- ‘Mirjafars’ - এই শব্দটি ঐতিহাসিক বিশ্বাসঘাতক মীর জাফর-এর নাম থেকে এসেছে। - এখানে ‘Mirjafars’ ব্যবহার হয়েছে বিশ্বাসঘাতক ধরনের মানুষদের বোঝাতে, অর্থাৎ এক শ্রেণির মানুষ বোঝাতে। - সুতরাং 'Mirjafars' এখানে common noun. - এক্ষেত্রে common noun এর পূর্বে The বসে।
• সাধারণত কোন ব্যক্তির নাম Proper noun হয় এবং এর পূর্বে কোনো article বসে না। • কিন্তু কোনো বিশেষ শ্রেণির মধ্যে তুলনা বুঝালে proper noun এর পূর্বে the বসে। - Proper Noun এর পূর্বে যখন a/an/the ব্যবহৃত হয় তখন তা Common Noun হয়।
• Common noun: - যে সব noun দ্বারা নির্দিষ্ট কোন ব্যক্তি, বস্তু বা স্থানের নাম না বুঝিয়ে একজাতীয় সবাইকেই বোঝায় তাদেরকে Common noun বলে। - অর্থাৎ, Common noun হলো একটি সাধারণ শ্রেণি বা জাতের নাম, যা সাধারণভাবে কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা ধারণাকে নির্দেশ করে। - কিছু common noun হলো: - Flower, Poet, Planet, Dress, Village, City, Sheep, Children, Infant, River, Book, Boy, Girl, etc.
Source: A Passage To The English Language. S. M. Zakir Hussain.
২.
Choose the correct sentence:
ক
I saw an one-eyed man.
খ
I saw a one-eyed man.
গ
I saw one eyed man.
ঘ
I saw the one-eyed man.
ব্যাখ্যা
The correct answer is - খ) I saw a one-eyed man.
০-এর উচ্চারণ "wa" বা "ওয়া"-এর মত হলে (vowel হওয়া সত্ত্বেও) তার আগে an না বসে a বসে। Example: Inc. I saw an one-eyed man. Cor. I saw a one-eyed man.
এভাবে a one-taka note, a one-legged boy. Inc. He was an once-famous poet. Cor. He was a once-famous (এককালের প্রসিদ্ধ) poet.
কিন্তু ০-এর উচ্চারণ "অ" বা "ঔ"-এর মত হলে তার আগে'an বসে। Example: an old (ঔল্ড) man, an operator (অপ্যারেইটার) ইত্যাদি।
Source: A Passage To The English Language. S. M. Zakir Hussain.
৩.
She is capable of handling the task. The underlined word is -
ক
Gerund
খ
Participle
গ
Infinitive
ঘ
Finite verb
ব্যাখ্যা
The correct answer is - ক) Gerund.
- handling এখানে একটি Gerund, কারণ এটি preposition "of" এর পরে এসেছে এবং noun হিসেবে কাজ করছে । - preposition - এর পরে verb + ing → Gerund হয়। - Gerund হলো verb-এর -ing রূপ, যা noun-এর কাজ করে। - তাই এটি Gerund।
• Gerund: - যদি noun ও verb এর কাজ করে তাহলে তাকে gerund বলে।
• Gerund বিভিন্নভাবে ব্যবহৃত হয়- 1. Subject of the verb: - Swimming is a good exercise. - Giving is better than receiving.
2. Object of a transitive verb: - I like reading poetry. - Working is praying.
3. Object of a preposition: - I am fond of catching fish. - I am tired of writing.
4. By + Gerund: - By eating a balanced diet, you can live well.
5. Without + Gerund: - Without working hard, you cannot succeed.
6. As Verbal Noun (The + Gerund + of): - The reading of history is interesting.
Source: SSC Programme, Bangladesh Open University.
৪.
Choose the correct feminine form of the word "wizard":
ক
Nun
খ
Witch
গ
Dame
ঘ
Seamstress
ব্যাখ্যা
The feminine form of "Wizard" is Witch.
• Witch - English Meaning: a woman who is believed to have magic powers, especially to do evil things. - Bangla meaning: ডাইনি; (লাক্ষণিক) মোহিনী নারী।
• Wizard - English Meaning: a man with magic powers. - Bangla meaning: জাদুকর।
Source: 1. A passage to the English Language by S.M. Zakir Hussain. 2. Oxford Learner's Dictionaries. 3. English & Bangla Online Dictionary & Grammar.
৫.
Which sentence correctly uses the idiom “cats and dogs”?
ক
I saw cats and dogs fighting in the rain.
খ
The pet shop was selling cats and dogs.
গ
It was raining cats and dogs, so we got drenched.
ঘ
Cats and dogs were running around in the garden.
ব্যাখ্যা
The correct sentence is - গ) It was raining cats and dogs, so we got drenched. - Bangla meaning: প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই আমরা ভিজে গেলাম।
Cats and dogs - English meaning: heavily, torrentially. - Bangla meaning: মুষলধারে। - Example: It has been raining cats and dogs since morning.
Other options ক) I saw cats and dogs fighting in the rain. - এখানে “cats and dogs” শব্দদ্বয়কে আসল বিড়াল ও কুকুর হিসেবে ব্যবহার করা হয়েছে, idiom নয়।
খ) The pet shop was selling cats and dogs. - এটি একটি সাধারণ বাক্য, এখানে idiom এর কোনো ব্যবহার নেই।
ঘ) Cats and dogs were running around in the garden. - এই বাক্যেও ‘cats and dogs’ শব্দদ্বয় আসল পশু বোঝাতে ব্যবহৃত হয়েছে, idiom নয়।
Source: A Passage To The English Language. S. M. Zakir Hussain.
৬.
He was generous with both his time and his money. Here the 'generous' is a/an -
ক
Adverb
খ
Noun
গ
Verb
ঘ
Adjective
ব্যাখ্যা
He was generous with both his time and his money. Here the word "generous" is a/an — Adjective.
• এখানে "generous" শব্দটি "He" (subject) সম্পর্কে একটি গুণ বা বৈশিষ্ট্য প্রকাশ করছে। - এটি "was" (linking verb) এর পরে বসে subject কে qualify করছে। - এজন্য "generous" এখানে adjective.
• Generous (adjective) - English meaning: giving or willing to give freely; given freely. - Bangla meaning: উদার; সহৃদয়।
• Example: - She was generous enough to donate food to the poor. - The teacher gave a generous amount of time to each student.
The synonym of "Deference" is Courtesy. - Courtesy (noun) শিষ্টাচার।
• Deference (noun) - English Meaning: Respect shown for another person especially because of that person's experience, knowledge, age, or power. - Bangla Meaning: অন্যের ইচ্ছার কাছে নতিস্বীকার; অন্যের মতামত গ্রাহ্যকরণ; সম্মান; শ্রদ্ধা। - Example Sentence: Her relatives treat one another with deference.
• Example Sentence: - Her relatives treat one another with deference. - Bangla Meaning: তার আত্মীয়রা একে অপরকে সম্মান সহকারে আচরণ করে।
• Other options: - Gratify (verb) - খুশি করা, তৃপ্ত করা। - Aggravate (verb) - উত্যক্ত করা।
Source: 1. Live MCQ Lecture. 2. English & Bangla Online Dictionary & Grammar.
৮.
She almost cried when she heard the news.
The word ‘almost’ is an —
ক
Adverb of Manner
খ
Adverb of Frequency
গ
Adverb of Degree
ঘ
Adverb of Time
ব্যাখ্যা
She almost cried when she heard the news. The word 'almost' is an Adverb of Degree.
- এখানে 'almost' অর্থ "প্রায়"; যা নির্দেশ করে কাজটি সম্পূর্ণ হয়নি, কিন্তু খুব কাছাকাছি ছিল। - 'almost cried' অর্থ হলো সে পুরোপুরি কাঁদেনি, কিন্তু কাঁদার পর্যায়ে ছিল। - Adverb of degree হচ্ছে এটি কাজের মাত্রা বা পরিমাণ নির্দেশ করে, কতটুকু বা কোন পর্যায়ে কাজ হয়েছে (প্রায় হয়েছে, কিন্তু পুরোপুরি নয়)। - তাই 'almost' শব্দটি Adverb of Degree নির্দেশ করে।
• Adverb of degree: - এই ধরনের adverb কতোখানি, কি মাত্রায় এসব বোঝায়। - It tells us about the intensity of something. - Example: Almost, quite, very, much, fully, partly, wholly, completely, strongly, totally, entirely, deeply, greatly, poorly, half, enough, somewhat, altogether, too, little, a little, rather. - Example Sentence: The water is completely cold.
• Adverb: - Adverb হলো এমন একটি শব্দ যা verb (ক্রিয়া), adjective (বিশেষণ) অথবা অন্য adverb (ক্রিয়া বিশেষণ)-কে modify বা বিশেষিত করে।
• Adverb of manner: - যে adverb কোনো কিছু কিভাবে হয় হচ্ছে তা উল্লেখ করে তাকে Adverb of manner বলে। - Example: sadly, softly, steadily, slowly, soundly, swiftly, simply, suddenly, carefully, carelessly, easily, quickly, possibly, probably, luckily, fortunately, unfortunately, naturally, rightly, urgently, wrongly. - Example Sentence: He spoke quickly during the meeting.
• Adverb of time: - এই ধরনের Adverb যে গুলো ক্রিয়া সম্পন্ন হওয়ার সময় বুঝায়। এটি সাধারণত When কখন দিয়ে প্রশ্ন করলে উত্তর দেয়। - Example: Now, then, before, since, ago, already, once, twice, thrice, again, soon, late, afterwards, yesterday, today, tomorrow, daily. early, formerly, frequently. presently, immediately, instantly. - Example Sentence: They arrived yesterday at the station.
• Adverb of frequency: - যে Adverb কোন কিছু করার বা কতো সময় পরপর হয় তা বোঝায় তাকে Adverb of frequency বলে। - Some Adverb of frequency: always, usually, often, sometimes, rarely, never etc. - Example Sentence: He never lies to his friends.
Source: Applied English Grammar and Composition by P. C. DAS.
৯.
He never lets me __________ .
ক
out
খ
off
গ
down
ঘ
in
ব্যাখ্যা
Correct answer is - গ) down. - The complete sentence: He never lets me down. - Bangla meaning: সে কখনও আমাকে হতাশ করে না।
• Let down - English meaning: to fail to help or support somebody as they had hoped or expected. - Bangla meaning: নিরাশ করা। - Example: He never lets me down.
• Other options: - Let in (প্রবেশ করতে দেওয়া) Why do you not let me in? - Let off (জরিমানা ছাড়াই ছাড়া) The court let me off. - Let out (প্রশস্ততর করা) My clothes need to be let out.
Source: A Passage To The English Language. S. M. Zakir Hussain.
১০.
'They' -
ক
Distributive Pronoun
খ
Reflexive Pronoun
গ
Reciprocal Pronoun
ঘ
Personal Pronoun
ব্যাখ্যা
• Personal Pronoun: - কোন ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে যে Pronoun ব্যবহার হয়, তাকে Personal Pronoun বলে। Example: I, you, they, we, he, she etc.
Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
১১.
They couldn’t help _____ when they saw the funny scene.
ক
laugh
খ
laughing
গ
to laughing
ঘ
to laugh
ব্যাখ্যা
Correct answer is - খ) laughing. - The complete sentence: They couldn’t help laughing when they saw the funny scene. - Bangla meaning: দৃশ্যটি এতটাই মজার ছিল যে তারা না হেসে থাকতে পারেনি।
• বাক্যে mind, cannot help, could not help, with a view to, be used to, get used to, worth ইত্যাদির পর কোনো Verb আসলে উক্ত Verb এর সাথে ing যুক্ত হয়। যেমন: - He came to Dhaka with a view to visiting a new place. - Would you mind closing the door? - I don't mind taking a cup of tea. - He cannot help laughing out loud.
Source: Applied English Grammar and Composition, P.C. DAS.
১২.
Choose the correctly spelled word:
ক
Anonimous
খ
Anonimus
গ
Anonymus
ঘ
Anonymous
ব্যাখ্যা
The correctly spelled word is Anonymous.
• Anonymous (adjective) - English Meaning: with a name that is not known or that is not made public. - Bangla Meaning: নামহীন বা অপ্রকাশিত নাম।
• Example Sentence: - The donation was made by an anonymous benefactor. - The letter was sent by an anonymous person.
Rima said, "Kamal must have his car repaired." (change the narration)
ক
Rima said that Kamal must had his car repaired.
খ
Rima said that Kamal had to have his car repaired.
গ
Rima said that Kamal would have to his car repaired.
ঘ
Rima said that Kamal was having his car repaired.
ব্যাখ্যা
The correct answer is - খ) Rima said that Kamal had to have his car repaired.
• Direct narration থেকে Indirect narration এ পরিবর্তনের নিয়ম হলো- - প্রথমে Reporting verb-এর Subject বসে এবং তারপর Reporting verb (say/said, tell/told) বসে (যদি থাকে)। - তারপর যদি বাক্যটি assertive sentence হয়, তাহলে Inverted comma (" ") উঠিয়ে দিয়ে conjunction হিসেবে that বসানো হয়। - এরপর Reported speech-এর person পরিবর্তন করতে হয়। - Reporting verb-এর Subject বা Object-এর number (একবচন বা বহুবচন), person (first, second, third) এবং gender (male/female) অনুযায়ী পরিবর্তন হয়।
- Reported speech-এ must থাকলে এবং reporting verb past tense-এর হলেও indirect speech-এ must এর কোন পরিবর্তন হয় না। - আবার চিরকালীন বাধ্যতা না বোঝালে must-এর বদলে had to ব্যবহৃত হতে পারে। Examples:
• Example: Dir: Kalim said, "I must go there." Ind: Kalim said that he had to go there.
Dir: Rima said, "Kamal must have his car repaired." Ind: Rima said that Kamal had to have his car repaired.
Dir: The teacher said, "Students must obey their teachers." Ind: The teacher said that students must obey their teachers.
Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
১৪.
There is no more hope ___ success.
ক
at
খ
of
গ
in
ঘ
over
ব্যাখ্যা
Correct answer is - খ) of. - The complete sentence: There is no more hope of success. - Bangla meaning: সফল হওয়ার আর কোনো সম্ভাবনা নেই।
• Hope of - Bangla meaning: নিরাশ করা। - Example: There is no more hope of success.
• Other example - Hope for (প্রত্যাশ্য) Everyone hopes for a better day.
Source: A Passage To The English Language. S. M. Zakir Hussain.
১৫.
Some people have ferocious beasts in them.
The word 'beasts' is a/an –
ক
Material noun
খ
Collective noun
গ
Common noun
ঘ
Abstract noun
ব্যাখ্যা
The word 'beasts' is an abstract noun.
- এখানে "beasts" বলতে বোঝানো হয়েছে মানুষের ভিতরের হিংস্রতা, নৃশংসতা, অমানবিক আচরণ। - একটি দোষ বা দুর্বলতা। - অর্থাৎ common noun টি দ্বারা অভ্যন্তরীণ দোষ, গুন বোঝালে তা Abstract noun হয়ে যায়। - তাই, “beasts” এখানে Abstract noun, কারণ এটি ধারণা বা অনুভূতি বোঝায়, যা চোখে দেখা বা স্পর্শ করা যায় না, তবে অনুভব করা যায়।
• Abstract noun - Abstract noun হল সেই noun যা কোন অবস্তুগত ধারণা বা গুণকে নির্দেশ করে; যার কোন বাহ্যিক অস্তিত্ব নেই এবং যা ছোঁয়া যায় না; গন্ধ, দ্বারা বা শ্রবণ দ্বারা বোঝা যায় না; কিন্তু শুধু কল্পনা দ্বারা বোঝা যায়। • Examples: - honesty (সততা), - boyhood (বাল্যকাল), - justice (ন্যায়), - heroism (বীরত্ব), - agency (প্রতিনিধিত্ব), - boyhood (বাল্যকাল), - childhood (শৈশব), - girlhood (শৈশব-স্ত্রীলিঙ্গ), - manhood (মানবতা)।
Source: A Passage To The English Language. S. M. Zakir Hussain.
১৬.
Change The voice: Why did the teacher punish you?
ক
Why was the teacher punished by you?
খ
Why were you punished by the teacher?
গ
Why did you punish by the teacher?
ঘ
Why were the teacher punished by you?
ব্যাখ্যা
The correct answer is - খ) Why were you punished by the teacher?
• Interrogative Sentence Active Voice Passive Voice এ পরিণত করার নিয়ম: - Interrogative বাক্য 'Wh word Interrogative দিয়ে শুরু হয়, তাহলে সহজেই সরাসরি Passive-এ পরির্বতন করা যায়। - Who এর পরিবর্তে প্রথমে By whom বসে+ (ii) Tense ও person অনুযায়ী Auxiliary বসে + (iii) Object টি Subject হয় + (iv) অনেক সময় tense অনুযায়ী কর্তার পরে be/ being/been বসাতে হয় + ( v) মূল verb এর Past Participle বসে+ (vi) প্রশ্নবোধক চিহ্ন বসে।
Active: Why did the teacher punish you? Passive: Why were you punished by the teacher?
Active: Who taught you English? Passive: By whom were you taught English?
Active: Whom did you call? Passive: Who was called by you?
Active: What do you want? Passive: What is wanted by you?
Active: Which book do you want? Passive: Which book is wanted by you?
Source: A Passage To The English Language. S. M. Zakir Hussain.
১৭.
A philanthropist is someone who is —
ক
a person of wide views
খ
a person of charity
গ
a hater of mankind
ঘ
a person of narrow mind
ব্যাখ্যা
The correct answer is - খ) a person of charity.
• Philanthropist - English meaning: one who makes an active effort to promote human welfare. - Bangla meaning: জনহিতৈষী ব্যক্তি।
• Example: - The philanthropist donated millions of dollars to build schools for poor children. - Bangla meaning: সেই দাতব্যপ্রবণ ব্যক্তি গরিব শিশুদের জন্য স্কুল নির্মাণে কোটি কোটি ডলার অনুদান দিয়েছেন।
The correct answer is - গ) Have you ever been to Cumilla?
- ever, never, always, occasionally, often, several times ইত্যাদির সাথে Present perfect tense ব্যবহৃত হতে পারে। Example: - তুমি কি কখনও কুমিল্লায় গিয়েছ? = Have you ever been to Cumilla? - না, আমি তাকে কখনও দেখিনি = No, I have never seen him.
• Other options ক) Have you been ever to Cumilla? “ever” main verb (been) এর পরে এসেছে, যা ভুল।
খ) Have ever you been to Cumilla? “ever” subject এর আগে এসেছে, যা সঠিক নয়।
ঘ) Have been you ever to Cumilla? auxiliary verb এবং subject এর বিন্যাস ভুল।
Source: A Passage To The English Language. S. M. Zakir Hussain.
১৯.
Which of the following is a antonym of "Ameliorate"?
ক
Dynamic
খ
Decline
গ
Amend
ঘ
Inimical
ব্যাখ্যা
The antonym of "Ameliorate" is Decline. - Amend (verb) (সংশোধিত করা)।
• Ameliorate (verb): - English Meaning: To make a bad or unpleasant situation better. - Bangla Meaning: অপেক্ষাকৃত উন্নত বা ভালো হওয়া; অপেক্ষাকৃত উন্নত বা ভালো করা।
Source: 1. Live MCQ Lecture. 2. English & Bangla Online Dictionary & Grammar.
২০.
I _____ the movie last night.
ক
have watched
খ
watched
গ
watch
ঘ
am watching
ব্যাখ্যা
The correct answer is - খ) watched.
• yesterday, ago (আগে), last week (গতসপ্তাহ), last month/year, day before yesterday (গত পরশুদিন), ইত্যাদি word বাক্যে ব্যবহৃত হয়ে যদি কাজটি ঐ সময়ে ঘটেছিল এরূপ বুঝায় তাহলে verb এর past রূপ ব্যবহৃত হয়। বাংলা বাক্যটিতে verb-এর রূপ present-এর মত মনে হলেও ইংরেজীতে verb এর past form ব্যবহার করতে হয়। • Example: - She bought the book last week. (সে গত সপ্তাহে বইটি কিনেছিল।) - এখানে yesterday শব্দটির উল্লেখ থাকায় একে অবশ্যই past tense-এর ধরে নিতে হবে। এভাবে: Incorrect: She has bought the book last week. Correct : She bought the book last month.
Incorrect: Father has come home yesterday. Correct : Father came home yesterday.
Incorrect : I have seen him long ago. Correct: I saw him long ago.
Source: A Passage To The English Language. S. M. Zakir Hussain.
২১.
Identify the sentence type:
Please close the door.
ক
Interrogative
খ
Assertive
গ
Imperative
ঘ
Optative
ব্যাখ্যা
The correct answer is - গ) Imperative.
- Imperative sentence (অনুজ্ঞাবাচক) - যে sentence দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ বা নিষেধ করা হয় তাকে Imperative sentence বলে। - Example: Please sit down, Close the door.
• Sentence: - বাক্য হলো এমন কিছু শব্দের সাজানো গুচ্ছ, যা সম্পূর্ণ একটি ভাব প্রকাশ করে। • অর্থ ভেদে sentence ৫ প্রকার। ১। Assertive sentence (বিবৃতিমূলক), ২। interrogative sentence (প্রশ্নবোধক), ৩। Imperative sentence (অনুজ্ঞা বাচক), ৪। Optative sentence (ইচ্ছা বা প্রার্থনামূলক), ৫। Exclamatory sentence (বিস্ময়সূচক).
১। Assertive sentence (বিবৃতিমূলক) - যে sentence দ্বারা কোনো তথ্য, মতামত বা ঘটনার বিবরণ দেওয়া হয় তাকে Assertive sentence বলে। - Example: She goes to school every day.
২। Interrogative sentence (প্রশ্নবোধক) - যে sentence দ্বারা কোনো প্রশ্ন করা হয় তাকে Interrogative sentence বলে। - Example: Where are you going?
৩। Imperative sentence (অনুজ্ঞাবাচক) যে sentence দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ বা নিষেধ করা হয় তাকে Imperative sentence বলে। - Example: Please sit down, Close the door.
৪। Optative sentence (ইচ্ছা বা প্রার্থনামূলক) যে sentence দ্বারা প্রার্থনা, মঙ্গলকামনা বা শুভকামনা প্রকাশ করা হয় তাকে Optative sentence বলে। - Example: May you live long.
৫। Exclamatory sentence (বিস্ময়সূচক) যে sentence দ্বারা বিস্ময়, দুঃখ বা আনন্দের তীব্র অনুভূতি প্রকাশ করা হয় তাকে Exclamatory sentence বলে। - Example: What a beautiful flower!
Source: Advance Learner’s English Grammar & Composition by Chowdhury & Hossain.
২২.
Choose the correct plural form of the word "radius":
ক
Radiusess
খ
Radium
গ
Radii
ঘ
Radiums
ব্যাখ্যা
The plural form of the word 'radius' is radii.
• কিছু কিছু noun এর plural অনিয়মিতভাবে হয়ে থাকে। যেমন: Singular -------------------------- Plural oasis ------------------------------- oases agendum ------------------------- agenda analysis (বিশ্লেষণ) --------------- analyses alumnus (প্রাক্তন ছাত্র/ছাত্রী) ----- alumni medium (মাধ্যম) ----------------- media formula (সূত্র) -------------------- formulae, formulas radius (ব্যাসার্ধ) ------------------ radii
Source: A passage to the English Language by S.M. Zakir Hussain.
২৩.
"কসাই" শব্দটি কোন ভাষা হতে আগত?
ক
আরবি
খ
ফারসি
গ
বাংলা
ঘ
পর্তুগিজ
ব্যাখ্যা
• "কসাই" শব্দটি 'আরবি' ভাষা হতে আগত। - এটি একটি বিশেষ্য পদ।
শব্দের অর্থ: - পশু হত্যা ও মাংস বিক্রয় যার পেশা, - অত্যন্ত নির্মম ও স্বার্থপর ব্যক্তি।
কিছু আরবি শব্দ: - কয়েদ, - খারাবি, - খারাপ, - তকদির, - ফসল, ইত্যাদি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৪.
'অন্ত্য' এর বিপরীতার্থক শব্দ -
ক
চরম
খ
অন্তিম
গ
পর
ঘ
আদ্য
ব্যাখ্যা
• 'অন্ত্য' এর বিপরীতার্থক শব্দ - আদ্য।
উল্লেখ্য, 'অন্ত্য' শব্দের অর্থ - চরম, অন্তিম, চরম, অন্তিম। 'আদ্য' শব্দের অর্থ - প্রথম, আদিম।
অন্যদিকে, আপন - পর।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৫.
বক্তব্যের লক্ষ্য অনুযায়ী বাক্য কয় প্রকার?
ক
২ প্রকার
খ
৩ প্রকার
গ
৪ প্রকার
ঘ
৫ প্রকার
ব্যাখ্যা
• বক্তব্যের লক্ষ্য অনুযায়ী বাক্য - ৪ ভাগে বিভক্ত।
বিবৃতিমূলক বাক্য: - সাধারণভাবে কোনো বিবরণ প্রকাশ পায় যেসব বাক্যে, সেগুলোকে বিবৃতিমূলক বাক্য বলে। বিবৃতিবাচক বাক্য ইতিবাচক বা নেতিবাচক হতে পারে।
যেমন: - আমরা রোজ বেড়াতে যেতাম । - তারা তোমাদের ভোলেনি ।
প্রশ্নবোধক বাক্য: - বক্তা কারও কাছ থেকে কিছু জানার জন্য যে ধরনের বাক্য বলে, সেগুলো প্রশ্নবাচক বাক্য।
যেমন: - তোমার নাম কী? - সুন্দরবনকে কোন ধরনের বনাঞ্চল বলা হয়?
অনুজ্ঞাসূচক বাক্য: - আদেশ, নিষেধ, অনুরোধ, প্রার্থনা ইত্যাদি বোঝাতে অনুজ্ঞাবাচক বাক্য হয় ।
যেমন: - আমাকে একটি কলম দাও। - তার মঙ্গল হোক ।
আবেগসূচক বাক্য: - যে বাক্য দ্বারা মনের আবেগ ও আকস্মিক ভাব প্রকাশ পায় বলা হয়- আবেগসূচক বাক্য।
যেমন: বিস্ময় প্রকাশে: কী বীভৎস, এই নারকীয় হত্যাকাণ্ড। আবেগ প্রকাশে: বাহ্ ! অনেক সুন্দর লাগছে প্রাকৃতিক দৃশ্য।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
২৬.
চলিত ভাষায় কোন কোন পদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়?
ক
সর্বনাম, ক্রিয়া, অব্যয়
খ
অব্যয়, সমাস, সন্ধি
গ
শুধুই বিশেষণ
ঘ
বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া
ব্যাখ্যা
চলিত ভাষারীতি: ১. চলিত ভাষারীতি সর্বজনবোধ্য মুখের ও লেখার ভাষা। ২. চলিত ভাষা সব সময় ব্যাকরণের নিয়ম মেনে চলে না। ৩. চলিত ভাষায় পদবিন্যাস রীতি অনেক সময় পরিবর্তিত হয়। ৪. চলিত ভাষায় তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার কম। ৫. চলিত ভাষা বক্তৃতা, ভাষণ ও নাটকের সংলাপের উপযোগী। ৬. চলিত ভাষায় সর্বনাম, ক্রিয়া ও অব্যয়পদের সংক্ষিপ্তরূপ ব্যবহৃত হয়। ৭. চলিত ভাষা চটুল, সরল ও সাবলীল। ৮. চলিত ভাষারীতি পরিবর্তনশীল, তাই জীবন্ত।
উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২৮.
নিম্নের কোন চিহ্নটি ব্যাখ্যাযোগ্য বাক্যাংশ আলাদা করার জন্য ব্যবহৃত হয়?
ক
সেমিকোলন
খ
উদ্ধৃতি চিহ্ন
গ
ড্যাস
ঘ
হাইফেন
ব্যাখ্যা
ড্যাস: - সাধারণত দুটি বাক্যকে এক বাক্যে পরিণত করার কাজে এবং ব্যাখ্যাযোগ্য বাক্যাংশের আগে-পরে ড্যাস ব্যবহৃত হয়।
যেমন: - বাংলাদেশ দল জয়লাভ করেছে - বিজয়ের আনন্দে দেশের জনগণ উচ্ছ্বসিত।
অন্যদিকে, কোলন ড্যাস (:-) - উদাহরণ বা দৃষ্টান্ত প্রয়োগ করতে হলে কোলন এবং ড্যাস চিহ্ন একসঙ্গে ব্যবহৃত হয়। উদ্ধৃতি চিহ্ন (‘ ’) - কোনো কিছু উদ্ধৃত করার কাজে উদ্ধারচিহ্নের ব্যবহার হয়। হাইফেন - বাক্যের মধ্যকার একাধিক পদকে সংযুক্ত করতে হাইফেন ব্যবহৃত হয়।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ ও ২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৯.
রূপতত্ত্বের আলোচ্য বিষয় কোনটি?
ক
বর্গ ও বাক্যের ব্যঞ্জনা
খ
বাগ্ধারা
গ
শব্দজোড়
ঘ
শব্দ ও তার উপাদান
ব্যাখ্যা
রূপতত্ত্ব: - রূপতত্ত্বে শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করে। - এই আলোচনায় বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ ইত্যাদি স্থান পায়। বিশেষ গুরুত্ব পায় শব্দ গঠন প্রক্রিয়া।
অন্যদিকে, অর্থতত্ত্ব: - মূল আলোচ্য - ব্যাকরণের যে অংশে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয় সে অংশের নাম অর্থতত্ত্ব। - বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়, বাগ্ধারা প্রভৃতি এর আলোচ্য বিষয়। - এছাড়া শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা নিয়েও ব্যাকরণের এ অংশে আলোচনা করা হয়ে থাকে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
৩০.
'সফেদ' শব্দের অর্থ কী?
ক
কৃষ্ণবর্ণ
খ
শ্যাম বর্ণ
গ
শ্বেতবর্ণ
ঘ
রক্তবর্ণ
ব্যাখ্যা
• 'সফেদ' শব্দের অর্থ - সাদা, শ্বেতবর্ণ, শুভ্র।
অন্যদিকে, 'লাল' শব্দের অর্থ - রক্তবর্ণ, লোহিত বর্ণ। 'কালো' শব্দের অর্থ - কৃষ্ণ বর্ণ, শ্যাম বর্ণ, কৃষ্ণবর্ণের, শ্যামবর্ণবিশিষ্ট।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩১.
"মর্মন্তুদ" বলতে কী বোঝায়?
ক
মর্মে বেদনা দেয় যা মর্মান্তিক
খ
মন হরণ করে যা
গ
মমতা নেই যার
ঘ
মুক্তি পেতে ইচ্ছুক
ব্যাখ্যা
• 'মর্মে বেদনা দেয় যা মর্মান্তিক' এর এক কথায় প্রকাশ - মর্মন্তুদ।
অন্যদিকে, মুক্তি পেতে ইচ্ছুক - মুমুক্ষু। মমতা নেই যার - নির্মম। মন হরণ করে যা - মনোহর।
উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩২.
নিচের কোন শব্দে দন্তমূলীয় ব্যঞ্জন নেই?
ক
ডাক
খ
সালাম
গ
রাত
ঘ
নানা
ব্যাখ্যা
• ডাক - শব্দে দন্তমূলীয় ব্যঞ্জন নেই।
দন্তমূলীয় ব্যঞ্জন: - যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা উপরের পাটির দাঁতের গােড়ার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলােকে দন্তমূলীয় ব্যঞ্জন বলে। - নানা, রাত, লাল, সালাম প্রভৃতি শব্দের ন, র, ল, স দন্ত্যমূলীয় ব্যঞ্জনধ্বনির উদাহরণ।
অন্যদিকে, ডাক - শব্দের মূর্ধন্য ব্যঞ্জন এবং কণ্ঠ্য ব্যঞ্জন আছে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ ও ২০১৯ সংস্করণ)।
৩৬.
'ওয়ারিশ' উপন্যাসটি রচনা করেন কে?
ক
শওকত আলী
খ
বুদ্ধদেব বসু
গ
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
ঘ
শওকত ওসমান
ব্যাখ্যা
'ওয়ারিশ' উপন্যাস: - শওকত আলী রচিত 'ওয়ারিশ' (১৯৮৯) উপন্যাসটি মহাকাব্যিক ব্যাপ্তি আছে। - অতীত থেকে বর্তমান হয়ে ভবিষ্যতের দিকে যেতে হয়। এরই নাম মানব সভ্যতার ইতিহাস, যাকে বলা যায় ক্রমবিকাশ। - কথাশিল্পী শওকত আলী রনজু চরিত্রের মাধ্যমে উপর্যুক্ত ব্যক্তি, সমাজ ও জাতির ধারাবাহিকতাই প্রকাশ করেছেন অনবদ্য গদ্যশৈলীতে।
শওকত আলী: - শওকত আলীর (জন্ম: ১২ ফেব্রুয়ারি ১৯৩৬ - ২৫ জানুয়ারি)। জন্মস্থান দিনাজপুর জেলার রায়গঞ্জ। - একটি ছোট উপন্যাস ‘পিঙ্গল আকাশ” (১৯৬৪) তাঁর প্রথম প্রকাশিত বই। - শিশুকিশোরদের জন্যেও তিনি লিখে থাকেন। - বাংলা ছোটগল্পে বিশেষ অবদান রাখার জন্য শওকত আলী বাঙলা একাডেমি পুরস্কার পান ১৯৬৮ সালে। - ১৯৭৭ সালে বাংলাদেশ লেখক শিবির তাঁকে হুমায়ুন কবির স্মৃতি পুরস্কার প্রদান করে।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৭.
'উল্লাস' - শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক
উধ্ + লাস
খ
উ + লাস
গ
উৎ + লাস
ঘ
উৎ + ল্লাস
ব্যাখ্যা
সন্ধির নিয়ম: - আগে ৎ বা দ্ এবং ন্ / ম্ থাকলে ৎ বা দ্ স্থানে 'ন্' হয়, এবং পরের ন-এর সঙ্গে মিলে 'ন্ন' কিংবা ম-এর সঙ্গে মিলে 'ন্ম' হয়। কিন্তু, ৎ / দ্-এর পর ল্ থাকলে ৎ / দ্ সন্ধিতে 'ল্' হয় এবং ল্ পরের ল-এর সঙ্গে মিলে 'ল্ল' হয়।
• অশুদ্ধ বানান - দুর্দশাগ্রস্থ। - এর শুদ্ধরূপ - দুর্দশাগ্রস্ত। - এটি একটি বিশেষণ পদ।
শব্দের অর্থ: - দুরবস্থায় পতিত, - বিপন্ন, দুর্গত, দরিদ্র।
অন্যদিকে, ঊর্মি, ঝঞ্ঝাট, এবং নির্মূলিত - শব্দগুলোর বানান শুদ্ধ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩৯.
বাংলা ভাষায় উপসর্গকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
ক
২ ভাগে
খ
৩ ভাগে
গ
৪ ভাগে
ঘ
৫ ভাগে
ব্যাখ্যা
উপসর্গ: - কিছু অব্যয়সূচক শব্দাংশ রয়েছে যারা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না, বরং অন্য শব্দের পূর্বে বসে নতুন অর্থবোধক শব্দ গঠন করতে পারে তাদের উপসর্গ বলা হয়। - উপসর্গের কাজ হলো নতুন শব্দ তৈরি করা। উপসর্গের নিজের অর্থ নেই, কিন্তু নতুন নতুন শব্দ তৈরিতে উপসর্গ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
• বাংলা ভাষায় উপসর্গকে ৩ ভাগে ভাগ করা হয়েছে। যেমন: ১. খাঁটি বাংলা উপসর্গ। ২. সংস্কৃত বা তৎসম উপসর্গ। ৩. বিদেশি উপসর।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৪০.
১৫ জন শ্রমিক ১২ দিনে একটি কাজ শেষ করেন। ২০ জন শ্রমিক একই কাজ শেষ করতে কত দিন লাগবে?
ক
৬ দিন
খ
৭.৫ দিন
গ
৮ দিন
ঘ
৯ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫ জন শ্রমিক ১২ দিনে একটি কাজ শেষ করেন। ২০ জন শ্রমিক একই কাজ শেষ করতে কত দিন লাগবে?
সমাধান: ১৫ জন শ্রমিক কাজটি করেন = ১২ দিনে ∴ ১ জন শ্রমিক কাজটি করবেন = ১৫ × ১২ দিনে ∴ ২০ জন শ্রমিক কাজটি করবেন = (১৫ × ১২)/২০ দিনে = ৯ দিনে
∴ ২০ জন শ্রমিক কাজটি করতে লাগবে ৯ দিন।
৪১.
মায়ের বর্তমান বয়স তার ছেলের বয়সের চারগুণ। ৬ বছর আগে মায়ের বয়স ছেলের বয়সের ছয়গুণ ছিল। ছেলের বর্তমান বয়স কত?
ক
১০ বছর
খ
১৫ বছর
গ
১৮ বছর
ঘ
১২ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: মায়ের বর্তমান বয়স তার ছেলের বয়সের চারগুণ। ৬ বছর আগে মায়ের বয়স ছেলের বয়সের ছয়গুণ ছিল। ছেলের বর্তমান বয়স কত?
সমাধান: ধরি, ছেলের বর্তমান বয়স = ক বছর মায়ের বর্তমান বয়স = ৪ক বছর
৬ বছর আগে, ছেলের বয়স = ক - ৬ মায়ের বয়স = ৪ক - ৬
প্রশ্নমতে, ৪ক - ৬ = ৬(ক - ৬) ⇒ ৪ক - ৬ = ৬ক - ৩৬ ⇒ ৬ক - ৪ক = ৩৬ - ৬ ⇒ ২ক = ৩০ ⇒ ক = ১৫
∴ ছেলের বর্তমান বয়স = ১৫ বছর
৪২.
১৮০০ সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে?
ক
২
খ
৬
গ
৭
ঘ
৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১৮০০ সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে?
সমাধান: ১৮০০ = ২ × ২ × ২ × ৩ × ৩ × ৫ × ৫ = ২৩ × ৩২ × ৫২
পূর্ণবর্গ হওয়ার জন্য প্রত্যেক মৌলিক গুণনীয়কের ঘাত জোড় সংখ্যা হতে হবে। এখানে ২ এর ঘাত ৩ (বিজোড়)।
তাই ২ দ্বারা আরও গুণ করতে হবে। অর্থাৎ, ১৮০০ × ২ পূর্ণবর্গ হবে।
∴ সংখ্যাটি ২ দ্বারা গুণ করতে হবে।
৪৩.
একটি ক্লাবে প্রত্যেকে ২০ টাকা করে চাঁদা দিলে মোট ৯৪০ টাকা হয়। ক্লাবের সদস্য সংখ্যা কত?
ক
৪০ জন
খ
৪৭ জন
গ
৫১ জন
ঘ
৪৯ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্লাবে প্রত্যেকে ২০ টাকা করে চাঁদা দিলে মোট ৯৪০ টাকা হয়। ক্লাবের সদস্য সংখ্যা কত?
সমাধান: ধরি, সদস্য সংখ্যা = ক জন
প্রত্যেকে ২০ টাকা করে দিলে মোট চাঁদা = ২০ × ক = ২০ক টাকা
প্রশ্নমতে, ২০ক = ৯৪০ ⇒ ক = ৯৪০/২০ = ৪৭
∴ সদস্য সংখ্যা = ৪৭ জন
৪৪.
সরলসুদে কোনো আসল ৮ বছরে সুদে-আসলে দেড়গুণ হলে সুদের হার কত?
ক
৬.২৫%
খ
৮%
গ
১২.৫%
ঘ
১৫%
ব্যাখ্যা
প্রশ্ন: সরলসুদে কোনো আসল ৮ বছরে সুদে-আসলে দেড়গুণ হলে সুদের হার কত?
সমাধান: ধরি, আসল, P = ১০০ টাকা সুদে-আসলে দেড়গুণ, অর্থাৎ A = ১.৫ × ১০০ = ১৫০ টাকা সুদ, I = ১৫০ - ১০০ = ৫০ টাকা সময় n = ৮ বছর
আমরা জানি, I = (P × n × r)/১০০ ⇒ ৫০ = (১০০ × ৮ × r)/১০০ ⇒ ৫০ = ৮ × r ⇒ r = ৫০/৮ ∴ r = ৬.২৫
∴ সুদের হার = ৬.২৫%
৪৫.
৩০০ টাকায় ১৫টি আম ক্রয় করে ২৫০ টাকায় ১০টি আম বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
ক
২৫% লাভ
খ
২০% ক্ষতি
গ
১৬% লাভ
ঘ
২৪% ক্ষতি
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০০ টাকায় ১৫টি আম ক্রয় করে ২৫০ টাকায় ১০টি আম বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
নিচে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। কোন ক্ষেত্রে ত্রিভুজটি আঁকা সম্ভব নয়?
ক
৩ সে.মি, ৪ সে.মি, ৫ সে.মি
খ
২ সে.মি, ৫ সে.মি, ৮ সে.মি
গ
৬ সে.মি, ৭ সে.মি, ১০ সে.মি
ঘ
৫ সে.মি, ৫ সে.মি, ৭ সে.মি
ব্যাখ্যা
প্রশ্ন: নিচে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। কোন ক্ষেত্রে ত্রিভুজটি আঁকা সম্ভব নয়?
সমাধান: ত্রিভুজের কোনো দুটি বাহুর যোগফল সর্বদা তৃতীয় বাহুর চেয়ে বড় হতে হবে। যদি দুটি বাহুর যোগফল তৃতীয় বাহুর সমান বা কম হয়, তাহলে ত্রিভুজ গঠন সম্ভব নয়।
খ) ২ + ৫ = ৭, যা তৃতীয় বাহুর চেয়ে ছোট; তাই ত্রিভুজ আঁকা সম্ভব নয়।
৫৬.
একটি বর্গক্ষেত্রের পরিসীমা 24 একক হলে তার কর্ণের দৈর্ঘ্য কত?
ক
3 একক
খ
6√2 একক
গ
8 একক
ঘ
12 একক
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের পরিসীমা 24 একক হলে তার কর্ণের দৈর্ঘ্য কত?
সমাধান: দেয়া আছে, বর্গক্ষেত্রের পরিসীমা = 24 একক
বর্গক্ষেত্রের পরিসীমা হলো এর চারটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি।
∴ বর্গক্ষেত্রের একবাহুর দৈর্ঘ্য = 24/4 = 6 একক
আমরা জানি, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = a × √2 একক = 6 × √2 = 6√2 একক
∴ বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = 6√2 একক
৫৭.
একটি পরীক্ষায় ৭৫% শিক্ষার্থী ইংরেজিতে এবং ৬৫% শিক্ষার্থী বিজ্ঞান বিষয়ে পাশ করেছে। উভয় বিষয়ে পাশ করেছে ৫৫%। শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করেছে?
ক
১০%
খ
২৫%
গ
১৫%
ঘ
২০%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পরীক্ষায় ৭৫% শিক্ষার্থী ইংরেজিতে এবং ৬৫% শিক্ষার্থী বিজ্ঞান বিষয়ে পাশ করেছে। উভয় বিষয়ে পাশ করেছে ৫৫%। শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করেছে?
সমাধান: শুধু ইংরেজিতে পাস করেছে = (৭৫ - ৫৫)% = ২০% শুধু বিজ্ঞানে পাস করেছে = (৬৫ - ৫৫)% = ১০%
যেকোনো একটি বিষয় এবং উভয় বিষয়ে পাস করেছে = (২০ + ১০ + ৫৫)% = ৮৫%
∴ উভয় বিষয়ে ফেল = (১০০ - ৮৫)% = ১৫%
৫৮.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে ১২ সে.মি ও ৫ সে.মি। সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ৬ সেমি হলে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত?
ক
৫১ বর্গসেমি
খ
৬৮ বর্গসেমি
গ
৫৫ বর্গসেমি
ঘ
৬০ বর্গসেমি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে ১২ সে.মি ও ৫ সে.মি। সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ৬ সেমি হলে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত?
সমাধান: দেয়া আছে, ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য ১২ সে.মি ও ৫ সে.মি। বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব = ৬ সেমি
আমরা জানি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = ১/২ × (সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল) × (মধ্যবর্তী দূরত্ব) বর্গএকক =১/২ × (১২ + ৫) × ৬ বর্গসেমি = ১/২ × ১৭ × ৬ বর্গসেমি = ১৭ × ৩ বর্গসেমি = ৫১ বর্গসেমি
∴ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = ৫১ বর্গসেমি
৫৯.
একটি ঘড়ি ১০% ক্ষতিতে বিক্রি করা হলো। বিক্রয়মূল্য ৭০ টাকা বেশি হলে ২৫% লাভ হয়। ঘড়িটির ক্রয়মূল্য কত?
ক
২০০ টাকা
খ
২২০ টাকা
গ
২৮০ টাকা
ঘ
৩০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘড়ি ১০% ক্ষতিতে বিক্রি করা হলো। বিক্রয়মূল্য ৭০ টাকা বেশি হলে ২৫% লাভ হয়। ঘড়িটির ক্রয়মূল্য কত?
বিক্রয়মূল্য ৩৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য (১০০/৩৫) টাকা বিক্রয়মূল্য ৭০ টাকা বেশি হলে ক্রয়মূল্য (১০০ × ৭০)/৩৫ টাকা = ২০০ টাকা
∴ ঘড়িটির ক্রয়মূল্য ২০০ টাকা।
৬০.
1 সেমি, 6 সেমি এবং 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট 3টি গোলক গলিয়ে একটি বড় গোলক তৈরি করা হলে, নতুন গোলকের ব্যাসার্ধ কত হবে?
ক
7 সেমি
খ
12 সেমি
গ
11 সেমি
ঘ
9 সেমি
ব্যাখ্যা
প্রশ্ন: 1 সেমি, 6 সেমি এবং 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট 3টি গোলক গলিয়ে একটি বড় গোলক তৈরি করা হলে, নতুন গোলকের ব্যাসার্ধ কত হবে?
সমাধান: আমরা জানি, গোলকের আয়তন = ⇒ (4/3)πr3
∴ 1 সেমি, 6 সেমি এবং 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলক তিনটির আয়তন যথাক্রমে, {(4/3)π13}, {(4/3)π63}, {(4/3)π83}।
আলফা কণিকার ধর্ম ও প্রকৃতি: - আলফা কণিকা দুটি প্রোটন ও দুটি নিউট্রন নিয়ে গঠিত অর্থাৎ এটি আয়নিত হিলিয়াম নিউক্লিয়াস। - এর ভর 6.6×10-27 kg. - ইহা ধণাত্বক চার্জ বহন করে। এর পরিমাণ 3.2×10-19 C. - এর শক্তি 1MeV বা 1.6x10-13J হতে 9MeV বা 1.44×10-12J পর্যন্ত হয়। - এই রশ্মি তড়িৎ ক্ষেত্র ও চুম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়। - এর আয়নিত করার ক্ষমতা খুব বেশী। - এটি ফটোগ্রাফিক প্লেটের উপর বিক্রিয়া করে। - ইহা সহজেই বস্তু দ্বারা শোষিত হয়। - এর ভেদন ক্ষমতা খুব কম। - জিংক সালফাইডে আলফা কণিকা প্রতিপ্রভা সৃষ্টি করে। - ধাতব প্লেটের মধ্য দিয়ে যাবার সময় আলফা কণিকার কণাগুলো চারিদিকে বিক্ষিপ্ত হয়।
তথ্যসূত্র - পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৪.
জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী, সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ জেলা কোনটি?
ক
খাগড়াছড়ি
খ
রাঙ্গামাটি
গ
বান্দরবান
ঘ
পঞ্চগড়
ব্যাখ্যা
জনশুমারি ও গৃহগণনা ২০২২: - বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) জনশুমারি পরিচালনা করে। - মোট জনসংখ্যা: ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। - সবচেয়ে ঘনবসতিপূর্ণ জেলা- ঢাকা (১০০৬৭ জন)। - সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ জেলা- রাঙ্গামাটি (১০৬ জন)। - সবচেয়ে বেশি মানুষ বাস করে - ঢাকা বিভাগে (৪৫৬৪৪৫৮৬ জন)। - সবচেয়ে কম মানুষ বাস করে - বরিশাল বিভাগে (৯৩২৫৮২০ জন)। - জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। (২১৫৬ জন)। - জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম বরিশাল বিভাগে। (৬৮৮ জন)। - সবচেয়ে বেশি জনসংখ্যা বাস করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (৫৯,৯০,৭২৩ জন)। - সবচেয়ে কম জনসংখ্যা বাস করে বরিশাল সিটি কর্পোরেশনে (৭,০৮,৫৭০ জন)। - জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (প্রতি বর্গ কিলোমিটারে ৩৯,৪০৬ জন)। - জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম রংপুর সিটি কর্পোরেশনে (প্রতি বর্গ কিলোমিটারে ৩,৪৪৫ জন)। - ভাসমান জনসংখ্যার দিক দিয়ে শীর্ষে রয়েছে - ঢাকা বিভাগ। - ভাসমান জনসংখ্যার দিক দিয়ে সর্বনিম্ন অবস্থানে আছে - ময়মনসিংহ বিভাগ।
তথ্যসূত্র - পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।
৬৫.
ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা কোনটি?
ক
পার্পল লাইন
খ
লাইন অব ডিমারকেশন
গ
লাইন অব একচুয়াল কন্ট্রোল
ঘ
রেডক্লিফ লাইন
ব্যাখ্যা
বিভিন্ন দেশের সীমানা: ⇒ পার্পল লাইন: ইসরাইল ও সিরিয়ার মধ্যে সীমানা। ⇒ সনেরা লাইন: মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সীমানা। ⇒ ওডার-নেইস লাইন: জার্মানি ও পোল্যান্ডের মধ্যকার সীমানা। ⇒ ব্লু লাইন: লেবানন ও ইসরায়েলের মধ্যকার সীমানা। ⇒ লাইন অব ডিমারকেশন: পর্তুগাল ও স্পেনের মধ্যে সীমানা। ⇒ ডুরান্ড লাইন: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা। ⇒ রেডক্লিফ লাইন: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা। ⇒ লাইন অব একচুয়াল কন্ট্রোল / ম্যাকমোহন লাইন: চীন ও ভারতের মধ্যে সীমানা। ⇒ লাইন অব কন্ট্রোল: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা।
তথ্যসূত্র - Britannica.com
৬৬.
'বিজু' কোন নৃগোষ্ঠীর সবচেয়ে বড় উৎসব?
ক
লুসাই
খ
ত্রিপুরা
গ
মারমা
ঘ
চাকমা
ব্যাখ্যা
চাকমা: - চাকমা বাংলাদেশের বৃহত্তম আদিবাসী জনগোষ্ঠী। - তারা নিজেদেরকে চাঙমা বলে। - পার্বত্য চট্টগ্রামের মধ্য ও উত্তরাঞ্চলেই তাদের প্রধান বসতি। - চাকমাদের শতকরা ৯০ জনেরও বেশি রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় কেন্দ্রীভূত। - ভারতের অরুণাচল, মিজোরাম ও ত্রিপুরা রাজ্যে চাকমাদের কিছু বসতি রয়েছে। - চাকমারা মূলত ছিল মধ্য মায়ানমার ও আরাকান এলাকার অধিবাসী। - এই জনগোষ্ঠীর বর্ষবরণ উৎসব বিজু নামে পরিচিত। - চাকমা ভাষার নিজস্ব লিপি থাকলেও এ লিপি আজকাল আর ব্যবহার করা হয় না। - চাকমা ভাষা এখন সাধারণত বাংলা লিপিতেই লেখা হয়।
তথ্যসূত্র - বাংলাপিডিয়া, পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট ও দৈনিক কালের কন্ঠ, ০৪ এপ্রিল, ২০১৭।
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক বাণিজ্য চুক্তি কোনটি?
ক
ASIAN
খ
APTA
গ
ASEAN
ঘ
AFTA
ব্যাখ্যা
APTA: - APTA পূর্ণরূপ Asia-Pacific Trade Agreement. - এটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৭টি দেশের একটি অগ্রাধিকারমূলক আঞ্চলিক বাণিজ্য চুক্তি। - এটি ১৯৭৫ সালে ব্যাকংক এগ্রিমেন্ট নামে স্বাক্ষরিত হয়। - ২০০৫ সালে এটি সংশোধন করে এর নামকরণ করা হয় Asia Pacific Trade Agreement. - APTA ভুক্ত দেশগুলো হলো: বাংলাদেশ, ভারত, চীন, শ্রীলংক, লাওস, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া (সর্বশেষ সদস্য)।
তথ্যসূত্র - ESCAP অফিসিয়াল ওয়েবসাইট।
৬৯.
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্যে নূন্যতম বয়স -
ক
১৮ বছর
খ
২১ বছর
গ
২৫ বছর
ঘ
৩৫ বছর
ব্যাখ্যা
রাষ্ট্রপতি: - রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাংবিধানিক প্রধান। - বাংলাদেশের সংবিধানের চতুর্থ অংশের ৪৮-৫৪ অনুচ্ছেদে রাষ্ট্রপতি সম্পর্কিত বিধানাবলি বিধৃত হয়েছে। - রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত। - তিনি সংবিধান ও আইন বলে তাঁর উপর অর্পিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব সম্পন্ন করেন। - রাষ্ট্রপতি জারিকৃত আইনকে অধ্যাদেশ বলে। - সরকারের যাবতীয় নির্বাহী কার্যাদি রাষ্ট্রপতির নামে সম্পাদন করা হয়। - সংসদ-সদস্যদের দ্বারা রাষ্ট্রপতি নির্বাচিত হন। - রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্যে নূন্যতম বয়স ৩৫ বছর। - রাষ্ট্রপতির পদ শূণ্য হলে মেয়াদ শেষ হওয়ার ৬০-৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিধান রয়েছে।
তথ্যসূত্র - বাংলাপিডিয়া ও বাংলাদেশের সংবিধান।
৭০.
SDGS-এর মেয়াদকাল কোনটি?
ক
২০১৫-২০২৫ সাল
খ
২০১৬-২০৩০ সাল
গ
২০২০-২০২৬ সাল
ঘ
২০১৮-২০২৮ সাল
ব্যাখ্যা
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG): - SDG - এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য । - SDGS-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল। - এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) রয়েছে। লক্ষ্যমাত্রাসমূহ হলো: ১) দারিদ্র্য নির্মূল। ২) ক্ষুধামুক্তি। ৩) সুস্বাস্থ্য। ৪) মানসম্মত শিক্ষা। ৫) লিঙ্গ সমতা। ৬) বিশুদ্ধ পানি ও স্যানিটেশন। ৭) সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি। ৮) উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি। ৯) শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো। ১০) বৈষম্য হ্রাস। ১১) টেকসই শহর ও জনগণ। ১২) পরিমিত ভোগ ও উৎপান। ১৩) জলবায়ু বিষয়ে পদক্ষেপ। ১৪) সামুদ্রিক বাস্তুসংস্থান। ১৫) স্থলভাগের জীবন। ১৬) শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান। ১৭) অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।