. খ) বিজয় সেন
    3. গ) হেমন্ত সেন
    4. ঘ) লক্ষ্মণ সেন
    ব্যাখ্যা
    - বাংলার সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন - সামন্ত সেন।
    - তবে তিনি কোন রাজ্য প্রতিষ্ঠা না করায় সেন বংশের প্রথম রাজার মর্যাদা দেয়া হয় তার পুত্র - হেমন্ত সেনকে। 
    - হেমন্ত সেনের পর তাঁর পুত্র বিজয় সেন (১০৯৮-১১৬০ খ্রিস্টাব্দ) সিংহাসনে আরোহণ করেন। 
    - তিনিই সম্ভবত সামন্ত রাজা থেকে নিজেকে স্বাধীনরূপে প্রতিষ্ঠিত করেছিলেন। 
    - কৈবর্ত্য বিদ্রোহের সময় তিনি রামপালকে সাহায্য করেন। 

    উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণি।