পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ৩০ এপ্রিল, ২০২০সময়40 minutes৯৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর ব্যক্তিগত কর্মকর্তা ২০১৮ এর প্রশ্নের উপর লাইভ পরীক্ষা (গ্রেড-১০)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ৩০ এপ্রিল, ২০২০ · ১০০ প্রশ্ন

.
'অপরাজেয় বাংলা' কী?
  1. ক) একটি বই- এর নাম
  2. খ) মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী ভাস্কর্য
  3. গ) একটি সড়কের নাম
  4. ঘ) একটি ছায়াছবির নাম
সঠিক উত্তর:
খ) মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী ভাস্কর্য
উত্তর
সঠিক উত্তর:
খ) মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী ভাস্কর্য
ব্যাখ্যা
কোন শিক্ষা-প্রতিষ্ঠানে স্থাপিত মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম ভাস্কর্য হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সম্মুখ প্রাঙ্গনে স্থাপিত অপরাজেয় বাংলা ভাস্কর্য। এটি ১৯৭৯ সালের ১৬ ডিসেম্বর উদ্বোধন করা হয়। এর স্থপতি সৈয়দ আব্দুল্লাহ খালেদ। অপরাজেয় বাংলা ভাস্কর্য বাংলাদেশের মুক্তিসংগ্রামের ইতিহাসে ছাত্রসমাজের ভূমিকার পটভূমিতে নির্মিত। উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া।
.
স্বাধীনতা সংগ্রামের প্রভাবে রচিত কোন উপন্যাসটি?
  1. ক) আগুনের পরশমনি
  2. খ) রুমালি
  3. গ) কুহক
  4. ঘ) নন্দিত নরকে
সঠিক উত্তর:
ক) আগুনের পরশমনি
উত্তর
সঠিক উত্তর:
ক) আগুনের পরশমনি
ব্যাখ্যা
হুমায়ূন আহমেদ রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাসঃ জোসনা ও জননীর গল্প, শ্যামল ছায়া, আগুনের পরশমনি, সূর্যের দিন ও অনিল বাগচীর একদিন।
সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার।
.
গ্রাম > গেরাম- এখানে কোনটি ঘটেছে?
  1. ক) ব্যঞ্জন বিকৃতি
  2. খ) পরাগত
  3. গ) স্বরাগম
  4. ঘ) অসমীকরণ
সঠিক উত্তর:
গ) স্বরাগম
উত্তর
সঠিক উত্তর:
গ) স্বরাগম
ব্যাখ্যা

মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি: শব্দের মাঝখানে যখন স্বরধ্বনি আসে তখন তাকে মধ্য স্বরাগম বলে।
যেমন, ধর্ম ˃ ধরম, স্বপ্ন ˃ স্বপন, হর্ষ ˃ হরষ, প্রীতি ˃ পিরীতি, ক্লিপ ˃ কিলিপ, ফিল্ম ˃ ফিলিম, মুক্তা ˃ মুকুতা, তুর্ক ˃ তুরুক, ভ্রু ˃ ভুরু, গ্রাম ˃ গেরাম, প্রেক ˃ পেরেক, স্রেফ ˃ সেরেফ, শ্লোক ˃ শোলোক, মুরগ ˃ মুরোগ ˃ মোরোগ।
সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।

.
'নীলদর্পণ' নাটক কার রচনা?
  1. ক) মধুসূদন দত্ত
  2. খ) রবীন্দ্রনাথ ঠাকুর
  3. গ) কাজী নজরুল ইসলাম
  4. ঘ) দীনবন্ধু মিত্র
সঠিক উত্তর:
ঘ) দীনবন্ধু মিত্র
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দীনবন্ধু মিত্র
ব্যাখ্যা
দীনবন্ধু মিত্রের প্রথম ও সর্বশ্রেষ্ঠ নাটক নীলদর্পণ বাংলা সাহিত্যে একটি বিশেষ পরিচিত নাটক। ১৮৬০ সালে নাটকটি প্রথম ঢাকা থেকে প্রকাশিত হয়। এটি ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ এবং নাটকটি ঢাকায় প্রথম মঞ্চস্থ হয়। উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
.
'সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পুড়িয়া গেল'- কার রচনা?
  1. ক) বিদ্যাপতি
  2. খ) বডু চণ্ডীদাস
  3. গ) জ্ঞানদাস
  4. ঘ) দ্বিজ চণ্ডীদাস
সঠিক উত্তর:
গ) জ্ঞানদাস
উত্তর
সঠিক উত্তর:
গ) জ্ঞানদাস
ব্যাখ্যা

আনুমানিক ১৫৬০ - সালে পশ্চিমবঙ্গে জন্ম নেন কবি - জ্ঞানদাস।
তার কয়েকটি বিখ্যাত উক্তি -
- ''সুখের লাগিয়া এ ঘর বাধিঁনু অনলে পুড়িয়া গেল।
অমিয়া-সাগরে সিনান করিতে সকলি গরল ভেল।।''
- ''রূপ লাগি আঁখি ঝুরে গুণে মন ভোর।
প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর।।''
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।

.
'রাইফেল রোটি আওরাত' কার রচনা?
  1. ক) আবু জাফর সামসুদ্দিন
  2. খ) আনোয়ার পাশা
  3. গ) মাযহারুল ইসলাম
  4. ঘ) সরদার জয়েনউদ্দীন
সঠিক উত্তর:
খ) আনোয়ার পাশা
উত্তর
সঠিক উত্তর:
খ) আনোয়ার পাশা
ব্যাখ্যা

বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে রচিত ও তার অব্যবহিত পরেই প্রকাশিত অন্যতম উপন্যাস - 'রাইফেল রোটি আওরাত'।
উপন্যাসটি ১৯৭১ সালে এপ্রিল থেকে জুন মাসের মধ্যে রচিত এবং এটিই মুক্তিযুদ্ধের উপর প্রথম রচিত উপন্যাস। কিন্তু এটি প্রকাশিত হয় - ১৯৭৩ সালে।
উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র - অধ্যাপক সুদীপ্ত শাহীন।
অন্যান্য চরিত্র - আওয়ামী লীগ নেতা জামাল সাহেব, কমিউনিস্ট কর্মী বুলা, কট্টর পাকিস্তানপন্থী - ড. খালেক, সুবিধাভোগী ড. মালেক প্রমুখ।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।

.
বাংলা ভাষার উৎপত্তি হয়েছে-
  1. ক) সপ্তম শতাব্দীতে
  2. খ) অষ্টম শতাব্দীতে
  3. গ) নবম শতাব্দীতে
  4. ঘ) দশম শতাব্দীতে
সঠিক উত্তর:
ক) সপ্তম শতাব্দীতে
উত্তর
সঠিক উত্তর:
ক) সপ্তম শতাব্দীতে
ব্যাখ্যা
ড. মুহম্মদ শহীদুল্লাহ-এর মতে বাংলা ভাষার উৎপত্তি ৬৫০ খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে এবং ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় এর মতে বাংলাভাষার উৎপত্তি হয় ৯০০-৯৫০ খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে। সূত্রঃ কতো নদী সরোবর, হুমায়ুন আজাদ।
.
'বঙ্গবন্ধু শেখ মুজিব' গ্রন্থের রচয়িতা কে?
  1. ক) সেলিনা হোসেন
  2. খ) রশিদ করিম
  3. গ) মযহারুল ইসলাম
  4. ঘ) সৈয়দ শামসুল হক
সঠিক উত্তর:
গ) মযহারুল ইসলাম
উত্তর
সঠিক উত্তর:
গ) মযহারুল ইসলাম
ব্যাখ্যা

বঙ্গবন্ধুকে নিয়ে বইঃ
বঙ্গবন্ধু শেখ মুজিব (১৯৭৪)- ড. মযহারুল ইসলাম,
হু কিলড মুজিব(১৯৮১)- আবদুল লতিফ খতিব,
ল্যান্ড অব টু রিভারস; অ্যা হিস্ট্রি অব বেঙ্গল ফ্রম মহাভারত টু মুজিব(২০১১)- নীতিশ সেনগুপ্ত,
যে রাতে নেতা নিহত হলেন- কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন,
মুজিববাদ- মোহাম্মদ ইলিয়াস,
শেখ মুজিব, ট্রায়াম্ম্ফ অ্যান্ড ট্র্যাজেডি- সাবেক কূটনীতিক এসএ করিম,
জেনেভায় বঙ্গবন্ধু- ড. আবদুল মতিন,
বঙ্গবন্ধু ও রক্তাক্ত বাংলা- লেখক নিরঞ্জন মজুমদার।
উৎসঃ দৈনিক সমকাল।

.
বাংলাদেশের রণসংগীতের রচয়িতা কে?
  1. ক) কবি জসীউদ্দীন
  2. খ) কাজী নজরুল ইসলাম
  3. গ) মোহিতলাল মজুমদার
  4. ঘ) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর:
খ) কাজী নজরুল ইসলাম
উত্তর
সঠিক উত্তর:
খ) কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা
কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬) বাংলাদেশের জাতীয় কবি। বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’ এবং আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত। সন্ধ্যা কবি কাজী নজরুল ইসলাম রচিত একটি কাব্যগ্রন্থ। সন্ধ্যা কাব্য গ্রন্থটি প্রকাশিত হয় ১৯২৯ খ্রিষ্টাব্দে। এই গ্রন্থে তার রচিত দুয়েকটি গানও অন্তর্ভুক্ত। ২৪টি কবিতা আর গান নিয়েই এই গ্রন্থ। বাংলাদেশের রণসংগীত 'চল চল চল, উর্ধ গগণে বাঝে মাদল' এই বই থেকে নেয়া হয়েছে।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
১০.
বাংলা বিরাম চিহ্নের স্রষ্টা কে?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) প্যারীচাদ মিত্র
  3. গ) দেবেন্দ্রনাথ ঠাকুর
  4. ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
সঠিক উত্তর:
ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ব্যাখ্যা
'বাংলা গদ্যের জনক' ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর । তিনি বাংলা সাহিত্যে যতি বা বিরাম চিহ্নের প্রবর্তন করে গদ্যের অনুশীলন পর্যায়ে সুশৃঙ্খলতা ও পরিমিতিবোধ সঞ্চার করে বাংলা গদ্যরীতিকে এক অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেন।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
১১.
কবি আলাওল কোন রাজ দরবারের কবি ছিলেন?
  1. ক) ত্রিপুরা
  2. খ) দিল্লী
  3. গ) রোসাঙ্গ
  4. ঘ) মুর্শিদাবাদ
সঠিক উত্তর:
গ) রোসাঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
গ) রোসাঙ্গ
ব্যাখ্যা
আরাকান রাজসভার (বাংলা সাহিত্যে 'রোসাঙ্গ' বা 'রোসাং' নামে পরিচিত) কবিদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন আলাওল। তিনি মধ্যযুগের সর্বাধিক গ্রন্থপ্রণেতা। তাঁর মোট কাব্যসংখ্যা সাত। সেগুলির মধ্যে আখ্যানকাব্য হচ্ছে পদ্মাবতী (১৬৪৮), সতীময়না-লোর-চন্দ্রানী (১৬৫৯), সপ্তপয়কর (১৬৬৫), সয়ফুলমুলুক বদিউজ্জামাল (১৬৬৯) ও সিকান্দরনামা (১৬৭৩); নীতিকাব্য তোহফা (১৬৬৪) এবং সঙ্গীতবিষয়ক কাব্য রাগতালনামা। পদ্মাবতী মালিক মুহম্মদ জায়সীকৃত হিন্দি পদুমাবৎ অনুসরণে রচিত। সূত্রঃ বাংলাপিডিয়া ও লাইভ এমসিকিউ লেকচার।
১২.
মনপুরা-৭০ কি?
  1. ক) একটি উপন্যাসের নাম
  2. খ) একটি চলচ্চিত্রের নাম
  3. গ) একটি চিত্রশিল্প
  4. ঘ) একটি উপজেলা
সঠিক উত্তর:
গ) একটি চিত্রশিল্প
উত্তর
সঠিক উত্তর:
গ) একটি চিত্রশিল্প
ব্যাখ্যা
১৯৭০ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে প্রাণ হারানো হাজারো মানুষের স্মৃতির উদ্দেশ্যে আঁকা ৩০ ফুট দীর্ঘ ‘মনপুরা’ পেইন্টিং টি অঙ্কন করেন শিল্পাচার্য জয়নুল আবেদিন যা মনপুরা-৭০ নামে পরিচিত। উৎসঃ বাংলাপিডিয়া
১৩.
কোনটি উপন্যাস?
  1. ক) নতুন চাঁদ
  2. খ) কন্যা কুমারী
  3. গ) গড্ডালিকা
  4. ঘ) নেমেসিস
সঠিক উত্তর:
খ) কন্যা কুমারী
উত্তর
সঠিক উত্তর:
খ) কন্যা কুমারী
ব্যাখ্যা
কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ- 'নতুন চাঁদ'। 'কন্যাকুমারী' আব্দুর রাজ্জাক রচিত উপন্যাস। 'গড্ডলিকা' রাজশেখর বসু রচিত গল্পগ্রন্থ।' নেমেসিস' নুরুল মোমেন রচিত নাটক।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
১৪.
'অসমাপ্ত আাত্মজীবনী' কার রচনা?
  1. ক) শেখ হাসিনা
  2. খ) শেখ মুজিবুর রহমান
  3. গ) হুমায়ূন আহমেদ
  4. ঘ) আসাদ চৌধুরী
সঠিক উত্তর:
খ) শেখ মুজিবুর রহমান
উত্তর
সঠিক উত্তর:
খ) শেখ মুজিবুর রহমান
ব্যাখ্যা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (১৯২০ - ১৯৭৫) কর্তৃক রচিত অন্যতম গ্রন্থ অসমাপ্ত আত্মজীবনী। এটি ২০১২ সালে প্রকাশিত হয়। সূত্র: শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসিনা নাজিলা।
১৫.
'জরাসন্ধ' কার ছদ্মনাম?
  1. ক) চারুচন্দ্র চক্রবর্তী
  2. খ) আখতারুজ্জামান ইলিয়াস
  3. গ) নীহাররঞ্জন রায়
  4. ঘ) সমরেশ বসু
সঠিক উত্তর:
ক) চারুচন্দ্র চক্রবর্তী
উত্তর
সঠিক উত্তর:
ক) চারুচন্দ্র চক্রবর্তী
ব্যাখ্যা
চারুচন্দ্র চক্রবর্তী তথা জরাসন্ধ (ছদ্মনাম) রচিত উপন্যাস- লৌহ কপাট, তামসী, পারি, উত্তরাধিকার, ন্যায়দণ্ড।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
১৬.
কোনটি বাক প্রত্যঙ্গ নয়?
  1. ক) হাত
  2. খ) জিহ্বা
  3. গ) দাঁত
  4. ঘ) ঠোঁট
সঠিক উত্তর:
ক) হাত
উত্তর
সঠিক উত্তর:
ক) হাত
ব্যাখ্যা
মানবদেহের যেসব অঙ্গ-প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাদের বাক প্রত্যঙ্গ বলা হয়। বাক প্রত্যঙ্গগুলোকে একসঙ্গে বলা হয় বাগযন্ত্র। বাগযন্ত্রের মধ্যে আছে ফুসফুস, স্বরতন্ত্রী, গলনালি, জিভ, তালু, মাড়ি, দাঁত, ঠোঁট, নাক ইত্যাদি।
সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
১৭.
'মা, তোর বদন খানি মলিন হলে, আমি নয়ন জলে ভাসি' কে লিখেছেন?
  1. ক) কাজী নজরুল ইসলাম
  2. খ) আসাদ চৌধুরী
  3. গ) রবীন্দ্রনাথ ঠাকুর
  4. ঘ) মোহাম্মদ মনির ছামাদ
সঠিক উত্তর:
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
‘মা, তোর বদন খানি মলিন হলে, আমি নয়ন জলে ভাসি’
চরণটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বাংলাদেশের জাতীয় সংগীত থেকে নেওয়া হয়েছে।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
১৮.
'একখানি ছোট খেত আমি একলা' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার রচনা?
  1. ক) সোনারতরী
  2. খ) চিত্রা
  3. গ) বলাকা
  4. ঘ) মানসী
সঠিক উত্তর:
ক) সোনারতরী
উত্তর
সঠিক উত্তর:
ক) সোনারতরী
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুরের 'সোনার তরী' কাব্যের অন্তর্গত কবিতার নাম সোনার তরী। এ কবিতার বিখ্যাত চরণ - 'একখানি ছোট খেত, আমি একেলা, চারদিকে বাঁকা জল করিছে খেলা।'
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
১৯.
বাংলা ভাষায় কত প্রকারের উপসর্গ পাওয়া যায়?
  1. ক) ২ প্রকার
  2. খ) ৩ প্রকার
  3. গ) ৪ প্রকার
  4. ঘ) ৫ প্রকার
সঠিক উত্তর:
খ) ৩ প্রকার
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩ প্রকার
ব্যাখ্যা
যে সকল অব্যয় শব্দের পূর্বে বসে নতুন নতুন শব্দ গঠন করে বাক্যের অর্থ সম্প্রসারণ ঘটায় বা সংকোচন বা অন্য কোন পরিবর্তন ঘটায় সে গুলোকে উপসর্গ বলে। বাংলা ভাষায় উপসর্গ মূলত ৩ প্রকার। যথা- খাঁটি বাংলা(২১), তৎসম(২০), বিদেশী। উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
২০.
প্রত্যেক ভাষারই মৌলিক অংশ কতটি?
  1. ক) ৩টি
  2. খ) ৪টি
  3. গ) ৫টি
  4. ঘ) ৬টি
সঠিক উত্তর:
খ) ৪টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪টি
ব্যাখ্যা
প্রত্যেক ভাষারই মৌলিক অংশ ৪টি। সেগুলো হল - ধ্বনি, শব্দ, বাক্য এবং অর্থ। উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী।
২১.
'কণিকা' শব্দের 'ণ' বসেছে কোন নিয়মে?
  1. ক) ক-এর পরে 'ণ' বসে
  2. খ) 'ক' এর পূর্বে 'ণ' বসে
  3. গ) ক এবং ক এ মাঝে 'ণ' বসে
  4. ঘ) স্বভাবতই 'ণ' বসেছে
সঠিক উত্তর:
ঘ) স্বভাবতই 'ণ' বসেছে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) স্বভাবতই 'ণ' বসেছে
ব্যাখ্যা
কতগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য-ণ হয়।
যেমনঃ
চাণক্য মাণিক্য গণ, বাণিজ্য লবণ মণ
বেণু বীণা কঙ্কণ কণিকা।
কল্যাণ শোণিত মণি, স্থাণু গুণ পুণ্য বেণী
ফণী অণু বিপণি গণিকা।
আপণ লাবণ্য বাণী, নিপুণ ভণিতা পাণি
গৌণ কোণ ভাণ পণ শাণ।
চিক্কণ নিক্কণ তূণ, কফণি (কনুই) বণিক গুণ
গণনা পিণাক পণ্য বাণ।
সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
২২.
কোনটি কণ্ঠধ্বনি নয়?
  1. ক) ক
  2. খ) খ
  3. গ) গ
  4. ঘ) প
সঠিক উত্তর:
ঘ) প
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প
ব্যাখ্যা
উচ্চারণের স্থান অনুযায়ী ক, খ, গ, ঘ, ঙ কণ্ঠধ্বনি। অন্যদিকে প ফ ব ভ ম ওষ্ঠ্যধ্বনি। উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
২৩.
চর্যাপদের গান সংখ্যা কতগুলো?
  1. ক) ৪১ টি
  2. খ) ৫১ টি
  3. গ) ৫৬ টি
  4. ঘ) ৬২ টি
সঠিক উত্তর:
খ) ৫১ টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫১ টি
ব্যাখ্যা
চর্যাপদের কয়েকটি পাতা নষ্ট হয়ে যাওয়ায় সাড়ে ৪৬ টি পদ আবিষ্কৃত হয়েছে। অর্থাৎ, চর্যাপদে প্রাপ্ত পদের সংখ্যা সাড়ে ৪৬ টি। ২৩ এর অর্ধেক পাওয়া গেছে; আর ২৪,২৫ ও ৪৮ সংখ্যক পদ পাওয়া যায়নি। সুকুমার সেনের মতে চর্যাপদের মোট পদসংখ্যা (গান সংখ্যা) ৫১ টি। কিন্তু শহীদুল্লাহর মতে, চর্যাপদের পদসংখ্যা ৫০ টি। চর্যাপদে ৬ টি প্রবাদ বাক্য পাওয়া যায়। সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার।
২৪.
কোনটি তৎসম শব্দ?
  1. ক) ধর্ম
  2. খ) ডিঙ্গা
  3. গ) তওবা
  4. ঘ) দৌলত
সঠিক উত্তর:
ক) ধর্ম
উত্তর
সঠিক উত্তর:
ক) ধর্ম
ব্যাখ্যা
তৎসম শব্দের উদাহরণ হলো - চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য ইত্যাদি। তদ্ভব শব্দ হলো হাত, চামার ইত্যাদি। অর্ধ-তৎসম শব্দ হলো জ্যোছনা, ছেরাদ্দ, গিন্নী, বোষ্টম, কুচ্ছিত ইত্যাদি। দেশি শব্দ হলো কুড়ি, পেট, চুলা, কুলা, গঞ্জ ইত্যাদি। উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী।
২৫.
'এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা'- কে লিখেছেন গানটি?
  1. ক) আবু হেনা মোস্তাফা কামাল
  2. খ) গাজী মাযহারুল আনোয়ার
  3. গ) মোহাম্মদ মিনরুজ্জামান
  4. ঘ) গোবিন্দ হালদার
সঠিক উত্তর:
ঘ) গোবিন্দ হালদার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গোবিন্দ হালদার
ব্যাখ্যা
গোবিন্দ হালদার একটি ফুলকে বাচাবো বলে, এক সাগর রক্তের বিনিময়ে, পূর্বদিগন্তে সূ্র্য উঠেছে প্রভৃতি গানের রচয়িতা। জয় বাংলা বাংলার জয় গানটির রচয়িতা বা গীতিকার হলেন গাজী মাজহারুল আনোয়ার। সব কটা জানালা খুলে দাও না গানটির গীতিকার নজরুল ইসলাম বাবু। জনতার সংগ্রাম চলবেই গানটি সিকান্দার আবু জাফর রচিত। সালাম সালাম হাজার সালাম গানটি ফজলে এ খোদা রচিত।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
২৬.
'বাউণ্ডলের আত্মকাহিনী' এর রচয়িতা-
  1. ক) কাজী নজরুল ইসলাম
  2. খ) আবুল ফজল
  3. গ) কাজী ইমদাদুল হক
  4. ঘ) কায়কোবাদ
সঠিক উত্তর:
ক) কাজী নজরুল ইসলাম
উত্তর
সঠিক উত্তর:
ক) কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা

কাজী নজরুল ইসলাম -এর প্রকাশিত
- প্রথম কাব্য/কবিতা - ''মুক্তি''
- প্রথম কাব্যগ্রন্থ - ''অগ্নিবীণা''
- প্রথম গল্প - ''বাউণ্ডলের আত্মকাহিনী''
- প্রথম গল্পগ্রন্থ - ব্যথার দান
- প্রথম প্রবন্ধ - তুর্ক মহিলার ঘোমটা খোলা
- প্রথম প্রবন্ধগ্রন্থ - যুগবাণী
- প্রথম উপন্যাস - বাঁধনহারা
- প্রথম নাটক - ঝিলিমিলি
উৎসঃ উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।

২৭.
মুক্তিযুদ্ধবিষয়ক নাটক কোনটি?
  1. ক) সুবচন নির্বাসনে
  2. খ) রক্তাক্ত পান্তর
  3. গ) নুরলদীনের সারাজীবন
  4. ঘ) পায়ের আওয়াজ পাওয়া যায়
সঠিক উত্তর:
ঘ) পায়ের আওয়াজ পাওয়া যায়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পায়ের আওয়াজ পাওয়া যায়
ব্যাখ্যা
সৈয়দ শামসুল হকের পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটি মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত একটি কাব্য নাটক।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
২৮.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) মরিচিকা
  2. খ) মরীচিকা
  3. গ) মরিচীকা
  4. ঘ) মরীচিকা
অনির্ধারিত
ব্যাখ্যা
একই বানানের দুইটা আছে তাই বাতিল করা হল।সঠিক বানানঃ মরীচিকা
ঈই - কার যোগে গঠিত শব্দঃ শারীরিক, মরীচিকা।
ইঈ - কার যোগে গঠিত শব্দঃ গৃহিনী, মালিনী, বাঘিনী।
বিশেষ ব্যক্তিত্বের নামের বানানঃ পাণিনি, কৃত্তিবাস, দধীচি, বাল্মীকি।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
২৯.
বাংলা সাহিত্যে প্রথম মহিলা কবি কে?
  1. ক) জাহানারা ইমাম
  2. খ) চন্দ্রাবতী
  3. গ) বেগম সুফিয়া কামাল
  4. ঘ) কামিনী রায়
সঠিক উত্তর:
খ) চন্দ্রাবতী
উত্তর
সঠিক উত্তর:
খ) চন্দ্রাবতী
ব্যাখ্যা
মধ্যযুগ তথা বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী। তিনি পিতার আদেশে ‘রামায়ণ' অনুবাদে হাত দেন। কিন্তু তা সমাপ্ত করার পূর্বেই তিনি মারা যান। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ডঃ. সৌমিত্র।
৩০.
আলাউদ্দিন আল আজাদের 'ক্ষুধা ও আশা' কোন জাতীয় গ্রন্থ?
  1. ক) নাটক
  2. খ) উপন্যাস
  3. গ) কাব্যগ্রন্থ
  4. ঘ) প্রবন্ধ
সঠিক উত্তর:
খ) উপন্যাস
উত্তর
সঠিক উত্তর:
খ) উপন্যাস
ব্যাখ্যা
আলাউদ্দিন আল আজাদ রচিত উপন্যাস হচ্ছে তেইশ নম্বর তৈলচিত্র, শীতের শেষ রাত বসন্তের প্রথম দিন, কর্ণফুলী, ক্ষুধা ও আশা, খসড়া কাগজ, স্বপ্নশিলা, বিশৃঙ্খলা ইত্যাদি।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
৩১.
কোনটি বাংলাদেশের একটি রামসার সাইট?
  1. ক) হাকালুকি হাওর
  2. খ) টাঙ্গুয়ার হাওর
  3. গ) মারজাত বাওর
  4. ঘ) সোনাসিয়া দ্বীপ
সঠিক উত্তর:
খ) টাঙ্গুয়ার হাওর
উত্তর
সঠিক উত্তর:
খ) টাঙ্গুয়ার হাওর
ব্যাখ্যা

ইরানের রামসার শহরে ১৯৭১ সালের ফেব্রুয়ারিতে জলাভূমি ও তার সম্পদের সংরক্ষণ ও যথাযথ ব্যবহার বিষয়ক রামসার কনভেনশন অনুষ্ঠিত হয়।
- রামসার কনভেনশন কার্যকর হয় ১৯৭৫ সালের ২১ ডিসেম্বর।
- রামসারের ডকুমেন্ট অনুসারে - Number of Contracting Parties: 171
বাংলাদেশ ও রামসারঃ
বাংলাদেশ ১৯৯২ সালের ২১ সেপ্টেম্বর রামসার সনদ কার্যকর করে।
এ চুক্তির আওতায় বাংলাদেশের দুটি স্থান রামসার সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে -
- সুন্দরবন রিজার্ভ ফরেষ্ট (২১ মে ১৯৯২) ও
- টাঙ্গুয়ার হাওর (১০ জুলাই ২০০০) রামসার সাইটের তালিকাভুক্ত করা হয়েছে।
উৎসঃ রামসার ওয়েবসাইট

৩২.
স্বাধীনতা যুদ্ধের অবদানের জন্য কতজন মহিলাকে বীর -প্রতীক উপাধিতে ভূষিত করা হয়েছে?
  1. ক) ৫ জন
  2. খ) ৭ জন
  3. গ) ২ জন
  4. ঘ) ৬ জন
সঠিক উত্তর:
গ) ২ জন
উত্তর
সঠিক উত্তর:
গ) ২ জন
ব্যাখ্যা
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সাহসী ভূমিকা পালনের জন্য যে দুই নারী 'বীরপ্রতীক' খেতাব পেয়েছেন তাঁদের একজন ক্যাপ্টেন ডা. সিতারা রহমান৷ অন্যজন তারামন বিবি৷
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
৩৩.
বর্তমানে বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব কত?
  1. ক) ৯৯০ জন
  2. খ) ৯০০ জন
  3. গ) ১০৫৩ জন
  4. ঘ) ১০৬৩ জন
অনির্ধারিত
ব্যাখ্যা

জনসংখ্যার ঘনত্বঃ
অর্থনৈতিক সমীক্ষা-২০১৯- ১১০৩ জন।
জনসংখ্যা ও জনতাত্বিক রিপোর্ট-২০১৯- ১১৪৬ জন।
সর্বশেষ আদমশুমারি (২০১১)- ৯৬৪ জন।
সতর্কীকরণঃ এটা পরিবর্তনশীল তথ্য। এই তথ্য সম্পর্কিত নতুন কোন রিপোর্ট প্রকাশিত হলে এই তথ্যের পরিবর্তন দেখা যেতে পারে। এ জাতীয় সকল পরিবর্তনশীল তথ্যের আপডেট পেতে প্রতি মাসের লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার পড়ুন।

৩৪.
পৃথিবীর একমাত্র উপগ্রহ-
  1. ক) সূর্য
  2. খ) বুধ
  3. গ) চন্দ্র
  4. ঘ) শুক্র
সঠিক উত্তর:
গ) চন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
গ) চন্দ্র
ব্যাখ্যা
পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ। চাঁদ ২৭ দিন ৮ ঘন্টায় পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে। এটি পৃথিবীর আয়তনের ৫০ ভাগের একভাগ। সূত্রঃ বিজ্ঞান ৬ষ্ঠ শ্রেণি।
৩৫.
UNESCO এর সদর দপ্তর কোথায়?
  1. ক) নিউইর্য়ক
  2. খ) প্যারিস
  3. গ) মঙ্কো
  4. ঘ) লন্ডন
সঠিক উত্তর:
খ) প্যারিস
উত্তর
সঠিক উত্তর:
খ) প্যারিস
ব্যাখ্যা
The United Nations Educational, Scientific & Cultural Organization সংক্ষেপে UNESCO ১৯৪৫ সালের ১৬ নভেম্বর প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর প্যারিসে অবস্থিত। সূত্রঃ UNESCO ওয়েবসাইট।
৩৬.
বঙ্গবন্ধু কখন পাকিস্তানি কারাগার থেকে প্রমথ স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন?
  1. ক) ২৬ মার্চ ১৯৭২
  2. খ) ১৭ মার্চ ১৯৭২
  3. গ) ১০ জানুয়ারি ১৯৭২
  4. ঘ) ১৬ ডিসেম্বর ১৯৭১
সঠিক উত্তর:
গ) ১০ জানুয়ারি ১৯৭২
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০ জানুয়ারি ১৯৭২
ব্যাখ্যা
বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস ১০ জানুয়ারি ১৯৭২। পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডন ও নয়াদিল্লি হয়ে এই দিনে তিনি স্বাধীন স্বদেশের বুকে ফিরে আসেন।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
৩৭.
সিডর শব্দের অর্থ কি?
  1. ক) Cyclone
  2. খ) Eye
  3. গ) Ear
  4. ঘ) Wind
সঠিক উত্তর:
খ) Eye
উত্তর
সঠিক উত্তর:
খ) Eye
ব্যাখ্যা
‘সিডর’ শব্দের অর্থ চোখ এবং ‘করোনা’ শব্দের অর্থ মুকুট। সূত্রঃ প্রথম আলো ও বিবিসি।
৩৮.
নাসিরাবাদ কোন জেলার পূর্ব নাম?
  1. ক) ময়মনসিংহ
  2. খ) নরসিংদী
  3. গ) ঢাকা
  4. ঘ) বরিশাল
সঠিক উত্তর:
ক) ময়মনসিংহ
উত্তর
সঠিক উত্তর:
ক) ময়মনসিংহ
ব্যাখ্যা
মোগল আমলে মোমেনশাহ নামে একজন সাধক ছিলেন, তাঁর নামেই মধ্যযুগে অঞ্চলটির নাম হয় মোমেনশাহী। ষোড়শ শতাব্দীতে বাংলার স্বাধীন সুলতান সৈয়দ আলাউদ্দিন হোসেন শাহ তাঁর পুত্র সৈয়দ নাসির উদ্দিন নসরত শাহ'র জন্য এ অঞ্চলে একটি নতুন রাজ্য গঠন করেছিলেন, সেই থেকেই নসরতশাহী বা নাসিরাবাদ নামের সৃষ্টি। নাসিরাবাদ নাম পরিবর্তন হয়ে ময়মনসিংহ হয় একটি ভুলের কারণে। বিশ টিন কেরোসিন বুক করা হয়েছিল বর্জনলাল এন্ড কোম্পানীর পক্ষ থেকে নাসিরাবাদ রেল স্টেশনে। এই মাল চলে যায় রাজপুতনার নাসিরাবাদ রেল স্টেশনে। এ নিয়ে অনেক দুর্ভোগ পোহাতে হয়। পরবর্তীতে আরো কিছু বিভ্রান্তি ঘটায় রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে ময়মনসিংহ রাখা হয়। সেই থেকে নাসিরাবাদের পরিবর্তে ময়মনসিংহ ব্যবহৃত হয়ে আসছে। উৎসঃ ময়মনসিংহ জেলার সরকারি ওয়েবসাইট।
৩৯.
বাংলাদেশের সবচেয়ে বড় নদী বন্দর কোনটি?
  1. ক) নারায়ণগঞ্জ
  2. খ) খুলনা
  3. গ) বরিশাল
  4. ঘ) চাঁদপুর
সঠিক উত্তর:
ক) নারায়ণগঞ্জ
উত্তর
সঠিক উত্তর:
ক) নারায়ণগঞ্জ
ব্যাখ্যা
নারায়নগঞ্জ নদীবন্দর বাংলাদেশের প্রধান ও বৃহত্তম নদী বন্দর।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
৪০.
মহাস্থানগড় কোন জেলায়?
  1. ক) কুমিল্লা
  2. খ) নারায়ণগঞ্জ
  3. গ) বগুড়া
  4. ঘ) দিনাজপুর
সঠিক উত্তর:
গ) বগুড়া
উত্তর
সঠিক উত্তর:
গ) বগুড়া
ব্যাখ্যা
মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন নগরী। প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর নামেও পরিচিত ছিল। প্রাচীন নগরী পুন্ড্রবর্ধনের রাজধানী মহাস্থানগড় বগুড়ায় অবস্থিত করতোয়া নদীর তীরে অবস্থিত ছিল। উৎসঃ বাংলাপিডিয়া।
৪১.
কম্পিউটারের হার্ডওয়্যারের মধ্যে কয়টি অংশ আছে?
  1. ৩টি
  2. ৪টি
  3. ৫টি
  4. ৬টি
সঠিক উত্তর:
৫টি
উত্তর
সঠিক উত্তর:
৫টি
ব্যাখ্যা

কম্পিউটারের হার্ডওয়্যার: 
কম্পিউটারের হার্ডওয়্যারকে প্রধানত ৫টি ভাগে ভাগ করা যায়। যেমন-
১. ইনপুট হার্ডওয়্যার (Input Hardware)
২. প্রসেসিং হার্ডওয়্যার (Processing Hardware)
৩. স্টোরেজ হার্ডওয়্যার (Storage Hardware)
৪. আউটপুট হার্ডওয়‍্যার (Output Hardware)
৫. কমিউনিকেশন হার্ডওয়‍্যার (Communication Hardware).

সূত্র: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।  

৪২.
বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কোনটি?
  1. ক) ১৯৮০-১৯৮৫
  2. খ) ১৯৯৭-২০০২
  3. গ) ১৯৭৩-১৯৭৮
  4. ঘ) ১৯৯০-১৯৯৫
সঠিক উত্তর:
গ) ১৯৭৩-১৯৭৮
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৭৩-১৯৭৮
ব্যাখ্যা
পাকিস্তান থাকাকালীন সর্বপ্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ - ১৯৫৫ - ৬০ সাল।
স্বাধীন বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ - ১৯৭৩ - ৭৮ সাল।
বর্তমানে বাংলাদেশে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলমান যার মেয়াদ - ২০১৬ - ২০ সাল।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
৪৩.
বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে?
  1. ক) মার্গারেট থেচার
  2. খ) ইন্দিরা গান্ধী
  3. গ) শ্রীমাভো বন্দরনায়েকে
  4. ঘ) গোণ্ডামায়ার
সঠিক উত্তর:
গ) শ্রীমাভো বন্দরনায়েকে
উত্তর
সঠিক উত্তর:
গ) শ্রীমাভো বন্দরনায়েকে
ব্যাখ্যা
শ্রীমাভো বন্দরনায়েক শ্রীলঙ্কার বিশিষ্ট রাজনীতিবিদ ও ৬ষ্ঠ প্রধানমন্ত্রী ছিলেন। এছাড়াও তিনি আধুনিক বিশ্বের প্রথম মহিলা সরকার প্রধান ছিলেন। শ্রীমাভো বন্দরনায়েকে তিনবার সিলন ও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। শ্রীলঙ্কা ফ্রিডম পার্টিকে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন তিনি।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
৪৪.
মুজিবনগর কোন জেলায় অবস্থিত?
  1. ক) কুষ্টিয়া
  2. খ) চুয়াডাঙ্গা
  3. গ) মেহেরপুর
  4. ঘ) ঠাকুরগাঁও
সঠিক উত্তর:
গ) মেহেরপুর
উত্তর
সঠিক উত্তর:
গ) মেহেরপুর
ব্যাখ্যা
মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত বাংলাদেশের প্রথম সরকার। ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার পর ১০ এপ্রিল এ সরকার গঠিত হয়। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বৈদ্যনাথতলা গ্রামের নামকরণ হয় মুজিবনগর।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
৪৫.
বয়লার অথবা কেটলির তলায় কিসের স্তর পড়ে?
  1. ক) সোডিয়াম সালফেট
  2. খ) সোডিয়াম কার্বনেট
  3. গ) ক্যালসিয়াম কার্বনেট
  4. ঘ) ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড
সঠিক উত্তর:
গ) ক্যালসিয়াম কার্বনেট
উত্তর
সঠিক উত্তর:
গ) ক্যালসিয়াম কার্বনেট
ব্যাখ্যা
কোনো ব্যাখ্যা যোগ করা হয়নি।
৪৬.
নিচের কোনটি পানি দূষণের প্রাকৃতিক কারণ?
  1. ক) কারখানার বর্জ্য
  2. খ) কীটনাশক ব্যবহার
  3. গ) ভূগর্ভস্থ আর্সেনিক
  4. ঘ) ময়লা ও আবর্জনা
সঠিক উত্তর:
গ) ভূগর্ভস্থ আর্সেনিক
উত্তর
সঠিক উত্তর:
গ) ভূগর্ভস্থ আর্সেনিক
ব্যাখ্যা
আর্সেনিক দূষণ প্রাকৃতিক কারণে হয়ে থাকে। মাটির নিচে আর্সেনিক থাকে। আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজে পানির ব্যবহার বৃদ্ধি পাওয়ায় ভূগর্ভের পানির স্তর দিন দিন নিচে নেমে যাচ্ছে। এর ফলে ভূগর্ভের পানির স্তর আর্সেনিক খনিজের সংস্পর্শে এসে পড়ছে। এজন্য আর্সেনিক দূষণ ঘটছে। উৎসঃ প্রাথমিক বিজ্ঞান, পঞ্চম শ্রেণি।
৪৭.
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত?
  1. ক) ১০
  2. খ) ১৫
  3. গ) ১৭
  4. ঘ) ২১
সঠিক উত্তর:
খ) ১৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৫
ব্যাখ্যা
জাতিসংঘের কার্যকরী সভা হলো নিরাপত্তা পরিষদ। সদস্য সংখ্যা ১৫ টি যার মধ্যে ৫টি স্থায়ী সদস্য (যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া, চীন) এবং ১০ টি অস্থায়ী সদস্য যারা দুই বছরের জন্যে নির্বাচিত হয়। সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট।
৪৮.
তাপের এস. আই. একক কী?
  1. ক) ক্যালরি
  2. খ) কিলো-ক্যালরি
  3. গ) জুল
  4. ঘ) ওয়াট
সঠিক উত্তর:
গ) জুল
উত্তর
সঠিক উত্তর:
গ) জুল
ব্যাখ্যা
জুল হলো কাজ/শক্তি/তাপের একক। কেলভিল হলো তাপমাত্রা, হার্জ হলো কম্পাংক এবং ওহম হলো রোধের একক। (সূত্রঃ বিজ্ঞান : নবম-দশম শ্রেণী ও এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
৪৯.
DNA কী?
  1. ক) ক্রোমজোম
  2. খ) জাইগোট
  3. গ) নিউক্লিওপ্লাজম
  4. ঘ) নিউক্লিক এসিড
সঠিক উত্তর:
ঘ) নিউক্লিক এসিড
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নিউক্লিক এসিড
ব্যাখ্যা
DNA(ডি-অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড) এর নাইট্রোজেন বেসগুলো দুই ধরণের- পিউরিন ও পাইরিমিডিন। এডিনিন ও গুয়ানিন বেস হলো পিউরিন এবং সাইটোসিন ও থায়ামিন বেস হলো পাইরিমিডিন। RNA(রাইবো নিউক্লিক অ্যাসিড) এর নাইট্রোজেন বেস এডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং ইউরাসিল। সূত্রঃ জীববীজ্ঞান ৯ম-১০ম শ্রেণি।
৫০.
কোনটি মৌলিক পদার্থ?
  1. ক) চিনি
  2. খ) নিয়ন
  3. গ) পানি
  4. ঘ) লবণ
সঠিক উত্তর:
খ) নিয়ন
উত্তর
সঠিক উত্তর:
খ) নিয়ন
ব্যাখ্যা
যে সব পদার্থকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করলে ওই পদার্থ ছাড়া অন্য কোন পদার্থ পাওয়া যায়না তাদেরকে মৌল বা মৌলিক পদার্থ বলা হয়। এ পর্যন্ত মোট ১১৮টি মৌল চিহ্নিত হয়েছে যার মধ্যে ৯৪টি প্রকৃতিতে পাওয়া যায়, বাকী ২৪টি কৃত্রিম উপায়ে তৈরী করা হয়। যেমন- হাইড্রোজেন, অক্সিজেন, হিলিয়াম, নিয়ন, আর্গন। উৎসঃ বিজ্ঞান, বোর্ড বই।
৫১.
ভাইরাসজনিত রোগ নয় কোনটি?
  1. ক) জন্ডিস
  2. খ) চোখ ওঠা
  3. গ) এইডস
  4. ঘ) নিউমোনিয়া
সঠিক উত্তর:
ঘ) নিউমোনিয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নিউমোনিয়া
ব্যাখ্যা

নিউমোনিয়া একটি ব্যাকটেরিয়াজনিত রোগ।
ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট মানবদেহের রোগঃ ডিপথেরিয়া, গণোরিয়া, টাইফয়েড জ্বর, কুষ্ঠ, টিটেনাস, নিউমোনিয়া, কলেরা ইত্যাদি।
ভাইরাস দ্বারা সৃষ্ট মানবদেহের রোগঃ বসন্ত, হাম, সর্দি, ইনফ্লুয়েঞ্জা, জন্ডিস, এইডস, পোলিও ইত্যাদি।
সূত্রঃ বিজ্ঞান ৭ম শ্রেণি।

৫২.
বরেন্দ্র যাদুঘর কোন জেলায়?
  1. ক) বগুড়া
  2. খ) কুমিল্লা
  3. গ) রাজশাহী
  4. ঘ) নারায়ণগঞ্জ
সঠিক উত্তর:
গ) রাজশাহী
উত্তর
সঠিক উত্তর:
গ) রাজশাহী
ব্যাখ্যা
বাংলাদেশের প্রথম জাদুঘর হলো বরেন্দ্র গবেষণা জাদুঘর। এটি ১৯১০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি রাজশাহীতে অবস্থিত এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত। ঢাকা জাদুঘর তথা জাতীয় জাদুঘর ঢাকার শাহবাগে অবস্থিত। এটি ১৯১৩ সালে স্থাপিত হয়। বাংলাদেশের একমাত্র নৃতাত্ত্বিক জাদুঘর চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত। সূত্রঃ বাংলাপিডিয়া এবং জাতীয় জাদুঘর ওয়েবসাইট।
৫৩.
ফিদেল ক্যাস্ট্রো কোন দেশের অধিবাসী ছিলেন?
  1. ক) মেক্সিকো
  2. খ) কিউবা
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) রাশিয়া
সঠিক উত্তর:
খ) কিউবা
উত্তর
সঠিক উত্তর:
খ) কিউবা
ব্যাখ্যা
১৯৫৯ সালে কমিউনিস্ট বিপ্লবের মাধ্যমে ফিদেল কাস্ত্রো তৎকালীন সরকারের পতন ঘটিয়ে নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা করেন। ১৯৭৬ সালে পদটি বিলুপ্ত করার পর তিনি পার্টি প্রধান ও দেশটির প্রেসিডেন্ট হন।
দীর্ঘ ৪৩ বছর পর প্রথম কোনো প্রধানমন্ত্রী পেলো কিউবা। শনিবার (২১ ডিসেম্বর, ২০১৯) প্রথম প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেল। পর্যটনবিষয়ক মন্ত্রী ম্যানুয়েল মারেরো ক্রুজ কিউবার নতুন (প্রথম) প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন।
উৎসঃ জানুয়ারি সংখ্যা, লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।
৫৪.
প্রথম বাংলাদেশি এভারেস্ট বিজয়ী কে?
  1. ক) ব্রজেন দাস
  2. খ) ওয়াসফিয়া নাজনীন
  3. গ) মুসা ইব্রাহিম
  4. ঘ) শেরপা তেনজিং
সঠিক উত্তর:
গ) মুসা ইব্রাহিম
উত্তর
সঠিক উত্তর:
গ) মুসা ইব্রাহিম
ব্যাখ্যা
থম বাংলাদেশি হিসেবে লালমনিরহাট জেলার মুসা ইব্রাহিম ২০১০ সালের ২৩ মে বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এভারেস্ট জয় করার মর্যাদা লাভ করেন। এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি নারী লক্ষ্মীপুরের নিশাত মজুমদার। সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয়ী প্রথম বাংলাদেশী ফেনীর ওয়াসফিয়া নাজরীন।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
৫৫.
নিউমোনিয়া রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয়?
  1. ক) ফুসফুস
  2. খ) গলা
  3. গ) লিভার
  4. ঘ) নাক
সঠিক উত্তর:
ক) ফুসফুস
উত্তর
সঠিক উত্তর:
ক) ফুসফুস
ব্যাখ্যা
নিউমোনিয়া হলো ফুসফুস ও শ্বাসতন্ত্রের রোগ।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
৫৬.
Choose the correct sentence :
  1. ক) Would that I have been in the palace.
  2. খ) Would that I had been in the palace.
  3. গ) Would that I could enter the palace.
  4. ঘ) Would that I should entered the palace.
সঠিক উত্তর:
গ) Would that I could enter the palace.
উত্তর
সঠিক উত্তর:
গ) Would that I could enter the palace.
ব্যাখ্যা
Would that + Subject + could + verb এর base form + …
৫৭.
Which word is the determiner in the sentence, 'Will it take much time? '
  1. ক) will
  2. খ) take
  3. গ) much
  4. ঘ) time
সঠিক উত্তর:
গ) much
উত্তর
সঠিক উত্তর:
গ) much
ব্যাখ্যা
Determiner হচ্ছে noun/pronoun এর নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, সংখ্যা বা পরিমাপক নির্দেশক। Option গুলোর মধ্যে will হচ্ছে Auxiliary verb, take হলো finite/transitive verb, time হচ্ছে object/noun এবং much হলো Determiner.
৫৮.
'Pride and Prejudice' is a-
  1. ক) drama
  2. খ) poem
  3. গ) cinema
  4. ঘ) novel
সঠিক উত্তর:
ঘ) novel
উত্তর
সঠিক উত্তর:
ঘ) novel
ব্যাখ্যা
Jane Austen is called an anti-romantic novelist in the romantic age because of her stern attitude against youthful passion. Her famous novels: Pride and Prejudice, Sense and Sensibility, Mansfield Park, Emma, Persuasion etc. Source: Live MCQ lecture.
৫৯.
'Jumping up he ran away.' This sentence is-
  1. ক) simple
  2. খ) compound
  3. গ) complex
  4. ঘ) gerund
সঠিক উত্তর:
ক) simple
উত্তর
সঠিক উত্তর:
ক) simple
ব্যাখ্যা
একটি Simple sentence এ একটি finite verb এবং একটি auxiliary বা infinitive verb থাকতে পারে, কখনোই একাধিক main verb থাকতে পারবে না। প্রশ্নোক্ত বাক্যে finite verb ‘ran’ এবং infinite verb ‘jumping’.
৬০.
They organized a volunteer corps. Here 'corps' is a-
  1. ক) Noun
  2. খ) Adjective
  3. গ) Adverb
  4. ঘ) Pronoun
সঠিক উত্তর:
ক) Noun
উত্তর
সঠিক উত্তর:
ক) Noun
ব্যাখ্যা
Corps (Noun) সৈন্যবাহিনীর ভাগবিশেষ, দুই বা ততোধিক ডিভিশন নিয়ে গঠিত সামরিক বাহিনী।
৬১.
The word 'Tributary' means-
  1. ক) Rivulet
  2. খ) Lake
  3. গ) Pond
  4. ঘ) Estuary
সঠিক উত্তর:
ক) Rivulet
উত্তর
সঠিক উত্তর:
ক) Rivulet
ব্যাখ্যা
Tributary (noun) উপনদী, শাখানদী। Rivulet (noun) ছোট নদী। Lake (noun) হ্রদ। Estuary (noun) নদীর মোহনা।
৬২.
Choose the correct Spelling.
  1. ক) Itenerary
  2. খ) Etinerary
  3. গ) Itinarary
  4. ঘ) Itinerary
সঠিক উত্তর:
ঘ) Itinerary
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Itinerary
ব্যাখ্যা
Itinerary (noun) ভ্রমণের পরিকল্পনা, বৃত্তান্ত বা লেখাপ্রমাণ; পথবৃত্তান্ত; পথপঞ্জি; গমনপথ।
৬৩.
What is the synonym of 'look'?
  1. ক) gaze
  2. খ) glean
  3. গ) gloss
  4. ঘ) glimpse
সঠিক উত্তর:
ঘ) glimpse
উত্তর
সঠিক উত্তর:
ঘ) glimpse
ব্যাখ্যা
Gaze: বদ্ধদৃষ্টিতে তাকিয়ে থাকা।
Glean: ক্ষেতে পড়ে থাকা শস্যকণা কুড়ান; সংগ্রহ করা।
Gloss: মসৃণতা, চাকচিক্য।
Glimpse: ক্ষণিকের জন্য দেখিতে পাত্তয়া।
জওহরলাল নেহরু রচিত একটি বইয়ের নাম Glimpses of World History(1934)।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
৬৪.
'Let me do the sum.' Passive voice of it is-
  1. ক) Let the sum is to be done by me.
  2. খ) Let the sum done by me.
  3. গ) Let the sum being done by me.
  4. ঘ) Let the sum be done by me.
সঠিক উত্তর:
ঘ) Let the sum be done by me.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Let the sum be done by me.
ব্যাখ্যা
An imperative sentence in the passive voice has the following form: Let + object + be + past participle.
৬৫.
Choose the correct sentence.
  1. ক) I care not a straw for him.
  2. খ) I do not care a straw for him.
  3. গ) I not care a straw for him.
  4. ঘ) I care a straw for him.
সঠিক উত্তর:
খ) I do not care a straw for him.
উত্তর
সঠিক উত্তর:
খ) I do not care a straw for him.
ব্যাখ্যা
Negative Assertive বাক্যের গঠন -Subject+do/does not+verb এর base form.
সুতরাং সঠিক উত্তর I do not care a straw for him.
উল্লেখ্য, বাক্যের বিদ্যমান not care a straw একটি phrase. তাই স্বাভাবিক ভাবেই বাক্যটি Negative হবে।
৬৬.
The party was ___ when we arrived.
  1. ক) do the full
  2. খ) in full swing
  3. গ) in full
  4. ঘ) fully going
সঠিক উত্তর:
খ) in full swing
উত্তর
সঠিক উত্তর:
খ) in full swing
ব্যাখ্যা
In full swing- At the height of activity.
Preparations for the competition will be in full swing by the end of January.
By nine-thirty the dance was in full swing.
Source: Oxford Dictionary.
৬৭.
She sings well enough. Here 'enough is-
  1. ক) a verb
  2. খ) an adjective
  3. গ) an adverb
  4. ঘ) noun
সঠিক উত্তর:
গ) an adverb
উত্তর
সঠিক উত্তর:
গ) an adverb
ব্যাখ্যা
Enough (adverb): To the required degree or extent (used after an adjective, adverb, or verb)
‘at the time, he wasn't old enough to vote’
‘a house that's big enough for your family’
Source: Oxford Dictionary.
৬৮.
A sonnet is a poem having __ lines.
  1. ক) 12
  2. খ) 14
  3. গ) 15
  4. ঘ) 16
সঠিক উত্তর:
খ) 14
উত্তর
সঠিক উত্তর:
খ) 14
ব্যাখ্যা
A poem of fourteen iambic pentameter lines is called sonnet. It is of three types: Petrarchan, Shakespearean, Spenserian. Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman.
৬৯.
The verb form of 'Politics' is-
  1. ক) Political
  2. খ) Politically
  3. গ) Politicise
  4. ঘ) Policy
সঠিক উত্তর:
গ) Politicise
উত্তর
সঠিক উত্তর:
গ) Politicise
ব্যাখ্যা

Politicize
(British Politicise)
VERB
[WITH OBJECT]
Cause (an activity or event) to become political in character.
‘the administration did not want to politicize a tragedy’
Source: Oxford Dictionary.

৭০.
Choose the correct tag question : 'I ought to complain, ________?'
  1. ক) don't I
  2. খ) shouldn't I
  3. গ) won't I
  4. ঘ) oughtn't I
সঠিক উত্তর:
ঘ) oughtn't I
উত্তর
সঠিক উত্তর:
ঘ) oughtn't I
ব্যাখ্যা
Tag question করার সময় affirmative statement থাকলে তাকে negative করতে হয় এবং negative statement থাকলে তাকে affirmative করতে হয়। সে অনুসারে oughtn't I হবে।
৭১.
A basket of rotten oranges _____ thrown away.
  1. ক) were
  2. খ) was
  3. গ) have been
  4. ঘ) have
সঠিক উত্তর:
খ) was
উত্তর
সঠিক উত্তর:
খ) was
ব্যাখ্যা
বাক্যটি Passive voice এ আছে। তাছাড়া A basket of rotten oranges এর মধ্যে head-word হচ্ছে basket যা singular. তাই verb singular হিসেবে was হবে।
৭২.
The phrase 'Make out' means-
  1. ক) to prove
  2. খ) to escape
  3. গ) to destroy
  4. ঘ) to repair
সঠিক উত্তর:
ক) to prove
উত্তর
সঠিক উত্তর:
ক) to prove
ব্যাখ্যা
Make out - বুঝতে পারা; প্রমাণ করা।
৭৩.
Antibiotics ______ the growth of bacteria.
  1. ক) inhabit
  2. খ) jolt
  3. গ) inhibit
  4. ঘ) gruesome
সঠিক উত্তর:
গ) inhibit
উত্তর
সঠিক উত্তর:
গ) inhibit
ব্যাখ্যা

Inhibit (verb transitive) বাধাগ্রস্ত; প্রতিনিবৃত্ত করা; সংযত/নিয়ত/দমন করা।

৭৪.
Blood is always thicker than _______.
  1. ক) water
  2. খ) honey
  3. গ) milk
  4. ঘ) juice
সঠিক উত্তর:
ক) water
উত্তর
সঠিক উত্তর:
ক) water
ব্যাখ্যা
Blood is always thicker than water is an ancient and famous English proverb that means that familial bonds will always be stronger than bonds of friendship or love. Source: Cambridge Dictionary.
৭৫.
'Sons and lovers' is a novel by-
  1. ক) D.H. Lawrence
  2. খ) E. M. Forster
  3. গ) Conrad
  4. ঘ) V. Woolf
সঠিক উত্তর:
ক) D.H. Lawrence
উত্তর
সঠিক উত্তর:
ক) D.H. Lawrence
ব্যাখ্যা
D.H. Lawrence is a English novelist, poet and literary critic. His famous novels: Sons and Lovers, The Rainbow, Women in Love, The White Peacock, Lady Chatterley's Lover, Kangaroo etc. Source: Live MCQ Lecture.
৭৬.
Choose the meaning of 'bring to pass’?
  1. ক) cause to happen
  2. খ) cause to pass
  3. গ) cause to destroy
  4. ঘ) cause to carry out.
সঠিক উত্তর:
ক) cause to happen
উত্তর
সঠিক উত্তর:
ক) cause to happen
ব্যাখ্যা
Bring something to pass (phrase)- Cause something to happen.
‘any man must at some point question whether it is chance or fate that brings things to pass’
Source: Oxford Dictionary.
৭৭.
What is the past participle form of 'Split'?
  1. ক) spoilt
  2. খ) spoiled
  3. গ) split
  4. ঘ) splitted
সঠিক উত্তর:
গ) split
উত্তর
সঠিক উত্তর:
গ) split
ব্যাখ্যা
Split (verb) (present participle splitting) (past tense and past participle split): to (cause to) divide into two or more parts.
৭৮.
Longing for something past is-
  1. ক) Heuristic
  2. খ) Nostalgia
  3. গ) Outdated
  4. ঘ) Radical
সঠিক উত্তর:
খ) Nostalgia
উত্তর
সঠিক উত্তর:
খ) Nostalgia
ব্যাখ্যা
No Explanation added.
৭৯.
A new moon hung ____ the mountains.
  1. ক) by
  2. খ) around
  3. গ) over
  4. ঘ) beside
সঠিক উত্তর:
খ) around
উত্তর
সঠিক উত্তর:
খ) around
ব্যাখ্যা
Hung around - ইতস্তত ঘোরাফেরা করা।
৮০.
The climate is congenial ____ health.
  1. ক) for
  2. খ) at
  3. গ) to
  4. ঘ) in
সঠিক উত্তর:
গ) to
উত্তর
সঠিক উত্তর:
গ) to
ব্যাখ্যা
Congenial to Something অর্থ কোনো কিছুর উপযোগী বা উপকারী।
৮১.
2x + 2 = 16 হলে 5x − 2 এর মান কত?
  1. ক) 3
  2. খ) 2
  3. গ) 1
  4. ঘ) 4
সঠিক উত্তর:
গ) 1
উত্তর
সঠিক উত্তর:
গ) 1
ব্যাখ্যা
কোনো ব্যাখ্যা যোগ করা হয়নি।
৮২.
√3−1/x = x হলে x3+x+1/x+1/x3 = ?
  1. ক) 0
  2. খ) √3
  3. গ) 3√3
  4. ঘ) 1
সঠিক উত্তর:
খ) √3
উত্তর
সঠিক উত্তর:
খ) √3
ব্যাখ্যা
কোনো ব্যাখ্যা যোগ করা হয়নি।
৮৩.
│x+1│< 3 অসমতার সমাধান সেট হবে-
  1. ক) -4 < x < 2
  2. খ) -2 < x < 2
  3. গ) -4 < x < 4
  4. ঘ) -4 ≤ x≤- 2
সঠিক উত্তর:
ক) -4 < x < 2
উত্তর
সঠিক উত্তর:
ক) -4 < x < 2
ব্যাখ্যা

│x+1│< 3
⇒ -3 < x+1< 3
⇒ -3-1 < x+1-1 < 3-1
⇒ -4 < x < 2

৮৪.
(৯ + ৩) ÷ ৩ × ২ - (৭ - ৩ × ২) = ?
  1. ক) ০
  2. খ) ১
  3. গ) ৪
  4. ঘ) ৭
সঠিক উত্তর:
ঘ) ৭
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৭
ব্যাখ্যা

(৯ + ৩) ÷ ৩ × ২ - (৭ - ৩ × ২)
= ১২ ÷ ৩ × ২ - (৭ - ৬)
= ৪ × ২ - ১
= ৮ - ১
= ৭

৮৫.
দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর ১৯৯ হলে, বড় সংখ্যাটি কত?
  1. ক) ৮০
  2. খ) ৯০
  3. গ) ১০০
  4. ঘ) ৯৯
সঠিক উত্তর:
গ) ১০০
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০০
ব্যাখ্যা

ধরি, সংখ্যাদ্বয় x ও (x + 1)
প্রশ্নমতে,
(x + 1)² - x² = 199
⇒ x² + 2x + 1 - x² = 199
⇒ 2x = 199 - 1
⇒ x = 198/2 = 99
∴ বড় সংখ্যাটি = 199 - 99 = 100

৮৬.
ক্রয়মূল্য বিক্রয়মূল্যের ৪/৫ অংশ হলে, শতকরা কত লাভ হবে?
  1. ক) ১০%
  2. খ) ২০%
  3. গ) ২৫%
  4. ঘ) ৩০%
সঠিক উত্তর:
গ) ২৫%
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৫%
ব্যাখ্যা

ধরি, বিক্রয়মূল্য = ক
তাহলে ক্রয়মূল্য = ক এর ৪/৫ = ৪ক/৫
সুতরাং শতকরা লাভ = (বিক্রয়মূল্য - ক্রয়মূল্য)×১০০/ক্রয়মূল্য = {(ক - ৪ক/৫)×১০০/৪ক/৫} = ২৫%.

৮৭.
(2,-5) বিন্দুটি নিচের কোন সরল রেখার উপর অবস্থিত?
  1. ক) 2x + y = 1
  2. খ) 2x - y + 1 = 0
  3. গ) 4x - 3y = 23
  4. ঘ) 4x + 3y = 5
সঠিক উত্তর:
গ) 4x - 3y = 23
উত্তর
সঠিক উত্তর:
গ) 4x - 3y = 23
ব্যাখ্যা
এখানে ৩য় অপশনের বামপাশে (2,-5) বিন্দুটি বসিয়ে পাই, L.H.S = 4×2 - 3×(-5) = 8 + 15 = 23 = R.H.S. অর্থাৎ বিন্দুটি দ্বারা শুধুমাত্র ৩য় অপশনটি ই সিদ্ধ হয়, তাই বলতে পারি (2,-5) বিন্দুটি 4x - 3y = 23 সরলরেখার উপর অবস্থিত।
৮৮.
কোন ক্ষুদ্রতম সংখ্যা ১২, ১৬ ও ১৮ দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে ৭ ভাগশেষ থাকবে?
  1. ক) ১৪৪
  2. খ) ১৫১
  3. গ) ১৩৭
  4. ঘ) ১৫৮
সঠিক উত্তর:
খ) ১৫১
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৫১
ব্যাখ্যা
সংখ্যাটি হবে ১২,১৬ ও ১৮ এর ল.সা.গু এর সাথে ৭ যোগ। এখানে ১২,১৬ ও ১৮ এর ল.সা.গু = ১৪৪। সুতরাং সংখ্যাটি = ১৪৪+৭ = ১৫১ ।
৮৯.
A = π/3 ও B = π/3 হলে sin(A+B) = ?
  1. ক) 0
  2. খ) 1/2
  3. গ) √3/2
  4. ঘ) 1
সঠিক উত্তর:
গ) √3/2
উত্তর
সঠিক উত্তর:
গ) √3/2
ব্যাখ্যা

এখানে A = π/3 = 60° ও B = π/3 = 60°
সুতরাং sin(A+B) = sin(60°+60°) = sin120° = sin(180° - 60°) = sin60° = √3/2.

৯০.
একটি বাঁশের ২/৫ অংশ লাল, ১/৪ অংশ কালো এবং ১/৩ অংশ সবুজ কাগজে আবৃত । অবশিষ্ট অংশ ৬ মিটার হলে, বাঁশটির দৈর্ঘ্য কত?
  1. ক) ১২০ মিটার
  2. খ) ১৮০ মিটার
  3. গ) ৩০০ মিটার
  4. ঘ) ৩৬০ মিটার
সঠিক উত্তর:
ঘ) ৩৬০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩৬০ মিটার
ব্যাখ্যা

রং দ্বারা বাঁশটির আবৃত অংশ = ২/৫ + ১/৪ + ১/৩ = = (২৪ + ১৫ + ২০)/৬০ = ৫৯/৬০ অংশ।
প্রশ্নমতে,
(১ - ৫৯/৬০) অংশ = ৬ মিটার
বা, ১/৬০ অংশ = ৬ মিটার
বা, ১ মিটার = ৬×৬০ = ৩৬০ মিটার।

৯১.
যদি A = {1,2} এবং B = {2,5} হয়, তবে P(A)∩P(B) = ?
  1. ক) {1,5}
  2. খ) {2}
  3. গ) {∅,(2)}
  4. ঘ) {∅}
সঠিক উত্তর:
গ) {∅,(2)}
উত্তর
সঠিক উত্তর:
গ) {∅,(2)}
ব্যাখ্যা

এখানে A = {1,2} এবং B = {2,5}
সুতরাং P(A) = {{1}, {2}, {1,2}, { }}
এবং P(B) = {{2}, {5}, {2,5}, { }}
সুতরাং ‌P(A)&cap;P(B) = {{ }, {2}}.

৯২.
1/(x−y) এবং 1/(x+y) এর যোগফলের সাথে কত বিয়োগ করলে বিয়োগফল 2 হবে?
  1. ক) 2−2/(x2−y2)
  2. খ) 2−2x/(x2−y2)
  3. গ) 2/(x2−y2)−2
  4. ঘ) 2x/(x2−y2)−2
সঠিক উত্তর:
ঘ) 2x/(x2−y2)−2
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 2x/(x2−y2)−2
ব্যাখ্যা

ধরি, m বিয়োগ করতে হবে।
প্রশ্নমতে,
1/(x - y) + 1/(x + y) - m = 2
বা, m = 1/(x - y) + 1/(x + y) - 2
বা, m = (x + y + x - y)/(x2 - y2) - 2
বা, m = 2x/(x2−y2)−2

৯৩.
দুটি সংখ্যার গ.সা.গু ১২ এবং ল.সা.গু ৩৩৬, একটি সংখ্যা ৪৮ হলে অপর সংখ্যাটি কত?
  1. ক) ১২
  2. খ) ৬৪
  3. গ) ৭২
  4. ঘ) ৮৪
সঠিক উত্তর:
ঘ) ৮৪
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৮৪
ব্যাখ্যা

আমরা জানি, ১ম সংখ্যা × ২য় সংখ্যা = গ.সা.গু. × ল. সা. গু
বা, ৪৮ × ২য় সংখ্যা = ১২ × ৩৩৬
∴ ২য় সংখ্যা = ৮৪

৯৪.
a এর মান কত হলে (9-12x+ax2) রাশিটি একটি পূর্ণ বর্গ হবে?
  1. ক) 8
  2. খ) 6
  3. গ) 4
  4. ঘ) 2
সঠিক উত্তর:
গ) 4
উত্তর
সঠিক উত্তর:
গ) 4
ব্যাখ্যা

একটি সমীকরণ এর নিশ্চায়কের মান শূন্য হলে, ইহা পূর্ণবর্গ হয়।
এখানে নিশ্চয়াক,
b² - 4ac = 0
বা, (-12)² - 4.a.9 = 0
বা, 36a = 144
বা, a = 4

৯৫.
logk(an/bn) + logk(bn/cn) + logk(cn/an) = ?
  1. ক) ab
  2. খ) logka/b
  3. গ) logkb/c
  4. ঘ) 0
সঠিক উত্তর:
ঘ) 0
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 0
ব্যাখ্যা
logk(an/bn)+ logk(bn/cn)+ logk(cn/an) = logk{(an/bn × (bn/cn) × (cn/an)} = logk1 = 0.
৯৬.
একটি সংখ্যার ১২% নিলে ৯৬ পাওয়া যায়, সংখ্যাটি কত?
  1. ক) ৮০০
  2. খ) ৭২০
  3. গ) ৯৬০
  4. ঘ) ১২০০
সঠিক উত্তর:
ক) ৮০০
উত্তর
সঠিক উত্তর:
ক) ৮০০
ব্যাখ্যা

ধরি, সংখ্যাটি = ক
প্রশ্নমতে,
ক এর ১২% = ৯৬
বা, ক এর ১২/১০০ = ৯৬
বা, ক = ৯৬×১০০/১২ = ৮০০.

৯৭.
একটি সংখ্যার একক স্থানীয় মান a এবং দশম স্থানীয় মান b হলে সংখ্যাটি কত?
  1. ক) 10ab
  2. খ) 10a + b
  3. গ) a + 10b
  4. ঘ) ab + 10
সঠিক উত্তর:
গ) a + 10b
উত্তর
সঠিক উত্তর:
গ) a + 10b
ব্যাখ্যা

সংখ্যাটির একক স্থানীয় মান a এবং দশম স্থানীয় মান b হলে, সংখ্যাটি -
a + 10 × b
= a + 10b

৯৮.
৪০ থেকে ১০০ পর্যন্ত পূর্ণ সংখ্যার মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দুটির গড় কত?
  1. ক) ৭০
  2. খ) ৬৯
  3. গ) ৬৮
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
খ) ৬৯
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬৯
ব্যাখ্যা
৪০ থেকে ১০০ পর্যন্ত পূর্ণ সংখ্যার মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দুটি যথাক্রমে ৯৭ ও ৪১। সুতরাং এদের গড় = (৯৭+৪১)/২ = ৬৯.
৯৯.
যে আয়তে চারটি বাহু সমান ও সমান্তরাল কিন্তু কর্ণ দুইটি অসমান তাকে বলে-
  1. ক) আয়তক্ষেত্র
  2. খ) বর্গক্ষেত্র
  3. গ) রম্বস
  4. ঘ) সামান্তরিক
সঠিক উত্তর:
গ) রম্বস
উত্তর
সঠিক উত্তর:
গ) রম্বস
ব্যাখ্যা
যে আয়তে চারটি বাহু সমান ও সমান্তরাল কিন্তু কর্ণ দুইটি অসমান তাকে রম্বস বলে। প্রকৃতপক্ষে, রম্বস হলো সামান্তরিকের একটি বিশেষ রূপ অর্থাৎ সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় সমান হলে তখন তা রম্বস হয়ে যায়। রম্বসকে অনেকসময় ডায়মন্ড বলা হয় কারণ এটি দেখতে অনেকটা ডায়মন্ডের মত। আবার এটিকে সমবাহু চতুর্ভুজও বলা হয় কারণ এর চারটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের বিপরীত কোণগুলো পরস্পর সমান।
১০০.
বৃত্তের কেন্দ্র থেকে সমদূরর্তী যে বক্ররেখা আঁকা হয় তাকে বলে-
  1. ক) বৃত্তচাপ
  2. খ) ব্যাস
  3. গ) ব্যাসার্ধ
  4. ঘ) স্পর্শক
সঠিক উত্তর:
ক) বৃত্তচাপ
উত্তর
সঠিক উত্তর:
ক) বৃত্তচাপ
ব্যাখ্যা

বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী যে বক্ররেখা আঁকা হয় তাকে বৃত্তচাপ বলে।
পূর্ণ বক্ররেখার দৈর্ঘ্যকে বলে বৃত্তের পরিধি।
পরিধির যে কোন দুই বিন্দুর সংযোজক সরল রেখাকে জ্যা বলে।
বৃত্তের কোন জ্যা যদি কেন্দ্র দিয়ে যায় তবে তাকে ব্যাস বলে এবং বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা।