পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি জব সল্যুশন - রিভিশন

পরীক্ষাপ্রাইমারি জব সল্যুশন - রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৪২
সিলেবাস
DPE রিভিশন পরীক্ষা (বিগত ৫টি প্রাথমিক শিক্ষক নিয়োগ জব সল্যুশন পরীক্ষার প্রশ্ন মডিফাই করে রিভিশন পরীক্ষার প্রশ্ন প্রণীত হবে)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি জব সল্যুশন - রিভিশন

প্রাইমারি জব সল্যুশন - রিভিশন · তারিখ অনির্ধারিত · ৪২ প্রশ্ন

.
‘আঁখিজল’ কাব্যের রচয়িতা কে?
  1. মীর মোশাররফ হোসেন
  2. কাজী ইমদাদুল হক
  3. মোজাম্মেল হক
  4. ইসমাইল হোসেন সিরাজী
সঠিক উত্তর:
কাজী ইমদাদুল হক
উত্তর
সঠিক উত্তর:
কাজী ইমদাদুল হক
ব্যাখ্যা
• কাজী ইমদাদুল হক:
- কাজী ইমদাদুল হক ১৮৮২ সালের ৪ নভেম্বর খুলনা জেলার গোদাইপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন শিক্ষাবিদ, সাহিত্যিক।
- তিনি ১৯১১ সালে ঢাকার শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ে ভূগোলের অধ্যাপক, ১৯১৪ সালে ঢাকা বিভাগের মুসলিম শিক্ষার সহকারী স্কুল-পরিদর্শক এবং ১৯১৭ সালে কলকাতা ট্রেনিং স্কুলের প্রধান শিক্ষক নিযুক্ত হন।
- তিনি বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা (১৯১৮) প্রকাশনা কমিটির সভাপতি ছিলেন।
- ১৯২১ সালে নবপ্রতিষ্ঠিত ঢাকা শিক্ষাবোর্ডের প্রথম কর্মাধ্যক্ষ হয়ে জীবনের শেষদিন পর্যন্ত উক্ত পদে বহাল ছিলেন।
- অত্যন্ত যোগ্যতা ও নিষ্ঠার সঙ্গে শিক্ষা বিভাগের দায়িত্ব পালন করায় সরকার তাঁকে ১৯১৯ সালে ‘খান সাহেব’ এবং ১৯২৬ সালে ‘খান বাহাদুর’ উপাধিতে ভূষিত করে। 
- ১৯২৬ সালের ২০ মার্চ কলকাতায় তাঁর মৃত্যু হয়।

• তাঁর রচিত উপন্যাস:
- আবদুল্লাহ।

• তাঁর রচিত কাব্য:
- আঁখিজল,
- লতিকা।

• তাঁর রচিত প্রবন্ধ:
- প্রবন্ধমালা।

• তাঁর রচিত শিশুতোষগ্রন্থ:
- নবীকাহিনী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
“মধুর মিষ্টত্বের গুণ“- বাক্যে মধু কোন পদ?
  1. বিশেষণ
  2. সর্বনাম
  3. ক্রিয়া বিশেষণ
  4. বিশেষ্য
সঠিক উত্তর:
বিশেষ্য
উত্তর
সঠিক উত্তর:
বিশেষ্য
ব্যাখ্যা
• গুণবচক বিশেষ্য:
যে বিশেষ্য দ্বারা কোনো বস্তুর দোষ বা গুণের নাম বোঝায়, তা-ই গুণবাচক বিশেষ্য।
যথা:
• মধুর মিষ্টত্বের গুণ - মধুরতা। (এখানে মধু গুণবাচক বিশেষ্য)
• তরল দ্রব্যের গুণ - তারল্য।
• তিক্ত দ্রব্যের দোষ বা গুণ - তিক্ততা।
• তরুণের গুণ - তারুণ্য ইত্যাদি।
তদ্রুপ: সৌরভ, স্বাস্থ্য, যৌবন, সুখ, দুঃখ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
কোনটি বহুব্রীহি সমাসের দৃষ্টান্ত?
  1. বনস্পতি
  2. সিংহাসন
  3. কথাসর্বস্ব
  4. চৌরাস্তা
সঠিক উত্তর:
কথাসর্বস্ব
উত্তর
সঠিক উত্তর:
কথাসর্বস্ব
ব্যাখ্যা
• ব্যাধিকরণ বহুব্রীহি:
বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ কোনোটিই যদি বিশেষণ না হয়, তবে তাকে বলে ব্যাধিকরণ বহুব্রীহি।
যথা:
- আশীতে (দাঁতে) বিষ যার = আশীবিষ,
- কথা সর্বস্ব যার = কথাসর্বস্ব,
- বীণা পানিতে যার = বীণাপাণি।

• পরপদ কৃদন্ত বিশেষণ হলেও ব্যাধিকরণ বহুব্রীহি সমাস হয়।
যেমন -
- দুই কান কাটা যার = দু কানকাটা,
- বোঁটা খসেছে যার = বোঁটাখসা।
অনুরূপভাবে - ছা-পোষা, পা-চাটা, পাতা-চাটা, পাতাছেঁড়া, ধামাধরা ইত্যাদি।

অন্যদিকে,
- চৌরাস্তা = দ্বিগু কর্মধারয় সমাস।
- বনস্পতি = ষষ্ঠী তৎপুরুষ সমাস।
- সিংহাসন = মধ্যপদলোপী কর্মধারয় সমাস।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯, ২০২২ সংস্করণ) ও বাংলা ভাষা ও সাহিত্য, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
নিচের কোনটি শুদ্ধ?
  1. হ্ + ঋ = হৃ
  2. হ্ + ণ = হ্ন
  3. হ্ + ঊ - হু
  4. হ্ + ন = হ্ণ
সঠিক উত্তর:
হ্ + ঋ = হৃ
উত্তর
সঠিক উত্তর:
হ্ + ঋ = হৃ
ব্যাখ্যা
• একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্তবর্ণ তৈরি হয়। যুক্ত হওয়া বর্ণগুলোকে দেখে কখনো সহজে চেনা যায়, কখনো সহজে চেনা যায় না।
-  এদিক দিয়ে যুক্তবর্ণ দুই রকম:
১. স্বচ্ছ ও
২. অস্বচ্ছ।

• স্বচ্ছ যুক্তবর্ণ: ক্ট, জ্জ, জ্ব, ঞ, ণ্ড, ণ্ট, ণ্ঠ, দ্দ, দ্ব, ণ্ঠ, ড, ন্স, প্ট, প্ত, প্প, ন্স, ল্প, ল্ট, ল্ড, ল্প, ফ, শ্চ, শ্ছ, ষ্ট, ষ্ঠ, স্ফ, স্খ, স্ট, স্ক ইত্যাদি।

• অস্বচ্ছ যুক্তবর্ণ: 
ক্ত = (ক্ + ত), 
ক্ম = (ক্ +ম), 
ক্ষ = (ক্ +ষ), 
ক্ষ্ম = (ক্ + ষ্ +ম),
ক্স = (ক্ + স), 
গু = (গ্ + উ),
গ্ধ = (গ্ + ধ), 
ঙ্গ = (ঙ্ + গ), 
জ্ঞ = (জ্ + ঞ), 
ঞ্চ = (ঞ্ + চ), 
ঞ্জ = (ঞ্ +জ), 
ষ্ণ = (ষ্ + ণ)
হু = (হ্ + উ), 
হৃ = (হ্ + ঋ), 
হ্ন = (হ্ + ন), 
হ্ণ = (হ্ + ণ),
হ্ম = (হ্ +ম) ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, ২০২২ সংস্করণ।
.
‘শুক্রবার কলেজ ছুটি।’ বাক্যে ‘শুক্রবার’ কোন কারকে কোন বিভক্তি?
  1. অধিকরণ কারকে শূণ্য
  2. করণ কারকে শূণ্য
  3. অপাদান কারকে শূণ্য
  4. কর্ম কারকে শূণ্য
সঠিক উত্তর:
অধিকরণ কারকে শূণ্য
উত্তর
সঠিক উত্তর:
অধিকরণ কারকে শূণ্য
ব্যাখ্যা
⇒ অধিকরণ কারক:
যে কারকে স্থান, কাল, বিষয় ও ভাব নির্দেশিত হয়, তাকে অধিকরণ কারক বলে। এই কারকে সাধারণত ‘এ’, ‘য়’, ‘য়ে’, ‘তে' ইত্যাদি বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়।
যেমন:
- বাবা বাড়িতে আছেন।
- বিকাল পাঁচটায় অফিস ছুটি হবে।
- রাজীব বাংলা ব্যাকরণে ভালাে।

প্রশ্নে প্রদত্ত ‘শুক্রবার কলেজ ছুটি।’ -বাক্যকে কখন ছুটি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় শুক্রবার। সুতরাং ‘শুক্রবার’ অধিকরণ কারকে শূণ্য বিভক্তি।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
‘সামান্য’ অর্থে কোন দ্বিরুক্ত শব্দটি ব্যবহৃত হয়?
  1. আমি জ্বর জ্বর বোধ করছি।
  2. রাশি রাশি ফসল।
  3. তুমি বাড়ি বাড়ি হেঁটে চাঁদা তুলেছ।
  4. ধামা ধামা ধান।
সঠিক উত্তর:
আমি জ্বর জ্বর বোধ করছি।
উত্তর
সঠিক উত্তর:
আমি জ্বর জ্বর বোধ করছি।
ব্যাখ্যা
• দ্বিরুক্ত শব্দ:
- বাংলা ভাষার কোনো কোনো শব্দ, পদ বা অনুকার শব্দ, একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ করে, সেগুলো দুইবার ব্যবহার করলে
- অন্য কোনো সম্প্রসারিত অর্থ প্রকাশ করে। এ ধরনের শব্দের পরপর দুইবার প্রয়োগই দ্বিরুক্ত শব্দ গঠিত হয়।
যেমন: 
- আমার জ্বর জ্বর লাগছে অর্থাৎ ঠিক জ্বর নয়, জ্বরের ভাব অর্থে এই প্রয়োগ।

⇒ বিশেষণ শব্দযুগলের বিশেষণ রূপে ব্যবহার:
• আধিক্য বোঝাতে:
- ভালো ভালো আম নিয়ে এসো।
- ছোট ছোট ডাল কেটে ফেল।
- লাল লাল ফুল। 

⇒ বিশেষ্য শব্দযুগলের বিশেষণরূপে ব্যবহার:
- আধিক্য বোঝাতে: রাশি রাশি ধান, ধামা ধামা ধান।
- সামান্য বোঝাতে: আমি জ্বর জ্বর বোধ করছি।
- ধারাবাহিকতা বোঝাতে: তুমি বাড়ি বাড়ি হেঁটে চাঁদা তুলেছ।

উৎস: বাংলা ভাষার ব্যকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ )।
.
‘পুনরুক্ত’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. পুনঃ + রুক্ত
  2. পুনঃ + উক্ত
  3. পুনঃ + ঊক্ত
  4. পুনঃ + উত্ত
সঠিক উত্তর:
পুনঃ + উক্ত
উত্তর
সঠিক উত্তর:
পুনঃ + উক্ত
ব্যাখ্যা
• সন্ধির নিয়ম:
অ- কারের পরস্থিত র্‌-জাত বিসর্গের পর উপর্যুক্ত ধ্বনিসমূহের কোনটি থাকলে বিসর্গ স্থানে 'র' হয়।
যেমন:
- অন্তঃ + গত= অন্তর্গত,
- অহঃ + অহ= অহরহ,
- পুনঃ + উক্ত= পুনরুক্ত ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি ( ২০১৯ সংস্করণ)।
.
‘ভ্রমর’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. অহি
  2. অলি
  3. কুসুম
  4. ফুলশর
সঠিক উত্তর:
অলি
উত্তর
সঠিক উত্তর:
অলি
ব্যাখ্যা
• ‘ভ্রমর’ শব্দের সমার্থক শব্দ হচ্ছে:
মধুকর, ষট্পদ, ,ধুপ, অলি, ভৃঙ্গ, শিলীমুখ, মধুলিট,  মধূ-লিহ, দ্বিরেফ, মধুভৃৎ, ভোমরা, মৌমাছি, মধুমক্ষিকা।

অন্যদিকে,
• ‘সাপ’ এর সমার্থক শব্দ গুলি হল:
সর্প, অহি, ভুজঙ্গ, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গম, আশীবিষ, উরগ, কুণ্ডলী, বিষধর, পন্নগ, দ্বিজিহ্ব, ফণাধর।

• ‘ফুল’ শব্দের সমার্থক শব্দ: পুষ্প, প্রসূন, কুসুম, মঞ্জরি, রঙ্গন, পুষ্পক।

• ফুলশর অর্থ: ফুলের ধনু।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
‘কারখানা’ শব্দটি কোন উপসর্গ যোগে গঠিত?
  1. ফারসি
  2. সংস্কৃত
  3. খাঁটি বাংলা
  4. আরবি
সঠিক উত্তর:
ফারসি
উত্তর
সঠিক উত্তর:
ফারসি
ব্যাখ্যা
⇒ ‘কারখানা’ শব্দটি ফারসি উপসর্গ ‘কার’ যোগে গঠিত

• বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১. খাটি বাংলা উপসর্গ,
২. সংস্কৃত বা তৎসম উপসর্গ এবং
৩. বিদেশি উপসর্গ।

• সংস্কৃত বা তৎসম উপসর্গ: বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০ টি।
যথা:  প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

• খাঁটি বাংলা উপসর্গ: বাংলা ভাষায় ব্যবহৃত নিজেস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়। খাঁটি বাংলা উপসর্গ ২১ টি।
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

[বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।]

• বিদেশি উপসর্গ: আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে।
এছাড়া কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু আছে।

• বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়।
যেমন:
- আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের।
- ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
- উর্দু উপসর্গ: হর।
- ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
১০.
‘স্বামী পরিত্যাক্তা জয়গুনের দু-সন্তানকে নিয়ে বেঁচে থাকার সংগ্রাম’ কোন উপন্যাসের মূল বিষয়বস্তু?
  1. জাল
  2. পদ্মার পলিদ্বীপ
  3. মহাপতঙ্গ
  4. সূর্য দীঘল বাড়ী
সঠিক উত্তর:
সূর্য দীঘল বাড়ী
উত্তর
সঠিক উত্তর:
সূর্য দীঘল বাড়ী
ব্যাখ্যা
⇒ 'সূর্য দীঘল বাড়ী' উপন্যাস:
- আবু ইসহাকের প্রথম উপন্যাস 'সূর্য দীঘল বাড়ী' প্রকাশিত হয় ১৯৫৫ সালে।
- উপন্যাসটি প্রকাশিত হলে এর রচনাশৈলীও বিষয়বস্ত্ত পাঠকদের আকৃষ্ট করে।
- স্বামী পরিত্যাক্তা জয়গুনের দু-সন্তানকে নিয়ে বেঁচে থাকার সংগ্রাম উপন্যাসের মূল বিষয়বস্তু।
- উপন্যাসের প্রধান চরিত্র: জয়গুণ, হাস্য, মায়মুন, শফি, ডা. রমেশ চক্রবর্তী, মোড়ল গদু।
- ‘সূর্য দীঘল বাড়ী’ উপন্যাসটি চলচ্চিত্রায়ন এবং একাধিক বিদেশি ভাষায় অনূদিত হয়।

• কাহিনি সংক্ষেপ:
দুর্ভিক্ষ-পীড়িত জয়গুন অন্নের সন্ধানে প্রথমে গ্রাম ছেড়ে শহরে যায়, কিন্তু নগরজীবনের নিঃস্ব, তিক্ত ও পঙ্কিল অবস্থায় টিকতে না পেরে আবার স্বগ্রামে ফিরে আসে। কিন্তু সমাজপতিদের ধর্মান্ধতা ও প্রতিহিংসার শিকার হয়ে প্রতিকারহীন নির্যাতন ও দুর্দশার মধ্যে পড়ে। লেখক দেখিয়েছেন পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠিত হলেও গ্রামের শ্রমজীবী মানুষের আর্থিক পরিবর্তন আনতে পারেনি। দুর্ভোগ বেড়েছে।

============
⇒ আবু ইসহাক:
- আবু ইসহাক (১৯২৬-২০০৩) কথাসাহিত্যিক, অভিধান-প্রণেতা৷
- আবু ইসহাকের প্রথম উপন্যাস 'সূর্য দীঘল বাড়ি'।
- তার দ্বিতীয় উপন্যাস 'পদ্মার পলিদ্বীপ'।
- তাঁর তৃতীয় উপন্যাস ‘জাল’। এটি তাঁর রচিত গোয়েন্দা জাতীয় উপন্যাস।

• তাঁর প্রকাশিত গল্পগ্রন্থ:
- 'হারেম ও
- মহাপতঙ্গ।

• তাঁর রচিত একমাত্র নাটক:
- জয়ধ্বনি।

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১১.
He did not profit _____ experience.
  1. by
  2. in
  3. from
  4. to
সঠিক উত্তর:
from
উত্তর
সঠিক উত্তর:
from
ব্যাখ্যা
• Profit by দ্বারা 'to earn money from something' বোঝায়।
- আর Profit from দ্বারা 'to gain an advantage from something' বোঝায়।
- যেহেতু এখানে 'to earn money' বোঝানো হয়নি, 'experience' বোঝাচ্ছে তাই সঠিক উত্তর from হবে
- Complete Sentence: He did not profit from experience.

• Profit by
Meaning: to earn money from something.
profit by doing something: Traders can profit by buying the stocks back later at lower prices.

• Profit from: 
Meaning: to gain an advantage from something.
Profit from doing: I profited enormously from working with her.

Source: Cambridge Dictionary.
১২.
What is the verb form of the word 'Heart'?
  1. Heart
  2. Hearten
  3. Heartening
  4. Heartful
সঠিক উত্তর:
Hearten
উত্তর
সঠিক উত্তর:
Hearten
ব্যাখ্যা
• অপশনে উল্লিখিত শব্দগুলোর মধ্যে - 

ক) Heart (noun) আবেগ-অনুভূতি, বিশেষত প্রেমানুভূতির উৎস; হৃদয়; প্রাণ;হৃৎপিণ্ড ; হৃদ্‌যন্ত্র; রক্তাশয়।
খ) Hearten (verb) - উৎসাহ দেওয়া; উল্লসিত করা।
গ) Heartening (adjective) - উৎসাহব্যঞ্জক; উল্লাসজনক।
ঘ) Heartful - (কোন শব্দ নেই)

• সুতরাং, The adjective of the word 'Heart' is 'Heartening'.

Source: Accessible Dictionary by Bangla Academy.
১৩.
Identify the correct sentence.
  1. Sinners will suffer on the long run.
  2. Sinners will suffer at the long run.
  3. Sinners will suffer in the long run.
  4. Sinners will suffer in no time.
সঠিক উত্তর:
Sinners will suffer in the long run.
উত্তর
সঠিক উত্তর:
Sinners will suffer in the long run.
ব্যাখ্যা
• সঠিক বাক্যটি  হবে - Sinners will suffer in the long run.
- Bangla Meaning: - পাপীরা পরিণামে দুঃখ ভোগ করে

• In the long run
English Meaning: over or after a long period of time; eventually.
Bangla Meaning: শেষ বিচারে; শেষ পর্যন্ত; অবশেষে, পরিণামে।

Source: Oxford Learner's Dictionary.
১৪.
The girl (read) the novel since last Saturday.
  1. had reading
  2. was being reading
  3. was reading
  4. has been reading
সঠিক উত্তর:
has been reading
উত্তর
সঠিক উত্তর:
has been reading
ব্যাখ্যা
• পূর্বে শুরু হয়ে এখনো পর্যন্ত চলছে এরকম বোঝাতে present perfect continuous tense হয়। 
- For/Since থাকলে sentence -টি Perfect Tense অথবা Perfect Continuous Tense হয়।
- Point of time বোঝাতে since ব্যবহৃত হয় এবং verb টি  present perfect continuous tense হয় অর্থাৎ have/ has been + ing হয়।
- বাক্যে সময়ের উল্লেখ (last Saturday) থাকাতে বাক্যটি Perfect Continuous Tense হবে।
- Subject she থাকায় "has been" বসবে।

• তাই নিয়মানুযায়ী শূন্যস্থানে সঠিক উত্তর টি হবে -  has been reading.
- Complete Sentence: The girl has been reading the novel since last Saturday.
১৫.
Translate into English: সে আমার রচনা হুবহু নকল করেছে।
  1. He copied my essay word to word.
  2. He copied my essay word by word.
  3. He copied my essay word from word.
  4. He copied my essay word for word.
সঠিক উত্তর:
He copied my essay word for word.
উত্তর
সঠিক উত্তর:
He copied my essay word for word.
ব্যাখ্যা

• Word for word
- English Meaning: in exactly the same or, when translated, exactly equivalent words.
- Bangla meaning: হুবহু, কোনো রকম রূপান্তর, পরিবর্তন বা বর্জন না-করে কোনো বিষয় লিখন বা কথার বর্ণনা।
- যেহেতু বাক্যে copy করার কথা উল্লেখ রয়েছে, তাই word for word এর ব্যবহার সঠিক।

Ex. Sentence: He copied my essay word for word.
Bangla Meaning: সে আমার রচনা হুবহু নকল করেছে।

Source: Live MCQ Lecture.

১৬.
American women worked for decades to win the franchise. Here the word 'franchise' refers to -
  1. Power
  2. Utility
  3. Privilege
  4. Frankness
সঠিক উত্তর:
Privilege
উত্তর
সঠিক উত্তর:
Privilege
ব্যাখ্যা
• Franchise - পূর্ণ নাগরিক অধিকার, ভোটাধিকার।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Power -  কিছু করার ক্ষমতা; শক্তি; সামর্থ্য।
খ) Utility - উপযোগিতা; উপযোগ
গ) Privilege -  নাগরিক অধিকার,বিশেষ সুবিধা বা অধিকার।
ঘ) Frankness - অকপটতা; অমায়িকতা।

- সুতরাং, বোঝা যাচ্ছে যে, প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে -Privilege  এবং  Franchise শব্দটি সমার্থক অর্থ প্রকাশ করে। 
- American women worked for decades to win the franchise. Here the word 'franchise' refers to - Privilege.

Source: Accessible Dictionary by Bangla Academy.
১৭.
Inaaya said, “I shall go to school.” বাক্যটির Indirect speech হবে -
  1. Inaaya told to me she will go to school.
  2. Inaaya told that she went to school.
  3. Inaaya said that she will go to school.
  4. Inaaya said that she would go to school.
সঠিক উত্তর:
Inaaya said that she would go to school.
উত্তর
সঠিক উত্তর:
Inaaya said that she would go to school.
ব্যাখ্যা
• Direct speech থেকে Indirect speech এ রূপান্তরের বেলায়:
- Reporting verb এর subject বসে।
- Reporting verb say/said, tell/told (যদি থাকে) বসে।
- Inverted comma উঠে that বসে।
- Reported speech এর subject number/person অনুযায়ী পরিবর্তন করতে হবে।
- Future tense এর will/shall এর পরিবর্তে would ব্যবহৃত হয়। 
- বাকি অংশ বসবে।

Direct: Inaaya said, “I shall go to school.”
Indirect: Inaaya said that she would go to school. 
১৮.
Change the voice: A letter is being written by him.
  1. He is being writing a letter.
  2. He has been writing a letter.
  3. He is writing a letter.
  4. He is being written a letter.
সঠিক উত্তর:
He is writing a letter.
উত্তর
সঠিক উত্তর:
He is writing a letter.
ব্যাখ্যা
• A letter is being written by him - বাক্যটি present continuous  এবং passive voice এ আছে।
- এর active voice হবে - He is writing a letter.

• Present Continuous Tense এর Passive Voice কে Active Voice এ পরিবর্তন করার নিয়ম: 
- Object টি subject হয়, 
- am being/ is being/ are being এর বসলে is/are/am বসে
- মূল verb + ing বসে, 
- by উঠে যায়। 
- Subject টির subjective form বসে। 

Structure: Object টির subjective form + am/ is / are + মূল (verb ing) + subject এর subjective form.

• নিয়মানুযায়ী, 
- Passive: A letter is being written by him.
- Active: He is writing a letter.
১৯.
কোন বাক্যটি অশুদ্ধ?
  1. We packed our luggage.
  2. Your information is false.
  3. Listen to my advices.
  4. Honey is very sweet.
সঠিক উত্তর:
Listen to my advices.
উত্তর
সঠিক উত্তর:
Listen to my advices.
ব্যাখ্যা
• উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Listen to my advices বাক্যটি অশুদ্ধ।
• advice শব্দটি uncountable noun.
- আর uncountable noun এর সাথে কখনোই s/es যুক্ত হয় না।
- সঠিক বাক্যটি হবে - Listen to my advice. 

• অন্য অপশন গুলোর মধ্যে
ক) বাক্যে luggage ; খ) বাক্যে information দুটোই uncountable বলে এদের সাথে s/es এর ব্যবহার ভুল
- আর information এর পর singular verb হিসেবে is বসেছে।

ঘ) Honey is very sweet - বাক্যটিই সঠিক, too sweet হয় না।
২০.
Which of the following is a common noun?
  1. Wisdom
  2. Strength
  3. Tiger
  4. Farida
সঠিক উত্তর:
Tiger
উত্তর
সঠিক উত্তর:
Tiger
ব্যাখ্যা
• উল্লিখিত অপশন গুলোর মধ্যে Tiger হচ্ছে Common Noun

• Common Noun:
- A common noun is one which is common to each member of class of persons or things/A noun that names a general class of persons, place or things.
- যে noun কোন এক শ্রেণীর ব্যক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বুঝায় তাকে Common Noun বলে।
- এটি যদিও সাধারণ নাম বুঝায় তবুও এটি স্বাভাবিকভাবে singular noun বা একবচন হয়ে থাকে।
- যেমন: The words "teacher," "river," and "table" are common nouns.

- যেহেতু, 'Tiger' দ্বারা পুরো বাঘ সম্প্রদায় এর প্রত্যেকটির সাধারণ নাম বুঝায় বোঝায় তাই এটি Common Noun.

• অন্য অপশন গুলোর মধ্যে - 
ক) Wisdom এবং খ) Strength হচ্ছে Abstract Noun.

• Abstract Noun: 
- যে Noun কোন ব্যক্তি বা বস্তুর অবস্থা, গুণ বা প্রকৃতি সম্পর্কে ধারণা ব্যক্ত করে তাকে Abstract noun বলে।
- Abstract noun এর বাহ্যিক কোন অস্তিত্ব নেই।
- একে দেখা বা স্পর্শ করা যায় না।
- এটি শুধু অনুভূতির সাহায্যে ধারণা করা যায়।

• Wisdom শব্দটির অর্থজ্ঞানসম্পন্নতা; গভীর ও বিস্তৃত জ্ঞান; প্রাজ্ঞতা; বিজ্ঞাত; বিচক্ষণতা এবং Strength শব্দটির অর্থ 'শক্তি, শক্তিমত্তা; তেজ' যা দেখা বা স্পর্শ করা যায় না তাই এরা Abstract noun.

ঘ) Farida হচ্ছে Proper Noun.

• Proper Noun
- যে Concrete Noun কোন একটি নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান, প্রভৃতির নাম বুঝায় তাকে Proper noun  বলে। 
- A proper noun refers to a particular person and always starts with a capital letter.
- যেমন: Dhaka, Maria, London, The Padma, Cat, etc.
২১.
Which of the following sentences is correct?
  1. Let him knows all the details.
  2. Let him to know all the details.
  3. Let him knowing all the details.
  4. Let him know all the details.
সঠিক উত্তর:
Let him know all the details.
উত্তর
সঠিক উত্তর:
Let him know all the details.
ব্যাখ্যা
•  Infinitive হচ্ছে verb এর base form অথবা to + base form।
• Infinitive দুই রকম হতে পারে-
১. To-যুক্ত infinitive এবং
২. To-বিহীন infinitive বা Bare Infinitive.

• Let-এর পরে Verb-এর Bare Infinitive (to-বিহীন infinitive form) বসে।
- তাই, know verb-টি to-বিহীন infinitive form বসবে।
- সঠিক বাক্য টি হবে - Let him know all the details.
২২.
'Rafiq called me a liar'- বাক্যটির direct speech হবে-
  1. Rafiq told me, 'You are a liar'.
  2. Rafiq say to me, 'You are a liar'.
  3. Rafiq said to me, 'You were a liar'.
  4. Rafiq said to me, 'You are a liar'.
সঠিক উত্তর:
Rafiq said to me, 'You are a liar'.
উত্তর
সঠিক উত্তর:
Rafiq said to me, 'You are a liar'.
ব্যাখ্যা
• Narration এর ক্ষেত্রে, 
- Indirect speech এ reported speech টি past indefinite এ হওয়ায় direct speech এ তা present indefinite এ হবে।
- Indirect speech এ called me থাকলে direct speech এ তা said to হয়।
- তারপর কমা বসবে। 
- তারপর inverted comma এর ভিতর বাকি অংশ বসে।

Correct answer: Rafiq said to me, 'You are a liar'.
২৩.
মা থেকে মেয়ে 15 বছরের ছোট। 7 বছর পর তাদের বয়সের সমষ্টি 63 বছর হলে, মেয়ের বর্তমান বয়স কত? 
  1. 14 বছর
  2. 15 বছর
  3. 17 বছর
  4. 18 বছর
সঠিক উত্তর:
17 বছর
উত্তর
সঠিক উত্তর:
17 বছর
ব্যাখ্যা
প্রশ্ন: মা থেকে মেয়ে 15 বছরের ছোট। 7 বছর পর তাদের বয়সের সমষ্টি 63 বছর হলে, মেয়ের বর্তমান বয়স কত? 

সমাধান: 
ধরি,
মেয়ের বর্তমান বয়স = x বছর 
∴ মায়ের বয়স = (x + 15) বছর 

শর্তমতে,
(x + 7) + (x + 15 + 7) = 63
বা, x + 7 + x + 22 = 63
বা, 2x + 29 = 63 
বা, 2x = 63 - 29
বা, 2x = 34
বা, x = 34/2
∴ x = 17

∴ মেয়ের বর্তমান বয়স = 17 বছর। 
২৪.
একজন খুচরা বিক্রেতা পাইকারী বিক্রেতা থেকে ১২০ টাকায় একটি জিনিস কিনেন। এর সাথে ১/৪ মূল্য যোগ করে জিনিসটির মোট মূল্য নির্ধারণ করেন এবং পরে ১০% ডিসকাউন্টে জিনিসটি বিক্রি করেন। তিনি মোট কত লাভ করেন?
  1. ১৫ টাকা
  2. ১০ টাকা
  3. ২০ টাকা
  4. ৩০ টাকা
সঠিক উত্তর:
১৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন খুচরা বিক্রেতা পাইকারী বিক্রেতা থেকে ১২০ টাকায় একটি জিনিস কিনেন। এর সাথে ১/৪ মূল্য যোগ করে জিনিসটির মোট মূল্য নির্ধারণ করেন এবং পরে ১০% ডিসকাউন্টে জিনিসটি বিক্রি করেন। তিনি মোট কত লাভ করেন?

সমাধান: 
১/৪ যোগ করার পর মূল্য = ১২০ + (১২০/৪) 
= ১২০ + ৩০ 
= ১৫০ টাকা 

১০% ডিসকাউন্টে মূল্য = ১৫০- ১৫০ × ০.১ 
= ১৫০ - ১৫
= ১৩৫ টাকা 

∴ তিনি মোট লাভ করেন = ১৩৫ - ১২০ টাকা 
= ১৫ টাকা
২৫.
যদি ১৫টি বলদ ৫ দিনে ১২ বিঘা জমি চাষ করতে পারে, তবে ৯টি বলদ কত দিনে ৩৬ বিঘা জমি চাষ করবে?
  1. ২০ দিনে
  2. ২৫ দিনে
  3. ৩০ দিনে
  4. ৪০ দিনে
সঠিক উত্তর:
২৫ দিনে
উত্তর
সঠিক উত্তর:
২৫ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ১৫টি বলদ ৫ দিনে ১২ বিঘা জমি চাষ করতে পারে, তবে ৯টি বলদ কত দিনে ৩৬ বিঘা জমি চাষ করবে?

সমাধান:
১৫ টি বলদ ১২ বিঘা জমি চাষ করে ৫ দিনে
১টি বলদ ১২ বিঘা জমি চাষ করে ৫ × ১৫ দিনে
১টি বলদ ১ বিঘা জমি চাষ করে (৫ × ১৫)/১২ দিনে
৯ টি বলদ ১ বিঘা জমি চাষ করে (৫ × ১৫)/(১২ × ৯)
৯ টি বলদ ৩৬ বিঘা জমি চাষ করে (৫ × ১৫ × ৩৬)/(১২ × ৯)
= ২৫ দিনে
২৬.
কোনো পরীক্ষায় ১৮% পরীক্ষার্থী গণিতে এবং ৩২% পরীক্ষার্থী ইংরেজিতে ফেল করলো। উভয় বিষয়ে ১১% পরীক্ষার্থী ফেল করলে শতকরা কত জন পরীক্ষার্থী পাস করলো?
  1. ৬৩ জন
  2. ৭৫ জন
  3. ৬১ জন
  4. ৫৭ জন
সঠিক উত্তর:
৬১ জন
উত্তর
সঠিক উত্তর:
৬১ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো পরীক্ষায় ১৮% পরীক্ষার্থী গণিতে এবং ৩২% পরীক্ষার্থী ইংরেজিতে ফেল করলো। উভয় বিষয়ে ১১% পরীক্ষার্থী ফেল করলে শতকরা কত জন পরীক্ষার্থী পাস করলো?

সমাধান: 
শুধু ইংরেজিতে ফেল করে = (৩২ - ১১)% = ২১%
শুধু গণিতে ফেল করে = (১৮ - ১১)% = ৭%
∴ ইংরেজি বা গণিত বা উভয় বিষয়ে ফেল করে = (২১ + ৭ + ১১)% = ৩৯%
∴ উভয় বিষয়ে পাশ করে = (১০০ - ৩৯)% = ৬৩%

∴ শতকরা উভয় বিষয়ে পাশ করেছে ৬১ জন।
২৭.
৪৮ টাকা ডজন দরে ক্রয় করে ২০% লাভে বিক্রয় করা হয়, এক কুড়ি কলার বিক্রয়মূল্য কত হবে?
  1. ৭৬ টাকা
  2. ৮৪ টাকা
  3. ৯২ টাকা
  4. ৯৬ টাকা
সঠিক উত্তর:
৯৬ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৯৬ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৮ টাকা ডজন দরে ক্রয় করে ২০% লাভে বিক্রয় করা হয়, এক কুড়ি কলার বিক্রয়মূল্য কত হবে?

সমাধান:
১২ টি কলার ক্রয়মূল্য = ৪৮ টাকা
∴ ১ টি কলার ক্রয়মূল্য = ৪৮/১২ টাকা
= ৪ টাকা

২০% লাভে,
ক্রয়মূল্য ১০০ হলে বিক্রয়মূল্য = ১২০ টাকা
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১২০/১০০ টাকা
∴ ক্রয়মূল্য ৪ টাকা হলে বিক্রয়মূল্য = (১২০ × ৪)/১০০ টাকা
= ৪.৮ টাকা

আবার,
১টি কলার বিক্রয়মূল্য = ৪.৮ টাকা
∴ ২০টি কলার বিক্রয়মূল্য = (৪.৮ × ২০) টাকা
= ৯৬ টাকা
২৮.
বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ ৭৮° হলে বিপরীত কোণটি হবে-
  1. ৭৮°
  2. ২৮২°
  3. ১৪১°
  4. ১০২°
সঠিক উত্তর:
১০২°
উত্তর
সঠিক উত্তর:
১০২°
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ ৭৮° হলে বিপরীত কোণটি হবে-

সমাধান:
বৃত্তস্থ চতুর্তুজের দুটি বিপরীত কোণের সমষ্টি = ১৮০°
একটি কোন ৭৫° হলে, অপরটি = (১৮০ - ৭৮) বা ১০২°
২৯.
এক স্থানে সপ্তাহের গড় তাপমাত্রা ৩২° সেলসিয়াস। প্রথম ৩ দিনের গড় তাপমাত্রা ২৯° সেলসিয়াস ও শেষ ৩ দিনের গড় তাপমাত্রা ৩১° সেলসিয়াস হলে চতুর্থ দিনের তাপমাত্রা কত?
  1. ৩৯° সেলসিয়াস
  2. ৪০° সেলসিয়াস
  3. ৪২° সেলসিয়াস
  4. ৪৪° সেলসিয়াস
সঠিক উত্তর:
৪৪° সেলসিয়াস
উত্তর
সঠিক উত্তর:
৪৪° সেলসিয়াস
ব্যাখ্যা
প্রশ্ন: এক স্থানে সপ্তাহের গড় তাপমাত্রা ৩২° সেলসিয়াস। প্রথম ৩ দিনের গড় তাপমাত্রা ২৯° সেলসিয়াস ও শেষ ৩ দিনের গড় তাপমাত্রা ৩১° সেলসিয়াস হলে চতুর্থ দিনের তাপমাত্রা কত?

সমাধান: 
দেওয়া আছে,
সপ্তাহের গড় তাপমাত্রা = ৩২° সেলসিয়াস
∴ সপ্তাহের মোট তাপমাত্রা = (৩২ × ৭)° সেলসিয়াস 
= ২২৪° সেলসিয়াস।

আবার, 
প্রথম ৩ দিনের গড় তাপমাত্রা = ২৯° সেলসিয়াস 
∴ প্রথম ৩ দিনের মোট তাপমাত্রা = (২৯ × ৩)° সেলসিয়াস
= ৮৭° সেলসিয়াস।

শেষ ৩ দিনের গড় তাপমাত্রা = ৩০° সেলসিয়াস
∴ শেষ ৩ দিনের মোট তাপমাত্রা = (৩১ × ৩)° সেলসিয়াস 
= ৯৩° সেলসিয়াস।

∴৬ দিনের মোট তাপমাত্রা = ৯৩° + ৮৭° = ১৮০° সেলসিয়াস 

চতুর্থ দিনের তাপমাত্রা = (২২৪° - ১৮০°) = ৪৪° সেলসিয়াস
৩০.
একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত ৫ : ৭ : ৯ এবং এর পরিসীমা ৪২ সেমি হলে বাহুগুলোর দৈর্ঘ্য কত?
  1. ১৭ সে. মি.; ১১ সে. মি. ও ১৪ সে. মি.
  2. ৫ সে. মি.; ১৪ সে. মি. ও ২৩ সে. মি.
  3. ১৫ সে. মি.; ১০ সে. মি. ও ১৭ সে. মি.
  4. ১০ সে. মি.; ১৪ সে. মি. ও ১৮ সে. মি.
সঠিক উত্তর:
১০ সে. মি.; ১৪ সে. মি. ও ১৮ সে. মি.
উত্তর
সঠিক উত্তর:
১০ সে. মি.; ১৪ সে. মি. ও ১৮ সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত ৫ : ৭ : ৯ এবং এর পরিসীমা ৪২ সেমি হলে বাহুগুলোর দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে ৫x সে.মি.; ৭x সে.মি. এবং ৯x সে.মি.

শর্তমতে,
৫x + ৭x + ৯x = ৪২
বা, ২১x = ৪২
∴ x = ২

∴ বাহুগুলো যথাক্রমে ১০ সে. মি.; ১৪ সে. মি. ও ১৮ সে. মি.
৩১.
একটি গ্রামের লোকসংখ্যা ৭% হারে বর্ধিত হয়ে ২৪৬১ হলে পূর্বের লোকসংখ্যা কত ছিল?
  1. ১৯০০ জন
  2. ১৯৫০ জন
  3. ২১৫০ জন
  4. ২৩০০ জন
সঠিক উত্তর:
২৩০০ জন
উত্তর
সঠিক উত্তর:
২৩০০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গ্রামের লোকসংখ্যা ৭% হারে বর্ধিত হয়ে ২৪৬১ হলে পূর্বের লোকসংখ্যা কত ছিল?

সমাধান:
৭% বৃদ্ধিতে লোকসংখ্যা হবে = ১০০ + ৭ = ১০৭ জন।

বর্তমানে ১০৭ জন হলে পূর্বে ছিল ১০০ জন
বর্তমানে ১ জন হলে পূর্বে ছিল ১০০/১০৭ জন
বর্তমানে ২৪৬১ জন হলে পূর্বে ছিল (১০০ × ২৪৬১)/১০৭ জন।
= ২৩০০ জন।
৩২.
সুষম বহুভুজের একটি বহিঃস্থ কোণের পরিমাণ ৪৫° হলে এর বাহুর সংখ্যা কয়টি? 
  1. ৫টি
  2. ৬টি
  3. ৮টি
  4. ৯টি
সঠিক উত্তর:
৮টি
উত্তর
সঠিক উত্তর:
৮টি
ব্যাখ্যা
প্রশ্ন: সুষম বহুভুজের একটি বহিঃস্থ কোণের পরিমাণ ৪৫° হলে এর বাহুর সংখ্যা কয়টি? 

সমাধানঃ
সুষম বহুভুজের একটি বহিঃস্থ কোণের পরিমাণ ৪৫°

বাহুর সংখ্যা = ৩৬০/৪৫ = ৮টি
৩৩.
x + 4/x = 4 হলে x/(x2 + x - 1) এর মান কত?
  1. 1
  2. 2/5
  3. 1/3
  4. 1/2
সঠিক উত্তর:
2/5
উত্তর
সঠিক উত্তর:
2/5
ব্যাখ্যা

প্রশ্ন: x + 4/x = 4 হলে x/(x2 + x - 1) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে
x + 4/x = 4
(x2 + 4)/x = 4
x2 + 4 = 4x
x2 - 4x + 4 = 0
(x - 2)2 = 0
x - 2 = 0
x = 2

প্রদত্ত রাশি
x/(x2 + x - 1)
= 2(22 + 2 - 1)
= 2/(4 + 2 - 1)
= 2/5

৩৪.
২, ৬, ১১, ১৭,......... ধারাটির ৭ম পদ হবে-
  1. ৩৬
  2. ৩৮
  3. ৪১
  4. ৪২
সঠিক উত্তর:
৪১
উত্তর
সঠিক উত্তর:
৪১
ব্যাখ্যা

প্রশ্ন: ২, ৬, ১১, ১৭,......... ধারাটির ৭ম পদ হবে-

সমাধান: 
১ম পদ= ২
২য় পদ = ২ + ৪ = ৬
৩য় পদ = ৬ + ৫ = ১১
৪র্থ পদ = ১১ + ৬ = ১৭
৫ম পদ = ১৭ + ৭ = ২৪
৬ষ্ঠ পদ = ২৪ + ৮ = ৩২
৭ম পদ = ৩২ + ৯ = ৪১

৩৫.
একটি সোনার গহনার ওজন ২০ গ্রাম। তাতে সোনা : তামা এর পরিমাণ ৩ : ১। কী পরিমাণ সোনা যোগ করলে সোনা : তামা অনুপাত হবে ৫ : ১ ?
  1. ৪ গ্রাম
  2. ৬ গ্রাম
  3. ৮ গ্রাম
  4. ১০ গ্রাম
সঠিক উত্তর:
১০ গ্রাম
উত্তর
সঠিক উত্তর:
১০ গ্রাম
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সোনার গহনার ওজন ২০ গ্রাম। তাতে সোনা : তামা এর পরিমাণ ৩ : ১। কী পরিমাণ সোনা যোগ করলে সোনা : তামা অনুপাত হবে ৫ : ১ ?

সমাধান: 
গহনার ওজন = ২০ গ্রাম
অনুপাতের যোগফল = ৩ + ১ = ৪
∴ সোনার পরিমাণ = (২০ × ৩)/৪ = ১৫ গ্রাম
∴ তামার পরিমাণ = (২০ × ১)/৪ = ৫ গ্রাম

ধরি,
ক পরিমাণ সোনা মিশাতে হবে

প্রশ্নমতে,
ক + ১৫ : ৫ = ৫ : ১
(ক + ১৫)/৫ = ৫/১
ক + ১৫ = ২৫
ক = ২৫ - ১৫
ক = ১০

∴ অতিরিক্ত সোনা মেশাতে হবে ১০ গ্রাম
৩৬.
2x2 - x - 28 এর উৎপাদক-
  1. 2(x + 7)(x - 2)
  2. (x - 4)(2x + 7)
  3. 2(x - 7)(x + 2)
  4. (x + 4)(2x - 7)
সঠিক উত্তর:
(x - 4)(2x + 7)
উত্তর
সঠিক উত্তর:
(x - 4)(2x + 7)
ব্যাখ্যা
প্রশ্ন: 2x2 - x - 28 এর উৎপাদক-

সমাধান:
2x2 - x - 28
= 2x2 - 8x + 7x - 28
= 2x(x - 4) + 7(x - 4)
= (x - 4)(2x + 7)
৩৭.
একটি বড় বাক্সের মধ্যে ৪টি বাক্স আছে ও তার প্রত্যেকটির ভেতর ৩টি করে ছোট বাক্স আছে। মোট বাক্সের সংখ্যা কত?
  1. ১৪টি
  2. ১৫টি
  3. ১৭টি
  4. ১৮টি
সঠিক উত্তর:
১৭টি
উত্তর
সঠিক উত্তর:
১৭টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বড় বাক্সের মধ্যে ৪টি বাক্স আছে ও তার প্রত্যেকটির ভেতর ৩টি করে ছোট বাক্স আছে। মোট বাক্সের সংখ্যা কত?

সমাধান:
বড় বাক্স = ১টি
মাঝারি বাক্স = ৪টি
ছোট বাক্স =৩ × ৪ = ১২টি

সুতরাং
মোট বাক্স আছে = ১ + ৪ + ১২
= ১৭টি
৩৮.
ফুটবল বিশ্বকাপ ২০২২ এর গোল্ডেন গ্লাভস বিজয়ী কে?
  1. সার্জিও রোমেরো
  2. ইমিলিয়ানো মার্টিনেজ
  3. এলিসন বেকার
  4. হুগো লরিস
সঠিক উত্তর:
ইমিলিয়ানো মার্টিনেজ
উত্তর
সঠিক উত্তর:
ইমিলিয়ানো মার্টিনেজ
ব্যাখ্যা
ফুটবল বিশ্বকাপ ২০২২:

- ২০ নভেম্বর ২০২২ সালে বিশ্বকাপ ফুটবল শুরু হয়।
- ফুটবল বিশ্বকাপ ২০২২ অনুষ্ঠিত হয় কাতারে।
- আর্জেন্টিনা ফুটবল বিশ্বকাপ ২০২২-এ চ্যাম্পিয়ন হয়।
- ফ্রান্স ফুটবল বিশ্বকাপ ২০২২-এ রানার্স আপ হয়।
- ক্রোয়েশিয়া ফুটবল বিশ্বকাপ ২০২২-এ তৃতীয় হয়।
• ফুটবল বিশ্বকাপ ২০২২-এ গোল্ডেন বল পায় লিওনেল মেসি।
• গোল্ডেন বুট- কিলিয়ান এমবাপে।
• গোল্ডেন গ্লাভস- ইমিলিয়ানো মার্টিনেজ।
- ফুটবল বিশ্বকাপ ২০২২-এর বলের নাম আল রিহলা।
- কাতারে অনুষ্ঠিত ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ মাস্কটের নাম লাইব।

তথ্যসূত্র - ফিফা অফিসিয়াল ওয়েবসাইট।
৩৯.
ইন্টারপোল কী?
  1. পুলিশ সংস্থা
  2. গোয়েন্দা সংস্থা
  3. সাংবাদিক সংস্থা
  4. সীমান্তরক্ষী বাহিনী
সঠিক উত্তর:
পুলিশ সংস্থা
উত্তর
সঠিক উত্তর:
পুলিশ সংস্থা
ব্যাখ্যা
Interpol:

- International Criminal Police Organisation হলো আন্তর্জাতিক পুলিশ সংস্থা।
- Interpol ১৯২৩ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠিত হয়।
- এটির বর্তমান সদর দপ্তর ফ্রান্সের লিও শহরে অবস্থিত।
- ১৯৪৬ সালে ফ্রান্সের প্যারিসে এবং ১৯৮৯ সালে ফ্রান্সের লিও শহরে সদরদপ্তর স্থাপন করা হয়।
- এটির বর্তমান সদস্য ১৯৫টি দেশ।
- বাংলাদেশ ১৯৭৬ সালের ১৪ অক্টোবর ইন্টারপোলের সদস্যপদ লাভ করে। 

তথ্যসূত্র - ইন্টারপোল অফিসিয়াল ওয়েবসাইট।
৪০.
মানবদেহের প্রতিটি কোষে কয়টি ক্রোমোজম থাকে?
  1. ৪০টি
  2. ৪২টি
  3. ৪৪টি
  4. ৪৬টি
সঠিক উত্তর:
৪৬টি
উত্তর
সঠিক উত্তর:
৪৬টি
ব্যাখ্যা
ক্রোমোজম:

- বংশগতির প্রধান উপাদান হচ্ছে ক্রোমোজম।
- এটি নিউক্লিয়াসের অন্যতম বস্তু ।
- Strasburger (১৮৭৫) নিউক্লিয়াসে ক্রোমোজম আবিষ্কার করেন কিন্তু তিনি এর নামকরণ করেননি।
- Weldeyer ১৮৮৮ সালে সর্বপ্রথম ক্রোমোজম শব্দটি ব্যবহার করেন।
- প্রত্যেক প্রজাতির নিউক্লিয়াসে একটি নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজম থাকে। 
- মানবদেহের প্রতিটি কোষে ২৩ জোড়া বা ৪৬টি ক্রোমোজম থাকে।
- এ ২৩ জোড়া ক্রোমোজমের মধ্যে ২২ জোড়া ক্রোমোজমকে বলা হয় অটোসোম।
- অটোসোম দেহের নানা প্রকার গঠন প্রণালি ও জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে।
- লিঙ্গ নির্ধারণে এদের কোনও ভূমিকা নেই।
- অপর এক জোড়া ক্রোমোজমকে বলা হয় সেক্স ক্রোমোজম বা লিঙ্গ নির্ধারক ক্রোক্রোমোজমমোসোম।
- সন্তান ছেলে না মেয়ে হবে তা নির্ধারণ করে লিঙ্গ নির্ধারক ক্রোমোজম।
- লিঙ্গ নির্ধারক ক্রোমোজম জোড়াকে X এবং Y নামে চিহ্নিত করা হয়।

তথ্যসূত্র - জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪১.
বর্তমানে 'বীরপ্রতীক' খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা কত?
  1. ৪২৩ জন
  2. ৪২৪ জন
  3. ৪২৫ জন
  4. ৪২৬ জন
সঠিক উত্তর:
৪২৪ জন
উত্তর
সঠিক উত্তর:
৪২৪ জন
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধের খেতাব:
- মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের জন্যে ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর বঙ্গবন্ধু সরকার মোট ৬৭৬ জনকে চারটি বীরত্বসূচক খেতাব বা উপাধি প্রদান করে। এগুলো হলো:
- সর্বোচ্চ খেতাব বীরশ্রেষ্ঠ : ৭জন।
- দ্বিতীয় সর্বোচ্চ খেতাব বীরউত্তম : ৬৮ জন।
- তৃতীয় সর্বোচ্চ খেতাব বীরবিক্রম : ১৭৫ জন।
- চতুর্থ সর্বোচ্চ খেতাব বীরপ্রতীক : ৪২৬জন।

- গত ৬ জুন ২০২১ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বঙ্গবন্ধু হত্যার চার আসামীর মুক্তিযুদ্ধে অবদানের জন্যে প্রদত্ত খেতাব বাতিল করে।
- স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বর্তমানে ৬৭২ জনের খেতাব বহাল রয়েছে। এর মধ্য:
- বীরশ্রেষ্ঠ : ৭জন।
- বীর উত্তম: ৬৭ জন।
- বীরবিক্রম: ১৭৪ জন।
- বীরপ্রতীক : ৪২৪ জন।

তথ্যসূত্র - মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাপিডিয়া।
৪২.
১৯৬৬ সালের ছয় দফার তৃতীয় দফা কী ছিল?
  1. মুদ্রা
  2. রাজস্ব
  3. বাণিজ্য
  4. প্রতিরক্ষা
সঠিক উত্তর:
মুদ্রা
উত্তর
সঠিক উত্তর:
মুদ্রা
ব্যাখ্যা
ছয় দফা:

- প্রথম দফা (শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রীয় প্রকৃতি)।
- দ্বিতীয় দফা (কেন্দ্রিয় ও প্রাদেশিক সরকারের ক্ষমতা)।
- তৃতীয় দফা (মুদ্রা ও অর্থবিষয়ক)।
- চতুর্থ দফা (রাজস্ব ও শুল্কনীতি বিষয়ক)।
- পঞ্চম দফা (বৈদেশিক মুদ্রা ও বাণিজ্য)।
- ষষ্ঠ দফা (প্রতিরক্ষা বিষয়ক)।

তথ্যসূত্র - পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক এবং বাংলাপিডিয়া।